Saturday, January 18, 2014
ছয় স্থানে শিশু বৃদ্ধসহ ১০ জনের মৃত্যু
কুড়িগ্রাম : জেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি শিশুর সংখ্যা বেড়েছে। সদর হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার মাছুরখামার এলাকার আবদুল হাইয়ের ৪ মাস বয়সী শিশুকন্যা হাবিবা মারা গেছে।
ফরিদপুর : এক সপ্তাহ ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতজনিত রোগে শিশুমৃত্যুর ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়া কর্মকর্তা সুরজুল আমিন। এদিকে তীব্র শীতে ফরিদপুরে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। এক সপ্তাহে ফরিদপুরের দুটি হাসপাতালে মারা গেছে ১১ শিশু।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদায় শীতের তীব্রতায় মলি্লক শাহ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কোল্ড স্ট্রোকে তিনি মারা করেন। সাঘাটা (গাইবান্ধা) : তিন দিন ধরে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ার সঙ্গে কনকনে শীতে উপজেলার মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধ ও শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
জিয়ানগর (পিরোজপুর) :তীব্র শীতে বৃহস্পতিবার উপজেলার হোগলাবুনিয়া এলাকায় শীতে আক্রান্ত হয়ে ঠাণ্ডাজনিত কারণে ইছাহাক আলী হাওলাদার ও সেউতিবাড়িয়ার আলী আকবর মলি্লক মারা গেছেন। অন্যদিকে শৈত্যপ্রবাহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধ ও শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ভিড় জমিয়েছে।
বাউফল (পটুয়াখালী) :বাউফলের পল্লীতে বৃহস্পতিবার রাতে আজিমুন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মৃত সৈয়দ আলী বেপারীর স্ত্রী। কোল্ড স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
উলিপুর (কুড়িগ্রাম) :উপজেলার বেগমগঞ্জ ইসলামপুর গ্রামের আজিজ মোল্লার শিশুপুত্র রিয়াজ রহমান এবং তিস্তা নদীর তীরবর্তী বজরা কাশিমবাজার গ্রামের আরজ আলীর শিশুপুত্র আলমাস মিয়া শীতজনিত রোগে মারা গেছে।
কেশবপুর (যশোর) :বৃহস্পতিবার রাতে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ঝিকরা গ্রামের হোসেন আলী মোড়ল ও শীতজনিত রোগে হিজলতলা গ্রামের জেহের আলী মোড়ল এবং ধর্মপুর গ্রামের অমলা দাসী মারা গেছেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এ ক্ষেত্রেও তদন্তে ব্যর্থতা!
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এ ক্ষেত্রেও তদন্তে ব্যর্থতা!
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহানায়িকার বিদায়
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপেক্ষায় বাংলাদেশ
সম্প্রতি এই আবেদনকারীর মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য মাত্র ১ হাজার ৫৮ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্য থেকেই পরবর্তী যাচাই-বাছাইয়ের ভিত্তিতে মঙ্গল গ্রহ অভিযাত্রীদের চূড়ান্ত করা হবে। আমাদের জন্য অত্যন্ত সুখপ্রদ সংবাদ হলো, এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশিও। তারা হলেন_ সালমা মেহের ঐশী (২৭) ও ডা. শারমিন জাহান (২৫)। মার্স ওয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যেই নির্বাচিত প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছে। এক অভিনন্দন বার্তায় তাদের এই কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রাধান্য দেওয়ার পাশাপাশি পরবর্তী নির্দেশনা দেওয়া হয়। তাদের আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চিকিৎসকের কাছ থেকে সুস্বাস্থ্যের প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে প্রার্থীদের নির্বাচন কমিটির সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং এর মধ্য দিয়েই পরবর্তী রাউন্ডের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তবে বাছাইয়ে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে এ কার্যক্রম ও প্রকল্পের জন্য যথাসাধ্য প্রচারণার দক্ষতাকেও বিবেচনায় আনা হবে বলে জানিয়েছেন মার্স ওয়ান কর্তৃপক্ষ। নির্বাচিত প্রার্থীদের পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে এ বিষয়ে সহায়তা নিতে বলা হয়েছে, কারণ বিপদসংকুল এ মহাকাশ অভিযাত্রায় প্রিয়জনদের কাছে কখনও ফিরে আসা সম্ভব হবে না, এ যাত্রা হবে শুধুই একমুখী।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি দুই সৌভাগ্যবতী প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্্বসিত হয়ে পড়েন, এ যেন হঠাৎ নাগাল পাওয়া ঘোরলাগা স্বপ্নের বাস্তবচিত্র। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর সম্পন্ন করা সালমা মেহের ঐশী মার্স ওয়ান মিশনে অংশ নেওয়ার পেছনে তার মতামত জানিয়ে বলেন, 'স্কুলজীবনে যখন থেকে আমি মহাকাশ নিয়ে নানারকম পড়াশোনা করতে শুরু করেছি তখন থেকেই একটা সুখস্বপ্ন ছিল মহাকাশচারী হওয়ার। ভারতের নারী মহাকাশচারী কল্পনা চাওলাকে নিজের আদর্শ ভাবতে ভালো লাগত। সায়েন্স ফিকশনের বই, মহাকাশ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পড়া আমার প্রিয় বিষয়। মার্স মিশন আমার সেই সুখস্বপ্ন পূরণের একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে অংশ নিতে পারার সুযোগ পাওয়াই আমার কাছে অনেক বড় পাওয়া। প্রতিকূল পরিবেশে ভালোভাবে টিকে থাকার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন তা আমার আছে। সুযোগ পেলে আর প্রশিক্ষণ পেলে নিজেকে মার্স মিশনের জন্য যোগ্য করার সর্বোচ্চ চেষ্টা করব। নিঃসন্দেহে মার্স মিশন মানব সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের একটা মাইলফলক। আজ হোক কাল হোক, মানুষকে হয়তো একদিন পৃথিবীর বাইরের অনন্ত নক্ষত্রবীথির দিকে পাড়ি দিতেই হবে। মার্স মিশন কতটুকু সফল হবে সেটা সময়ই বলে দেবে। মানুষ অনেক অসম্ভবকেই সম্ভব করেছে, আমিও মার্স মিশনের সফলতার বিষয়ে যথেষ্ট আশাবাদী।' অপর প্রার্থী শারমিন জাহান বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করে অস্ট্রেলিয়ার সিডনিতে রেজিস্টার্ড চিকিৎসক হওয়ার জন্য অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিজের পেশাগত দায়িত্ব পালনের দায়বদ্ধতা থেকেই মঙ্গল মিশনে নাম লিখিয়েছেন তিনি।
২০২৩ সালে মঙ্গল গ্রহে মানুষের প্রথম পদচারণার ইতিহাস গড়ায় বাংলাদেশের অংশগ্রহণ শেষ পর্যন্ত থাকবে কি-না সে বিষয়ে আগাম কোনো নিশ্চয়তা না থাকলেও অদম্য দুঃসাহসিকতায় আমরাও যে পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞানচর্চার পরিবেশ ও প্রযুক্তি বিকাশের পথকে সুগম করতে ত্যাগের মানসিকতা ধারণ করতে পারি তা সুনিশ্চিত।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছাড়াছাড়ির দ্বারপ্রান্তে ওবামা-মিশেল!
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছাড়াছাড়ির দ্বারপ্রান্তে ওবামা-মিশেল!
