Sunday, October 23, 2011

অন্তর্বর্তী সরকার এনটিসি

লিবিয়ায় গাদ্দাফিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয় দেশটির বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। গত ১৫ ফেব্রুয়ারি গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার দুই দিন পর ১৭ ফেব্রুয়ারি এনটিসি গঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি এনটিসি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বেনগাজিতে। গত ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ লিবিয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে এনটিসিকে অনুমোদন দেয়।
এনটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক বিচারমন্ত্রী মোস্তফা আবদেল জলিল। বিদ্রোহীরা লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি দখল করলে সেখানে এনটিসির সদর দপ্তর স্থাপন করা হয়। আগস্টের শেষ দিকে ত্রিপোলিতে গাদ্দাফির পতনের পর সদর দপ্তর ত্রিপোলিতে স্থানান্তর করা হয়।
এনটিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হাফিজ ঘোগা। প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মাহমুদ জিবরিল। এনটিসি মূলত লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে।

ব্যয় সংকোচন বিল অনুমোদন করল গ্রিস পার্লামেন্ট

গ্রিসের পার্লামেন্টে গত বৃহস্পতিবার সরকারের ব্যয় সংকোচন বিলের প্রতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জনতার দুই দিনের সহিংস বিক্ষোভ সত্ত্বেও এই বিলের প্রতি অনুমোদন দেওয়া হলো।
পার্লামেন্টে ক্ষমতাসীন পাসক দলের একজন বাদে সব এমপিই বিলটির পক্ষে ভোট দেন। এই বিল অনুসারে সরকারি খাতে মজুরি কমানো হবে এবং কর বৃদ্ধি করা হবে।
এদিকে জার্মানির কমার্স ব্যাংকের প্রধান মার্টিন ব্লেসিং বলেছেন, গ্রিসের উচিত, নিজেদের দেউলিয়া ঘোষণা করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন ঋণ-কাঠামো তৈরি করা।
মার্টিন ব্লেসিং বলেন, গ্রিসে নতুন প্রকৃত ঋণ-কাঠামো তৈরি ও পুনর্গঠন কর্মসূচি ছাড়া দেশটিকে সহায়তা করা সম্ভব নয় এবং বাজারে স্থিতিশীলতা আনয়ন সম্ভব নয়।
এদিকে গত বৃহস্পতিবার অ্যাথেন্সে গ্রিসের পার্লামেন্টের বাইরে বিক্ষোভের সময় ছড়িয়ে পড়া সহিংসতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডেপুটি সিটিজেনস প্রটেকশন মিনিস্টার মানোলিস অথোনাস জানান, মাঝবয়সী ওই ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সহিংসতার সময় তিনি আঘাত পাননি।

গাদ্দাফি শহীদ হয়েছেন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। তিনি এ ঘটনাকে ‘বর্বরোচিত’ ঘটনা বলে উল্লেখ করে বলেন, গাদ্দাফি ‘শহীদ’ হয়েছেন। চিকিৎসা শেষে কিউবা থেকে গত বৃহস্পতিবার দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
চাভেজ বলেন, দুঃখজনক হলেও এটা নিশ্চিত যে গাদ্দাফি মারা গেছেন। তিনি বলেন, ওরা তাঁকে হত্যা করেছে। এটি আরেকটি বর্বরোচিত হামলা। আমরা তাঁকে সারা জীবন একজন মহান যোদ্ধা, বিপ্লবী ও শহীদ হিসেবে স্মরণ করব।
গত ফেব্রুয়ারিতে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে প্রেসিডেন্ট চাভেজ লিবিয়ার এই নেতাকে সমর্থন দিয়ে আসছেন। তাঁর অভিযোগ, ন্যাটো গাদ্দাফিবিরোধী আন্দোলনকে ব্যবহার করে লিবিয়ার তেলসম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছে।
২০০৪ সালে চাভেজ গাদ্দাফির ঘোষিত মানবাধিকার রক্ষাবিষয়ক আল-গাদ্দাফি আন্তর্জাতিক পুরস্কার পান।
‘ক্যানসার থেকে মুক্ত’: চাভেজ বলেছেন, তিনি এখন ক্যানসার থেকে পুরোপুরি মুক্ত। চার দফা কেমো নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসা পুরোপুরি শেষ হয়েছে। এ পরীক্ষায় আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি।

‘চূড়ান্ত’ অস্ত্রবিরতি ঘোষণা বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের

চূড়ান্তভাবে অস্ত্র পরিত্যাগ করার ঘোষণা দিয়েছে স্পেনের বাস্ক জাতিগত গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ। একই সঙ্গে তারা সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ইটিএর ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ সাপাতেরো বলেছেন, এটা ‘গণতন্ত্রের বিজয়’।
৪০ বছর ধরে সশস্ত্র লড়াই করে আসা ইটিএ এর আগেও অন্তত চারবার অস্ত্র বিরতির ঘোষণা দিয়েছিল। তবে সেসব ঘোষণা বিফল হয়। সংগঠনটি গত বৃহস্পতিবার ‘চূড়ান্ত অস্ত্রবিরতি’-সংক্রান্ত একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ইটিএ তার সশস্ত্র কর্মকাণ্ড ‘চূড়ান্তভাবে’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি এখন দীর্ঘ এ রাজনৈতিক সংঘাতের গণতান্ত্রিক সমাধানের এক ঐতিহাসিক সুযোগের সামনে দাঁড়িয়ে।
একটি ভিডিও বার্তার মাধ্যমে ওই অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইটিএ। এতে তিনজন ইটিএ সদস্যকে তাদের চিরপরিচিত বাস্ক টুপি ও সাদা মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়।
ইটিএ বলেছে, এখন থেকে তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে। দাবির বিষয়ে তারা সরাসরি আলোচনার জন্য স্পেন ও ফ্রান্সের সরকারের প্রতি আহ্বান জানায়।
স্পেনের প্রধানমন্ত্রী সাপাতেরো এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটা গণতন্ত্র, আইন ও যুক্তির বিজয়।

পাকিস্তানে সংবাদ সম্মেলনে হিলারি-জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ‘কয়েক দিন অথবা কয়েক সপ্তাহের’ মধ্যেই আফগানিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানকে কড়া ভাষায় হিলারি বলেন, ‘আমরা চাই, পাকিস্তান তার দেশটিতে আফগান জঙ্গিদের স্বর্গরাজ্য (আস্তানা) গুঁড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।’ পাকিস্তানে সফররত হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার হিলারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে চার ঘণ্টা বৈঠক করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস এবং শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা মার্টিন ডেম্পসি। বৈঠকে উভয় পক্ষের সামরিক, গোয়েন্দা ও ঊর্ধ্বতন বেসামরিক নেতারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে হিলারি ক্লিনটন একই সঙ্গে ১০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে দেশটির শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তালেবান ও আল-কায়েদাসংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ককে উৎসাহিত করারও আহ্বান জানান। তিনি পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে অবস্থানরত আমেরিকানদের ওপর জঙ্গি আক্রমণ ঠেকাতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে দেশটির ওপর চাপ প্রয়োগ করেন।
মার্কিন ও আফগান সেনাদের পাশাপাশি পাকিস্তানকে তার অংশে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে হিলারি বলেন, ‘এটা সেই পুরোনো গল্পের মতো: আপনি নিজ আঙিনায় সাপ রেখে কখনোই ভাবতে পারেন না যে সেটি শুধু প্রতিবেশীদেরই দংশন করবে। বরং সাপগুলো তার দিকেই আক্রমণের জন্য ধেয়ে যাবে, যে সেগুলো আঙিনায় ছেড়ে দেবে।’ তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনের প্রচেষ্টায় তালেবান ও আল-কায়েদাসংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ককে সম্পৃক্ত করার চেষ্টা চালাতে হবে। তবে সহযোগিতা না করলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
হিলারির সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার পাকিস্তান ও আফগানিস্তান—উভয় দেশেই জঙ্গিদের স্বর্গরাজ্য রয়েছে স্বীকার করে বলেন, এ ক্ষেত্রে অধিকতর ফলাফল পেতে পাকিস্তান সহায়তা করবে। তিনি বলেন, ‘স্বর্গরাজ্য কি রয়েছে? আছে। উভয় দেশেই রয়েছে। আমাদের সহযোগিতা করা কি প্রয়োজন? অবশ্যই। আমরা আরও বেশি সহযোগিতা করতে পারি এবং অধিকতর ভালো ফলাফল পেতে পারি।’
তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভেতরের কেউ কেউ আফগান জঙ্গিদের সহায়তা করছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, হিনা দ্ব্যর্থহীন ভাষায় তা নাকচ করে দেন।
এদিকে হিলারি পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে একবার বৈঠক করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

নয় মাসের ‘আরব বসন্ত’

লিবিয়ায় প্রায় নয় মাস যুদ্ধের পর গাদ্দাফি যুগের অবসান হলো। গত ফেব্রুয়ারিতে গাদ্দাফিবিরোধী লড়াই শুরু হয়। গত বৃহস্পতিবার সিরত শহরে গাদ্দাফির নিহত হওয়ার মধ্য দিয়ে সেই লড়াইয়ের সমাপ্তি হলো। এ সময়ের মধ্যে লড়াইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি:
ফেব্রুয়ারি ১৭: দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি প্রথম বড় ধরনের বিক্ষোভ হয়। বেনগাজিতে একটি থানার কাছে শত শত জনতা গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু করে। এতে সহিংসতায় বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। এ দিনটিকে ‘দ্য ডে অব রিভোল্ট’ বলা হয়।
ফেব্রুয়ারি ২০: বেনগাজি দখলে নেয় বিদ্রোহীরা। এতে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিরোধীদের লড়াইয়ে কয়েক শ মানুষ নিহত হয়। এর পরও গাদ্দাফির অনুগত বাহিনী বেনগাজি পুনরুদ্ধারে বেশ কয়েক সপ্তাহ লড়াই চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
মার্চ ১০: গাদ্দাফি বাহিনী ব্রেগা শহরে বোমাবর্ষণ শুরু করে। বিদ্রোহীদের কাছ থেকে জায়িয়াহ ও বিন জাওয়াদ শহর পুনরুদ্ধার করে গাদ্দাফির সেনারা। এরপর ব্রেগা ও আজদাবিয়াহ শহরে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলে।
মার্চ ১৯: লিবিয়ায় বোমা নিক্ষেপ শুরু করে সামরিক জোট ন্যাটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিতর্কের পর লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকরের প্রস্তাব পাস হয়। ১৫ সদস্যের পরিষদে স্থায়ী দুই সদস্যরাষ্ট্র রাশিয়া, চীনসহ পাঁচটি সদস্যরাষ্ট্র ভোটের সময় অনুপস্থিত থাকে।
মে ১৫: গাদ্দাফি সাগর তীরের শহর মিসরাতা থেকে তাঁর বাহিনী প্রত্যাহার করে নেন। এর আগে কয়েক সপ্তাহ শহরটি অবরোধ করে রাখা হয়। সেখানে যুদ্ধে বেসামরিক নাগরিকসহ উভয় পক্ষের বহু সেনা হতাহত হয়।
আগস্ট ১৫: বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির দিকে এগিয়ে যেতে থাকে। ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণের ঘরান এলাকার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।
আগস্ট ২১: রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়ে বিদ্রোহী বাহিনী। রাজধানীর কেন্দ্রস্থলে গ্রিন স্কয়ারে পৌঁছে বিদ্রোহীরা। তারা ওই স্কয়ারের নাম পরিবর্তন করে শহীদ স্কয়ার নাম দেয়।
আগস্ট ২৩: গাদ্দাফির আবাসস্থল বাব আল-আজিজিয়ার পতন। তবে সেখানে গাদ্দাফি বা তাঁর পরিবারের কাউকে খুঁজে পায়নি বিদ্রোহীরা।
সেপ্টেম্বর ১১: নাইজার জানায়, গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি সে দেশে প্রবেশ করেছে।
সেপ্টেম্বর ১৬: লিবিয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) সমর্থন দেয় জাতিসংঘ।
অক্টোবর ১৭: গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত বনি ওয়ালিদ দখল করে বিদ্রোহী বাহিনী।
অক্টোবর ১৮: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঝটিকা সফরে লিবিয়ায় যান। তিনি বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অক্টোবর ২০: সিরত শহরে লড়াইয়ে নিহত হন গাদ্দাফি।

রাইসের প্রতি ‘মোহাবিষ্ট’ ছিলেন গাদ্দাফি!

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি একধরনের ‘মোহাবিষ্টতা’ ছিল মুয়াম্মার গাদ্দাফির। তাঁকে ‘আফ্রিকার রাজকুমারী’ হিসেবে বর্ণনা করেছিলেন গাদ্দাফি। গত বৃহস্পতিবার প্রকাশিত তাঁর আত্মজীবনীতে এ কথা বলেন রাইস।
২০০৮ সালের সেপ্টেম্বরে লিবিয়ার ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে বৈঠক করেছিলেন রাইস। ওই সময় গাদ্দাফির সঙ্গে তাঁবুতে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। পরে গাদ্দাফির বাসভবনে তাঁদের বৈঠক হয়।
রাইস তাঁর বইয়ে লেখেন, ‘এটি স্পষ্ট যে ১৯৫৩ সালের পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর লিবিয়া সফর ছিল দেশটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
রাইস বলেন, ব্যক্তিগতভাবে তাঁর প্রতি গাদ্দাফির একধরনের মুগ্ধতা ছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা রাইস লেখেন, বৈঠকের আগে লিবিয়ার নেতার ‘খ্যাপাটে’ আচরণ এড়িয়ে যেতে বলা হয়েছিল তাঁকে।
রাইস লেখেন, বৈঠকে গাদ্দাফি গর্জন করে উঠে বলেছিলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে কথা বলা বন্ধ করতে বলুন প্রেসিডেন্ট বুশকে।’

লিবিয়ার সামনে অনেক চ্যালেঞ্জ

গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গত বৃহস্পতিবার গাদ্দাফি নিহত হওয়ার পর এনটিসি চূড়ান্ত জয়ের ঘোষণা দেয়।
এনটিসি নেতারা জানিয়েছেন, লিবিয়ার নতুন সংবিধান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাঠামো ঘোষণা করা হবে।
তবে বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের কাঠামো ঘোষণা বা নির্বাচনের তারিখ ঘোষণা করলেই যে লিবিয়ায় স্থিতিশীলতা ফিরে আসবে, বিষয়টি এত সহজ নয়। কারণ, গাদ্দাফির মৃত্যু হলেও তাঁঁর উত্তরসূরি বলে যাঁকে ভাবা হতো, সেই সাইফ আল ইসলামকে এখনো পাওয়া যায়নি। সেই সাইফ কোথায়, কীভাবে আছেন, এনটিসিও তা নিশ্চিত করতে পারেনি। সাইফকে আটক করতে না পারলে তিনি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করেন অনেকে।
এনটিসির প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলেছেন, ‘সাইফ কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের ধারণা, সিরত শহরের আশপাশের কোনো গ্রামে তিনি লুকিয়ে থাকতে পারেন।’
এনটিসি লিবিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। দেশটিতে অনেক সশস্ত্র পক্ষ রয়েছে, যাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এই পক্ষগুলো কখনো বিচ্ছিন্নভাবে, কখনো বিদ্রোহীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে গাদ্দাফি-বিরোধী লড়াই করেছে। গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় তারা নিজেদের স্বার্থ রক্ষার হিসাব কষবে। গাদ্দাফিও তাঁর শাসনামলে দেশটির উচ্ছৃঙ্খল সশস্ত্র অনেক পক্ষের কাছ থেকে বিদ্রোহের হুমকি পেয়েছিলেন। তাই এনটিসি এখন এই পক্ষগুলোকে কীভাবে সামাল দেবে, তা দেখার বিষয়।
বিশ্লেষকদের মতে, ন্যাটোর সহায়তায় গাদ্দাফি বাহিনীকে পরাজিত করেছে বিদ্রোহীরা। এর পরও অনেক সময় বিদ্রোহী বাহিনীকে খুব সংহত মনে হয়নি। ন্যাটো অভিযান বন্ধ ঘোষণা করলে দেশটির নিরাপত্তায় একটি সংহত সেনাবাহিনী প্রয়োজন হবে। এমন সংহত একটি বাহিনী গড়তে এনটিসি কতটা সক্ষম হবে, এ ব্যাপারে প্রশ্ন রয়েছে।
স্থিতিশীল লিবিয়া গড়তে অবশ্যই একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়ায় দেশটির সব পক্ষের সহযোগিতা জরুরি। সেই সহযোগিতা এনটিসি কতটা পাবে, তা-ও লক্ষণীয়। কারণ, জয়ী যোদ্ধারা তাঁদের গোষ্ঠীগত স্বার্থে আঘাত লাগলে তা কীভাবে নেবেন, তাঁরা অস্ত্র সংবরণ করতে রাজি হবেন কি না, এর ওপর দেশটির স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করছে।
এসবের পাশাপাশি এনটিসিকে একেবারে সাধারণ জনগণের কথাও ভাবতে হবে। তাদের প্রত্যাশা, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী লিবিয়া। স্থিতিশীলতা ফিরিয়ে আনার আগে সেই প্রত্যাশা পূরণ হওয়ার নয়।

খুলনায় বিএনপি নেতা মোদাচ্ছেরের দাফন : প্রতিমন্ত্রী মন্নুজানকে হত্যাকাণ্ডে দায়ী করে ঝাড়ু নিয়ে ধাওয়া

গরীর দৌলতপুর মহেশ্বরপাশা সরকারি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও ১নং ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেনের দুই দফা জানাজা শেষে গতকাল স্থানীয় সাড়াডাঙ্গা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়কের মহাসীন মোড় থেকে ফুলবাড়িগেট পর্যন্ত রাস্তায় কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ করে রাখে। এর ফলে দু’ধারে শত শত যানবাহন আটকে যায়। এদিকে হত্যাকাণ্ডের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে দায়ী করা হয়েছে।

স্পিকার নিরপেক্ষ হলে সংসদ কার্যকর হতো : ফারুক

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তিনি নিরপেক্ষ না হওয়ায় বিএনপি জাতীয় সংসদের ফিরে যাওয়ার কথা বিবেচনা করছে না। গতকাল সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।ফারুক বলেন, স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি নিরপেক্ষ হলে আমাদের জমা দেয়া অন্তত একটি নোটিশের ওপর আলোচনা করতে দিতেন। তাই এরকম অকার্যকর সংসদে যাওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি না।

লাঠিচার্জ, পুলিশসহ আহত ৩ : ঠাকুরগাঁওয়ে আ’লীগ অফিস ভাংচুর : আগুন দিয়েছে ছাত্র ও যুবলীগ

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার, আওয়ামী লীগ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগের একাংশ গতকাল সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বিক্ষোভরত নেতাদের অভিযোগ, শহরের বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসা হচ্ছে এবং পুলিশ তা নিয়ন্ত্রণ করছে না। পুলিশ সুপারের নেতৃত্বে এ ব্যবসা চলছে। তাছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক নিজের পছন্দের লোকদের টাকা-পয়সার বিনিময়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ দিয়েছেন। অধিকাংশই রয়েছেন সুবিধাবঞ্চিত। এ নিয়ে সুবিধাবঞ্চিতরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে বার বার যোগাযোগ করেও কোনো ফল হয়নি।

সড়ক দুর্ঘটনায় ৪ জনসহ বিভিন্ন স্থানে ১২ অপমৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন। এছাড়া ৮টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আলী ফরিদ জানান, গতকাল সকালে সিলেটগামী ট্রাকের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই সিলেটগামী ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

গ্যাস বিদ্যুত্ পানি সঙ্কটে অতিষ্ঠ চট্টগ্রামবাসী by জাহিদুল করিম কচি ও সোহাগ কুমার বিশ্বাস

গ্যাস, বিদ্যুত্ ও পানি সঙ্কটে অতিষ্ঠ হয়ে উঠছে চট্টগ্রামের জনজীবন। দিনে অন্তত ২০/২৫ বার লোডশেডিংয়ের শিকার হচ্ছেন নগরবাসী। ট্রান্সফরমার বিকল হয়ে কোনো কোনো এলাকা ৫ থেকে ৭ দিন পর্যন্ত বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকছে। সম্প্রতি রাউজান তাপবিদ্যুত্ কেন্দ্রের জন্য বরাদ্দকৃত গ্যাস কমিয়ে বহুজাতিক কোম্পানি কর্ণফুলী সার কারখানায় সরবরাহ করার সরকারি সিদ্ধান্তে চলমান বিদ্যুত্ সঙ্কট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গ্যাসের অভাবে নগরীর বিভিন্ন আবাসিক এলকার চুলা জ্বলছে না। সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গণপরিবহনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গ্যাস ও বিদ্যুত্ সঙ্কটে বন্দর নগরীর শিল্প খাতে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়।

অর্থনীতি সমিতির সেমিনার : দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ দুর্নীতি, বেকারত্ব ও বিনিয়োগ হ্রাস

বেকারত্ব সমস্যা, আয়বৈষম্য, দুর্নীতি এবং সরকারের ঋণের কারণে ব্যক্তিখাতে বিনিয়োগ না হওয়াকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সমিতির মতে, বিদ্যুত্ সঙ্কট ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের উত্পাদন হ্রাস পাচ্ছে। আর দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। এসব সঙ্কট মোকাবিলায় সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমন্বিত কোনো উদ্যোগ নেই। গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন সমিতির সাবেক সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ।

মহাদেবপুরে যৌতুক দাবিতে স্ত্রী হত্যা : কাপাসিয়ায় ধর্ষিত শিশু : কালাইয়ে বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন নির্যাতিত গৃহবধূ

ওগাঁর মহাদেবপুরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক পাষণ্ডের বিরুদ্ধে। অন্যদিকে গাজীপুরের কাপাসিয়ায় ষাটোর্ধ লম্পট শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু। এছাড়া জয়পুরহাটের কালাইয়ে আরেক পাষণ্ডের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য স্থানে পৃথক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

শিবচরে ভাইয়ের হাতে ভাই নাচোলে বাবা ও মেয়ে আগৈলঝাড়ায় গৃহবধূ খুন

মাদারীপুরের শিবচরে ভাইয়ের হাতে ভাই, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাবা ও মেয়ে এবং বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ খুন হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :শিবচর (মাদারীপুর) : মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে মৃজারচর মোলাকান্দি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সত্ ভাইয়ের হাতে খুন হয়েছে দেড় বছরের অবুঝ ভাই। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে সত্ মা ও নিজের বোন এখন হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার পর থেকে ঘাতক রাজিব মোল্লা পলাতক।

নৃত্যের তালে আনন্দঘন আয়োজন by হাসান শান্তনু

তকাল নগরের বেশিরভাগ সাংস্কৃতিক আয়োজন ছিল নৃত্যকেন্দ্রিক। এসব আয়োজনে নৃত্যের তাল ভালো লাগা ও আনন্দের দোলা দেয় নগরের সংস্কৃতিপ্রেমীদের মনে। আনন্দঘন আয়োজন উপভোগের মধ্য দিয়েই তাদের গতকাল ছুটির দিনের বিকাল ও সন্ধ্যা কাটে।দশীয় ঐতিহ্য ধারণ করে সাজানো নানা মাত্রা ও তালের নৃত্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনের জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। ছায়ানটে গত সন্ধ্যায় ছিল উপমহাদেশের চার নৃত্য মণিপুরি, ওড়িশি, ভরতনাট্যম ও কত্থক নিয়ে উত্সব। শিশু একাডেমীর মিলনায়তনে সবুজ সেনা সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে ছিল খুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য। তবে ব্যতিক্রমী আয়োজনও ছিল।

পক্ষপাতিত্বের অভিযোগে তিন ওসিসহ প্রশাসনে রদবদল চান আইভী-তৈমূর by আবু সাউদ মাসুদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিন থানার ওসিসহ স্থানীয় প্রশাসনে রদবদল চান মেয়র প্রার্থী আইভী ও তৈমূর। নানা অজুহাতে নেতাকর্মীদের নাজেহাল ও পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় শামীম ওসমান সমর্থকদের পক্ষে পুলিশের সহযোগিতার অভিযোগ তুলেছেন হেভিওয়েট এই দুই প্রার্থী। পোস্টার ও ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানোকে নিয়ে হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান ও সমর্থনবঞ্চিত আইভী। একে অপরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেয়ায় উভয় শিবিরের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা। সাধারণ ভোটাদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা।

সম্প্রচার নীতিমালা নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা : পায়ের তলায় মাটি না থাকলে ক্ষমতাসীনরা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়

বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক ও সাংবাদিকরা বলেছেন, নতুন কোনো সম্প্রচার নীতিমালার প্রয়োজন নেই। প্রচলিত আইনেই গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। বিরোধী মতকে দমন করা আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য। আর সরকার যখন সব ক্ষেত্রে ব্যর্থ হয় এবং যখন মনে করে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তখনই তারা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরতে উদ্যত হয়।গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রগতিশীল শিল্পী ও গণমাধ্যম কর্মী ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন।

ইসলামাবাদে হিলারি ক্লিনটন : তালেবান আস্তানা গুঁড়িয়ে দিতে দ্রুত পদক্ষেপ নিন : যুক্তরাষ্ট্র

সলামাবাদ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াই অবসানে পাকিস্তানকে অবশ্যই আফগান তালেবান আস্তানা গুঁড়িয়ে দিতে এবং তাদের শান্তি আলোচনায় উদ্বুদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠককালে তিনি এ হুশিয়ারি দেন। এ ব্যাপারে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র নিজেই একতরফা ব্যবস্থা নেবে। বিবিসি, এএফপি, রয়টার্স, এপি।

ঐতিহ্য সংসদের গোলটেবিল : আবুল হোসেন ফান্ড কালেক্টর, তাকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে শাস্তি দেয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। কারণ তিনি একজন ফান্ড কালেক্টর। তার কালেকশন করা ফান্ডের ভাগ অনেকেই পান। তাকে শাস্তি দিলে অনেক কথাই বের হয়ে যাবে। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির শুরু দুর্নীতি থেকে। সরকার দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ করার জন্য ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। গণতন্ত্রের পথ তারা রুদ্ধ করছে। তিনি ১৫ আগস্টের ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করে বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করে বাকশাল কায়েম না করলে হয়তো শেখ মুজিবুর রহমানকে এমন মর্মান্তিক পরিণতি বরণ করতে হতো না।

লাশ মিসরাতের হিমঘরে : গাদ্দাফির মরদেহ গোপনে দাফনের পরিকল্পনা করছে এনটিসি

জীবিত গাদ্দাফির চেয়ে মৃত গাদ্দাফি আরও শক্তিশালী হয়ে উঠেছেন লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। বিদ্রোহীরা নিহত মুয়াম্মার গাদ্দাফির মরদেহ গোপনে দাফনের পরিকল্পনা করছে বলেও খবর পাওয়া গেছে। তবে তাকে কোথায় এবং কীভাবে দাফন করা হবে, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যার কথা অস্বীকার করেছে বিদ্রোহীরা। গোপনে দাফনের পরিকল্পনা করা হলেও তা বিলম্বিত হতে পারে। বিবিসি, এএফপি, রয়টার্স, আল-জাজিরা

ইভিএম মেশিনে টেম্পারিং, হ্যাক করা সম্ভব : শুনানিতে তৈমূরের চ্যালেঞ্জ

নাসিক নির্বাচনে যে ইভিএম মেশিন ব্যবহার করা হবে তা দিয়ে ট্যাম্পারিং ও হ্যাকিং করা সম্ভব বলে দাবি করেছেন এক্সপার্ট শ্যামা ওবায়েদ। তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেও সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি নির্বাচন কমিশন কর্মকর্তা। ইভিএম নিয়ে মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সংবাদ মাধ্যমে দেয়া একটি বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে শোকজ করেন। এ ব্যাপারে তৈমূর ব্যক্তিগত শুনানির আবেদন করেন নির্বাচন কমিশনে। শুক্রবার বিকাল ৪টায় ছিল এ শুনানির সময়। বিকাল ৪টা ২০ মিনিটে শহরের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলাতে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয় শুনানি।

রাজধানীসহ সারাদেশে ১২ দলের বিক্ষোভ : সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপন না করলে সরকার পতন আন্দোলন

পুলিশ ও র্যাবের ব্যাপক পাহারার মধ্যে গতকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী এবং সমমনা ১২ দল। সংসদের চলতি অধিবেশনেই বিল এনে সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপন, কোরআনবিরোধী নারীনীতি ও ইসলামী শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি সংশোধনসহ সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি অনুযায়ী বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হলে পুলিশ তাতে ব্যারিকেড দেয়।

পদ্মা সেতু নির্মাণ : প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করলেন ড. ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নের বিরুদ্ধে দাতাদের কাছে প্রচারণা চালানোর কথা অস্বীকার করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ অভিযোগটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশে পদ্মা সেতু হোক এটা তিনিও চান। তিনি পদ্মা সেতু নির্মাণের পক্ষে।
বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, পদ্মা সেতুর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। পদ্মা

নাইজারে পালালেন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম

সির্ত থেকে লিবিয়ার দক্ষিণে নাইজার সীমান্তের দিকে পালিয়ে গেছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম। এনটিসি বাহিনী বৃহস্পতিবার সির্তের পতন ঘটিয়ে গাদ্দাফিকে হত্যা করার পরপরই তিনটি সাঁজোয়া যানের বহরে করে সাইফ আল ইসলাম নাইজারে পালিয়ে গেছেন বলেই ধারণা করছেন কর্মকর্তারা। বিবিসি, এএফপি, রয়টার্স, এপি
লিবিয়ার অন্তর্বর্তী সরকারের (ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল-এনটিসি) ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আবদুল মজিদ গতকাল একথা বলেছেন। তিনি বলেন, আমরা তাকে খুঁজছি। ওই অঞ্চলের যোদ্ধাদের পুরোপুরি সতর্কাবস্থায় রাখা হয়েছে।

ফাটলের দায় নিতে হুন্দাইয়ের অস্বীকৃতি : বঙ্গবন্ধু যমুনা সেতু মেরামতে ২৫১ কোটি টাকা গচ্চা দেবে সরকার

ঙ্গবন্ধু সেতুর নির্মাতা হুন্দাই কোম্পানি সেতুতে সৃষ্ট ফাটলের দায় নিতে অস্বীকৃতি জানানোর ফলে সেতুতে ফাটল মেরামতে প্রায় ২৫১ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। এরই মধ্যে ফাটল চিহ্নিতকরণ কাজ শেষ হয়েছে। এ মেরামত কাজের জন্য চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৪৩ কোটি টাকা এবং কনসালট্যান্টের পেছনে ব্যয় হবে ৭ কোটি ৯০ লাখ টাকা। আগামী নভেম্বর মাসের প্রথম দিকে ফাটল মেরামত কাজ শুরু হবে। মেরামত কাজে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধায়ন করবেন প্রফেসর ডা. জামিরুল রেজার নেতৃত্বে একদল বিশেষজ্ঞ। তারা গত এপ্রিল মাসে চীনে গিয়ে সেদেশের নির্মাতা প্রতিষ্ঠানের এ ধরনের কাজ দেখে এসেছেন।

রাজার হালে ছিলেন গাদ্দাফির প্রজারা! by পার্থ প্রতীম দাস

রব বসন্তের নবজাগরণে তিউনিসিয়া, মিসরের স্বৈরশাসকদের পর ক্ষমতাচ্যুত হয়েছেন লৌহমানব মুয়াম্মার গাদ্দাফিও। দীর্ঘ ৪২ বছর তেলসমৃদ্ধ লিবিয়াশাসন শেষে বিদ্রোহী জনতার হাতে নির্মমভাবে প্রাণও দিয়েছেন তিনি। নিজ দেশের অধিবাসীদের নির্বিচারে হত্যা, নিপীড়নের জন্য অনেকেরই নিন্দার মুখে পড়েছিলেন গাদ্দাফি। দীর্ঘদিনের শাসনামলে কখনোই পশ্চিমা বিশ্বের আনুগত্য স্বীকার না করার কারণে তাঁর শাসনের অবসানকে অভিনন্দনই জানিয়েছে জাতিসংঘসহ সমগ্র পুঁজিবাদী বিশ্ব।

র্যাবের ক্রসফায়ারে লক্ষ্মীছড়িতে নিহত ১

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম জুরগাছড়িতে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় গোলাগুলিতে ১ সন্ত্রাসী নিহত হয়। একজনকে আটক করেছে র্যাব-৭। পরে র্যাব সন্ত্রাসীদের আস্তানা তলল্গাশি চালিয়ে একটি এসএমজি, ৩টি এসবিবিএল বন্ধুক, ২টি পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দলিলপত্র উদ্ধার করে। এছাড়া ওই আস্তানা থেকে বিভিন্ন অস্ত্রের ৪২ রাউন্ড গুলি, ১১ রাউন্ড কার্তুজ, ৭টি অস্ত্র রাখার প্রসেজ, ৫টি ইউনিফরম, একটি ওয়ারল্যাস সেট, একটি ল্যাপটপ, একটি স্ক্যানার, ৬টি মোবাইল ফোন, একটি রেডিও, একটি সোলার প্যানেল ও ১২ ভোল্টের সোলার প্যানেলের ব্যাটারি উদ্ধার করা হয়। গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ট্রানজিট দিতে চট্টগ্রাম বন্দরে তত্পরতা শুরু

ভারতকে ট্রানজিট সুবিধা দিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরে তত্পরতা শুরু হয়েছে। বন্দরের দক্ষতা বাড়াতে আনা হচ্ছে উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি। এরই মধ্যে চারটি স্ট্র্যাডল ক্যারিয়ার ও তিনটি কনটেইনার মুভার বন্দরে পৌঁছেছে। আরও বেশকিছু সরঞ্জামাদি আনার প্রক্রিয়া চলছে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরকে নতুন করে সাজাতে চলতি অর্থবছরে ১২০ কোটি টাকা ব্যয়ে এসব সরঞ্জামাদি আমদানি করা হচ্ছে।চট্টগ্রাম বন্দরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, আগামী তিন-চার মাসের মধ্যে সব যন্ত্রপাতিই বন্দরে চলে আসবে। নতুন এসব যন্ত্রপাতি বসানো হলে বন্দর ট্রানজিটের উপযোগী হয়ে উঠবে।

ভোটের মাঠ দখলে নিচ্ছে ওসমান খলিফারা by আলাউদ্দিন আরিফ

স্থানীয় মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ‘ওসমান খলিফা’রা এখন নারায়ণগঞ্জ দখলে নিচ্ছে। তারা কাজ করছে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে। শামীম ওসমানের পক্ষে কাজ করার জন্য তাদের অনেকেই এখন কাউন্সিলর পদে প্রার্থী। পাশাপাশি বিপুল সংখ্যক বহিরাগত দাগী সন্ত্রাসীও এখন নারায়ণগঞ্জে। তারা অপর দুই মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নানাভাবে চাপ সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নারায়ণগঞ্জের ভোটের হিসাব এখন ওসমান পরিবারের পক্ষে ও বিপক্ষে।

নিত্যপণ্য ও সারের দাম বৃদ্ধি : আইনশৃঙ্খলার অবনতি : ভালো নেই গ্রামের মানুষ by মাহাবুবুর রহমান

উরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতিতে ভালো নেই গ্রামের মানুষ। স্বল্প বেতনের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা অতিকষ্টে দিন কাটায়। দিনমজুরদের অবস্থা আরও বেহাল। কাজ নেই, তাই দু’বেলা ভাত জোটে না। সারের মূল্য বৃদ্ধি এবং বৃষ্টি না হওয়ায় কীটপতঙ্গ দমন ও সেচ দিতে গিয়ে চাষীদের মাথায় হাত। ঘরের মজুত চাল বিক্রি করে ধানক্ষেতের জন্য ইউরিয়া ও কীটনাশক কেনায় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে অনেক কৃষককে।

