Friday, June 7, 2013

‘অশোভনীয় আশাবাদের’ বাজেট

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট দৈর্ঘ্যে বড়, আকারে বিরাট এবং প্রতিশ্রুতিতেও বিশাল। চার বছরের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ১৮৫ পৃষ্ঠার একটি দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছেন তিনি। নির্বাচনী বছরে ব্যয়ের বিশাল চাপ মেনে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকার বড় আকারের বাজেট তৈরি করেছেন। আর সবাইকে খুশি করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা প্রতিশ্রুতি দিয়ে গেছেন অর্থমন্ত্রী। বড় প্রতিশ্রুতি হচ্ছে, মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। কমবে মূল্যস্ফীতি। ৭ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য অর্থমন্ত্রীর। বাড়বে বিনিয়োগ। আদায় হবে রেকর্ড পরিমাণ রাজস্ব। কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন কীভাবে হবে, তার কোনো পরিকল্পনা বাজেটে নেই। বিনিয়োগ বাড়াতে অর্থমন্ত্রী জোর দিয়েছেন নানা ধরনের শুল্ক ছাড়ের ওপর। অথচ বিনিয়োগ না হওয়ার বড় কারণ অবকাঠামোর সমস্যা ও রাজনৈতিক অস্থিতিশীলতা। শুধু শুল্ক ছাড়ের ওপর নির্ভর করে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা কতখানি সফল হবে, সে প্রশ্নের উত্তর দীর্ঘ বাজেট বক্তৃতার কোথাও দেননি অর্থমন্ত্রী। ফলে শেষ পর্যন্ত এবারের বাজেট আশাবাদের বাজেট। তবে অর্থমন্ত্রীর বক্তব্য ধার করে বলা যায়, আগামী ২০১৩-১৪ অর্থবছরের নতুন বাজেট জনতুষ্টে ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট। অর্থমন্ত্রী সবাইকে খুশি করতে চেয়েছেন। প্রায় সব খাতেই দিয়েছেন নানা ধরনের কর ছাড়ের সুবিধা। আবার খানিকটা রবিনহুডের ভূমিকাও নিতে চেয়েছেন অর্থমন্ত্রী। বড়লোকদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের মাঝে বিলানোর মতো করে বেশি সম্পদশালীদের ওপর অতিরিক্ত কর বসানো হয়েছে। তবে বড় সখ্য দেখিয়েছেন কালোটাকার মালিকদের ওপর। কালোটাকার মালিকদের সঙ্গে একটা গোপন সম্পর্ক সব সময়ই সরকারের থাকে। আর নির্বাচনী বছরে সেই সম্পর্ক ডালপালা ছড়ায়। কালোটাকার মালিকদের সঙ্গে এই সখ্য যে রাজনীতিতে একধরনের সমঝোতা, তা অর্থমন্ত্রী তিন বছর আগেই বলেছিলেন। আবারও সমঝোতা করলেন তিনি। যদিও তিনি মেনে নিয়েছেন যে, কালো টাকা বিনিয়োগের সুযোগ আগে অনেক দেওয়া হলেও কখনোই তেমন ফল পাওয়া যায়নি। তার পরও কেন বারবার একই সুযোগ দেওয়া হয়, সেই ব্যাখ্যা অবশ্য অর্থমন্ত্রী দেননি। সরকারের প্রথম অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। গবেষকেরা বলছেন, গত চার বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে ৩৫ থেকে ৪৫ শতাংশ। তবে সরকার কখনোই তা স্বীকার করেনি। বরং আয় বাড়ার নানা বক্তৃতা দেওয়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমার একধরনের স্বীকৃতি পাওয়া গেল অর্থমন্ত্রীর এবারের বাজেটে। তিনি সীমিত আয়ের মানুষের জন্য নানা ধরনের ছাড় দিয়েছেন। করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, বাড়িভাড়া ও যাতায়াত ভাতায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এতে আগের তুলনায় কম আয়কর দিতে হবে অসংখ্য করদাতাকে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সীমিত আয়ের মানুষ এর ফলে অনেকটাই স্বস্তি পাবেন। স্থানীয় উদ্যোক্তাদেরও নানাভাবে উৎসাহ দেওয়া হয়েছে নতুন বাজেটে। শুল্ককাঠামোয় কিছু পরিবর্তনও এসেছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে ভোটারদের খুশি করতে একটি জনতুষ্টিমূলক বাজেটই দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যয় বাড়িয়েছেন। ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বড় আয়েরও পরিকল্পনা দিয়েছেন। রাজস্ব অংশে কর আদায়ের তুলনায় কর রেয়াতের কথাই বেশি বলেছেন অর্থমন্ত্রী। ভোটারদের মন জয়ের কথাই সম্ভবত বেশি ভেবেছেন তিনি। এত বড় রাজস্ব আদায় নিয়ে শঙ্কা আছে খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বহুল আলোচিত পদ্মা সেতু নিজ অর্থে করার পরিকল্পনা দিয়েছেন। সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) আওতায় বিনিয়োগ বাড়ানোর কথা বলেছিলেন প্রথম বাজেটে। একই কথা বললেন এবারও। অর্থনীতিতে পিপিপির অবদান শূন্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে অর্থমন্ত্রী এবার ভর্তুকি কমিয়েছেন। আবার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন জোগাতে থোক বরাদ্দ বাড়িয়েছেন। সরকারি কর্মচারীদের খুশি করতে নতুন বেতনকাঠামো করার কথা বলেছেন। ফলে চারদিকেই ব্যয় বাড়ানোর বিশাল এক পরিকল্পনা আছে বাজেটে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী যখন এই বাজেট উপস্থাপন করেন, তখন বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল না। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপি এলেও বাজেট পেশের সময় না থাকাটা চলমান রাজনৈতিক অস্থিরতার কথাই বলে দেয়। এর স্বীকৃতিও রয়েছে অর্থমন্ত্রীর বক্তৃতায়। তিনি বলেছেন, ‘হঠকারী রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতির ওপর প্রায় জমে যায় কালো মেঘের ছায়া। তবে মনে হচ্ছে, নৈরাজ্য সৃষ্টির এই প্রচেষ্টা বাধা পেয়েছে এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।’ অর্থমন্ত্রীর আরও একটি আশাবাদ রয়েছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি মনে করি, আমাদের পরে যাঁরাই আসবেন, তাঁরা দেশের বৃহত্তর স্বার্থে আমাদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব তুলে নেবেন।’ বাজেট পরিসংখ্যান: জাতীয় সংসদে উপস্থাপিত এই বাজেট ছিল মহাজোট সরকারের শেষ বা পঞ্চম বাজেট। নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেটের প্রস্তাব করেছেন। বাজেটের মোট আকারের মধ্যে রাজস্ব প্রাপ্তি ও বৈদেশিক অনুদান মিলিয়ে সরকারের আয় ধরা হয়েছে এক লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ছিল এক লাখ ৪৫ হাজার ৭১৪ কোটি টাকা। আগামী অর্থবছরে মোট প্রাপ্তির মধ্যে করের অংশ এক লাখ ৪১ হাজার ২১৯ কোটি টাকা। এর মধ্যে এনবিআর-নিয়ন্ত্রিত কর এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা এবং এনবিআর-বহির্ভূত কর পাঁচ হাজার ১২৯ কোটি টাকা। এ ছাড়া কর ব্যতীত প্রাপ্তি ২৬ হাজার ২৪০ কোটি টাকা এবং বৈদেশিক অনুদান ছয় হাজার ৬৭০ কোটি টাকা। এনবিআর-নিয়ন্ত্রিত করের মধ্যে আগামী অর্থবছরে সবচেয়ে বেশি পাওয়া যাবে মূল্য সংযোজন কর (মূসক) থেকে। পরিমাণ ৪৯ হাজার ৯৫৬ কোটি টাকা। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে এর পরিমাণ নয় হাজার ৫৩০ কোটি টাকা বেশি। এর পরই রয়েছে আয় ও মুনাফার ওপর কর, ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। ব্যয়: ব্যয়ের মধ্যে মূল অঙ্কটিই হলো অনুন্নয়নমূলক ব্যয়। এই অঙ্ক এক লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা। আর অনুন্নয়ন রাজস্ব ব্যয় হলো এক লাখ ১৩ হাজার ৪৭১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ঋণের সুদ ২৬ হাজার তিন কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ এক হাজার ৭৪০ কোটি টাকা। এ ছাড়া রয়েছে অনুন্নয়নমূলক মূলধন ব্যয় ২০ হাজার ৯৭৮ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম ১৫ হাজার ৫০৪ কোটি টাকা। বাজেটে মোট উন্নয়ন ব্যয় ৭২ হাজার ২৭৫ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। এর বাইরেও এডিপি-বহির্ভূত প্রকল্পের জন্য উন্নয়ন ব্যয় রয়েছে তিন হাজার ১৪ কোটি টাকা। এ ছাড়া রাজস্ব বাজেট থেকে উন্নয়ন খাতে যাবে এক হাজার ৯৩৪ কোটি টাকা এবং এডিপির বাইরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানান্তর বাবদ ব্যয় হবে এক হাজার ৪৫৭ কোটি টাকা। অর্থসংস্থান: অর্থসংস্থানের মধ্যে মোটা দাগে দুটি ভাগ রয়েছে। বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণ। আগামী অর্থবছরের জন্য বৈদেশিক ঋণ ধরা হয়েছে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা। তবে এর মধ্যে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হবে নয় হাজার ৩৩১ কোটি টাকা। সে হিসাবে আগামীবারের জন্য নিট বৈদেশিক ঋণ ধরা হয়েছে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকা। আগামী অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নেবে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। যার মধ্যে স্বল্প মেয়াদে ১১ হাজার ৬৩৮ কোটি এবং দীর্ঘ মেয়াদে ১৪ হাজার ৩৫৫ কোটি টাকা। আর ব্যাংক-বহির্ভূত উৎস থেকে নেওয়া হবে সাত হাজার ৯৭১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় সঞ্চয় প্রকল্প থেকে চার হাজার ৯৭১ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে তিন হাজার কোটি টাকা নেওয়া হবে। জিডিপি ও ঘাটতি: আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরেও এই হার একই ধরা হয়েছিল। জিডিপির মোট আকার চলতি অর্থবছরের ১০ লাখ ৪১ হাজার ৩৬০ কোটি টাকা থেকে বাড়িয়ে ধরা হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে অনুদান বাদে সামগ্রিক ঘাটতির পরিমাণ ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। তবে অনুদানসহ বাজেট ঘাটতি ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা অর্থাৎ জিডিপির ৪ শতাংশ। দেশের মানুষের মাথাপিছুু আয় বেড়ে হয়েছে এখন ৭৪ হাজার ৩৮০ টাকা বা ৮৩৮ ডলার।

