Sunday, November 1, 2009
আলু আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার -মজুদ থাকার পরও বাজারে সংকট কেন
কিন্তু আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ হিমাগার সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু মজুদ রয়েছে। আলুর যে পরিমাণ চাহিদা আছে, তাতে বর্তমান মজুদে প্রায় এক মাস চলবে। আর নভেম্বরে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় আগাম জাতের আলু উঠতে শুরু করবে এবং জানুয়ারি থেকে সারা দেশে আলু উঠে যাবে। বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করায় আলুর ওপর চাপ কমছে। এ পরিস্থিতিতে মজুদ থাকা সত্ত্বেও বাজারে আলুর সংকট তৈরি হওয়া ও চড়া দাম আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন করে। এটি কি আমাদের বাজারব্যবস্থার সমস্যা, নাকি এর সঙ্গে কিছু অসাধু ব্যক্তির স্বার্থ জড়িত?
একশ্রেণীর মধ্যস্বত্বভোগীর তত্পরতার কারণে অন্যান্য খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও বাজারে এ রকম কৃত্রিম সংকট সৃষ্টি হতে দেখা গেছে। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর অর্থ খরচ করে শাকসবজি ফলান, তাঁরা এই মধ্যস্বত্বভোগীর কারণে উত্পাদিত ফসলের ন্যায্যমূল্যের চেয়ে অনেক কম দাম পান। আবার সাধারণ ভোক্তাদেরও তা কিনতে হয় অনেক বেশি দামে।
তাই বাজারব্যবস্থায় যেকোনো অসাধু চক্রের তত্পরতা বন্ধ করা ও কৃষককে ক্ষতির শিকার হওয়া থেকে রক্ষার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কৃষকের হাতে সরাসরি ভর্তুকি -কৃষির জন্য এক বিরাট সুসংবাদ
উত্সাহিত হওয়ার মতো ব্যবস্থাটি এ বছরই চালু হচ্ছে। আগামী বোরো মৌসুমের জন্য এটি একটি বিরাট আশীর্বাদ। কারণ, গত বছর সেচ ও সারের বাড়তি ব্যয় বহন করতে গিয়ে কৃষক সর্বস্বান্ত হয়েছে। এর পরিণামে এবার ধান-চালের উত্পাদন হ্রাসের আশঙ্কার কথা শোনা গিয়েছিল। কিন্তু ভর্তুকির টাকা সরাসরি হাতে পাওয়ার নিশ্চয়তা সৃষ্টির ফলে কৃষিতে সুফল পাওয়া যাবে। কৃষক ফসল উত্পাদনে উত্সাহ নিয়ে এগিয়ে আসবে। সেদিক থেকে উদ্যোগটি সময়োপযোগী।
কৃষি মন্ত্রণালয়ের এ উদ্যোগ কৃষিতে এক বিপুল সম্ভাবনার দ্বার খুলে দেবে। কারণ, পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে। কৃষকদের জন্য একটি স্থায়ী তথ্যভাণ্ডার (ডেটাবেইস) গড়ে তোলা হবে। প্রতিবছর তা হালনাগাদ ও নতুন তথ্য যুক্ত করা হবে। এ তথ্যভাণ্ডার কম্পিউটারে সংরক্ষিত থাকবে। কৃষকদের এ ধরনের পরিচয়পত্রের প্রয়োজনীয়তা সব সময় অনুভূত হয়েছে। কিন্তু আগে এ রকম উদ্যোগ দেখা যায়নি। কোন কৃষক কতটা জমি চাষ করে, তার কত সেচ প্রয়োজন, কোন ধরনের সার কতটা দরকার—এ সবকিছুই পরিচয়পত্র দেখে ও কম্পিউটারে সংশ্লিষ্ট তথ্যাদি বের করে জানা সম্ভব হবে। এভাবে তার জন্য প্রযোজ্য ভর্তুকির টাকা নির্ধারণ করে তা তাকে বুঝিয়ে দেওয়া যাবে।
এ বিশাল কাজটি সম্পন্ন হয়েছে মাঠপর্যায়ে, সরেজমিনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৈরি করা ফরম পূরণ করার জন্য গ্রামে গ্রামে কৃষকের ঘরে কর্মীরা গিয়েছেন। এটিই তালিকার সবচেয়ে বড় শক্তি। কারণ, এটি সরাসরি কৃষকের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তৈরি করা। দ্বিতীয়ত, কাজটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করলেও, তাদের সহযোগী ছিলেন নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিরা। চেয়ারম্যান-মেম্বাররা সক্রিয় সহায়তা দিয়েছেন বলে জানা গেছে। ডিজেল-ভর্তুকি বিতরণের সময়ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তা নেওয়া প্রয়োজন। এতে কাজটি সহজে করা যাবে।
শুধু ডিজেল-ভর্তুকি নয়, কৃষিঋণ বিতরণ, ঋণ আদায়, সার বিতরণসহ কৃষি উপকরণ কৃষকের হাতে সময়মতো সরাসরি পৌঁছে দেওয়াসহ অনেক কাজে তথ্যভাণ্ডার ও পরিচয়পত্র ব্যবহার করা সম্ভব। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় চিন্তাভাবনা করে একটি স্থায়ী ব্যবস্থা দাঁড় করালে নিরীহ কৃষকেরা সরকারি সুবিধা লাভে নানা ধরনের বঞ্চনা ও প্রতারণার হাত থেকে বাঁচবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...