Sunday, April 22, 2012

ভারতের বাজেটে বাংলাদেশ ইস্যু by গৌতম লাহিড়ী

ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি রূপায়ণের জন্য সামগ্রিকভাবে সীমান্ত এলাকার জনসাধারণের 'উন্নয়নের' জন্য বিপুল পরিমাণ অর্থ ৯৯০ কোটি রুপি বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের খাতে। এমনকি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে আগে থেকেই বাজেটে ৩০ কোটি রুপি বরাদ্দ করে রেখেছেন অর্থমন্ত্রী

রাজনীতি-এগোতে পেরেছি কত দূর? by তারেক শামসুর রেহমান

'ডিজিটাল বাংলাদেশ' আমরা চাইছি বটে, কিন্তু এককভাবে তো এই বাংলাদেশ গড়া যাবে না? ২০২১ সালে বাংলাদেশের বয়স গিয়ে দাঁড়াবে ৫০ বছর। ৪২ বছরে পা দিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? যৌথভাবেই তো পরিকল্পনা করা প্রয়োজন। এরই নাম গণতন্ত্র।

'ফিয়ার ফ্যাক্টর' by সুভাষ সাহা

ইলিয়াস আলী কোথায়? গোটা দেশ এখন তার উত্তর খুঁজছে। কেন ইলিয়াস আলীর মতো একজন মাঝারি গোছের রাজনৈতিক নেতাকে গভীর রাতে নিজের গাড়ি থেকে ড্রাইভারসমেত লাপাত্তা হতে হয়েছে, তা নিয়ে চলছে নানা কিসিমের বৈঠকি আলোচনা।

রম্য-সংবর্ধনা যত আছে আমাদের খাতাতে by রণজিৎ বিশ্বাস

তোষিত সংবর্ধনা তোয়াজ-তোষামোদ ও তদবির করে নেওয়া হয়। এর বেলায়_ ভাই আমাকে নিমন্ত্রণ করুন, আমি আপনার বাড়িতে চারটে ভাত খাবো_ এই স্টাইলে কান্নাকাটি করতে হয়। ত্রাসিত সংবর্ধনা হচ্ছে_ আয়োজনকারীদের মনে ত্রাস সঞ্চারের মাধ্যমে সংবর্ধনা গ্রহণ। উভয় ক্ষেত্রেই শিল্পকুশলতার প্রয়োজন হয়।

রাজনীতি-পাকিস্তান কানেকশন! by মইনুল ইসলাম

বাংলাদেশ-ভারত সীমান্ত যদি ভারতবিরোধী মৌলবাদী সন্ত্রাসীরাও অবাধে ব্যবহারের সুযোগ পায় বাংলাদেশ রাষ্ট্রের ওপর পাকিস্তানি দালাল রাজনীতিকদের দখলদারির কারণে, তাহলে ভারত নিশ্চুপ থাকবে_ এটা কি যৌক্তিক চিন্তা হতে পারে? এটা ঠিক যে, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের রক্ত-ঋণে এ দেশের জনগণের বন্ধুত্ব অর্জন করেছে।

পর্যটন শিল্পের বিকাশে কিছু প্রস্তাবনা by মোহাম্মদ নূরুল আমিন

পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে বিশ্বের বহু দেশ বিপুল অংকের বৈদেশিক মুদ্রা আয় করছে। মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, হংকং ও কোরিয়ার নজির যেমন রয়েছে এশিয়ায়, তেমনি আমেরিকা বা ইংল্যান্ডেরও রয়েছে বেশকিছু অভিজ্ঞতা।

বাংলাদেশের সংবিধানে চাই জনগণের ইচ্ছার প্রতিফলন by মোহাম্মদ মতিন উদ্দিন

১৯৭২ সালে ওয়াইজঘাটের মুন সিনেমা হল পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। এ সম্পত্তির মালিকানা ফেরত পেতে ২০০০ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড।

দেখার ভেতরে বাইরেঃ জনগণমন প্রতিক্রিয়া by মোহাম্মদ রফিকউজ্জামান

আমি যে বাড়িটির ভাড়াটিয়া, সেই বাড়িটির সামনের স্বল্প পরিসর রাস্তায় প্রায়ই বেশকিছু সাইকেল রিকশা দাঁড়িয়ে থাকে। এর মধ্যে চারটি রিকশা অর্থাত্ চারজন রিকশাচালক নিয়মিত। তারা বেশ সকালেই তাদের রিকশা নিয়ে এখানে চলে আসেন।

সংবিধান নিয়ে অনিশ্চয়তা by শাহ আবদুল হান্নান

আমি যতটুকু বুঝি, দেশে এখন সাংবিধানিক অনিশ্চয়তা বিরাজ করছে। এই মুহূর্তে সংবিধানের রূপটি কী তা বলা কঠিন। সুপ্রিমকোর্ট কর্তৃক আপিল মোডিফিকেশনের পর আমরা পরিস্থিতি কিছুটা বুঝতে পারব। আমি যখন লিখছি (০৮/০২/২০১০) তখন মোডিফিকেশন সংক্রান্ত কোনো আদেশ বের হয়নি।

নির্বাচকমণ্ডলীর জানার অধিকার আছে by এবনে গোলাম সামাদ

গণতন্ত্র কেবল মুক্তভাবে ভোট প্রদানে সীমিত নয়। গণতন্ত্রে থাকতে হয় নির্বাচকমণ্ডলীর জানার অধিকার। দেশের সরকার কী করছে, আর কেন করছে—যে কোনো খাঁটি গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে তা অবহিত রাখতে হয় নির্বাচকমণ্ডলীকে। কারণ গণতন্ত্র একটা মুক্ত শাসন ব্যবস্থা।

আইনের শাসনের কথা বললেন প্রধান বিচারপতিঃ কিন্তু উদ্যোগ নেবেন কে?

নবনিযুক্ত প্রধান বিচারপতি ফজলুল করিম আইনের শাসন ছাড়া গণতন্ত্র টিকতে পারে না বলে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রধান বিচারপতির কার্যালয়ে বার অ্যাসোসিয়েশন এবং অ্যাটর্নি জেনারেলের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য।

নদী যেন অশ্রুধারাঃ সুরক্ষার কাজ লাগসই হচ্ছে না

‘সুজলা, সুফলা, শস্য-শ্যামলা’—এতসব বিশেষণ দিয়ে সোনার বাংলার প্রশস্তি গেয়েছিলেন কবি। উজান থেকে নেমে আসা অজস্র জলধারা ক্রমাগত পলি বয়ে এনে এই ভূখণ্ডকে দিয়েছিল অফুরন্ত উর্বরাশক্তি। সে অর্থেই বাংলাদেশ নদীমাতৃক দেশ।

চারদিক-পিঠা খাবেন, পিঠা? by মুজিবুর রহমান

৫ ফেব্রুয়ারি শমশেরনগরের মানুষ পিঠা খেল। মৌলভীবাজারের শমশেরনগরের কথাই বলছি। এমন তো নয় যে শীতকালে আর কেউ পিঠা খায় না। শীতকাল মানেই ঘরে ঘরে পিঠা উৎসব। শমশেরনগরের মানুষও সে ঐতিহ্যমতো পিঠা বানায়, পাঠায় আত্মীয়র বাড়ি। তবে আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি, তা একেবারে বড়সড় এক পিঠা উৎসবের। ২০০৭ সাল থেকেই এ উৎসব চলছে।

হেনার মৃত্যু-ধর্ষিতকেই যখন দোররায় মরে যেতে হয় by কাবেরী গায়েন

এ কোন সমাজে বাস করছি আমরা? ধর্ষিতকেই যেখানে ফতোয়ার দোররায় মরে যেতে হয়? ১৪ বছরের মেয়ে ধর্ষিত হয়ে বিচার তো পায়ই নি, গ্রাম্য সালিসে তাকে দোররা মারার বিধান দেওয়া হলো ১০০টি। কারা দিলেন বিধান? ইউনিয়ন পরিষদের সদস্য, মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক। সবাই মান্যবর।

