Wednesday, April 18, 2012

মানসম্মত চলচ্চিত্র প্রয়োজন বড়দের জন্যও by সৈয়দ সামিউস সালেহ

গত ২৩ জানুয়ারি ২০১০ ঢাকার ওসমানী মিলনায়তনে উদ্বোধন করা হলো তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শিশুদের জন্য বছরে অন্তত একটি মানসম্মত চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান।

পদ ১৭১, মন্ত্রীদের সুপারিশই ৫০০- ঢাকা মেডিকেলে নিয়োগ-বাণিজ্যে রেকর্ড

মহাজোট সরকারের এক বছরে অনেক বিষয়েই রেকর্ড সৃষ্টি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ নিয়ে অনিয়মে সৃষ্ট রেকর্ডই সম্ভবত সর্বশেষ। হাসপাতাল কর্তৃপক্ষ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রণালয় কারোরই তোয়াক্কা করছে না।

উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতিঃ পুলিশি তৎপরতা জোরদার করুন

রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ছিনতাই, লুটতরাজ, চুরি-ডাকাতির পাশাপাশি চলছে খুন-খারাবির ঘটনা। বাস্তবিক অর্থেই অপরাধীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

কবি না থাকলে কী কী থাকবে না by আল মাহমুদ

আজকাল অনেক মানুষের কথাই আমার মনে পড়ে। যারা একদা আমাকে লেখালেখিতে সাহায্য করতে এসেছিলেন। যদিও তাদের চেহারাটা চোখে ভাসে; কিন্তু নামধাম মনে থাকে না। আমি বলতাম আর তারা উবু হয়ে বসে লেখাটা তুলে নিত। কোনো প্রশ্ন করত না।

কবি, কবিতা, রাজনীতি by হায়দার আকবর খান রনো

গত ২৫ জানুয়ারি আমার দেশ’র সম্পাদকীয় পাতায় সাংবাদিক আতাউস সামাদ এক নিবন্ধে লিখেছেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিধায় বক্তৃতা রচনায় ও লিখনে এবং সম্পাদনায় তিনি সহকারীদের সহায়তা পেয়ে থাকেন বলে অনুমান করি।

ছাত্রলীগের ভর্তিবাণিজ্যঃ এই নৈরাজ্যের অবসান কবে হবে?

প্রধানমন্ত্রীর কঠোর হুশিয়ারির পরও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের আপত্তিকর তত্পরতার অবসান হয়নি। হল দখল, প্রতিপক্ষের ওপর হামলা ইত্যকার ন্যক্কারজনক ঘটনার পর এবার রাজধানীর নামি-দামি কলেজে প্রকাশ্যে ভর্তিবাণিজ্যে নেমেছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসঃ অর্থনীতির ঝুঁকি কাটেনি

কোনোভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঝুঁকিমুক্ত হতে পারছে না। বিনিয়োগ ছাড়া অর্থনীতির সব সূচকই ইতিবাচক বলার পরও অর্থমন্ত্রী ঝুঁকির কথা স্বীকার করেছেন। বিনিয়োগ পরিস্থিতিকেও তিনি সন্তোষজনক বলতে পারেননি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আর প্রকল্প বাস্তবায়নে দক্ষতার অভাবের কথাও তাকে স্বীকার করে নিতে হয়েছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট রাজাপাকসের চ্যালেঞ্জ by আহমেদ জামিল

গত ২৬ জানুয়ারি শ্রীলঙ্কার প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, মূল নির্বাচনী লড়াই হয় ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সঙ্গে সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকার।

জলবায়ু পরিবর্তন তত্ত্ব সম্পর্কে নতুন তথ্য by মাহফুজ উল্লাহ

দায়টা বেশি বলে জলবায়ু পরিবর্তনের তত্ত্ব ও তথ্য সম্পর্কে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোর মাথাব্যথার অন্ত নেই। অন্যদিকে বাংলাদেশের মতো স্বল্পোন্নত রাষ্ট্র ও দ্বীপরাষ্ট্র যারা জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক হুমকির সম্মুখীন তাদের উদ্বেগ ও উত্কণ্ঠা অস্তিত্ব রক্ষা নিয়ে।

তারিখ আসে তারিখ যায়! by ফখরুজ্জামান চৌধুরী

এখন ঢাকা নগরীতে সবচেয়ে দুঃসহ যে সমস্যা তার নাম যানজট। কোনো বিশেষণই যানজটের তীব্রতা বোঝাতে যথেষ্ট নয়। অনেক বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে এক বন্ধুর এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত পৌঁছাতে যে সময় লেগেছে তার কম সময়ে নাকি নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়া যাওয়া যায়।

জাতি কি কলঙ্কমুক্ত হলো? by মোহাম্মদ মতিন উদ্দিন

ভাবছিলাম এবার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় করণীয় সম্পর্কে লিখব। কিন্তু ঘটনাক্রমে বুধবার রাতে ১৫ আগস্ট, ১৯৭৫-এর হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করায় বিষয়টিকে বাদ দিয়ে অন্যকিছু লেখার ইচ্ছে ত্যাগ করতে হলো।

গ্যাস সঙ্কটের কারণ কি? by আফরোজা হাসান খান

গ্যাস সঙ্কট নিয়ে নানা কথা হচ্ছে। অন্তত ভুক্তভোগীরা এ নিয়ে ভিন্ন চিন্তা সহ্য করবে না। গত দু’মাস ধরে দেখছি ঢাকার অনেক এলাকার বাসায় গ্যাস গভীর রাতে আসে সকাল সকাল বিদায় নেয়। যেন সে নিশিকুটুম আমাদের সংসারে। নিশিকুটুম বলায় রাগ না করাই ভালো।

রাজনীতির পরিবেশ পাল্টাল না by আতাউস সামাদ

১৯৭৫ সালের ২৫ অগাস্ট সকালে অণুবিজ্ঞানী স্বামী ড. ওয়াজেদ মিয়ার হাত ধরে দুই শিশুসন্তান কোলে করে এবং ছোটবোনকে পাশে নিয়ে শেখ হাসিনা যখন জার্মানির ফ্রাঙ্কফুট থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতের রাজধানী নয়াদিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছেন তখন তাঁরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত।