দাম কমতে পারে

সিমকার্ড: সিমকার্ড আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এর দাম কমবে বৈদ্যুতিক বাতি: পরিবেশবান্ধব এলইডি ল্যাম্প ও যন্ত্রাংশ, রিচার্জেবল এলইডি ল্যাম্প, এলইডি টিউবলাইট বা বাল্ব এবং সোলার ল্যানটার্ন বা সৌরশক্তিচালিত হারিকেন, ফ্লোরোসেন্ট বাল্বের ওপর আমদানি ও সম্পূরক শুল্ক কমানোর ফলে দাম কমবে রিকন্ডিশন্ড গাড়ি: অবচয় সুবিধা পুনর্বিন্যাসের ফলে রিকন্ডিশন্ড গাড়ির দাম কমবে পানির ফিল্টার: শুল্ক কমানোয় পানির ফিল্টারিং তথা পিউরিফাইং মেশিন বা ফিল্টারের দাম কমবে ডিজিটাল ক্যামেরা ও ওয়েবক্যাম: ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ওপর আমদানি শুল্ক কমানোয় দাম কমবে এ দুটি পণ্যের চা: শুল্ক কমানোয় ব্ল্যাক টি বা চাসহ সব ধরনের চা আমদানির ওপর বর্তমানে আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় এর দাম কমতে পারে। অগ্নিনির্বাপণ যন্ত্র: আগুন নেভানো তথা অগ্নিনির্বাপণ যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইসারের ওপর আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে প্রস্তাব করায় কমতে পারে এটির দাম। সার-পোলট্রি-মৎস্য: শুল্ক মওকুফ-সুবিধা দেওয়ায় পোলট্রি ও মৎস্য খাতে ব্যবহার্য মিল্ক ট্যাংকারসহ যন্ত্রপাতিসহ এ-জাতীয় পণ্যের দাম কমবে। পোলট্রি, ডেইরি ও ফিশ ফিড এবং সব ধরনের সারের স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়ায় এগুলোর দাম কমবে। বিদেশি কাপড়: বিভিন্ন ধরনের শার্টিং-শুটিং ওভেন ফ্যাব্রিকস বা কাপড় আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এগুলোর দাম কমবে। সোয়েটার তৈরির প্রধান কাঁচামাল অ্যাক্রিলিক সুতার দামও কমবে। তথ্যপ্রযুক্তিপণ্য: তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহূত সব ধরনের মেমোরি কার্ড, ফ্ল্যাশ কার্ড, এসডি কার্ড, কম্পিউটার প্রিন্টারের রিবন, কম্পিউটার র‌্যাক, প্রিন্টার সামগ্রী, অপটিক্যাল ফাইবার কেব্ল ইত্যাদির দাম কমবে। সাদা সিমেন্ট: সাদা সিমেন্টের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে প্রস্তাব করায় এর দাম কমতে পারে। শিশুখাদ্য: খুচরা মোড়কে ইনফ্যান্ট ফর্মুলা বা শিশুখাদ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে প্রস্তাব করায় এর দাম কমতে পারে। ইনসুলিন পেন ও অন্যান্য: ইনসুলিন পেনের ওপর থেকে আমদানি শুল্ক কমানোয় এবং এটিসহ স্ট্রেপটোকাইনেজ ইনজেকশন, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইলচেয়ার, হাসপাতালের শয্যা ও অন্ধদের ঘড়ির স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়ায় এগুলোর দাম কমবে। টেফলন ও সিলিকন টিউব: মেডিকেল যন্ত্রপাতির কাঁচামাল টেফলন টিউব ও সিলিকন টিউবের আমদানি শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় দাম বাড়বে। রেশম গুটি: রেশম গুটি আমদানিতে শুল্ক প্রত্যাহার বা কমানোয় দেশে উৎপাদিত চরকা সুতার দাম কমতে পারে। পর্যটনে ব্যবহার্য ক্রীড়াসামগ্রী: পর্যটনশিল্পের সুইমিং সরঞ্জাম, স্কুবা ডাইভিং ইক্যুইপমেন্ট, সেফটি ক্যাপ, স্কেটিং, বাইকিং, মাউন্টেন ক্লাইম্বিং, হট এয়ার বেলুন, সার্ফিং বোট, হাউস বোট, গ্লাস বটম বোট, বোলিং সরঞ্জাম, পুল টেবিল ইত্যাদির দাম কমবে। সানফ্লাওয়ার তেল: দেশে অপরিশোধিত সানফ্লাওয়ার তেল আমদানি উৎসাহিত করার লক্ষ্যে আমদানি শুল্ক ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় এর দাম কমবে। দাম কমবে সয়া প্রোটিনভিত্তিক খাদ্যেরও। আরও যেসব পণ্যের দাম কমতে পারে: মূলধনি ও মধ্যবর্তী পণ্য; বায়োগ্যাস প্রকল্পের উপকরণ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির যন্ত্রাংশ; সিরামিক ও গ্লাস; জেনারেটরের যন্ত্রাংশ ও চামড়া শিল্পের উপকরণ; জাহাজের অনুষঙ্গ লাইফ বোট, নোঙর ও নেভিগেশন লাইট; সিগারেটের লাইটার ও অন্যান্য লাইটার; সুপারি; সুগার কনফেকশনারি, মিস্টি বিস্কুট, চকলেট, ওয়েফার ও টোস্টেড ব্রেড; খনিজ ও কৃত্রিম পানি; নন-ওভেন ম্যাটস অব গ্লাস ফাইবার; প্রিন্টিং কালি; পার্টিক্যাল বোর্ড; হেভি ট্রান্সফরমার পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি ১০ এমভিএ; লিকুইড এলিভেটর; প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং; বাইসাইকেল উৎপাদনের এইচআর কয়েল; প্রি প্রিন্টেড স্টিল শিট; টেক্সটাইল মিলসের আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; রিফ্লেকটিভ টেপ; গ্রিজ; চিনিযুক্ত পণ্য; ফ্লিন্ট ও গ্রিন্ডিং পেবলস; পটাশিয়াম আয়োডেট, স্লেকড ও হাইড্রোলিক লাইম; ব্যারিয়াম ও ক্রোমিয়াম সালফেট; মিল্ক ট্যাংকার, অ্যালয় স্টিল, কোল্ড রোল্ড (সিআর) কয়েল, এমএস রড তৈরির উপাদান কুইক লাইম, স্ল্যাকড লাইম ও হাইড্রোলিক লাইম; ক্যালসিনেটেড ডলোমাইট ও ডলোমাইট র‌্যামিং মিক্স; কার্টিজ ও কার্বন ফিল্টার ইত্যাদি।