নগর দর্পণ: চট্টগ্রাম-পুলিশ, কসবি ও হোটেলের জমা-খরচ by বিশ্বজিৎ চৌধুরী

কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে পড়ার আশঙ্কা থাকেই। কিন্তু তাই বলে কেঁচো খোঁড়া বন্ধ হয়ে যায় না। এ রকম সাপ বেরিয়ে পড়ার ঘটনাই ঘটল পুলিশি একটি অভিযানের সূত্রে। সম্প্রতি চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ নগরের কয়েকটি হোটেলে অভিযান চালায়—এসব আবাসিক হোটেলে গোপনে দেহব্যবসা চলছে এ অভিযোগে।

মাতৃভাষা-আমাদের ভাষাপ্রেম! by সৌরভ সিকদার

অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা—আমাদের গৌরব, আমাদের অহংকার। এই ভাষা একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছে, এই ভাষা পৃথিবীর বুকে আজ বাংলাদেশ নামের একটি স্বতন্ত্র মানচিত্র এবং লাল-সবুজ পতাকার জয়তিলক পরিয়েছে। এই ভাষা আজ আমাদের রাষ্ট্রীয় ও জাতীয় ভাষা।

মিসর-রক্ত ও বিপ্লবের রং by রবার্ট ফিস্ক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তের রং বাদামি হতে থাকে। বিপ্লবে তা হয় না। যে চিকিৎসক, যে আইনজীবী, যে তরুণী মুক্তি (তাহরির) ময়দানের শহীদ, তাঁর গায়ের শেষ ময়লা পোশাক এখন ময়দানের এক কোণে ঝোলানো। তাঁদের টি-শার্ট ও প্যান্টে মাটির রং লেগে আছে। মঙ্গলবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ।

সময়ের প্রতিবিম্ব-ষড়যন্ত্রকারীরা আশপাশেই আছে by এবিএম মূসা

লিখতে বসলে মহা মুশকিলে পড়ি, এই সপ্তাহে কী নিয়ে লিখব। আবার কখনো ভাবি, কোনটি বাদ দিয়ে কোনটি আলোচনা করব। কখনো বা একটি বিষয় নিয়ে লিখতে বসলে হাজারো বিষয় মাথায় ঘুরপাক খায়, সব জট পাকিয়ে যায়। এই হপ্তার প্রতিবেদনটি শুরু করতেই শেষোক্ত সমস্যাটির উদ্ভব ঘটেছে।

মৃত্যুর পরও কি হেনারা রেহাই পাবে না?-ধর্ষণ, দোররা ও এজাহার

১৪ বছরের কিশোরী হেনাকে প্রথমে ধর্ষণ করেছে এক পাষণ্ড পুরুষ, তারপর তার আত্মীয়স্বজন মেয়েটিকে নির্মমভাবে প্রহার করেছে, পরদিন সালিসের নামে দোররা মেরে তাকে মৃত্যুমুখে পাঠানো হয়। ধর্ষণ ও মৃত্যু পর্যন্ত এই নৃশংসতা চালায় ধর্ষক পুরুষ ও গ্রামের সমাজপতিরা।

সাফল্য পেতে বার ও বেঞ্চকে একাত্ম হতে হবে-সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টে চার মাসে ৫০ হাজার মামলার নিষ্পত্তির তথ্য প্রমাণ করে, মামলা ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘকাল একটি অনিয়ম বাসা বেঁধে ছিল। মাননীয় প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগের কারণেই সহজে সুফল পাওয়া সম্ভব হলো। তাঁকে এ জন্য অভিবাদন। বর্তমান প্রধান বিচারপতি আগামী ১৮ মে অবসরে যাবেন।

চারদিক-অন্য রকম কুচকাওয়াজ by হামিদ উল্লাহ

১১ জানুয়ারি চট্টগ্রামের ভাটিয়ারিতে বার্ষিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেন ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে চার শরও বেশি ক্যাডেট। চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরাও তাতে অংশ নেয়। ১৭ দিনের টানা প্রশিক্ষণ শেষ হয় ২৮ জানুয়ারি। প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ১০০ জন নারী।

সড়কপথ-ধান ভানতে শিবের গীত গাইলেন যোগাযোগমন্ত্রী by মশিউল আলম

কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড যদি বিপুলসংখ্যক মানুষের জীবনকে প্রভাবিত করে, তবে তা পেশাদারি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এ সম্পর্কে তথ্য-উপাত্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য-প্রতিক্রিয়া—সমস্ত কিছুই সংবাদমূল্য বহন করে।

চিরকুট-জগৎ জোড়া জাল by শাহাদুজ্জামান

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে চলতি কথায় লোকে বলে ইন্টারনেট, তার বাংলা করা হয়েছে ‘জগৎ জোড়া জাল’। শুধু ইন্টারনেট অর্থে নয়, আমরা এই বিশ্বায়নের যুগে সবাই জগৎ জোড়া এক বিশাল জালের সুতা হয়ে আছি বলা যায়। বিশ্বায়নের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন দেশের ভেতর মানুষ, পণ্য, অর্থ আর চিন্তার চলাচল।

হেনার মৃত্যু-এখনো গেল না আঁধার by আয়শা খানম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনার মৃত্যু আবারও গোটা সমাজ, রাষ্ট্র, সরকার সবাইকে জানান দিয়ে গেল, বাংলাদেশের সমাজের ভেতরে এখনো অনেক কুসংস্কার, অনেক নারী ও মানবাধিকারবিরোধী ধারণা বিদ্যমান। ১০০ বছর আগে রোকেয়া সাখাওয়াৎ হোসেনের সময় থেকে এখন পর্যন্ত নারীর মানবসত্তার অধিকার দিতে প্রস্তুত নয় একদল মানুষ।

স্বচ্ছতা-দুই নেত্রীর সম্পদের হিসাব by বদিউল আলম মজুমদার

জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সম্পদের হিসাব দাবি করে বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেছেন, খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের ৪৫টি কামরা ও এক ডজন বাথরুম-সংবলিত বাড়িতে ৬৪টি এসি, ৭১টি সোফাসেট, ১৭টি ফ্রিজ,

আড়িয়ল বিলের ঘটনায় গণহয়রানি বন্ধ করুন-গণমামলা

আড়িয়ল বিলে মেগা বিমানবন্দর নির্মাণের প্রকল্প সরকার প্রত্যাহার করে নিলেও বিল বাঁচানো আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে করা মেগা মামলা প্রত্যাহার করা হয়নি। যে মামলায় ২১ হাজার মানুষকে আসামি করা হয়, সেই মামলার উদ্দেশ্য গণহয়রানি ছাড়া আর কিছু নয়।

সরকার আসলেই কি সংস্থাটি সচল রাখতে চায়?-বসে যাওয়া বিমান

একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমান যে চলছে না, চলতে পারছে না, তা আমরা সম্পাদকীয় কলামে এরই মধ্যে কয়েকবার উল্লেখ করেছি। বিমান অব্যাহতভাবে সেই প্রমাণ রেখেই চলেছে। কিন্তু যাঁদের এ নিয়ে মাথাব্যথা হওয়ার কথা, তাঁরা যেন নির্বিকারভাবে বিষয়টি মেনে নিচ্ছেন। কেন?

শ্রদ্ধাঞ্জলি-প্রসাদ রায়: সাহসের আরেক নাম by বৃত্বা রায় দীপা

গতকাল ৭ ফেব্রুয়ারি ২০১১ ছিল প্রসাদ রায়ের ১৫তম মৃত্যু দিবস। খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শ্রমিক-মেহনতি মানুষের বন্ধু, আজীবন বিপ্লবী কমিউনিস্ট পার্টির এই নেতা জন্মেছিলেন ৫ আগস্ট, ১৯২৮ সালে পাবনার প্রতাপ ভবনে।

মিসর-মার্কিন দূতের ব্যবসায়িক স্বার্থ by রবার্ট ফিস্ক

কায়রোয় বারাক ওবামার দূত ফ্রাঙ্ক উইসনার। হোসনি মোবারককে আরও কিছুদিন প্রেসিডেন্ট পদে থেকে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি হোয়াইট হাউসকে খেপিয়ে তুলেছেন। মিসরের বর্তমান স্বৈরাচারী সরকারের হয়ে কাজ করে এমন দুটি মার্কিন আইন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে উইসনার সাহেব জড়িত।

দূর দেশ-মিসর: গণতন্ত্রে উত্তরণের পথ by আলী রীয়াজ

স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ বা মসৃণ নয়। যেকোনো দেশে, যেকোনো সময়ে, যেকোনো পরিস্থিতিতেই এ কথা প্রযোজ্য। কেননা, স্বৈরতন্ত্র একজন বা ছোট একটি গোষ্ঠীকে কেন্দ্র করে পরিচিত ও প্রযুক্ত হলেও স্বৈরতন্ত্র একটি ব্যবস্থা, কেবল ব্যক্তি বা গোষ্ঠী নয়।

উৎসব-বাগেদবী সরস্বতী by তারাপদ আচার্য্য

আজ ঢাক, ঢোল, শঙ্খ, উলুধ্বনিসহ নানা উপচারের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করছে। ভারত উপমহাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বন্দিতা হচ্ছেন মা সরস্বতী। হাত জোড় করে সবাই মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে— ‘ত্বং সরস্বতী নির্মল বরণে রক্তে বিভূষিত কুন্দল করণে।

ফতোয়া-হেনার মৃত্যু ও আমাদের মূল্যবোধ by সালমা খান

শরীয়তপুরে ধর্ষণের শিকার কিশোরী হেনার ফতোয়াবাজদের দোররার আঘাতে মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এ কথা যেমন সত্যি তেমনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশের গ্রামেগঞ্জে এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে, এ-ও সত্যি।

বাঘা তেঁতুল-নরমূত্র by সৈয়দ আবুল মকসুদ

ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তাঁর মূত্র সেবনের কথা প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন। মূত্রথেরাপি নাকি সর্বরোগহর। দীর্ঘায়ু হতে সাংঘাতিক সহায়ক। তবে পৃথিবীর বেশির ভাগ মানুষই মরতে চাইবে, তবু মূত্র পান করে আরও কয়েক দিন বেশি বাঁচার চেষ্টা করবে না।

অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ... by আনিসুল হক

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই ধন্যবাদটি তাঁর প্রাপ্য। তিনি একধরনের সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না, এটা নিজে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন।

বর্ষার বিষয়টি কি কর্তৃপক্ষ বিবেচনায় নেবে?-খোলা মাঠে ক্লাস

ছয়টি শ্রেণীকক্ষ, ৭৫০ জন ছাত্রছাত্রী আর ১১ জন শিক্ষক—এই নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়। নাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলায় এর অবস্থান। ছয়টি শ্রেণীকক্ষ নিয়ে ৭৫০ জন শিক্ষার্থীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলে, সে প্রশ্ন যে কারও মনেই জাগবে।

সরকার ও বিরোধীদের কাছে সংযত আচরণই কাম্য-বাসে আগুন, হরতাল

গত রোববার রাতে ঢাকা মহানগরে হরতালের সমর্থকেরা আটটি বাসে আগুন জ্বালিয়ে প্রমাণ করেছে যে হরতাল কখনো শান্তিপূর্ণ হতে পারে না। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সকালে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

বাংলা ডোমেইন-সুদূরপরাহত থেকে যাবে?

আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ_ সংক্ষেপে আসকি ক্যারেকটার এনকোডিং স্কিম মূলত ইংরেজি ভাষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ স্কিমে ইংরেজি ছাড়া অন্য ভাষায় ডোমেইন নেম লেখার সুযোগ নেই। কিন্তু ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান) এখন ইউনিকোড সিস্টেমকে অনুমোদন দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট-শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে শিক্ষকদের একাংশের ধর্মঘটের কারণে। শুক্রবার সমকালে এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় : উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, 'উপাচার্য অনিয়ম ও দুর্নীতিতে' জড়িত।

কান্না থামছে না বদরের বাড়িতে by গৌরাঙ্গ নন্দী

'খারাপ খবর বাতাসের আগে ছোটে'- বদর আলীর স্বজনদের কাছে এটা এমনই কঠিন সত্য হয়ে গেল। যে মানুষটির সঙ্গে একান্ত কাছের মানুষরা কথা বলেছিলেন মাত্র ঘণ্টা দুই আগে, সেই মানুষটির মৃত্যু সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। দুঃসংবাদটি জেনে সেই যে কান্নার শুরু আর তা থামছে না।

ছয়টি বড় প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় এর অ্যালাইনমেন্ট-ঢাকা উড়াল সড়কের ওড়ায় যত বিপত্তি by পার্থ সারথি দাস

প্রস্তাবিত ঢাকা উড়াল সড়কের অ্যালাইনমেন্ট রাজধানীর ছয়টি বড় প্রকল্পের সঙ্গেই সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। প্রায় ৯ হাজার কোটি টাকার এ প্রকল্পে বিনিয়োগের নিশ্চয়তা মিলেছে। ঋণচুক্তিও হয়েছে। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের সঙ্গে সমন্বয়ের অভাবে প্রকল্পের অ্যালাইনমেন্ট চূড়ান্ত হয়নি।

সেই দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কাজ দেওয়ার কথা বলে ঠিকাদারদের কাছ থেকে আগাম উৎকোচ নেওয়ার অভিযোগে ঢাকা ওয়াসার দুই প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং উত্থাপিত অভিযোগ তদন্তেও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন।

সোর্স চক্করে চট্টগ্রাম র‌্যাব! by এস এম রানা

সোর্সের ফাঁদে পা দিয়ে 'ডাকাতি' ও 'ইয়াবা' নাটকে জড়িয়ে যাওয়ায় র‌্যাবের সোর্স নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলিট ফোর্স হিসেবে এই বাহিনীর সোর্সরা যাচাই-বাছাইকৃত ও নির্ভরযোগ্য হবে- এমনটাই আশা করেন লোকজন। কিন্তু বেশ কয়েকটি ঘটনায় র‌্যাব সোর্সদের কর্মকাণ্ডে 'নির্ভরযোগ্যতার' পরিবর্তে স্বার্থান্বেষী ও হঠকারিতাই প্রকাশ পেয়েছে।

আজকের সব বিষয়ের পরীক্ষা স্থগিত-হরতালে লণ্ডভণ্ড এইচএসসি ও সমমানের পরীক্ষা by অভিজিৎ ভট্টাচার্য্য

বিরোধী দলের হরতালের কারণে আজ রবিবার দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই কারণে বিএনপি গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল করায় ওই দিনও সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়।

বিএনপির ডাকা হরতাল আজ

সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে সারা দেশে আজ সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের প্রস্তুতি নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরাও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন ও হরতালের হুমকি দিয়েছেন দলের সিনিয়র নেতারা।

নিখোঁজ রহস্যের নতুন ক্লু সুরঞ্জিত সেনগুপ্তের ঘটনা-নাটকীয় অভিযান ইলিয়াস আলীকে পাওয়া গেল না by পারভেজ খান

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য র‌্যাব-পুলিশের একটি দল গতকাল গাজীপুরের পুবাইলে একটি শুটিং স্পটসহ আশপাশের কয়েকটি বাড়িতে টানা এক ঘণ্টার নাটকীয় অভিযান চালায়। রাত সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অভিযানে র‌্যাবের সঙ্গে অংশ নেয় গাজীপুর জেলার পুলিশ।

গণপরিবহনে আগুন চালক পুড়ে কয়লা

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খিলগাঁওয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন এক বাসচালক। তাঁর নাম বদর আলী বেগ (৪০)। এ ছাড়া গতকাল সন্ধ্যা পর্যন্ত মিরপুর, গুলিস্তান, ফকিরাপুল, ফার্মগেট, আজিমপুর, বাহাদুর শাহ পার্ক ও উত্তরায় ১০টি বাস এবং একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শঙ্কা ও সংকটে মোড়া জনজীবন-সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে

দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির। এর চরম বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। নানা শঙ্কাও তাড়া করছে সংগতভাবেই। দেশে একের পর এক যেসব ঘটনা ঘটছে এবং সার্বিক পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা অস্বাভাবিকতার মাত্রা অতিক্রম করেছে। কোনো কিছুতেই সরকারের সুস্পষ্ট এবং অনেক ক্ষেত্রে যুক্তিযুক্ত ব্যাখ্যাও মিলছে না।

