Wednesday, September 1, 2010
মাহে রমজানে মাগফিরাতের দশক by মুহাম্মদ আবদুল মুনিম খান
মাহে রমজানে পূর্ণ একটি মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রতি তাঁর বিশেষ আনুগত্যের অনুপম নিদর্শন স্থাপন করেন। সুবহে সাদিকের আগেই তিনি পানাহার শেষ করেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করে নেন, মহান আল্লাহ ও তাঁর রাসুল যেসব কাজকর্ম করলে রোজা বিনষ্ট হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন রোজাদার তা থেকে বিরত থাকেন, যেসব কাজ সম্পাদন করলে অশেষ সওয়াব পাওয়া যাবে সেসব কাজ বেশি বেশি পালন করেন। সংযম মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয় বরং যাবতীয় অন্যায় ও জুলুম থেকে সংযত থাকার নাম সংযম বা সিয়াম। মাহে রমজান এ সিয়াম সাধনার উদাত্ত আহ্বান নিয়েই আসে। এমনিভাবে রমজান মাসে একজন প্রকৃত মুমিন মুসলমান নিজেকে আল্লাহ তাআলার একান্ত অনুগত বান্দা হিসেবে পেশ করেন।
মাহে রমজানের প্রতি দিবা-রাত্রিতেই অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং দোয়া কবুল হয়। এ মাসে পারলৌকিক মুক্তি অর্জনের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাদারের ক্ষমা অবশ্যম্ভাবী, প্রার্থনাকারী ব্যর্থ মনোরথ হবে না। হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে ‘মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন—হে পুণ্য অন্বেষণকারী! অগ্রসর হও। হে পাপাচারী! থাম, চোখ খোল। তিনি আবার ঘোষণা করেন, ক্ষমাপ্রার্থীকে ক্ষমা করা হবে। অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে। প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে।’
মাহে রমজানে একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা-সাধনা চালিয়ে যান। সততা, ন্যায়নিষ্ঠা ও সত্যবাদিতায় তিনি নিজেকে সুশোভিত করে আত্মশুদ্ধি লাভ করেন, যাবতীয় পাপ-পঙ্কিলতা, অন্যায়, অপরাধমূলক চিন্তাভাবনা ও অসৎ কাজকর্ম থেকে বিরত থেকে রমজান মাসে রোজাদার যখন রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ন্যায়, কল্যাণ ও সৎপথে পরিচালিত হন, তখন মাসের ১০ দিন অতিবাহিত হলে তিনি আল্লাহর রহমত তথা দয়া, করুণা ও অনুগ্রহ লাভে ধন্য হন। অতঃপর যখন এমনিভাবে রমজান মাসের আরও ১০ দিন অতিবাহিত করেন, তখন রহমানুর রাহিম তাঁর গুনাহ খাতা মাফ করে দেন। এরপরও যখন তিনি মাহে রমজানের শেষ ১০টি দিন এভাবে সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করেন, তখন রোজাদার জাহান্নাম থেকে নাজাত বা মুক্তিযোগ্য হন। এই মর্মে রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, ‘রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তির।’ (মিশকাত)
হাদিস শরিফে বর্ণিত আছে যে নবী করিম (সা.) বলেছেন, ‘এই মাসে (রমজানে) চারটি কাজ অবশ্য করণীয়। দুটি কাজ তো এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। আর অবশিষ্ট দুটি এমন, যা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। এই চারটির মধ্যে একটি হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা আর দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এই দুটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। আর তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এ দুটি এমন বিষয়, যা তোমাদের জন্য একান্ত জরুরি।’ (ইবনে খুজাইমা)
এই রহমত, মাগফিরাত ও নাজাত লাভের প্রেরণা রমজান মাস এলে তা রোজাদার মুমিন বান্দাদের উদ্বেলিত করে তোলে। এসব মুমিন বান্দার মাগফিরাত ও নাজাতপ্রাপ্তি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) ফরমান, ‘যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে, তারা সেদিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপরূপে জন্ম দিয়েছেন।’ নবী করিম (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এ জগতে আর কেউ নেই।’
রোজাদারদের মধ্যে এমন অনেক ঈমানদার লোক আছেন, যাঁরা তাকওয়া ও পরহেজগারসম্পন্ন এবং তাঁরা যাবতীয় পাপাচার ও বর্জনীয় কাজকর্ম থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত সতর্ক থাকেন। তথাপি সিয়াম সাধনার মধ্যে কোনো রকম ভুলত্রুটি হয়ে গেলে তৎক্ষণাৎ তাঁরা তওবা ও ইস্তেগফার করে নিজেদের সংশোধন ও ত্রুটিমুক্ত করে নেন। এ শ্রেণীর রোজাদারদের প্রতি রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রহমতের বারী বর্ষণ হতে থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তিনিই (আল্লাহ) তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন।’ (সূরা-আশ শুরা, আয়াত-১৫)
মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। ইহকালীন কল্যাণ প্রচেষ্টার মধ্য দিয়েই রোজাদার পারলৌকিক শান্তির পথ রচনা করবে। অতএব, রমজানুল মোবারকে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার অপার অনুগ্রহ লাভ করে ক্ষমা, মুক্তি ও নিষ্কৃতিপ্রাপ্তদের মধ্যে নিজেদের অধিষ্ঠিত করা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত কাম্য হওয়া উচিত।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: সহকারী অধ্যাপক, ইসলামিক একাডেমি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। পরিচালক, ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঋণ কমিয়ে বাজারের লাগাম টানা যাবে না: বিএমবিএ
তারপরও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঋণ কমিয়ে তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইলে জটিল কোনো প্রক্রিয়ায় না গিয়ে সরাসরি ঋণসীমা কমিয়ে তা করতে পারে। তাহলে তার পরিপালনও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক সহজ হবে।
বাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) বৈঠক শেষে এক সংবাদ বিফ্রিংয়ে সংগঠনটির নেতারা গতকাল সোমবার এসব কথা বলেন। তাঁরা বলেন, ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে তারল্যপ্রবাহ কমিয়ে বাজারের লাগাম টানার চেষ্টা খুব একটা সফল হবে বলে মনে হয় না। যুক্তি হিসেবে তাঁরা জানান, বর্তমানে তালিকাভুক্ত আড়াই শতাধিক কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৮০টি ঋণের আওতায় রয়েছে। তা ছাড়া গত এক বছরে বিভিন্ন সময় ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা তেমনভাবে সফল হয়নি। এর বড় কারণ বাজারে নগদ টাকার প্রবাহ রয়েছে। তাই ঋণ নিয়ন্ত্রণ নয়, বাজারের স্থিতিশীলতার জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নতুন নতুন শেয়ারের সরবরাহ বাড়ানো।
প্রেস ব্রিফিংয়ে বিএমবিএর সভাপতি ও আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, সংগঠনের সহসভাপতি আখতার হোসেন সান্নামাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঋণ নিয়ন্ত্রণের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কঠোর অবস্থান প্রসঙ্গে মার্চেন্ট ব্যাংকের নেতারা বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য এসইসির বেঁধে দেওয়া বিধান মানতে গেলে শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এ বিধান মেনে ঋণ সমন্বয় করতে গেলে অনেক গ্রাহকের শেয়ার জোর করে বিক্রি করে দিতে হবে। এতে তাঁদের বড় অংশই বাধ্যতামূলক লোকসানের শিকার হবেন। আর এটি হবে এসব বিনিয়োগকারীর প্রতি এক ধরনের অবিচার। কারণ তাঁরা যখন ঋণ নিয়েছিলেন তখন ঋণ সমন্বয়ে এসইসির কোনো বাধ্যবাধকতা ছিল না। তাই ইতিপূর্বে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের জন্য এ বিধান প্রযোজ্য হওয়া উচিত নয়।
এক প্রশ্নের জবাবে আরিফ খান বলেন, এসইসির ঋণ বিতরণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত নিয়ম মানার মতো প্রস্তুতি ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর নেই। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নিয়ম পরিপালন কোনোভাবেই সম্ভব নয়। এ বিধান যথাযথভাবে পরিপালন করার প্রয়োজনীয় প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দরকার।
বিএনবিএর নেতারা মনে করেন, শেয়ারের বাজারমূল্য ও প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে ঋণ বিতরণ ও ব্যবস্থাপনার নিয়মটি তালিকাভুক্ত অনেক কোম্পানির মধ্যে সম্পদ পুনর্মূল্যায়নের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের এনএভির পরিমাণ বাড়িয়ে বাজার থেকে এক ধরনের ফায়দা লোটার চেষ্টা করবে।
অন্য এক প্রশ্নের জবাবে বিএমবিএর নেতারা বলেন, এখনই বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কিছু নেই। আগামী রোববার বিষয়টি নিয়ে আবার এসইসির সঙ্গে বৈঠক হবে। সেখানে আলোচনার মাধ্যমে ঋণ নিয়ে অবশ্যই একটি গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিলিতে আটকে পড়া শ্রমিকদের নতুন ভিডিওচিত্র প্রকাশ
এদিকে গতকাল সোমবার আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে বিকল্প সুরঙ্গ খননের কাজ শুরু করার কথা।
ভিডিওচিত্রে তাঁদের শুধু একটি সার্জিক্যাল প্যান্ট পরে থাকতে দেখা যায়। শরীর শুষ্ক রাখতে তাঁদের জন্য বিশেষ ধরনের পোশাক পাঠানো হয়েছে। খনির ভেতরে তাপ বেশি হওয়ায় শ্রমিকদের খালি গায়ে থাকতে হচ্ছে। তাঁদের উদ্ধারে এগিয়ে আসার জন্য পরিবারের সদস্য ও উদ্ধারকারীদের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তৃপক্ষ তিনটি ছোট গর্তের ভেতর দিয়ে খাদ্য, পানি, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছে।
