Friday, September 28, 2012

বিলাওয়ালের সঙ্গে কথিত সম্পর্কঃ সবই গুজব ও কুৎসা বলে উড়িয়ে দিলেন হিনার স্বামী

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সম্পর্কের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন হিনার স্বামী কোটিপতি ব্যবসায়ী ফিরোজ গুলজার। একে তিনি কুৎসা রটনাকারীদের কাজ বলেও উল্লেখ করেন।

সন্দেহের ঘেরাটোপে হিনা-বিলাওয়ালের প্রেম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে বিভিন্ন প্রচারমাধ্যমে খবর ছড়িয়েছে। বিদেশি পত্রিকাগুলো বাংলাদেশি ইংরেজি সাপ্তাহিক ট্যাবলয়েড ‘ব্লিটজ’-এ প্রকাশিত দুটি প্রতিবেদনকে উদ্ধৃত করে সংবাদ পরিবেশন করেছে।

প্রেমে অনাগ্রহ

জন আব্রাহামের সঙ্গে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। সে সময় তাদের সম্পর্ককে বলিউডের আদর্শ প্রেম হিসেবেই গণনা করা হতো। কিন্তু গভীর থেকে গভীর প্রেমও যে এক নিমিষেই ভেঙে যেতে পারে সেটা বোঝা যায় জন-বিপাশার সম্পর্কের ভাঙন দেখেই।

চট্টগ্রাম চেম্বার ভবনে তাণ্ডব এমপি লতিফ লাঞ্ছিত

চট্টগ্রাম চেম্বার ভবনে গতকাল বৃহস্পতিবার তাণ্ডব চালিয়েছে নগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। এ সময় তাদের হাতে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য এম এ লতিফ ও চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

‘আত্মহনন ও অতঃপর’

বেঁচে থাকার অহর্নিশ লড়াইয়ের একজন সাধারণ মেয়ে প্রভা। জন্মের বছর দুই পরেই মা-বাবা দু’জনই  প্রভাকে খুব একা করে পৃথিবী ছেড়ে চলে যান। এক দূর সম্পর্কের মামা অনেকটা দায় বাঁচাতেই কোন এক এতিমখানায় তাকে রেখে যান।

ফাইল হয়নি তাই... এতিমের টাকা সৌদিতে বাংলাদেশ দূতাবাস কর্মীদের পেটে! by আহ্‌সান কবীর

ঢাকার নবাবগঞ্জ থানার বড় রাজপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে শহীদুর রহমান। সৌদি আরবের আল খোবার এলাকায় আল রাসেদ কোম্পানিতে চাকরি করতেন। ২০০৭ সালের ১৮ আগস্ট ডিউটি শেষে রুমে ফেরার পর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান।

বন্ধুত্বের নীতিতে বিশ্বে শান্তি সম্ভবঃ প্রধানমন্ত্রী by শিহাবউদ্দিন কিসলু

জাতিসংঘের ৬৭তম অধিবেশনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮ বছর আগে জাতিসংঘে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে বলেছেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়, এ নীতিতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”