Sunday, September 14, 2014
সারদা চিট ফান্ড কেলেঙ্কারি -আবিদা ইসলামকে মমতার তলব

আসামের গায়ক গ্রেপ্তার: সারদার আমানত কেলেঙ্কারির তদন্তে আসামের প্রখ্যাত গায়ক এবং বিজ্ঞাপন নির্মাতা সদানন্দ গগৈকে শুক্রবার গ্রেপ্তার করেছে সিবিআই। সদানন্দ গগৈ সারদার জন্য একটি প্রমোশনাল অ্যাডফিল্ম বানাতে সুদীপ্ত সেনের থেকে চার কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকার অনেকটাই তিনি তছরুপ করেন বলে অভিযোগ। এছাড়াও সদানন্দ গগৈ আসামের সাবেক মন্ত্রী ও প্রখ্যাত রাজনীতিক হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ। হিমন্ত বিশ্বশর্মা তাঁর কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ সুদীপ্ত সেনের।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একজন এরশাদ সাহেব by বিভাংশু কুমার মল্লিক

এরশাদকে প্রতিশ্রুতি দিয়ে জাপার সাথে জোট বেঁধে আওয়ামীলীগ ২০০৭ সালের নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় গেলেও রাষ্ট্রপতি তো দূরে থাক একটা মন্ত্রীর পদও জুটল না এরশাদের কপালে।
তবে তিনি তো থামবার পাত্র নন। তার নাম এরশাদ। সাবেক সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি, তিনি তো থামতে পারেন না। দুই- তিন বছর বিরতি নিয়ে আবার এসে হাজির হলেন মিডিয়ার লাইম লাইেট । এবার বি এন পির জোটের পক্ষে সাফাই গেয়ে বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী গায়ক হিসেবে গণ্য হন খালেদা ম্যাডামের কাছে। স্বপ্ন দেখতে থাকেন নতুন জোটের সাথে একই বৈতরণীতে চেপে জনগণ নামক গাধাগুলোকে বোকা বানিয়ে বসবেন ক্ষমতার নরম মখমলের গদিতে । আলাদিনের মতো চেরাগ ঘষে বাংলার প্রতিটি মানুষের মনে বসিয়ে দেবেন জাপার ট্যাটু। সত্যজিৎ রায়ের মতো যন্তর মন্তর তৈরি করবেন , যার থেকে বেরিয়ে অষ্টাদশী তরুণীরা সব “এরশাদ, এরশাদ “ বলে আবেগে কেঁপে কেঁপে উঠবে। রাজনৈতিক ক্যারিয়ারের অধগামিতায় বহুদিন নতুন বিবাহ করা হয়নি। এবার রাষ্ট্রপতি হলে প্রথম দিনই শুভ কাজটা সেরে ফেলবেন।
কিন্তু এবারও হল না।
রওশন এরশাদের চাপে আর উথাল পাথাল মনের খেলায় যোগ দেওয়া হল না বি এন পির সাথে । তবুও ২০১৩ সালের নির্বাচন তাকে করে দিল কিংবদন্তি। একই সাথে সরকার ও বিরোধী দলে থেকে গিনেজ বুকে নাম লেখানো (কাল্পনিক) দলের চেয়ারম্যান হিসেবে তার নাম লেখা হয়ে গেলো এতিহাসের পাতায়।
কিন্তু রাষ্ট্রপতি তো হওয়া গেল না।
তবে হাল ছাড়লে তো চলবে না । বয়স মাত্র আশি, এখন না পারলে আর কখন। ক্যাটরিনার মতো ঘূর্ণিঝড় আটকানো যাবে, আইলার মতো জলোচ্ছ্বাস থামানো যাবে কিন্তু এরশাদের বায়নার ফিরিস্তি থামানো যে অসম্ভব। তার সর্বশেষ বায়নাটা জানা গেলো এই সেদিন। উদাত্ত কণ্ঠে আবেগ মাখা বাণীতে তিনি খালেদা জিয়াকে জাপায় যোগ দেওয়ার কথা বলেন। এবার বি এন পিকে অধিনস্ত করে রাষ্ট্রপতি হবার নতুন স্বপ্নে এরশাদ সাহেব। কথায় বলে- অভাগা যে দিকে চায় সাগর শুকায়ে যায়। আপাত দৃষ্টিতে এরশাদ সাহেব এই ধরাধামে সবচেয়ে অভাগা। তবে কি ভাগ্যদেবী এবারও ছলনা করবেন তার সাথে, নাকি রচনা হবে নতুন ইতিহাস?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমাকে শিখণ্ডী করা হয়েছে by আহমেদ হাসান ইমরান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএসের বিরুদ্ধে যুদ্ধ চলছে
![]() |
| মিসরের রাজধানী কায়রোয় দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আইএসবিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা করতে গতকাল কায়রো যান তিনি। ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিল্লি ও ঢাকার উচিত সমস্যার দ্রুত সমাধান করা -বিশেষ সাক্ষাৎকারে এম জে আকবর by সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
>>>সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

প্রথম আলো : হঠাৎ বিজেপিতে কেন? এটা আপনার ঢাকার বন্ধুদেরও অবাক করেছে।
এম জে আকবর : এর প্রচুর জবাব দিয়েছি। এটা যদিও ব্যক্তিগত বিষয় তবুও বলি, বিজেপি সম্পর্কে লোকের যে ধারণা, সেটা অত্যন্ত ভ্রান্ত ব্যাখ্যাপ্রসূত। আর সবচেয়ে স্বচ্ছ ব্যাখ্যা নরেন্দ্র মোদিই দিয়েছেন। গত বছরের ১৫ আগস্টে প্রথমেই তিনি ভারতকে সংজ্ঞায়িত করলেন। বললেন, পাবলিক লাইফ (জনজীবন) পরিচালিত হবে ভারতের সংবিধান দ্বারা। আর ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। সুতরাং অঙ্গীকারের জায়গাটা এখানেই ফয়সালা হলো। দর্শনগত দিকও এতে স্পষ্ট।
প্রথম আলো : দর্শনের কথা যদি বলেন, তাহলে তো বলতে হয় যে আপনি নিজে মনে করেন যে পবিত্র কোরআনে বর্ণিত লাকুম দিনুকুম (যার ধর্ম তার কাছে)-এর সঙ্গে আপনি ভারতীয় সংবিধানের বিরোধ দেখেন না।
এম জে আকবর : হ্যাঁ, ঠিক।
প্রথম আলো : লাকুম দিনুকুম-এর সঙ্গে বিজেপির হিন্দুত্ববাদের কি বিরোধ নেই? এর মধ্যে কীভাবে তার সমন্বয় ঘটাবেন?
এম জে আকবর : কোনো অসুবিধা দেখি না। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে, হিন্দুত্ববাদ হলো সাংস্কৃতিক বাস্তবতা।
প্রথম আলো : বিজেপি কি সেটা কেবল এই অর্থেই ব্যবহার করে?
এম জে আকবর :ওই অর্থেই ব্যবহার করে। কোনো ধরনের নিরাপত্তাবোধহীনতা সৃষ্টির কোনো প্রশ্নই ওঠে না। যা চলছে সেটা একটা অসম্ভব, সম্পূর্ণরূপে অবিশ্বাসযোগ্য আনফিজিবল মাইন্ডসেট। এটা সাংস্কৃতিক মাইন্ডসেট। যেহেতু সাক্ষাৎকার দিচ্ছি, একটু ভেবে বলি। যেমন এই আমরা কথা বলছি, এই মুহূর্তে একটা সংকট হয়ে যাচ্ছে। আর ওই রকম একটা সংকট যখন আমাদের ওপর একটা আক্রমণ হচ্ছে। তখন ভাবি সব ভুলে যাব। তখন মগজে যা লেখা থাকে সেটা বেরোবে। আমার মনে পড়ে গান্ধী ময়দানে ঘটনা ঘটেছিল। সেটা বিহারের পাটনায়। গত বছরের অক্টোবরে মোদি যখন বক্তব্য দেন, তখন তাঁর ওপর সন্ত্রাসীরা হামলা চালাল। খুবই ভয়ংকর সন্ত্রাসী হামলা। ওনার ওপর তখন ২০০ ক্যামেরা। সেটা ছিল দেশের জন্য অত্যন্ত উত্তেজনাকর মুহূর্ত। দুবৃর্ত্তরা ধরা পড়েছে। ষড়যন্ত্রও উদ্ঘাটিত হয়েছে। তখন তিনি কী বললেন, আমি সেটা হিন্দিতে বলতে চাই। আপনি সেটা বাংলায় তরজমা করে দেবেন। প্রথমেই বললেন, উসকানি যতই আসুক, শান্তির কোনো বিকল্প নেই। তারপর তিনি বললেন, হিন্দুকেই সিদ্ধান্ত নিতে হবে, ও মুসলমানের সঙ্গে লড়বে, নাকি গরিবির সঙ্গে লড়বে। আর মুসলিমদেরও সিদ্ধান্ত নিতে হবে, তারা হিন্দুর বিরুদ্ধে লড়বে, না গরিবির বিরুদ্ধে লড়বে। আমাদের শত্রু গরিবি। যত দিন না একত্র হচ্ছি তত দিন তো আমরা এর বিরুদ্ধে লড়াইয়ে পারব না। এরপর বললেন, সামগ্রিক বিষয় হলো আপনি কী ধরনের মুসলিম দেখতে চান? মোদি মুসলমানদের এক হাতে কোরআন অন্য হাতে কম্পিউটার দেখতে চান।
প্রথম আলো : কিন্তু আমরা এতকাল বিজেপিকে একটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে জেনে এসেছি। আপনার বহু লেখালেখিও সেই সাক্ষ্য দেবে।
এম জে আকবর : সাম্প্রদায়িকতা নিয়ে আমরা সবাই লিখেছি। সাম্প্রদায়িকতা নিয়ে আমি কংগ্রেসের ওপর লিখিনি? হাজার হাজার দাঙ্গা সম্পর্কে লিখেছি। মোদির গুজরাটের রায়ট নিয়েই এই বিতর্কটা হচ্ছে। ১০ বছর হয়ে গেল। কংগ্রেস যত চেষ্টা করতে পারত, সরকার, পুলিশ, সিবিআই ও বিচার বিভাগের সব উপাদান ব্যবহার করেছে। বিষয়টি লোয়ার কোর্টস, মিডল কোর্টস এবং সুপ্রিম কোর্ট তদন্ত করেছে। কেউ তাঁর (মোদি) ওপরে ব্যক্তিগতভাবে দায় চাপাতে সক্ষম হননি।
প্রথম আলো : বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে বিজেপির বর্তমান যে নীতি, সেটা কোথায়, কতটুকু সংগতিপূর্ণ বা অসংগতিপূর্ণ বলে মনে হয়?
এম জে আকবর : প্রথম থেকে এসব ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা বেশ পরিষ্কার। তাঁর বিদেশনীতির কয়েকটি কদম আমরা দেখতে পেয়েছি। এবার তিনি প্রকাশ্যে স্পষ্ট করে দিয়েছেন যে দক্ষিণ এশিয়ার না, বলব ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমাদের শতকরা ৩০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে, তাদের কীভাবে ওপরে নিয়ে আসা যায়। যখন তিনি বললেন যে তাঁর মা কাজের বুয়ার কাজ করতেন। বুয়ার কাজ করে আমাদের খাওয়াতেন; ১০/১১ বছর বয়সে রেলস্টেশনে চা বিক্রি করেছেন, এসব কথা বলেছেন রেডফোর্টে গিয়ে, আর কোনো প্রধানমন্ত্রীর হিম্মত হয়নি এসব বলার। যখন তিনি নারীদের টয়লেট সমস্যার কথা বলেন, তখন কি আমরা ভাবতে পারি যে তাদের অবমাননা ও স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি কত গভীরভাবে অনুভব করেন।
সংসদে নরেন্দ্র মোদি উদ্বোধনী ভাষণের শুরুতেই বললেন, গরিবদের জন্যই যদি সরকার না করা যায়, তাহলে সরকার বলতে আমরা কী বুঝব? এটা কিন্তু তাঁর ওই রাজনৈতিক দর্শনেরই সম্প্রসারণ। দক্ষিণ এশিয়া বিশ্বের বৃহত্তম দারিদ্র্যপীড়িত ভূমি। তিনি বললেন, আমরা সংঘাতে থাকলে কোনো সমস্যার সুরাহা করতে পারব না। কিন্তু সহযোগিতার সংস্কৃতি এবং পরিবেশ সৃষ্টির যে চেষ্টা তিনি করছেন, তার বার্তাটা কিন্তু সাদরে গৃহীত হয়েছে। এটা কিন্তু তাঁর ওই দর্শনেরই একটি সম্প্রসারণ। দক্ষিণ এশিয়া বিশ্বের বৃহত্তম দারিদ্র্য জলাভূমি।
প্রথম আলো : এখানেই...
এম জে আকবর : না। আমাকে বলতে দিন। এটা বিশ্বের বৃহত্তম দারিদ্র্য ডোবা। প্রধানমন্ত্রী মোদি বলেন, আমরা সংঘাতে থাকলে কোনো সমস্যার সুরাহা করতে পারব না। প্রথমত, একমাত্র সহযোগিতা হলেই পারব। দ্বিতীয় কথা হলো, কোনো জাতিই কিন্তু বিগ ব্রাদার নয়। প্রত্যেকেই সমান। সবাই সমান। আয়তন দিয়ে বড় ভাই বা ছোট ভাই হওয়া যায় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে যতই সমস্যা থাকুক সেটা সমাধোনের বাইরে নয়। ভাইদের মধ্যেও টেনশন থাকে। কিন্তু আপনি হয়তো অবাক হয়ে যাবেন, নেপালে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ১৭ বছর যাননি। সেখানে গিয়ে উনি বললেন, দিজ ইজ নো বিগ ব্রাদার স্টেট। আমি খুবই আশাবাদী। সব সমস্যার সমাধান তো সম্ভব নয়। কিন্তু সংস্কৃতি এবং পরিবেশ সৃষ্টির যে চেষ্টা করছেন, তার বার্তাটা কিন্তু উষ্ণতার সঙ্গে সাদরে গৃহীত হয়েছে।
প্রথম আলো : মোদি সরকার বাংলাদেশে কংগ্রেসের চেয়ে ভারতীয় সহায়তা হ্রাস করেছে। তাঁর নিকট প্রতিবেশীদের থেকে বাংলাদেশ সবচেয়ে কম। তাৎপর্যপূর্ণ মনে করেন কি?
এম জে আকবর : আমি এর বিস্তারিত জানি না।
প্রথম আলো : ভারতে সরকার পরিবর্তনের পরে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন কেমন?
এম জে আকবর : বাংলাদেশ একটি রাষ্ট্র। একটি জাতি। মর্যাদার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমি বেশি বলতে চাই না। কারণ, এর একটি প্রভাব পড়বে। বাংলাদেশ একটি শক্তিশালী জাতিরাষ্ট্র। তার সঙ্গে সম্মান ও সহযোগিতামূলক সম্পর্ক গড়তে হবে। আপনাকে অবশ্যই অর্থনৈতিক সহযোগিতা খুঁজে বের করতে হবে। আপনাকে বিনিয়োগ খুঁজতে হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করতেন, ভারতীয় বাণিজ্যের মধ্যে বিনিয়োগ এখানে কতটা এসেছে বা আসছে, সেটা আমি অধিকতর নিজের বলে গ্রহণ করতাম। কারণ, বিনিয়োগ আপনাকে কবুল করতে হবে। বিনিয়োগেই দুই দেশের ভবিষ্যৎ নিহিত। কারণ, এটা একটা যৌথ সহযোগিতামূলক বিষয়। মোদি সাহায্যের জন্য জাপান সফরে যাননি।
প্রথম আলো : আপনার কথায় ওই সফর একটা রূপান্তরকরণ।
এম জে আকবর : নিশ্চয়ই। ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ। জাপানি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে তাদের শর্তে। আমাদের দেশে ৫০টি বড় শহর আছে। আমরা জাপানকে বলব তোমাদের কাছে প্রযুক্তি আছে। বিশেষজ্ঞ জ্ঞান আছে। আমি ভারতীয় সরকারের নই। আমি মনে করি বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিহিত আমরা কতখানি প্রকৃত অভিন্ন সম্পদ সৃষ্টি করতে পারি তার ওপর। দক্ষিণ এশিয়ায় এটা কতটা পারি তার ওপর। সমৃদ্ধি এখানে অংশীদারিমূলক সমৃদ্ধি। আমাদের বিনিয়োগ পরিণত হচ্ছে অর্থনৈতিক বিনিয়োগ ও মানবসম্পদ বিনিয়োগে।
প্রথম আলো : এতে রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছা আছে কিন্তু সাম্প্রদায়িকতার যে সমস্যা ছিল, সেটা এখন আর খুব বড় বাধা নয় বলে মনে করেন?
এম জে আকবর : না, এখন আর কোনো বাধা মনে হয় না।
প্রথম আলো : পুরো দক্ষিণ এশিয়ায় একটা পরিবর্তন এসে গেছে? একটা সময়ই তো সাম্প্রদায়িকতাকেই প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। সেটা আজ উল্টে গেছে?
এম জে আকবর : আমি এখানে এসেছি গত চার দিন হলো। আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখ দেখেছি। দেখলাম, তারা সব ধরনের ‘হ্যাংওভার অব বিটারনেস’ বা তিক্ততার রেশ ধরে থাকতে আগ্রহী নয়। তারা নিজেদের জন্য উন্নত জীবন চায়। চাকরি চায়। চাকরি না দিলে মর্যাদা কোথা থেকে আসবে? চাকরি না দিলে আত্মমর্যাদা কোথা থেকে আসবে? উত্তর প্রদেশে পরাজয়ের একটা বড় কারণ হলো ১০ বছরে ওরা মাত্র দেড় কোটি চাকরি সৃষ্টি করেছে। ভেবে দেখো, আমার বয়স ২০। আমার ৩০ হয়ে গেল কিন্তু চাকরি পাইনি। সেখানে কি আর কোনো আশা থাকে? পুরো দক্ষিণ এশিয়ার ওপর বিশ্বব্যাংকের মাধ্যমে একটি ধ্বংসকর তত্ত্ব (পরনিশাস থিওরি) আরোপ করা হয়েছে। সেটা হলো ট্রিকল ডাউন। আমি বিশ্বব্যাংককে বললাম, তোমরা কি জানো তোমরা কী বলছ? ট্রিকল ডাউন মানে যার সুইমিংপুল আছে, তাকে তুমি ঝরনা দেবে। আর যে পিয়াসে মরে যাচ্ছে, তাকে তুমি নালকার দুটি-তিনটি ফোঁটা দেবে। বিশ্বব্যাংকের এই নীতি ভারতের জন ধান কর্মসূচি উল্টে দিচ্ছে। আর সেটাই হলো ট্রিকলআপ।
প্রথম আলো : বাংলাদেশে অনেকেই এটা জানতে আগ্রহী হবেন যে দুই দেশের মধ্যে বিরাজমান কতগুলো সমস্যা, বিশেষ করে তিস্তা চুক্তি এবং স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের ব্যাপারে কত দূর কী হলো?
এম জে আকবর : এই প্রশ্ন করা আপনার অধিকার। আমি এতটুকুই জানি, সরকার কী করবে বা করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার নিয়তটা কী সেটা তো আমি বলতে পারি?
প্রথম আলো : জি, সেটাই বলুন।
এম জে আকবর : নিয়তটা হচ্ছে, কোনো সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যায়, তা-ই করো। সমস্যাকে জিইয়ে রেখো না। সেটা করলে তা সম্পর্কের ওপর বোঝা সৃষ্টি করবে। এবং ‘ডোন্ট ট্রিট বিজনেস অ্যাজ ইউজুয়াল।’ মানে হলো, আচ্ছা ঠিক আছে, একটা আলোচনা হয়ে গেল। মেক অ্যান এফর্ট।
প্রথম আলো : এর আগে আমরা ধারণা পেলাম যে কেন্দ্রীয় কংগ্রেস সরকার রাজি ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজি না হওয়ায় তা আটকে গেল। আপনাদের সংবিধান কী বলে? আইন কী বলে? প্রতিবেশীকে পানির হিস্যা দেওয়া কি রাজ্যের বিষয়? তারা কখনো না চাইলে কেন্দ্রীয় সরকারের কি কিছুই করার নেই? তিস্তা নয়, আপনি সাধারণভাবেই বলুন।
এম জে আকবর :এটা আপনার বৈধ প্রশ্ন। আমাদের ফেডারেল সরকার। সুতরাং তার ফেডারেল সম্পর্ক তো আছেই। রাজ্যের ক্ষমতা কোনো দিন কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আমাদের ফেডারেল পদ্ধতির একটা অনন্য চরিত্র আছে। কেন্দ্রীয় সরকার কোনো জিওগ্রাফির ওপর কোনো হুকুমত করে না। অল দ্য জিওগ্রাফি ইজ রুলড বাই স্টেট গভর্নমেন্ট।
প্রথম আলো : পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের আভাস আছে। মমতাকে হটিয়ে পরের নির্বাচনে বিজেপি সেখানে আসতে পারে বলে তারা আশাবাদী। তাহলে কি তিস্তার জন্য আমাদের ২০১৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে?
এম জে আকবর : এই প্রশ্নটির সঠিক উত্তর আমাদের বিদেশমন্ত্রী জানবেন। কিন্তু আমার যে জবাবটা, সেটা জেনে আপনারা হয়তো অবাক হবেন যে আমরা চেষ্টা করব, এটাকে সমাধানের জন্য। নিশ্চিতভাবেই। কারণ, আমি আপনাকে এটা বলতে পারি, বিজেপি সরকার সম্পর্ক উন্নততর করতে আগ্রহী। কেবল বাংলাদেশের সঙ্গেই নয়, সরকার জনগণের সঙ্গে উন্নততর সম্পর্ক করতে চায়।
প্রথম আলো : মানে প্রতিবেশীদের সঙ্গে—
এম জে আকবর : জনগণের সঙ্গে। কারণ, আমরা প্রতিবেশী।
প্রথম আলো : আপনি সম্ভবত বলতে চাইছেন যে এই জনগণের কোনো সীমান্ত নেই।
এম জে আকবর : জনগণ। সবচেয়ে ভালো সম্পর্ক রাখা জনগণের সঙ্গে। এবং অবশ্যই আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। নির্বাচিত সরকার যেই হোক, আমরা তার সঙ্গেই উত্তম সম্পর্ক রাখব।
প্রথম আলো : এই জনগণ প্রসঙ্গে একটা ধারণা সামনে আসে। আপনি একটু আগেই বলছিলেন যে সাম্প্রদায়িকতা চলে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরই কেবল তারা পুনর্বাসন দেবে। চাকরি দেবে। অন্ধ্রে শুরুও করেছে। এই লাইনে চলতে মমতাকে বিজেপি চাপ দিচ্ছে। একে আপনি কীভাবে দেখছেন? যদিও আমরা চাই না, কিন্তু ধর্মের জায়গা থেকে এটা তো দেখা হচ্ছে।
এম জে আকবর : আমিও সেটা মনে করি। আমাদের সমস্যাটা কী? সমস্যা হলো তো অবৈধ অভিবাসন?
প্রথম আলো :হ্যাঁ। এবং সেটা যে ধর্মেরই হোক।
এম জে আকবর : যখন অবৈধ, তখন অবৈধ। ঠিক আছে? আমাদের ইতিহাসও তো আছে। আমাদেরকে আমাদের অ্যাটিচুডের মধ্যে ইতিহাসকে ধারণ করতে হবে। কিন্তু আমি সত্যি বলছি এবং বিশ্বস্ততার সঙ্গে বলছি যে এসব ইস্যু মিটে যাবে। এটা সাধারণভাবে (ব্রডলি) বলছি, সামগ্রিকভাবে (হোললি) নয়। সাধারণভাবে ইতিহাসে দেখা যায়, অভিবাসন হলো অর্থনৈতিক ঘটনাবলির পরিণাম।
প্রথম আলো : এখানেও তা-ই ঘটছে।
এম জে আকবর : তাহলে আপনি সেটা মানছেন? এখন যদি বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হতে শুরু করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে অভিবাসন কমবে। আমি চারপাশে দেখেছি, তারা গ্রিসে যাচ্ছে, তারা ইতালি যাচ্ছে। কেন যাচ্ছে?
প্রথম আলো : বাংলাদেশের একজন বন্ধু হিসেবে বলুন, আমাদের এখানে ১৫৩ আসনে ভোট না করে নির্বাচন নিয়ে একটা পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ বিষয়ে ভারত মনে করছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে অস্থিতিশীলতা বাড়লেও তাতে ভারতের স্বার্থের ক্ষতি নেই। এটা আপনি কীভাবে দেখেন?
এম জে আকবর : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো আগ্রহ নেই।
প্রথম আলো : সেটা এখানে যে ধরনের সরকারই হোক না কেন?
এম জে আকবর : সেটা আপনাদের ব্যাপার, ভারতের ব্যাপার নয়। আমি আপনার বন্ধু, সেটা বাংলাদেশে নয়। আপনার সরকার গ্রহণ করবে এদিক থেকে, ওদিক থেকে, সেটা আপনার ব্যাপার। আমাদের মতে কী এসে-যায়?
প্রথম আলো : কিন্তু গণতন্ত্রের উন্নয়নে—
এম জে আকবর : সেটা আপনার দায়িত্ব। আপনারা যা মনে করেন। এটা আপনার সমস্যা, আমাদের নয়। যিনিই বৈধ (লেজিটিমেট) সরকার হবেন। শেখ হাসিনা আছেন, বেশ ভালো। সেটা আপনারা যেমন চান, পাঁচ বছরের পরে নির্বাচন করতে চান, করুন। আগে করতে চাইলে সেটা আপনার সিদ্ধান্ত। আমাদের কোনো দৃষ্টিভঙ্গি নেই।
প্রথম আলো :ইউরোপীয় সংসদে, ব্রিটেনে যখন রেজুলেশন হয়েছে, ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক মেশিন—
এম জে আকবর : আমি আপনাকে এক্ষুনি বললাম, আমরা প্রত্যেকে সমান। আমরা শক্তিশালী নই। আমি আপনাকে পুনর্বার বলছি, আমরা উভয়ে সমমর্যাদাসম্পন্ন জাতি।
প্রথম আলো : একটি ধারণাগত জায়গা থেকে—
এম জে আকবর : আমি কোনো ধারণার ব্যাপারে আগ্রহী নই। আমার ব্যক্তিগত অভিমত হলো, আমরা উভয়ে সমমর্যাদাসম্পন্ন জাতি। আপনার অভ্যন্তরীণ রাজনীতি, আপনার অভ্যন্তরীণ রাজনীতি। আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, আমাদের অভ্যন্তরীণ। ঠিক আছে? এ বিষয়ে এর চেয়ে বেশি কিছুই বলার নেই।
প্রথম আলো : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিজেপি আমন্ত্রণ জানাচ্ছে।
এম জে আকবর : সব রাজনৈতিক শক্তি বাংলাদেশের অংশ। আপনার সঙ্গে আমি কথা বলছি। যদি আপনার প্রতিদ্বন্দ্বী আমার সাক্ষাৎকার নিতে চায়, তাহলে আমি না বলে দেব?
