Wednesday, October 7, 2015
খিজির খানসহ চারটি হত্যা একই ধরনের, সন্দেহ উগ্রপন্থীদের দিকে
![]() |
| খিজির খান, লুৎফর রহমান, নূরুল ইসলাম ফারুকী,চট্টগ্রামের ‘ল্যাংটা পীর’কে হত্যার দায় স্বীকার জেএমবির এক জঙ্গির |
তবে খিজির খানের হত্যার ধরনের সঙ্গে গত বছরের আগস্টে ঢাকায় মাওলানা নুরুল ইসলাম ফারুকী, এর আগের বছর ইমাম মাহদীর প্রধান সেনাপতি দাবিদার লুৎফর রহমানসহ ছয়জন খুন এবং গত মাসে চট্টগ্রামে ল্যাংটা ফকির রহমতউল্লাসহ দুজনকে হত্যার অনেক মিল রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
এসব হত্যার কোনোটারই কোনো কূলকিনারা করতে না পারলেও সবগুলোতেই তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীর দিকে।
এর মধ্যে গত সোমবার চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির একজন সুজন ওরফে বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রামে ল্যাংটা পীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তার প্রথম আলোকে জানিয়েছেন।
এ তথ্য জানার পর সোমবার রাতে ঢাকার মধ্য বাড্ডায় খিজির খানকে হত্যার ঘটনায়ও জঙ্গিগোষ্ঠীর প্রতি সন্দেহ জোরদার হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজারে’ রহমতউল্লাহ ওরফে ল্যাংটা ফকির (৫৫) ও তাঁর খাদেম আবদুল কাদেরকে (৩০) দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এত দিন এই হত্যার কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, আটক জেএমবি সদস্য সুজন ওরফে বাবু জিজ্ঞাসাবাদে ল্যাংটা ফকিরকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, ‘শরিয়তবিরোধী কাজে লিপ্ত থাকায়’ তাঁরা ল্যাংটা ফকির ও খাদেমকে খুন করেছেন।
সুজনের তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলের পাশে একটি নর্দমা থেকে ল্যাংটা ফকিরকে হত্যায় ব্যবহৃত একটি দা এবং সুজনের ভাড়া বাসা থেকে রক্তমাখা টি-শার্ট উদ্ধার করেছে।
পুলিশি হেফাজতে থাকা সুজন গতকাল প্রথম আলোর প্রতিবেদককে বলেন, তিনি প্রথমে ঘুমে থাকা ল্যাংটা ফকিরকে খুন করেন। এ সময় তাঁর চিৎকারে খাদেম জেগে উঠলে তাঁকেও কুপিয়ে হত্যা করেন। তাঁর দাবি, ফারদিন নামে তাঁদের এক বড় ভাইয়ের নির্দেশে ল্যাংটা ফকিরকে খুন করেন তিনি। নিজেকে ট্রাকচালকের সহকারী বলে দাবি করে সুজন বলেন, তিনি ‘ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার’ লক্ষ্যে জেএমবিতে যোগ দিয়েছেন।
ল্যাংটা ফকিরের কায়দায় গত বছরের ২৭ আগস্ট রাতে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে বেসরকারি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ফারুকীর পরিবারের ধারণা, ধর্মীয় মতাদর্শের বিরোধী উগ্রপন্থীরা ফারুকীকে হত্যা করেছে। মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা এখন পর্যন্ত ফারুকী হত্যা মামলার কোনো কূলকিনারা করতে পারেননি। তবে তাঁদেরও সন্দেহ, ধর্মীয় মতাদর্শগত বিরোধের জেরে এই খুন হয়ে থাকতে পারে।
এর আগে ২০১৩ সালের ২১ ডিসেম্বর রাতে ঢাকার গোপীবাগের বাসায় দুর্বৃত্তরা ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবিদার লুৎফর রহমান ফারুক, তাঁর বড় ছেলে ও চার অনুসারীকে জবাই করে হত্যা করে। এ সময় তাঁর পরিবারের নারী সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। প্রায় একই কায়দায় সোমবার রাতে খিজির খানের পরিবারকে জিম্মি করেছিল খুনিরা।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লুৎফর হত্যায়ও তাঁদের সন্দেহ উগ্রপন্থীদের দিকে। এ ঘটনায় ইতিপূর্বে জেএমবির চার সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কোনো তথ্য মেলেনি। জেএমবির ওই চার ভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন।