বাস্তবায়নের দক্ষতা সরকারের নেই

প্রধান বিরোধী দল বিএনপি মনে করে প্রয়োজনের তুলনায় প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়। এর চেয়েও বড় আকারের বাজেট দরকার। কিন্তু প্রস্তাবিত বাজেটের জন্য অর্থ সংগ্রহ-প্রক্রিয়া বাস্তবসম্মত নয় এবং বাজেট বাস্তবায়নের জন্য প্রশাসনিক দক্ষতা এই সরকারের নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এ কথা বলা হয়। দলটি মনে করে, এই বাজেটের ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে। তাদের ওপর নিত্যনতুন করারোপ করা হবে। এমনিতেই মানুষের ব্যয় গত কয়েক বছরে ৫৮ ভাগ বেড়েছে। গতকাল রাত আটটার দিকে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানান দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এ ছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ। তিনি বাজেট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এটি সুন্দর একটি বড় বেলুন।’ বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, ‘এটা বরাবরই হয়ে আসছে। এবার সব খাতে সেই সুযোগ রাখা হয়েছে। এটা অনৈতিক। ভোটের জন্য এটা করা হয়েছে কি না, জানি না।’ এ বিষয়ে মওদুদ আহমদ বলেন, এই সরকারের সময়ে অনেকে বিপুল পরিমাণ কালোটাকার মালিক হয়েছেন। তাঁরা যেন এটা সাদা করতে পারেন, সে জন্য এটা করা হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এই সুযোগ বাতিল হবে কি না, এই প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ‘তখন দেখা যাবে।’ তিনি বলেন, এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচন সামনে রেখে এটা করা হয়েছে। এতে দেশের অর্থনৈতিক উন্নতির চেয়ে দলের রাজনৈতিক উন্নতির প্রতি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। এম কে আনোয়ার বলেন, অর্থমন্ত্রীর পাঁচ ঘণ্টার বাজেট বক্তৃতায় সরকারের আত্মতুষ্টি হওয়া ছাড়া জনগণের জন্য তেমন কোনো দিকনির্দেশনা নেই। আরও বেশিসংখ্যক মানুষকে করের আওতায় আনা, অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, ব্যাংকবহির্ভূত ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহের যে উৎসের কথা বলা হয়েছে, তা মোটেও বাস্তবসম্মত নয়। তিনি অভিযোগ করেন, বড় আকারের বাজেট দেখাতে সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বাজেটকেও এতে অন্তর্ভুক্ত করেছে। আর অভ্যন্তরীণ ঋণ কম দেখিয়ে সরকার বুদ্ধিভিত্তিক সততা দেখিয়েছে। এবারও সরকার প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। এম কে আনোয়ার বলেন, কৃষিসহ সব খাতে গত বছরের তুলনায় তিন হাজার কোটি টাকা ভর্তুকি কমিয়ে সরকার জনগণকে আরও এক দফা বেশি মূল্যে পণ্য ক্রয়ের দিকে ঠেলে দিয়েছে। তবে সশস্ত্র বাহিনীর জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ঠিক আছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, পদ্মা সেতু করাকে সরকার রাজনৈতিক জেদ হিসেবে নিয়েছে। এর ফলে অর্থনীতিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার বিরূপ প্রভাব দেশকে অনেক বছর বয়ে বেড়াতে হবে। আর ভারতের দেওয়া অর্থে সেতু করার চিন্তা না করাই ভালো। এর আগেও তারা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা দেয়নি।সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ জয়নাল আবেদিন, শহীদ উদ্দীন চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, রেহানা আক্তার প্রমুখ উপস্থিতছিলেন। ২০১৩-১৪ অর্থবছরে সেটি ধরা হয়েছে ৪৭ শতাংশ; দেখা যাক শেষ পর্যন্ত তা কত গিয়ে দাঁড়ায়। তবে বাজেট বক্তৃতায় বলা হয়েছে, বর্তমান সরকারের আমলে অর্জিত পরিমাণগুলো ক্রমান্বয়ে প্রাক্কলনের কাছাকাছি চলে এসেছে, যা অর্থনৈতিক পরিকল্পনার গুণগত মানোন্নয়নই ইঙ্গিত করে।অর্থনৈতিক খাতগুলোর বরাদ্দ পর্যালোচনা করলে দেখা যায়, মোট ব্যয় জনপ্রশাসন খাতে যাবে সবচেয়ে বেশি, প্রায় ১৪ দশমিক ৪ শতাংশ, এর মূল কারণ অর্থ বিভাগে শেয়ার মূলধন, ইক্যুইটি ও মূলধন পুনর্গঠনে বিনিয়োগ ইত্যাদির জন্য বড় অঙ্কের বরাদ্দ প্রদান। এর পরই রয়েছে সুদ পরিশোধের জন্য বরাদ্দ ১২ দশমিক ৫ শতাংশ। সাম্প্রতিক কালে ঋণ গ্রহণের পরিণতি, এর পরই আছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে শিক্ষা ও প্রযুক্তি (১১ দশমিক ৭ শতাংশ)। তবে লক্ষণীয় কৃষি ও তৎসংশ্লিষ্ট খাতগুলোতে বরাদ্দের পরিমাণ ও অনুপাত—দুটিই কমেছে। এর মূল কারণ ভর্তুকির প্রয়োজনীয়তা কমে আসা। তবে বছর শেষে ভর্তুকি কী দাঁড়ায়, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সারের দামের পরিপ্রেক্ষিতে তা হবে দেখার বিষয়। ২০১৩-১৪ তে পরিবহন খাতকে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি (২৩ দশমিক ৩ শতাংশ), অবশ্য তার সিংহভাগই হচ্ছে পদ্মা সেতুর জন্য বরাদ্দ। বলা বাহুল্য, পদ্মা সেতুর টাকা খরচ না হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই বরাদ্দের কোনো বাস্তব ভিত্তি নেই। রাজস্ব পদক্ষেপগুলোতে আয় বাড়ানোর ভীষণ চেষ্টা আমরা লক্ষ করি। সে ক্ষেত্রে একমাত্র তালিকাভুক্ত টেলিফোন কোম্পানির মুনাফার ওপর কর বৃদ্ধি প্রশ্নের জন্ম দেবে। অপরদিকে বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে বেশ কিছু সুবিধা প্রদান লক্ষ করা যায়। আর আছে বিনিয়োগ চাঙা করার জন্য কিছু প্রণোদনা প্রদানের চেষ্টা, যার প্রকৃত সুফল প্রশ্নসাপেক্ষ। তবে জনতুষ্টির মূল জায়গাটি সম্পদ বরাদ্দের চেয়ে রাজস্ব পদক্ষেপে বেশি পরিলক্ষিত হচ্ছে। যেমন শেয়ারবাজারে সমর্থন, আয়করের ন্যূনতম সীমা বাড়ানো, জেলা-উপজেলা পর্যায়ে করের ন্যূনতম পরিমাণ কমানো।
লেখক: সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ গবেষক

দাম বাড়তে পারে

গুঁড়া দুধ: গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে শুল্কহার ৫% থেকে বাড়িয়ে ১০% করায় এর দাম বাড়বে বৈদ্যুতিক পাখা: আমদানি করা ১২৫ ওয়াট বা এর চেয়ে কমে মোটরযুক্ত টেবিল, ফ্লোর, দেয়াল, সিলিং, জানালা ও ছাদের ফ্যানের দাম বাড়বে কোমলপানীয়: কোমলপানীয়ের ওপর সম্পূরক শুল্ক ১০০ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করায় দাম বাড়বে পটেটো চিপস: বাজেটে পটেটো চিপস আমদানির ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় পণ্যটির দাম বাড়বে এলপিজি সিলিন্ডার: পাঁচ হাজার লিটারের কম ধারণক্ষমতাসম্পন্ন এলপিজি সিলিন্ডারের ওপর আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করায় দাম বাড়বে সিগারেট ও বিড়ি: বাজেটে সিগারেটের মূল্যস্তরের ভিত্তিমূল্য যথাক্রমে ৩৯, ৫৬, ৫৯ ও ৬১ শতাংশ থেকে বাড়িয়ে যথাক্রমে ৬০.২১, ৭৫.৩২, ৭২.১৩ ও ৭৬.৭ শতাংশ করায় এবং আনম্যানুফেকচারড তামাক আমদানির ওপর সম্পূরক শুল্ক ৬০ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করায় এই পণ্যের দাম বাড়বে। করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির প্রতি প্যাকেটের দাম যথাক্রমে ৪.৩৬ টাকা ও ৪.৯৩ টাকা থেকে বাড়িয়ে ৫.৮০ টাকা ও ৬.৩০ টাকায় নির্ধারণ করায় এর দাম বাড়বে। বিদেশি মশার কয়েল: মশার কয়েলের ওপর আমদানি শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করায় এর দাম বাড়বে। শিশুখাদ্য: ইনফ্যান্ট ফর্মুলা বা শিশুখাদ্যের বাল্কে আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে প্রস্তাব করায় এর দাম বাড়তে পারে। টায়ার-টিউব: বাস-ট্রাক-লরিসহ সব ধরনের যানবাহনের টায়ার ও টিউব, বাস ও লরির টায়ার এবং গাড়ি ও সাইকেলের টিউবের দাম বাড়বে। পটেটো চিপস: বাজেটে পটেটো চিপস আমদানির ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় পণ্যটির দাম কমবে। আরও যেসব পণ্যের দাম বাড়বে: সুগন্ধি, প্রসাধনী, টয়লেট পেপার ও টিস্যু পেপার; অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন; বিদেশি বিলেট, এমএস বার ও রড, হট-রোল্ড ও নন-অ্যালয় স্টিল; কাঠের ফটোফ্রেম, ফ্লোর কভারিংস ও ম্যাট, ৩ থেকে ৫ হাজার ডিডব্লিউটি আমদানিকৃত জাহাজ; রেলওয়ের স্লিপার; কার্পেট, কাঠের ফাইবার বোর্ড, লেমিনেটেড প্লাস্টিক ও ফাইবার বোর্ড অব উড; গ্লাস টিউব, ফ্লোট গ্লাস ও রপ্তানিমুখী আসবাবশিল্পে ব্যবহূত পার্টিকেল বোর্ড; অপরিশোধিত খনিজ কয়লা ও কয়লা জাতীয় অন্যান্য পণ্য; কোল্ড রোলড আয়রন স্টিল কয়েল, হট রোলড স্টেইনলেস স্টিল, কোল্ড রোলড স্টেইনলেস স্টিল, এলয় স্টিল, স্টোইনলেস স্টিল বার ও রড প্রভৃতি ইস্পাত পণ্য; অ্যালুমিনিয়াম প্লেট; রাবারের সুতা ও দড়ি; হাই স্পিড স্টিল, সেলিকো ম্যাঙ্গানিজ স্টিলসহ বিভিন্ন ধরনের এলয় স্টিলের বার ও রড; রেল ট্র্যাক ও প্লেট তৈরির লোহা ও স্টিল পণ্য; তেল ও গ্যাস পাইপলাইন; প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং; স্যাটেলাইট চ্যানেলের সেট টপ বক্স; রাবার ও রাবারের প্রাথমিক পণ্য; ভলকানাইজড রাবার থ্রেড ও কর্ড; সার্জিক্যাল গ্লাভস, ভেনিয়ার শিট ও বিভিন্ন ধরনের কর্ক; বিভিন্ন ধরনের ম্যাট ও স্ক্রিন; পেপার বোর্ডের রোল ও শিট; ক্র্যাফট পেপার, ফ্লোটিং পেপার ও কার্বন পেপার; কাঁচা সিল্ক ও সিল্ক সুতা; সেলাই মেশিনের সুতাসহ বিভিন্ন ধরনের সুতা; সুপারি; গোলাপ ও অর্কিডসহ বিভিন্ন ফুল; স্ট্রবেরি, মালব্যারি প্রভৃতি।

আমেরিকায় বাড়ছে মসজিদ by জহির উদ্দিন বাবর

নাইন-ইলেভেনের পর বিশ্বে মুসলমানদের সন্ত্রাসী ও উগ্রবাদী হিসেবে পরিচিত করার অপচেষ্টা কম হয়নি। এত বাধা-বিপত্তি ও চাপ সত্ত্বেও বিশ্বজুড়ে মুসলমানদের অগ্রগতি অব্যাহত আছে।

কন্যাশিশুর ভ্রূণ হত্যা করবেন না by মুফতি এনায়েতুল্লাহ

দিন দুয়েক আগে ঘটনাটি রাজধানীর এক ক্লিনিকে দেখা। ক্লিনিকের রিসিপশনে বসে কাঁদছে এক নারী। তার স্বামী কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন। কিছুক্ষণ পরপর স্বামী ওই নারীর কাছে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

সাভারের বার্তা ভারতে by গৌতম লাহিড়ী

সাভারের বহুতল ভবনধস ভারতের মেট্রোপলিটন শহরগুলোর অবৈধ গৃহনির্মাণের নগ্ন চিত্রটা পরোক্ষে প্রকাশ করে দিল। ঢাকার অদূরে বহুতল ভবন ধসের ঘটনার দু'দিন পরই মধ্যপ্রদেশের ভুপালে একটি নির্মীয়মাণ হাসপাতাল ভেঙে পড়ল।

এখনও মেলেনি হিসাব! by তন্ময় হক

মিথ্যা তথ্য বারবার প্রচার করলে এক সময় মানুষ তা বিশ্বাস করতে শুরু করে। এই ছিল হিটলারের সহযোগী গোয়েবলসের তত্ত্ব। গোয়েবলস এই তত্ত্বের প্রয়োগ ঘটিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে গিয়েছিলেন ১৯৪৫ সাল পর্যন্ত।

জবাবদিহি-কার্যকর সংসদের প্রত্যাশা by হারুন হাবীব

মুক্তিযুদ্ধ-উত্তরকালে আমরা যারা সাংবাদিকতায় আসি তারা বেশিরভাগই পেশার দৈনন্দিন রুটিনে এখন যুক্ত নেই। বেশিরভাগই 'রিটায়ার' করেছেন, 'রিপোর্টিং' বলতে যা বোঝায় _ তা করা হয় না।

যক্ষ্মার পুনরাবির্ভাব রাজরোগ নিয়ে নতুন উদ্বেগ

যক্ষ্মা পুরোপুরি নির্মূল করা যায় কি-না সে ব্যাপারে চিকিৎসাবিজ্ঞান এখনও শেষ কথা বলেনি। কিছুদিন আগে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব দেশ থেকে যক্ষ্মা নির্মূল হয়েছে বলে ধরা হয়েছিল, সেখানেও এ 'রাজরোগের' পুনরাবির্ভাব ঘটেছে।

যক্ষ্মার পুনরাবির্ভাব রাজরোগ নিয়ে নতুন উদ্বেগ

যক্ষ্মা পুরোপুরি নির্মূল করা যায় কি-না সে ব্যাপারে চিকিৎসাবিজ্ঞান এখনও শেষ কথা বলেনি। কিছুদিন আগে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব দেশ থেকে যক্ষ্মা নির্মূল হয়েছে বলে ধরা হয়েছিল, সেখানেও এ 'রাজরোগের' পুনরাবির্ভাব ঘটেছে।