হুমকির মুখে বোরো চাষঃ সময় থাকতে সমন্বিত পদক্ষেপ নিন

এবার দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের স্থানবিশেষে বোরো আবাদে দেখা দিয়েছে দু’ধরনের সঙ্কট। উত্তরাঞ্চলের পাবনা জেলায় হাজার হাজার গভীর-অগভীর নলকূপ বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সেচ ব্যবস্থা। এখন আবাদের ভরা মৌসুম। মাঘ মাস থেকে বোরো আবাদ শুরু হয় এবং শেষ হয় চৈত্রের মাঝামাঝি।

টিফা চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভিন্ন কৌশলঃ চাপের কাছে নতিস্বীকার কাম্য নয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) সম্পাদনের লক্ষ্যে এখনও যে পুরোপুরি সক্রিয় তা বোঝা যায় এদেশের শ্রমমান পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ থেকে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনীতিবিদ মাইকেল দোনাভানের নেতৃত্বে ওই প্রতিনিধিদল যে ফেব্রুয়ারি মাসেই আসছে, তা ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক চিঠি দিয়ে সরকারকে জানিয়ে দিয়েছে।

এ সপ্তাহের ছবি ‘এক মন এক প্রাণ’

আগামী ২০ এপ্রিল শুক্রবার মুক্তি পাচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ছবি ‘এক মন এক প্রাণ’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ, মিশা সওদাগর, তমা মির্জা প্রমুখ।

’দি ডার্টি পিকচার’ রিমেকে নায়িকা ভিনা মালিক by অনন্যা আশরাফ

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পথ ধরে এবার ডার্টি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী ভিনা মালিক। ‘দি ডার্টি পিকচার’ ছবির রিমেক তৈরি করা হচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাষ্ট্রিতে। রিমেক ছবিতে বিদ্যার করা চরিত্র মর্ডান সিল্কের ভূমিকায় অভিনয় করবেন ভিনা মালিক।

সজলকে নিয়ে রুমানা ও নওশীনের মধ্যে টানাপোড়েন by অনন্যা আশরাফ

ছোটপর্দার রোমান্টিক অভিনেতা হিসেবে সজল পেয়েছেন জনপ্রিয়তা। এবার সজলকে নিয়ে দুই অভিনেত্রী নওশীন ও রুমানার মধ্যে তৈরি হয়েছে টানাপেড়েন। একসময় তারা দুজন আবিষ্কার করেন, সজল আসলে একজন মানসিক রোগী। এরকমই এক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘মনের আকাশে নীল মেঘে’।

সাগর-রুনি হত্যা মামলা- আমরা ব্যর্থঃ আদালতে ডিসি ডিবি মনিরুল by ইলিয়াস সরকার

অবশেষে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম। বুধবার আদালতে মামলার নথিপত্র নিয়ে হাজির হয়ে তিনি এ দায় স্বীকার করেন।

পুলিশি নির্যাতনে জাসাস নেতার মৃত্যুর অভিযোগঃ ক্রসফায়ারের বিকল্প?

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রমনা থানা শাখার সভাপতি আমিনুল ইসলাম মিন্টুকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

বলিউডের মিনাক্ষি হত্যা রহস্য! by অনন্যা আশরাফ

মাত্র এক বছর আগে পরিচালক প্রাওয়াল রামানের ‘৪০৪’ ছবিতে অভিনয়ের জন্যে ভারতের দেহেরাদুনে অডিশন দিয়েছিলেন বলিউডের নবীন অভিনেত্রী মিনাক্ষি থাপা। গ্ল্যামার আর যোগ্যতা দিয়ে বলিউডে প্রতিষ্ঠিত হওয়াই ছিল তার উদ্দেশ্য। চোখে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই ফিল্মে পা রেখেছিলেন।

পাইরেসি প্রতিরোধে চাই কপিরাইট সমিতি by মুহম্মদ নূরুল হুদা

পাইরেসি প্রতিরোধ বা কপিরাইট লঙ্ঘনরোধের একটি প্রধান হাতিয়ার কপিরাইট সমিতি গঠন। উদ্যোগটা নিতে হবে বিভিন্ন ক্ষেত্রে যারা অধিকারের মালিক তাদেরকেই। সাহিত্য, শিল্প, সঙ্গীত, কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অধিকারের মালিকদের অবশ্যই একজোট হতে হবে।

ভারত এক অবন্ধুসুলভ প্রতিবেশী by ইলিয়াস খান

ড. জেগাথেসানের সঙ্গে গত বছর পরিচয় হয় লন্ডনে। লন্ডন কলেজ অব ম্যানেজমেন্ট স্টাডিজের আমন্ত্রণ এবং সঙ্গে টি২০ বিশ্বকাপের খেলা দেখা ছিল আমার লন্ডন যাত্রার কারণ। তখন জুন মাস। শ্রীলঙ্কা সরকার কেবল তামিল টাইগারদের নিশ্চিহ্ন করার দাবি করে যাচ্ছে।

গণতন্ত্র ও ধর্মভিত্তিক রাজনীতি by ড. একেএম আজহারুল ইসলাম

গত কয়েকদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে সংবাদপত্রে নানা ধরনের খবরাখবর বের হচ্ছে। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে মর্মে আইনমন্ত্রী সম্প্রতি এক বক্তব্য দেন।

প্রতিবেশী যখন বড় দেশ by ড. তারেক শামসুর রেহমান

আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের কাছে এটা অনেক দিন থেকেই একটা বড় প্রশ্ন যে, একটি বড় দেশের পাশে যদি একটি ছোট দেশ থাকে, তাহলে এই দুই দেশের মাঝে সম্পর্ক কেমন হওয়া উচিত এবং ওই ছোট দেশটি কীভাবে বড় দেশটির প্রভাব ও কর্তৃত্ব এড়িয়ে নিজস্ব স্বকীয়তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ লঙ্ঘনঃ ঝুঁকিপূর্ণ ব্যবসায় জড়াচ্ছে বেসরকারি ব্যাংক

অবৈধভাবে বিভিন্ন ব্যবসায় টাকা খাটাচ্ছে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক। নির্ধারিত ব্যাংকিং ব্যবসায় আইনি সীমারেখা অতিক্রম করে এসব ব্যাংক গাঁটছড়া বেঁধেছে কিছু ঝুঁকিপূর্ণ ব্যবসার সঙ্গে এবং সেখানে গোপন বিনিয়োগ করছে।

