Tuesday, June 4, 2013

নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিম নারীদের অসম্মান by রিজিয়া আহমদ

প্রধানমন্ত্রী শুধু নন, বিরোধী দলের নেত্রী থেকে সর্বশেষ নির্বাচিত স্পিকার পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে নারীরা থাকলেও আওয়ামী লীগ সরকারের অধীনে বিশেষ করে মুসলিম নারীরা যে মোটেও নিরাপদ নন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রায় নিয়মিতভাবে।

রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার বেপারিদের নীরবতা by অলিউল্লাহ নোমান

আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর মৃত্যুশয্যায়। তার অবস্থা সঙ্কটাপন্ন। যদিও এ লেখা শুরু করার সময় তাকে আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়েছে। স্বাভাবিক কোনো কারণে তার এই অবস্থা হয়নি। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর বর্বর নির্যাতনের শিকার দেশের এই প্রখ্যাত আলেম।

আওয়ামী বুদ্ধিজীবীর মহাবিপর্যয়ভীতি ও মিথ্যাচার by ফিরোজ মাহবুব কামাল

রাজনৈতিকভাবে নির্মূল হওয়ার ভীতি আওয়ামী লীগ ও তার মিত্রদের মনে যে কতটা প্রকট, সেটিরই উত্কট প্রকাশ ঘটেছে গত ১৮/০৫/১৩ তারিখে ঢাকা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিকে’ দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাতের একটি সাক্ষাত্কারে।

বাজেটে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টাঃ নির্বাচনের বছরে সরকারের চমক

নির্বাচনের বছর সব সরকারই নিজের সফলতা বেশি বেশি করে তুলে ধরতে চায়। তার ধারাবাহিকতা রক্ষার কথা বলে পুনরায় ক্ষমতায় আসার জন্য ভোট প্রার্থনা করাই আসল উদ্দেশ্য। সে লক্ষ্যেই এবারের বাজেটে স্বপ্নের ভবিষ্যত্ গড়ে তোলার কথা প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক।

বিনিয়োগ নেই তবু প্রবৃদ্ধির গালগল্পঃ মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী যখন লক্ষ-হাজার কোটি টাকার চোখ ধাঁধানো বাজেট নিয়ে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন জাতীয় অর্থনীতি নিয়ে সচেতন সব মহলেই মারাত্মক আশঙ্কার সৃষ্টি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বিনিয়োগ না বাড়া আশঙ্কার একটি প্রধান কারণ।

বিনিয়োগ নেই তবু প্রবৃদ্ধির গালগল্পঃ মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী যখন লক্ষ-হাজার কোটি টাকার চোখ ধাঁধানো বাজেট নিয়ে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন জাতীয় অর্থনীতি নিয়ে সচেতন সব মহলেই মারাত্মক আশঙ্কার সৃষ্টি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বিনিয়োগ না বাড়া আশঙ্কার একটি প্রধান কারণ।

বাজেটে বিনিয়োগের পরিবেশ তৈরি বড় চ্যালেঞ্জ: ড. আশিকুর রহমান by মনোয়ারুল ইসলাম

বিনিয়োগের পরিবেশ তৈরিকে আসন্ন বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করলেন দেশের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

পারমাণবিক অস্ত্র বাড়িয়েছে তিন দেশ

বিশ্বের পারমাণবিক শক্তিধর তিনটি দেশ তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরও বাড়িয়েছে। একই সময় পারমাণবিক শক্তিধর বলে ঘোষিত অন্য পাঁচটি দেশের কেউ শক্তি হ্রাস করেছে, কেউ স্থিতিশীল রেখেছে। অস্ত্রের পরিমাণ বৃদ্ধি করা তিন দেশ হলো চীন, ভারত ও পাকিস্তান। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) গতকাল সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে চীনের পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা ছিল ২৪০টি। এখন এর সংখ্যা ২৫০। একই সময়ে ভারত ও পাকিস্তান ১০টি করে যুদ্ধাস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। এখন পাকিস্তানের পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা ১০০ থেকে ১২০টির মধ্যে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ৯০ থেকে ১১০টি।  এসআইপিআরআইয়ের মতে, পারমাণবিক অস্ত্রের এই প্রতিযোগিতা এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা ‘নাজুক’ করে তুলেছে। এই অস্ত্র প্রতিযোগিতার ফলে ২০০৮ সাল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, চীন ও জাপানের মধ্যে দ্বন্দ্ব বেড়েছে, দুই কোরিয়া মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এসআইপিআরআই বলছে, বিশ্বের পুরোনো শক্তিধর দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র গত বছর তাদের পারমাণবিক সামর্থ্য হ্রাস করেছে। রাশিয়া তার যুদ্ধাস্ত্রের সংখ্যা ১০ হাজার থেকে কমিয়ে সাড়ে আট হাজার করেছে। আর যুক্তরাষ্ট্র আট হাজার থেকে কমিয়ে করেছে সাত হাজার ৭০০টি। এসআইপিআরআইয়ের প্রতিবেদন মতে, পারমাণবিক অস্ত্রের সামর্থ্য স্থিতিশীল রেখেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইসরায়েল। ফ্রান্সের যুদ্ধাস্ত্রের সংখ্যা ৩০০, যুক্তরাজ্যের ২২৫ ও ইসরায়েলের ৮০টি। গত বছর এই তিন দেশ যুদ্ধাস্ত্রের সংখ্যা বাড়ায়নি। প্রতিবেদনে বলা হয়, এসআইপিআরআই ইরান ও উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় রাখেনি। এই দেশ দুটি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রাথমিক ধাপে রয়েছে বলে বিবেচনা করা হয়েছে। গবেষণাপ্রতিষ্ঠানটি বলছে, মোটের ওপর পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা কমলেও বিশ্ব পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে মুক্তি পাচ্ছে, বিষয়টি এমন নয়। বিভিন্ন দেশের হাতে থাকা রাসায়নিক ও জীবাণু অস্ত্র হ্রাস করার গতিও অনেক কম। এএফপি।

