Tuesday, January 19, 2010
সাঁতারে কয়েক লাখ টাকার সরঞ্জাম বাতিলের খাতায়
মিরপুর সাঁতার কমপ্লেক্সে ১০-১২ দিন আগে বিদেশ থেকে এনে ফেলে রাখা হয়েছে ২০টি স্টার্টিং ব্লক। ৭২ লাখ টাকা মূল্যের এই ব্লকগুলো এখনো পর্যন্ত পুলে লাগানো হয়নি। এসএ গেমসের আগে নাকি আদৌ লাগানো হচ্ছে না!
ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, ‘স্টার্টিং ব্লকগুলোর বিষয়টা সুইমিং ফেডারেশন জানে।’ সাঁতার ফেডারেশন বলেছে, ব্লকগুলো ক্রীড়া পরিষদ এনেছে, তাদেরই তা লাগিয়ে দেওয়ার কথা। ফেডারেশনের এই কথা শুনে আবদুর রহমান যেন ধন্দে পড়ে গেলেন, ‘তাহলে তো আমরা দুজন (ফেডারেশন এবং ক্রীড়া পরিষদ) দুই রকম কথা বলছি...। না, না, ব্লকগুলো ফেডারেশনেরই লাগানোর কথা।’
তবে সাধারণ্যে যে ধারণা তা হলো সব ফেডারেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেহেতু ক্রীড়া পরিষদ পরিচালনা করে, তাই কাজটা তাদেরই। এসএ গেমসের আয়োজক সাঁতার ফেডারেশন নয়, এই দেশ, এই দেশের সরকার।
শেষ পর্যন্ত ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালককে একটু অবস্থান বদলাতে দেখা গেল, ‘দেখি কাল (আজ) ফেডারেশনের সঙ্গে কথা বলি।’ গেমসের আর ১০ দিন বাকি। এখন কি না, দেশের ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কথা বলবেন ফেডারেশনের সঙ্গে।
তবে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন অন্য কথা, ‘আমরা ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে ওগুলো লাগিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম কয়েক দিন আগেই। কিন্তু সেখান থেকে কোনো জবাবই পাইনি!’
মাহবুব আরও যা বললেন, তাতে মনে হচ্ছে না গেমসের আগে ওগুলো সাঁতারের কোনো কাজে আসবে, ‘এখন আর লাগানো যাবে না। মাসখানেক আগে হলে সম্ভব ছিল। পুরোনোগুলো হয়তো ভেঙে ফেলা যাবে কিন্তু নতুনগুলো যদি সেট না হয়! নতুন ব্লকগুলো আধুনিক।’
এক সংগঠক বললেন, ‘এত গাফিলতি থাকলে গেমস করা যায় না। লাখ লাখ টাকা পানিতে যাচ্ছে। ব্লকগুলো এখন অকেজো হয়ে গেল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচের অপেক্ষায়

পরাজয়ের প্রহর গুনছে পাকিস্তান
জিততে হলে আজ সিরিজের শেষ টেস্টের শেষ দিনে পাকিস্তানকে তুলতে হবে ৩৩৫ রান। হাতে মাত্র ৬ উইকেট। চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১০৩। ২৩ রানে খুররম মনজুর আর ১৮ রানে অপরাজিত আছেন শোয়েব মালিক। এই সিরিজে পাকিস্তানি ব্যাটসম্যানদের যা ফর্ম (সিরিজে তাঁদের মাত্র একজন ব্যাটসম্যান সালমান বাটের গড়ই কেবল ৪০-এর ওপরে, একটি মাত্র সেঞ্চুরিও তাঁর), আজ পাকিস্তানের পরাজয়কেই মনে হচ্ছে সবচেয়ে সম্ভাব্য ফল। হোয়াইটওয়াশ হওয়ার পথে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে জয়ের পথে বাধা কেবল প্রকৃতিই। বিরূপ প্রকৃতির কারণেই কাল দিনের ২৫ ওভার খেলা হয়নি। আজ আধঘণ্টা আগে শুরু হওয়ার কথা ম্যাচ। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ডারওয়েন্ট নদীর পাশেই বেলেরিভ ওভালের এই মাঠ আজও বৃষ্টিতে ভিজতে পারে।
