Monday, January 13, 2014
চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত ১
ছাত্রশিবির চবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দাবি করেন, হল দখল করতে ছাত্রলীগ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলায় আমানত হলের সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত হন। এদিকে ছাত্রলীগ চবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, শিবিরের হামলায় ছাত্রলীগের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী সংঘর্ষের জন্য উভয় পক্ষকেই দায়ী করেন। তিনি বলেন, সিলেটে ছাত্রলীগের এক নেতাকে কোপানোর জের ধরে গতকাল ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ। এর পর মিছিলটি শাহ আমানত হলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন সমকালকে বলেন, শনিবার রাত থেকেই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুরে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় সন্ধ্যার পর মামুন হোসেন নামের একজন নিহত হয়েছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি।
শনিবার রাতে সিলেটে চবি ছাত্রলীগের দফতর সম্পাদক জালাল আহমেদের ওপর হামলা হয়। এর জন্য শিবিরকে দায়ী করছে ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ শিবির নিয়ন্ত্রিত শাহ আমানত হলে যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের হলে আসার তথ্য আগাম পেয়ে প্রস্তুতি নেয় ছাত্রশিবির। ছাত্রলীগ হলে গেলে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি করে; ছুড়তে থাকে ইটপাটকেলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে পুলিশ। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ, আবার কারও শরীরে জখমের দাগ দেখা গেছে। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী এনামুল হক সাধারণ ইতিহাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাহাত নামের পদার্থবিদ্যার আরেক শিক্ষার্থীর অবস্থাও সংকটজনক। সে শিবিরকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের মুজাহিদ, আইন বিভাগের শরীফ, মামুন হোসেন ও রকি নামের আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত মামুন সয়েল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। এদিকে, ১৮ জনকে আটকের খবর পাওয়া গেলেও পুলিশের পক্ষ থেকে আটকের সংখ্যা স্বীকার করা হয়নি। আটককৃতদের নাম-ঠিকানাও জানাতে পারেননি হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাজের অগ্রগতি না হওয়ায় পদ্মা সেতুর অর্থ ফেরত by আবু কাওসার
সেতু বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, গত জুনে বাজেট ঘোষণার সময় সরকারের লক্ষ্য ছিল ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতুর মূল কাজ শুরু করা। সেই বিবেচনা মাথায় রেখে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল এ প্রকল্পে। রাজনৈতিক অস্থিরতার কারণে সব উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেওয়ায় পদ্মা প্রকল্পের বাস্তবায়ন কাজ পিছিয়ে পড়ে। চলতি বছরের ২৬ জুন পদ্মা সেতুর আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হয়। বাংলাদেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ শতাংশ খরচ হবে মূল সেতু এবং নদী শাসন কাজের পেছনে। ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা প্রকল্পের অন্যতম অংশ মাওয়া অ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করা হয়েছে গত ডিসেম্বরে। এর আগে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের জাজিরা অ্যাপ্রোচ সড়ক নির্মাণের উদ্বোধন করা হয় গত বছরের জুনে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। এ ছাড়া সার্ভিস এরিয়া (অবকাঠামো) নির্মাণে ব্যয় হবে ২০৮ কোটি টাকা। এসব কাজের দেখভাল করতে পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছে সরকার।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তরুণ প্রজন্মের কাছে প্রার্থনা by মুহম্মদ জাফর ইকবাল
মাঝে মাঝে কল্পনা করি, আমি যদি এই দেশে একজন হিন্দু ধর্মাবলম্বী হতাম তা হলে আমার কেমন লাগত। আমি জানি, তা হলে গভীর হতাশায় আমার বুক ভেঙে যেত, আমি কোনো দোষ করিনি কিন্তু শুধু একটি হিন্দু পরিবারে জন্ম নিয়েছি বলে আমার ওপর যে নৃশংস অত্যাচার করা হচ্ছে তার জন্যে আমার বুকে যেটুকু ক্ষোভ জন্ম নিত তার চাইতে শতগুণ বেশি অভিমান হতো আমার চারপাশের নির্লিপ্ত মানুষজনকে দেখে। কেউ কোনো কথা বলছে না, নীরবে এক ধরনের করুণা নিয়ে আমাকে দেখছে। সম্ভবত সবচেয়ে বেশি ক্ষোভ হতো রাজনৈতিক দলগুলোর ওপর, প্রতিবার নির্বাচনের পর, যুদ্ধাপরাধীদের বিচারের রায় হওয়ার পর, রায় কার্যকর হওয়ার পর আমাদের ওপর হামলা করা হবে। বিএনপি-জামায়াত হামলা করবে, আওয়ামী লীগ বা বাম দলগুলো সেটা ঘটতে দেবে। খুব বেশি হলে নিরাপদ দূরত্ব থেকে প্রতিবাদ করবে; কিন্তু বুক আগলে কেউ রক্ষা করতে এগিয়ে আসবে না। এই দেশে আমি যদি হিন্দু ধর্মাবলম্বী হতাম, তা হলে নিশ্চয়ই আমার বারবার মনে হতো আমি এই দেশের মানুষ; কিন্তু এই দেশটি আমাকে রক্ষা করছে না। আমি নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে বলতাম_ তুমি কেন আমাকে এমন একটি দেশে জন্ম দিয়েছ, যে দেশ আমাকে রক্ষা করার দায়িত্ব নেয় না? যে দেশে আমাকে প্রতি মূহূর্ত আতঙ্কে থাকতে হয়। কিন্তু আমি হিন্দু ধর্মাবলম্বী নই, তাই প্রকৃতপক্ষে তাদের বুকের ভেতর যে গভীর দুঃখ, ক্ষোভ, হতাশা আর অভিমান পুঞ্জীভূত হয়ে আছে আমি সেটা কোনোদিন অনুভব করতে পারব না।
আমাদের প্রিয় দেশটি নিয়ে আমাদের কত কল্পনা, কত স্বপ্ন। আমরা আশা করে যাচ্ছি আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাবে, একদিন দেশটা মাথা তুলে দাঁড়াবে। আমরা এর মাঝে সেগুলো এই দেশে শুরু হতে দেখেছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবকিছু অর্থহীন বলে মনে হচ্ছে। যদি আমরা একজন মানুষকে শুধু ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার জন্যে এই দেশে তাকে নিরাপত্তা দিতে না পারি তা হলে এই দেশটি কাদের জন্যে? আমার মনে হয়, এই দেশ নিয়ে আমাদের যত কল্পনা, যত স্বপ্ন, যত পরিকল্পনা সব কিছুকে পেছনে সরিয়ে সবার আগে আমাদের এখন একটি মাত্র লক্ষ্যকে টেনে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যটি হচ্ছে এই দেশে একটি হিন্দু শিশু যেন নিশ্চিন্ত নিরাপত্তায় তার মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে পারে। গভীর রাতে ধর্মান্ধ মানুষের উন্মত্ত চিৎকারে তাদের যেন জেগে উঠতে না হয়, আগুনের লেলিহান শিখায় আপনজনের আতঙ্কিত মুখ দেখতে না হয়। একজন হিন্দু কিশোরীকে তার বাবার রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে যেন বলতে না হয়, 'এখন কী হবে বাবা?'
আমরা পদ্মা সেতু চাই না, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই না, যানজটমুক্ত বাংলাদেশ চাই না, শতভাগ নিরক্ষর চাই না, ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই না_ শুধু হিন্দু এবং অন্য সব ধর্মের মানুষের নিরাপত্তা চাই; যেন তারাও ঠিক আমাদের মতো এই দেশটিকে তাদের নিজেদের ভালোবাসার দেশ বলে ভাবতে পারে। তীব্র অভিমানে তাদের বুক ভেঙে যেন আর কোনোদিন খান খান হয়ে না যায়।
আমি কার কাছে এটি চাইব জানি না, তাই তরুণ প্রজন্মের কাছে চাইছি। তোমরা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দাও। যে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প চিরদিনের জন্যে মুছে দেওয়া হবে। আমি জানি, তোমরা পারবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিভাবকের প্রতি শেষ শ্রদ্ধা আজ
সর্বস্তরের মানুষের শোক :মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শোকগ্রস্ত। রোববার এই মহান ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, দেশি-বিদেশি সংস্থা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। বিবৃতিতে বলা হয়, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে হারিয়ে জাতি সত্যিকারের অভিভাবককে হারিয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, রাজনৈতিক সংকটে তার সুচারু মন্তব্য তাকে জাতির অভিভাবকের আসনে বসিয়েছিল। তার মৃত্যুতে জাতি প্রকৃত একজন বাঙালি ও সংস্কৃতিমনা অভিভাবককে হারাল। জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে বলেন, দর্শন ও মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান দেশের বিচারিক অঙ্গনে তাকে অন্যতম শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান এক বিবৃতিতে বলেন, মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন একাধারে বিচারপতি, গবেষক, ভাষাবিদ ও শিক্ষক। 'বেঁচে থাকার অধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার'_ তার এই দর্শন জাতির কাছে অনন্য হয়ে থাকবে। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় বলেন, যারা তাকে কাছে থেকে দেখেননি, তারা বুঝতে পারবেন না কত চমৎকার মানুষ ছিলেন তিনি। জাতির এই দুর্দিনে তাকে হারিয়ে সবাই খুবই অসহায় বোধ করছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক এক শোকবার্তায় বলেন, দেশের বিচার ব্যবস্থায় অবদান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতির সংকটময় মুহূর্তে দৃঢ়চিত্তে সাহসী দায়িত্ব পালনের জন্য বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান অবিস্মরণীয় হয়ে থাকবেন। জাতি যেমন একজন অভিভাবক হারিয়েছে, তেমনি টিআইবি একজন অকৃত্রিম বন্ধু ও শুভানুধ্যায়ীকে হারিয়েছে। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর শোকবার্তায় বলা হয়, বিচার বিভাগের অন্যতম নক্ষত্র সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অনুকরণীয় বিচক্ষণতা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। তার মৃত্যুতে আদর্শবান শিক্ষক, খ্যাতনামা লেখক এবং প্রগতিশীল কৃতী সন্তানকে হারিয়েছে জাতি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে রোববারও শোকবার্তা পাঠায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে গণফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, গণসংহতি আন্দোলন, ন্যাপ, ঐক্য ন্যাপ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, সুশাসনের জন্য নাগরিক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নাগরিক উদ্যোগ, মহিলা পরিষদ, জাকের পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, যুবমৈত্রী, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশন। রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর কৃতী সন্তান, দেশবরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হোসেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কোনো চাপের কাছে নতি স্বীকার নয়
![]() |
শপথ শেষে প্রধানমন্ত্রী
|
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী নির্বাচনে না এসে সংঘাতের পথ বেছে নিয়েছেন। আগুন দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাসহ বহু নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে তাদের যে দায়িত্ব, তারা তা পালন করেনি। তারা নির্বাচনে এলে গণতন্ত্রের ভিত্তি আরও দৃঢ় হতো। তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচনে না এসে 'যে ভুল' করেছেন, তা তিনি এখন বুঝতে পারছেন। আমি জানি না_ তাদের কে পরামর্শ দেন! তবে তিনি ভুল বুঝতে পেরেছেন। এখন তাদের উচিত হবে দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের পথে আসা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে এবং রায় কার্যকর হতে থাকবে। প্রতিবেশী ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন ও স্থল সীমানা চুক্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাব। বিষয়টি সমাধানের উদ্যোগ নেব। নবগঠিত সরকারের প্রতি বিএনপির সমর্থন চাওয়া হবে কি-না_ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবার সহযোগিতা চাইব।
জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি-না_ এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, এ নিয়ে আদালতে মামলা চলছে। আদালতই রায় দেবেন। সরকারের এখন দুই বিরোধী দল। একটি সংসদের ভেতর এবং আরেকটি রাজপথে। দুই বিরোধী দলকে কীভাবে মোকাবেলা করবে সরকার_ এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিরোধী দলকে মোকাবেলা করতে নয়; তাদের সহযোগিতা চাই। বিরোধী দল ছাড়া নির্বাচন হওয়া নিয়ে বিশ্ব সম্প্রদায় প্রশ্ন তুলেছে_ এমন প্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতা পাবেন কি-না_ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সবাই সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক হামলার শিকার সংখ্যালঘুদের সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেব। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। এটি নির্ভর করবে মন্ত্রীদের সাফল্যের ওপর।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কালো দিন:বিএনপি
নতুন সরকার গঠনের এ পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি অবিলম্বে এ সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দাবি উপেক্ষা করে ৫ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করে সরকার। এর পর গতকাল রোববার মন্ত্রীদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। এ প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শপথ গ্রহণের দিনটিকে 'কালো দিন' আখ্যা দিয়ে এ বিবৃতি দেন। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, 'গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিমাময় যাত্রা শুরু হলো। জনগণের সমর্থনহীন একটি স্বৈরতান্ত্রিক সরকার এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো।'
সদ্যসমাপ্ত নির্বাচনকে 'উদ্ভট, হাস্যকর' আখ্যা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'এটা ছিল তথাকথিত মহাজোটের একতরফা ভোটারবিহীন নির্বাচন। বিরোধী দল যখন শান্তি ও গণতন্ত্রের পথে চলছে, আওয়ামী লীগ তখন সকল গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করেছে।' বাংলাদেশকে আবার সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হলো বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনচেতা মানুষ কোনোদিনই এই সরকারকে বৈধ হিসেবে স্বীকৃতি দেবে না এবং মেনে নেবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। এ নির্বাচন প্রতিহত করতে লাগাতার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ ও টানা হরতালও পালন করে বিরোধী জোট।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এমন দেশটি কোথাও খুঁজে...