প্রথম আলো : তাহলে কি এটা রুটিনের বাইরে নয়?
এম জে আকবর :এটা তো সাধারণ প্রক্রিয়া। আমি জানি না এখানে কী ঘটে, আমাদের দেশে কোনো ভিআইপি এলে সর্বদাই তিনি বা তাঁরা বিরোধী দলের সঙ্গে বৈঠক করেন। বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকলে সোনিয়া বিরোধী দলের নেতা ছিলেন। সবাই যেতেন। এটা তো সরকারি সফরসূচির অংশ। আর সেটাই গণতান্ত্রিক সংস্কৃতি। হারলেও তো আপনি বাংলাদেশে কিছু জনমতের প্রতিনিধিত্ব করেন। আমি চার দিন আছি। অনেকেই সাক্ষাৎ করেছেন। আমার কী এসে-যায়? তবে এটা পরিষ্কার যে বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের ব্যাপার। আমরা প্রত্যেক সমান যোগ্যতাসম্পন্ন জাতির সঙ্গে উষ্ণতম সম্পর্ক চাই।
প্রথম আলো : মোদি প্রথম ভুটান গিয়ে তাঁর প্রতিবেশী নীতি যে শক্তিশালী, সেটা বুঝিয়েছেন।
এম জে আকবর : ওটাই তাঁর মুখ্যনীতি।
প্রথম আলো : ভুটানে, নেপালে গেলেন। বাংলাদেশে তাঁর সফর কি নিকট ভবিষ্যতে আসন্ন?
এম জে আকবর : এটা বলতে আমার কোনোই দ্বিধা নেই যে কিছু হচ্ছে, তা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর সফর জটিল বিষয়। এটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সুরাহা হওয়া উচিত। শপথ অনুষ্ঠানে যখন আর সবাই এল, শেখ হাসিনা আসতে পারেননি।
প্রথম আলো : সেটা তো তাঁর জাপান সফরের কারণে।
এম জে আকবর : স্বাভাবিক। ওনার একটা অ্যারেঞ্জড ভিজিট আছে, সেখানে মনে করার তো কিছু নেই। সেটা দেশ শাসনের একটা বাধ্যবাধকতা। তাই উভয় দিক থেকে দিনপঞ্জি, সময় সব দেখেটেখে নিয়ে পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে সম্ভবত একটি তারিখ স্থির হবে।
প্রথম আলো : শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিস্তা চুক্তির ব্যাপারে তাড়া দিয়েছেন। এটা আগে দেখা যায়নি। ট্রানজিটসহ অনেক কিছুর সুরাহায় ভারত সন্তুষ্ট। কিন্তু আমাদের ক্ষমতাসীন দলের মধ্যে একটা হতাশা আসতে পারে। কারণ, শেখ হাসিনা নতুন করে শুরুর পরেও লম্বা সময় কেটে গেল। তিস্তা ও মুজিব-ইন্দিরা চুক্তি ঝুলেই রইল। বলেছেন দ্রুত হবে, নির্দিষ্ট করে বলা যায় কি?
এম জে আকবর : না। আমার পক্ষে বলা যায় না। আমি তো সরকারে নই।
প্রথম আলো : আপনি তো বিজেপিতে।
এম জে আকবর : বলছি তো, আমাদের হৃদয়ে উন্নত সম্পর্ক। আর উন্নত সম্পর্ক মানে দ্রুততার সঙ্গে পারস্পরিক সমস্যার সমাধান করা। সেটাই হওয়া উচিত উভয় জাতির অবজেকটিভস। সমস্যার সমাধান করা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির অংশ হওয়া উচিত।
প্রথম আলো : ভুটান, নেপাল বা অন্যদের সঙ্গে মোদি যেভাবে সম্পর্কের উন্নতিসাধন করছেন, তার সঙ্গে বাংলাদেশকে তুলনা করে কি কিছু বলা যায়?
এম জে আকবর : এগুলো আসলে ভাষার অর্থঘটিত। (হাসি) আমার সবচেয়ে বড় বন্ধু কে? দ্বিতীয় বন্ধু কে, তৃতীয় বন্ধু কে, পররাষ্ট্রনীতি আসলে এভাবে ব্যাংকিং পদ্ধতিতে চলে না। আমরা সবাই বন্ধু, সেটাই বড় লক্ষ্য। এর অর্থ হলো নিজেদের ভেতর বিরোধাত্মক ইস্যুসমূহ দূর করে ফেলা। এবং এটা খুবই স্পষ্ট যে সেটা অর্জন করাই হলো দিল্লির লক্ষ্য।
প্রথম আলো : গত কয়েক দিনে বাংলাদেশে এসে আপনি কী দেখলেন, কী অনুভব করলেন? নাড়ির স্পন্দন কি টের পেলেন?
এম জে আকবর: আমি এখানে শুনতে এসেছি।
প্রথম আলো : আপনার এ সফর কি ফ্যাক্ট ফাইন্ডিং ধরনের।
এম জে আকবর : আমি শুনতে এসেছি। অনেক দিন আসিনি।
প্রথম আলো : আপনি কী শুনতে পেলেন? যদি সংক্ষেপে বলেন।
এম জে আকবর : (হাসি) সবচেয়ে যেটা খুব ভালো লাগছে, আপনার হাসি আমি শুনতে পাচ্ছি। আপনার ক্রোধ শুনছি না।
প্রথম আলো : আপনি একটি পার্থক্য এনেছিলেন। যখন সাংবাদিকতা করবেন তখন রাজনীতি নয়। আর রাজনীতি করলে সাংবাদিকতা নয়। আপনার কি মনে হয় এটা একটা আন্তর্জাতিক রীতি হতে পারে। এর কি একটা সমালোচনা করা যায় না যে এখানে একটা সুবিধাবাদ রয়েছে।
এম জে আকবর : সুবিধাবাদ কেন হবে?
প্রথম আলো : এটা কি খুব নীতিনিষ্ঠ বলবেন?
এম জে আকবর : আমার তো মনে হয় এটা নীতির ওপর। কেননা অনেকেই দুটো করেন। আমি যখন সম্পাদক হব, তখন নিরপেক্ষ থাকব, সেটা আমার ধর্ম। আমি দলীয় পক্ষপাতদুষ্ট হতে পারি না। যখন আমি দলে আছি, তখন আমি প্রকৃতপক্ষেই দলের প্রতি নিবেদিতপ্রাণ। তা আমি সম্পাদক কী করে হব। সে জন্য যোগদান করার আগে আমি যত সম্পাদকীয় পদে ছিলাম, সব থেকে পদত্যাগ করেছি। এখন আমার কোনো শেয়ার নেই। শেয়ার আগেই বিক্রি করে দিয়েছিলাম। কারণ, কোনো ব্যক্তি একই সঙ্গে মিডিয়া ও রাজনীতিতে অনুগত থাকতে পারে না।
প্রথম আলো : এই মুহূর্তে মিডিয়ায় আপনার কোনো বিনিয়োগ নেই। আর সেটা রাজনীতিতে আসবেন বলে সুচিন্তিতভাবে করেছেন, যাতে সাংবাদিক হিসেবে আপনার সততা নিয়ে প্রশ্ন না ওঠে?
এম জে আকবর : একদম সঠিক। আমরা কেউ ফেরেশতা নই। এখন যত দূর সম্ভব সম্পাদক ও রাজনীতিক হিসেবে ইন্টেগ্রিটি রাখতে পারি, জীবনে যদি এটা করে যাই, সেটাই হবে আমার জন্য মোর দ্যান এনাফ।
প্রথম আলো : ভারত বিশ্ব রাজনীতিতে প্রবেশ করছে। এতে কি তার প্রতিবেশীদের নিয়ে চলার লক্ষ্য রয়েছে? যদি থাকে তাহলে তার বহিঃপ্রকাশ কী?
এম জে আকবর : অবশ্যই রয়েছে। দেখুন আমরা উঠলে, যত দিন আমরা সবাই না উঠি, একা ওঠা মুশকিল হবে।
প্রথম আলো : এটা ভারতের উপলব্ধির মধ্যে আছে?
