Wednesday, June 20, 2012

প্রথম আলো গোলটেবিল বৈঠক-‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’

২১ অক্টোবর প্রথম আলোর উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:

চারদিক-আমরা তো ডুবে যাচ্ছি... by নেয়ামত উল্যাহ

দৃশ্য-১ ৭ অক্টোবর। রাত বাড়ছে। বাড়ছে জোয়ারের পানি। প্রচণ্ড বৃষ্টি। কোনো বিরাম নেই। এ বছর ভোলায় বৃষ্টি ছিল না বললেই চলে। তবে ঘন ঘন দুর্যোগ ছিল। উচ্চ জোয়ার, নদীভাঙন। ওই না হওয়া বৃষ্টি ভোলার আকাশে কোথাও জমা হয়েছিল। সে বৃষ্টির পানি আকাশ ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা উপুড় করে ঢেলেছে।

মতপ্রকাশ-সমস্যা কে, লেখক না সন্ত্রাসী? by অরুন্ধতী রায়

রোববার বেলা ১১টায় কয়েক শ খ্যাপাটে লোকের দঙ্গল আমার বাড়ির দরজায় আছড়ে পড়ে। সদর দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে এবং সবকিছু তছনছ করে। কাশ্মীর নিয়ে আমার চিন্তার জন্য তারা আমার বিরুদ্ধে স্লোগান দেয়। তারা আমাকে উচিত শিক্ষা দেওয়ার ঘোষণাও দেয়।

জেল হত্যা-আলোর প্রত্যাশা by সিমিন হোসেন রিমি

প্রিয় বাবা, তুমি চলে যাওয়ার পর গুলিবিদ্ধ রক্তাক্ত শান্ত নিথর তোমার চোখ বুজে থাকা মুখটি যখন আমার মনের চোখে ভেসে উঠত, তোমার মুখটি মুছে গিয়ে স্পষ্ট দেখতে পেতাম বাংলাদেশের মানচিত্র। সীমাহীন প্রতিটি আশা আলোর বিন্দু হয়ে মানচিত্রটিকে আলোকিত করে তুলছে, ভেসে উঠত সেই ছবি।

স্মৃতি-ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু সময় by শেখ হাসিনা

২৫ বৈশাখ, ১৪১৭। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করলাম। যাওয়ার পথে দেখলাম, রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। চানখারপুল হয়ে আমার গাড়ি কারাগারের প্রধান ফটকে পৌঁছাল। ১৯৭০ সালের নির্বাচনে এই এলাকায় ঘরে ঘরে গিয়েছি। ১৯৫৪ সাল থেকে আমরা ঢাকায় বসবাস শুরু করি।

নেতা-কর্মীদের সংযত আচরণই কাম্য-খাগড়াছড়িতে হামলা

সংসদে বিরোধী দলের চিফ হুইপ একদিকে যেমন জনপ্রতিনিধি, তেমনি রাজনৈতিক দিক দিয়েও পদটির গুরুত্ব রয়েছে। তাঁর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব সরকার সঠিকভাবে পালন করলে খাগড়াছড়িতে তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটত না।

জাতীয় কলঙ্কমোচনে চাই পুনর্বিচার-জেলহত্যা দিবস

শোকাবহ জেলহত্যা দিবসের পঁয়ত্রিশ বছর পূর্ণ হলো। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে অশুভ রাজনৈতিক শক্তির চক্রান্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছিল, জেলের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা।

চারদিক-‘থপ দো ভতিউ, থপ দো সু’ by শিখ্তী সানী

‘থপ দো ভতিউ, থপ দো সু।’ শুনেই কান খাড়া হয়ে গেল। তাকিয়ে দেখি, ঠিক ১১-১২ বছরের একটা ছেলে ভিড় ঠেলে এক বিদেশিকে নিয়ে চলছে, আর অনবরত কী যেন বলে চলেছে। বেলা দুইটা। আজিজ সুপার মার্কেটের সামনে অসংখ্য যাওয়া-আসা মানুষের ভিড়ে কাউকে চোখে চোখে রাখা কঠিন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-রাজনৈতিক ছত্রচ্ছায়া দুর্নীতি না কমার কারণ

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনে পাওয়া মন্তব্যগুলোর বাকি অংশ ছাপা হলো আজ।
মণি অরণ্য, কৃষক, নবীনগর, সাভার

জনদাবি-ফুলবাড়ী যত দূর, লংমার্চ তত দূর by ফারুক ওয়াসিফ

সাঁওতালি গ্রাম বুকচিতে তখন খনখনে দুপুর। কয়েকটি সাঁওতাল শিশু টিনের বাটিতে করে চালভাজা খাচ্ছিল। ভাতের সঙ্গে তরকারি জোটে না। ওই চালভাজাটুকুই সম্বল। ওটুকু খেয়েই শিশুরা বাঁচে বড়রা দিনরাত খাটে। ঢাকা থেকে লংমার্চ আসবে, হাজার হাজার মানুষকে খাওয়াতে হবে।

বাঘা তেঁতুল-পদক ও পুরস্কার প্রশস্তি by সৈয়দ আবুল মকসুদ

চীনের ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবোর দুর্ভাগ্য যে তিনি কারাগারে বন্দী থাকায় নোবেল পুরস্কার পাওয়ার খবরটি ৪৮ ঘণ্টার মধ্যেও জানতে পারেননি। আমার বদনসিব, মুক্ত হাওয়ায় বিচরণ করা সত্ত্বেও ১৮ ঘণ্টা পরে কাগজ পড়ে জানতে পারলাম যে আমি একটি মূল্যবান পুরস্কারে ভূষিত হয়েছি।

অরণ্যে রোদন-একজন মিজানুর একজন চাঁপা রানীআনিসুল হক

আমরা জানি, আমাদের মেয়েরা কোথাও নিরাপদ নয়। না ঘরে, না বাইরে, না ছাদের নিচে, না রাস্তায়। না কর্মক্ষেত্রে, না হাটে-বাজারে। কিন্তু তাই বলে আমাদের মেয়েরা কাজে যাবে না, বাইরে যাবে না, স্কুল-কলেজে যাবে না, মাঠে-ঘাটে যাবে না, বাস-ট্রেনে উঠবে না, তা কক্ষনো আমরা চাই না।

আইন পালনে সবাইকে বাধ্য করতে হবে-গাড়িতে সিটবেল্ট বাঁধা

সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ গতকাল যে অভিযান শুরু করেছে, তা সুফল দেবে কি না, সেটি নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সদিচ্ছার ওপর। গাড়িতে চালক ও যাত্রীর সিটবেল্ট বাঁধা, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা বন্ধ রাখা, জেব্রা ক্রসিং দিয়ে সড়ক পারাপার এবং ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করা নিরাপদ সড়ক পরিবহনের

বিচারকদের কর্মস্থলসংক্রান্ত নীতিমালা জরুরি-বিচার বিভাগ পৃথক্করণ

রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আংশিক পৃথক করার নিস্তরঙ্গ তিন বছর পার হলো। চুয়ান্নর ঐতিহাসিক ২১ দফার অন্যতম ছিল এ দাবি। তারও আগে ব্রিটিশ-ভারতের প্রাদেশিক পরিষদে শেরেবাংলা এ কে ফজলুল হক বিচার বিভাগ পৃথক করার দাবি তুলেছিলেন।

দুর্নীতির অনুপ্রাস by শাহেদ মুহাম্মদ আলী

আমার অনুপ্রাস-অনুরাগ আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে এবার বাংলাদেশের অবস্থান দ্বাদশ। এর মধ্যেও অনুপ্রাসের অন্তটান অনুভব করি। ‘বাংলাদেশ দ্বাদশ’—পুলকিত হই অনুপ্রাস তৈরি করে। কিন্তু আগামী বছর বাংলাদেশের অবস্থান কী হবে? কোনো অনুপ্রাসের জন্ম হবে তো! যদি এগিয়ে ১৮তম মানে অষ্টাদশ স্থানের মধ্যে যেকোনো অঙ্কে অবতরণ করতে পারে বাংলাদেশ, তা হবে মহাখুশির খবর।

তৃতীয় পক্ষ by হরিনারায়ণ চট্টোপাধ্যায়

বিয়ের পরের মাসেই স্ত্রী মারা গেল। ভুবনমোহনের তখন জোয়ান বয়স, তার ওপর মা বেঁচে। মাস চারেকের মধ্যে আবার নতুন বউ ঘরে এল। কিন্তু বরাত ভুবনমোহনের। বছর ছয়েক, তার বেশি নয়। একটি মেয়ে ভুবনমোহনের কোলে তুলে দিয়ে এই বউও চোখ বুজল। তিন দিন, তিন রাত ভুবনমোহন বিছানা ছাড়ল না। কেঁদে কেঁদে চোখ লাল।

এখনো এমন বালিকা জীবন by ফয়েজ রেজা

অন্ধকারে দিন কাটে তার
পর্দা ঢাকা ঘরে
ভরদুপুরে আলোর বদল
ভয় ঢোকে অন্তরে।

মিজানুরের জন্য শোকগাথা by সারওয়ার-উল-ইসলাম

মিজানুরের জন্য এখন
কাঁদছে নাটোরবাসী
বখাটেরা কেড়ে নিল
মম-র মুখের হাসি।

ইভ টিজাররা অবহেলিত-মেহমানদারিতে পুলিশ কেন নির্বিকার?

আমরা জাতি হিসেবে অতিথিপরায়ণ। নিজে খাই বা না খাই, অতিথি সমাদরে আমাদের কোনো দুর্নামের রেকর্ড নেই। তবে আমাদের এই সুনামে কালিমা লেপন করতে চলছে দেশের পুলিশ প্রশাসন। দেশে বখাটেদের হাতে একের পর এক মানুষ মারা যাচ্ছে, আর তারা নিশ্চিন্তে বসে আছে।

শ্রদ্ধাঞ্জলি-মুক্তিযুদ্ধের এক মহানায়ক চলে গেলেন by এম মুহিবুর রহমান

একজন খাঁটি দেশপ্রেমিক, আক্ষরিক অর্থে সৎ, বিবেকবান, অকুতোভয়, স্পষ্টভাষী ও জনদরদি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম বুকে অনেক অভিমান নিয়ে ‘প্রিয় বাংলাদেশ’কে ছেড়ে হঠাৎ চিরবিদায় নিলেন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-অবস্থান অপরিবর্তিত থাকলেও দুর্নীতি কমেনি

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন।

রূপগঞ্জ-জমির অধিকার, সাধারণের বনাম ‘অসাধারণের’ by মোশাহিদা সুলতানা ও মাহা মির্জা

রাজধানীর অদূরে রূপগঞ্জে ১৩ হাজার বিঘা জমিতে ২৭ হাজার প্লটের সেনা আবাসন প্রকল্প (আর্মি হাউজিং স্কিম বা এএইচএস) গড়ে তোলার পরিকল্পনাটি এখন আমরা সবাই জানি। কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রকল্পের সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের।

ইভ টিজিং-আরেক যুদ্ধ by মালেকা বেগম

এ কথা তো বলা উচিত নয় যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে! এ কথা তো বলা সংগত নয় যে রাষ্ট্রের সদিচ্ছা, রাষ্ট্রের ক্ষমতার চেয়ে সমাজের গুটিকয় বখাটে বেশি শক্তিধর হয়ে উঠেছে। সংগত না হলেও, উচিত না হলেও সেই কথাই বলতে বাধ্য হচ্ছি। দিনের পর দিন, মাসের পর মাস ধরে বখাটে সন্ত্রাসীরা আইনের শাসনকে চ্যালেঞ্জ করে বহাল তবিয়তে লুকিয়ে থাকছে, ধরা পড়লেও ছাড়া পেয়ে যাচ্ছে।

যুক্তি তর্ক গল্প-হতাশার বিষচক্র থেকে জাতিকে মুক্ত করতে হবে by আবুল মোমেন

বাংলাদেশে দৈনন্দিন জীবনে ইদানীং যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকি আমরা, তা সাধারণত সুখকর নয়। দৈনিক পত্রিকার পাতায় প্রতিদিন দেশের যে সমাজচিত্র ফুটে ওঠে, তাতেও নেতিবাচক খবরই থাকে বেশি। এ ঘটনাগুলোকে এক জায়গায় এনে বিচার করলে দেখা যাবে, এসবের পেছনে ইন্ধন হিসেবে কাজ করছে কোনো কোনো

উচ্ছেদ আর দখলের খেলা আর কত দিন?-ঢাকার চারপাশের চার নদী

দখল আর উচ্ছেদ, উচ্ছেদ আর দখল—এই খেলার শিকার হয়ে ঢাকার চারপাশের নদীগুলোর এখন মরণ দশা। আদালতের আদেশ-নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ, সরকারের নানা বিভাগের তৎপরতা, কোনো কিছুই এই নদীগুলোকে বাঁচাতে পারছে না।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিন-সিবিএর খপ্পরে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়মতান্ত্রিক প্রশাসনের বাইরে অনিয়মতান্ত্রিকভাবে এক সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছে সেখানকার সিবিএর (কেন্দ্রীয় বার্গেনিং এজেন্সি) নেতারা। সম্প্রতি তাঁদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে লাঞ্ছিত ও প্রহূত হয়েছেন ব্যাংকের একজন উপপরিচালক।

চারদিক-আপনগাঁওয়ে জাদুকর by তারিকুর রহমান খান

সকাল। ঠিক সকাল বলা যাবে না। ঘড়ির কাঁটা ১০টা ছুঁইছুঁই। পূর্ব আকাশে দিনের নতুন সূর্য তাপ বাড়িয়ে দিচ্ছে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে। তখনো অফিসগামী মানুষগুলো ছুটে চলছে নানা বাহনে চেপে। আমাদেরও যেতে হবে। তবে রাজধানীর ব্যস্ত অফিসপাড়ায় নয়, নয় কোনো ব্যস্ত এলাকায়। আপনগাঁওয়ে চলেছি আমরা।

দুর্নীতি-কেন এবার অগ্রগতি হলো না? by ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) তাদের ২০১০-এর দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছে ২৬ অক্টোবর। সূচকের ০-১০-এর স্কেলে ২০০৯-এর সমান ২.৪ পেয়ে ১৭৮টি দেশের মধ্যে ১৩৪তম অবস্থান পেয়েছে বাংলাদেশ। সমান স্কোর পেয়ে সূচকের নিম্নক্রম অনুযায়ী দ্বাদশ স্থান পেয়েছে আরও আটটি দেশ—আজারবাইজান, হন্ডুরাস, নাইজেরিয়া,

বিশেষ সাক্ষাৎকার-আইন প্রয়োগে সরকার কঠোর by শিরীন শারমিন চৌধুরী

শিরীন শারমিন চৌধুরী। মহাজোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নবম জাতীয় সংসদের সদস্য। এর আগে তিনি ১৬ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ২০০০ সালে পিএইচডি লাভ করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স থেকে।

ক্যাম্পাসের শান্তি ভঙ্গ করা চলবে না-আবার ছাত্রলীগের মারামারি

খুবই তুচ্ছ কারণে ছাত্রলীগের দুই পক্ষের তরুণেরা নিজেদের মধ্যে মারামারি করে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু সেদিন তাঁদের কর্মসূচি ছিল অভ্যর্থনামূলক। স্নাতক পর্যায়ে ভর্তির জন্য যেসব তরুণ-তরুণী সেদিন ভর্তি-পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন, ছাত্রলীগের উভয় গ্রুপ মিছিল করেছিল তাঁদের শুভেচ্ছা জানাতে।

দেশের জন্য মঙ্গলজনক নয়-সংঘাতময় রাজনীতি

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত এক অনুষ্ঠানে দেশের বিদ্যমান সংঘাতময় রাজনীতিতে উদ্বেগ প্রকাশ ও এর অবসান কামনা করে বস্তুত শান্তিকামী জনসাধারণের মনের কথারই প্রতিধ্বনি করেছেন। গণতন্ত্র ও উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ একান্ত প্রয়োজন। এ জন্য সর্বাগ্রে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা।

চারদিক-বাইশ্যা নাচ by মৃত্যুঞ্জয় রায়

সকাল ১০টার সূর্যও প্রখর তাপ ছড়াচ্ছে। আকাশে দলা দলা কালো-সাদা মেঘও জমছে। সেসব মেঘের মধ্যে সকালের সূর্যটা লুকোচুরি খেলছে। বোশেখের এই মেঘ দেখে আমারও বুক কাঁপছে। আজই সেই বিশাল বিশাল সব নদী পেরিয়ে মনপুরা থেকে ঢাকায় ফিরতে হবে। ঝড়-বাতাস হলেই বিপদ। একবার লঞ্চ ডুবলে ভবলীলা সাঙ্গ হবে।

বখাটেদের উৎপাত-নারীর জন্য জনপরিসর নিরাপদ হবে কবে by জোবাইদা নাসরীন

তাঁরা বাঁচতে পারলেন না। সচেতন নাগরিক হিসেবে, শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়েই তাঁদের জীবন দিতে হলো। তাঁদের মৃত্যু আমাদের লজ্জিত করেছে। অপরাধবোধে আক্রান্ত করেছে। এ দেশে কারা বেঁচে থাকবে, সে প্রশ্নটিকে সামনে এনেছে।

দেশহীন মানুষের কথা-পাহাড়ের মানুষকে আর কত দুঃখ দেবেন? by সঞ্জীব দ্রং

গত ২২ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি খবর দেখলাম প্রথম আলোর প্রথম পাতায়। খবরের শিরোনাম, ‘পার্বত্য চট্টগ্রামে আগে ভূমিবিরোধ নিষ্পত্তি, পরে জরিপ—প্রধানমন্ত্রী।’ সকালবেলা ছুটির দিনে প্রফুল্ল মনে খবরটি পড়লাম। কিন্তু মন ভালো হলো না। সভাটি হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

কালের পুরাণ-দল চলছে, রাজনীতি চলছে, দেশটা চলছে তো! by সোহরাব হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সচ্ছলতা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর এ আশ্বাসবাণী সব না হলেও অনেক মুক্তিযোদ্ধাকে আশ্বস্ত করবে।

দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন-দেশ টিভির কার্যালয়ে হামলা

গত বৃহস্পতিবার দেশ টিভির কার্যালয়ে ককটেল হামলার যে ঘটনা দুর্বৃত্তরা ঘটিয়েছে, তা যেমন উদ্বেগজনক তেমনি নিন্দনীয়। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা টিভির কার্যালয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে ভবনের মূল ফটকের কাচের দরজা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ডিএসইকে পেশাদারি আচরণ করতে হবে-শেয়ারবাজারে অস্বচ্ছতা-অনিয়ম

যেকোনো প্রতিষ্ঠানের কাজে অস্বচ্ছতার আশ্রয় গ্রহণ কিংবা নিয়মভঙ্গের চর্চার মানে হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর এই বিশৃঙ্খলা প্রকারান্তরে দুর্নীতিকেই উৎসাহিত করে। জনগণের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে এমন সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের চর্চা জনমানুষের জন্য বিরাট ঝুঁকি ডেকে আনে।