শ্রীলঙ্কাঃ নির্বাচনোত্তর পরিস্থিতি by ড. মাহবুব উল্লাহ্

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। নির্বাচনে ক্ষমতাসীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির প্রার্থী মাহিন্দা রাজাপাকসে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন ২৭ জানুয়ারি (বুধবার) আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রেসিডেন্ট রাজাপাকসেকে নির্বাচিত ঘোষণা করেছে।

বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক ও চুক্তিঃ একটি পর্যালোচনা by প্রফেসর ড. হাসান মোহাম্মদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বহুল আলোচিত ভারত সফরকালে গত ১১ জানুয়ারি ২০১০ নয়াদিল্লিতে ৫০ দফা যৌথ ইশতেহারের আওতায় তিনটি চুক্তি, একটি সমঝোতা স্মারক ও একটি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি গৃহীত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার আলোকে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার আগে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা কী সেটি সংজ্ঞায়িত হলে ভালো হয়।

নিষ্কলুষ আনন্দই আমাদের কাম্য by আতাউর রহমান

মানুষের অসহায়ত্ব অথবা দৈহিক অপারগতা অনেক সময় আমাদের হাসির কারণ হয়। মানুষকে নিয়ে মানুষই হাসাহাসি করে। নোয়াখালীতে আমার নানার বাড়ির সামনে দিয়ে এক নেটিভ ফিরিঙ্গি ভদ্রলোক একটি রুগ্ন ঘোড়ায় চড়ে প্রতি বিকাল বেড়াতে বের হতেন।

হাইতি থেকে বাংলাদেশের শিক্ষা by সাইদ আরমান

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতি। ক্যারিবীয় সাগরের হুসপ্যানিওলা দ্বীপের পশ্চিমাংশের এক-তৃতীয়াংশ নিয়ে গড়ে উঠেছে হাইতি। হাইতি প্রজাতন্ত্রের আয়তন প্রায় ১০ হাজার ৭০০ বর্গমাইল। আর এর লোকসংখ্যা প্রায় এক কোটি। আটটি প্রধান পার্বত্য এলাকা নিয়ে গঠিত হাইতির শতকরা ১৮-২০ ভাগ ভূমি সমতল।

চিনি নিয়ে চালবাজি থামছে নাঃ ব্যবসায়ীদের পোয়াবারো

মহাজোট সরকারের দিনবদলের সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীরা অন্য কারও চেয়ে পিছিয়ে নেই। বাজার পরিস্থিতি থেকেই এটা সহজে বোঝা যায়। কারণে-অকারণে দ্রব্যমূল্য বাড়িয়ে ক্রেতাসাধারণের পকেট কাটা নিয়ে হৈ চৈ উঠলে ঘটা করে বাজার পরিদর্শন, ব্যবসায়ীদের বৈঠক ও বার বার ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী কোনো ফল দেখাতে পারেননি।

অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায়ে বিশাল ঘাটতিঃ বুঝেশুনে লক্ষ্যমাত্রা ধার্য করা উচিত

চলতি অর্থবছরের (২০০৯-২০১০) প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, লক্ষ্য নির্ধারণ ও নীতিমালা প্রণয়নকালে আমরা বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে কল্পনা বিলাসকে প্রশ্রয় দিতে অভ্যস্ত।

ফিরে দেখার সংলাপ by কে জি মোস্তফা

স্মৃতি যেন এক ময়লা সিকি। মহাকালের চাকায় সেই সিকি গড়িয়ে চলে। স্মৃতিময় বয়সের কাছে কিন্তু থেকে যায় কিছু সাথী, পথের সাথী। মাঝেমধ্যে হৃদয়পুরে শুনি তার নিঃশব্দ কলরব। সেদিন প্রেসক্লাবের আড্ডায় ছিলেন ইংরেজি মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান।

অন্যরকম এক চোর by কাজী জহিরুল ইসলাম

শীতে জবুথবু। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আমার গায়ে ফোমের জ্যাকেট। মনে হয় লেপ গায়ে দিয়ে হাঁটছি। লেপের আবার হুডি আছে। হুডিতে কান-মাথা শক্ত করে আটকানো। ওয়েস্ট ইলিং ব্রডওয়ের রাস্তা পার হচ্ছি। হঠাত্ ঘোঁত্ করে একটি লাল রংয়ের চকচকে দ্বিতল বাস এসে আমার ডানদিকে ব্রেক কষল।

বইমেলার অপেক্ষায় by রেজোয়ান সিদ্দিকী

এই নগরীর মানুষেরা পাঠাভ্যাসে যে খুব প্রবল এমন দাবি করা যায় না। কারণ, বাসে-ট্রেনে-লঞ্চে কোনো যাত্রীর হাতেই বই তেমন একটা দেখা যায় না। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি এসব যানবাহনে দীর্ঘ পথযাত্রায় বহু মানুষ নিবিষ্টচিত্তে অবিরাম বই পড়ে।

দাবি পূরণ না হলে কয়লা তোলা বন্ধঃ শিগগির ফয়সালা করুন

খনিজ কয়লাকে বলা হয় মাটির নিচে জমে থাকা ‘কালো সোনা’। বাংলাদেশ প্রাকৃতিকভাবে এই কালো সোনার মালিক। দেশে এখন পাঁচটি আবিষ্কৃত কয়লা খনি রয়েছে। এর মধ্যে কয়লা তোলা হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে।

শিল্পকারখানায় গ্যাস রেশনিং-ফলাফল অনিশ্চিত

ভয়াবহ বিদ্যুত্ ঘাটতি মোকাবিলায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার পর এখন রাজধানীর গ্যাস সঙ্কট ঠেকাতে রেশনিং শুরু হয়েছে। বুধবার গ্যাস রেশনিংয়ের প্রথম দিনটা ছিল হতাশাজনক। যদিও রাষ্ট্রীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা আশার কথা শুনিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের দুই বছর by শরিফুল ইসলাম সেলিম

একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় মানবাধিকার কমিশনের আকাঙ্ক্ষা বহুদিন ধরে লালন করে আসছে এ দেশের মানুষ। যার ফলে এবং কিছুটা আন্তর্জাতিক চাপে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৩ ডিসেম্বর জারি করা হয় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭।