এম জে আকবর : অ্যাবসলিউটলি। আর সবাই উঠলে দেখবেন মহলটা কী রকম হয়ে যায়। সেটা হবে ট্রান্সফরমেশনাল মহল। অলমোস্ট রেভ্যুলেশনারি মহল।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
এম জে আকবর : ধন্যবাদ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএসবিরোধী যুদ্ধে কুর্দি নারী
![]() |
| সশস্ত্র দুই কুর্দি নারী যোদ্ধা l এএফপি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহাসড়ক সমাচার by আতাউর রহমান
সম্প্রতি হাইওয়ে তথা মহাসড়ক দিয়ে নিজের গাড়িতে করে জন্মস্থান সিলেটে যাওয়া-আসার সময় কথাটা মনে পড়ল। সরকারি চাকরির সুবাদে বহু দেশ সফর করার সৌভাগ্য আমার হয়েছে; কোথাও মহাসড়কের গোলচত্বরে দিকনির্দেশনাসংবলিত ফলকগুলোকে রাজনৈতিক পোস্টার ও বিজ্ঞাপন দিয়ে ঢেকে ফেলতে দেখিনি। এক জায়গায় চোখে পড়ল, দিকনির্দেশনার ফলকটি একটি চুলকানির ওষুধের বিজ্ঞাপন দিয়ে আবৃত। আমার মনে পড়ল, আমাদের ছোটবেলায় একবার গ্রামবাংলায় চুলকানির প্রাদুর্ভাব ঘটলে পল্লির চারণকবি গীত রচনা করেছিলেন: ‘ওগো সজনী, এবারকার বছর আইছে চুলকানি/ মায়ে চুলকান, বাপে চুলকান আরও চুলকায় চাকরানি/ ওগো সজনী, এবারকার বছর আইছে চুলকানি।’ এসব রোগ আমাদের দেশে এখন নির্মূলপ্রায়; কিন্তু এগুলোর তথাকথিত প্রতিষেধকের বিজ্ঞাপনের অত্যাচার থেকে বুঝি আর রেহাই পাওয়া গেল না।
সে যা-ই হোক। আজকাল প্রাইভেট কার, ট্রাক ও গণপরিবহনের যাতায়াত মহাসড়কগুলোতে ধারণাতীত বেড়ে গেছে। সিলেটে হজরত শাহজালাল (রহ.)–এর মাজারসংলগ্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে প্রত্যক্ষ করা গেল উত্তর ও দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মাজার জিয়ারতকারীদের নিয়ে আসা বাসের সুদীর্ঘ লাইন। এসব বাস ও ট্রাকের চালকেরা গোলচত্বরসমূহের দিকনির্দেশনামূলক ফলকগুলো আবৃত থাকায় ওগুলোতে দু-একবার চক্কর খেয়ে থাকবেন, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। আমি নিজেই এটার শিকার হয়েছি এবং একবার তো একজন পথচারী ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্তই করে ফেলেছিল প্রায়। প্রসঙ্গত, বিদেশে সংঘটিত এ–সংক্রান্ত কিছু সরস ঘটনা মনে পড়ে গেল:
মহাসড়ক দিয়ে মোটরগাড়ি চালনাকালে জনৈক চালকের মনে সন্দেহ হওয়ায় তিনি পথিপার্শ্বস্থ বাড়ির দাওয়ায় উপবিষ্ট বৃদ্ধাকে প্রশ্ন করে সন্তোষজনক উত্তর না পেয়ে বেশ কিছুদূর এগোনোর পর গাড়ির আয়নায় প্রত্যক্ষ করলেন বৃদ্ধা তাঁকে হাতের ইশারায় ডাকছেন। তিনি গাড়ি নিয়ে ফিরে এসে বৃদ্ধার দিকে জিজ্ঞাসু নেত্রে তাকাতেই বৃদ্ধা এবার স্মিতহাস্যে বললেন, গৃহে অবস্থানরত আমার স্বামীকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও আপনার প্রশ্নের উত্তর জানেন না। বারান্তরে আরেক মোটরচালক পথ হারিয়েছেন সন্দেহ হওয়ায় পথিপার্শ্বস্থ শস্যক্ষেত্রে কর্মরত কৃষককে সড়কটির পরিচয় ও সেটা কত দূর পর্যন্ত গেছে জিজ্ঞেস করে না-বোধক উত্তর পাওয়ায় ঈষৎ উষ্মার ভাব দেখিয়ে যখন মন্তব্য করলেন, ‘আপনি দেখছি কিছুই জানেন না,’ তখন কৃষক ঝটপট জবাব দিল, ‘তা বটে, তবে আমি কিন্তু পথ হারাইনি।’
আরেক মোটরচালক নিজের গাড়িতে করে দেশভ্রমণে বেরিয়ে অনেক দূর যাওয়ার পর তাঁর ইচ্ছে হলো জায়গাটার নাম জানবেন। তিনি একজন পথচারীকে থামিয়ে প্রশ্ন করলেন, ‘বলতে পারেন, আমি কোথায় আছি?’ প্রত্যুত্তরে সে যা বলল তাতে তিনি একেবারে থ। ‘আমাকে বোকা বানাতে পারবেন না’, লোকটি আকর্ণবিস্তৃত হাসি হেসে বলল, ‘আপনি একটি গাড়ির ভেতরে আছেন।’ পরবর্তী ঘটনাটি প্রসঙ্গে জনৈক রসিক ব্যক্তির মন্তব্য ছিল: উত্তরটি একেবারে আমাদের দেশের সংসদীয় প্রশ্নোত্তরের মতো হয়েছে। প্রথমত, উত্তরটা টু দ্য পয়েন্ট হয়েছে। দ্বিতীয়ত, প্রয়োজনের অতিরিক্ত একটি শব্দও বলা হয়নি। আর তৃতীয়ত, প্রশ্নকর্তা উত্তরের আগে যে অবস্থানে ছিলেন, ঠিক সেই অবস্থানেই রয়ে গেছেন।
তো মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা ধারণাতীত বেড়ে গেছে বিধায় অচিরেই ওগুলোকে চার লেনে উন্নীত করে সড়ক-বিভাজক স্থাপন করা অত্যাবশ্যক। কেননা, আমাদের দেশের যানচালকদের মধ্যে স্বল্প পরিসরে ওভারটেকিংয়ের প্রবণতা অত্যন্ত বেশি। এভাবে সামনের গাড়িকে ডিঙ্গাতে গিয়েই বিপরীত দিক থেকে ধেয়ে আসা কোনো মোটরযানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এবারকার সিলেটযাত্রায় আমার গাড়িচালক আর কী গাড়ি চালাল, চালালাম তো আমিই—সর্বক্ষণ তার পেছনে সতর্ক বসে থেকে নির্দেশ দিয়ে গেলাম, ‘আস্তে চালাও’, স্পিড আর বাড়িয়ো না’, ‘এখন ওবারটেক কোরো না,’ ইত্যাদি। ইংরেজিতে এটাকেই বুঝি বলে ‘ব্যাকসিট ড্রাইভার’!
আর মানলাম, আমাদের দেশের অধিকাংশ লোকই অশিক্ষিত ও গোঁয়ার, তাই তাঁরা সড়কদ্বীপগুলোকে ওভাবে কলুষিত করে থাকেন। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের মাঠকর্মীরা ও হাইওয়ে পুলিশ কি ভেরেন্ডা ভাজে? এগুলো দেখার দায়িত্ব তো তাদেরই, তাই নয় কি?
হাইওয়ে পুলিশের প্রসঙ্গে আরও দুটো মজার গল্প: এক বিলেতি সাহেব স্ত্রীকে সঙ্গে নিয়ে মহাসড়ক দিয়ে মাত্রাতিরিক্ত বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ আটকালে তিনি তর্ক জুড়ে দিয়ে বললেন, ‘আপনাদের রাডারের যন্ত্রাংশে ত্রুটি থাকতে পারে।’ এই পর্যায়ে ওর স্ত্রী গাড়ির জানালা দিয়ে মুখ বের করে পুলিশের উদ্দেশে বলে বসলেন, ‘ওর কথায় কান দেবেন না, অফিসার। ও মদ খেয়ে গাড়ি চালালে এ রকম জেদি হয়ে যায়।’ আরেক মহিলা মহাসড়কে ৬০ মাইল বেগে গাড়ি চালানোয় হাইওয়ে পুলিশ তাঁর পিছু নিল। তিনি সেটা বুঝতে পেরে স্পিড আরও বাড়িয়ে পথে সার্ভিস স্টেশন পেয়ে ভেতরে প্রবেশ করে তড়িঘড়ি নারীদের শৌচাগারে ঢুকে পড়লেন। খানিকক্ষণ পর বেরিয়ে এসে দুই মূর্তিমান পুলিশকে দেখে মহিলা বললেন, ‘আমি বাজি ধরতে পারি, আপনারা ভেবেছিলেন আমি টয়লেট পর্যন্ত পৌঁছাতে পারব না।’
আতাউর রহমান: রম্য লেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফ্রিকার গোপন ক্ষুধা by রামাদানি আব্দাল্লাহ নূর
কিন্তু আসলে ছবিটি বিরক্তির উদ্রেক করে না। দুই দশক পরেও সেই ছবিটির বাস্তবতা এখনো বজায় রয়েছে, সেটাই আসলে মাথাব্যথার কারণ। দুনিয়ায় প্রতিবছর প্রায় ৩ দশমিক ১ মিলিয়ন মানুষ ক্ষুধায় মারা যায়।
আফ্রিকার একজন চিকিৎসক হিসেবে আমি জানি, পুষ্টিহীনতা ও ক্ষুধার ধ্বংসাত্মক প্রভাব সব সময় খালি চোখে দেখা যায় না। তানজানিয়ার হাসপাতালে যে হাড়-জিরজিরে ভুতুড়ে চেহারার শিশুদের আমি দেখেছি, তাদের ক্ষেত্রে দারিদ্র্যের পরিণাম যতটা পরিষ্কার, উল্লিখিত ক্ষেত্রে সেটা ততটা নয়। এই শিশুদের নাকে নল দিয়ে পুষ্টিবর্ধক খাবার দেওয়া হতো, সেই টিউবের সঙ্গে এরা লেপ্টে থাকত। দীর্ঘস্থায়ী অপুষ্টি বা ‘গোপন ক্ষুধা’র পরিণাম অন্য রূপে দেখা যায়, কিন্তু সেটা এর মতোই ধ্বংসাত্মক ও মারাত্মক হতে পারে। এদিকে ক্ষুধাজনিত মৃত্যু ও তীব্র অপুষ্টির হার কমলেও গোপন ক্ষুধার প্রকোপ এখনো মারাত্মক।
গত দুই দশকে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিরাময়ে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। আফ্রিকায় নতুন করে এইচআইভির সংক্রমণ ৫০ শতাংশ কমে গেছে, এইডসজনিত মৃত্যুর হার কমেছে ৩০-৪৮ শতাংশ; যক্ষ্মাজনিত মৃত্যুর হার কমেছে ৪০ শতাংশ, ম্যালেরিয়াজনিত মৃত্যুর হার কমেছে ৩০ শতাংশ। কিন্তু অপুষ্টিজনিত কারণে শিশুর বিকাশ রুদ্ধ হওয়ার হার আগের মতোই উচ্চ, গত দুই দশকে এর পরিমাণ কমেছে মাত্র ১ শতাংশ। আফ্রিকায় শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্ষুধা। পাঁচ বছরের নিচে যত শিশু মারা যায়, তার অর্ধেক মারা যায় ক্ষুধার কারণে। এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ায় সম্মিলিতভাবে যত শিশু মারা যায়, তার চেয়ে বেশি শিশু মারা যায় ক্ষুধার কারণে।
অনেক বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে, অপুষ্ট শিশুদের রোগ ও সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং এসব কারণে ভোগার পরিমাণও পুষ্ট শিশুদের চেয়ে বেশি। যেসব শিশুর ওজন মারাত্মকভাবে কম, তাদের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা স্বাভাবিক শিশুদের তুলনায় ১২ গুণ বেশি। অথচ এই ডায়রিয়া খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। একইভাবে, তাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হারও ৯ দশমিক ৫ গুণ বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের শৈশবের অপুষ্টিই হচ্ছে দুনিয়ার তাবৎ রোগের প্রধান কারণ। সংস্থাটির ২০১১ সালে প্রকাশিত তথ্যে দেখা যায়, পাঁচ বছরের নিচে যে শিশুদের মৃত্যু হয়, তাদের ক্ষেত্রে শতকরা ৪৫ ভাগেরই মৃত্যু হয় অপুষ্টির কারণে। যুদ্ধবিধ্বস্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে পাওয়া খবরে দেখা যায়, সেখানে গুলির চেয়ে ক্ষুধায় বেশি শিশু মারা যাচ্ছে।
এসব তথ্য-উপাত্ত থেকে মনে হয়, অপুষ্টির বিষয়টি অলঙ্ঘ্য। কিন্তু কিসে এটা দূর হয়, তা মানুষের অজানা নয়: ভিটামিন এ, আয়োডিনযুক্ত লবণ ও বিশেষ খাদ্য। প্রতিবছর ভিটামিন এ-র অভাবে পাঁচ লাখ শিশু অন্ধ হয়, এদের অর্ধেক দৃষ্টি হারানোর ১২ মাসের মধ্যে মারা যায়। একইভাবে, উন্নয়নশীল দেশগুলোতে সন্তান ধারণে সক্ষম নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আয়রনের অভাবে তাঁরা অ্যানেমিয়ায় ভুগছেন।
অপুষ্টির এই দীর্ঘমেয়াদি প্রভাব সংক্রামক, এতে শিক্ষার প্রসার বাধাগ্রস্ত হয়, যা শেষ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নের রাশ টেনে ধরে। এই সংকট মোকাবিলা করতে অর্থের প্রয়োজন, প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ডলার। ক্ষুধার কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, সে বিবেচনায় এই অর্থ তেমন কিছু নয়। ইউনিসেফের হিসাব অনুযায়ী, আফ্রিকার শিশুদের অপুষ্টিজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ বছরে ২৫ বিলিয়ন ডলার। কিন্তু এটাই শেষ কথা নয়। উৎপাদনশীলতা হ্রাস পাওয়া ও স্বাস্থ্যসেবার পেছনে ব্যয়ের হিসাব ধরলে বৈশ্বিক অর্থনীতিতে অপুষ্টিজনিত ক্ষতির পরিমাণ হচ্ছে বছরে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
এই চ্যালেঞ্জ মোকাবিলা, জীবনরক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে আফ্রিকার একটি সমন্বিত কৌশল প্রণয়ন করতে হবে, কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে।
আফ্রিকা ইউনিয়ন ২০১৪ সালকে কৃষি ও খাদ্যনিরাপত্তার বছর হিসেবে ঘোষণা দিয়েছে। এ বছর মহাদেশটির কৃষি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার কথা। তত্ত্বগতভাবে, এতে সামগ্রিক পুষ্টিমানের উন্নয়ন হতে পারে, কিন্তু কৃষিতে বিনিয়োগ বাড়ালেই সব রোগের নিরাময় হবে না। আমাদের পুষ্টি সংবেদনশীল কৃষি কর্মসূচি গ্রহণ করতে হবে, সেখানে ছোট কৃষক, নারী ও শিশু সবাইকে যুক্ত করতে হবে।
নারীদের ভূমির মালিকানা নিশ্চিত করতে হবে, তাঁদের কৃষিবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। কৃষিঋণ পাওয়া নিশ্চিত করতে হবে। ঘরের আশপাশে খাদ্য উৎপাদন, গরু পালন ও মুরগি পালনে ভর্তুকি দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা অতিরিক্ত উপার্জন খাদ্য ও স্বাস্থ্যসেবায় ব্যয় করে থাকেন। নারীদের কৃষিজাত আয় বৃদ্ধি পেলে তাঁরা শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসেবায় তা ব্যয় করবেন, সে কারণে তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়ানো দরকার।
শিশুর জন্মের প্রথম এক হাজার দিনে পুষ্টির অভাব ঘটলে তার ফলাফল হয় খুব নিদারুণ, এতে শিশুর যে ক্ষতি হয় তা আর কোনো দিনই পূরণ করা যায় না। এই গোপন ক্ষুধার বিরুদ্ধে লড়তে বৈশ্বিক উন্নয়ন অংশীদারদের সহায়তায় আফ্রিকার সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আফ্রিকা মহাদেশে শিশুদের ক্ষুধা আর যেন সেই ছবির পর্যায়ে না থাকে, মানে কার্টাররা যেন সে রকম ছবি তোলার সুযোগ আর না পান।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
রামাদানি আব্দাল্লাহ নূর: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য স্কুলের গবেষণা সহযোগী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসলামিক স্টেট: বিপদ কোথায় by হাসান ফেরদৌস
আদ-দাওলাহ্-ই-ইসলামিয়া নামের সংগঠনটি, যা পশ্চিমা তথ্যমাধ্যমে ইসলামিক স্টেট বা শুধু আইএস নামে পরিচিত, সেটি আল-কায়েদা ও তালেবানকে সরিয়ে এখন আমেরিকার এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, অধিকাংশ পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান দেশগুলো আদ-দাওলাহ্কে রীতিমতো ভীতির চোখে দেখছে। হায়দরাবাদের ঘটনা থেকে স্পষ্ট, আদ-দাওলাহ্ আমাদের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। শুধু ভারত বা পাকিস্তান থেকে নয়, ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এমনকি যুক্তরাষ্ট্র থেকেও কয়েক শ মুসলমান তরুণ-তরুণী ইরাক ও সিরিয়ায় আদ-দাওলাহ্র পতাকাতলে সমবেত হয়েছেন। তাঁরা কারা, কিসের জন্য সম্ভাব্য বিপদ জেনেও যুদ্ধের ময়দানে জড়ো হচ্ছেন, তা খুব স্পষ্ট নয়।
যে কজন ব্রিটিশ তরুণ-তরুণীকে চিহ্নিত করা গেছে, তাঁদের অধিকাংশই মধ্যবিত্ত শ্রেণির, শিক্ষিত। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ‘জিহাদ’-এ অংশ নেওয়ার অনুপ্রেরণা তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই পেয়েছেন স্থানীয় মসজিদভিত্তিক জিহাদি গ্রুপগুলোর কাছ থেকে। ইউরোপে বেকারত্ব বাড়ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে বহিরাগতবিরোধী মনোভাব। অধিকাংশ ক্ষেত্রেই মুসলিম অভিবাসীরা এই মনোভাবের শিকার। নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব অভিবাসী তরুণ-তরুণী কিছুটা বেপরোয়া হয়েই জিহাদে যোগ দিচ্ছেন। ভয় হচ্ছে, ইরাক ও সিরিয়ার যুদ্ধ ময়দান থেকে প্রশিক্ষণ নিয়ে এসব তরুণ-তরুণী যাঁর যাঁর দেশে ফিরে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন জিহাদি মন্ত্র।
এই ভয় কেবল ইউরোপের বা যুক্তরাষ্ট্রের নয়, সুন্নিপ্রধান সৌদি আরব, মিসর ও তুরস্কেরও। আদ-দাওলাহ্ জানিয়েছে, তাদের লক্ষ্য মুসলিম বিশ্বজুড়ে একটি অভিন্ন খেলাফত গড়ে তোলা। সেই লক্ষ্যে একজন খলিফার নামও তারা ঘোষণা করেছে। মুখ্যত ইরাক ও সিরিয়াভিত্তিক আল-কায়েদা থেকে বেরিয়ে একটি অতি উগ্র জিহাদি গ্রুপের নেতৃত্বে আদ-দাওলাহ্ গড়ে উঠেছে। এরা এতই উগ্র যে আল-কায়েদা পর্যন্ত এদের নিজেদের দল থেকে বহিষ্কার করেছে। ইরাক ও সিরিয়ায় কেন্দ্রীয় সরকার অতি দুর্বল, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিবাদে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে লড়াই নিয়ে ব্যস্ত। ফলে যে শূন্যতার সৃষ্টি হয়, আদ-দাওলাহ্ তারই সুযোগ নিয়েছে। প্রধানত সাদ্দাম হোসেনের সুন্নি সেনাবাহিনীর সাবেক সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনী গত এক বছরে এই দুই দেশের ব্যাপক অঞ্চল নিজেদের দখলে এনে ফেলেছে। উভয় দেশের তেল সরবরাহের ওপর আংশিক নিয়ন্ত্রণ অর্জন করায় তাদের কাঁচা টাকার কোনো অভাব নেই। অস্ত্রেরও কোনো কমতি নেই। কিন্তু শুধু ইরাক ও সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ অর্জন করে এরা খুশি হবে না। এদের আসল লক্ষ্য সৌদি আরব। সুন্নি মুসলমানদের নেতা, ধনে-মানে সবার ওপরে সৌদি আরব। সে দেশের ওপর নিয়ন্ত্রণ অর্জিত হলে একটি প্যান-ইসলামিক খেলাফত গঠন অনেক সহজ হয়ে যায়। এই লক্ষ্যে আদ-দাওলাহ্ তাদের ‘কাদেমুন’ অভিযান শুরুর কথা ঘোষণা করেছে। সে কথার অর্থ, আমরা আসছি।
আরব বিশ্বে সবচেয়ে বড় ও শক্তিধর দেশ মিসর। ইসলামিক ব্রাদারহুডের নেতৃত্বে সেখানে একটি অতি কট্টর জিহাদি আন্দোলন অনেক আগে থেকেই তৎপর। হোসনি মোবারকের আধা সামরিক সরকার পতনের পর দুই বছর আগে মিসরে যে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। গণতান্ত্রিক আন্দোলনের আবরণে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে সরিয়ে সেখানে এখন সেনাপ্রধান জেনারেল সিসি নতুন প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু ব্রাদারহুডের বিপদ দূর হয়ে যায়নি। সেই কারণে আদ-দাওলাহর হুমকি মিসরেও কম্পন সৃষ্টি করেছে।
শিয়াপ্রধান ইরান এই মুহূর্তে আদ-দাওলাহর লক্ষ্য নয়, কিন্তু ইরানের কাছে বন্ধু ইরাকের ওপর তাদের সামরিক ও রাজনৈতিক আগ্রাসন ভীতির কারণ হয়ে পড়েছে। ইরান ও সিরিয়ার মধ্যে নিকট আঁতাত দীর্ঘদিনের, মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের একমাত্র বন্ধু ইরান। এই মুহূর্তে আদ-দাওলাহর প্রধান টার্গেট সিরিয়া, এই ব্যর্থ রাষ্ট্রটির কোনো কোনো প্রদেশে তারা ইসলামি বেসামরিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। পশ্চিমা তথ্যমাধ্যমের দেওয়া সংবাদ যদি সত্য হয় তবে তো এসব প্রদেশের বেসামরিক শাসনভার পরিচালনায় ইউরোপ-আমেরিকা থেকে আসা তরুণ-তরুণীরাই নেতৃত্ব দিচ্ছেন। যেসব ইউরোপীয় তরুণ এই জিহাদে যোগ দিয়েছেন, তাঁদের কেউ কেউ বাংলাদেশের, অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। পুলিশি সূত্রে বলা হয়েছে, ‘ব্রিটেনি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়েস’ নামে একটি জিহাদি গ্রুপ আদ-দাওলাহ্র জিহাদে অংশ নিতে তুরস্ক হয়ে সিরিয়া ও ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। এদের মধ্যে হামিদুর রহমান নামের বাংলাদেশি এক তরুণ সিরিয়ায় যুদ্ধে অংশ নেওয়ার সময় নিহত হন। ব্রিটিশ পুলিশ এই গ্রুপের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ফলে বোঝাই যাচ্ছে আদ-দাওলাহ্র আবেদন উপমহাদেশের তরুণদের কাছে গিয়েও পৌঁছেছে। কেন, কোন সামাজিক-রাজনৈতিক পটভূমিতে এসব আপাতশিক্ষিত ও শহুরে মধ্যবিত্ত তরুণ-তরুণী জিহাদের ডাকে সাড়া দেন, আমরা এখানে তার সমাজতাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণে যাব না। কিন্তু তাঁরা যে সাড়া দেন, সে প্রমাণ আমাদের আছে। ঢাকার একাধিক ইংরেজি মাধ্যম কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মৌলবাদী আদর্শে উদ্বুদ্ধ, সে কথাও আমরা জানি। তাঁদেরই একজন বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে এসে বোমাবাজির অভিযোগে এখন কারাগারে।
ভয়টা সেখানেই। ইরাক ও সিরিয়া ও অন্য সুন্নি আরব দেশগুলোর মতো আমাদের দেশও যে আদ-দাওলাহ্র প্রস্তাবিত খেলাফতি আন্দোলনে আক্রান্ত হতে পারে, সে কথায় কোনো ভুল নেই। এই আন্দোলনের একটি সাম্রাজ্যবাদবিরোধী আবেদন রয়েছে, হয়তো সেই আবেদন তরুণদের আকৃষ্ট করে। কিন্তু বিশ্বের প্রতিটি জিহাদি আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমরা জানি, এর প্রথম ও প্রধান শিকার যার যার নিজের দেশের মানুষ। একাত্তরে এই জিহাদিদের প্রথম প্রজন্মের হাতে বাংলাদেশের সেরা সন্তানেরা নিহত হন, অগুনতি নারী ধর্ষিত হন। এদের ব্যাপারে ভীতি কোথায়, আজকের পাকিস্তান, সোমালিয়া অথবা নাইজেরিয়ার দিকে তাকালেই সে কথা বোঝা যায়। শুদ্ধ ইসলামি আইন প্রতিষ্ঠার নামে আদ-দাওলাহ্ দেড় হাজার বছর পিছিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। অতি নিষ্ঠুর এই আন্দোলন তাদের লক্ষ্য অর্জনে যে কী পরিমাণ অমানবিক হতে পারে, সাম্প্রতিক সময়ে ইরাকে ভিডিও ক্যামেরার সামনে দুজন মার্কিন সাংবাদিককে গলা কেটে হত্যার ঘটনা তার প্রমাণ রেখেছে। নাইজেরিয়ায় আরেক খেলাফতি নেতার অনুসারীরা বন্দুকের ডগায় শ-তিনেক নাবালিকা স্কুলছাত্রী অপহরণ করেছে, তাদের অধিকাংশই এখন পর্যন্ত নিখোঁজ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি আদ-দাওলাহ্র বিরুদ্ধে এক সম্মিলিত অভিযানের কথা ঘোষণা করেছেন। শুধু সৌদি আরব নয়, তুরস্ক ও মিসরসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সে অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে। অনেকেই ওবামার এই নয়া রণকৌশলে জর্জ বুশের ইরাক অভিযানের গন্ধ খুঁজে পেয়েছেন। এই দুইয়ে মিল যে নেই তা নয়, কিন্তু একটা বড় ধরনের প্রভেদও রয়েছে। ওবামা গোড়াতেই বলে রেখেছেন, ইসলামিক স্টেট ঠেকাতে তিনি মার্কিন পদাতিক সেনা পাঠাবেন না। ইরান বা সিরিয়া দখল তাঁর লক্ষ্য নয়, লক্ষ্য আদ-দাওলাহ্ ঠেকানো, সম্ভব হলে তা নিশ্চিহ্ন করা। নতুন সর্বদলীয় ইরাক সরকারের সেনাবাহিনী ও সিরিয়ার আসাদবিরোধী বাহিনীকে এ কাজে নেতৃত্ব দিতে হবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনকি প্রকারান্তরে ইরানও তাতে যুক্ত হবে। সৌদি আরব ও জর্ডানের বিমানবহর ইতিমধ্যেই বিমান হামলায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোও এই অভিযানে সমর্থন দিয়েছে। সম্ভবত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও মিলবে।
আদ-দাওলাহ্বিরোধী এই কোয়ালিশনে উপমহাদেশের দেশগুলোর কী ভূমিকা হবে, তারা কেউ এখনো খোলাসা করে বলেনি। আদ-দাওলাহ্র প্রধান, খলিফা আবু বকর আল-বাগদাদি দুই মাস আগে ভারতের নাম উল্লেখ করে ঘোষণা করেছিলেন, ইসলামের শত্রুকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে। এ কথার অর্থ ভারত অথবা বাংলাদেশ তার আক্রমণের বাইরে নয়। হায়দরাবাদের তরুণদের তৎপরতা থেকে স্পষ্ট, বাংলাদেশকে ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহারের চেষ্টা নয়া জিহাদিরা করবে। এর আগে, আফগানযুদ্ধে পরাজয়ের পর বিদেশি তালেবানদের অনেকেই অন্যত্র যাওয়ার লক্ষ্যে বাংলাদেশে প্রবেশ করেছিল।
সমস্যাটি আন্তর্জাতিক, তার সমাধানও আন্তর্জাতিক পথে অর্জন করতে হবে। উপমহাদেশে আদ-দাওলাহ্র তিন প্রধান টার্গেট—পাকিস্তান, ভারত ও বাংলাদেশকে একে অন্যের সঙ্গে সলা–পরামর্শের মাধ্যমে সমন্বিত রণকৌশল গ্রহণ তাই জরুরি হয়ে পড়েছে। ওবামা যে আন্তর্জাতিক কোয়ালিশন গড়ার চেষ্টা করছেন, তার সঙ্গেই বা আমাদের সম্পর্ক কী হবে, সে প্রশ্নেও সমন্বিত সিদ্ধান্ত আখেরে সুফলদায়ক হবে।
যা-ই করি, হাত গুটিয়ে থাকার আর সময় নেই।
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএস যোদ্ধা ৩০ হাজারের ওপরে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নয় রাজ্যে মোদির পরীক্ষা আজ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্কটল্যান্ডে স্বাধীনতার গণভোট by সাযযাদ কাদির
দু’টি অঞ্চলের মানুষের এই স্বাতন্ত্র্যচেতনার পরিচয় মেলে সেই পৌরাণিক যুগ থেকেই। তবে স্কটল্যান্ডের স্বাধীনতার সংগ্রাম শুরু ১২৯৬ অব্দ থেকে। ওই বছর ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড যুদ্ধাভিযান চালান স্কটল্যান্ডে। হানাদারদের তাড়িয়ে দিতে স্কটল্যান্ডের মানুষ যুদ্ধ শুরু করে উইলিয়াম ওয়ালেস-এর নেতৃত্বে। পরের বছর বিদ্রোহ করেন রবার্ট দ্য ব্রুস। যুদ্ধ চলে বছরের পর বছর। শেষে ১৩১৪ সালে বানোকবার্ন-এর যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করে ইংরেজ বাহিনী। ওই যুদ্ধের ঠিক ৭০০ বছর পর, আসছে বৃহস্পতিবার ১৮ই সেপটেম্বর, আবারও এক স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ড তথা গ্রেট বৃটেন তথা যুক্তরাজ্যের মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। এ যুদ্ধ সম্পূর্ণ নিরস্ত্র, রক্তপাতহীন। ওই দিন গণভোট হবে স্বাধীনতার পক্ষে বিপক্ষে। এ গণভোটের জন্য অবশ্য সংগ্রাম করতে হয়েছে অনেক। সে সংগ্রামের শুরু ১৯৩৪ সালে। ওই বছর গঠিত হয় স্বাধীনতাপন্থি রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এস এন পি)। এ দল পার্লামেন্টে প্রথম আসন পায় ১৯৪৫ সালে। ১৯৭৩ সালে স্কটল্যান্ড ও ওয়েলশ-এ দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করে কিলব্র্যান্ডন কমিশন। ১৯৭৯ সালে গণভোট হয় স্কটল্যান্ডে দায়িত্ব হস্তান্তর প্রশ্নে, কিন্তু প্রয়োজনীয় ৪০% ভোট পেতে ব্যর্থ হন হস্তান্তরপন্থিরা। মারগারেট থ্যাচারের রক্ষণশীল সরকার পোল ট্যাক্স চালু করায় স্বাধীনতা আন্দোলন দানা বেঁধে ওঠে ১৯৭৯ সাল থেকে। ১৯৯৬ সালে রাজা-রানীর অভিষেক শিলা হিসেবে ব্যবহৃত ‘স্টোন অভ ডেসটিনি’ স্কটল্যান্ডে ফেরত পাঠায় বৃটিশ সরকার। ১৯৭৭ সালের গণভোটে বিপুল সমর্থন পায় কর-বৃদ্ধির ক্ষমতা সহ স্বতন্ত্র পার্লামেন্ট প্রতিষ্ঠার দাবি। ১৯৯৮ সালে প্রণীত হয় স্কটিশ অ্যাক্ট- দেয়া হয় স্কটিশ পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে দায়িত্ব। ১৯৯৯ সালে ১২৯ সদস্যের স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টি পায় ৫৬ আসন, এসএনপি পায় ৩৫ আসন। ২০০৪ সালে হলিরুড-এ রাজকীয় উদ্বোধন হয় স্কটিশ পার্লামেন্টের। ২০০৭ সালে স্কটিশ সরকারের উদ্যোগে জাতীয় সংলাপ শুরু হয় স্কটল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ সম্পর্কে। ২০০৭ সালে কয়েকটি ইস্যুতে গ্রিন পার্টির সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করে এসএনপি। ২০১১ সালে ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড-এর নেতৃত্বে ৬৯ আসন পেয়ে স্কটল্যান্ডের প্রথম সংখ্যাগুরু সরকার গঠন করে এসএনপি। ২০১২ সালের অকটোবরে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও অ্যালেক্স সালমন্ড স্বাক্ষর করেন ‘এডিনবরা এগ্রিমেন্ট’, খুলে যায় স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের পথ। ২০১৩ সালের নভেম্বরে স্কটিশ সরকার স্বাধীনতার পক্ষে কি ও কেন তুলে ধরে প্রকাশ করে স্কটল্যান্ড’স ফিউচার শীর্ষক শ্বেতপত্র। অবশেষে আগামী বৃহস্পতিবার গণভোট।
এখন এই শেষ সপ্তাহে পক্ষে বিপক্ষে প্রচার-প্রচারণা চলছে তুঙ্গে। জরিপের পর জরিপ চলছে, প্রকাশ পাচ্ছে প্রতিদিন। মিডিয়ায় এই হ্যাঁ তো এই না অবস্থা। তবে সব মিলিয়ে প্রচারে এগিয়ে আছে না-পন্থিরা। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম পক্ষপাতিত্বমূলক প্রচার চালাচ্ছে বলে প্রতিবাদ উঠেছে জোরেশোরে। স্কটিশরা দু’ ভাগ হয়ে গেছে প্রায় সমান-সমান। হাঁ-পন্থিদের পক্ষে বরাবরই জোরালো সমর্থন দিয়ে আসছেন প্রখ্যাত অভিনেতা স্যন কনেরি সহ অনেক নন্দিত স্কটম্যান। অন্যদিকে স্কটউওম্যান বেস্টসেলার লেখিকা জে কে রোলিং নেমেছেন না-পন্থিদের পক্ষে। তাঁদের প্রচার-তহবিলে দিয়েছেন ১০ লাখ পাউন্ড।
স্বাধীনতা সার্বভৌমত্ব পাবে কি স্কটল্যান্ড? বলা সম্ভব নয় কোনও ভাবেই। ১৯৮০ ও ১৯৯৫ সালে এমনই গণভোট হয়েছিল কুইবেক-এ, কানাডা থেকে আলাদা হতে চেয়েছিলেন ওই ফরাসিভাষী প্রদেশের মানুষ। কিন্তু জয়যুক্ত হয় না-ভোট। শেষের বার অবশ্য সামান্য ভোটের ব্যবধানে হেরে যান হাঁ-পন্থিরা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা, মুক্তি, আত্মনিয়ন্ত্রণের দাবি তুলে নির্যাতিত হচ্ছে বহু জাতি, জাতিসত্তা, জনগোষ্ঠী- অনেকে বেছে নিয়েছে রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের পথ। শান্তিপূর্ণ মীমাংসায় ব্যর্থ হচ্ছে জাতিসংঘ। এ অবস্থায় গণভোটের মাধ্যমে জনগণের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কুইবেকের পর নিশ্চয়ই এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করবে স্কটল্যান্ড।
১২.০৯.২০১৪
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
September
(447)
-
▼
Sep 14
(12)
- সারদা চিট ফান্ড কেলেঙ্কারি -আবিদা ইসলামকে মমতার তলব
- একজন এরশাদ সাহেব by বিভাংশু কুমার মল্লিক
- আমাকে শিখণ্ডী করা হয়েছে by আহমেদ হাসান ইমরান
- আইএসের বিরুদ্ধে যুদ্ধ চলছে
- দিল্লি ও ঢাকার উচিত সমস্যার দ্রুত সমাধান করা -বিশে...
- আইএসবিরোধী যুদ্ধে কুর্দি নারী
- মহাসড়ক সমাচার by আতাউর রহমান
- আফ্রিকার গোপন ক্ষুধা by রামাদানি আব্দাল্লাহ নূর
- ইসলামিক স্টেট: বিপদ কোথায় by হাসান ফেরদৌস
- আইএস যোদ্ধা ৩০ হাজারের ওপরে
- নয় রাজ্যে মোদির পরীক্ষা আজ
- স্কটল্যান্ডে স্বাধীনতার গণভোট by সাযযাদ কাদির
-
▼
Sep 14
(12)
-
▼
September
(447)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