রিকি পন্টিংয়ের কথা শুনে অবশ্য মনে হলো না, নিজের হোমগ্রাউন্ডে আরও একটি জয় ছাড়া অন্য কিছুর কথা তিনি ভাবছেন। জিতলে ম্যাচসেরার পুরস্কারও তাঁরই হাতে ওঠার কথা। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায় পন্টিং সেটাই দিয়েছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৯। মাত্র ১১ রানের জন্য চতুর্থবারের মতো হাতছাড়া হয়েছে ম্যাচে জোড়া সেঞ্চুরি।
পন্টিংয়ের মতো ভুল তাঁর আগের রাতের সঙ্গী সাইমন ক্যাটিচ করেননি। নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। দ্বিতীয় উইকেটে এই দুজনের ১৯১ রানের জুটি। কিন্তু দ্রুত রান তোলার তাগাদায় দ্রুত চারটি উইকেটও হারায় অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন পন্টিং। জয়ের জন্য পাকিস্তান পায় ৪৩৮ রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলেরই।
জিততে হলে তাই অবিস্মরণীয় কিছু করে দেখাতে হবে পাকিস্তানকে। কিন্তু তাদের দ্বিতীয় ইনিংসের শুরুটা দেখে মনে হলো না সেই প্রেরণায় তারা উদ্দীপ্ত। বরং মনে হলো, চাপে নতজানু।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সালমান বাট ৮ রান করে বিদায় নিয়েছেন। আরেক ওপেনার ইমরান ফারহাত আউট ১৪ রানে। ২ উইকেটে ২৯—এমন বাজে শুরুর পর দরকার ছিল অধিনায়ক ইউসুফের ব্যাটের ঝলক।
সেটা হয়নি। বরং ইউসুফের পর উমর আকমলকে তুলে নিয়ে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থতা বল হাতে পুষিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন শেন ওয়াটসন।
পাকিস্তানের সামনে ঘোর বিপদ!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরিশালকে ১২২ রানে হারাল চট্টগ্রাম
খুলনায় প্রথম ইনিংসে ২০০ রান ও দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তোলে চট্টগ্রাম। জবাবে আসিফের সেঞ্চুরিতে বরিশাল প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৩৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারলেন না বরিশালের ব্যাটসম্যানরা। ১০৮ রানে শেষ হয়ে গেল তাদের দ্বিতীয় ইনিংস। এই ইনিংসেও সর্বোচ্চ রান ওপেনার আসিফের ২৭। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন আট নম্বরে খেলতে নামা সোহাগ গাজী। বরিশালকে মূলত
ধসিয়ে দিয়েছে চট্টগ্রামের পেসার তারেক আজিজ ও কামরুল ইসলাম। তারেক ৫৫ রানে ৪টি ও কামরুল ২৪ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। ফয়সাল হোসেন ২টি ও ইলিয়াস সানি ১টি করে উইকেট পেয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফয়সাল হোসেন। ২০ জানুয়ারি শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। এ রাউন্ডের ম্যাচগুলো হলো বিকেএসপিতে রাজশাহী-চট্টগ্রাম, বগুড়ায় খুলনা-সিলেট ও খুলনায় বরিশাল-ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম: ২০০ ও ২৬৯
বরিশাল: ২৩৯ ও ১০৮ (আসিফ ২৭, সোহাগ ২৫; তারেক ৪/৫৫, কামরুল ৩/২৪, ইলিয়াস ১/১৭, ফয়সাল ২/৮)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেষ আটে উঠে গেল মিসর

ম্যারাডোনার পাশে পেলে