ধর্ম-বৌদ্ধ আষাঢ়ী পূর্ণিমার শিক্ষা by সুকোমল বড়ূয়া

শুভ আষাঢ়ী পূর্ণিমা বর্ষাবাস ও উপোসথ এই দুই ব্রতকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেই বৌদ্ধ জীবন বিধানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আরও গুরুত্বপূর্ণ এ জন্যই যে, যেখানে ব্যক্তি তার নিজেকে আত্মশাসনে, আত্মসংযমে ও চিত্তসাধনায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক-সার্কের চালিকাশক্তি by সুভাষ সাহা

মনমোহনের সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টিগ্রাহ্য উন্নতির সুযোগ সৃষ্টি হলে এবং নয়াদিলি্লর কাছ থেকে ঢাকা কিছু একতরফা সুবিধা পেলে সেটা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বিস্তারে ভারতের সৎ ও আন্তরিক উদ্দেশ্যের স্মারক হতে পারে। বড়র পিরিতি বালির বাঁধ নয়_ এটা প্রমাণের দায়িত্ব ভারতের নয় কি!

আক্রান্ত সাংবাদিক-অপরাধীদের শাস্তি পেতেই হবে

নড়াইলের কালিয়ায় সমকালের উপজেলা প্রতিনিধি মশিউল হক মিটু ও তার পরিবারের ওপর বোমা হামলার ঘটনায় আমরা চরম ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি। রাতের বেলায় নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও দুই সন্তানসহ তিনি যেভাবে আক্রান্ত হয়েছেন, তাও যথেষ্ট উদ্বেগজনক। ঘরেই যদি নিরাপদ না থাকতে পারেন, নিরাপত্তা তাহলে কোথায়?

ঢাকা সিটি করপোরেশন-সেই প্রথাসিদ্ধ বাজেট

ঢাকা সিটি করপোরেশন বা ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা ভাগ্যবান বটে। ২০০২ সালে চারদলীয় জোট সরকারের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনের পর মঙ্গলবার তিনি করপোরেশনের টানা দশম বাজেট পেশ করেছেন। এ সময়ে তার নিজের দল বিএনপির সরকার ছাড়াও দুই বছরের বিশেষ ধরনের তত্ত্বাবধায়ক সরকার এবং আড়াই বছর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায়।

মরা মুরগি বিক্রির অভিযোগে দু’জনের কারাদণ্ড

রাজধানীর তেজগাঁও স্টেশন রোডের একটি মুরগির আড়তে অভিযান চালিয়ে বুধবার সকালে মরা মুরগি বিক্রির অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, গোলাম আলী (৩৯) ও শাহ আলম (২৮)।

আমি আর আহত হবো না by নঈম নিজাম

বিচারপতি সাত্তারের যুবমন্ত্রী ছিলেন আবুল কাশেম। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চোখের ডাক্তার এম এ মতিন। একদিন পুলিশ হানা দেয় যুবমন্ত্রী কাশেমের বাড়িতে। আটক করে কুখ্যাত সন্ত্রাসী ইমদুকে। সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়। সারা দেশের মানুষ আতঙ্কিত হয়। উৎকণ্ঠিত হয়।

দাদার নববর্ষ! by ফজলুল বারী

বাংলা নববর্ষ ১৪১৯’কে বরণ নিয়ে উৎসবে ব্যস্ত সারা জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের সকালে তুরস্ক থেকে দেশে ফিরে এসেছেন। নববর্ষের শুভেচ্ছার ফুল আর মিষ্টি পাঠিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। শনিবার বিকেলে গণভবনে দলের সিনিয়র নেতাকর্মী আর সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সুরঞ্জিত বাবুর থলের বিড়াল by ইমদাদুল হক মিলন

আপনাদের কাগজের কলকাতা প্রতিনিধি আছে না?
অবশ্যই।
তাকে একটু খোঁজখবর করতে বলুন।
কী ব্যাপারে?

নীলকণ্ঠ সেনবাবুর ঐতিহাসিক বিষপান by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

সর্বত্রই সমালোচনায় মুখর সেন বাবু অবশেষে নজিরবিহীন `ঐতিহাসিক’ পদত্যাগ করলেন। সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই জন্য যে, তিনি নিজে ডুবলেও ডোবালেন না তার দলকে, সরকারকে। তাছাড়া বাংলাদেশে তিনিই প্রথম রেকর্ড স্থাপন করলেন ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করে।

১০ ট্রাক অস্ত্র মামলায় হাফিজ, দ্বীন ও সোবহান দায়ীঃ এনএসআই

চট্টগ্রামের একটি বিশেষ আদালতে এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. এনামুর রহমান চৌধুরীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে দুই সপ্তাহ পর চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটক এবং চোরাচালান মামলা দুটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সাগর-রুনি হত্যাকাণ্ড-তদন্তে অগ্রগতি নেই হাইকোর্ট বললেন ফলাফল জিরো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ক্লু মেলেনি দীর্ঘ দুই মাসেও। ডাকাতি নাকি বিরোধের জের ধরে এ জোড়া হত্যাকাণ্ড ঘটেছে, তা-ও নিশ্চিত হতে পারেনি পুলিশ। দীর্ঘ দুই মাসেও হত্যার তদন্তে অগ্রগতি না হওয়ায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন।

এ বছর ডিসিসি নির্বাচন করা সম্ভব নয় by কাজী হাফিজ

চলতি বছরে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে না। এ নির্বাচনের ওপর আদালতের তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করারও জোরালো কোনো ভিত্তি খুঁজে পাচ্ছেন না নির্বাচন কমিশনাররা। বরং দুই সপ্তাহের মধ্যে আদালতের রুলের যে জবাব নির্বাচন কমিশন (ইসি) দিতে যাচ্ছে তাতে আইন অনুসারে ডিসিসির সীমানা নির্ধারণ না করার জন্য স্থানীয় সরকার বিভাগকেই দায়ী করা হবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

গন্তব্য ঢাকা-গ্রামের থোন আইছি খাওনের জন্যই তো by শর্মিলা সিনড্রেলা

চারপাশে সুনসান নীরবতা। কদমের পর কদম হেঁটেও ক্লান্ত দুপুরে দেখা মেলে না বেশি কারও। বোধ হয় এই দুপুরে একটু জিরাতে অনেকেই গা এলিয়েছে বিছানায়। শীত পালাতে না-পালাতেই গরম শুরু করেছে তার রাজত্ব। আর সূর্যও হাত মিলিয়েছে তাতে।

