Showing posts with label সঞ্জয় সাহা পিয়াল. Show all posts
Showing posts with label সঞ্জয় সাহা পিয়াল. Show all posts

Thursday, January 12, 2012

নিলামে উঠছেন যারা by সঞ্জয় সাহা পিয়াল

ইকন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল (ঢাকা), তামিম ইকবাল (চট্টগ্রাম), সাকিব আল হাসান (খুলনা), মুশফিকুর রহিম (রাজশাহী), অলক কাপালি (সিলেট), শাহরিয়ার নাফীস (বরিশাল) ক্যাটাগরি 'এ' - ভিত্তিমূল্য ৪৫ হাজার ডলার
মাহমুদুল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজাক্যাটাগরি 'বি' - ভিত্তিমূল্য ৩০ হাজার ডলার নাজিম উদ্দিন, রকিবুল হাসান, ইলিয়াস সানি, সোহরাওয়ার্দী শুভ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম অমি, শাহাদাত হোসেন রাজীব, নাঈম ইসলাম।

Friday, December 23, 2011

সাকিব নাম্বার ওয়ান by সঞ্জয় সাহা পিয়াল

'নাম্বার ওয়ান শাকিব খান'_ ঢালিউডের হিট ছবির একটি। ছবির কল্পনায় চাইলেই এমন একটি নাম দিয়ে দেওয়া যায়, সিনেমা হলের অন্ধকারে বসা দর্শকদের কাছে তা হিটও হয়ে যায়; কিন্তু বাস্তব জীবনে ক'জন 'নাম্বার ওয়ান' হতে পারেন? কেউ পারুক আর না পারুক, ক্রিকেটের ময়দানে কিন্তু একজনই 'নাম্বার ওয়ান' রয়েছেন বাংলাদেশের। যিনি শুধু দেশের গণ্ডিতেই নায়ক নন, পুরো ক্রিকেট বিশ্বের কাছেই 'অলরাউন্ডার নাম্বার ওয়ান'। তিনি সাকিব আল হাসান,

Thursday, December 22, 2011

হোয়াইটওয়াশ হতেই হলো by সঞ্জয় সাহা পিয়াল

বাজির ফুলঝুরি, আলোর রোশনাই আর হাজার ওয়াটের সাউন্ড সিস্টেমে বেজে চলা বিদেশি গান। গতকাল মিরপুরের হোম অব ক্রিকেটের মচ্ছবের সন্ধ্যায় ধাঁধায় ফেলে দেওয়া ক্যাটওয়াকও ছিল। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারা টেস্টের পর মিরপুরের এ বর্ণনায় অনেককেই হোঁচট খেতে পারেন। তবে বলে রাখা ভালো, এটা মুশফিকদের হোয়াইটওয়াশ হওয়ার মঞ্চ ছিল না, বিপিএল টি২০ ক্রিকেটের বোধন আসরের এক টুকরো বিনোদনের

Wednesday, December 21, 2011

ঝলমলে সাকিবেও মলিন বাংলাদেশ by সঞ্জয় সাহা পিয়াল

দেশের কেউ নন, পাকিস্তান থেকেই এক সমর্থক মজা করে ক্রিকইনফো ওয়েবসাইটে সাকিব আল হাসানের নাম দিয়েছেন 'সাকিব আল বাংলাদেশ'। এক ইনিংসে একশ' এবং পাঁচের বেশি উইকেট নেওয়াদের তালিকায় প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সাকিবই গতকাল নাম লিখিয়েছিলেন। গত পনেরো বছরে সাকিব বাদে এ কাণ্ড ঘটিয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর ভারতের অশ্বিন। ঢাকা টেস্টের অন্তিম সময়ে সাকিবকেই কেবল যোগ্য ছেলের

Tuesday, December 20, 2011

'চেষ্টা করেছি কিন্তু পারিনি' by সঞ্জয় সাহা পিয়াল

রীতিই বলা যায়। ম্যাচ শেষে পারফর্মারদের মধ্যে থেকেই ঘেঁটেঘুঁটে একজনকে বেছে নিয়ে আসা হয় সাংবাদিকদের সামনে। সেখানে গতকাল এমনই একটি দিন পার করেছে বাংলাদেশ যে পারফর্মার বলতে ১ উইকেট করে পাওয়া সাকিব আল হাসান আর নাজমুল হোসেন। আগের দিন সাকিব মিডিয়ার মুখোমুখি হওয়ায় গতকালের অপশন ছিল কেবল নাজমুল হোসেন। সাত বছর পর টেস্টে ফিরে এসেই যিনি আগের দিন প্রথম বলে উইকেট পেয়েছিলেন।