পরোক্ষে কিন্তু ঠিকই ম্যারাডোনাকে একটা খোঁটা দিয়ে রাখলেন পেলে। বুঝিয়ে দিলেন, আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে ম্যারাডোনা যোগ্য নন। ‘আর্জেন্টিনার যে দশা তাতে ম্যারাডোনার কোনো দোষ আমি দেখি না। কোচ হিসেবে ও তো আর অভিজ্ঞ নয়। ভুল তাদের, যারা ওকে কোচ বানিয়েছে। আর্জেন্টিনার আরও অনেক অভিজ্ঞ কোচ তো ছিলই’—কলম্বিয়া সফররত পেলে বলেছেন সাংবাদিকদের।
পেলের কাছ থেকে ‘তীর’ ছোড়া হলে ম্যারাডোনা পাল্টা জবাব হিসেবে ‘কামান’ দাগতেই ভালোবাসেন। অবশ্য এখন পর্যন্ত পেলের এমন মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ম্যারাডোনা। পরিসংখ্যান অবশ্য পেলেকেই সমর্থন করবে। আর্জেন্টিনার দুই অখ্যাত ক্লাবে সংক্ষিপ্ত সময়ের জন্য কোচিং করিয়েছিলেন। হুট করে জাতীয় দলের কোচ হয়ে যান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রন্ডোনার পছন্দের কারণে।
অবশ্য আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন পেলে। বিশ্বকাপে তাদের অন্যতম প্রতিপক্ষ হিসেবেই দেখতে চান তিনবারের বিশ্বকাপজয়ী, ‘এখন একটা শক্তিশালী আর্জেন্টিনা দলের আশা আমরা করছি। বিশ্বকাপের জন্য ওরা অবশ্যই তৈরি থাকবে। ওদের সমীহ করতেই হবে। বরাবরের মতো এবারও ওরা শিরোপার অন্যতম দাবিদার।’
এমনিতে পেলের ফেবারিট কিন্তু ব্রাজিলই। পাশাপাশি স্পেনকেও রাখছেন তিনি, ‘দুঙ্গার কাছে দুর্দান্ত কিছু তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড় আছে। স্পেনের পাশাপাশি ব্রাজিলও বিশ্বকাপের শক্ত প্রতিপক্ষ হবে। আর এ মুহূর্তে বিশ্বের সেরা দল স্পেন।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিটিভি ‘দায়িত্বজ্ঞানহীন
কেন খেলা দেখাচ্ছে না বিটিভি? বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিক জানিয়েছেন, ‘সংসদ অধিবেশন চলছে এখন। এসএ গেমসের প্রস্তুতি চলছে। তাই চট্টগ্রাম টেস্ট দেখানো যাচ্ছে না। তা ছাড়া সব খেলা তো দেখাতে পারবে না বিটিভি। তবে ঢাকা টেস্ট দেখানোর চেষ্টা করছি আমরা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইস্, আর একটা রান!
এই পরাজয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার আশাটা বড়সড় ধাক্কা খেল। ওটা অসম্ভব হয়তো নয়, তবে বেশ কঠিন। কারণ শেষ আটের টিকিট পেতে পরশু টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানকে হারাতেই হবে। এমন পরাজয়ে বিষণ্ন বাংলাদেশ। কাল দলের ম্যানেজার তানজীব আহসান সাদকে ফোন করেই সেটা বোঝা গেল, ‘আর বলবেন না, এভাবে কোনো দল হারে! বড় ব্যবধানে হারলে মেন নেওয়া যেত। শেষ ওভারে মাত্র ৭ রান তুলতে পারলাম না, হারিয়ে বসলাম ২ উইকেট।’ তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের এই ধাক্কা কাটিয়ে ‘ছেলেরা’ পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বলে প্রতিশ্রুতি দিলেন সাদ, ‘ছেলেদের মধ্যে ভালো করার তাড়না আছে। না, জিতলে তো হবে না।’
স্পিনিং উইকেটে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। দিনের প্রথম বলেই সৈকত আলীর সরাসরি থ্রোতে রানআউট হয়ে যান ‘ডেঞ্জারম্যান’ গ্রিফিথ। ২০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৩ উইকেট। এর পরই ক্রিয়েরি (৫৫) ও ম্যান অব দ্য ম্যাচ ক্যারাইয়ার (৪৪) ১২০ রানের জুটি চতুর্থ উইকেটে। এর পর ছয়, সাত ও আট নম্বর ব্যাটসম্যানের সবাই কমপক্ষে ৩৫ রান করে যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে তুলে নেন ৮ উইকেটে ২৪৯ রানে।