ঘুষ-দুর্নীতির মহোৎসব-এভাবে দেশ চলতে পারে না

চারদিকে যেন ঘুষ-দুর্নীতি-লুটপাটের মহোৎসব শুরু হয়ে গেছে। এমন কোনো সরকারি বা আধাসরকারি সংস্থা নেই, যেখানে ঘুষ-দুর্নীতির রমরমা কারবার নেই। আর এগুলো থামানোর কিংবা দুর্নীতিবাজদের শাস্তিদানের কোনো ব্যবস্থা না থাকায় ঘুষ-দুর্নীতি এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

পবিত্র কোরআনের আলো-জিহাদ ফরজে কেফায়া, সবার জন্য সব সময় তা ফরজ নয়

১২২. ওয়ামা- কা-নাল মু'মিনূনা লিইয়ানফিরূ কা-ফ্ফা-তান; ফালাওলা- নাফারা মিন কুলি্ল ফিরক্বাতিম্ মিনহুম ত্বা-য়িফাতুল লিইয়াতাফাক্কাহূ ফিদ্ দীনি ওয়ালিইউনযিরূ ক্বাওমাহুম ইযা- রাজাঊ' ইলাইহিম লাআ'ল্লাহুম ইয়াহ্যারূন।
১২৩. ইয়া-আইয়্যুহা ল্লাযীনা আ-মানূ ক্বা-তিলু ল্লাযীনা ইয়ালূনাকুম্ মিনাল কুফ্ফা-রি ওয়ালইয়াজিদূ ফীকুম্ গিলযাহ্; ওয়া'লামূ আন্না ল্লা-হা মাআ'ল মুত্তাক্বীন।

মমতা, ক্ষমতা ও ফতোয়া by ফখরুজ্জামান চৌধুরী

সবচেয়ে বন্ধুভাবাপন্ন ও হিতকরী দেশ হিসেবে ভারতের অবস্থান বাংলাদেশের কাছে যে সর্বোচ্চ পর্যায়ে, তা নিয়ে বিতর্ক কিছুকাল আগেও তেমন একটা ছিল না। বাংলাদেশ যখন পাকিস্তান নামক দুই অংশে বিভক্ত এক অভূতপূর্ব রাষ্ট্র ব্যবস্থার আওতায় ছিল, তখন ভারতকে মিত্ররাষ্ট্র বলে গণ্য করা হতো না।

অথ কালো বিড়াল সমাচার by তারেক শামসুর রেহমানঅথ কালো বিড়াল সমাচার by তারেক শামসুর রেহমান

দুর্নীতির 'কালো বিড়াল' খুঁজতে গিয়ে নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। যদিও সুরঞ্জিত সেন দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তার পরও কথা থেকে যায়। ইতিহাস এখন সুরঞ্জিত সেনগুপ্তকে কিভাবে মূল্যায়ন করবে?

চরাচর-জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে by আফতাব চৌধুরী

বৈশ্বিক উষ্ণায়নের ধারা দিন দিন ভয়াবহ পরিণতির দিকে চলে যাচ্ছে। যার প্রভাব পড়ছে জলে-স্থলে, এমনকি অন্তরীক্ষে। মানুষ তার বৈষয়িক লাভালাভের কথা ভেবে আত্মঘাতী পন্থায় প্রকৃতির ওপর কুঠারাঘাত করছে। আবার মায়াকান্নায় আত্মরক্ষার চেষ্টা করছে।

রঙ্গব্যঙ্গ-পাত্র ভয়ংকর by মোস্তফা কামাল

রওশন আলী ও জিনাত আরার একমাত্র সন্তান হৃদিতা। রওশন আলী সরকারি চাকরি করতেন। সারা জীবন তিনি দ্বিতীয় গ্রেডে চাকরি করেছেন। একটা পদোন্নতির জন্য চেষ্টা-তদবির করেও পাননি। সরকারি কোয়ার্টারে একটা বাসা পেয়েছিলেন বলে রক্ষা। তা না হলে কী যে হতো! হৃদিতা অসম্ভব মেধাবী মেয়ে।

সমুদ্রসীমার বিরোধ মীমাংসায় নৌবাহিনীর অবদান by মিল্টন বিশ্বাস

চলতি মাসের ১১ তারিখে চট্টগ্রামস্থ নেভাল একাডেমীতে পরীক্ষাসংক্রান্ত কাজে গিয়েছিলাম। সেখানে সমুদ্রসীমা মীমাংসা নিয়ে কথা বলার সুযোগ হয়। যিনি দিনের পর দিন উত্তাল সমুদ্রে জরিপ পরিচালনা করেছিলেন, নৌবাহিনীর সেই কৃতী সন্তানের সঙ্গে আলাপ হলে তিনি তাঁর কাছে থাকা প্রেজেন্টেশনের পুরো বিবরণ আমাকে বুঝিয়ে দেন।

বাংলাদেশে জৈব সারের ব্যবহার by এ এম এম শওকত আলী

বাংলাদেশে জৈব সারের ব্যবহার আবহমানকাল ধরে কৃষক পর্যায়ে পরিলক্ষিত হয়। তবে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত জৈব সারের ব্যবহার ২০০০ সাল পরবর্তী সময়ে শুরু হয়। যুক্তরাষ্ট্রে জৈব সারের উৎপাদন ও ব্যবহার শুরু ১৯৪০ সালে। এরপর জৈব সার উৎপাদন শিল্প ক্রমান্বয়ে বিকশিত হয়।

কেউ আইন ভাঙেনি ... by আসিফ আহমদ

আমরা আরম্ভ করি, শেষ করি না...। কত বিষয়েই না এমন কথা বলা যায়। গত বছরের ৪ নভেম্বর অটোরিকশার ভাড়া বাড়ানো হয়। তখন মিটার অনুযায়ী যে কোনো গন্তব্যে যাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটারের টেম্পারিং না করা, চালকের কাছ থেকে অটোরিকশা মালিকের বেশি দাম আদায় না করাসহ কয়েকটি চুক্তি সই হয়েছিল।

সাম্প্রতিক প্রসঙ্গ-বিকল্প মিডিয়ার উত্থান by একরামুল হক শামীম

সংবাদপত্র ও টিভি চ্যানেলের মতের বাইরেও সাধারণ মানুষের ভিন্ন কোনো মত থাকতে পারে। সেই ভিন্ন মতগুলোই উঠে আসে ব্লগ, ফেসবুক, টুইটার, গুগল প্লাস আর ইউটিউবের মতো বিকল্প মিডিয়াগুলোতে। তাই মানুষের চাওয়া-পাওয়াকে বুঝতে হলে সংবাদপত্র পড়া ও টিভি চ্যানেল দেখার পাশাপাশি বিকল্প মিডিয়াগুলোও পড়ে দেখা উচিত দেশের নীতিনির্ধারকদের

সময়ের কথা-আলোর সঙ্গে কিছু অন্ধকারও বণ্টন by অজয় দাশগুপ্ত

আরেকটি সমস্যা, রাষ্ট্রের কাছে সব শ্রেণী ও পেশার মানুষের অসীম প্রত্যাশা। চাল-ডাল-ভোজ্যতেল বা চিনি হোক, বাস-মিনিবাস ও ট্রেনের ভাড়া হোক কিংবা বিদ্যুৎ বা ওয়াসার পানি ও রান্নার গ্যাস হোক_ সরকারের দায়িত্ব হচ্ছে ভর্তুকি দিয়ে তা সরবরাহ করা। এ ক্ষেত্রে দোহাই পাড়া হয় দরিদ্রদের সমস্যা নিয়ে।

উত্তরবঙ্গে খাদ্যগুদাম-১৮ মাসে বছর!