বাজেট অধিবেশনে উত্তাপ তবু আশা বেঁধে রাখি

গত দুই দশকের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে কোনো বিরোধী দল এবারই প্রথম বাজেট অধিবেশনে যোগ দিল। সে জন্য অবশ্য বিরোধী দল বিএনপি সংবাদমাধ্যম এবং সুধী সমাজের প্রশংসা কুড়িয়েছে।

সংবিধান সংশোধনের দাবি প্রেসিডেন্ট পদে লড়তে চান অং সান সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি সে দেশের প্রেসিডেন্ট পদে লড়তে চান। গতকাল বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন তিনি।
মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিশ্ব অর্থনৈতিক

ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন পুষ্টির বিষয়টিকে বিশ্বজুড়ে অগ্রাধিকার দিতে হবে

পুষ্টিহীনতার সমস্যা মোকাবিলা করাকে বিশ্বজুড়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী ৪৫ শতাংশ শিশুমৃত্যুর জন্যই দায়ী অপুষ্টি।

অগপ নিয়ে মন্তব্য রাহুল গান্ধীকে ৫০০ কোটি রুপির আইনি নোটিশ

ভারতের আসাম রাজ্যের বিরোধী দল অসম গণপরিষদ (অগপ) নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করায় ক্ষমতাসীন দল কংগ্র্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে ৫০০ কোটির রুপির আইনি নোটিশ দেওয়া হয়েছে।

লাখো নাগরিকের ফোন রেকর্ড সংগ্রহ করছে মার্কিন সরকার



যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) দেশটির লাখ লাখ নাগরিকের টেলিফোন রেকর্ড সংগ্রহ করছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য গার্ডিয়ান পত্রিকা এ খবর দিয়েছে।

নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের

পাকিস্তানে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, দেশটিতে দীর্ঘদিনের সামরিক আধিপত্যের দিন শেষ হয়েছে। কিন্তু রাস্তাঘাটে সে রকম কোনো ইঙ্গিত মিলছে না, অন্তত এখন পর্যন্ত।

নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের

পাকিস্তানে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, দেশটিতে দীর্ঘদিনের সামরিক আধিপত্যের দিন শেষ হয়েছে। কিন্তু রাস্তাঘাটে সে রকম কোনো ইঙ্গিত মিলছে না, অন্তত এখন পর্যন্ত।

নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের

পাকিস্তানে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, দেশটিতে দীর্ঘদিনের সামরিক আধিপত্যের দিন শেষ হয়েছে। কিন্তু রাস্তাঘাটে সে রকম কোনো ইঙ্গিত মিলছে না, অন্তত এখন পর্যন্ত।

সহিংসতায় জড়িতদের শনাক্ত না করায় হেফাজতের ক্ষোভ

গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে গত ৫ মে রাজধানীতে সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও তা শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

হরতালে ময়মনসিংহে বিক্ষিপ্ত ভাঙচুর-আগুন, আটক ১৩

ময়মনসিংহ জেলায় বিএনপির ডাকা আধা বেলা হরতাল গতকাল বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রশাসনের ১৪৪ ধারার কারণে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মানববন্ধন করতে না পেরে এই হরতাল ডাকা হয়।

রেইনকোট পেলেন আরও ১৭৫ জন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৭৫ জন (রাজারবাগ-১ সেন্টারের ৮৯ জন ও মালিবাগ সেন্টারের ৮৬ জন) সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গত বুধবার রেইনকোট বিতরণ করা হয়।

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা শুরু হচ্ছে

এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’। মুঠোফোনের জন্য অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির এ প্রতিযোগিতা আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

ইটভাটায় ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের সুকদেবপুর গ্রামে ইটভাটার গরম বাতাস ও কালো ধোঁয়ায় বোরো ধান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দিনাজপুরে জাল সনদধারী শিক্ষকের ছড়াছড়ি by এ এস এম আলমগীর

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ নিয়ে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। জাল সনদ নিয়ে চাকরি করার বিষয়টি ধরা পড়ার পর গত দুই বছরে এ দুটি উপজেলায় ১০ জন শিক্ষক ইস্তফা দিয়েছেন। আর দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

যমুনার ভাঙনের মুখে চৌহালী উপজেলা পরিষদ স্থানান্তর

যমুনার ভাঙনের হুমকির মুখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার সকাল থেকে ভাঙনে পরিষদ চত্বরের রাস্তা, গাছ ও পাশের ২৫টি বসতঘর ও দোকান বিলীন হয়।

দুর্নীতি না করার শপথ

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নীলফামারী সদর উপজেলার ২৭৪ জন শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ শপথ নেয়।

জলকপাট উঠিয়ে নদীটির পুনর্জীবন ঘটান করতোয়া হত্যা



সরকারের ভুল পানি ব্যবস্থাপনার আরেকটি শিকার হলো করতোয়া নদী এবং এর পার্শ্ববর্তী জনপদ। ২৫ বছর আগে বন্যা নিয়ন্ত্রণের জন্য করতোয়া নদীতে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের পর থেকেই দিনে দিনে মরে গেছে নদীটি।

হেফাজতের অবরোধ নিয়ে বিভ্রান্তির অবসান হোক অবশ্যই তদন্ত করতে হবে

যখন তথ্যের অভাব ঘটে তখন গুজব ছড়ায়। ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল, তা সম্পর্কে সে রকম পরিস্থিতিই বিরাজ করছে এক মাস ধরে। গণতন্ত্র, আইনের শাসন, তথ্যের অবাধ প্রবাহের আকাঙ্ক্ষা যে সমাজে প্রবল, সেখানে এ ধরনের পরিস্থিতি মোটেও বাঞ্ছনীয় নয়।

ধর্ম শবে মিরাজের প্রকৃতি ও অনুপম শিক্ষা by মুহাম্মদ আবদুল মুনিম খান

জগতের ইতিহাসে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। এর আভিধানিক অর্থ সিঁড়ি, সোপান, ঊর্ধ্বগমন, বাহন, আরোহণ, উত্থান প্রভৃতি। অন্য অর্থে ঊর্ধ্বলোকে আরোহণ বা মহামিলন।

নগর দর্পণ: চট্টগ্রাম আপনারা আইনের ঊর্ধ্বে? by বিশ্বজিৎ চৌধুরী

আদালতের সিদ্ধান্তে একজন চিকিৎসককে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের সব চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন। কার্যত বন্ধ রয়েছে রোগ নির্ণয়কেন্দ্রগুলোর সেবাও।

তুরস্কের যুববিক্ষোভ তরুণ তুর্কি ও নতুন নায়কের আবির্ভাব by ফারুক ওয়াসিফ

কোনো সমাজ যখন মাইনফিল্ড হয়ে ওঠে, তখন কখন কোথায় পা দিলে বিস্ফোরণ ঘটবে, তা জানার উপায় থাকে না। যখন গণতন্ত্র মানে জনগণকে নিছক ভোটার বানিয়ে সরকারের যাবতীয় কীর্তিকারখানা দেখার জন্য টেলিভিশনের সামনে বসিয়ে রাখা, তখন তলেতলে তল্লাটে তৈরি হয় বিদ্রোহের পটভূমি।

৭ দিন

২৯ মে
 পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দ্বিতীয় শীর্ষ নেতা ওয়ালিউর রহমান নিহত।

৩০ মে
 যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার নকশা চীনাদের হ্যাক করার খবর উড়িয়েদেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাক্ষাৎকার নকশালবাদকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে by রমন সিং

সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতাসহ অন্তত ২৭ জন নিহত হন। এই ঘটনার পর ভারতে মাওবাদী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে।

নওয়াজের উপস্থিত সমস্যাগুলো

নওয়াজ শরিফের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ। তা নিয়ে কথা কম হয়নি। কিন্তু নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতার সামনে সবচেয়ে জ্বলন্ত সমস্যাটি হচ্ছে বিদুৎ তথা জ্বালানি সমস্যা।