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফোনে আড়িপাতার অবসান ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাবুলে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা-গুলিতে নিহত ২১
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পটিয়ায় মাদ্রাসার বার্ষিক সভায় প্রতিমন্ত্রী জাবেদ নাজেহাল
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পটিয়ার জিরি মাদ্রাসার দু'দিনব্যাপী বার্ষিক সভার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। জুমার নামাজের পর শুরু হওয়া শেষ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যান চট্টগ্রামের আনোয়ারা আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিকেল ৩টায় বক্তব্য দেওয়ার সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সরকারের গুণগান করেন তিনি। 'বর্তমান সরকার ইসলামবিরোধী নয়, প্রধানমন্ত্রী নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন'_ এভাবে গুণগান করায় তার ওপর খেপে যায় কিছু মাদ্রাসা শিক্ষার্থী। উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ তাকে নাস্তিক আখ্যায়িত করে 'নাস্তিকের দালালেরা, হুঁশিয়ার সাবধান'সহ নানা ধরনের উসকানিমূলক ও আপত্তিকর স্লোগান দেওয়ার পাশাপাশি হৈচৈ করতে থাকে। একপর্যায়ে প্রতিমন্ত্রী বক্তব্য বন্ধ করে দেন। এরপর তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। জানতে চাইলে ঘটনার বর্ণনা দিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সমকালকে বলেন, 'এটি তেমন কিছু নয়। হুজুরের (আল্লামা শাহ মো. তৈয়ব) অনুরোধে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কিছু শিক্ষার্থী উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিতে থাকলে আমি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিয়েছি।'
তবে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা খোয়াইব বলেন, 'প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় কিছু লোক হৈচৈ করেছে। এর বেশি কিছু ঘটেনি।' যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি পটিয়া থানার ওসি মফিজউদ্দিন। তবে অনুষ্ঠানে দায়িত্ব পালন করা থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, 'প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিতদের একটি অংশ তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকলে তিনি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।'
মাদ্রাসার মহতামিম মুহতামিম আল্লামা শাহ মো. তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়ার হেফাজতপন্থি আরেক মাদ্রাসা আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবদুল হালিম বোখারি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি
হিন্দু মহাজোট :সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু মহাজোট। অবস্থান ধর্মঘট-পরবর্তী পথসভায় অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মুখপাত্র পলাশ কান্তি দে, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আনন্দ বিশ্বাস, মানিক চন্দ্র সরকার, ডা. এমকে রায়, শশাঙ্ক রায়, গোপাল মিস্ত্রি প্রমুখ।
বক্তারা বলেন, কোনো সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষার কার্যকর ভূমিকা রাখেনি; বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ইস্যু হিসেবে ব্যবহার করেছে। সে কারণে ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে হিন্দুদের ওপর হামলা হচ্ছে।
নারীমুক্তি কেন্দ্র :সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নারীর ওপর নির্যাতনের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সীমা দত্ত, অর্থ
সম্পাদক বিউটি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসানা বেগম লুনা, ঢাকা মহানগর কমিটির সদস্য সুস্মিতা রায় সুপ্তি প্রমুখ।
সর্বধর্মীয় সম্প্রীতি সভা :সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান-পাট ও উপাসনালয়ে হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সর্বধর্মীয় সম্প্রীতি সভা। গতকাল সংগঠনের আহ্বায়ক বিচারপতি আবদুর রউফ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. তপন ডি রোজারিও, অধ্যাপক সুকোমল বড়ূয়া ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
মাইনরিটি সংগ্রাম পরিষদ :সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ। মানববন্ধনে পরিষদ সভাপতি অধ্যক্ষ অশোক তরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এসকে বাদল, কোষাধ্যক্ষ হরেন্দ্র নাথ মজুমদার, ডা. মোহন লাল হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে।
নতুনধারা বাংলাদেশ :সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নতুনধারা বাংলাদেশের জাতীয় কাউন্সিলে বক্তারা বলেছেন, বাংলাদেশকে কখনোই ধ্বংস হতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে স্বাধীনতার পক্ষে বাংলাদেশকে গড়ে তোলা হবে। সংগঠনের আহ্বায়ক মোমিন মেহেদীর সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, ফজলুল হক, ডা. আবুল কাশেম ভঁূইয়া, মাস্টার এমএ জলিল প্রমুখ।
যশোর জেলা সমিতি, ঢাকা :সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যশোরের অভয়নগরের মালোপাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোর জেলা সমিতি, ঢাকা। সমিতির আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মনোয়ার হোসেন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, যশোরের মনিরামপুরের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান, প্রকৌশলী বাচ্চু মিয়া প্রমুখ।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শুরুতেই গতি চাই by মাহফুজুর রহমান মানিক
সাধারণত দেখা যায় শিক্ষাবর্ষের শুরুর দিকে, বিশেষ করে জানুয়ারি মাসজুড়ে ক্লাস অনেক কম হয়। অনেক জায়গায় ২-৩টি ক্লাস করেই ছুটি হয়ে যায়। অথচ প্রশাসন-শিক্ষকরা চাইলেই আরও বেশি ক্লাস নিতে পারেন কিংবা স্বাভাবিক সময়ের মতো পূর্ণোদ্যমে পড়াশোনা শুরু করতে পারেন। তা না করায় অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সিলেবাস শেষ হয় না এবং পরীক্ষার আগ মুহূর্তে তড়িঘড়ি করে শিক্ষার্থীর ওপর চাপিয়ে তা শেষ করার চেষ্টা করেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের কথা বলা হচ্ছে না কিংবা শুরুতেই সিলেবাস শেষ করতে হবে, তাও নয়। এটা ঠিক যে, নতুন ক্লাসের অনেক বই-ই শিক্ষার্থীর কাছে কঠিন হতে পারে। সেটা শিক্ষকরা ভালোভাবে বুঝিয়ে দেবেন; যতটা পারা যায় শিক্ষার্থীদের ওপর কঠোর না হয়ে সহজে বোঝাবেন। তা শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রয়োজন। এটা একদিকে যেমন নির্দিষ্ট সিলেবাস স্বাভাবিক নিয়মে শেষ করার জন্য গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি জরুরি আমাদের রাজনৈতিক অবস্থার জন্য। গত বছরের অভিজ্ঞতা কারও অজানা নয়। রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে হরতাল-অবরোধের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকে ঠিকমতো সিলেবাস শেষ করতে পারেনি; পরীক্ষা নিতে হয়েছে নানা ভোগান্তির মধ্যে। এভাবে হয়তো শিক্ষাবর্ষ পার হয়েছে কিন্তু শিক্ষার্থীর কতটা অর্জন হলো তা নিশ্চয়ই ভাবার বিষয়। যদিও রাজনৈতিক অস্থিরতার দায় কোনোভাবেই শিক্ষার্থী-শিক্ষা ব্যবস্থা নিতে পারে না। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে, শিক্ষা ব্যবস্থা সরাসরি এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি স্কুল পোড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনাও দেখতে হয়েছে। অথচ এটা সবারই জানা, সব ক্ষতিই পোষানো যায় কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষতি অপূরণীয়।
রাজনৈতিক অচলাবস্থা আমরা চাই না। রাজনীতির প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপর পড়ূক তাও কেউ মেনে নেবে না। তারপরও সতর্ক থাকা প্রয়োজন। এ জন্য বছরের শুরু থেকেই যথাযথভাবে প্রত্যেকটি শিক্ষাঘণ্টা কাজে লাগানোর বিকল্প নেই। পূর্ণোদ্যমে শিক্ষাবর্ষ শুরু হলে মাঝপথের অপ্রত্যাশিত অবস্থার মোকাবেলা কিছুটা হলেও সম্ভব। বলার অপেক্ষা রাখে না, বছরের শুরুতে ঢিলেঢালা ক্লাসের বিষয়টা অনেক আগ থেকেই চলে আসছে। আগে হয়তো একটা বাস্তবতাও ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের হাতে সব বই পেঁৗছতে পেঁৗছতে গোটা জানুয়ারি লেগে যেত। তখন ইচ্ছা থাকলেও শিক্ষকদের ক্লাস নেওয়া সম্ভব ছিল না। এখন জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীরা সব বই পেয়ে যাচ্ছে। ফলে শিক্ষাবর্ষের শুরু থেকেই পুরোপুরি ক্লাস হওয়া সমস্যা নয়। নতুন বইয়ের গন্ধ আর নতুন শ্রেণীতে শিক্ষার্থীর প্রাণচাঞ্চল্য থাকতে থাকতেই শুরু হোক না পূর্ণোদ্যমে পড়াশোনা।
mahfuz.manik@gmail.com
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংখ্যালঘু নয় নাগরিক by আইরিন সুলতানা
এই লেখার অবতারণা বিটিভি স্মৃতিচারণে নয়, বরং অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রে সাম্প্রদায়িক আগ্রাসনে আমাদের দায় খুঁজতে। যদিও সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সব শ্রেণী-পেশাজীবী জনতার প্রতিবাদে মুখরিত জনপদ, তবু হৃদকোণে উদ্বেগ কাটে না। যেমনটা হিন্দু, বৌদ্ধ জনগোষ্ঠী সিঁদুরে মেঘের ছটা দেখে উপাসনালয়ে, ভিটেবাড়িতে আগুন লাগল ভেবে আঁতকে উঠছে। ১৯৭১ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল পাকবাহিনী আর রাজাকার দ্বারা। 'সংখ্যালঘু'রূপে চিহ্নিত জনগোষ্ঠী আজকের দিনেও রাজনৈতিক স্বার্থ ও ধর্মের বলি হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের হিন্দু সম্পত্তি দখলের গ্রাম্য রাজনীতিও উদ্বাস্তু করছে হিন্দুদের। বিভিন্ন পত্রিকায় সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু জনগোষ্ঠী হ্রাস পাচ্ছে। বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠী '৭১-পরবর্তীকালে বৃদ্ধি পায়নি। ১৯৭৫-পরবর্তী থেকে আজ পর্যন্ত এই সম্প্রদায়গুলো একটি স্বাধীন দেশে 'সংখ্যাগরিষ্ঠ'দের করুণায় অস্তিত্ব টিকিয়ে রেখেছে। নিয়ম রক্ষার মানববন্ধন, রোডমার্চ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেনি, বরং 'সংখ্যালঘু' শব্দটিকে নিয়ত কষ্টিপাথরে খোদাই করেছে।
যুদ্ধাপরাধীদের বিচার আর নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার জের হিসেবে বৌদ্ধ আর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা মিডিয়া কাভারেজ পেয়েছে বড় মাত্রায়। টক শো থেকে রোড শো, সবখানেই সচেতন প্রতিবাদ। প্রতিবাদ উঠেছে অনলাইনেও। শঙ্কা হচ্ছে, এরপরও যদি এমন আরেকটা লজ্জাকর ঘটনা ঘটে? রাষ্ট্রের ব্যর্থতা হলো, এখন পর্যন্ত সাম্প্রদায়িক হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, আইনি পদক্ষেপ হয়নি। সরকার জনগণের নিরাপত্তার স্বার্থেই কঠোর হয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে সব সাম্প্রদায়িক ঘটনায় জড়িতদের শাস্তি বিধান নিশ্চিত করলে সব ধর্মাবলম্বীই স্বস্তি পাবে।
সাম্প্রতিক ঘটনাগুলো থেকে প্রতীয়মান হয়, আমরা একাত্তরের চেতনার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা থেকে বিচ্যুত হচ্ছি ক্রমাগত। সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু_ এই দুইয়ের মুহুর্মুহু উচ্চারণ আস্থা নয়, শঙ্কার উদ্রেক ঘটায়। গুটিকয়েক ব্যক্তি ধর্মীয় উস্কানি দেয়, আর সবাই আমরা শান্তিকামী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থানে বিশ্বাসী হলেও 'সংখ্যালঘু' জনগোষ্ঠী এ দেশে তাদের অধিকারবোধকে প্রতিষ্ঠা করতে পারেনি। প্রকৃতপক্ষে একটি জনগোষ্ঠীকে ক্রমাগত 'সংখ্যালঘু' আখ্যায়িত করে তাদের মানসিক, সামাজিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছি আমরা সংখ্যাগরিষ্ঠরা। হিন্দু-বৌদ্ধরা এ দেশের নাগরিক। নিরাপত্তা, নির্বিঘ্নে ধর্ম পালন তাদের সংখ্যালঘু অধিকার নয়, সুনির্দিষ্ট নাগরিক অধিকার। সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু শব্দচর্চা বলে দেয় সংখ্যালঘুরা বাস করে সংখ্যাগরিষ্ঠের কৃপায়। সংখ্যাগরিষ্ঠের এই অদ্ভুত আধিপত্যে 'সংখ্যালঘু'রা কি আদৌ এ দেশের নাগরিক হতে পেরেছে?