উইকিলিকসে বাংলাদেশ-র‌্যাবের জনপ্রিয়তা বনাম মানবাধিকারের মরীচিকা by মশিউল আলম

মানবাধিকার-সচেতন যেসব নাগরিক দাবি করেন, অপরাধ দমন করতে হবে মানবাধিকার লঙ্ঘন না করে, তাঁরা স্বীকার করুন বা না করুন, বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি জনপ্রিয় বাহিনী।
র‌্যাব সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বা পত্রপত্রিকায় প্রকাশিত লেখালেখির পাঠক-প্রতিক্রিয়া লক্ষ করলে র‌্যাবের জনপ্রিয়তা টের পেতে অসুবিধা হয় না।

অলিম্পিক ২০১২-আর মাত্র ১০০ দিন... by ডেভিড ক্যামেরন

আর মাত্র ১০০ দিনের মধ্যেই লন্ডনে বিশ্বের বৃহত্তম ও দৃষ্টিনন্দন ক্রীড়া আসর অলিম্পিক ২০১২-এর পর্দা উন্মোচিত হবে। এই অভূতপূর্ব অলিম্পিক ও প্যারা-অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠানের আনন্দ আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ভাগ করতে চাই। সে জন্যই আপনাদের উদ্দেশে আমার এই স্বাগত বার্তা।

প্রাচ্য-যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ইরানে হামলা চালাবে না by ইউরি আভনেরি

মধ্যযুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে না। এ বছর তো নয়ই, আসন্ন বছরগুলোতেও নয়। নির্বাচনী বিবেচনা কিংবা সামরিক সীমাবদ্ধতার চেয়েও এই হামলা না করার পেছনে একটি গূঢ় কারণ লুকিয়ে রয়েছে। এ কারণটি হলো, যুক্তরাষ্ট্র যদি তা করে তবে সেটি হবে দেশটির নিজের পায়ে কুড়াল মারার শামিল।

মন্ত্রী যদি না পারেন, তাহলে...-ভর্তি-বাণিজ্যে লাগাম পরাবে কে?

দেওয়া টাকা আর ফেরত আসে না, সেটাই যেন প্রমাণিত হলো। মন্ত্রীর হাঁকডাক, মন্ত্রণালয়ের নির্দেশ, গণমাধ্যমের সরবতা—সবই বিফল। ভর্তির জন্য নির্ধারিত ফির অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশের পর আড়াই মাস চলে গেলেও নির্দেশ পালনের একটিও নজির নেই।

দেশে ফিরিয়ে আনতে চাই সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস-প্রবাসী যুদ্ধাপরাধীদের বিচার

বর্তমানে ব্রিটিশ নাগরিক ও একাত্তরের সন্দেহভাজন যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনউদ্দিনের বিচারের বিষয়ে যথাবিহিত ব্যবস্থা নিতে কালক্ষেপণ কাম্য নয়। আগামী জুনের মধ্যে তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আনার সময়সীমা যেন পিছিয়ে না যায়।

সুরঞ্জিতের মন্ত্রিত্ব নিয়ে সার্কাসঃ দফতরবিহীন মন্ত্রী করলেন শেখ হাসিনাঃ প্রতিবেশী দেশের হস্তক্ষেপের গুজব

পা পিছলে গেলেও পড়লেন না সুরঞ্জিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিতের মন্ত্রিত্ব নিয়ে সার্কাস দেখালেন। ঠেকিয়ে দিলেন তার পতন। শেষ পর্যন্ত দফতরবিহীন মন্ত্রী বা ‘উজিরে খামাখা’ হিসেবে থেকে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

সাক্ষাৎকার-বাংলাদেশের পণ্যের জন্য ভারতকে নিঃশর্ত বাজার খুলে দিতে হবে by শুভেন্দু দাশগুপ্ত

সাক্ষাৎকার গ্রহণ : অজয় দাশগুপ্ত সমকাল :বাংলাদেশের অর্থনীতির ওপর নজর রয়েছে আপনার। এ বিষয়ে পর্যবেক্ষণ জানতে চাই। শুভেন্দু :সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর পরিবর্তন লক্ষ্য করছি। কৃষিতে অভাবনীয় সাফল্য। শিল্প বাড়ছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে উঠছে। বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য দিক_ গণতান্ত্রিক প্রক্রিয়া।

বিএনপির নেতৃত্বে ১৭ দলীয় জোটের ঘোষণা আজ

বিএনপির নেতৃত্বে সম্প্রসারিত নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটছে আজ বুধবার। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণাপত্র উপস্থাপন করবেন।

ইউসুফ মৃধা, ফারুক ও এনামুলকে দুদকে তলব

অর্থ কেলেঙ্কারির অভিযোগে পূর্বাঞ্চলীয় রেলওয়ের সাময়িক বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, পদত্যাগকারী রেলমন্ত্রীর চাকরিচ্যুত সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার এবং জিআরপির সাময়িক বরখাস্ত হওয়া কমান্ড্যান্ট এনামুল হককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের একটি তদন্ত কমিটি।

পদত্যাগের গেজেট কেন হয়নি জানতে চান সোহেল তাজ

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও মন্ত্রিপরিষদ বিভাগ পদত্যাগের গেজেট বিজ্ঞপ্তি জারি না করায় এবং তাঁর ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা দেওয়ায় বিব্রত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর এ মনোভাব তিনি চিঠি মাধ্যমে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবকে।

হোটেল পূর্বাণীর জমির দিকে 'কুনজর' ভূমি সংস্কার বোর্ডের! by আপেল মাহমুদ

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, পাকিস্তানবিরোধী আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত হোটেল পূর্বাণীর জমি দখল করার জন্য একটি মহলের সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি পুলিশ নিয়ে হোটেলের সামনে জোর করে মালিকানার দাবিসংবলিত সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন ভূমি সংস্কার বোর্ডের আওতাধীন ঢাকার নওয়াব এস্টেটের কর্মকর্তারা।

সুরঞ্জিত দপ্তরবিহীন মন্ত্রী-তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাঁর বিষয়ে নতুন সিদ্ধান্ত

মন্ত্রিত্বের দায়িত্বে ইস্তফা দিলেও মন্ত্রিপরিষদে থেকে যাচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। এপিএসের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় সব দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের পর তাঁকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

সংকটে শিক্ষানীতির বাস্তবায়ন-গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন

শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড শক্ত না হলে যেমন কোনো মানুষ দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না। মানসম্পন্ন শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে এগিয়ে যাওয়া কিংবা উন্নতি করা অসম্ভব। আর তাই বর্তমান মহাজোট সরকার ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিল।

আইনি বাধায় ডিসিসি নির্বাচন-জটিলতা দূর করে নির্বাচন হোক

যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। বিভাজিত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্যাপারটি আদালত পর্যন্ত গড়িয়েছে। এ আইনি জটিলতা সহজে মিটবে, এমনটি মনে হয় না। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বিভাজিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন।

পবিত্র কোরআনের আলো-নবী ও মুমিনরা আত্মীয়তার অজুহাতে সত্য ও ন্যায় থেকে বিচ্যুত হতে পারেন না

১১৩. মা কা-না লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানূ আনইয়্যাছ্তাগফিরূ লিলমুশ্রিকীনা ওয়া লাও কা-নূ ঊলী ক্বুরবা- মিম্ বা'দি মা- তাবাইয়্যানা লাহুম আন্নাহুম আসহা-বুল জাহীম। ১১৪. ওয়া মা- কা-নাছ্তিগ্ফা-রু ইবরাহীমা লিআবীহি ইল্লা- আ'ন-ম্মাওই'দাতিন ওয়্যাআ'দাহা- ইয়্যা-হু; ফালাম্মা- তাবাইয়্যানা লাহূ আন্নাহূ আ'দুওয়্যুন লিল্লাহি তাবার্রাআ মিনহু; ইন্না ইবরাহীমা লাআওয়্যা-হুন হালীম।

ঘোলা জলে মৎস্য শিকার by ইকবাল হাসান

অনেকে বলবেন, ধর্মের কল বাতাসে নড়ে। আমাদের দেশে নড়ে না! কারণ? বাতাস প্রায়ই দুর্বল? না, তা নয়। বাতাসকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে ওই ধর্মের কল পর্যন্ত পেঁৗছতে না পারে। তবে মাঝে মধ্যে কালবৈশাখীর দাপট তীব্র হলে কথা আলাদা। ব্যাখ্যায় পরে যাচ্ছি, আগে বলে নিচ্ছি একটি দিনের ঘটনা।

ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় by কাজী মদীনা

ড. গোলাম মহিউদ্দিন নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে এমন এক ব্যক্তির মুখ ভেসে ওঠে, যিনি বহুগুণে গুণান্বিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাকি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব, নাকি উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, নাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয়

শিক্ষা-শিক্ষকদের মর্যাদা ও কোচিং ব্যবসা by মোঃ মোত্র্তূজা আহমেদ

মৌলিক শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আমরা এখন বিপণন শিক্ষা পদ্ধতির দিকে চলে গেছি। স্কুল-কলেজের শিক্ষকরা এখন ভোগবাদী, পুঁজিবাদী চিন্তার ধারক। তাদের ক্লাসরুমে শিক্ষা দেওয়া মানেই হলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা নিজেরাই দেশের মেরুদণ্ড ভেঙে ফেলেছি।

সমকালীন প্রসঙ্গ-ইসরায়েলের পারমাণবিক বোমা ও গুন্টার গ্রাসের কবিতা by বদরুদ্দীন উমর

গুন্টার গ্রাসের কবিতাটি প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের পারমাণবিক বোমা নিয়ে যে তর্ক-বিতর্ক ও ঝড় এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে দেখা যাচ্ছে তাতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ইন্সপেকশন বা পরিদর্শন আন্তর্জাতিকভাবে এখন জরুরি হয়েছে।

গাছতলায় লেখাপড়া-আনন্দ নয়, শঙ্কাই মূল

বৃক্ষতলে বিদ্যাদান যদিও এই উপমহাদেশে নতুন নয়; ময়মনসিংহের নান্দাইলের কুলধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই ঐতিহ্য শিরোধার্য করেছে বলে জানা নেই। সেখানকার কয়েকটি শ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থীরা গাছতলায় আশ্রয় নিয়েছে মূলত প্রাণভয়ে।

রেলমন্ত্রীর বিদায়-স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাই

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সুরঞ্জিত সেনগুপ্ত চার দশক ধরে ছিলেন নক্ষত্রের মতো। স্পষ্টভাষী, কৌতুকপ্রিয় ও দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি ছিল সর্বমহলে। স্বীয় সহকারী একান্ত সচিবের গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পরপরই রেলমন্ত্রী হিসেবে তার যে ক্ষণগণনা শুরু হয়েছে,

তদন্তের স্বার্থে সুরঞ্জিতের পদত্যাগ জরুরি ছিল by ড. ইফতেখারুজ্জামান

দেশ থেকে দুর্নীতি দূর করতে আগে প্রয়োজন গণতান্ত্রিক সরকারব্যবস্থা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। দুর্নীতি প্রতিরোধ করতে যেসব গুণাবলি বা যোগ্যতা প্রয়োজন তা কেবল গণতান্ত্রিক সরকারব্যবস্থাতেই খুঁজে পাওয়া যাবে।

ক্ষমতা ছাড়া কেউ দুর্নীতি করতে পারে না by গোলাম রহমান

দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটি সম্পর্ক আছে। দুর্নীতি করতে হলে যেকোনো ধরনের ক্ষমতার প্রয়োজন। ক্ষমতা ছাড়া কেউ দুর্নীতি করতে পারে না। আর রাজনীতির সঙ্গেও দুর্নীতি ও ক্ষমতা বিদ্যমান সবচেয়ে বেশি। এটা রাজনীতির একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি শেষ দুটি নির্বাচনের দিকে তাকাই তাহলে দেখতে পাব,

স্মরণ-একজন পূর্ণাঙ্গ মানুষ by বি ডি রহমতউল্লাহ

১৮ এপ্রিল ড. গোলাম মহিউদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী। আমি যখন কুমিল্লা জিলা স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই, তাঁকে তখন অষ্টম শ্রেণীর বড় ভাই হিসেবে পাওয়া থেকে তাঁর মৃত্যুর দিন পর্যন্ত এমন একটি ঘটনাও ঘটেনি, যার জন্য তাঁর ওপর কোনো দিন রাগ করতে পেরেছি,