ঢাকা টেস্ট-শ্রমের মূল্য দুই উইকেট by সঞ্জয় সাহা পিয়াল

বেচারা মোহাম্মদ আকরাম। স্যুট-টাই পরা পাকিস্তানি এ ধারাভাষ্যকারকে বেচারাই মনে হয়েছিল কাল দুপুরে। 'কী ভেবেছিলাম, আর হলোটা কী? আগের দিন স্পিনারদের টার্ন পাওয়া দেখে সকালে পিচ রিপোর্টে বলেছিলাম বল ঘুরবে; কিন্তু কোথায় কী? সূর্যের মতো দেখছি উইকেটেরও দেখা নেই মিরপুরে...'_ ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রেসবক্সের সামনে এসে নিজের ধোঁকা খাওয়ার গল্প শোনাচ্ছিলেন আকরাম। শুধু আকরাম নন, মুশফিকরাও এদিন ধোঁকা

Monday, December 12, 2011

সমাপনীর মঞ্চ তৈরি by সঞ্জয় সাহা পিয়াল

গের রাতে পৃথিবীর ছায়া গিয়ে পড়েছিল চাঁদের গায়ে। কথা দিয়েছে, সাত বছর পর আবার গিয়ে চাঁদকে আড়াল করে দেবে পৃথিবী। কক্ষপথের পরিক্রমায় এটাই নিয়ম। চট্টগ্রাম টেস্টের কক্ষপথে বাংলাদেশিরা একটা নিয়মের পরিমণ্ডলে ঘুরপাক খাচ্ছেন। যেখানে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসের ভুলগুলোর ছায়া পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের গায়ে। তামিম, নাফীস, আশরাফুলদের আগের মতোই গিলে খাচ্ছে বল বাছাইয়ের ত্রুটিগুলো।

Sunday, December 11, 2011

আর কত রান চাই পাকিস্তানের by সঞ্জয় সাহা পিয়াল

ট্টলার সাগরিকা স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া দুপুরের মেল ট্রেনটির মতোই অনেকগুলো বগি সঙ্গে নিয়ে ছুটছে পাকিস্তানের ইনিংস। তাড়া নেই, লাইনচ্যুত হওয়ার ভয় নেই, ধীরে এবং সতর্ক গতিতেই নির্দিষ্ট স্টেশনে গিয়ে থামবে ট্রেনটি। সিগন্যাল গেট উঠে না যাওয়া পর্যন্ত এই ট্রেনের চলে যাওয়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই বাংলাদেশিদের। অপেক্ষায় থাকতে হবে কখন মিসবাহ ড্রেসিংরুম থেকে ইনিংস ডিক্লেয়ারের সংকেত দেবেন, আর কখন

Saturday, December 10, 2011

মনের ভয়েই ১৩৫! by সঞ্জয় সাহা পিয়াল

মে'ন্টাল ব্লক'_ গতকাল বাংলাদেশি ব্যাটসম্যানদের ১৩৫ রানের প্যাকেট হাতে নিয়ে হতাশ কোচ ইংরেজিতে ওই শব্দ দুটিই ব্যবহার করেছিলেন। শব্দটির কাছাকাছি বাংলা করতে গিয়ে সাংবাদিকদের মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছিল। কেউ বলছিলেন শব্দটি হতে পারে 'মানসিক বৈকল্য'। এতে অবশ্য অনেকেই আপত্তি তুলে জানিয়েছিলেন, পাগলের কাছাকাছি শোনা যায় এটি। সবাই মিলে যুতসই দুটি শব্দটি বেছে নেন_ 'মানসিক প্রতিবন্ধকতা' বা

Friday, December 9, 2011

৫ দিনের লম্বা চ্যালেঞ্জ by সঞ্জয় সাহা পিয়াল

কুসংস্কার! হতে পারে। ম্যাচের আগের দিন কখনোই কাছে গিয়ে হাঁটু মুড়িয়ে বসে উইকেট দেখেন না ইলিয়াস সানি। এতে নাকি তার পারফরম্যান্স ভালো হয়। গতকাল মুশফিকদের কেউ কেউ মাঠের মধ্যে খোলা বুকের উইকেট দেখে এলেও সানি সে দলে শরিক হলেন না। তামিমেরও এমন একটি ব্যাপার আছে। চট্টগ্রামে খেলা থাকলেও মাকে বাড়ি থেকে আসতে বলেন না মাঠে। ওয়ানডে সিরিজে বিধ্বস্ত মুখগুলো এভাবেই নিজেদের মতো করে বিশ্বাসগুলো মেনে

Saturday, December 3, 2011

নিস্তব্ধ বাংলাদেশ শিবির by সঞ্জয় সাহা পিয়াল

গের রাতের বাসি স্কোর বোর্ডটা হয়তো ভুল করেই সরানো হয়নি। মূল স্টেডিয়াম থেকে ইনডোরে যাতায়াতের পথেই তাই দাঁত খিঁচিয়ে থাকা স্কোর বোর্ডটি বারবার মনে করিয়ে দিচ্ছিল_ বাংলাদেশ ৯১ অল আউট! একবার সেদিকে তাকিয়েও মাথা নামিয়ে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে মিরপুরের ছয় নম্বর উইকেটটিও খোলা চোখে চেয়ে ছিল গতকাল অনুশীলনে আসা বাংলাদেশিদের দিকে।

Wednesday, November 30, 2011

বাংলাদেশ-পাকিস্তান টি২০-এ কেমন পরাজয়! by সঞ্জয় সাহা পিয়াল

বুকে হাত রেখে সত্য কথাটি পরে অনেকেই লুকাতে পারেনি। পাকিস্তান ৭ উইকেটে ১৩৫ রান তোলার পর 'আজ কিছু হতে চলেছে' জাতীয় অনুমান করা লোকের সংখ্যা গত সন্ধ্যায় নেহায়েত কম ছিল না। তবে সেই হতে চলেছে যে ৫০ রানের হার দিয়ে শেষ হবে, তা কে জানত। একজন হয়তো জানতেন, তিনি তামিম ইকবাল, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই যিনি আত্মবিশ্বাসের কমতি অনুভব করে নিজের নামটি তুলে নিয়েছেন। আর সম্ভাবনার কুঁড়ি সেখানেই

Monday, November 28, 2011

বাংলাদেশের হৃদয় জিততে চান আফ্রিদিরা! by সঞ্জয় সাহা পিয়াল

হাতে লেখা কোনো স্ক্রিপ্ট ছিল না। এমন কোনো প্রশ্নও ছিল না, যার উত্তর দিতে গিয়ে পাকিস্তান দলের ম্যানেজার রিদওয়ান চিমাকে বলতে হলো, 'এখানে শুধু ম্যাচ জিততে আসিনি, বাংলাদেশিদের হদয়ও জয় করতে এসেছি আমরা...।' গতকাল বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজে থেকেই মাইকটা টেনে নিয়ে সেতুবন্ধনের হাত বাড়িয়ে দিয়েছিলেন পাকিস্তান ম্যানেজার। যা শোনার পর গোটা মিডিয়া হলরুমটাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল।

Friday, November 25, 2011

মর্যাদা ধরে রাখার প্রতিশ্রুতি by সঞ্জয় সাহা পিয়াল

কের পর এক সাংবাদিকের ইন্টারভিউ, ফটোগ্রাফারদের আবদার মিটিয়ে বিভিন্ন ফ্রেমের ছবি। দূর থেকে দাঁড়িয়ে মেয়ের সেলিব্রেটি হয়ে যাওয়া মেয়েকে দেখে কেমন লাগছিল মা পারভীন রহমানের? 'ভালো, ভীষণ ভালো...।' চোখের জল আড়াল করেই ছোট্ট প্রতিক্রিয়া দেখিয়েছিলেন খুলনা থেকে খেলা দেখতে আসা শুকতারা রহমানের মা। আপনার মেয়ে দেশের জন্য একটি সম্মান এনে দিয়েছেন, কতটা গর্বিত বোধ করছেন? এবার আর ভেতরে জমে থাকা কষ্টটা

ওয়ানডে স্ট্যাটাস-নবযুগে বাংলাদেশ নারী ক্রিকেট by সঞ্জয় সাহা পিয়াল

মরা করব জয়...। আমরা করব জয় একদিন...'। যে গানটি চার বছর ধরে মন্ত্রের মতো গেয়ে যাচ্ছেন সালমারা, সে গানটির কথাগুলোও জীবনের সঙ্গে সত্য করে মিলিয়ে নিলেন। মায়ের বকুনি খেয়ে মাঠে যাওয়া, বাবার চোখ এড়িয়ে ক্রিকেট ব্যাট হাতে ধরা এবং ছেলেদের দলে বলেকয়ে খেলতে নামার দিনগুলো শেষ হয়েছে সালমাদের। গতকাল যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারানো বাংলাদেশ নারী দলকে ওয়ানডে এবং টি২০ খেলার স্বীকৃতি দিয়েছে

Monday, November 21, 2011

সামর্থ্যের সবটুকু দিয়েও by সঞ্জয় সাহা পিয়াল

কটু তফাত রেখেই পুরস্কার মঞ্চের পাশাপাশি দুই দলের মেয়েরা দাঁড়িয়ে। ক্যারিবিয়ান মেয়েদের চোখে-মুখে তখন পিছলে পড়ছে বিশ্বকাপের টিকিট পাওয়ায় আনন্দ। আর মুখ শুকনো করে তার কাছেই দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশি মেয়েরা। সারাদিন খাটুনির পর ৮০ রানের হার, সালমাদের দুঃখটা পড়ে নিতে পেরেছিলেন বিসিবির এক কর্মকর্তা। 'একবার তাকিয়ে দেখুন। ওরা (ক্যারিবীয়রা) আমাদের চেয়ে শারীরিক গঠনেই অনেকটা এগিয়ে। শারীরিক শক্তিতে

Saturday, November 19, 2011

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়-ওয়ানডে স্ট্যাটাসের হাতছানি by সঞ্জয় সাহা পিয়াল

লাল-সবুজের পতাকাটা ভাঁজ করে কিটস ব্যাগের মধ্যেই গুছিয়ে এনেছিলেন। ডিজিটাল ক্যামেরাটাও কেউ কেউ সঙ্গে এনেছিলেন। আয়ারল্যান্ডকে হারালেই 'ওয়ানডে স্ট্যাটাস'_ এটা জেনে শুধু সালমা খাতুনরাই নন, ঢাকা থেকে ওবি ভ্যান নিয়ে টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও এসেছিল দিনটি স্মরণীয় করে রাখার জন্য। হঠাৎ সাভারের বিকেএসপিতে এমন আগ্রহের ঢল দেখে আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিনই প্রথমে ভ্রম শোধরালেন।

Sunday, November 13, 2011

মহিলা বিশ্বকাপ ক্রিকেট-আয়োজনে প্রস্তুত বাংলাদেশ by সঞ্জয় সাহা পিয়াল

তুলনায় বারবার সাত মাস আগের আইসিসি বিশ্বকাপের কথা এসে যেতে পারে। মনে পড়ে যেতে পারে, টিকিটের জন্য আটচলি্লশ ঘণ্টা আগে থেকে ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানোর কথা। তাই আগেই বলে রাখা ভালো, আজ বাদে কাল মিরপুরে দশ দলকে নিয়ে যে আসর শুরু হচ্ছে সেটা মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই, যেখানে খেলা দেখার জন্য টিকিট কাটার দরকার নেই, সময় করে মিরপুর স্টেডিয়ামের সামনে গেলেই পাস দিয়ে দেওয়া হবে। অর্থ নয়, সমর্থকদের ইচ্ছা আর উপস্থিতিই আশা করছে বিসিবি। 'এটা বিশ্বকাপ নয়, মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের মতো জমকালো আয়োজন হয়তো আমরা করতে পারব না।

Thursday, November 3, 2011

নিজেরাই নিজেদের আউট করেছি :মুশফিক by সঞ্জয় সাহা পিয়াল

চিৎকারটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিলেন মাত্র। মুশফিকের মুখটা সরিয়ে নিলেন নাঈম ইসলাম। কারণ ওদিকে তখন ট্রফি নিয়ে চলছে ক্যারিবীয়দের জয়োৎসব। দৃশ্যটা যে মুশফিকের মনকে আরও ব্যথিত করে তুলবে তা, বেশ জানতেন নাঈম। পুরস্কার মঞ্চ থেকে শুকনো মুখে চলে আসা মুশফিককে এরপর মাঠের মাঝেই থামিয়ে ছিলেন শিবনারায়ণ চন্দরপল। আটত্রিশ বছরের এ অভিজ্ঞজন হয়তো আর কখনোই মিরপুরের মাঠে খেলতে আসবেন না। যাওয়ার বেলায় তাই মুশফিকদের শুভেচ্ছাস্বরূপ বড়ভাইয়ের মতো কিছু টিপস দিয়ে গেলেন চন্দরপল। প্রায় আধঘণ্টার ওই প্রীতি ক্লাসের খুব মনোযোগী ছাত্র ছিলেন তামিম-ইমরুলদের সবাই।

সকালেই ভেঙে যায় স্বপ্ন by সঞ্জয় সাহা পিয়াল

ল্পটি গল্পের মতোই ধরা থাকল। টাইম মেশিনে চেপে আর ১৯৩০ সালের 'টাইমলেস টেস্টে'র ধারে-কাছে যাওয়া হলো না। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাসও ঘাঁটতে হলো না। 'রেকর্ড' শব্দটি নিয়েও নাড়ানাড়ি হলো না। ৫০৮ রান তাড়া করা দূরে থাক, বিশুর দাবড়ানিতে নিজেরাই দৌড়ের ওপর থাকলেন। কেউ বিলাসিতায় উইকেট বির্সজন দিলেন আর কেউ না পেরে আত্মসমর্পণ করলেন। গতকাল ঢাকা টেস্টে মুশফিকরা ২৭৮ রানে অল আউট হয়ে বরং বাস্তবে ফিরিয়ে আনলেন সমর্থকদের।