ছাত্রলীগ ক্যাডারদের হাতে চমেকে এক ছাত্র নিহত ৬ জন আহত

ছাত্রলীগ ক্যাডারদের নির্মম নির্যাতনে গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল নেতা বিডিএস চতুর্থ বর্ষের ছাত্র আবিদুর রহমান মারা গেছেন। প্রায় দু’দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রাত ৮টার দিকে মারা যান তিনি। আবিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর চমেকের আইসিইউতে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার সকালে। এখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে চিকিত্সকরা ঢাকায় নিয়ে উন্নত চিকিত্সা দেয়ার পরামর্শ দেন। কিন্তু সেই সুযোগ আর হলো না। ঢাকায় নেয়ার সব প্রস্তুতি যখন সম্পন্ন তখনই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আবিদ।

লিবিয়া এখন কোন পথে

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটির জনগণকে এখন নতুন কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠন করাই এখন লিবিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া নয়া সংবিধান প্রণয়ন, অস্ত্র সংগ্রহ, ন্যাটোকে দেশ ছাড়তে বাধ্য করা এবং বিদেশ থেকে জাতীয় অর্থ-সম্পদ ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জগুলোকেও কোনোভাবেই ছোট করে দেখা যাবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। বিবিসি, এএফপি, রয়টার্স

পিটিয়ে গুলি করে গাদ্দাফিকে হত্যা : এনটিসির দাবি ক্রসফায়ারে মারা গেছেন

শ্চিমা বিশ্বে স্বস্তি; তবু দেশে দেশে কোটি মানুষের ব্যাপক কৌতূহল—কীভাবে হত্যা করা হয়েছে গাদ্দাফিকে। জীবিত আটক করা হয়েছিল এই আরব মরু ঈগলকে। জানা যায়, আটক অবস্থায় প্রাণভিক্ষা চেয়েছিলেন ৪ দশকজুড়ে বিশ্বব্যাপী আলোচিত এ লৌহহৃদয় বেদুইন বাদশা।কিন্তু তখন কি তার প্রতি দেখানো হয়েছে যুদ্ধবন্দির প্রাপ্য সহানুভূতি! এ নিয়ে এখন নানা প্রশ্ন।নিজ জন্মশহর সির্ত থেকে বৃহস্পতিবার সকালে পালানোর চেষ্টা করেন গাদ্দাফি। এ সময় তার গাড়িবহরে বিমান হামলা চালায় ন্যাটো। এতে অংশ নেয় মার্কিন প্রিডেটর ড্রোন।

বোল্ট প্রতারক!

বে' এরিয়া ল্যাবরেটরি কো-অপারেটিভ (বালকো)'_ একটি আমেরিকান ড্রাগ প্রস্তুতকারী কোম্পানি। খেলাধুলায় ডোপিং কেলেঙ্কারির বড় হোতা এই বালকো। তারা এমন কিছু নিষিদ্ধ ড্রাগ তৈরি করে যা কোনো ধরনের ডোপিং টেস্টে চিহ্নিত করা অসম্ভব। অনেক নামিদামি ক্রীড়া ব্যক্তিত্বের কাছে এসব ড্রাগ সরবরাহ করা হয় বালকো থেকে। ২০০৪ সালে পুলিশের একটি তল্লাশিতে ধরা পড়ে বালকোতে আসলে কী হয়! বালকোর ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে অকালেই ক্যারিয়ার শেষ করেছেন অনেক সম্ভাবনাময়ী ক্রীড়াবিদ। কোম্পানিটির মূল ব্যক্তি ভিক্টর কোন্টে।

মোহামেডানে চার গ্র্যান্ডমাস্টার

দাবা থেকে মোহামেডান যখন মুখ ফিরিয়ে নেয় তখন সাফল্যে জ্বলজ্বল ছিল ক্লাবটি। ১৯৯৫ ও '৯৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর দাবায় দেখা যায়নি তাদের। ১৯৭৭ সালে লীগের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি চার গ্র্যান্ডমাস্টার নিয়ে ফিরছে দাপটের সঙ্গেই। এর মধ্যে দু'জন ভারতের এবং দু'জন বাংলাদেশের। ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ূয়া এবং অভিজিত গুপ্তের সঙ্গে পাকা কথা হয়েছে মোহামেডানের। ১২ নভেম্বর শুরু হতে যাওয়া প্রিমিয়ার লীগে তাদের সঙ্গে মোহামেডানে খেলবেন দেশের দুই গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান। স্থানীয় আরেক দাবাড়ূ আবদুল মালেকও খেলবেন সাদা-কালো শিবিরে।

নাফীসের রক্তে ভেজা ২১

সে-ই একুশ রানে রিটায়ার্ড হার্ট। সে একই মাঠ, একই রকম ব্যাপার। তিন বছর আগে চট্টলার এ জহুর আহমেদ চৌধুরীর পিচেই রক্ত ঝরেছিল আফতাব আহমেদের। গতকাল একই পিচে রক্তের দাগ লেগে থাকল শাহরিয়ার নাফীসের। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসেই পেসার জ্যাক ক্যালিসের শর্ট বলে চোট পেয়েছিলেন আফতাব। হেলমেটের একদিক দেবে গিয়ে ডান চোখের ওপর লেগেছিল তার। সেদিনও ২১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন আফতাব। এদিন ক্যারিবীয় পেসার ফিদেল অ্যাডওয়ার্ডের বলেও হেলমেটের সামনের গ্রিল দেবে গিয়ে কপালে আঘাত হানে নাফীসের।

আলো ছড়াচ্ছে মুশফিকের ব্যাট by রুবেল খান,

ট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে আলাদাভাবে মনে রাখবেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের এ ভেন্যুতে ব্যাট হাতে নামলেই যেন আলো ছড়াতে থাকেন তিনি। এ ভেন্যুতে মুশফিকের ব্যাট কতটা সাবলীল, তা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। সেটা হচ্ছে, মুশফিকের টেস্ট ব্যাটিং গড় যেখানে ২৭.১৫, সেখানে এ ভেন্যুতে খেলা তার ৫ টেস্টে (গতকাল থেকে শুরু হওয়া ম্যাচটির আগ পর্যন্ত) ব্যাটিং গড় ১০২.৬! শুধু তাই নয়, এ ভেন্যুতেই রয়েছে মুশফিকের একমাত্র টেস্ট সেঞ্চুরি। যেটি করেছিলেন তিনি গত বছর ভারতের বিপক্ষে। সে সঙ্গে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও।

'ওবামার নতুন কৌশলী যুদ্ধনীতির সাফল্য'

'ব বজ্রমুষ্টিই একদিন খুলে যায়'_ লৌহমানব গাদ্দাফির হত্যার খবরে এই প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। ওসামা বিন লাদেনের পরে আনোয়ার আল আওলাকি, এবার মুয়াম্মার গাদ্দাফি। ছয় মাসের মধ্যে আমেরিকার তিন চক্ষুশূল নিহত। স্বভাবতই এই ঘটনাকে বিরাট সাফল্য হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যেও সাফল্যের রেশ ছিল ওবামার কণ্ঠে। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'পৃথিবী এখন বিন লাদেন ও গাদ্দাফিমুক্ত।'অন্যদিকে আফগানিস্তানে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ওয়াও! 'দারুণ খবর! লিবিয়ায় এ এক বিরাট পরিবর্তন।'

আহত সাইফ এনটিসির কব্জায়

গুরুতর আহত অবস্থায় গাদ্দাফিপুত্র সাইফ আল ইসলাম এনটিসি সেনাদের হাতে আটক হয়েছেন বলে জানিয়েছে লিবিয়ার ট্রানজিশনাল কাউন্সিলের বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাঘি। সাইফ বর্তমানে মিসরাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে গুলি লেগেছে বলে জানান আলাঘি। খবর এপি।ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আল আলাঘি। অন্যদিকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলেন, সিরতে থেকে গাড়িবহর নিয়ে পালানোর সময় সাইফকে আটক করা হয়। এ সময় জিবরিল জানান, গাদ্দাফির দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রী বর্তমানে আলজেরিয়ায় আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। মুতাসিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন জিবরিল।

বাবার সঙ্গেই জীবন দিলেন মুতাসিম

লিবীয় নেতা গাদ্দাফির সঙ্গে নিহত হয়েছেন তারই এক ছেলে মুতাসিম। বৃহস্পতিবার সিরতে সংঘর্ষের সময় বাবার সঙ্গে তিনিও এনটিসি বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেদিন সন্ধ্যায় তার লাশ নিয়ে যাওয়া হয় মিসরাতা শহরে। একদল লোক ওই লাশ ঘিরে জয়োল্লাস প্রকাশও করে। খবর এএফপি, টেলিগ্রাফ ও জিনিউজ অনলাইনের। গাদ্দাফির দুই স্ত্রীর গর্ভজাত ৮ ছেলেমেয়ের মধ্যে চতুর্থ ছিলেন মুতাসিম (৩৪)। লিবীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি। একবার বাবার বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান ঘটিয়ে পালিয়ে যান মিসরে। পরে তাকে ক্ষমা করা হলে দেশে ফিরে আসেন। গাদ্দাফির নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হন।

লিবিয়ায় গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ

লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হয়েছেন। তার মৃত্যু-পরবর্তী লিবিয়ায় নতুন নেতা নির্বাচন, ঐকমত্যের সরকার গঠন, সংবিধান প্রণয়ন এবং সর্বোপরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা অন্তর্বর্তী কাউন্সিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ৪২ বছরের স্বৈরশাসনের অবসানের পর দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার শঙ্কা দানা বাঁধতে শুরু করেছে বর্তমান নেতৃবৃন্দের মনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বনি ওয়ালিদ এবং সিরতের যুদ্ধ প্রমাণ করে, লিবিয়ায় উপজাতীয় এবং আঞ্চলিক বিভেদ রয়েছে। এনটিসির মধ্যেও এ নিয়ে মতাদর্শগত পার্থক্য বহুবার সামনে এসেছে।

চট্টগ্রামে বিএনপিকে প্রতিরোধে আ'লীগের পাল্টাপাল্টি জনসভা! by তৌফিকুল ইসলাম বাবর,

বিরোধী দল বিএনপিকে মোকাবেলা করতে চট্টগ্রামে পাল্টাপাল্টি জনসভা করতে যাচ্ছে আওয়ামী লীগ। চট্টগ্রামে বিএনপির রোডমার্চ ও জনসভার আগে-পরে পাল্টাপাল্টি এ জনসভা করবে নগর আওয়ামী লীগের বিভক্ত দুটি গ্রুপ। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ বিএনপির জনসভার আগে এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন-সাংসদ নুরুল ইসলাম বিএসসি গ্রুপ বিএনপির পরে জনসভা করার পরিকল্পনা নিয়েছে।৬ অক্টোবর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাতে পরিবর্তন আনা হয়।

তিন পুলিশসহ ৩৫ জন আহত-ঠাকুরগাঁওয়ে আ'লীগ অফিসে আগুন দিয়েছে যুব-ছাত্রলীগ

শুক্রবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু উচ্ছৃঙ্খল কর্মী জেলা আওয়ামী লীগ অফিসে আগুন লাগিয়ে দেয়। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। গুলিতে আহত হয়ে ৩ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছে। সন্ত্রাসীরা ২৫-৩০ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০-৪০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তাণ্ডব চলাকালে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, গত ১৩ অক্টোবর একদল যুবক ও ছাত্রলীগ সন্ত্রাসী কাজী ফার্মসে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

অনন্তকালব্যাপী বিদ্যুৎ

৯৮৭ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলন বিখ্যাত হয়ে আছে 'উডস্টক অব ফিজিক্স' নামে। পদার্থবিদ্যার গবেষকদের কাছে ১৯৮৭ সাল দুটি ঘটনার জন্য স্মরণীয়। প্রথমটি হলো_ ২৩ ফেব্রুয়ারি রাতের আকাশে এক তারার বিস্ফোরণ বা সুপারনোভার দেখা মেলা। ওই বিস্ফোরণের আলো বিশ্লেষণ করে জ্যোতির্পদার্থবিদ্যার জ্ঞানভাণ্ডার বাড়ানো সম্ভব হয়েছিল। ১৯৮৭ সালের দ্বিতীয় বড় ঘটনা ১৮-১৯ মার্চের সেই 'উডস্টক অব ফিজিক্স'। ঘটনাটি মিডিয়ায় এমন ফলাও করে প্রচার পেল যে, তারপর ক'দিন সম্মেলনে যোগদানকারী গবেষকরা নিউইয়র্ক শহরে ভিআইপি খাতির পেলেন।

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ঢাকার চার নদী রক্ষার কাজ by তাওহীদ সৌরভ

বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর সীমানা নির্ধারণে হাইকোর্টের বেঁধে দেওয়া সময় প্রায় শেষ হয়ে এলেও সীমানা নির্ধারণ কাজের সিংহভাগই অসমাপ্ত রয়েছে। এমনকি এসব বিষয়ে অগ্রগতির প্রতিবেদনও হাইকোর্টে জমা পড়েনি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানিয়েছে নদী রক্ষায় হাইকোর্টে রিটকারী পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ।

ভোট কারচুপির আশঙ্কা করছেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কারচুপির আশঙ্কা করেছেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। একই সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তিনি। এছাড়া সাংসদ নাসিম ওসমানের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করে বক্তব্য দেওয়ার অভিযোগ এসেছে সাবেক এ পৌর মেয়রের পক্ষ থেকে। তার আরও অভিযোগ, ভোট ডাকাতির চেষ্টা শুরু করেছেন এক প্রার্থী। আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন গতকাল শুক্রবার রিটার্নিং অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।

এমপি রনির দুষ্টচক্র by রাশেদ মেহেদী ও মুফতী সালাহউদ্দিন,

টুয়াখালী-৩ আসনের এমপি গোলাম মাওলা রনির বেপরোয়া কর্মকাণ্ড, ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর নিজস্ব বাহিনীর দাপটে অতিষ্ঠ গলাচিপা-দশমিনার সাধারণ মানুষ। আওয়ামী লীগ থেকে মনোনীত এই এমপির বিএনপি-জামায়াত প্রীতির কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলও। রনির শ্যালক মকবুল খান ও ছোট ভাইয়ের নেতৃত্বাধীন 'ভাইয়া বাহিনী' দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। গলাচিপা-দশমিনার বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার, টিআর-কাবিখাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি_ সবকিছুই নিয়ন্ত্রণ করে ভাইয়া বাহিনী।

গাদ্দাফিকে গুলি করেই হত্যা

ন্যাটোর বিমান হামলায় গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করার পর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে লৌহমানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে। লিবিয়ার বর্তমান শাসক ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) যোদ্ধাদের হাতে জীবিত আটক হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই ঘটে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। মৃত্যুযন্ত্রণায় কাতরানো অবস্থায় চারদিক ঘিরে ক্রুদ্ধ যোদ্ধাদের বিশৃঙ্খলা, চিৎকার-চেঁচামেচির মধ্যেই একজন তাকে গুলি করে। গাদ্দাফির সংক্ষিপ্ত সময়ের আটকাবস্থার ভিডিওচিত্রের অডিওতে গুলির শব্দ শোনা গেলেও ঠিক কে গুলি করেছে তা স্পষ্ট দেখা যায়নি। তবে গুলি করা হয়েছে গাদ্দাফির মাথায় অস্ত্র ঠেকিয়ে।

'অনুজ্জ্বল' নেইমারের জন্য মেনেজেস দায়ী!

নেইমারের মাঝে বিশ্বসেরা ফুটবলারের ছবি দেখছেন অনেক ফুটবলবোদ্ধা আর নামিদামি সাবেক তারকা। সান্তোস সভাপতি লুই আলভেরো রিবেইরো তবু খুশি নন। নেইমারকে নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। তবে অসন্তুষ্ট তিনি জাতীয় দলের কোচ মানো মেনেজেসের ওপর। আলভেইরোর দাবি, নেইমারকে এখনো সেরা ভূমিকায় উপস্থাপিতই করতে পারেননি ব্রাজিল কোচ। উল্টো দলীয় ব্যর্থতা বা প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তাঁর ওপর অযাচিতভাবে চাপ বাড়ছে বলেই মনে করেন সান্তোস সভাপতি। তাঁর আহ্বান নেইমারের এই মানসিক অবস্থা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হোক, 'সে (নেইমার) যে পরিমাণ চাপ ও যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এটা অবশ্যই ভেবে দেখা উচিত।

তৌফিকের জবাব সাঙ্গাকারা

রুর বুকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচও যেন বোলারদের কাছে মরুভূমির মতোই নিষ্ফলা। শ্রীলঙ্কার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বোলাররাও সেখানে মাথা কুটে মরেছেন উইকেটের জন্য। সারা দিনে ২৫১ রান খরচায় পাকিস্তানের বোলাররা সাফল্যে মেতেছেন মাত্র চারবার। অন্যদিকে ব্যাটসম্যানদের জন্য আবুধাবি যেন মরুর বুকে এক টুকরো স্বর্গ। আগের দিন সতীর্থের বোকামিতে ট্রিপল সেঞ্চুরির পথে অনেক দূর এগিয়ে গিয়েও পারেননি তৌফিক উমর।

বিশ্বকাপ ফুটবল ২০১৪-সাও পাওলোয় শুরু শেষ সেই মারাকানায়

কাধারে ব্রাজিলীয় ফুটবলের গর্ব এবং দুঃখ মারাকানা। বিশ্বের প্রথম এক লাখেরও বেশি দর্শক ধারণক্ষম এ স্টেডিয়াম তৈরি হয়েছিল ১৯৫০ বিশ্বকাপ আয়োজনকে ঘিরে। যে মাঠের প্রথম বিশ্বকাপ ফাইনালে নিশ্চিত ফেভারিট ব্রাজিল উরুগুয়ের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। রিও ডি জেনিরোর সেই মারাকানাতেই অনুষ্ঠিত হবে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। আর শুরু হবে সাও পাওলোয়। গতকাল ফিফা সেক্রেটারি জেরোম ভালকের এ ঘোষণায় বেজায় খুশি ব্রাজিলীয় গ্রেট রোনালদো। এ শহরের বিশ্বকাপ আয়োজক কমিটিতে যে আছেন তিনিও!

মালদ্বীপের ভয় সৌদি আরব-ইরাককে

টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, তার সবচেয়ে বড় তারকা নিকোলা ইলিয়েভস্কি! এই দল এখনো এমন কিছু করেনি কিন্তু প্রতিদিনই এই কোচ নতুন নতুন তারকা আবিষ্কার করে চমকে দিচ্ছেন। আর সৌদি আরব-ইরাককে হারানোর স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর মাথায় আরব ফুটবল যেভাবে জায়গা করে নিয়েছে সেখানে মালদ্বীপের ঢোকার কোনো সুযোগই নেই! অন্তত এ কদিনে ২৫ তারিখের প্রথম প্রতিপক্ষ নিয়ে সরব হননি বাংলাদেশ দলের কোচ। বোঝাই যাচ্ছে, মালদ্বীপে তাঁর মোটেও ভয় নেই। এই দল ঢাকায় প্র্যাকটিসে নেমেও ভীতিজাগানিয়া কিছু দেখাতে পারেনি।

মুখোমুখি প্রতিদিন-টুর্নামেন্টসেরা হওয়াই লক্ষ্য আমাদের

তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলতে এসেছিলেন কদমতলা সংসদের হয়ে। সেখান থেকে সুযোগ পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে, কাল সেই দলের অধিনায়কের দায়িত্বটাও পেলেন আবদুল মালেক। এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানতে কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছে তাঁরইকালের কণ্ঠ স্পোর্টস : ২৫ তারিখ থেকেই টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হলো?আবদুল মালেক : আমরা প্রায় দুই মাস ধরে প্র্যাকটিস করছি। আগের চেয়ে সবাই এখন আরো বেশি পরিণত। প্র্যাকটিসে আমরা ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা জাতিকে ভালো একটা কিছু উপহার দেব।

জয়ের ধারায় উদিনেস, পিএসভি

শুধু ক্রিকেটই কি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ফুটবল নয়? অ্যাতলেতিকো মাদ্রিদের সমর্থকদের যে ফুটবলেও শেষ মুহূর্তে আশাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে বুধবার রাতে। ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র, পয়েন্ট ভাগাভাগিই বুঝি হতে যাচ্ছে উদিনেসের মাঠে। কিন্তু শেষ দুই মিনিটে মেহেদি বেন আতিয়া ও আন্তোনিও ফ্লোরো'র দুই গোলে ইউরোপা লিগে নিজেদের মাঠে পুরো পয়েন্টই পেয়েছে উদিনেস। সাইপ্রাসের লারনাকা ক্লাবের জালে রীতিমতো গোলোৎসব করেই ৫ গোল দিয়েছে শালকে, রুবিন কাজানের বিপক্ষে ১-০-তে জিতেছে টটেনহাম, লাতসিও ১-১ গোলে ড্র করেছে জুরিখের সঙ্গে।

ফুরিয়ে গেছেন মানতে চান না জনসন

হাত ভেঙেছিলেন গ্রায়েম স্মিথের। জ্যাক ক্যালিসের শরীর থেকে ঝরিয়েছেন রক্ত। সেই সঙ্গে ৩ টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে সামলাতে সত্যিই হিমশিম খেয়েছিল প্রোটিয়ারা। দুই বছর পর আবারও এসেছেন আফ্রিকায়। তবে এবারের ছবিটা একটু আলাদা। অনেকেই বলতে শুরু করেছেন বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাঁর বলের ধার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে মাত্র ৬ উইকেট পাওয়ার পর সমালোচনার পালে লেগেছে নতুন হাওয়া। আগামী মাসে ৩০-এ পা রাখা এই পেসার মানছেন না যে তিনি ঠিক ফিট না, 'বয়স ৩০ হয়ে যাচ্ছে বলে ব্রিসবেনের ক্যাম্পে অনেক কথাই হয়েছে।

লক্ষ্যের পথে আরেক ধাপ এগোল ভারত

থাটা মহেন্দ্র সিং ধোনি আগেও বলেছেন। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার পর আবার সেটাই মনে করিয়ে দিলেন, 'বদলা শব্দটা ক্রিকেটের জন্য একটু কঠোর হয়ে যায়। ভদ্রলোকের খেলার স্পিরিটের সঙ্গে যায় না। দয়া করে আমরা ইংল্যান্ডে সিরিজ হারের বদলা নিচ্ছি_এটা ভাববেন না।'অধিনায়ক যতই বলুন, সমর্থকদের কাছে কিন্তু এটা বদলাই। ইংল্যান্ডের মাটিতে প্রিয় দলের ভরাডুবি এখনো কাঁটা হয়ে বিঁধে আছে তাদের বুকে।

ক্রিকেট মাঠে রক্তপাত by রাহেনুর ইসলাম

ফিদেল এডওয়ার্ডসের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন শাহরিয়ার নাফীস। গতকাল চট্টগ্রামে রক্ত মুছতে মুছতে মাঠ ছাড়তে হয় তাঁকে। আঘাতটা অতটা গুরুতর নয় বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ টেস্টে আবার ব্যাট হাতে নামতে পারবেন বাংলাদেশের এ ব্যাটসম্যান। ক্রিকেট মাঠে রক্তপাতের ঘটনা আছে ভূরি ভূরি। ১৯৩২-৩৩ মৌসুমের কুখ্যাত বডিলাইন সিরিজকে হিসাবের বাইরে রাখলেও এমন ঘটনা বলে শেষ করা যাবে না যেখানে বোলার হ্যারল্ড লারউডের মতো 'অপকৌশলের' আশ্রয় না নিয়েও বোলার ত্রাস ছড়িয়েছেন ব্যাটসম্যানদের মনে। মাঠ থেকে রক্তাক্ত ক্রিকেটারকে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটেছে হাসপাতালে। ফিরে এসে সেই ক্রিকেটারই লড়েছেন বীরের মতো।

একটি অন্য রকম প্রথম দিন

উইকেটে ২৫৫ রান। প্রথম দিন শেষের স্কোর হিসেবে খুব আহামরি কিছু না। এর চেয়ে ঢের বেশি রান করে অনেক দল। এর চেয়ে কম উইকেট হারানোর নজিরও অজস্র। কিন্তু দলটি যখন বাংলাদেশ, টেস্টের প্রথম দিনের এই পারফরম্যান্স বিস্ময়কর ব্যতিক্রম। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন 'জয়' করা যে পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।ক্রিকেট পরিসংখ্যানের খেলা। আর পরিসংখ্যানের খাতাতে বাংলাদেশ নামক দেশটির পাতাগুলো বড্ড জীর্ণ, মলিন। একেবারে ঘুণপোকায় খাওয়া। আরো অনেক কিছুর মতো টেস্টের প্রথম দিনের ব্যাটিং দীনতার ছবিটাও তাই। আগের ৬৯ টেস্টের মধ্যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে ৪৪ বার।