শ্রমিকেরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। ৩০ বছর বয়সী ওসমান আরায়া বলেন, ‘আমি অ্যাঞ্জেলিকার কাছে আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি।’ শ্বাসরুদ্ধকর কণ্ঠে কথাগুলো বলতে বলতে একসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, ‘মাকে বলবেন, আমি তাঁকে অনেক ভালোবাসি। তোমাদের কাছে ফিরে আসতে আমি প্রাণপণ লড়াই করব।’
আরায়াসহ আরও ৩২ জন শ্রমিক চিলির উত্তরাঞ্চলে একটি সোনা ও রুপার খনির প্রধান কূপে আটকা পড়েন। ১৭ দিন পর তাঁরা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ৫ আগস্ট রাজধানী সান্তিয়াগোর প্রায় ৭২৫ কিলোমিটার উত্তরে কোপিয়াপো শহরের কাছে সান জোসে খনিতে ওই দুর্ঘটনা ঘটে।
২৪ দিন আগে দুর্ঘটনা ঘটলেও খনিশ্রমিকদের পাঠানো ৪৫ মিনিটের একটি ভিডিও ফুটেজ ২২ আগস্ট সরকারিভাবে প্রকাশের পর খবরটি প্রথম জানাজানি হয়। কর্মকর্তারা গতকাল সোমবার একটি সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছেন। এই সুড়ঙ্গ দিয়ে একে একে শ্রমিকদের তুলে আনতে তিন মাস সময় লাগবে।
আটকেপড়া শ্রমিকদের একজন ইস্তাবেন রোজাস খনি থেকে ফিরে আসতে পারলে প্রেমিকা জেসিকা ইয়ানেজকে বিয়ে করবেন বলে জানিয়েছেন। ২৫ বছর ধরে তাঁরা একত্রে বসবাস করে আসছেন। তাঁদের তিনটি সন্তান ও দুটি নাতনি আছে। এত দিন বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁরা একত্রে বাস করছিলেন। রোজাস সিদ্ধান্ত নিয়েছেন, উদ্ধার পেলে এবার চিলির প্রথা মেনে জেসিকাকে বিয়ে করবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বসতি স্থাপন অব্যাহত থাকলে শান্তি আলোচনা ব্যর্থ হবে: আব্বাস
রোববারের ভাষণে আব্বাস বলেন, ‘১৯৬৭ সাল থেকে দখল করে রাখা ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপন কার্যক্রম অব্যাহত রাখলে আলোচনা ব্যর্থ হওয়ার পুরো দায়ভার এককভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর বর্তাবে।’ তিনি বলেন, ‘আমরা ইসরায়েল ও আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সমর্থন করি। কিন্তু তা অবশ্যই বসতি স্থাপন কার্যক্রম এবং অন্যের জমি ও অধিকার কেড়ে নেওয়াকে বৈধতা দেয় না।’
যুক্তরাষ্ট্রের চাপে নেতানিয়াহুর সরকার গত বছর অধিকৃত পশ্চিমতীর এলাকায় বসতি স্থাপন কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী ২৬ সেপ্টেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা। ফিলিস্তিনি পক্ষ শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বও এই আহ্বানকে সমর্থন করছে। কিন্তু ইসরায়েল বলেছে এ ধরনের শর্ত অযৌক্তিক।
বসতি স্থাপনের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কখনোই মার্কিন প্রশাসনকে বলেননি, বসতি স্থাপনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করা হবে। গতকাল সোমবার ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির এক কর্মকর্তা এ কথা জানান। ওয়াশিংটনে অনুষ্ঠেয় শান্তি আলোচনার প্রাক্কালে নেতানিয়াহু বলেন, একটি কার্যকর শান্তিচুক্তির অন্যতম অপরিহার্য শর্ত ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।
গত শুক্রবার এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আগামী বৃহস্পতিবারের সরাসরি আলোচনায় নেতানিয়াহু নিজে ইসরায়েলি পক্ষের নেতৃত্ব দেবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিহারে মাওবাদীদের হামলায় ৫ নিরাপত্তা কর্মী নিহত
গত রোববার বিহারের রাজধানী পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে এই সংঘর্ষ হয়। যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে রামতলনগরের জঙ্গল এলাকায় তল্লাশি শুরু করে। এ সময় ১৫০ মাওবাদীর একটি দল অতর্কিতে যৌথ বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হন। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। গুরুতর আহত সাতজনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওবাদীরা যৌথ বাহিনীর কাছ থেকে ৩৫টি রাইফেল ছিনিয়ে নিয়েছে।
বিহার পুলিশের আইজি কে এস দ্বিবেদি পাঁচ নিরাপত্তাকর্মীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এলাকায় মাওবাদীদের ধরার জন্য অতিরিক্ত নিরাপত্তা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের খোঁজে হেলিকপ্টার নামানো হয়েছে।
পশ্চিমবঙ্গে বন্ধ্: মাওবাদী নেতা উমাকান্ত মাহাতর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গতকাল সোমবার ২৪ ঘণ্টার বন্ধ্ পালিত হয়।
ঝাড়গ্রাম, ঝালদা, বান্দোয়ানসহ বাঁকুড়ার জঙ্গল মহলে বনেধর ডাকে ব্যাপক সাড়া পড়ে। মাওবাদীদের ছত্রচ্ছায়ায় গঠিত ‘পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি’ এ বনেধর ডাক দেয়। উমাকান্ত ছিলেন জনগণের কমিটির সহসভাপতি।
উমাকান্ত গত বৃহস্পতিবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। তারই প্রতিবাদে মাওবাদীরা ২৪ ঘণ্টার বন্ধ্ পালন করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ক্যাটরিনা-দুর্গতদের পাশে আছে সরকার’
প্রেসিডেন্ট ওবামা প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগকবলিত ওই এলাকা পুনর্গঠনে তাঁর সরকারের সদিচ্ছার কথা ঘোষণা করেন। তিনি বলেন, পুনর্গঠনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর সরকার নিউ অরলিন্সবাসীর সঙ্গে থাকবে। নিউ অরলিন্সকে আবারও সাজিয়ে তুলবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস
সামান্য একটি জনস্বার্থ মামলা থেকে এই কেলেঙ্কারির ঘটনাটি জনসমক্ষে এসেছে। ২০০৪ সালে মামলাটি করেছিলেন অরুণাচল প্রদেশের মানবাধিকারের নেতা বামাং টোগো। কিন্তু তিনিও হয়তো কখনো কল্পনা করতে পারেননি, তাঁর এই মামলার সূত্র ধরে কত বড় দুর্নীতির ঘটনা ফাঁস হতে যাচ্ছে। হাজার কোটির বেশি রুপির এই দুর্নীতির সঙ্গে জড়িত রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের একটি চক্র।
আপাং গ্রেপ্তার হওয়ার পর অরুণাচল সিটিজেন রাইটসের চেয়ারম্যান বামাং টোগো বলেন, ‘আমি জানতাম এটি একটি বড় দুর্নীতি, কিন্তু এর ব্যাপকতা এত বিশাল এবং এর সঙ্গে বড় বড় রাজনীতিবিদ জড়িত, তা চিন্তাও করতে পারিনি।’
২০০৪ সালের ১৩ জুন গুয়াহাটি হাইকোর্টে মামলায় টোগো অভিযোগ করেন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএসের আওতায় জনগণের জন্য বরাদ্দ করা সরকারি খাদ্য পাচ্ছে না প্রদেশের লোকজন। সরকার ওই সব খাদ্য কালোবাজারে পাশের আসাম রাজ্যে বিক্রি করে দিচ্ছে।
অরুণাচলের মানবাধিকারকর্মীরা অভিযোগ করেন, ১৯৯০ সালের পর থেকে এ দুর্নীতি চলছে। গুয়াহাটি হাইকোর্টে যখন মামলাটি হয় তখন আপাং অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীদের একজন আপাং। তিনি ক্ষমতায় ছিলেন ২০ বছরের বেশি।
মামলার প্রায় ছয় বছর পর গ্রেপ্তার হয়েছেন আপাং। ঘটনা তদন্তে গঠিত একটি বিশেষ তদন্ত দল (এসআইসি) তাঁকে গ্রেপ্তার করে। এই তদন্ত দলটি সরাসরি গুয়াহাটি হাইকোর্টের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
তদন্ত যে খুব সাবলীল গতিতে এগোতে পেরেছে, তা নয়। ২০০৫ সালের মে মাসে এসআইসি গঠন করে আসামের রাজ্য সরকার। কিন্তু ২০০৭ সালের জুন পর্যন্ত তদন্তে বলতে গেলে কোনো অগ্রগতিই হয়নি। ওই বছরের ১৫ জুন তদন্ত জোরদার করতে এসআইসির প্রতি নির্দেশ দেন গুয়াহাটি হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাদের সরাসরি হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়। শেষ পর্যন্ত আপাংসহ বাঘা বাঘা রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী মিলিয়ে প্রায় ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এসআইসি।
আপাংয়ের গ্রেপ্তারে ব্যাপক এই দুর্নীতির সামান্য একটি অংশ কেবল প্রকাশ পেয়েছে। এসআইসি জালে একে একে ধরা পড়তে পারেন আরও অনেক রাঘববোয়াল। ধারণা করা হচ্ছে, এই দুর্নীতি অর্থের অঙ্কে হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিডিএসের আওতায় ব্যয় করা হয় হাজার কোটির বেশি রুপি। ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন আপাং। কিন্তু ২০০৬ থেকে ২০১০ সালের জুন পর্যন্ত এই খাতে খরচ করা হয়েছে মাত্র ২৪ কোটি রুপি। অথচ ১৯৯৯ সালে জনসংখ্যা ছিল আট লাখ, যা বর্তমানে ১০ লাখ ছাড়িয়ে গেছে।
এসআইসির তদন্ত থেকে জানা গেছে, অরুণাচল রাজ্য সরকারের তৎকালীন বেসামরিক সরবরাহ বিভাগের সচিব গুয়াহাটির এলাহাবাদে একটি ব্যাংক হিসাব খোলেন। আসামের ব্যবসায়ীদের কাছে কালোবাজারে বিক্রি করে দেওয়া পণ্যের দাম নিতে তিনি এই ব্যাংক হিসাব খোলেন, যদিও এ ধরনের কাজ করার ক্ষমতা তাঁর ছিল না।
তবে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন আপাং। তাঁর মতে, এটি তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধর্মবিশ্বাস নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না: ওবামা
এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গত রোববার প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমার জন্ম সনদ কপালে সেঁটে রাখার জন্য আমি সময় নষ্ট করতে পারি না।’ সাংবাদিক ব্রায়ান উইলিয়ামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্য সব সময় চির সত্য। এসব প্রচারণায় চিন্তিত হয়ে আমি সময়ের অপচয় করতে পারি না। আমেরিকার জনগণও চায় না এসব নিয়ে ভেবে আমি সময়ের অপচয় করি।’
‘এনবিসি নাইটলি নিউজ’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, নির্বাচনের প্রার্থী হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারবার তাঁকে বিভিন্ন অপপ্রচার মোকাবিলা করতে হয়েছে।
ধর্মবিশ্বাসে খ্রিষ্টান হলেও বারাক ওবামার বাবা ছিলেন মুসলমান অভিবাসী। কেনিয়া থেকে আসা বাবার মৃত্যুর পর খ্রিষ্টান মায়ের পরিবারেই বড় হয়েছেন তিনি। মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে শৈশবে বেশ কয়েক বছর ইন্দোনেশিয়ায় ছিলেন ওবামা।
গির্জায় গিয়ে নিয়মিত খ্রিষ্টান ধর্মের আচার-অনুষ্ঠানে যোগ দিলেও ওবামার বিরুদ্ধে রক্ষণশীলদের প্রচারণা দীর্ঘদিনের। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, প্রায় এক-পঞ্চমাংশ আমেরিকান মনে করে প্রেসিডেন্ট ওবামা ধর্মবিশ্বাসে মুসলমান। জন্মসূত্রে আমেরিকার নাগরিক না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের প্রার্থিতার সময় থেকেই রক্ষণশীলদের পক্ষ থেকে এ নিয়ে জোর প্রচারণা চালানো হয়। ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হয়নি—এমন দাবি নিয়ে আদালতে মামলাও হয়। যদিও জন্ম সনদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাওয়াইতে ১৯৬১ সালের ৪ আগস্ট প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম।
রক্ষণশীল মার্কিন প্রচারমাধ্যম থেকে বারবার বারাক ওবামার ধর্মবিশ্বাস ও জন্মগত নাগরিকত্ব নিয়ে সন্দেহ উসকে দেওয়া অব্যাহত রয়েছে। এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, এসব ভেসে বেড়ানো প্রচারণা নিয়ে তেমন ভাবিত হওয়ার অবকাশ নেই। তিনি বলেন, ‘প্রচারণার পেছনে ছুটতে থাকলে আমি তো বেশি কিছু করতে পারব না।’
গত শনিবার রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব গ্ল্যান ব্যাকের আহ্বানে লিংকন মেমোরিয়ালের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করা হয়। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ওবামা বলেন, সাংবিধানিক অধিকার অনুযায়ী রক্ষণশীল ব্যক্তিরা যা করার ঠিক তা-ই করছে।
ওবামা বলেন, দেশের অর্থনৈতিক মন্দা এবং জঙ্গিবাদ নিয়ে জনগণের উৎকণ্ঠা স্বাভাবিক। চলমান অবস্থা থেকে উত্তরণ সময়ের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, চলমান বাস্তবতায় গ্ল্যান ব্যাকের মতো লোকের পক্ষে কিছুটা উসকানি সৃষ্টি খুবই স্বাভাবিক। বেকারত্ব ও অর্থনৈতিক অস্থিরতায় দেশের অবস্থা কঠিন উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এ অবস্থা থেকে যে আমাদের শক্তিশালী উত্তরণ ঘটবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওয়ানডে সিরিজ হবেই
আইসিসির প্রধান শারদ পাওয়ার কাল বলেছেন, ‘আইসিসির আরও সময় প্রয়োজন, সিরিজ চলবেই। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। আইসিসির তদন্ত দল ও পিসিবির সুনির্দিষ্ট তথ্যের জন্য অপেক্ষা করছি আমরা।’ লর্ডস টেস্ট শেষে পাকিস্তান ম্যানেজার ইয়াওয়ার সাঈদও বলেছিলেন, ওয়ানডে সিরিজ চলবে।
যে ভিডিওতে সবকিছু ফাঁস হলো, সেটিতেই নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর প্রতিবেদককে মাজহার মাজিদ বলেছিলেন, ‘তুমি দারুণ সময়ে এসেছ। সামনেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, আমরা প্রচুর টাকা বানাব।’ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ ইচ্ছে করেই হারবে পাকিস্তান, এটাও বলেছিলেন মাজিদ। এত কিছু জানার পর ওয়ানডে সিরিজ খেলার আর কোনো যুক্তি দেখছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, ‘ইংল্যান্ড তাদের সঙ্গে খেলতে চাইবে না, খেলায় যা-ই হোক, লোকে সবকিছু নিয়েই সন্দেহ করবে। দুটি ম্যাচ পাতানোর খবর জানার পর সিরিজটা খেলার আর কোনো যৌক্তিকতা দেখছি না।’
পাকিস্তান দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘স্পট ফিক্সিং’ নিয়ে পাকিস্তান দলের পরিবেশ এখন ভয়াবহ গুমোট। যেসব ক্রিকেটার এসবের সঙ্গে জড়িত নন, তাঁরা নিজেদের প্রতারিত ভাবছে। সন্দেহভাজন সাতজনের ছয়জনই আছেন ওয়ানডে সিরিজের দলেও, এই অবস্থায় দলীয় ঐক্য নিয়েও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজের দলে না থাকা ইমরান ফারহাত, রাজা হাসান, তানভীর আহমেদ, ইয়াসির হামিদ, ওমর আমিন ও শোয়েব মালিক ফিরে যাচ্ছেন পাকিস্তান। সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকেও দেশে ফেরত পাঠানোর কথা ভেবেছে টিম ম্যানেজমেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নিতে কালই সভায় বসার কথা টিম ম্যানেজমেন্টের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকিব ৬৯ বলে ৯১

গোলরক্ষক চেনি, গোলদাতা চেনি

যাত্রা শুরু ‘নতুন মোহামেডানের’
আক্ষরিক অর্থেই পরিচয়। কারণ বেশির ভাগ খেলোয়াড়ের মুখ কর্মকর্তাদের কাছে তো বটেই, পাঁড় ফুটবল-ভক্তের কাছেও অপরিচিত। সেই ‘অপরিচিত মোহামেডান’ নিয়েই কাল যাত্রা শুরু করলেন কোচ শফিকুল ইসলাম (মানিক)।
২০ জন খেলোয়াড়ের মধ্যে রিপোর্ট করতে পারলেন না টিটু, জহির ও মিঠু। রিপোর্ট করলেন পুরোনো ঠিকানায় থেকে যাওয়া জাতীয় দলের তারকা হাসান আল মামুন ও এনামুল হক (শরীফ)।
দল যতই নতুন হোক, আশা ছাড়ছেন না মামুন, ‘এখনো তো আমরা শুরু করিনি কিছুই। তবে এতটুকু বলতে পারি, এই দলটি নিয়ে সামনে অনেক দূর যেতে পারব। আর যা-ই হোক, মোহামেডানের জার্সির একটা ওজন আছে।’
পুরোনোদের আরেকজন শরীফ ফিরিয়ে আনলেন তিন বছর আগের স্মৃতি, ‘২০০৭ সালেও তো এমন অবস্থা থেকে ওয়ালি ফয়সাল, জাহিদের মতো খেলোয়াড় বেরিয়ে এসেছিল। তরুণদের নিয়েই বি-লিগে রানার্সআপ হয়েছিলাম।’ তবে কোচ শফিকুল ইসলাম এখনই কোনো আশার বেলুন ওড়াতে রাজি নন, ‘আগে অনুশীলন শুরু করি। এরপর বলা যাবে কেমন খেলব।’
এমন ফুটবলার-সংকটের দিনে ভাগ্য খুলল সাগর আর ইয়াসিনের। মোহামেডানে নাম লেখানো অন্যরা পেশাদার লিগে দুই-এক মৌসুম খেলেছেন। কিন্তু এই দুজনের পেশাদার ভুবনে হাতেখড়িই হচ্ছে মোহামেডান দিয়ে। প্রথম বিভাগের দল যাত্রাবাড়ী থেকে আসা সাগরের বিস্ময় যেন কাটছিলই না, ‘আমি তো ভাবতেই পারিনি মোহামেডানে খেলব। এটা স্বপ্নের মতো ব্যাপার।’
ভিক্টোরিয়া থেকে এসেছেন ইয়াসিন। ১৭ বছর বয়সী তরুণ মোহামেডানের জার্সি পরতে পেরেই খুশি, ‘খুবই ভালো লাগছে। জানি না কোচ আমাকে মূল দলে খেলাবেন কি না। তবে সুযোগ পেলে অবশ্যই প্রমাণ করব, আমিও মোহামেডানে খেলার যোগ্যতা রাখি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রিকেটারদের এজেন্টদের ব্যাপারে খোঁজখবর
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘কিছু সতর্কতামূলক ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। আমাদের ক্রিকেটারদের মধ্যে যাঁদের এজেন্ট আছে, তাঁদের কাছ থেকে এজেন্টদের নাম-ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি চাওয়া হবে। এজেন্টদের ব্যাপারে বোর্ড খোঁজখবর নেওয়া হবে এবং তাঁদের কাজ পর্যবেক্ষণ করা হবে।’ ক্রিকেটারদের সচেতন করে তুলতে বোর্ড অন্য উদ্যোগও নেবে বলে জানিয়েছেন তিনি, ‘এমনিতে প্রতিটি সিরিজের আগেই আইসিসির দুর্নীতি দমন বিভাগ খেলোয়াড়দের ব্রিফ করে থাকে। তার পরও প্রয়োজনে আমরা কিছু ওয়ার্কশপ করব, যাতে খেলোয়াড়েরা এসবের কুফল এবং পরিণতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে।’
বিদেশ সফরে ক্রিকেটারদের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে টিম ম্যানেজমেন্টেরও বড় ভূমিকা আশা করছেন তিনি, ‘টিম ম্যানেজমেন্টের উচিত খেলোয়াড়দের গতিবিধির ওপর নজর রাখা। শুধু ম্যাচের আগের রাতেই না, প্রতি রাতেই নাইট কারফিউ জারি রাখা। এখানে টিম ম্যানেজারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এমন কারও টিম ম্যানেজারের চাকরিই নেওয়া উচিত না। প্রয়োজনে তাঁকে রুমে রুমে গিয়ে চেক করতে হবে। বাইরের কারও সঙ্গে দেখা করার আগে খেলোয়াড়দের তাঁর অনুমতি নিতে হবে।’
তবে বিসিবির বিশ্বাস, বাংলাদেশ দল এখনো ম্যাচ পাতানোর অভিশাপ থেকে দূরেই আছে। কিসের ভিত্তিতে এই বিশ্বাস? জালাল বললেন, ‘আমাদের বেশির ভাগ ক্রিকেটার হোটেলমুখী। সফরে তারা হোটেল থেকে বেরই হয় না বলতে গেলে। অনেকে আবার বেশ ধার্মিকও। কাজেই তাদের ওপর আমাদের বিশ্বাস আছে। তার পরও পুরো ব্যাপারটা নির্ভর করে ব্যক্তিবিশেষের ওপর। পাকিস্তানের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানিরা দুর্ভাগা
ভারতীয় একটি বাজিকর প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর প্রতিবেদককে বলেছিলেন মাজহার মাজিদ। বলেছিলেন একটি তথ্যের জন্য একবার সাড়ে চার লাখ পাউন্ড পাওয়ার কথাও। ক্রিকেট-পাগল ভারতে এমন বাজিকর প্রতিষ্ঠান আছে অসংখ্য। রাজধানী নয়াদিল্লির তেমনই একটি প্রতিষ্ঠানের এক শীর্ষ ব্যক্তি বলেছেন, ‘স্পট ফিক্সিং ধরা কঠিন। এদিক থেকে বিবেচনা করলে পাকিস্তানিদের ভাগ্য খুবই খারাপ।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিয়মিত জুয়াড়ি বলেছেন, ‘প্রতিটি ম্যাচ ঘিরেই জুয়া হয়। সব সময়ই যে ম্যাচের ফলাফল নিয়ে বাজি হয় এমন নয়। লোকে প্রায় প্রতিটি বল নিয়েই বাজি ধরে—এটা চার হবে নাকি ছয়, ওয়াইড হবে নাকি নো, কিংবা উইকেট পড়বে কি না। আমার মতো লোকেরা সব সময়ই বাজি ধরতে পছন্দ করে। খেলার সময় আমরা প্রতিনিয়ত বাজিকরকে ফোন করি। ক্রিকেটারদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে এখন তো মনে হচ্ছে, বড় বাজিকরদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ঠিকই আছে।’
ঘোড়দৌড় ছাড়া ভারতে আর সব খেলাতেই জুয়া নিষিদ্ধ। তার পরও অবৈধভাবে জুয়া চলে আসছে অনেক দিন ধরেই। বড় বড় বাজিকর সিন্ডিকেটের মূল আস্তানা মনে করা হয় ভারতকেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রিকেট এখন পুলিশের হাতে
এই লজ্জায় আরও একবার পুরো জাতির মাথা অবনত হয়ে গেছে বলে এক বিবৃতিতে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, ‘সাম্প্রতিক এই গড়াপেটার কেলেঙ্কারিতে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে গিয়েছে। এই অভিযোগের পরিষ্কার তদন্ত করে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।’
কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা পরের কথা। তবে আপাতত জামিনে মুক্তি পেয়ে গেছেন এবারের ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারির কেন্দ্রীয় চরিত্র মাজহার মাজিদ। ইংলিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর দাবি, এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মাজিদ পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়কে টাকা দিয়ে ম্যাচের অংশবিশেষ গড়াপেটা করেছেন।
পত্রিকাটির প্রতিবেদন দেখে মাজিদকে গ্রেপ্তার করেছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বা স্কটল্যান্ড ইয়ার্ড। গতকাল তাঁকে জামিনে মুক্তিও দিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে তদন্তের স্বার্থে আবার হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে মাজিদ কী বলেছেন, তা জানায়নি স্কটল্যান্ড ইয়ার্ড। পাকিস্তানি ক্রিকেটাররা জিজ্ঞাসাবাদে কী বলেছেন, তাও জানায়নি সংস্থাটি। তবে এটুকু জানা গেছে, পাকিস্তানের তিন ক্রিকেটার আমির, আসিফ ও বাটের মোবাইল ফোন জব্দ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
আগেই খেলোয়াড়দের হোটেল রুম থেকে তদন্তকারী সংস্থাটি উদ্ধার করেছে বিপুল পরিমাণ পাউন্ড। আর এই পাউন্ডের নোটগুলো ধরেই তদন্ত এগোচ্ছে বলে অনুমান সংবাদমাধ্যমের। খেলোয়াড়দের ঘর থেকে পাওয়া নোটের সঙ্গে মাজিদকে নিউজ অব দ্য ওয়ার্ল্ড প্রতিবেদকের দেওয়া নোটের নম্বর মিলে গেলেই তদন্তকাজ একরকম সিদ্ধান্তে পৌঁছে যাবে।
অপরাধ প্রমাণিত হবে কি হবে না, সেটা পরের বিষয়। তবে আপাতত স্কটল্যান্ড ইয়ার্ডের এই তদন্তে যুক্ত হতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, পিসিবি এবং ইংল্যান্ডে পাকিস্তান হাইকমিশনকে তদন্তে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য ইংল্যান্ডের বিদেশি দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পাকিস্তান সরকার নিজস্ব তদন্তও শুরু করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, পাকিস্তানের তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) তিন সদস্য লন্ডনে যাচ্ছেন পুরো বিষয়টি তদন্ত করতে।
তদন্ত নিয়ে যখন এত কিছু চলছে, তখন একটু একটু করে থলেতে লুকানো আরও অনেক বিড়ালের মাথা বেরিয়ে আসছে। এখন জানা যাচ্ছে, পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার এবং মাজহার মজিদ কিছুদিন ধরেই আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তাবিষয়ক দলের (এসিএসইউ) নজরে ছিলেন। ক্রিকইনফোর দাবি, এই খেলোয়াড়দের মধ্যে সালমান বাট ও কামরান আকমল আছেন।
এই নজরদারিটা মূলত গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বিতর্কিত সিডনি টেস্ট পরাজয়ের পর থেকে শুরু হয়েছে। আগের দিনই নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে মাজিদ বলেছিলেন, ওই টেস্টটি পাতানো ছিল। এখন শোনা যাচ্ছে, চলতি সফরেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টটিও পাতানো ছিল! এ ব্যাপারে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের এক কর্মকর্তা নাকি মাসখানেক আগে সতর্ক করে দিয়েছিলেন।
সব মিলে তদন্ত শেষে থলে থেকে কত বিড়াল কী চেহারায় বেরিয়ে আসবে, তা সময় বলে দেবে। আপাতত এই তদন্তের দিকেই শুধু চেয়ে আছে আইসিসি। আইসিসি সভাপতি শারদ পাওয়ার বলছেন, তাঁরা বিষয়টি আলোচনা করেছেন এবং পুলিশের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাওয়ারের বক্তব্য, পুলিশি তদন্তে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থা নিতে গিয়ে লর্ডস টেস্টটাই বাতিল হয়ে যাবে না তো! সেই নিউজ অব দ্য ওয়ার্ল্ডই আশঙ্কা করেছে, এমনও হতে পারে। তাহলে মুছে যাবে স্টুয়ার্ট ব্রডের অসামান্য ব্যাটিং-কীর্তিও।
পাপ নাকি এভাবে নিষ্পাপকেও সঙ্গে নিয়ে যায়!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘৃণার সঙ্গে সহানুভূতিও পাচ্ছেন আমির
২০০৭ জুলাই থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিওফ লসন। তাঁর আমলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি আমিরের। তবে আমিরকে আগে থেকেই চিনতেন পাকিস্তানের সাবেক এই অস্ট্রেলীয় কোচ। মেলবোর্নে দি এজকে দেওয়া সাক্ষাৎকারে লসন বলছেন, ‘আমি প্রথম যখন আমিরকে দেখি, তখন তার বয়স মাত্র ১৬। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে এসেছিল এই বোলার। সোয়াত উপত্যকার একটি ছোট গ্রামে থাকত সে। তালেবানরা রাস্তা বন্ধ করে দিয়েছিল বলে ক্যাম্পে আসতে তিন ঘণ্টা দেরি হয়েছিল আমিরের।’ পাকিস্তানের তরুণ এই বোলারের প্রশংসাও করেছেন, ‘আমিরের একটি বিষয় আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছিল, খেলার প্রতি প্রচণ্ড টান। সারাক্ষণ হাসি-খুশি থাকত সে। তার সেই খেলার প্রতি টান, আগ্রহ এখনো আছে।’
এরপর আমিরের প্রতি সহানুভূতি প্রকাশ করে লসন বলেন, ‘কোনো ধরনের ম্যাচ ফিক্সিংকেই আমি সমর্থন করতে পারি না। তবে একজন ক্রিকেটারের আর্থ-সামাজিক অবস্থাও মূল্যায়ন করতে হবে। অবৈধভাবে টাকা উপার্জন করার মানসিকতা কোনো ক্রিকেটারের থাকা উচিত নয়। তবে যদি এমন হয় যে গ্রামে বিদ্যুৎ নেই, একটি জেনারেটর কেনার জন্য সে অবৈধ পন্থা অবলম্বন করছে—তাহলে বিচারের মুখোমুখি করার আগে সেই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত পিসিবিও!
নাম প্রকাশ না করার শর্তে পিসিবির কয়েকজন কর্মকর্তা গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বোর্ডের একটি প্রভাবশালী অংশ জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত। চক্রটি করাচি থেকে পাকিস্তান ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে।’
স্পট ফিক্সিংয়ের বিষয়টি তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। সেই তদন্তের সঙ্গে নিজেদের যুক্ত করার সুযোগ দেওয়ার জন্য ইংল্যান্ডের বিদেশি দপ্তরকে অনুরোধ জানিয়েছে পিসিবি। তবে পিসিবির সূত্রগুলো মনে করে, এ ঘটনায় ক্রিকেটারদের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে পারবে না বোর্ড।
পিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘এ বিতর্কে বড় ধরনের চাপে রয়েছে বোর্ড। পিসিবি তদন্ত করবে, কিন্তু আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি—কোনো ফল আসবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোনো স্বচ্ছতা প্রত্যাশা করতে পারেন না। বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে।’ তিনি বলেন, ‘আপনি যখনই অবৈধ কিছু করবেন, আবারও সেই কাজটি করার জন্য আপনার ওপর চাপ আসবে। এটাই এখন পাকিস্তান ক্রিকেটের বাস্তবতা। দ্রুত অর্থ ও সুযোগ লাভের লোভ সামলাতে পারছেন না ক্রিকেটাররা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনুশীলনে অংশ নিতে পারবেন না আমির-আসিফ-বাট
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে টাউনটনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। পিসিবির সভাপতি জানিয়েছেন, অভিযুক্ত তিন ক্রিকেটারকে আগামী বুধবার লন্ডনে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে হবে।
অভিযুক্ত ক্রিকেটারদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিনই স্কটল্যান্ড ইয়ার্ড ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1384)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
September
(567)
-
▼
Sep 01
(18)
- মাহে রমজানে মাগফিরাতের দশক by মুহাম্মদ আবদুল মুনিম...
- ঋণ কমিয়ে বাজারের লাগাম টানা যাবে না: বিএমবিএ
- চিলিতে আটকে পড়া শ্রমিকদের নতুন ভিডিওচিত্র প্রকাশ
- বসতি স্থাপন অব্যাহত থাকলে শান্তি আলোচনা ব্যর্থ হবে...
- বিহারে মাওবাদীদের হামলায় ৫ নিরাপত্তা কর্মী নিহত
- ‘ক্যাটরিনা-দুর্গতদের পাশে আছে সরকার’
- ভারতে দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস
- ধর্মবিশ্বাস নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না: ওবামা
- ওয়ানডে সিরিজ হবেই
- সাকিব ৬৯ বলে ৯১
- গোলরক্ষক চেনি, গোলদাতা চেনি
- যাত্রা শুরু ‘নতুন মোহামেডানের’
- ক্রিকেটারদের এজেন্টদের ব্যাপারে খোঁজখবর
- পাকিস্তানিরা দুর্ভাগা
- ক্রিকেট এখন পুলিশের হাতে
- ঘৃণার সঙ্গে সহানুভূতিও পাচ্ছেন আমির
- জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত পিসিবিও!
- অনুশীলনে অংশ নিতে পারবেন না আমির-আসিফ-বাট
-
▼
Sep 01
(18)
-
▼
September
(567)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...