বিটিভির স্বর্ণযুগে প্রতিদিন একেক ধর্মের প্রার্থনা দিয়ে অনুষ্ঠান কার্যক্রম শুরু হতো। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ছিল সেকালে বিটিভির অনুষ্ঠানসূচি প্রারম্ভের এই ধর্মীয় বাণী পর্বটি। বড়রা ছাড়াও শিশুরাও এ সময় টিভির সামনে থাকত, কারণ ধর্মীয় বাণী শেষে কার্টুন। কার্টুনের লোভে বসে থাকা এই শিশুরা নিজের অজান্তেই সব ধর্মের শান্তির বাণী আয়ত্ত করে নিত। 'বুদ্ধং শরনাং গচ্ছামি' কিংবা 'জগতের সব প্রাণী সুখী হোক, সব প্রাণী মঙ্গল লাভ করুক'_ এ বাণী রাষ্ট্রে সব ধর্মের মানুষের কাছে জানান দিত, এ রাষ্ট্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুতে বিভাজনের রাষ্ট্র নয়, এ রাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান তথা নাগরিকের রাষ্ট্র।
বিটিভির কাছে কৃতজ্ঞতা। দুঃখ হলো, হালে অগুনতি চ্যানেল সত্ত্বেও সব চ্যানেলে কেবল সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীদের জন্য নিয়মিতভাবে আবশ্যিক অনুষ্ঠান থাকে। বাণিজ্যিক চ্যানেলের টিআরপি রক্ষার দৌড়ে 'সংখ্যালঘু'দের ধর্ম নিয়ে অনুষ্ঠান কি অলাভজনক? পত্রিকাতেও কেবল সংখ্যাগরিষ্ঠ ধর্ম নিয়ে নিয়মিত ফিচার পাতার বরাদ্দ থাকে। হয় কেবল ধর্ম নিয়ে একটি ফিচার পাতা হতে পারে, যেখানে সব ধর্মীয় নিবন্ধ থাকবে। অথবা প্রতিটি ধর্মের জন্য আলাদা করেই সমগুরুত্বের ফিচার পাতা হতে পারে। বলতে দ্বিধা নেই যে সমাজে, যে মানবাধিকারে, যে চিন্তায়, যে বিবেকে, যে চেতনায়, যে আইনে, যে রাষ্ট্রে 'অমুসলিম' এবং 'বিধর্মী' শব্দ দুটির আভিধানিক, ব্যবহারিক চর্চা ও প্রয়োগ আছে, সেখানে রামু, অভয়নগর এলাকাগুলো কখনোই সুরক্ষিত নয়। আমরা সংখ্যাগুরুরা কি অহিন্দু কিংবা অবৌদ্ধ পরিচয়ে পরিচিত হই? সহিংস রাজনীতি, স্বার্থান্বেষী মহল, আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে চিহ্নিত করলেই সমাধান হবে না। সংখ্যাগুরু আধিপত্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান জনগোষ্ঠী নিজেদের প্রকৃত নাগরিক অধিকারবোধ বিস্মৃত হয়ে সংখ্যালঘু থেকে বিলুপ্তপ্রায় জনগোষ্ঠী হয়ে ওঠার আগেই আমাদের ভেতরের সুপ্ত সাম্প্রদায়িকতাকে নিশ্চিহ্ন করতে হবে। বলতে হবে সবাই নাগরিক। আসুন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একত্রে সাম্প্রদায়িকতা হটানোর পদযাত্রায় শামিল হই নাগরিক অধিকারে।
আইরিন সুলতানা :ব্লগার
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশেও দরকার আম জনতার দল by ম. ইনামুল হক
আমাদের তাই বিশ্বের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিতে হবে ও কাজে নামতে হবে। রাজনীতি রাজাদের কবল থেকে মুক্ত করে ৯৯ শতাংশ মানুষের হাতে আনতে হবে। বাংলাদেশে রাজাদের 'রাজনীতি'র পরিবর্তে 'জননীতি' চর্চা করতে হবে। 'গণপ্রজান্ত্রিক' নয় 'জনগণতান্ত্রিক' বাংলাদেশ করতে হবে। নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও নিরাপত্তাসহ কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষ্যে আম জনতার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের সব বিবেকবান এবং প্রতারিত ও নিপীড়িত সব নাগরিকের এই লক্ষ্যে এগিয়ে আসতে হবে। কারণ, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪২ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এ দেশের সাধারণ মানুষ আজও শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পায়নি। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ নারী-পুরুষের আত্মবলিদান সত্ত্বেও বাংলাদেশের সাধারণ জনগণের মৌলিক অধিকারের কিছুই আজও বাস্তবায়ন হয়নি।
স্মরণ রাখতে হবে যে, আমাদের লক্ষ্য ছিল সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করে দেশ পরিচালনা করা। কিন্তু নির্বাচনের নাটক সাজিয়ে, জনগণের ম্যান্ডেটের কথা বলে, স্বাধীনতার পর এ যাবৎ ক্ষমতায় অধিষ্ঠিত সব দলের রাজনৈতিক নেতৃত্ব কেবল দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতি, দখল আর শোষণই করে গেছে।
বাংলাদেশের বর্তমান অবস্থায় ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনকে কালো টাকার হোলিখেলা বানিয়ে জনগণকে ভোটের নামে জিম্মি করে রেখেছে। দীর্ঘ ৪২ বছরের অপশাসনে বাংলাদেশ রাষ্ট্রের জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠানগুলো আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে জনবিরোধী রূপ নিয়েছে। তাই বাংলাদেশের সচেতন নাগরিকরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও দায়িত্ববোধের তাড়নায় সব ধরনের অপশাসন, অনাচার ও দুর্নীতি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করার অঙ্গীকার নিয়ে আম জনতার রাজনীতি তথা জননীতি করার জন্য এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ যে এখনও রাজাদের দেশ তার প্রমাণ ডেপুটি কমিশনারদের 'জেলা প্রশাসক' পদবি। বাংলাদেশে জনগণের শাসন নিশ্চিত করার জন্য সরকারি দফতর প্রধানদের পদবি পরিবর্তন করতে হবে। ডেপুটি কমিশনার হবেন 'জেলা জনসেবক (আইন)', জেলা জজ হবেন 'জেলা জনসেবক (বিচার)', পুলিশ সুপার হবেন 'জেলা জনসেবক (নিরাপত্তা)', সিভিল সার্জন হবেন 'জেলা জনসেবক (স্বাস্থ্য)', নির্বাহী প্রকৌশলী (পূর্ত) হবেন 'জেলা জনসেবক (পূর্ত)', জেলা কৃষি অফিসার হবেন 'জেলা জনসেবক (কৃষি)' ইত্যাদি। উপজেলা পর্যায়ের অন্য কর্মকর্তাদের পদবি অনুরূপভাবে পরিবর্তন করতে হবে। জনসেবকদের দুর্নীতির বিচার তথা নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য 'জন-ন্যায়পাল' থাকবেন।
বাংলাদেশকে সাধারণ জনগণ তথা আম জনতার রাষ্ট্র করতে হলে দলগুলোর কেবল জননীতি চর্চাই নয়, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ে নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও নিরাপত্তা প্রদানের বিষয়গুলো রাষ্ট্রের দায়িত্ব হিসেবে লিখতে হবে। একটি শোষণহীন সমাজে প্রত্যেক ব্যক্তির প্রয়োজনীয় আহার ও সুপেয় পানির জোগানের দায়িত্ব রাষ্ট্র অবশ্যই বহন করবে। প্রতিটি নাগরিক তার মানসম্ভ্রম বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিধেয় বস্ত্র পাবে, যার ব্যবস্থা করা রাষ্ট্রের আবশ্যকীয় দায়িত্ব হবে। আয়-বৈষম্য নির্বিশেষে প্রতিটি পরিবার একটি পরিচ্ছন্ন আবাসস্থল পাওয়ার অধিকারী হবে, যা নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। এছাড়া প্রতিটি নাগরিককে প্রাথমিক শিক্ষাসহ কারিগরি শিক্ষা দেওয়াসহ উপার্জনমূলক পেশায় দক্ষ করার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব হবে।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আনতে হবে আমূল পরিবর্তন। জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারের জন্য কালো টাকা ব্যয়ের সুযোগ না দিয়ে জামানতের খরচ ব্যতীত সব ব্যয় নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে। আর নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনোক্রমেই কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বোর্ডে থাকতে পারবেন না। স্থানীয় সরকারগুলোর কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদে কেবল আইন অনুমোদন ব্যতীত কোনো ক্ষমতা রাখবেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের সংসদীয় এলাকায় একটি তৃণমূল সংসদ থাকবে। জাতীয় সংসদে উত্থাপিত সব আইন এই তৃণমূল সংসদে আলোচিত হবে। সংসদ সদস্যরা সরকার পতন ব্যতীত স্বাধীনভাবে ভোট দেবেন। তৃণমূল সংসদে রায়ের ভিত্তিতে জাতীয় সংসদ সদস্যরা আইনের পক্ষে-বিপক্ষে ভোট দেবেন। আমরা অহরহ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। মুক্তিযুদ্ধের চেতনা যদি সত্যিই আমাদের মনে কাজ করে, তা হলে দেশটা আম জনতার হলো কিনা সেটাই হবে আমাদের প্রধান বিবেচ্য। এ জন্য প্রয়োজন আমজনতার রাজনীতি অর্থাৎ 'জননীতি'। বাংলাদেশের ডান, বাম সব ধরনের রাজনৈতিক দলগুলোকে এদিকে ঘুরে তাকাতে হবে।
প্রকৌশলী; সাবেক মহাপরিচালক পানিসম্পদ পরিকল্পনা সংস্থা
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকায় 'কায়রো গেম' সফল হলো না by আবদুল গাফ্ফার চৌধুরী
