Monday, June 3, 2013

একই রকম সঙ্কটের মুখোমুখি

২০০৬ সালের ২১শে অক্টোবর প্রকাশিত মানবজমিন-এর প্রধান শিরোনাম ছিল দুই নেত্রীকে নিয়েই। ‘আমরা নড়িব না’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে তুলে ধরা হয়েছিল সে সময়ের রাজনৈতিক সঙ্কট নিয়ে দুই নেত্রীর অনড় মনোভাব। যা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। ৭ বছর পর ২০১৩ সালের জুনে দেশবাসী একই রকম সঙ্কটের মুখোমুখি।

বিয়ের প্রয়োজনীয়তা আদৌ আছে কি?

মানুষ বিয়ে করে কেন? নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা, সন্তান জন্ম দেওয়া–এর জন্য বিয়ের তো দরকার নেই! মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনও প্রাণীর মধ্যে বিয়ের কোনও রীতি নেই, অথচ দিব্যি তারা একত্রবাস করছে, সন্তান জন্ম দিচ্ছে, সন্তানকে খেটে খুটে বড় করছে।

আমরা নড়িব না

২০০৬ থেকে ২০১৩। প্রায় ৭ বছর। সময়টা কিন্তু একেবারেই কম নয়। দুনিয়ায় কত কিছু ঘটে গেল এই সময়ে। বাংলাদেশে ঘটেনি তা কিন্তু নয়। বাংলাদেশেও ওলট-পালট হয়েছে কত কিছু। কিন্তু বদলায়নি বাংলাদেশী রাজনীতির চেহারা। বরং খারাপ হয়েছে।

ওয়াকআউটের পর আর ফেরেনি বিরোধী দল

ওয়াক-আউটের পর আর ফেরেনি বিরোধী দল। তাই বিরোধী দলকে ছাড়াই সোমবার রাত পৌনে ন’টার দিকে মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।

পাকিস্তানে ভিক্ষাবৃত্তিতে মাফিয়া চক্র শিশুদের অপহরণ করে পঙ্গু করে দেয়া হয়

ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে পাকিস্তানেও গড়ে উঠেছে একটি মাফিয়া চক্র। এ চক্রটি হাজার হাজার শিশুকে জোর করে এ পেশায় নিয়োজিত করছে। এর মধ্য দিয়ে ওই শিশুরা সারা জীবনের জন্য দাসত্বের শৃঙ্খলে আটকা পড়ছে। মুসলিম প্রধান দেশ পাকিস্তানে রয়েছে অনেক সূফী সাধকের মাজার।

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার, ৮ জেলায় আধাবেলা হরতাল কাল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর ও রাজশাহী জোনের জামায়াতের সহকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামকে গত রাতে শহরের বেলেপুকুর মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুরে দেশের প্রথম লোহার খনি আবিষ্কার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুশিদপুর গ্রামে লৌহ জাতীয় ধাতব খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। ওই এলাকার মাটি খনন করে এই খনি’র অস্তিত্ব খুঁজে পেয়েছেন বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। বিশেষজ্ঞরা বলছেন, অপেক্ষাকৃত কম গভীরতায় চুনা পাথরের সন্ধানও পাওয়া গেছে সেখানে।

‘র‌্যাব সদস্য’ ভারতীয় জেলে!

বাংলাদেশের বিশেষ  বাহিনী র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর এক সদস্য এখন ভারতের জেলে। ভারতীয় পাসপোর্ট আইন লংঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এরপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে হস্তান্তরের চেষ্টা করে।

মিসরের সুরা কাউন্সিল ও সংবিধান বাতিল ঘোষণা করল উচ্চ আদালত

মিসরের ইসলামপন্থীদের গঠিত শূরা কাউন্সিল এবং তাদের নতুন সংবিধানকে অবৈধ বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। রোববার মিসরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট (এসসিসি) বা সর্বোচ্চ সাংবিধানিক আদালত এ রায় দেন।

২ ঘণ্টার মাথায় বিএনপির ওয়াকআউট

সোমবার বিকেল সাড়ে ৫টায় নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরুর ২০ মিনিটের মাথায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শরিক দলগুলোর ৩৮ জন সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

বুলবুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বাদশার

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা দুই হাজার ৪৯ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান,

মামলা করলেই সব শেষ হয় না by জিবলু রহমান

দেশের স্বার্থে কথা বলা, জনগণের অধিকার নিয়ে কথা বলা, সভা-সমাবেশ-মিছিল করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ মানেই স্বৈরশাসকের পরিচয় দেয়া।

ঐক্য দরকার সঙ্কট থেকে মুক্তির জন্য by মাহমুদ রেজা চৌধুরী

লেখাটি শুরু করতে চেয়েছিলাম—ব্লগার রাজীবের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে। যেকোনো হত্যা, সেটা যখনই বিনা বিচারে কোনো আবেগের বশবর্তী হয়ে করা হয় অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া বা কোনো অন্যায় যখনই একতরফা তথাকথিত বিচারের নামে প্রতিষ্ঠা হয়, সেটাই অন্যায় ও অমানবিক।

সরকারের কর্মকাণ্ডঃ বাকশালের নামান্তর মাত্র by আবদুল্লাহ্ আল মেহেদী

ভারতীয় দর্শনের ইতিহাসে একটি সম্প্রদায় ছিল, যারা পৃথিবীতে চার্বাক নামে পরিচিত। তারা বেদ বিরোধী তাই তাদের নাস্তিক বলে আখ্যা দেয়া হয়। মূলত তারা ছিল লোকজ। তারা পরলোকে তথা পরকালের প্রতি কিংবা ঈশ্বরের প্রতিও বিশ্বাসী ছিল না।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফর এবং খালেদা জিয়ার অবস্থান by আহমদ আশিকুল হামিদ

বাংলাদেশ সফরে আগত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি আর শেরমেনও যথারীতি হরতাল ও সহিংসতার বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখে গেছেন। সোচ্চার হয়েছেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে অংশ নেয়ার জন্য ২৬ মে ঢাকায় পা রেখেই তাকে হরতালের মুখে পড়তে হয়েছিল।

মন্ত্রী-প্রার্থী কেউ মানছেন না আচরণবিধিঃ নির্বাচন কমিশন অসহায়!

আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় উত্তপ্ত হচ্ছে নির্বাচনী পরিবেশ। প্রার্থীরা নিয়মনীতির তোয়াক্কা না করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট এই চার সিটি করপোরেশনের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের বিরুদ্ধে বাড়ছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।

আজ বসছে সংসদের বাজেট অধিবেশনঃ ফ্যাসিস্ট চিন্তা ছেড়ে গণতন্ত্রে ফিরে আসুন

আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এতে অর্থমন্ত্রী পঞ্চমবারের মতো বাজেট পেশ করবেন। বাজেটে অর্থের পরিমাণও তাক লাগিয়ে দেয়ার মতো—দুই লাখ হাজার কোটি টাকা! নির্বাচনী বাজেট বলে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন জোটের এমপিরা তেমন কোনো সমস্যার সৃষ্টি করবেন না বলেই ধারণা করা হচ্ছে।

অস্ত্র দেওয়ার অভিযোগ

ফ্রান্সের তুলুস শহরে গত বছর সাত ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ মেরাহেক অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে এক যুবকের বিরুদ্ধে। ফেথা মালকি নামের ওই যুবককে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তিনি আগে ছোটখাটো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চোরাই ও অবৈধ অস্ত্র বহনে জড়িত থাকার অভিযোগে এখন তাঁর বিরুদ্ধে জামিনের অযোগ্য আটকাদেশ হয়েছে। এএফপি।

তুরস্কে বিক্ষোভ কমে এসেছে

তুরস্কের রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুলে দুই দিনের সহিংস বিক্ষোভের পর গতকাল রোববার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। ঘটনাস্থল থেকে পুলিশ সরে গেছে, যাকে বিক্ষোভকারীরা তাদের বিজয় বলে দাবি করছে। গত শনিবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের থেমে থেকে সংঘর্ষ হয়। তবে গতকাল সকাল থেকেই পরিস্থিতি শান্ত হয়ে আসে। গতকাল স্থানীয় ব্যবসায়ী ও পৌর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট পরিষ্কারের কাজ শুরু করেন। ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে উদ্যানের কিছু অংশ ধ্বংস করে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ শুরু হয়। পরে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রয়টার্স।

যুক্তরাষ্ট্রকে ‘হস্তক্ষেপ’ বন্ধ করতে বলল চীন সরকার

চীনের তিয়ানআনমেন স্কয়ারের ঘটনার ব্যাপারে ‘হস্তক্ষেপ’ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। গণতন্ত্রকামী আন্দোলনকারীদের বিরুদ্ধে ওই রক্তক্ষয়ী দমন অভিযানের ২৪তম বর্ষপূর্তির প্রাক্কালে শুক্রবার যুক্তরাষ্ট্র ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের আহ্বান জানিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ধারণা পরিহার করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ অন্যান্য অন্যায্য পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা সৃষ্টিকারী যেকোনো পদক্ষেপ থেকে তাদের বিরত থাকা উচিত। এএফপি ও বিবিসি।

আহমাদিনেজাদের হেলিকপ্টারের জরুরি অবতরণ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বহনকারী একটি হেলিকপ্টার গতকাল রোববার জরুরি অবতরণ করে। খবরে বলা হয়, ‘ত্রুটির’ কারণে পাইলট হেলিকপ্টারটি অবতরণে বাধ্য হয়েছিলেন। প্রেসিডেন্টসহ হেলিকপ্টারের আরোহীরা অক্ষত রয়েছেন। প্রেসিডেন্ট আহমাদিনেজাদের দ্বিতীয় মেয়াদ বর্তমানে শেষের পথে। ১৪ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। হেলিকপ্টারে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সঙ্গে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট উত্তর-পূর্বাঞ্চলের আলবর্জ পার্বত্য এলাকায় একটি প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন। মাজানদারান প্রদেশে ইরানের সবচেয়ে বড় সুড়ঙ্গপথসহ তিনটি সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধন করার পর তিনি গাড়িতে করে রাজধানী তেহরানে ফেরেন। এএফপি ও বিবিসি।

যুক্তরাষ্ট্রে এখন যে কেউ হামলা চালাতে পারে

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুঁশিয়ার করে আল-কায়েদার ইয়েমেন শাখার সামরিক প্রধান বলেছেন, বোস্টনে জোড়া বোমা হামলার ঘটনাই বলে দেয়, দেশটির নিরাপত্তাব্যবস্থা কতটা দুর্বল। সেখানে এখন যে কেউ হামলা চালাতে পারে। আরব উপদ্বীপের আল-কায়েদা শাখার (একিউএপি) সামরিক প্রধান কাসিম আল-রিমি এক অডিওবার্তায় এসব কথা বলেন। বার্তাটি গতকাল রোববার অনলাইনে পোস্ট করা হয়। অডিওবার্তাটির শিরোনাম, ‘মার্কিন জনগণের উদ্দেশে চিঠি’। বার্তায় মার্কিন মুসলিমদের ধর্ম রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কাসিম বলেন, গত এপ্রিলে বোস্টনে যে ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তা তৈরি করা সহজ। এ কৌশল প্রায় প্রত্যেকের নাগালের মধ্যে রয়েছে।  এএফপি।

দিল্লির আইনসভায় নির্বাচন করতে চান কেজরিওয়াল

ভারতের দিল্লির আইন পরিষদের নির্বাচনে গতকাল রোববার প্রার্থিতার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের শিলা দীক্ষিতের বিরুদ্ধে তিনি লড়বেন। দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আন্না হাজারের সাবেক সহযোগী কেজরিওয়ালের প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁর দল। এ প্রসঙ্গে এএপির এ নেতা বলেন, শিলা দীক্ষিতের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থিতা ঘোষণার চিঠি তিনি আজ দলের কাছে জমা দেবেন। একই আসনে নির্বাচন করবেন বিজেপির প্রাদেশিক সভাপতি বিজয় গোয়েল। এএফপি।

হ্যাকিং নিয়ে নিয়মিত বৈঠক করবে চীন ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীন সাইবার নিরাপত্তা কার্যক্রম ও বাণিজ্যিক গোয়েন্দাগিরির প্রমিত মানদণ্ড নির্ধারণের জন্য নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কথিত সাইবার হামলা নিয়ে চলমান উত্তেজনা প্রশমনে এটিই হবে দেশ দুটির প্রথম কূটনৈতিক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের তরফ থেকে প্রতিনিয়ত মার্কিন কম্পিউটার-ব্যবস্থা হ্যাক করে  সরকারি ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র ও চীনের সাইবার নিরাপত্তাবিষয়ক এ বৈঠক আগামী মাসে অনুষ্ঠিত হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বৈঠকের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে চীনের সাইবার হামলার ঘটনা ব্যাপকভাবে কমিয়ে দেবে—এমনটি তাঁরা মনে করছেন না। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্যালিফোর্নিয়ার র‌্যাঞ্চো মিরেজ অবকাশযাপন কেন্দ্রে ব্যতিক্রমী এক অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসবেন। এ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিসহ নানা ধরনের সংকট নিয়ে আলোচনা করবেন বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডের প্রধান ও জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল কিথ বি আলেকজান্ডার বলেছেন, একের পর এক সাইবার হামলার মাধ্যমে ইতিহাসের বৃহত্তম ‘তথ্য সম্পদের স্থানান্তর ঘটেছে’। হ্যাকাররা আলোচনার কৌশলপত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান ও জ্বালানির পাইপলাইন নিয়ন্ত্রণব্যবস্থার নকশাসহ বিভিন্ন ধরনের তথ্য চুরি করেছে। সাইবার ইস্যুতে নিয়মিত বৈঠকের পদক্ষেপের সঙ্গে যুক্ত একজন মার্কিন কর্মকর্তা গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের কিছু আদর্শ ও নিয়মকানুন ঠিক করতে হবে।’ চীনের সরকার জোর দিয়ে বলছে, তারা সাইবার হামলার ঘটনায় পরিস্থিতির শিকার এবং কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়। টাইমস অব ইন্ডিয়া।

আল-কায়েদার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রনস্যাৎ

ইরাক সরকার গতকাল রোববার বলেছে, তারা আল-কায়েদার রাসায়নিক অস্ত্র ব্যবহারের একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আল-কায়েদার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইরাকি কর্তৃপক্ষ বলছে, তারা রাসায়নিক অস্ত্র তৈরির তিনটি কারখানা বন্ধ করে দিয়েছে। এসব রাসায়নিক অস্ত্র ইউরোপ ও উত্তর আমেরিকায় পাচারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আসকারি বলেন, সেনা গোয়েন্দারা আল-কায়েদার পাঁচ সদস্যের কর্মকাণ্ডের ওপর প্রায় তিন মাস নজরদারি চালায়। তিনটি কারখানায় সারিন ও মাস্টার্ড গ্যাসসহ রাসায়নিক অস্ত্রে ব্যবহারের উপযোগী গ্যাস উৎপাদন করা হচ্ছিল। আল-আসকারি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আল-কায়েদার অন্য শাখা থেকে নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন।  ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে এ-সংক্রান্ত খবর সম্প্রচারের সময় কালো কাপড়ে মুখ ঢাকা চারজনকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাদের হাত পেছনে বাঁধা ছিল। ধারণা করা হয়, আল-কায়েদার মধ্যে শুধু তাদের ইরাক শাখাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। দেশটিতে ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের জুন পর্যন্ত ১৬টি নিম্নমানের ক্লোরিন বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, আল-কায়েদা জঙ্গিরাই এসব বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্লোরিন গ্যাস নিঃশ্বাসের সঙ্গে টানার কারণে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে। বিবিসি।

পাকিস্তানে মন্ত্রিসভা গঠন চূড়ান্ত পর্যায়ে

পাকিস্তানে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনে বিজয়ী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) গতকাল রোববার রাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। পিএমএল-এন সূত্রমতে, নওয়াজ শরিফের নেতৃত্বে ১৮ থেকে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে। এর মধ্যে চৌধুরী নিসার আলী খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। সিনেটর ইসহাক দারকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। খাজা আসিফ পাচ্ছেন পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং তেল মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এনের সহযোগী দল ন্যাশনাল পার্টির নেতা আবদুল মালিক বেলুচকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন নওয়াজ শরিফ। এদিকে জাতীয় পরিষদ সচিবালয় বলেছে, তারা স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য পিএমএল-এনের প্রার্থী যথাক্রমে সরদার আয়াজ সাদিক ও মুর্তজা জাভেদ আব্বাসির মনোনয়নপত্র হাতে পেয়েছে। এ ছাড়া ওই দুই পদের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী শেরইয়ার আফ্রিদি ও মুনাজ্জা হাসানের মনোনয়নপত্র পাওয়ার কথাও নিশ্চিত করেছে সচিবালয়। আজ সোমবার পার্লামেন্ট সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। ডন ও জিয়ো টিভি।

প্রেসিডেন্ট পদে লড়বেন না জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, নতুন মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়বেন না তিনি। গত শনিবার রাতে রাজধানী ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা জারদারির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে। নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আগামী বুধবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ওই দিনই শপথ নেবেন। পিপিপির কো-চেয়ারম্যান প্রেসিডেন্ট জারদারি বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচনে তাঁর দল সর্বসম্মতভাবে সমর্থন দেবে। নতুন সরকারে তাঁর দল ইতিবাচক ভূমিকা রাখবে। সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের বিষয়টি কীভাবে সামাল দেবেন সে সিদ্ধান্ত নওয়াজই নেবেন বলে মন্তব্য করেন তিনি।  ডন।

মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ অবৈধঘোষণা

মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ বা শুরা কাউন্সিল এবং নতুন সংবিধান প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। পার্লামেন্টের একজন স্বতন্ত্র সদস্য শুরা কাউন্সিলের বিরুদ্ধে মামলা করার পর গতকাল রোববার আদালত এই রায় দেন। আদালত তাঁর রায়ে বলেন, শুরা কাউন্সিলের সদস্য নির্বাচনসংক্রান্ত আইন এবং সংবিধান প্রণয়নের জন্য গঠিত প্যানেল অবৈধ। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মুরসি নতুন সংবিধান প্রণয়নের জন্য ১০০ সদস্যের একটি প্যানেল গঠন করেছিলেন। গত ডিসেম্বরে এক গণভোটের মাধ্যমে ওই প্যানেলের প্রণীত বিতর্কিত সংবিধান অনুমোদিত হয়। মিসরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। বর্তমান শুরা কাউন্সিল ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত। এ কাউন্সিল অবৈধ ঘোষিত হলেও আদালত বলেছেন, নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠিত না হওয়া পর্যন্ত এটি ভেঙে দেওয়া যাবে না। এই রায়ে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে মুসলিম ব্রাদারহুড ও বিচার বিভাগের মধ্যে বিদ্যমান চাপা উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইসলামপন্থীরা মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে নিয়োগ পাওয়া বিচারকদের সরিয়ে দেওয়ার জন্য সংস্কার দরকার। তবে বিচারকেরা এটিকে তাঁদের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর উদ্যোগ মনে করেন। একই ধরনের একটি মামলার রায়ে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য নির্বাচনের আইনকে গত বছর অবৈধ ঘোষণা করা হয়। এর জের ধরে তখন পার্লামেন্টের মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, ইসলামপন্থী লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ও নানা ধরনের ফাঁকফোকর থাকা দুর্বল আইন পাসের জন্য প্রেসিডেন্ট মুরসি শুরা কাউন্সিলকে ব্যবহার করে আসছেন। বিবিসি ও এএফপি।

আটকে পড়াদের সরে যেতে সুযোগ দেওয়ারআহ্বান

সিরিয়ার যুদ্ধপীড়িত কুশায়ের শহরের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ, রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। লেবানন সীমান্তের কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুশায়ের শহরে বেশ কয়েক দিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। গত শুক্রবার এক বিদ্রোহী বিবিসিকে জানিয়েছিলেন, দুই পক্ষের লড়াইয়ের মধ্যে শহরটির প্রায় ৩০ হাজার বাসিন্দা আটকে পড়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাধারণ মানুষকে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের হিসাবমতে, আটকে পড়া লোকজনের মধ্যে এক হাজারের বেশি আহত হয়েছে। বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসারকি এক বিবৃতিতে বলেন, বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে এবং আটকে পড়া লোকজনকে শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান ভ্যালেরি আমোস এবং মানবাধিকারপ্রধান নাভি পিল্লাই এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, কুশায়ের শহরের পরিস্থিতি খুবই ভয়াবহ। জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য সেখান থেকে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেওয়া দরকার।’ কুশায়ের শহরের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটিও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য শাখার প্রধান রবার্ট মারদিনি বলেছেন, লড়াই অব্যাহত থাকায় শহরটির বেসামরিক ও আহত লোকজন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে কুশায়ের শহর নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এখন এই প্রস্তাব গ্রহণ করা সুবিবেচনাপ্রসূত কাজ হবে না। কেননা, বিদ্রোহীরা যখন শহরটির দখল নিয়েছিল, তখন নিরাপত্তা পরিষদ এমন প্রস্তাব গ্রহণ করেনি। শান্তি সম্মেলন জুলাই মাসে: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল জানিয়েছেন, জেনেভায় সিরিয়া শান্তি সম্মেলন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। ফরাসি মন্ত্রী বলেন, জুনে সম্মেলন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। দামেস্কে গাড়িবোমা: রাজধানী দামেস্কে গতকাল গাড়িবোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির মতে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট ওই হামলা চালিয়ে থাকতে পারে। এএফপি, রয়টার্স, বিবিসি।

অবাধ ও সুষ্ঠু হোক সিটি নির্বাচন

১৫ জুন সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচন নিয়ে মন্তব্য জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা : একরামুল হক শামীম ও মাহফুজুর রহমান মানিক

আমাদের ঢাকার সমস্যা by সারোয়ার জামীল

বাংলাদেশের পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো খুললে যে সমস্যাটা সবচেয়ে প্রকট হিসেবে দেখা যায় তা হলো ঢাকার যানজট। এ সমস্যা সমাধানের জন্য পাতাল রেল, আকাশ রেল, কমিউটার রেল, ফ্লাইওভার ইত্যাদির উল্লেখ করা হয়।

রূপান্তরের কারিগর by বিষুষ্ণপদ ভৌমিক

মৃত্যু শরীরের ধর্ম। আত্মা অবিনাশী। কারণ আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। ভগবান অজন্মা। তিনি জন্ম নেন, মনুষ্য শরীর গ্রহণ করেন কেবল ধর্ম সংস্থাপনের জন্য।

আঞ্চলিক-চীন-বাংলাদেশ সহযোগিতার নতুন মঞ্চ by চি গুয়াংঝু

চীন-দক্ষিণ এশিয়া প্রথম পণ্য প্রদর্শনী আগামী ৬-১০ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুমিংয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই প্রদর্শনীর 'থিম কান্ট্রি' হবে এবং দেশটি হবে চীন-দক্ষিণ এশিয়া বাণিজ্য ফোরামের পালাক্রমিক প্রেসিডেন্ট।

সাম্প্রতিক প্রসঙ্গ-গণতন্ত্রই রক্ষাকবচ by অজয় রায়

প্রবন্ধটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে খুশি হব। সাধারণভাবে আমার মতো সামান্য লোকের লেখা তার দৃষ্টিতে না পড়ারই কথা। তার পিএ ইচ্ছা করলে লেখাটি তার দৃষ্টিতে আনলেও আনতে পারেন।

গ্রামীণ জনপদে বিদ্যুৎ অঙ্গীকার আছে, বাস্তবায়ন নেই

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্যর্থতায় বিপাকে পড়েছেন গ্রামীণ এলাকার
বেশির ভাগ সংসদ সদস্য।

সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি মানতেই হবে

চার সিটি করপোরেশন নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সিরিয়ার কুশায়েরে তুমুল লড়াই আটকে পড়াদের সরে যেতে সুযোগ দেওয়ার আহ্বান

সিরিয়ার যুদ্ধপীড়িত কুশায়ের শহরের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ, রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

প্রেসিডেন্ট পদে লড়বেন না জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, নতুন মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়বেন না তিনি। গত শনিবার রাতে রাজধানী ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

হ্যাকিং নিয়ে নিয়মিত বৈঠক করবে চীন ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীন সাইবার নিরাপত্তা কার্যক্রম ও বাণিজ্যিক গোয়েন্দাগিরির প্রমিত মানদণ্ড নির্ধারণের জন্য নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কথিত সাইবার হামলা নিয়ে চলমান উত্তেজনা প্রশমনে এটিই হবে দেশ দুটির প্রথম কূটনৈতিক পদক্ষেপ।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী হলেন মেহের আফরোজ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ। গতকাল রোববার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথ পড়ান।

উন্নত বিশ্বের প্রতি প্রধানমন্ত্রী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা বাড়ান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ও ২০১৫-উত্তর লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর জন্য উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

কলেজের মন্দিরের জায়গা দখল করে ভবন নির্মাণ

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের মন্দিরের জায়গা বেদখল করে সেখানে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দোতলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জাতীয় স্বীকৃতি পাচ্ছেন লুপ্ত ধানের রক্ষক ইউসুফ

লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লা জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন। ৬ জুন ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এই পদক গ্রহণ করবেন।

পরিত্যক্ত ঘোষণার পরও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান by আনোয়ার পারভেজ

ভবনে ফাটল দেখা দেওয়ায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বিজ্ঞান ও কলা ভবন পরিদর্শন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত খালি করার পরামর্শ দিলেও এখনো সেখানে পাঠদান চলছে।

গঙ্গাচড়া ও কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট

সীমান্তের ওপারে উজান থেকে পানি নেমে আসায় পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে তাঁরা এটা কী করলেন?

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন।

দাহকালের কথা আবু সায়েদ by মাহমুদুজ্জামান বাবু

১৮-দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের দুই দিন আগে রাজধানীর তোপখানা রোডে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের গানের দলের সঙ্গে মহড়া শেষ করে প্রেসক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি।

ঋণ করে শ্বেতহস্তী কেনার পেছনে দুর্নীতির আলামত ভোগান্তির নাম ডেমু ট্রেন

সূচনাতেই গুমর ফাঁস হয়ে গিয়েছিল ডেমু ট্রেনের। উদ্বোধনের দিনেই নষ্ট হয়ে জানিয়ে দিয়েছিল বাহন ও তার যাত্রীদের ভবিষ্যৎ ভোগান্তির কথা। ৬৫০ কোটি টাকার প্রকল্পটি এখন কেবল রেল কর্তৃপক্ষের কাঁধেই নয়, দেশেরই বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সদস্যপদ রক্ষার জন্য যাওয়া নয় আজ সংসদ অধিবেশন

জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে সবার দৃষ্টি থাকবে প্রধান বিরোধী দল বিএনপির দিকে। যদি তারা প্রথম দিনেই অধিবেশনে যোগ দেয় এবং এরপর কোনো কারণে যদি তাদের অধিবেশন বর্জন করতে না হয়, তাহলে খানিকটা আশার আলো দেখা যাবে।

অ্যামনেস্টির প্রতিবেদন মানবাধিকার যখন অগ্নিদগ্ধ, নিষ্পেষিত... by শেখ হাফিজুর রহমান

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে যখন মানবাধিকার বিষয়ে লেখাটি শুরু করেছি, সাভারে ভবনধসের ঘটনায় ওই সময় পর্যন্ত নিহত শ্রমিকের সংখ্যা এক হাজার ১২৭ জন।

জীবনের দাবি লিমনের অদৃশ্য সেই পা by ফারুক ওয়াসিফ

লিমনের প্রধান অপরাধ, সে বেঁচে আছে। যদি সে একেবারে মরে যেত, তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম। আমাদের যারা সরকারি বাহিনী, তাদের জীবিত লিমনের অভিযোগ মোকাবিলা করতে হতো না।

সবজান্তা সমীপেষু

আমি এত মূর্খ যে সবজান্তা কাকে বলে জানি না, বলবেন কি?
রাজু চৌধুরী, বোয়ালখালী, চট্টগ্রাম!
শুধু এইটুকু জেনেই যদি জ্ঞানী হওয়া যেত, তাহলে আমি নিজেই কবে...!

ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস ভাইয়া, সেদিন স্বপ্নে দেখি রস+আলোর সচেতন পাঠক সমাজ আপনার পদত্যাগের দাবিতে জোরালো ও বজ্রকণ্ঠে স্লোগান দিচ্ছে। আর আপনি সুন্দরবনের গহিন জঙ্গলে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। শুনেছি, ভোররাতের স্বপ্ন নাকি সত্যি হয়।

ফেসবুক কর্নার গ্রন্থনা: পাভেল মহিতুল আলম

ঝড়
সুচিত্রা সেন, রিয়া সেন, রাইমা সেন, মুনমুন সেন, মহাসেন—সব কটিই ঝড়ের নাম।
তবে কোনো কোনোটা ঝড় তোলে বুকে আর কোনোটা উপকূলে।

কদিন বাদেই বাজেট পদক্ষেপ নেওয়ার এখনই সময়

আর মাত্র কয়েকটা দিন! তারপরই আসবে বহু আকাঙ্ক্ষিত বাজেট ঘোষণা। আশ্চর্যের ব্যাপার এই, প্রতি বছরের মতো এবারও বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী! এবারও কালো ব্রিফকেসে বাজেটের ঘোষণাপত্র নিয়ে সংসদে ঢুকবেন তিনি।

১৭ অধিবেশনে মাত্র পাঁচটিতে যোগ দিয়েছে বিএনপি by হারুন আল রশীদ

বর্তমান নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হতে চলছে। ইতিমধ্যে ১৭টি অধিবেশন শেষ হয়ে গেছে। বিরোধীদলীয় জোট যোগ দিয়েছে মাত্র পাঁচটি অধিবেশনে।

বিনিয়োগশূন্য প্রবৃদ্ধির ফাঁদে দেশ by শওকত হোসেন

বছরের পর বছর ধরে বিনিয়োগের হার প্রায় একই জায়গায় স্থির হয়ে আছে। সরকারি ব্যয় বাড়ানোর কারণে গত দুই অর্থবছরে বিনিয়োগ সামান্য বেড়েছে। তবে বিপজ্জনক দিকটি হচ্ছে, বেসরকারি বা ব্যক্তি খাতের বিনিয়োগ কমে গেছে।

সংসদ অধিবেশন আজ শুরু নির্বাচনকালীন সরকার সংসদে আলোচনার প্রস্তাব বিএনপির by তানভীর সোহেল

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে এখন সংসদেই আলোচনা করতে চায় বিএনপি। এ জন্য আজ সোমবার শুরু হতে যাওয়া অধিবেশনে এক বা একাধিক কার্যদিবসের নির্ধারিত কার্যক্রম মুলতবি রেখে এ নিয়ে আলোচনার জন্য লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি।

সাময়িক বহিষ্কার করা হচ্ছে আশরাফুলকে?

তদন্তে দোষী প্রমাণিত হলে বড় শাস্তিই হওয়ার কথা মোহাম্মদ আশরাফুলের। তবে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্তও সম্ভবত খেলার বাইরে থাকতে হচ্ছে তাঁকে। ঢাকায় অবস্থানরত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বহিষ্কার করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমনটাই জানা গেছে বোর্ড সূত্রে।

হাকিমপুরে লোহার আকরিকের খনি আবিষ্কার by জাহিদুল ইসলাম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুরে লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কার করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।