চীনে কারখানায় আগুন ১১৯ জনের মৃত্যু

চীনের জিলিন প্রদেশে গতকাল সোমবার মুরগির মাংস প্রক্রিয়াজাতকরণের একটি কারখানায় আগুন লেগে অন্তত ১১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সরকারি কর্মকর্তারা জানান, গতকাল স্থানীয় সময় সকাল ছয়টার দিকে জিলিনের দেহুই  শহরের ওই কারখানায় আগুন লাগে। এ সময় অন্তত ৩০০ শ্রমিক কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বিবরণ অনুযায়ী, কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। কারখানার প্রধান ফটক তালাবদ্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫০০ কর্মীকে পাঠানো হয়। তাঁরা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধারকাজ চলার সময় কারখানার বাইরে শ্রমিকদের স্বজনদের ভিড় জমে। এ সময় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ চলার সময় ওই কারখানার ফটকে তালা দিয়ে রাখা হতো। জিলিন বাইয়ুয়ানফেং পোলট্রি কোম্পানি নামের এই কারখানাটি ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয়। কারখানাটিতে এক হাজার ২০০ কর্মী রয়েছেন। আগুনে শতাধিক শ্রমিক মৃত্যুর এ ঘটনায় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকারের সমালোচনায় ফেটে পড়ে। টুইটার বার্তায় একজন প্রশ্ন করেন, ‘ওই কারখানা কোনো দিন কি অগ্নিনিরাপত্তা কর্তৃপক্ষ পরিদর্শন করেছিল?’ এএফপি ও বিবিসি।

নতুন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হামাদাল্লাহ উদারপন্থী

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে উদারপন্থী বলে মনে করে ইসরায়েল। ইসরায়েলের কোনো নেতা এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও দেশটির গণমাধ্যমে উদারপন্থী হিসেবে তাঁর প্রশংসা করা হয়েছে। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গত রোববার রাতে হামদাল্লাহর নাম ঘোষণা করা হয়। ইসরায়েল হামদাল্লাহকে উদারপন্থী মনে করে। মনে করা হচ্ছে, পশ্চিমা দেশগুলোর কাছে তিনি গ্রহণযোগ্য হবেন এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জন্যও হুমকি হবেন না। ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে বলা হয়, ‘ইসরায়েলি নেতারা হামদাল্লাহকে উদারপন্থী ও বাস্তববাদী মানুষ হিসেবে মনে করেন। তিনি প্রেসিডেন্ট আব্বাসের খুব ঘনিষ্ঠ। তিনি যত না একজন রাজনৈতিক নেতা, তার চেয়ে বেশি একজন ব্যবস্থাপক। এ বিষয়ে পূর্বসূরি সালাম ফায়াদের চেয়ে তিনি আলাদা। সালাম ফায়াদকে অনেক সময় প্রেসিডেন্ট আব্বাসের প্রতিদ্বন্দ্বী মনে হতো।’ এতে আরও বলা হয়, হামদাল্লাহ  বোঝেন, পশ্চিমাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। ইসরায়েলি প্রভাবশালী দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে হামদাল্লাহকে ‘বাস্তববাদী’ আখ্যা দিয়ে বলেছে, তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। এদিকে যুক্তরাষ্ট্র রামি হামদাল্লার মনোনয়নকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার এক বিবৃতিতে বলেন, একাধারে এক চ্যালেঞ্জ ও সুযোগের মুহূর্তে তিনি নিয়োগ পেলেন। এএফপি।

সাদিকের আঘাতে রক্তাক্ত ইমরান!

গত শতাব্দীর ষাটের দশকের কথা। আয়াজ সাদিক ও ইমরান খানের বয়স বড়জোর ১০ বছর। দুজনেই লাহোরের অ্যাচিসন স্কুলের ছাত্র। সেদিনের সেই ছোট্ট ইমরান পরে জগৎজোড়া খ্যাতি পান ক্রিকেটার হিসেবে। রাজনীতিবিদ হয়েও খুব খারাপ করেননি। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দেশের তৃতীয় বড় রাজনৈতিক দল এখন। অন্যদিকে সদ্য নতুন জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন সাদিক। স্মৃতিচারণা করে সাদিক বলেন, তিনি ছিলেন গড়পড়তা ছাত্র। কিন্তু ইমরান ছিলেন মেধাবী। তবে হকিতে দুজনের লড়াই হতো সেয়ানে সেয়ানে। দুজনই খেলতেন একই পজিশনে। তবে ক্রিকেটে কিছুটা এগিয়ে ছিলেন ইমরান। সাদিক জানান, হকি ছিল তাঁদের স্কুলে বাধ্যতামূলক খেলা। আর এ খেলাটি নিয়েই ইমরানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর এক তিক্ত স্মৃতি। সাদিক বলেন, ‘ইমরান ও আমি একদিন হকি খেলছিলাম। ও আমার পেছনেই দাঁড়িয়ে ছিল। কিন্তু আমি তা খেয়াল করিনি। বল মারতে গিয়ে দুর্ঘটনাবশত আমার হকিস্টিক ইমরানের মুখে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। সেদিন কী হবে, তা ভেবে খুবই ভয় পেয়েছিলাম।’ সেই ঘটনার প্রায় পাঁচ দশক পর আবারও সাদিক ও ইমরান এক লড়াইয়ে নামেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে প্রাদেশিক পরিষদের লাহোর-১২২ আসনে সাদিকের কাছে হেরে যান ইমরান। এর আগে ২০০২ সালেও একই আসনে বন্ধুর কাছে হেরেছিলেন পিটিআই নেতা। ডন।

মধ্য ইউরোপে প্রবল বন্যায় চারজনের মৃত্যু

প্রবল বর্ষণজনিত বন্যায় রোববার মধ্য ইউরোপে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে অন্তত আটজন। বন্যা ও ভূমিধসের কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে শত শত মানুষ। কোথাও কোথাও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দুর্গত লোকজনকে উদ্ধার করার অভিযানে সহায়তা করতে অস্ট্রিয়া, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সরকার সেনা মোতায়েন করেছে। বন্যার কারণে অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্য ইউরোপের এক বড় অংশজুড়ে বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। জার্মানির একটি অংশে প্রমত্তা দানিয়ুব নদীর পানি তীর উপচে পড়ছে। অস্ট্রিয়ায় ভূমিধসে এক ব্যক্তি নিহত এবং দুজন নিখোঁজ রয়েছে। গৃহহীন হয়েছে কয়েক শ মানুষ। পার্শ্ববর্তী জার্মানিতে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। দেশটির দক্ষিণ ও পূর্বের কোনো কোনো অংশে বৃষ্টিপাত ছিল রেকর্ড পরিমাণ। চেক প্রজাতন্ত্রে জরুরি অবস্থা জারি করেছে সরকার। রাজধানী প্রাগের ঠিক বাইরে ত্রেবেনিস শহরে বন্যায় বাড়ি ধসে পড়ে দুজন প্রাণ হারিয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় প্রাগের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ট্রুটনভ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এএফপি।

বাড়ির আঙিনায় কুমির!

অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গত কয়েক দশকে কুমিরের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। বৃদ্ধির হার এতই বেশি যে, জলচর প্রাণীটি এখন রীতিমতো লোকের বাড়ির পেছনের আঙিনায় বিচরণ শুরু করেছে। কুমির-উপদ্রুত এলাকার মানুষ তারের বেড়া দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু তা সত্ত্বেও এমন ভয়ংকর শিকারি প্রাণীর কাছাকাছি বসবাস নিশ্চয়ই আতঙ্কজনক। ১৫ ফুট লম্বা একটি প্রাপ্তবয়স্ক কুমির আশপাশে ঘোরাফেরা করলে সেটা কারও জন্যই স্বস্তিকর নয়। বিশেষ করে অপলকে তাকিয়েথাকলে তো কথাই নেই। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি এলাকায় সমুদ্র, নদী ও আশপাশের বিভিন্ন জলাশয়ে অসংখ্য লোনা পানির কুমির বাস করে। সেখানে একসময় এদের প্রায় দেখাই যেত না। কিন্তু ১৯৭১ সালে শিকার নিষিদ্ধ করার পর থেকে এই সরীসৃপের ব্যাপক বংশবৃদ্ধি হয়েছে। কুমিরের আক্রমণও বাড়ছে। ফরাসি এক তরুণ সাড়ে ছয় ফুট দীর্ঘ এক কুমিরের আক্রমণের শিকার হন গত এপ্রিলে। ওই এলাকায় প্রতিবছর গড়ে একজন কুমিরের হামলায় প্রাণ হারাচ্ছে। নর্দার্ন টেরিটরির পার্ক ও বন্য প্রাণী কমিশনের র‌্যাচেল পিয়ার্স বলেন, স্থানীয় বহু মানুষ বিভিন্ন জলাশয়সংলগ্ন বিশাল বাড়িতে বাস করে। তাদের ঘরে প্রায়ই কুমির ঢুকে পড়ে। নদীর পানি বেড়ে গেলে এরা অবাধে চলাচল করতে পারে। এরা সাধারণত কুকুর বা অন্যান্য ছোটখাটো প্রাণী শিকারের উদ্দেশ্যে ঘরবাড়িতে ঢোকে। ডারউইন এলাকার একটি বাড়ির শোবার ঘর থেকে কয়েক দিন আগে একটি কুমির উদ্ধার করা হয়।  বন্য প্রাণীবিষয়ক কর্মী ম্যাল স্টুয়ার্ট বলেন, নর্দার্ন টেরিটরির প্রত্যন্ত এলাকায় ফিৎজমরিস নদীতে তিনি প্রায় ৩০ ফুট লম্বা একটি কুমির দেখেছেন। প্রায় নৌকার সমান বড় কুমিরটি দেখে তিনি খুবই বিস্মিত হন। এসব কুমিরের গড় দৈর্ঘ্য সচরাচর অনেক কম হয়ে থাকে। নর্দার্ন টেরিটরিতে প্রায় ৮০ হাজার এবং কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ হাজার কুমির রয়েছে। বিবিসি।

প্রধানমন্ত্রী পদে প্রার্থী দেবে পিপলস পার্টি

পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় নিজেদের প্রার্থী দেবে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির নেতা মখদুম আমিন ফাহিম গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে। পাকিস্তানে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন। দ্বিতীয় অবস্থানে চলে যায় ক্ষমতা থেকে সদ্য বিদায়ী পিপিপি। পার্লামেন্টের সামনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে পিপিপির নেতা ফাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য আমরা পিএমএল-এনের কাছ থেকে দুটি অনুরোধ পেয়েছি। তাদের স্পিকার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দল। তবে প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থী নওয়াজ শরিফকে পিপিপি সমর্থন দেবে না।’ এর আগে গতকাল সকালেই স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নিজেদের প্রার্থীদের প্রত্যাহার করে নেয় পিপিপি। পরে পিএমএল-এনের আয়াজ সাদিক ২৫৮ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। এর আগের দিন পিপিপির নেতা ও দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাংবাদিকদের জানান, তিনি চান সর্বসম্মতিক্রমে নওয়াজ শরিফই প্রধানমন্ত্রী নির্বাচিত হোন। কিন্তু গতকাল ফাহিম জানান, প্রধানমন্ত্রী পদে পিপিপির প্রার্থী দেওয়ার বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পিএমএল-এনের নেতা রানা মাহমুদ ইকবাল গতকাল পিটিআইয়ের নেতা রশিদ হাফিজকে হারিয়ে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এনের নেতা ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গতকাল আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী মনোনীত করা হয়েছে। এর আগেও তিনি সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। ডন ও জিয়ো টিভি অনলাইন

জনগণই গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পারে

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর গতকাল সোমবার তাঁর দেশের বহুল প্রচারিত দৈনিক ডন-এ সাম্প্রতিক নির্বাচন নিয়ে ‘জনগণের আকাঙ্ক্ষা’ শিরোনামে এ লেখাটি লিখেছেন। প্রাসঙ্গিক বিবেচনায় তা ছাপা হলো পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল মহান আল্লাহর নামে। আল্লাহ তাআলা তাঁর অসীম করুণায় দেশটিকে বহু সংকট থেকে উদ্ধারও করেছেন। জঙ্গি গোষ্ঠীগুলোর নাশকতা ও নির্বাচনবিরোধীদের ধর্মঘটের হুমকি সত্ত্বেও ২০১৩ সালের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী মঞ্চ থেকে পড়ে গিয়ে ইমরান খানের আহত হওয়া এবং পরে সুস্থ হয়ে ওঠা দেশটিকে আরও একটি ট্র্যাজেডি থেকে বাঁচিয়ে দিয়েছে। ইমরানের অপ্রত্যাশিত জয়ের পর তাঁর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে অস্ত্রের ঝনঝনানি হতে পারত। কিন্তু তাঁর (অসুস্থতাজনিত) নিশ্চলতা সেই উন্মাদনার হাত থেকে দেশকে অব্যাহতি দিয়েছে।  নানা কারণে ২০১৩ সালের নির্বাচনকে আশীর্বাদ হিসেবে মনে করা যায়। এই নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অংশগ্রহণ আত্মতুষ্টিতে বুঁদ হয়ে থাকা অন্য রাজনৈতিক দলগুলোকে জাগিয়ে তুলেছে। একই সঙ্গে এই নির্বাচন জনগণকে বিকল্প পছন্দের সুযোগ দিয়েছে। এবারের নির্বাচনী প্রচারণায় বুলিসর্বস্ব বক্তৃতা ও অবান্তর স্লোগানের চেয়ে সুনির্দিষ্ট ইস্যু প্রাধান্য পেয়েছে। যতগুলো নির্বাচনী অঙ্গীকার ছিল, তার মধ্যে প্রথম অবস্থানে ছিল লোডশেডিংয়ের অবসান। অন্য প্রতিশ্রুতির মধ্যে প্রথম সারিতে ছিল সন্ত্রাস মোকাবিলা ও অর্থনীতিকে পুনরুদ্ধার করা। নির্বাচনী প্রচারণায় বিধিবহির্ভূতভাবে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা সত্ত্বেও প্রতিটি দল স্বচ্ছ সরকার গঠনের কথা বলেছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। দুর্নীতির বদলে সুশাসন ছিল এবারের নির্বাচনের মূল ইস্যু। ভোটাররা পরবর্তী সরকারের কাছে একটু নিরাপদ ও স্বচ্ছন্দ জীবনযাপনের নিশ্চয়তা আশা করেছেন। এটা খুব বড় কোনো চাওয়া নয়। এবারের নির্বাচনের ফলাফলে আরও কতগুলো স্পষ্ট বার্তা রয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, ক্ষমতাসীনেরা ঠিকঠাক দায়িত্ব পালন না করলে জনগণ তাদের শাস্তি দিতে পারে। ভোটাররা পরিবর্তন চান, কিন্তু শাসনব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি রকমের পরীক্ষা-নিরীক্ষা হোক, তা চান না। ক্ষমতাসীনেরা অতীতের দুর্দশার ধুয়া তুলে অথবা ভবিষ্যতের অলীক স্বর্গরাজ্যের আশা দেখিয়ে জনগণের আবেগকে নিজ স্বার্থে ব্যবহার করবে—এটা তারা বরদাশত করেন না। গত সরকারের সঙ্গে বিচার বিভাগের নিত্যকার বাদানুবাদের কারণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। পিএমএল-এন নির্বাচিত হওয়ায় অন্তত এই দ্বন্দ্ব এখন দূরে থাকবে। অবশ্য অনেকের আশঙ্কা, পিএমএল-এনের সঙ্গে বিচার বিভাগের উষ্ণ সম্পর্কের চড়া মূল্য দিতে হতে পারে। এই সম্পর্কের জেরে অন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার বদলে আরও দুর্বল হয়ে পড়তে পারে। মিয়া মোহাম্মদ নওয়াজ শরিফকে বিরাট চ্যালেঞ্জিং কাজের মুখোমুখি হতে হচ্ছে। এটা মোটেও প্রীতি ম্যাচ হবে না। যে বিশেষ শক্তি তাঁকে দৃষ্টিকটুভাবে ক্ষমতাচ্যুত করেছিল, সেই শক্তি একটি বেসামরিক সরকারের কাছে কোনোভাবেই নতিস্বীকার করবে না। সেই শক্তির বিশেষ কিছু মহল সরকারের মধ্যে একটি টেকনোক্র্যাট চক্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করবে। প্রতিটি দলের মধ্যে এরা ঘাপটি মেরে থাকে এবং একপর্যায়ে এরাই নেতৃত্বে উঠে আসে। নওয়াজকে জনগণের দুঃখ-দুর্দশাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, একমাত্র জনগণই পারে গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে।

তুরস্কে বিক্ষোভ চলছেই, প্রধানমন্ত্রীর শান্তির আহ্বান

তুরস্কের ইস্তাম্বুলে পার্ক ধ্বংস করে বিপণিবিতান নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভের চতুর্থ দিন ছিল গতকাল সোমবার। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ও প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছেন, সরকার তাঁদের ‘বার্তা’ পেয়েছে। তবে প্রধানমন্ত্রী এরদোয়ান এই বিক্ষোভকে উগ্রপন্থীদের কাজ বলে আখ্যা দিয়েছেন। বিক্ষোভকারীদের এই আন্দোলন উদ্যানের একাংশ বিনষ্ট করার প্রতিবাদে শুরু হলেও পরে তা প্রধানমন্ত্রী ও তাঁর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধে ছড়িয়ে পড়ে। কিছু বিক্ষোভকারী গতকাল সকালে একে পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। বার্তা সংস্থা দোয়ানের এক খবরে বলা হয়, বন্দরনগর ইজমিরে বিক্ষোভকারীরা একে পার্টির কার্যালয়ে রাতভর থেমে থেমে বোমা ছুড়ে মারে। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এএফপি ও রয়টার্স।

আত্মহত্যার চেষ্টা

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ান কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন। আইন মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গত রোববার রাতে চেন তোয়ালে দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারাদণ্ডের প্রতিবাদে তিনি এ কাজ করেন। ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত প্রেসিডেন্ট থাকা চেন দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। রয়টার্স।

অ্যাসাঞ্জকে নিয়ে সংলাপের সম্ভাবনা

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নির্ধারণে ইকুয়েডরের সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করছে যুক্তরাজ্য। গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অ্যাসাঞ্জকে নিয়ে দুই দেশের চলমান কূটনৈতিক অচলাবস্থা অবসানের প্রথম লক্ষণ হিসেবে এটিকে মনে করা হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল বলেন, চলতি মাসের শেষের দিকে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো লন্ডন সফর করার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে দেখা করতে চেয়েছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করছে। আশা করা হচ্ছে, অ্যাসাঞ্জ ইস্যুতে কূটনৈতিক সমাধানে পাতিনোর সফর ভূমিকা রাখবে। উইকিলিকসের কাছে তথ্য পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের বিচার শুরু হওয়ার দিন এই খবর এল। অ্যাসাঞ্জ গত বছরের জুন থেকে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। দূতাবাস থেকে বের হলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে বলে গত বছর ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। সুইডেনে এক নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ধারণা করা হয়, গ্রেপ্তারের পর বিচারের জন্য অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করা হতে পারে। রয়টার্স।

সঙ্কটে পাটকল, সহায়তা চান মালিকরা by আহমেদ রাজু

বেসরকারি পাটকলগুলো চরম সঙ্কটে পড়েছে। অর্থনৈতিক মন্দা, বেতন বৃদ্ধি, ব্যাংক ঋণ এবং বকেয়া ভর্তুকি নিয়ে দিশেহারা পাটকল মালিকরা। তাই সঙ্কট উত্তরণে সরকারের সহযোগিতা চান তারা।

ব্লগারদের প্রতিবাদ

বিতর্কিত ইন্টারনেট-বিষয়ক আইনের প্রতিবাদে সিঙ্গাপুরের ব্লগারদের সংগঠন ‘ফ্রি মাই ইন্টারনেট’ আগামী শনিবার সমাবেশ করবে। নগর রাষ্ট্রটির শীর্ষস্থানীয় ৩৪ ব্লগারের ওই সংগঠনটি প্রতিবাদ হিসেবে তাঁদের ওয়েবসাইটের হোমপেজ (শুরুর পাতা) আগামী বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার জন্য কালো রঙের করে রাখবে। সিঙ্গাপুরের নতুন এক আইনের আওতায় সংবাদভিত্তিক সব ওয়েবসাইটকে তথ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। এএফপি।

নিমতলী ট্র্যাজেডি- কেমন আছেন প্রধানমন্ত্রীর কন্যারা

নিমতলী ট্র্যাজেডিতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তারা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতা আর মানুষের ভালবাসা নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন রুনা, রত্না আর আসমা। তাদের ঘর আলো করে আছে তিন সন্তান। তিন জনই স্বামী-সন্তান নিয়ে আছেন সুখে।

বন্দি তানভীরের ফোনালাপ by লায়েকুজ্জামান

কারাগারে থেকেও মোবাইল নেটওয়ার্কে আছেন হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। কথা বলছেন রাজনীতিক, ব্যবসায়ী আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। সেলফোনে দিচ্ছেন নানা নির্দেশনাও। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্রে জানা গেছে এ তথ্য।

দুই ভরি স্বর্ণের জন্য

দুই ভরি স্বর্ণের জন্য জীবন গেল ৮ মাস আগে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসা টুম্পার। মাগুরার শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের সঞ্জীব কুমার বসুর মেয়ে টুম্পা বসু (২২)। প্রায় ৮ মাস আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের স্কুলশিক্ষক সুকুমার ঘোষের একমাত্র ছেলে গৌতম ঘোষের সঙ্গে টুম্পার বিয়ে হয়।

নির্বাচন স্বচ্ছ না হলে মাশুল দিতে হবে অর্থনীতিকেঃ সিপিডি

সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার মাধ্যমে একটি অবাধ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন না হলে আগামী অর্থবছরের অর্থনীতিকে চরম মাশুল দিতে হবে। পাশাপাশি প্রবৃদ্ধির হার আরও হ্রাস পাবে।

ছদ্মবেশী খুনি ওরা

নুরুজ্জামান: ওরা ছদ্মবেশী খুনি। রুমমেট সেজে ওঠে ধনাঢ্য ব্যাচেলরদের মেসে। কর্মহীন থেকেও পরিশোধ করে ফ্ল্যাটের ভাড়া। সুযোগ বুঝে টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। বাধা পেলে হত্যাকাণ্ডও ঘটায়। রাজধানীর শেওড়াপাড়ায় জোড়া খুনের তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর এ তথ্য উদ্ঘাটন করেছে র‌্যাব।

‘সবজি ভরা বাজার, তবুও দাম চড়া’ by ইমরান আলী

সোমবার দিনগত রাত আড়াইটা। কাওরান বাজারের গলিতে কাঁচা মরিচ মেপে দিতে ব্যস্ত আলামিন। আলামিনের ব্যস্ততার মাঝেই কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। আলামিন জানায়, “গত কয়েকদিন ধরে রাজধানীতে সবজি পণ্যের ব্যাপক আমদানি। বৃষ্টির কারণে ক্ষেতে জলাবদ্ধতার কারণে ক্ষেত নষ্ট হওয়া, ভালো দাম হওয়ায় কৃষকরা তাদের পণ্য বাজারে নিয়ে আসাতেই আমদানী বেশি।”

কারণ সনাক্ত, সমাধান নেই

পুঁজিবাজার ধসের কারণ সনাক্ত করে তা সমাধানের জন্য বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই উদ্যোগের ফলে কারণ সনাক্ত হলেও সমাধানে দেখা যায় না তেমন কোনো পদক্ষেপ।

দুই ঘণ্টা বক্তব্য দিয়ে চলে যাবেন নাঃ সুরঞ্জিত

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “বিরোধী দলীয় নেতা সংসদে এসে বক্তৃতা করুন। সেই সঙ্গে অন্যের কথা শুনুন। বিগত দিনের মতো দুই ঘণ্টা বক্তব্য দিয়ে চলে যাবেন না।”

পরিবেশ দূষণের শিকার শিশু স্বাস্থ্য by মো: আলমগীর

আজকের দিনের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। কারণ আজকে যাকে আমরা শিশু হিসাবে দেখছি সময়ের অমোঘ নিয়মে আগামীতে সে হয়ে উঠবে দায়িত্বশীল পিতা/মাতা এবং ভবিষ্যত নাগারিক।

সেই ছবি- সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী...

সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী। স্পিকার, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা। স্পিকারের আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ নেতার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতার আসনে বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে এক অভিনব দৃশ্য।

বার্মার রোহিঙ্গাদের দুর্দশার কাহিনী by রুশনারা আলী

যখন আপনার বাড়িঘর ঘূর্ণিঝড়ের মুখে তখন আপনি পুনর্বাসনের দাবি করলে যদি আপনার সরকার তা প্রত্যাখ্যান করে তখন কত হতাশ হতে হয়? বার্মার রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত অনেক মানুষ তাই তাদের জীবন কতটা জটিল তা উপলব্ধি করছেন।

অবাধ ও সুষ্ঠু হোক সিটি নির্বাচন

১৫ জুন সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচন নিয়ে মন্তব্য জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা : একরামুল হক শামীম ও মাহফুজুর রহমান মানিক

যুবক, ছুঁয়ে যাও মানবিক হৃদয়... by রিফাত মুনীর ইতি

একাত্তরের অদেখা মুক্তিযুদ্ধ এক নিবিড় ছাপ ফেলেছিল এ সময়ের দুরন্ত কিছু যৌবনের কাছে। তারা মুক্তির মানে বুঝতে পেরেছিল, তারা জানতে পেরেছে লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, তারা একাত্তরে সম্ভ্রম হারানো হাজারো মা-বোনের কষ্ট উপলব্ধি করেছে অন্তরে।

শিক্ষাঙ্গন-বাজেট ও শিক্ষা by তারেক শামসুর রেহমান

সংসদে বাজেট উপস্থাপনের সময় এলেই আমরা যারা শিক্ষকতায় আছি, তারা ব্যস্ত হয়ে পড়ি শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ল কি বাড়ল না, তা বিশ্লেষণ করতে। এবারও হবে।

কার স্বার্থে রাজনীতি

আমাদের দেশে আজকাল রাজনীতি অনেকটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য হরতাল, মামলা, হয়রানি ইত্যাদি আমরা দেখছি। রাজনৈতিক দলগুলোর কাছে মানুষ কখনও এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করে না।

অনলাইনে কেনাকাটা by একরামুল হক শামীম

অনলাইনে কেনাকাটার কথা বললে প্রথমেই যে ওয়েবসাইটটির নাম উঠে আসবে তার নাম আমাজন ডটকম। অনলাইনে বই, ইলেকট্রনিকস পণ্য, জুয়েলারি, পোশাকসহ নানা ধরনের পণ্য বিক্রি হয় আমাজন থেকে।

স্তন ক্যান্সার-আমার চিকিৎসা আমার সিদ্ধান্ত by অ্যাঞ্জেলিনা জোলি

আমার মা প্রায় এক দশক ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মাত্র ৫৬ বছর বয়সে মারা গিয়েছিলেন। প্রথম দৌহিত্রকে দেখা এবং তাকে কোলে নেওয়ার জন্যই যেন সেই লড়াই তিনি যথাসম্ভব দীর্ঘায়িত করেছিলেন।

সমকালীন প্রসঙ্গ-ভোট দিয়ে জনগণ জাতীয় সংসদে প্রতিনিধি কেন পাঠান? by বদরুদ্দীন উমর

আজ ৩ জুন বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। শোনা যাচ্ছে, এই অধিবেশনে বিএনপি যোগদান করবে। ১৯৯১ সালের সংসদীয় নির্বাচনের পর থেকে বিরোধী দলের দ্বারা সংসদ অধিবেশন বর্জনের যে সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে উঠেছে তা বিগত বাইশ বছর ধরে জায়মান আছে।

পেশাজীবীদের দায় আগে সেবা পরে রাজনীতি

জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ দলীয় আনুগত্য লাভের আশায় নিজ নিজ পেশার প্রতি বিশ্বস্ততা, নিষ্ঠা ও মর্যাদা জলাঞ্জলি দিতে কুণ্ঠিত হয় না_ এমনটিই অভিযোগ।

আর্থ-সামাজিক লক্ষ্য অর্জন আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে

বি শ্বের ১৯৩টি দেশ ২০০২ সালে মিলেনিয়াম ডিক্লারেশন গ্রহণ করেছিল। এতে আর্থ-সামাজিক খাতে ৫২টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়। সৌভাগ্যের বিষয়, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর তালিকায় থাকা বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিমধ্যে যা অর্জন করেছে,

সাদিকের আঘাতে রক্তাক্ত ইমরান!

গত শতাব্দীর ষাটের দশকের কথা। আয়াজ সাদিক ও ইমরান খানের বয়স বড়জোর ১০ বছর। দুজনেই লাহোরের অ্যাচিসন স্কুলের ছাত্র।
সেদিনের সেই ছোট্ট ইমরান পরে জগৎজোড়া খ্যাতি পান ক্রিকেটার হিসেবে।

অ্যাসাঞ্জকে নিয়ে সংলাপের সম্ভাবনা

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নির্ধারণে ইকুয়েডরের সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করছে যুক্তরাজ্য। গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

পারমাণবিক অস্ত্র বাড়িয়েছে তিন দেশ

বিশ্বের পারমাণবিক শক্তিধর তিনটি দেশ তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরও বাড়িয়েছে। একই সময় পারমাণবিক শক্তিধর বলে ঘোষিত অন্য পাঁচটি দেশের কেউ শক্তি হ্রাস করেছে, কেউ স্থিতিশীল রেখেছে।

বাড়ির আঙিনায় কুমির!

অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গত কয়েক দশকে কুমিরের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। বৃদ্ধির হার এতই বেশি যে, জলচর প্রাণীটি এখন রীতিমতো লোকের বাড়ির পেছনের আঙিনায় বিচরণ শুরু করেছে।

জনগণই গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পারে

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর গতকাল সোমবার তাঁর দেশের বহুল প্রচারিত দৈনিক ডন-এ সাম্প্রতিক নির্বাচন নিয়ে ‘জনগণের আকাঙ্ক্ষা’ শিরোনামে এ লেখাটি লিখেছেন।

বানিয়ারচর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি

গোপালগঞ্জের বানিয়ারচরে ক্যাথলিক চার্চে বোমা হামলার ঘটনার এক যুগ পরও এর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। এতে তীব্র ক্ষোভ জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাসহ বিশিষ্টজনেরা।

৬ তলার ওপর হেলে পড়েছে ৩ তলা দুটি ভবনই ভেঙে ফেলার নির্দেশ

রাজধানীর ডেমরার সারুলিয়ায় একটি তিনতলা ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। দুটি ভবনই ঝুঁকিপূর্ণ বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে জানানো হয়েছে। ভবন দুটিকেই ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

২৪১ কোটি টাকায় দুটি উড়োজাহাজ কিনল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো সমুদ্রে টহলদারি উড়োজাহাজ (মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট)। জার্মানির তৈরি ডরনিয়ার ২২৮এনজি মডেলের দুটি জাহাজ কিনেছে নৌবাহিনী।

বরিশাল সিটি নির্বাচন সমন্বয় ছাড়া কাজ করছে তিন দপ্তর by সাইফুর রহমান

নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আচরণবিধি পর্যবেক্ষণে গঠিত দলের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ।

প্রতিবাদের মুখে সড়কের কাজ বন্ধ

নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার অভিযোগে স্থানীয় জনগণের বাধার মুখে রংপুর সিটি করপোরেশন একটি সড়কের কাজ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কিছু অংশে খোয়া বিছানো থাকায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাইবান্ধায় ধান-চাল কেনায় অনিয়মের অভিযোগ

গাইবান্ধার ১১টি সরকারি খাদ্যগুদামে ধান-চাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ক্রয় নীতিমালা উপেক্ষা করে ফড়িয়া ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কাছ থেকে ধান কেনা হচ্ছে।

নদীর তিন কিলোমিটারে আটটি বাঁধ দিয়ে রাস্তা by উজ্জ্বল মেহেদী ও জুয়েল খান

নদীর তীরের তিন কিলোমিটার অংশে ১২টি গ্রাম। গ্রামবাসীর পারাপারের জন্য রয়েছে দুটি সেতু; সরকারিভাবে নির্মাণাধীন আছে আরেকটি। তিন সেতু থাকার পরও নদীর তীরের বাসিন্দারা নিজেদের যাতায়াত-সুবিধায় আটটি বাঁধ দিয়ে তৈরি করেছেন নদী পারাপারের জন্য নিজস্ব রাস্তা।

সদ্য নির্মিত সেতুর নিচ থেকে চলছে মাটি কাটা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীর ওপর সদ্য নির্মিত সেতুর নিচ থেকে সপ্তাহ খানেক ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। সেতুর নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড এই মাটি কাটছে বলে অভিযোগ উঠেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পরিচর্যামূলক নজরদারি দরকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি বহুল প্রচারিত কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামে পরিচিত বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা? সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অনুমোদন ছাড়াই ‘ফার্ম ডি’ তথা ডক্টর অব ফার্মাসি কোর্স এবং ফার্মাসি বিভাগ চালু করার ঘটনা সংবাদ হয়েছে।