উত্তরবঙ্গে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সরকার জরুরি ভিত্তিতে ১৪০টি খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্ত নিলেও নির্ধারিত সময়ে এগুলোর নির্মাণ কাজ শেষ করা যায়নি। ফলে উত্তর জনপদের খাদ্যশস্য সংরক্ষণের সরকারি পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার বিপদ সৃষ্টি হয়েছে।

পবিত্র শবেবরাত-সৌভাগ্য ও শান্তির বারতা

আরবি ক্যালেন্ডার অনুসারে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত হিসেবে অভিহিত। প্রত্যেক মুসলিমের জীবনে এ রাতটি অত্যন্ত গুরুত্ববহ বলে বিবেচিত হয়, মুসলিম জাহানের সর্বত্রই এ রাতটি বিশেষ তাৎপর্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।

র‌্যাবের বিলম্বিত বোধোদয়

র‌্যাব কথিত সুসমাচার! কয়েক দিন আগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত লিমন এখন আর সন্ত্রাসী নয়। ঘটনার শিকার। সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক স্বীকার করলেন, তাঁর বাহিনী লিমনকে ধরতে যায়নি। লিমনকে খুঁজতেও যায়নি। তাঁর ভাষ্যমতেই লিমন একটি ছোট ছেলে।

নদীর এ কেমন সীমানা নির্ধারণ?

অবশেষে ঢাকার চারপাশের নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। অনেকেই একে নদীগুলো সংরক্ষণের বদলে মেরে ফেলার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। কারণ ২০০৯ সালের জুন মাসে হাইকোর্ট যে রায় ও নির্দেশনা দিয়েছিলেন, এই সীমানা পিলার স্থাপনের কাজটি তার সঙ্গে মোটেও সংগতিপূর্ণ নয়।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর আয়াতকে স্বল্পমূল্যে বিক্রি করা কত না নিকৃষ্ট কাজ

১৮৭. ওয়াইজ্ আখাজাল্লাহু মিছাক্কাল্লাজিনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন্নাছি ওয়ালা তাকতুমুনাহু; ফানাবাজুহু ওয়ারা-আ জুহুরিহিম ওয়াশ্তারাও বিহি ছামানান কালিলা; ফাবি-ছা মা-ইয়াশ্তারুন। ১৮৮. লা-তাহ্ছাবান্নাল্লাজিনা ইয়াফরাহুনা বিমা-আতাঁও ওয়া ইউহিব্বুনা আইঁয়্যুহ্মাদু বিমা-লাম ইয়াফআ-লু ফালা-তাহ্ছাবান্নাহুম বিমাফাজাতিম্ মিনাল আ'জাবি; ওয়ালাহুম আজাবুন আলিম।

আইভরি কোস্ট এখন কোন পথে? by মার্ক ওপেন হাইমার

আইভরি কোস্টের শক্তিশালী ব্যক্তি লঁরা বাগবোকে অবশেষে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ প্রায় সবার বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় ছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পশ্চিমে বাগবোর কিছু সমর্থক দাঁড়িয়ে গিয়েছিলেন, বিশেষ করে প্রভাবশালী রক্ষণশীল ক্রিশ্চিয়ানরা।

ইলিশ এবং পরিবেশবিষয়ক কথকতা by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস

ইলিশ আমাদের জাতীয় মাছ। বর্ষবরণ থেকে বধূবরণ_সব জায়গায় এ মাছটির বিশেষ দরকার হয়। ইলিশ যে কত সামাজিক কাজে লাগে, কে জানে। গ্রামের বৌ-ঝিদের কিছু ঘরোয়া অনুষ্ঠানে আমি ইলিশের অদ্ভুত ব্যবহার দেখেছি। বিশেষ করে এই অনুষ্ঠানে বড় ঘরের (শোয়ার ঘরে) বাস্তুখুঁটির কাছে (যেখানে ঠাকুরের ঘট থাকে) ইলিশ কাটা হয় এবং সেখানেই মাছের আঁশগুলো পুঁতে রাখা হয়।

ফুকুশিমা বিস্ফোরণ এবং বাংলাদেশ প্রসঙ্গ by তারেক শামসুর রেহমান

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল প্রায় এক মাস আগে, ১১ মার্চ। ওই বিস্ফোরণে শুধু জাপানের জ্বালানিনীতিতেই এখন পরিবর্তন আসতে যাচ্ছে না, বরং বিশ্ব পরমাণুনীতির সংস্কারের কথাও বলা হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ কী করবে? বাংলাদেশ কি তার পরমাণু জ্বালানি প্রকল্প নিয়ে এগিয়ে যাবে?

সময়ের প্রতিধ্বনি-লিমনের ওপর নিষ্ঠুরতা এবং আমাদের মানবতা by মোস্তফা কামাল

ঝালকাঠির কলেজছাত্র লিমন। পুরো নাম লিমন হোসেন। পেশা ছাত্র। এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে প্রস্তুতিই নিচ্ছিল সে। দিনে ইটখোলায় কাজ আর রাতে ব্যস্ত পড়াশোনা নিয়ে। এসএসসিতে জিপিএ ৪ পেয়েছে। এবার ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো একটা চাকরি নেবে।

চরাচর-মানুষের কল্যাণে বন্য প্রাণী ও উদ্ভিদ by আফতাব চৌধুরী

মানবজাতির সঙ্গে বংশগতি সূত্রে প্রতিনিধিত্বকারী গৃহপালিত ও বন্য প্রাণী এবং উদ্ভিদের প্রতি গুরুত্বের স্বীকৃতি নিয়ে প্রাণী ও উদ্ভিদের ব্যাপক ধ্বংসের বিষয়ে সতর্ক করে দিয়ে প্রায় দেড় যুগ আগে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএফ) বিশ্ব বন্য প্রাণী সংরক্ষণ কৌশল গ্রহণ করে।

এস এম আব্রাহাম লিংকন-সুপ্রিম কোর্ট বার নির্বাচন ব্যর্থতার কার্যকারণ

সবাই আশা করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীরা এবার বিজয়ী হবেন। সাধারণ সম্পাদক পদে মতদ্বৈধতা থাকলেও সভাপতির বিজয়কে নিশ্চিত ভেবেছিলেন অনেকে। যাঁরা ভোট দেননি এ রকম প্রতিপক্ষদের কারো কারো মতে, আবদুল বাছেত মজুমদারের পরাজয় প্রত্যাশিত ফল নয়।

বিবর্ণ সমাজচিত্রের নানা দিক by নিয়াজ আহম্মেদ

সমাজে দরিদ্র, অসহায় মানুষের দুঃখকষ্টের শেষ নেই। জীবনের প্রতি পদক্ষেপে তাদের প্রচণ্ড সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। কখনো কখনো বেঁচে থাকার নূ্যনতম অবলম্বনের জন্য মৃত্যুবরণও করতে হয়। প্রথমে তাদের অন্নের সন্ধানে বের হতে হয়। দুমুঠো ভাতের সন্ধান করতে তাদের কত কিছুই না করতে হয়।

ইতি-নেতি-বাঙালির রাজনীতির হালখাতা by মাসুদা ভাট্টি

কেওড়াকান্দি ঘাট থেকে ফেরিতে উঠেই এক ভদ্রলোককে দেখা গেল, অনর্গল কথা বলছেন। পরনে ভদ্রোচিত পোশাক, মুখটা ঘামে চকচক করছে। হাসি হাসি মুখ করে ভদ্রলোক বলে চলেছেন, 'বাংলাদেশ খারাপ দেশ না, বাংলাদেশটা ভালো, আমরাই এই দেশটাকে খারাপ করছি। আমরাই রাজনীতি খারাপ করছি। আমরাই ঘুষ খাই।

অর্থনীতি-নারীর গৃহস্থালি কাজ ও অর্থমন্ত্রীর কথা by ফরিদা আখতার

গত ২৯ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহিলা পরিষদের তৃতীয় জাতীয় পরিষদের সভায় প্রধান অতিথির ভাষণে বলেছেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশ। সরকারি পর্যায়ে প্রতিনিধিত্ব রয়েছে ৩০ শতাংশ নারীর। কিন্তু তাঁর যে কথাটি আমাদের সবার,

মিসর-স্বৈরাচার পতনের লগ্ন by রবার্ট ফিস্ক

বুড়ো লোকটার বিদায় ঘনিয়ে এসেছে। গত শনিবার মিসরের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) শীর্ষ নেতৃত্ব (হোসনি মোবারকের ছেলে গামালসহ) পদত্যাগ করেছেন। মোবারকের পতনের দাবিতে বিক্ষোভরত মানুষ এতে শান্ত হবে না। হত্যা-নির্যাতনের দায় নেতারা এড়াতে পারবেন না।

সরল গরল-র‌্যাবলিকস ও আমাদের আমেরিকাপ্রীতি by মিজানুর রহমান খান

পুরোনো কথা স্মরণ করিয়ে দিলেন সময়ের দেবদূত জুলিয়ান অ্যাসাঞ্জ। ৩০ বছর পর সবকিছু কয়লা হয়ে যাওয়ার পর যা আমরা জানতে পারতাম, সেটা আমরা টাটকা জানলাম। থলের বিড়াল বাইরে বেরোল। বিষয়টি যে বিব্রতকর, সেটা মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি নিজেই স্বীকার করেছেন।

অপহরণ আতঙ্কে দক্ষিণখানবাসী-নিখোঁজ নারী-শিশুরা কোথায় যায়?

