Monday, January 24, 2011

ইজতেমা বিশ্বমানবতার কল্যাণ ও শান্তির প্রেরণা -আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুরু থেকে বিশ্ব ইজতেমা একবারেই অনুষ্ঠিত হলেও এবার ৪৫তম ইজতেমা প্রথমবারের মতো দুই পর্বে হচ্ছে। প্রথম পর্বে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে দেশের ৩৩ জেলার মুসল্লিদের সঙ্গে বিদেশ থেকে আসা মুসল্লিসহ কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লি সমবেত হন ইজতেমা ময়দানে। পবিত্র হজের পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এই ইজতেমা। আখেরি মোনাজাতে বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও ইসলামধর্মের মূল আদর্শ বজায় রাখতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন সমবেত মুসল্লিরা।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আগে থেকেই সেখানে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি বাড়তে শুরু করে। প্রথম দিন ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিন জুমার নামাজ পড়তে সেখানে আশপাশ এলাকা থেকে বহু মুসল্লি যোগ দেওয়ায় ইজতেমা প্রাঙ্গণ কানায় কানায় ভরে গেলে মূল ময়দান ছাড়িয়ে আশপাশ এলাকায় বিস্তৃত হয় জামাত। নামাজ শেষে তাঁদের অনেকে ফিরে এলেও আজ আখেরি মোনাজাত উপলক্ষে সারা দেশ থেকে আরও অনেকে এই সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে ২৮ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। বাকি জেলাগুলোর মুসল্লিরা এ পর্বে ইজতেমায় সমবেত হবেন।
১৯৬৬ সালে তুরাগ নদের তীরে ইজতেমা স্থানান্তরিত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে এই সমাবেশে দেশ-বিদেশের মুসলমানদের অংশগ্রহণ এবং এর আকার বৃদ্ধি ইসলামের বিশ্বভ্রাতৃত্বের অনন্য দিকটি তুলে ধরছে। এবার ইজতেমার প্রথম দিনে ৯৫টি দেশ থেকে যোগ দিয়েছেন নয় হাজার মুসল্লি। অন্যবারের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। বোঝা যায়, বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ইজতেমার গুরুত্ব বাড়ছে। অনেক আলেমও এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তাঁদের বয়ানে তাঁরা ইসলামের প্রকৃত মর্মবাণী ও মানবিক আদর্শের দিকগুলো তুলে ধরেছেন।
তুরাগ নদের তীরে এই ইজতেমায় প্রতিবছর এত মানুষের সমাবেশ ঘটে যে স্বাভাবিক কারণেই সমাবেশস্থলে মুসল্লিদের কিছু সমস্যা ও দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এবারও এ ধরনের কিছু সমস্যা লক্ষ করা গেছে। পর্যাপ্ত খাওয়ার পানি, পয়োনিষ্কাশন বা খাবারের আয়োজনের ক্ষেত্রে সমস্যা লক্ষ করা গেছে। ভবিষ্যতে এর আয়তন আরও বাড়লেও মুসল্লিরা যাতে খুব একটা কষ্টে না পড়েন, সে জন্য ইজতেমার ব্যবস্থাপনা আরও উন্নত করার দিকে নজর দেওয়া উচিত।
আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো মুসলমান সৃষ্টিকর্তার কাছে বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করবেন এবং অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য প্রার্থনা করবেন। বিশ্ব ইজতেমার এই সমাবেশ মানবতার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় আমাদের প্রেরণা জোগাবে সেটাই প্রত্যাশা।

মোবাইল ফোনসেট গিলেছে কুমির

ইউক্রেনের একটি অ্যাকুয়ারিয়ামের কুমির মুঠোফোন গিলে ফেলেছে। গত মাসে দিনিপ্রোপেত্রোভস্ক শহরে এ ঘটনা ঘটে। ১৪ বছর বয়সী কুমিরটি মুঠোফোন গিলে ফেলার পর থেকে খাবার খাচ্ছে না। এতে অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। সেখানকার প্রধান পশুচিকিৎসক ওলেকসান্ডর শুশলেঙ্কো বলেন, শিগগিরই কুমিরটির এক্স-রে করা হবে।