খিজির খান হত্যায় তিন সন্দেহ: এদিকে গতকাল পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান সাংবাদিকদের বলেন, তিনটি সন্দেহকে সামনে রেখে তাঁরা খিজির খানের হত্যার তদন্ত করছেন। তা হলো পারিবারিক, সম্পত্তি নিয়ে ও ধর্মীয় মতাদর্শগত বিরোধ ছিল কি না।
খিজির খানকে হত্যার ঘটনায় তাঁর ছেলে আশরাফ আহমেদ বাদী হয়ে গতকাল রাত ১২টার দিকে বাড্ডা থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়। গত রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে খিজির খানের লাশ গতকাল রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর প্রথম জানাজা হয়। এরপর বাড্ডায় তাঁর বাসার কাছে বাদ আসর আরেক দফা জানাজা হয়। পরে লাশ দাফনের জন্য কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়।
প্রথম আলোর কুষ্টিয়া অফিস জানায়, আজ বুধবার সকাল সাড়ে নয়টায় স্থানীয় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খিজির খানের জানাজা হবে। এরপর বাড়ির পাশে নুরি খানকাহ শরিফে বাবা রহমতুল্লাহর কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
বাবার মৃত্যুর পর নিজে পীর হন: খিজির খানের মুরিদ মাহবুবুর রহমান ও স্থানীয় লোকজন বলেন, খিজির খানের বাবা রহমতুল্লাহ পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১৯৪২ সালে চট্টগ্রামের সৈয়দ হাবিবুল্লাহ পীরের মুরিদ হন তিনি। এরপর একই বছর ফিলিপনগর গ্রামে পদ্মা নদীর পারে নুরি খানকাহ শরিফ গড়ে তোলেন। ১৯৯০ সালের দিকে রহমতুল্লাহ মারা গেলে ছেলে খিজির খান পীর হিসেবে বাবার স্থলাভিষিক্ত হন। পরে খিজির খান ঢাকার বাড্ডায় নিজ বাড়ির দোতলায় খানকাহ শরিফ গড়ে তোলেন। দেশের বিভিন্ন স্থানে এ রকম আরও বেশ কয়েকটি খানকাহ শরিফ রয়েছে। তাঁর মুরিদের সংখ্যাও অনেক।
এদিকে খিজির খানের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রুশ যুদ্ধবিমানের তুর্কি আকাশসীমা লঙ্ঘন, রাশিয়ার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন ন্যাটোর
![]() |
| রাশিয়ার এসইউ-২৪এম বিমান থেকে সিরিয়ায় বোমা ফেলা হচ্ছে। গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিরিয়ায় বিমান হামলার একটি ফুটেজ প্রকাশ করা হয়। ওই ফুটেজ থেকে নেওয়া ছবি l এএফপি |
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে হামলা চালাতে এক সপ্তাহ আগে সিরিয়ায় অভিযান শুরু করে রাশিয়া। রুশ যুদ্ধবিমানগুলো আলেপ্পো এবং প্রাচীন নগর পালমিরার কাছাকাছি এলাকায় হামলা চালাচ্ছে।
ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁদের কাছে মনে হয় না যে দুর্ঘটনাবশত তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। তবে তিনি আকাশসীমা লঙ্ঘনের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে চাননি।
এর আগে ন্যাটো মস্কোকে সতর্ক করে দিয়ে বলেছে, আকাশসীমা লঙ্ঘনের ‘দায়িত্বহীন’ ঘটনায় উত্তেজনা বাড়বে। ন্যাটোর সদস্যদেশ তুরস্ক ইতিমধ্যে দেশটির আকাশসীমায় দুই দফায় মস্কোর যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। এ ঘটনায় আঙ্কারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে এ রকম হলে যেকোনো পরিস্থিতির জন্য রাশিয়াই দায়ী থাকবে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল ব্রাসেলসে বলেন, আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই অবস্থান বজায় থাকবে বলেই তিনি মনে করেন। এরদোয়ান মস্কোকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আকাশসীমা লঙ্ঘন অব্যাহত রাখলে আঙ্কারার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হারাবে রাশিয়া। তিনি বলেন, তুরস্কের ওপর হামলা মানে ন্যাটোর ওপর আক্রমণ। আর এ ধরনের ঘটনায় তুরস্ক নীরব থাকবে না।
রাশিয়ার যুদ্ধবিমানগুলো সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী মধ্যপন্থী সরকারবিরোধী এবং বেসামরিক লোকজন রুশ বিমান হামলার শিকার হচ্ছে।
