Monday, January 2, 2012

টেলিফোনে নাগরিক মন্তব্য-সাংসদের কাজে দল ও দেশের ক্ষতি হচ্ছে-গ্রন্থনায় জাহিরুল ইসলাম ও মাহফুজুর রহমান মানিক

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর ক্ষমতা ব্যবহার করে তার স্ত্রী কন্যা জামাতা ভগি্নপতিসহ পরিবারের অন্য সদস্যরাও এলাকায় দাপট দেখাচ্ছেন। গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে সমকালে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ওপর টেলিফোনে নাগরিক মন্তব্য গ্রহণ করা হয়েছে। গ্রন্থনা করেছেন জাহিরুল ইসলাম ও মাহফুজুর রহমান মানিক

বিদ্যাকে বয়ফ্রেন্ডের উপহার by অনন্যা আশরাফ

লিউডের মডার্ন সিল্ক বিদ্যা বালানকে একটি নতুন ফ্ল্যাট উপহার দিলেন তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থ রয় কাপুর। ইউটিভির পরিচালক সিদ্ধার্থ ভারতের জুহুতে অবস্থিত সমুদ্রের পাড়ে নতুন ফ্লাটটি এরইমধ্যে বিদ্যার নামে বুকিং দিয়েছেন। শোনা যাচ্ছে, এ বছর মার্চে তারা দুজন একসঙ্গে নতুন ফ্লাটটিতে উঠছেন।

কুসুম কুসুম কাব্য

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘লাল টিপ’-এর মিউজিক অ্যালবাম উপলক্ষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জমকালো এক অনুষ্ঠান। এতে একাধিক গানের সঙ্গে পারফর্ম ছবির নায়ক-নায়িকা ইমন ও কুসুম। অনুষ্ঠানে কুসুমের অনবদ্য পারফর্মেন্স মুগ্ধ করে দর্শকদের।

মাদকের আখড়া গণকটুলী-নীলদংশন থেকে মুক্তি চাই

বিজিবি সদর দফতরের কাছেই অবস্থিত গণকটুলিতে প্রায় প্রকাশ্যে মাদক বেচাকেনা ও ব্যবহার চলছে দীর্ঘদিন থেকেই। মাঝে মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ধরাও পড়ে। আবার অদৃশ্য কারণে এরা এক সময় ছাড়াও পেয়ে যায়। ফের তাদের অনেকে একই নেশার জগতে যুক্ত হয়ে পড়ে। ফলে সুইপার কলোনি হিসেবে পরিচিত গণকটুলীবাসীরা মাদকের অভিশাপ থেকে মুক্ত হতে পারে না। এ যেন এক নিদারুণ অভিশাপ!

বছরের শুরুতেই তিশমার চমক by জাবেদ ইকবাল

ময় পাল্টে গেছে, পাল্টানো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে প্রচলিত অনেক কিছুই। অডিও অ্যালবাম বলতেই যে সেটি সিডি আকারে বের হবে, এই ধারণা পাল্টে গেছে। নতুন ধ্যান-ধারণা নিয়েই জনপ্রিয় পপগায়িকা তিশমা এবার তার নতুন অ্যালবাম প্রকাশ করেছেন নিজস্ব ওয়েবসাইটে।

উচ্চশিক্ষা স্তরে পাঠ্যবই-জ্ঞানের রাজ্যে কূপমণ্ডূকতা নয়

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো বিষয়ের পাঠ্যবই বিদেশি ভাষায় থাকলে তার বাংলা ভাষ্য রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য পৃথক আইন প্রণীত হবে। শিক্ষার্থীরা যাতে পাঠ্যবইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে পারে, সে লক্ষ্যেই এমন আয়োজন। যে কোনো দেশেই মাতৃভাষায় পড়াশোনা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য সহজ। এ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসিত হবে। মানবিক, ব্যবসায় ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বই বাংলা ভাষায় রচিত হলে ইংরেজিতে কাঁচা

মা ইলিশ বনাম জেলে সন্তান by জামান সরদার

পকূলীয় অঞ্চলে এখন অভিযান চলছে। যেসব জেলে মা ইলিশ ধরছেন, তাদের বিরুদ্ধে অভিযান। বিভিন্ন এলাকা থেকে কেবল মণকে মণ ইলিশ উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত জেলেদের কারাদণ্ড দিচ্ছে, জরিমানা করছে প্রশাসন। কোথায় কী পরিমাণ ইলিশ আটক হয়েছে, কতজন জেলে দণ্ড পেয়েছেন, গত কয়েক দিনে তা সংবাদমাধ্যমের নিয়মিত শিরোনামে পরিণত হয়েছে। তবে জীবিকা বলে কথা। পেটের দায় বড় দায়। প্রশাসনের কড়াকড়ি আর জেলেদের কৌশলের যেন পাল্লা

স্মৃতি তার অমলিন by আতিকুল হক চৌধুরী

কজন আলোকিত সাংবাদিক, একজন আলোকিত মানুষের নাম ওবায়েদ উল হক। এ পৃথিবীতে এসেছিলেন ১৯১১ সালের ৩১ অক্টোবর ফেনীতে আর চলে গেলেন ২০০৭ সালের ১৩ অক্টোবর ঢাকাতে। ওবায়েদ উল হক ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ ডিগ্রি লাভ করেন। আইন পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৪৬ সালে হিমাদ্রী চৌধুরী নামে কলকাতায় নিজের লেখা একটি বাংলা ছবি পরিচালনা করেন 'দুঃখে যাদের জীবন গড়া'।

রোডমার্চ-রাজনৈতিক বিকল্প কি মিলবে? by সুভাষ সাহা

খালেদা জিয়াকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। আবার এখন রাজনীতিতে হুট করে অগণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটা প্রায় দুরূহ, বিশেষত বাংলাদেশের বেলায়। কেবল রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাসীনদের চরম ব্যর্থতার কারণেই এমনটা ঘটতে পারে। আমরা কি মিয়ানমারের দীর্ঘদিনের সামরিক ও একনায়কত্ববাদী শাসনের অবসানের মধ্য দিয়ে এক ধরনের গণতন্ত্র চর্চা দেখতে পাচ্ছি না! সুকুমার রায় 'নারদ নারদ' ছড়ায় অহেতুক বচসার এক অনন্য চিত্র

সমসময়-দুর্ভোগ শেষ হবার লক্ষণ নেই by আতাউস সামাদ

বাংলাদেশের ললাট থেকে দুর্নীতির কলঙ্কতিলক না মোছা জাতির জন্য দুর্ভাগ্যজনক। দুর্নীতির অভিযোগ তদন্তের প্রয়োজনে বিশ্বব্যাংক যে পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে সেটা এখন আর কোনো হালকা বিষয় বা ভুল বোঝাবুঝির ব্যাপার বলে মনে হয় না। কানাডার কোন কোম্পানি কাজ পাওয়ার জন্য কোথায় কোন দুর্নীতি করেছে আর বাংলাদেশ সে জন্য অহেতুক দুর্ভোগ পোহাবে, এ রকম অনুযোগ করার বা এভাবে প্রবোধ দেওয়ার পর্যায়েও নেই বিষয়টি। ঘটনাটি এখন

তাওয়াক্কুল কারমান ও তার ফেসবুক by জামান সরদার

নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন 'ম্যাজিক কল' পেয়েছিলেন ভোর ৫টায়। ভেবেছিলেন এত ভোরে ফোন! নিশ্চয়ই খারাপ খবর আছে। কিন্তু বাস্তবে জীবনের শ্রেষ্ঠ সংবাদটি শুনেছিলেন ফোনের ওপাশ থেকে। বস্তুত নোবেল কমিটি চায়, পুরস্কার বিজয়ীরাই তাদের অর্জনের খবর সবার আগে জানতে পারুক। তবে একেবারে শেষ মুহূর্তে। বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে নোবেল কমিটির পক্ষ থেকে ফোন কল করা হয়। যাকে ফোন

পথচলার তিন বছর-রোকেয়া বিশ্ববিদ্যালয় by মু. আবদুল জলিল মিয়া

রংপুর একটি ইতিহাস ও ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা প্রতিধ্বনিত হয়েছে বহুবার। কিন্তু নানা সমীকরণে তা বাস্তবায়িত হয়নি। ১৯৯৯ সালে সর্বপ্রথম তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কারমাইকেল কলেজের তিনশ' একর থেকে পঁচাত্তর একর জমি রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পের নামে বরাদ্দ দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

নতুন আয়নায় দেখার সময় এসেছে-প্রবাসে বাংলাদেশি by আমেনা মহসিন

সৌদি আরবে ৮ বাংলাদেশির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ মর্মন্তুদ ঘটনা এমন সময়ে ঘটেছে যখন পবিত্র হজ সামনে রেখে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট সৌদি আরব যেতে শুরু করেছে। সৌদি সরকার দাবি করছে, তাদের প্রচলিত আইন অনুযায়ী এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠছে যে এ বিচার কতটা ন্যায়সঙ্গত ও মানবিক। মানবাধিকার সংগঠনগুলো এ ইস্যুটি বিশেষভাবে সামনে এনেছে।

যুগসন্ধিক্ষণে মিয়ানমার-আন্তর্জাতিক by থান্ট মিন্ট-উ

চীন এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত মিয়ানমার ১৯৬২ সালে সামরিক শাসনাধীনে পরিচালিত হওয়ার পর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে। এখন যে ঐতিহাসিক সংস্কার পরিচালিত হচ্ছে সেটা এশিয়ার নবতম গণতান্ত্রিক উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখবে কি-না আগামী কয়েক সপ্তাহের ঘটনাবলিতেই তা স্পষ্ট হবে। ছয় মাস আগেও মিয়ানমারকে নিয়ে আশাবাদী হওয়া কঠিন ছিল। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই নির্বাচন মোটেই

বেআক্কেলের স্বর্গচিন্তা-রাজনীতি by নুরুল ইসলাম বিএসসি

মূল আলোচনায় আসার আগে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়ের ওপর আলোকপাত করতে চাই। জাতীয় পার্টির কিছু সদস্য খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। পত্রিকায় ছবি দেখলাম, ছবিতে চট্টগ্রামের এক নেতা, যিনি নিজের ভোট নিজেই দিতে যান না, নিজের স্ত্রীকে, নিজের দলের মতাদর্শে ভেড়াতে পারেন না, তিনিও যোগদান করেছেন। তারা একসময় বিএনপি, পরে এরশাদের দলে, এরশাদকে ছেড়ে ভিন্ন জাতীয় পার্টিতে, সম্প্রতি আবার

সরকারি প্রতিষ্ঠানের বিল-আপনি আচরি ধর্ম...

রকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানেরই বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন পড়ে। এ জন্য বিল দিতে হয়। বিল বকেয়া পড়লে বিলখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ার শঙ্কা থাকে। শাস্তিরও বিধান রয়েছে। অনেক ধরনের শাস্তি নির্ধারিত হয় আদালত দ্বারা। আবার সরকারের নানা দফতরও শাস্তি প্রদান করতে পারে। আইন-শৃঙ্খলা বাহিনীও শাস্তি দিতে পারে। সামাজিক শাস্তিও রয়েছে। ব্যক্তিগত পর্যায়েও শাস্তি প্রদান সম্ভব এবং তা আকছার হয়ে থাকে। বিদ্যুৎ বিল সময়মতো

দোয়েল ল্যাপটপ-পাখা মেলুক প্রযুক্তির আকাশে

বাংলাদেশে দোয়েল খুব প্রিয় একটি নাম। এ দেশের জাতীয় পাখি দোয়েল। প্রিয় এ পাখির নামেই এবার বাংলাদেশ শুরু করল নবযাত্রা। সে যাত্রা অবশ্য প্রকৃতির দিকে নয়, প্রযুক্তির দিকে। তথ্যপ্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশ নবযাত্রার সূচনা করল দোয়েল ল্যাপটপের মাধ্যমে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশীয় সংস্থায় উৎপাদিত এ ল্যাপটপের বিতরণ ও বাজারজাতকরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ তথ্যপ্রযুক্তিতে উন্নত ডিজিটাল

আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নরসিংদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং কোনো প্রকার দাঙ্গা-হাঙ্গামা যাতে না হয়, সে জন্য নির্বাচনে আমরা পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করব। আর আইনের বাধ্যবাধকতার কারণেই মূলত এ নির্বাচনটি করতে হচ্ছে। তা না হলে আমরা এত তাড়াতাড়ি নির্বাচনের তফসিল ঘোষণা করতাম না।’ আজ সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নরসিংদী পৌরসভার মেয়র

খালেদাকে তোফায়েলের প্রশ্ন-আপনার স্বামী কোথায় যুদ্ধ করেছিলেন, তা জানতেন?

ওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা কোথায় যুদ্ধ করেছি, সে কৈফিয়ত আপনাকে দিতে হলে এর চেয়ে দুঃখের কিছু নেই। সে সময় আপনি যে অবস্থায় ছিলেন, তাতে আমাদের অবস্থান আপনার পক্ষে জানা সম্ভব নয়। আপনার স্বামী কোথায় যুদ্ধ করেছিলেন, তাও তো আপনি জানতেন না।’ আওয়ামী লীগের সদ্যপ্রয়াত নেতা আবদুর রাজ্জাকের স্মরণে এক আলোচনা সভায় আজ

বইমেলাঃ মুরগী লেখক ও শিয়াল প্রকাশকদের গল্প by শাখাওয়াৎ নয়ন

র মাত্র উনত্রিশ দিন পরেই বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলা। প্রতি বছরের ন্যায় এবারও জানুয়ারি মাসেই বই মেলার পদধ্বনি পাওয়া যাচ্ছে। লেখক, প্রকাশক, সম্পাদক, প্রচ্ছদ শিল্পী, প্রুফ রিডার, টাইপিস্ট, বাঁধাই কারিগর এবং মেলার অভিভাবক বাংলা একাডেমীসহ সবাই যারপরনাই ব্যস্ত।

টাইমস অব ইন্ডিয়া’র রিপোর্ট: ভারতের সঙ্গে জুয়া খেলেছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার সরকার বিরাট জুয়া খেলেছিল। কিন্তু ভারত তাতে সাড়া দিতে ব্যর্থ হয়। এখন দু’দেশের সম্পর্কে দূষিত রক্ত ঢুকে পড়েছে, তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত  পৃষ্ঠা ১৭ কলাম ৫
হয়ে পড়েছে। গত ৩০শে ডিসেম্বর টাইমস অব ইন্ডিয়ায় এ কথা লিখেছেন ইন্দ্রানী বাগচী।
ভারতীয় বিদেশনীতির শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা চিন্তিত। কারণ কি? বছর শেষে জানা গেল, উন্নত হওয়া বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সামনে এগিয়ে না নিতে বাংলাদেশ নয়, বরং ভারতই পিছিয়ে পড়তে পারে।
এমনকি ঢাকার চাকরি ভারতীয় পেশাদার কূটনীতিকদের কাছে সব সময়ের আকর্ষণীয় বিষয় হলেও সাউথ ব্লক এখনও দ্বিধাদ্বন্দ্বে বলেও খবর দিয়েছেন ইন্দ্রানী। তার কথায়, ইসরাইলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভতেজ স্বর্ণা থেকে শুরু করে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত পঙ্কজ শরণ পর্যন্ত বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হওয়ার রেসে আছেন। কিন্তু নীতিনির্ধারকরা কাকে পাঠাবেন সে বিষয়ে মনঃস্থির করতে পারছেন না। ঢাকার সর্বশেষ ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তীর অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
ঢাকার কূটনৈতিক পর্যবেক্ষকরাও তীক্ষ্ণ নজর রাখছেন। কারণ ভারতের হাইকমিশনার হিসেবে যিনিই আসুন তাকে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকালে দেখা যাবে। নভতেজ স্বর্ণা ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের দীর্ঘতম মুখপাত্র হিসেবে কাজ করেছেন। কূটনীতিক হিসেবে মস্কো ও ওয়াশিংটন দু’জায়গাতেই তিনি ছিলেন। দুই প্রধানমন্ত্রী, তিন পররাষ্ট্রমন্ত্রী ও চার পররাষ্ট্র সচিব বদলে গেলেও নভতেজ স্বর্ণা ছিলেন মুখপাত্র হিসেবে স্বপদে বহাল। আরও একটি সূত্র বলেছে, তিনি হয় ঢাকা না হয় থিম্পু চান।      
তবে নতুন হাইকমিশনার হিসেবে যিনিই আসুন, তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। পোড়াতে হবে বহু কাঠখড়।  ইন্দ্রানী বাগচী বছরের শুরুতেই স্পষ্ট করলেন যে, তিস্তায় ঢাকা-দিল্লি সম্পর্ক যে ডুবেছিল সেটা খুব শিগগিরই উদ্ধার করা যাচ্ছে না। ‘একটি ভাল বাংলাদেশ ক্ষেত্র ভারতীয় দ্বিধায় নষ্ট হচ্ছে-’ এই হচ্ছে তার নিবন্ধের শিরোনাম। তিনি জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে, বাংলাদেশ আমাদের উদ্বিগ্ন করছে। তবে সেটা ঢের কম বাংলাদেশের জন্য, বড় কারণ এই যে, ভারতই বড় সিদ্ধান্তগুলো নিতে অপারগ হয়ে পড়েছে। গত সপ্তাহে আখাউড়া ও ত্রিপুরার ব্যবসায়ীরা ধর্মঘটে যোগ দেন। কারণ আখাউড়ার সমন্বিত চেকপোস্টের অবকাঠামো ১৮ মাস সময়ের মধ্যে সুসম্পন্ন করার যে প্রতিশ্রুতি পি চিদাম্বরম ঢাকঢোল পিটিয়ে দিয়েছিলেন তার কোন অগ্রগতি নেই। মনমোহন সরকারের প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশ ছিল সবচেয়ে আশাজাগানিয়া কিন্তু এখন তা নিম্নমুখী। সবসময়ের জন্য খেয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মনমোহনের রূপান্তরকরণ সফরটিকে শেষ মুহূর্তে গলাটিপে হত্যা করেছেন।
শেখ হাসিনা আগামী ১১ই জানুয়ারি আগরতলায় সম্মানসূচক ডিগ্রি নেবেন। এটা যে বাংলাদেশ সরকারের মন যোগানোর সুতোয় বাঁধা তা স্পষ্ট করেছেন ইন্দ্রানী বাগচী। তিনি লিখেছেন, এটা ছোট্ট শুভেচ্ছা। তবে প্রতিবেশীর সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক গড়ার জন্য গুরুত্বপূর্ণ। তার শেষ মন্তব্য, ভারতের বিদেশনীতির জন্য বাংলাদেশ একটি ভাল ক্ষেত্র। কিন্তু সুবিধার জানালা সীমিত। এ জন্য দরকার সতর্ক সেবাযত্ন। কিন্তু ভারতের বিদ্যমান রাজনৈতিক পরিবেশে সেটা সম্ভব নয়।