এই মুহূর্তে আলোচিত

এস ৩০০ ক্ষেপণাস্ত্র
রাশিয়া বলেছে, সে তার মিত্র সিরিয়াকে বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সাহায্য করতে এটি দেবে। ভূমি থেকে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা যুদ্ধবিমান এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

সিরিয়ার গৃহযুদ্ধ শেষ পর্যন্ত বাশারই জিতবেন? by শরিফুল ইসলাম ভূঁইয়া

টানা দুই বছরের বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৬ লাখ সাধারণ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন।

সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা

সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।

গেমস বন্দুকের খেলা by সুমন পাটওয়ারী

এসভিডি, ড্রাগনভ স্নাইপার রাইফেল তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি ৭.৬২ এমএম রাইফেল। ইভজেনি ড্রাগনভের নকশা করা এই রাইফেল বিভিন্ন পরিবেশে পরীক্ষার পর ১৯৬৩ সালে সোভিয়েত সেনাবাহিনীতে এর ব্যবহার শুরু হয়।

উইকিমিডিয়া কমন্স

ইন্টারনেটে উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে রয়েছে লাখো ছবি। এসব ছবি নির্দিষ্ট লাইসেন্স অনুসরণ করে যে কেউ ব্যবহার করতে পারেন। সম্প্রতি উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড ব্যবস্থাকে সহজ করতে চালু হয়েছে বিশেষ অ্যাপ।

তিনি আগেই জানতেন!

জ্যোতিষী, না বিজ্ঞানী! জন এলফ্রেথ ওয়াটকিনসে কী বলা যেতে পারে। পেশায় পুরকৌশলী এই মানুষের অনেকগুলো ভবিষ্যদ্বাণীই ফলে গেছে ঠিকঠাক। ১৯০০ সালে লেডিস হোম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব লিখেছিলেন তিনি।

একা কিন্তু একা নন

বেড়াতে বা কোনো কাজেই হয়তো গেছেন কোথাও। একা। কিন্তু প্রযুক্তির এই যুগে আপনি একা নন। নানা রকম যন্ত্রপাতি হতে পারে আপনার সঙ্গী। একা একা কখনো যদি একঘেয়েমিতেও পেয়ে বসে, সমাধান আপনার হাতের কাছেই।

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের একটি রচনা by রায়হান রাইন

তিব্বতে বৌদ্ধধর্ম প্রচার ও সংস্কারে সবচেয়ে বেশি অবদান রাখেন বিক্রমপুরের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। সম্প্রতি তাঁর বাস্তুভিটা বিক্রমপুর অঞ্চলে আবিষ্কৃত হয়েছে একটি বৌদ্ধস্থাপনা

চারুশিল্প প্রকৃতির গানে মা-ছেলের যুগলবন্দী by সৈয়দ গোলাম দস্তগীর

ছোট্ট মেয়ে বসে আছে, দূরে একটা বাবলাগাছ। একদৃষ্টিতে তাকিয়ে থাকে গাছটার দিকে। পেছন থেকে এসে মা মেয়েকে বলে, কী দেখিস? মেয়ে বলে, দেখো মা, ওটা হলো গাছপাখি। মা অবাক হয়ে বলে, কী আবোলতাবোল বলছিস, ওটা তো বাবলাগাছ।

টিপ by পরাগ রিছিল

আয়না,
এত দিন তুমিই শুধু তাকিয়ে ছিলে
তোমার দিকে কেউই তাকায়নি!
দরজা,
নিজের ভেতর কেবলই তুমি
ঢুকতে দিয়েছ
তোমার মনে কেউ ঢোকেনি?

দেয়াল,
এত দিন ছিলে যেন অযত্ন-অবহেলায়
বিশ্রী অভিধা পেয়ে মুখচোরা,
গভীর অভিমানে...

কেউ কি জানে...
মেয়েটি আমার সাজতে
শিখছে, সাজাতেও
সবার কপালে
পরিয়ে দিচ্ছে নানা
রঙের টিপ...

মৃত্যুর পরে by সিদ্ধার্থ হক

এখন মৃত্যুর পরে মানুষের মোবাইল ফোন বেজে ওঠে।
অনুদ্ঘাটিত দূর থেকে কে বা কারা
ডাক দিয়ে যায় তাকে বিকেলের দিকে।
রেললাইন ছেড়ে দিয়ে ভেসে ওঠে দেহ।
অব্যাহত রিংগুলি দিগিবদিকে বিকালের ধ্বনি হয়ে জ্বলে।

সন্ধ্যা নামে না আর। গ্রহের ভিতর থেকে ওঠে।
দেহমধ্যে যে রকম এক দেহান্তর রয়ে গেছে
সেভাবে শূন্যের মধ্যে সে ভাসে সংলগ্ন, দেহহীন।
মাঝে মাঝে দেখা দেয়; মাঝে মাঝে অকুলপাথার।
এই জগতের পথে তদন্তবিহীন ঘোরে আরেক জগৎ।

মোবাইল ফোনের ডাকে নীল দেহ পারঙ্গম হয়।
সড়কে ছড়িয়ে যায়, বাসের ভিতরে ঢুকে যাত্রী হয়ে বসে।
মৃত্যু পরবর্তীভাবে সেখানে সন্ধ্যায়
বিশাল বিল্ডিং ঢেকে অনন্তের বিলবোর্ড নামে।
সেখানে জল ও স্থল চিহ্নহীন হয়েছে এখন।

রেলপথে বাস চলে, মৃত্যুর ভিতর দিয়ে, অরূপসন্ধ্যায়।
দূরে তাকে যেতে হবে, আরেক নক্ষত্রে,
অথচ সে বসে আছে রেলপথে মুখ নিচু করে
রূঢ় মৃত্যুর পরে মোবাইল ফোন তার উঠেছে যে বেজে

@সিদ্ধার্থ হক

মৃত্যুদণ্ডের ক্লান্তি by শাহ্নাজ মুন্নী

কোনো কোনো রাত আসে এমনই, রতিক্লান্ত নারীর মতো শিথিলা শরীর, অর্ধমুদিত চক্ষু, এলায়িত কালো চুল আর চাপা ঠোঁটে মোহময় নীরবতা নিয়ে; আসে—আপাদমস্তক জড়িয়ে ধরে আর অবসন্ন চোখ থেকে ঘুম তাড়িয়ে দেয়।

অন্য দুনিয়া প্রতীকের জগ

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে।

কীভাবে এল এলপি রেকর্ড

১৯৪৪ সালের দিকে একটি সামাজিক অনুষ্ঠানে বাজানো সুর-সংগীতে ছেদ পড়ছিল বারবার। পিটার গোল্ডমার্ক নামের এক ব্যক্তি নিজের আয়োজিত অনুষ্ঠানটিতে সুরের মূর্ছনায় অতিথিদের বিমুগ্ধ করতে চেয়েছিলেন বাহামা রেকর্ডিং কোম্পানির রেকর্ডগুলো বাজিয়ে।

আমার প্রিয় গান গান শুনতে ভালোবাসি by আহমদ কবির

গানের প্রতি আকর্ষণ আমার ছেলেবেলা থেকেই। এ বয়সে এসে গান আরও গভীর অনুরাগের বিষয় হয়েছে। প্রেম, বিরহ আর বর্ষার গানের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। ছেলেবেলায় শোনা একটি গান আজও মনে দাগ কেটে আছে।

অন্য ভাবনা ভার্চুয়াল বনাম বাস্তব জীবন

হাতের স্মার্টফোনটির অ্যাপস আইকনগুলোর দিকে কি মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেছেন কখনো? ক্যালেন্ডার, ক্যালকুলেটর, বুকশেলফ ইত্যাদি বহু অ্যাপ্লিকেশনে সমৃদ্ধ আপনার স্মার্টফোন।

সপ্তাহের নায়ক সুজন সরওয়ার, সংগঠক

দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ২০১০ সালে মাত্র ১১ জন সদস্য নিয়ে সুজন সরওয়ার প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন একজ (এসো কল্যাণের জন্য) জাগরণ।

চোখ কীভাবে কাজ করে? by আহমেদ জাবির

তোমার চোখ একটি ক্যামেরার মতো কাজ করে। তোমার দুটো চোখ যখন খোলা থাকে, তখন তারা সব সময়ই তোমার মস্তিষ্কে ছবি পাঠায়। কীভাবে পাঠায়? প্রথমে আলো চোখের লেন্সের ভেতর দিয়ে রেটিনায় ছায়া ফেলে।

নাদুস by খসরু চৌধুরী

নাদুস হলো তার মায়ের একমাত্র ছেলে। তার বাবার শরীর এতই বিশাল যে সবাই তাকে ডাকে ‘পাহাড়’ বলে। শ্রমিকেরা রাস্তার ধারে পাথর ভাঙার সময় তার বাবাকে পাশ দিয়ে যেতে দেখলে রসিকতা করে বলে, ‘দয়া করে পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে যান না, স্যার।

শিশু-কিশোরদের বিজ্ঞান কংগ্রেস by নুরুন্নবী চৌধুরী

বেড়াতে যাবেন অনেক দিনের জন্য। বাসায় থাকা প্রিয় টবের গাছগুলোতে এত দিন পানি কীভাবে দেওয়া যায়? বায়ুদূষণ বর্তমানে বড় একটি সমস্যা। এ দূষণ রোধ করার পদ্ধতিটাও জরুরি। এমন গুরুত্বপূর্ণ নানা বিষয়ের প্রকল্প নিয়ে হাজির হয়েছিল খুদে বিজ্ঞানীরা।

মিমি হচ্ছে বড় by ফারুক হোসেন

মিমি তোমার বালিশ, কাঁথা,
লেপ তোশকও ছোট,
খাটটা মিনি, ছোট্ট মোড়ায়
ভর দিয়ে তাও ওঠো।

ফলের রাজা আম by আনজীর লিটন

বাংলাদেশে বিভিন্ন জাতের ফল আছে। তবে আমের মতো এত সুস্বাদু ফল আর নেই। আমের যেমন ঘ্রাণ, তেমনি মজাদারও বটে। তাই তো বলা হয়, ফলের রাজা আম। আম আঁটিযুক্ত ফল।

ফলের রাজা আম by আনজীর লিটন

বাংলাদেশে বিভিন্ন জাতের ফল আছে। তবে আমের মতো এত সুস্বাদু ফল আর নেই। আমের যেমন ঘ্রাণ, তেমনি মজাদারও বটে। তাই তো বলা হয়, ফলের রাজা আম। আম আঁটিযুক্ত ফল।

আদালত অবমাননা-ওয়াসার এমডিসহ ১০ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

ঢাকার পঞ্চম মহানগর যুগ্ম দায়রা জজ নুরনাহার বেগম শিউলি, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তাকসিম এ খান ও ভাটারা থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

এমপিওভুক্তি নিয়ে উত্তপ্ত সংসদ-শিক্ষামন্ত্রী নাহিদের ওপর 'সর্বদলীয় আক্রমণ'

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে আবারও উত্তপ্ত হয়েছে সংসদ। সরকার ও বিরোধী দল- উভয়ে মিলে গতকাল সংসদ উত্তপ্ত করে। বারবার তাগাদা সত্ত্বেও এমপিওভুক্ত না হওয়ায় তারা একই সুরে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে বক্তব্য উত্থাপন করে।

আলোচনায় ড. আকবর আলি-মোগল সম্রাট ও জারদের চেয়েও ক্ষমতা বেশি এ দেশের প্রধানমন্ত্রীর

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, 'মোগল সম্রাটদের এত ক্ষমতা ছিল না যেটা এ দেশের প্রধানমন্ত্রীর আছে। রাশিয়ার জারদের থেকেও এ দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি।'

দাম কমতে পারে

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যের শুল্কহার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি দেশীয় কিছু শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

দাম বাড়তে পারে

বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে ওই সব পণ্যের দাম বেড়ে যেতে পারে। এর মধ্যে ২২টি পণ্যে সম্পূরক শুল্ক আরোপ বা বাড়ানো হয়েছে। ছয়টি শিল্প পণ্যে সুনির্দিষ্ট আমদানি শুল্ক পরিবর্তন করা হয়েছে।

সংসদ ভেঙে যাবে ২৫ অক্টোবর'খালেদাও আইভির খুনি হিসেবে চিহ্নিত হবেন' by পাভেল হায়দার চৌধুরী

নবম জাতীয় সংসদ আগামী ২৫ অক্টোবর ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা জানান।

দেশীয় কাগজশিল্প বাঁচাতে প্রস্তাব-সংবাদপত্র শিল্পে রেয়াত সুবিধা প্রত্যাহারের সুপারিশ

কাগজ তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত বাঁশ আমদানিতে বিদ্যমান ১২ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশীয় কাগজশিল্প রক্ষার উল্লেখ করে অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সংসদে তাঁর বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেছেন।

প্লট-ফ্ল্যাটের জন্য এলাকাভিত্তিক কর নির্ধারণ

আবাসন খাতের উন্নয়নে চলতি অর্থবছরের বাজেটে এলাকাভিত্তিক কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্লট-ফ্ল্যাটের জন্য এলাকাভিত্তিক কর নির্ধারণ

আবাসন খাতের উন্নয়নে চলতি অর্থবছরের বাজেটে এলাকাভিত্তিক কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রশাসনিক সংস্কারের জন্য তিন মাসের মধ্যে শ্বেতপত্র-স্থায়ী বেতন কমিশন হচ্ছে by আশরাফুল হক রাজীব

স্থায়ী বেতন ও চাকরি কমিশনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরেই এ কমিশন গঠন করা হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন-ভাতার ঘোষণা রয়েছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট বক্তৃতায়।

ব্যবসায়ীদের প্রতিক্রিয়া-বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব

২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বলে মনে করছেন ব্যবসায়ীরা। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়, দেশীয় শিল্পকে নানা সুবিধা দেওয়া, মোটা দাগে নতুন করে কর না বাড়ানো ও রপ্তানি খাতে নগদ সহায়তায় বরাদ্দ রাখায় খুশি তাঁরা।

সংবাদ সম্মেলনে বিএনপি-এই বাজেট উচ্চাভিলাষী মানুষের দুর্ভোগ বাড়াবে

প্রস্তাবিত ২০১৩-১৪ সালের বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিশাল অঙ্কের বাজেট দেওয়া হয়েছে।

বিদ্যুতের ভর্তুকি রেন্টালেই যাবে by আরিফুজ্জামান তুহিন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গতবারের চেয়ে বেশি বরাদ্দ ও ভর্তুকি রেখে মহাজোট সরকারের শেষ বাজেট গতকাল বৃহস্পতিবার পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট বিশ্লেষণ-জনগণকে খুশি করার বাজেট তবে বাস্তবায়ন কঠিন by ড. সালেহউদ্দিন আহমেদ

প্রস্তাবিত বাজেটটি পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এবং বিগত বছরের বাজেটের ধারাবাহিকতায় করা হয়েছে। এ বাজেটের মূল বৈশিষ্ট্য হলো, এটি বেশ বড় আকারের বাজেট। বিগত যেকোনো সময়ের তুলনায় বড় আকারের।

খোলা চোখে রোহিঙ্গা: কারও কোনো মাথাব্যথা নেই by হাসান ফেরদৌস

বৌদ্ধ ভিক্ষুদের আমরা জানতাম শান্তিপ্রিয়, নির্বিরোধী। তারা গৌতম বুদ্ধের অনুসারী, তিনি বলে গেছেন, জীব হত্যা মহাপাপ। সে কারণে একটা মশাও তারা টিপে মারবে না বা মাছ-মাংস খাবে না।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া ‘বাজেট হইছেনি, কিসের দাম বাড়ল?’ by আশীষ-উর-রহমান

‘বাজেট হইছেনি? কী কী জিনিসের দাম বাড়ছে?’
বাজেটের প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আবদুল লতিফ হাওলাদার।

স্থানীয় শিল্প সুরক্ষায় নানা ছাড়

কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেশীয় শিল্পকে সহায়তা দেওয়ার প্রচেষ্টা এবারের বাজেটে পরিলক্ষিত হয়েছে।
স্থানীয় শিল্পের বিকাশ ও সুরক্ষায় এসব নীতিসহায়তা দেওয়া হচ্ছে বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন।