নাফীসের রক্তে নার্ভাস হয়ে পড়েছিলেন তামিম

বাউন্সারে সামলাতে ব্যর্থ ব্যাটসম্যান। হেলমেট ভেদ করে মুখমণ্ডলে সজোরে আঘাত হানল লাল বল। উইকেটে রক্ত! ফাস্ট বোলারদের জন্য এটি পরম কাঙ্ক্ষিত এক দৃশ্য। এতে যে ভয়ের শীতল স্রোত বইয়ে দেওয়া যায় প্রতিপক্ষের ওপর দিয়ে!কাল শাহরিয়ার নাফীসকে রক্তাক্ত করে ক্যারিবিয়ান ফাস্ট বোলিংয়ের পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন ফিদেল এডওয়ার্ডসও। তাতে যে নন-স্ট্রাইকিং প্রান্তে খানিকটা নার্ভাস হয়ে পড়েছিলেন, সেটি স্বীকার করলেন তামিম ইকবাল, 'এই প্রথম উইকেটে রক্ত দেখলাম। ও যখন হেলমেট খুলছে, তখন আমি মনে করেছিলাম যে ঘাম পড়ছে। কিন্তু সামনে গিয়ে দেখি রক্ত। আমি যদি বলি ভয় পাইনি, তাহলে মিথ্যা বলা হবে।

মাঠে সেরা পারফরমার, বাইরে নেতা মুশফিক by নোমান মোহাম্মদ,

টেস্ট অধিনায়কত্বের অভিষেকটা মনে আছে? প্রশ্ন শেষ করার আগেই হাবিবুল বাশারের সহাস্য জবাব, 'নেই আবার? রসগোল্লা পেয়েছিলাম। দুই ইনিংসেই শূন্য!' ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের ঘটনা সেটি। প্রথম ইনিংসে অ্যান্ডি বি্লগনাটের বলে কট বিহাইন্ড, দ্বিতীয় ইনিংসে ডগলাস হোন্ডোর বলে এলবিডাবি্লউ। কোনোটিতেই রানের খাতা খেলা হয়নি, ক্রিজে সাকুল্যে টিকেছেন পাঁচ বল। বিস্মরণযোগ্য রাজ্যাভিষেক, প্রায় ভুলে যাওয়ার মতোই।

নতুন লিবিয়া গঠনে বিশ্ব নেতাদের আহবান

তুন লিবিয়া গঠনে আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। মুয়াম্মার গাদ্দাফির নিহত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে নতুন দিনের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেছেন তাঁরা। এ সফলতায় লিবিয়ার শাসনভারের দায়িত্বে থাকা ট্রানজিশনাল কাউন্সিলকে অভিনন্দন জানিয়ে দেশটির ভেঙে পড়া অর্থনীতিতে পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। লিবিয়াজুড়ে চলমান বিশৃঙ্খল বিজয়োৎসবে শৃঙ্খলা ফেরানোর ওপরও জোর দিয়েছেন তাঁরা।
এদিকে গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শাসনামলের চূড়ান্ত পতন ঘটায় বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তবে এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন করে রাজনৈতিক সহিংসতারও আশঙ্কা করছেন অনেকে।

গাদ্দাফির রক্তে শান্তি আসবে লিবিয়ায়? by ফৌজিয়া সুলতানা

রব বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করেছেন মুয়াম্মার গাদ্দাফি। টানা ৪২ বছর শক্ত হাতে লিবিয়াকে পরিচালনা করেছেন তিনি। ফলে সেই অর্থে তেমন কোনো বিরোধী দল বা নেতা তৈরি হয়নি। এ অবস্থায় তাঁর অনুপস্থিতিতে অনুমিতভাবেই লিবিয়ার শাসন ক্ষমতায় বড় ধরনের শূন্যতা তৈরি হবে। প্রায় আট মাস ধরে চলা বিশৃঙ্খল পরিস্থিতি ও রক্তক্ষয়ী যুদ্ধের পর লিবিয়ার পরিস্থিতি এখন কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিশ্লেষকদের মধ্যে।

ঘনিষ্ঠ বন্ধু হারিয়ে শোকার্ত তাঁরা

মৃত্যুর আগে লিবিয়ার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির খুব বেশি বন্ধুবান্ধব ছিল না। তবে যে গুটি কয়েক ঘনিষ্ঠজন ছিলেন তাঁদের কেউ কেউ একেবারে শেষ দিন পর্যন্ত, এমনকি মৃত্যুর পরও প্রকাশ্যে গাদ্দাফিকে সমর্থন দিয়েছেন।
এ মাসের শুরুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ তোলেন। তিনি গাদ্দাফির অনুগতদের প্রশংসা করেন এবং 'বহিঃশত্রুর হামলা ও আগ্রাসন' প্রতিরোধে তাঁদের প্রতি আহ্বান জানান। এমনকি, 'ঈশ্বর, আমাদের ভাই মুয়াম্মার গাদ্দাফির জীবন রক্ষা করুন' বলেও প্রার্থনা জানান তিনি।

গাদ্দাফির রক্তে শান্তি আসবে লিবিয়ায়? by ফৌজিয়া সুলতানা

রব বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করেছেন মুয়াম্মার গাদ্দাফি। টানা ৪২ বছর শক্ত হাতে লিবিয়াকে পরিচালনা করেছেন তিনি। ফলে সেই অর্থে তেমন কোনো বিরোধী দল বা নেতা তৈরি হয়নি। এ অবস্থায় তাঁর অনুপস্থিতিতে অনুমিতভাবেই লিবিয়ার শাসন ক্ষমতায় বড় ধরনের শূন্যতা তৈরি হবে। প্রায় আট মাস ধরে চলা বিশৃঙ্খল পরিস্থিতি ও রক্তক্ষয়ী যুদ্ধের পর লিবিয়ার পরিস্থিতি এখন কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিশ্লেষকদের মধ্যে।

'অনেক প্রশ্নের উত্তর অজানাই রইল' by হাসান ইমাম বাবু

৯৮৪ সালে লন্ডনের সেন্ট জেমস স্কয়ারে লিবীয় দূতাবাসের বাইরে প্রতিবাদ বিক্ষোভ চলছিল। লিবিয়ার ভিন্নমতাবলম্বীদের ডাকা সেই বিক্ষোভ চলাকালে সেখানে দায়িত্ব পালন করছিলেন মেট্রোপলিটান পুলিশ সার্ভিসের বেশ কয়েকজন সদস্য। তাঁদের মধ্যে ছিলেন ইউভোন জয়েস ফ্লেচার। একপর্যায়ে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন এ নারী পুলিশ সদস্য। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনার সাক্ষী ও ফ্লেচারের সহকর্মী জন মারে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুতে উদ্যাপনের কিছু খুঁজে পাচ্ছেন না। তাঁর মতে, 'যা ঘটেছে তা আমার কল্পনারও বাইরে। গাদ্দাফির মৃত্যু খুবই খারাপ পরিণতি।

ছবি তোলার পর ফোকাস!

টোগ্রাফি অর্থাৎ ছবি তোলার ক্ষেত্রে ফোকাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবির কোন অংশটিকে প্রাধান্য দিয়ে আলো-ছায়া ও অন্যান্য অনুষঙ্গ নির্ধারণ করে ছবিটি তোলা হবে, এর ওপর নির্ভর করে ছবির মান। কিন্তু ফোকাস নির্ধারণ করতে পারার জন্য দরকার পড়ে দক্ষতার। অনেক সময় দক্ষতা থাকার পরও ছবি ঠিক মনমতো
হয় না। আর বাজে ফোকাসে ছবি তুলে ফেলার পর তো আর কিছু করার থাকে না। তবে এ সমস্যা দূর করতে খুব শিগগির বাজারে আসছে এখনকার সর্বশেষ প্রযুক্তির ক্যামেরা 'লাইট্রো'। এ ক্যামেরা একই সময়ে একটি ছবির সম্ভাব্য সব ফোকাস নির্ণয় করে অনেকগুলো ছবি তুলবে।

সবিশেষ-নারীরা বেশি কাজ করে

নারীরা দুর্বল, খুব বেশি কাজ করতে পারে না। বেশি কাজ করার মতো শারীরিক-মানসিক সক্ষমতা নারীদের নেই_এমন কথা অহরহই শোনা যায়। তবে সাম্প্রতিক এক গবেষণার ফল অনুযায়ী, পুরুষদের চেয়ে নারীরা কাজ বেশিই করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ-সংক্রান্ত গবেষণাটি চালিয়েছে। গবেষণার ফলে বলা হয়, দিনের প্রায় দুই-তৃতীয়াংশ সময় নারীরা কাজ করে। কর্মক্ষেত্র, পরিবার_সবখানেই তাঁদেরকাজ করতে হয়। পরিবার সামলানোর পর তাঁদের অফিসে যেতে হয়। আবার অফিসে কাজ করে ফিরে ক্লান্ত শরীরেও তাঁদের ঘরের কাজ করতে হয়। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে তো তাঁদের দায়িত্ব পালন করতেই হয়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-রাজশাহীতে ৯ জন গ্রেপ্তার, ওবাইদুল্লাহকে আটকের দাবি by আনু মোস্তফা,

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির রোডমার্চ উপলক্ষে চারদলীয় জোটের পথসভায় আরেকটি ১৫ আগস্ট আসন্ন উল্লেখ করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় ৯ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবাইদুল্লাহ ও তাঁর সহযোগীদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এদিকে গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঘটনার সঙ্গে জড়িত জামায়াত নেতাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

খালেদাকে সুরঞ্জিতের প্রশ্ন-তাহলে কি জিয়া মুক্তিযোদ্ধা নন?

জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদী যুদ্ধাপরাধী নন_বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। জাতি বিরোধীদলীয় নেতার কাছ থেকে এমন বক্তব্য আশা করে না। খালেদা জিয়াকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে হলে আপনাকে আদালতে গিয়েই দিতে হবে।

স্বস্তি ফিরছে বাজারে by রাজীব আহমেদ

বজির দাম আরো কমেছে। কমেছে চাল, ভোজ্য তেল, চিনি ও ডালের দাম। ব্রয়লার মুরগি ও মাছের দামও আগের চেয়ে কিছুটা কম। ফলে প্রায় তিন মাসের অস্থিরতার পর বাজার এখন নিম্নমুখী।ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে বিভিন্ন আমদানি পণ্যের দাম কমছে। পাশাপাশি শীত এসে যাওয়ায় কমছে সবজির দাম। বাজারে আগামী কয়েক মাস এমন স্বস্তির ভাব থাকবে বলে আশা করছেন তাঁরা।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বে খাদ্য উৎপাদন বাড়বে।

চিনতে না পারার জের-বরিশালে আদালত চত্বরে ভাইবোনকে পেটাল পুলিশ

রিশালে আদালত চত্বরে ঢুকে এক নৈশপ্রহরী ও তাঁর বোনকে প্রকাশ্যে পিটিয়েছে পুলিশ। ঘটনা এখানেই শেষ হয়নি। পুলিশ ওই দুজনসহ চারজনকে আটক করে নিয়ে গেছে থানায়। তাঁদের অপরাধ, ছদ্মবেশী পুলিশকে চিনতে না পেরে ভবনের ভেতরে ঢুকতে বাধা দেওয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারীনীতি বাতিলসহ সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ১২টি ইসলামী দলের উদ্যোগে গতকাল জুমার নামাজ শেষে মিছিল হয়। শহরের হেমায়েত উদ্দীন রোডে জামে কসাই মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি চকবাজার হয়ে ফজলুল হক এভিনিউর দিকে যাওয়ার সময় পুলিশ পেছন থেকে ধাওয়া করে।

রূপগঞ্জে বেস্টওয়ে সিটির বিরুদ্ধে জনতার বিক্ষোভ, অবরোধ-সাইট অফিস ভাঙচুর, সংঘর্ষে আহত ২৫

ভুঁইফোঁড় হাউজিং কম্পানি পূর্বাচল বেস্টওয়ে সিটির ভূমি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে ক্ষতিগ্রস্ত কৃষক-জনতা। এ সময় কম্পানিটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। উত্তেজিত জনতা একপর্যায়ে বেস্টওয়ে সিটির সাইট অফিসে হামলা ও ভাঙচুর চালায়। গতকাল শুক্রবার কেন্দুয়া মায়ারবাড়ী নামক স্থানে এ হামলা-সংঘর্ষের ঘটনায় কাঞ্চন পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন পূর্বাচল বেস্টওয়ে হাউজিং কম্পানি অবৈধভাবে বালু ভরাট, জোরপূর্বক জমি দখলসহ নানাভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-ছুটির দিনে জোর গণসংযোগ by অমিতোষ পাল ও দিলীপ কুমার মণ্ডল,

৯৮১ সালের কথা। বর্তমান মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বাবা আলী আহমেদ চুনকা তখন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি। অন্য মেয়র পদপ্রার্থী এ কে এম শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা তখন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। নভেম্বর মাসে নারায়ণগঞ্জের বালুর মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য দেশে ফেরা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উপস্থিতিতেই শুরু হয় দুই নেতার মধ্যে বচসা। পাঞ্জাবি ছিঁড়ে যায় শামসুজ্জোহার।

উদীচী সম্মেলন-'মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র না'

বহমান বাংলার বৈচিত্র্যময় সুর-সংগীত আর নানা সাংস্কৃতিক আয়োজন নিয়ে শুরু হলো উদীচীর দ্বিবার্ষিক সাংস্কৃতিক আয়োজন জাতীয় সাংস্কৃতিক সম্মিলন। উদীচীর চতুর্থবারের আয়োজন এবার ভিন্ন মাত্রা পেয়েছে রাজবাড়ীর পাংশায় সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তির হাতে লাঞ্ছিত ও নির্যাতিত বাউলদের উপস্থিতিতে। গতকাল শুক্রবার বিকেলে এ বাউলরাই বেলুন উড়িয়ে, ঢাক-ঢোল বাজিয়ে উদ্বোধন করলেন তিন দিনের সাংস্কৃতিক সম্মেলন।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম জানিয়েছেন, সম্মেলনে সারা দেশের উদীচীর ৫৭টি শাখা সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করবে। সম্মেলনের এবারের স্লোগান 'মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না'।

বিমানবন্দরে কোটি টাকার চোরাই পণ্য আটক-এক প্রতারক ও দুই সন্ত্রাসী গ্রেপ্তার

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, স্টিল ক্যামেরা ও ভিওআইপি সরঞ্জামসহ প্রায় কোটি টাকা মূল্যের চোরাচালানির পণ্য জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পৃথক ঘটনায় রাজধানীর কদমতলী ও কাফরুল থানা এলাকা থেকে দুটি মোবাইল ফোনসেট ও গুলিভর্তি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-আইভীর অভিযোগের সত্যতা পাননি রিটার্নিং অফিসার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর দেওয়া অভিযোগের সত্যতা খুঁজে পাননি রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে জানান, মেয়র পদপ্রার্থী আইভী গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে এম শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ নাসিম ওসমান এবং বিএনপির প্রার্থী তৈমূর আলমসহ কয়েকজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে লিখিত অভিযোগ করেছিলেন, বিভিন্ন মাধ্যমে তদন্ত করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

রাজধানীতে গৃহবধূকে হত্যার অভিযোগ পৃথক ঘটনায় আরো চারজনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে শ্বাস রোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম শাহানাজ বেগম (২২)। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর শাশুড়িকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, যৌতুকের টাকার জন্য গত বৃহস্পতিবার গভীর রাতে শাহানাজ বেগমকে হত্যা করা হয় বলে তাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী রুবেল পলাতক রয়েছেন। রুবেল বেসরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার গাড়িচালক।এদিকে পৃথক ঘটনায় গতকাল শুক্রবার বাংলানগর, দারুস সালাম ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় তিনজন এবং সবুজবাগে এক গৃহবধূর রহস্যজক মৃত্যু হয়েছে।

খালেদা জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন : হানিফ

ওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাকচাতুর্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।গতকাল শুক্রবার এক বিবৃতিতে হানিফ এ কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতা সমপ্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্মবিশ্বাসকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি তাঁর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। এমনকি শেখ হাসিনার নামাজপড়া নিয়ে স্থূল রসিকতা করতেও তিনি দ্বিধা করেননি।

হুইপ সাগুফতা ইয়াসমীন-নারীনীতিতে রয়েছে নারীর সত্যিকারের অধিকারের কথা

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি বলেছেন, নারীনীতিতে আছে নারীর সত্যিকারের অধিকারের কথা। নারীনীতি বাস্তবায়িত হলে সম্পদের ভাগিদার হবে নারীরাই। নারীদেরই নারীনীতির শতভাগ বাস্তবায়ন চাইতে হবে। কারণ নারীর সব দুঃখের মূল হচ্ছে দারিদ্র্য। তাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীকে থাকতে হবে। নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে স্বামী গায়ে হাত তুলতে পারবে না।গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত 'এমএলএম এজ উইমেনস ইন্টারপ্রেনারশিপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন।

উখিয়ায় এয়ারটেলের নির্মাণাধীন টাওয়ার ভেঙে স্কুলছাত্রের মৃত্যু-এলাকার শোকের ছায়া

ক্সবাজারের উখিয়ার কোটবাজারে মোবাইল ফোন কম্পানি এয়ারটেলের টাওয়ারের পাইলিংয়ের খুঁটি ভেঙে পড়ে মো. খালেদ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় কোটবাজারের রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগে জানা গেছে, ঘটনার পরপরই মোবাইল কম্পানির লোকজন দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খালেদ স্থানীয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

ভুয়া পরীক্ষার্থী-ঢাবি-জাবি পার, জবিতে ধরা

গন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই কর্ম করে পার পেয়ে গেলেও এবার শেষ রক্ষা হয়নি তার। দেশের নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ে এমন জালিয়াতি ধরা না পড়ায় জবি প্রশাসন বিস্ময় প্রকাশ করেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবির ২০১১-১২ শিক্ষাবর্ষের কলা অনুষদের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল। এ বছর ৭১০টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৩৭০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শ্রমিক নেতা মোদাচ্ছের হত্যা-শ্রম প্রতিমন্ত্রীকে দায়ী করে বিএনপির সংবাদ সম্মেলন

খুলনার দৌলতপুরের মহেশ্বপাশা সরকারি খাদ্যগুদামের (সিএসডি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোদাচ্ছের হোসেন হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে দায়ী করেছে মহানগর বিএনপি। বিএনপি নেতারা খুলনায় মন্ত্রীর সব কর্মসূচি বয়কট ও চার দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ ঘোষণা দেন। এদিকে দুই দফা জানাজা শেষে সাড়াডাঙ্গা মাঠ সংলগ্ন গোরস্থানে মোচ্ছাদের হোসেনের লাশ দাফন করা হয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে দুজন শ্রমিক নেতা খুন হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খাগড়াছড়িতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

খাগড়াছড়িতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় জলপাই রঙের ইউনিফর্ম ও বিপুল পরিমাণ অস্ত্রসহ অন্য সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর পৌনে ৪টায় খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি এস এম নূরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, জুর্গাছড়ি পাহাড়ে ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অবস্থান করছে। খবর পাওয়ার পরপরই র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করে।

সন্ত্রাসীর পক্ষে 'ভাই'য়ের সুপারিশ!-গৌরনদী থানায় আলামিনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে by রফিকুল ইসলাম,

প্রিয়জনীয় (প্রয়োজনীয়) ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা গেল_আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগ।' গৌরনদীর থানার তালিকাভুক্ত এক সন্ত্রাসীর পক্ষে এভাবেই লিখিত সুপারিশ করেন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে 'ভাই' বলে পরিচিত আবুল হাসানাত। সাকুরা বাস কাউন্টারের জন্য পরিবহনের প্রধান বরাবরে পাঠানো আলামিন হাওলাদারের আবেদনে তিনি এ সুপারিশ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, কসবা গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার। সে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

কুমিল্লায় চিকিৎসার অভাবে চিকিৎসকের মৃত্যু, ভাঙচুর

কুমিল্লার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার অভাবে এক সরকারি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ওই ক্লিনিকে ভাঙচুর করে। পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লিনিক কর্তৃপক্ষ গতকাল শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তাদের কোনো অবহেলা ছিল না বলে দাবি করেছে।জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েকর্মরত ও কুমিল্লা শহরের কাপ্তান বাজারের বাসিন্দা ডা. ফরিদ উদ্দিন মোহন (৫২) অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাঁকে কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রাজশাহীতে পুলিশকে আঘাত করে পালিয়েছে আসামি

রাজশাহী নগরীর শাহ মখদুম থানা পুলিশকে আঘাত করে হাতে হাতকড়াসহ পালিয়ে গেছে মোটরসাইকেল চুরি মামলার আসামি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে। এ ঘটনায় পলাতক চোর কামাল শেখের নামে সরকারিকাজে বাধা দেওয়ার অভিযোগে আরো একটি মামলা করা হয়েছে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ। পুলিশ জানায়, রাজশাহীর পবা ব্র্যাক ট্রেনিং সেন্টারের কর্মকর্তা নায়েব আলীর একটি সিজি-৮০ মোটরসাইকেল গত ১৯ অক্টোবর নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের সামনে থেকে হারিয়ে যায়।

পৃথিবীর তাপমাত্রা বাড়ার প্রমাণ মিলেছে

পৃথিবীর তাপমাত্রা সত্যিকার অর্থেই বাড়ছে। বৃহৎ পরিসরে পরিচালিত এক নিরপেক্ষ গবেষণায় এ তথ্য জানা গেছে। জলবায়ু পরিবর্তন নিয়ে মাতামাতি হচ্ছে বলে যাঁরা এত দিন সমালোচনা করতেন, তাঁদের অর্থায়নে মার্কিন একদল বিজ্ঞানী গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে যে বিতর্ক সেই 'ক্লাইমেটগেট'-এর অবসান হতে যাচ্ছে।বার্কলে আর্থ প্রজেক্ট নামের নতুন গবেষণায় নতুন পদ্ধতি ও কিছু নতুন উপাত্ত ব্যবহার করা হয়েছে। তাতেও যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আগের দেওয়া তথ্যের মতো একই ধরনের উষ্ণতা প্রবণতা লক্ষ্য করা গেছে।

তদবিরে আর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হওয়া যাবে না-পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানতে হবে by অভিজিৎ ভট্টাচার্য্য

দবিরের মাধ্যমে আর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হবে না। এখন থেকে 'ফিটলিস্ট' তৈরি করে জ্যেষ্ঠতার ভিত্তিতে এসব পদে পদায়ন করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভার মাধ্যমে ফিটলিস্ট তৈরির নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি এখন প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। এর ফলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়নের জন্য দেশে প্রথমবারের মতো একটি নীতিমালা জারি হতে যাচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বর্তমানে ২৯৩টি সরকারি কলেজ রয়েছে। এসব কলেজে নিয়মনীতি অনুসরণ না করে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ ও বদলি করা হয়ে থাকে।

চীন ও জাপানের আগ্রহে ঘুরপাক খাচ্ছে পাঁচ প্রকল্প by পার্থ সারথি দাস

বিশ্বব্যাংকের কারণে পদ্মা সেতু প্রকল্পে শিগগিরই অর্থায়ন হচ্ছে না। তবে এর বাইরে আরো সেতু নির্মাণ ও সংস্কারের আটটি প্রকল্প নিয়ে সরকার অর্থ জোগাড়ে তৎপর হয়ে উঠেছে। এর মধ্যে পাঁচটিই নতুন সেতু নির্মাণের প্রকল্প। পর্যটন নগরী কুয়াকাটায় যাতায়াত সুবিধা বাড়াতে পটুয়াখালীতে পায়রা নদের ওপর লেবুখালী সেতু নির্মাণে কুয়েত তহবিল থেকে ৩৬০ কোটি টাকার ঋণ পাওয়ার ব্যাপারে সম্মতি মিলেছে। দ্বিতীয় মেঘনা সেতু ও আড়িয়ালখাঁ নদের ওপর কাজীরটেক সেতু নির্মাণে চীন সরকার ঋণ দিতে আগ্রহী।

