Wednesday, December 29, 2010
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত
রোববার সারা দিন নিউইয়র্কে তুষার ঝরে। সন্ধ্যার পর নিউজার্সি ও আশপাশের এলাকাগুলোয় ১৮ ইঞ্চি পুরু তুষার জমে। ম্যাসাচুসেটস, মেইন, মেরিল্যান্ড, নিউজার্সি, উত্তর ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলাইনায় গত এক শতাব্দীর মধ্যে এবারই প্রথম তুষারে ঢাকা ‘শুভ্র বড়দিন’ উদ্যাপিত হয়েছে।
তুষারপাতের কারণে নিউইয়র্কের বিমানবন্দরগুলো রোববার রাত থেকে আট ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। জন এফ কেনেডি, লালার্ডিয়া ও ন্যুয়ার্ক লিয়াটি বিমানবন্দরের রানওয়ে পুরু তুষারে ঢাকা পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে বিমানবন্দরগুলোয় হাজার হাজার যাত্রী আটকা পড়ে। স্থগিত ফ্লাইটগুলো চালু হওয়ার সময়সূচি তাৎক্ষণিকভাবে জানতে না পেরে অপেক্ষমাণ যাত্রীরা বিড়ম্বনায় পড়ে।
নিউইয়র্ক ও নিউজার্সিতে রেল ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ ইংল্যান্ড থেকে নিউইয়র্ক পর্যন্ত এক দিনে অনেক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিভিন্ন সড়কে আটকা পড়েছে কয়েক হাজার গাড়ি। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তুষারপাতের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকনগুলোয় ছিল উপচে পড়া ভিড়। জমে থাকা তুষারের স্তূপ সরিয়ে সড়কগুলো যান চলাচলের উপযোগী করতে কমপক্ষে চার দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।
বোস্টন, রোড আইল্যান্ডসহ অন্যান্য নগরের মেয়ররা নগরকেন্দ্রে নিয়ন্ত্রণকক্ষ খোলার নির্দেশ দিয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীরা ১৮ ঘণ্টা করে কাজ করছেন।
নিউইয়র্ক নগরের কেন্দ্রস্থল ম্যানহাটনে খুব ঝুঁকির মধ্যেও গাড়ি চালাচ্ছেন বেশ কিছু চালক। রোববার মধ্যরাতে ম্যানহাটন থেকে বাংলাদেশি ক্যাবচালক শাহরিয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, কমপক্ষে ৫০০ বাংলাদেশি ক্যাবচালক রাতের শিফটে কাজ করছেন। ফাঁকা সড়কে তুষারের স্তূপ। এর মধ্যে গাড়ি চালানো খুব কঠিন। বাড়তি আয়ের জন্য তাঁরা ঝুঁকিপূর্ণ কাজটি করছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে আজ থেকে ৪৮ ঘণ্টার বন্ধ্
জেলা তিনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা। কমিটির নেতা দিলীপ হাঁসদা বলেন, গতকাল শালবনি থানার বাঁধি গ্রাম থেকে তাঁদের দলের দুই নেতাকে পুলিশ তুলে নিয়ে গেলেও আদালতে হাজির করেনি। ওই নেতাসহ অন্য নেতাদের শিগগির মুক্তি দেওয়ার দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মস্কোয় বিদ্যুৎবিহীন ছিল ৪ লাখ লোক
শীত মৌসুমের শুরু থেকেই রাশিয়ার অনেক স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গত শনিবার মস্কোয় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জমে বরফ হয়ে যায়। গাছপালার ডালে জমে যাওয়া বরফের চাপে অনেক গাছ ভেঙে পড়ে। এ সময় অনেক স্থানে সরবরাহ লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, মস্কোয় গাছের নিচে পড়ে কমপক্ষে ২৭ জন আহত হয়। এর মধ্যে ২২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গত রোববার মস্কোর বিমানবন্দরগুলোয় শতাধিক বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ায় হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর ১০ ঘণ্টা বন্ধ রাখা হয়। শহরের অন্য বিমানবন্দরগুলোয় ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। শেরেমেতিয়েভো বিমানবন্দরে গতকালও বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়।
বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় বিদ্যুৎচালিত যান, ট্রাম ও ট্রলি বাস শহরের সড়কগুলোয় আটকে থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গত রোববার বিকেলের দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা নগরবাসীকে বরফে ঢাকা সড়কগুলোয় ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। জরুরি সভায় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের বাজাউরে জাতিসংঘের ত্রাণ কর্মসূচি স্থগিত
জাতিসংঘের ত্রাণ বিতরণ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় বাজাউর এলাকার প্রায় তিন লাখ মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হবে। পাকিস্তান সেনাবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে চলমান যুদ্ধের ঘটনায় ওই এলাকার এসব লোক বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতাধীন ত্রাণের ওপর নির্ভরশীল ছিল।
গত শনিবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। এই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। দেশটিতে এটাই ছিল কোনো নারী আত্মঘাতীর প্রথম হামলা।
ডব্লিউএফপির মুখপাত্র জ্যাকি ডেন্ট বলেন, ‘ডব্লিউএফপির ত্রাণ বিতরণ কেন্দ্রের খুব কাছে পুলিশের তল্লাশি চৌকিতে এই আত্মঘাতী হামলার ঘটনায় বাজাউরে সাময়িকভাবে ত্রাণ বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে দ্রুত সেখানে এই কর্মসূচি আবার চালু করা যায়।’ তিনি বলেন, ‘ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি সব সময় প্রাধান্য পেয়ে আসছে। তবু আদিবাসী এলাকার লোকজনকে সহায়তা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
ডব্লিউএফপি এ বছর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় প্রায় ২৬ লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।
ড্রোন হামলা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ছয়জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে মীর আলী গ্রামে গতকাল সকালে এ হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটেনে গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে বোমা ও সন্ত্রাসী হামলার অভিযোগ
ক্রাউন প্রসিকিউশন সার্ভিস কাউন্টার টেররিজম ডিভিশনের প্রধান সু হেমিং বলেন, ‘আমি আজ (সোমবার) পুলিশকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনার পরামর্শ দিয়েছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে বোমা ও সন্ত্রাসী হামলা চালানো হতো।’
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এই নয়জনের বিরুদ্ধে গত ১ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে ব্রিটেনে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।
পশ্চিম মিডল্যান্ডস সন্ত্রাসবাদ দমন ইউনিটের সহযোগিতায় ২০ ডিসেম্বর পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজনকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গুরুকান্ত দেশাই (২৮), ওমর শরীফ লতিফ (২৬) ও আবদুল মালিক মিয়াকে (২৪) ওয়েলসের কার্ডিফ থেকে, মুহাম্মদ মকসুদুর রহমান চৌধুরী (২০), শাহ মুহাম্মদ লুৎফর রহমানকে (২৮) লন্ডন থেকে ও অন্য চারজনকে ইংল্যান্ডের মধ্যাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নাজাম হোসেন (২৫), উসমান খান (১৯), মহিবুর রহমান (২৬) ও আবুল বশির মুহাম্মদ শাহজাহান (২৬)।
তাঁদের গ্রেপ্তারের পর বিবিসির এক খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ব্রিটেনের নাগরিক। এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭
পুলিশ ও কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে আনবার প্রদেশের রামাদির একটি সরকারি কার্যালয়ের কাছে প্রথম আত্মঘাতী বোমা হামলা হয়। কয়েক মিনিট পর একই স্থানে জড়ো হওয়া লোকজনের মধ্যে থাকা অপর এক হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইভরি কোস্টে বাগবোকে হটাতে ধর্মঘট
যুক্তরাষ্ট্র আবারও বাগবোকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। বাগবো বলেছেন, কোনো হুমকি-ধমকি তাঁকে বিচলিত করতে পারবে না। সাংবিধানিক ক্ষমতাবলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন।
গত রোববার সন্ধ্যায় ওয়েতাহার মুখপাত্র প্যাট্রিক আচিহ বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে আমরা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’ এ ঘোষণার পর ওয়েতাহা-সমর্থিত জোট আরএইচডিপি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের বিজয় কেড়ে নিতে দেব না।’
পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস এর মধ্যে বাগবোকে প্রয়োজনে বলপ্রয়োগ করে সরানোর কথা ঘোষণা করে। এই ধর্মঘট বাগবোকে সরে যেতে আরও চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতা ছাড়তে বাগবোকে রাজি করানোর চূড়ান্ত কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে আজ মঙ্গলবার ইকোওয়াসের একটি প্রতিনিধি দল আইভরি কোস্ট যাবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ইকোওয়াসের চেষ্টার প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাঁরা। তিনি বাগবোকে সসম্মানে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমানে হাওয়াই দ্বীপে অবকাশ যাপন করছেন।
লঅন্ত বাগবোর স্বরাষ্ট্রমন্ত্রী ইমেলি গিরিওলৌ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা ওই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের ‘ভাই’ এবং ‘বন্ধু’ হিসেবে স্বাগত জানাবেন এবং তাঁদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনবেন। তিনি বলেছেন, আইভরি কোস্টের সেনাবাহিনী সাধারণ মানুষ হত্যা করছে এবং বিভিন্ন স্থানে গণকবর রয়েছে বলে জাতিসংঘ যে অভিযোগ করেছে তা অসত্য। তাঁর দাবি, তাঁদের দেশের কোথাও কোনো গণকবর নেই।
গিরিওলৌ অভিযোগ করেন, জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বিরোধীদের মদদ জোগাচ্ছে।
বাগবো বলেন, দেশে যদি নৈরাজ্য বা গৃহযুদ্ধের সৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়ানক রূপ নেবে। এ কারণে সেদিকে যাওয়ার চিন্তা থেকে সবার সরে আসা উচিত।
জাতিসংঘ গত বৃহস্পতিবার বলেছে, গত কয়েক দিনে আইভরি কোস্টে সেনাবাহিনীর হাতে কমপক্ষে ১৭০ জন লোক নিহত হয়েছে। লাইবেরিয়ায় পালিয়ে গেছে ১৪ হাজার লোক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তেভেজ বারবেতভ রুনি কাহন
নিউক্যাসলের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে জেতাতে কার্লোস তেভেজ করেছেন জোড়া গোল। জোড়া গোলের উচ্ছ্বাসে ভেসেছেন দিমিতার বারবেতভও। তাঁর দুই গোলেই সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রদীপের নিচে অন্ধকারের মতোই বারবেতভের পাশে ম্যানইউর আরেক তারকা ওয়েইন রুনির রাতটি কেটেছে গোল না পাওয়ার হতাশায়।
১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বছর শেষ করছে ম্যানইউ। সান্ডারল্যান্ডকে হারিয়ে লিগে টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ল তারা। তার পরও কোচ অ্যালেক্স ফার্গুসন আনন্দ করতে পারছেন কোথায়? ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর যিনি দলের মূল ভরসা হতে পারতেন, সেই রুনি যে নিজেকে হারিয়ে খুঁজছেন। গত মৌসুমে ৪৪ ম্যাচে ৩৪ গোল করা রুনি এবার ১০ ম্যাচ খেলে করেছেন মাত্র ২ গোল।
আরেকটা ম্যাচে গোল না পাওয়ার হতাশা রুনির থাকতে পারে, তবে ফার্গুসন অস্বস্তিতে নেই। সান্ডারল্যান্ড ম্যাচেই যে ফার্গুসন দেখতে পেয়েছেন ইংলিশ স্ট্রাইকারের নিজেকে ফিরে পাওয়ার লক্ষণ। ‘ও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ও ভালো খেলছে। ওয়েইন বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল আজ (রোববার)। কিন্তু দুর্ভাগ্য যে গোল পায়নি।’
রুনি নিজেকে হারিয়ে খুঁজছেন, আর বারবেতভ ফিরে পেয়েছেন তাঁর ‘মিডাস টাচ’। এটাও ফার্গুসনের জন্য বড় এক স্বস্তি। টটেনহাম হটস্পার থেকে ২০০৮-০৯ মৌসুমে এসে নিজেকে তুলে ধরতে পারছিলেন না। গত দুই মৌসুমে ৮৬ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৬ গোল (১৪+১২)।
অথচ এ মৌসুমে কিসের ছোঁয়ায় জেগে ওঠা বারবেতভ ১৯ ম্যাচ খেলেই করে ফেলেছেন ১৪ গোল। লিগেই ১৩টি। লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিকের পর ব্ল্যাকবার্নের বিপক্ষে করেছেন ৫ গোল। ফার্গুসনের প্রশংসাটা তাঁর প্রাপ্যই, ‘বারবেতভ দুর্দান্ত খেলছে। প্রতিটি ম্যাচই ও আগের ম্যাচের চেয়ে ভালো খেলছে।’ বারবেতভ হ্যাটট্রিক পেতে পারতেন পরশুও।
বারবেতভ যেমন ফার্গুসনের প্রশংসায় ভাসছেন তেমনই তেভেজের প্রশংসা প্রাপ্য রবার্তো মানচিনির। তেভেজের দুর্দান্ত পারফরম্যান্সই পয়েন্ট তালিকায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর পাশে রেখেছে সিটিকে (১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট)। এই হিসাবটা অবশ্য কাল রাতের আর্সেনাল-চেলসি ম্যাচের আগের। হিসাবটা যখনকারই হোক, শিরোপা-স্বপ্ন কিন্তু ম্যান সিটি কোচের মনে ঠিকই উঁকি দিতে শুরু করেছে।
আর এর সবকিছুতেই যখন তেভেজের বড় অবদান, তাহলে তাঁর প্রাপ্যটা বুঝিয়ে না দিয়ে উপায় কী! ম্যান সিটি ছাড়া নিয়ে যাবতীয় তিক্ততা ভুলে মানচিনি তাই আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ, ‘আজ (রোববার) তেভেজ দুর্দান্ত খেলেছে। ওর খেলা দেখে মনে হয়েছে, ওকে আটকানো কঠিন।’ তেভেজ ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছেন, সেটা গোলদাতার তালিকা দেখলেও বোঝা যায়। ১২ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে তিনি। ১৪ গোল করে শীর্ষে বারবেতভ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘তারকা’ স্ট্রাইকারের জন্য মরিনহোর হাহাকার
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন আর ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাই মরিনহোর আক্রমণভাগের মূল ভরসা। এ দুজনের পারফরমেন্সেও তিনি খুব খুশি। তবে রিয়াল মাদ্রিদের মতো দলে একজন তারকা স্ট্রাইকার প্রয়োজন বলে তিনি মনে করেন। স্প্যানিশ পত্রিকা ‘রেকর্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আক্রমণভাগের জন্য আমার আরও কিছু বিকল্প খেলোয়াড় দরকার। একজনকে মাঠে নামালে তার বিকল্প হিসেবে এমন আরও দুজন খেলোয়াড় রাখতে চাইব, যারা সব সময়ই মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। আমরা এ মৌসুম শুরু করেছিলাম দুজন স্ট্রাইকার নিয়ে। কিন্তু হিগুয়েইনের ইনজুরির পর এখন আমি পাচ্ছি মাত্র একজনকে। আর আমার ধারণা, এ অবস্থাটা আরও বেশ কিছুদিন ধরেই চলবে। আমাকে খুব নিরাশাবাদী শোনাতে পারে, কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে আমি খুব ভালোমতোই বুঝতে পারছি যে হিগুয়েইন তার ইনজুরি কাটিয়ে খুব তাড়াতাড়িই মাঠে ফিরতে পারবে না।’
মরিনহোর কণ্ঠটা সত্যিই খুব নিরাশাবাদী শোনাচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন সোহেল তানভীর
ইনজুরি থেকে সোহেল তানভীরের সেরে ওঠার সবচেয়ে বড় প্রমাণ তিনি রেখেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। সম্প্রতি পরপর দুটো ম্যাচে বল হাতে তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দুটো ম্যাচে দশ উইকেট নিয়ে তিনি নিজের ফিটনেস ও ফর্ম দুটোই প্রমাণ করেছেন।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার ছিলেন এই পেসার। বাঁ-হাতি এই পেসার অদ্ভুত পায়ের অ্যাকশনের কারণে সেই প্রতিযোগিতায় অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানের মাথা ব্যাথার কারণ হয়েছিলেন। পাকিস্তানকে ফাইনালে তুলতেও ছিল সোহেল তানভীরের অনন্য অবদান। অচিরেই দলেও অন্যতম প্রধান স্ট্রাইক বোলারের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। তাঁর পারফরম্যান্সই তাঁকে নিয়ে যায় বিশ্বের সবচেয়ে দামী ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে। এই প্রতিযোগিতার প্রথম মৌসুমে শেন ওয়ার্নের নের্তৃত্বাধীন রাজস্থান রয়েলসের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন এই সোহেল তানভীর। তবে ইনজুরি বারবারই বাধা হয়ে এসেছে এই তরুণ বোলারের ছোট্ট ক্যারিয়ারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছোটদের বড় সাফল্যঃ প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাস ৯২.৩৪ শতাংশ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রাথমিক সমাপনী পরীক্ষাঃ পাস ৯২%, প্রথম বিভাগ বেশি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 29
(12)
- যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত
- পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে আজ থেকে ৪৮ ঘণ্টার বন্ধ্
- মস্কোয় বিদ্যুৎবিহীন ছিল ৪ লাখ লোক
- পাকিস্তানের বাজাউরে জাতিসংঘের ত্রাণ কর্মসূচি স্থগিত
- ব্রিটেনে গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে বোমা ও সন্ত্রাস...
- ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭
- আইভরি কোস্টে বাগবোকে হটাতে ধর্মঘট
- তেভেজ বারবেতভ রুনি কাহন
- ‘তারকা’ স্ট্রাইকারের জন্য মরিনহোর হাহাকার
- ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন সোহেল তানভীর
- ছোটদের বড় সাফল্যঃ প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাস ...
- প্রাথমিক সমাপনী পরীক্ষাঃ পাস ৯২%, প্রথম বিভাগ বেশি
-
▼
Dec 29
(12)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...