ওবামার মুখোশধারী ডাকাতকে খুঁজছে অস্ট্রীয় পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোশ পরে ব্যাংক ডাকাতি করা এক বন্দুকধারীকে খুঁজছে অস্ট্রীয় পুলিশ। রাবারের মুখোশ পরিহিত ওই বন্দুকধারী গত বৃহস্পতিবার রাতে দেশটির আপার অস্ট্রিয়া প্রদেশের হ্যান্ডেনবার্গ শহরের রিভার ইন এলাকায় একটি ব্যাংকে ডাকাতি করে। পুলিশ জানিয়েছে, ওই ডাকাত স্থানীয় ভাষায় কথা বলছিল। এ নিয়ে সে ষষ্ঠবারের মতো ওই এলাকায় ডাকাতি করল।দিনের কার্যক্রম শেষ হওয়ার আগমুহূর্তে ওবামার মুখোশধারী ওই ব্যক্তি কালো রঙের ব্যাগ কাঁধে নিয়ে এবং একটি পিস্তল হাতে ব্যাংকে ঢোকে।আপার অস্ট্রিয়া পুলিশের মুখপাত্র মার্ক মিতলোহনার বলেন, স্থানীয় ভাষায় কথা বলা ওই ব্যক্তি ইন রিভার বা বেভারিয়া এলাকা থেকে আসতে পারে। অস্ট্রিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রোনে ডট এটি জানিয়েছে, মনে হচ্ছে, সে ১০ হাজার ইউরো ডাকাতি করেছে। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে সে মারিয়া স্কমলন এলাকায় সর্বোচ্চ ৪০ হাজার ইউরো ডাকাতি করে।
ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মাথায় টুপি ও ওবামার মুখোশ পরে ওই ব্যক্তি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাংকের এক কর্মকর্তার দিকে পিস্তল তাক করছে।

ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই মালয়েশিয়ার জাহাজ উদ্ধার

মালয়েশিয়ার নৌবাহিনী ছিনতাইয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সোমালীয় জলদস্যুদের কাছ থেকে তাদের একটি জাহাজ উদ্ধার করেছে। জাহাজটি এক কোটি ডলার সমমূল্যের তেল বহন করছিল। মালয়েশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সোমালীয় জলদস্যুরা গত বৃহস্পতিবার রাতে গালফ অব এডেনে তেলবাহী এমটি বানগা লুরেল নামের মালয়েশিয়ার মালিকানাধীন জাহাজটি ছিনতাই করে। এ সময় নাবিকেরা একটি সুরক্ষিত কক্ষে আশ্রয় নেন এবং সেখান থেকে নৌবাহিনীকে সংকেত পাঠান।
গত শুক্রবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে সোমালীয় জলদস্যুদের কাছ থেকে জাহাজটি উদ্ধার করা হয়। এ অভিযানে তিন জলদস্যু নিহত হয়েছে। এ ছাড়া সাতজনকে আটক করা হয়েছে। ২৩ নাবিকের সবাই অক্ষত রয়েছেন।
উদ্ধার অভিযানের সময় নৌবাহিনীর সঙ্গে জলদস্যুদের ব্যাপক গুলি বিনিময় হয়। আটক জলদস্যুদের মালয়েশিয়ায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

যুক্তরাষ্ট্রে ডাক স্থগিত করেছে কিউবা

যুক্তরাষ্ট্রে সব ধরনের ডাক সরবরাহ স্থগিত করেছে কিউবা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।
গত বছর ইয়েমেন থেকে ডাকযোগে বিস্ফোরকদ্রব্য পাঠানোর চেষ্টার পর যুক্তরাষ্ট্র নিরাপত্তাব্যবস্থা কঠোর করেছে। কিউবার ডাক বিভাগ জানায়, গত কয়েক মাসে প্রচুর চিঠি সে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। এতে অনেক ব্যয় হয়েছে তাদের। এ কারণে যুক্তরাষ্ট্রে ডাক সরবরাহ স্থগিত করতে তারা বাধ্য হয়েছে।