একাধিক বিশিষ্টজন সমকালকে সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে'র কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, বাংলাদেশ সত্যি এক অদ্ভুতুড়ে দেশের অভিনব উদাহরণ। কোথায় আমরা এমন দেশ খুঁজে পাব, যেখানে দর-কষাকষি করে একটি দল সরকারে থাকছে, বিরোধী দলেও থাকছে। গাছেরটাও খাচ্ছেন, তলারটাও কুড়োচ্ছেন। অনেকে দক্ষিণ আফ্রিকার কথা বলেন। সে তো ভিন্ন প্রেক্ষাপট। রক্তাক্ত যুদ্ধের পর নেলসন ম্যান্ডেলাও প্রতিপক্ষ সাদাদের নিয়ে যথাযথ অর্থে ঐকমত্যের সরকার গঠন করেছিলেন, সেখানে ছিল না কোনো বিরোধী দল। দেশের মঙ্গলের জন্য সব মন, সব প্রাণ এক হয়েছিল। বিশ্লেষকরা বলেছেন, চোখ বুজে দৃশ্যটি কল্পনা করুন, জরুরি জনগুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিল সংসদে আলোচনা হলো। 'গৃহপালিত' বলব না। বলব, 'নতজানু' বিরোধী দল। সরকার ও বিরোধী দল সমস্বরে উচ্চারণ করল 'হ্যাঁ'। স্পিকার সংসদীয় ভাষায় বললেন, 'হ্যাঁ' জয়যুক্ত হলো, 'হ্যাঁ' জয়যুক্ত হলো, 'হ্যাঁ' জয়যুক্ত হলো। এভাবে 'হ্যাঁ' জয়যুক্তের পরিস্থিতি প্রলম্বিত হলে গণতন্ত্রের মূল ভিত্তি যে বিপন্ন হবে, রাজনৈতিক বিশ্লেষকরা তা-ও স্মরণ করিয়ে দিতে চান। তারা বলছেন, কথার চাতুরী নয়, অহংবোধ নয়। মানুষের কথা শুনুন, তাদের কথা বুঝুন, একই সঙ্গে অন্তরাত্মার কথাও শুনুন। তারা বলছেন, হরতাল-অবরোধ-হত্যা বন্ধ করুন। মানুষ মারার রাজনীতি আর নয়। প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ দিন। তাদের আবার সংলাপে ডাকুন। সে ডাকে কোনো শর্ত ছাড়াই বিরোধী দল সাড়া দিক। যুক্তির মারপ্যাঁচে অন্ধকারের পথে না হেঁটে দু'পক্ষই 'আলোর পথযাত্রী' হোন। যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করুন। বিদেশিদের চাপের কাছে নতিস্বীকার নয়, জনমতকেই শিরোধার্য করুন। এতে দু'পক্ষই জয়ী হবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুস্তর পথে যাত্রা শুরু by শাহেদ চৌধুরী/শরীফুল ইসলাম
![]() |
| রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধানমন্ত্রীর শপথ নেন শেখ হাসিনা বাসস |
বিএনপি অবরোধ স্থগিত করলেও বড় ধরনের সহিংস কর্মসূচি আবার ফিরে আসবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। অনেকেই মনে করেন, অপশক্তি জামায়াত-শিবিরের ভূত এখনও বিএনপির ঘাড় থেকে নামেনি। তাই সামনের পথ হবে বন্ধুর, দুস্তর। একই সঙ্গে রয়েছে গত কয়েক মাসের ধ্বংসযজ্ঞে হুমকির মুখে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার বিষয়টিও সবিশেষ গুরুত্বপূর্ণ।
'ঐকমত্যে'র সরকারের পথচলার শুরুতেই নানা প্রশ্ন উঠেছে। জাতীয় পার্টির একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জগাখিচুড়ির মতো ঘটনা বলে অনেকেই মনে করছেন। নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ ও মন্ত্রিসভা গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়েছে গতকাল। এ অবস্থায় শক্ত হাতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি রোববার শপথ গ্রহণের পর বেশ দৃঢ়তার সঙ্গেই সাংবাদিকদের বলেছেন, সমঝোতা হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এর আগে তিনি জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজীনা। তিনি সাংবাদিকদের বলেছেন, 'আমরা আশা করি, খুব শিগগির নির্বাচন নিয়ে সংলাপ হবে। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ একটি নির্বাচন হবে।' দশম সংসদ নির্বাচন জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রীসহ ২৫ জন ছাড়া বাকি ২৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে এবারই প্রথম শপথ নিলেন। এর মধ্যে ৯ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও দু'জন উপমন্ত্রী রয়েছেন। দু'জন রয়েছেন টেকনোক্র্যাট কোটায়। আওয়ামী লীগের সমমনা শরিক দলগুলো থেকে আপাতত ছয়জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হয়েছে। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পর ২৯ সদস্যের নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের দায়িত্ব শেষ হয়েছে। যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, নতুন মন্ত্রিসভার শপথের আগেই তাদের অব্যাহতি দেওয়া হয়। মন্ত্রিসভা গঠনের পর নতুন চার উপদেষ্টা নিয়োগ করেন প্রধানমন্ত্রী।
২৯ পূর্ণ মন্ত্রী :পূর্ণ মন্ত্রী হিসেবে ২৯ নেতা শপথ নিয়েছেন। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত অর্থ, আমির হোসেন আমু শিল্প, তোফায়েল আহমেদ বাণিজ্য, মতিয়া চৌধুরী কৃষি, আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও যোগাযোগ প্রযুক্তি, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য, সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডি, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ, রাশেদ খান মেনন বিমান, অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গণপূর্ত, আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ, ছায়েদুল হক মৎস্য, ইমাজউদ্দিন প্রামাণিক পাট, ওবায়দুল কাদের যোগাযোগ, হাসানুল হক ইনু তথ্য, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ, আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা, শাজাহান খান নৌপরিবহন, অ্যাডভোকেট আনিসুল হক আইন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ত্রাণ, মুজিবুল হক রেলপথ, আ হ ম মোস্তফা কামাল লোটাস পরিকল্পনা, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার গণশিক্ষা, আসাদুজ্জামান নূর সংস্কৃতি, সৈয়দ মহসীন আলী সমাজকল্যাণ, শামসুর রহমান শরীফ ডিলু ভূমি ও অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাদের অনেককেই আগের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৭ প্রতিমন্ত্রী, ২ উপমন্ত্রী ও ১ টেকনোক্র্যাট মন্ত্রী :১৭ জন প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন_ অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, স্থপতি ইয়াফেস ওসমান, এমএ মান্নান, মির্জা আজম, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মসিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু ও অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। দু'জন উপমন্ত্রী হলেন_ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়। এর আগে ১৯৯৫ সালে আওয়ামী লীগ সরকারে দু'জন উপমন্ত্রী ছিলেন। টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ময়মনসিংহ-৪ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মতিউর রহমান।
২৪ নতুন মুখ :নতুনদের মধ্যে ২৪ জন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এর মধ্যে ৯ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও দু'জন উপমন্ত্রী রয়েছেন। তারা হলেন_ অধ্যক্ষ মতিউর রহমান, আ ক ম মোজাম্মেল হক, ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রামাণিক, অ্যাডভোকেট আনিসুল হক, আ হ ম মোস্তফা কামাল লোটাস, আসাদুজ্জামান নূর, সৈয়দ মহসীন আলী, শামসুর রহমান শরীফ ডিলু, এমএ মান্নান, মির্জা আজম, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমাত আরা সাদেক, মসিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু, অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।
ভাগ্য বিপর্যয় :মহাজোট ও সর্বদলীয় সরকারের মন্ত্রীদের ২৩ জন বাদ পড়েছেন। তারা হলেন_ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীরউত্তম, সাবেক শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক বিমানমন্ত্রী জিএম কাদের, সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাবেক দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন ১৫ জন। তারা হচ্ছেন_ সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মল্পুম্নজান সুফিয়ান, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম।
উপদেষ্টা :শপথের পর চার উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা হলেন এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী ও মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, তিন বাহিনীর প্রধানগণ, ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন, ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হেনা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, নির্বাচন কমিশনারবৃন্দ, দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিশিষ্ট অর্থনীতিবিদ, কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রীর পরিবারবর্গ, নারী সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠক :মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আগামী বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। এ আগে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ৩২ নম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৯টায় ও ১০টায় সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্যারনকে শেষ শ্রদ্ধা জানাল ইসরায়েল
![]() |
| অ্যারিয়েল শ্যারন |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইতজাজের পরিবারকে ৫ লাখ রুপি দেবে মালালা
![]() |
| মালালা ইউসুফজাই |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিউইয়র্কে পরিবার রেখে আসা অনেক কষ্টের
![]() |
| দেবযানী খোবরাগাড়ে |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শঙ্কায় ভারতের কূটনীতিকেরা

ভোটার উপস্থিতি দেখে লড়াইয়ের সিদ্ধান্ত সিসির
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন কংগ্রেসের অর্ধেক সদস্যই ধনকুবের
![]() |
| সবচেয়ে সম্পদশালী কংগ্রেস সদস্য দারেলা ইসা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিষাক্ত মদে মৃত্যু আলেক্সান্ডারের!