হাতের কাছে মার্কিন ম্যাগাজিনটি নেই বলে তার ভাষ্যকারের বাংলাদেশ সম্পর্কিত মন্তব্যটি হুবহু তুলে দিতে পারলাম না। কিন্তু তার সারাংশ তুলে ধরতে পেরেছি। বাংলাদেশে আওয়ামী লীগ গণতন্ত্র বা সেক্যুলারিজমের খাঁটি প্রতিনিধি তা আমি বলি না। আওয়ামী লীগ একটি শ্রেণী সংগঠন নয়, একটি ব্রড বেইজড মাস অর্গানাইজেশন। তার ভেতর গণতন্ত্র ও সমাজতন্ত্রমনা মানুষ যেমন আছেন, তেমনি আছে সাম্প্রদায়িকতাবাদী, আপসবাদী, সুবিধাবাদী গোষ্ঠীও। কিন্তু সামগ্রিকভাবে দলটি বাংলাদেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নিবুনিবু প্রদীপ এখনও জ্বালিয়ে রেখেছে।
২০১৪ সালে শেখ হাসিনা কিছু ডান ও বামের গণতান্ত্রিক দল নিয়ে চতুর্দিকের চক্রান্ত ও হামলা যে কোনো উপায়েই হোক প্রতিহত করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নিবুনিবু প্রদীপ দুটিও নিভে যেত। তার প্রতিক্রিয়া গড়াত শুধু ভারতে নয়, সারা দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ভারতেও কংগ্রেস দল এখন পর্যন্ত তার সব দুর্বলতা, দুর্নীতি ও অপশাসন সত্ত্বেও গণতন্ত্র ও সেক্যুলারিজমের বাতিটি ঝড়ো হাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। নইলে একটি শক্তিশালী সর্বভারতীয় বাম গণতান্ত্রিক দলের অনুপস্থিতিতে কংগ্রেসের বিপর্যয় এই বিরাট দেশটিতে উগ্র হিন্দুত্ববাদীদের রাজত্ব প্রতিষ্ঠা করবে_ এই আশঙ্কায় নোবেলজয়ী অমর্ত্য সেনসহ দেশটির সচেতন মানুষ ও বুদ্ধিজীবীরা এখনও কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেননি।
বাংলাদেশেও ভারতের মতো অনুরূপ অবস্থা চলছে। কংগ্রেসের মতোই আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ রয়েছে। 'গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার দেশের যত উন্নয়ন ঘটিয়েছে, গত ৪০ বছরেও তা কেউ করতে পারেনি'_ এ কথাটা সবাই বলেন। কিন্তু উন্নয়নের পাশাপাশি দেশকে সুশাসন উপহার দিতে না পারাটাই আওয়ামী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ এবং সরকারের জনপ্রিয়তা হ্রাসের কারণ। তা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় প্রত্যাবর্তন এ জন্যই দরকার ছিল যে, দলটির হাতে এখনও গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নিবুনিবু প্রদীপ। এই দলের অনুপস্থিতিতে এই নিবুনিবু প্রদীপও রক্ষা করার কোনো শক্তিশালী বাম গণতান্ত্রিক দল নেই। এই অবস্থায় আওয়ামী লীগের বিপর্যয়ের অর্থ বাংলাদেশের আবার মধ্যযুগীয় ধর্মীয় ফ্যাসিবাদের কবলে গিয়ে পড়া।
মার্কিন ম্যাগাজিনটি সঠিক কথাই বলেছে, 'বাংলাদেশে এবার গণতন্ত্র বিপন্ন হয়নি, বিপন্ন হয়েছিল সেক্যুলারিজম।' এই সেক্যুলারিজমকে হিংস্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা এবং 'সুশীল সমাজ' নামক একটি আত্মবিক্রীত ও আত্মঘাতী গোষ্ঠীর সম্মিলিত হামলা (তার পেছনে আবার বিদেশি পৃষ্ঠপোষকতা) থেকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটি হয়তো সর্বত্র সঠিকভাবে অনুসৃত হয়নি। তাতে ক্ষতি নেই। সেক্যুলারিজম রক্ষা পেলে গণতন্ত্রেরও সুরক্ষা পেতে দেরি হবে না।
ভারতের নোবেলজয়ী অমর্ত্য সেন ও সচেতন বুদ্ধিজীবীদের মতো আমাদের অর্ধ নোবেলজয়ী এবং 'সুশীল সমাজে'র বুদ্ধিজীবীরা কেন ওপরে বর্ণিত সত্যটি বুঝতে পারেননি এবং এখনও পারছেন না তা আমার ক্ষুদ্র বুদ্ধির অগম্য। বাজারে গুজব, আমেরিকা, সৌদি আরব, পাকিস্তানের সমর্থন ও অর্থপুষ্ট জামায়াত দু'হাতে পেট্রো ডলার ছড়িয়ে গরিব বাংলাদেশের জাগ্রত বিবেকের অর্ধেকেরও বেশি কিনে নিয়েছে। তারই প্রতিফলন ঘটেছে এক শ্রেণীর প্রিন্টিং মিডিয়ায়, টিভি টক শোতে, সেমিনারে, গোলটেবিল বৈঠকে।
আমি আবারও মিসরের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা টানছি। মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের লৌহকঠিন হাতে তার সেক্যুলার আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা দ্বারা বাংলাদেশের জামায়াতের অনুরূপ সন্ত্রাসী মৌলবাদী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে দান করেছিলেন। বাংলাদেশে জামায়াত নেতা গোলাম আযমকে তার স্বদেশদ্রোহিতার জন্য ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু মিসরের প্রেসিডেন্ট নাসের মুসলিম ব্রাদারহুড নেতা সাইয়িদ কুতুবকে প্রাণদণ্ড দিয়েছিলেন।
নাসেরের আরব জাতীয়তাবাদ চরিত্রে শুধু সেক্যুলার ছিল না, ছিল ঘোরতর পশ্চিমা সাম্রাজ্যবাদবিরোধী। আমেরিকা তাই এই জাতীয়তাবাদ উচ্ছেদের চক্রান্ত শুরু করে। নাসেরের মৃত্যুর পর সাদাত প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটন তাকে কব্জা করে ফেলে। একদিকে ইসরায়েলের সঙ্গে মিসরের তথাকথিত শান্তিচুক্তি ঘটায় এবং অন্যদিকে নাসেরপন্থিদের দমন করে মৌলবাদীদের প্রতি নমনীয় নীতি গ্রহণে প্ররোচিত করে। দুই নৌকায় পা রাখতে গিয়ে সাদাত মৌলবাদী বা মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসীদের হাতেই প্রাণ হারান।
সাদাতের পর মার্কিন তাঁবেদার প্রেসিডেন্ট মোবারকের আমলে মুসলিম ব্রাদারহুডের প্রতি তোষণনীতি বেড়ে যায়। মুসলিম ব্রাদারহুড সেই সুযোগে বাংলাদেশের জামায়াতের মতো মসজিদ-মাদ্রাসায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। মোবারকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যখন মিসরের সেক্যুলার ও জাতীয়তাবাদী শিবিরের অভ্যুত্থান ঘটে, মুসলিম ব্রাদারহুড তার ভেতরে অনুপ্রবেশ করে। ওয়াশিংটন সুযোগ পায়। গণতন্ত্রের নামে মিসরের সুশীল সমাজের একাংশ দ্বারা প্রোপাগান্ডা চালিয়ে অনুগত সামরিক বাহিনীকে নিষ্ক্রিয় রেখে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতা দখলে সহায়তা দেয়। অবশ্য নির্বাচনের মাধ্যমেই।
মুরসি ক্ষমতায় বসেই নিজমূর্তি ধারণ করেন। তিনি নির্বাচন প্রতিশ্রুতি ভেঙে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করেন। ধর্মের নামে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করেন। প্রশাসন দলীয়করণ শুরু করেন এবং মিসরের বহু শতাব্দীর সেক্যুলার কালচার ধ্বংসের উদ্যোগ নেন। সেক্যুলার শিবিরের নেতারা এবার আর ঘরে বসে থাকতে পারেননি। তারা মুরসি সরকারের বিরুদ্ধে আবার সেক্যুলার মিসর রক্ষার জন্য রাস্তায় নেমে আসেন। কিন্তু তাদের আগের শক্তি তখন খর্ব। একার শক্তিতে মুরসি সরকারের কঠোর দমননীতি মোকাবেলা করার পরিস্থিতি নেই। ওয়াশিংটন এবার তার নতুন খেলায় নেমে আসে।
সামরিক বাহিনী সেক্যুলার শিবিরের পক্ষাবলম্বন করার ভান করে। সেক্যুলার শিবির এবং গণআন্দোলন প্রতারিত হয়। সামরিক বাহিনী ক্ষমতা দখন করে। নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করা হয়। স্বৈরাচারী পতিত ডিক্টেটর মোবারককে বিভিন্ন অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তার কারামুক্তির ব্যবস্থা করা হয়। মিসরের যে 'সুশীল সমাজের' ও মিডিয়ার একটা অংশ আগে গণতন্ত্রের নামে মুসলিম ব্রাদারহুডের নির্বাচন জয়ে সমর্থন ও সাহায্য জুগিয়েছিল, পরবর্তীকালে তারা সেক্যুলারিজমের নামে সামরিক বাহিনীর ক্ষমতা দখলে সমর্থন জোগায়। ওয়াশিংটন প্রথমদিকে ভাব দেখিয়েছিল, মিসরে নির্বাচিত সরকারের ক্ষমতাচ্যুতিতে তারা সন্তুষ্ট নয়। কিন্তু পরে দেখা গেল, সামরিক বাহিনীর ক্ষমতা দখল ও মোবারককে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারলেও মিসরে মোবারক যুগ ফিরিয়ে আনার পেছনে ওয়াশিংটনের পরোক্ষ মদদ রয়েছে।
ওয়াশিংটন বহুদিনের সাধনায় এক গুলিতে দুই পাখি বধ করার সুযোগ লাভ করে। তা হলো, সাদাতের আমলে মৌলবাদীদের খেলিয়ে সেক্যুলার আরব জাতীয়তাবাদ উৎখাতের চেষ্টা সফল করা। অতঃপর মৌলবাদীদের বিরুদ্ধে সেক্যুলারিস্টদের খেলিয়ে সামরিক বাহিনীর সহায়তায় মৌলবাদীদের ক্ষমতা থেকে উৎখাত এবং শাসন ব্যবস্থায় সাদাত-মোবারক যুগ আবার ফিরিয়ে আনা। দুটি খেলাতেই ওয়াশিংটনের মদদপুষ্ট সুশীল সমাজের এবং মিডিয়ার একটি অংশ কখনও গণতন্ত্রের অনুসারী, কখনও সেক্যুলারিজমের ভক্ত সেজে সাম্রাজ্যবাদী অভিসন্ধি পূরণে সহায়তা জুগিয়েছে।
