Thursday, November 8, 2012

ব্যাংক নোটে ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকায় সে দেশের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মুখচ্ছবিসংবলিত ব্যাংক নোট ছাড়া হয়েছে। এই প্রথম দেশটির ব্যাংক নোটে কোনো কৃষ্ণাঙ্গের ছবি ছাপা হলো।

চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু আজ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস উপলক্ষে দলের প্রতিনিধিরা রাজধানী বেইজিংয়ে জড়ো হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার কংগ্রেস শুরু হচ্ছে। প্রতি ১০ বছর পরপর চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ কংগ্রেসে চীনা কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

জারদারির মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ অবশেষে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার চালু করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। সুপ্রিম কোর্টের অব্যাহত চাপের মুখে রাজা পারভেজ এ পদক্ষেপ নিতে বাধ্য হলেন। সুপ্রিম কোর্ট রাজা পারভেজকে ১৪ নভেম্বরের মধ্যে জারদারির ওই মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর সময়সীমা বেঁধে দেন।

কেমন হবে ওবামার বৈশ্বিক নীতি?

নির্বাচনের আগেই বিভিন্ন জরিপে বহির্বিশ্বে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে জনপ্রিয় ছিলেন বারাক ওবামা। এটা তাঁর পররাষ্ট্রনীতির কৃতিত্বই বলা যায়। দ্বিতীয় মেয়াদে কেমন হতে পারে ওবামার পররাষ্ট্রনীতি? বিবিসি অবলম্বনে তা তুলে ধরা হলো: ইউরোপ: ওবামার জয়ের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইউরোপের দেশগুলো।

‘আরও চারটি বছর’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামার নির্বাচিত হওয়ার খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে ওবামার প্রথম বার্তা, ‘আরও চার বছর।’সমর্থকদের উদ্দেশে ওবামা লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ।

আওয়ামী লীগ নেতার কাণ্ড- ঠিকাদার ভেবে কিল-ঘুষি, পরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা!

হাতে ফাইলপত্র দেখে ঠিকাদার ভেবে এক ব্যক্তিকে কিল-ঘুষিসহ হেনস্তা। এরপর তিনি ঠিকাদর নন জানতে পের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা ও দুঃখ প্রকাশ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার।

রংপুর সিটি নির্বাচন: মশিউরকে এরশাদের সমর্থন- অন্য পক্ষের নেতা-কর্মীদের গণপদত্যাগের আলটিমেটাম!

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এরশাদের সমর্থনবঞ্চিত জাতীয় পার্টির একটি অংশের নেতা-কর্মীরা গণপদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। মেয়র পদে জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমানকে এরশাদের সমর্থন দেওয়ায় জাপার অপর দুজন সম্ভাব্য প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় রিকশাচালককে হত্যা?

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আলমগীর হোসেন নামের এক রিকশাচালক খুন হয়েছেন। ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে লাশ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছে। একটি চক্রের মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার সকালে শুভাঢ্যা উত্তরপাড়ার মাদক ব্যবসায়ী জাভেদ,

মাদকবিরোধী আন্দোলনের নেতৃত্বে প্রথম আলো

ঢাকার সাভারে ‘মাদকের হাট’ হিসেবে পরিচিত দুটি এলাকায় গতকাল বুধবার বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান। তাঁরা এর ভয়াবহতা সম্পর্কে মাদকসেবীদের ধারণা দেন এবং মাদক ত্যাগে তাঁদের উদ্বুদ্ধ করেন। এ সময় চারজন মাদকসেবী সুস্থ হওয়ার জন্য মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেওয়ার অঙ্গীকার করেন।

অর্থ ও আসবাব আত্মসাতের মামলা- সাবেক স্পিকার জমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার ও সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে অর্থ ও আসবাব আত্মসাতের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দুটি দাখিল করা হয়।

রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে কাল ঢাকায় আসছেন হিনা

ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার কাল শুক্রবার ঢাকায় আসছেন। তিনি ওই দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোর কাছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক ব্যবসা সম্মেলন শুরু হচ্ছে আজ by আসজাদুল কিবরিয়া

ইউরোপজুড়ে আর্থিক সংকটের নেতিবাচক প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে। কঠোর রাজস্ব কৃচ্ছ্রতার প্রতিবাদে গ্রিসে শ্রমিক সংঘগুলো এরই মধ্যে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছে। ফ্রান্সকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে, আর্থিক খাতে নজরদারি না বাড়ালে পরিণতি ইতালি এমনকি স্পেনের মতো ভয়াবহ হতে পারে। স্পেনের বেকারত্বের হার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

৭ নভেম্বরে বিএনপির আশাবাদ- ‘গণবিরোধী’ সরকারের বিরুদ্ধে জেগে উঠবে জনগণ

বর্তমান ‘গণবিরোধী’ সরকারের হাত থেকে দেশকে উদ্ধারের জন্য জনগণ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন করে শপথে জেগে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা। গতকাল বুধবার রাজধানীতে ৭ নভেম্বরের বিষয়ে প্রতিক্রিয়া এবং দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতারা এ আশা প্রকাশ করেন।

শিক্ষা বিভাগ- এসিআর ব্যবস্থাপনায় আধুনিকায়ন জরুরি by পুলক চাকমা

অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট (এসিআর), যাকে বাংলায় বার্ষিক গোপনীয় অনুবেদন বলা হয় থাকে। প্রজাতন্ত্রে নিযুক্ত প্রথম শ্রেণীর ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত কর্মকর্তাদের প্রতিবছর তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ প্রতিবেদন দাখিল করতে হয়।

মূল্যায়ন- ওবামা: আশার সংগ্রাম এখনো চলছে by বার্নার-অঁরি লেভি

যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই ঘনিয়ে আসছিল, ততই বিশ্বজুড়ে ওবামাকে নিয়ে পরিহাসের বন্যা বইছিল। বলা হয়েছে, ‘স্বপ্নহারা ওবামা’, তাঁর ‘বিলুপ্ত আকর্ষণ’; এমনকি বলা হয়েছে, ‘আশার আততায়ী’র মতো কথা। কিন্তু মোটেই অস্বীকার করা যাবে না, যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট তাঁর প্রথম চার বছরে তিন-তিনটি বিপ্লব শুরু করেছিলেন। ৬ নভেম্বরের নির্বাচনে জিতে তিনি আবার হোয়াইট হাউসে ফিরে এলেন।

সরেজমিন- ওবামার এই স্বপ্ন পূরণ হোক by মিজানুর রহমান খান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে এমন জয় পাওয়ার কথা ছিল না। নির্বাচনী প্রচার অভিযান যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। বিভিন্ন জরিপ ও সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারণা দেওয়া হয়েছিল। এমনকি ৫০ অঙ্গরাজ্যের মধ্যে সুইং বা দোদুল্যমান হিসেবে চিহ্নিত ৮ থেকে ১০টি রাজ্যের অধিকাংশেই ওবামা এগিয়ে যান।

কী শিক্ষা দিয়ে গেল আমাদের?- মুঠোফোনের গান ও ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা নানা ‘কর্তৃপক্ষকে’ দায়ী করি। তাদের ব্যর্থতা ও দায়িত্বহীনতা নিয়ে অনেক প্রশ্ন তুলি। আর দুর্ঘটনা মানেই যেহেতু জীবন ও সম্পদের হানি ও ক্ষতি, তাই এ ধরনের ঘটনাগুলো আমাদের স্পর্শ করে, আলোড়িত করে। গত সোমবার সিলেটে ট্রেনে কাটা পড়ে একজনের যে মর্মান্তিক মৃত্যু ঘটল, তা একইভাবে আমাদের মর্মাহত করল, কিন্তু এতে ‘কর্তৃপক্ষীয়’ ব্যর্থতা খোঁজার সুযোগ নেই, নিজেদের সচেতনতা ও সতর্কতাই এখানে সবচেয়ে বড়।

বিশ্বময় শান্তি ও উন্নয়ন সাধিত হোক- অভিনন্দন, বারাক ওবামা

মঙ্গলবারের নির্বাচনে বারাক ওবামা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি। তাঁর এ বিজয় ২০০৮ সালের নির্বাচনে তাঁর প্রথম বিজয়ের সহজ ও বিপুল যদিও হয়নি, তবু এটা আমেরিকার ও পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।

চারদিক- ফিরে যাই শৈশবে by ফারুখ আহমেদ

ছেলেবেলায় চড়ুইভাতি খেলার অভিজ্ঞতা আমাদের সবার আছে। কয়েকজন বন্ধুবান্ধবী একত্র হয়ে যার যার নিজের ঘর থেকে চাল-ডাল, ডিম, তরকারি, মাছ এনে হাত পুড়িয়ে রান্না করে খুব মজা করে খেতাম, সেভাবে খাওয়াকে বলে চড়ুইভাতি। সেদিন থালাবাসন, পাতিল-খুন্তি—সবই নিজের বাড়ি থেকে নিয়ে আসতে হতো।

কৃষি- সোনালি ফসলের পাশে কৃষকের মুখ by তুহিন ওয়াদুদ

বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, হেমন্তের রোদে গ্রামে সবুজের পাশের বিস্তীর্ণ মাঠ এখন পাকা ধানে সোনালি হয়ে উঠেছে। কিন্তু কৃষকের মনে সেই সোনারং নেই; বিবর্ণ কৃষক, ফসলভরা মাঠের পাশে দাঁড়িয়েও তাঁরা হাসেন না! কয়েক মৌসুম ধরে কৃষক ধান উৎপাদনে যে টাকা ব্যয় করছেন, বিক্রয়মূল্য কখনো তার সমান আবার কখনো কখনো তার চেয়ে কম।

ফিরে দেখা পঁচাত্তর- আগস্ট থেকে নভেম্বরের রক্তাক্ত অধ্যায় by এম সাখাওয়াত হোসেন

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে পর পর বেশ কিছু হূদয়বিদারক ও রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে হূদয়বিদারক ছিল ১৫ আগস্ট ১৯৭৫ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা। এ ঘটনার পর দেশ চরম নেতৃত্বশূন্য হয়ে পড়ে। যাঁরা ওই শূন্যতা পূরণ করতে পারতেন, তাঁদের জেলে পাঠানো হয়।

জাতিসংঘ পার্কে বসাই দায় by ফারজানা আকতার

পুরোনো মলিন গেট। প্রধান ফটকের সামনে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। পার্কের হাঁটাচলার রাস্তাও কর্দমাক্ত। পুকুরটিও যেন পরিত্যক্ত পলিথিন আর আবর্জনার ভাগাড়। পাড়ে বসলেই নাকে লাগে দুর্গন্ধ। এটি নগরবাসীর বিকেলের বেড়ানোর স্থান—সিটি করপোরেশন পরিচালিত জাতিসংঘ পার্ক। কবি ফজলুল কাদের সড়কসংলগ্ন পাঁচলাইশ এলকায় এর অবস্থান।

আনোয়ারা আওয়ামী লীগের কী হবে by মোহাম্মদ মোরশেদ হোসেন

৪ নভেম্বর ভোরে যখন আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়ে তখন অনেক কথার মধ্যে একটি কথাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল। আর সেটি হলো তাঁর অনুপস্থিতিতে আনোয়ারায় আওয়ামী লীগের রাজনীতির কী হবে। কার হাত ধরে আগামী দিনের রাজনীতি এগোবে। এখানে এ নিয়ে জল্পনা-কল্পনা এখনো চলছে সব মহলে। তবে কারও কথায় এখনো পর্যন্ত বিকল্প কোনো নেতার নাম উঠে আসেনি।

শোক- সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ শামসুল হক

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি শিল্প-বাণিজ্যের প্রসারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। চট্টগ্রামের সবার কাছে বাবু ভাই নামে পরিচিত এই প্রিয় মানুষটির মৃত্যুতে প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কয়েকজন রাজনীতিক।

ছাতিম ফুলের সুবাস by আহামেদ মুনির

কার্তিকের বিকেল স্বল্পায়ু। রোদ পড়ে আসতে না আসতেই শুরু হয় সন্ধ্যার আয়োজন। হালকা আরামদায়ক ঠান্ডা হাওয়ার কারণে কার্তিকের সন্ধ্যা বড়ই মনোরম। কোথাও কোথাও এই হাওয়া আবার সুরভিত। নগরের বিভিন্ন এলাকায় বেশ কিছু ছাতিমগাছ যেন শিশি উপুড় করে সন্ধ্যার বাতাসে গন্ধ ঢেলে দিচ্ছে রোজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ও মাদকতাময় হয়ে ওঠে এই গন্ধ।

কালুরঘাট সেতু- ফেরির কষ্ট আরও এক মাস by মিঠুন চৌধুরী

সংস্কার কাজের জন্য বন্ধ আছে কালুরঘাট রেল সেতু। এ কারণে এখন যানবাহন পারাপার চলছে ফেরিতে। সেতু বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন বোয়ালখালীর বাসিন্দা ও চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যাতায়াতকারীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেরামতকাজ শেষ হতে আরও এক মাস সময় লাগতে পারে।

প্রথম সমকামী সিনেটর ট্যামি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই প্রথম একজন সমকামী সিনেটর নির্বাচিত হয়েছেন। উইসকনসিন অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন সিনেটর ট্যামি বাল্ডউইন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) ডেমোক্র্যাট সদস্য ছিলেন ট্যামি। উইসকনসিনের সাবেক গভর্নর টমি টম্পসনকে হারিয়ে তিনি সিনেটর নির্বাচিত হন। উইসকনসিনের প্রথম নারী সিনেটরও তিনি।

'ফোর মোর ইয়ারস' by রাজীবুল হক

জয় পেয়েই বারাক ওবামা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন 'আরো চার বছর... এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। ধন্যবাদ।' এভাবে মাত্র '১০৪ অক্ষরে' তাৎক্ষণিকভাবে জয়ের বার্তা দেন ওবামা। এত অল্প কথায় নির্বাচনে বিজয়ের কথা জানানোর ক্ষেত্রে এই টুইট-বার্তা রেকর্ড গড়েছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে সমর্থকদের প্রতি দ্রুত কৃতজ্ঞতা জানাতে টুইটারের সাহায্য নেন ওবামা।

কয়েক রাজ্যে ভোট নিয়ে অনিয়মের অভিযোগ by তানজিমুল নয়ন

উৎসবমুখর পরিবেশে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হলেও অনেক অঙ্গরাজ্যে ভোট নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। বিশেষ করে নতুন ভোটার পরিচয়পত্র নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন মার্কিন ভোটাররা। এ ছাড়া সফটওয়্যার বিভ্রাট, ভোটকেন্দ্রের দীর্ঘ লাইন,

ওবামার কাছে জনগণ চায় অর্থনৈতিক নিরাপত্তা by যিশু মহম্‌মদ

ওবামার দ্বিতীয়বারের মতো বিজয় আমেরিকার রাজনৈতিক, অর্থনৈতিক ও বিদেশসংক্রান্ত নীতিতে কতটুকু পরিবর্তন আনবে, তা সময়ই বলে দেবে। তবে নানা ব্যর্থতা থাকা সত্ত্বেও মার্কিন নাগরিকরা ওবামাকে নবনির্বাচিত করার মধ্য দিয়ে সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের সুদূরপ্রসারী সম্ভাবনাকেই স্বাগত জানাতে চায় বলে বিশেষজ্ঞদের মতামত।

ওবামার দিকে তাকিয়ে বিশ্ব by শামসুন নাহার

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বারাক ওবামা। তাঁর প্রথম মেয়াদের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বেশ আগেই। সমানতালে চলছে দ্বিতীয় মেয়াদে ওবামা প্রশাসন নতুন কী করবে সেই জল্পনা-কল্পনা। কেননা যুক্তরাষ্ট্রের শাসনযন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুরো বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ।

'আমি ভোট দিয়েছি' by শরীফুল ইসলাম শরীফ

বারাক ওবামার জয়ের খবর ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ছিল সরগরম। টুইটার ও ফেসবুকে অধিকাংশ ভোটাররাই ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, 'আই ভোটেড' আ আমি ভোট দিয়েছি। ভোট দেওয়ার পর অধিকাংশ মার্কিন ভোটার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় তাঁদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্তা লেখেন।

সবিশেষ-সর্বাধিক নারী সিনেটর

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এবার রেকর্ডসংখ্যক নারী সদস্য দেখা যাবে। সিনেটের পরবর্তী অধিবেশনে যোগ দেবেন ১৯ নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই হবে সর্বাধিক নির্বাচিত নারী সদস্যের সিনেটে যোগ দেওয়ার ঘটনা। সিনেটে গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে নতুন মুখ হিসেবে এক রিপাবলিকান ও তিন ডেমোক্র্যাটসহ চার নারী সিনেটর নির্বাচিত হন।

অজানা

* বাস্কেটবল খেলায় পারদর্শিতার কারণে স্কুলে তার নাম ছিল "ও'বোম্বার"।
* প্রয়াত দাদি ডাকতেন 'বার' নামে।

জয়োৎসবের আগে ঝড়ের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য দুটি বরাবরই ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত রাজ্য দুটির ভোটাররা এবারও হাত খুলে উপহার দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে। কিন্তু ভোটের ফল পেয়ে যখন তাঁরা প্রিয় নেতার বিজয় উদ্‌যাপন করতে যাবেন, তখনই শুনলেন আরেকটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। সাইক্লোন স্যান্ডির আঘাত হানার দুই সপ্তাহের মধ্যেই এবার ধেয়ে আসছে 'নরইস্টার'।

জো বাইডেন ২০১৬-তেও থাকবেন!

রানিং মেট হিসেবে ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে বারাক ওবামা তাঁকে মনোনয়ন দেন। এবারও দিয়েছেন। ফলে এ নিয়ে টানা দুইবার ভাইস প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। মারমুখী হিসেবে পরিচিত ৭০ বছর বয়সী এই নেতা রসিকতায়ও কম যান না। নির্বাচনের চূড়ান্ত ফলাফল না পাওয়ার আগেই ঘোষণা দিয়ে বসেছেন, আগামী ২০১৬ সালের নির্বাচনেও তিনি থাকছেন।

সামনে অনেক চ্যালেঞ্জ by রিয়াজ মিলটন

নির্বাচনী বৈতরণী ভালোয় ভালোয় পার হলেও দ্বিতীয় দফা রাষ্ট্রনায়ক হিসেবে এবার ওবামাকে ঘরে-বাইরে আরো কঠিনসব বিষয় সামাল দিতে হবে। রাজনীতিই যেখানে মূল খেলা, সেখানে সমস্যারও সমাধান দিতে হবে রাজনৈতিকভাবেই। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের প্রথম দফায় ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে উঠতে যে অঙ্গীকার তিনি করেছিলেন এর সুরাহা তো হয়নিই বরং চার বছরে বাজেট ঘাটতি রেকর্ড বৃদ্ধির কারণে দুর্দশা আরো বেড়েছে।

ড্যান ডাব্লিউ মজিনা বললেন-যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ই গণতান্ত্রিক ঐতিহ্য ও শাসনব্যবস্থায় বিশ্বাস করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া, যা বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে চলমান। এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আরো বেশি শক্তিশালী হবে।' গতকাল বুধবার সকালে ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে বসবাসরত আমেরিকানদের ভোট অনুষ্ঠান শুরুর আগে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ওবামাকে ভোট দিলেন ১০৬ বছরের হিন্টন

সাউথ ক্যারোলাইনার ডরচেস্টার মিডল স্কুলের ভোটকেন্দ্রে ঢোকার সময় এলিজাবেথ হিন্টনের মুখে লেগে ছিল মৃদু হাসি। সঙ্গে আসা তাঁর ভাইয়ের ছেলের স্ত্রী মারিয়া রবিনসন জানান, 'তাঁর (হিন্টন) বয়স ১০৬ বছর।' সংখ্যাটি তিনি আবার কথায় উচ্চারণ করেন, 'এক শ ছয় বছর!' শুনে আশপাশের সবাই বিস্মিত হন।

নাতির বিজয়ে আপ্লুত দাদি by সোহানা তুলি

'কিভাবে মানুষকে ভালোবাসতে হয় ও জানে। ভালোবাসার কারণেই জয়ী হয়েছে আমাদের সন্তান'- ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন ওবামার সৎদাদি সারাহ ওবামা। ৯০ বছর বয়সী সারাহর মতো কেনিয়ার প্রত্যন্ত গ্রাম কোগোলোর লোকও গতকাল বুধবার উৎসবে মেতেছিল ওবামার জয়ের গৌরবে। এ গ্রামেই মার্কিন প্রেসিডেন্টের পূর্বপুরুষের বাস।

ঢাকায়ও জয়ী ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত ভোটেও ৯৪ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ঢাকা কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ২৭৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেয়েছেন ১৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজন একটি করে ভোট পেয়েছেন।

সেই ওহাইয়োতে জিতেই ওবামা প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে 'যুদ্ধক্ষেত্রে' পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র। এ যুদ্ধের দুই সেনাপতি ডেমোক্রেটিক প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনি। নির্বাচনের ফল নির্ধারণে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো (সুইং স্টেট) বিশেষ করে ওহাইয়োর ভূমিকাটা বরাবরই বেশ বড়। এ রাজ্যে জিতলে প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত- এমন ধারণা বহুদিন ধরেই প্রচলিত।

এবার তরুণ ভোটার বেশি by মোস্তফা রাসেল

গতবারের তুলনায় এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটাররা বেশি ভোট দিয়েছেন। এডিসন রিসার্চের জরিপ অনুযায়ী, এ বছর যত ভোটার ভোট দিয়েছেন, এর ১৯ শতাংশই ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণী। সে হিসাবে, গতবারের চেয়ে এবার তরুণ ভোটারদের ভোট দেওয়ার হার ১ শতাংশ বেশি।

প্রতিক্রিয়া-গওহর রিজভীর মন্তব্য-ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক একই থাকবে

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল বুধবার ঢাকায় ওয়েস্টিন হোটেলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আয়োজিত ভোট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গওহর রিজভী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার পাওয়া দেশ।

প্রতীকী ভোট দেখতে গিয়ে দুই নেতার তর্ক

ঢাকায় ওয়েস্টিন হোটেলে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতীকী ভোট দেখতে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে তর্কে জড়িয়েছিলেন সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

অল্প স্বল্প গল্প

অ্যাশলি গ্রিনের বিপদ আমাদের ঢাকাই ছবিতে একটা ব্যাপার আছে, এক নামে কোনো ছবি হিট হয়ে গেলে হিড়িক পড়ে যায় তেমন ছবি বানানোর। কেউ কোনো ধরনের চরিত্রে সাফল্য পেলে সেই একই চরিত্রের বৃত্তেই বেশ কিছুদিন ঘুরপাক খেতে দেখা যায় তাঁকে। হলিউডও কিন্তু এর থেকে মুক্ত নয়! এ কারণেই ভীষণ ঝামেলায় পড়ে গেছেন অ্যাশলি গ্রিন।

হলিউড- হলিউডে নির্বাচনী উত্তাপ

বারাক ওবামার ব্যারাকে ভিড়েছিলেন কারা? মিট রমনিই বা বাগিয়ে নিয়েছিলেন হলিউডের কোন কোন রমণীকে? দলে টেনেছিলেন কোন কোন রমণীমোহন তারকাকে? মঙ্গলবার হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ কিন্তু ঠিকই এসে পড়েছিল হলিউডে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যখন থেকে পাওয়া যাচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস, হলিউডের তারকারাও তখনই ঝাঁপিয়ে পড়েছিলেন শেষ মুহূর্তের প্রচারণায়।

জয়তী ও তাঁর গান by মেহেদী মাসুদ

জয়তী চক্রবর্তী গান করতে বাংলাদেশে প্রথম আসেন গত বছর, পঁচিশে বৈশাখের একটি অনুষ্ঠানে। এরপর এসেছেন ছয়বার। কথা ছিল, এবার পূজার ছুটিতে ঢাকায় আসবেন ছেলে আর স্বামীকে সঙ্গে নিয়ে, কিন্তু হলো না। জয়তী এসেছেন একা। গত শুক্রবার সন্ধ্যায় তিনি গান করেছেন জাতীয় জাদুঘর মিলনায়তনে।

বলিউডআলিয়া, বরুণ, সিদ্ধার্থ- ত্রয়ীর জয়

‘তিনি যেখানেই হাত দেন, সেখানেই সোনা ফলে’—এ কথাটি প্রমাণ করার জন্যই বুঝি পরিচালক করন জোহর প্রথমবারের মতো তিনজন নতুন মুখ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেন। কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, কাল হো না হো কিংবা কাভি আলবিদা না কেহ নার মতো তাঁর এবারের ছবির নাম ‘কে’ আদ্যক্ষর দিয়ে শুরু হয়নি।

এটি একটি ব্যতিক্রমী উৎসব by আবুল খায়ের

অজয় চক্রবর্তীর কথার রেশ ধরে উচ্চাঙ্গসংগীত উৎসব প্রসঙ্গে ‘আনন্দ’-এর পক্ষ থেকে কথা বলা হয় বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সঙ্গে। এখানে সেই কথোপকথনের বিস্তারিত... পণ্ডিত অজয় চক্রবর্তী আপনাদের উৎসব নিয়ে খুবই রোমাঞ্চিত। কী থাকছে এই উৎসবে? পণ্ডিত অজয় চক্রবর্তী অসাধারণ একজন পণ্ডিত ব্যক্তি।

হোয়াইট হাউসের পুতুল হয়ে থাকবেন না তো?

ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্রের আরো একটি প্রেসিডেন্ট নির্বাচনের খতিয়ান শেষ হলো। হার-জিতের নতুন কিছু হিসাব ও সমীকরণও যুক্ত হলো এর সঙ্গে। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ও ক্ষমতার কাঠামোতে এর প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞদের সন্দেহ কাটছে না। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও বারাক ওবামা বাস্তবে কতটা ক্ষমতা চর্চার সুযোগ পাবেন, সে ব্যাপারে সংশয় রয়ে গেছে।

পরিবর্তন প্রয়োজন রিপাবলিকানদের

টালমাটাল অর্থনীতি আর চড়া বেকারত্বের হার নিয়ে বিপর্যস্ত ছিলেন বারাক ওবামা। গত চার বছরে কংগ্রেসের সমর্থনও খুব একটা পাননি। এমনই সমস্যাজর্জরিত কৃষ্ণাঙ্গ প্রার্থীর কাছে হেরে গেলেন মিট রমনি। এরই মধ্যে বিশ্লেষণ শুরু হয়ে গেছে হার নিয়ে। গলদ ছিল কোথায়? তাঁকে প্রার্থী করায়, তাঁর প্রচারে, না দল হিসেবে সময়ের সঙ্গে আধুনিক হয়ে উঠতে পারেনি রক্ষণশীল বলে পরিচিত রিপাবলিকান পার্টি? শেষ মতটির দিকেই আঙুল উঠেছে সবচেয়ে বেশি।

গণভোটে সমলিঙ্গ বিয়ে মারিজুয়ানার অনুমোদন by ফৌজিয়া সুলতানা

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের কয়েকটি আসনেও নির্বাচন হয়েছে। একই সঙ্গে ৩৮টি অঙ্গরাজ্যে মোট ১৭৬টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। একেক রাজ্যে একেক বিষয়ে গণভোট হয়েছে। কিছু রাজ্যে একাধিক বিষয়ে জনগণের রায় চাওয়া হয়েছে। বিষয়গুলো রাজ্যভিত্তিক হলেও, কিছু বিষয়ে জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে।

তবুও আমাদের নীতি টিকে থাকবে : রমনি by হাসান ইমাম বাবু

পরাজয় মেনে নিয়ে বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন মিট রমনি। ভোটের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ওবামার বিজয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে বোস্টন কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে সস্ত্রীক উপস্থিত হন রমনি। এ সময় সঙ্গে ছিলেন তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) পল রায়ানও।

এত কিছুর পরও কেন হারলেন by খন্দকার মোজাম্মেল হক

ভোটারদের পক্ষে টানতে সম্ভাব্য সব কিছুই করেছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। এর পরও হার মানতে হলো তাঁকে। এই পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে বেশ বিছু বিষয় তুলে ধরেছেন বিশ্লেষকরা। এ ক্ষেত্রে সপ্রতিভ বারাক ওবামার সঙ্গে বিতর্কে রমনি নিজেকে তেমনভাবে উপস্থাপন করতে না পারাকে দায়ী করেছেন অনেকে।

ড. ইউনূস ইস্যুতে মতদ্বৈধ কমবে by ড. দেলোয়ার হোসেন

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে পুরনো কিছু বিষয়ে মতদ্বৈধ কমবে। এ ছাড়া ডেমোক্র্যাটদের এই পুনর্বিজয় ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে তেমন প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর কালের কণ্ঠের সঙ্গে এ বিষয়ে আলাপচারিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দেলোয়ার হোসেন এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সাক্ষাৎকার-অর্থনীতিকে টেনে তুলেছেন ওবামা by সি এম শফি সামি

'কিছু কিছু প্রশ্ন আছে- জবাব দিতে নেই। সময় এলে আপনাআপনিই জবাব সামনে হাজির হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন- ওবামা, না রমনি? এই প্রশ্নের জবাব এখন সবার জানা। হোয়াইট হাউস আবারও চার বছরের জন্য বারাক ওবামার দখলেই থাকছে।'

কংগ্রেস ও গভর্নর নির্বাচন-পাল্টাল না সমীকরণ by তামান্না মিনহাজ

কংগ্রেস নিয়ে প্রেসিডেন্টের দুশ্চিন্তা আর কাটল না। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটে দলীয় অবস্থানের সমীকরণ এবারও খুব একটা পাল্টায়টি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা ধরে রাখলেও হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদেরই রয়ে গেছে। অর্থাৎ গত দুই বছর কংগ্রেস নিয়ে ওবামা যে টানাপড়েনে ছিলেন তা শিগগিরই কাটছে না।

সেরাটা এখনো বাকি-জয়ের পর শিকাগোয় নির্বাচনী সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণের সংক্ষিপ্ত বিবরণ-

ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। (মঞ্চের সামনে সমর্থকদের উল্লাস, হর্ষধ্বনি যেন থামছেই না)। ঔপনিবেশিক আমলের ২০০ বছরেরও বেশি সময় পর আজ (মঙ্গলবার) রাতে আমেরিকা তার নিজস্ব গন্তব্য নির্ধারণের অধিকার পেল। আর এটি হলো আমাদের দেশকে সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব। (আবার উল্লাস, করতালি)।

যেভাবে বিজয় by আসাদুর রহমান

দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, আমেরিকানদের নিরাপত্তা প্রদান, চৌকস নির্বাচনী প্রচারকদল, নিজ দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকাসহ নানা বিষয় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার জয়ের পেছনে কাজ করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ ছাড়া পরাজিত প্রার্থী মিট রমনির কিছু ভুলও ওবামার এই জয়ে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে ধারণা করছেন তাঁদের অনেকে।

আস্থায় প্রত্যাশায় ওবামা by সফেদ ফরাজী

দুটি মঞ্চ প্রস্তুত। একটি শিকাগোতে, অন্যটি বোস্টনে। দুই মঞ্চের সামনেই লাখো মানুষের রুদ্ধশ্বাস অপেক্ষা। কারো বা চোখ টেলিভিশনের বড় পর্দায়। কারো বা কান মোবাইল ফোনে। দুই মঞ্চের দুই মূল চরিত্র তখনো পর্দার আড়ালে। তাঁরাও উৎকণ্ঠিত, স্নায়ুচাপে। কী হয়, কী হয়! দুই পক্ষেই খাতা-কলম নিয়ে চলছে হিসাব।

চোখ by হুমায়ূন আহমেদ

ভোর ছটায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়াল না। সকাল দশটা পর্যন্ত কেন জানি তাঁর মেজাজ বেশ ভালো থাকে। দশটা থেকে খারাপ হতে থাকে, চূড়ান্ত রকমের খারাপ হয় দুটার দিকে। তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে।

আত্মজা ও একটি করবী গাছ by হাসান আজিজুল হক

এখন নির্দয় শীতকাল, ঠাণ্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। ওদিকে বড় গঞ্জের রাস্তার মোড়ে রাহাত খানের বাড়ির টিনের চাল হিম ঝক ঝক করে। একসময় কানুর মায়ের কুঁড়েঘরের পৈঠায় সামনের পা তুলে দিয়ে শিয়াল ডেকে ওঠে।

কবি by সৈয়দ শামসুল হক

কবি আবদুর রব মুনশী ১৩৭০ সনের ২রা বৈশাখ তাঁর জন্মগ্রাম তামাই, পাবনায়, পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র আটচলি্লশ বৎসর।
আজ সাহিত্যের দরবারে তাঁর কাব্য সংগ্রহ পেশ করবার মুহূর্তে কয়েকটি কথা বলতে আগ্রহ বোধ করছি।

রানীরঘাটের বৃত্তান্ত by সৈয়দ মুস্তাফা সিরাজ

রানীরঘাট যাচ্ছি শুনে মফস্বলের বাসে এক ভদ্রলোক বলেছিলেন_রানীরঘাট যাবেন? দেখবেন মশাই, মহা ত্যাঁদোড় জায়গা। সাবধানে থাকবেন। _কেন বলুন তো?
_প্রবাদ শোনেননি 'রানীরঘাটে কে কার বাবা?' শুনিনি। তবে আমাদের গাঁয়ের পাশে এক বড় গাঁ গোকর্ণ।

পাদটীকা by সৈয়দ মুজতবা আলী

গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মড়ক লেগে প্রায় সম্পূর্ণ উজাড় হয়ে যায়। পাঠান-মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল। অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তাব্যক্তিরা ছেলে-ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি ইস্কুলে পাঠাতে আরম্ভ করলেন।

ডিডেলাসের ঘুড়ি by সৈয়দ মনজুরুল ইসলাম

ইমানের হাতে ঘুড়ি আর লাটাই দেখে হোসেন মিয়া রাগ দেখালেন খুব, যদিও তার রাগার কোনো কারণ নেই, এমনকি (পৃথিবীতে সত্যধর্ম আছে এটা ধরে নিলেও) রাগার তার অধিকারও নেই। কারণ ইমান তার গ্যারেজের কর্মচারী হলেও আজ ছুটির দিন, তদুপরি সময়টা বিকাল।

সুখের পিঠে সুখ by সেলিনা হোসেন

অনেকক্ষণ ধরে লোকটা বসে আছে। বসে আছে পথের মোড়ে। অর্থাৎ আড়েপাথালে পথটি যেখানে শেষ হয়ে বাঁক নিয়েছে। সে বাঁকের দিকচিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকা পাকুড় গাছের ছায়া লোকটা বাপের ভিটের মতো দখল করেছে। কেউ জানে না কোথা থেকে এসেছে। তবে কেউ কেউ দেখেছে অনেক দূর থেকে লিরলিরা শরীরটা টানতে টানতে এসেছে লোকটা।

রাজা আসেনি বাদ্য বাজাও by সুশান্ত মজুমদার

মাইল নিঃশ্বাসে রেখে অবিরাম দৌড়ে সে মুক্তাঞ্চলে এসে পড়ে। তার বুকের কলকব্জা তরুণ, জং পড়ার মতো কলঙ্ক ধারণ করেনি বলে অমন সুদীর্ঘ দৌড়ে সে কয়েক মাইল পেরে যায়। এই দূরপাল্লার দৌড়ে কোথা থেকে কোথায় এলো তা-ও জানে না। তার সচল পা ফসলহীন মাঠের পর মাঠ পার হয়েছে।

অযান্ত্রিক by সুবোধ ঘোষ

বিমলের একগুঁয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার ঐ ট্যাঙ্টিার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে মোটর দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাঙ্রি ছায়া মাড়ায় না।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৬২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী, বীর বিক্রম বিক্রমী এক প্রতিরোধযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী ১৯৭১ সালে প্রেষণে ইপিআরে কর্মরত ছিলেন রাজশাহী ইপিআর সেক্টরের ৭ নম্বর উইংয়ে।

আদালত অবমাননার অভিযোগ- সাজেদা ও মতিয়ার বিষয়ে আদেশ ১৩ নভেম্বর

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক দুটি অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ-সংক্রান্ত দুটি আবেদনের শুনানি শেষে এই দিন ধার্য করেন। এই ট্রাইব্যুনালের অপর দুজন সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলাম।

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা- আবারও সাগরে ট্রলারডুবি, এবার ৮২ জন নিখোঁজ

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে গত মঙ্গলবার দিবাগত রাতে ট্রলারডুবিতে ৮২ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন ২৮ জন। ট্রলারের যাত্রীরা সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া সমুদ্র উপকূল থেকে ১১০ জন যাত্রী বোঝাই করে একটি কাঠের ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।

নদীতীরে by সুনীল গঙ্গোপাধ্যায়

তারপর আমি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলুম, আপনি বই পড়তে ভালোবাসেন? উনি একটু হেসে বললেন, ছেলেবেলায় আমি বইয়ের পোকা ছিলুম। _এখন বই-টই পড়ার সময় পান না বোধ হয়? সে রকম সময় পাই না, তা ঠিকই। তবে, যেটুকু সময় বাঁচানো যায়... যেমন ধরো, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়_এ রকম প্রায়ই যেতে হয়, বিমানে বসে আমি কারোর সঙ্গে কথা বলি না, শুধু বই পড়ি।

নয়ান ঢুলি by সরদার জয়েনউদ্দীন

ঠুক-ঠুক-ঠুক। ঢোল সারে নয়ান ঢুলি। ছোট হাতুড়ি দিয়ে পেটে, আর একগাছা করে তোয়াল টানে খুব সতর্কতার সাথে। পাঞ্জার চারটি আঙুল দিয়ে মাঝে মাঝে তাল ঠোকে, কান পেতে শোনে, ঠিক আওয়াজ উঠছে কি না। ডুং-ডুং-ডগ-ডুং। অনেক দিন পর নয়ানের কাছে একটা ঢোল মেরামতের বায়না এসেছে।

সরেজমিন- স্কুল চলছে, ভোটও চলছে by মিজানুর রহমান খান

মার্কিন নির্বাচনী প্রক্রিয়ার পরতে পরতে রয়েছে বিস্ময় ও রহস্য। শীর্ষ নেতা নির্বাচনই কেবল নয়, একই সঙ্গে শাসনব্যবস্থায় সরাসরি অংশ নিয়ে নেতা নিয়ন্ত্রণ, অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসন কার্যকর বা জনগণকে শাসনমুখী করা নিশ্চিত করতে পারছে মার্কিন নির্বাচন। এই নির্বাচন-প্রক্রিয়ার বৈচিত্র্যের যেন কোনো সীমা নেই।

ওবামা কেন জিতলেন, কীভাবে জিতলেন by আলী রীয়াজ

প্রেসিডেন্ট বারাক ওবামার আশাতীত সাফল্যের পেছনে কী কারণ কাজ করেছে, ফলাফলের দিকে তাকিয়ে এখন অনেকেই সেটা বোঝার চেষ্টা করবেন। কেননা, গত দিনগুলোতে এ রকমই মনে হচ্ছিল যে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি সম্ভবত ওবামাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারবেন এবং দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর কয়েকটা ছিনিয়ে নিয়ে তাঁকে বিপদগ্রস্ত করতে সক্ষম হবেন।

নকুলার এক বছরের কারাদণ্ড

প্রতারণা মামলায় আদালতের দেওয়া বিধিনিষেধ ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্রনির্মাতা নকুলা বেসেলিকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালত এ রায় ঘোষণা করেন। গতকাল বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

৫০০ বিঘা জমির জাল দলিল by রোজিনা ইসলাম ও মাসুদ রানা

গাজীপুরের কালিয়াকৈরে শতাধিক ব্যক্তির ৫০০ বিঘা (সাড়ে ১৬ হাজার শতাংশ) জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নিয়েছে একটি আবাসন প্রতিষ্ঠান। এ অভিযোগে ‘রাজ হাউজিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছে। গত রোববার থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। গতকাল ভূমি অফিস ও থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ করে।

হোয়াইট হাউসে ফিরেছেন ওবামা

পুনর্নির্বাচিত হওয়ার পরের দিনই সপরিবারে হোয়াইট হাউসে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার নিজ শহর শিকাগো থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন ওবামা। গত মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে সহজেই হারিয়ে দেন ওবামা।

আত্মজ by সুচিত্রা ভট্টাচার্য

মা আজ চলে গেল। একটু আগে বৈদ্যুতিক চুলি্লর গহ্বরে ঢুকে গেছে মা। পুড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিসে বেরোই, তখনো তো সব ঠিকঠাক ছিল। যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই।

বড় পাপ হে by সমরেশ মজুমদার

দুচোখ কুঁচকে সে দূর মাঠের দিকে তাকালো। এখন ভর দুপুর। সেই সকাল থেকে মাছ ধরার চেষ্টায় সময়টা গেছে ফালতু। শুধু চুনো পুঁটি আর পাথরঠোকরা। কদিন থেকে তক্কে তক্কে ছিল সেই মোটকা বাণমাছটাকে ধরবেই, হারামীটা আজও সটকে গেল। ওটা নিয়ে ধোউয়ালির হাটে গেলে এক কিলো চাল হয়ে যেত নিশ্চয়।

কে নেবে মোরে by সমরেশ বসু

সুরজিৎ মণ্ডল বাঁধানো ঘাটের কাছে দাঁড়িয়ে সামনের দিকটা একবার দেখে নিচ্ছে। তার পিছনেই সেই প্রকাণ্ড বিল। স্থানীয় লোকেরা কখন কে কী বলে, বোঝা যায় না। মনেও থাকে না। হাওড়া নাকি সায়র, কী যেন সব বলে। বিল ঝিল, তাও বলে। ওরা যা খুশি তাই বলতে পারে। আরশিয়া বিল, এই হচ্ছে আসল নাম।

ক্লাস ফ্রেন্ড by সত্যজিৎ রায়

সকাল সোয়া নটা। মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাঁসটা পরিয়েছেন, এমন সময় তাঁর স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন, 'তোমার ফোন।' 'এই সময় আবার কে?'
কাঁটায় কাঁটায় সাড়ে নটায় অফিসে পেঁৗছানোর অভ্যাস মোহিত সরকারের; ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তাঁর কপালে ভাঁজ পড়ল।

ক্লাস ফ্রেন্ড by সত্যজিৎ রায়

সকাল সোয়া নটা। মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাঁসটা পরিয়েছেন, এমন সময় তাঁর স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন, 'তোমার ফোন।' 'এই সময় আবার কে?'
কাঁটায় কাঁটায় সাড়ে নটায় অফিসে পেঁৗছানোর অভ্যাস মোহিত সরকারের; ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তাঁর কপালে ভাঁজ পড়ল।

গণনায়ক by সতীনাথ ভাদুড়ী

পূর্ণিয়া জেলার গোপালপুর থানা, আর দিনাজপুর জেলার শ্রীপুর থানার মধ্যের সীমারেখা 'নাগর' নদী। পার্বত্য 'নাগর' এখানে খুব খামখেয়ালি নয়। তাই তার সোহাগের অজস্রতার ওপর রূঢ় ঔদাসীনা দেখিয়ে আজও দাঁড়িয়ে থাকতে পেরেছে, কাঠের নড়বড়ে পুলটি।

শ্বেতপাথরের টেবিল by সঞ্জীব চট্টোপাধ্যায়

শ্বেতপাথরের টেবিলটা ছিল দোতলায়, দক্ষিণে রাস্তার ধারের জানালার পাশে। ঠিক চৌকোও নয়, গোলও নয়। চারপাশে বেশ ঢেউ-খেলানো। অনেকটা আলপনার মতো। বেশ বাহারি একটা ফ্রেমের ওপর আলগা বসানো। নিজের ভারেই বেশ চেপে বসে থাকত। পাথরটা প্রায় মণ দুয়েক ভারী।

চন্দনেশ্বরের মাচানতলায় by শ্যামল গঙ্গোপাধ্যায়

আমাদের এখান থেকে কলকাতার ট্রেন আরও বাইশ মিনিটের ছুট দিয়ে তবে একটা নদীর সামনে গিয়ে থামে। তার ওপারেই বাদা। অনেকে বলে লাট অঞ্চল। সেখান থেকে অভাবী মানুষ নদী পেরিয়ে ট্রেনে এসে ওঠে। কলকাতার রাস্তায় গিয়ে ভিক্ষা করে। আশ্চর্য! সেখান থেকেই সস্তায় চাল ইলেকট্রিক ট্রেনে স্মাগল্ হয়ে কলকাতায় ঢোকে।

মুনিয়ার চারদিক by শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লেবুগাছের গোড়া থেকে মুখ তুলল কালো একটা সাপ। মুখ তুলে সে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখল। শীতের কুয়াশায় আবছা সকাল, রোদ এখনো নিস্তেজ সোনালি। সেই সুন্দর আলোয় ডালিম গাছের ডগায় একটি ছোট্ট ফলের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে মুনিয়া। দু পায়ের আঙুলের ওপর ভর, দেহটি টান,

কালান্তক লাল ফিতা by শিবরাম চক্রবর্তী

আমি আত্মহত্যা করার পর দিনকতক তাই নিয়ে খুব জোর হৈচৈ হয়েছিল। গত ১৯৫৩ সালের দোসরা এপ্রিলের কাগজে-কাগজে কেবল এই কথাই ছিল। বেশি দিনের কাণ্ড নয়, অতএব তোমাদের কারো কারো মনে থাকতেও পারে। আত্মহত্যার খবরটাই শুধু তোমরা পেয়েছ, কিন্তু কেন এবং কোন দুঃখে যে এ জন্য আর কাউকে না বেছে নিয়ে হঠাৎ নিজেকেই খুন করে বসলাম_তার নিগূঢ় রহস্য তোমরা কেউই জানো না।

শান্তিকামী মানুষের স্বস্তি by জাহিদুল ইসলাম সরকার

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বারাক ওবামাই হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওবামাকে স্বাগতম। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখছিলেন বিশ্বের প্রতিটি প্রান্তের কোটি কোটি মানুষ। পরাশক্তি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল সারাবিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এ দেশটির রাষ্ট্র পরিচালনা তথা পররাষ্ট্র বিষয়ক যে কোনো নীতি বা সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় প্রভাব রাখে।

এ নির্বাচন একটি মডেল by বেলাল হোসাইন রাহাত

বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। সারাবিশ্ব তাকিয়ে ছিল এ নির্বাচনের দিকে। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করেছিলেন বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত অনেক ব্যবধানেই দ্বিতীয় বারের মতো জয়ী হলেন বারাক হোসেন ওবামা।

বিশ্বের মন জয় করবেন ওবামা by মাসুদ ফরহান অভি

বারাক হোসেন ওবামাকে অভিনন্দন। যুক্তরাষ্ট্রের জনগণকেও অভিনন্দন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই ওবামা লিখেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট হতে চান তিনি। ২০০৮-এ সত্যি হয় সেই স্বপ্ন। আফ্রিকান এ কৃষ্ণাঙ্গ মানুষের ভালোবাসায় দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের সিংহাসনে বসতে যাচ্ছেন।

দ্বিতীয়বার সুযোগ পেলেন বারাক ওবামা by তানিম ইশতিয়াক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সহজেই জয়লাভ করলেন বারাক ওবামা। দ্বিতীয়বার সুযোগ পেলেন দেশ পরিচালনার ও বিশ্ব রাজনীতিতে আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার। মার্কিন ভোটাররা রমনির উগ্রপন্থি অবস্থানকে প্রত্যাখ্যান করে রাজনীতির সহনশীলতার পথকে উন্মুক্ত করেছে।

বৃহতের সাধনা by সুভাষ সাহা

রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রগুলোতে (বর্তমানে স্বাধীন রাষ্ট্র) সমাজতন্ত্রের পাট চুকেবুকে গেছে দুই দশকের বেশি সময় হলো। সোভিয়েত রাষ্ট্র ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ার মতো সোভিয়েত সমাজতন্ত্রের সফল নেতা লেনিনের ইমেজও এখন ফিকে হয়ে গেছে।

জীবন-সার্থকতা মৃত্যুর সৌন্দর্যে by রণজিৎ বিশ্বাস

মৃত্যু সম্পর্কে ধারণা খুব সিম্পল থাকাই ভালো। এটি এমন এক ঠিকানা অথবা গন্তব্য কিংবা স্টেশন, যেখানে প্রাণের সব গাড়ি এক সময় পেঁৗছবে ও থেমে পড়বে। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। কিছুতেই তা আর চালু করা যাবে না। প্রাণের সব গাড়ি বলতে বোঝানোর চেষ্টা হচ্ছে_ যাদের দেহ আছে ও দেহের ভেতর প্রাণ আছে, তাদের সবার জীবনগাড়ি।

সমকালীন চিন্তা-'কে সেই তৃতীয়, যে চলে তোমাদের সাথে?' by মীজানূর রহমান শেলী

বিশ্বখ্যাত কবি টি.এস এলিয়ট লিখেছিলেন : 'যিড় রং ঃযব ঃযরৎফ যিড় ধিষশং নবংরফব ুড়ঁ?' 'কে সেই তৃতীয় জন, যে চলে তোমাদের সাথে?' কবির রহস্যময় ভাষ্যে ওই তৃতীয় জন প্রেমিক-প্রেমিকার মধ্যবর্তী কোনো আরেক প্রিয়জনের পদচারণার ইঙ্গিত দেওয়া হয়েছে কিনা তা হলফ করে বলা যায় না। কিন্তু আজকের বাংলাদেশে এই জিজ্ঞাসার রয়েছে এক রাজনৈতিক দ্যোতনা।

বাঘহত্যা-নির্মমতার পুনরাবৃত্তি বন্ধ হোক

আবারও পিটিয়ে একটি বাঘ হত্যা করেছে আতঙ্কিত গ্রামবাসী। খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারি এলাকার গ্রামে একটি বয়স্ক পুরুষ বাঘ ঢুকে এক গ্রামবাসীকে আহত করলে আতঙ্কিত ও ক্ষিপ্ত গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে। গ্রামে বাঘ ঢুকে পড়লে গ্রামবাসী আতঙ্কিত হবেই, তারা ভয়ঙ্কর প্রাণীটির হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টাও করবে।

অভিনন্দন ওবামা-ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিবিড় হোক

তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে_ এমন ধারণা সত্ত্বেও অবশেষে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে বড় ব্যবধানে হারিয়ে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বারাক ওবামা। তার এই বিজয়ে আমেরিকার বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে সঙ্গে আমরাও আনন্দিত।

জিব্রাইলের ডানা by শাহেদ আলী

আজিমপুর হয়ে যে রাস্তাটি সোজা পিলখানা রোডের দিকে চলে গেছে, তারই বাঁ-পাশে, গাছপালার ভেতর এগিয়ে গিয়ে একখানি ছোট্ট কুটির। ঘরের মেটে দেয়ালগুলোর উপরিভাগ গলে গেছে অনেক দিন_রোদ-বৃষ্টি আর হাওয়ার অবারিত যাতায়াত এই ঘরের মধ্যে। মরচে-ধরা বহু পুরনো টিনের সুরাখ দিয়ে দেখা যায় নীল আসমানের ছিটেফোঁটা।

কোথায় পাব তারে by শহীদুল জহির

দক্ষিণ মৈশুন্দি, ভূতের গলির লোকেরা পুনরায় এক জটিলতার ভিতর পড়ে এবং জোড়পুল ও পদ্মনিধি লেনের, ওয়ারি ও বনগ্রামের, নারিন্দা ও দয়াগঞ্জের লোকেরা তাদের এই সঙ্কটের কথা শুনতে পায়; তারা, ভূতের গলির লোকেরা বলে : আমরা পুনরায় আব্দুল করিমের কথায় ফিরে যেতে চাই, কারণ কয়েকদিন থেকে আমরা মহল্লায় শুনতে পাচ্ছিলাম যে, সে ময়মনসিং যাচ্ছে; কিন্তু আমরা তার এই কথাকে গুরুত্ব না দেয়ার সিদ্ধান্ত নিই।

মহেশ by শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তাঁর প্রজারা টুঁ শব্দ করিতে পারে না_এমনই প্রতাপ।ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটী ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই, অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে।

ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী by শওকত ওসমান

আমরা সহপাঠী ছিলাম। হৃদ্যতার বন্দি। বলা বাহুল্য, একই স্কুল। রূপচাঁদ ভুক্ত ছিলেন এলাকার ধনাঢ্য ব্যক্তি। তাঁরই বদান্যতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গ্রামের নাম নন্দনপুর। শ্রীযুক্ত রূপচাঁদ উক্ত গ্রামের অধিবাসী ছিলেন না। সুতরাং এখন উপলব্ধি করা যায়, বদান্যতার সঙ্গে বিশেষ মহানুভবতা ছিল।

কপিলদাস মুর্মুর শেষ কাজ by শওকত আলী

বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। পানি এখন অনেক নিচে। বালি কেটে কেটে ভারি ধীরে স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায়। পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে।

ইজ্জত by রিজিয়া রহমান

আকাশের রংটা কেমন অদ্ভুত কালচে। সাদা মেঘে ভরা সিসে রঙের আকাশ। হু হু উথাল-পাতাল হাওয়া। দূরে হাওয়ার ঝাপটার সঙ্গে যুদ্ধরত তালগাছের মাথায় একটা চিল। সিসে রঙের নিষ্ঠুর ঘোলাটে আকাশ। একটানা দমকা বাতাসের দাপটের সঙ্গে তালপাতার শোঁ-শোঁ গোঙানি।

চুড়ি by রাহাত খান

সবই বুঝি। আসল কথা বউটার ভরা গা-গতরের দিকে নজর দিয়েছে ছোকরা। কুয়োতলার পাশেই দোকান তো, নিত্যি দু-বেলা দেখছে। দেখে দেখে চোখে নেশা ধরেছে, বুদ্ধির গোড়ায় ঘোর লেগেছে হারামির। তা নেশাই লাগুক আর ঘোরই লাগুক, একটা কিরা কাটা আর গিল্লা গাওয়া ধেড়ে বজ্জাতের বানানো কথা অমন ঝটপটতি বিশ্বাস করতে আর যে হোক কালু মিয়া রাজি না।

সূর্য ওঠার আগে by রাবেয়া খাতুন

বড় রাস্তার মোড়ে মোড়ে, গাছের ডাল আর ছোট্ট মফস্বল শহরটিতে যে কটা পাকা দালান আছে সেগুলোর দেয়াল পোস্টারে পোস্টারে সয়লাব। লাল নীল সবুজ ঝকঝকে যত রং আছে সব গুলিয়ে যেন লেখা হয়েছে একটি নাম_জনদরদী চুনি মিয়া। এই এলাকায় তাঁর প্রথম আগমন। এসেছেন রোগাভোগা হতাশ মানুষকে বেঁচে থাকার আশ্বাস দিতে, উৎসাহ জোগাতে।

আবারও চিনির দাম বৃদ্ধি-চিনি শিল্পের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হোক

চাল ও আটার পর খাদ্যপণ্যের মধ্যে চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যসামগ্রী। এটি আবালবৃদ্ধ সবারই একান্ত প্রয়োজন। শিশুখাদ্যের বেশির ভাগই চিনিনির্ভর। আর এ কারণে চিনির চাহিদা সারা বছর থাকলেও উৎসবের সময় কিছুটা বেড়ে যায়। তখন সংকট হলে চিনি সংবাদ শিরোনাম হয়।

অভিনন্দন বারাক ওবামা-দৃঢ় হোক বাংলাদেশ-মার্কিন সম্পর্ক

অবশেষে সব অপেক্ষার অবসান হলো। কয়েক মাস ধরে বিশ্বজুড়ে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল যে মার্কিন মুল্লুকের নির্বাচনী যজ্ঞ, তা গত মঙ্গলবার শেষ হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ডেমোক্র্যাটদের জয় হয়েছে। আরো চার বছরের জন্য হোয়াইট হাউসের অধিকর্তা পুনর্নির্বাচিত হয়েছেন বারাক ওবামা।

পবিত্র কোরআনের আলো-ফিরআউন সময় থাকতে সত্যকে স্বীকার করে নিতে পারেনি

৮৮. ওয়াক্বা-লা মূছা- রাব্বানা- ইন্নাকা আ-তাইতা ফিরআ'ওনা ওয়া মালাআহূ যীনাতাওঁ ওয়া আম্ওয়া-লান ফিল হাইয়া-তিদ্ দুনইয়া-; রাব্বানা-লিইউদ্বিল্লু আ'ন ছাবীলিক্; রাব্বানাত্মিছ্ আ'লা-আমওয়া-লিহিম ওয়াশ্দুদ্ আ'লা-ক্বুলূবিহিম ফালা-ইউ'মিনূ হাত্তা-ইয়ারাউল আ'যা-বাল আলীম।

চার দশকের পরিবর্তিত মানসিকতা by ওয়াহিদ নবি

ফুটবল মাঠে আজকাল আর লোক হয় না। কোটি টাকা খরচ করেও আর দর্শক আনা যায় না। ফুটবলের সাবেক হিরোদের দিয়ে আবেদন করানোর পরও দেখা যায়, গ্যালারি ফাঁকা। অথচ আগে যেমন-তেমন ম্যাচ থাকলেও মাঠ ভর্তি হয়ে যেত। মফস্বল শহরের টুর্নামেন্টগুলোতেও উপচেপড়া ভিড় দেখা যেত।

প্রতিক্রিয়া : হুমায়ুন কবির-ওবামার সংস্কার কর্মসূচির পক্ষে রায়

বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণ সামাজিক উন্নয়ন ক্ষেত্রে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলো ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এবারের নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যনীতি নিয়ে যে আলোচনা ও পর্যালোচনা হয়েছে দীর্ঘদিন ধরে, সেখানেও ওবামার পথ যথাযথ বলে মনে করেছে সাধারণ ভোটাররা।

চরাচর-সিলেটের সাতকড়া by ইয়াহইয়া ফজল

যে কয়েকটি জিনিসের নাম শোনামাত্র সিলেটের ছবি যে কারো মানসপটে ভেসে ওঠে, তার একটি সাতকড়া। লেবু গোত্রীয় এ ফল সিলেট অঞ্চলে ব্যাপক সমাদৃত। ভিন্ন স্বাদের এ ফলের জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বময়। সারা বছর ছাড়াও কোরবানির ঈদের সময় সাতকড়ার চাহিদা থাকে সবচেয়ে বেশি।

কয়লানীতি, বিশেষজ্ঞ কমিটি ও বাস্তবতা by হাসান কামরুল

কয়লানীতি প্রণয়ন নিয়ে দীর্ঘ এক জটিলতায় আটকে আছে কয়লা খাত। সাত-আট বছর ধরেই কোল পলিসি নিয়ে একটার পর একটা কমিটি হচ্ছে; কিন্তু নীতি চূড়ান্ত হচ্ছে না। কারণ এ যাবৎ যত কমিটি হয়েছে, প্রত্যেকটি কমিটির প্রতিবেদনের প্রায়োগিক দিক নিয়ে কারিগরি কমিটি গঠন,

ফতোয়া ও প্রাসঙ্গিক ভাবনা by ড. নিয়াজ আহম্মেদ

আমাদের অনেকের জানা আছে কয়েক বছর আগে সিলেটে নূরজাহানকে পাথর ছুড়ে মারার মধ্য দিয়ে ফতোয়া বিষয়টি দারুণভাবে আলোচিত হয়। দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর থেকে নূরজাহানের মতো বহু নারী ফতোয়ার শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন। তাঁদের অনেককে নূরজাহানের মতো মৃত্যুও বরণ করতে হয়েছে।

বহে কাল নিরবধি-অবরোধ কি ইরানকে কোনো 'পরিবর্তনে' বাধ্য করবে? by এম আবদুল হাফিজ

ইরানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব আরোপিত অবরোধ দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করেছে ঠিকই, কিন্তু এ পর্যন্ত তা তাদের ঘোষিত ইরানের নীতি পরিবর্তনে ব্যর্থ হয়েছে। তা ছাড়া অবরোধ আরোপকারীদের অঘোষিত অভিলাষ যে এতে দেশটির অভ্যন্তরে শাসক বদলের (Regime change) পক্ষে একটি জনপ্রিয় আবহ তৈরি হবে, যা বর্তমান সরকারের পতন ঘটাবে এমন আশাও বাস্তবায়িত হয়নি।

‘বাংলাদেশ ইমম্যাচিওরড, যুক্তরাষ্ট্র ম্যাচিওরড’ by খুররম জামান

যুক্তরাষ্ট্র ম্যাচিওর গণতান্ত্রিক দেশ। আর বাংলাদেশ হল ইমম্যাচিওর গণতান্ত্রিক দেশ। তাই যুক্তরাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় সেভাবে বাংলাদেশে সম্ভব নয়। এ অভিমত বুধবার সকালে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস আয়োজিত ডামি ভোট অনুষ্ঠানে অংশ নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের সমর্থকদের।

মেহজাবিনের বিজ্ঞাপনী চমক by সাইফ চন্দন

এবার ঈদে লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন অভিনীত নাটক প্রচার হয়েছে ১০টি। একসঙ্গে কোন উৎসব আয়োজনে এতো নাটকে উপস্থিতি তার এবারই প্রথম। তবে নাটকের চেয়ে মেহজাবিনের বিজ্ঞাপনী চমক ছিল চোখে পড়ার মতো।

এবার সিডিতে ‘এক জীবন-২’ এর মিউজিক ভিডিও

‘এক জীবন’ গানের মিউজিক ভিডিওটি বর্তমানে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানটি অনুরূপ আইচের লেখা এবং বাংলাদেশের শহীদ ও কলকাতার শুভমিতার কণ্ঠে গাওয়া। এই জনপ্রিয়তার রেশ ধরেই এবার ঈদে প্রকাশিত হয়েছে `এক জীবন-২` গানের মিক্সড অ্যালবাম।

কারা থাকছেন আর্থিক খাত সংস্কার কমিশনে by সাইদ আরমান

আর্থিক খাতের সংস্কারে কমিশন গঠনের প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে গঠিত চার সদস্যের কমিটি এরইমধ্যে চারটি সভা করে একটি প্রস্তাব প্রায় চূড়ান্ত করেছে। তবে পুরো কমিশনে কারা থাকবেন না থাকবেন, কত সদস্য থাকবেন সেসব নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।

প্রেম-প্রতারণা- ‘মরে গেলাম ভাল থেকো’

‘সাকিব, আমি তোমায় খুব বিশ্বাস করেছিলাম। ভালবেসেছিলাম। আমার সঙ্গে তুমি এমনটা করতে পারলে! তোমার জন্য সব ছেড়ে এলাম। সবার সম্মান নষ্ট করলাম। তুমি এ রকম প্রতারণা করতে পারলে আমার সঙ্গে! তুমি তো এটাই চেয়েছিলে যে, আমি মরে যাই। মরে গেলাম। ভাল থেকো।

কাটরিনার ইচ্ছা

বেশ অল্প সময়ের মধ্যে বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন কাটরিনা কাইফ। শুধু তাই নয়, অভিনয়ের বাইরে আইটেম গানের মাধ্যমেও সামপ্রতিক সময়ে সর্বাধিক আলোচিত তারকা তিনি।

তারা আসছেন তবে... by মোহাম্মদ আওলাদ হোসেন

তারা আসছেন। তারা মানে সু-অভিনেতা আনিসুর রহমান মিলন, লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন চৌধুরী, সু-অভিনেত্রী নওশীন, ফারাহ রুমা, সুদর্শন আরেফিন শুভসহ অনেকেই। ওরা আসছেন চলচ্চিত্রে।

মেগা নিয়ে ফিরছেন বাঁধন by কামরুজ্জামান মিলু

৮ সেপ্টেম্বর ২০১০ এ  অনেকটা তাড়াহুড়া করেই সনেট নামের এক  ব্যবসায়ীর সাথে মালা বদল করেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। এরপর অনেকদিনই মিডিয়া থেকে দূরে থাকতে দেখা যায় তাকে।

ক্যামেরুন ডায়াসের সৌন্দর্যের রহস্য!

হলিউডের জনপ্রিয় তারকা ক্যামেরুন ডায়াস। সম্প্রতি আনলাইনে প্রকাশিত হয় এলি ইউকে ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার কাভার ফটো। ছবিটিতে ক্যামেরুনকে অত্যন্ত স্লিম ফিগারে দেখা যায়। ম্যাগাজিনের প্রচ্ছদে তাকে সাদা ও লাল রংয়ের পোশাকে অত্যন্ত আকর্ষণীয় দেখা গিয়েছে।

বারাক ওবামার বিজয়ে মার্কিন তারকাদের উচ্ছ্বাস

থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমেরিকা। বিজয়ের পর এমনই বলছিলেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামা।