Showing posts with label পারভেজ খান. Show all posts
Showing posts with label পারভেজ খান. Show all posts

Friday, October 19, 2012

রোহিঙ্গা জামায়াত বিএনপির সঙ্গে আ. লীগও জড়িত by পারভেজ খান

রামুর বৌদ্ধ জনপদে হামলায় জোরালো ও মূল ভূমিকা রাখে জামায়াতে ইসলামী। তারা কৌশলে ব্যবহার করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের। আর ওই তাণ্ডব চালাতে টাকাপয়সার জোগান দেয় রোহিঙ্গাদের সংগঠন আরএসওসহ কয়েকটি এনজিও।

Thursday, October 11, 2012

তদন্ত প্রতিবেদন আজ-রোহিঙ্গা, জামায়াত-শিবিরও জড়িত, প্রশাসন ব্যর্থ by পারভেজ খান ও তোফায়েল আহমদ

রামুর বৌদ্ধপল্লীতে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এর সঙ্গে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন নামের মিয়ানমারভিত্তিক জঙ্গি সংগঠনসহ জামায়াত-শিবির ও ইসলামী ঐক্যজোটের ক্যাডারদের জড়িত থাকার কথা উঠে এসেছে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।

Sunday, October 7, 2012

আরএসওর সঙ্গে কয়েকটি এনজিওর সংশ্লিষ্টতা আছে! by পারভেজ খান ও তোফায়েল আহমেদ

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীর ভয়াল ঘটনায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ (আরএসও) কয়েকটি এনজিওর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তদন্তে তাদের সংশ্লিষ্টতার অনেক তথ্য পেয়েছে তদন্ত কমিটি।

Monday, September 17, 2012

ধর্ষক পুলিশের ছেলে, তাই বাঁচানোর মরিয়া চেষ্টা by পারভেজ খান ও রাশেদ আহমদ খান

হবিগঞ্জের বাহুবল মডেল থানার আবাসিক ভবনে গত শুক্রবার রাতে এক কনস্টেবলের ছেলে ওই থানারই এক এসআইয়ের ভাতিজিকে ধর্ষণ করে। এর জের ধরে ওই নির্যাতিতার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় পুরো পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে।

Wednesday, September 12, 2012

এত ঘটনার পরও পুলিশ নিল জিডি! by পারভেজ খান

একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণের পর তাঁর চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে বসিয়ে রেখে এটিএম কার্ড (ডেবিট কার্ড) কেড়ে নিয়ে বুথ থেকে ২৭ হাজার টাকা তুলে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। অপরাধীরা সেই সঙ্গে তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ ৪০ হাজার টাকা এবং দুটি মূল্যবান আইফোন।

Thursday, August 30, 2012

ডিএনএ পরীক্ষা শুধুই লোকদেখানো! by পারভেজ খান

ডিএনএ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বললেন, 'ডিএনএ পরীক্ষা করে কখনো হত্যাকারী বা সম্ভাব্য হত্যাকারী শনাক্ত করা সম্ভব নয়। কোনো দেশের ডিএনএ প্রতিবেদনে এটা কখনো বলাও হয় না।

Sunday, August 12, 2012

দিনে ৫ হাজার কোটি টাকার জাল নোট ঘোরে বাজারে by পারভেজ খান

চাঁপাইনবাবগঞ্জ এলাকার এক পাইকারি হেরোইন ব্যবসায়ীর নাম মুকুল ঘাটিয়াল। তার অভিজ্ঞতার কথা আগে শোনা যাক। গত ফেব্রুয়ারি মাসে রাজশাহীর গোদাগাড়ীর অন্যতম চোরাচালানের ঘাট ভাঙ্গাব্রিজ এলাকা হয়ে সে ওপারে যায়। নৌকায় পদ্মা পার হয়ে ভারতের লালগোলা, সেখান থেকে বাসে চেপে বহরমপুর।

Monday, July 23, 2012

ঈদ টার্গেটে নেমেছে চাঁদাবাজরা নেপথ্যে পলাতক সন্ত্রাসীরা by পারভেজ খান

গত ১১ জুলাই। রাত আনুমানিক সোয়া ৮টা। রাজধানীর ২০/২ পশ্চিম পান্থপথে এফারি ট্রাক কম্পানি নামে একটি অফিসে ঢোকে সন্ত্রাসী সম্রাটের নেতৃত্বে স্থানীয় একটি চাঁদাবাজ গ্রুপ। সামনে ঈদ। তাদের পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। বিপদে পড়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আরাফত চাঁদা দিতে রাজি হন।

Sunday, June 17, 2012

পোশাক শিল্পে লাগাতার অসন্তোষ-থেমে যাচ্ছে ঢাকার চাকা by পারভেজ খান

পোশাক শিল্পে চলমান অরাজকতা ও অস্থিতিশীলতার জের ধরে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে রাজধানী ঢাকা যেন এক অবরুদ্ধ নগরীতে পরিণত হতে চলেছে। বিশেষ করে সড়কপথে রাজধানীর প্রবেশদরজা হিসেবে চিহ্নিত টঙ্গী-গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ এলাকায় ক্ষণে ক্ষণে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব ঘটছে।

Wednesday, May 30, 2012

সাংবাদিকরা আক্রান্ত-সাড়ে তিন বছরে ১৩ খুন পাঁচ শতাধিক আহত by পারভেজ খান

হঠাৎ করেই সাংবাদিকদের ওপর মারমুখী হয়ে উঠেছে পুলিশ। সংবাদ বা ছবি সংগ্রহের পেশাগত কাজ করতে গিয়ে অযথাই মার খাচ্ছেন সাংবাদিকরা। অবস্থা এমনই দাঁড়িয়েছে, যেন কোনো ঘটনাস্থলে সাংবাদিক পেলেই পেটানোর জন্য হাত নিশপিশ করে পুলিশের। বসে নেই সন্ত্রাসীরাও।

Thursday, May 10, 2012

নিখোঁজদের সন্ধান মেলে না বাড়ছে বেওয়ারিশ লাশ by পারভেজ খান

বিভিন্ন হাসপাতাল, সরকারি-বেসরকারি সংস্থা ও পুলিশের তথ্য মতে, গত বছরের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত সারা দেশে ২৭০ জন নিখোঁজ হয়েছে, যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। হিসাবে আরো এক বছর পিছিয়ে গেলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ৪০০।

Monday, April 30, 2012

ব্যর্থতায়, চাপে র‌্যাব-পুলিশ by পারভেজ খান

দেশে বেশ কিছু নিখোঁজ অথবা গুমের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নিখোঁজ কাউকেই উদ্ধার করতে পারেনি র‌্যাব কিংবা পুলিশ। সর্বশেষ বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজ হয়েছেন। দেশজুড়ে তোলপাড় চলছে এ ঘটনায়। এ নিয়ে চাপের মুখে আছে পুলিশ ও র‌্যাব।

Thursday, April 26, 2012

গোয়েন্দা নজরে ১২ মামলার নথি আর ৯ কারণ by পারভেজ খান

পুলিশসহ সরকারের একাধিক সংস্থা বিএনপি নেতা ইলিয়াস আলী আর তাঁর গাড়িচালক আনসারের সন্ধান অব্যাহত রেখেছে। তবে মূল কাজটি করছে র‌্যাব। এই এলিট ফোর্স জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনার পাশাপাশি তারা ওই দুজনের নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে পৃথক টিম গঠন করে নানান নথিপত্র পর্যালোচনা করছে।

Tuesday, April 24, 2012

* তদন্তকারীরা বললেন, অগ্রগতি এক কথায় শূন্য-* ইলিয়াস আলীর স্ত্রীর আক্ষেপ-'সবাই শুধু জানতে আসে জানাতে পারে না কিছুই' by পারভেজ খান ও এস এম আজাদ

'কেউ কোনো শর্ত দেওয়া দূরে থাক, নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো সামান্যতম আশ্বাসটুকুও পাইনি। জানি না আমার স্বামী এখন কোথায় আছেন, কেমন আছেন। আমি রাজনীতি বুঝি না, সংসার বুঝি। অবুঝ সন্তানদের আহাজারি আমি থামাতে পারছি না। এলোমেলো নিউজ লিখে আমাকে আর বিপর্যস্ত করবেন না।

Monday, April 23, 2012

সেই রাতে বাড্ডার মার্কেটে আশ্রয় নেওয়া দুই ব্যক্তিকে অপহরণ! by পারভেজ খান ও আপেল মাহমুদ

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এখন পর্যন্ত মেলেনি। র‌্যাব-পুলিশসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তাঁকে খুঁজে বের করার জন্য রাজধানীসহ সারা দেশে অনুসন্ধান অব্যাহত রাখলেও তারা এখনো ব্যর্থ। গোয়েন্দা সূত্র মতে, এটি সাধারণ কোনো পেশাদার চক্রের কাজ নয়।

Sunday, April 22, 2012

নিখোঁজ রহস্যের নতুন ক্লু সুরঞ্জিত সেনগুপ্তের ঘটনা-নাটকীয় অভিযান ইলিয়াস আলীকে পাওয়া গেল না by পারভেজ খান

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য র‌্যাব-পুলিশের একটি দল গতকাল গাজীপুরের পুবাইলে একটি শুটিং স্পটসহ আশপাশের কয়েকটি বাড়িতে টানা এক ঘণ্টার নাটকীয় অভিযান চালায়। রাত সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অভিযানে র‌্যাবের সঙ্গে অংশ নেয় গাজীপুর জেলার পুলিশ।

Friday, April 20, 2012

সেই রাতে রূপসী বাংলায় ইলিয়াসের বৈঠক, বাসার সামনে যুবকদের মহড়া-নিখোঁজ-রহস্যের সম্ভাব্য কারণ 'গোয়েন্দা সাবোটাজ' বা সিলেট বিএনপিতে বিরোধ by পারভেজ খান

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার নিজেই বিব্রত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সরকারের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, প্রতিমন্ত্রীর কথার ভেতরেই গোয়েন্দা তদন্তের একটি ক্লু আছে।

Tuesday, April 17, 2012

আইনের আওতায় আনা হতে পারে সুরঞ্জিতকে by পারভেজ খান

সদ্য বিদায়ী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ও পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপকসহ চার ব্যক্তিকে ঘুষের বস্তাভরা টাকাসহ আটকের পর ছেড়ে দেওয়া নিয়ে ঝড় উঠেছে পুলিশ ও গোয়েন্দাদের ঊর্ধ্বতন মহলে। অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনার পর নথি তৈরি করে আটককৃতদের থানায় সোপর্দ করা ও মামলার পরিকল্পনাও নিয়েছিল।

Monday, April 2, 2012

ইয়াবা ব্যাংক! by পারভেজ খান

কোনো ব্যাংক কি এক লাখ টাকা জমা রাখলে এক হাজার টাকা লাভ দেবে এক দিনেই? কল্পনাতীত এ রকম একটি 'ব্যাংকের' অস্তিত্ব পাওয়া গেছে। বিনিয়োগকারী মহলে এর নাম 'ইয়াবা ব্যাংক'। আমির হোসেন এই ব্যাংকের একজন পরিচালক। রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাংকটির শাখার সংখ্যা আটটির মতো। প্রধান কার্যালয় টেকনাফে।

Sunday, March 11, 2012

মহাসমাবেশ ঠেকানোর নানা কৌশল র‌্যাব-পুলিশের by পারভেজ খান

র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত প্রতিটি সংস্থার সদস্যদের দিয়ে ঠাস বুনোটের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে ঢাকাকে। বিরোধী দলের ডাকা কোনো কর্মসূচি সামনে রেখে রাজধানীতে এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা এর আগে কখনো নেওয়া হয়নি।