শান্তি ফেরাতে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত ওবামার মহাপরিকল্পনা

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি
![]() |
| ইরানের আরাক পারমাণবিক রিএ্যাক্টর |
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপরাধবোধে ভুগতেন কালাশনিকভ
![]() |
| একে-৪৭ রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকভ। |
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান
![]() |
| বাণিজ্যমেলায় গণজাগরণ মঞ্চের র্যালি |
গতকাল মেলার দ্বিতীয় দিনে বিকেলে দর্শনার্থীদের কিছুটা ভিড় বেড়েছে। বেশিরভাগ ক্রেতা গৃহস্থালি সামগ্রী, প্লাস্টিক ও খাদ্যপণ্য কেনাকাটা করেছেন। অন্যান্য পণ্য বিক্রি কিছুটা কম হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিদেশি ক্রেতারাও পণ্য কেনাকাটা শুরু করেছেন। গতকাল মেলায় এসেছেন স্পেনের বাসিন্দা মারিয়ানা। একটি বায়িং হাউসের এ কর্মকর্তা বিভিন্ন ধরনের পোশাক কেনাকাটা করেন। নানা ডিজাইনের নমুনা পণ্য সংগ্রহ করেছেন। বাংলাদেশি পণ্যের মান ও ধরন দেখে তিনি খুশি। এ ধরনের আরও পণ্য কেনাকাটা করবেন বলে জানান তিনি। ব্যবসায়ীরা জানান, মেলার শুরুতে প্রতি বছর দর্শনার্থী কম হয়। তবে চলতি সপ্তাহে তিন দিন ছুটি রয়েছে। তা ছাড়া রাজনৈতিক কর্মসূচি নেই। এ কারণে শুরুতে শঙ্কিত থাকলেও এখন অনেক স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। দিলি্ল অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়ন ব্যবস্থাপক সিরাজ উদ্দিন সমকালকে বলেন, অবরোধের কারণে এখন ঢাকার দর্শনার্থীরা আসছেন। আগামী দু'দিন কর্মসূচি নেই, তখন ঢাকার আশপাশের ক্রেতারা আসবেন বলে আশা করছেন তিনি। তা ছাড়া মঙ্গলবার ছুটির দিনে বেচাকেনা বাড়বে এবং শুক্রবার থেকে পুরোপুরি মেলা জমে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এসএমইর নামে অন্য ঋণ by ওবায়দুল্লাহ রনি
![]() |
| কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন |
এসএমই ঋণের সার্বিক বিষয়ে একটি ধারণা পেতে সম্প্রতি ৩০টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের ৫৪টি শাখা এবং ১১৫টি এসএমই সার্ভিস সেন্টারের ওপর বিশদ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের আরও ৬৬টি শাখা পরিদর্শন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগ এখন পরিদর্শন-পরবর্তী বিষয়ে কাজ করছে।
পরিদর্শনে দেখা গেছে, নীতিমালা অনুযায়ী অশ্রেণীকৃত সাধারণ ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। আর এসএমই ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হচ্ছে দশমিক ২৫ শতাংশ হারে। ব্যাংকগুলো সাধারণ প্রভিশন কম দেখানোর মাধ্যমে মুনাফা স্ফীত করতে এসএমই বহির্ভূর্ত ঋণকে এসএমই হিসেবে দেখাচ্ছে। ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো এসএমই ঋণ বিবরণী এবং ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন সংরক্ষণ বিবরণীতে বর্ণিত তথ্যেও গরমিল রয়েছে। সে অনুযায়ী, এসএমই ঋণের বিবরণীর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় মালিকানার একটি বিশেষায়িত ব্যাংকের ৫টি শাখায় ২ কোটি ৩২ লাখ টাকা এবং বেসরকারি খাতের ৪টি ব্যাংকের ৫১টি শাখায় ৫ কোটি ১৩ লাখ টাকার বাড়তি প্রভিশন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান সমকালকে বলেন, পরিদর্শনে উঠে আসা অনিয়মের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নীতিমালায় কোনো পরিবর্তনের প্রয়োজন থাকলে তা খতিয়ে দেখা হবে।
পরিদর্শক দল বলেছে, নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা এসএমই ঋণের মূল লক্ষ্য হলেও তা ব্যাহত হচ্ছে। এসএমই ঋণের অধিকাংশই বিতরণ হচ্ছে ব্যবসা খাতে। কিছু দেওয়া হয়েছে সেবা খাতে এবং নামমাত্র শিল্প খাতে। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়েছে খুব সামান্য। এ ছাড়া অনেক ব্যাংক এসএমই ঋণের বিপরীতে নির্ধারিত হারে সুদ আদায় ছাড়াও প্রসেসিং ফি, ঋণ আবেদন ফি, কর, ডকুমেন্টেশন চার্জ, জীবন বীমা ফি ও ব্যবসা প্রতিষ্ঠানের অগি্ন বীমা বাবদ ঋণ গ্রহীতা থেকে বিপুল অংকের টাকা আদায় করছে। এ ধরনের ফিস আদায় অযৌক্তিক। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নামমাত্র এসএমই ঋণ বিতরণ করে ব্যাপক সাফল্য প্রচার ও মুনাফা বাড়িয়ে নেওয়ার সুযোগ নিচ্ছে। এসএমই ঋণের ব্যাপ্তির তুলনায় কেন্দ্রীয় ব্যাংকে নিয়োজিত জনবল কম থাকায় অনেক ক্ষেত্রে প্রকৃত চিত্র আসে না বলেও এতে
উল্লেখ রয়েছে।
সরকার প্রণীত শিল্পনীতি-২০১০-এর আলোকে এসএমই ঋণের সংজ্ঞা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, জমি ও ভবন ব্যতিরেকে যেসব প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ ৫ লাখ থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা অথবা কর্মরত জনবল ১০ থেকে সর্বোচ্চ ২৫০ জন, সেসব প্রতিষ্ঠান এসএমই খাতের আওতায় ঋণ নিতে পারে। এই সংজ্ঞার অপব্যবহার করে ব্যাংকগুলো ওই সীমার আওতায় থাকা যে কোনো ধরনের ঋণকে এসএমইএ ঋণ হিসেবে দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল তাদের সুপারিশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাম্প্রদায়িক সহিংসতা দমন করতেই হবে
গ্রন্থনা : একরামুল হক শামীম ও মাহফুজুর রহমান মানিক
মুজিবুর রহমান
চাকরিজীবী, তেরশ্রী, ঘিওর, মানিকগঞ্জ সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় সরকারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। এই চেতনার পক্ষের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রতিটি শহর, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রামে শক্তিশালী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করা জরুরি।
তাপস হাওলাদার
শিক্ষার্থী, কালুখালী, রাজবাড়ী
সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলার জন্য সরকারকে কঠোর হতে হবে। যারা অপরাধী তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। সংখ্যালঘুরা কি শুধু নৌকাতেই ভোট দেয়?
শিব সরকার
ব্যবসায়ী, খুলনা
সংখ্যালঘুদের ওপর যে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, সেটা আসলে ১৯৭১ সালের পর থেকেই শুরু। সহিংসতা বন্ধে সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হলে আমার মনে হয় এভাবে আর সহিংসতা হতো না।
হেলাল উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ভোট দেওয়ার অপরাধে আমাদের দেশের হিন্দু ভাইদের ওপর যে আক্রমণ হচ্ছে তা দুঃখজনক। আমরা একে ধিক্কার জানাই। জামায়াত-শিবির তাদের ওপর আক্রমণ করে। এই সহিংসতা মোকাবেলায় সরকারের উচিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তি দেওয়া হোক। অপরাধী যেই হোক তাদের উপযুক্ত শাস্তি হোক।
আলী রিয়াল সউদ
শিক্ষার্থী, রংপুর
সাম্প্রদায়িক এই সহিংসতায় সরকার তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। যে ঘটনাগুলো ঘটছে এগুলো পূর্বপরিকল্পিত। ঘটনা যা ঘটছে সবই স্থানীয় প্রশাসন জানে অথচ তারা কেন ব্যবস্থা নিচ্ছে না।
মো. মাসুম বিল্লাহ
শিক্ষার্থী, কুমিল্লা
সংখ্যালঘু এই হামলা কেবল সরকারই পারে মোকাবেলা করতে। এর সঙ্গে যারা দায়ী, প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
মোহাম্মদ আলী
চাকরিজীবী, হাজারীবাগ, ঢাকা
সাম্প্রদায়িক সহিংসতার কারণে হত্যা, লুটপাট, অগি্নসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের মতো ঘটনা ঘটছে। এটা এখন যেন নিত্যদিনের সহিংস রুটিন হয়ে গেছে। তাই আমরা বলব, সরকার যেন এসব সহিংসতার বিরুদ্ধে এখন দ্রুত পদক্ষেপ নেয়।
নাজিম উদ্দিন শোভা
মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল
ইসলাম সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। ইসলাম শান্তির ধর্ম, প্রতিটি ধর্মকে সম্মান দেয়। এখানে সহিংসতার কোনে স্থান নেই। যারা এসব কাজ করছে তারা অন্তত ইসলাম ধর্মানুসারী হতে পারে না। যারা এসব করছে তাদের প্রশাসনের তরফ হতে কঠোর বিচারের অনুরোধ করছি। যাতে সম্প্রদায়ের বিষ সমূলে ধ্বংস হয়।
কুমারেশ চন্দ্র
বাস শ্রমিক, ঝিনাইদহ টার্মিনাল
বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সময়ে যে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে তা এই স্বাধীন দেশে কাম্য নয়। যেসব বীর সেনা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে, এ ঘটনায় তাদের আত্মা কষ্ট পেয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতি, মানবতার জয়যাত্রা ও শোষণহীন সমাজ বিনির্মাণই মুক্তিযুদ্ধের চেতনা। এ চেতনার উন্মেষ সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস।
প্রদীপ কুমার কর
শিক্ষক, বোয়ালমারী, ফরিদপুর
সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলার জন্য হিন্দুদের জন্য আলাদা আইন দরকার।
ওয়াহিদ মুরাদ
কবি, স্বরূপকাঠি, পিরোজপুর
'কাণ্ডারি বলো ডুবিয়াছে মানুষ সন্তান মোর মার'_ কবি নজরুলের এই বাণীকে সামনে রেখে দেশবাসীর কাছে আকুল আবেদন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে বাঁচার জন্য সবাইকে মানুষ হিসেবে বিবেচনার অনুরোধ রাখি। প্রশাসন ব্যবস্থা নিলে স্বামী ও শাশুড়িকে বের করে ধর্ষণকারীর কোনো অপরাধীই বাঁচতে পারে না। স্থানীয় প্রশাসন থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই জঘন্য অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। আমরা মনে করি, সব মানুষ সমান, এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরুর কোনো পার্থক্য নেই।
আবু সাঈদ বাবু
শিক্ষার্থী, কয়রা, চট্টগ্রাম
সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার জন্য জামায়াত-শিবির ও বিএনপি দায়ী। এ জন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের শাস্তি প্রদান করতে হবে।
মোহাম্মদ আলী মানিক
ব্যবসায়ী, নোয়াখালী
সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলা সশস্ত্র শক্তি দিয়ে হবে না, এটা মোকাবেলা করতে হবে বুদ্ধি দিয়ে। বুঝতে হবে কোন কোন সময় এ সহিংসতা হয়, কেন হয়, কখন কখন হয় না, কেন হয় না তা গভীরভাবে চিন্তা করতে হবে। সংখ্যালঘু বলে এক পক্ষের লোককে ছোট করে দেখা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা সবাই মানুষ, এটাই সত্য কথা। বিশিষ্ট লোকেরা একপক্ষকে এভাবে ছোট করে দেখবে, দেখলে তাদের মনের অবস্থা কেমন হবে তাও ভেবে দেখা দরকার।
মনোজিৎ কুমার চৌধুরী
সরকারি চাকরিজীবী, মাগুরা
সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত হলেও এ দেশে সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলা কখনও সম্ভব নয়। বাংলাদেশটা যাদের হাতে জিম্মি সেই রাজনীতিবিদরাই সাম্প্রদায়িক হামলার জন্য দায়ী। উপরে ভালো ভালো কথা বললেও এই সাম্প্রদায়িকতাকেই পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা ফায়দা লুটে চলছে। একে অন্যের ওপর দোষ চাপালেও সাম্প্রদায়িক নাশকতা রাজনৈতিক নেতারাই পর্দার আড়াল থেকে সমর্থন জোগাচ্ছে। রাজনীতিবিদরাই কৌশলে শান্তিপ্রিয় সাধারণ মানুষকে এ হীন কাজে উদ্বুদ্ধ করছে। এ দেশে প্রতিটা সাধারণ নির্বাচনের পর সংখ্যালঘুরা যে বারবার নির্যাতনের শিকার হচ্ছে তার একটি ঘটনারও উপযুক্ত বিচার হয়নি, আর হবেও না। কেননা বিচার করতে গেলেই দেখা যায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সংখ্যালঘুদের নির্যাতনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে বিক্ষোভ, মানববন্ধন পালন করছে তা সংখ্যালঘুদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।
শেখ আবদুল কাদের
সংস্কৃতিকর্মী, ডেমরা
যে কোনো অবস্থায় এই সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ জন্য আমরা সংস্কৃতিকর্মীরা কাজ করছি। আমার মনে হয়, আক্রান্ত স্থানগুলোর অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেশের জনগণ কোনো অবস্থাতেই ছাড় দিতে রাজি নয়। তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে, তারা আমাদের আত্মার আত্মীয়। তারা এ মাটিরই মানুষ। আজকে একটি রাজনৈতিক আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে সখ্য রেখে দেশে যে অরাজকতা তৈরি করছে, তাতে বিএনপির একুল ওকুল দুকুলই গেল।
দীপক
শিক্ষার্থী, রাজবাড়ী
সারাদেশ যখন সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, তখন আজও আমরা নাটোরে এই হামলা দেখলাম। এসবের বিচার চাই।
সুমন
চাকরিজীবী, চট্টগ্রাম
দেশে দুই দলের যারাই ক্ষমতায় আসে তাদের সময়ই হামলা হয়। আমরা এই দেশে বাস করছি অথচ সরকার নিরাপত্তা দিচ্ছে না। এভাবে আমরা কীভাবে বাস করব। এখন উভয় দলের ঐকমত্যের মাধ্যমেই এর যথাযথ মোকাবেলা সম্ভব।
শামশাদ আহম্মেদ
সরকারি কর্মকর্তা (অব.), উত্তরা, ঢাকা
সাম্প্রদায়িকতার কোনো স্থান এখানে নেই। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা দেশদ্রোহী এবং এ দেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। এ অপশক্তিকে কঠোর হস্তে দমন করা সরকারের একান্ত কর্তব্য।
আলী আফজাল শরীফ
চাকরিজীবী, গোপালগঞ্জ
এ সহিংসতা মোকাবেলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। এখানে বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। তাদের উচিত প্রশাসনকে সহযোগিতা করা।
খোকন আহমেদ
ব্যবসায়ী, বেলাব, নরসিংদী
সরকার যেন সরকার গঠন করেই এ সহিংসতা মোকাবেলায় কঠোর হয়। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে বিশেষ সতর্কতার আহ্বান জানাচ্ছি।
ফারুক হোসেন
সাংবাদিক, রাজশাহী
সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি-দোকানপাটে হামলা হচ্ছে। তারা নির্যাতিত হচ্ছেন। এর মূলে রয়েছে বিএনপি-জামায়াত। তারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য হামলা করছে। এ হামলা মোকাবেলায় সরকারকে কঠোর হতে হবে। এ ছাড়া স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন।
দিলীপ কুমার সরকার
চাকরিজীবী, গফরগাঁও, ময়মনসিংহ
আওয়ামী লীগ-বিএনপি যে দলই ক্ষমতায় যায় আমাদের ওপর নির্যাতন হয়। আমরা কি চোখের কাঁটা যে সবাই মিলে আমাদের বিতাড়িত করতে চাচ্ছে!