ন্যাটোর ২৮টি দেশের প্রতিনিধিরা জরুরি এক বৈঠক করে রাশিয়াকে অবিলম্বে সিরীয় বেসামরিক মানুষ ও সরকারবিরোধীদের ওপর হামলা বন্ধ করতে বলেছেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রুশ যুদ্ধবিমানের তুর্কি আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় গুরুতর উত্তেজনাকর পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে। তুরস্ক নিজস্ব আইন অনুযায়ী জবাব দিলে পরিণামে রুশ বিমানগুলো ভূপতিত হতে পারে।
প্রথম দফায় তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের একটি বিমান সামান্য সময়ের জন্য তুরস্কে প্রবেশ করেছিল। এখানে কোনো ষড়যন্ত্রতত্ত্ব অনুসন্ধানের প্রয়োজন নেই। তুরস্কের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, একটি যুদ্ধবিমানের তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে মস্কো।
সিরিয়া যুদ্ধ নিয়ে তুরস্ক ও রাশিয়া পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। সিরীয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাশিয়ার পরিচিতি রয়েছে। আর আঙ্কারা চায় আসাদের পতন। আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটেও তুরস্কের সামরিক অংশগ্রহণ রয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, সিরিয়ায় লড়াই করতে গিয়ে রাশিয়া কৌশল হারিয়ে ফেলেছে। তারাই সিরিয়ায় গৃহযুদ্ধে মদদ দিয়েছে। এখন দেশটির সমস্যার রাজনৈতিক সমাধানের সম্ভাবনাকেও ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মৃত্যুপথযাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট বাংলাদেশে
জীবনের একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশে এই সেবা পাওয়া যায় সাধারণত বাসায় পরিবারের লোকজনের কাছে থেকেই। এর বাইরে তাদের জন্য প্রাতিষ্ঠানিক সেবার ব্যবস্থা রয়েছে খুবই সীমিত পর্যায়ে। মৃত্যুপথযাত্রী জীবনের শেষ মূহূর্তে কোন প্রতিষ্ঠান থেকে সেবা পেতে পারেন, বাংলাদেশে মানুষের এই ধারণাই এখনও তৈরি হয়নি। চিকিৎসকদের অনেকে বলেছেন, শতকরা ৯৫ ভাগ মানুষই শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিতে চায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কে সঠিক?
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও প্রায় একই তথ্য জানান। কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি বলেন, তথ্য দিয়েছিল। কিন্তু যেখানে হামলার কথা বলা হয়েছিল সেখানে হামলা হয়নি। সন্ত্রাসীরা যারা অপকর্ম ও অপরাধ ঘটায়, তারা কখনও একজায়গায় থাকে না। একস্থানে হামলার খবর পাওয়া গেলে দেখা যায় অন্যস্থানে ঘটনা ঘটিয়েছে। এরা জায়গা বদল করে।
কিন্তু বিদেশীদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল- বিদেশি কূটনীতিকদের এমন দাবি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আজ তিনি বলেন, কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে আগাম কোন তথ্য দেয়নি। সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত করে দেখছে। আমি ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদের বিষয়টি অবহিত করেছি।
বাংলাদেশে বিদেশী নাগরিকদের ওপর আক্রমণের আশঙ্কায় অস্ট্রেলিয়া ঢাকা সফর বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড। এ নিয়ে আলোচনা চলার মধ্যেই ঢাকায় ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা ও রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ দুই হত্যকা-ের পর বাংলাদেশে নাগরিকদের ভ্রমনে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়াসহ কয়েকটি দেশ। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিচ্ছিন্নতার ৭৫ বছর by নাহিদ হাসান
২.