বাংলাদেশেও মার্কিন কূটনীতির চিত্রটি মিসরের প্রায় অনুরূপ। শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদ চরিত্রে শুধু সেক্যুলার নয়, সাম্রাজ্যবাদবিরোধীও। ফলে শেখ মুজিবের আওয়ামী লীগ ও তার শাসনের প্রতি আমেরিকা কখনোই প্রকৃত অনুকূল মনোভাব দেখায়নি। মাঝে মধ্যে যেটুকু দেখিয়েছে, তা তার নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে '৭১ সালে আমেরিকার যে ভূমিকা ছিল, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের প্রচণ্ড সন্ত্রাসী তৎপরতা সত্ত্বেও সেই সন্ত্রাস দমন দ্বারা বাংলাদেশের গণতন্ত্র ও সেক্যুলারিজম রক্ষায় আওয়ামী সরকারকে সহযোগিতা না দিয়ে তার বিরোধিতায় ওয়াশিংটন '৭১-এর মতোই একই ভূমিকা নিয়েছে।
মিসরে মুসলিম ব্রাদারহুডের উত্থানের মতো বাংলাদেশে জামায়াতের অভ্যুত্থানে মদদ জুগিয়েছে আমেরিকা। সন্ত্রাসের রাজনীতি এবং যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত জামায়াতকে আমেরিকা 'মডারেট মুসলিম গণতান্ত্রিক দল' বলে সার্টিফিকেট দেয়। অনেকের মতো আমার ধারণা, এবার উদ্দেশ্য ছিল বিএনপি ও জামায়াতকে খেলিয়ে বাংলাদেশে সেক্যুলার বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় বসানো। তারপর সেক্যুলারিজম রক্ষার নামে মৌলবাদী জোটকে ক্ষমতা থেকে হটিয়ে তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি স্থানীয় ড. ইউনূস বা ড. কামাল হোসেনের মতো ব্যক্তিদের দ্বারা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার নামে আফগানিস্তানের কারজাই মার্কা একটি অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এই সরকার ভারত মহাসাগরে মার্কিন অর্থনৈতিক ও সামরিক আধিপত্যকে সুরক্ষা দেবে।
এই উদ্দেশ্যে ২০০১ সালের মতো ২০১৪ সালেও আমেরিকা ও তাদের মিত্র কতিপয় ইউরোপীয় দেশ বাংলাদেশে তাদের অনুগত সুশীল সমাজ, বিগ এনজিও ও তথাকথিত একশ্রেণীর 'নিরপেক্ষ' মিডিয়াকে গণতন্ত্রের নামে আওয়ামী সরকারের নির্বাচন সংক্রান্ত সর্বপ্রকার কার্যক্রমের বিরোধিতায় ব্যবহার করেছে। তাতে বিএনপি (আড়ালে জামায়াত) ক্ষমতায় এলে তাদের আপত্তি ছিল না। পরবর্তী পর্যায়ে মিসরের মতো এই সুশীল সমাজকেই সেক্যুলারিজম রক্ষার ভূমিকায় নামিয়ে একটি অনির্বাচিত বিগ এনজিও সমর্থিত সরকার প্রতিষ্ঠাই হয়তো লক্ষ্য হয়ে দাঁড়াত। বাংলাদেশের নবপ্রজন্মের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ। তারা এবার এই ট্র্যাপে পা দেয়নি।
কিন্তু ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। একটি বড় এবং সম্মিলিত ষড়যন্ত্র কেবল ব্যর্থ হয়েছে। মনে হয় গোটা দক্ষিণ এশিয়াতেই একটি নতুন স্নায়ুযুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। এই যুদ্ধে মার্কিন নেতৃত্বে সম্ভবত থাকবে ইউরোপীয় কতিপয় দেশ, পাকিস্তান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আরও দু'একটি দেশ। অন্যদিকে থাকবে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং আরও ছোট-বড় দু'একটি দেশ। বাংলাদেশের ওপরই এই ঝড়ের প্রথম ঝাপটা আঘাত হানতে পারে। এবারের হাসিনা সরকারকে তাই অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যেমন বাড়াতে হবে, তেমনি দেশের ডান ও বামের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ গণপ্রতিরোধই একটি গণতান্ত্রিক দেশকে আসল সুরক্ষা দিতে পারে। এ কথাটি রেটোরিকের মতো শোনালেও এ যুগে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। শেখ হাসিনা কঠোর হোন। দেশের ভেতরে-বাইরের শত্রু ও মিত্রদের বাছাই করে মিত্রদের পাশে শক্তভাবে দাঁড়ান। ১৯৭১ সালের মতোই বাংলাদেশের স্বাধীনতার দেশি ও বিদেশি শত্রুরা আবার পরাজিত হবে বলে আমার দৃঢ়বিশ্বাস। ২০১৪ সালের নির্বাচনটি তারই সূচনা হোক।
পুনশ্চ :লেখাটি শেষ করে এনেছি এমন সময় খবর পেলাম, উপমহাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। তাকে বলা হতো এশিয়ার স্ক্রিনের গ্রেটা গার্বো। এই মহানায়িকা ও একজন শ্রেষ্ঠ শিল্পীর প্রয়াণে তার প্রতি একজন ভক্ত হিসেবে শ্রদ্ধা জানাই।
লন্ডন, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০১৪
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদা জিয়ার পুলিশ প্রটেকশন বহাল আছে
পুলিশের প্রটোকল অ্যান্ড প্রটেকশন শাখার অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন সমকালকে বলেন, বিরোধীদলীয় নেতার পদে না থাকলেও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রয়েছে। তার প্রটেকশন বা প্রটোকল প্রত্যাহার করা হয়নি। তার বাসভবনের নিরাপত্তায় সেখানে আবাসিকভাবে পুলিশ সদস্যদের রাখা হয়েছে। পাশাপাশি তার চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রটোকল রয়েছে। নিরাপত্তার দায়িত্বে বর্তমানে পুলিশের কতজন সদস্য রয়েছেন_ জানতে চাইলে অতিরিক্ত উপ-কমিশনার বলেন, এটা বিভিন্ন সময়ে কমবেশি হয়ে থাকে। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিশ্লেষণ করে কখনও তা কমানো, আবার কখনও বাড়ানো হয়। তবে নিরাপত্তার স্বার্থেই সংখ্যাটি প্রকাশ না করা ভালো।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়ক লে. কর্নেল (অব.) আবদুল মজিদ সমকালকে বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। আগে ২৪ জন পুলিশ সার্বক্ষণিক বাসার সামনে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল। বর্তমানে সেখানে দায়িত্ব পালন করছেন ১২ জন পুলিশ সদস্য। এ ছাড়া খালেদা জিয়া বাসা থেকে কোথায়ও গেলে তার গাড়িবহরের সঙ্গে আগে দায়িত্ব পালন করত ১৬ জন পুলিশের একটি দল। বর্তমানে তা অর্ধেক করে আটজনে নামিয়ে আনা হয়েছে। এ পরিস্থিতিতে দলের উদ্যোগে নিরাপত্তা জোরদারের জন্য আনসার সদস্য চাওয়া হয়েছে। এরই মধ্যে আনসার সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কবে নাগাদ আনসার দেওয়া হবে, তা নিশ্চিত করে বলা হয়নি।
লে. কর্নেল (অব.) আবদুল মজিদ বলেন, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। শিগগিরই এ বাহিনীতে নতুন সদস্য নেওয়া হবে। এর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে চেয়ারপারসনের নিরাপত্তারক্ষী বাহিনীর (সিএসএফ) সদস্যসংখ্যা ২৫ জন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিকের সমন্বয়ে এই নিরাপত্তারক্ষী বাহিনী গড়ে তোলা হয়েছে। এ ছাড়া চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনের দিকে কয়েকটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, এর কয়েকটি পুলিশের উদ্যোগে বসানো হলেও কিছু লাগানো হয়েছে দলীয় তত্ত্বাবধানে। দলীয় প্রধানের নিরাপত্তা জোরদারের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। গত ২৯ ডিসেম্বর খালেদা জিয়া 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। এর আগে থেকেই তার বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনার পর তাকে 'অবরুদ্ধ' করে রাখা হয়েছে বলে দাবি করে বিএনপি। তবে এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতা তার সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের পর বাড়তি পুলিশ, জলকামান, বালুর ট্রাক ইত্যাদি সরিয়ে নেওয়া হয়।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সীতাকুণ্ডে শিবিরের আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
পুলিশ জানায়, উপজেলার ভাটিয়ারী মাদামবিবিরহাট খাদেমপাড়া এলাকায় বাচা মিয়া চৌধুরীর ঘর ভাড়া নিয়ে জামায়াত-শিবির আস্তানা গড়ে তোলে। শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ জানতে পারে শিবিরের ৭-৮ জন প্রশিক্ষিত কারিগর সেখানে বোমা তৈরি করছে। এরপর সীতাকুণ্ড মডেল থানার এসআই শফিকুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫-৬ শিবির ক্যাডার পালিয়ে যায় এবং দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, আস্তানা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে_ এক কেজি গান পাউডার, আধাকেজি পটাশিয়াম, ২শ' গ্রাম ফসফরাস, আধাকেজি ছোট সাইজের তারকাঁটা, লাল স্কচটেপ মোড়ানো বড় ৫টি ককটেল বোমা, বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল সেট, ২০টি সিম, ১০টি স্কচটেপ, ১০টি পাথরের টুকরা, ৩৪টি জর্দার কৌটা, ২টি বড় কিরিচ (রামদা), লোহার পাইপ, ছোট-বড় ৫টি চাকু, ৩টি জ্যামিতি বক্স, প্যারারেট রকেট, ২টি কম্পিউটার, কাঁধে ঝোলানো ৬টি ব্যাগ, নিষিদ্ধ জিহাদি বই, কলেজের কয়েকটি আইডি কার্ড ইত্যাদি।
