Thursday, February 12, 2015
সহিংসতা দমনে প্রয়োজনে এনকাউন্টার: শেখ সেলিম
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দমবন্ধ অবস্থা থেকে মুক্তি চায় মানুষ by মীর আব্দুল আলীম
গণতন্ত্রে সরকার ও বিরোধী দল থাকবে এবং তাদের মধ্যে মতপার্থক্য থাকবে- এটাই স্বাভাবিক। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে তাদের মধ্যে সহনশীলতা অবশ্যই কাম্য। দেশের কথা, জনগণের কথাও ভাবতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। ধৈর্য মহৎ গুণ। কিছুটা ছাড় দিয়ে হলেও শুধু নিজেদের অবস্থানে অনড় না থেকে জনগণের কথা ভেবে পরস্পর আলোচনায় বসতে হবে। এ সংলাপ কোথায় হবে, কারা কিভাবে এগিয়ে আসবে- এসব কারণ দেখিয়ে অযথা কালক্ষেপণ মোটেও সমুচীন নয়। উচিত নয় সংলাপের আগেই শর্ত জুড়ে দেয়া। একসঙ্গে সবাই সংলাপে বসুক- এটাই এখন সবাই দেখতে চায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদা অভুক্ত -বিএনপির অভিযোগ
About: dainik saikat xyz

মায়া-হরিণ by নির্মলেন্দু গুণ
![]() |
| নির্মলেন্দু গুণ |
অজানা এক নেশায় পাগল
রাত ছিল কাল রাতে।
পড়েই গিয়েছিলাম বলি কেন?
পড়ে গিয়েছিলাম বলাই শ্রেয়।
তোমার প্রেমে পড়েছিলাম যে,
বিন্দুমাত্র সন্দেহ নাই তাতে।
সদ্যকাটা চাকের মধুর মতো
কাল সেই মদিরঘন রাত,
শ্যালা নদীর তীরবর্তী বনে
কেঁপেছিল বাঘিনী-গর্জনে।
বৃদ্ধ হলেও বাঘ তো আমি বটে,
বাস্তবে না হলেও তোমার ডাকে
মনে-মনে দিয়েছিলাম সাড়া।
মায়া-হরিণ জড়াতে যাবো যেই,
দেখি তোমার আমার মাঝখানে
বন বাওয়ালী যমের মত খাড়া।
------------------------
০৫.০১.২০১৫
বৃহস্পতিবার দুপুরে বনগ্রামের ওই বাড়ীতে গিয়ে দেখা যায়, আলাউদ্দিন শেখ তার ১৩বছর বয়সী প্রেমিকার বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান করছে। খবর শুনে আশপাশের এলাকার লোকজন ভীড় জমিয়েছে। এলাকায় নানা ধরনের গুঞ্জন ও রম্য কথা বার্তা শোনা যাচ্ছে।
এলাকাবাসী জানান, অনশনের খবর শুনে আমরা দেখতে এসেছি। তবে এনিয়ে কেউ গ্রাম্য শালিসের উদ্যোগ নিচ্ছে না। এতে এলাকার পরিবেশ ও সুনাম ক্ষুন্ন হচ্ছে।
ওই বাড়ীর মালিক জানান, তার কন্যার বয়স ১৩ বছর। দীর্ঘদিন ধরে পাশের বাড়ীর আলাউদ্দিন শেখ নানা ভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে রাজবাড়ী আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বুধবার থেকে বিয়ের দাবী নিয়ে আলাউদ্দিন শেখ বাড়ীতে উঠেছে।
১৩ বছর বয়সী ওই তরুনী জানায়, তার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলে আসছে। সে তাকেই বিয়ে করতে কোন আপত্তি নেই।
আলাউদ্দিন শেখ জানান, আমি তাকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। কারন আমরা দু’জনই বিয়েতে রাজি আছি।
আলাউদ্দিনের স্ত্রী জানান, বাধা দিয়েও ঠেকাতে পারছি না, দুইদিন ধরে ওই বাড়ীতে উঠেছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]() |
| আলাউদ্দিন শেখ (৬০) |
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খবরে 'খবর' হোক by মাহফুজুর রহমান মানিক
সংবাদমাধ্যমে নীতিনির্ধারণের সঙ্গে যারা জড়িত, তাদের কাজ সংবাদ নিয়ে। সংবাদকে তারাও বিভিন্নভাবে মাপেন। কোন খবর বড় করে দেবেন, কোনটা ছোট করবেন_ এটা তাদের বিবেচ্য। এ বিবেচনারও হয়তো নানা মাত্রা আছে। নির্দিষ্ট জেলার খবর হলে ওই জেলার পত্রিকায় ঘটনাটি যতটা গুরুত্ব পাবে, জাতীয় পত্রিকায় আসলে খবরটি হয়তো সে গুরুত্ব পাবে না। সংবাদমাধ্যমের নির্দিষ্ট নীতি অনুযায়ী কোনো খবর ছোট-বড় হতে পারে। এর বাইরেও সর্বজনীন বলে কথা আছে। কোনো জেলায় কিংবা দেশের কোনো জায়গায় একটি বড় দুর্ঘটনা ঘটলে, সেখানে অন্তত একশ' মানুষ মারা গেলে দেশের সব সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম কোনটা হবে, তা বলার অপেক্ষা রাখে না। এটা খবরের মাত্রাগত দিক থেকে যতটা সত্য, তার চেয়ে বেশি সত্য মানুষের প্রত্যাশার কারণে।
এ রকম বড় ঘটনা অবশ্য প্রধান খবর হয়ে প্রকাশ হওয়ার মানে এটাও প্রমাণ করে, প্রশাসনের মনোযোগের প্রধান লক্ষ্য হওয়া উচিত দুর্ঘটনাটি। এটা অবশ্য প্রত্যেক খবরের ক্ষেত্রেই সত্য। খবরটি প্রকাশ হওয়ার মাধ্যমে সেটি মানুষ যেমন জানছে, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যেন তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
দেশে গত এক মাসেরও বেশি সময় ধরে যে সংকট চলছে, তার খবর বলা চলে প্রতিনিয়তই দেশের সবক'টি সংবাদমাধ্যমে প্রধান খবর হিসেবে প্রচারিত ও প্রকাশিত হয়ে আসছে। খবরটি কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দেশের সীমানা পেরিয়ে প্রভাবশালী আন্তর্জাতিক প্রায় সব সংবাদমাধ্যমেই গুরুত্বের সঙ্গে এসেছে। এ সংকট কতটা গুরুতর, তা হয়তো এটা দিয়ে পরিমাপ করা সম্ভব। আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যমই আছে, যেখানে স্বাভাবিক সময়ে হয়তো ২-৩ মাসের মধ্যেও বাংলাদেশের খবর পাওয়া যায় না। সে একই সংবাদমাধ্যমে এই সময়ে খবর হয়েছে ৪-৫টি কিংবা তারও বেশি। এমনকি হয়তো একই দিনে দুটি খবরও প্রকাশ হয়েছে। এখানে খবরের সংখ্যা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি সংকটের মাত্রা। তবে এটাও বলে রাখা দরকার, নেতিবাচক সংবাদই বলা চলে সংবাদমাধ্যমে বেশি আসে। খুব ভালো খবর না হলে স্বাভাবিক অবস্থার খবর আন্তর্জাতিক মাধ্যমে তেমন দেখা যায় না। কিন্তু বলার বিষয় হলো, যে সংকটটি প্রতিনিয়ত আমাদের সংবাদমাধ্যমে প্রধান খবর হয়ে আসছে। সে সংকটটি পেট্রোল বোমায় মানুষ মেরে আরও ঘনীভূত হচ্ছে। যে সংকটটি দেশের ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত করছে। যে সংকটের অনিশ্চয়তায় রয়েছে ৩০ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ গোটা শিক্ষা ব্যবস্থা। যার কারণে অর্থনীতির হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ কাজ হারাচ্ছে, খেতে পারছে না_ সে সংকটটি আসলে কতটা 'সংকট' হিসেবে আমাদের কর্ণধাররা বিবেচনা করছেন তা জানা নেই। তবে রাজনৈতিক এ সংকট ও অচলাবস্থায় যে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে। খবরে সময় থাকতে খবর না হলে, হয়তো তাদের রাজনীতি থাকবে, কিন্তু যাদের জন্য রাজনীতি করবেন, তারা থাকবে কি?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিএনপি-জামায়াত বিনা কারণে মানুষ মারছে’ -প্রধানমন্ত্রী
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার ভারত জয়ের স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালের
দুর্নীতিবিরোধী এজেন্ডা নিয়ে রাজনীতিতে আসা এএপির সাফল্যের ইঙ্গিত মিলেছিল আগেই। গতবারের বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৭০টির মধ্যে ২৮টি আসন। প্রথম ভোটের লড়াইয়ে নেমেই এএপির এ বিজয় বলে দিয়েছিল, সামনে আরও চমক দেখাবে তারা। এবার তারই প্রমাণ মিলল। গত বছরের লোকসভা নির্বাচনে দিলি্লতে জয় না পেলেও ভোটের হিসাবে সাতটি আসনেই তারা ছিল দ্বিতীয়। আর পাঞ্জাবে জয়ী হয় চারটি আসনে। লোকসভায় এএপির প্রাপ্তি বলতে ওইটুকুই। কেজরিওয়াল তখন স্বীকার করেছিলেন, সাংগঠনিক সমর্থন ছাড়া ভোটের মাঠে নামাটা ছিল তাদের কৌশলগত ভুল। দলের নেতা যোগেন্দ্র যাদব বলেন, দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে, যা নতুনদের মাধ্যমে পূরণের অপেক্ষায় রয়েছে। আমরা সে শূন্যতাই পূরণ করব। তিনি জানান, শিগগিরই তারা বিহারে প্রচারে নামবেন। এ বছরই সেখানে নির্বাচন হওয়ার কথা। দিলি্ল জয়ের অভিজ্ঞতা ও উচ্ছ্বাস সেখানে তাদের বাড়তি সুবিধা দেবে। এ ছাড়া এএপি নেতৃবৃন্দ লোকসভা নির্বাচন-পরবর্তী সময় দল গোছাতে কাজে লাগিয়েছেন।
এএপির আরেক লক্ষ্য পাঞ্জাব, যেখানে ক্ষমতাসীন শিরোমণি আকালি দল ও বিজেপির জোট দুর্নীতি-মাদকের বিস্তারসহ নানা অভিযোগে চাপের মুখে রয়েছে। ওই রাজ্যে ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে ২৪ শতাংশ ভোট পেয়ে পাঞ্জাবে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আম আদমি পার্টি। ফলে সেখানেও এএপির সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ ছাড়া আগামী বছর আসাম, কেরালা, পদুচেরি, তামিলনাড়ূ ও পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কথা। এর মধ্যে আসাম, কেরালা ও পদুচেরিতে ক্ষমতায় আছে কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে ক্ষমতাসীন। পশ্চিমবঙ্গের মমতা সরকার সারদা কেলেঙ্কারিসহ নানা সমস্যায় বিপর্যস্ত। আর ভারতজুড়ে ভোটের রাজনীতি থেকে কংগ্রেসের নাম যেভাবে মুছে যাচ্ছে তাতে জনগণ আম আদমি পার্টিতেই ভরসা খুঁজবে, নাকি মোদি ঝড় অব্যাহত থাকবে তা সময়ই বলে দেবে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিল্লি জয়ী ৬ নারী

শিক্ষা কার্যক্রম ধ্বংস করবেন না by ওয়ালিদ বিন বকুল
এভাবে শিক্ষার্থীদের এবং সর্বোপরি দেশের শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু এসব নিয়ে যেন মাথাব্যথা নেই রাজনীতিবিদদের। তারা ব্যস্ত তাদের হিসাব-নিকাশ মেলানো নিয়ে। এক পক্ষ হরতাল দিয়ে ভাবছে, সরকারকে বিপাকে ফেলতে পারছে। অপরপক্ষ ভাবছে বিরোধী পক্ষ পরীক্ষার সময় হরতাল দিয়ে বড় ভুল করেছে। এই ইস্যু নিয়ে জনগণকে ক্ষেপিয়ে দিতে পারলে ক্ষমতার আসন পাকাপোক্ত হবে নিশ্চিত। কিন্তু তাদের এই ইঁদুর-বিড়াল, দাবার ঘুঁটি চালাচালির খেলায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো শিক্ষার্থীরাই।
সরকার হরতাল-অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা না চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ কিছুটা দূর করতে পারলেও কাটাতে পারেনি তাদের অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা কাটানোর দায়িত্ব এখন মূলত বিএনপি ও তাদের জোটের ওপরই বর্তায়। বিএনপি জোটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, ভাবতে হবে বিকল্প কর্মসূচির। অন্ততপক্ষে পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রমকে হরতাল-অবরোধের বাইরে রাখতে হবে নতুবা এসব কর্মসূচি তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত না করে বরং জনগণ থেকে আরও দূরে ঠেলে দেবে।
সরকারি জোট এবং বিএনপি জোট উভয়কেই মনে রাখতে হবে, তারা জনগণের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও তাদের। তাই প্রত্যাশা করছি, জনগণের স্বার্থে শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রধান দুই রাজনৈতিক জোট শিগগিরই দেশে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেবে, যাতে শিক্ষা ব্যবস্থার ক্ষতি না হয়। শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে ফেলে আপনারা কী অর্জন করবেন!
শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ভোটাধিকার রহিত
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবে যেতে নাম নিবন্ধনের জন্য ভিড়
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে শুরুতে নারী গৃহকর্মীরা যাবেন। কাজেই পুরুষদের নিবন্ধন নিয়ে এত তাড়াহুড়োর কিছু নেই। আর নিবন্ধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেকোনো সময়েই এটি করা যাবে।
রাজধানীর ইস্কাটনে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, সৌদি আরবে যেতে আগ্রহী মানুষদের দীর্ঘ সারি। নাম নিবন্ধন করতে আসা এই ব্যক্তিদের মধ্যে হোটেল কর্মচারী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন।
নীলক্ষেত থেকে আসা হোটেল কর্মচারী সিরাজুল ইসলাম বলেন, কোনো খরচ ছাড়াই সৌদি আরবে যাওয়া যাবে শুনে নিবন্ধন করতে এসেছেন। তাঁর বাড়ি নরসিংদী। এখানে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় থাকি। তাই ঢাকার কার্যালয়েই এসেছি।’ ঢাকায় বসবাসরত চাঁদপুরের মনজুর কাদের ও নোয়াখালীর মোস্তাফিজুর রহমানও একই কথা জানালেন।
দেখা যায়, বিনা পয়সার নিবন্ধন ফরম ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ওই কার্যালয়ের আশপাশের ফুটপাতেও লোকজন ফরম পূরণ করছেন। ভিড়ের কারণে প্রবাসীকল্যাণ ভবনে ঢোকা দায়।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। একসময় সেখানে বছরে দেড় থেকে দুই লাখ কর্মী গেলেও ২০০৮ সালের শেষে এসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। দীর্ঘ কূটনৈতিক তৎপরতায় চলতি মাসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এতে সেখানে যেতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
সৌদি আরবে কর্মী যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে দেশটির শ্রম মন্ত্রণালয়ে উপমন্ত্রী আহমেদ আল ফাহাইদের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদল গত রোববার তিন দিনের সফরে ঢাকায় আসে। তারা গত সোমবার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবেন, সে বিষয়ে মঙ্গলবার দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে গৃহ খাতের কর্মী (ডোমেস্টিক সার্ভিস ওয়ার্কার্স) নেবে সৌদি আরব। এর মধ্যে সবার আগে যাবেন নারী গৃহকর্মী। মাসে বেতন হবে ৮০০ রিয়াল (১৬ হাজার ৮০০ টাকা)। এ ছাড়া থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা তাঁরা পাবেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রতি মাসে ১০ হাজার করে কর্মী নেবে সৌদি আরব। বছরে যাবেন ১ লাখ ২০ হাজার। সেখানে যেতে কর্মীপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি খরচ হবে না। এটি গণমাধ্যমে প্রচারিত হলে মানুষের আগ্রহ আরও বাড়ে।
বিএমইটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের স্টলে সৌদি আরবে যেতে আগ্রহী মানুষদের নাম নিবন্ধন হবে। এতে মেলার প্রথম দিনেই অসংখ্য লোক ভিড় জমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ফলে পুরো ডিজিটাল মেলায় বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেখানে নাম নিবন্ধন বন্ধ হয়ে যায়। এরপর লোকজন আবার ভিড় করেন ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে।
ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখন ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। গত কয়েক দিনে ছয় থেকে সাত হাজার লোককে নিবন্ধন করা হয়েছে। যাঁরা নিবন্ধন করতে আসছেন, তাঁদের উদ্দেশে আমরা বলতে চাই, শুধু ঢাকা নয়, সারা দেশের সব জেলা কার্যালয়েই নিবন্ধন হচ্ছে। আর যেহেতু সবার আগে নারী গৃহকর্মীরা সৌদি আরবে যাবেন, কাজেই ছেলেদের এখনই এত ভিড় করার কিছু নেই। তাঁরা সারা বছরজুড়েই নিবন্ধন করতে পারবেন।’
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায়ও সৌদি আরবে যাওয়ার জন্য মানুষের মধ্যে নাম নিবন্ধন করা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে এখন নাম নিবন্ধন করলে তাঁরা কবে নাগাদ সৌদি আরবে যেতে পারবেন, সে বিষয়ে সুনিশ্চিত করে কেউ কোনো তথ্য দিতে পারেননি। প্রবাসীকল্যাণমন্ত্রী, সচিব এবং জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নেতারা বলছেন, প্রাথমিকভাবে সৌদি আরব গৃহকর্মী নেবে। এরপর অন্যান্য খাতে কর্মী যাবে দেশটিতে।
এর আগে সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন শুরু হলে সারা দেশে সাড়ে ১৪ লাখ মানুষ নিবন্ধন করেছিলেন। কিন্তু গত তিন বছরে মাত্র সাড়ে ছয় হাজার কর্মী দেশটিতে যেতে পেরেছেন।
About: dainik saikat xyz
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিল্পের ত্রিমুখী বর্তমান by শুদ্ধ বন্দ্যোপাধ্যায়
আনিসুজ্জামান সোহেল রেখাপ্রধান কাজ করেন অনেক আগে থেকেই। তার রেখায় ধরা পড়ে সমাজবাস্তবতার প্রতি বিকট এক ধরনের কটাক্ষ, প্রতিবাদ। ক্রমশ নষ্ট হতে থাকা সময়ের একটা প্রামাণ্য উপলব্ধি বিস্তৃত হয় তার কাজে। এই ক্রমশ প্যাকেজনির্ভর হয়ে আসা পৃথিবীতে বেঁচে থাকার প্রতিনিয়ত যে যন্ত্রণা_ শিল্পী আনিসুজ্জামান সোহেল তার ক্যানভাসে সেই যন্ত্রণাকে রেখাবদ্ধ করেন । বিভিন্ন ফর্মে জীবনের বিচিত্র যন্ত্রণা এবং তাকে বয়ে চলার দৃশ্যাবলিকে তুলে ধরেন তার চিত্রকর্মে। সেখানে দেখা যায় সময়ের অন্তর্বর্তী নানান উপাদান। এসব উপাদান আমাদের খুবই পরিচিত এবং এই পরিচিত জিনিসপত্রের জঞ্জালের মধ্যে আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে, আমাদের সময়টা যেন কাতরাচ্ছে। সেই কাতরতা আর আর্তচিৎকারের অবয়ব থাকে আনিসুজ্জামানের ছবিতে। আর এ সবকিছুই তিনি প্রকাশ করেন রৈখিক এক গতিময়তার মাধ্যমে। সময়টাও যেমন বড্ড গতিশীল, আর শিল্পীর করণকৌশলের গতিও চিত্রকর্মে সেই আক্রান্ত গতিময়তারই অনুগামী। অস্তিত্ব সংকটের আধুনিক চিত্রায়ণ বেশ যত্ন ও কৌশলের সঙ্গে ঠাঁই করে নেয় তার কাজে। যুদ্ধ, অস্ত্র, বাজার, সন্ত্রাস, জঙ্গিবাদ সবই উঠে আসে রাজনীতি সচেতনতায়। বক্তব্যে উচ্চকিত এবং সরাসরি হলেও রঙের ব্যবহারে তিনি উচ্চকিত নন, বরং সচেতনভাবে মিতব্যয়ী। ড্রইং ও পেইন্টিংয়ের যৌথতায় ঘরানা তৈরি হয় তার ছবির নিজস্ব।
কালোবাজার মানুষকে এবং শিল্পকে পণ্য করে, আনিসুজ্জামান সোহেল দাঁড়াতে চান এর বিরুদ্ধে। তার ক্যানভাসও সম্পূর্ণ কালো। প্রতিনিয়ত যে বাণিজ্যিক মনোভাব মানুষের জীবনকে প্রভাবিত করছে, দুর্বিষহ করে তুলছে_ শিল্পের মাধ্যমে সরাসরি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান শিল্পী। পুরো কালো ক্যানভাসে কাজ করা সহজ কথা নয়, তার এই কাজগুলোকে খুব সহজেই মনে হতে পারে সমাজের এক্স-রে রিপোর্ট। শিল্পী বলেন, 'বিব্রত অবজারভেশনের সঙ্গে কুঁচকে যাওয়া ইনট্যুইশন মিলিয়ে আমি শুধু ম্যানিপুলেটেড মেটাফোরের আশ্রয় নিই, যারা নিজেরাই লড়ে চলে পরস্পর দ্বন্দে-দ্বন্দ্বে অশেষ সংঘাতে। একে একটা খেলার কান্নাও বলা চলে, আবার কান্নার খেলাও বটে! সৌন্দর্য আর পাশবিক কদর্যতাও এখানে পদে পদে যুদ্ধে লড়ে, অমোঘ অমীমাংসিত! রিয়্যাল আর সাররিয়্যালের অনামা অচেনা কোনো মাঝখানে ওভাবেই ঝুলে থাকি আমি আর আমার চেষ্টা!' প্রদর্শনীতে 'কিপ স্ক্রিমিং' শিরোনামের বিশাল ক্যানভাসে তার এই সময় চেতনাকে দেখতে পাবেন দর্শক।
শিল্পী ফিরোজ মাহমুদের যাত্রাটা আবার বর্ণিল। তবে সেই বর্ণময়তার ভেতরে ভ্রমণ আছে ইতিহাসের, আমাদের বিগত পরাজয়ের, শোষিত হয়ে পড়ে থাকা হাজার বছরের।
উপনিবেশকালীন সময়ের যুদ্ধ-বিদ্রোহ, সংঘাত এবং প্রাসাদ ষড়যন্ত্রের প্রতীকায়িত উপস্থাপনা দেখা যায় তার চিত্রকর্মে। বাংলার নবাবদের দুর্ভাগ্য আর স্বাধীনতা হারানো শিল্পীর চিন্তার বিষয়বস্তু। এবং ইতিহাসের সেই কালপর্বের নানা চরিত্র, মোটিফ, প্রতীক শিল্পীর ক্যানভাসে স্থান পায়। দক্ষ ড্রইংয়ের মাধ্যমে উজ্জ্বল রঙ এবং নানামাত্রিক মোটিফের ব্যবহার ফিরোজ মাহমুদের কাজকে ইতিহাস আর শিল্পীর চেতনাকে ছাড়িয়ে নান্দনিক এক মাত্রাও দান করে। তার ছবিতে রহস্যময় কিংবা ঐতিহাসিক কোনো অশনিসংকেতের প্রতীক হিসেবে প্যাঁচার উপস্থিতি রয়েছে। সঙ্গে এসেছে তরবারি, ঘোড়া, তীর, ধনুক। স্টেনসিলের এই কাজগুলো শিল্পী ফিরোজ মাহমুদের মিশ্র করণকৌশলের দক্ষতারই পরিচায়ক। শিল্পী তার 'সিনারিও' সিরিজের ছয়টি কাজের মাধ্যমে সেই প্রমাণ রেখেছেন।
শিল্পী ইয়াসমিন জাহান নুপুরের কাজের বিষয়বস্তু প্রাচীন স্থাপনার নির্মাণশৈলী। বিশেষ করে মোগল আমলের স্থাপত্যকর্মের বিভিন্ন নমুনা_ যেমন, সে সময়ের দরজা, জানালা, স্তম্ভ, গম্বুজ। এসব জিনিসের নির্মাণশৈলী শিল্পী নুপুর লক্ষ্য করেন তার রূপান্তর চেতনার অনুষঙ্গ হিসেবে। তার শিল্পচর্চায় সময় খননের যে প্রচেষ্টা_ তার সঙ্গে যুক্ত হয়েছে অসীম মহাকাশের নানা রহস্যময়তা। জলরঙে 'মেমোরি অব দ্য আর্থ' শিরোনামে তার যে কাজটি প্রদর্শনীতে স্থান পেয়েছে, তা চিরাচরিত জলরঙের ছবির ধারণাকে ভেঙে দেয় একেবারেই। শুধু তাই নয়, জলরঙের স্বাভাবিক প্রয়োগকে শিল্পী তার সূক্ষ্ম প্রয়োগদক্ষতায় নতুন এক মাত্রা প্রদান করেছেন।
'গোল্ডেন ডোরস', 'লুসিড ড্রিম', 'মেমোরি অব দ্য আর্থ'_ এ চিত্রকর্মগুলো শিল্পপিপাসুদের নতুনত্বের সঙ্গে বিচিত্র শিল্পচিন্তার সন্ধান দিতে পারে। আর এ তিন শিল্পীর তিন ধরনের কাজকে একই প্রদর্শনীতে নতুন এক দৃষ্টি নিয়ে উপভোগ করবার সুযোগ তো থাকছেই। প্রদর্শনীতে তিন শিল্পীর ২৬টি ড্রইং এবং ১০টি স্থাপনাকর্মসহ মোট শিল্পকর্মের সংখ্যা ৩৬টি। প্রদর্শনী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঝালকাঠিতে পিপি হত্যা মামলা- জেএমবির পাঁচজনের ফাঁসির আদেশ