অমিত চৌধুরী
শিক্ষার্থী, চট্টগ্রাম
দুই রাজনৈতিক দলের জন্য কেন সংখ্যালঘুরা নির্যাতিত হবে! এর জন্য দুই দলকেই জবাব দিতে হবে। সবকিছু হয়ে গেলে পুলিশ আসে। এখন এর জন্য জনগণের মধ্যে কমিটি গঠন করে দিতে হবে।
উত্তম কুমার
ব্যাংকার, নোয়াখালী
সাম্প্রদায়িক সহিংসতা যেখানেই হয়েছে প্রশাসন বলছে, তারা এলাকায় নেই। তারা এলাকায় না থাকলেও বাংলাদেশে আছে নিশ্চয়ই। তাদের খুঁজে বের বিচারের আওতায় আনতে হবে। তাহলে অন্য সন্ত্রাসীরাও এসব করতে সাহস করবে না।
আবদুল্লাহ আল মামুন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
এটা একটা রাজনৈতিক খেলা। যখন রাজনৈতিক খেলা বন্ধ হবে, যখন রাজনৈতিক দলগুলো ঐকমত্য হবে, তখনই হামলা বন্ধ হবে।
শেখ মো. আলী
ব্যবসায়ী, তালতলা বাজার, মুন্সীগঞ্জ
সাম্প্রদায়িক সহিংসতার জন্য সব দলই দায়ী। এ জন্য সবাইকে ঐকমত্য হতে হবে। দোষীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।
শাকের খান
ব্যবসায়ী, মদন, নেত্রকোনা
সরকার যদি এ বিষয়ে কঠোরভাবে নজর দেয়, তাহলেই সহিংসতা মোকাবেলা সম্ভব। সরকার চাইলেই এসব বন্ধ করতে পারে।
মো. ফখরুল ইসলাম টিপু
শিক্ষার্থী, সেনবাগ, নোয়াখালী
সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় দলমতের ঊধর্ে্ব আইনের যথাযথ ও কঠোর ভূমিকা নিশ্চিত করা উচিত। এ ছাড়াও জাতীয় পর্যায়ে সংলাপের উদ্যোগ নিয়ে বিবদমান সব সমস্যার সমাধানে ঐকমত্য হওয়া দরকার।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিএনপি-জামায়াতের ১৩২ নেতাকর্মী গ্রেফতার
কেশবপুর (যশোর) :পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার গড়ভাঙ্গা বাজারে তাণ্ডবের মামলায় ছাত্রশিবির নেতা বিল্লাল হোসেন, ভাণ্ডারখোলা বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর মামলায় বিএনপি নেতা আবু দাউদ এবং বেগমপুর ভোটকেন্দ্র ভাংচুর মামলায় নূর হোসেন, মেহেদী হাসান ও আবুল হোসেনকে গ্রেফতার করেছে।
সেনবাগ (নোয়াখালী) :রোববার সেবারহাট বাজারে দুটি ট্রাক ও একটি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা।
মাগুরা :সদর ও শালিখা থানা পুলিশ রোববার ৫ মামলার আসামিসহ ৪ যুবদল কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, মাগুরা সদরের কাটাখালী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করার সময় মহসিন, কোহিনুর, জুয়েল রানা নামে ৩ যুবদল কর্মীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে। অন্যদিকে শালিখায় যুবদল ক্যাডার ইমরান ঢালিকে উপজেলা সদর থেকে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম :পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার ৯টি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে সদর থানায় ১১, উলিপুর থানায় ৪, রাজারহাট থানায় ৬, ফুলবাড়ী থানায় ৩, নাগেশ্বরী থানায় ৪, ভূরুঙ্গামারী থানায় ৩, কচাকাটা থানায় ১, চিলমারী থানায় ৩ ও রৌমারী থানায় দু'জনকে আটক করা হয়েছে।
মেহেরপুর :সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে অবরোধের সময় নাশকতা, রাস্তায় গাছ কাটাসহ কয়েকটি অভিযোগে জামায়াত কর্মী আবদুর রশিদের ছেলে শাহ আলমকে আটক করা হয়।
লক্ষ্মীপুর :শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো_ মকবুল আহমদ, জবি উল্লা, মো. হানিফ, কোরবান আলী, আকতার হোসেন ছুট্ট, জিয়া, নাঈম প্রকাশ জাহিদ হোসেন, আরিফ, সাইফুল্লাহ প্রকাশ হেলাল, রহমান আলী, শরীফুল ইসলাম আজম, জাবেদ ওমর, জমির আলী ও আবদুল করিম।
নড়াইল :জামায়াতের আমিরসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলো_ মিজানুর রহমান, আশরাফুজ্জামান, হাফিজুর রহমান, কর্মী হাবিব ও সজল।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। তারা হলো_ মিল্টন, ইমতিয়াজ, তোফাজ্জাল হোসেন ও মোজাম্মেল।
সিলেট :বিশেষ অভিযানে শিবির কর্মীসহ ১৭ জনকে আটক করেছে এসএমপি। রোববার নগরী ও সিলেটের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এর মধ্যে কোতোয়ালি ও শাহপরাণ থানা পুলিশ ৬ জন, জালালাবাদ ও এয়ারপোর্ট থানায় ৮ জন, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানায় ৩ জনকে আটক করা হয়। আটকৃতদের অধিকাংশই জামায়াত ও বিএনপির কর্মী।
আদমদীঘি (বগুড়া) :মদপানে মাতলামিসহ বিভিন্ন অভিযোগে শনিবার রাতে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। তারা হলো_ সেলিম হোসেন, মোজেদ হোসেন, মিলন হোসেন ও ছাবি্বর আহম্মেদ।
নাটোর :রোববার শহরের তেবাড়িয়া এলাকায় গাড়ি ভাংচুরের সময় পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে। তারা হলো_ সুজন, ইমন, বাদশা, ইসমাইল ও আমজাদ।
ঠাকুরগাঁও :নির্বাচনে সহিংসতার অভিযোগে জেলা যুবদলের সদস্য সচিব মো. মাহাবুর রহমান তুহিনসহ ১২ জনকে আটক করা হয়। শনিবার দিনভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
গাইবান্ধা :রোববার সকাল পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ দলভুক্ত ওইসব ব্যক্তির বিরুদ্ধে নাশকতা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে পলাশবাড়ীর জামায়াত নেতা নাজমুল হাসান সাকিবের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রোববার গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোড এলাকায় জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি পৌর শহীদ মিনারের কাছে এলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মনিরুজ্জামান নামে এক শিবির কর্মীকে আটক করা হয়।
রংপুর :ট্রেনে নাশকতার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন উপজেলা থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার রাত ও রোববার পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলো_ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান তিতু, শিবির কর্মী মোক্তারুল আলম, শাহা আলম, জামায়াত কর্মী মকসুদার রহমান, আবদুল আলিম, মুসফিকুর রহমান, নুরনবী, রশিদুল, আফজাল, আবদুর রশিদ, বিএনপি কর্মী ইয়াহিয়া, মোখলেছার রহমান, মাসুদার রহমান ও ওমর ফারুক।
পাবনা :রোববার ভোরে সাঁথিয়া পৌর জামায়াত সেক্রেটারি আ. ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাঁথিয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
সাতক্ষীরা : কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জামায়াত নেতা শওকত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কয়লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট : নাশকতার অভিযোগে যৌথ বাহিনী শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের পাঁচজন ও শিবিরের একজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সদর উপজেলার তিনজন, পাঁচবিবি উপজেলার দু'জন ও কালাই উপজেলার একজন রয়েছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মন্ত্রিসভায় খুলনার প্রতিনিধিত্ব কমেছে
দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৭টি আর দুটিতে ওয়ার্কার্স পার্টি, একটিতে জাসদ ও তিনটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। যশোরের দুটি আসনে নির্বাচিত আওয়ামী লীগদলীয় সংসদ সদস্যের এখনও শপথ গ্রহণ হয়নি। এ ছাড়া নির্বাচন স্থগিত রয়েছে যশোর-৫ আসনে। রোববার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সাংসদ জাসদের হাসানুল হক ইনু। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, যশোর-৬ আসনের ইসমত আরা সাদেক ও মাগুরা-২ আসনের বীরেন শিকদার। নতুন মন্ত্রিসভায় খুলনা বিভাগের প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি হতাশ হয়েছেন সাধারণ মানুষও। তাদের ভাষায়, খুলনা বিভাগ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। যে অঞ্চলে মন্ত্রী যত বেশি, সেখানে উন্নয়নও তত বেশি হয়েছে। প্রত্যাশা ছিল, গতবারের চেয়ে এবার মন্ত্রিসভায় খুলনা বিভাগের আরও বেশি প্রতিনিধিত্ব থাকবে; কিন্তু হয়েছে তার উল্টো।
নতুন মন্ত্রিসভায় স্থান পাননি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী তালুকদার আবদুল খালেক। এ ছাড়া নতুন মন্ত্রিসভার তালিকায় নাম নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ, ঝিনাইদহ-১ আসনের সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই প্রমুখ।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালোপাড়ার নারীরা বাড়ি ফিরছেন
১০ জানুয়ারি তাদের দেখতে ও সমবেদনা জানাতে এসেছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। গত শনিবার বর্বরতার চিত্র দেখতে আসেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি ক্ষতিগ্রস্তদের পক্ষে নতুন আইন পাস করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মালোপাড়ার সংখ্যালঘু পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। গত দুই দিনে অধিকাংশ নারী বাড়ি ফিরে এসেছেন। এলাকার প্রহ্লাদ বর্মণ জানান, চরম ভয় আর অজানা আতঙ্ক জুড়ে বসেছিল আমাদের। হামলার পর অধিকাংশ মেয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যায়। বর্তমানে আমরা কিছুটা সাহস অনুভব করছি। বাড়ি ফিরে এসেছেন দুর্গা রানী বিশ্বাসের তিন পুত্রবধূ ও প্রতিবন্ধী মেয়ে অনিমা (২৫)।
আতঙ্কে ঘরে ফিরতে পারছিলেন না দুলাল বিশ্বাসের স্কুল-কলেজ পড়ূয়া চার মেয়ে অনিতা, নিপা, মঙ্গলী ও নিতু। তারাও বাড়ি ফিরে এসেছে বলে দুলাল বিশ্বাস জানান। অভয়নগর থানার ওসি এমদাদ হোসেন বলেন, 'মালোপাড়ার নিরাপত্তার জন্য দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মালোপাড়ার বাসিন্দাদের ভীতি দূর না হওয়া পর্যন্ত ক্যাম্পটি প্রত্যাহার করা হবে না। এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্বাচন-উত্তর সহিংসতা, ভাংচুর, অগি্নকাণ্ড, লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদে নওয়াপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে নওয়াপাড়া কেন্দ্রীয় কালীবাড়ির সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা বৈকুণ্ঠ বিহারী, পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা শিবু প্রসাদ সাহা, প্রভাষক দেবাশীষ রাহা, নিরাপদ শিকদার, বুলবুল বৈরাগী প্রমুখ।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের শাস্তি দাবি
![]() |
| ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা |
মহিলা পরিষদ :যশোরের মনিরামপুরের ঋষিপল্লীতে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যখন সহিংস নির্যাতন, হামলা, ভাংচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটছে, তখন দু'জন নারীর ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের নারীর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। বিএফইউজে ও ডিইউজে একাংশ :জাতীয় প্রেস ক্লাবে 'সাম্প্রদায়িক সহিংসতার স্বরূপ সন্ধান' শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা আবর্জনাতুল্য নোংরা রাজনীতিকেই সংখ্যালঘুদের ওপর হামলার জন্য দায়ী করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ সভার আয়োজন করে।
বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, নিতাই রায় চৌধুরী, বিএফইউজে একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজে একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, অধ্যাপক ড. সুকোমল বড়ূয়া প্রমুখ।
আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ :সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে এক সমাবেশে বক্তারা হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সামসুল হক ঢালী, আবদুল হাই কানু, শেখ আবদুল আজিজ, কাজী মমিনুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ : বঙ্গবন্ধু এভিনিউতে গতকাল এক সমাবেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ। সংগঠনের সভাপতি মাসুদ খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ,আবদুল হক প্রমুখ। ছাত্র আন্দোলন :দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-পরবর্তী এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্বাস্থ্যসেবায়ও by রাজবংশী রায়
গত ১৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছিলেন ২৯৪ জন আর জরুরি বিভাগে টিকিট বিক্রি হয়েছিল ৯৪০টি। এর এক মাস পর ১৭ নভেম্বর ২৭৯ জন রোগী ভর্তি এবং জরুরি বিভাগে টিকিট বিক্রি হয় ৮৮০টি। ডিসেম্বরজুড়ে চলে হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতা। শুক্রবার ও বিজয় দিবস ছাড়া পুরো মাসই বন্ধ থাকে দূরপাল্লার বাস। এতে ঢাকা মেডিকেলে রোগীর সংখ্যা কমতে থাকে। ৩০ ডিসেম্বর ভর্তি হন ১৯২ রোগী আর টিকিট বিক্রি হয় ৪৯০টি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩ জানুয়ারি রোগী ভর্তি হন ২১২ জন আর টিকিট বিক্রি হয় ৫৯০টি। হরতাল-অবরোধ চলাকালীন একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হন ২৯৪ জন। অথচ স্বাভাবিক সময়ে এ হাসপাতালে গড়ে সাড়ে তিনশ' থেকে চারশ' রোগী ভর্তি হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে অন্তত ৫০ জন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সবার বাড়ি রাজধানী ও এর আশপাশে। মেডিসিন বিভাগে ভর্তি মর্জিনা আক্তার বলেন, তার বাড়ি মানিকগঞ্জে। অসুস্থ থাকার পরও হরতাল-অবরোধের কারণে চিকিৎসা নিতে ঢাকায় আসতে পারেননি। পরে ডিসেম্বরের শেষ শুক্রবার এসেছেন।
