Wednesday, January 2, 2019
২০১৮ যেমন কাটলো বিশ্বের

বৈঠক করেছেন দুই কোরিয়ার নেতা। যৌনতা বিরোধী আন্দোলন মি-টু ব্যাপক বিস্তার লাভ করে। এতে কুপোকাত হয়েছেন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাতিল করেছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি। এ বছরেই হত্যা করা হয়েছে সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগিকে। সর্বশেষ ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে প্রাণঘাতী সুনামি। আর ব্রেক্সিট ইস্যুতে পুরোটা বছর কন্টকময় পথে হেঁটেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ সময়ে তার মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সহ প্রথম সারির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী। ব্রেক্সিট ইস্যুতে তার বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা ভোট। তাতে উৎরে গেছেন তেরেসা মে।
শি জিনপিং আজীবন প্রেসিডেন্ট
২০১৮ সালের মার্চে পার্লামেন্টের শতভাগ ভোট পেয়ে চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন শি জিনপিং। ৬৪ বছর বয়সী এ নেতা ২০১৩ সালে পাঁচ বছর মেয়াদে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি পুনঃনির্বাচিত হওয়ায় পার্লামেন্ট সদস্যরা অনির্দিষ্টকালের জন্য তাকে প্রেসিডেন্ট হিসেবে রাখার পক্ষে ভোট দেন। এতে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা পান শি জিনপিং।
চতুর্থ দফায় প্রেসিডেন্ট পুতিন
বিরোধীদের দমনপীড়নের মাধ্যমে চতুর্থ দফায় নিজের ক্ষমতা ধরে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বছরের মার্চের নির্বাচনে ছয় বছরের জন্য তিনি আবারো ক্ষমতায় আসেন। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত তিনি রাশিয়া শাসন করবেন। গত দুই দশক ধরে ক্ষমতায় থাকা পুতিন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের সংবিধানে অবশ্যই পরিবর্তন আনবেন বলে ধারণা বিশ্লেষকদের। প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন পুতিন। তবে ওই নির্বাচনকে পাতানো বলে আখ্যা দেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এসব সমালোচনার মধ্যেও ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নিজের অবস্থান অনেকটাই দৃঢ় করতে সক্ষম হন এই নেতা।
ট্রামপ-কিমের ঐতিহাসিক করমর্দন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপ এবং উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের মধ্যকার উত্তপ্ত সমপর্ক নিয়ে বিশ্ববাসী অবগত। পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে শুরু করে পরসপরকে ব্যক্তিগত আক্রমণও করতেন তারা। সমপর্কে এই তিক্ততা থাকা সত্ত্বেও পরবর্তীতে সিঙ্গাপুরে ঐতিহাসিক সম্মেলনে সাক্ষাৎ করেন এই দুই নেতা। সেটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। সে সময় তাদের করমর্দন বিশ্বব্যাপী আলোচনার ইস্যু হয়ে ওঠে। তাদের মধ্যকার ওই বৈঠক সফলভাবে আনুষ্ঠিত করার পেছনে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে ট্রামপ ও কিম। এর পরিবর্তে উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার বিষয়ে সহমত প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এছাড়াও সম্মেলনে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে বলেও ঘোষণা আসে। এর মধ্য দিয়ে দুই কোরিয়ার মধ্যকার চলমান ৭০ বছরের পারসপারিক দ্বন্দ্বের অবসান ঘটে।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি মে মাসে বাতিলের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপ। ২০১৫ সালের ওই চুক্তিতে নিজেদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম বন্ধ করার চুক্তিতে স্বাক্ষর করে ইরান। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রামপ চুক্তিটিকে বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেন। ক্ষমতায় এলে তিনি এই চুক্তি বাতিল করবেন বলেও প্রতিশ্রুতি দেন সে সময়। এরই সূত্র ধরে এ বছর তিনি বলেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা অব্যাহত রাখে, তাহলে আগের থেকেও বেশি মূল্য দিতে হবে দেশটিকে। এ ছাড়াও ইরানের ওপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যকার সমপর্কে চিড় ধরে।