গ্রেফতার শিবির ক্যাডাররা হলো_ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ওয়ালি উল্লাহ। সে নওগাঁর মান্দা উপজেলার বালুবাজার চক কেশব মাস্টারবাড়ী এলাকার রুস্তম আলীর ছেলে। অপর জন একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র জয়নাল আবেদীন। সে ফেনীর সোনাগাজী উপজেলার সমবায় বাজার পালগিরি গ্রামের নুর আহমদের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, মহাসড়কে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা ককটেল তৈরি করছিল।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র তৈরি হচ্ছে by আবু কাওসার
অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৫ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্র তৈরির জন্য মন্ত্রণালয়ের তিন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাদের খসড়া কৌশলপত্র অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রী দেখার পর তা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী। ষষ্ঠ পঞ্চবার্ষিক ও প্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলপত্র প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে। সে সঙ্গে নতুন সরকারের নির্বাচনী ইশতেহার ও বিগত মহাজোট সরকারের বাজেটের অর্জনগুলো বিবেচনা করে কৌশলপত্র তৈরির পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারক এক কর্মকর্তা সমকালকে বলেন, নতুন অর্থনৈতিক কৌশলপত্রে বিগত সময়ের অর্থনৈতিক অগ্রযাত্রার সূচকগুলো তুলে ধরা হবে। এ ছাড়া আগের যেসব অঙ্গীকার পূরণ সম্ভব হয়নি, তা কেন সম্ভব হয়নি, তার কারণ ব্যাখ্যা করা হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক ও প্রেক্ষিত পরিকল্পনায় জিডিপির প্রবৃদ্ধি উচ্চতর সোপানে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র জানায়, দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার দিনই অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই বৈঠকেই পরবর্তী পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত হয়। জানা গেছে, বৃহস্পতিবার অর্থ সচিব ফজলে কবিরের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৌশলপত্র প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। জিডিপি সংশোধন :রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির লক্ষ্যমাত্রা কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হবে। ফেব্রুয়ারি মাসে তা সংশোধন করা হবে। চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যদিও বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি আগেই জানিয়ে দিয়েছে এ বছর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা নেই।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাতানো নির্বাচন এবং একব্যক্তিক রাষ্ট্রের প্রশ্ন by মাহফুজ আনাম

আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা যদি আমরা বিশ্বাস করি তবে গণতন্ত্র হচ্ছে, জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। তাহলে ৫ই জানুয়ারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের সরকার নয়, জনগণের দ্বারা গঠিতও নয়। এ সরকার জনগণের জন্য কিনা তাও কেবল ভবিষ্যতই বলতে পারবে।

শেখ হাসিনা যাই করুন না কেন, ৫ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করেননি। যদিও তিনি সব সময় দাবি করে থাকেন গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করছেন। সাংবিধানিক ধারাবাহিতকতার নামে তিনি এমন একটি নির্বাচনের আয়োজন করেছেন, অফিসিয়াল রেকর্ড অনুযায়ী যে নির্বাচনে ১৪৭ আসনে ভোট পড়েছে ৩৯ শতাংশ। যা গত নির্বাচনে ৩০০ আসনে পড়া ৮৭ শতাংশ ভোটের তুলনায় অনেক কম। এবারের নির্বাচনে ভোট পড়ার যে হারের কথা বলা হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের দিন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে চিত্র দেখা গেছে তাতে ভোটের হার কিছুতেই ১৫ থেকে ২০ ভাগের বেশি হতে পারে না।

৫ই জানুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে জনগণের বিশ্বাস ধ্বংস হয়ে যাওয়া। গত দুই যুগ ধরে তাদের যে বিশ্বাস জন্মেছিল যে, প্রতি ৫ বছর পর পর তারা কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই তাদের মত প্রকাশ করতে পারবেন। এখন এ বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এটাও প্রমাণ হয়েছে, আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের কারণে তাদের অধীনে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তা আওয়ামী লীগ হোক আর বিএনপি-ই হোক।

এখন আমরা একটি মৌলিক সাংবিধানিক প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছি, ৫ই জানুয়ারি নির্বাচন কি এক ব্যক্তিক রাষ্ট্রের জন্ম দেয়নি। সমালোচক হিসেবে নয়, বরং গণতন্ত্রের বন্ধু হিসেবে আমরা প্রধানমন্ত্রীকে তার হাতে থাকা অসীম ক্ষমতার ব্যাপারে সতর্ক করছি। লর্ড অ্যাকটিন এ ব্যাপারে সতর্ক করেছিলেন, ক্ষমতা দুর্নীতির জন্ম দেয় এবং নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ দুর্নীতির জন্ম দেয়।

আধুনিক রাষ্ট্রের তিনটি স্তম্ভ- নির্বাহী বিভাগ, সংসদ এবং বিচার বিভাগ। আজকের দিনে শেখ হাসিনা প্রশ্নাতীতভাবে এবং কার্যকরভাবে দু’টি স্তম্ভ নিয়ন্ত্রণ করেন। সাধারণভাবে রীতি অনুযায়ীই আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ করে থাকেন। আইন প্রণয়নকারী বিভাগ-সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর বিরাট প্রভাব রয়েছে। যদিও সর্বশেষ নির্বাচনের পর নতুন অগ্রগতিও হয়েছে। এমনকি এখন বিরোধী দলও প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে রয়েছে। বিরোধী দলের একটি অংশ মন্ত্রিসভায় যোগ দিয়েছে, আরেকটি অংশ রয়েছে বিরোধী দলে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে। আমরা সবাই জানি, কিভাবে বিরোধীদলীয় নেতা তৈরি করা হয়েছে। এবং তথাকথিত বিরোধীদল কিভাবে সরকারের মন্ত্রিসভায় আরও স্থান পাওয়ার জন্য দরকষাকষি করছে। এই পরিস্থিতিতে সংসদের ওপরও প্রধানমন্ত্রীর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। বাকি থাকে বিচার বিভাগ। ঐতিহ্যগতভাবেই বিচারক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব থেকে থাকে। উচ্চ আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেও বলা যায়, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাবের কথা কেউই অস্বীকার করতে পারেন না।

আমরা এখন এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছি যেখানে সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে কোন ধরনের ভারসাম্য নেই। সারা দুনিয়ার অভিজ্ঞতায় দেখা গেছে রাষ্ট্রের স্তম্ভগুলোর মধ্যে ক্ষমতার বিন্যাসের ওপরই সুশাসন নির্ভর করে। রাষ্ট্রের একটি স্তম্ভের হাতে বেশি ক্ষমতা চলে গেলে তা সরকার ব্যবস্থার জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে। সরকার ব্যবস্থায় ভারসাম্য নীতির অভাব আরও অবক্ষয়ের কারণ হতে পারে।

সাধারণ পরিস্থিতিতে কোন দলের সংসদে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ ভবিষ্যতের জন্য বিপর্যয়কর হয়। দক্ষিণ এশিয়ায় দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতার অভিশাপের ইতিহাস রয়েছে। তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা, নিয়ন্ত্রণাধীন বিরোধী দল, ভারসাম্যহীন ক্ষমতার অধিকারী নেতার আবির্ভাব এবং এমন কোন প্রতিষ্ঠান না থাকা যা তাকে দায়বদ্ধ করতে পারে, এ অবস্থায় লর্ড অ্যাকটিনের ভবিষ্যৎ বাণী সত্য হওয়ার বড় ঝুঁকি রয়েছে। এটা রেকর্ডে থাক যে, সর্বপ্রথম সতর্কঘণ্টা আমরাই বাজিয়েছিলাম।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কার হাসি কে হাসে?