ফ্ল্যাট-প্লটে কালোটাকা সাদা

টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)—এমন সুযোগ রেখে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই টাকা দিয়ে শুধু ফ্ল্যাট, প্লট বা জমি কেনা যাবে।

আয় ১,৭৪,১২৯ কোটি টাকা  ব্যয় ২,২২,৪৯১ কোটি টাকা  ঘাটতি ৪৮,৩৬২ কোটি টাকা ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট দৈর্ঘ্যে বড়, আকারে বিরাট এবং প্রতিশ্রুতিতেও বিশাল। চার বছরের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ১৮৫ পৃষ্ঠার একটি দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছেন তিনি।

আয় ১,৭৪,১২৯ কোটি টাকা  ব্যয় ২,২২,৪৯১ কোটি টাকা  ঘাটতি ৪৮,৩৬২ কোটি টাকা ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট দৈর্ঘ্যে বড়, আকারে বিরাট এবং প্রতিশ্রুতিতেও বিশাল। চার বছরের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ১৮৫ পৃষ্ঠার একটি দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছেন তিনি।

এবারও কালো টাকা সাদা করার সুযোগ

নতুন অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হচ্ছে। অপ্রদর্শিত আয় দিয়ে জমি, প্লট ও ফ্ল্যাট কেনা যাবে। জমি ও প্লট কেনার ক্ষেত্রে হস্তান্তর বা চুক্তিমূল্যের ১০ শতাংশ টাকা দিলেই আর কোনো কর দিতে হবে না।

নির্বাচনী রাজনীতির বাজেট by আবুল কাশেম ও রাজীব আহমেদ

জাতীয় নির্বাচন সামনে রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন, তাতে অনেক ক্ষেত্রেই আছে নির্বাচনী চিন্তার প্রতিফলন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটি শেষ বাজেট।

১৬ আফগান হত্যা-দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড এড়ালেন বেলস

১৬ জন বেসামরিক আফগান নাগরিককে হত্যা ও অন্যান্য অপরাধের কথা স্বীকার করে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাচ্ছেন মার্কিন সেনা রবার্ট বেলস (৩৯)। গত বুধবার সামরিক আদালতের শুনানিতে তিনি দোষ স্বীকার করেন।

আসাদ বাহিনীর দখলে গোলান ক্রসিং

সিরিয়ার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার গোলান মালভূমিতে জাতিসংঘ পরিচালিত সীমান্ত ক্রসিং-বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্র।

যুক্তরাষ্ট্রে ভবন ধসে নিহত ৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভবনধসে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন।
ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার বলেন, গত বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থলে চারতলা ভবনটি ধসে পড়ে।

যে থানায় সব পুলিশই নারী!

শুধু নারী কর্মীদের নিয়ে ডাকঘর প্রতিষ্ঠার পর এবার ভারতে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত একটি থানার উদ্বোধন করা হয়েছে। অরুণাচল প্রদেশে প্রতিষ্ঠা করা হয়েছে এ থানা।

লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করেছেন প্যানেটা?

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান সম্পর্কিত তথ্য ফাঁস করে সিআইএর সাবেক পরিচালক লিওন প্যানেট্টা নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘন করেছিলেন।

লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করেছেন প্যানেটা?

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান সম্পর্কিত তথ্য ফাঁস করে সিআইএর সাবেক পরিচালক লিওন প্যানেট্টা নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘন করেছিলেন।

ভারতে মার্কিন নারী গণধর্ষণ-তিন নেপালি আটক

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল রাজ্যের মানালি শহরে যুক্তরাষ্ট্রের এক নারী পর্যটককে গণধর্ষণের অভিযোগে পুলিশ গতকাল বৃহস্পতিবার তিনজনকে আটক করেছে। এদের নাম অর্জুন, লাকি ও সোম বাহাদুর।

জ্যাকসনের মেয়ের আত্মহত্যার চেষ্টা

পপ তারকা মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস (১৫) আত্মহত্যার চেষ্টা করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে নিজের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা চালায় সে।

যুক্তরাষ্ট্রে গোপনে টেলিফোন কথোপকথনের তথ্য সংগ্রহ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গোপনে কোটি কোটি লোকের টেলিফোনে আলাপচারিতার তথ্য সংগ্রহ করছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ ছাড়াই গত ২৫ এপ্রিল থেকে এ কাজ করছে তারা।

পিয়ংইয়ংয়ের সংলাপের প্রস্তাবে সিউলের সম্মতি

পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় বসতে উত্তর কোরিয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার পিয়ংইয়ং (উত্তর কোরিয়ার রাজধানী) থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইতিবাচক সাড়া দেয় সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী)।

প্রতিবেশীদের প্রতিই বেশি মনোযোগ দেবেন নওয়াজ

পররাষ্ট্রনীতিতে পাকিস্তান প্রাথমিকভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বেশি নজর দেবে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র নীতিমালা বিষয়ক এক রূপরেখায় এ কথা জানিয়েছেন।

মাও মাও বিদ্রোহীদের মামলা-দুই কোটি পাউন্ড ক্ষতিপূরণ দেবে ব্রিটেন

ঔপনিবেশিক যুগে নির্যাতনের শিকার কেনীয়দের প্রায় দুই কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ব্রিটেন। ১৯৫২ থেকে ১৯৬০ সাল পর্যন্ত কেনিয়ায় মাও মাও বিদ্রোহের সময় ব্রিটিশ বাহিনীর নির্যাতনের শিকার পাঁচ হাজার ২২৮ জনকে এ অর্থ দেওয়া হবে।

মিশেলের সঙ্গে দেখা হচ্ছে না লিউয়ানের-আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন চিনপিং- লিউয়ান

যুক্তরাষ্ট্র সফরে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে চীনা ফার্স্ট লেডি পেং লিউয়ানের দেখা হচ্ছে না। মেক্সিকো সফর শেষে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র পৌঁছবেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ও লিউয়ান।

প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন সু চি

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। তিনি বলেন, 'আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এ নিয়ে লুকোচুরির কিছু নেই।

মুক্তিপণের বিনিময়ে মুক্তি-আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে

সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ প্রশ্নটাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের চলমান ঘটনাবলির দিকে দৃষ্টি দিলে মনে হবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়।

ড্যাপ সংশোধন-কোনো অনমনীয়তাই কাম্য নয়

বাড়ছে মানুষ। বাড়ছে মানুষের বসতির প্রয়োজন। কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের প্রয়োজনে মানুষ ঢাকামুখী হচ্ছে। ফলে প্রতিনিয়তই ঢাকায় জনসংখ্যার উল্লম্ফন ঘটছে। যত্রতত্র মাথা গোঁজার ঠাঁই করে নিচ্ছে মানুষ।

অনলাইন থেকে-উত্তর কোরিয়াকে থামানোর সুযোগ

ক্যালিফোর্নিয়ায় শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রেসিডেন্ট শিন পিংয়ের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে, তা সুযোগ করে দিয়েছে দুই নেতার মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার।

রক্তঝরা ঐতিহাসিক ৭ জুন by মমতাজউদ্দীন পাটোয়ারী

একটি হরতাল কিভাবে জাতীয় ইতিহাসে এত স্মরণীয় হয়ে উঠতে পারে তা এখনকার সহিংস হরতালচিত্র দেখে বোঝার কোনো উপায় নেই। কেননা এখন কারা, কখন এবং কেন ওই সব হরতাল ডাকে তা জনসাধারণের জানার প্রয়োজনীয়তা হরতাল আহ্বানকারী দলগুলোর কেউই বোধ করেন না।

অসময়ে বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল by মোফাজ্জল করিম

সিভিল সার্ভিসের দুরবস্থার কথা প্রায়ই শুনি, দেখিও কিছু কিছু। যদিও আজ থেকে প্রায় দেড় দশক আগে সারা জনমের মত খোদা হাফিয হয়ে গেছে সিভিল সার্ভিসের সঙ্গে, তবুও নিজের ঘরানা বলে কথা।