ভোটের পর রাজনীতি ছাড়বেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ঘানুচি

নির্বাচনের পর রাজনীতি থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচি। গত সপ্তাহে প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর পতনের পর নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচি বলেন, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যেই তিনি সরে যাবেন। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এখনো নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি।
বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। বিক্ষোভকারীরা বলছেন, বেন আলীর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তিরই সরে যাওয়া উচিত।
ঘানুচি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত শুক্রবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে সরে যাবেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, অন্তর্বর্তী মন্ত্রিসভা ‘সব গণতন্ত্রবিরোধী’ আইন বাতিল করবে।
ঘানুচি বলেন, বেন আলীর অধীনে ‘অন্য সব তিউনিসীয়র মতো তিনিও আতঙ্কিত’ ছিলেন। গত ডিসেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটিতে কমপক্ষে ৭৪ ব্যক্তি নিহত হয়।
এদিকে গত শুক্রবার নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিউনিসের কুদস মসজিদের ইমাম নিহত ব্যক্তি ও গণতন্ত্রের জন্য দোয়া করেন। প্রধানমন্ত্রী ঘানুচি বেন আলীর আরসিডি দল থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ‘সৎ লোক’ দরকার। তবে ঘানুচি বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য অভিজ্ঞ রাজনীতিকের প্রয়োজন।
ইসলামপন্থীদের উত্থানের সম্ভাবনা: দীর্ঘ ২৩ বছর পর বেন আলীর পতনে তিউনিসীয়রা উৎসবে মেতে উঠলেও এ মুক্তির ওপর নতুন আশঙ্কা রেখাপাত করছে। আশঙ্কাটি হলো—ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের সম্ভাবনা ও মানবাধিকারের ওপর তার প্রভাব। প্রধানমন্ত্রী ঘানুচি নতুন নির্বাচনের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তাঁরা কার হাতে পড়তে যাচ্ছেন—এ ব্যাপারে অনিশ্চিত সেখানকার জনগণ।
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিজেকে প্রাচীর হিসেবে উপস্থাপন করেছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর সরকার। ইসলামি মৌলবাদীরা তাঁর নির্মম শাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে এখন ধর্মীয় দলগুলো বলছে, নতুন রাজনৈতিক পটভূমিতে তাদেরও ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।
বেন আলীর শাসনামলে ইসলামপন্থী সংগঠন এন্নাহদাকে নিষিদ্ধ করা হয়েছিল। লন্ডনে নির্বাসিত হয়েছিলেন সংগঠনটির নেতা রশিদ ঘানুচি। সংগঠনটির সদস্যরা এখন তিউনিসের কেন্দ্রস্থলে প্রতিদিনের বিক্ষোভে অংশ নিচ্ছেন। দলটি এখন বৈধতা পাওয়ার চেষ্টা করছে।
হামিদা রাইদি বলেন, একটি দমনমূলক সরকারের বিনিময়ে তাঁরা অপর একটি দমনমূলক সরকার চান না। ইসলামপন্থী দলগুলো যখন রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করে, তখন তারা কী করে, তা তাঁরা দেখেছেন। তিউনিসিয়ার জন্য এটা খারাপ হতে পারে, বিশেষ করে, নারীদের জন্য এটা খারাপ হবে। এদিকে এন্নাহদার কর্মকর্তা হামিদ জেবালি ইসলামপন্থীদের সম্পর্কে ভ্রান্ত ভাবমূর্তি তুলে ধরার জন্য পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইসলামপন্থীদের উত্থান ঘটছে—এ কথা বলার মাধ্যমে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে ইউরোপ ও আমেরিকার সংবাদপত্র এবং টেলিভিশনগুলো। হামিদ জেবালি বলেন, ‘কিন্তু আমরা তালেবান, আল-কায়েদা কিংবা আহমাদিনেজাদ নই।

গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট পোর্তিওর বিচার শুরু

অর্থ আত্মসাতের অভিযোগে গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট আলফনসো পোর্তিওর বিচার শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা তহবিলের মাধ্যমে দেড় কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আছে।
পোর্তিওকে গত শুক্রবার গুয়াতেমালা সিটির ফৌজদারি বিচারক মোরেলিয়া রিওসের আদালতে হাজির করা হয়। একই অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এডুয়ার্ডো আরেভালো এবং সাবেক অর্থমন্ত্রী ম্যানুয়েল মাজাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।আইনজীবীরা জানিয়েছেন, পোর্তিও প্রায় দেড় কোটি মার্কিন ডলার সরকারি অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠান। এরপর তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা ওই অর্থ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে পোর্তিওর ব্যক্তিগত হিসেবে পাঠিয়ে দেন।
আইনজীবীরা আরও জানান, বিচারের জন্য প্রায় ৭০০ নথিপত্র আদালতে হাজির করা হয়েছে এবং ৩৬ জন সাক্ষীকে তলব করা হয়েছে।পোর্তিও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত গুয়াতেমালার প্রেসিডেন্ট ছিলেন। এরপর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও না পাওয়ায় ২০০৫ সালে তিনি দেশ ছেড়ে মেক্সিকো পালিয়ে যান। পরে ২০০৮ সালে তাঁকে গুয়াতেমালা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় মেক্সিকো।
বিচারের আইনগত প্রক্রিয়া নিয়ে পোর্তিওর আইনজীবী একের পর এক আপত্তি তোলায় বিচার বারবার পিছিয়ে গেছে।

দুঃখ প্রকাশ করলেন দুভালিয়ের

হাইতির সাবেক একনায়ক জ্যাঁ-ক্লদ দুভালিয়ের তাঁর অতীত কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁর শাসনামলে নির্যাতিত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেছেন, তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করতে চান।
২৫ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আসার পর প্রকাশ্যে দেওয়া প্রথম বিবৃতিতে ‘বেবি ডক’ নামে পরিচিত দুভালিয়ের গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মূলত ফরাসি ভাষায় কথা বলেন দুভালিয়ের। সংবাদ সম্মেলনে ফরাসি ও স্প্যানিশ ভাষা মিলিয়ে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘আমার শাসনামলে নিগৃহীত ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশের এই সুযোগ কাজে লাগাতে চাই।’ ওই সময় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেন সাবেক এই একনায়ক।
রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় নীল রঙের স্যুট পরিহিত দুভালিয়েরকে বিমর্ষ লাগছিল।
অনেকে আশঙ্কা করছিলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশে ফিরে এসেছেন পুনরায় ক্ষমতা পাওয়ার আশায়। ২৫ বছর দেশ শাসনের পর ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হলে দুভালিয়েরের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনা হয়।

ম্যানইউ-আর্সেনাল লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ছিল ফেবারিটদের রাত। রাতটি ছিল দিমিতার বারবেতভ, রবিন ফন পারসি আর তোরেসেরও। পার্সি, বারবেতভ করেছেন হ্যাটট্রিক। তোরেস করেছেন দুই গোল। বারবেতভের হ্যাটট্রিকের সঙ্গে গিগস ও নানির গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ গোলে হারিয়েছে বার্মিংহামকে। পার্সির হ্যাটট্রিকে উইগানের বিপক্ষে আর্সেনাল পেয়েছে ৩-০ গোলের জয়। পেনাল্টি মিস না করলে পার্সি গোল পেতে পারতেন আরও একটি। ফার্নান্দো তোরেসের জোড়া গোলে লিগে টানা তিন হারের পর কাল ওলভারহ্যাম্পটনের বিপক্ষে লিভারপুল জিতেছে ৩-০ গোলে। এই জয়ে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ম্যান সিটিকে টপকে দুই নম্বরে আর্সেনাল। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিভারপুল দশে।