রাজধানীর উত্তরা এলাকার দক্ষিণখানে গত ১২ মাসে ১৩২ জনের নিখোঁজ হওয়ার ঘটনা যেমন উদ্বেগজনক, তেমনি নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ব্যাপার। এসব অপহরণের ঘটনায় মামলা হয়েছে মাত্র ১৮টি, সাধারণ ডায়েরি ১১৪টি। কারণ, থানা মামলা নিতে চায় না।

গ্রামাঞ্চলে যেতে চিকিৎসকদের অনীহা কেন?-আশা-নিরাশায় চিকিৎসাসেবা

চিকিৎসা-সংক্রান্ত তিনটি খবর গতকাল ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকায়। প্রতিবেদনগুলোতে চিকিৎসা ও চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশার নানা দিক যেমন রয়েছে, আবার আশার কথাও রয়েছে। একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চিকিৎসকদের গ্রামে চিকিৎসাসেবা দিতে অনীহার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে একটি যৌক্তিক প্রশ্ন তুলেছেন।

চারদিক-অটোগ্রাফে ভরা টি-শার্ট by নেয়ামতউল্যাহ

একই টি-শার্ট। একই ক্যাপ। শুধু বয়সের পার্থক্য অনেক অনেক! খোরশেদ আলম ছিলেন ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। তাঁর তিন ছেলে মিঠু, শামীম ও ছোটনও পড়েছে এ স্কুলে। তাঁর নাতি প্রথমও এ স্কুলের ছাত্র। তিন প্রজন্মই এসেছে স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠানে।

ইউরোপের চিঠি-পেন্টাগনের বাজেট আসলেই কি কমেছে by পিটার কাস্টার্স

গত ৬ জানুয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান মাইক মুলেন সামনের বছরে তাঁদের বাজেট পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন। তাঁদের বক্তব্যের সার কথা হলো, পেন্টাগন ব্যয় সংকোচনে বাধ্য হচ্ছে আর ব্যয় সংকোচনের পরিমাণটাও বিশাল—প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।

দুর্নীতি দমন কমিশন আইন-সংশোধনী প্রস্তাব জনগণকে জানানো হবে না কেন? by মশিউল আলম

২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, তাতে এই প্রতিশ্রুতি ছিল যে ‘দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে সংস্থাটিকে আরও শক্তিশালী করা হবে’। কিন্তু আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এমন উদ্যোগ নিতে শুরু করে যাতে দুদক একটি দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়।

বইরঙ্গ by শওকত হোসেন

এক বালিকার সঙ্গে অনেক দূর যাওয়ার কথা ছিল। চাণক্য সেনের পুত্র পিতাকে বইটি পড়তে দিয়েছিলাম। সেই বই পড়ে বালিকার পিতাই মুগ্ধ হয়ে গেল। আমার কাছ থেকে কত বই যে পড়তে নিয়েছিলেন! সেই বই একটাও আর ফেরত পাইনি, মেয়েটাকেও দেননি।

পুতা লইয়া যাও by জসীমউদ্দীন

হাটে একটি প্রকাণ্ড বোয়াল মাছ উঠিয়াছে। এক ফকীর ভাবিল, এই বোয়াল মাছটার পেটি দিয়া যদি চারটি ভাত খাইতে পারিতাম! সে মাছের দোকানের কাছে দাঁড়াইয়া রহিল। একজন চাষী আসিয়া মাছটি কিনিয়া লইল। মুসাফির তাহার পিছে পিছে যাইতে লাগিল।

ভাষার উদ্ভব হয় কীভাবে? by আব্দুল কাইয়ুম

এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। প্রতিষ্ঠিত মতটি হলো, মানুষের বিবর্তনের ধারায় ভাষার উদ্ভব ঘটে। এটা মানুষের একটি সামাজিক আবিষ্কার। আদি যুগে বনে শিকারের সন্ধানে মানুষ ঘুরে বেড়াত। তখন একের সঙ্গে অন্যের মনের ভাব প্রকাশ জরুরি হয়ে ওঠে। কারণ কে কোথায় দাঁড়াবে, কার হাতে সড়কি থাকবে,

অহেতুক কৌতুক

 সুখী দাম্পত্যের জন্য পুরুষের করণীয় দুটো: ১. যখনই কোনো ভুল করবেন, সঙ্গে সঙ্গে স্বীকার করতে ভুলবেন না।
২. যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে মনের ভুলেও সেটা বলতে যাবেন না।  দরজার সামনে একটা ছেলেকে বল খেলতে দেখে সেলসম্যান জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে, তোমার মা কি বাড়িতে আছেন?’

কর্তৃপক্ষকে এখনই পদক্ষেপ নিতে হবে-ফেসবুক উপেক্ষিত

নাহ্! এই দেশের কোনো কিছুই ঠিক নেই। দেশের রন্ধ্রে রন্ধ্রে অনিয়মের ঘনঘটা। বাইরে এক কাহিনি থাকলে ভেতরে সম্পূর্ণ অন্য কাহিনি। বাইরে লেখা সিটিং বাস। অথচ ভেতরে দেখা যায় যাত্রীরা রড ধরে বাদুড়ের মতো ঝুলে আছে। সাইনবোর্ডে লেখা থাকে গরু-ছাগলের হাট। অথচ ভেতরে গিয়ে দেখা যায় উট, মহিষ, দুম্বা—সবই আছে।

বিশ্ব ধরিত্রী দিবস-সভ্যতার আয়ু নির্ধারণ করবে জলবায়ু by এম এম খালেকুজ্জামান

প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে জলবায়ুর শাশ্বত ধারা। সেই পরিবর্তনের জোয়ারে পরিবর্তন এসেছে পরিবেশ শব্দকোষেও। গত শতকের শুরুতেও পরিবেশ শব্দকোষ আজকের মতো বর্ধিত কলেবরের ছিল না নিশ্চিত। পরিবেশ শব্দকোষের ভান্ডারে নতুন নতুন শব্দ যেমন যুক্ত হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত নতুন নতুন ঝুঁকি।

পাকিস্তান-দুঃখের সমাবেশই আমার দেশ by তারিক আলী

পাকিস্তানের কথা মনে এলে আমার মনে একরাশ বেদনা এসে জমে। ফয়েজ আহমেদ ফয়েজের বিখ্যাত কবিতা ‘আজ কি নাম’ এর কথাই মনে পড়ে, ‘একরাশ দুঃখের সমাবেশই আমার দেশ’। দেশটা খারাপ থেকে অধিকতর খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হয়, এর থেকে আর কতটা খারাপ হতে পারে পরিস্থিতি?