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
majumder234@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
dr.munimkhan@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শান্তিপূর্ণ আন্দোলনের ডাক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমঝোতার তাগিদ
সূচনা বক্তব্যে বাংলাদেশ বিষয়ক ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এন মেইন বলেন, ২০০৬ সালে বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। দুই বছর প্রধান দুটি দলের নেতাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন বা দেশের বাইরে নির্বাসনে কাটাতে হয়। কিন্তু মনে হচ্ছে, তারা সেই দুরবস্থা থেকে কোনো শিক্ষা নেননি। এবারের নির্বাচনকে কেন্দ্র করেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশটিতে গণতন্ত্র টেকসই করতে ব্রিটিশ সরকারের দেওয়া আর্থিক সহযোগিতা কোনো কাজে আসেনি। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্রিটিশ সরকারের বারবার সংলাপের অনুরোধে রাজনৈতিক নেতারা কর্ণপাত করেননি বলে তিনি মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ বর্তমান সংঘাতের অন্যতম কারণ কি-না_ কনজারভেটিভ পার্টির এমপি রেহমান চিশতির এমন প্রশ্নের জবাবে এন মেইন বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও বিতর্ক রয়েছে। ২০০৬ সালে তৎকালীন বিরোধী দল (বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। সংখ্যালঘু নির্যাতন বিষয়ে এন মেইনের দৃষ্টি আকর্ষণ করেন লেবার পার্টির এমপি জেরেমি করবি। জবাবে এন মেইন বলেন, বাংলাদেশের প্রতিটি সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমপিরা বলেন, বাংলাদেশ ক্রমেই গণতন্ত্রের পথ থেকে দূরে সরে যাচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ঘটেনি মন্তব্য করে তারা বলেন, এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করে অবিলম্বে তা বন্ধে দুই প্রধান দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড লিডিংটন বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক সংকটের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ব্রিটিশ সরকারের মতামত স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রয়েছে। এমপিরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং র্যাবের ভূমিকারও সমালোচনা করেন। র্যাবকে 'ঘাতক বাহিনী' অভিহিত করে তারা বিভিন্ন গুম ও খুনের ঘটনার জন্য র্যাবকে দায়ী করেন। ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ যথাযথ ছিল বলে মন্তব্য করলেও অনেকেই রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে এটিকে চিহ্নিত করেন। তাদের অনেকেই এ বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং মৃত্যুদ ের বিরোধিতা করেন। তারা অবশ্য বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সাক্ষী ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হলে তা দেশটিতে গোপন উগ্রপন্থার উত্থান ঘটাবে কি-না_ এমন প্রশ্ন করেন রেহমান চিশতি এমপি। জবাবে বাংলাদেশি অধ্যুষিত পপলার এলাকার এমপি জিম ফিটজপ্যাট্রিক বলেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সব দলের উচিত হবে, জামায়াতকে সঙ্গে না রাখা।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দু'কুলই হারাচ্ছে জামায়াত by রাজীব আহাম্মদ
গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক প্রস্তাব পাস হয়। এতে কারও নাম বলা না হলেও চলমান সহিংসতার জন্য জামায়াতকেই দায়ী করা হয়। এ কারণে দলটিকে নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়। সরকারের সঙ্গে সফল সংলাপের জন্য জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। এ আহ্বানের পর বিএনপিও নতুন করে হিসাব করছে। জামায়াতের সঙ্গ ত্যাগ করা ছাড়া সরকার তাদের সাথে সংলাপেও বসবে না। এটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ছে_ এ রকম গুঞ্জন শোনা যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জামায়াতের সঙ্গে জোট স্থায়ী নয়। গত বুধবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া পরিষ্কার করে না বললেও জামায়াতের সঙ্গত্যাগের ইঙ্গিত দেন। সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের জন্য ১৮ দল থেকে জামায়াতকে বাদ দিতে বিএনপির অভ্যন্তরেও জোরালো মত রয়েছে। জামায়াতের সঙ্গে জোট থাকলেও যুদ্ধাপরাধের ইস্যুতে বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জামায়াতের পাশে দাঁড়ায়নি। ধর্মভিত্তিক দলগুলো এ ইস্যুতে জামায়াতকে সমর্থন দেয়নি। সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে বিএনপি এখন জোটও ভাঙতে পারে। জামায়াত নেতারা মনে করছেন, ঘরে-বাইরে মিত্রহীন কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তারা।
বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী মনে করছেন, জামায়াতকে নিষিদ্ধ করার সময় এসেছে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়েও বিএনপির প্রতি চাপ বাড়ছে। টিভি টকশোতে এ বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে। সাবেক কূটনীতিক আশফাকুর রহমান গতকাল গণমাধ্যমকে বলেন, জামায়াত নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টে সরকারের আবেদন থাকলেও নির্বাচনের আগে-পরে সহিংসতার কারণেই নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করা সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতায় জড়িতদের নিষিদ্ধের যে আহ্বান জানায় তাকে বাস্তবসম্মত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিএনপি জোট ভাঙতে পারে এ আশঙ্কায় হতাশ জামায়াত। দলটির মজলিসে শূরার সদস্য রেজাউল করিম বলেন, 'সরকার সংলাপের ব্যাপারে নূ্যনতম আন্তরিক নয়। যদি আন্তরিক হতো তাহলে এমন অবাস্তব শর্ত দিত না। বিএনপি কার সঙ্গে জোট করবে বা করবে না, এটা বিএনপির বিষয়।' শিবিরের এ সাবেক সভাপতি বলেন, আওয়ামী লীগ ইংরেজদের মতো 'ভাগ করো ও শাসন করো' নীতি নিয়েছে। বিএনপি-জামায়াতকে আলাদা করে শাসন করার নীতি নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রেরও জামায়াতনীতি বদলে গেছে। গত দেড় দশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ সফরে এলে জামায়াতের সঙ্গে বৈঠক ছিল অবধারিত। এখন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করছেন না। ২০১২ সালে ড্যান ডবি্লও মজীনার সঙ্গে জামায়াতের তিন দফা পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়। সর্বশেষ গত মে মাসে জামায়াত নেতাদের আইনজীবীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন মজীনা।
শুধু দূরত্ব বৃদ্ধি নয়, জামায়াতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। ২০০৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুনিয়র জামায়াতকে 'উদারপন্থি গণতান্ত্রিক ইসলামিক রাজনৈতিক দল' হিসেবে বর্ণনা করে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জামায়াত এখন 'ইসলামিক মৌলবাদী' দল। ২০১২ সালের ৬ মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিষয়ক 'ব্যাকগ্রাউন্ড নোট'-এর সংস্করণে জামায়াতকে এভাবে বর্ণনা করা হয়। তুরস্ক, মিসর, তিউনিসিয়াসহ কয়েকটি দেশে জামায়াতের বন্ধুভাবাপন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। জামায়াতের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে এ সরকারগুলোর কার্যকর ভূমিকা ছিল। সূত্র জানায়, জামায়াতের এ শক্তিও হাতছাড়া হয়ে গেছে। এ সরকারগুলোর পতনে জামায়াত আন্তর্জাতিক মানচিত্রে পুরোপুরি একা হয়ে গেছে।
গত বছরের জুলাইয়ে মিসরের ইখওয়ানুল মুসলিমিন সমর্থিত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেদেশের সেনাবাহিনী। ইখওয়ান জামায়াতেরই আন্তর্জাতিক সংস্করণ। সর্বশেষ তিউনিসিয়া থেকে এন্নাহাদা সরকারের পতন হয়েছে। জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিসরে মুরসির পতন জামায়াতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তুরস্কে জামায়াতের বন্ধুভাবাপন্ন প্রধানমন্ত্রী তাইয়েপ রিসেপ এরদোগানের ক্ষমতা টালমাটাল। দুর্নীতির দায়ে তার তিন মন্ত্রী বিদায় নিয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব_ সব মিলিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত আছেন এরদোগান। বিদেশি সরকারপ্রধানদের একমাত্র তিনিই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বন্ধে সরাসরি হস্তক্ষেপ করেন। জামায়াত নেতাদের সাজা না দিতে বাংলাদেশকে চিঠি দেন। বাংলাদেশ সফরে এসেও শেখ হাসিনার কাছে একই দাবি তোলেন। তুরস্কের মতো শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী এরদোগান নিজেই বিপাকে থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতের মিত্র আরও কমছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণজাগরণ মঞ্চের রোডমার্চে দফায় দফায় বোমা হামলা
![]() |
| শুক্রবার বিকেলে বগুড়ার সাতমাথায় গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে |
সাম্প্রদায়িক সহিংসতা রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে গতকাল সকালে ঠাকুরগাঁও অভিমুখে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের তিনদিনের রোডমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা করেন মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পথসভায় বিভিন্ন এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। বগুড়ার সমাবেশস্থলে বিকেলে হামলার বিষয়ে সিরাজগঞ্জের সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, বোমা মেরে গণজাগরণ মঞ্চের আন্দোলন থামানো যাবে না। আমরা সর্বশক্তি দিয়ে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রতিহত করব। বগুড়া ব্যুরো/শেরপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় মঞ্চের গাড়িবহর লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে শেরপুর থানার ওসি আবু হাশেম বলেছেন, ককটেল নয়, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পরে রোডমার্চের গাড়িবহর রাত ৮টা ২০ মিনিটের দিকে বগুড়ার বনানী এলাকায় পেঁৗছলে আবারও হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ২০/২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোডমার্চের গাড়িবহর বগুড়া পেঁৗছায়। পরে শহরের সাতমাথায় এক সমাবেশে গণজাগরণ মঞ্চকে বাংলাদেশের মানুষের হৃদয়ের মঞ্চ উল্লেখ করে ডা. ইমরান এইচ সরকার বলেন, বোমা মেরে, হামলা করে, হত্যা করে গণজাগরণ মঞ্চের আন্দোলন কখনও স্তব্ধ করা যাবে না। তিনি বলেন, হেফাজত আর জামায়াত ধুলোয় মিশে গেছে। গণজাগরণ মঞ্চ সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি তখন দেশে আর অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতাও থাকবে না। গণজাগরণ মঞ্চের বগুড়ার সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলালের সভাপতিত্বে সমাবেশে লাকী আক্তারও বক্তৃতা করেন। ডা. ইমরান এইচ সরকার অভিযোগ করেন, বগুড়ায় পেঁৗছার আগে জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এবং শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় রোডমার্চের গাড়িবহর লক্ষ্য করে অর্ধশত ককটেল নিক্ষেপ করা হয়। সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের কর্মীরা রাতে বগুড়াতেই অবস্থান করেন এবং আজ শনিবার সকালে গাইবান্ধার উদ্দেশে রওনা হবেন। গণজাগরণ মঞ্চের সমাবেশ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থল সাতমাথার আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এ ছাড়া মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি গণজাগরণ মঞ্চের কর্মীরাও নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে বগুড়ায় সাতমাথায় গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলের দুটি প্রবেশমুখে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ হতাহত না হলেও গণজাগরণ মঞ্চের কর্মীদের গণপিটুনিতে ৪ যুবক আহত হয়েছে। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে পুলিশ আটক করেছে। হামলাকারীরা অবস্থান করছে সন্দেহে সমাবেশস্থলের পাশে 'টিআর ট্রাভেলস্' নামে একটি পরিবহন কাউন্টারেও ভাংচুর করেন মঞ্চের কর্মীরা। বিক্ষোভ মিছিলে কর্মসূচি শুরু : রোডমার্চ শুরুর আগে শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এর আগে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, গণজাগরণ মঞ্চ তিন দফা দাবিতে এ রোডমার্চ কর্মসূচি পালন করছে। দাবিগুলো হচ্ছে_ সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে আলাদা আইন করা, এ পর্যন্ত সংঘটিত ঘটনায় দায়ীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা এবং আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া।
তিনদিনের এ কর্মসূচিতে প্রথম দিনে শাহবাগ থেকে বের হয়ে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে সকাল ১১টার দিকে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এ পথসভায় ডা. ইমরান বলেন, 'উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। তাই আমরা নিপীড়িত সেই মানুষের পাশে দাঁড়াতে সেখানে ছুটে যাচ্ছি। যে রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনকে বয়কট করেছে, নির্বাচন বর্জন করতে বলেছে, তারা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ সাম্প্রদায়িক হামলা চালিয়েছে এবং এখনও অব্যাহত রেখেছে।'
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে গণজাগরণ মঞ্চের রোডমার্চের পথসভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. ইমরান এইচ সরকার, কালিয়াকৈর হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অজিত কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম রাসেল, গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম, আবুল কাশেম, এনায়েত হোসেন, রফিকুল ইসলাম, ঊষারঞ্জন কোচ, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ বিকেল ৪টার দিকে টাঙ্গাইল অতিক্রম করে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার টাঙ্গাইলের জামুর্কি, রাবনা বাইপাস ও এলেঙ্গায় পথসভায় বক্তব্য রাখেন। এর আগে রোডমার্চের গাড়িবহর টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে এসে পেঁৗছলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য এলেন মলি্লকসহ টাঙ্গাইল গণজাগরণ মঞ্চের নেতারা তাদের স্বাগত জানান। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গণজাগরণ মঞ্চের ঢাকা থেকে ঠাকুরগাঁওমুখী রোডমার্চ বিকেল ৪টায় বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সেতুর পশ্চিমপাড়ে রোডমার্চের গাড়িবহরকে স্বাগত জানায় এলাকাবাসী। পরে তাদের বহনকারী গাড়িবহর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান মঞ্চে উপস্থিত হয়। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে রোডমার্চ বগুড়ার উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করে। সিরাজগঞ্জ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শেখ খালিদ সাইফুল্লাহ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. ইমরান এইচ সরকার ছাড়াও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, কেএম হোসেন আলী হাসান, নাজমুল হাসান মুকুল, নবকুমার কর্মকার, আসাদ উদ্দিন পবলু, আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, জিহাদ আল ইসলাম, জাকির হোসেন প্রমুখ ।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উপজেলা নির্বাচনে যাবে বিএনপি by লোটন একরাম
বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। বিএনপির সঙ্গে একমত পোষণ করে জনগণও ভোটকেন্দ্রে যায়নি। মাঠপর্যায়ের রাজনীতির ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনে বিএনপি নেতারা অংশ নিয়েছেন। বিপুল ভোটে বিজয়ীও হয়েছেন অনেকে। তবে তাদের মতে, বর্তমান নির্বাচন কমিশনের 'আজ্ঞাবাহী' ভূমিকায় তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সার্বিক বিষয় হিসাব-নিকাশ করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ও না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক সমকালকে বলেন, উপজেলা নির্বাচনের ব্যাপারে এখনও তফসিল ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণা হওয়ার পর বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।
আগামী রোববার নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে সব উপজেলায় একসঙ্গে নির্বাচন হবে না। মেয়াদোত্তীর্ণ সর্বোচ্চ একশ' উপজেলায় একসঙ্গে নির্বাচন হবে। সারাদেশে ৪৮৭টি উপজেলা রয়েছে। এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত নেতারা নির্বাচনে অংশ নিলেও বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিতরাই বিপুলভাবে বিজয়ী হন। তবে স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভায় বিএনপি জোটের প্রার্থীরা বেশি বিজয়ী হন। বিশেষ করে রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুরের সবগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। এর আগে চট্টগ্রাম ও কুমিল্লা সিটি নির্বাচনেও মেয়র পদে নির্বাচিত হন বিএনপি নেতারা। শুধু নারায়ণগঞ্জ ও রংপুরে আওয়ামী লীগ সমর্থিত নেতারা মেয়র পদে জয়ী হন। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে দুটি করা হলেও নির্বাচন হয়নি। প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে করপোরেশন দুটির কার্যক্রম।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপজেলা নির্বাচনকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। যে কোনো মূল্যে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়টি সমন্বয় করতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সমন্বয় ও মনিটরিং কমিটি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের যুগ্ম মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। কোথাও বিদ্রোহী প্রার্থী থাকলে তাকে বুঝিয়ে প্রত্যাহারের অনুরোধ করা হবে। তারপরও প্রত্যাহার না করলে দলের হাইকমান্ড হস্তক্ষেপ করবে অথবা বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তও নেবে তারা। শিগগির দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে একাধিক কমিটি সারাদেশ সফর করবে।
বিএনপি হাইকমান্ড মনে করে, তারা বর্তমান সরকারকে 'অবৈধ' হিসেবে আখ্যায়িত করলেও সারাদেশে রাজনীতির মাঠ দখলে রাখতে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন এক নয়। তাদের মতে, জাতীয় ইস্যুতে সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচন বর্জন করা সঠিক হবে না।
বিএনপি নেতারা জানান, বর্তমান আওয়ামী লীগের সমর্থন শূন্যের কোঠায়। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে প্রায় সব উপজেলায় বিএনপি সমর্থিত নেতারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। আর বিএনপি সমর্থিতরা নির্বাচনে অংশ না নিলে সব জায়গায় সংসদ নির্বাচনের মতো একতরফাভাবে নির্বাচিত হবেন। আবার অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও নির্বাচিত হয়ে যাবেন। এতে ওই এলাকায় আরও কোণঠাসা হয়ে পড়বেন বিএনপি ও জোট নেতাকর্মীরা। তাই কোনোভাবেই আওয়ামী লীগকে খালি মাঠে গোল করতে না দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপি হাইকমান্ড।
সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেও উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন মনে করে বিএনপি হাইকমান্ড। তাদের মতে, হতাশ নেতাকর্মীদের নির্বাচনী যুদ্ধে নামিয়ে দিলে সবাই ঘর থেকে বেরিয়ে আসবেন। দল সাংগঠনিকভাবে শক্তিশালী ও নেতাকর্মীরাও চাঙ্গা হয়ে উঠবেন। সম্ভাব্য একাধিক প্রার্থীর পক্ষে-বিপক্ষে গিয়ে নেতাকর্মীরা দ্বন্দ্ব-কোন্দলে লিপ্ত হয়ে পড়লে কেউ আর 'নিষ্ক্রিয়' থাকতে পারবেন না। নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলীয় নেতারা বিভিন্ন অঞ্চল সফরে নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবির পাশাপাশি উপজেলা নির্বাচনের জন্য নেতাকর্মীদের কিছুটা চাঙ্গা করার চেষ্টা করবেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
January
(1176)
-
▼
Jan 18
(31)
- ছয় স্থানে শিশু বৃদ্ধসহ ১০ জনের মৃত্যু
- এ ক্ষেত্রেও তদন্তে ব্যর্থতা!
- এ ক্ষেত্রেও তদন্তে ব্যর্থতা!
- মহানায়িকার বিদায়
- অপেক্ষায় বাংলাদেশ
- ছাড়াছাড়ির দ্বারপ্রান্তে ওবামা-মিশেল!
- ছাড়াছাড়ির দ্বারপ্রান্তে ওবামা-মিশেল!
- ফোনে আড়িপাতার অবসান ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র
- কাবুলে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা-গুলিতে নিহত ২১
- পটিয়ায় মাদ্রাসার বার্ষিক সভায় প্রতিমন্ত্রী জাবেদ ন...
- দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি
- শুরুতেই গতি চাই by মাহফুজুর রহমান মানিক
- সংখ্যালঘু নয় নাগরিক by আইরিন সুলতানা
- বাংলাদেশেও দরকার আম জনতার দল by ম. ইনামুল হক
- ঢাকায় 'কায়রো গেম' সফল হলো না by আবদুল গাফ্ফার চৌধুরী
- খালেদা জিয়ার পুলিশ প্রটেকশন বহাল আছে
- সীতাকুণ্ডে শিবিরের আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা ...
- পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র তৈরি হচ্ছে by আবু ক...
- পাতানো নির্বাচন এবং একব্যক্তিক রাষ্ট্রের প্রশ্ন by...
- কার হাসি কে হাসে?
- সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার
- শান্তিপূর্ণ আন্দোলনের ডাক
- অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমঝোতার তাগিদ
- দু'কুলই হারাচ্ছে জামায়াত by রাজীব আহাম্মদ
- গণজাগরণ মঞ্চের রোডমার্চে দফায় দফায় বোমা হামলা
- উপজেলা নির্বাচনে যাবে বিএনপি by লোটন একরাম
- প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না রাহুল
- এরশাদ- কার হাসি কে হাসে? by আলী ইমাম মজুমদার
- মিসরে সংবিধানের পক্ষে ৯০ শতাংশ ভোট
- পুরস্কার ৬০০ কোটি রুপি
- এএপির ঘরে আগুন, অনশনের হুমকি বিন্নির
-
▼
Jan 18
(31)
-
▼
January
(1176)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...