১৯ অক্টোবর ২০১২ তারিখে প্রথম আলোয় প্রকাশিত গবেষণায় দেখা গেছে, আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজি জানায়, ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকায় পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। আর বর্তমান চিলমারী নদীবন্দর হয়ে ভারতীয় জাহাজ প্রায় সারা বছর চলাচল করলেও ১৯৮৬ সালে ডাকাতি ও একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে চিলমারী-বাহাদুরাবাদ ফেরি চলাচল বন্ধ আছে। বিআইডব্লিউটিএ, চিলমারীর হেড পাইলট শফিকুল ইসলাম (৫৬) জানান, ‘নদ-নদীতে পানির গভীরতা ৫ ফুট থাকলেই জাহাজ চলাচল সম্ভব। সারা বছর এই রুটে ভারতীয় জাহাজ চলাচলের কারণ ভারতীয় জাহাজগুলো ৫ ফুট গভীরতার উপযোগী করে প্রস্তুতকৃত।’
১৯৪৭ সালের আগে তৎকালীন কুড়িগ্রাম মহকুমায় (যখন লালমনিরহাট যুক্ত ছিল) বিমানবন্দর ছিল একটি, রেলওয়ে সদর দপ্তর ছিল একটি, জাহাজ তৈরির কারখানাসহ নৌবন্দর ছিল দুটি; সেখানে ২০১৫ সালে এসবের কিছুই নেই। ১৯৬৫ সালের আগে লালমনিরহাট-ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ ছিল; ১৯৯০ সালের আগে রমনা রুটে ট্রেন চলাচল করত চারটি ও ধরলা নদীর তীর পর্যন্ত রেলপথ বিস্তৃত ছিল, সেখানে ২০১৫ সালে রমনা রুটে ট্রেন চলাচল করছে একটি ও নতুন কুড়িগ্রাম থেকে ধরলা নদীর তীর পর্যন্ত রেলপথ উঠিয়ে নেওয়া হয়েছে।
সর্বাধিক নদ-নদী ভাঙনকবলিত জেলা হওয়ায় ও কর্মসংস্থানের অভাবে কুড়িগ্রাম জেলা থেকে সর্বাধিক শ্রমিক বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে ছুটে বেড়ান। বর্তমানে বাংলাদেশে জেলাপ্রতি গড় পোশাক কারখানার সংখ্যা ৮৬টি, সেখানে কুড়িগ্রাম জেলায় ১টি; ২০০০-০১ সাল অনুযায়ী জেলাপ্রতি বড় ও মাঝারি শিল্পের সংখ্যা যেখানে ৩৮৭টি, সেখানে কুড়িগ্রাম জেলায় মাত্র ১০টি; গত ১০ বছরে জেলাপ্রতি প্রবাসী শ্রমিকের সংখ্যা যেখানে ৭৮ হাজার ৭১১ জন, সেখানে কুড়িগ্রামে মাত্র ৯ হাজার ২৪৩ জন; যেখানে বিশ্ববিদ্যালয়+মেডিকেল কলেজ+প্রকৌশল বিশ্ববিদ্যালয়+কৃষি বিশ্ববিদ্যালয়+বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলাপ্রতি গড়ে ১.৫টি, সেখানে কুড়িগ্রাম জেলায় একটিও নেই। ২০১৪-১৫ সালের জেলা বাজেটের যেখানে শুধু টাঙ্গাইল জেলাতে বরাদ্দ হয়েছে ২ হাজার ২৩৫ কোটি টাকা, সেখানে পুরো রংপুর বিভাগের আট জেলার জন্য বরাদ্দ হয়েছে মোট ২ হাজার ৮ কোটি টাকা মাত্র। ১১ মার্চ ২০১৫ তারিখে দৈনিক আমাদের সময়-এ প্রকাশিত: নতুন ২৫ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানেও কুড়িগ্রাম জেলার নাম নেই।
যেখানে নোয়াখালী জেলার জনগণের বাংলাদেশ ব্যাংকে মোট সঞ্চয় ১৪ হাজার কোটি টাকা, সেখানে কুড়িগ্রাম জেলাবাসীর সঞ্চয় ৪ হাজার কোটি টাকা। এবং যেখানে বাংলাদেশের জেলাগুলোর গড় দারিদ্র্যের হার ৩০.৭ শতাংশ, সেখানে কুড়িগ্রামে সেই হার ৬৩.৭ শতাংশ এবং সবচেয়ে বেশিসংখ্যক (৩৮.৭ শতাংশ) কম ওজনের শিশু জন্মগ্রহণ করে এই জেলাতেই।
কুড়িগ্রাম জেলা যেন অভিশপ্ত জনপদ, যা দেশভাগের আদি পাপের প্রায়শ্চিত্ত করে চলেছে যেন! অথবা যেন বাড়ির পাশের তিস্তা নদী, যার পানি উজানে দুটি বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে
৩.
কুড়িগ্রাম জেলা যেন অভিশপ্ত জনপদ, যা দেশভাগের আদি পাপের প্রায়শ্চিত্ত করে চলেছে যেন! অথবা যেন বাড়ির পাশের তিস্তা নদী, যার পানি উজানে দুটি বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। সম্প্রতি সরকার কুড়িগ্রাম জেলার চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পয়েন্টে ৬৩০ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ দ্বিতীয় তিস্তা সেতুর বাজেট একনেকে পাস করেছে। যা বাস্তবায়িত হবে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধীনে, যা গাইবান্ধা অংশে পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে যুক্ত হবে। ফলে কুড়িগ্রাম সদর থেকে ঢাকার দূরত্ব ৩০-৪০ কিলোমিটার কমবে। অথচ সরকার ইতিমধ্যে গাইবান্ধার ফুলছড়ি থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পয়েন্ট যমুনা নদীর তলদেশ দিয়ে বহুমুখী টানেলের ঘোষণা দিয়েছে। গণকমিটির প্রস্তাব, আপাতত দ্বিতীয় তিস্তা সেতুর নকশায় রেলপথ যুক্ত করে সেতু নির্মাণপূর্বক বর্তমানে যেভাবে সংযোগ সড়ক নির্মাণ হওয়ার কথা সেভাবে হোক। আর ভবিষ্যতে যখন যমুনার তলদেশে টানেল সম্পন্ন হবে তখন নতুন করে রেলসেতু নির্মাণের দরকার হবে না। যদি চিলমারী-সুন্দরগঞ্জ পয়েন্টের তিস্তা সেতুতে রেলপথ যুক্ত করা হয়, ঢাকা থেকে চিলমারী রেলপথের দূরত্ব ৩৭৭ থেকে ২২৫ কিলোমিটারে নেমে আসবে। সর্বোপরি লালমনিরহাট-পার্বতীপুর-কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা-জামালপুর–ঢাকা নামে একটি নতুন রুট তৈরি হবে। ফলে যমুনা সেতুর চাপ অর্ধেকে নেমে আসবে। অপর চিলমারী নদীবন্দর নেপাল ও ভুটানের ব্যবহারের মাধ্যমে হয়ে উঠবে আন্তমহাদেশীয় বন্দর, সোনাহাট স্থলবন্দর সাবালকত্ব অর্জন করবে। আর চিলমারীর খনিজ সম্পদ ও কুড়িগ্রামের সস্তা শ্রমে গড়ে উঠবে নতুন শিল্পাঞ্চল।
আর যত দিন তিস্তা সেতু হয়নি, তত দিন পর্যন্ত বর্তমান ঢাকা-তিস্তা-চিলমারী রুটে একটি আন্তনগর ট্রেন, ডেমুসহ কয়েকটি লোকাল ট্রেনের ব্যবস্থা করার যে দাবি গণকমিটির নেতৃত্বে জোরালো হয়ে উঠছে, তা পূরণে হাত লাগানো উচিত গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে। ঋত্বিক ঘটকের কোমল গান্ধার সিনেমার পাত্র-পাত্রীরা যেমন পদ্মার ওপারে রেললাইনের শেষ মাথায় জাহাজ ঘাটে এসে দাঁড়িয়ে থাকে, যেখানে পূর্ব বাংলার মানুষ ট্রেন ধরে পশ্চিম বাংলায় আসে, সেই স্থানটিতে এসে হাহাকার নিয়ে যেমন চেয়ে থাকে; কুড়িগ্রাম জেলাবাসী যেন একই হাহাকার নিয়ে রমনা (চিলমারী) স্টেশনের রেললাইনের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন, এই লাইন কবে তিস্তা পার হয়ে ফুলছড়ি হয়ে বাহাদুরাবাদের সঙ্গে মিলবে! আর কবে শেষ হবে বিচ্ছিন্নতার পঁচাত্তর বছর?
