Wednesday, June 3, 2026
মনোজের প্রতিপক্ষ এবার জয়দীপ-নিমরত
মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ৭ নভেম্বর ২০২৫ আয়োজিত হয় ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। ঝলমলে সেই আসরে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামণি, নিমরত, জয়দীপ আহলাওয়াত, শরিব হাশমি ও পরিচালক জুটি রাজ-ডিকে।
নতুন সিজনে দর্শকের জন্য বড় চমক হয়ে আসছেন নিমরত কৌর। তাঁকে দেখা যাবে এক রহস্যময়ী নারী ‘মীরা’র ভূমিকায়। ট্রেলারে দেখা গেছে, মীরা যেমন নির্ভীক, তেমনি তীক্ষ্ণ ব্যক্তিত্বময়ী।
চরিত্রটি নিয়ে নিমরত বলেন, ‘খল চরিত্রে অভিনয়ের মজা আলাদা। এখানে আমাকে খারাপ কাজ করেও জেলে যেতে হয়নি! খুন, ষড়যন্ত্র—সব করেছি দারুণ স্টাইলে, আধুনিক পোশাক আর উঁচু হিল পরে। মীরা যেকোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের চরিত্র। “দ্য ফ্যামিলি ম্যান”-এর জগতে যোগ দিতে পারা আমার কাছে একরকম স্বপ্নপূরণ। বলা হয়, জন্ম, মৃত্যু বা পরিবার কেউ বেছে নিতে পারে না। কিন্তু এবার আমি আমার পরিবার বেছে নিয়েছি, এমন অসাধারণ এক টিমের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।’ মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি এই সিরিজের বড় ভক্ত। তাঁদের মতো অভিনেতার সঙ্গে কাজ করা একই সঙ্গে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং।’
অন্যদিকে ‘পাতাললোক’ ওয়েব সিরিজে হাথিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন জয়দীপ আহলাওয়াত। এবার তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন এক রূপে। ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ তিনি খলনায়ক ‘রুকমা’।
ট্রেলার লঞ্চে উচ্ছ্বসিত জয়দীপ, ‘আমি সত্যিই রাজ ও ডিকের প্রতি কৃতজ্ঞ। প্রাইম ভিডিও এখন আমার ঘর হয়ে দাঁড়িয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে! বছরটা শুরু করেছি “পাতাললোক” দিয়ে, শেষ করছি “দ্য ফ্যামিলি ম্যান” দিয়ে-এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’ চরিত্রের ভিন্নতা নিয়ে তিনি বলেন, ‘হাথিরাম আর রুকমা একেবারেই আলাদা। হাথিরাম ছিল নিয়মনিষ্ঠ পুলিশ আর রুকমা নির্মম ও নির্ভীক। রাজ ও ডিক জানেন কীভাবে আমাকে হাথিরাম থেকে সম্পূর্ণ আলাদা করে তুলতে হবে।’
অনুষ্ঠান মঞ্চে উঠেই মনোজ বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন জয়দীপ আর ভালোবেসে তাঁকে বুকে টেনে নেন মনোজ। আবেগময় সেই দৃশ্য উপস্থিত সবার মন ছুঁয়ে যায়, তৎক্ষণাৎ করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। মনোজ বাজপেয়ীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে জয়দীপ বলেন, ‘মনোজ ভাইয়ের সঙ্গে কাজ করা এক অসাধারণ অভিজ্ঞতা। তিনি অনুপ্রেরণা। তাঁর সঙ্গে অভিনয় মানে শেখার সুযোগ।’
মনোজও জয়দীপের প্রশংসায় পঞ্চমুখ, ‘জয়দীপ অসাধারণ অভিনেতা। তাঁর সঙ্গে অভিনয় করা মানে চ্যালেঞ্জ নেওয়া। “দ্য ফ্যামিলি ম্যান”-এর এই সিজনে দর্শক আমাদের দুজনকে এমনভাবে দেখবেন, যা আগে কখনো দেখেননি।’
![]() |
| ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এর শিল্পীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হুমার মা–বাবা ভেবেছিলেন মেয়ে যৌন ব্যবসায়ীদের চক্করে পড়েছেন
‘মিড-ডে’-কে দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, ‘আমার মা–বাবা বিশ্বাসই করেননি। তাঁরা ভাবছিলেন, কেন কেউ আমাকে সিনেমায় নিতে চাইবে? তাঁদের মনে হয়েছিল, এটা কোনো যৌন ব্যবসায়ীদের চক্র। তাঁরা একদমই নিশ্চিত ছিলেন। মনে হয়েছিল, যে ব্যাপারটা সন্দেহজনক।’
একই সাক্ষাৎকারে হুমা আরও যোগ করেন, ‘এখন ফিরে তাকালে মনে হয়, তাঁরা আমার ওপর একেবারেই বিশ্বাস করতে পারেননি যে আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারব। যদিও বুঝি, তাঁরা তো এই ইন্ডাস্ট্রির কেউ নন, আজও আসলে এই দুনিয়ার নিয়মকানুন পুরোপুরি বোঝেন না।’
প্রথম অডিশনের অভিজ্ঞতা
হুমা জানান, তাঁর প্রথম সিনেমাটি শেষ পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু সে অভিজ্ঞতাই তাঁকে মুম্বাইয়ে আসার সাহস দিয়েছিল। ‘আমি অফিসে গিয়েছিলাম, স্ক্রিপ্ট পড়েছিলাম, পরের দিন স্ক্রিন টেস্ট হলো। সেই দিন বিকেলেই জানাল তারা, আমি নির্বাচিত হয়েছি। কিন্তু ছবিটা আর তৈরি হয়নি, এটা দুঃখজনক। তবে তখনই মনে হয়েছিল, আমি যদি শহর পাল্টাই, তাহলে হয়তো সুযোগ পাব। কারণ, আমার মধ্যে কিছু একটা আছে। এরপরই মা–বাবাকে রাজি করাতে হয়,’ বলেন হুমা।
বর্তমানে হুমা
বর্তমানে হুমা কুরেশির হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। ‘দিল্লি ক্রাইম ৩’-এ বড়দিদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বয়ান’ নামের ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তাঁকে দেখা যাবে, যা প্রদর্শিত হয়েছে চলতি বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
![]() |
| হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1308)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