![]() |
| নিহত পিপি হায়দার হোসাইন |
হায়দার হোসাইন ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী হামলায় দুই বিচারক নিহত হওয়ার মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। ওই মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষ সাত জঙ্গির ফাঁসির রায় হয়েছিল।
হায়দার হোসাইনকে হত্যা মামলায় গতকাল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনার বেল্লাল হোসেন (পলাতক) ও আবু শাহাদাৎ মো. তানভীর ওরফে মেহেদী হাসান (কারাগারে), খুলনার মুরাদ হোসেন (কারাগারে), ঢাকার ছগির হোসেন (পলাতক) ও আমীর হোসেন (কারাগারে)। রায়ের নকল পাওয়ার সাত দিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে হায়দার হোসাইনের পরিবার। তাঁর ছেলে তারিক বিন হায়দার বলেন, ‘রায়ে আমার পরিবারের সবাই খুশি হয়েছি। সরকারের কাছে আমাদের দাবি, আমার বাবাকে যেখানে খুন করা হয়েছিল, সেখানে যেন একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়।’
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুরাদের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোশাররফ হোসেন জানান, তাঁর ছেলে খুলনা মজিদ মেমোরিয়াল কলেজের ছাত্র ছিল। সিআইডি তাকে গ্রেপ্তার করে জোর করে স্বীকারোক্তি আদায় করে। এ রায়ের বিরুদ্ধে আপিলের চেষ্টা করবেন তিনি।
২০০৭ সালের ১১ এপ্রিল জেএমবি ক্যাডারদের গুলিতে নিহত হন হায়দার হোসাইন। তিনি ২০০৫ সালে জেএমবির আত্মঘাতী হামলায় নিহত ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। দুই বিচারক হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম, জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমানসহ সাতজনের ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। মামলা পরিচালনার সময়ই হায়দার হোসাইনকে হত্যার হুমকি দিয়েছিল জেএমবি। শায়খ আবদুর রহমানসহ সাত জঙ্গির ফাঁসির আদেশ কার্যকর হয় ২০০৭ সালের ২১ মার্চ। এর ২০ দিন পর হায়দার হোসাইনকে গুলি করে হত্যা করে জেএমবির ক্যাডাররা।
এ ঘটনায় হায়দার হোসাইনের ছেলে তারিক বিন হায়দার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যার ঘটনায় সরাসরি জড়িত মুরাদ হোসেনকে খুলনার টুটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া মুরাদের স্বীকারোক্তি পর্যালোচনা করে গ্রেপ্তার করা হয় তানভীর ওরফে মেহেদী হাসান ও আমীর হোসেনকে। তিন বছর তদন্ত শেষে ২০১০ সালের ১৭ জানুয়ারি জেএমবির পাঁচ ক্যাডার বরগুনার বেল্লাল হোসেন ও তানভীর ওরফে মেহেদী হাসান, খুলনার মুরাদ হোসেন, ঢাকার ছগির হোসেন ও আমীর হোসেনকে দোষী সাব্যস্ত করে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
অভিযোগপত্র দাখিলের পর ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালত ২০১০ সালের ৩০ নভেম্বর মামলাটি বিচারের জন্য বরিশাল দ্রুত বিচার আদালতে পাঠান। ওই আদালত ১৩৫ কার্যদিবসে ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচার সম্পন্নের মেয়াদ শেষ হয়ে যায়। ২০১১ সালের ২৬ জুন দ্রুত বিচার আদালত মামলাটি ঝালকাঠির আদালতে ফেরত পাঠান। ২০১১ সালের ১২ জুলাই ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির পুনর্বিচার শুরু হয়। একই দিন মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এম আলম খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম লুৎফর রহমান ও পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী মনজুর হোসেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ -প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজাররিক
জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষায় জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজকে দায়িত্ব দিয়েছেন মহাসচিব বান কি মুন এবং তিনি তার ওপর অর্পিত দায়িত্বই পালন করছেন। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ও দেশটির ইতিবাচক উন্নয়নে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বহু ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। আমার মনে হয়, অবশ্যই আমরা বেশ কয়েকবার বলেছি যে, গত বছরের শুরু থেকে বাংলাদেশে যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
জাতিসংঘের ওই প্রেস ব্রিফিংয়ের বাংলাদেশ অংশটি এখানে তুলে দেয়া হলো:
Question: This is Mushfiqul Fazal. I would like to draw your attention to Bangladesh. As you know, Bangladesh is facing very crucial time. People are suffering a lot. And vehicles are burning in the street and the extra-judicial killing crossed the limit. And people are fighting for democracy and their voting rights. And I want to know what exactly [what the] United Nations [is] doing to restore democracy in Bangladesh to build a peaceful Bangladesh and to stability, because the last election was held in 2014, 5 January, and there was a one sided poll, and before the election the Assistant Secretary General Mr. [Oscar] Fernández-Taranco visited Bangladesh; but after any conclusion, he went back and there was a one-sided poll and 154 seats the Government won without any election. So, I want to know, the United Nations expressed concern… do you think is it sufficient to just express the concern or United Nations should do more to restoring democracy in Bangladesh and to hold free and fair and credible elections? Thank you very much.
Spokesman: Sure. As you rightly put it, the [former] Assistant Secretary General in charge of [Political Affairs] Oscar Fernández-Taranco has been tasked by the Secretary General to liaise with the Government and hes doing just that. The Secretary General is personally committed to the stability and positive development of Bangladesh. Bangladesh, as you know, is a critical partner of the United Nations in many areas. And obviously, I think, as we have said here a number of times, we are very much concerned about the violence and the loss of life thats occurred in Bangladesh since the beginning of last year.
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পৃথিবীর পথে বাংলা by রউফুল আলম
ডক্টরাল গবেষক, স্টকহোম
বিশ্ববিদ্যালয়, সুইডেন
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবাই অঙ্কে ভুল করছেন by মাসুদ মজুমদার
আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভেবেছেন, বিরোধী দলের অর্ধেককে জেলে রেখে, অর্ধেককে হত্যা করে গল্প সাজিয়ে কিস্তি মাত করে দেবেনÑ এ অঙ্ক শুধু ভুলই নয়, আত্মঘাতীও। মজলুম ও নির্দোষ মানুষের লাশ তার তিন পুরুষকে সরাসরি অনুপ্রাণিত করে যায়। তা ছাড়া যারা ভাবেনÑ জান বা প্রাণটা ছাড়া তাদের আর কিছুই হারানোর নেই। এরা মৃত্যুকে জয় করে ফেলে। খালেদা জিয়া বলেই দিয়েছেন, তিনি ভয় করেন না, জয়কে ছিনিয়ে আনতে যা করার তাই করবেন। ইতিহাস বলে, অবাঞ্ছিত ও গণবিচ্ছিন্ন বিদ্রোহ দমন করা যায়; কিন্তু আন্দোলন ঠেকানো যায় না। দেশে কোনো রাজনৈতিক শক্তি বিদ্রোহ করেনি। জনগণের পরিবর্তনের মানসিকতাই তার প্রমাণ। কারণ জনগণ ভোট দিতে পারেনি, বঞ্চিত হয়েছে। তারপর গণতান্ত্রিক অধিকার হারিয়ে বসেছে। এখন মৌলিক অধিকার ও নিরাপত্তা পাওয়ার অধিকারটুকু থেকেও বঞ্চিত। এই বঞ্চনাই বিরোধী দলের শক্তিকে অপ্রতিরোধ্য করে দিয়েছে। সরকার চেয়েছিল রাজনৈতিক সঙ্কট আড়াল করতে। এখন রাজনৈতিক সঙ্কট আরো বীভৎস রূপ নিয়ে সরকারের সামনে ভীতি হয়ে দাঁড়িয়েছে।
একই কারণে সরকার নৈতিকভাবে টিকে থাকার শক্তি হারিয়েছে। তাই অস্ত্রের ভাষায় অঙ্ক মিলানোর চেষ্টা করছে। এরা ধরেই নিয়েছেন একসময় অস্ত্রের মুখে জনশক্তি হারিয়ে বিরোধী দল খেই হারিয়ে ফেলবে। তারপর ঘরে ঢুকে যাবে। ঘরে বসে শোকের মাতম করে সময় পার করবে। আর সরকারি দল দাপুটে শাসনের ঘোড়ায় চড়ে জনগণকে খুশি করে নেবে। জনগণ বিচারবহির্ভূত হত্যার মিছিল, রক্তের দাগ, খুনের আহাজারি, বার্ন ইউনিটের রোনাজারি, অপহরণের সব শোক ভুলে যাবে। আসলে ভুলটা এ ধরনের স্থূল মূল্যায়নের কারণেই এক অতলস্পর্শী সঙ্কটের জন্ম দিয়ে চলেছে।
বাম জোটের ছোট দলের বড় নেতারা মনে করেন, নৌকায় থেকে যতটা কুড়ানো যায় সবটুকু লাভ। একই ধারার বুদ্ধিজীবীরা মনে করেন, এই সুযোগে জাতীয়তাবাদী ইসলামি শক্তি নিমূর্ল হয়ে গেলে তারা মাঠে এসে জনমতকে নিজেদের গোলায় তুলবেন। এই অঙ্কের ভুল তাদেরকে শুধু অস্তিত্বের সঙ্কটে ফেলছে না, বাংলার জমিনে তাদের রাজনীতিকে মৃত্যুর দুয়ারে তারা নিজেরাইপৌঁছে দিচ্ছেন।
তারা ভাবছেন সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ হয়ে গণতন্ত্র, আইনের শাসন, নিরপেক্ষ নির্বাচন ও মৌলিক অধিকার নিয়ে কথা বললে খালেদা জিয়া ও তার জোট লাভবান হয়ে যাচ্ছে। এই ভাবনা খালেদা জিয়ার একক অবস্থান আরো দৃঢ় করছে। একসময় টের পাবেন আসলে খালেদা জিয়া ও তার জোটের লাভালাভ এরা ঠেকাতে পারছেন না; বরং নিজেরা বর্ণচোরা ও অগণতান্ত্রিক শক্তি হয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারণেই রাজনীতির তৃতীয় শক্তি আজো অস্তিত্বহীন।
জাসদের কোনো কোনো নেতা যারা সরকারে আছেন, তারা ধরেই নিয়েছেনÑ এ নগদ পাওয়ার খেসারত আছে। কিন্তু এরা এ যাত্রা জিতে থাকতে চান। আগামী দিনের লড়াইয়ে হেরে যাবেন, এই মূল্যায়ন তাদেরও আছে।
এরশাদ-রওশন দু’নৌকায় পা দিতে গিয়ে আবার আনপ্রেডিক্টেবল ও স্খলিত রাজনীতির গন্ধ মাখলেন। অথচ ঋজু ভাষায় সত্যনিষ্ঠ হয়ে এককথায় থাকলে তারা ছাগলের তৃতীয় ছানা ও কোলবালিশ না হয়ে এবার অন্তত গণতান্ত্রিক শক্তির কাতারে উঠে যেতে পারতেন। তাতে ঝুঁকি ছিল। ক্ষতি ছিল না। অঙ্কটা এবারো জাতীয় পার্টি ভুল করে মেলাতে পারল না। জাতীয় পার্টি আবারো অবস্থান পরিবর্তন করবে। এই পরিবর্তন যেকোনো পরিবর্তনের রাজনীতির জন্য অনিবার্য। তাই জাতীয় পার্টির ভূমিকা আশু পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। কারো পরামর্শে রাজনৈতিক শত্রু ও বন্ধু নির্বাচন করা হয় না। একসময়ের শত্রু অন্য সময়ে মিত্র হয়ে যায়। জাসদ ও ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের সাথে এই রাজনীতি করার কথা ছিল না। কারণ তারা ঐতিহ্য ও ইতিহাসগতভাবে পরস্পরবিরোধী ছিল। এখন রাজনীতির স্বার্থে একসাথে খেলছে। তাই যারা খালেদা জিয়াকে জামায়াত ছাড়তে, আওয়ামী লীগকে এরশাদ ছাড়তে বলছেন তারাও অঙ্কে ভুল করছেন। কারণ এই সময়ে কেউ বন্ধু বদলাবে না; বরং ন্যূনতম ইস্যুতে বন্ধুর সংখ্যা বাড়ানোটাই স্বাভাবিক। তা ছাড়া যারা মধ্যস্থতা চান, সমাধান খোঁজেন; তারা পক্ষগুলোর শত্রু-মিত্রের ব্যাপারে শতভাগ নিরপেক্ষ না থাকলে তারা আম্পায়ার না হয়ে খেলোয়াড় হয়ে যাবেন।
অঙ্কের ভুল বিএনপিরও আছে। তারা আওয়ামী লীগের রাজনীতি ও কৌশল, বাম ঘরানার লোকেদের সতীত্বহীন অবস্থান, আদর্শিক বিচ্যুতির বিষয়টি বিবেচনায় নিয়েছেন বিলম্বে। তারা ক্ষমতার বেনিফিসিয়ারিদের মরণকামড়ের বিষয়টি আমলে নেননি। কায়েমী স্বার্থবাদীদের শ্রেণীচরিত্র তাদের মগজেই ছিল না। তা ছাড়া মিত্র বাড়ানোর ক্ষেত্রে তাদের হাতে থাকা শেষ স্পেসটুকুও দিতে পারতেন।
সরকার তাদের বিরুদ্ধে যে অস্ত্রগুলো ব্যবহার করছে, সেগুলোকে তারা অস্ত্র বিবেচনা করেননি। ভেবেছেন জনগণ গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার নিয়েই ভাববে, সরকারের ভোঁতা অস্ত্র আমলে নেবে না। জনগণকে যে সাময়িক বিভ্রান্ত করা সম্ভব হয়েছে, সেটা মেনে নেয়া ভালো। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিপ্লবের স্লোগান দিয়ে জাতীয়তাবাদী ইসলামি শক্তির বিরুদ্ধে প্রতিবিপ্লবের আওয়াজ তুলে থামেনি। তারা রীতিমতো প্রতিবিপ্লবী ধ্বংসের নামে যুদ্ধ করেছে। তখন বিএনপি বুঝতে চায়নিÑ মিত্রহীন করে একসময় খালেদা জিয়ার বিএনপির ওপর মরণকামড় হানবে। সরকার যখন আইন, বিচার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও ব্যবহারের জন্য সাজাচ্ছিলÑ তখনো বিএনপি কাক্সিত প্রতিক্রিয়া দেখায়নি। তাই শাহবাগ নাটক, তর্কিত বিচার। হেফাজতের ওপর হামলার মতো ইস্যুতেও বিএনপি জোট দৃঢ় অবস্থান নেয়নি।
সামনে সংলাপ নাটক মঞ্চায়নের উদ্যোগ চলছে। রাজনৈতিক সমঝোতা অবশ্যই হতে হবে। তবে অর্থহীন রাজনৈতিক আলাপচারিতার চেয়ে জনগণকে সাথে নিয়ে দৃঢ় থাকাটা কম গুরুত্বপূর্ণ নয়। সরকার আলোচনার অদৃশ্য ও দূরতম টোপ ফেললেও এসএসসি ও সমমানের পরীক্ষা এবং একুশের ঢাল এখনো হাতে রেখেছে। বার্ন ইউনিট ও পেট্রলবোমার বীভৎস কাহিনী, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের মতো নিষ্ঠুর বিষয়গুলোকে প্রচারণা ও প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করার সময় শেষ। জনগণ এখন সব কিছু ফকফকা দেখতে পাচ্ছে। কার দায় কতটুকু তা-ও দেখছে। মিডিয়ার অঙ্কের ভুলটা বড় মাপের। তারা জনগণের চাহিদা ভুলে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাদের সামনে মুখে মধু ও অন্তরে বিষ নিয়ে যে ভীতির গান শোনানো হয়েছে, সেটা তাদের আদর্শ বস্তুনিষ্ঠতা ও সত্যাসত্য ইমেজের টুঁটি চেপে ধরেছে। অথচ তারা টেরও পেলেন নাÑ যা গিলে যাচ্ছেন তা গণতন্ত্রের জন্য ও মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যার শামিল। এই অবিশ্বস্ত মিডিয়া যখন ক্ষমতার প্রশ্রয় থেকে বের হয়ে চোখ খুলে তাকাবে, তখন শুধু অন্ধকারই দেখবে না, তাদের সামগ্রিক পেশাদারিত্বের দৈন্য ও অস্তিত্বসঙ্কট দেখে আঁতকে উঠবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্ন ইউনিটে চিকিৎসা- মানুষ পোড়ানোর রাজনীতি নয়
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদিতে বিতাড়নের মধ্যে শ্রমিক আমদানির তোড়জোড়
ঢাকায় এখন সৌদি আরবে প্রবেশে তুলনামূলক দরিদ্র ও অনগ্রসর অংশের চাকরি প্রত্যাশীরা সঙ্গতকারণেই দীর্ঘ লাইন দিচ্ছেন। বিনা মূল্যের ফরম দুই থেকে ৫শ’ টাকা খরচ করেও অনেকে কিনছেন। অনেকে অনিচ্ছা সত্ত্বেও শুরুটাই করছেন অনিয়ম দিয়ে, তারা গোড়াতেই দালালদের খপ্পরে পড়ছেন। গতকালই আরব নিউজে খবর ছাপা হয়েছে, সৌদি থেকে ২৭ হাজার ইন্দোনেশীয়কে বহিষ্কার করা হচ্ছে। এর মধ্যে ৫ হাজার ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। বাকিরা এখন দেশে ফেরার পথে জেদ্দায় অপেক্ষমাণ রয়েছেন। তারা নির্ধারিত মেয়াদের বেশি সময় সৌদিতে অবস্থান করছিলেন।
উল্লেখ্য যে, ২০০৮ সালে বাংলাদেশের ওপর শ্রমিক প্রেরণে সৌদি প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সম্প্রতি তা প্রত্যাহার করে নেয়া হয়। বাংলাদেশ থেকে দুই লাখ দক্ষ শ্রমিক নেয়ার ঘোষণায় শ্রমবাজারে দীর্ঘ দিন পরে একটা সাড়া পড়ে গেছে। ২০০৮ সালের আগ পর্যন্ত গড়ে বছরে দেড় লাখ শ্রমিক যেত সৌদি আরবে। ২০০৫ সালের ১৬ই জানুয়ারি আরব টাইমসে ইমরান রহমানের রিপোর্ট মতে ২০০৩ সালে বাংলাদেশ ১ লাখ ৪৯ হাজার এবং ২০০৪ সালে ১ লাখ ৩০ হাজার শ্রমিক সৌদি আরবে রপ্তানি করেছিল।
শ্রমমন্ত্রী সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে পরররাষ্ট্র নীতির ইতিহাসে মাইলফলক বলে বর্ণনা করেন। তবে মাত্র কয়েক মাস আগেই প্রায় ৩০ হাজার বাংলাদেশী দেশে ফিরতে বাধ্য হন। গত বছর সৌদি আরব সরকার অবৈধ বিদেশী শ্রমিকদের ওপর ক্র্যাকডাউন চালিয়েছিল। ২০১৪ সালের ৩রা নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রায় দেড় লাখ বিদেশী শ্রমিককে বহিষ্কার করা হয়েছিল। সৌদি সরকার ঘোষিত ৭ মাস সময়ের অ্যামনেস্টির সুযোগ গ্রহণ করে ভারতের ১৪ লাখ এবং বাংলাদেশের সাড়ে ৭ লাখ অবৈধ শ্রমিক তাদের কাগজপত্র ঠিক করে নেয়ার সুযোগ পেয়েছিল। এই সাড়ে ৭ লাখের মধ্যে প্রায় ৪ লাখ পাসপোর্ট নবায়ন করে এবং অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে থাকা আরও সাড়ে ৩ লাখ বাংলাদেশী তাদের কাগজপত্র ঠিক করে নেন। কিন্তু বিতাড়নের চিত্রটিও ছিল ব্যাপক।
৯ই ডিসেম্বর ২০১৪ আরব নিউজে পিকে আবদুল গফুর লিখেছিলেন, সৌদি আরব থেকে অবৈধ হয়ে পড়া বিদেশী শ্রমিকদের তাদের নিজ নিজ দেশে রপ্তানি করতে বাদশাহ আজিজ বিমানবন্দর থেকে প্রতিদিন ২২টি ফ্লাইট ছেড়ে গেছে। অ্যামনেস্টি ঘোষণার পরে দুই লাখ স্বেচ্ছায় ও আরও প্রায় দেড় লাখ ইথিওপিও এবং ১ লাখ ৪১ হাজার ভারতীয় শ্রমিক সৌদি আরব ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এভাবে বিদেশী শ্রমিক বিতারণের মধ্য দিয়ে সৌদি আরব ৭শ’ কোটি ডলারের রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছিল। এ ধরনের পদক্ষেপে অত্যন্ত সন্তুষ্ট সৌদি প্রশাসন লোক নিয়োগে তাদের দেশ ও শ্রমবাজারের জন্য অধিকতর অনুকূল শর্ত সংবলিত নিয়মকানুন প্রবর্তন করতে সক্ষম হয়েছিল। আরব টাইমসের রিপোর্ট মতে সৌদি আরবের বেঁধে দেয়া যাবতীয় নতুন শর্তে বাংলাদেশ সরকার শ্রমিক প্রেরণে রাজি হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্কুলছাত্রীরা দিনের ৭ ঘণ্টাই মুঠোফোনে
About: ATM COX

চা খেতে খেতে খুনের খতিয়ান দেখেন ওবামা

দিল্লি বিধানসভায় বিরোধী দল নেই
স্ত্রীকে জড়িয়ে ধরে ধন্যবাদ
জানালেন কেজরিওয়াল
দিল্লির বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভালো ফলাফলের জন্য স্ত্রীকে জড়িয়ে ধন্যবাদ জানিয়েছেন এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি ভক্ত-সমর্থকদের সামনেই নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। ভারতের রাজস্ব খাতে চাকরির সুবাদে পরিচয় হয় সুনিতা এবং কেজরিওয়ালের। দলের সমর্থকদের উদ্দেশে স্ত্রী সম্পর্কে বলেন, ‘সব পরিস্থিতি ওর (সুনিতা) সহায়তা এবং বুদ্ধিদীপ্ত ও যুক্তিযুক্ত মতামত ছাড়া সফলতা অর্জন সম্ভব ছিল না।’ সুনিতা সম্পর্কে কেজরিওয়াল আরও বলেন, ‘সম্মুখে ও (সুনিতা) না এলেও, পেছন থেকে আমাকে সব সময় সহযোগিতা করেছে। সুনিতা পাশে না থাকলে আমার পক্ষে কিছুই অর্জন সম্ভব নয়।’ স্মৃতিচারণ করে কেজরিওয়াল বলেন, ‘হঠাৎ একদিন একাডেমিতে গিয়ে দরজায় নাড়া দিয়ে সুনিতাকে প্রস্তাব করেছিলাম এবং সেও আমাকে হ্যাঁ বলেছিল।’ কেজরিওয়াল ও সুনিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এছাড়া কেজরিওয়ালের পরিবারে তার ছোট এক বোন এবং ভাই রয়েছে। আইআরএস কর্মকর্তা হিসেবে সুনিতা সরকারি একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। ওই ফ্ল্যাটেই মা-বাবাকে নিয়ে থাকেন দিল্লির হবু মুখ্যমন্ত্রী।
আন্দোলনের কথা ভুলে যাবেন
না : আন্না হাজারে
দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী আন্না হাজারে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন তিনি। দুর্নীতিবিরোধী আন্দোলনের সহযাত্রী কেজরিওয়ালকে শুভ কামনা জানিয়ে আন্না বলেন, ‘মুখ্যমন্ত্রী হওয়ার পর আন্দোলন সংগ্রামকে ভুলে যাবেন না।’ দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দিয়েই কেজরিওয়াল মানুষের আস্থা অর্জন করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। আন্না আরও বলেন, ‘আমি ওনাকে অনুরোধ জানাবো আগের মতো ভুল এবার আর করবেন না।’
মহারাষ্ট্রে নিজের গ্রাম রেলেগাঁ সিদ্ধিতে বসে তিনি আরও বলেন, ‘দিল্লি বিধানসভা ভোটে বিজেপির এই হার আসলে নরেন্দ্র মোদির হার।’ মোদির সমালোচনা করলেও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদিকে আড়াল করলেন আন্না। কিরণও দুর্নীতিবিরোধী আন্দোলনে আন্না ও কেজরিওয়ালের সঙ্গী ছিলেন। এদিকে এএপির জয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক টুইটে বলেছেন, ‘ঔদ্ধত্য ও বিদ্বেষমূলক আচরণের যোগ্য জবাব পেল বিজেপি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের জন্য স্কটল্যান্ডের সতর্ক সংকেত
সংক্ষিপ্ত স্কোর
ভারত ও আফগানিস্তান
ভারত ৩৬৪/৫, ৫০ ওভারে
(রোহিত শর্মা ১৫০, রায়না ৭৫, রাহানে ৮৮*, জাদেজা ১১*।
হামিদ হাসান ১/৪৯, মোহাম্মদ নবী ১/৬২, দৌলত জাদরান ১/৬৬,
শাপুর জাদরান ১/৫৮)।
আফগানিস্তান ২১১/৮,
৫০ ওভারে (উসমান গনি ৪০, নওরোজ মঙ্গল ৬৬,
আজগর ২০, আফসার ২৪*।
মোহিত শর্মা ২/৪০,
জাদেজা ২/৩৮)।
ফল : ভারত ১৫৩ রানে জয়ী।
স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড
স্কটল্যান্ড ২৯৬/৬, ৫০
ওভারে (ম্যাকলিওড ৪১,
মাচান ১০৩, মমসেন ৫৬,
বেরিংটন ৫২। সরেনসেন ৩/৫৫,
ক্রিস ইয়ং ২/৩০)।
আয়ারল্যান্ড ১১৭, ২৭ ওভারে (পোর্টারফিল্ড ২৩, স্টার্লিং ৩৭, উইলসন ১৫। ইভান্স ৪/১৭, মাজিদ হক ৩/৯, ডেভি ২/৩৬)।
ফল : স্কটল্যান্ড ১৭৯ রানে জয়ী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশ শান্ত হলে ঢাকার বাইরে শুটিং করব
**সংসার ও অভিনয় নিয়ে ব্যস্ত আছি। সঙ্গে নাচের অনুশীলনও চালিয়ে যাচ্ছি। আমার মেয়ের পরীক্ষা ছিল তার জন্য বেশকিছু দিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম।
*থাইল্যান্ডে ধারণকৃত নাটকটির শুটিং কি শেষ?
**‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিক নাটকটি ৫২ পর্বের। সম্পূর্ণ শুটিং হবে থাইল্যান্ডে। আর মাত্র দুই-তিন দিন শুটিং করলে শেষ হয়ে যাবে। কিন্তু দেশের যে অবস্থা তাতে একটু দেরিতে শুটিং করা হবে।
*ঢাকার বাইরে শুটিং করছেন?
**না, কীভাবে শুটিং করব? দেশের যে রাজনৈতিক অস্থির অবস্থা। চারদিকে জ্বালাও-পোড়াও। এর মধ্যে ঢাকার বাইরে শুটিং করতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। অল্পকিছু কাজ করছি ঢাকার ভেতরে। অস্থির পরিবেশ শান্ত হলে ঢাকার বাইরে শুটিং করব।
*অন্যান্য ব্যস্ততা...
**প্রচার হচ্ছে ও অপেক্ষায় আছে ধারাবাহিক নাটক বাতিঘর, চোরকাটা, দ্য এ টিম, এই শহরের গল্প। এছাড়া নতুন ধারাবাহিক ‘কাছাকাছি’ নাটকের শুটিং শুরু করব শিগগিরই।
*বিশ্ব ভালোবাসা দিবসে কি নাটক থাকছে?
**কোনো নাটক করিনি। নিজের বেশ কিছু ব্যক্তিগত কারণে ভালোবাসা দিবসের কাজ করতে পারিনি। য় বিএম ইমরান
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কপোতাক্ষ নদ দখল করে ভবন নির্মাণ
ভবনটি নির্মাণ করছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বেনেপাড়ার আলা উদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তি। তিনি পেশায় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ওই জায়গায় বালু ফেলা হয়। ১৫ থেকে ২০ দিন আগে সেখানে ভবন নির্মাণের কাজ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, কোটচাঁদপুর শহরের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। এই নদের উত্তরে কোটচাঁদপুর আর দক্ষিণে মহেশপুর উপজেলা। মহেশপুরের সীমানায় আলামপুর সেতুঘাটের পূর্ব দিকে ভবন নির্মাণ করা হচ্ছে। আলা উদ্দিন চার কক্ষের ঘর তৈরি করছেন। ইতিমধ্যে ইটের গাঁথুনি তিন ফুট উচ্চতায় উঠেছে।
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ প্রস্থে ২৪০ ফুট। ভবনটি ওই ২৪০ ফুটের মধ্যেই নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে আলা উদ্দিন বলেন, স্থানটি দেখলে নদের মধ্যে মনে হতে পারে। আসলে এটি ব্যক্তিমালিকানার জায়গা। মহেশপুরের আলামপুর গ্রামের কামরুজ্জামানের কাছ থেকে তিনি ১০ শতক জমি কিনেছেন। ওই জমিতেই ঘর বানাচ্ছেন।
আলা উদ্দিন নদের জায়গা দখল করেননি দাবি করে কামরুজ্জামান বলেন, জায়গাটি তাঁর মালিকানাধীন ছিল। ১৮৩ নম্বর আলামপুর মৌজার ৭১৭ নম্বর দাগের জমি এটি।
আজমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আক্কাচ আলী বলেন, বিষয়টি তিনি জানতেন না। দ্রুত খোঁজ নিয়ে দেখবেন। কাউকে নদ দখল করতে দেওয়া হবে না।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা খাতুন বলেন, বিষয়টি জানা নেই। দ্রুত খোঁজ নেওয়া হবে। কেউ নদ দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
About: dainik saikat xyz
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগ্রহ গল্প-উপন্যাসে by ফররুখ মাহমুদ
সৈয়দ ওয়ালীউলাহ্ পুরস্কার ঘোষণা: প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ’১৪ লাভ করেছেন কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান এবং লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল। আগামী ২৮শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।
নতুন বই: অমর একুশে গ্রন্থমেলার ১১তম দিনে গতকাল নতুন বই এসেছে ১০৭টি। ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নতুন বইয়ের মধ্যে গল্প ২২, উপন্যাস ১৬, প্রবন্ধ ৭, ইতিহাস ২, রাজনীতি ২, কবিতা ২০, স্বাস্থ্য ১, গবেষণা ২, ছড়া ৩, জীবনী ১, অনুবাদ ১, মুক্তিযুদ্ধ ৩, বিজ্ঞান ৩, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ২৩টি। নতুন বইয়ের মধ্যে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে জাকির আবু জাফরের কাব্যগ্রন্থ ‘ব্যক্তিগত জোছনার বিজ্ঞাপন’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এ ছাড়া সময় থেকে আবদুল্লাহ আবু সায়ীদের ‘ওড়াউড়ির দিন, দ্বিতীয় খ-: ইংল্যান্ড’ মিজান পাবলিশার্স থেকে এস এম মুকুলের ‘সামাজিক পুঁজি, সামাজিক উদ্যোগ ও সমবায় আন্দোলন’, অ্যাডর্ন থেকে ‘উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস’ তালহা বিন জসিমের ‘ধুলোপায়ে হাঁটছি অনন্তকাল’ প্রভৃতি।
মূলমঞ্চের আয়োজন: বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের নব্বইতম জন্মবর্ষ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ। আলোচনায় অংশ নেন অধ্যাপক এম এম আকাশ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার ও সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ। আলোচকরা বলেন, জাতির কঠিনতম সময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দীন শক্ত করে হাল না ধরলে মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকার গঠন করা সহজ হতো না। তার দূরদর্শী সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পথ কুসুমাস্তীর্ণ হয়েছিল।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আবৃত্তি সংগঠন ‘ক’জনা’ মো. সুলতান হোসেনের পরিচালনায় ‘মাটির সুর সংগীত পরিষদের পরিবেশনা। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফরিদা ফারভীন, আকরামুল ইসলাম, সেলিম চৌধুরী, বদিয়ার রহমান, আবদুল লতিফ সাঁই, শফিউল আলম রাজা, শিপ্রা ঘোষ ও জসীমউদ্দীন সজল।
আজকের অনুষ্ঠান: আজ বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শিশুসংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের নব্বইতম জন্মবর্ষ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন। আলোচনায় অংশ নেবেন মাহবুব তালুকদার, আলী ইমাম, লুৎফর রহমান রিটন ও প্রত্যয়। সভাপতিত্ব করবেন শিল্পী হাশেম খান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 12
(50)
- সহিংসতা দমনে প্রয়োজনে এনকাউন্টার: শেখ সেলিম
- দমবন্ধ অবস্থা থেকে মুক্তি চায় মানুষ by মীর আব্দুল ...
- খালেদা অভুক্ত -বিএনপির অভিযোগ
- মায়া-হরিণ by নির্মলেন্দু গুণ
- খবরে 'খবর' হোক by মাহফুজুর রহমান মানিক
- ‘বিএনপি-জামায়াত বিনা কারণে মানুষ মারছে’ -প্রধানমন্...
- এবার ভারত জয়ের স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালের
- দিল্লি জয়ী ৬ নারী
- শিক্ষা কার্যক্রম ধ্বংস করবেন না by ওয়ালিদ বিন বকুল
- মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ভোটাধিকার রহিত
- সৌদি আরবে যেতে নাম নিবন্ধনের জন্য ভিড়
- শিল্পের ত্রিমুখী বর্তমান by শুদ্ধ বন্দ্যোপাধ্যায়
- ঝালকাঠিতে পিপি হত্যা মামলা- জেএমবির পাঁচজনের ফাঁসি...
- বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিস...
- পৃথিবীর পথে বাংলা by রউফুল আলম
- সবাই অঙ্কে ভুল করছেন by মাসুদ মজুমদার
- বার্ন ইউনিটে চিকিৎসা- মানুষ পোড়ানোর রাজনীতি নয়
- সৌদিতে বিতাড়নের মধ্যে শ্রমিক আমদানির তোড়জোড়
- স্কুলছাত্রীরা দিনের ৭ ঘণ্টাই মুঠোফোনে
- চা খেতে খেতে খুনের খতিয়ান দেখেন ওবামা
- দিল্লি বিধানসভায় বিরোধী দল নেই
- বাংলাদেশের জন্য স্কটল্যান্ডের সতর্ক সংকেত
- দেশ শান্ত হলে ঢাকার বাইরে শুটিং করব
- কপোতাক্ষ নদ দখল করে ভবন নির্মাণ
- আগ্রহ গল্প-উপন্যাসে by ফররুখ মাহমুদ
- নেপথ্যে দায়িত্বে অবহেলা ও জনবল সংকট! -ওসমানীতে তদন...
- দেশ ও জনতা কি শুধু হেরেই যাবে? by অধ্যাপক এ কে এম ...
- ভাগ্য বিড়ম্বিত পাকুন্দিয়ার আমেনা by মানিক আহমেদ
- স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ ঘিরে রহস্য by রুদ্র মিজান
- ওসমানীতে পরের রাতেও অঘটন by ওয়েছ খছরু
- জাতীয় সংলাপ ও জাতীয় সনদ by মুহাম্মদ জাহাঙ্গীর
- সাগর-রুনি হত্যাকাণ্ড- ১০ই মার্চের মধ্যে খুনিদের গ্...
- পরিস্থিতির কারণে এনকাউন্টার
- সংকটের সমাধান বল প্রয়োগে নয় by মামুন আহমেদ
- জনপ্রত্যাশা সামলাতে পারবেন কেজরিওয়াল? by শুভম ঘোষ
- সীমাহীন ক্ষমতার রাশ টানবে কে? by মশিউল আলম
- বিপর্যস্ত পর্যটন খাত
- এ দৃশ্য শুধু অবাঞ্ছিত নয়, মর্মান্তিকও by মিনা ফারাহ
- কিউবার পর ইরান : আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হবে? b...
- হাসপাতালে এক দিনে ৩২ জনের মৃত্যু- অবহেলা করা হলে ব...
- সংলাপের উদ্যোক্তাদের বিতর্কিত করার কৌশল- এ পথ সমস্...
- ‘আমিও নাই তুমিও নাই’ by চৌধুরী মুমতাজ আহমদ
- গণতান্ত্রিক অধিকারের সুযোগে অরাজকতা সৃষ্টি নয় by জ...
- সহিংস রাজনীতি, উত্তরণের উপায় by গোলাম মোহাম্মদ ক...
- সাধারণ এক মানুষের অসাধারণ বিজয় by সুভাষ সাহা ও নুর...
- সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ-উৎকণ্ঠায়- দ্রুত...
- আন্তর্জাতিক আইনে সন্ত্রাসবাদীদের বিচার হবে : প্রধা...
- রাজনৈতিক অস্থিরতায় বন্ধ ৩৬ হাজার পোলট্রি খামার- অব...
- আর কত পুড়ে মরা মানুষ চাই? by ড. নূরজাহান সরকার
- স্মরণ : সাহিত্যিক ও গবেষক আতোয়ার রহমান by আহমদ-উজ-...
-
▼
Feb 12
(50)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...