সমন্বিত ব্যবস্থা নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি দায়িত্ব-দূতাবাসে এমআরপি-জটিলতা

সমস্যাটা ছোটই, কিন্তু ভোগান্তি বিরাট। শনিবারের প্রথম আলোর একটি সংবাদের শিরোনামই সব বলে দিচ্ছে: বেশির ভাগ দূতাবাসে এমআরপি চালু হয়নি, ভোগান্তিতে প্রবাসীরা। এই প্রবাসীদের মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, ভাগ্যসন্ধানী অভিবাসী সবাই আছেন। প্রবাসে পাসপোর্ট আর ভিসাই তাঁদের সম্বল।

অভিযানে সোর্সের তথ্যই যথেষ্ট নয়-প্রশ্নবিদ্ধ র‌্যাবের কার্যক্রম

ইয়াবা উদ্ধার করতে গিয়ে গত শুক্রবার চট্টগ্রামে যে ঘটনাটি ঘটল, তা র‌্যাবের ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি করল। ইয়াবা উদ্ধারে যে বাসায় অভিযান চালাতে গিয়েছিল র‌্যাব, সেখানে ইয়াবা রাখতে গিয়ে ধরা পড়লেন র‌্যাবেরই এক সোর্স। যাঁদের ফাঁসাতে গিয়ে এসব সাজানো হয়েছিল, শেষ পর্যন্ত তাঁরা রক্ষা পেয়েছেন সেটাই স্বস্তির কথা।

স্মরণ-বেতারের মানুষ by সৈয়দ জিয়াউর রহমান

চলে গেলেন ইশতিয়াক আহেমদ—দীর্ঘ অর্ধশতাব্দীর বেশি সময়ের বাংলা বেতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ওয়াশিংটনের উপকণ্ঠে ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং তাঁর বাড়ির কাছে স্টার্লিং সিমেট্রিতে সমাহিত করা হয় তাঁকে। ইশতিয়াক আহেমদ রেখে গেছেন স্ত্রী ফরহাত আহেমদ, দুই ছেলে হাসনাইন ও নাদিম, দুই মেয়ে সামিনা ও রুবীনাকে।

নতুন স্টেডিয়াম হচ্ছে কর্ণফুলীর তীরে

কর্ণফুলী নদীর তীরে একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরের পূর্ব বাকলিয়া এলাকায় এ খেলার মাঠ তৈরিতে প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ১০ কোটি টাকা দিয়ে কাজ শুরু করা হবে।

বিদ্যুৎ উৎপাদন সংকটে-কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে কমছে by কাজী মোশাররফ হোসেন

কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে কমে গেছে। পরিমাপ অনুযায়ী (রুলকার্ভ) হ্রদে এ সময়ে পানি থাকার কথা ৮৭ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত ছিল মাত্র ৭৬ ফুট এমএসএল। কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি জেনারেটরের মধ্যে চারটি সচল থাকলেও পানির অভাবে পিক আওয়ারে দুটি জেনারেটর বন্ধ থাকে। ফলে সংকটে পড়েছে বিদ্যুৎ উৎপাদন।

সিটি করপোরেশনের কানে তালা-ফুটপাত দখল চলছেই by হামিদ উল্লাহ

চেরাগী পাহাড় থেকে ডিসি হিল পর্যন্ত আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের ফুটপাতটি দখল করতে বাঁশ ব্যবসায়ী, পুরোনো আসবাবপত্র বিক্রেতা, ভ্যানগাড়িচালক আর ফুলের দোকানদারেরা রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। যে যার মতো করে ফুটপাত দখল করে ব্যবহার করছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জরিপ-প্রাথমিক স্তরে বিদ্যালয়ে যায় না পাঁচ হাজার শিশু by নিজাম সিদ্দিকী

সব শিশুর প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। এর পরও শিক্ষার বাইরে থেকে যাচ্ছে অনেক শিশু। চট্টগ্রাম জেলায় এ বছর প্রাথমিক স্তরের পাঁচ হাজারের বেশি শিশু বিদ্যালয়ে যায়নি। ছয় থেকে ১০ বছর বয়সের স্কুল-গমনোপযোগী (প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ার উপযোগী) শিশুদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের

চট্টগ্রামে গুম: চারজন আওয়ামী লীগের, একজন বিএনপির-সন্ধান মেলেনি পাঁচজনের by একরামুল হক

২০০৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১০ সালের ৭ নভেম্বর পর্যন্ত প্রায় ২৩ মাসে চট্টগ্রামে পাঁচ ব্যক্তি গুম হয়েছেন। তাঁদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনই রাউজানের বাসিন্দা। অন্যজন বোয়ালখালীর ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা।

পারিবারিক আইন সংস্কারের চিন্তাভাবনা

মুসলিম পারিবারিক আইন নিয়ে ১৯৬১ সালেই সর্বশেষ বড় পরিসরে সংস্কারের কাজ করা হয়। পরিবর্তন আনা হয় তালাক, বহুবিবাহ ও উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে। সময়ের বিবর্তনে সামাজিক প্রয়োজনে মুসলিম পারিবারিক আইনসহ অন্য ধর্মাবলম্বীদের পারিবারিক আইন এখন সংস্কারের দাবি রাখে।

সংখ্যায় ৭ দিন

১০০ ফ্রেঞ্চ লিগে লিলের হয়ে টানা ১০০ ম্যাচ খেললেন ইডেন হাজার্ড। গত সপ্তাহে আজাক্সিওর বিপক্ষে লিলের হয়ে তাঁর টানা এই উপস্থিতির যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের অক্টোবরে। ৬০ মন্টো কার্লো মাস্টার্স টেনিসে কাজাখস্তানের মিখাইল কুকুশকিনকে রাফায়েল নাদাল হারিয়েছেন মাত্র ৬০ মিনিটে।

রং বেরং-কত দূরে পারো নিতে?

রেকর্ড বইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিকেটের। প্রথাগত হাজারো রেকর্ড তো আছেই, আজব সব রেকর্ড দিয়েও মাঝেমধ্যে চমকে দেয় ক্রিকেট। একবার ভেবে দেখুন, ক্রিকেট বল ছুড়ে সবচেয়ে বেশি দূরত্বে নেওয়ার অফিশিয়াল রেকর্ডও আছে! ক্রিকেটের বাইবেল উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক অনুযায়ী রেকর্ডটির গর্বিত মালিক ইংল্যান্ডের

গলফের রাজ্যে ১৪ রাজা! by সিয়াম রহমান

কে জানত, একটা দুর্ঘটনা খাঁচায় বন্দী করে ফেলবে ‘বাঘ’কে! বদলে দেবে গলফের মানচিত্র! ২০০৯ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন গলফের রাজা টাইগার উডস। রেগে টাইগারের মাথায় আঘাত করেননি তো সুন্দরী স্ত্রী? সেই গবেষণা থেকে বের হয়ে পড়ে থলের বিড়াল। ২০ জনেরও বেশি সুন্দরী দাবি করেন, তাঁদের সঙ্গে উডসের রাত কাটানোর কথা।

‘জীবন তো স্বাচ্ছন্দ্যেই কাটছে’

টেনিসে সাবেক হয়েছেন ২০০৭ সালে। তবে বিশ্ব টেনিসের হালহকিকত সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল মার্টিনা হিঙ্গিস। পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক এক নম্বর অনেক বিষয়েই বললেন টেনিস সাময়িকীকে দেওয়া এই সাক্ষাৎকারে
 এখনকার কোন খেলোয়াড় ঠিক আপনার মতো খেলেন বলে মনে করেন?

ক্রিকেটে

শূন্য রানে ফিরতে চান না কোনো ব্যাটসম্যানই। কিন্তু মজার ব্যাপার, ক্রিকেট ইতিহাসে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশিবার যে রানে ফিরেছেন সেটি হচ্ছে শূন্য! ওয়ালশ-মুরালিধরনরা বোলিং দিয়েই ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই শূন্যের কারণে তাঁদের জন্য আলাদা জায়গা আছে ব্যাটিংয়ের রেকর্ডবুকেও! ‘০’ সংখ্যাটির সঙ্গে যাঁদের ‘ঘনিষ্ঠতা’ কিংবা দূরত্ব, তাঁদের কথা জানাচ্ছেন আরিফুল ইসলাম

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৭৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুল ওয়াজেদ, বীর প্রতীক এক প্রতিরোধযোদ্ধা মধ্যরাতে ইপিআর সেক্টর হেডকোয়ার্টার্সে হইচই আর বাঁশির শব্দ। আবদুল ওয়াজেদ ঘুমিয়ে ছিলেন। শব্দে ঘুম ভেঙে গেল।

রফিক-উল হকের প্রশ্ন-দেশে কী হচ্ছে?