ইভিএম নিয়ে শঙ্কা

আহমেদ জামাল/ জাহিদ হাসান, কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতির ভোট নিয়ে দারুণ বেকায়দায় পড়েছেন ভোটাররা। প্রযুক্তির কারসাজিতে নিজের মূল্যবান ভোটটি
পৃষ্ঠা ৮ কলাম ১
পছন্দের প্রার্থীর পক্ষে না পড়ার আশঙ্কা করছেন তারা। নির্বাচন কমিশনের  নমুনা ভোটিং প্রশিক্ষণ সভা-সেমিনারে প্রচারণা  কোন কিছুতেই আস্থা পাচ্ছেন না ভোটাররা। তাদের অভিযোগ, ফলাফল বানচাল করার অসৎ উদ্দেশ্যে এই পদ্ধতি চালু করা হয়েছে। কারণ এতে যে কোন ভোটারের ভোটটি তার পছন্দের প্রার্থীর পক্ষে পড়লো কিনা তা দেখা বা জানার সুযোগ নেই- এমন অভিমত তাদের। গতকাল সরজমিন শহরের মফিজাবাদ কলোনি, শাঁখারিপট্টি, গদার মা’র কলোনি ঘুরে ইভিএম নিয়ে ভোটারদের এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের দাবি পুরনো পদ্ধতিতে ভোট নেয়া হোক- যাতে আমরা দেখতে এবং জানতে পারি কে কাকে ভোট দিলাম। আমাদেরকে অন্ধকারে রেখে ভোট নেয়ার উদ্দেশ্য অবশ্যই ভাল হতে পারে না। ওদিকে ভোটারদের পাশাপাশি ইভিএম পদ্ধতির ভোটিং নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত নাগরিক ফেরামের মনিরুল হক সাক্কুসহ অনেক প্রার্থীও শঙ্কিত। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে তিনি প্রযুক্তির মারপ্যাঁচে নির্বাচনের ফলাফল পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করেছেন।
কুমিল্লা শহরের সবচেয়ে অবহেলিত ও ঘনবসতিপূর্ণ এলাকার একটি মফিজাবাদ কলোনি। এই কলোনির ভোটার সংখ্যা প্রায় ৭৫০। নির্বাচন ছাড়া এই কলোনিবাসীর খোঁজ কেউ নেয় না- এমন অভিযোগ এখানকার বাসিন্দাদের। তবু তারা মনের টানে ভোট দেন, কেন্দ্রে যান- এমন মন্তব্য করেন গৃহিণী কাকলী বেগম, শিল্পী আক্তার, সালেহা বেগমসহ অনেকেই। তাদের দাবি- মেশিনে ভোটগ্রহণের পিছনে নিশ্চয় সরকারের কোন মতলব আছে। শিল্পী বলেন, শুনেছি যে দেশ এই মেশিনে ভোট দেয়ার পদ্ধতি চালু করেছে সে দেশেই এটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই বাতিল পদ্ধতিতে  আমরা ভোট দেবো কেন? তিনি বলেন, নানা কারণে অনেক মহিলা ইভিএম-এর কোন সেমিনার বা প্রশিক্ষণে যায়নি কিংবা যেতে পারেনি। তাহলে ভোটের দিন ওই সব মহিলার কি হবে? এক্ষেত্রে বয়স্ক অশিক্ষিত ভীত মহিলারা বেশি সমস্যায় পড়বেন বলে মন্তব্য করেন শিল্পী। এ সময় উপস্থিত অনেক গৃহিণী শিল্পীর সঙ্গে একমত পোষণ করেন। সিল-টিপসইয়ের পরিবর্তে মেশিনে টিপাটিপির মধ্যে দুরভিসন্ধি আছে দাবি করেন কলোনির বয়োবৃদ্ধ বাসিন্দা আবদুর রশীদ। তিনি দাবি করেন, কুমিল্লার নির্বাচনে এই টিপাটিপির মাধ্যমে কেবল মেয়র পদের ভোট এদিক-ওদিক হবে। অন্য পদের ভোটের ব্যাপারে হয়তো তেমন হেরফের হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যন্ত্রের মারপ্যাঁচে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই পদ্ধতি চালু করেছেন বলে তার অভিমত। সাধারণ পরিবারের অনেক মহিলার অজ্ঞতার কারণে বহু ভোট বাতিল হয়ে যাবে- এমন আশঙ্কা এই কলোনির বাসিন্দা রানার। তার মতে, অনেক সহজ সরল মহিলা ভয়ে মেশিনের ঠিক জায়গায় হয়তো বা টিপ  না দিয়ে বেরিয়ে যাবেন। গরিব অশিক্ষিত মহিলাদের কাছে নির্বাচন কমিশনের প্রচারণা কোন কাজে আসেনি বলেও তার দাবি। প্রায় ৭০ বছর বয়স্ক আবদুস সাত্তার মিয়ার আক্ষেপ জীবনের শেষ সময়ে নিজের ভোট নিজ হাতে বাক্সে দিতে পারলাম না। তিনি বলেন, এক একটা ভোট অমূল্য। কিন্তু এই ভোট নিয়ে ছিনিমিনি খেলার স্বার্থে এই নতুন কায়দা-কানুন বের করা হয়েছে। আগে সিল মেরে হাতে কালির টিপ দিয়ে ভোট দেয়ার মধ্যে আনন্দ আছে মন্তব্য করে সেই পদ্ধতি ফিরিয়ে দেয়ার দাবি জানান আবদুস সাত্তার। কথা হয় গদার মা’র কলোনির গৃহবধূ নুপুর, সামনা বেগমসহ অনেকের সঙ্গে। ইভিএম পদ্ধতির প্রশিক্ষণে কলোনির অনেক মহিলাই যায়নি বলে জানান তারা। তাদের যুক্তি  ভোট হবে ৫ তারিখে, তার আগে আমরা প্রশিক্ষণে কেন যাবো? তাদের মতে, আমার ভোট আমি কাকে দিলাম- এটা দেখার সুযোগ না  থাকলে সেই ধরনের ভোট দিতে আগ্রহী নন অনেক মহিলা। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা চিন্তায় আছেন এই কলোনির বাসিন্দা কাজল বেগম। তিনি বলেন, তারা যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে ভোট দেবো ঠিকই। কিন্তু ওই ভোট যে আমার পছন্দের প্রার্থীর পক্ষে যাবে তার গ্যারান্টি কি? ইভিএম পদ্ধতিকে  সবচেয়ে দুঃখজনক বলে অভিহিত করেছেন অশীতিপর বৃদ্ধ ফজর আলী। তিনি বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিজের খুশিমতো ভোটটা দিতে পারলে মরেও শান্তি পেতাম। কারণ জীবনে এই সিটির নির্বাচন হয়তো আর না-ও পেতে পারি। কিন্তু সরকার আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা যন্ত্রের মারপ্যাঁচ বুঝি না। আগের মতো সোজাসাপটা পদ্ধতিতে ভোট দিতে চাই। ভোট আমাদের প্রত্যেকের নিজস্ব অধিকার। সেই অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান ফজর আলী। এদিকে ইভিএম নিয়ে ভোটারদের পাশাপাশি প্রার্থীর আপত্তিও বেশ জোরালো। বিএনপি থেকে অব্যাহতি নেয়া অন্যতম মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই পদ্ধতির নির্বাচনে এক মার্কার ভোট অন্য মার্কার পক্ষে চলে যাওয়ার আশঙ্কা করছি। কারণ, এই পদ্ধতিটি ভুল তার প্রমাণ এর উদ্ভাবক দেশটিতেই এটা অচল হয়ে গেছে। তিনি বলেন, জেনে শুনে আমি নির্বাচনে এসেছি জনগণের চাপে। জনগণের চাহিদায়। প্রথমবারের মতো অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সবক’টি কেন্দ্রে (৬৫) ইভিএম পদ্ধতিতে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য শনিবার থেকে নগরীর ২৭টি ওয়ার্ডে নমুনা ভোটিং প্রশিক্ষণ শুরু করেছে কমিশন। আগামীকাল পর্যন্ত এই প্রশিক্ষণ চলার কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে নগরবাসীকে একটি সুষ্ঠু ও নির্ভুল নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট  কর্মকর্তারা মনে করেন।

দূরপাল্লার বাসের ভাড়া বাড়লো ১৫ পয়সা

স্টাফ রিপোর্টার: ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া দেশের সর্বত্র  দূরপাল্লার বাস-মিনিবাসের   পৃষ্ঠা ১৭ কলাম ৪ ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে বর্তমানে যাত্রী ভাড়া ১ টাকা ২০ পয়সা। এটা বেড়ে হবে ১ টাকা ৩৫ পয়সা। সোমবার থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল শনিবার সড়ক ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বিআরটিএ পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, রাজধানী ও চট্টগ্রাম মহানগরীতে ভাড়া আপাতত বাড়ানো না হলেও কিছুদিন পরই বাড়ানো হবে। এ নিয়ে এক বছরে চার দফা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানো হলো। গত সেপ্টেম্বরে সর্বশেষ ভাড়া বাড়ানো হয়। দফায় দফায় ভাড়া বৃদ্ধিতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী, সীমিত ও নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাস-মিনিবাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অধিক ভাড়া আদায় করে। বাস যাত্রীদের সঙ্গে এ নিয়ে বাস কর্মীদের গোলযোগ লেগেই ছিল। নতুন করে ভাড়া বৃদ্ধিতে যাত্রী সাধারণ আরেক দফা অসহায়ত্বের মধ্যে পড়লো। তবে পরিবহন মালিকরা বলেছেন, নির্ধারিত হারের বেশি ভাড়া নেয়া হবে না।

পরিবহনে নৈরাজ্য

তোহুর আহমদ: সরকারি সিদ্ধান্তের আগেই পরিবহন খাতে ভাড়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক নৈরাজ্য। তেলের দাম বাড়ার অজুহাতে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। নীতি বা নিয়মের তোয়াক্কা করছে না পরিবহন মালিক-শ্রমিকরা। গতকাল বাড়তি ভাড়া আদায় নিয়ে বিভিন্ন বাসে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি, বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা   পৃষ্ঠা ১৭ কলাম ১
ঘটেছে। পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আবার যেসব বাস গ্যাসে চলে সেসব বাসেও অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। কিছু অসাধু পরিবহন মালিক ও শ্রমিক গ্যাসের দাম বাড়লেও ভাড়া বৃদ্ধি করে। আবার তেলের দাম বাড়লেও ভাড়া বাড়িয়ে ফায়দা লোটে- এমন অভিযোগ যাত্রীদের। তবে এসব অসাধু পরিবহন মালিক শ্রমিক নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা বলে পরিচয় দেয়। ফলে তাদের কাছে পুলিশ প্রশাসনও অসহায় হয়ে পড়ে। অবশ্য সীমিত কিছু ক্ষেত্রে পরিবহনের মালিক বাড়তি ভাড়া আদায়ের নির্দেশ না দিলেও পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন চিত্র দেখা গেছে। ওদিকে শুক্রবার সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার ভাড়া পুনঃনির্ধারণ করার আগে কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় সব ধরনের জ্বালানি তেলের দাম ৫ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার থেকেই এটি কার্যকর হয়েছে। বর্ধিত মূল্য অনুযায়ী এখন পেট্রল লিটারপ্রতি ৯১ টাকা, অকটেন ৯৪, কেরোসিন ৬১, ডিজেল ৬১ ও ফার্নেস ওয়েল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে পরিবহন নৈরাজ্যের নানা চিত্র দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে পরিবহন শ্রমিকরা মারমুখি হয়ে উঠেছেন। আবার অনেক ক্ষেত্রে পালিয়ে গেছেন পরিবহন শ্রমিকরা। ভাড়া বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে পরিবহন শ্রমিকরা স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত আচরণ করেননি। একইভাবে উত্তেজিত মারমুখি ছিলেন যাত্রীরা। বিশেষ করে রাজধানীর নিম্ন আয়ের মানুষ যারা লোকাল বাসে চলাচল করে থাকেন তাদের অভিযোগের অন্ত ছিল না। মিরপুর ১-এর ভিশন গার্মেন্টসের সুপারভাইজার জালাল আহমেদ গতকাল তানজিল পরিবহনে মিরপুর থেকে গুলিস্তান যাচ্ছিলেন। তার কাছ থেকে আদায় করা হয় ৩০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। বললেন, সরকার বার বার তেলে দাম বাড়াচ্ছে। আর এর সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহন মালিক-শ্রমিকরা। আবদুল্লাহপুর থেকে ফার্মগেট যাওয়ার জন্য ৩নং বাসে উঠেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিটি করেসপন্ডেন্ট আবদুল মান্নান। তিনি বললেন, আমার কাছে ভাড়া চাওয়া হয়েছে ১৮ টাকা। কারণ জানতে চাইলে বলছে ‘ভাড়া দেন নইলে নাইমা যান।’ অথচ সরকার এখনও ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়নি। আবদুল মান্নান এয়ারপোর্ট ওভারব্রিজের কাছে এসে বাসটি তেলে না গ্যাসে চলে তা চালকের কাছে জানতে চান। দেখা যায় বাসটি গ্যাসচালিত। এ অবস্থায় যাত্রীরা চালক জহুরুল ইসলাম ও কনডাক্টর মনিরকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বাসটি জব্দ করে। গতকাল সরজমিনে ঘুরে দেয়া যায়, ৬নং সিটিং সার্ভিসে মতিঝিল থেকে নতুন বাজার পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৬ টাকা। আগে ভাড়া ছিল ১২ টাকা। এ পরিবহনে নতুন বাজার থেকে ফার্মগেটের ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। আগে ভাড়া ছিল ৭ টাকা। তুরাগ পরিবহনের লোকাল বাসে টঙ্গি থেকে যাত্রাবাড়ী যেতে ভাড়া লাগতো ২২ টাকা। গতকাল থেকে আদায় করা হচ্ছে ২৭ টাকা। তুরাগ পরিবহনে টঙ্গি থেকে সায়েদাবাদ ভাড়া আদায় করা হচ্ছে ৩২ টাকা। আগে নেয়া হতো ২৫ টাকা। আবদুল্লাহপুর থেকে গুলিস্তান পর্যন্ত ৩নং রুটের বাসে আদায় করা হচ্ছে ২৫ টাকা। আগে নেয়া হতো ২০ টাকা। ৩নং বাসে এখন আবদুল্লাহপুর থেকে কাওরানবাজার পর্যন্তই ভাড়া নেয়া হচ্ছে ১৮ টাকা।  ৪/এ রুটে চলাচলকারী সুপ্রভাত সিটি সার্ভিসে টঙ্গি থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা। আগে ছিল ২৪ টাকা। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যেতে ৮নং বাসে ভাড়া নেয়া হচ্ছে ২৫ টাকা। আগে ছিল ২০ টাকা। মিরপুর ১২নং থেকে মতিঝিল পর্যন্ত যেতে এনা পরিবহন আদায় করেছে ২৪ টাকা। আগে নেয়া হতো ২০ টাকা। একই দূরত্বে বিহঙ্গ পরিবহন আদায় করছে ২৫ টাকা। মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পর্যন্ত তানজিল পরিবহনে আদায় করা হচ্ছে ৩০ টাকা। আগে ভাড়া ছিল ২২ টাকা। মিরপুর ১২নং থেকে যাত্রাবাড়ী যেতে শিখর পরিবহন আদায় করা শুরু করেছে ২৬ টাকা। আগে নেয়া হতো ২১ টাকা। মিরপুর ১২ থেকে গুলিস্তান পর্যন্ত যেতে ইটিসি পরিবহন আদায় করছে ২২ টাকা। আগে নেয়া হতো ১৭ টাকা। তবে কাউন্টারভিত্তিক বাসগুলোতে বেশিদামে টিকিট বিক্রি করতে দেখা যায়নি।

লেজুড়বৃত্তিতে কাল কেটেছে জোটভুক্তদের

কাফি কামাল: লেজুড়বৃত্তিতেই বছর পার করেছে চারদলীয় জোটের শরিক দলগুলো। আন্দোলন এবং সাংগঠনিক কোন পথেই রাখতে পারেনি নিজস্বতার স্বাক্ষর। বছরের বিভিন্ন সময়ে জোটের দুইটি শরিক দল কিছুটা আন্দোলনমুখী হলেও এখন কোণঠাসা। প্রশাসনের কড়া আচরণ আর নজরদারিতে অবরুদ্ধ। আর আন্দোলনের সাংগঠনিক ভিত্তিই তৈরি করতে পারেনি অন্য দুই শরিক দল। ফলে শরিক দলগুলোর বছর কেটেছে বিএনপি’র কর্মসূচিতে সংহতি প্রকাশ করে। তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট, দলীয় ও জোটগত নানা ইস্যুতে গোলটেবিল বৈঠক আর মানববন্ধনে সক্রিয় ছিল তারা। বিশেষ করে ওইসব দলের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা বেশকিছু সামাজিক ও মানবাধিকার সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করছেন। জোরালো আন্দোলনে ভূমিকা রাখা দূরে থাক উল্টো শরিক দলের নেতাদের বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের দায় ঘাড়ে চেপেছে বিএনপি’র। সেটাই এখন বিএনপি’র রাজনীতিতে ফেলছে নেতিবাচক প্রভাব। তবে বছরের শেষপ্রান্তে এসে নতুন করে জোটের রাজনীতি চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে দলটি। সেই সঙ্গে আন্দোলনের বৃহত্তর জোট গড়তে প্রগতিশীল সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও করেছে দলটির নেতারা। এখন জোট সমপ্রসারণের প্রস্তুতি চলছে চারদলে।
জোটের প্রধান শরিক দল জামায়াত পুরো বছরটি পার করেছে কোণঠাসা, অবরুদ্ধ অবস্থায়। যুদ্ধাপরাধের দায়ে দলের শীর্ষ ৫ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে দলটি।
বছরের শুরুর দিকে উল্লেখযোগ্য কোন কর্মসূচিই পালন করতে পারেনি। এমনকি ২০০৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দূরত্বের কারণে বিএনপিকেও পাশে পায়নি দলটি। ফলে জাতীয় ইস্যু দূরে থাক দলীয় ইস্যুতেও তারা ছিল নিষ্প্রভ। একপর্যায়ে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করতে থাকে দলটি। নানা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে বিএনপি’র সঙ্গেও ঝালিয়ে নেয় সম্পর্ক। তারপর বিভিন্ন জাতীয় ইস্যুতে বিএনপির কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দলটি। পরিস্থিতি দিনদিন কঠিন হতে থাকলে ১৯শে সেপ্টেম্বর রাজধানীতে প্রকাশ্য বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত। সে কর্মসূচিতে পুলিশ বাধা দিলে কাকরাইল মোড়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত কর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত
নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। ১৯ দিনের রিমান্ডে নেয়া হয় ১৮৩ নেতাকর্মীকে। এ ঘটনায় পুরো ব্যাকফুটে চলে যায় দলটি। পরে দলের ভারপ্রাপ্ত আমীর এটিএম আজহারুল ইসলাম ও সিনিয়র নেতা অধ্যাপক তাসনিম আলমকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হলেও কোন আন্দোলনই করতে পারেনি দলটি। তবে বিএনপি’র রোড মার্চগুলোতে জামায়াতের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। এছাড়া বিএনপির সঙ্গে সংহতি প্রকাশ করে জামায়াতের দুই এমপিও সংসদ অধিবেশন বর্জন অব্যাহত রেখেছেন। জোটের আরেক দল ইসলামী ঐক্যজোট। বর্তমান সরকারের সময়ে ইসলামী ঐক্যজোটের কার্যক্রম ছিল অনেকটাই সংকুচিত। তবে বছরের শুরুতে নারীনীতি ইস্যুতে হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে দলটি। ওই ইস্যুতে ৪ঠা এপ্রিল হরতালসহ বিক্ষোভের ডাক দিলে তাকে সংহতি জানায় কিছু ইসলামী সংগঠন। বিক্ষোভের মাত্রা বাড়লে হঠাৎ
করেই ১০ই এপ্রিল রহস্যময়ভাবে অপহৃত হয় ইসলামী ঐক্যজোটের আমীর মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাত। অপহরণের জন্য মুফতি আমিনী প্রধানমন্ত্রীকে দায়ী করেন। এ নিয়ে সরকারের বিরুদ্ধে কড়া কিছু বক্তব্য বিনিময়ের একপর্যায়ে ১২ দিন পর রহস্যময়ভাবেই ফিরে আসেন অপহৃত হাসনাত। তারপর এক অর্থে গৃহবন্দি হয়ে পড়েন তিনি। এমনকি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও ওঠে নানা মহল থেকে। তবে সংশোধিত সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলার ঘোষণা দিয়ে তিনি মুখোমুখি হন রাষ্ট্রদ্রোহিতা মামলার। প্রশাসন তাকে গ্রেপ্তার না করলেও দীর্ঘদিন ধরেই তিনি অঘোষিত গৃহবন্দি। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে দেখিয়ে সংকুচিত করে ফেলা হয়েছে তার গতিবিধি। তবে সংবিধান সংশোধন ইস্যুতে তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট বেশ কয়েকবার
জোরালোভাবে বিক্ষোভ করেছে। জোটের অন্য দুই শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং খেলাফত মজলিস পুরো বছর জুড়ে কোন কর্মসূচিই দেয়নি। তবে তারা বিএনপির প্রতিটি কর্মসূচিতে প্রকাশ করেছে সংহতি। অংশ নিয়েছেন দলটির নেতারা। এর মধ্যে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগতভাবে ছিলেন উজ্জ্বল। সংসদে তার দেয়া একটি বক্তব্য দেশে-বিদেশে আলোচনার ঝড় তুলে। প্রশংসিত হয় রাজনৈতিক মহলে। বিভিন্ন টেলিভিশন টকশোগুলোতেও জোটের একমাত্র নেতা হিসেবে তাকেই দেখা গেছে বছরজুড়ে সক্রিয়। এছাড়া সমমনা দলগুলোর মধ্যে শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাগপা, শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন এনপিপি, গোলাম মর্তুজার নেতৃত্বাধীন এনডিপি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিসহ অন্যরা হরতালগুলোতে নৈতিক সমর্থন দিলেও মাঠে ছিল না। তাদের কার্যক্রম সীমিত গোলটেবিল আলোচনা আর মানববন্ধনে। তবে বছরের শেষদিকে বিএনপির আন্দোলনে কিছুটা গতির সঞ্চার করে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি। দলের নেতারা ইতিমধ্যে জোরালোভাবে আন্দোলনে শরিক হয়েছেন। তবে প্রধান শরিকদল জামায়াতের লেজেগোবরে অবস্থার কারণে রাজনীতিতে ঘুরে দাঁড়ানো চারদলীয় জোটের জন্য অনেকটাই কঠিন।

টিপাইমুখ নিয়ে বছরজুড়ে উত্তাল সিলেটের রাজপথ

ওয়েছ খছরু, সিলেট থেকে: সিলেটে বছরজুড়ে আলোচনায় ছিল টিপাইমুখ বাঁধ ইস্যু। বছরের শুরুতে এ নিয়ে কথাবার্তা শুরু হলে শেষ মুহূর্তে এসে এই ইস্যুতে আন্দোলনে উত্তাল হয়ে উঠে সিলেট। আর এই আন্দোলনে সিলেটের সবাই এক। সব পেশা ও সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রূপ নিয়েছে টিপাইমুখ বাঁধ ইস্যু। বছরের শেষ দিনও এ নিয়ে কর্মসূচি পালন করেছেন সিলেটের বহুল আলোচিত প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। সিলেটে শেষ দিনে হয়েছে সেমিনারসহ নানা আয়োজন। তবে সিলেটের আপামর জনতার শেষ দাবি হচ্ছে, টিপাইমুখ বাঁধ হবে না নির্ভরযোগ্য ওয়াদা বা প্রতিশ্রুতি পাওয়া গেলে থেমে যাবে সিলেটের মানুষের আন্দোলন। বছরের শুরুতে টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটে তীব্র আলোচনা দেখা দেয়। ওই সময় খবর আসে ভারত মণিপুর এলাকার টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বাঁধ নির্মাণ করছে। আর এনিয়ে টেনশন শুরু হয় সিলেটের সবখানে। আন্দোলনে নামে সিলেটের অর্ধশতাধিক সামাজিক সংগঠন। মাঝামাঝি সময়ে এসে আন্দোলনে উত্তাল হয়ে উঠে নগর সহ গোটা সিলেট। এই অবস্থার মধ্য দিয়ে সিলেটের সীমান্ত এলাকা নিয়ে শুরু হয় উত্তেজনা। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট এলাকার বিস্তীর্ণ সীমান্ত এলাকা বিএসএফ দখলে নিতে শুরু করেছে। এ নিয়ে প্রচণ্ড গোলাগুলি হয় সিলেটের জৈন্তাপুর এলাকার ডিবির হাওরে। তামাবিল, পাদুয়াসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ৬ মাস উত্তেজনা থাকে। পরে সীমান্ত এলাকায় জরিপ নিয়ে হট্টগোল বেঁধে যায়। আর এতে জরিপ কাজ নিয়ে তুমুল বিতর্ক বাধে। এই বিতর্কের মধ্যে গেল আগস্টে সার্বিক ফলাফল না জানিয়েই শেষ করা হয় জরিপ কাজ। যদিও এখনও জরিপ নিয়ে বিতর্ক রয়েছে সীমান্ত এলাকায়। এই অবস্থায় টিপাইমুখ বাঁধ ইস্যুটি আরও জোরালো হয় সিলেটবাসীর মধ্যে। এরই মধ্যে খবর আসে ভারতের মেঘালয় রাজ্যের মাইন্ডু এলাকায় সারি নদীর ওপারে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এ নিয়েও সীমান্ত এলাকায় চলছে আন্দোলন। সর্বশেষ ভারতের মনমোহন সিংহ বাংলাদেশ সফরকালে জানিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোন কাজ করবে না ভারত। তার কথায় সিলেটবাসী কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। এর আগেও অবশ্য টিপাইমুখ বাঁধের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন সংসদের একটি প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলের প্রধান ছিলেন প্রয়াত নেতা আবদুর রাজ্জাক। ওদিকে, মনমোহন সিংহ বাংলাদেশ সফরের পর ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশে এসে টিপাইমুখ বাঁধ সম্পর্কে একই কথা বলেন। এ কারণে সিলেটের আন্দোলনরত মানুষ কিছুটা শান্ত হয়। কিন্তু সেই শান্তভাব বেশি দিন টিকেনি। এরই মধ্যে খবর আসে টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে নির্মাণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। এ খবর ছড়িয়ে পড়া মাত্র সিলেটজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বর্তমান সরকারের বৈদেশিক কার্যক্রম নিয়ে সিলেটের জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেয়। সিলেটে শুরু হয় দুর্বার আন্দোলন। সিলেটের রাজনৈতিক দলের চেয়ে সামাজিক সংগঠনের নেতারা আন্দোলনে নামেন বেশি। গত ১লা ডিসেম্বর এ নিয়ে সিলেটে বিএনপি’র ডাকে হরতাল পালিত হয়। আর এই হরতালে সমর্থন জানিয়েছে সিলেটের সব শ্রেণী-পেশার মানুষ। নজিরবিহীন হরতালের মাধ্যমে সিলেটবাসী জানিয়ে দেয় এ এলাকার মানুষ টিপাইমুখ বাঁধ চায় না। হরতালের পাশাপাশি টিপাইমুখ বাঁধ আন্দোলন জোরদার করতে অন্তত ২০টি সংগঠন এ নিয়ে টানা আন্দোলন শুরু করেছে। এর মধ্যে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেট কেন্দ্রীয় কমিটি চার জেলায় আলাদা কমিটি গঠনের মাধ্যমে আন্দোলন চালাচ্ছে। তারা কয়েক বছর যাবৎ আন্দোলনে রয়েছেন। টিপাইমুখ বাঁধ নির্মাণ যতদিন পর্যন্ত বন্ধের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ। এর বাইরে ডান, বাম ও মধ্যমপন্থি নেতারা আলাদাভাবে কমিটি গঠন করে আন্দোলন চালাচ্ছেন। এ ইস্যুতে সিলেটে লং মার্চ করে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ১০ই ডিসেম্বর ঢাকা থেকে সিলেট এবং পরবর্তীতে ১১ই ডিসেম্বর সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে লং মার্চ করেন। লং মার্চ  শেষে তিনি ঘোষণা দিয়েছেন, জীবন থাকতে টিপাইমুখ বাঁধ হতে দেবেন না। এরশাদের আগে সিলেটে জমিয়তে উলামায়ে ইসলাম টিপাইমুখ অভিমুখে লং মার্চ করেছে। আর গতকাল পদযাত্রা শেষ করেছে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। বছরের শেষ মুহূর্তে এসে সিলেটবাসী জানিয়েছেন, নতুন বছরেও সিলেটে এ আন্দোলন থাকবে। যদি টিপাইমুখ বাঁধ নির্মাণকাজ শুরু হয় তবে সিলেটে দুর্বার আন্দোলন শুরু করা হবে মনে করা হচ্ছে। আর এই আন্দোলনে এসে যুক্ত হবে সাধারণ মানুষ।

ফিরে দেখা

২০১১ দেশের বিভিন্ন স্থানে বহু ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনটি বর্বরতার আওতায় এসেছে। ধর্ষণ, নারী নির্যাতন এমনকি যৌন হয়রানির মতো ঘটনা দেশকে অস্থির করে রেখেছিল। লাশের খবর প্রতিদিনই পত্রিকার পাতায় স্থান পেয়েছিল। রাজনৈতিক সহিংসতা, সাগরে জলদস্যুদের দাপট এবং অপহরণের ঘটনা ছিল নিত্যদিনের। এমন অসংখ্য ঘটনার সংবাদ বাংলার জমিনে প্রকাশ পেয়েছে। এরই দু-একটি সংবাদ বছরের শেষ দিনে এসে ফিরে দেখছি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আবারও ফিরে দেখছি। ১২ই জুলাই খেলা দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরে মিরসরাইয়ের ৪৩ স্কুলছাত্র। একটি ট্রাকে এরা জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল। আবু তোরাব-বড়তাকিয়া মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাকটি উল্টে একটি ডোবার পানিতে তলিয়ে যায়। এতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হয় ফেলানী নামের এক কিশোরী। লাশ ঝুলে ছিল কাঁটাতারের বেড়ায়। অপর একটি লোমহর্ষক ঘটনা ঘটে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। যেখানে সালিশে উপস্থিত কয়েকশ মানুষের সামনে দু’বোনকে মাটিতে ফেলে প্রহার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তাদের নির্মম নির্যাতনের পর তওবা পড়ানো হয়। চিকিৎসা নিতে দেয়া হয় বাধা। সাদা কাগজে নেয়া হয় তাদের সই। এ ঘটনায় পুলিশের রহস্যজনক ভূমিকা ছিল বলে এলাকাবাসীরা অভিযোগ করে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২৪ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেয়া হয়। চার্জশিট দাখিলের পর আসমা কিবরিয়া তা প্রত্যাখ্যান করেন। তিনি চার্জশিটকে প্রহসনের নাটক উল্লেখ করে জানান, এর বিপরীতে আইনজীবীদের মাধ্যমে নারাজি পিটিশন দেবেন তিনি। উল্লেখযোগ্য ঘটনার  আরেকটি হলো, ৬ বছর পর বন্দিদশা থেকে মুক্ত হয় সিলেটের সাফিয়া ও আদিয়া এবং বগুড়ায় দু’ভাইয়ের ১৫ বছর কেটেছে অন্ধকার ঘরে। মানিক ও রতন নামে এই দু’ ভাইকে উদ্ধার করার পর শোনা যায় নানা কথা। এ সংবাদটিও প্রকাশ পায় গত ১৩ই ডিসেম্বর।

তিতাসে যুবতীর লাশ উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে অজ্ঞাতনামা এক যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ৩টায় উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দির বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি ও উত্তর বলরামপুর গ্রামের মাঝামাঝি বিলে বস্তাবন্দি লাশ দেখে লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। অজ্ঞাতনামা লাশটি ২৪/২৫ বছরের একটি যুবতী মেয়ের। নিহতের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে  সেলোয়ার-কামিজ রয়েছে। মেয়েটির পরনে বোরকা ছিল। পুলিশের ধারণা, মেয়েটি গার্মেন্ট কর্মী, তাকে প্রলোভন দেখিয়ে এখানে এনে অথবা অন্যত্র মেরে লাশ এখানে ফেলে যেতে পারে।

বরাদ্দকৃত কম্বল নিয়ে চেয়ারম্যানরা বিপাকে

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে এ পর্যন্ত দেয়া হয়েছে ৩টি করে। এ নিয়ে ইউপি চেয়ারম্যানরা পড়েছেন বিপাকে। মৌলভীবাজার সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ১৫টি করে কম্বল মিলিয়ে বরাদ্দকৃত কম্বলের সংখ্যা ১৫০টি। একই অবস্থা অন্যান্য উপজেলাতেও। এখন শুধু ভরসা এমপিদের নামে বরাদ্দকৃত কম্বলের ওপর। সেটি কখন জুটবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় কর্তৃক জেলার দুস্থ মানুষকে বিতরণের জন্য চার কিস্তিতে সর্বমোট ৬৮৭০ খানা কম্বল দুই শ’ চাদর এবং একশ’ মাফলার বরাদ্দ হয়েছে। বরাদ্দ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই প্রাপ্ত কম্বলের একাংশ উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। প্রতি উপজেলার ইউএনও এবং পিআইও হিসাব কষে সে কম্বল হস্তান্তর করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে। কোন কোন উপজেলাতে কম্বল বণ্টন হয়েছে চুপিসারে। অন্যদিকে সংসদ সদস্যদের কোটায়প্রাপ্ত কম্বল এখনও শুরু হয়নি। জানা গেছে, প্রত্যেক সংসদ সদস্যকে ১০০০ করে কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে, জনসংখ্যা এবং ইউনিয়ন অনুপাতে সে হিসাবেরও হেরফের ধরতে পারে। একটি সূত্রের মতে, গত এক দশকের মধ্যে এবারের ব্যতিক্রমী প্রচণ্ড শীতে সমাজের ৩৫ শতাংশ মানুষ শীতবস্ত্রের সঙ্কটে রয়েছে। বরাদ্দকৃত কম্বল তার ১০ ভাগও চাহিদা পূরণ করতে সক্ষম হবে না। এদিকে শীতে বেশি কাবু হয়ে পড়েছে হাওর কিনার ও চা-শ্রমিক জনপদের মানুষ। বিভিন্ন চা বাগানে শীত নিবারণের জন্য চটের বস্তা ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিজ থানার বাইরে গিয়ে অন্যের জমি দখল করে দেয়া, জামায়াত-শিবির আখ্যা দিয়ে নগরীর সাধারণ মানুষকে আটক বাণিজ্য সহ নানা অভিযোগে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে অবশেষে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাকে খুলনা রেঞ্জ পুলিশে যোগদানের জন্য আদেশ দেয়া হয়েছে। গত রোববার ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রোকনুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হোসেন বর্তমানে ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই তিনি খুলনা রেঞ্জে যোগদান করবেন। বর্তমানে তার স্থলে (চলতি দায়িত্বে) ওসি তদন্ত (পরিদর্শক) হাফিজুর রহমান দায়িত্ব পালন করবেন। দুপুরে তাকে থানার চার্জ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে ওসি হিসেবে দায়িত্ব নিয়ে বোয়ালিয়া থানায় যোগদানের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি আলমগীর  হোসেন। জামায়াত-শিবির আটকের নামে সাধারণ মানুষকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক ও ছেড়ে দেয়ার ঘটনায় টাকার ভাগাভাগি নিয়ে থানায় এক দারোগার সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন ওসি।

হবিগঞ্জে বিএনপি সমর্থিত পৌর মেয়র কাউন্সিলরদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলার বিএনপিসমর্থিত পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে আইনজীবী, পরিবহন সমিতির নেতৃবৃন্দ, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা ঘোষণা করেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভা মেয়র আলহাজ মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ পৌরসভা মেয়র এফ এম ফরিদ আহমেদ অলি, নবীগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, সরকার মো. শহীদ, শাহ আলম ওয়াহাব, নুরুজ্জামান মোল্লা, পৌর কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুল হক হেলাল, আলমগীর হোসেন, জুনায়েদ আহমেদ, পিয়ারা বেগম, লাভলী সুলতানা, আবুল হাশিম, আব্দুল আউয়াল মজনু, আলহাজ এম এ মজিদ, আফজাল আলী, আব্দুল জলিল, জেলা বিএনপি নেতা মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট এমএ নুর খান, এমএ মন্নাফ, ইসলাম তরফদার তনু, শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, মুখলিছুর রহমান তালুকদার, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।

২০১২ সালে কী হবে বিশ্বজুড়ে?

মকালো বরণ-পর্বের রেশ কাটতে না-কাটতেই ২০১২ সালের প্রথম দিনটি পেরিয়ে গেছে। সবারই আশা নানা ঘটন-অঘটনে পূর্ণ ২০১১ সালের মতো হবে না নতুন বছর। তা হলে কী হবে ২০১২ সালে? নতুন বছরের সম্ভাব্য ঘটনা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইটে চলছে নানা আলোচনা, তর্ক-বিতর্ক। এবার সেদিকে একটু নজর দেওয়া যাক।
বিশ্ব বাজারে হু হু করে তেলের দাম বাড়ছে। তাই এ নিয়ে ভোক্তাদের মধ্যে দুশ্চিন্তার অন্ত নেই। ২০১১ সালের শেষ নাগাদ

তাড়াইলে খুন

কিশোরগঞ্জ (তাড়াইল) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে দু’পক্ষের সংঘর্ষের জের ধরে ইদুল ভুঁইয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের ইদুল ভুঁইয়াকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন সাজিয়া বিলের পাশে ঘুমন্ত অবস্থা থেকে উঠিয়ে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে বলে নিহতের আত্মীয়স্বজন জানিয়েছে।
 খবর পেয়ে সকালে পার্শ্ববর্তী ডুবাইল বিল সংলগ্ন একটি সরিষা ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দিগদাইড় গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে আবু ছালেক (৪২), মৃত গিয়াস উদ্দিনের ছেলে শহিদ মিয়া (৩৫), পার্শ্ববর্তী বরুহা গ্রামের মুকসুদ আলীর ছেলে রোকন উদ্দিন (৩০) ও মৃত আবদুল জব্বারের ছেলে আবদুস ছাত্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।

ভুয়া মালিক সেজে জমি বিক্রি ২৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভুয়া মালিক সাজিয়ে ২৩ বিঘা জমি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক ঢাকা পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের মৃত এমএম চৌধুরীর ছেলে এডভোকেট রফিকুজ্জামান চৌধুরী গতকাল ২৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার শওকত আলীর ছেলে ভূমিদস্যু আবু মিয়া গত দুই বছরে এডভোকেট রফিকুজ্জামানের ২৩ বিঘা সম্পত্তি ভুয়া মালিক সাজিয়ে একাধিক দলিলের মাধ্যমে বিক্রি করে দেয়। জাল দলিল চক্র ছাড়াও আবু মিয়ার সঙ্গে স্থানীয় আরও ২৭জন জড়িত রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আবু মিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১১টি মামলা ও ১৭টি জিডি রয়েছে। একাধিকবার আবু মিয়াকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বাহিনীর বিরুদ্ধে জাল জালিয়াতি ও জোরপূর্বক দখলের অভিযোগ এনে অধিকাংশ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও হামলা-ভাঙচুরের মামলা রয়েছে। আবু বাহিনীর সদস্যরা হচ্ছে- জুয়েল, ফিরোজ আলম, নজরুল ইসলাম, আবদুল জাব্বার মেম্বার, দাউদুর রহমান, নাঈম মিয়া, জিয়াউল ইসলাম, নুর ইসলাম মেম্বার, জামাল মেম্বার, আবদুল মান্নান, আবদুল লতিফ, আবুল হাশেম, জাহাঙ্গীর, ইকবাল হোসেন, আবদুল জলিল, ফারুক, শহিদ মিয়া, আবুল বাশার, মনিরুজ্জামান, ফজলুল হক, আবদুল কুদ্দুস, জজ মিয়া, ফিরোজ মিয়া, কাজী মঞ্জু বেগম, আবদুল খালেদ খাঁ, শাহীন মিয়া ও তোফাজ্জল হোসেন। এ বাহিনী গ্রেপ্তারে পুলিশ হানা দিলেই তারা অপপ্রচারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ করেন। এ বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। এ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসী বহুবার মানববন্ধন, প্রতিবাদ সভা, ঝাড়ু ও জুতা মিছিল করে আসছে।  এডভোকেট রফিকুজ্জামান চৌধুরী জানান, ভূমি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার সম্পত্তির দখল বুঝে পাওয়ার দাবি জানান।
অভিযুক্ত আবু মিয়া জানান, অংশীদারের কাছ থেকে জমি কিনে বিক্রি করেছি।

মোসলেহ উদ্দিন চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

বড়লেখা/জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলায় গতকাল মোসলেহ উদ্দিন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন পরিচালিত মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক এবং বিশেষ অবদানের জন্য সাংবাদিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজসেবকদের সম্মাননা দেয়া হয়। শিক্ষা প্রসারে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মুমীত আসুক, তথ্য সেবায় বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মনীষ চাকমা ও ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ মিঠুকে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন। বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মনীষ চাকমা, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ মিঠু। আরও বক্তব্য দেন বৃত্তি প্রকল্পের অন্যতম পৃষ্ঠপোষক রাশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম তারা মিয়া, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ শাহাব উদ্দিন আহমদ (লেমন), ফাউন্ডেশনের অন্যতম পরিচালক আলহাজ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, টাউন ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পকলা একাডেমীর সম্পাদক মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন জয়দুল হোসেন, নোমা আফরিন লাবণ্য বড়লেখা ও জুড়ীতে রিপোর্টিং বিভাগে বিশেষ অবদানের জন্য দৈনিক মানবজমিনের বড়লেখা প্রতিনিধি মো. রুয়েল কামাল এবং স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য ডা. ইমরুন নাহার সুমীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জুড়ী উচ্চ বিদ্যালয়, সাগরনাল সিনিয়র মাদ্‌রাসা, দক্ষিণ জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুরুগৃহ কিন্ডারগার্টেন এবং শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে লুৎফুর রহমান, বলহরি দেবনাথ, রাবেয়া বেগম ও চম্পা পারভিনকে পুরস্কৃত করা হয়।

গৌরনদীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামে গতকাল মাটি কাটাকে কেন্দ্র করে ৩ দফা হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।  পুলিশ জানায়, দক্ষিণ ধানডোবা গ্রামে ওমর আলী হাওলাদার  (৭০) পান বরজের জন্য মাটি কেটে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে স্তূপ করে রাখেন।  শুক্রবার রাতে প্রতিপক্ষ রাসেল ফকির, হান্নান ফকির, আবদুল আলীম, কাওছারসহ ৭ থেকে ৮ জন ওই মাটি কেটে খালে ফেলে দেয়। এ নিয়ে গতকাল সকালে ওমর আলীর সঙ্গে রাসেলের বাকবিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রাসেল হামলা চালিয়ে দুটি দাঁত ফেলে দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ষ হয়। সংঘর্ষে রশিদ হাওলাদার (৩০), মহিউদ্দিন হাওলাদার (২৮) ও রাসেল ফকির (২৫), মাহিম হাওলাদার (৩০), কালু হাওলাদার (১৮), রানু বেগম (২৭)  সহ ৮ জন আহত হয়। বিকালে ওমর আলীর আত্মীয় পান ব্যবসায়ী  আজাদ হাওলাদার টরকী বন্দর থেকে পান বিক্রি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধানডোবা জালাল প্যাদার বাড়ির সংন্নিকটে পৌঁছলে প্রতিপক্ষ রাসেল গ্রুপের লোকজন হামলা চালিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার সঙ্গে থাকা ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ওমর আলী হাওলাদার, আজাদ হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও রাসেল ফকিরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রশিদ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সত্যতা স্বীকার করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

সিরিয়া থেকে পর্যবেক্ষক প্রত্যাহারের আহ্বান আরব লিগের

সিরিয়া থেকে আরব লিগের পর্যবেক্ষকদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পরামর্শক কমিটি দ্য আরব পার্লামেন্ট। কমিটি জানায়, এই পর্যবেক্ষকেরা নিজেদের অজান্তেই দেশটিতে চলমান সহিংসতার বিষয়টি আড়াল করতে সরকারকে সহায়তা করছে। আরব লিগের প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে প্রতিনিধি নিয়ে গঠিত ৮৮ সদস্যের দ্য আরব পার্লামেন্ট গতকাল রোববার জানায়, আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতিতেই সিরিয়ায় সহিংসতা চলছে বলে দাবি

বকশীগঞ্জে কৃষক খুন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।  পুলিশ জানায়, বাট্টাজোড় ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের বাহাউদ্দিন ও দক্ষিণ পলাশতলা গ্রামের হারুন মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালে বাহাউদ্দিনের দখলীয় জমি হারুন গ্রুপের লোকজন জোরপূর্বক দখল করতে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে বাহাউদ্দিনের গ্রুপের কৃষক আবুল কালাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় কুদ্দুস, বাহাউদ্দিন, আইনাল, সরওয়ার, আজিউর রহমানসহ ১০ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের স্থানীয় বকশীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় কুদ্দুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ নিয়ে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।

নবীগঞ্জে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের এডিসি জেনারেল আবদুুল ওয়াদুদ বলেন, দেশের উন্নয়ন এবং জাতির ভাগ্য পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই। ‘শিক্ষাই শক্তি, জ্ঞানই সম্পদ’- একটি চমৎকার স্লোগান। শিশুদের চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৈষম্য নিরসনে শিক্ষা একটি চালিকা শক্তি। এসব প্রক্রিয়াকে সচল করতে হলে গুণীজন, বিত্তবান এবং দেশপ্রেমিক নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রাথমিক শিক্ষায় প্রতিভা বিকাশে অনবদ্য ভূমিকা পালন করছে দেশের কিন্ডারগার্টেন বিদ্যালয়। গতকাল দুপুরে নববর্ষ বরণ উপলক্ষ্যে ইউনিয়নের ঐতিহ্যের বাহক সোনার বাংলা একাডেমি আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন, সংবর্ধিত দুই কীর্তিমান পুরুষ দৈনিক মাতৃভূমির (অধুনালুপ্ত) সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাস, কাউন্সিলর এমএ রহিম শহিদ সিআইপি ও ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ। স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এমএ বাছিত। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুুল কাদির, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোনামনি চাকমা, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এবং নবীগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দিন। মেজর (অব.) সুরঞ্জন দাস বলেন, প্রাথমিক শিক্ষার ক্রমবিকাশ এবং শিক্ষা সমপ্রসারণে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের অবদান রয়েছে। সিআইপি এমএ রহিম শহিদ বলেন, শিক্ষার মৌলিক শিকড় হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। দেশকে এগিয়ে নিতে হলে এর ভিতকে শক্তিশালী করতে হবে। দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী বলেন, উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। মৌলিক চেতনা হচ্ছে, শিক্ষার সমপ্রসারণ। আবদুল কাদির বলেন, ডিজিটাল অঙ্গীকার পূরণে বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা জাপার সভাপতি ডাক্তার শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক আয়নার সম্পাদক এবং কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদ খান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পাঠকজমিনের সাধারণ সম্পাদক লোকমান আহমদ খান প্রমুখ।

ওশান সিটির এমডির কোন তথ্য ঠিক? by কবির হোসেন

শান গ্রুপের পরিচালক এবং ওশান সিটি লিমিটেড ও ওশান আর্থ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে ভুয়া পরিচয় ও মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায়’ মাগুরা জেলা আইনজীবী সমিতি গত শনিবার আলী আজমকে সংবর্ধনা দেয়। এ উপলক্ষে শহরে আলী আজমের ছবিসহ ব্যানার-পোস্টার ও তোরণ করা হয়। আলী আজমের ছবি দেখে শহরের

সালমানের ঘরে আমিরের আঁকা ছবি

বলিউডের খানদের মধ্যে দ্বন্দ্বের কথাই প্রায়শ শোনা গেলেও এর উল্টো চিত্রও যে আছে তারই প্রমাণ মিললো এবার। সালমান খানের ঘরে নাকি আমির খানের নিজ হাতে আঁকা একটি ছবি এখন শোভা পাচ্ছে বলে জানিয়েছেন আমির খান নিজেই। ‘ধোবি ঘাট’ ছবিতে চিত্রকরের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। রং, ক্যানভাস এবং পেইন্টব্রাশের কোনরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ছবির সেটে তিনি একটি ছবিও এঁকেছিলেন। আর সেই ছবিটি তিনি সালমান খানকে উপহার দিয়েছেন বলেই জানিয়েছেন।
সমপ্রতি ‘ধোবি ঘাট’ ছবির সিডি ও ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন তথ্যই জানিয়েছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা ও প্রযোজক। তিনি বলেছেন, আমার জীবনের একমাত্র আঁকা ছবি যেটি আমি ‘ধোবি ঘাট’ ছবির সেটে এঁকেছিলাম সেটি সালমানকে উপহার দিয়েছি। সেটা এখন সালমানের ঘরেই আছে। আমির আরও বলেছেন, যদিও খুবই বাজে ছবি এঁকেছি, তারপরও কাজটি বেশ উপভোগ করেছি। আর এও জানি, আমি একজন বাজে চিত্রকর। কিন্তু যখন আমি ক্যানভাসে তুলির আঁচর দিই তখন আমি মুগ্ধ হয়ে যাই। অনুভব করি, পিকাসো যেমন করে তার সৃষ্টি রচনা করেছেন আমিও ঠিক একইভাবে তা করছি।

খেলাফত মজলিসের পদযাত্রা শেষ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: টিপাইমুখ বাঁধের প্রতিবাদ পদযাত্রা শেষে শুক্রবার রাতে জকিগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডে সমাবেশ করেছে  খেলাফত মজলিস। বৃহস্পতিবার সকালে সিলেটের সিটি পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রাটি প্রায় শত কিলোমিটার হেঁটে শুক্রবার রাত ৮টায় জকিগঞ্জে এসে শেষ হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া মাদানিয়া কাজীর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা হুমায়ুুন কবির, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা বদিউজ্জামান, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি হারুনূর রশীদ। বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো. আবদুল্লাহ, মহানগর সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মহানগর সেক্রেটারি শাহ মমশাদ আহমদ, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা এমরান আলম, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।
, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবদুল খালিক, পৌরসভাপতি মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আবদুস ছালাম, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা হিফজুর রহমান, মোঃ রহমত আলী, মাওলানা আবদুল হাফিজ, লবিবুর রহমান মুক্তা, মাওলানা মুছা মুল্লা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ভারতের টিপাইমুখ বাঁধ অভিমুখে যাত্রা করব বলে সিলেট থেকে ব্যতিক্রম কঠিন কর্মসূচি গ্রহণ করেছি কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তাই সুশৃঙ্খল সংগঠন হিসেবে টিপাইমুখ বাঁধ অভিমুখে পদ যাত্রা শেষ করেছি। রাস্তার পাশে হাজার হাজার মানুষ আমাদের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে।

বছরের প্রথম দিনটি একসঙ্গে কাটাতে...

স্টাফ রিপোর্টার: সালমানের টানে দুবাই গেলেন বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ। গতকাল রাতেই দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন ক্যাট। সেখানেই আজ বছরের প্রথম দিনটি একসঙ্গে কাটাবেন সালমান ও কাটরিনা। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য সালমান উড়াল দিয়েছেন দুবাই। সেখানে একটি জমকালো পার্টির আয়োজনও করেছেন তিনি। এ পার্টিতে উপস্থিত ছিলেন শুধুমাত্র সালমানের কাছের বন্ধু-বান্ধব। আর ক্রিসমাস উদযাপন করতে কিছুদিন আগেই কাটরিনা পাড়ি জমিয়েছেন লন্ডনে। সেখানে পরিবারের সঙ্গে বেশ জমকালো আয়োজনেই তিনি উদযাপন করেছেন ক্রিসমাস। কিন্তু দুবাই থেকে সালমান কাটরিনাকে অনুরোধ করেছেন বছরের প্রথম দিনটি তার সঙ্গে কাটানোর। জানা গেছে, এ কারণে পরিবারের সঙ্গে বছরের প্রথম দিনটি উদযাপন না করে সালমানের সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাট। এর আগে গত রাতে লন্ডনে থার্টি ফার্স্টের একটি জমকালো আয়োজনের পার্টিতে মোটা অংকের অর্থের বিনিময়ে পারফরমর করেছেন এ নায়িকা। চিকনি চামেলি, শিলা কি জাওয়ানিসহসহ বেশকিছু গানেই সেখানে পারফরম করেছেন তিনি। এ পারফরম শেষেই মধ্যে রাতে দু্‌বাইর উদ্দেশ্যে উড়াল দেন। আজ বছরের প্রথম দিনটি সালমানের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই কাটাতে যাচ্ছেন ক্যাট।

সীতাকুণ্ড ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের  মধ্যে  ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৫টায় উপজেলার সুলতানা মন্দির এলাকায় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম-চাঁদপুর নাইটকোচের সামনের একটি চাকা পাংচার হলে চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বারো আউলিয়াস্থ মারস টেক্সটাইলের শ্রমিক নমিতা মজুমদার (৪০), সুমিতা দে (৩৫), উত্তম বিশ্বাস ও সাহেদা আক্তার (২০) নিহত হয় এবং ৩০ জন আহত হয়েছে। নিহতদের প্রত্যেকের বাড়ি সীতাকুণ্ডের বিভিন্ন গ্রামে।
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে বরিশালগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই উপজেলার ঝিকরহাটি গ্রামের মানিক সরদারের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সোহেল সরদারকে রাস্তা পারাপারের সময় চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তির ৩ দিনব্যাপী উৎসব। শুক্রবার বিকালে এফডিসির মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোরে বর্ণিল এক অনুষ্ঠানের আয়োজন করেছে পরিচালক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ। সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্‌নান। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এফআই মানিক স্বাগত বক্তব্য রাখবেন বলে কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি সমাপনী অনুষ্ঠানে সমিতির মহাসচিবের রহস্যজনক অনুপস্থিতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বক্তব্য পালা শেষে এসএ হক অলীকের পরিকল্পনা ও পরিচালনায় এবং চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্স করেন অঞ্জনা, পপি, সিমলা, কাজী মারুফ, তমা মির্জ্জা, অমল বোস, আনিস, আজীজ রেজা, সাদেক রেজা, সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, শফিক তুহিন ও টেলিসামাদ। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন পিতা-পুত্র কাজী হায়াৎ ও কাজী মারুফ। সেই সঙ্গে আমজাদ হোসেন, আফজাল শরীফ ও হাসান মাসুদের অভিনয় আমন্ত্রিত দর্শকদের আনন্দ দেয়। চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তির এই সমাপনী অনুষ্ঠানটি বাংলাভিশন সরাসরি সমপ্রচার করে। অনুষ্ঠানে ৭ দিনব্যাপী চলচ্চিত্র সপ্তাহ সফল করার জন্য ৭ প্রযোজক এবং ৭টি প্রেক্ষাগৃহের মালিককে পরিচালক সমিতি সম্মাননা জানায়।

মোন্তাজ উদ্দিনের জামিন নামঞ্জুর

রসিংদী প্রতিনিধি: নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে একদিনের রিমান্ড শেষে গতকাল জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালতে হাজির করেন। আসামির পক্ষে জামিন আবেদন নামঞ্জুর করে এবং পুনরায় রিমান্ডের শুনানি আগামী ২রা জানুয়ারিতে তারিখ ধার্য করে আদালত। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। দুপুর সাড়ে ১২টায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে একদিন রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিন এবং ৭ দিনের পুনরায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে আগামী ২রা জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করে। পরে মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত।

মা হচ্ছেন নম্রতা

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নম্রতা শিরোকদার। আর মা হওয়ার এ শুভ খবরটি থার্টিফার্স্ট নাইটে ভক্তদের উদ্দেশে ঘোষণা করলেন তিনি। এর আগে ২০০৫ সালে মহেশ বাবুকে বিয়ে করে বলিউড থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন নম্রতা। পরবর্তী বছরই একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। নাম রাখেন গৌতম কৃষ্ণ। এবার দ্বিতীয় সন্তানের মা হওয়ার বিষয়টি নিজেই মিডিয়াকে জানালেন নম্রতা। তবে এবার একটি কন্যা সন্তানই চান বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের মাঝামাঝি সময়েই মা হচ্ছেন তিনি। তাই বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে দিনযাপন করছেন নম্রতা। অভিনয় থেকে দূরে থাকলেও বলিউড তারকাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখেন তিনি। তাই তো তার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বলিউড তারকা অনিল কাপুর, মাধুরী দিক্ষিত, সঞ্জয় দত্ত, সালমান খান, সোনালি বেন্দ্রে ও শিল্পা শেঠি। দ্বিতীয়বারের মতো মা হওয়া প্রসঙ্গে নম্রতা বলেন, এর চেয়ে সুখের অনুভূতি আর কিছু হতে পারে না। উপরওয়ালার দানে আমি দ্বিতীয়বারের মতো এই সুন্দর অনুভবটি করতে পারছি। সবাই আমার এবং অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।

জার্মান ছবিতে সেলিনা

জার্মান ছবিতে অভিষেক হতে যাচ্ছে সেঙসিম্বল বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। আর এ কারণে বর্তমানে জার্মান ভাষা শিখছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রী সন্তানসম্ভবা অবস্থায় দুবাইয়ে অবস্থান করছেন। তার সম্পূর্ণ দেখভাল করছেন স্বামী পিটার হেগ। চলতি বছরের এপ্রিলেই যমজ সন্তানের মা হতে যাচ্ছেন সেলিনা। সন্তান জন্মদানের পরই জার্মান একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এ বিষয়ে সম্পূর্ণ তথ্য না দিলেও জার্মান ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সেলিনা। আর এ কারণেই জার্মান ভাষা শিখছেন তিনি। পাশাপাশি কয়েকটি ইয়োগা ক্লাসও করছেন এখন। নিজের বাড়িতে বসেই শিক্ষক রেখে জার্মান ভাষা শিখছেন তিনি। সেলিনা জেটলি বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বসবাসের জন্য ভারত ছাড়েন। সে কারণে বলিউড ছবি থেকে অনেক দিন দূরে সরে আছেন তিনি। এর মধ্যে কায়রো ফিল্ম ফেস্টিভালের জুরিবোর্ডের সদস্য হিসেবেও কাজ করেন সেলিনা। তারপর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়তে থাকে তার। সন্তান জন্মদানের পর নিয়মিত আন্তর্জাতিক ছবিতে অভিনয়ে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। তাই বলে বলিউডকে বিদায় জানাচ্ছেন না বলেও সাফ জানিয়েছেন  সেলিনা। এ বিষয়ে তিনি বলেন, বলিউড আমার প্রাণ। তাই বলিউডকে বিদায় জানানোর প্রশ্নই আসে না। তবে আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করে আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই। এ কারণেই জার্মান ভাষা শিখছি। দেখা যাক কি হয়!

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেঙসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেঙসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেঙসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন।

স্পা বন্ধ: হুমকিতে মালদ্বীপের অর্থনীতি!

শিয়ার ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটননির্ভর। দেশটির ১৫০ কোটি ডলারের অর্থীনীতিও পর্যটন শিল্প-নির্ভর। আর মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান শতকরা ৩০ ভাগ। তবে হঠাৎই যেন দেশটির প্রধান এই শিল্প দুর্বিপাকে পড়েছে। দেশটির সরকার সরকার বিলাসবহু হোটেল ও রিসোর্টগুলোতে স্পা বন্ধের নির্দেশ দেওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পা শব্দটি এসেছে বেলজিয়ামের ছোট্ট শহর স্পা’র

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেঙসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেঙসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেঙসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন।

চোট কাটিয়ে মাঠে ফিরছেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হতে হতে চলেছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। পায়ের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি অলরাউন্ডার। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ভেট্টোরি। কিন্তু এইচআরভি কাপের চতুর্থ রাউন্ডে সেন্টারবারির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্টসের দলে রাখা হয়েছে ভেট্টোরিকে। গত ৯ই ডিসেম্বর হোবার্ট টেস্ট শুরু হওয়ার ঠিক আগে চোট পাওয়া বাম পায়ের পেশিতে আবার টান পড়েছিল এই বাঁহাতি স্পিনারের। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার ম্যাচে ভেট্টোরি গ্যালারিতে বসে দর্শকের ভূমিকাতেই থাকতে হয়েছিল। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে ২৬ বছর পর টেস্ট জয়ের খরা ঘুচিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। মাঝে বেশ কিছুদিন ম্যাচ না খেলায় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও তার নাম পিছিয়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে এবং ওয়ানডেতে ৭ নম্বরে রয়েছেন তিনি।

এক কথায় অসাধারণ

মোশাররফ রুমী: এক কথায় বলা যায়, অসাধারণ। অনায়াসে। নির্দ্বিধায়। ‘ইত্যাদি’ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। দীর্ঘ দু’যুগের পথচলায় সমৃদ্ধ। আকাশছোঁয়া সাফল্য আর দর্শকপ্রিয়তা এ অনুষ্ঠানটির অলঙ্কার। ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানই শুধু বিনোদন নয়, গণসচেতনতার অনবদ্য এবং নান্দনিক প্রয়াস। এবারও ঘটেনি তার ব্যত্যয়। অসাধারণ এক ‘ইত্যাদি’ই এবারও আমরা উপহার পেলাম গেল শুক্রবার। তুমুল দর্শক ভালবাসায় সিক্ত এ অনুষ্ঠানটি বরাবরই দেশীয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে শীর্ষ তকমাটি ধরে রেখেছে। এবারের ইত্যাদির আয়োজন সে তকমাকে আরও বেশি রঙিন করে তুলেছে। আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ শুরু হয়েছে দীর্ঘদিন থেকেই। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহারে। এ স্থানটি এমনিতেই চমৎকার। ইত্যাদি ধারণের ক্ষেত্রে এতে বর্ণিল আলোর সংযোজন সে চমৎকারিত্বে যোগ করেছে নতুন মাত্রা। সে সঙ্গে দৃষ্টিনন্দন সেট তৈরি করেছে এক অন্য রকমের আবহ। প্রতিবারের মতো এবারের ইত্যাদিতেও ছিল তথ্য, শিক্ষা, বিনোদনের সমাহার। ছিল কিছু মানবিক, সামাজিক ও শিক্ষামূলক প্রতিবেদন। অনুষ্ঠানের প্রতিটি পর্বই ছিল দারুণ আকর্ষণীয় এবং উপভোগ্য। সে সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত হানিফ সংকেতের ছন্দময় উপস্থাপনা বরাবরের মতো এবারও দর্শক হৃদয়ে দারুণ ঝড় তুলেছে। এবারের ইত্যাদিতে প্রচার হওয়া ৩২ বছর ধরে টাঙ্গাইলের মধুপুর গড়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এড্রিক বেকারের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ওপর মানবিক প্রতিবেদন এবং পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিযোগিতা মাইক্রোসফট ইমাজিন কাপ বিজয়ী চার বাংলাদেশী তরুণের ওপর প্রতিবেদনগুলো খুব ভাল লেগেছে। এ প্রতিবেদন দু’টির প্রথমটি থেকে আমরা শিখতে পেরেছি একমাত্র ইচ্ছাশক্তির গুণেই সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে কি দারুণ একাগ্রতা নিয়ে মানবসেবায় নিজেকে বিলিয়ে দেয়া যায়। আর দ্বিতীয়টি থেকে শিখেছি ঐকান্তিক সাধনা থাকলে আমরাও পারি অনায়াসে বিশ্বজয় করতে। প্রসঙ্গক্রমে একটি কথা বললে বোধ করি বেশি বলা হবে না- এমন বড় মাপের অবদান রাখার জন্য ডাক্তার এড্রিক বেকারকে আমাদের দেশের নাগরিকত্ব দেয়ার কথা ভাবা যেতে পারে। বরিশালের রেজাউল ও তার পোষা পায়রার ওপর দেখানো প্রতিবেদনটি আমাদের শিখিয়েছে সত্যিকারের ভালবাসা জয় করে নিতে পারে যে কোন কিছুই। এসব প্রতিবেদনের পাশাপাশি চার খ্যাতিমান শিল্পী এন্ডু্র কিশোর, রফিকুল আলম, শবনম মুশতারী এবং ফাতেমা-তুজ-জোহরার গাওয়া বিজয় গৌরব ও আগামীর আহ্বান নিয়ে পরিবেশিত গানটি হৃদয় ছুঁয়ে গেছে দারুণভাবে। এছাড়া অর্জুন ও চান্নুর বিদ্রুপাত্মক গান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচ, দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি পর্ব এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে সাজানো নাট্যাংশগুলোতে ফুটে উঠেছে তীব্র কটাক্ষ। আর এসব মিলিয়েই আবারও অসাধারণ একটি ‘ইত্যাদি’ উপহার দেয়ায় ধন্যবাদ হানিফ সংকেতকে সে সঙ্গে সাধুবাদ ইত্যাদির নিয়মিত সঙ্গী স্পন্সরকারী প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস লিমিটেডকে।

খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ভাড়া নিয়ে আবারও শুরু হয়েছে চরম নৈরাজ্য। বৃহস্পতিবার মধ্যরাতে গত বছরে চতুর্থবারের মতো জ্বালানি তেলের দাম প্রতি লিটারে আরও পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। গত শুক্রবার ছুটির দিনে এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বচসা হলেও ভাড়া বাড়ানোর কথা বরাবরের মতোই অস্বীকার করেছে মালিকপক্ষ। পরিবহনে নৈরাজ্য ঠেকাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ঠুঁটো জগন্নাথ সেজে বসে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মালিক সমিতিগুলো নতুন ভাড়ার তালিকা তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও সকাল থেকেই দক্ষিণ অঞ্চলের সব রুটে পরিবহন শ্রমিকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে। সর্বশেষ ১০ই নভেম্বর জ্বালানি তেলের প্রতি লিটারে ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় কিলোমিটার প্রতি ১ দশমিক ২০ টাকা বাস ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু সকালেই তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে মাত্রাতিরিক্ত বাড়তি ভাড়া দাবি করলে যাত্রীদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয়। তাছাড়া রাস্তা খারাপের দোহাই দিয়ে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ তো রয়েছেই।
অপরদিকে নগরীর বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি রুটের সব লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। খুলনা-মদিনাবাদ (কয়রা) ১০০ টাকা ভাড়া নেয়া হলেও গতকাল তা ১৩০ থেকে ১৪০ টাকা আদায় করছে কর্তৃপক্ষ। মালিকপক্ষ বলছে, তেলের মূল্য লিটারে ২ টাকা বৃদ্ধিতে গত ২১শে জুন কিলোমিটার প্রতি ১ দশমিক ৩৩ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। ১৮ই সেপ্টেম্বর লিটারে ৫ টাকা বৃদ্ধি করা হয়, ১১ই নভেম্বর রাতে তৃতীয় দফায় আরও ৫ টাকা বাড়ানো হলো। ২৯শে ডিসেম্বর আবারও ৫ টাকা বাড়লো তেলের দাম।
স্বাভাবিকভাবে ভাড়া তো বাড়বেই। তবে মালিক পক্ষ বর্ধিত ভাড়ার তালিকা এখনও দেয়নি।
খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি আ. গফফার বিশ্বাস বলেন, ভাড়া তো আমরা বৃদ্ধি করিনি।  সরকার বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। তেলসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বাড়লে বাস ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক।  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনার সহকারী পরিচালক মো. সেলিম বক্স বলেন, আমরা সরকার কর্তৃক কোন প্রজ্ঞাপন পায়নি। এ মুহূর্তে বাসগুলো আগের ভাড়া নিচ্ছে বলে জানি।  বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

অপেক্ষায় কুসুম শিকদার

স্টাফ রিপোর্টার: কুসুম শিকদার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন এ সময়ের জনপ্রিয় নায়ক ইমন। ছবিটি  সেভাবে ব্যবসা সফল না হলেও কুসুমের অভিনয় দর্শক নন্দিত হয়। সিনেমাপ্রেমী একটি দর্শক মহলের কাছে কুসুমের বেশ গ্রহণযোগ্যতা গড়ে উঠে। অপেক্ষায় থাকেন কুসুম নতুন আরেকটি ছবিেত অভিনয়ের জন্য। এক সময় অপেক্ষা শেষ হয়। স্বপন আহমেদ পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন কুসুম। ছবিরড় নাম ‘লাল টিপ’। ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এই  ছবিতেও ইমনের নায়িকা হিসেবেই কুসুমকে দেখবেন দর্শক। গত ২৫শে ডিসেম্বর বড়দিনে এই ছবির গানের অডিও অ্যালবাম সিডি আকারে বাজারে এসেছে। অড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির অডিও অ্যালবাম বাজারজাত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো এই ছবির গান আলোচনায় চলে আসবে এমনই আশাবাদ করেছেন ছবির পরিচালকসহ অন্যান্য কলাকুশলী। তবে এই ছবিটি নিয়ে সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন ছবির নায়িকা কুসুম  শিকদার। ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, আমি চেষ্টা করেছি আমার অভিনীত চরিত্রটিকে বেশ ভালভাবে ফুটিয়ে তুলতে। আশা করি ছবিটিতে আমার এবং ইমনের অভিনয় দর্শকের ভাল লাগবে।

মহাজোট: মান-অভিমানে বছর পার



লুৎফর রহমান: সমন্বয়হীনতা ও মান-অভিমানের টানাপড়েন দিয়েই আরও একটি বছর পার করলো ক্ষমতাসীন মহাজোট। সরকারের তিন বছর মেয়াদ শেষেও সময়ের সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে পারেনি জোটের শরিক দলগুলো। এছাড়া ছোট শরিকদের মান-অভিমান ভাঙাতে খুব একটা উদ্যোগ নেয়নি প্রধান শরিক আওয়ামী লীগ। বিদায়ী বছরে শরিকদের নিয়ে এক সঙ্গে বসা বা রাজনৈতিক কর্মসূচি পালনেও সফলতা দেখাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। বছর শেষে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত গণমিছিল ও সমাবেশেও শরিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল না। জোটগত এই কর্মসূচিতে জাতীয় পার্টির অংশ না নেয়ার সিদ্ধান্ত থাকলেও পরে প্রতিনিধি পাঠিয়ে দায় সারে দলটি। এই কর্মসূচিতে অংশ নেয়নি জাতীয় পার্টির কোন কর্মী-সমর্থক। সারা বছরে জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শরিক দলের নেতারা বৈঠক করেছেন একবার। তাও আলাদা আলাদাভাবে। গত ডিসেম্বরে গণমিছিল কর্মসূচিকে সামনে রেখে মূলত এই বৈঠক হয়। আর ১৪ দলের সমন্বয় সভা হয়েছে মাত্র একটি।
এছাড়া বছর জুড়ে নানা বিষয়ে মতবিরোধ ও টানাপড়েন চলে আওয়ামী লীগের সঙ্গে অন্য শরিকদের। গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রধান শরিক আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে মতবিরোধ ও মতদ্বৈধতা দেখা দেয়। সংবিধান সংশোধন, নারী নীতিমালা, ঢাকা সিটি করপোরেশন ভাগ নিয়ে সরকারে থেকেও সরকারের বিরোধিতা করেছেন আওয়ামী লীগ ছাড়া অন্য শরিক দলের নেতারা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ‘বিছমিল্লাহ’ রাখার পক্ষে অবস্থান নেন। আর জাসদ ও ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের অবস্থান ছিল এর বিপক্ষে। প্রধানমন্ত্রী ও মহাজোট নেত্রী শেখ হাসিনা সংবিধানে ‘বিসমিল্লাহ’ রাখার পক্ষে ছিলেন। আর ১৪ দলের বক্তব্য ছিল- ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম ইসলাম এক সঙ্গে চলতে পারে না। তাদের দাবি, সংবিধান সংশোধন হবে মুক্তিযুদ্ধের চেতনায়। সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা করার পক্ষে ছিলেন ১৪ দলের নেতারা। সংবিধান সংশোধন বিল পাসের দিনও নানা নাটকীয়তার পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রথমে ভোট দেয়া থেকে বিরত থাকেন। পরে আওয়ামী লীগ নেতাদের অনুরোধে বিলের পক্ষে ভোট দেন। এর আগে নারী নীতিমালা নিয়েও দ্বিমত দেখা দেয় জোটের শরিক দলগুলোর মধ্যে। এ নীতিমালার পক্ষে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা অবস্থান নিলেও এর আংশিক বিরোধিতা ছিল জাতীয় পার্টি চেয়ারম্যানের। নারীনীতি প্রণয়নকালে জাতীয় পার্টির সঙ্গে পরামর্শ করা হয়নি বলেও অভিযোগ ছিল তার। এদিকে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও বছরের শুরু থেকে কথা বলছে শরিক দলগুলো। গত ৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৪ দলের সমন্বয় সভায় দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ১৪ দলের নেতারা। ওই বৈঠকে খাদ্য ও দ্রব্যমূল্য বিস্তারিত জানানোর জন্য তারা আওয়ামী লীগ নেতাদের কাছে দাবি করেন। বৈঠকে খাদ্য, বাণিজ্য ও অর্থমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করারও প্রস্তাব দেন ১৪ দলের নেতারা। তারা আগ্রহ প্রকাশ করেছিলেন, দ্রব্যমূল্য পরিস্থিতিতে তারা এই তিন মন্ত্রণালয়ের মন্ত্রীকে সুনির্দিষ্ট পরামর্শ দিতে চান। ওই বৈঠকে আওয়ামী লীগ নেতারা আশ্বাস দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসেই এ ধরনের একটি বৈঠকের উদ্যোগ নেয়া হবে। তবে পুরো বছরেও এ ধরনের বৈঠকের কোন উদ্যোগ নেয়া হয়নি। এই ইস্যুতে ১৪ দল এবং জাতীয় পার্টির নেতারাও প্রকাশ্যে সরকারের সমালোচনা করে আসছেন। এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক জানান, শুধু দ্রব্যমূল্যের বিষয় নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দরকার হলেও এ ধরনের কোন উদ্যোগ নেয়া হয়নি। এদিকে যুদ্ধাপরাধের বিচার ইস্যুতেও সমন্বয় নেই বলে দাবি করে আসছেন ১৪ দলের নেতারা। এ নিয়ে জাতীয় পার্টির অবস্থান অনেকটা নীরব হলেও আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের রাজনৈতিক ঐক্যের ২৩ দফা শর্তের অন্যতম শর্ত ছিল এই যুদ্ধাপরাধের বিচার। গত বছর যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আওয়ামী লীগ ও ১৪ দল যৌথভাবে রাজধানীতে সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে থানাভিত্তিক সভা সমাবেশ করে। ১৪ দলের এক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৭টি বিভাগীয় শহরে মহা সমাবেশ করা হবে। তবে এ পর্যন্ত এ ধরনের কোন সমাবেশ না হলেও ১৪ দলভুক্ত দলগুলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পৃথক কর্মসূচি পালন করে আসছে। সর্বশেষ গত মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকেও এ বিষয়ে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়েও যৌথ কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গত পৌরসভা নির্বাচনে দল ও জোটের প্রার্থী সমর্থন নিয়ে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও মান-অভিমানের বিষয় ঘনীভূত হয়। নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় বৈঠকের পর ঘোষণা করেছিলেন মহাজোটগতভাবে পৌর নির্বাচনে প্রার্থী দেয়া হবে। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রার্থী দেয়া নিয়ে সমঝোতা হলেও ১৪ দলের সঙ্গে এ নিয়ে কোন আলোচনাই করেনি আওয়ামী লীগ। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হলেও জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া পৌরসভায় দলীয় প্রার্থীকে বসাতে পারেনি আওয়ামী লীগ। এর ফলে স্থানীয় পর্যায়ে জোটের নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঢাকা সিটি করপোরেশনের বিভক্তি নিয়েও বিভক্ত ছিল মহাজোট। এই বিভক্তির পক্ষে আওয়ামী লীগ শক্ত অবস্থান নিলেও জাতীয় পার্টিসহ অন্য শরিক এ নিয়ে ছিল অনেকটা নীরব। তারা কেউ কেউ এই বিভক্তির সমালোচনাও করেন। সর্বশেষ দেশের ৬১টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয়া নিয়েও নাখোশ আওয়ামী লীগের ওপর অন্য শরিক দল। শরিক দলের নেতারা জানিয়েছেন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ স্থানীয় সরকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়োগ নিয়ে সরকারের অন্য শরিকদের সঙ্গে আলোচনা করেনি আওয়ামী লীগ। প্রশাসক নিয়োগের আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও পরামর্শ চাওয়া হয়নি। প্রধানমন্ত্রী ও জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির নেতারা এ বিষয়ে তাদের অভিমানের কথা জানিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষেত্রে জোটের শরিকদের প্রতিনিধিত্ব থাকবে। এছাড়া জোটের শরিক জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি থেকে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল শুরু থেকে। কিন্তু বছরের শেষ দিকে আওয়ামী লীগের দুই নেতাকে মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হলেও জোটের শরিক কাউকে স্থান দেয়া হয়নি মন্ত্রিসভায়। এ নিয়ে অভিমান রয়েছে এই তিন শরিক দলের নেতাদের মধ্যে। ক্ষোভ আর অভিমানের কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বরাবরই বলে আসছেন তিনি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবেন। এখন থেকে সব নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী থাকবে। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার বিভক্ত দুই সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনেও নিজ দলের প্রার্থীর নাম ঘোষণা করে রেখেছেন এরশাদ।


রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ-তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে গণফোরাম

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে গণফোরাম। দলটি নির্বাচন কমিশন গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও অনুসন্ধান কমিটি গঠনেরও প্রস্তাব দেয়। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের পঞ্চম দিনে রাষ্ট্রপতি গতকাল রোববার বঙ্গভবনে প্রথমে গণফোরাম এবং পরে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করেন। ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির পছন্দে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং প্রধান

নকিয়ার ‘লিজেন্সড রিমেইড’ কনসার্ট

স্টাফ রিপোর্টার: হাজার হাজার সংগীতপ্রেমী নকিয়া ভক্ত ৩০শে ডিসেম্বর বিকালে নকিয়ার ‘লিজেন্ডস রিমেইড’ কনসার্টে সমবেত হন। নকিয়া অনুরাগীদের সবচেয়ে পছন্দের এই আয়োজনে এবার পারফর্ম করে সোলস, অর্থহীন, এলআরবি ও মাইলস।  বিকাল ৫টা ৩০মিনিটে সোলস-এর মঞ্চে ওঠার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। এরপর একে একে মঞ্চে আসে এলআরবি, মাইলস ও অর্থহীন। রাত ৯টা পর্যন্ত একটানা সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যায় তীব্র শীত উপেক্ষা করে কনসার্টে আগত সংগীতপ্রেমীদের আনন্দ ও আবেগ ছিল সুতীব্র। ড়সোলস তাদের পরিবেশনা শুরু করে তাদের জনপ্রিয় গান-‘এই মুখরিত জীবন’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর ‘এ এমন পরিচয়’, ‘বন্ধু তোকে মিস করছি ভিশন’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’, ও ‘দেখা হবে বন্ধু’ গানগুলো পরিবেশন করে। মাইলসের শাফিন আহমেদ তার বিখ্যাত ‘চাঁদ তারা’ গান কণ্ঠে নিয়ে মঞ্চে আসেন। তারপর গেয়ে শোনান ‘শেষ ঠিকানা’, ‘দরদীয়া’, ‘হৃদয়হীনা’ এবং একের পর এক তার অসাধারণ শ্রোতাপ্রিয় সব গান। এরপর মঞ্চে নিজেদের দারুণ সব সাড়া জাগানো গান নিয়ে হাজির হয় এলআরবি ও অর্থহীন। ড়শ্রোতাদের অধিকাংশ ছিলেন নকিয়া অনুরাগী এবং যারা নতুন নকিয়া ডুয়েল সিম সেট কিনে কনসার্টের টিকিট জিতে নিয়েছিলেন তারাই। এই কনসার্টই ছিল শ্রোতাপ্রিয় এসব কিংবদন্তী ব্যান্ডের এ বছরের সর্বশেষ কনসার্ট।