কুড়িয়ে পাওয়া সংলাপ-দুঃখ আমার সঙ্গে থাকে সুখ যায় সুখ আসে by রণজিৎ বিশ্বাস

অনুবাদের গল্প বলুন। খুব শোনা হয় না এমন গল্প। : এক ভদ্রলোকের ছেলে বিদেশে থাকত। অনেক বছর আগের কথা। অসুখ থেকে সেরে ওঠার খবর জানিয়ে বাবার কাছে সে দুই শব্দের টেলিগ্রাম পাঠাল 'কামিং রাউন্ড'। আমার স্টাইলের 'শিক্ষিত' একজনের কাছে তিনি বার্তাটি পড়াতে গেলেন এবং জবাব নিয়ে ফিরলেন- তোমার ছেলে ঘুরে ঘুরে আসছে।

আমেরিকায় বাংলাদেশের পণ্য by ড. আবু এন এম ওয়াহিদ

স্বাধীন বাংলাদেশের বয়স ৪১ পেরিয়ে ৪২-এ পড়ল। এ সময় স্বাধীনতার প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে যে কেউ হিসাব-নিকাশ করতেই পারেন। এ বিচার-বিবেচনায় ইতিবাচক এবং নেতিবাচক অনেক কিছুই আলোচনায় উঠে আসতে পারে এবং সেটাই স্বাভাবিক।

সময়ের প্রতিধ্বনি-জীবনের শেষ প্রান্তে সুরঞ্জিতের কপালে কলঙ্কের তিলক by মোস্তফা কামাল

মন্ত্রী হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল সুরঞ্জিত সেনগুপ্তের। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর মন্ত্রী হওয়ার জন্য তিনি বেশ চেষ্টা-তদবিরও করেছিলেন। কিন্তু শেখ হাসিনা তাঁকে মন্ত্রী না বানিয়ে প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন। সেই থেকে তাঁর আক্ষেপের শেষ ছিল না।

সাক্ষাৎকার-উদ্যোক্তারা পরিবেশ সংরক্ষণেও এগিয়ে আসুন by ড. হাছান মাহমুদ

সাক্ষাৎকার গ্রহণ :আলতাব হোসেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স ও ১৯৮৯ সালে মাস্টার ডিগ্রি অর্জনের পর ব্রাসেলস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে পরিবেশ বিজ্ঞানে পোস্ট

স্বাভাবিক মিত্র-আনন্দবাজারের সম্পাদকীয়

বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণের সাম্প্রতিক বাংলাদেশ সফরে এক অপূর্ব সম্ভাবনা সৃষ্টি হইয়াছে_ বাংলাদেশের সহিত দৃঢ়তর সম্পর্ক গড়িয়া তুলিবার সম্ভাবনা। চীন তাহার উল্কাগতির উত্থানের প্রাথমিক পর্যায়েই নিজের বাজার পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলির নিকট খুলিয়া দিয়াছিল সরকারি লালফিতার ফাঁস ছাড়াই।

সংবিধান-পঞ্চদশ সংশোধনী ও আদিবাসীদের পরিচয় by মঙ্গল কুমার চাকমা

সংবিধানে মৌলবাদী গোষ্ঠীকে খুশি রাখার যে প্রচেষ্টা হয়েছে তাতে আওয়ামী লীগ নিজের পায়ে নিজেই আঘাত করেছে। কারণ এসব বিধানাবলির মাধ্যমে দেশের মৌলবাদী শক্তি আরও শক্তিশালী ও উৎসাহিত হবে। যতই মৌলবাদী শক্তিকে খুশি করার চেষ্টা করুক না কেন, রাজনৈতিক ফায়দা আদায় ছাড়া তারা আওয়ামী লীগকে কিছুই দেবে না

কণ্ঠস্বর-দ্বিতীয় পাকিস্তান? by রাহাত খান

দুই কান কাটা জামায়াতে ইসলামী এবং 'একই' পরিবারের বড়-ছোট দলগুলো হয়তো এসবই ভুলে গেছে। কিন্তু যারা পাকিস্তানের প্রতিষ্ঠা দেখেছেন, বাঙালির মুক্তিযুদ্ধ দেখেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাঙালির জয় দেখেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় দেখেছেন,

রেমিট্যান্স প্রবাহে বিঘ্ন-কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ূক

সিলেট বিভাগে গত অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থ এসেছে পূর্ববর্তী বছরের তুলনায় ২১০৮ কোটি টাকা কম। গত বছর সামগ্রিক রেমিট্যান্স প্রবাহের তুলনায় এ ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দুটি বিষয়ের উল্লেখ করা হচ্ছে। এক. মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যে অস্থিরতা চলছে তার প্রভাব।

মিরসরাই দুর্ঘটনা-হৃদয়বিদারক!

সান্ত্বনা ও শোক প্রকাশের উপযুক্ত ভাষা কী হতে পারে? মানুষের কোনো ভাষা, কোনো উপমা-উৎপ্রেক্ষা কি গভীর ও মর্মস্পর্শী বেদনায় শুশ্রূষা এনে দিতে পারে? মিরসরাইয়ের মর্মান্তিক দুর্ঘটনার পর অনেকেই নির্বাক, নিস্তব্ধ হয়ে ভাষাহীন শোক প্রকাশ করেছেন। অনাত্মীয়, দূরবর্তী মানুষেরাও নীরবে চোখের পানি ফেলেছেন।

কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অসংগতি

চট্টগ্রামের আনোয়ারায় কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয়ের একরকম গায়ের জোরে ভূমি অধিগ্রহণ দেখে বোঝা যায়, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অবস্থা কতটা অকার্যকর ও নাজুক। একাধিক মন্ত্রণালয়, পরিবেশ সংগঠন, এমনকি বিচার বিভাগের নির্দেশনা উপেক্ষা করে ভূমি মন্ত্রণালয় কেন জমি অধিগ্রহণ অব্যাহত রেখেছে সেটা

স্থিতিশীল হোক পুঁজিবাজার

এ বছরের আলোচিত বিষয় বোধ হয় শেয়ারবাজার। গত বছরের শেষার্ধে এসে ঊর্ধ্বগতির শেয়ারবাজার হঠাৎ ধাক্কা খায়। শেয়ারবাজারের অনেক বিনিয়োগকারীই সর্বস্ব খুইয়ে পথে বসেছেন, এমন কথাও শোনা গেছে। অন্যদিকে অভিযোগ ছিল, পুঁজিবাজার থেকে টাকা তুলে বিদেশে পাচার করা হয়েছে।

চরাচর-অতীত গৌরবগাথা মহাস্থান শিলালিপি by স্বপন কুমার দাস

গত ৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বর্ধমান হাউসে প্রতিষ্ঠা করা হয় জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জাদুঘরটি উদ্বোধন করেন। এ জাদুঘরে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ কক্ষে বহু প্রচ্ছদ ও চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে মহাস্থান শিলালিপির একটি চিত্রও আছে।

ধরনাধারায় (পর্ব-২০)-অঙ্কে তুখোড় ছিলেন আশরাফ স্যার by আলী যাকের

আলোকের এইগত পর্বে গণেশ স্যারের কথা লিখেছিলাম। যে সাম্প্রদায়িক উন্মাদনা আমরা পাকিস্তান সৃষ্টির সময় দেখেছি, তা আমাদের দেশের অমুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে একধরনের নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছিল। এই নিরাপত্তাহীনতার প্রথম শিকার গণেশ স্যার।

শেকড়ের ডাক-আমিনীর হরতাল কী ইঙ্গিত বহন করছে? by ফরহাদ মাহমুদ

নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করে ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মাওলানা ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে গত সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছিলেন। হরতালের সময় বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগি্নসংযোগ, পুলিশের ওপর হামলা, পুলিশের রাইফেল ও ওয়াকিটকি ছিনতাইসহ ব্যাপক সহিংস ঘটনা

সাদাকালো-ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে রুখতে হবে by আহমদ রফিক

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় বিষয় নিয়ে উত্তাপ লক্ষ করা যাচ্ছে। ইসলামী ঐক্যজোটের ডাকা হরতালে (৪ এপ্রিল) জামায়াত-বিএনপির পরোক্ষ সমর্থন বিষয়টিকে উসকে দিচ্ছে। উদ্দেশ্য_এই সুযোগে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা।

বুয়েটে অচলাবস্থা, ক্লাস বন্ধ-পদত্যাগ করবেন না উপাচার্য, পাল্টা সংবাদ সম্মেলন

শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মৈত্রীবন্ধন: এগিয়ে চলো-নাটকই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারে by অমর সাহা

দুই বাংলার মানুষের মধ্যে নাটকের চর্চা যত বেশি বিনিময় হবে, দুই দেশের মানুষ তত বেশি একে অন্যের কাছাকাছি আসবে। মৈত্রীবন্ধন দৃঢ় করবে। তাই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে আরও এগিয়ে নিতে নাটক-কবিতার জুড়ি নেই।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

 
মার্চ মাসে ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। জুলাই মাস থেকে মুক্তিবাহিনীর ৯ নম্বর সেক্টরের টাকি সাব সেক্টরের পটুয়াখালী গেরিলা বেইজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা মেহেদী আলী ইমাম বেঁচে নেই।

বিজিবির প্রধান বললেন-চালকসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়

টাকাসহ রেলওয়ের তিন কর্মকর্তাকে পিলখানার ভেতরে ১১ ঘণ্টা আটক করে রাখেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তারক্ষীরা। ৯ এপ্রিল রাত পৌনে ১১টা থেকে পরদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করেন।

জনমিতি ও স্বাস্থ্য জরিপ-জন্মহার কমেছে, বুকের দুধ খাওয়ানো বেড়েছে

জনমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে, বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন দেশে মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট—টিএফআর) বা মহিলাপ্রতি গড় সন্তানসংখ্যা ২ দশমিক ৩। অন্যদিকে দেশের চারটি বিভাগ প্রতিস্থাপনযোগ্য প্রজনন হার অর্জন করেছে। অর্থাৎ নারীদের সন্তান জন্মদানের গড় হার কমে হয়েছে ২ দশমিক ২।

পদ্মা সেতু-দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল বিশ্বব্যাংক by শওকত হোসেন

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) অ্যালেন গোল্ডস্টেইন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

ঘটনার বর্ণনা দিলেন এনামুল হক-গাড়িতে অনেক টাকা আছে বলে চেঁচামেচি শুরু করেন চালক

ওই রাতে আমি গাড়ির সামনের আসনে বসা ছিলাম। গাড়িটি পিলখানার মূল গেটের কাছে এসেই হঠাৎ করে ভেতরে ঢুকে যায়। পিলখানার গেট খোলাই ছিল। চালক আজম গেট পেরিয়ে গাড়িটি ভেতরে অনেক দূর পর্যন্ত নিয়ে যান। এরপর গাড়িতে অনেক টাকা আছে বলে চালক আজম চেঁচামেচি শুরু করলে বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে

গুলশানে নিজ বাসায় ব্যবসায়ীর স্ত্রী খুন, স্বর্ণালংকার লুট

রাজধানীর গুলশানে গতকাল মঙ্গলবার নিজ বাসায় খুন হয়েছেন এক ব্যবসায়ীর স্ত্রী। নিহত গৃহবধূর নাম ফাহিমা সুলতানা (৪০)। খুনির ছুরিকাঘাতে আহত গৃহকর্মী বীণাকে (১১) ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই সময়ে বাসায় গৃহবধূর শিশুসন্তান নাফিম খানও (৩) ছিল। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সোহেল তাজের চিঠি-মন্ত্রিত্ব ছাড়ার পরও বেতন কেন?

তানজিম আহমদ সোহেল তাজ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও কেন তাঁর ব্যাংক হিসাবে সরকারি বেতন-ভাতা যাচ্ছে, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি এ অর্থ ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

১০ মাসের শিশুর পেটে বাচ্চা! by শরীফ সুমন

১০ মাসের শিশু তিথির পেটে বাচ্চা ছিল! বিস্ময়করই ঘটনাই বটে! তবে সত্য। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওর পেট থেকে মৃত শিশুটি বের করা হয়েছে। টিউমার ভেবে ১০ মাসের তিথির পেটে অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকদের তো চক্ষু ছানাবড়া! টিউমারের বদলে ওর পেটের মধ্যে ‘মানব শিশু’!