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারি চাপা দিতে ইলিয়াস আলী ইস্যুর সৃষ্টি করা হয়েছে। এরপর কী আসবে, আমরা জানি না। আমার প্রশ্ন, দেশে কী হচ্ছে?’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে এ কথা বলেন আইনজীবী রফিক-উল হক। মাহমুদুর রহমান মান্না এ সমাবেশের আয়োজন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক তিনি।

নীতিমালা ভেঙে রেলে নিয়োগ, মৌখিকে নম্বর দ্বিগুণ by একরামুল হক

সাম্প্রতিক জনবল নিয়োগে রেলওয়ের প্রতিষ্ঠিত নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। উপযুক্ত লোক বাদ দিয়ে অপেক্ষাকৃত নিচের পদের কর্মকর্তাকে নিয়োগ কমিটির আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে। ইতিমধ্যে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

‘এহন হরতাল আলারা কি আমার সংসার চালায়ে দেবেনে?’ by কাজী আবদুল্লাহ

ও আল্লাহ, যারগে জন্নি আমি শেষবারের মতো আমার স্বামীর মুখখান দেখতি পাল্লাম না, যাগে জন্নি আমার ছেলে-মেয়েরা তাগে বাপের মুখটা দেখতি পাল্লো না, সেই হরতাল আলাগে তুমি বিচার করো’—এ কথা বলেই জ্ঞান হারালেন গতকাল শনিবার রাজধানীর খিলগাঁওয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া ঈগল পরিবহনের চালক বদর আলী বেগের (৪৮) স্ত্রী হাওয়া বেগম (৪২)।

ভারতের সঙ্গে ঋণচুক্তি: ১০০ কোটি ডলার ঋণের ছয় প্রকল্প দুই পক্ষের সম্মতিতে বাদ-শেষ পর্যন্ত ছাড় দিচ্ছে ভারত by রাহীদ এজাজ

১০০ কোটি ডলার ঋণচুক্তির শর্ত শেষ পর্যন্ত শিথিল করেছে ভারত। এর ফলে এখন ভারতের ঋণ দিয়ে ৮৫ শতাংশ পণ্য ভারত থেকেই কিনতে হবে না। এর পরিবর্তে ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পণ্য ভারত থেকে কেনা যাবে। আর খননযন্ত্রের ক্ষেত্রে মাত্র ৩৫ শতাংশ ভারত সরবরাহ করবে।

চার দিনেও খোঁজ মেলেনি ইলিয়াসের-স্ত্রীকে নিয়ে নিষ্ফল অভিযান

রাজধানীর রাস্তা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালক আনসারের হদিস মেলেনি। উড়ো খবরের ভিত্তিতে তাঁদের সন্ধানে গতকাল সন্ধ্যায় গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়েছে।

আ.লীগের নেতারাও আতঙ্কিত-দায় এড়াতে পারে না সরকার

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার ও আওয়ামী লীগ দায় এড়াতে পারে না। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত। এ কথা বলেছেন সরকারি দলের নেতারাও। বেশ কয়েকজন নেতা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ সকাল-সন্ধ্যা হরতাল-হরতালের আগে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

রাতে যাত্রী নিয়ে খুলনা যাবেন, তাই বাসের চালক বদর আলী বেগ ও তাঁর সহকারী মোতালেব রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কলোনির পাশের রাস্তার পাশে বাস থামিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন। বিএনপির আহূত সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন গতকাল শনিবার দুপুরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে বাসের চালক বদর আলী বেগ (৪০) দগ্ধ হয়ে মারা গেছেন।

ফিরে ফিরে আসে হরতাল by আদিত্য আরাফাত

দেশের রাজনীতিতে আবারও ফিরে এল হরতালের সংস্কৃতি। হরতালের মধ্য দিয়ে দেশ আবার সংঘাতের দিকেই যাচ্ছে? এমন প্রশ্নই দেখা দিয়েছে এখন। বিএনপি নেতা ইলিয়াস আলীর নিঁখোজ হওয়াকে কেন্দ্র করে এখন উত্তপ্ত রাজনীতির ময়দান।

ইলিয়াসকে নিয়ে খবরের ঘনঘটা

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ জানাতে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খবরের পেছনে ছুটেছেন সাংবাদিকরা। ইলিয়াসের বনানীর বাড়িতে রাত ১১টা থেকে জড়ো হওয়া সাংবাদিকদের কেউ কেউ রাত ১টার পরও সেখানে অবস্থান করছিলেন।

হাসিনা-খালেদার রাজনীতি আমার স্বামীকে মেরে ফেলেছে by মাহবুবুর রহমান

‘হাসিনা-খালেদা রাজনীতি করে আমার স্বামীরে মেরে ফেলেছে। আল্লাহ তুমি এর বিচার করো।’ মাটির দেয়াল ঘেরা কুঁড়েঘরের মেঝেতে স্বামী হারানোর বেদনায় গড়াগড়ি দিয়ে এভাবেই বিলাপ করছিলেন তিন সন্তানের জননী হাওয়া বেগম। স্বজন আর প্রতিবেশীদের কোনো সান্ত¡নাই নিবারণ করতে পারছিল না তার কষ্ট।

একটি স্বপ্নের অপমৃত্যু এবং চলমান ছাত্ররাজনীতি by দেলাওয়ার জাহান

১ ফেব্রুয়ারি ২০১০ এফ রহমান হলে ছাত্রলীগের কোন্দলের বলি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৩য় বর্ষের (পঞ্চম সেমিস্টারের) মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক। স্বপ্নের স্বপ্নলোকে চিরনিদ্রায় মধুপুরের নির্জনতায় ঘুমিয়ে গেছে আবু বকর সিদ্দিক।

সাহসের সমাচারঃ দিগ্বিজয়ী হাসি by আল মাহমুদ

বাঁচতে হলে অনেক কিছুই ফেলে রেখে দূরে সরে আসতে হয়। এ পর্যন্ত কী কী ফেলে রেখে চলে এসেছি তা ভাবলে অনেক সময় চিত্ত বিমর্ষ হয়ে পড়ে। আমি অতীত নিয়ে ভাবি না। কিন্তু লিখতে গেলে মাঝে-মধ্যে অতীতকে ঘুরিয়ে ধরতে হয়।

ভারত বিভাগ এবং স্বাধীন বাংলার স্বপ্ন by ডা. ফজল মোবারক

১৯৪৭ সালের প্রথম দিকে তদানীন্তন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বাংলার কয়েকজন প্রখ্যাত রাজনৈতিক নেতা সার্বভৌম বাংলার অভিন্ন দাবিতে মিলিত হন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, তারা অবিভক্ত বা যুক্ত বাংলার এই দাবিটি গান্ধীর কাছে পেশ করবেন।

সাবধান! সামনে বিপদ! by মাহবুব তালুকদার

গুরুদেব চক্ষু নিমীলিত করিয়া যোগাসনে উপবিষ্ট ছিলেন। তবে তিনি ধ্যানমগ্ন না ঘুমন্ত অবস্থায় আছেন, তাহা শিষ্যের বোধগম্য হইল না। তাহার মুখের ঔজ্জ্বল্য ততটা নাই বিধায় শিষ্যের ধারণা হইল, গুরুদেব নিদ্রা যাইতেছেন। ধ্যানে থাকিলে প্রভুর মুখমণ্ডলের বিভায় চতুর্দিক যেন আলোকিত হইয়া উঠে।

যে কথা বলতে চাইঃ এবার খড়গহস্ত সুরঞ্জিত সেনগুপ্ত by মাহফুজ উল্লাহ

প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ লেগে আছে। এই বিরোধের তালিকার শীর্ষে অবস্থান সরকারের এবং সর্বনিম্নে অবস্থান ব্যক্তির। এই দ্বন্দ্ব অন্তহীন। কেননা তত্ত্বগতভাবে গণমাধ্যম যে ভূমিকা পালন করে তাতে বিভিন্ন সময়ে প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়াটাই স্বাভাবিক।

লোডশেডিং বাড়বেঃ বিলম্বিত পদক্ষেপের খেসারত

বেজে উঠেছে মাঘের বিদায় ঘণ্টা। ফাল্গুন আসতে আর মাত্র ক’দিন বাকি। সকাল-সন্ধ্যায় শীতের আভাস পাওয়া গেলেও বাকি সময় গরম কাপড়ের প্রয়োজন আপাতত ফুরিয়েছে। এরই মধ্যে ফ্যান চলছে বাসাবাড়িতে, অফিস-আদালতে।