জবাব দিতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৮৭ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। প্রথম ৪ ব্যাটসম্যান করেছে ১৫, ১৪, ১৪ ও ১৩। শেষে সাব্বির (৫৩) ও তাসামুলের (৫৪) দুটি ফিফটিই জয়ের স্বপ্ন এঁকে দেয় মাহমুদুলের দলের চোখে। কিন্তু জয়টা আর পাওয়া হয়নি। দিনের অন্য তিন ম্যাচে অস্ট্রেলিয়া কাল আয়ারল্যান্ডকে ২০৯ রানে, শ্রীলঙ্কা ৮ উইকেটে জিম্বাবুয়েকে এবং ভারত হংকংকে ৯ উইকেটে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৯/৮ (ক্রিয়েরি ৫৫, কারাইয়া ৪৪, ডাওরিচ ৩৫, ডেওয়ার ৩৯, ব্ল্যাকউড ৪৮, অতিরিক্ত ১৪; আবুল হাসান ২/৫৫, শাকের ২/৩৯, মাহমুদুল ১/৪৮, সাব্বির ০/৩৫, নূরুল ০/২৮, মোমিনুল ১/২৭, আলাউদ্দিন ০/১০)। বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২৪৮/১০ (আনামুল ১০, অমিত ১৪, সৈকত ১৪, মোমিনুল ১৩, মাহমুদুল ৩২, সাব্বির ৫৩, তাসামুল ৫৪, নূরুল ৪, আলাউদ্দিন ১৬, আবুল ৮*, শাকের ০; হোল্ডার ১/৩৮, ওয়ারিকান ২/৩৬, ডেওয়ার ৩/৬৩, কারাইয়া ২/৩৮)। ফল: বাংলাদেশ ১ রানে পরাজিত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের বোলিং-অবজ্ঞার মাশুল
লাঞ্চের আগের ঘণ্টার খেলায় ভারতীয় ওপেনারদের কাছে সমস্যা ছিল পিচের মন্থরতা। বাউন্স ছিল টেনিস বলের মতো এবং বল সিমের ওপর পড়ে ব্যাটসম্যানের সামনে এসে থেমে যাচ্ছিল। লাঞ্চের পর বোলারদের অবজ্ঞা করার ভুলটা করল। তারা ভুলে গেল বোলিং আক্রমণ যেমনই হোক, একটা ভুলই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য যথেষ্ট। লাঞ্চ-পরবর্তী সেশনে শেবাগ তিনটি বাউন্ডারি মেরে আরেকটি ফিফটিতে পৌঁছালেন, যেটি বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বোচ্চ ইনিংস। কিন্তু পরের ওভারেই তিনি আউট হয়ে ফিরলেন ব্যাকফুট ড্রাইভটি মাটিতে রাখতে না পারায়। গম্ভীরও ফিরলেন উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে, প্রত্যাশাতীত বাউন্সের বলে কাট করতে গেলেন তিনি। এর পরও আশাটা ছিল, নিজেদের মধ্যে ২৫ হাজার টেস্ট রান করা দুই ব্যাটসম্যান দ্রাবিড় ও টেন্ডুলকার বড় ইনিংস খেলে ভারতকে বিপর্যয় থেকে বের করে আনবেন। আর শাহাদাত যে সম্ভবত ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়ার পর কিছু করে দেখানোর জন্য ফুঁসছিলেন, তিনিই দ্রাবিড়কে বোল্ড করলেন দুর্দান্ত এক বলে। ‘দ্য ওয়াল’-এর এরকম ভেঙে পড়ার উদাহরণ কিন্তু খুব বেশি নেই। বোলারের দুকূল বাঁধভাঙা উচ্ছ্বাস তো হবেই।
সাকিবকে দুঃসময় আঘাত হানতে পারছে না। তিনি দারুণ টার্ন আদায় করে ব্যাটসম্যানদের ভেবেচিন্তে খেলতে বাধ্য করেছেন। মাপা লেন্থে বোলিং করে ব্যাটসম্যানদের জ্বালাতন করে ছেড়েছে তিনি, সঙ্গে দারুণভাবে মিশিয়েছে আর্ম বল। ভারত নিয়মিতই উইকেট হারিয়েছে, টেন্ডুলকার না থাকলে ভারত অলআউটই হয়ে যেত। ‘মাস্টার’ অসাধারণ ব্যাট করেছেন, উইকেটের মুভমেন্ট সামলাতে শুরু থেকেই বল দেখেশুনে খেলেছেন দেরিতে। পাশাপাশি রান বাড়ানোর চিন্তাটাও তাঁর মধ্যে ছিল। ভারতীয় বোলারদের জন্য বোর্ডে কিছু তো অন্তত জমাতে হবে!