মিটফোর্ড হাসপাতালেও একই চিত্র। গত ৮ অক্টোবর এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছিলেন ২৯৫ জন আর জরুরি বিভাগে টিকিট কেটেছিলেন ৭৫০ জন। কিন্তু এক মাস পর ৮ ডিসেম্বর রোগী ভর্তি নেমে দাঁড়ায় ১২০ জনে, জরুরি বিভাগে টিকিট কাটেন ২৫০ জন। পুরো ডিসেম্বরে রোগীর সংখ্যা কমেছে। ডিসেম্বরের কোনো দিনই রোগী ভর্তি ২০০ অতিক্রম করেনি। কিন্তু স্বাভাবিক সময়ে এ হাসপাতালে আড়াইশ' থেকে তিনশ' রোগী ভর্তি হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুুল বাতেন সমকালকে জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ঢাকা মেডিকেলে সাড়ে তিনশ' থেকে চারশ' রোগী ভর্তি হন। হরতাল-অবরোধে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকার বাইরের রোগীরা আসতে পারেননি। এ কারণে রোগীর সংখ্যা কমে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে দুইশ' থেকে আড়াইশ' রোগী ভর্তি হচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, কিডনি হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ক্যান্সার হাসপাতালসহ সরকারি কয়েকটি হাসপাতালের চিত্রও একই। প্রতিটি হাসপাতালেই হরতাল-অবরোধে রোগী ভর্তি কমে গেছে। কর্তাব্যক্তিরা সমকালকে বলেছেন, ঢাকার বাইরের রোগীর সংখ্যা একেবারেই কম। মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সমকালকে বলেন, স্বাভাবিক সময়ে ২৫০-৩০০ রোগী মিটফোর্ড হাসপাতালে ভর্তি হন। কিন্তু সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে এখন রোগীর সংখ্যা কমে গেছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বারডেমের কর্মবীর by মোহাম্মদ আবদুুল মজিদ
১৯৬৪ সালে অধ্যাপক ইব্রাহিম পাকিস্তানের করাচির জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালের পরিচালক হিসেবে বদলি হলে শাহজাহানও তার অনুগামী হন এবং করাচিতেও গড়ে তোলেন ডায়াবেটিক সমিতি। তিনি ১৯৭২ সাল অবধি পাকিস্তান ডায়াবেটিক সমিতি পরিচালনার সঙ্গে সংযুক্ত ছিলেন। কাবুল হয়ে অনেক প্রতিকূল পথ পাড়ি দিয়ে স্বাধীন দেশে সপরিবারে ফিরে বাংলাদেশে ডায়াবেটিক সমিতি পুনর্গঠন ও বিকাশকালে (১৯৭২-৭৭) এর সাংগঠনিক ব্যবস্থাদি ও ভৌত উন্নয়ন কর্মকাণ্ডে একেএম শাহজাহান আত্মনিয়োগ করেন। ১৯৭৫-৭৭ সময়ে প্রফেসর ইব্রাহিম তৎকালীন রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালনকালে একেএম শাহজাহান বারডেম তথা সমিতির সার্বক্ষণিক দাফতরিক প্রযত্ন প্রদান করেন। আশির দশকে শাহবাগে বারডেমের বহুতল ভবন নির্মাণসহ সম্প্রসারিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সরকারসহ বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃৃক্তকরণে তার দক্ষ ব্যবস্থাপনা ও আন্তরিক প্রয়াস এবং সরকারি দফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সম্পর্ক রক্ষার প্রধান দ্যোতক ছিলেন তিনি। আশির দশক থেকে ডায়াবেটিক সমিতির প্রতি আমার আগ্রহ উদ্বোধনে একেএম শাহজাহান ছিলেন প্রেরণা। তার মতো নিবেদিতপ্রাণ সু-সমন্বয় সাধকের স্বতঃপ্রণোদিত দায়িত্ব পালনের দ্বারা আজ বারডেম ও ডায়াবেটিক সমিতি এমন পর্যায়ে উন্নীত হতে পেরেছে। এমন একজন কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বের আকর্ষণে আমার ডায়াবেটিক সমিতিতে যোগদান। বড় আশা নিয়ে 'বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইতিহাস' রচনার কাজে হাত দিয়েছিলাম শাহজাহানের অধীর আগ্রহে। তিনি নিজে ছিলেন সমিতির আর্কাইভ। বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মহীরুহরূপী এই চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বিকাশের সব দুষ্প্রাপ্য তথ্য-উপাত্ত, দলিল-দস্তাবেজ সবই তার কাছে ছিল। স্মৃতি থেকে হাতড়ানো মৌখিক ইতিহাস ছাড়াও তার সংরক্ষিত দলিল-দস্তাবেজ সবই দেখার সুযোগ পেয়েছি। কিন্তু বড় দুঃখ ও পরিতাপের বিষয়, কাজ প্রায়ই শেষ করে আনার মুহূর্তে তিনি প্রকাশনাটি না দেখে চলে গেলেন। প্রফেসর ইব্রাহিমের স্বপ্নে গড়া বারডেম ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত রূপকল্প বাস্তবায়নে নিষ্ঠাবান এই মহৎপ্রাণ কর্মবীরের অবদান দেশ ও জাতি সকৃতজ্ঞতায় স্মরণে রাখবে।
ড. মোহাম্মদ আবদুুল মজিদ : সাবেক সচিব এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চিফ কো-অর্ডিনেটর
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
January
(1176)
-
▼
Jan 13
(48)
- চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত ১
- কাজের অগ্রগতি না হওয়ায় পদ্মা সেতুর অর্থ ফেরত by আব...
- তরুণ প্রজন্মের কাছে প্রার্থনা by মুহম্মদ জাফর ইকবাল
- অভিভাবকের প্রতি শেষ শ্রদ্ধা আজ
- কোনো চাপের কাছে নতি স্বীকার নয়
- কালো দিন:বিএনপি
- এমন দেশটি কোথাও খুঁজে...
- দুস্তর পথে যাত্রা শুরু by শাহেদ চৌধুরী/শরীফুল ইসলাম
- শ্যারনকে শেষ শ্রদ্ধা জানাল ইসরায়েল
- আইতজাজের পরিবারকে ৫ লাখ রুপি দেবে মালালা
- নিউইয়র্কে পরিবার রেখে আসা অনেক কষ্টের
- শঙ্কায় ভারতের কূটনীতিকেরা
- ভোটার উপস্থিতি দেখে লড়াইয়ের সিদ্ধান্ত সিসির
- মার্কিন কংগ্রেসের অর্ধেক সদস্যই ধনকুবের
- বিষাক্ত মদে মৃত্যু আলেক্সান্ডারের!
- শান্তি ফেরাতে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইরান
- মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত ওবামার মহাপরিকল্পনা
- ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি
- অপরাধবোধে ভুগতেন কালাশনিকভ
- পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান
- এসএমইর নামে অন্য ঋণ by ওবায়দুল্লাহ রনি
- সাম্প্রদায়িক সহিংসতা দমন করতেই হবে
- বিএনপি-জামায়াতের ১৩২ নেতাকর্মী গ্রেফতার
- মন্ত্রিসভায় খুলনার প্রতিনিধিত্ব কমেছে
- মালোপাড়ার নারীরা বাড়ি ফিরছেন
- বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের শাস্তি দাবি
- রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্বাস্থ্যসেবায়ও by রাজবং...
- বারডেমের কর্মবীর by মোহাম্মদ আবদুুল মজিদ
- সদা জাগ্রত এক বুদ্ধিবৃত্তিক মানুষ by ড. সৈয়দ মনজুর...
- মুহাম্মদ হাবিবুর রহমান :বিচক্ষণ ও দায়িত্ববান একজন ...
- বিজিবি-পুলিশের গাড়িতে ককটেল বাস ভাংচুর
- ঈশ্বরের হাত
- মন্দিরে আগুন, সংখ্যালঘু বাড়িতে বোমা নিক্ষেপ
- অবরোধের সমর্থনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
- নৈরাজ্য দমনে কঠোর হবো by সাহাদাত হোসেন পরশ
- জামায়াত-শিবির নিষিদ্ধ ও দোষীদের শাস্তি দাবি
- দগ্ধ রুবেলের বেঁচে থাকার লড়াই by ইন্দ্রজিৎ সরকার
- মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ
- পদায়ন নিয়ে প্রশাসন ও শিক্ষা ক্যাডারের দ্বন্দ্ব by ...
- অবশেষে সঠিক সিদ্ধান্ত
- একজন অভিভাবকের বিদায় by মুহাম্মদ হাবিবুর রহমান
- অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য...
- যেমন কর্ম তেমন মন্ত্রণালয়
- শপথ গ্রহণ নিয়ে সংশয়ের সুযোগ নেই
- এটি কি অন্তর্বর্তী সরকার নয়?
- বহির্বিশ্বের উদ্বেগ ও তাগিদ
- আম আদমির ভিড়ে ভেস্তে গেল জনতার দরবার
- গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হতে পারেন দেবযানী
-
▼
Jan 13
(48)
-
▼
January
(1176)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...