ব্রেক্সিট ইস্যু
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র থেকে বৃটেনকে প্রত্যাহারের চুক্তিটিই ব্রেক্সিট চুক্তি। ১৪ই নভেম্বর বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে ও তার মন্ত্রিপরিষদ এই চুক্তিটি অনুমোদন দেয়। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দীর্ঘ ১৯ মাস কড়া দরকষাকষির পর তেরেসা মে’র এই চুক্তিটি আলোর মুখ দেখে। তবে এ নিয়ে নিজ দেশের কিছু সংখ্যক নেতার কাছে তেরেসা মে সমালোচিত হন। এমনকি ক্ষমতা হারাতেও বসেছিলেন তিনি। তবে আস্থা ভোটে অল্পের জন্য বেঁচে যান। সব ঠিক থাকলে নতুন বছরের ১৯শে মার্চ ব্রেক্সিট চুক্তিটি কার্যকর হতে পারে।
ফ্রান্সের ইয়োলো ভেস্ট আন্দোলন
ফ্রান্সের ইয়োলো ভেস্ট আন্দোলনের সূত্রপাত হয় জ্বালানি শুল্ক বৃদ্ধির প্রতিবাদে। এই আন্দোলনের জের ধরে পরবর্তীতে আন্দোলনকারীরা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের বিরুদ্ধে অবস্থান নেন। শুরুতে আন্দোলনকারীরা শুধু শনিবারে এ আন্দোলন করতেন। কয়েক সপ্তাহব্যাপী চলা এ আন্দোলনে প্যারিস এবং প্যারিসের বাইরে বেশ কয়েকজন নিহত এবং কমপক্ষে ৩০০ জন আহত হন। শুধু প্যারিসেই ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। তীব্র এ আন্দোলনের মুখে হার মানেন প্রেসিডেন্ট ম্যাক্রোন। তিনি জ্বালানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেন। ফ্রান্সের স্বল্প আয়ের মানুষদের জন্য জরুরিভিত্তিক একটি সহযোগিতামূলক প্যাকেজের অনুমোদন দেন তিনি।
জামাল খাসোগি হত্যাকাণ্ড
২রা অক্টোবর তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঘটে মর্মান্তিক এবং বিশ্বব্যাপী সামালচিত ও নিন্দিত হত্যাকাণ্ড। সৌদি আরবের সাংবাদিক, ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট এবং সৌদি সরকারের সমালোচক জামাল খাসোগিকে সৌদি কনস্যুলেট ভবনের মধ্যেই মর্মান্তিকভাবে হত্যা করা হয়। এ হত্যার পেছনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করা হয় তুরস্কের পক্ষ থেকে। অভিযোগের সত্যতাও পাওয়া যায় সিআইএ-এর তদন্ত প্রতিবেদনে। এ হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয় সৌদি রাজ পরিবার। সরব ছিল সারা বিশ্বের মিডিয়াগুলো। তবে আন্তর্জাতিক মহলের অভিযোগ থাকলেও সৌদি আরবের পক্ষ থেকে খাসোগি হত্যায় ক্রাউন প্রিন্সের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়। এদিকে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে মুখে কুলুপ আঁটতে দেখা যায় সৌদি আরবের মিত্র যুক্তরাষ্টকে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে এমন ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেই অনেকটা দায় সারে ট্রামপ প্রশাসন। অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদি আরব তার দেশের কয়েকজন ব্যক্তিকে আটক করে তাদের বিচারের মুখোমুখি করছে।
শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট
অক্টোবরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপর মাহিন্দ রাজাপাকসেকে তার স্থলাভিষিক্ত করেন। এদিকে বিক্রমাসিংহ তার পদ থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। এতে করে দেশটিতে চরম রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। তবে শ্রীলঙ্কার আদালত এবং পার্লামেন্ট সিরিসেনার ওই সিদ্ধান্তকে বেআইনি বলার পর বিক্রমাসিংহকে অপসারণের পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী পদে বিক্রমাসিংহকে পুনর্বহাল করতে বাধ্য হন প্রেসিডেন্ট মাইথ্রিপালা এবং এরপর আন্দোলনের সমাপ্তি ঘটে।
ইন্দোনেশিয়ার প্রাণঘাতী সুনামি
সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকমেপ কমপক্ষে ১২০০ জনের মৃত্যু হয়। সে সময় সমুদ্রের ২০ ফুট উঁচু ঢেউয়ে বিজ্ঞানীরাও বিস্মিত হয়েছিলেন। এরপরও ২৩শে ডিসেম্বর আরেক দফা ভূমিকম্প হয়। এতে কয়েক শত মানুষের মৃত্যু হয়। অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
কিউবার সংবিধান পরিবর্তন
শেষ পর্যন্ত সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ন রেখে নতুন একটি সংবিধানের সংশোধিত খসড়া অনুমোদন করেছে কিউবার পার্লামেন্ট। সর্বসম্মতিক্রমে এটি পার্লামেন্টে অনুমোদিত হয়। সোভিয়েত আমলে প্রণয়ন করা কিউবার আগের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধানে ব্যক্তিগত সমপত্তির বৈধতা দিয়েছে দেশটি। একই সঙ্গে দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে উচ্চগতি সমপন্ন মোবাইল ইন্টারনেট।
এ বছরের জুলাইয়ে প্রকাশিত প্রথম খসড়ায় লক্ষ্য হিসেবে ‘সাম্যবাদের পথে যাত্রা’ অংশ বাদ দেয়া হলেও সংশোধিত খসড়ায় সংবিধানের এ অনুচ্ছেদটুকু রাখা হয়েছে। বলা হয়েছে, কিউবার এ পরিবর্তন আসলে সত্যিকারের কমিউনিস্ট রাষ্ট্র গঠনের লক্ষ্যেই করা হচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচনকে স্বীকৃতি না দিতে ড. কামালের আহ্বান

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ড. কামাল বলেন, প্রহসনের এ নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলনই ঘটেনি। এটিকে সরকারের একটি ‘পাতানো নির্বাচন’ বলে দাবি করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ’ এ নির্বাচনকে বৈধতা দিয়ে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আমি আশা করি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এ ‘ভোট ডাকাতি’র নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না।
ড. কামাল হোসেন বলেন, আমরা ৩০ ডিসেম্বরই পাতানো এ নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন করে তফসিল ঘোষণা ও পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। ঐক্যফ্রন্টের অন্য নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে নতুন করে নির্বাচন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ড. কামাল হোসেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘আরব দেশগুলোর মিত্র ইসরাইল’

বলসোরানোর অভিষেক অনুষ্ঠানের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমেপওর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করার হুমকি উত্তর কোরিয়ার

সে অনুসারে গত বছর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসেছে উত্তর কোরিয়া। দু’দেশের সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্কে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। গতকাল রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত ৩০ মিনিটের বক্তৃতায় উত্তর কোরীয় নেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি গোটা বিশ্বের সামনে করা তাদের অঙ্গীকার রক্ষা না করে, আমাদের দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগ অব্যাহত রাখে, তাহলে আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য নতুন চিন্তা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ আর ওয়াশিংটন ইতিবাচক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং তাদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরো জোরদার করবে বলেও জানান কিম জং উন। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া নতুন চিন্তা বলতে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করার দিকেই ইঙ্গিত দিয়েছেন। পিয়ংইয়ং এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। যদি এতে কাজ না হয়, তাহলে তারা আবারো পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে। বর্তমানে দেশটি পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের বিভিন্ন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। এ বিষয়ে কিম জং বলেন, উত্তর কোরিয়া ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি, ব্যবহার বা বিস্তার না করার অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নে কঠোর পদক্ষেপও নেয়া হয়েছে। প্রয়োজনে যেকোনো সময় আবারো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানান কিম জং উন। তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো সময় আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বসতে প্রস্তুত। এ ছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায় সাধুবাদ জানায় এমন যেকোনো পদক্ষেপ গ্রহণে উত্তর কোরিয়া তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বক্তৃতার প্রায় ২০ মিনিট কিম জং উন দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান নিয়ে কথা বলেন। তিনি জানান, নতুন বছরে তার সরকার জনগণের জীবনের উন্নয়নকে অগ্রাধিকার দেবে। একই সঙ্গে জ্বালানি স্বল্পতা কাটিয়ে উঠতেও ত্বরিত পদক্ষেপ নেয়া হবে। দক্ষিণ কোরিয়া ইস্যুতে তিনি বলেন, সিউলকে অবশ্যই বিদেশি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ করতে হবে। এসব মহড়াকে তিনি ‘উত্তেজনার উৎস’ আখ্যা দেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাশার আসাদ চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন: দ্যা গার্ডিয়ান
![]() |
| সমাবেশে জনতার উদ্দেশে হাত নাড়ছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এরশাদের অবর্তমানে কাদের চেয়ারম্যান: জাপা সরকারে না বিরোধী দলে সিদ্ধান্ত আজ

জাপা সরকারি নাকি বিরোধী দলে জানা যাবে আজ
জাতীয় পার্টি (জাপা) সরকারি দলে থাকবে নাকি বিরোধী দলে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। দুপুরে পার্টির বনানী অফিসে অনুষ্ঠিত পার্টির নব-নির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে যৌথ সভায় এ বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। এরপরে মহাজোটের সঙ্গেও এ নিয়ে চূড়ান্ত আলোচনা করবে জাপা।
গতকাল জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় এক আলোচনা সভায় মহাসচিব মশিউর রহামান রাঙ্গা এসব কথা জানান। তিনি বলেন, মহাজোটের সঙ্গে আলোচনা করে এবং প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবো আমরা বিরোধী দলে যাব নাকি মহাজোটেই থাকবো। তবে সংবিধান অনুযায়ী জাপার বিরোধী দল হতে কোনো সমস্যা নেই।
রাঙ্গা বলেন, আমরা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নই। আমাদের যা পাওয়ার কথা ছিলো তা পাইনি। আমাদের মহাজোট থেকে প্রথমে ২৯টি আসন দেয়া হয়েছিলো, সেখান থেকে ২৪টি করা হয়েছে। এখানে আমরা ২২টিতে জয়ী হয়েছি। রাঙ্গা আরও বলেন, নির্বাচনে আমাদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। অনেক জায়গায় এজেন্টও থাকতে দেয়া হয়নি। তবুও বলবো, নির্বাচন সুষ্ঠু হয়েছে। রাজনীতিতে যে আমাদের ভুল-ত্রুটি হয়নি তা বলার কোনো সুযোগ নেই। এখন আমাদের মহিলা এমপি হিসেবে বঞ্চিতদের জন্য কিছু করা যায় কি না সে চেষ্টা করবো।
জাপা মহাসচিব বলেন, আমাদের চেয়ারম্যানকে ভুল বোঝা এবং তাকে ভুল বোঝানো নেতা-কর্মীদের বিচার করা উচিত। তাহলে আগামী দিনে দল টিকে থাকবে। আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে রাজনীতির মাঠে থাকতে হবে। রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না।
নির্বাচনের প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, বিএনপি’র মতো আমাদের উপর মামলা-হামলা না হলেও জাপার অনেক নেতা-কর্মী নিগৃহীত হয়েছে। অনেক জায়গাতে তারা (বিএনপি কর্মীরা) এত বেশি নিগৃহীত হয়েছে, এত বেশি মামলা, তাদের উপর হয়েছে, সে পরিমাণ আমাদের উপর হয় নাই। সুতরাং আমরা বিরোধিতা করবো, গণতান্ত্রিকভাবে শালীনতার ভেতরে বিরোধিতা করতে চাই। আমরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামা, গাড়ি ঘোড়া ভাঙচুর করা, দোকানপাট লুট করা এটা আমরা করতে চাই না।