সন্দেহাতীতভাবে প্রথম দিনটা ছিল বাংলাদেশের। বোলারদের এই অবদানের প্রতি সম্মান জানাতে তাঁদের ব্যাটসম্যানদেরই কিছু করে দেখানোর পালা এখন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাঠের মুখ
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে ঘুরে ঘুরে স্টিকার-ব্যান্ড বিক্রি করছেন বলেই শুধু ‘চলমান দোকান’ বলা নয়, দোকান নিয়ে চলে এসেছেন সেই ঢাকা থেকে। আহাদের মূল ব্যবসা অন্য। আরামবাগ ক্লাবের সামনে একটা চায়ের দোকান চালান। তবে বিদেশি দলগুলো ঢাকায় এলেই ওটা ফেলে ‘অন্য দোকান’ নিয়ে বেরিয়ে পড়েন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মা-বাবার সঙ্গে ঢাকায় আসা ১০ বছর বয়সে। বাবার মৃত্যুর পর তাঁর চায়ের দোকানের হাল ধরেছেন।
আগে গ্যালারিতে ফ্লাস্কে করে চা-টা বিক্রি করতেন। কিন্তু স্টিকার-ব্যান্ড বিক্রিতে লাভ অনেক বেশি দেখে ঝুঁকেছেন এই ব্যবসায়। চকবাজার থেকে পাইকারি দরে কিনে আনেন। বেচা-বিক্রি জমজমাট, কাল যেমন ১০০টি ব্যান্ড নিয়ে বের হয়েছিলেন, দুপুর ১২টার আগেই ফুরিয়ে গেছে ৫০টি। গত পাঁচ বছরে ঢাকার সবগুলো ম্যাচের সাক্ষী আহাদ। ঢাকার দুই স্টেডিয়ামের তুলনাও করলেন, ‘ঢাকার মাঠে (বঙ্গবন্ধু) অনেক পাবলিক হইত, মাঝে মাঝে মারামারি হইত, ওইটারও একটা আলাদা মজা ছিল। আর মিরপুরে তো মানুষই হয় না।’
হাজার-বারো শ টাকা বিক্রি হলে দিনে প্রায় ছয়-সাত শ টাকা লাভ, জীবন তাই খারাপ চলছে না। লাজুক হেসে জানালেন বছর দুই আগে ‘ফরজ’ কাজটাও (বিয়ে) সেরে ফেলেছেন। এই করেই কি বাকি জীবনটা চলে যাবে? ‘আহাদ এবার অদৃষ্টবাদী, ‘আল্লায় যা রাখছে তাই হইব, এত ভাইবা কী লাভ!’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিল্লি শীর্ষ বৈঠক -চুক্তি-সমঝোতার সুফল জনগণ পেতে চায়
প্রথমত, সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে স্বাক্ষরিত তিনটি চুক্তি এই অঞ্চলে জঙ্গিবাদ ও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী তত্পরতা দমনের উদ্যোগে দুই দেশকে আরও কাছে টানবে। দুই দেশের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। উভয় দেশের জনগণ শান্তিকামী; সন্ত্রাসবাদ তাই কোনো এক পক্ষের বিষয় নয়।
দ্বিতীয়ত, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত পরস্পরের সমুদ্র, রেল ও সড়কপথ একে অন্যকে ব্যবহারের সুযোগ দেবে বলে যে সমঝোতা হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিসঞ্চারের সুযোগ সৃষ্টি হবে। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেবে বাংলাদেশ; এর মধ্য দিয়ে বাংলাদেশের অনেক রাজস্ব আয় হবে। বিশেষত, প্রায় অচল মংলা বন্দরটি এই সুবাদে প্রাণচঞ্চল হয়ে উঠবে, সেখানে অনেক মানুষের কর্মসংস্থানও ঘটবে। আর নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ পাবে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের সুযোগ। ওই দুটি দেশে আমাদের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এটি হবে অত্যন্ত সহায়ক। এই উদ্যোগ শুধু দ্বিপক্ষীয়ভাবে ভারত-বাংলাদেশ নয়, বরং আঞ্চলিক যোগাযোগ বা কানেকটিভিটির পথ সম্প্রসারণের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটাতে পারে।
বাংলাদেশের প্রতি ভারতের আরও কিছু ইতিবাচক, বন্ধুসুলভ মনোভঙ্গির প্রকাশ ঘটেছে কয়েকটি বিষয়ের মধ্য দিয়ে। এসবের মধ্যে আরও ৪৭টি পণ্যের শুল্কমুক্তভাবে ভারতে প্রবেশাধিকার, রেল ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, সড়ক অবকাঠামো উন্নয়ন, নদী পুনঃখনন ইত্যাদির জন্য ১০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তার ঘোষণা ও ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ বিক্রির বিষয়টি উল্লেখযোগ্য। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। যেমন, তিস্তা নদীর পানিবণ্টন, যা বাংলাদেশের একটি বড় অগ্রাধিকার; তা নিয়ে কোনো চুক্তি হয়নি। কথা হয়েছে, চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে মার্চে দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের বৈঠক বসবে। সমুদ্রসীমা নির্ধারণের বিষয়েও আলোচনা কোনো সুনির্দিষ্ট রূপ পরিগ্রহ করেনি, শুধু আভাস দেওয়া হয়েছে যে জাতিসংঘের প্রচলিত সালিসব্যবস্থার পরিবর্তে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রয়াস নেওয়া হবে। সীমান্ত নির্ধারণ, ছিটমহল ও অপদখলীয় জমি—এ ধরনের কিছু বিষয়ও অমীমাংসিত রয়ে গেছে। এ বিষয়গুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের সঙ্গে সম্পর্কের সামগ্রিক বিষয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, এসব বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক বাস্তবতাকে যুক্তিপূর্ণভাবে পারস্পরিক মঙ্গলের স্বার্থে কাজে লাগানোর পরিবর্তে অবিশ্বাস, অনাস্থা, দোষারোপের যে ধারা এত দিন কমবেশি চলে এসেছে, তার অবসান ঘটানো জরুরি হয়ে পড়েছিল। দিল্লি শীর্ষ বৈঠকে দুই দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আরও যা হতে যাচ্ছে, সেগুলোর বাস্তবিক সুফল জনজীবনে প্রতিফলিত হলেই দুই দেশের সম্পর্কের প্রকৃত উন্নতি ঘটবে। জনগণ চুক্তি ও সমঝোতার সুফল পেতে আগ্রহী।
আমরা মনে করি, প্রধানমন্ত্রীর দিল্লি সফর দেশ দুটির মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের যে পরিস্থিতি সৃষ্টি করছে, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব তাকে গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে আঞ্চলিকভাবে বড় ধরনের উন্নয়নে সূচনা ঘটানো সম্ভব হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০৩০ সাল নাগাদ ৮০টি পরমাণু চুল্লি রপ্তানি করতে চায় দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সরকার গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, নিজেদের পরমাণু জ্বালানি চুল্লি প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে ৩৫৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে চারটি পরমাণু চুল্লি স্থাপন এবং পরিচালনার কাজ পেয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংস্থা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সন্ত্রাসীরা কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে
খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কানাডার সরকারকে সতর্ক করে জানিয়েছে, ইয়েমেনে প্রশিক্ষণ নেওয়া ২০ জন সন্ত্রাসী উত্তর আমেরিকায় প্রবেশের চেষ্টা করছে। এ ছাড়া কানাডার গোয়েন্দারা জানিয়েছেন, আরেকটি সন্ত্রাসী দলও কানাডায় ঢোকার চেষ্টা করছে। এই সতর্কবার্তা পাওয়ার পর কানাডার বিমানবন্দরগুলোতে এবং যেসব বিমান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সেগুলোর জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতি নতুন সন্ত্রাসী হুমকি নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পরিবহনমন্ত্রী জন বেইর্ড বলেন, উত্তর আমেরিকায় দুই থেকে তিনটি নতুন হুমকির ব্যাপারে সতর্কবার্তা পেয়েছে সরকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে বন্দুকযুদ্ধে আল-কায়েদা নেতা আবদুল্লাহ মেহদার নিহত
কর্মকর্তারা জানান, রাজধানী সানা থেকে ৬০০ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকা শাবাওয়া প্রদেশের একটি বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় মেহদার ওই বাড়িতে লুকিয়ে ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এ ছাড়া সংগঠনের আরও চার সদস্য গ্রেপ্তার হয়েছে।
শাবাওয়া প্রদেশের গভর্নর আলী হাসান আল-আহমাদি সাংবাদিকদের বলেন, মেহদার গত রাতে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। সংগঠনের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।
আহমাদি আরও জানান, নিরাপত্তা বাহিনী আল-কায়েদার সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন বন্দুকযুদ্ধে আহত হয়েছে।
ওই এলাকার আদিবাসীরা জানিয়েছে, পুলিশের অভিযানের পর আরও ১৮ সন্দেহভাজন পালিয়ে পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে।
এদিকে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শাবাওয়া প্রদেশে গুপ্ত হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
গত ২৫ ডিসেম্বর বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে এক নাইজেরীয় চরমপন্থীর বোমা হামলার চেষ্টা ব্যর্থ হয়। আল-কায়েদার ইয়েমেন শাখা ওই হামলার পরিকল্পনার দায় স্বীকার করার পর থেকে ইয়েমেনে আল-কায়েদার কর্মকাণ্ড জোরেশোরে আলোচনায় উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে সেনা পাঠাতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহের প্রথম দিকে জানিয়ে দিয়েছেন, ইয়েমেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাঁর নেই।
বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানে চাপের মুখে পড়ে এবং সৌদি আরবে জঙ্গিবিরোধী অভিযানের কারণে আল-কায়েদার জঙ্গিরা ইয়েমেনে চলে যাচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে একটি বন্দর বন্ধ ঘোষণা
পুলিশ জানায়, উত্তর ক্যারোলাইনার মোরহেড সিটি বন্দরে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল নয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
শহরের বন্দর বিভাগের পুলিশ কর্মকর্তা বলেন, ‘মোরহেড সিটি বন্দরে নয়টি কনটেইনারের ভেতরে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য পেয়েছি আমরা।’ কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় কেউ আহত হননি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মমতার সমালোচনায় মাওবাদী নেতা কিষানজি
এবার রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই মমতা সোচ্চার মাওবাদীদের বিরুদ্ধে। শনিবার কলকাতায় রীতিমতো সংবাদ সম্মেলন করে মাওবাদীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মাওবাদী দমনে যৌথবাহিনী ব্যর্থ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ব্যর্থ। এবার তাদের দলই মাওবাদী দমনে অগ্রণী ভূমিকা নেবে। জঙ্গলমহলকে মাওবাদী দখলমুক্ত করে ফিরিয়ে দেবেন আদিবাসীদের হাতে। শুধু তা-ই নয়, মাওবাদীদের খুনি বলতেও দ্বিধা করেননি তিনি। এমনকি লালগড়ে পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে তিনি এই বার্তা পৌঁছে দেন যে খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় তৃণমূল।
এ ঘোষণার পর খেপে যান মাওবাদী নেতা কিষানজি। তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা তাঁদের সহযোগিতা নিলেও এখন ক্ষমতার লোভে এবং ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হওয়ার চিন্তায় মমতা সুর বদলে ফেলেছেন। কেন্দ্রীয় সরকারের সুরেই তিনি এখন মাওবাদীদের বিরুদ্ধে কথা বলছেন। মমতার দলের সাংসদ কবীর সুমন ছত্রধরের পক্ষে কথা বলে ঠিকই কাজ করেছেন।

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
January
(794)
-
▼
Jan 19
(17)
- সাঁতারে কয়েক লাখ টাকার সরঞ্জাম বাতিলের খাতায়
- পাঁচের অপেক্ষায়
- পরাজয়ের প্রহর গুনছে পাকিস্তান
- বরিশালকে ১২২ রানে হারাল চট্টগ্রাম
- শেষ আটে উঠে গেল মিসর
- ম্যারাডোনার পাশে পেলে
- বিটিভি ‘দায়িত্বজ্ঞানহীন
- ইস্, আর একটা রান!
- ভারতের বোলিং-অবজ্ঞার মাশুল
- মাঠের মুখ
- দিল্লি শীর্ষ বৈঠক -চুক্তি-সমঝোতার সুফল জনগণ পেতে চায়
- ২০৩০ সাল নাগাদ ৮০টি পরমাণু চুল্লি রপ্তানি করতে চায়...
- সন্ত্রাসীরা কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্...
- ইয়েমেনে বন্দুকযুদ্ধে আল-কায়েদা নেতা আবদুল্লাহ মেহদ...
- যুক্তরাষ্ট্রে একটি বন্দর বন্ধ ঘোষণা
- মমতার সমালোচনায় মাওবাদী নেতা কিষানজি
- মমতার সমালোচনায় মাওবাদী নেতা কিষানজি
-
▼
Jan 19
(17)
-
▼
January
(794)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...