শনিবারের সুসংবাদ-'রক্ষাগোলা'য় স্বনির্ভর ২২ সাঁওতাল গ্রাম by বিপ্লব রহমান,

য়েক বছর আগেও নিত্য অভাব লেগে থাকত গ্রামের ঘরে ঘরে। অভাবের তাড়নায় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিত ভূমিহীন সাঁওয়াল ক্ষেতমজুররা। কিন্তু এখন রক্ষাগোলা তৈরি করে ভালো আছে সবাই। পরিবার-পরিজন নিয়ে দুই বেলা পেট ভরে খেতে পারছে। ছেলেমেয়েরাও লেখাপড়া করতে পারছে। সবাই এখন ঋণের ছোবল থেকে মুক্ত। এভাবেই নিজেদেরসাফল্যগাথার বর্ণনা দেন রাজশাহীর দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া গ্রামের প্রধান (মোড়ল) দেবেন বাস্কে (৪৬)।

শীতেই চূড়ান্ত 'ধাক্কার' কথা ভাবছে বিএনপি-ঢাকা ঘেরাও, অসহযোগ আসতে পারে by মোশাররফ বাবলু

সিলেট ও উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চ সফল হয়েছে বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতন ঘটনাতে দলটি আরো কঠোর কর্মসূচির কথা ভাবছে বলে জানা গেছে।বিএনপির নেতারা আসন্ন শীত মৌসুমেই সরকারকে চূড়ান্তভাবে 'ধাক্কা' দেওয়ার কৌশল নিয়ে ভাবছেন।বিষয়টি মাথায় রেখে রোডমার্চ কর্মসূচির পাশাপাশি বৃহত্তর জেলা শহরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষে ঢাকা ঘেরাও কিংবা ঢাকা অবরোধের কর্মসূচি আসতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ টেস্ট খেলল টেস্ট দলের মতোই-বাংলাদেশ : ৯১ ওভারে ২৫৫/৪ by মোস্তফা মামুন,

টেস্ট খেলল বাংলাদেশ! -তথ্য হিসাবে বিভ্রান্তিকর, চট্টগ্রামে তো টেস্ট খেলাই হচ্ছে, তাহলে আবার চর্বিত-চর্বণ কেন? এ জন্য যে বাংলাদেশ সাধারণত টেস্টটা টেস্টের মতো খেলে না। টেস্ট হয়ে যায় ওয়ানডে। ওয়ানডেকে বানিয়ে দেয় টোয়েন্টি টোয়েন্টি। তার তুলনায় কালকের চট্টগ্রাম এমন জ্বলজ্বলে ব্যতিক্রম যে কিছু ফাঁকফোকর থাকা সত্ত্বেও দিনশেষে লিখতে গিয়ে মনে হচ্ছে, এ যেন 'একদিন স্বপ্নের দিন'।টেস্ট ক্রিকেট পবিত্রতার প্রতীক, শুদ্ধতা তার অলংকার, ধৈর্য তার চারিত্রিক দাবি। সেই দাবিগুলো একসময় ধর্মাচরণের মতো করে পালন করতেন ব্র্যাডম্যান-গাভাস্কাররা।

মুতাসিমকেও আটকের পর হত্যা করা হয়

গাদ্দাফির ছেলে মুতাসিমকেও আটকের পর হত্যা করা হয়েছে। লড়াইয়ের সময় আহত হয়ে তাঁর মৃত্যু হয়নি। গাদ্দাফি ও মুতাসিমের মৃতদেহ পরীক্ষাকারী চিকিৎসক ইব্রাহিম টিকা এ কথা জানিয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবারের ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিও এমনই সাক্ষ্য দিচ্ছে। গতকাল শুক্রবার প্রকাশ করা বিভিন্ন ছবির একটিতে দেখা গেছে, আটক অবস্থায় মুতাসিম এক হাতে সিগারেট ও অন্য হাতে পানির বোতল নিয়ে বসে আছেন। তিনি আহত বোঝা গেলেও এ সময় বসার ভঙ্গি বা মুখের অভিব্যক্তি থেকে তাঁকে সংকটাপন্ন অবস্থায় থাকার মতো মনে হয় না।

নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা

ঝাপসা ছবি, তবে বুঝতে অসুবিধা হয় না, রক্তাক্ত বিধ্বস্ত মুয়াম্মার গাদ্দাফিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে ক্রুদ্ধ সেনারা। গাদ্দাফির হত্যাকাণ্ডের পর খুব দ্রুতই মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিওচিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রের প্রথম দিকে দেখা যায়, গাদ্দাফি জীবিত। তাঁকে ট্রাকে ওঠানো হয়েছে। তিনি নড়াচড়া করছেন। খানিক পরেই তাঁকে ট্রাক থেকে নামায় সেনারা। এ সময় গাদ্দাফি হাত নেড়ে এক বিদ্রোহীকে কিছু একটা বলছিলেন। সম্ভবত তিনি বলছিলেন, 'আমি তোমার কী ক্ষতি করেছি?' এর কিছুক্ষণ পরই দেখা যায়, তাঁর দেহ নিথর, সেনারা লাশ টেনে নিয়ে যাচ্ছে।

গাদ্দাফির দাফন নিয়ে বিভক্ত লিবিয়া-মাংসের ফ্রিজে মরদেহ

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ধরার পর যতটা সহজে তাঁকে মারার সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) যোদ্ধারা, তাঁর শেষযাত্রা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ততটাই কঠিন মনে হচ্ছে এনটিসির কাছে। সাবেক এই প্রতাপশালী শাসকের মরদেহ কোথায়, কিভাবে সমাহিত করা হবে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। এ কারণে গাদ্দাফির দাফন বিলম্বিত হচ্ছে। মরদেহ রাখা হয়েছে পুরনো একটি মাংসের দোকানের ফ্রিজে। আবার গাদ্দাফির মরদেহ গোপনে দাফন করা হতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে।

সাক্ষাৎকার- ট্রানজিটে ভারতের যে লাভ তার অর্ধেক আমাদের চাইঃ মোহাম্মদ রহমতউল্লাহ

রিবহন বিশেষজ্ঞ মোহাম্মদ রহমতউল্লাহর জন্ম ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে। ১৯৬২ সালে বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে সিভিক ডিজাইনে মাস্টার ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন পরিবহন পরিকল্পনার ওপর। এরপর পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে ১৯৭৮ সালে যোগ দেন ইউএন-এসকাপের পরিবহন ও অবকাঠামো বিভাগে।

সপ্তাহজুড়ে নানা প্রণোদনা

দেশের শেয়ারবাজার আলোচিত আরও একটি সপ্তাহ পার করল। ধারাবাহিক দরপতন ঠেকাতে একদিকে নানা প্রণোদনার ঘোষণা, অন্যদিকে পুঁজি হারানো বিনিয়োগকারীদের ‘আমরণ অনশন’—এসব মিলিয়ে গত সপ্তাহটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। বড় দরপতন দিয়ে সপ্তাহটি শুরু হলেও সপ্তাহ শেষে আবারও বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগিয়ে শেষ হয় লেনদেন। দরপতন ঠেকাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নানা উদ্যোগ নেয়।

ধ্বংসস্তূপে পরিণত সির্ত শহরঃ নিরাপদ আশ্রয়ের সন্ধানে হন্যে হয়ে বেড়ান গাদ্দাফি

নিরাপদ আশ্রয়ের খোঁজে জীবনের শেষ দিনগুলোতে হন্যে হয়ে ছুটে বেড়ান লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি। ন্যাটোর বিমান হামলা বা এনটিসির যোদ্ধাদের ভয়ে তিনি আজ এ-বাড়ি তো কাল আরেক বাড়িতে রাত কাটান। কখনো রাত কাটিয়েছেন কোনো ভবনের ভূগর্ভস্থ কক্ষে, কখনো গাড়ির গ্যারেজে, কখনো আবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির ভেতরেই। তবে গাদ্দাফির জন্মস্থান সির্ত শহরে গাদ্দাফি বা তাঁর ঘনিষ্ঠদের এমন কোনো একক বাংকার বা আস্তানা খুঁজে পাওয়া যায়নি, যেখান থেকে তাঁরা কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

ভারতের উচিত বাংলাদেশকে ১৫ হাজার কোটি টাকা দেওয়াঃ মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

র্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীদের উচ্ছেদ করেছে। এসব বিদ্রোহীকে মোকাবিলায় ভারত সরকারের বছরে ৫০ হাজার কোটি রুপি খরচ হতো। তাই ভারতের যে আর্থিক সাশ্রয় হয়েছে, তা থেকে বাংলাদেশের উন্নয়নে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা দেওয়া উচিত। গতকাল শনিবার বাংলাদেশ-ভারত সম্পর্কবিষয়ক দুই দিনের সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এসব কথা বলেছেন।

তিন দেশ ঘুরে এসে সংসদীয় কমিটির সুপারিশঃ দুর্নীতি তদন্তে সরকারের অনুমতির প্রয়োজন নেই

রকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ‘পূর্বানুমতির প্রয়োজন নেই’ বলেই মনে করে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন পর্যালোচনায় গঠিত সংসদীয় কমিটি। কমিটি প্রতিবেদন দিয়ে বলেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করতে হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে যদি সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হয়, তাহলে দুর্নীতি দমন সম্ভব হবে না।

পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বউ-শাশুড়ির মতো

ম্ল-মধুর সম্পর্কের বেড়াজালে বন্দী পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। কিছুটা অবিশ্বাসেরও। বিশেষ করে যুক্তরাষ্ট্র বহুদিন থেকে অভিযোগ করে আসছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না হওয়ার। তবে এই দুটি দেশের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করেছেন পাকিস্তানের এক নারী। আর এই সংজ্ঞা তিনি দিয়েছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সামনে। সেই নারী বলেছেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই বউ-শাশুড়ির সম্পর্কের মতো টক-ঝাল-মিষ্টি।’

বিল গেটসকে ‘আইডিয়া চোর’ বলতেন স্টিভ জবস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে ‘আইডিয়া চোর’ বলেই জানতেন অ্যাপলের সহপ্রতিষ্ঠা স্টিভ জবস। এ ছাড়া তিনি গুগল উদ্ভাবিত অ্যান্ড্রয়েডের ওপর যারপরনাই ক্ষুব্ধ ছিলেন। তিনি মনে করতেন, প্রযুক্তির ইতিহাসের সবচেয়ে বড় ‘চুরি’ এই অ্যান্ড্রয়েড। এটাই ছিল তাঁর ক্ষোভের মূল কারণ। আমৃত্যু তিনি বিশ্বাস করতেন, নির্মাতাপ্রতিষ্ঠান গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে আইফোনের অপারেটিং সিস্টেম নকল করে। অ্যান্ড্রয়েডের ব্যাপারে তাঁর এই মনোভাব জীবনের শেষ দিন পর্যন্ত বহাল ছিল।

দুর্নীতি তদন্তে সরকারের পূর্বানুমতির প্রয়োজন নেই

রকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ‘পূর্বানুমতির প্রয়োজন নেই’—এমন মতামত দিয়ে দুর্নীতি দমন কমিশন আইন পর্যালোচনায় করে প্রতিবেদন তৈরি করেছে সংসদীয় কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) করতে হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে যদি সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হয়, তাহলে তো আর দুর্নীতি দমন সম্ভব হবে না।

নিজেও জয়ের আশায় তামিম by তারেক মাহমুদ

ঢাকার পর চট্টগ্রামেও দেখা যাচ্ছিল ব্যাপারটা। দল অনুশীলনে আসার বেশ আগে কোচিং স্টাফের কাউকে সঙ্গে নিয়ে মাঠে চলে আসছেন। নেটে ব্যাট করছেন এক-দেড় ঘণ্টা। কখনো অনুশীলন শেষেও টিম বয়দের নিয়ে থেকে যাচ্ছেন মাঠে। ছক্কা মারার মহড়া দিচ্ছেন। অথবা টুকটাক নক করছেন ড্রেসিংরুমের সামনের সবুজ জমিনে। নিজেকে ফিরে পাওয়ার এই লড়াই তামিম ইকবাল শুরু করেছেন অতি সম্প্রতি।