Sunday, May 18, 2025
সিন্ধুর পানি চুক্তি: দ্বন্দ্ব, বর্তমান সংকট ও ভবিষ্যৎ আশঙ্কা
ভারতের জন্য নির্ধারিত তিনটি পূর্বাঞ্চলের নদী- সুতলজ, বিয়াস এবং রাভি এবং পাকিস্তানের জন্য নির্ধারিত তিনটি পশ্চিমাঞ্চলের নদী- সিন্ধু, ঝেলম ও চেনাব। চুক্তি অনুযায়ী, ভারত পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ব্যবহার করতে পারে এবং পাকিস্তান পশ্চিমাঞ্চলের নদীগুলোর প্রধান অধিকারভুক্ত ব্যবহারকারী। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট ধাপ রয়েছে, যার মধ্যে রয়েছে নিরপেক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে তদন্ত এবং আন্তর্জাতিক সালিশি আদালতের হস্তক্ষেপ।
সম্প্রতি ভারতের দিক থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিন্ধু অববাহিকায় পাকিস্তানে প্রবাহিত পানি স্থগিত রাখা হবে, যতক্ষণ না পাকিস্তান ‘বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে সীমান্তবর্তী সন্ত্রাসবাদ থেকে সরে আসে।’ ভারতের এক সরকারি বিবৃতিতে বলা হয়, চুক্তি আপাতত স্থগিত থাকবে এবং পাকিস্তানের প্রতি কোনও পূর্ব নির্ধারিত পানি প্রবাহ বা তথ্য প্রদান করা হবে না। এর আওতায় ভারতের পক্ষে সেচ প্রকল্প বা বাঁধের তথ্যও পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া বাধ্যতামূলক নয়। পাকিস্তান একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
লাহোরে অবস্থিত জাতীয় কৃষক ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন বাত্ বলেন, এটি প্রকৃত অর্থে যুদ্ধ ঘোষণার শামিল। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পানি সংকট আগে থেকেই রয়েছে। ভারতের এই সিদ্ধান্ত আমাদের কৃষির ভিত্তিকে ধ্বংস করতে পারে। পাকিস্তান কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ঘাশারিব শাওকত বলেন, সিন্ধু পানি চুক্তি আমাদের কৃষির মেরুদণ্ড। যদি পানির প্রবাহে অনিয়ম হয়, তাহলে গম, ধান, আখের মতো সেচ-নির্ভর ফসলের উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। খাদ্যের দাম বাড়বে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। সিন্ধু অববাহিকায় ভারতের তৈরি কিশানগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান বহু বছর ধরে আপত্তি জানিয়ে আসছে। পাকিস্তান অভিযোগ করে যে ভারত এগুলোর মাধ্যমে পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি নিজের দিকে সরিয়ে নিচ্ছে। যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে এসব প্রকল্প চুক্তির আওতায় বৈধ। ভারত বলছে, পাকিস্তান বারবার বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছে এবং এই কারণেই চুক্তির কাঠামোতে পরিবর্তন আনার দরকার রয়েছে। ভারতের সীমিত জলাধার ক্ষমতার কারণে তাৎক্ষণিকভাবে পানির প্রবাহ বন্ধ না হলেও, ইতিমধ্যে পাকিস্তানের একটি প্রধান জলপ্রবাহ স্থানে পানির প্রবাহ মে মাসের শুরুতে হঠাৎ ৯০ ভাগ কমে গিয়েছিল। সবচেয়ে বড় প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিতে। কৃষিজ উৎপাদন কমে যাওয়া, খাদ্যের দাম বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের দারিদ্র্যের মুখে ঠেলে দেওয়া- এসবই বাস্তব আশঙ্কা।

Friday, January 17, 2025
উত্তেজনাপূর্ণ ৯৬ ঘণ্টা ইসরাইল-হামাস যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে বলেছেন, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস এবং ইসরাইলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেয়ার চুক্তিতে সম্মত হয়েছে। কিন্তু চুক্তির শেষদিকে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বার বার সতর্ক করে বড় ধরনের চাপ সৃষ্টি করেন। এই চুক্তির ফলে গাজা শহর এবং দক্ষিণ গাজা থেকে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারবেন। ফিলিস্তিনিদের জন্য চুক্তির অন্যতম দিক হলো, এর ফলে রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন ছয়শ’ ট্রাক ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে দেয়া হবে। গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে সচল রাখতে ৫০টি জ্বালানিভর্তি লরিও পাঠানো হবে বলে জানানো হয়েছে। এদিকে চুক্তির পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন- এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে শুধুমাত্র নভেম্বরে তার ঐতিহাসিক বিজয়ের কারণে। বিবিসি ভেরিফাইয়ের গবেষণায় দেখা যাচ্ছে, ২০২৩ সালের ৭ই অক্টোবর জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনো গাজায় আছেন ৯৪ জন। এর মধ্যে ৬০ জন এখনো জীবিত এবং ৩৪ জন মৃত বলে ধারণা করা হচ্ছে। জেরুজালেম থেকে সাংবাদিক জানাহ ফিশার জানিয়েছেন, কয়েকটি পর্যায়ে এই চুক্তিটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
স্বাগত জানালেন ট্রাম্প-বাইডেনসহ বিশ্বনেতারা: ঐতিহাসিক এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ। চুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধের শুরু থেকেই বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। তাদের বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও তারা তাদের হত্যাযজ্ঞ থেকে পিছপা হয়নি। ২০২৩ সাল থেকেই একটি কার্যকর যুদ্ধবিরতির চুক্তি নিয়ে গভীর আলোচনা পর্যালোচনায় সরাসরি যুক্ত ছিল উল্লিখিত ওই তিন দেশ। তারা এই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে।
প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হবে। এর মধ্যে ধীরে ধীরে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরাইল। এ ছাড়া হামাসের হাতে থাকা জিম্মি এবং ইসরাইলি কারাগারে বন্দিদের মুক্ত করবে উভয় পক্ষ।
কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরাইলের সঙ্গে এ বিষয়ে সরাসরি কাজ করছেন। প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি; কেননা ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হবে। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে এবং ১৫ মাসের বেশি সময় ধরে যেসব জিম্মি আটক রয়েছে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে বলেও জানিয়েছেন বাইডেন। যুদ্ধবিরতিতে তার সরকারের কৃতিত্ব তুলে ধরেন বাইডেন। চুক্তিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য একটি নতুন চুক্তি হয়েছে, তাদের খুব শিগগিরই মুক্তি দেয়া হবে। ধন্যবাদ!’ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমের একটি পোস্টে তিনি আরও বলেন, ‘এই চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমার জাতীয় নিরাপত্তা দলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যেন পুনরায় ‘সন্ত্রাসীদের’ আশ্রয়স্থল হতে না পারে সেজন্য ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।’ বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, কয়েক মাসের ভয়াবহ রক্তপাত এবং অসংখ্য প্রাণহানির পর, এটি সেই দীর্ঘস্থায়ী সংবাদ যার জন্য ইসরাইলি এবং ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করেছে। তিনি আরও বলেন, যেসব নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এই যুদ্ধবিরতি মানবিক সহায়তার বিশাল সুযোগ সৃষ্টি করবে। এই মুহূর্তে গাজার দুর্দশা নিরসনে যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টারমার। যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুঁতেরা। তিনি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নে সমর্থন জানায় জাতিসংঘ। অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক সরবরাহ বৃদ্ধি করার আহ্বানও জানিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, যুদ্ধবিরতির চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। এক্স-এর একটি পোস্টে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দিতে জোর দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। কেননা, জিম্মিরা তাদের প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত হবে এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, বেশ কয়েক মাস ধরে চলা সংঘাতের পর, জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে। এ ছাড়া গাজার জনগণের জন্য প্রচুর স্বস্তি অনুভব করছি। এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, আশা করা যায় যে, কয়েক ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে।

Wednesday, April 5, 2017
তিস্তা চুক্তি হওয়া না হওয়ায় কিছু যায় আসে না

Saturday, April 1, 2017
বাংলাদেশ-ভারতের মধ্যে কেন তিস্তাচুক্তি দরকার?

বিরোধের উৎপত্তি কোথায়?
ঐতিহাসিকভাবে এই নদী নিয়ে বিরোধের শেকড় খুঁজে পাওয়া যেতে পারে বাউন্ডারি কমিশনের রিপোর্টে। ১৯৪৭ সালে স্যার সিরিল রেডক্লিফ-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এবং তৎকালীন পূর্ববঙ্গের সীমানা চিহ্নিতকরণের লক্ষ্যে এটি গঠিত হয়েছিল। বাউন্ডারি কমিশনের কাছে দেয়া রিপোর্টে অল ইন্ডিয়া মুসলিম লীগ দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা দাবি করেছিল। আর তাদের যুক্তি ছল এই জেলাগুলো তিস্তা নদী ব্যবস্থার অন্তর্গত এলাকায় অবস্থিত। এটা ভাবা হয়েছিল যে, ওই দুটি জেলা করতলগত হলে তিস্তা নদীর ওপরে ভবিষ্যতে জলবিদ্যুৎ স্থাপন করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের স্বার্থ সুরক্ষা দেয়া সম্ভব হবে। কিন্তু ভারতীয় কংগ্রেস এবং হিন্দু মহাসভার সদস্যরা এর বিরোধিতা করেছিলেন। তারা তাদের উভয়ের প্রতিবেদনে দুই জেলার ওপর তাদের দাবি প্রতিষ্ঠা করেছিলেন। চূড়ান্ত ঘোষণায় যাতে আঞ্চলিক জনসংখ্যাতাত্ত্বিক গঠন, প্রশাসনিক বিবেচনা এবং অন্যান্য বিষয় (রেলপথ, নদীপথ এবং যোগাযোগ ব্যবস্থায়) গুরুত্ব পায় তা আশা করা হয়েছিল। বাউন্ডারি কমিশন তিস্তা ক্যাচমেন্টের উল্লেখযোগ্য অংশ ভারতকে দিয়েছিল। দার্জিলিং জলপাইগুড়ির উল্লেখযোগ্য এলাকা ভারতকে দিয়ে দেয়ার প্রধান কারণ ছিল, এই দুটি জেলাই ছিল অমুসলিম সংখ্যাগরিষ্ঠ। সেই সময় দার্জিলিং-এর মুসলিম জনসংখ্যা ছিল ২.৪২ ভাগ এবং জলপাইগুড়ির ২৩.০২ ভাগ। সর্বভারতীয় মুসলিম লীগ তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ‘অন্যান্য বিষয়’ বিবেচনায় নিয়েছিল।
পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ থাকার দিনগুলোতে পানি ভাগাভাগি নিয়ে ভারত ও পূর্বপাকিস্তানের মধ্যে কোনো গুরুতর আলোচনা হয়নি। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা এবং ১৯৭১ সালে বাংলাদেশের সার্বভৌম অভ্যুদয়ের পরে ভারত ও বাংলাদেশ তাদের আন্তঃসীমান্ত নদীর পানি ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করে। ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়। তারা তাদের আলোচনার গোড়ার বছরগুলোতে উভয় দেশের পানি বিষয়ক আমলাদের সবথেকে গুরুত্বপূর্ণ উদ্বেগ ছিল, গঙ্গার পানি ভাগাভাগি কেমন হবে তা নিয়ে। সেই সঙ্গে আরো ছিল ফারাক্কা ব্যারেজ নির্মাণ এবং ব্রহ্মপুত্র ও মেঘনা থেকে পানির হিস্যা বণ্টন। যদিও দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন আলোচনায় এসেছে কিন্তু সে আলোচনায় গতি লাভ করেছে ১৯৯৬ সালে গঙ্গা পানি চুক্তি সম্পাদনের পরে।
১৯৮৩ সালের একটি অ্যাডহক চুক্তির আওতায় বাংলাদেশ তিস্তার পানি প্রবাহের ৩৬ শতাংশ এবং ভারত ৩৯ শতাংশ এবং বাদবাকি ২৫ শতাংশ অবণ্টিত অবস্থায় ছিল। গঙ্গা চুক্তির পরে অন্যান্য নদীর পানি পর্যালোচনা করতে জয়েন্ট কমিটি অব এক্সপার্ট গঠিত হলো। ২০০০ সালে তিস্তা বিষয়ে বাংলাদেশ তার অবস্থানের খসড়া পেশ করেছিল। ২০১০ সালে এর চূড়ান্ত খসড়া ভারত ও বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল। ২০১১ সালে ভারতের প্রধামন্ত্রী মনমোহন সিং বংলাদেশ সফরকালে দুদেশের মধ্যে চুক্তির বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে জোটবদ্ধ ছিলেন, তিনি চুক্তির বিরোধিতা করেন। এমনকি নরেন্দ্র মোদির সরকারও ভারত ও বাংলাদেশের মধ্যকার চুক্তির বিষয়টি মেনে নেয়। কিন্তু মমতা মেনে নেননি। ২০১৫ সালে মোদির ঢাকার সফরকালে দুদেশের স্থল সীমান্ত চুক্তির দলিল বিনিময়কালে ব্যানার্জী তার সফরসঙ্গী হয়েছিলেন। কিন্তু তিস্তা নদীর বণ্টন বিষয়ে তিনি নীরবতা পালন করেন।
চলমান ইস্যু
ভারতের সংবিধানের ২৫৩ অনুচ্ছেদ কেন্দ্রীয় সরকারকে যদিও যেকোনো আন্তঃসীমান্ত নদীর প্রশ্নে চুক্তিতে পৌঁছাতে ক্ষমতা দিয়েছে। কিন্তু ক্যাচমেন্ট এলাকার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিবেচনা ছাড়া কেন্দ্রীয় সরকার একতরফা তা করতে পারে না।
এখন ভারত ও বাংলাদেশের মধ্যে পানির হিস্যা বণ্টনের শতকরা হিসাব নিয়ে মমতা ব্যানার্জীর মনে বিভ্রান্তি জন্মেছে। তিস্তা বিষয়ক নতুন চুক্তি গ্রহণ করতে না পারার দিক থেকে এটা অন্যতম কারণ। এই সমঝোতা বলছে, বাংলাদেশ ৪৮ ভাগ পানি পাবে। এর অর্থ দাঁড়াচ্ছে, রূপক ভট্টাচার্য লিখেছেন, মমতা ব্যানার্জী ২০১১ সালে বিশ্বাস করেছিলেন যে, প্রস্তাবিত চুক্তির আওতায় ২৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ পাবে ৩৩ হাজার কিউসেক। মমতা বলেছেন, বাংলাদেশকে এত বেশি পরিমাণ পানি দিলে তাঁর রাজ্যের পাঁচটি জেলার সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এগুলো হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং দার্জিলিং। এগুলো তাঁর রাজ্যের দরিদ্রতম এলাকাগুলোর অন্যতম।
২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের পানিবিষয়ক বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। ২০১২ সালের ডিসেম্বরে একটি প্রাথমিক রিপোর্ট আকারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তা পেশ করেছিলেন। এই রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে এই বিষয়ে রুদ্র’র একাডেমিক লেখালেখি ইতিমধ্যে সুবিদিত। ২০০৩ সালে দি ইকোলজিস্ট এশিয়ায় প্রকাশিত নিবন্ধে জলপাইগুড়ি জেলায় তিস্তা বাঁধপ্রকল্প এবং দার্জিলিং জেলায় ন্যাশনাল হাইড্রো পাওয়ার করপোরেশনের জলবিদ্যুৎ প্রকল্পের মতো বৃহৎ প্রকল্পের বিষয়ে তার মনোভাব সমালোচনামূলক। তিনি লিখেছেন, ‘চরপড়া একটি বড় সমস্যা। এবং প্রকল্পগুলোর যে সামর্থ্য স্থির করা হয়েছিল তা উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে। এবং তা বেশিরভাগ ক্ষেত্রে গোটা প্রকল্প শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে উঠছে। রিজার্ভার থেকে পানি উধাও হয়ে যাচ্ছে। খালগুলো থেকে পানি নিঃশেষিত হচ্ছে। এরফলে প্রকল্প পরিকল্পনার সময় কমান্ড এলাকায় যে ধরনের পানি থাকার কথা ছিল, তা থেকে প্রান্তিক ভূমি বঞ্চিত হচ্ছে। ড্যামগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা বন্যার প্রকোপ কমাবে। কিন্তু ভরা মৌসুমে বাড়তি পানি ছেড়ে দিয়ে বিরাট বন্যা তৈরি করা হচ্ছে।’ রুদ্র তার নিবন্ধে প্রস্তাবিত বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পগুলোর পরিমাণ কমিয়ে দিয়ে তিস্তার উপরে চাপ কমানোর পরামর্শ দিয়েছেন। তার কথায়, ‘এটা করা হলে সেচ কাজে নদীর পানি বেশি ব্যবহার করা সম্ভব হবে।’
ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি ভাগাভাগির বিষয়ে এটা অনুমান করা হচ্ছে যে, বর্ষা মৌসুমে সম্ভবত ৬৫/৩৫ কিংবা ৬০/৪০ ভাগ এবং শুকনো (যখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল খরা দেখা দেয়) মৌসুমে ৭০/৩০ অনুপাতে ভাগ করা হবে। অনুপাতের এ ভিত্তি অবশ্য বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ তিস্তা থেকে তাদের প্রয়োজন পড়ে মূলত ডিসেম্বর থেকে এপ্রিলে সব থেকে শুষ্ক পরিস্থিতিতে। তবে তিস্তায় মার্চ এবং এপ্রিলের মধ্যে পরিস্থিতি সবথেকে খারাপ রূপ নেয়, যখন তিস্তার পানি প্রবাহ প্রায়শ পাঁচ হাজার কিউসেক থেকে এক হাজার কিউসেকে নেমে আসে।
উভয় দেশের সরকারের জন্য তিস্তা বিষয়ে একটি সফল সমাধানে পৌঁছানোকে রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মনে করা হয়।
২৯শে মার্চের দি ওয়্যারের সৌজন্যে।
Thursday, December 3, 2009
পার্বত্য চুক্তির এক যুগ -পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করাই হবে মূল দায়িত্ব
এটা অনস্বীকার্য যে পাহাড়িদের মূল দাবিটি স্বীকৃতি ও প্রতিষ্ঠা পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে এবং এর চেয়ারম্যান সন্তু লারমা চুক্তি অনুযায়ী সীমিতভাবে হলেও কাজ পরিচালনা করছেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি সম্পাদনের সময় মূল প্রশ্নটি ছিল পার্বত্য অঞ্চলের অধিবাসীরা তাদের সমাজ, সংস্কৃতি ও পাহাড়িদের প্রচলিত বিধিবিধান অনুযায়ী নিজেদের শাসনের অধিকার পাবে কি না। দুই দশকেরও বেশি সময় ধরে তারা যে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে আসছিল, তার পরিসমাপ্তি হবে কি না। চুক্তির ফলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার শুভ সূচনা ঘটে। সেদিক থেকে এটা ছিল বড় সাফল্য।
কোনো সরকার বা রাষ্ট্র যখন কোনো চুক্তি করে, তার বাস্তবায়নের মূল দায়িত্বও তখন তার ওপর বর্তায়। কিন্তু এটা দুঃখজনক যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তি বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে। পরবর্তীকালে বিএনপি সরকার ক্ষমতায় এসে চুক্তির বাস্তবায়ন বলতে গেলে প্রায় থামিয়ে রাখে, যদিও তারা চুক্তি বাতিল করেনি। এসব কারণে পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ নির্বাচন এখনো হতে পারেনি, জেলা পরিষদ নির্বাচনের জন্য পাহাড়ি জনগোষ্ঠীর জন্য পৃথক ভোটার তালিকা প্রণীত হয়নি, ভূমির মালিকানা নির্ধারণে কমিটি গঠিত হলেও কাজ এগোয়নি, ভূমি হস্তান্তরের এখতিয়ার জেলা প্রশাসকের অধীনেই রয়ে গেছে। পাহাড়ি উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজটিও চলছে ঢিমে তালে।
কথা ছিল পার্বত্য অঞ্চলে সেনানিবাসগুলো থাকবে, কিন্তু এর বাইরে স্থাপিত অস্থায়ী সেনাক্যাম্পগুলো পর্যায়ক্রমে গুটিয়ে আনা হবে। কিছু ক্যাম্প গুটিয়ে আনা হলেও নানা অজুহাতে অনেক ক্যাম্প এখনো রয়ে গেছে। পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে এ ব্যাপারটি ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। একসময় বলা হতো, চুক্তি হলে পার্বত্য অঞ্চল দেশের হাতছাড়া হয়ে যাবে, তাই সেখানে নিরাপত্তা জোরদার রাখা দরকার। কিন্তু বিগত এক যুগের শান্তিপূর্ণ পরিবেশ যথেষ্টভাবে প্রমাণ করেছে যে পাহাড়ি অঞ্চল নিয়ে ওই ধরনের উদ্বেগের বাস্তব ভিত্তি নেই।
পার্বত্যবাসীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ তাদের মৌলিক অধিকার। তাই বর্তমান সরকারের অন্যতম কর্তব্য হবে চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ব্যবস্থা করা। এটা ঠিক যে অনেক বিষয়ে জটিলতা আছে। সমতলের যে বাঙালিরা সেখানে প্রায় তিন দশক ধরে বসবাস করছে, যারা ‘সেটলার’ নামে পরিচিত, তাদের বিষয়টির একটি যুক্তিসংগত সমাধান দরকার। এখন দরকার চুক্তির সব শর্ত বাস্তবায়নের ব্যাপারে আঞ্চলিক পরিষদ ও সরকারপক্ষের সমঝোতার ভিত্তিতে একটি রূপরেখা তৈরি করা এবং তার নিশ্চিত অনুসরণের ব্যবস্থা। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে পার্বত্য চুক্তির যুগপূর্তি অর্থবহ হয়ে উঠতে পারে।
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2522)
-
▼
November
(108)
-
▼
Nov 09
(9)
- যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসল...
- ইসরাইলের প্রতি অসন্তোষই নির্বাচনে পরাজয়ের প্রধান ক...
- মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম য...
- ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল
- “মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”
- বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন ‘স্কিলস ডেভেলপমে...
- রাজনৈতিক ‘নির্বাসনের’ পথে নেতানিয়াহু
- নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবি জো...
- ছুটির দিন সত্যিই উপভোগ করছেন তো?
-
▼
Nov 09
(9)
-
▼
November
(108)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...