চারদিক-‘আমাদের জাদুঘর, আমরাই গড়ব’ by শিখ্তী সানী

১৯৭১ সালের ১৫ অক্টোবর। ৩৮ জন যুবক স্মরণীয় এক পদযাত্রায় নেমেছিলেন ভারতের মুর্শিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত। মুর্শিদাবাদের বহরমপুর থেকে যাত্রা শুরু। সাদা কেডস পরিহিত ৩৮ জন যুবক। বৃহৎ পথের উদ্দেশে তাঁদের যাত্রা।

ধর্ম-সমাজে আমানত রক্ষার তাগিদ by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম একটি সর্বজনীন কল্যাণকামী জীবনব্যবস্থা। সমাজজীবনে মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজে মানুষের পরস্পরের মধ্যে আস্থা বা বিশ্বস্ততা না থাকলে জীবনে চলার পথ সুখকর হয় না। তাই মানবসমাজের প্রতিটি ধর্মপ্রাণ লোকের মধ্যে সততা, আমানতদারিতা, আস্থা ও বিশ্বস্ততা সৃষ্টির মধ্য দিয়ে সমাজকে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার

ইভ টিজিং-প্রেমিকা হত্যার উসকানি কোত্থেকে আসে? by মোহীত উল আলম

চট্টগ্রামে মিদাত নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাঁর ঘাতক-প্রেমিকের হাতে নিহত হওয়ার পর পর প্রতিক্রিয়া জানিয়ে যুগান্তর পত্রিকায় একটি কলাম লিখেছিলাম। সেটি পড়ে রুহেলা খান চৌধুরী নামের মিদাতের একজন আত্মীয় আমাকে ফেসবুকে এক ছত্র লেখেন ধন্যবাদ জানিয়ে।

চিরকুট-কলম্বাসের ডায়েরি by শাহাদুজ্জামান

এই অক্টোবর মাসে আমেরিকা ‘কলম্বাস দিবস’ পালন করে থাকে। কলম্বাস ১৪৯২ সালের ১২ অক্টোবর আমেরিকার ভূখণ্ডে পা রেখেছিলেন। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের বিজয়োৎসব পালন করে তারা। কিন্তু সবাই এদিনে উৎসব করে না, কেউ কেউ করে পরিতাপ।

খোলা চোখে-ওবামার জন্য অশনিসংকেত by হাসান ফেরদৌস

দিন কয়েক আগে ওহাইওতে এসেছিলেন বারাক ওবামা। দুই বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনে এই ওহাইওতে বিজয়ের মধ্য দিয়েই শুরু হয়েছিল তাঁর জয়যাত্রা। দুই বছর লম্বা সময়। এরই মধ্যে ওবামার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে।

দায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের, ওপরের হস্তক্ষেপ জরুরি-বৈমানিকদের কর্মবিরতি ও বিপর্যস্ত বিমান

বিমান চলছে না। শুধু উড়োজাহাজ নয়, প্রতিষ্ঠানটিই আসলে চলছে না। ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি ও অদক্ষতা রয়েছে বলেই একের পর এক সমস্যায় বিপর্যস্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। এখন চলছে পাইলটদের কর্মবিরতি, এর কোনো সময়সীমাও নেই।

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন-উত্ত্যক্তকরণ থেকে হত্যা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নাটোরের লোকমানপুরে এক কলেজশিক্ষক ও ফরিদপুরের মধুখালীতে এক মায়ের হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, নারী উত্ত্যক্তকারী বখাটে-সন্ত্রাসীদের উপদ্রব কী ভয়ংকর মাত্রায় বেড়ে চলেছে। উত্ত্যক্তকারীরা কী নৃশংস হত্যাকারী হয়ে উঠছে।

স্মরণ-তাঁকে কেউ ভুলবে না by মুজিবুর রহমান

১৯৭১ সালের আগস্ট মাসের শেষ দিক থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জোরদার হয়। আর পাকিস্তান সরকার যখন এ যুদ্ধকে ভারতের সঙ্গে যুদ্ধ হিসেবে ঘোষণা করে, তখন থেকে ভারতীয় সেনাবাহিনীর বিশাল একটি বাহিনী এসে যোগ দেয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে। ফলে গেরিলা ও সম্মুখযুদ্ধ আরও জোরালো হয়ে ওঠে।

কারণ খতিয়ে দেখা হোক by ওয়ালিউল্লাহ

সেনা আবাসন প্রকল্প নিয়ে রূপগঞ্জে একটি অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা সম্প্রতি ঘটে গেছে। একটি নিরপেক্ষ অথচ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তখন এলাকার জনপ্রতিনিধিদের চেষ্টা কেন ব্যর্থ হলো, তা সবাইকে ভাবিয়ে তুলেছে। এরই পরিপ্রেক্ষিতে কিছু বিষয় উপস্থাপনের চেষ্টা করছি।

এখনই শিক্ষা নিতে হবে by এম এম আকাশ

রূপগঞ্জের প্রকল্পটি প্রথমে ছিল সেনা আবাসন প্রকল্প। সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের আবাসনের প্রকল্প। সেনাবাহিনীতে যাঁরা কর্মরত, তাঁদের থাকার জায়গার অভাব নেই। তার পরও প্রত্যেক মানুষেরই নিজস্ব বাড়ির আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও সেই আকাঙ্ক্ষা ছিল।

কাশ্মীর-ইনসাফ ও স্বাধীনতা by অরুন্ধতী রায়

সম্প্রতি প্রখ্যাত ভারতীয়লেখক অরুন্ধতী রায়েরকাশ্মীর বিষয়েকরা মন্তব্যনিয়েভারতে বিতর্ক চলছে। এমনকি তাঁকে গ্রেপ্তারের কথাও উঠেছে। এ বিষয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য দেন, এখানে তা প্রকাশ করা হলো।
লিখছি কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে।

মিডিয়া ভাবনা-পাঠকের কাছেই সংবাদপত্রের জবাবদিহি by মুহাম্মদ জাহাঙ্গীর

২১ অক্টোবর প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা হয়েছে। এই আলোচনার সূত্র ধরে সংবাদপত্রে ব্যাপকভাবে লেখালেখি এবং বিভিন্ন স্থানে সভা-সেমিনার আয়োজন করা উচিত।

হাইকোর্টের আদেশ মেনে সংশোধনাগারে পাঠান-কারাগারে শিশু

শিশুরা অপরাধ করে না এমন নয়। কখনো সেই অপরাধ গুরুতর। তাদের সংশোধনের বিধানই শ্রেয়। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপরাধী শিশুদের স্থান সাধারণ কারাগার। আইন বা নৈতিকতা—কোনো বিবেচনায়ই শিশুদের কারাগারে আটক রাখার সুযোগ নেই, কিন্তু বাস্তবে তা-ই হয়ে আসছে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করুন-অপরিবর্তিত দুর্নীতির সূচক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশের দুর্নীতি-পরিস্থিতি অপরিবর্তিত আছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ত্রয়োদশ থেকে দ্বাদশ স্থানে ওঠার অর্থ যদিও আরও এক ধাপ খারাপ হওয়া; তবে বাংলাদেশের পাওয়া নম্বর (স্কোর) আগের বছর ও এ বছর অভিন্ন।

চার দিক-ভাষা নিয়ে আনন্দের একটি দিন by প্রদীপ্ত বসাক

ভাষা নিয়েই ছিল কথাবার্তা। ভাষা নিয়েই ছিল আগ্রহ আর উত্তেজনা। কে না জানে, ভাষা ভাবকে বহন করে। মানুষের জীবনের প্রথম বিস্ময়, প্রথম আকুতি, প্রথম উল্লাস—সবই প্রকাশ পায় ভাষার মাধ্যমে। আর ভাষাশিক্ষাকে বেগবান করার জন্য প্রচুর বই পড়ার কোনো বিকল্প নেই।

সময়চিত্র-এই ছবিটি দেখেছেন কি by আসিফ নজরুল

রাত একটায় ফিরেছি বাসায়। গভীর রাতে ইন্টারনেটে পত্রিকা পড়ার অভ্যাস, আজও তা-ই করি। সবচেয়ে আগে দেখি ডেইলি স্টার। ২৬ অক্টোবরের পাতা খুলছে ধীরে। প্রধান শিরোনামের নিচে বিলাপরত নারীর ছবি। নিশ্চয়ই মিজানুরের স্ত্রীর ছবি। এই নীতিমান শিক্ষককে জীবন হারাতে হয়েছে যৌন-উৎপীড়কদের হাতে।

সুশাসন-দুর্নীতি প্রতিরোধে অগ্রগতি: জনগণের প্রত্যাশা by ইফতেখারুজ্জামান

দুর্নীতি একটি বিশ্বজনীন সমস্যা। পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যেখানে দুর্নীতি হয় না। মানবসভ্যতার বিবর্তনে এমন কোনো পর্যায় হয়তো পাওয়া যাবে না, যেখানে দুর্নীতি ছিল না বলা যাবে। দুর্নীতি সব কালে, সব দেশেই ছিল—যদিও এর বিস্তৃতি, গভীরতা ও প্রভাবে তারতম্য রয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও রয়েছে সাফল্য-ব্যর্থতার প্রকারভেদ।

সরল গরল-বিচারপতি রশীদের ইঁদুর-দর্শনের পর by মিজানুর রহমান খান

বিচারপতি মো. আবদুর রশীদের অভিষেকপর্বে আইন কমিশনে গিয়েছিলাম। তাঁর কাছ থেকে ইঁদুরের গল্প শুনেছিলাম। ঘরের অবস্থা যা তখনো ছিল, তাতে চাইলে ইঁদুর দেখতে বেগ পেতে হতো না। তখনকার ভারপ্রাপ্ত আইনসচিব এসেছিলেন। তাঁকে বেশ আশ্বস্ত করতে শুনেছিলাম। কিন্তু মন সায় দেয়নি।