অনুষ্ঠানে জাপার উন্মুক্ত আসনের কয়েকজন প্রার্থী তাদের উপর হামলা, নির্যাতন ও লাঞ্ছিত হওয়ার বিবরণ তুলে ধরেন। এ সময় জাপা মহাসিচব তাদের খবরাখবর নেয়ার চেষ্টা করার আশ্বাস দেন।
জাপার দপ্তর সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জীবনে প্রথম হার দেখলেন অলি আহমদ by ইব্রাহিম খলিল

এমনকি পাশের চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনে প্রার্থী হয়েও জয়ী হন তিনি।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, এটা কোনো নির্বাচন নয়। এটা প্রহসনের নির্বাচন। সরকার, সিইসি ও প্রশাসনের লোকজন মিলে পরিকল্পিতভাবে রাতের আঁধারে ভোট নিয়ে নিয়েছে। নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছে তারা। এমন জালিয়াতি ও ভোট ডাকাতির নির্বাচন আমার রাজনৈতিক জীবনে আমি কখনও দেখিনি।
এতে আমরা বিস্মিত ও হতভম্ব।
চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাহাড়তলী আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, জীবনে এত নির্বাচন করেছি। কখনও জামানত হারানোর মতো হয়নি। এই সরকার পরিকল্পিতভাবে শুধু ভোট ডাকাতি করেছে তাই নয়; জামানত কেড়ে নেয়ার মতো একটি চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। জামানত কেড়ে নিয়েও সরকার মোটা অঙ্কের অর্থ ছিনতাই করেছে। যা অবশ্যই বিস্ময়ের ব্যাপার।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এলডিপির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি নুরুল আলম বলেন, এ আসনে বিগত সবক’টি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও আমি কখনো জামানত হারাইনি। এই নির্বাচনে আমি ভোট পেয়েছি মাত্র ৬,০৬৫। যা অবিশ্বাস্য ও হাস্যকর। এ নির্বাচন আমরা মানি না।
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন বলেন, ২০১৪ সালে বিএনপির প্রার্থী হিসেবে ৫৬,১৭৯ ভোট পেয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। কিন্তু এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোট পেয়েছি মাত্র ৩,৯৯১ ভোট। যা সত্যিই অবাক করার মতো।
চট্টগ্রাম-৬ রাউজান আসনে ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন সিকদার বলেন, ওয়ার্ডভিত্তিক সভা করলেও রাউজানে বিএনপির ৪-৫ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটে। সেখানে আমি ভোট পেয়েছি মাত্র ২৩০৭। অথচ এই রাউজান আসন বিএনপির ভোট ব্যাংক।
এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম বলেন, এটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এ ধরনের জালিয়াতি আর কখনো দেখিনি। আওয়ামী লীগের লোকজন রাতে ভোট নিয়ে বাক্সে ভরেছে। দিনের বেলায় আমার এজেন্টদের বের করে দিয়ে কারচুপি করেছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এমপিদের শপথ কাল দোটানায় বিরোধীরা: মন্ত্রীদের শপথ হতে পারে রোববার

তারা শপথ না নিলে এই আসনগুলোতে নতুন নির্বাচন হতে পারে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন নতুন এমপিদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ হবে। সংসদের আইন শাখার কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। গতকাল সারা দিন শপথ কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকারে প্রকাশের পর পরই নতুন এমপিদের ফোন করতে শুরু করবে জাতীয় সংসদ সচিবালয়। ওইভাবে প্রস্তুতি নেয়া আছে। এদিকে নতুন মন্ত্রিসভার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে এনেছে। নতুন মন্ত্রিসভার আগমন ও পুরনো মন্ত্রিসভার বিদায় কিভাবে হবে তাও চূড়ান্ত করে ফেলেছে তারা।