অন্যান্য অপরাধ দমনেও চাই সক্রিয়তা সন্ত্রাসবাদ দমনে সাফল্য

সন্ত্রাসবাদ তথা জঙ্গি দমনে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, তার কৃতিত্ব বর্তমান সরকার দাবি করতে পারে। যদিও সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান এবং অপরাধীদের বিচার-প্রক্রিয়া যথেষ্ট বেগবান হয়।

টর্ট আইন ক্ষতিপূরণের ফাঁপা আশ্বাস by এম এম খালেকুজ্জামান

২০১০ সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে ডিপওয়াটার হরাইজন নামে অফশোর অয়েল রিগে বিস্ফোরণ হয় এবং এতে ১১ জন মারা যায়। বিস্ফোরণের পর সাগরের বিশাল এলাকায় তেল নিঃসরণের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা যায়।

দেখা থেকে লেখা কেমন আছে বার্ন ইউনিট by মশিউল আলম

জুন মাসের তৃতীয় দিবসটি দুই বছর ধরে স্মরণ করছে বাংলাদেশের সংবাদমাধ্যম। ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলীতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, সেটির কথা আসলেই ভোলা যায় না।

ছিপছিপে শরীর শুষ্ক ত্বক! by সিদ্ধার্থ মজুমদার

কম খেয়ে ওজন তো কমালেন, ত্বক আর চুলের দিকে নজর আছে তো? না খেয়ে শুকনো মুখটায় লাবণ্যের কমতি মনে হচ্ছে? কিংবা হাত দিলেই মুঠোভর্তি চুল উঠে আসছে না তো?

রঙিন সময় by তাওহিদা জাহান

সময় আজ রঙে রঙে রঙিন। বলছি, এখন তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া রঙিন ঘড়ির কথা। প্রয়োজন ছাপিয়ে ঘড়ি এখন হয়ে উঠেছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। নগরের বিভিন্ন বাজারে ঘড়ির দোকানে একবার ঢুঁ দিলেই তা টের পেয়ে যাবেন।

গরমে খাটো প্যান্ট by ইমাম হাসান

গরম যেমন পড়েছে, একটু পরই তেমন নামতে পারে বৃষ্টির ধারা। এমন মৌসুমে গোড়ালি ঢাকা প্যান্টের তুলনায় খাটো প্যান্টই বেছে নেওয়া ভালো। তবে অবশ্যই অফিস কিংবা আনুষ্ঠানিক কোনো উপলক্ষ বাদ দিয়ে।

বৃষ্টিতে জর্জেট শাড়ি by রয়া মুনতাসীর

হালকা, আরামদায়ক ও সব বয়সের জন্য মানানসই—জর্জেট শাড়ির মজাটাই এখানে। এখনকার আবহাওয়ার সঙ্গে মানিয়েও যাবে চমৎকারভাবে। কড়া রোদে গরম লাগবে না। বৃষ্টির পানি লাগলেও শুকিয়ে যাবে তাড়াতাড়ি।

সাভারে ভবনধস: ৪১ দিনেও জ্ঞান ফেরেনি মনোয়ারের মায়ের স্বীকৃতি মিলেছে by আশীষ-উর-রহমান

বিছানা নম্বর ১৫। নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ)। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার। নাকে অক্সিজেনের নল। গলায় অস্ত্রোপচার করে লাগানো হয়েছে আরও একটি নল, পথ্য ও ওষুধ খাওয়ানোর জন্য।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনা অর্থনীতির উদ্দীপনা স্তিমিত হয়ে গেছে

বর্তমান সরকারের প্রথম তিন বছরে অর্থনীতিতে যেসব উদ্যোগ, উদ্দীপনা ও প্রবৃদ্ধির গতি ছিল, শেষ ১৮ মাসে তা স্তিমিত হয়ে গেছে। যদিও নিম্নপর্যায়ের স্তিমিত অর্থনীতির মধ্যেও একধরনের ভারসাম্য বজায় রয়েছে। তবে তা চাহিদা ও সম্ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সংসদে আলোচনা প্রস্তাব প্রত্যাহার করল বিএনপি

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংসদে আলোচনার জন্য দেওয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। এই ইস্যুতে নিজেরা উদ্যোগী হয়ে কোনো ধরনের আলোচনা করবে না, এমন সিদ্ধান্ত থেকে প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।

তানভীর হত্যা মামলা: ওসমান পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদই করা হয়নি তিন সন্দেহভাজনকে ধরেই পুলিশের দায়িত্ব শেষ! by গোলাম মর্তুজা ও আসিফ হোসেন

তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ করল পুলিশ। এ কারণে থমকে আছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ (ত্বকী) হত্যা মামলার তদন্ত। তবে দায়িত্বশীল কর্মকর্তারা জোর গলায় বলে চলেছেন, তদন্ত চলছে।

গ্যাস-সংযোগের উদ্বোধন বৃহস্পতিবার পর্যায়ক্রমে সবাই পাবেন রাজশাহীর ৩২ সৌভাগ্যবান by আবুল কালাম মুহম্মদ আজাদ

রাজশাহীতে প্রথম দফায় আবাসিক গ্যাস-সংযোগ পাচ্ছেন ৩২ সৌভাগ্যবান। তাঁদের মধ্যে আছেন শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও শীর্ষ সরকারি কর্মকর্তা।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আগামী বৃহস্পতিবার ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি ও আবুল হোসেনের বাসায় চুলা জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে গ্যাস-সংযোগের উদ্বোধন করবেন।