তল্লাশি আইন কঠোরভাবে মানতে হবে-ভুয়া র‌্যাব-পুলিশ সেজে ছিনতাই

কখনো সাদা পোশাকে, কখনো র‌্যাব-পুলিশের পোশাক পরে একশ্রেণীর দুর্বৃত্ত রাস্তাঘাটে লোকজনকে হয়রানি করে। তাদের ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়। মানুষ অসহায়। কারণ, র‌্যাবের নাম শুনলেই ভয়ে থাকতে হয়। তাদের পরিচয় জানতে চাইলে বা কিছু জিজ্ঞেস করলেই নির্যাতন শুরু হয়। বিষয়টি উদ্বেগজনক।

জটিলতা না বাড়িয়ে দ্রুত নির্বাচন দিন-সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) যে ঠিকমতো চলছে না, তা নগরবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছেন। স্থানীয় সরকারসংক্রান্ত সংসদীয় কমিটির রোববারের বৈঠকে এ ব্যাপারে যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, তার সঙ্গেও কেউ দ্বিমত করবেন না।

মানুষের মুখ-সুখমন আর দুখমন by মামুনুর রশিদ

দুপুর ছুঁইছুঁই। প্রখর রোদ। রোদ যেন দুষ্টুমি করেই চোখেমুখে পড়ছিল তাঁদের। রোদ থেকে নিজেদের আড়াল করার চেষ্টা করছেন তাঁরা, যেন পেরে উঠছেন না। ঘেমে চলেছেন অবিরাম। শাড়ির আঁচল দিয়ে কয়েকবার ঘাম মুছে নিলেন। আবার ঘোমটা টেনে নিলেন গ্রাম্য বধূর মতো।

ফুলবাড়ী-উন্মুক্ত কয়লাখনি ও মানুষের নিরাপত্তা by নাসরিন সিরাজ

বাংলাদেশে ‘বিদ্যুৎসংকট’ মোকাবিলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনকে সমর্থন করে নীতিনির্ধারণী পর্যায়ে যে আলোচনা চলছে, সেখানে ফুলবাড়ীর স্থানীয় মানুষের বক্তব্য শোনার প্রয়োজনীয়তা আছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে বিতর্ক পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, সেখানে অর্থনীতিবিদ, খনিজ সম্পদ

গদ্যকার্টুন-কত দূর উঠতে পারে একজন বাঙালি? by আনিসুল হক

আমার উচ্চতাভীতি আছে। আমি এমনকি সাত তলার জানালার কাছে যেতেও ভয় পাই। বিমানের জানালা দিয়ে তাকালে হূদযন্ত্র বন্ধ হয়ে আসে। আমি যে বেশি দূর উঠতে পারব না, সে তো সহজবোধ্য। কিন্তু বাঙালি কত দূর উঠতে পারে, তা খানিকটা আঁচ তো করতেই হবে।

সহজিয়া কড়চা-নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক মূল্যবোধ by সৈয়দ আবুল মকসুদ

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তী কয়েক মাসে ভারত থেকে বহু বড় বড় ব্যক্তি ও রাজনৈতিক নেতা বাংলাদেশ সফর করেন। ভারতের প্রত্যক্ষ সামরিক ও রাজনৈতিক সহযোগিতায় মুক্তিযুদ্ধ হওয়ায় ভারতীয় নেতারা বাংলাদেশের দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। তাঁরা দেখছিলেন, নতুন রাষ্ট্র কোন পথে চলে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেমন চলছে?-অনুপস্থিত উপাচার্য

উপাচার্যের অসুস্থতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও অসুস্থ করে রাখছে। তাঁর কার্যভারের দায়িত্ব আর কাউকে অর্পণ না করায় কার্যত প্রশাসনিক কাজে অচলাবস্থাই সৃষ্টি হয়েছে বলে সোমবারের প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়েছে। ব্যক্তি, তিনি যত গুরুত্বপূর্ণ পদেই থাকুন না কেন, তাঁর অনুপস্থিতিতে কাজ না চললে সেটা অবশ্যই ব্যক্তিকেন্দ্রিকতা।

বাণিজ্য ঘাটতি কমানোর বিকল্প নেই-বাংলাদেশ-ভারত সীমান্ত হাট

সীমান্ত হাট ও সীমান্ত পেরিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি দুটি বাণিজ্যসংক্রান্ত বড় চুক্তি না হলেও দুই দেশের বাণিজ্য-সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে এর গুরুত্ব কম নয়। আশা করা যায়, চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের জনগণই লাভবান হবে।

এই দিনে-চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৪৭ বছর by বেলায়াত হোসেন মামুন

আজ বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৪৭ বছর পূর্ণ হলো। একই সঙ্গে এ বছর পূর্ণ হলো বিশ্ব চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৮৫তম বছরও। ১৯৬৩ সালের ২৫ অক্টোবর বিশিষ্ট সংস্কৃতিসেবী প্রয়াত আশরাফ আলী চৌধুরীর ঢাকার ২৬ নম্বর পুরানা পল্টন লাইনের বাড়িতে ‘পাকিস্তান চলচ্চিত্র সংসদ’ (বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ) সংগঠনটির জন্ম হয়।

ইউরোপ-নয়া উদারতাবাদের বিরুদ্ধে প্রতিবাদের নবায়ন by পিটার কাস্টার্স

ফ্রান্সের ডানপন্থী শাসক সারকোজির পেনশন সংস্কারের সিদ্ধান্তে ফ্রান্সজুড়ে উত্তাল বিক্ষোভ চলছে। ২১ অক্টোবর এ নিয়ে সিনেটে তীব্র বাদানুবাদও চলেছে। ফরাসি প্রেসিডেন্ট অবসর গ্রহণের বয়স বাড়াতে চান। প্রথম দৃষ্টিতেই এটা অগ্রহণযোগ্য মনে হয়। প্রথমত, ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের জনগণও দ্রুত বুড়িয়ে যাচ্ছে।

জননায়ক-সব খুন নয় সমান by ফারুক ওয়াসিফ

সবার জীবন সমান মূল্যবান নয়, সবার মৃত্যুও নয় সমান। সব খুনও সমান নয়। সব মানুষ সমান, সবার মৃত্যুই সমান দুঃখজনক, ইত্যাদি নীতিকথা কবে কর্পূরের মতো উবে গেছে! তাই কলেজশিক্ষক মিজানুর রহমানের মৃত্যু সংবাদপত্রের এক দিনের খবরের বেশি কিছু নয়।

কালের পুরাণ-গলাবাজির রাজনীতি এবং ‘আগুন নিয়ে খেলা’ by সোহরাব হাসান

পাকিস্তান ও আফগানিস্তানে চালকবিহীন বিমান থেকে বোমা মেরে আমেরিকা তালেবানকে প্রতিহত করতে না পারলেও আমাদের রাজনীতিকেরা তার চেয়েও কয়েক শ গুণ শক্তিশালী বাক্যবোমা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছেন। এ কাজে তাঁরা কতটা সফল বা ব্যর্থ, সেই বিতর্কে না গিয়েও যে বলা যায়, তাঁরা দলীয় স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশ ও জনগণের সর্বনাশ করছেন। প্রতিদিন টনকে টন শব্দদূষণ ছড়াচ্ছেন।

কূটনীতিকদের তৎপরতা দরকার-জনশক্তি রপ্তানি

জনশক্তি রপ্তানি কমে গেলে বিদেশি আয়ের ওপর চাপ পড়ে। এখন সেটাই হচ্ছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম নয় মাসে জনসংখ্যা রপ্তানি কমেছে প্রায় ২০ শতাংশ। এটা আশঙ্কাজনক। আমাদের প্রবাসী-আয় বছরে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ। বছরে অর্জিত মোট বিদেশি মুদ্রার প্রায় ৩৫ শতাংশ আসে প্রবাসী-আয় থেকে।

আবাসিক প্রকল্পের নামে জবরদস্তি কাম্য নয়-রূপগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা

সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম) জমি কেনাকে কেন্দ্র করে শনিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে যে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা ছিল অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। প্রকল্পটির পশ্চিমে বসুন্ধরা আবাসিক এলাকা এবং উত্তরে পূর্বাচল। জমি কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

চার দিক-পুণ্যের খোঁজে পুণ্যসন্ধানীদের ভিড়ে by খাদিজা ফাল্গুনী

‘আমি আমার আত্মমর্যাদার ওপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করব।’ একজন স্কাউট হিসেবে হজযাত্রীদের সেবা দিতে দিতে আমার বারবার মনে পড়ছিল স্কাউট-প্রতিজ্ঞাটি।

শিশুশিক্ষা-শিশুরা কেমন মানুষ হচ্ছে? by সরকার আবদুল মান্নান

একজন শিশু কেন স্কুলে যাবে, কেন সে পড়াশোনা করবে—এসব প্রসঙ্গ বেশ পুরোনো, বহুল বিবেচ্য বিষয়। কিন্তু এর গুরুত্ব শেষ হয়ে যায়নি, মীমাংসা হয়ে যায়নি; বরং বিষয়টি এখন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, সংকটাপন্ন অবস্থায় এসে পৌঁছেছে, ক্রান্তিকাল অতিক্রম করছে।

গোধূলির ছায়াপথে-রঙের সওদায় মিলেমিশে আছি by মুস্তাফা জামান আব্বাসী

জীবনকে যে যেভাবে দেখতে চায়—কারও সঙ্গে মিল নেই কারও। রঙের সওদায়, জিভের সওদায় আছি মিলেমিশে। এশীয় দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনীতে যে শিল্পীরা এসেছেন, তাঁদের সঙ্গে দুপুরের খাওয়া একসঙ্গে ঢাকা ক্লাবে। বঙ্গোপসাগরের নাতি-অতল গহ্বর থেকে আহরিত চিংড়ি, পদ্মার রুই, কামরাঙ্গীরচরের স্বাস্থ্যবান মোরগ, মুগের ডাল,

বিশেষ সাক্ষাৎকার-যাঁরা দোষী তাঁদেরই শাস্তি হচ্ছে by মো. রফিকুল ইসলাম

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের জন্ম ১৯৫৬ সালে, গাইবান্ধায়। শৈশব কেটেছে দিনাজপুরে। গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে কমিশনপ্রাপ্ত হন।

প্রশাসনের উদাসীনতাই দায়ী-উপর্যুপরি বৃক্ষনাশ

গ্রামগঞ্জে গরু-ছাগলে গাছের চারা বা পাতা খাওয়া নিয়ে অজস্র বিবাদ হওয়ার ঘটনা আমরা জানি। কিন্তু মানুষ যখন মানুষেরই লাগানো ১৪ হাজার গাছের পাতা থেকে শুরু করে ডালপালাও কেটে নিয়ে যায়, যখন বিবাদের সূত্র ধরে অপরের লাগানো দেড় হাজার চারাগাছ কেটে ফলে, তখন এই আচরণকে আমরা কীভাবে দেখব? ঠাকুরগাঁওয়ে

দায়িত্বশীল সংসদই গণতন্ত্রের সুরক্ষা-গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা

গণমাধ্যম ও গণতন্ত্র বিশ্বের সব দেশেই পরিপূরক শক্তি। বাংলাদেশে সংবাদক্ষেত্রের স্বাধীনতা শুধু অনির্বাচিত শাসনামলে নয়, নির্বাচিত শাসনামলেও হুমকির মুখে পড়েছে। এখনো সেই বিপদ পুরোপুরি কেটে গেছে, বলা যাবে না। গণতন্ত্র যখন বিপদে পড়ে, তখন সংসদ থাকে না, সামরিক ফরমান দিয়ে এর বিলুপ্তি ঘটানো হয়।

জন্মদিন-মানুষটা কেমন যেন! by নির্লিপ্ত নয়ন

‘মানুষটা কেমন যেন, লিকার চা ছাড়া কিছুই খেতে দেয় না... এই যে এতক্ষণ কথা বললাম, এখন এত রাতে খাবার পাব কোথায়, বটতলার দোকান সব বন্ধ হয়ে গেছে না?’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটসংলগ্ন কবি মোহাম্মদ রফিকের বাসার চৌকাঠ ডিঙিয়ে আমরা তখন বটতলার দিকে হাঁটছি খাবারের সন্ধানে। রাত ১০টা ছুঁই ছুঁই।

গণমাধ্যম-গণতন্ত্রের রক্ষাকবচ by গোলাম মুরশিদ

এবার যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাকে জনগণের রায় বলে আখ্যা দিলে অন্যায় হয় না। অন্তত এই নির্বাচনের মাধ্যমে আগেকার বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার—উভয়ের প্রতি জনগণের যে সমর্থন নেই, তা তাঁরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন।

বৈষম্য-উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী: এরপর কী? by শাহানা হুদা

সরকার গত ১২ এপ্রিল ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন’ জাতীয় সংসদে পাস করেছে। অভিযোগ আছে, এই আইন তৈরি ও প্রণয়ন করার সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও আদিবাসী নেতাদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে তিন-চারজন নৃবিজ্ঞান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হলেও সরকার

অব্যবস্থাপনা-চট্টগ্রাম বন্দর অস্থির কেন? by জহির আহমেদ

চট্টগ্রাম বন্দরে আবার অস্থিরতা দেখা দিয়েছে। বলা হচ্ছে, ‘শ্রমিক অসন্তোষ’ এ অস্থিরতার জন্য দায়ী। ‘গত এক সপ্তাহে আংশিক অচল থাকায় বহির্নোঙর ও জেটিতে ৪৯টি জাহাজ আটকা পড়ে’ (প্রথম আলো, ১৪ অক্টোবর, ২০১০)। নৌপরিবহনমন্ত্রীর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পুনঃপুন বৈঠক কার্যকর কোনো ফল বয়ে আনেনি।

সময়চিত্র-প্রধানমন্ত্রী কী বলেন, কেন বলেন by আসিফ নজরুল

দেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হওয়ার রাতে বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার গ্রহণ করি আমি। তিনি তখনো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি। বিরোধী দলের নেত্রী হিসেবে দুই নেত্রীর সাক্ষাৎকারও আমি নিয়েছিলাম, তবে তাও ১৫-২০ বছর আগে।

বখাটেদের বিষয়ে সরকারকে কঠোর হতেই হবে-সাহসী শিক্ষকের দেখানো পথ

একজন নীতিমান সাহসী মানুষ হাসপাতালে মৃত্যুর আগের দরজায় অচেতন হয়ে আছেন, আর এলাকাজুড়ে উড়ছে প্রতিবাদের কালো পতাকা। সবার হয়ে তিনি একাই প্রতিবাদের দায়িত্ব পালন করেছিলেন, তাই সন্ত্রাসীদের হাতে একাই তিনি প্রহূত হয়েছেন।

দলীয় দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়-রাজনৈতিক মামলা প্রত্যাহার

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় করা মামলার মধ্যে আরও ১০৫টি প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি। গত বুধবারের বৈঠকে এক হাজার ৬২১টি মামলা পেশ করা হয়েছিল। এর মধ্যে কমিটি ২১১টি মামলা পর্যালোচনার জন্য ফেরত পাঠিয়েছে, ৩০৫টি প্রত্যাহারের সুপারিশ করেনি।

চার দিক-মানুষের সেবার জন্য ব্যবসাটা করি by সৈয়দা আখতার জাহান

ঠক ঠক ঠক ঠক—কাঠের ওপর লোহা পেটানোর শব্দ। অনবরত শব্দটা শোনা যাচ্ছে। ১৫ ফুট বাই ২০ ফুট ঘরে হাতুড়ি-বাটালি দিয়ে মনোযোগসহকারে কাজ করছেন তিন ব্যক্তি। যিনি মূল কারিগর, তাঁর নাম মাহবুব ইসলাম। বেশ ক্লান্তিহীনভাবেই কাজ চলছে।

দূরদেশ-যুক্তরাষ্ট্রের ‘মধ্যবর্তী নির্বাচন’ by আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি পরাজিত হতে চলেছে। ২ নভেম্বর অনুষ্ঠেয় কংগ্রেসের নির্বাচনে ডেমোক্র্যাটরা যে ভালো ফল করবেন না, এটা এখন প্রায় নিশ্চিত করেই বলা যায়। তবে তাঁরা কতটা খারাপ করবেন, সেটাই এখন প্রশ্ন।

ধর্ম-প্রতিশ্রুতি পালনের নির্দেশনা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামে ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা প্রশংসনীয় আচরণের অন্যতম বৈশিষ্ট্য। আরবি ‘আহ্দ’ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, প্রতিজ্ঞা ইত্যাদি। শরিয়তের পরিভাষায় কোনো লোকের সঙ্গে অপর কোনো ব্যক্তি অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা পালন করার নাম ওয়াদা।

দুই দু’গুণে পাঁচ-দুর্ঘটনার হালচাল by আতাউর রহমান

গল্প শুনেছিলাম, জনৈক অঘটনঘটনপটীয়ান ট্রাক-ড্রাইভার মালবোঝাই ট্রাক নিয়ে শুকনো মৌসুমে ব্রিজের নিচে গভীর খাদে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রায় অক্ষত অবস্থায়ই বেঁচে যান। তো তাঁকে যখন দুর্ঘটনার কারণ জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমি কী করব, বলেন?

সময়ের প্রতিবিম্ব-ধর্মীয় আবেগের আচ্ছাদনে রাজনীতি by এবিএম মূসা

সাম্প্রতিককালে বিশেষ করে, সংবিধানের সংশোধন-সম্পর্কীয় উচ্চতর আদালতের দুটি রায়ের পর ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নামকরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ, গত মঙ্গলবার বিভিন্ন পত্রিকার একটি সংবাদের শিরোনাম ছিল ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে না’।

আন্দোলন প্রতিহত করার হুমকি-এ ধরনের বক্তব্য কাম্য নয়

প্রধান বিরোধী দল বিএনপি বিভিন্ন ইস্যুতে আন্দোলন জোরদার করার কথা বলছে; তারা সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলনেও যেতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এটাই স্বাভাবিক। কিন্তু এর পাল্টা হিসেবে সরকারি দলের পক্ষ থেকে যদি এমন কথা বলা হয় যে তারা বিরোধী দলের আন্দোলনকে প্রতিহত করবেন, তাহলে জনজীবনে শান্তিশৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা জেগে উঠতে পারে।

জনসংখ্যা ও দারিদ্র্য-নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি

সীমিত সম্পদ ও সামর্থ্যের এই দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৪৪ লাখ। এর চেয়ে বড় দুঃসংবাদ আর কী হতে পারে। খাদ্যমন্ত্রী একে দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে পাহাড়সম সমস্যাটিকে ছোট করে দেখিয়েছেন। দেশের এমন কোনো সমস্যা কি আছে, যার জন্য এই অকল্পনীয় জনসংখ্যাকে দায়ী করা চলে না?

অণুকথা চির কল্যাণ কর by সাইদুজ্জামান

জয়পুরহাটের বন্ধু দিলীপ সেন বললেন, বছরে আমাদের এখানে একবার আসুন, আমরা আর কিছু চাই না।
আমরাও বারবার ভাবি যে প্রত্যেক বন্ধুসভাতেই আমাদের যাওয়া দরকার। কিন্তু সে রকমভাবে যাওয়া হচ্ছে কই? দিলীপ সেন ঠিকই বলেছেন।

সংবর্ধনায় নৃত্য সংগীত by সজীব মিয়া

প্রতিদিন বিকেল হতে না হতেই বন্ধুসভার ডেস্ক থেকে সংবর্ধনা অনুষ্ঠানগুলোর সাফল্য-ব্যর্থতার খতিয়ান হাজির করতে বসেন বন্ধু রবিউল ইসলাম। বন্ধুসভার বন্ধু অথবা প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিনির কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শোনেন সে দিন হয়ে যাওয়া অনুষ্ঠানের সার্বিক অবস্থা। সেসব তথ্য আবার অবহিত করতে হয় কেন্দ্রীয় পর্যায়ে।

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন-চিকিৎসা দরকার হতে পারে মা-বাবারও

১১ জুন বিকেল পাঁচটায় ‘পরামর্শ সহায়তা ২৭’-এর আসর বসেছিল ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আসরে উপস্থিত ছিলেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, তাজুল ইসলাম, অভ্রদাস ভৌমিক, ফারজানা রহমান, সিফাত ই সাঈদ, মনোয়ার আহমেদ খান ও ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ।

স প্তা হে র বা ছা ই চা ক রি

বাণিজ্যিক প্রতিষ্ঠান ইন্ট্রামেক্স গ্রুপ ফ্যাক্টরি ম্যানেজার (নিট): স্নাতক। কমপ্লায়েন্স ম্যানেজার: স্নাতক/ স্নাতকোত্তর। ব্যবস্থাপক (প্রশাসন): স্নাতক/স্নাতকোত্তর। প্রোডাকশন ম্যানেজার: এইচএসসি/স্নাতক। ম্যানেজার (পার্সোনেল): রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ। শেষ তারিখ: ২৫ জুন।

চাকরি খুঁজছেন?

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর সহযোগী অধ্যাপক (পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, গণিত): বিএসসি ইঞ্জিনিয়ার অথবা মাস্টার্স অথবা সমমান। সহকারী অধ্যাপক (যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল,): বিএসসি ইঞ্জিনিয়ার অথবা সমমান।

একনজরে-অলিম্পিকের ২৮তম আসর

আসন্ন জুলাই মাসে লন্ডনে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের ২৮তম আসর। এ নিয়ে লন্ডনে তৃতীয়বারের মতো অলিম্পিকের আসর বসতে যাচ্ছে। এর আগে ১৯০৮ ও ১৯৪৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। একাধিকবার অলিম্পিক আয়োজন করা শহরের তালিকায় আরও রয়েছে গ্রিসের রাজধানী এথেন্স ও

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-সিমা ডিগ্রির চাহিদা এখন বিশ্বব্যাপী

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৫ জুন এসেছিলেন চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের কান্ট্রি হেড জারিফ তামান্না মতিন। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। সিআইএমএ বিষয়ে পড়াশোনা এবং এ পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।

স্বল্পমেয়াদি কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ by জাহিদ হাসান

‘দক্ষ জনশক্তি দেশের সম্পদ, দক্ষতা নিজের সম্পদ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নিয়মিতভাবে দেশের অল্প শিক্ষিত মানুষের জন্য কর্মমুখী নানা ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণকেন্দ্র।

প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব-বিজয়ী বীর by মারুফ ইসলাম

বিতর্কের এই উৎসবকে যদি বলি ‘মহা-উৎসব’, তবে কি খুব বাড়াবাড়ি হবে? ঢাকা ও নারায়ণগঞ্জের ৪০টি স্কুল-কলেজের ৬২টি দল তিন দিন ধরে বিতর্ককে কেন্দ্র করে যে আয়োজনে মেতে থাকল, সেই আয়োজনকে তো মহা-উৎসব বলাই যায়!

খাগড়াছড়ি সরকারি কলেজ-পাহাড়ে শিক্ষা by মান কুমারী

জেলা শহর খাগড়াছড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরপরই বাম পাশে তাকালে চোখে পড়ে ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি কলেজটি। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজ জাতীয়করণ করা হয় ১৯৮০ সালে। হাঁটি হাঁটি পা পা করে অনেক বছর পার করে দিয়েছে এই কলেজ।

টিআইবি ইয়েস জাতীয় সম্মেলন-তরুণেরাই রুখবে দুর্নীতি by জিয়াউর রহমান চৌধুরী

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক সন্ধ্যা। সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আধো অন্ধকার। অন্ধকারেই হাজারো মুখ চেয়ে আছে মঞ্চের দিকে। অপেক্ষার পালা শেষ না হতেই আলো ঝলমল হয়ে উঠল মঞ্চ। আর ক্ষণিকের পলকে মঞ্চে লাল-সবুজের ছড়াছড়ি।

মেধাবী মুখ-গণিতের শীর্ষবিন্দু by সুচিত্রা সরকার

অনেক সময় ক্লাসে যে পদ্ধতিতে অঙ্ক বোঝানো হতো তা আমি ঠিকভাবে বুঝতে পারতাম না। হয়তো আমি একভাবে করে অভ্যস্ত আর শিক্ষকের শেখানোর পদ্ধতিটা আলাদা। সেটা নিয়ে যখন পরে বন্ধুদের কাছে বুঝতে যেতাম, অনেকেই বিরক্ত হতো। বলত, ‘তুমি তো কিছুই বোঝো না। যা বোঝো, তাও ভুল।

আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন, চীন-নানান রঙের মেলা by মারুফা ইসহাক

মেঘের ওপরে ভাসতে ভাসতে একসময় আবিষ্কার করলাম আমরা এখন মেঘের নিচে। চারিদিকে কেবল সাদা আর নীল। ধীরে ধীরে দূরের বাড়ি আর রাস্তাগুলো প্রকাণ্ড হয়ে উঠতে লাগল। ৪ জুন ঠিক বেলা ১১টায় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বিমানটা একটা ঝাঁকি দিয়ে নেমে পড়ল হঙ্কিয়াও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে।

স্বাস্থ্য সংবাদ-হেপাটাইটিস বি এবং সি নিয়ে সম্মেলন

বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সির (ভাইরাল হেপাটাইটিস) প্রকোপ বিস্তর। দেশের মোট জনসংখ্যার ৪ থেকে ৭ শতাংশ হেপাটাইটিস বি এবং ১ থেকে ৩ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এই দুই ভাইরাস ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যানসার ও লিভার ফেইলরের প্রধান কারণ।

ডায়াবেটিস-লো-গ্লাইসিমিক ডায়েট by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
 ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি বড় উপায় হলো খাদ্যবিধি। আর লো-গ্লাইসিমিক ডায়েট হলো একটি বড় কৌশল। শর্করাজাতীয় খাদ্যকে মূল্যমান নির্ধারণের একটি নিয়ম হলো গ্লাইসিমিক ইনডেক্স।

কিছু শর্তের জন্য হজযাত্রী কমে যাওয়ার শঙ্কা-টাকা জমার শেষ দিন আজ

হজের টাকা জমা দেওয়ার সময় আজ বুধবার শেষ হচ্ছে। গত মার্চ মাসে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বছরের হজ পালনেচ্ছু যাত্রীদের এককালীন তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা সরকার নির্ধারিত ব্যাংকে জমা দিতে ২০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারের কিছু কিছু শর্তারোপের কারণে এবার হজযাত্রী কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে উল্লেখযোগ্য তিন লাখ টাকা এককালীন জমা দেওয়া।

এবারের বাজেটে নারীর অর্জন

সম্প্রতি ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই প্রস্তাবিত বাজেটে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ডেস্ক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাহসী আরিফার সাহস ফুরায় না by আবুল কালাম মুহম্মদ আজাদ

রাজশাহীতে নিরাপত্তা নিবাসে ভালো আছে আরিফা। কোনো ভয় নেই, এই মুহূর্তে মাদক ব্যবসায়ীর হত্যার হুমকি নেই, কিন্তু ‘পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না’ এ কথা বলতে বলতেই কেঁদে ফেলে সে। অনেকক্ষণ কথা বলতে পারে না। ওড়নায় চোখ মুছতে থাকে।

চারদিক-‘ছবিটা দিয়া যায়েন’ by ফারুখ আহমেদ

আষাঢ়ের প্রথম দিন। কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে, সেখানে বৃষ্টির কোনো নাম-গন্ধ নেই! তবে আষাঢ়ের কথা স্মরণ করেই কি না, দিনের আলো ফুটেছে গোমড়ামুখো হয়ে। মেঘলা আকাশ, সে আকাশে বৃষ্টির নাচন নেই। আছে চারুকলার লিচুতলা আর ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে বর্ষামঙ্গল অনুষ্ঠান।

পাকিস্তান-গণতন্ত্র আবারও হুমকির মুখে by আসমা জাহাঙ্গীর

পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও ইতিহাসের অংশ হয়ে যেতে পারে, বিশ্ববাসী অবাক হয়ে ভাববে, সামনে সুদিন আসবে মনে করে আমরা কীভাবে ইচ্ছে করেই নিজেদের বিষাক্ত করে তুলতে পারি। যাঁরা ক্ষমতায় আসীন, তাঁরা জনসাধারণকে যুগের পর যুগ ধরে নির্মমভাবে দলিত করে চলেছেন। কিন্তু জনগণ কিছুই বোঝে না—এ কথা ঠিক নয়।

গৃহশ্রমিকদের সঙ্গে অমানবিক নির্যাতন বন্ধ হবে কবে?-শিশু সাথীর গৃহদাসী জীবন

আট বছরের শিশু সাথীর শরীরে যে নির্যাতনের ক্ষতচিহ্ন, তা পাশবিক, বর্বর ও নিষ্ঠুরতারই চিহ্ন। যারা তার ওপর এই নির্যাতন করেছে, তারা সভ্য-ভব্য পরিবার হিসেবেই সমাজে পরিচিত। এ ধরনের পরিবারে অপরিহার্যভাবেই সাথীর মতো শিশু-কিশোরী-তরুণীদের ‘কাজের লোক’ হিসেবে রাখা হয়; এবং অনিবার্যভাবেই দেখা যায়, তাদের অধিকাংশই

বিব্রতকর প্রশ্নের’ জবাব না পেলে সংসদই বিব্রত হয়-সংসদে মন্ত্রীদের জবাবদিহি

গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার তথা মন্ত্রীরা জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। কেননা, সংবিধান অনুযায়ী জনগণই প্রজাতন্ত্রের মালিক, আর সংসদ সেই জনগণেরই প্রতিনিধিত্ব করে। সংসদ সরকারের যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি চাইতে পারে।

জন্মদিন-তাঁর পথে চলতে চাই by মালেকা বেগম

‘১৯১১ সালের ২০ জুন আমার জন্মদিন। বাংলা আষাঢ় মাস। সেকালের জমিদার বাড়িতে পুণ্যাহ বলে একটি পর্ব অনুষ্ঠিত হত। আনন্দ-কলরবে আমার জন্মক্ষণটি উদ্ভাসিত হয়ে উঠেছিল বলে শুনেছি।...’ সুফিয়া কামাল লিখেছেন তাঁর একালে আমাদের কাল স্মৃতিগ্রন্থে (১৯৮৮)।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৩০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। জুম্মা মিয়া, বীর বিক্রম মাটি কামড়ে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেন বিবিরবাজারে। কুমিল্লা জেলার অন্তর্গত বিবিরবাজার, ভারত-বাংলাদেশ সীমান্তে।

সংবর্ধনা-যেতে হবে অনেক দূর

প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে অন্য রকম বাংলাদেশ গড়তে কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন গুণীজনেরা। কৃতী শিক্ষার্থীরাও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করল। নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বোমা মেশিন’ দিয়ে পাথর তোলা-চার সচিবসহ ১১ জনকে আদালত অবমাননার রুল

আদালতের নির্দেশনা অনুসরণ করে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে চার সচিবসহ ১১ কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে গিলানিকে এবার অযোগ্যই ঘোষণা

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালনকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

এখনই আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ নয়

গ্যাসের উৎপাদন বাড়লেও এখনই বাসাবাড়িতে নতুন সংযোগ দেওয়ার কথা ভাবছে না সরকার। গুরুত্ব অনুসারে আগে দেওয়া হবে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায়। গতকাল মঙ্গলবার এ কথা জানান প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিচারককে মারধরের ঘটনায় আট পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ

নরসিংদী জেলা আদালতের বিচারক মো. ইমান আলী শেখকে মারধর করার মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলসহ আট পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঘটনার বিচার বিভাগীয় তদন্তে বিচারককে মারধর করার সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার এই গ্রেপ্তারি

বিল কপালিয়ার জোয়ার-আধার প্রকল্প-আন্দোলন সাত দিনের জন্য স্থগিত, উসকানি দিচ্ছেন ঘের মালিকরা? by ফখরে আলম

'আগে অন্য দুটি বিলে এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সেই বিলের বেশির ভাগ জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি। কাজেই আমরা কপালিয়া বিলে জোয়ার-আধার করতে দেব না।' কালের কণ্ঠকে বলছিলেন বিল কপালিয়ার পাশের গ্রাম পাচাকড়ির বাসিন্দা নূর আলম।

রোহিঙ্গা-সংশ্লিষ্ট এনজিওগুলোর ওপর নজরদারির তাগিদ

রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) আরো নজরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে পরামর্শ দিয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে ওই বেসরকারি সংস্থাগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

পদ্মা সেতু : হুইপ লিটনের ভাই নিক্সনকে দুদকের জিজ্ঞাসাবাদ-আবুল হোসেনসহ অনেককে ডাকা হচ্ছে! by মোশতাক আহমদ

দেশের বৃহত্তর নির্মাণ প্রকল্প পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়ম হয়েছে- বিশ্বব্যাংকের এমন অভিযোগের বিষয়ে নতুন করে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ নুর-এ-আলম চৌধুরী লিটনের বড় ভাই ব্যবসায়ী নিক্সন চৌধুরীকে দুদক কর্মকর্তারা

প্রকাশ পেল বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'-এখন এটা জনগণের : প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' এত দিন শেখ পরিবারের সম্পদ থাকলেও এখন এটা জনগণের সম্পদ। বইটি পড়ে মানুষ বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের আগে ও পরে দেশের অবস্থা এবং স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান ও তাঁর অসামান্য ত্যাগের কথা জানতে পারবে।

সরল গরল-প্রধান বিচারপতির নীরবতা ভাঙবে কি by মিজানুর রহমান খান

স্পিকার আবদুল হামিদের রুলিংয়ে একটা অস্বস্তির অবসান ঘটেছে। তবে প্রধান বিচারপতিকে তাঁর করণীয় নির্ধারণ করতে হবে। আমাদের আশঙ্কা, তিনি নীরবতা অবলম্বন করতে পারেন, যদি তা হয় তবে সেটা হবে দুঃখজনক।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্পিকার সুনির্দিষ্টভাবে সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ করেছেন।

সপ্তাহের হালচাল-আওয়ামী লীগের সম্ভাবনার তিন শর্ত by আব্দুল কাইয়ুম

এমনকি আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী মিটিমিটি হাসেন। তাঁদের ধারণা, দলের উৎসাহ-উদ্দীপনা ধরে রাখার জন্যই মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে পৌনে দুই শ আসনে জয়লাভের সম্ভাবনার কথা বলেছেন। এটা হতেই পারে।

নারী কোটা ১০ শতাংশ কমছে-প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীদের শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক by মোশতাক আহমেদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পুরুষদের মতো নারী প্রার্থীদেরও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি করা হচ্ছে। বর্তমানে নারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। এ ছাড়া নারী কোটা ১০ শতাংশ কমিয়ে ৫০ শতাংশ করা হচ্ছে।

রসিদ বইয়ের মাধ্যমে ব্যাংকে টাকা জমা নিয়ে সংযোগ, পরে বলছে অবৈধ-১০০ কোটি টাকা নিয়ে বিব্রত তিতাস by অরুণ কর্মকার

১০০ কোটি টাকা নিয়ে বিব্রত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ বছর গ্রাহকদের কাছ থেকে গ্যাসের বিল বাবদ যে পরিমাণ টাকা আসার কথা ছিল, তার চেয়ে ১০০ কোটি টাকা বেশি এসেছে। কিন্তু এই বাড়তি টাকা পুরোনো বকেয়া নয়; চলতি বছরের বিভিন্ন মাসের বিলের টাকার সঙ্গে এসেছে এই বাড়তি টাকা।

পদ্মা সেতু নিয়ে দুদকে বিশ্বব্যাংকের প্রতিবেদন-১০% ঘুষ চান মন্ত্রী-সচিব by অনিকা ফারজানা

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল চার কোটি ৭০ লাখ ডলার। পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেওয়ার জন্য কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কাছে ১০ শতাংশ অর্থ কমিশন চেয়েছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের শীর্ষ তিনজন।

মুরগি ও ডিমের দাম অস্বাভাবিক নয়! by আবুল কাশেম

ডিম ও ব্রয়লার মুরগির দাম কমানোর বিষয়ে সম্প্রতি এক আন্তমন্ত্রণালয় বৈঠকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ডিম ও ব্রয়লার মুরগির বর্তমান দর অস্বাভাবিক বা ভয়াবহ নয়। বৈঠকে আলোচনা হয় কিভাবে পোলট্রি শিল্প মালিকদের আরো সুবিধা দেওয়া যায়।

ভোজ্য তেলে উল্টো রথ by রাজীব আহমেদ

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দরপতন ঘটেছে। টনপ্রতি প্রায় দেড় শ ডলার কমে গেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। কিন্তু বাংলাদেশের ক্রেতারা এর সুফল থেকে বঞ্চিত। দাম তো কমেইনি, বরং বাড়ানো হয়েছে লিটারে দুই টাকা। বাড়তি দাম ধরে রাখতে আমদানিমূল্য বেশি দেখিয়ে ঋণপত্র খোলা হচ্ছে, বাজারে সরবরাহ কমিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে।

সাক্ষাৎকার-অন্তর্বর্তী সরকারের দাবি মানতে সরকার বাধ্য হবে by মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাক্ষাৎকার গ্রহণ : লোটন একরাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তিনি। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির পদেও ছিলেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

জননী সাহসিকার জীবনসাধনা by আয়শা খানম

মহীয়সী নারী কিংবা জননী সাহসিকা_ এভাবেই বেগম সুফিয়া কামাল এখন পরিচিত। ১০১ বছর আগে তিনি এক রক্ষণশীল জমিদার পরিবারে জন্মেছিলেন। চার দেয়ালের গণ্ডিঘেরা জীবনে পরিবারের সদস্যরা কথা বলত উর্দুতে। এমন পরিবেশে থেকেই তিনি বাংলায় সাহিত্য চর্চা শুরু করেছেন, যুক্ত হয়েছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে।