এজন্য আলাদা আলাদা দুটি গেজেট নোটিফিকেশন জারি করা হবে। নতুন মন্ত্রিসভায় স্থান প্রাপ্তদের জন্য একটি গেজেট এবং পুরনো মন্ত্রিসভা বাতিল করার জন্য আলাদা আরেকটি গেজেট হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের পর ৮ই জানুয়ারি বুধবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ১২ই জানুয়ারি রোববার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। ওই বিষয়টি মাথায় রেখে ৬ই জানুয়ারি রোববার মন্ত্রিসভার শপথের বিষয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অনেকেই। তাই নিজের এলাকার নেতাকর্মীরা তাদের এমপি মন্ত্রিসভায় স্থান পাবেন বলে প্রত্যাশা করছেন। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কদর হঠাৎ করেই বেড়ে গেছে। বিভিন্ন সংসদীয় আসনের এমপিদের শুভানুধ্যায়ীরা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কিনা তার খোঁজ রাখছেন। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যদের ব্যক্তিগত স্টাফরা মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ খবর রাখছেন। নতুন গঠিত মন্ত্রিসভায় তারা থাকছেন কিনা এনিয়েও চিন্তিত তারা। গতকাল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দেখা যায়, মিষ্টিমুখের ধুম লেগেছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তর থেকে ফুল নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাছে আসেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গেল মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা টেনশনে আছেন। নিজের মন্ত্রিত্ব থাকছে কিনা তা বিভিন্ন মাধ্যমে খোঁজ নেয়ার চেষ্টা করছেন তারা। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন মন্ত্রিসভা শপথের আগে এ বিষয়ে জানা সম্ভব নয়। তাই ৬ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, নতুন মন্ত্রিসভা হবে নতুন পুরনো সদস্যদের মিশেলে। এক্ষেত্রে কেউ কেউ বাদ পড়বেন। যোগ হবে নতুন মুখ। যোগ্য এবং দক্ষদের নিয়ে গঠিত হবে এবারের মন্ত্রিসভা।
একাদশ সংসদের এমপিদের গেজেট প্রকাশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বিকালেই বিজি প্রেসে গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আশা করছি বুধবারের মধ্যে হাতে পৌঁছাবে। এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, নাম, ঠিকানাসহ নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে সম্ভব না হলে বুধবার গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিনদিনের মধ্যে গেজেট প্রকাশের পর ৯ই জানুয়ারি নির্বাচিতদের শপথ পড়ানো হয়। গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় ২৯৯ সংসদীয় আসনের ভোটগ্রহণ। গাইবান্ধা-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট হবে ২৭শে জানুয়ারি। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সেখানে পুনঃনির্বাচনের পর ফল ঘোষণা করা হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশেদ খান মেননের শপথ স্থগিত চেয়ে রিট

গতকাল ওই সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
এতে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, চার কমিশনার, আইন সচিব, রিটার্নিং কর্মকর্তা ঢাকার বিভাগীয় কমিশনার ও সংসদ সদস্য রাশেদ খান মেননকে।
রিট আবেদনে যুক্তি হিসেবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (গ) ধারা উল্লেখ করে বলা হয়েছে ‘কোনো ব্যক্তি লাভজনক পদে থেকে নির্বাচনের অযোগ্য হবেন।’ সংসদ সদস্য পদ লাভজনক বিধায় রাশেদ খান মেনন নির্বাচনের অযোগ্য। একইসঙ্গে বলা হয়েছে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে প্রার্থী হয়ে আওয়ামী লীগ সভাপতির ছবি ব্যবহার করেছেন এবং নিজ দলের হাতুড়ি প্রতীক বাদ দিয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর লঙ্ঘন হয়েছে। এতে রাশেদ খান মেননের শপথ ও প্রজ্ঞাপন স্থগিত করে রিট আবেদনকারীকে বিজয়ী ঘোষণার নির্দেশনার আর্জি রয়েছে।
ইউনুস আলী আকন্দ মানবজমিনকে বলেন, এ রিট আবেদনটি জনস্বার্থে করা হয়নি। এটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোটে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পান ৩৮ হাজার ৭১৭ ভোট। ইউনুস আলী আকন্দ জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হয়ে লড়েন নির্বাচনে।
একই রিট আবেদনকারী গত ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান সদস্যদের দিয়ে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। তিনদিন পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের শুনানির জন্য অবকাশের পরে আসতে বলেন। ওই রিটে ওয়ার্কার্স পার্টির সভাপতি হয়েও রাশেদ খান মেননের নৌকা প্রতীকের ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছিল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিম তীরে বাড়ছে হামাসের সমর্থন; উদ্বেগে ইসরাইল
![]() |
| হামাস সমর্থকদের বিক্ষোভ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা ছিল আলোচিত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- মাদক দ্রব্য ইয়াবা, কোকেন, হেরোইন ও প্যাথেড্রিন জাতীয় মাদকের ব্যবহার, পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড বিধান রেখে বিদায়ী বছর ২০১৮তে আইন পাস করা হয়। ক্ষেত্র বিশেষে মাদকের পরিমাণ ২৫ গ্রাম বা তার বেশি হলেই একই সাজার আওতায় পড়বে। গত ২৭শে ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সঠিকভাবে কার্যকর করতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল করা সহজ হবে।
এদিকে, সুন্দরবনের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১২ সালে উপকূলীয় এলাকায় বনদস্যু, জলদস্যুদের দমনের জন্য র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। তারপর থেকে বেগবান হয় সুন্দরবনে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব এ পর্যন্ত ২২৩টি সফল অভিযানে ৫০৭ জলদস্যু ও বনদস্যু গ্রেপ্তার, ১ হাজার ৫৫৬টি অস্ত্র এবং ৩৩ হাজার ৩২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ১৩৫ জন জলদস্যু ও বনদস্যু র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সম্মতিতে ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় র্যাবের পক্ষ থেকে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলদস্যুদের বিনাশর্তে আত্মসমর্পণের বিষয়ে ২০১৬ সাল থেকে সরকার বিশেষ দৃষ্টি দেয়। যার ফলশ্রুতিতে গেল ২০১৮ সালের ১লা নভেম্বর সর্বশেষ ৬টি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র্যাবের তথ্য অনুযায়ী, সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ২০১৬ সাল থেকে ২০১৮ সালের ১লা নভেম্বর পর্যন্ত ৩২টি বাহিনীর ৩২৮ জন জলদস্যু ও বনদস্যু আত্মসমর্পণ করেছে। এরা সরকারের কাছে ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার ৫০৪ রাউন্ড গুলি জমা দিয়েছে। তাছাড়া আবার যেন জলদস্যু ও বনদস্যুর অধ্যায় ফিরে না আসে সে জন্য সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে র্যাব ফোর্সেস টহল নজরদারি ও অভিযান অব্যাহত রাখাসহ সুন্দরবন অভ্যন্তরে ৪টি র্যাব ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
January
(487)
-
▼
Jan 02
(11)
- ২০১৮ যেমন কাটলো বিশ্বের
- নির্বাচনকে স্বীকৃতি না দিতে ড. কামালের আহ্বান
- ‘আরব দেশগুলোর মিত্র ইসরাইল’
- পারমাণবিক অস্ত্র ত্যাগ না করার হুমকি উত্তর কোরিয়ার
- বাশার আসাদ চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন: দ্যা গার্ডিয়ান
- এরশাদের অবর্তমানে কাদের চেয়ারম্যান: জাপা সরকারে না...
- জীবনে প্রথম হার দেখলেন অলি আহমদ by ইব্রাহিম খলিল
- এমপিদের শপথ কাল দোটানায় বিরোধীরা: মন্ত্রীদের শপথ হ...
- রাশেদ খান মেননের শপথ স্থগিত চেয়ে রিট
- পশ্চিম তীরে বাড়ছে হামাসের সমর্থন; উদ্বেগে ইসরাইল
- সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা ছিল আলোচিত
-
▼
Jan 02
(11)
-
▼
January
(487)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