অস্ট্রেলিয়াকে পেয়ে বসেছে ইনজুরি

ঝঞ্ঝাবিক্ষুব্ধ কয়েকটা মাস শেষে অবশেষে একটু থিতু হতে পেরেছিলেন নাথান হরিজ। নির্বাচক-টিম ম্যানেজমেন্টের আস্থা ফিরে পাওয়াতেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন। কিন্তু এবার বাদ সাধল ভাগ্য। প্রত্যাবর্তন ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেলেন। গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় নড়ে গেছে হরিজের। তাঁর জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে আজ ও আগামী ওয়ানডের দলে জায়গা পেয়েছেন জেভিয়ার ডোহার্টি। হরিজের দুর্ভাগ্য আরও লম্বা হলে সুপ্রসন্ন হবে ডোহার্টির ভাগ্য, ঢুকে যেতে পারেন বিশ্বকাপ দলেও!
পরশুর ম্যাচে চোট পেয়ে মাঠছাড়া আরেকজন—শন টেইট। তবে এই ফাস্ট বোলারের আঘাতটা তেমন গুরুতর নয়। আজই খেলার সম্ভাবনা আছে তাঁর, না হলে পরের ম্যাচটা নিশ্চিতভাবেই খেলবেন। তবে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা আরও বাড়িয়েছেন মিচেল জনসন। গলার সংক্রমণে আজ খেলতে পারছেন না বাঁহাতি পেসার। বিশ্বকাপ স্কোয়াডে না-থাকা পিটার সিডলকে তাই তাঁর বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। রিকি পন্টিং, মাইক হাসি নেই আগে থেকেই। চোট পেলেন হরিজ-টেইটও। সব মিলিয়ে প্রস্তুতি সিরিজটা একরকম অভিশাপই হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য।

মোহামেডানের হতাশার ‘দুই’

দরজার সামনে ক্ষুব্ধ সমর্থকদের দীর্ঘ সারি। মোহামেডানের খেলোয়াড়েরা তার কেবলই আগে ড্রেসিংরুমে ঢুকে পড়েছেন। এক সমর্থক জোর করে দরজা খুলে শুরু করল গালাগালি। টানা দুই ম্যাচে মোহামেডানের পরাজয় ‘মেনে নিতে না পেরে’ই এমন একটা দৃশ্যের জন্ম দিল ওই সমর্থক।
কিন্তু এটাই বাস্তবতা, বাংলাদেশ লিগে হ্যাটট্রিক রানার্সআপরা আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হারের ধাক্কা সামলে উঠতে পারেনি। উল্টো কাল হেরেছে ব্রাদার্সের কাছে (০-২)। এর আগে পরপর দুই পরাজয় নিয়ে সাদা-কালোরা (কাল অবশ্য খেলেছে সবুজ জার্সি পরে) মাঠ ছেড়েছে কিনা, গবেষণার বিষয়। তবে সাম্প্রতিক সময়ে এমন অসহায় অবস্থায় মোহামেডানকে কেউ দেখেনি। খর্বশক্তির দলের পক্ষে মোহামেডানের চিরন্তন রূপে দেখা দেওয়াও কঠিন।
অখ্যাত তরুণদের নিয়ে গড়া হয়েছে যে দল, প্রথম তিন ম্যাচে জয়ই তাদের বড় সাফল্য বলে বিবেচিত হতে পারে। কিন্তু এখন আর টানা জিতে যাওয়ার দল মোহামেডান নয়, সেই সত্যটাই বেরিয়ে পড়ল। প্রথম গোল খাওয়ার ঠিক আগে স্ট্রাইকার রিদন ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মেরে ব্রাদার্সের প্রথম জয়ের পথটা সহজ করে দিলেন। রিদনের ওই মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট। ওটা গোল হলে গল্পটা অন্য রকমও হতে পারত।
এমনিতেই ফেডারেশন কাপে দারুণ খেলা ব্রাদার্সের সময়টা ভালো যাচ্ছিল না। চার ম্যাচে তিন ড্র আর এক পরাজয় নিয়ে কাল খেলতে নামা গোপীবাগের দলটির কাছে আশীর্বাদ হয়ে এল ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটনের ফর্মে ফেরা। এই তরুণই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। দুটি গোলেরই উৎস তিনি। এলোমেলো মোহামেডান রক্ষণ গোল করাতে সাহায্য করেছে এভারটনকে।
প্রথম গোলটা করিয়েছেন স্বদেশি ড্যানিলোকে দিয়ে। ৫০ মিনিটে এভারটনের মাপা ফ্রি-কিক ড্যানিলোর হেডে মোহামেডানের জালে। বাংলাদেশ লিগে কালই প্রথম খেলতে নামা মোহামেডানের ঘানাইয়ান গোলরক্ষক মোহাম্মেদ আল হাসান বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৮৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে এভারটনের বক্সের ফেলা বল গড়ানো শটে জালে পাঠান মাত্রই বদলি হিসেবে মাঠে নামা তরু।
এতেই বৃথা হয়ে গেল মোহামেডানের সব লড়াই। নাম ছাড়া মোহামেডানের খেলায় তেমন ধার ছিল না। জয়ের জন্য খুনে মানসিকতা না থাকলে একটা দল জেতেই বা কী করে! এমেকার মতো স্ট্রাইকারকে অনায়াসে আটকে ফেলেছেন ইউসুফের মতো ডিফেন্ডার। তিনটি পাস ঠিকভাবে খেলতে পারেনি মোহামেডান। অভাব ছিল দলীয় সমন্বয়ের।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম আর কী বলবেন, গোল মিসকেই দায়ী করলেন পরাজয়ের কারণ হিসেবে, ‘সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়ে জিতে গেছে।’ ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল বললেন, ‘প্রয়োজনীয় এই জয়ে দলীয় সংহতি বাড়বে এবং আশা করি, সামনের দিকে জয়যাত্রা অব্যাহত থাকবে আমাদের।’
পাঁচ ম্যাচে মোহামেডানের পয়েন্ট থাকল ৯-ই। ব্রাদার্সের ৬। আবাহনীর ১০। এক ম্যাচ কম খেলে শেখ রাসলের ১০, মুক্তিযোদ্ধা ৯, শেখ জামাল ৫।
ব্রাদার্স: মিতুল, অপু, ইউসুফ, ড্যানিলো (কবির), আশরাফুল, লিটন (তপু), ইমরোজ, আজুবুজু, ফয়সাল (তরু), এভারটন, রিচার্ড।
মোহামেডান: মোহাম্মেদ, আরাফাত রনি, লিটন, আমানি, শরিফ, আনোয়ার (রনি ইসলাম), রিদন (শরিফুল), ইসমাইল, ইয়াসিন (সোহেল), রমজান, এমেকা।

এশিয়ান কাপের সেমিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়া

মেসোপটেমিয়ার সিংহ’ ইরাকিদের মাঠে হারাবার কিছু ছিল না। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন হলেও কেবল মনোবল দিয়ে আর কতক্ষণ লড়াই করা যায়। যুদ্ধবিধ্বস্ত ও রাজনৈতিক সমস্যাসঙ্কুল দেশটি তাও শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ঠেকিয়ে রাখল ম্যাচের ১১৭ মিনিট পর্যন্ত। কিন্তু ইরাকিদের সব আশার গুড়ে বালি দিয়ে হ্যারি কিউয়েলসের হেড টানা দ্বিতীয়বারের মতো ইরাকের এশিয়ান কাপ শিরোপা হাতে নেওয়ার সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে।
ইরাকের জার্মান কোচ উলফগ্যাঙ্গ সিদকা নিজেও বলেছেন, ‘এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। ছেলেরা কঠোর লড়াই করেছে। অতিরিক্ত সময়ে বরং আমরাই অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছি। কিন্তু এমন ম্যাচে একটি হেড কিংবা গোলমুখে একটি চমত্কার আক্রমণই সবকিছু বদলে দিতে পারে। অস্ট্রেলিয়া প্রাপ্ত সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে।’
এদিকে গতকাল দিনের অপর কোয়ার্টার ফাইনালটিও গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সে ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনাল স্পট নিশ্চিত করেছে বিশ্বকাপে এশিয়ার হয়ে সবচেয়ে বেশিবার প্রতিনিধিত্বকারী দক্ষিণ কোরিয়া। ইয়ূন বিট গংয়ের অতিরিক্ত সময়ের গোল ইরানের স্বপ্নভঙ্গ করে। দ্য এফসি ডট কম।

ব্যাটিং দৈন্যের মধ্যে ভারতের সিরিজ জয়ের আশা

ব্যাটিংটাই ভারতকে ভোগাচ্ছে সবচেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ২-২-এ সমতা থাকলেও, এতে ভারতীয় ব্যাটসম্যানদের কৃতিত্ব বলতে কিছুই নেই। ভারত যে দুটি ম্যাচ জিতেছে, তাতে বোলারদের অবদানই সবচেয়ে বেশি। দুটি নাটকীয় জয় পেলেও, ব্যাটিং দৈন্যের কারণে মনের খচখচানিটা একদমই দূর হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও দারুণ অস্বস্তিতে তিনি। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষবারের মতো একটি সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এর পরের ২০টি ওয়ানডেতে তাঁর ইনিংস বলতে কেবল গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ ও ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭। তাঁর নিজের ভালো ইনিংস বলতে এই তিনটিই। নিজের ব্যাটিং ফর্মের ব্যাপারটিও মাথায় ভালোভাবেই রয়েছে ভারত অধিনায়কের। তবে, অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাই ভাবাচ্ছে তাঁকে সবচেয়ে বেশি।
‘আমাদের ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না। ব্যাটিং দৈন্য শুধরে নেওয়ার চেষ্টার কোনো ত্রুটি করছি না আমরা। কিন্তু কেন যেন কিছুতেই কিছু হচ্ছে না’—ধোনির সরল স্বীকারোক্তি। তবে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ধোনি। সোজা-সাপ্টাই তিনি বলেছেন, ‘কোহলি ছাড়া আর কাউকেই মনে করতে পারছি না।’
আজ সেঞ্চুরিয়ানে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে বিরাট কোহলিই আপাতত ভারতের ভরসা। সাম্প্রতিককালে ভারতের ব্যাটিং এতটা দুর্বল অবস্থায় ধরা পড়েনি। ধোনি জানিয়েছেন, বিদেশের মাটিতে অচেনা পরিবেশের কারণেই ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে। খেলাটা দেশে হলে অনায়াসে ৩০০-৩৫০ রান হতো। শেষ ম্যাচ নিয়ে আলদা করে নতুন কিছু বলেননি ধোনি। তবে গত্বাঁধা কয়েকটি বুলিই আওড়েছেন, ‘আমরা আশাবাদী। চেষ্টা থাকবে শেষ ম্যাচ জিতে সিরিজটা স্মরণীয় করে রাখতে।’ আপতত, ধোনিদের চেষ্টার খবরই হতে পারে ভারতীয় সমর্থকদের আশার উপকরণ।

লন্ডন পুলিশ জলকামানও নিল না by আতাউস সামাদ

ব্রিটিশরা ২০০ বছর ধরে এ দক্ষিণ এশিয়া উপমহাদেশ দখলে রেখে শাসন করেছে। তারা তাদের এ রাজ্যের নাম দিয়েছিল 'ডমিনিয়ন অব ইন্ডিয়া'। ভারত রাজ্যে আমরা ছিলাম ব্রিটিশ রাজার প্রজা (subject)। সেই রাজা আর তাঁর প্রতিভূদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, পেয়েছি ও নিয়েছি বলে থাকি। যেমন_এ মুহূর্তে বাংলাদেশে যে ধরনের সরকারব্যবস্থা চলছে, সেই সংসদীয় পদ্ধতির সরকার ব্রিটেনে চলছে কয়েক শ বছর ধরে

রাষ্ট্রের চ্যালেঞ্জ ও যুদ্ধাপরাধী বিচারের দায়বদ্ধতা by হারুন হাবীব

স্বাধীনতার প্রায় চার দশক পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের হাতে জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসের আরেক নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে। এ উন্মোচন শুরু হয়েছে ২৫ মার্চ ২০১০ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীন যুদ্ধাপরাধীদের বিচারে বহুল প্রতীক্ষিত