বিশ্ব শরণার্থী দিবসে by শাহীন হাসনাত

আজ বিশ্ব শরণার্থী দিবস। ২০০০ সালে জাতিসংঘ প্রতিবছর জুন মাসের ২০ তারিখে এ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর সব দেশেই শরণার্থীদের দেখা যায়। তারা যুদ্ধ, প্রাকৃতিক বৈরিতা কিংবা নানাবিধ সমস্যার কারণে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। শরণার্থীদের সবাই গরিব নয়।

আন্তর্জাতিক-চোরাবালিতে মিসরের বিপ্লব by সারা খোরশিদ

মিসর এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। আইনি বিশেষজ্ঞ ও অপিনিয়ন লিডারদের বিতর্কের মধ্যে পড়ে মিসরবাসী যে বিপ্লবের জন্য প্রাণপাত করেছিল, তার আসল উদ্দেশ্যই বিস্তৃত হতে পারেন। মার্কিন সরকার মিসরে সত্যিকার গণতন্ত্র চায় কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ।

নিরাপত্তা-'আমেরিকার বন্ধুর দ্বিতীয় শত্রুর প্রয়োজন নেই' by এমএম আকাশ

এশীয় শতাব্দীর স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে এই সেতুবন্ধকে ধ্বংস করে দিতে চাইবে, সেটা স্বাভাবিক। এ প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমাদের রয়েছে সমুদ্রে বিপুল যোগাযোগ। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সহজেই এখান থেকে যোগাযোগ সৃষ্টি করা সম্ভব।

চট্টগ্রামে জলাবদ্ধতা-সমস্যার গোড়ায় নজর দিন

মাঝারি গোছের বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগর জলাবদ্ধ হয়ে পড়ার অঘটন কেবল নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে না; আমাদের বিস্ময়ও জাগায়। পাহাড় কিংবা নদী সংলগ্ন নগরের সুবিধা হচ্ছে, সেখানে বৃষ্টির পানি আটকে থাকে না। প্রাকৃতিক ঢাল ও স্রোতস্বিনীই পানি নিষ্কাশনে সহায়তা করে থাকে।

স্পিকারের রুলিং-বিচক্ষণ ও সুচিন্তিত অভিমত

রাষ্ট্রের প্রধান দুই স্তম্ভ জাতীয় সংসদ এবং বিচার বিভাগের মুখোমুখি হওয়াকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে ৮ জুন 'স্পিকার সুচিন্তিত মতামত দিন' শিরোনামের সমকালের সম্পাদকীয়তে 'এ প্রতিষ্ঠান দুটি যাতে আরও শক্তিশালী হয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হয়ে কাজ করতে পারে' সে বিষয়ে স্পিকারের অবস্থান থেকে সুচিন্তিত

ভিওআইপি : ছয় মাসেই ক্ষতি ৫০০ কোটি টাকা by কাজী হাফিজ

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বা অবৈধ কল টার্মিনেশনের কারণে শুধু গ্রামীণফোনের ছয় মাসের হিসাবেই ২০৫ কোটি টাকার আন্তর্জাতিক ভয়েস কল লাপাত্তা হওয়ার ঘটনা ঘটেছে। গত নভেম্বরের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত দেশের চারটি আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডাব্লিউ) মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকদের কাছে

মিয়ানমার সীমান্তে বিদেশিরা নিষিদ্ধ

মিয়ানমার সীমান্ত এলাকায় বিদেশিরা যাতে না যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্সের কক্সবাজার অফিস ও শরণার্থী শিবিরে যাওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই।

অন্য রকম প্রতিবাদ-জনগণকে সঙ্গে রাখতে হবে

প্রতিবাদের ধরন এবার অন্য রকম। ২ জুন যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় এক সহিংস ঘটনা ঘটেছিল। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল মানুষ। পুড়িয়ে দেওয়া হয়েছিল সরকারি গাড়ি। লাঞ্ছিত হয়েছিলেন জাতীয় সংসদের হুইপ। ঘটনার পর মামলা হয়। আটক করা হয়েছিল অভিযুক্ত অনেককে।

জ্বালানির মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোনো বিকল্প নেই সরকার জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে চলতি মাসের শেষদিকে গণশুনানি হবে এবং জুলাই মাসের মাঝামাঝি ঘোষণা আসবে। ঘোষণা দেরিতে এলেও ১ জুলাই থেকে গ্যাস ও বিদ্যুতের বাড়তি দাম গুনতে হবে গ্রাহকদের। নিশ্চয়ই এ সংবাদ

পবিত্র কোরআনের আলো-আল্লাহ মানুষকে সুপথে বা বিপথে যাওয়ার স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য

১১. ওয়ালাও ইউআ'জ্জিলু ল্লা-হু লিন্না-ছিশ্ শার্রা ছ্তি'জা-লাহুম বিলখাইরি লাক্বুদ্বিইয়া ইলাইহিম আজালুহুম; ফানাযারুল্লাযীনা লা-ইয়ারজূনা লিক্বা-আনা ফী ত্বুগইয়া-নিহিম ইয়া'মাহূন। ১২. ওয়া ইযা মাচ্ছাল ইনছা-নাদ্ দ্বুর্রু দাআ'-না লিজাম্বিহি আও ক্বা-য়ি'দান আও ক্বা-য়িমান; ফালাম্মা কাশাফ্না আ'নহু দ্বুর্রাহূ মার্রা কাআন লাম ইয়াদউ'না ইলা দ্বুর্রিম্ মাচ্ছাহূ; কাযা-লিকা যুয়্যিনা লিলমুছ্রিফীনা মা কা-নূ ইয়া'মালূন।

বাজেটে জনশক্তি রপ্তানি এবং আগামীর প্রত্যাশা by হাসান আহমেদ চৌধুরী কিরণ

এই লেখার শুরুতেই অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন। অভিনন্দন জানাচ্ছি বিদেশে কর্মরত হাজার হাজার অভিবাসী শ্রমিকের পক্ষ থেকে, যাঁরা প্রিয় মাতৃভূমি ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশের কলকারখানা, দোকান, ফার্ম, হাসপাতাল ও বাড়িতে কর্মরত রয়েছেন, যাঁরা বিভিন্ন দেশের বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে অমানুষিক পরিশ্রম আর ঝুঁকি নিয়ে কাজ করছেন।

কালান্তরের কড়চা-একটি স্পর্শকাতর ও অনভিপ্রেত ঘটনা-২ by আবদুল গাফ্‌ফার চৌধুরী

জার্মানিতে গত শতকের তিরিশের দশকে ফ্যাসিবাদের অভ্যুত্থানপূর্ব সময় সম্পর্কে বিখ্যাত মার্কিন সাংবাদিক লুই ফিশার তাঁর 'ফল অব থার্ড রাইখ' (তৃতীয় রাইখের পতন) শীর্ষক বইতে অনেক চমৎকার বিবরণ দিয়েছেন। তার একটি বিবরণ হলো, এ সময় হিটলার বা তাঁর নাৎসি পার্টি জনপ্রিয় না থাকা সত্ত্বেও মনে হচ্ছিল দেশের প্রশাসন,

চরাচর-শরণার্থী দিবস by বিশ্বজিৎ পাল বাবু

'এখানে আমরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা নিজ দেশে ফিরে যেতে চাই না। আমরা যেতে চাই থার্ড কান্ট্রিতে- নতুবা এখানেই থাকতে চাই।' কথাগুলো ১৫ বছর বয়সী ফারুকের। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরিক পি শোয়ার্জি কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনকালে ফারুক তার কাছে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করে। ওই রোহিঙ্গা কিশোরের এমন কথায় সবাই চমকে উঠেছিল।

রম্যারম্য কথকতা-সর্বসহিষ্ণু বিধাতার কথা by রণজিৎ বিশ্বাস

বিধাতা যে সর্বসহিষ্ণু প্রমাণ করতে পারেন? : পারি। যেমন- নজরুল গেয়ে গেলেন, 'এই জগতের ধূলিমাখা যত অসহায় সন্তান/মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান', বিধাতা কিন্তু মাইন্ড করেননি। তাঁকে সব কথা মনের সুখে বলতে দিয়েছেন।

স্থানীয় সরকার কমিশনের প্রয়োজনীয়তা আছে কি?

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ কে এম রিয়াজুল হাসান ও মোশাররফ হোসেন মুসা
অতীতে এক শ্রেণীর রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও এনজিও ব্যক্তিত্বের মুখে প্রায়ই 'স্থানীয় সরকার কমিশন' গঠনের পক্ষে বহু যুক্তি শোনা যেত। এই বিষয়ে এই সরকারের প্রথম তিন বছরে তেমন কোনো বক্তব্য শোনা যায়নি।

সময়ের প্রতিধ্বনি-সরকারের যে ভুলগুলো শোধরানো প্রয়োজন by মোস্তফা কামাল

গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী হবে বলে আশা করছে। এখন পর্যন্ত ১৭৫ আসনে আওয়ামী লীগের অবস্থা ভালো। তবে ৬০ আসনের অবস্থা খুব খারাপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ওয়ার্কিং কমিটির সভায় তিনি এসব তথ্য দিয়েছেন।

কলকাতা থেকে বাংলাদেশের মিউজিক অনেক এগিয়েঃ সোমলতা by ফাহিম ফয়সাল

ভারতের পশ্চিমবঙ্গের এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরী। প্লে-ব্যাকের মাধ্যমে তিনি জনপ্রিয় হলেও শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসংগীত ও আধুনিক গানেও দারুণ দক্ষ। সম্প্রতি তিনি ও তার ব্যান্ড দল ‘সোমলতা অ্যান্ড দ্যা এসেস্’ বেশ ক’টি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন।