Tuesday, March 27, 2012

এই জাতীয় অপচয়ের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না-জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছে, যা অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চেয়ে অনেক বেশি। প্রতিবছরই কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের ফাটল সারাবে কে?-যমুনা সেতুর সর্বনাশা ফাটল

২০০৫ সালের ফাটল ২০১১-তে যেমন হওয়ার কথা তেমনই হয়েছে; তিন গুণ বেড়েছে ক্ষতি, মেরামত ব্যয় বেড়েছে ১২০ কোটি টাকা। দরপত্র বদল হয়েছে চারবার এবং এখনো পর্যালোচনা-সমীক্ষা-ফাইল চালাচালি চলছে। সেতু রক্ষার কোনো উদ্যোগেই এখনো হাত পড়েনি এবং এই চরম গাফিলতির শাস্তি হয়নি কারও।

ক্রসফায়ার গল্পের বিকল্প প্রস্তাব

মধ্যরাতে ধলা মানিককে নিয়ে র‌্যাব অস্ত্র উদ্ধারে যাচ্ছিল, মাঝপথে হঠাৎ ধলা মানিকের সঙ্গী-সাথিরা র‌্যাবের গাড়িতে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। হঠাৎ ধলা মানিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের গুলির মাঝখানে পড়ে মারা যায়। তার পকেটে তিনটি গুলি পাওয়া গেছে।

একটি মরা গরুর তাজা কাহিনি by দন্ত্যস রওশন

একটা সময় ছিল, যখন গৃহস্থ বা কৃষকের গরু মারা গেলে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এখন আর সেটা হয় না। তারা অনেক সচেতন হয়েছে। মরা গরু মাটি চাপা দেয়। সেই সময় ভাসিয়ে দেওয়া মরা গরু ফুলে উঠত। আশপাশে দুর্গন্ধ ছড়াত। গরু ভাসতে ভাসতে চলে যেত ভাটির দিকে। নদী ব্যবহার করা মানুষের অসুবিধা হলেও সুবিধা হতো ঋষিদের।

সুনামি ও জ্যাঠামশায় by তারাপদ রায়

বিখ্যাত পাগলের বংশ আমাদের। এই খ্যাতি কতকাল আগে শুরু হয়েছিল, তা এখন আর জানা নেই, জানার উপায়ও নেই। তবে আমাদের বংশের এই পাগলামির খ্যাতি তুঙ্গে উঠেছিল জ্যাঠামশায়-এর আমলে। অমন অমায়িক, মিশুক, পরোপকারী পাগল আজকাল দেখা যায় না। তিনি নদীর ধারে রমণীদের স্নান করবার ঘাটে বসে থাকতেন।

প্রতিশোধ নেওয়ার এখনই সময়-শেষ হলো বিশ্বকাপ

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর পাক্কা আট মিনিট আগের ঘটনা। আয়েশ করে সোফায় বসে খেলা দেখার প্রস্তুতি নিয়েছি। রিমোটটা এদিক-সেদিক দুলিয়ে একবার ইএসপিএন আরেকবার স্টার ক্রিকেট নাড়াচাড়া করছি। খেলা শুরুর দিন থেকেই বড় আপু রিমোটের ওপর আমার এই একচ্ছত্র আধিপত্য মেনে নিতে পারছিল না।

চারদিক-কচুয়ার মনসামুড়া by ইয়াসমীন রীমা

বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়া ফসলের মাঠের শরীর কেটে জায়গা করে নিয়েছে ছোট একটি ঝিল। এর পাশেই ত্রিভুজ আকৃতির গভীর জঙ্গল। রহস্যময় নির্জন নৈঃশব্দ্যের আচ্ছাদনে পথ আগলে রাখা সজীবতা ও সৌন্দর্যে মুগ্ধকর সবুজ গালিচার পরশমোড়া জঙ্গল, ফসলের মাঠ আর ঝিলের ত্রিবেণীসঙ্গম।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-হিসাব দিলে জনসমক্ষে প্রকাশ করতে বাধা কোথায়?

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো ছাপা হলো।

অমানবিকতা-আফগানিস্তানে মার্কিন ‘খুনে দল’ by মালালাই জয়া

গত সপ্তাহে জার্মান গণমাধ্যমে এবং পরে রোলিং স্টোন ম্যাগাজিনে প্রকাশিত ন্যক্কারজনক ও হূদয়বিদারক আলোকচিত্রগুলো অবশেষে আফগানিস্তান যুদ্ধ নিয়ে কতগুলো বীভৎস সত্য বহু মানুষের সামনে নিয়ে এসেছে। এই যুদ্ধের জনসংযোগ তৎপরতায় বহুল উচ্চারিত শব্দযুগল গণতন্ত্র ও মানবাধিকার হাওয়ায় মিলিয়ে যায়, যখন দেখা যায় নিরীহ বেসামরিক আফগানদের হত্যা ও পঙ্গু করে মার্কিন সেনারা তাদের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলে।

গণহত্যা-ধর্ষণ অস্বীকার-শর্মিলা বোসের লাশগণনার ভুতুড়ে ইতিহাস by ফারুক ওয়াসিফ

তাহলে কি একাত্তরের সকল শহীদকেই বধ্যভূমি থেকে উঠে এসে সাক্ষ্য দিতে হবে যে, এখানে একটি বিরাট গণহত্যা হয়েছিল এবং তাঁরা তার শিকার? ধর্ষণের শিকার নারীদেরই কি জানাতে হবে, একাত্তরজুড়ে কী সইতে হয়েছিল তাঁদের!
মুক্তিযুদ্ধের একাডেমিক ইতিহাসচর্চার খাতাটা প্রায় সাদাই ছিল অনেক দিন।

সরল গরল-সংবিধানের আলোচনায় ‘ভ্রান্তিবিলাস’ by মিজানুর রহমান খান

৩০ মার্চ সকালে ড. আকবর আলি খান ও সুরঞ্জিত সেনগুপ্তের আলোচনা দেখি আরটিভিতে। ড. খান বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংবিধান রাষ্ট্রপতি পদ্ধতির হয় না। কিন্তু আমরা জানি, সংবিধানে রাষ্ট্রপতি না সংসদীয়, তা সাধারণত লেখা থাকে না। ড. খান উপদেষ্টা থাকাকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে তর্ক করেছিলেন।

তদন্তে তাঁর আরও অনেক কীর্তি জানা যাবে-জনরোষের কবলে থানার ওসি

সাধারণত চিহ্নিত অপরাধী চক্র নিরীহ ব্যক্তিদের আটক করে মুক্তিপণ দাবি করে থাকে, আর পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। কিন্তু এবার চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিজেই খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে আটক করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করে বসেছেন! এখন কে

সাফল্যটা উপমহাদেশেরই-বিশ্বকাপ ক্রিকেট ২০১১

ভারতীয় সমাজতাত্ত্বিক আশীষ নন্দী বলেছিলেন, ক্রিকেট আসলে ভারতীয় খেলা, দুর্ঘটনাবশত যা ইংরেজরা আবিষ্কার করেছিল। সেই কথাই বুঝি সত্য হলো বিশ্বকাপ মহাকাব্যের সেমিফাইনাল থেকে ফাইনাল পর্বে। তিন ক্রিকেটীয় পরাশক্তি—পাকিস্তান আর ভারতের মহারণের শেষে বিশ্ব উপভোগ করল শ্রীলঙ্কা আর ভারতের মহাকাব্যিক লড়াই।

শ্রদ্ধাঞ্জলি-তিনি আর ফিরবেন না by মোহাম্মদ মাজহারুল হান্নান

মনে পড়ছে ২০০৯ সালের ১৪ মার্চ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বড় ভাই ড. মো. মোজাহারুল ইসলাম বাংলাদেশে এসেছিলেন মা ও ভাই-বোনদের দেখতে। কটা দিন আপনজনদের মাঝে কাটিয়ে আবার ফিরে গিয়েছিলেন কেমব্রিজে। ২৮ মার্চ গভীর রাতে আমি ও ইফতেখার হোসেন (তৎকালীন পিইও) তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে

দূরদেশ-গাদ্দাফির পতন, না দীর্ঘমেয়াদি যুদ্ধ? by আলী রীয়াজ

লিবিয়ার যুদ্ধ পরিস্থিতি যে ক্রমশ কেবল জটিল হয়ে পড়ছে, তা-ই নয়; অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কোনো পক্ষেরই এখন আর নিয়ন্ত্রণ নেই। কোনো যুদ্ধই একেবারে পরিকল্পিতভাবে অগ্রসর হয় না। এ ক্ষেত্রে অপূর্ণাঙ্গ পরিকল্পনা এবং শেষ লক্ষ্য নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় লিবিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও বেশি জটিল রূপ নিয়েছে।

নগরজীবন-ভিআইপি, সাধারণ মানুষ ও রিকশাচালকেরা by জোবাইদা নাসরীন

এ মাসের শুরু থেকেই ঢাকা শহরে বেশ কয়েকটি জায়গায় বিনা নোটিশে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বিভাগ। যদিও রাস্তায় রিকশা বন্ধ করে দেওয়ার আগে কখনো কোনো ধরনের নোটিশ দিয়েছে পুলিশ বিভাগ—এ রকম নজির নেই। এরই অংশ হিসেবে সোমবার নয়টার পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মালিবাগ-মৌচাক হয়ে

শেয়ারবাজার-ফাটকাবাজি নিয়ন্ত্রণ করতে যা প্রয়োজন by মসিহ্ মালিক চৌধুরী

পুঁজিবাজারনির্ভর উন্নয়নের জন্য বা শিল্পায়নের জন্য বেশ কিছু পূর্বশর্ত রয়েছে, যেগুলোর মধ্যে উদ্যোক্তাদের উন্নয়ন-অন্বেষণের অভিযাত্রায় চলমান থাকার যোগ্যতা, সততা ও বিনিয়োগবান্ধব অভিজ্ঞতা সর্বাগ্রে চলে আসে। অন্যদিকে ব্যাংকগুলোকে পুঁজিবাজারের শেয়ার ট্রেডিং লাভকে কর অব্যাহতি দিয়ে তাদের উন্নয়ন-অর্থায়নের অভিযাত্রা থেকে দূরে

বিশেষ সাক্ষাৎকার-আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে by হাসান মাহমুদ খন্দকার

হাসান মাহমুদ খন্দকার ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু ১৯৮৬ সালে টাঙ্গাইল জেলার এএসপি (সার্কেল) হিসেবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি, র্যাবের পরিচালক, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, পুলিশ

দুর্নীতি বন্ধে নিয়মিত নজরদারি প্রয়োজন-কালোবাজারে গরিবের চাল-গম

চালের দাম দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার বাইরে থাকায় সরকার এমন কিছু উদ্যোগ নিয়েছে, যাতে তারা কম দামে চাল ও গম পেতে পারে। সরকারের এই উদ্যোগ সব মহলে প্রশংসা পেয়েছে এবং দরিদ্র জনগণ এতে উপকৃত হচ্ছে। কিন্তু এ ধরনের উদ্যোগে যেসব দুর্বলতা থাকে, তার কিছু নজির পাওয়া গেছে।

নৈরাজ্য সৃষ্টি কাম্য নয়-কেন এই হরতাল?

৪ এপ্রিল আবার হরতাল ঘোষিত হয়েছে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ডাকা এই হরতালের উদ্দেশ্য ‘কোরআনবিরোধী’ নারীনীতি, শিক্ষানীতি এবং ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিল করতে সরকারকে ‘বাধ্য করা’। ‘বাধ্য করা’ কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এই কমিটি সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয়, তারা আগ্রহী বাধ্য করায়।

চারদিক-ভালোবাসার জাদু by শর্মিলা সিনড্রেলা

‘হিং টিং ছট’ বলার সঙ্গে সঙ্গেই হাতে রাখা লাঠিটি হয়ে গেছে ফুল। আবার ‘গিলি গিলি হোকাস ফোকাস’ বলতেই ফাঁকা বাক্সটির মধ্য থেকে বেরোতেই থাকে একটার পর একটা জিনিস। চোখের পলকেই হাতে রাখা বলটি উধাও, আবার অন্য হাতের মধ্য থেকেই বের হয় সেই বলটি। কী যে অদ্ভুত সব খেলা! এসব খেলা দেখানোই এখন তাঁর নেশা।

স্থানীয় সরকার-ইউপি নির্বাচন, অকার্যকর উপজেলা ও আরও কিছু কথা by তোফায়েল আহমেদ

তিন বছর বিলম্বে ইউপি নির্বাচনের যে তফসিল ঘোষিত হলো, সে অনুযায়ী ২৯ মার্চ থেকে প্রাথমিক পর্যায়ে উপকূলীয় ১১টি জেলার ৫৬৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায়, আগামী মে-জুন, ২০১১-এর মধ্যে বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সমাপ্ত হবে। এবারের ইউপি নির্বাচনে বিশেষত, উপকূলীয় এলাকায় যে বৈশিষ্ট্যসমূহ ফুটে উঠেছে

বিশ্বকাপ ক্রিকেট-এই দিন দিন নয়, আরও দিন আছে by আফজাল হোসেন

মুখে আমরা যত কথাই বলি, মনে মনে কতটুকু চেয়েছিলাম, সবাই তা জানি। আশার স্বভাব, বসতে দিলে শুতে চায়। তেমনি আমরাও আশার সঙ্গে চেয়েছিলাম আরও বেশি, তাই যা হওয়ার হলো। বেদনায় ভালো রকম আহত হয়েছি, দুঃখে কেউ নিঃশেষ হয়ে যাইনি—সে প্রমাণ কড়ায়-গন্ডায় পাওয়া হলো বাংলাদেশে বিশ্বকাপের শেষ দিনে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনপ্রতিক্রিয়া-উপাচার্যের দম্ভ বনাম সাংবাদিকের দায়

আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ হিসেবে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতে গিয়ে আমরা জেনেছি, সাংবাদিকতার মানেই হলো সমাজে কোনো না কানো কায়েমি স্বার্থের বিরুদ্ধে সক্রিয়তা। ঘটনার প্রতি নির্মোহ থেকে আমরা চেষ্টা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার।

সময়চিত্র-তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক by আসিফ নজরুল

বাংলাদেশের গণপরিষদের বিতর্ক প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। ১৯৭২ সালের গণপরিষদের কার্যক্রমের ওপর প্রকাশিত এই বইটি পড়লে সদ্য স্বাধীন বাংলাদেশের আইনপ্রণেতাদের সম্পর্কে শ্রদ্ধা আরও বাড়বে আমাদের। সেটি শুধু তাঁদের অনেকের পাণ্ডিত্যের জন্য নয়, তাঁদের বিনয়,

বিচারবহির্ভূত হত্যা বন্ধ করুন, মানুষের নিরাপত্তা দিন-আইনশৃঙ্খলার অবনতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন সরকারের নীতিনির্ধারকেরা আত্মসন্তুষ্টিতে ভুগছেন, তখন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ত্রৈমাসিক প্রতিবেদনে যেসব তথ্য পাওয়া গেছে, তা রীতিমতো উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে মারা গেছেন ৩০ জন।

রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে-সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১১

সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১১ বা জনপ্রশাসনের জন্য আইন চূড়ান্ত হওয়ার ঘটনাটি একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক। ইতিবাচক এ কারণে যে গত ৩৯ বছরে যা হয়নি তা হলো। সংবিধানে বেসামরিক প্রশাসন আইনের দ্বারা পরিচালিত হওয়ার কথা থাকলেও আইন ও এর প্রয়োগ উভয়ই ছিল অসংগতিপূর্ণ।

চারদিক-কাঁকড়ার কারবার by আজাদুর রহমান

বনগামী বাসগুলো পদে পদে থামে না। চুনকুড়ির বাতা বয়ে মুন্সিগঞ্জ বাজার হলো এগুলোর শেষ স্টপেজ। নোনা ঘাট-মাঠ ফেলে পাল্লা দিয়ে বাসগুলো তাই ছুটতে থাকে দক্ষিণে। সাতক্ষীরা-দেবহাটা-কালীগঞ্জ, তারপর সুদূরের শ্যামনগর। মেইলের মতো চলতে চলতে বড় কোনো বাজারে গিয়ে জিরানোর বিরতি দেয় কেবল। যেমন পারুলিয়া বাজার।

সময়ের প্রেক্ষিত-জাপানের দুর্যোগে ক্ষয়ক্ষতির খতিয়ান by মনজুরুল হক

১১ মার্চের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির জলোচ্ছ্বাস যে ছিল জাপানের স্মরণকালের সবচেয়ে বড় একটি প্রাকৃতিক দুর্যোগ, সেই বাস্তবতা ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই এর প্রকাশ ফুটিয়ে তুলতে শুরু করেছে। প্রাণহানির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় যে দুর্যোগ জাপানকে এ পর্যন্ত সামাল দিতে হয়েছে, সেটা হচ্ছে ১৯২৩ সালের বিধ্বংসী কান্ত ভূমিকম্প;

ধর্ম-মানবকল্যাণে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি by মুহাম্মদ আবদুল মুনিম খান

সৃষ্টির সেরা ‘আশরাফুল মাখলুকাত’ তথা মানবজাতির জাগতিক ও পারলৌকিক কল্যাণকে কেন্দ্র করেই জীবনঘনিষ্ঠ ধর্ম ইসলামের সবকিছু আবর্তিত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পর তাকে জ্ঞানের বদৌলতে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং মানুষের ভেতর থেকে যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করেন। পৃথিবীতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ও জীবন

দিল্লির চিঠি-ভগত সিং ও পাকিস্তান by কুলদীপ নায়ার

লাহোরে আমাদের জন্য অপেক্ষা করছিল বিস্ময়। আমাদের প্রীতিসফর করাচি, হায়দরাবাদ ও ইসলামাবাদ হয়ে লাহোরে পৌঁছাল। ব্রিটিশবিরোধী বিপ্লবী ভগত সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানকার শাদমান চকে ৩০০ লোকের একটা জমায়েত অপেক্ষা করছিল। এটা সেই জায়গা, যেখানে ৮০ বছর আগে,

দাহকালের কথা-এলআইপি by মাহমুদুজ্জামান বাবু

আমি ‘মৃত্তিকা’ নামে একটি গানের দলের সদস্য। বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদের একটি গান আছে। সংবিধান ও দেশের মানুষের মৌলিক অধিকার সম্পর্কে গানটিতে কিছু জিজ্ঞাসা আছে, কিছু উপলব্ধিও। গানটির দুটি লাইন: ‘জানতে চেয়েই মানুষ গেছে চাঁদে/ চাঁদের কোথাও চরকা বুড়ি নেই।’ ছোটবেলায় মুখস্থ করতে হয়েছিল, ‘চাঁদের বুড়ি চরকা কাটে।’

যুক্তি তর্ক গল্প-নেতৃত্বের কাছে প্রত্যাশা by আবুল মোমেন

নদী অববাহিকার এই দেশে নদী ও ভূমি দুটিই খুব জাগ্রত—নদীর খাতবদল আর ভূমির ভাঙা-গড়ার কথা কে না জানে। আমাদের রাজনীতিতেও এ অস্থিরতা ও পরিবর্তনশীলতার প্রতিফলনই ঘটে চলেছে। গণতান্ত্রিক ব্যবস্থায়ও এ অস্থিরতা কমেনি। পর পর দুটি নির্বাচনে এখনো একই দল ক্ষমতায় আসতে পারেনি।

বন ও বন্য প্রাণী রক্ষায় উদ্যোগ নেওয়া জরুরি-ভোলার বনাঞ্চল

গলায় দড়ি বেঁধে রিকশায় করে প্রাণীটিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তা গৃহপালিত প্রাণীর ক্ষেত্রে আমাদের নিয়মিতই চোখে পড়ে। কিন্তু গত বৃহস্পতিবারের প্রথম আলোয় ছাপা হওয়া প্রাণীটি মনপুরার কলাতলী বন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণের। এক প্রভাবশালী ব্যক্তি হরিণটিকে ধরে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে বনকর্মীদের হাতে।

ভূমিবিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নিন-অশান্ত পার্বত্য চট্টগ্রাম

গত বুধবার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন, ২০০১ সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা সেখানকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন কিংবা ওই চুক্তির আলোকে ভূমিবিরোধ সমস্যার সমাধান হবে কি না, তার ওপরই নির্ভর করছে পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ।

চারদিক-গানের মেলা প্রাণের মেলা by আকমল হোসেন

রাত ১০টার কাঁটা কখন পেরিয়ে গেছে, তবু আসন ছাড়ার নাম নেই কারও। সেই যে সন্ধ্যায় এসে আসন পেতেছেন, আর ওঠেননি—পরে এসে যদি আর আসনটি না পান! গানে গানে এমন করেই কেটেছে তিনটি সন্ধ্যা-রাত। আর গান বলতে সেই গান—একদম মাটির সোঁদা গন্ধমাখা, অন্তরের গান; যা এই অঞ্চলের জলবায়ুতে প্রাণ পাওয়া আউল-বাউলের গান।

তত্ত্বাবধায়ক সরকার-বল এখন রাজনীতিবিদদেরই কোর্টে by বদিউল আলম মজুমদার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১০ মে দেওয়া রায় অনেক বিতর্কের সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দল বিএনপি ইতিমধ্যে রায় প্রত্যাখ্যান করেছে। অনেকে এটিকে স্ববিরোধী বলেও আখ্যায়িত করেছেন। ব্যক্তিগতভাবে আমি নিজে রায়টিকে স্বাগত জানাই,

স্বীকৃতি-বাংলাদেশে কোনো আদিবাসী নেই! by জোবাইদা নাসরীন

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বহু আগে থেকেই এ ভূখণ্ডে বিভিন্ন আদিবাসীর বসবাস। তবে এটা জোর দিয়েই বলা যায়, ‘আদিবাসী’ পরিচিতির সঙ্গে তাদের এ দেশে আগে-পরে আগমনের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের সম্পর্ক খোঁজাও একটি বিশেষ প্রক্রিয়ার অংশ। এই বিশেষ প্রক্রিয়ার উদ্দেশ্য কী, তা আমরা সবাই কম-বেশি জানি।

তামাকমুক্ত দিবস-তামাকের বিপদ উত্তরণের উপায় by নূরুল ইসলাম

প্রথম আলোর গোলটেবিল বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘তামাকের বিপদ: উত্তরণের উপায়’। সময় ও যুগের প্রেক্ষাপটে এ প্রতিপাদ্য উপযুক্ত ও নিতান্ত সঠিক, তা বলার অপেক্ষা রাখে না। মনে হয়, প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে তামাক ব্যবহারের ভুক্তভোগীদের সঠিক আলো দেখানো হলো।

বাঘা তেঁতুল-ভুল সবই ভুল by সৈয়দ আবুল মকসুদ

৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কী থাকবে, তা আমি এখনই বলে দিতে পারি। বলে দিতে পারি এ জন্য যে বাংলাদেশে গণতন্ত্রের মতোই সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আগামীবার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে: এশিয়ায় সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান—(ক) আলাওল (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ)

অরণ্যে রোদন-বিরল অর্জন, বিশাল সংবর্ধনা, বিকট জট by আনিসুল হক

‘সংবর্ধনা’ শব্দটির অর্থ বাংলা একাডেমী অভিধানে দেখতে পাচ্ছি: ১ অতি বৃদ্ধি; বাড়ানো। ২ সম্মানের সঙ্গে অভ্যর্থনা, সম্মাননা। সংবর্ধনা কথাটার মধ্যেই বাড়াবাড়ি আছে। কাউকে যখন সংবর্ধনা দেওয়া হবে, ধরেই নেওয়া যায়, অতীব বাড়াবাড়ি করা হবে। তিলকে তাল করা হবে তো বটেই, পারলে তিলকে চালকুমড়া করা হবে। বেগম খালেদা জিয়া

সবার আগে চাই ভোক্তা অধিকার আইনের বাস্তবায়ন-বাজার তদারকি

দ্রব্যমূল্যের তদারকি প্রাথমিকভাবে একটি প্রশাসনিক বিষয় হলেও, এর কোনো বাস্তব উপস্থিতি লক্ষ করা যায় না। এই প্রেক্ষাপটে বাজার তদারকিতে হঠাৎ সাংসদদের সম্পৃক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ‘সদিচ্ছা’ নানা প্রশ্নের উদ্রেক করেছে। এ খবরে আপাতদৃষ্টিতে একটা গণমুখী ভাব থাকলেও প্রকৃতপক্ষে এর কার্যকারিতা

বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে-আরও বড় এডিপি

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ অর্থ যথাসময়ে যথাযথভাবে ব্যয় করার সক্ষমতা না বাড়লেও প্রতিবছর এডিপির আকার বাড়ানো হয়। আগামী অর্থবছরের জন্যও তাই করা হলো: আগের অর্থবছরের চেয়ে ২৮ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২০১১-১২ অর্থবছরের জন্য ৪৬ হাজার কোটি টাকার এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হয়েছে গত রোববার।

চারদিক-‘তবুও হামরা তো স্বাধীন’ by সালেক খোকন

চোখ দুটো ছলছল করছে লোকটির। দৃষ্টি একদিকে নিবদ্ধ। কথা বলতে বলতে হঠাৎ নীরব হয়ে যান। আবার একসময় বলতে শুরু করেন। স্মৃতি হাতড়ে তুলে আনেন ৬৫ বছর আগের ঘটনাগুলো। তাঁর নাম দীনবন্ধু। মুখের অবয়বে এক বিপ্লবীর প্রতিচ্ছবি। বয়স ৮৬ বছর। বয়সের ভারে এখনো নুয়ে পড়েনি শরীর। দরাজ কণ্ঠে দীনবন্ধু বলেন,

স্মরণ-শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি by ইনাম আহমদ চৌধুরী

শহীদ জিয়ার শাহাদাত দিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে যে কথাটি সর্বাগ্রে মনে আসে তা হচ্ছে, একজন সফল ও স্মরণ্য রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই তাঁর প্রতিষ্ঠা। নতুন স্বাধীনতা পাওয়া দরিদ্র ও অনগ্রসর একটি দেশ, যা ছিল রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান—তাতে স্থিতিশীলতা সৃষ্টি করে,

প্রতিক্রিয়া-‘ভাসানী বিশ্ববিদ্যালয় এবং আমরণ অনশন’

যেহেতু আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাই ছাত্র-আন্দোলন, কর্তৃপক্ষের অবস্থান, আন্দোলন চলাকালীন ছাত্রদের মনোবৃত্তি, তার ফলে নানা রকম বিশৃঙ্খল কর্মকাণ্ড সম্পর্কে অপরিচিত নই। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা,

সন্ত্রাসবাদ-তালেবানকে শান্তি আলোচনায় আনতে ব্যর্থ পাকিস্তান by হামিদ মির

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে। বহু পাকিস্তানি প্রশ্ন তুলছেন, ওয়াশিংটন যদি তালেবানের সঙ্গে আলোচনায় যেতে পারে, তাহলে ইসলামাবাদ পিছিয়ে থাকবে কেন? কিন্তু বাস্তব সত্য হলো,