৭৭ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত

মানবজমিন ডেস্ক: দাম্পত্য জীবনের ৭৭ বছরের মাথায় স্ত্রীর ১৯৪০ সালের দিকে লেখা এক প্রেমপত্র উদ্ধারের পর, তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির এক প্রবীণ। ৯৯ বছর বয়সী স্বামী অ্যান্টোনিও এবং ৯৬ বছর বয়সী স্ত্রী রোজার দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ালে তা হবে এক নতুন রেকর্ড। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা ইতালির এ প্রবীণ দম্পতির আংশিক পরিচয় দিয়েছেন। মামলায় গোপনীয়তার স্বার্থে তারা বর্ষীয়ান এ ব্যক্তির নাম অ্যান্টোনিও সি এবং তার স্ত্রীর নাম রোজা সি বলে উল্লেখ করেছেন। আইনজীবীদের দেয়া বক্তব্য অনুযায়ী, বিগত বছর অর্থাৎ ২০১১ সালের বড়দিন উদযাপনের কিছুদিন আগে অ্যান্টোনিও একটি পুরনো সিন্দুকের ড্রয়ার ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় তার স্ত্রীর হাতের লেখা একটি প্রেমপত্র চলে আসে তার হাতে। এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন স্ত্রীর কাছে কৈফিয়ত চাইতে। তাদের ৭৭ বছরের সাংসারিক জীবনে এ ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন। ওদিকে অপরাধবোধের আগুনে পুড়তে থাকা স্ত্রী তার ভুল স্বীকার করলেন। কিন্তু স্বামীকে তার অনড় সিদ্ধান্ত থেকে দমাতে ব্যর্থ হলেন। অবশেষে স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতের দারস্থ হলেন অ্যান্টোনিও। এদিকে এ সপ্তাহে বের হওয়া আইনি কিছু কাগজপত্র থেকে জানা গেছে, স্ত্রী রোজা ১৯৪০ সালের দিকে তার এক প্রেমিককে চিঠিটি লিখেছিলেন। তাদের মধ্যে গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। অ্যান্টোনিও এবং রোজা এ মুহূর্তে প্রায় ৮ দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। ৫ সন্তান, ১২ জন নাতি-নাতনি ও নাতি-নাতনির ঘরের ১ সন্তানের মায়া কাটিয়ে তারা আলাদা বসবাস করবেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে। আর প্রেমপত্র তাদের সম্পর্কের সে চিরকেই ভাঙনে পরিণত করেছে। ১০ বছর আগে দাম্পত্য কলহের জেরে রোমের বাড়ি ছেড়েছিলেন অ্যান্টোনিও। তখন ১ বার পুত্রকে সঙ্গে নিয়ে গেলেও কয়েক সপ্তাহের মাথায় স্ত্রী ও স্বজনদের কাছে ফিরেছিলেন তিনি। ১৯৩০ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের। এদিকে এ বিচ্ছেদ চূড়ান্ত হলে নিঃসন্দেহে যে রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বৃটেনের বার্টি ও একই জেসি উড তাদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২০০৯ সালে যখন তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হন তখন দু’জনেরই বয়স ছিল ৯৮ বছর। সেক্ষেত্রে ইতালির অ্যান্টোনিও ও রোজা দম্পতির ৭৭ বছরের সম্পর্ক বিচ্ছেদে গড়ালে, তা দখল করে নেবে প্রথম স্থানটি।

অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র এবং টিভি চ্যানেলে ভারতীয়সহ সকল প্রকার বিদেশী অপসংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে আজ বেলা ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ থেকে চলচ্চিত্রের সঙ্কট উত্তরণ ও অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মহম্মদ হাননান(সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি), চিত্রনায়ক শাকিব খান (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), খলনায়ক মিশা সওদাগর (সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। এই আন্দোলন প্রসঙ্গে সচেতন নাগরিক সমাজের সাংস্কৃতিক প্রতিনিধিদের অভিমত, আমরা চাই স্বাধীন জাতিসত্তা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়াতে, আমরা চাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ন্ন রাখতে। আমাদের এই সমাবেশ উপস্থিত থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, পরিবেশক, শিল্পী কলা-কুশলীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। অনুষ্ঠানে দুপুর থেকেই থাকবে প্রতিবাদী গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। প্রতিবাদ সমাবেশ থেকে আগামীর কার্যক্রমও ঘোষণা করার কথা রয়েছে।

পরিবহনে নৈরাজ্য

তোহুর আহমদ: সরকারি সিদ্ধান্তের আগেই পরিবহন খাতে ভাড়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক নৈরাজ্য। তেলের দাম বাড়ার অজুহাতে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। নীতি বা নিয়মের তোয়াক্কা করছে না পরিবহন মালিক-শ্রমিকরা। গতকাল বাড়তি ভাড়া আদায় নিয়ে বিভিন্ন বাসে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি, বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা   পৃষ্ঠা ১৭ কলাম ১
ঘটেছে। পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আবার যেসব বাস গ্যাসে চলে সেসব বাসেও অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। কিছু অসাধু পরিবহন মালিক ও শ্রমিক গ্যাসের দাম বাড়লেও ভাড়া বৃদ্ধি করে। আবার তেলের দাম বাড়লেও ভাড়া বাড়িয়ে ফায়দা লোটে- এমন অভিযোগ যাত্রীদের। তবে এসব অসাধু পরিবহন মালিক শ্রমিক নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা বলে পরিচয় দেয়। ফলে তাদের কাছে পুলিশ প্রশাসনও অসহায় হয়ে পড়ে। অবশ্য সীমিত কিছু ক্ষেত্রে পরিবহনের মালিক বাড়তি ভাড়া আদায়ের নির্দেশ না দিলেও পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন চিত্র দেখা গেছে। ওদিকে শুক্রবার সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার ভাড়া পুনঃনির্ধারণ করার আগে কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় সব ধরনের জ্বালানি তেলের দাম ৫ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার থেকেই এটি কার্যকর হয়েছে। বর্ধিত মূল্য অনুযায়ী এখন পেট্রল লিটারপ্রতি ৯১ টাকা, অকটেন ৯৪, কেরোসিন ৬১, ডিজেল ৬১ ও ফার্নেস ওয়েল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে পরিবহন নৈরাজ্যের নানা চিত্র দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে পরিবহন শ্রমিকরা মারমুখি হয়ে উঠেছেন। আবার অনেক ক্ষেত্রে পালিয়ে গেছেন পরিবহন শ্রমিকরা। ভাড়া বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে পরিবহন শ্রমিকরা স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত আচরণ করেননি। একইভাবে উত্তেজিত মারমুখি ছিলেন যাত্রীরা। বিশেষ করে রাজধানীর নিম্ন আয়ের মানুষ যারা লোকাল বাসে চলাচল করে থাকেন তাদের অভিযোগের অন্ত ছিল না। মিরপুর ১-এর ভিশন গার্মেন্টসের সুপারভাইজার জালাল আহমেদ গতকাল তানজিল পরিবহনে মিরপুর থেকে গুলিস্তান যাচ্ছিলেন। তার কাছ থেকে আদায় করা হয় ৩০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। বললেন, সরকার বার বার তেলে দাম বাড়াচ্ছে। আর এর সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহন মালিক-শ্রমিকরা। আবদুল্লাহপুর থেকে ফার্মগেট যাওয়ার জন্য ৩নং বাসে উঠেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিটি করেসপন্ডেন্ট আবদুল মান্নান। তিনি বললেন, আমার কাছে ভাড়া চাওয়া হয়েছে ১৮ টাকা। কারণ জানতে চাইলে বলছে ‘ভাড়া দেন নইলে নাইমা যান।’ অথচ সরকার এখনও ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়নি। আবদুল মান্নান এয়ারপোর্ট ওভারব্রিজের কাছে এসে বাসটি তেলে না গ্যাসে চলে তা চালকের কাছে জানতে চান। দেখা যায় বাসটি গ্যাসচালিত। এ অবস্থায় যাত্রীরা চালক জহুরুল ইসলাম ও কনডাক্টর মনিরকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বাসটি জব্দ করে। গতকাল সরজমিনে ঘুরে দেয়া যায়, ৬নং সিটিং সার্ভিসে মতিঝিল থেকে নতুন বাজার পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৬ টাকা। আগে ভাড়া ছিল ১২ টাকা। এ পরিবহনে নতুন বাজার থেকে ফার্মগেটের ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। আগে ভাড়া ছিল ৭ টাকা। তুরাগ পরিবহনের লোকাল বাসে টঙ্গি থেকে যাত্রাবাড়ী যেতে ভাড়া লাগতো ২২ টাকা। গতকাল থেকে আদায় করা হচ্ছে ২৭ টাকা। তুরাগ পরিবহনে টঙ্গি থেকে সায়েদাবাদ ভাড়া আদায় করা হচ্ছে ৩২ টাকা। আগে নেয়া হতো ২৫ টাকা। আবদুল্লাহপুর থেকে গুলিস্তান পর্যন্ত ৩নং রুটের বাসে আদায় করা হচ্ছে ২৫ টাকা। আগে নেয়া হতো ২০ টাকা। ৩নং বাসে এখন আবদুল্লাহপুর থেকে কাওরানবাজার পর্যন্তই ভাড়া নেয়া হচ্ছে ১৮ টাকা।  ৪/এ রুটে চলাচলকারী সুপ্রভাত সিটি সার্ভিসে টঙ্গি থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা। আগে ছিল ২৪ টাকা। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যেতে ৮নং বাসে ভাড়া নেয়া হচ্ছে ২৫ টাকা। আগে ছিল ২০ টাকা। মিরপুর ১২নং থেকে মতিঝিল পর্যন্ত যেতে এনা পরিবহন আদায় করেছে ২৪ টাকা। আগে নেয়া হতো ২০ টাকা। একই দূরত্বে বিহঙ্গ পরিবহন আদায় করছে ২৫ টাকা। মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পর্যন্ত তানজিল পরিবহনে আদায় করা হচ্ছে ৩০ টাকা। আগে ভাড়া ছিল ২২ টাকা। মিরপুর ১২নং থেকে যাত্রাবাড়ী যেতে শিখর পরিবহন আদায় করা শুরু করেছে ২৬ টাকা। আগে নেয়া হতো ২১ টাকা। মিরপুর ১২ থেকে গুলিস্তান পর্যন্ত যেতে ইটিসি পরিবহন আদায় করছে ২২ টাকা। আগে নেয়া হতো ১৭ টাকা। তবে কাউন্টারভিত্তিক বাসগুলোতে বেশিদামে টিকিট বিক্রি করতে দেখা যায়নি।

দূরপাল্লার বাসের ভাড়া বাড়লো ১৫ পয়সা

স্টাফ রিপোর্টার: ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া দেশের সর্বত্র  দূরপাল্লার বাস-মিনিবাসের   পৃষ্ঠা ১৭ কলাম ৪
ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে বর্তমানে যাত্রী ভাড়া ১ টাকা ২০ পয়সা। এটা বেড়ে হবে ১ টাকা ৩৫ পয়সা। সোমবার থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল শনিবার সড়ক ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বিআরটিএ পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, রাজধানী ও চট্টগ্রাম মহানগরীতে ভাড়া আপাতত বাড়ানো না হলেও কিছুদিন পরই বাড়ানো হবে। এ নিয়ে এক বছরে চার দফা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানো হলো। গত সেপ্টেম্বরে সর্বশেষ ভাড়া বাড়ানো হয়। দফায় দফায় ভাড়া বৃদ্ধিতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী, সীমিত ও নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাস-মিনিবাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অধিক ভাড়া আদায় করে। বাস যাত্রীদের সঙ্গে এ নিয়ে বাস কর্মীদের গোলযোগ লেগেই ছিল। নতুন করে ভাড়া বৃদ্ধিতে যাত্রী সাধারণ আরেক দফা অসহায়ত্বের মধ্যে পড়লো। তবে পরিবহন মালিকরা বলেছেন, নির্ধারিত হারের বেশি ভাড়া নেয়া হবে না।

শেষ হলো ‘রবীন্দ্র উৎসব : সুরের ধারা’র ৩ দিনের বর্ণিল আয়োজন

স্টাফ রিপোর্টার: টানা তিন দিনব্যাপী গান, সেমিনার, নৃত্য, আবৃত্তি, নাটক ও চলচ্চিত্র পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’র বর্ণিল আয়োজন। গতকাল রাত আটটায় এ উৎসবের সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কবিগুরুকে নিয়ে অবিস্মরণীয় এ উৎসবের ৩য় দিনের শুরুটা হয় সকাল ১০টায় গানের দল উত্তরায়ণের সম্মেলক গান পরিবেশনার মধ্যদিয়ে। এরপর একক সংগীত পরিবেশন করেন ছায়া রায়, স্বপন দত্ত, পাবক দীপ্র, সুকান্ত চক্রবর্তী এবং তানিয়া মান্নান। পাশাপাশি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্ত্বে রবীন্দ্রনাথের ‘ছোটগল্প’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়। সাড়ে ১০টার দিকে সমবেত গান পরিবেশন করে সুরের ধারার নিউ জার্সি বিভাগ। হাসান আজিজুল হকের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের উপন্যাস বিষয়ে সেমিনার। বিকাল পাঁচটায় বিভিন্ন ভাষায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মণিদীপা ভট্টাচার্য। এভাবে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বিষয় নিয়ে সেমিনার, নাচ, গান, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী আর সম্মেলক গান পরিবেশনার মধ্য দিয়ে অতিবাহিত হয় ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’র তিন দিনব্যাপী এ উৎসবের শেষ দিনটি। এদিকে পুরো আয়োজনের মধ্যমণি রেজওয়ানা চৌধুরী বন্যা গতকাল বিকাল নাগাদ জানান, আজকের (গতকাল) সারাদিনের বর্ণিল আয়োজন শেষে রাত ৮টায় পুরো উৎসবের সমাপনী টানা হবে। উৎসব সমাপণী ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে তিনি আরও বলেন, গেল তিন দিনের টানা আয়োজনে অগুণতি মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়ে আমরা ধন্য। তবে দুঃখজনক হলেও সত্যি, উৎসবের দ্বিতীয় দিনে এসে আমার গলাটা বসে গেছে। আফসোস শুধু এটুকই। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রবীন্দ্র উৎসব: সুAরের ধারা’র উদ্বোধন করেন। আর ‘শ্রুতি গীতবিতান’-এর মোড়ক উন্মোচন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’ শীর্ষক তিনদিনব্যাপী এ উৎসবের সঙ্গে সর্বাত্মকভাবে জড়িত ছিল চ্যানেল আই এবং প্রথম আলো। উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমাবদ্ধ থাকলেও শেষ দু’দিনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ছিল। উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বছরজুড়ে নানা আয়োজন করছে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’। তারই অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের ২২২২টি গান ডিভিডিতে ধারণ করা হয়েছে। সবকটি গান, গীতিনাট্য ও নৃত্যনাট্যে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রায় সাড়ে ৪ শিল্পী। আরও রয়েছে রবীন্দ্রসংগীতের প্রয়াত শতাধিক বরেণ্য শিল্পীর গান। ২২টি ডিভিডির এ পুরো আয়োজনের নাম ‘শ্রুতি গীতবিতান’।

স্বাগত ২০১২

স্টাফ রিপোর্টার: স্বাগত ২০১২। আজ নতুন বছরের প্রথম দিন। আজকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বছরের দিনপঞ্জি। পেছনের সব গ্লানি, বেদনা আর অপ্রাপ্তির ছাপ মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো বিশ্ববাসীর। গত রাত জিরো আওয়ারে সারা বিশ্বের সব প্রান্তের মানুষ নানা আয়োজনে  পৃষ্ঠা ৮ কলাম ৪
উৎসবের আমেজে বরণ করেছে খৃষ্ট্রিয় নতুন বছরকে। উৎসবে মেতে উঠেছিল রাজধানী ঢাকাও। উৎসবের রঙে রাঙ্গা হয়ে উঠেছিল নতুন বছরের প্রথম প্রহর। সব শোক, বেদনা, হতাশা আর অপ্রাপ্তিকে পেছনে ফেলে আজ আশায় বুক বাঁধার দিন। স্বপ্ন ও প্রত্যয়ে উদ্ভাসিত হওয়ার দিন। নতুনের আবাহনে পুরনোকে ঝেড়ে ফেলার দিন। জীর্ণতার বেদিমূলে আঘাত করে নব প্রত্যয়ে জেগে ওঠার শপথ নেয়ার দিন। নতুন বছরে সাফল্যে সম্ভাবনায় হেসে উঠুক সকলের জীবন। এই হোক আমাদের শুভ কামনা। শুভ নববর্ষ। বিদায়ী বছরে আমাদের জাতীয় জীবনে ঘটেছে অনেক ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। রাজপথে সহিংসতা ছিল কম। আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বিরোধী দল। তবে বিরোধী জোটের রোড মার্চ কর্মসূচি দৃষ্টি কেড়েছিল অনেকেরই। বহুল প্রতীক্ষিত যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে গত বছরেই। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি’র পদ ছাড়তে হয়। সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ সারা বিশ্বেই সমালোচনার ঝড় তোলে। মিরসরাই ট্র্যাজেডিতে প্রাণ হারায় ৪২ শিক্ষার্থী। সাভারের আমিনবাজারে পিটিয়ে হত্যা করা হয় ছয় ছাত্রকে। সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মতো অনেককেই। সড়কের বেহাল দশা আর পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে মন্ত্রী আবুল হোসেন ছিলেন সমালোচনার শীর্ষে। ক্রসফায়ার কমলেও গুম বেড়ে যায়। গত বছরে জাতীয় জীবনে ঘটেছে হৃদয়বিদারক নানা ঘটনা। এসেছে অনেক সম্ভাবনা আর প্রাপ্তির সংবাদ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এসব প্রাপ্তি প্রেরণা যোগাবে সমৃদ্ধ আগামীর। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
প্রেসিডেন্ট তার বাণীতে বলেন, নববর্ষ উদযাপন আমাদের জাতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি নববর্ষ ব্যাপকভাবে প্রভাবিত করে। আমি আশা করি, ইংরেজি নববর্ষ আমাদের সকলের জীবনে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও অনাবিল সুখ বয়ে আনবে। নতুন বছর সবার জন্য কল্যাণকর হোক- এই কামনা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে নতুনভাবে উজ্জীবিত করার ক্ষেত্রে বিদায়ী ২০১১ আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর হয়ে থাকবে। বিদায়ী বছরে আমরা উদযাপন করেছি স্বাধীনতার এবং বিজয়ের ৪০ বছর পূর্তি উৎসব। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তি আনয়নে দেশবাসী নতুন করে শপথ নিয়েছেন। চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রাখা ছিল সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। দেশবাসীর অক্লান্ত পরিশ্রম এবং সহযোগতিার ফলে আমরা ভালভাবেই সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি। গত অর্থবছরে ৬.৭ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে। আমদানি বৃদ্ধি পেয়েছে ৪১ শতাংশের বেশি। মাথাপিছু আয় ৮২৮ ডলার ছাড়িয়ে গেছে। সরকারি বেসরকারি খাতে বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। বিদায়ী বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখার জন্য আমরা এ বছর অর্জন করেছি ‘সাউথ সাউথ গ্লোবাল উইমেন অ্যান্ড চিলড্রেন হেলথ’ অ্যাওয়ার্ড। এমডিজি’র অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও আমরা যথেষ্ট এগিয়ে গেছি। চলতি বছরের উল্লেখযোগ্য অর্জন হচ্ছে দীর্ঘ ৪ দশকের প্রতীক্ষিত যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা। জাতীয় চার নেতার হত্যাকাণ্ড এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজেও অগ্রগতি সাধিত হয়েছে। আমি আশা করি, দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত এবং অসামপ্রদায়িক ও শান্তিপূর্ণ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হবো। নতুনের আহ্বানে পুরাতন বছরের সব জঞ্জাল ধুয়ে-মুছে সাফ হোক, নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক মহান আল্লাহ্‌তায়ালার কাছে এই প্রার্থনা করি।
নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল একবাণীতে তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। তিনি বলেন, ১লা জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়। গত বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। বেশকিছু অমলিন ঘটনা ও অভিজ্ঞতা আমাদের উজ্জ্বল আলোক বর্তিকা। তারই আলোকে আমাদেরকে তৈরী করতে হবে আগামী বছরের চলার পথ। বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি কামনা করি সারা বিশ্বের মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা।

বেলামির জোড়া গোলে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালটা জয় দিয়েই শেষ করলো ইংলিশ ক্লাব লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে বছরের শেষ ম্যাচে পরশু ক্রেইগ বেলামির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা। তাই ভাগ্যের জোরে এগিয়ে গিয়েও নিউক্যাসল ইউনাইটেডকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লিভারপুলের পক্ষে ৩ নম্বর গোলটি আসে বদলি খেলোয়াড় স্টিফেন জেরার্ডের পা থেকে। অ্যানফিল্ডে খেলার ২৫ মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। রায়ান টেইলর উঁচু করে বল ফেলেন লিভারপুলের বক্সে। মাথা দিয়ে সেই বল জালের দিকে ঠেলে দেন ইয়োহান ক্যাবাই। গোলরক্ষক পেপ রেইনাও ছিলেন বলের লাইনেই। কিন্তু লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগারের গায়ে লেগে বল জড়িয়ে যায় লিভারপুলের জালে। এর পাঁচ মিনিট পরই অবশ্য গোল করে লিভারপুলকে সমতায় ফেরান ক্রেইগ বেলামি। লিভারপুলের আক্রমণে নিউক্যাসলের রক্ষণভাগের এক খেলোয়াড় বল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জোর চেষ্টা চালালেও পারেননি। বল চলে যায় বেলামির পায়ে। যেখান থেকে গোল করতে কোন অসুবিধা হয়নি তার। বেলামি তার দ্বিতীয় গোলটি করেন ৬৭ মিনিটে, ফ্রি কিক থেকে। আর ইংলিশ ফরোয়ার্ড জেরার্ড তার গোলটি করেন ৭৮ মিনিটে। লিভারপুল ১৯ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে। সমান খেলায় নিউক্যাসলের পয়েন্ট ৩০। দলটি আছে সাত নম্বরে। ১৮ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। দলটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও ৪৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।

লোকপাল বিল মৃত নয়: কংগ্রেস

মানবজমিন ডেস্ক: লোকপাল বিল পাস না হওয়ার সমালোচনার জবাবে কংগ্রেস বলেছে, এটি মৃত নয়। বিলটি ‘রেস্টে’ আছে। খুব শিগগিরই এটি ফিরে আসবে। গতকাল বিরোধীদের সমালোচনার জবাবে এমনটি বলেছেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক। বিলটি পাস না হওয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে পরস্পরবিরোধী বাকযুদ্ধ চলছে।

রেলমন্ত্রীর অনুমোদন-পলোগ্রাউন্ডেই হচ্ছে খালেদা জিয়ার জনসভা

ট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠেই খালেদা জিয়ার জনসভা হচ্ছে। গতকাল রোববার বিকেলে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মাঠ ব্যবহারে রেল কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দিয়েছেন। ফলে আগামী ৯ জানুয়ারি চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভা করার ব্যাপারে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। বিএনপি সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত রেলমন্ত্রীর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক

টাইমস অব ইন্ডিয়া’র রিপোর্ট: ভারতের সঙ্গে জুয়া খেলেছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার সরকার বিরাট জুয়া খেলেছিল। কিন্তু ভারত তাতে সাড়া দিতে ব্যর্থ হয়। এখন দু’দেশের সম্পর্কে দূষিত রক্ত ঢুকে পড়েছে, তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত  পৃষ্ঠা ১৭ কলাম ৫
হয়ে পড়েছে। গত ৩০শে ডিসেম্বর টাইমস অব ইন্ডিয়ায় এ কথা লিখেছেন ইন্দ্রানী বাগচী।
ভারতীয় বিদেশনীতির শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা চিন্তিত। কারণ কি? বছর শেষে জানা গেল, উন্নত হওয়া বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সামনে এগিয়ে না নিতে বাংলাদেশ নয়, বরং ভারতই পিছিয়ে পড়তে পারে।
এমনকি ঢাকার চাকরি ভারতীয় পেশাদার কূটনীতিকদের কাছে সব সময়ের আকর্ষণীয় বিষয় হলেও সাউথ ব্লক এখনও দ্বিধাদ্বন্দ্বে বলেও খবর দিয়েছেন ইন্দ্রানী। তার কথায়, ইসরাইলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভতেজ স্বর্ণা থেকে শুরু করে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত পঙ্কজ শরণ পর্যন্ত বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হওয়ার রেসে আছেন। কিন্তু নীতিনির্ধারকরা কাকে পাঠাবেন সে বিষয়ে মনঃস্থির করতে পারছেন না। ঢাকার সর্বশেষ ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তীর অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
ঢাকার কূটনৈতিক পর্যবেক্ষকরাও তীক্ষ্ণ নজর রাখছেন। কারণ ভারতের হাইকমিশনার হিসেবে যিনিই আসুন তাকে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকালে দেখা যাবে। নভতেজ স্বর্ণা ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের দীর্ঘতম মুখপাত্র হিসেবে কাজ করেছেন। কূটনীতিক হিসেবে মস্কো ও ওয়াশিংটন দু’জায়গাতেই তিনি ছিলেন। দুই প্রধানমন্ত্রী, তিন পররাষ্ট্রমন্ত্রী ও চার পররাষ্ট্র সচিব বদলে গেলেও নভতেজ স্বর্ণা ছিলেন মুখপাত্র হিসেবে স্বপদে বহাল। আরও একটি সূত্র বলেছে, তিনি হয় ঢাকা না হয় থিম্পু চান।      
তবে নতুন হাইকমিশনার হিসেবে যিনিই আসুন, তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। পোড়াতে হবে বহু কাঠখড়।  ইন্দ্রানী বাগচী বছরের শুরুতেই স্পষ্ট করলেন যে, তিস্তায় ঢাকা-দিল্লি সম্পর্ক যে ডুবেছিল সেটা খুব শিগগিরই উদ্ধার করা যাচ্ছে না। ‘একটি ভাল বাংলাদেশ ক্ষেত্র ভারতীয় দ্বিধায় নষ্ট হচ্ছে-’ এই হচ্ছে তার নিবন্ধের শিরোনাম। তিনি জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে, বাংলাদেশ আমাদের উদ্বিগ্ন করছে। তবে সেটা ঢের কম বাংলাদেশের জন্য, বড় কারণ এই যে, ভারতই বড় সিদ্ধান্তগুলো নিতে অপারগ হয়ে পড়েছে। গত সপ্তাহে আখাউড়া ও ত্রিপুরার ব্যবসায়ীরা ধর্মঘটে যোগ দেন। কারণ আখাউড়ার সমন্বিত চেকপোস্টের অবকাঠামো ১৮ মাস সময়ের মধ্যে সুসম্পন্ন করার যে প্রতিশ্রুতি পি চিদাম্বরম ঢাকঢোল পিটিয়ে দিয়েছিলেন তার কোন অগ্রগতি নেই। মনমোহন সরকারের প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশ ছিল সবচেয়ে আশাজাগানিয়া কিন্তু এখন তা নিম্নমুখী। সবসময়ের জন্য খেয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মনমোহনের রূপান্তরকরণ সফরটিকে শেষ মুহূর্তে গলাটিপে হত্যা করেছেন।
শেখ হাসিনা আগামী ১১ই জানুয়ারি আগরতলায় সম্মানসূচক ডিগ্রি নেবেন। এটা যে বাংলাদেশ সরকারের মন যোগানোর সুতোয় বাঁধা তা স্পষ্ট করেছেন ইন্দ্রানী বাগচী। তিনি লিখেছেন, এটা ছোট্ট শুভেচ্ছা। তবে প্রতিবেশীর সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক গড়ার জন্য গুরুত্বপূর্ণ। তার শেষ মন্তব্য, ভারতের বিদেশনীতির জন্য বাংলাদেশ একটি ভাল ক্ষেত্র। কিন্তু সুবিধার জানালা সীমিত। এ জন্য দরকার সতর্ক সেবাযত্ন। কিন্তু ভারতের বিদ্যমান রাজনৈতিক পরিবেশে সেটা সম্ভব নয়।

ফুটবলে ২০১১’র স্মৃতি চিহ্ন

স্পোর্টস ডেস্ক: বিদায় ২০১১। তবে বিদায় নেয়ার আগে বছরটি যথারীতি রেখে যাচ্ছে তার নিজস্ব স্মৃতি চিহ্ন। অনন্য কীর্তি আর গৌরবগাঁথা। বাদ যায়নি ফুটবলেও। অসাধারণ নৈপুণ্যে বছরজুড়ে বিশ্ব ফুটবলে জ্বলজ্বলে থেকেছে জাপান, বার্সেলোনা, উরুগুয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নামগুলো। শেষ হচ্ছে ‘২০১১’ বছরটি। তবে পরিসংখ্যানে রেখে যাওয়া তার সময়ের বিশেষ ঘটনার ‘বিশেষ সংখ্যাগুলো’  কালের সাক্ষী হয়ে থেকে যাবে যুগে যুগে। ফুটবলে বিশেষত্ব রাখা বছরের এমন কিছু ঘটনা সম্পর্কিত ‘সংখ্যা’ নিয়ে প্রকাশিত প্রতিবেদন। মানবজমিন পাঠকদের সামনে তা তুলে  ধরা হলো:
৯৮৯৪৩
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসেছিল মেক্সিকোতে। অসাধারণ ফুটবল খেলে ফাইনালেও পৌঁছে যায় স্বাগতিকরা। উরুগুয়ের সঙ্গে ফাইনালে মাঠের গ্যালারি ছিল টইটুম্বুর।
মেক্সিকো সিটির অ্যাজটেকা মাঠের এই ফাইনাল দেখতে গ্যালারিজুড়ে ছিল ৯৮ হাজার ৯৪৩ জন দর্শক। কোন ফুটবল ম্যাচে যা ছিল বছরের সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতি।
১৭৮
ইতিহাসে কোন ফুটবলারের খেলা সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ। গত মাসে ব্রাজিলের কাছে ০-২ গোলে পরাজয়ের ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে ১৭৮ নম্বর আন্তর্জাতিক ম্যাচ খেলেন মিশরের আহমেদ হাসান। ভাগ বসান সৌদি আরবের সাবেক গোলরক্ষক মোহাম্মদ আল দেইয়ার রেকর্ডে। ২০০৬ সালে অবসরে যাওয়া এ সৌদি গোলরক্ষক ছিলেন এককভাবে এ গর্বের অধিকারী। তবে ক্যারিয়ার সচল থাকা মিশর তারকা হাসানের সুযোগ রয়েছে দেইয়াকে ছাড়িয়ে যাওয়ার।
১৫০
এটি বিশ্বের সবচেয়ে দামি কোচ হোসে মরিনহোর অনন্য এক কৃতিত্বের সাক্ষী। ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে তার অধীনে থাকা দলগুলোর নিজ মাঠে টানা ১৫০ ম্যাচে অপরাজিত ছিলেন এ পর্তুগিজ স্পেশাল ওয়ান। অনন্য এ রেকর্ড গড়তে মরিনহো পাড়ি দেন দীর্ঘ নয় বছর এক মাস দশ দিন ও কোচ হয়ে চারটি পৃথক ক্লাব। মোকাবিলা করেন ১০৭ জন কোচের ভিন্ন ভিন্ন ফুটবল কৌশল। তবে মরিনহোকে এ বছর অবশেষে থামাতে পেরেছেন স্পেনের লা-লিগার দল স্পোর্টিং গিজনের কোচ ম্যানোলো প্রিসিয়াডো। এপ্রিলে সান্টিয়াগো বার্নাব্যুর ম্যাচে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে স্পোর্টিং গিজন।
১১০
সংখ্যাটির সঙ্গে জড়িত রিভার প্লেট  ক্লাব। বিখ্যাত এ আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের জন্য হতাশার ছিল বছরটি। ক্লাবের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে যায় তারা।
১০৮
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবলারের সম্মিলিত কীর্তি। রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর ৫১ ম্যাচে ৫৩ গোল করেছেন রোনালদো। আর ৫৭ ম্যাচে ৫৫ গোল বার্সেলোনার লিওনেল মেসির।
৭৫
সংখ্যাটি জাপানের জন্য অপেক্ষার পরিমাপক। ফুটবল খেলছে জাপানিরা ৭৫ বছর ধরে। এ বছর দেখতে পায় প্রথম শিরোপা। ফাইনালে শক্তিধর যুক্তরাষ্ট্রকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে ২০১১ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জাপান।
৩২
দিয়েগো ফোরলান। উরুগুয়ের এ তারকা স্ট্রাইকার জাতীয় দলের জার্সি গায়ে ৩২ গোল করে ছাড়িয়ে যান সাবেক লিজেন্ড হেক্টর স্কেরনের ৩১ গোলের কীর্তিকে। সর্বশেষ বিশ্বকাপের সেরা ফুটবলারের খেতাব অর্জনকারী ফোরলান ৮৪ ম্যাচ নিয়ে দেশের পক্ষে খেলে নিয়েছেন সর্বোচ্চ সংখ্যক ম্যাচও।
১৯
এ বছর ইংলিশ প্রিমিয়ার লীগে ১৯তম শিরোপা জিতে রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে প্রিমিয়ার লীগে ম্যাচ খেলার রেকর্ডে ম্যানইউ তারকা রায়ান গিগস ছাড়িয়ে যান ডেভিড জেমসকে। এটি ছিল ওয়েলসের তারকা গিগসের ৫৭৩ নম্বর প্রিমিয়ার লীগ ম্যাচ।
১৫
পনের মিলিয়ন ইউরোতে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো থেকে চেলসিতে নাম লেখান আন্দ্রেস ভিলাস বোয়াস। নাম লেখান রেকর্ড বইয়ে ইতিহাসে সবচেয়ে দামি কোচ হিসেবে। তার আগে নিজের গড়া আরেক রেকর্ডে ৩৩ বছর ২১৩ দিন বয়সী বোয়াস কোচ হয়ে ওস ড্রাগোয়াস দলকে জেতান ইউরোপা লীগ শিরোপা। এ অর্জনে ইতিহাসে  সর্বকনিষ্ঠ কোচ তিনি।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে কলম্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপ জেতে ব্রাজিল। কাপের ৩৪ বছরে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ ব্যবধানের খেলা ছিল এটি। টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকের গৌরব পান ব্রাজিল স্ট্রাইকার অসকার। মজার ব্যাপার, গ্রুপপর্বের খেলায় এক গোলও ছিল না অসকারের।

এটা জাপানের গর্বের সংখ্যা। এ বছরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো এশিয়ান কাপ জিতে নেয় জাপান। ছাড়িয়ে যায় এর আগের সর্বোচ্চ তিন এশিয়ান শিরোপাধারী সৌদি আরব ও ইরানকে।