সরল গরল-সংবিধানে ধর্মের ফয়সালা বড় চ্যালেঞ্জ by মিজানুর রহমান খান

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কভার করতে গিয়ে যেসব বিষয় আমাকে আকর্ষণ করে, তার একটি ছিল শপথ অনুষ্ঠান। ২০ মে রাজভবনের অনুষ্ঠানে ৩৪ জন মন্ত্রী যখন পৃথকভাবে শপথ নিচ্ছিলেন, তখন কিছুটা অবাক হচ্ছিলাম। কেন তাঁরা খামোখা সময় নষ্ট করছেন? ৩৪ জন মন্ত্রী দুটি করে শপথবাক্য পাঠ করছিলেন—একটি মন্ত্রিত্বের, অন্যটি গোপনীয়তার।

নতুন ঘর নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক-ক্ষতিপূরণ জালিয়াতি

রোববার প্রথম আলোর প্রথম পাতায় ‘ঘর তোলার হিড়িক পদ্মা সেতু এলাকায়’ শিরোনামে যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে মানুষের লোভ-প্রবৃত্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে। এত দিন সরকারি স্থাপনা নির্মাণ ও জমি অধিগ্রহণের নামে সাধারণ মানুষের হয়রানি হওয়ার খবর পত্রপত্রিকায় ছাপা হতো।

দালালদের নিয়ন্ত্রণে আইন করুন, প্রতিকারে ব্যবস্থা নিন-জনশক্তি রপ্তানির প্রতারক চক্র

গরিব দেশে টাকা করার উপায়গুলো বরং সহজ। প্রবাসে কাজ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ তেমনই এক উপায়। গরিব ভাগ্যসন্ধানীরা প্রবাসে কাজের জন্য সামান্য সম্বল বেচে আদম বেপারির হাতে ভাগ্য সঁপে দেন। তাঁদের এই টাকায় প্রতারকেরা দিন দিন ধনী হয়ে ওঠে।

চারদিক-পিঠা মামা by শারমিন নাহার

ঢিমে আঁচে জ্বলছে ছয়টি চুলা। পাঁচটিতে ঢাকনা দিয়ে ঢাকা ছোট্ট কড়াই আর বাকিটাতে বড় একটা হাঁড়ি। হাঁড়িটায় চাটনিজাতীয় কিছু একটা হবে হয়তো। বড় বালতিতে আতপ চালের গুঁড়া গুলিয়ে নিচ্ছেন তিনি। এরই মধ্যে কড়াই তেতে উঠেছে। কাপে ভরে আতপ চালের গোলা ঢেলে দিচ্ছেন তাতানো কড়াইতে।

কালের পুরাণ-বাংলাদেশ-ভারত সম্পর্ক: জট খুলছে না কেন? by সোহরাব হাসান

দিল্লির রাজদরবারে বাংলাদেশের পক্ষে কথা বলার একমাত্র লোক কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি—এটি বাংলাদেশের জন্য একই সঙ্গে আনন্দের ও উদ্বেগের সংবাদ। আনন্দের সংবাদ এ কারণে, ভারতের দ্বিতীয় বা তৃতীয় ক্ষমতাধর ব্যক্তিটি বাংলাদেশ নিয়ে ভাবেন। উদ্বেগের বিষয় এ কারণে,

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-আইনের শাসন সমুন্নত রাখুন by কাজী আলী রেজা

ক্ষুধা, দারিদ্র্য, অনাহার, বেকারত্ব ও বঞ্চনার পরিসমাপ্তি ঘটিয়ে একটি উন্নততর কল্যাণকর ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে ১৯৪৫ সালে গঠিত হয় জাতিসংঘ। সেই প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই নিরন্তর প্রচেষ্টায় জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতা করাই শান্তিরক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য।

আমেরিকা-সাম্রাজ্যের অযৌক্তিক অবস্থান by ফিদেল কাস্ত্রো

যখন সাম্রাজ্যের অন্তর্জ্বালা চলতে থাকে, তখন সেই সাম্রাজ্য যে মানবজাতিকে কোনো বিপর্যয়ের দিকে ঠেলে দেবে না, সে কথা কেউ হলফ করে বলতে পারে না।মানবজনমের ধারা যত দিন জারি থাকবে, তত দিন প্রতিটি মানুষের পবিত্র দায়িত্ব আশাবাদী হওয়া। অন্য রকম আচরণ অগ্রহণযোগ্য।

বিশেষ সাক্ষাত্কার-মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পেছনে আছে দুর্নীতি by সুলতানা কামাল

সুলতানা কামালের জন্ম ঢাকায়, ১৯৫০ সালে। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৭৮ সালে। ১৯৮১ সালে হল্যান্ডে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার পর কিছু সময় শিক্ষকতা ও জাতিসংঘের

হাইকোর্টের নির্দেশনা মেনে পদক্ষেপ নিন-ফলে রাসায়নিক দ্রব্য

খাবার ও খাদ্যসামগ্রী নিয়ে অন্যান্য দেশে যেখানে সবচেয়ে বেশি সংবেদনশীলতা দেখানো হয়, সেখানে বাংলাদেশ এক বড় ব্যতিক্রম। এখানে খাবার নিয়ে যা খুশি তা-ই করা যায়, যেকোনো খাবার জনগণের কাছে বিক্রি করা যায়, এমনকি বিষাক্ত কিছুও। মাছে ফরমালিনের বিষ বা মরিচের গুঁড়ায় ইটের গুঁড়া মিশ্রণ বা মবিল দিয়ে চানাচুর ভাজা—বাংলাদেশেই

পরীক্ষার ব্যবস্থাপনা সুচারু ও নিশ্ছিদ্র করুন-বিসিএস পরীক্ষায় অনিয়ম

সরকারি প্রশাসনে নিয়োগ পরীক্ষা তথা বিসিএস পরীক্ষার গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। চাকরিপ্রার্থীরা এই পরীক্ষাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকেন। কিন্তু অভিজ্ঞতা বলে, সরকারি কর্মকমিশন তথা পিএসসির দিক থেকে বিষয়টিকে হেলাফেলাভাবেই দেখা হয়। তাই প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে বহু অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ঘটনা ঘটে।

হালকাতেই উজ্জ্বল by শারমিন নাহার

গরমে পোশাক নির্বাচনে যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তনের হাওয়া লাগে অন্দরসজ্জায়। বিছানার চাদর থেকে শুরু করে জানালা আর দরজার পর্দায় লাগে ঋতু পরিবর্তনের ছোঁয়া। হালকা রং আর ডিজাইনের পর্দার প্রতি তাই আগ্রহ দেখান অনেকেই। ইন্টেরিয়র হাউস অন্দরসজ্জার প্রধান নির্বাহী রোমানা আফজাল খান বলেন,

প্রকৃতির রঙে রাঙা

নীল, খয়ের, শীলকড়াই, মনজিত। এই প্রাকৃতিক উপাদানগুলো দেখার সুযোগ সব সময় হয় না। ‘বসন্তে অরণ্য’ প্রদর্শনীতে গিয়ে এসব প্রাকৃতিক উপাদান দেখার সুযোগ হবে। এসব উপাদানে তৈরি সুতা ও পোশাকও রয়েছে প্রদর্শনীতে। ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে এ প্রদর্শনী শুরু হয় ২৪ মার্চ।

ফলের মিশেল

এই গরমে ঘরে ফিরে ঠান্ডা ঠান্ডা এক প্লেট সালাদ পেলে তো দারুণ হয়! নানা রকম ফলে সালাদ তৈরির প্রণালি দিয়েছেন সিতারা ফিরদৌস খাট্টা মিঠা আনারসের সালাদ উপকরণ: আনারস কিউব করে কাটা ২ কাপ, রেডবিন বা কিডনি বিন আধা কাপ, সবুজ আঙুর আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ বা পরিমাণমতো,

স্টাইলিশ টপ by রয়া মুনতাসীর

আরামদায়ক, আধুনিক ও স্বস্তিদায়ক। পছন্দের পোশাকটা তো ফ্যাশনেবল হতেই হবে। তার সঙ্গে এই বৈশিষ্ট্যগুলোও থাকা চাই। এই সময়ে তাই চলছে কুর্তা আর টপ। সঙ্গে জিনস বা লেগিংস। টিনবয়সী থেকে শুরু করে ত্রিশের মধ্যে সবাই পরতে পারেন এমন কুর্তা।

চারদিক-বঙ্গবন্ধুর চিঠি ও একজন ফরিজা by কেয়া চৌধুরী

একটি চিঠি সঙ্গী ফরিজার। আর সঙ্গী একটি বাঁশের লাঠি। লাঠিতে ভর করে এপাড়া-ওপাড়া ঘুরে বেড়ান আর মাঝে মাঝেই শাড়ির আঁচল থেকে চিঠিটা বের করে দেখেন। ‘প্রিয় বোন, আপনি দেশপ্রেমের সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার মুক্তিসংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাক হানাদার দস্যুবাহিনীর হাতে...।

গণমাধ্যম-মুক্তিযুদ্ধ, বিবিসি ও শহীদ নিজামুদ্দিন by এম এম খালেকুজ্জামান

ঢাকায় এই মুহূর্তে সমবেত আমাদের দুঃখদিনের ভিনদেশি অনেক সুহূদ। তাঁদের সম্মান জানাতে প্রস্তুত বাংলাদেশ। সেই সময়ের অনেক সুহূদই আর এই পৃথিবীতে নেই। তবু এই দেশটির অভ্যুদয়ে তাঁদের অবদানের কথা ভোলেনি বাংলার মানুষ।

আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা হোক-ঈশ্বরদী ইপিজেডে সংঘর্ষ

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের কর্মবিরতিকে কেন্দ্র করে গত রোববার যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে তা যেমন দুঃখজনক, তেমনি অনাকাঙ্ক্ষিত। উভয় পক্ষ সংযত ও সহিষ্ণু আচরণ করলে অনায়াসে এই অঘটন এড়ানো যেত।

ভালো সিদ্ধান্তের জন্য ধন্যবাদ-হরতাল প্রত্যাহার

পরমতসহিষ্ণুতা ও সহনশীলতার একটি নজির স্থাপন করল বিরোধী দল। হিন্দুধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে উদ্যাপিত হতে পারে, সে জন্য বিএনপি ২৯ মার্চের হরতাল প্রত্যাহার করেছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান উদ্যাপন কমিটির নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে হরতাল প্রত্যাহারের অনুরোধ

বায়তুল মুকাদ্দাসের পবিত্রতা by জাকির হুসাইন

সূরা মায়েদার ২১নং আয়াতে বায়তুল মুকাদ্দাসকে পবিত্র ভূমি বলে উলেল্গখ করা হয়েছে এর নাম উলেল্গখ না করেই; কিন্তু সূরা বনী ইসরাইলে অধিকতর সুস্পষ্টভাবে এ ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে এবং এর পবিত্রতা বা বিশেষ মর্যাদার কথা উলেল্গখ করা হয়েছে।

লাইলাতুল কদর : আল্লাহর অপার দয়ার নিদর্শন by কাজী আবুল কালাম সিদ্দীক

মহামান্বিত রজনী লাইলাতুল কদর। পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে বরকতময় রজনী বলেও আখ্যায়িত করা হয়েছে। এ রাত হাজার মাস থেকেও উত্তম। শান্তির আবহ ঘিরে রাখে প্রতিটি বিষয়কে লাইলাতুল কদরে। এ রজনীতে স্থিরীকৃত হয় প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয়। মাগফিরাতের রজনী লাইলাতুল কদর।

আনন্দ-বেদনার ঈদ by রশীদ জামী

'ঈদ সকলের' এ কথা বলার সুযোগ নেই। কথা ও কাজে তাহলে মিল হবে না। আমার পাশের বাড়ির যে মানুষটি না খেয়ে আছে, যে লোকটি তার ছোট বাচ্চাগুলোকে রমজানের একটি মাস, পুরোটা মাস এক বেলাও তৃপ্তিভরে খাওয়াতে পারেনি! তাকিয়েছি কি একবার তার দিকে?

আল বিদা মাহে রমজান by মুফতি এনায়েতুল্লাহ

১৪৩২ হিজরির ২৫ রমজান আজ। দেখতে দেখতে আমরা রমজান মাসের শেষ প্রান্তে এসে উপস্থিত। হতে পারে এই রমজানই অনেকের জীবনের শেষ রমজান। গত বছর যারা রমজান পেয়েছিল তাদের অনেকেই এ বছর আর দুনিয়াতে নেই।

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস by শেখ সাবীর আলী

২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী কয়লা খনিবিরোধী আন্দোলনের একটি স্মরণীয় দিন, যা ফুলবাড়ীবাসী 'ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস' হিসেবে দিনটিকে পালন করে থাকেন। ২০০৬ সালের ২৬ আগস্ট নিজেদের অস্তিত্ব ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ফুলবাড়ীর কয়েকটি তাজা প্রাণের বিনিময় যে গণবিজয় অর্জিত হয়েছিল তা শুধু ফুলবাড়ীবাসীর নয়,

সড়ক দুর্ঘটনা-নক্ষত্রগুলো ঝরে পড়ছে by রাশেদ মেহেদী

তারেক মাসুদের খুব সামান্য সানি্নধ্য পেয়েছিলাম, বাকিটা সময় তিনি ছিলেন দূর থেকে দেখা কাছের মানুষ। কিন্তু ১৩ আগস্ট দুপুরে তার চলে যাওয়ার নির্মম সংবাদটি শোনার পর থেকে মন কিছুতেই মানছে না। সবসময় তারেক মাসুদের মুখটা চোখের সামনে জ্বলজ্বল করছে।

সুশাসন-প্রয়োজন বিকেন্দ্রীকরণ, মন্ত্রণালয়ের সংকোচন ও পুনর্গঠন by বদিউল আলম মজুমদার

প্রয়োজন যোগাযোগ খাতসহ অনেক ক্ষেত্রে ব্যাপক বিকেন্দ্রীকরণ, উন্নয়নের সঙ্গে জড়িত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সংকোচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে এসব কাজের দায়বদ্ধতা নিশ্চিতকরণ। আর নির্বাচিত জেলা পরিষদ প্রতিষ্ঠা ও পুরো স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাই হতে হবে বিকেন্দ্রীকরণ ও দায়বদ্ধতা সৃষ্টির মাধ্যম

পাকশীতে পর্যটন-নদীমাতৃক দেশে নন্দিত উদ্যোগ

পাবনার পাকশীতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত বিলম্বিত হলেও সাধুবাদযোগ্য। সেখানকার দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর নিরাপত্তা অক্ষুণ্ন রেখে কীভাবে পর্যটনকেন্দ্র গড়ে তোলা যায়, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি সম্প্রতি সরেজমিন পরিদর্শন করেছে বলে মঙ্গলবার সমকালে

জরুরি উন্নয়ন প্রকল্প-অর্থ ছাড়ে জটিলতা দূর করুন

একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা, মহাসড়ক ও দূরদূরান্তের বেহাল দশার কারণে বিভিন্ন স্থানে বাস-ট্রাক চালাতে মালিক ও শ্রমিকদের অস্বীকৃতি, সময়মতো সংস্কার কাজ সম্পন্ন না করায় মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি কারণে সড়কপথ আলোচনার কেন্দ্রে রয়েছে। বিষয়টিকে মন্দের ভালো বলা যেতে পারে।

'শান্তিরক্ষী নারীযোদ্ধা' by আবদুল মান্নান চৌধুরী

বইমেলায় আকস্মিক পরিচয় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ডা. নাজমা বেগম রাজুর সঙ্গে। লে. কর্নেল পদমর্যাদায় এই নারী আইভরি কোস্টে শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালন করেছেন প্রায় ১ বছর। আইভরি কোস্টের নাম শুনে তার সঙ্গে আলোচনায় উৎসাহী হলাম। কেননা আমারও আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

দুর্নীতি দমন-অনেক প্রতিশ্রুতিই অপূর্ণ by ইফতেখারুজ্জামান

জনগণই চাইবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক; জনগণই চাইবে দুর্নীতি যারা করেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করুক; জনগণই চাইবে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হোক কারও প্রতি ভয় বা করুণা না করে; জনগণই চাইবে নেতা-নেত্রীদের আচরণে গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটুক,

ওরা আছে সবখানে by সুভাষ সাহা

যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই চালানো যে কতটা কঠিন সেটা কম্বোডিয়ার খেমাররুজদের যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের ওপর ভিত্তি করে সর্বশেষ ছবি তৈরি করতে গিয়ে পুরস্কারজয়ী নির্মাতা, কম্বোডিয়ার প্রখ্যাত সাংবাদিক ও গবেষক থেট সামবাথ ভালোভাবেই টের পেয়েছেন।

ইটিপি-আরও খানিকটা পথ যেতে হবে by খবির উদ্দীন

অধিকাংশ সময়ই ট্যানারি থেকে যে বর্জ্য বের হয়, টেক্সটাইল থেকে তার চেয়ে ভিন্ন রকম তরল বর্জ্য বের হয়। ট্যানারি থেকে অধিকাংশ সময় যে ইফ্লুয়েন্ট বা তরল বর্জ্য বের হয় তা অম্লীয়। অন্যদিকে টেক্সটাইল থেকে ক্ষারীয় বর্জ্য বের হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন রকম ইটিপি স্থাপন করতে পারে

সমকালীন প্রসঙ্গ-মুক্তিযুদ্ধের বন্ধু-সুহৃদদের রাষ্ট্রীয় সম্মাননা এবং মুক্তিকামী মানুষের লড়াই by ইমতিয়াজ আহমেদ

দুঃসময়ের সুহৃদ ও বন্ধুদের কৃতজ্ঞতা প্রকাশের এমন আয়োজন সচরাচর দেখা যায় না। তাদের সবাইকে অভিবাদন। আমাদের তরুণ প্রজন্মের কাছে আবেদন, তাদের কাছ থেকে সবাই যেন যথাযথ প্রেরণা লাভ করে। বিশ্বের কোথাও যদি মানবতা লাঞ্ছিত হয়, গণতান্ত্রিক অধিকার নস্যাতের চেষ্টা হয়,

ঈশ্বরদীতে সংঘর্ষ-শিল্পাঞ্চলে শান্তি রক্ষা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রোববার ব্যাপক সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা প্রমাণ করেছে, রফতানিমুখী পণ্যে উৎপাদন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখার জন্য কেবল বিশেষ ব্যবস্থাই যথেষ্ট নয়। সাধারণ শিল্প এলাকায় হাঙ্গামাজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়ার দীর্ঘ ও তিক্ত অভিজ্ঞতার কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে

হরতাল প্রত্যাহার-সুবিবেচনাপ্রসূত পদক্ষেপ

বিএনপি এবং তার মিত্র দলগুলোর ১২ মার্চের মহাসমাবেশ থেকে ডাকা ২৯ মার্চের হরতাল প্রত্যাহার করা হয়েছে। তাদের এ সিদ্ধান্ত প্রশংসনীয় এবং জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। লাঙ্গলবন্দের পুণ্যস্নান একই দিনে পড়ায় হিন্দু ধর্মীয় নেতাদের অনুরোধে বিএনপি নেতৃত্ব হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

জনগণের স্বপ্ন by এমাজউদ্দীন আহমদ

সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মহান মন্ত্রের উচ্চারণে যেমন ফ্রান্সের রাজনৈতিক আকাশে সূচনা হয়েছিল প্রলয়ংকরী ঝড়ের; সাম্য, স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের অন্বেষণের স্বতঃস্ফূর্ত দাবি যেমন আমেরিকার ১৩টি কলোনিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতাসংগ্রামে; তেমনি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়পরায়ণতার নিশ্চয়তা বিধানের দাবি বাংলাদেশের

বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির পাওনা ১২০ কোটি টাকা by হামিদ উল্লাহ

চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাওনার পরিমাণ গত ডিসেম্বর পর্যন্ত প্রায় ১২০ কোটি টাকা। মার্চ মাস পর্যন্ত হিসাব যোগ করলে এই পাওনার পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের। এর পরিমাণ ৫৮ কোটি ২১ লাখ টাকা।

স্ত্রীকে জবাই শেষে স্বামীর আত্মহত্যার চেষ্টা-স্কুলশিক্ষক খুন

ময়মনসিংহ শহরের নিজ বাসায় গতকাল সোমবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসিরাবাদ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খন্দকার মো. মুছা খুন হয়েছেন। একই দিন বিকেলে সদর উপজেলার পশ্চিমপাড়ার ফখরুল হাসান নামের এক ব্যক্তি স্ত্রীকে জবাই শেষে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৫২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। দেলোয়ার হোসেন, বীর প্রতীক যুদ্ধে আহত হন তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান বেশ সুবিধাজনক স্থানে। সেখানে আক্রমণ চালানো বেশ বিপজ্জনক। মুক্তিযোদ্ধাদেরই ক্ষয়ক্ষতি হবে বেশি। তার পরও মুক্তিযোদ্ধারা আক্রমণ চালালেন।

তাঁর নামে আগে কোনো মামলা ছিল না-‘গুলিবিনিময়ে’ নিহত যুবক পরিবহনকর্মী

রাজধানীর মিরপুরের রাইনখোলায় গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত যুবক মো. মাসুদ পরিবহনকর্মী। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর বিরুদ্ধে আগের কোনো মামলার হদিস পায়নি পুলিশ।পরিবারের অভিযোগ, মাসুদের বড় ভাইয়ের ব্যবসায়িক শত্রুরা পুলিশকে ভুল বুঝিয়ে বা টাকা দিয়ে তাঁকে হত্যা করিয়েছে।

পানির দাবিতে বিজয় সরণিতে অবরোধ

রাজধানীর বিজয় সরণিতে পানির দাবিতে গতকাল সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও থানার তেজকুনীপাড়ার বাসিন্দারা। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত খালি কলস ও হাঁড়ি নিয়ে নারী-পুরুষের এ অবরোধের সময় ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ ছিল।

আরেকটি কয়লা ক্ষেত্রের সন্ধান by অরুণ কর্মকার ও সুজন হাজারী

দেশে আরেকটি নতুন কয়লাক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় সম্ভাব্য এই খনির অবস্থান। জিএসবির সূত্র জানায়, ভূপদার্থিক জরিপের মাধ্যমে উপজেলা সদরের পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে আয়মা রসুলপুর ইউনিয়নের আগাইর মৌজায় ওই কয়লাক্ষেত্রের কেন্দ্রস্থল চিহ্নিত করা

পাঠকের মন্তব্য-‘সারা দেশকে তোমরা এক সুতায় গেঁথেছিলে’

দাবিটা ছিল পাঠকেরই। প্রথম আলোর অনলাইনে (pৎothom-alo.com) প্রকাশিত তাঁদের মন্তব্য যেন প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়। পাঠকই প্রথম আলোর প্রাণ। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা-সমালোচনায় তাঁরা সারাক্ষণ প্রাণবন্ত রাখেন, চিন্তার খোরাক জোগান সবাইকে।

পাহাড় কাটার সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া গ্রামে বন বিভাগের মালিকানাধীন সংরক্ষিত পাহাড় কাটার অভিযোগে রোববার বিকেলে একটি মাটি বোঝাই পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিদুয়ান নাজেরী (৫০) ও পিকআপের চালক হাফেজ আহমদ (৪৮)।

ঘণ্টায় ৩০ রোগী ভর্তি আইসিডিডিআরবিতে-রাজধানী ও আশপাশে ডায়রিয়ার প্রকোপ by শিশির মোড়ল

রাজধানী ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালীর কলেরা হাসপাতালে দুই-তিন দিন ধরে ঘণ্টায় ৩০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, হঠাৎ গরম পড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

স্বাধীনতা দিবস-বিলবোর্ড-ব্যানারে সরব সন্ত্রাসীরা! by একরামুল হক

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদের, মামুনুর রশিদ মামুন ওরফে কমিশনার মামুনের সৌজন্যে শহরে ডিজিটাল ব্যানার সাঁটানো হয়েছে। একইভাবে হত্যা মামলার আসামি ও যুবলীগের কর্মী মো. আলী হোসেন, হুমায়ুন কবির, খোকন চন্দ্র তাঁতী, দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু, তৌহিদ আজিজ, জোশেপ পিনেরো প্রমুখের সৌজন্যেও শহরজুড়ে ব্যানার-পোস্টার।

অরণ্যে রোদন-আমরাই চ্যাম্পিয়ন... by আনিসুল হক

২৬ মার্চ ২০১২ এই লেখাটি লিখছি—স্বাধীনতার ৪১তম বার্ষিকীর দিনটিতে। কী সুন্দর আলোকিত দিন! আমার এক চিলতে বারান্দায় সামনের ভবনের ফাঁক গলেও নাছোড় রোদ এসে পড়েছে। টবের সবুজ পাতায় পাতায় আলোর নাচন। ভালো লাগার এক স্নিগ্ধ অনুভূতিতে মনটা ভরে আছে।

সাংবাদিকতা-বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের টাকা? by মশিউল আলম

বাংলাদেশের রাজনীতিতে কি পাকিস্তানি টাকার খেলা চলে? প্রমাণ নেই। কিন্তু জনশ্রুতি, গুঞ্জন, জল্পনা-কল্পনা ইত্যাদি আছে। এ নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলে। শুধু পাকিস্তানি টাকা কেন, এ দেশের রাজনীতিতে ভারতীয় টাকার খেলা নিয়েও চলে একই রকমের জল্পনা-কল্পনা, পাল্টাপাল্টি অভিযোগ।

নতুন উচ্চতায় সাকিব

তিন বছর ধরেই জায়গাটা প্রায় নিজের করে নিয়েছেন। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে গিয়েছিলেন। দুই সপ্তাহ পরই আবার ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান। এটা অনেকটা অনুমিতই ছিল, সঙ্গে কালকের র‌্যাঙ্কিং আরেকটা বড় সুসংবাদ বয়ে এনেছে সাকিবের জন্য।

পদ্মা সেতু নির্মাণে আগ্রহী কোম্পানির সংখ্যা বাড়ছে by আনোয়ার হোসেন

পদ্মা সেতু প্রকল্প অর্থায়নে মালয়েশিয়ার বাইরে চীনসহ দেশি-বিদেশি আরও চার প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। নির্মাণ পরিচালনা ও মালিকানা হস্তান্তর (বিওওটি) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য চারটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারিভাবে প্রস্তাব দেওয়ায় সেটাকেই এগিয়ে রাখছে সরকার।

নিয়ন্ত্রণমূলক শুল্ক আসছে-বিলাসপণ্যের দাম বাড়ছে by জাহাঙ্গীর শাহ

আমদানি ব্যয় আরও কমাতে এবার বিদেশি বিলাসদ্রব্যের ব্যবহার কমাতে চায় সরকার। তাই এসব পণ্য আমদানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের জন্য ৭৯টি বিলাসপণ্যের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠিয়েছে ট্যারিফ কমিশন।

স্বাধীনতার দাবিতে এমন প্রতিবাদ!

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের শরীরে আগুন লাগিয়ে বিক্ষোভ করেছেন তিব্বতের এক নাগরিক। পুরো শরীরে আগুন লাগিয়ে তিনি চীনা শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং স্বাধীন তিব্বতের দাবি জানান। আজ সোমবার নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টের সামনে এমনটিই ঘটেছে।