নাহিদ হাসান: প্রধান সমন্বয়ক, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।
nahiduttar@yahoo.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হিমালয়ে হাঁচি দেয় বানর হাঁটে মাছ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মানুষভেদী বহুরূপী কণাকে মুঠোয় আনার গল্প
পদার্থের দুই নায়কের সাক্ষাৎকার
পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ উন্মোচনে এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থর বি. ম্যাকডোনাল্ড। পুরস্কার ঘোষণার পর টেলিফোনে তাদের সাক্ষাৎকার নেন নোবেল কমিটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যাডাম স্মিথ। এতে উঠে আসে দুই বিজ্ঞানীর মনোভাবনা।
খুশিতে স্ত্রীকে জড়িয়ে ধরেছি : ম্যাকডোনাল্ড
নোবেল পাওয়ায় অভিনন্দন।
ধন্যবাদ।
আমি প্রথমে জানতে চাই, খবরটা আপনি কীভাবে শুনেছেন?
আমি এখানকার স্থানীয় সময় পাঁচটার দিকে একটি টেলিফোনে জানতে পেরেছি। সত্যিই খুব বিস্ময়কর সংবাদ নিয়ে জেগে উঠেছি।
শুনে আপনি কী করলেন?
খুশিতে স্ত্রীকে জড়িয়ে ধরেছি। সেও ওই ফোনকলে জেগে উঠেছিল।
আপনি কেন বছরের পর বছর নিউট্রিনো গবেষণায় লেগে থাকলেন?
পদার্থের একেবারে ক্ষুদাতিক্ষুদ্র সীমায় অবস্থান করে ইলেক্ট্রন। এটা পদার্থবিদ্যার মৌলিক বিষয়। কিন্তু নিউট্রিনো শনাক্ত করা খুব কঠিন কাজ। এই কাজে লেগে থাকতে থাকতে ২০০২ সালে প্রথম জানতে পারি নিউট্রিনো এক অবস্থা থেকে আরেক অবস্থায় বদলে যায়।
আপনার সঙ্গে কথা বলে ভালো লাগল। আশা করছি ডিসেম্বরে স্টকহোমে সরাসরি কথা বলার সুযোগ পাব।
আমিও কথা বলতে পেরে খুশি। আপনি আমাকে একটা চমৎকার দিন উপহার দিলেন। ধন্যবাদ।
এই পুরস্কার অবিশ্বাস্য : তাকাকি কাজিতা
এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়ায় আপনাকে অভিনন্দন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
কখন আপনি খবরটি শুনেছেন?
এইমাত্র। আমি আমার ই-মেইল চেক করছিলাম।
ও। আপনি তবে অফিসে। আপনার প্রতিক্রিয়া কী?
এটা সত্যিই বিস্ময়কর। আমার কাছে অবিশ্বাস্য লাগছে।
আপনার আশপাশে সাড়াশব্দ নেই। কোনো লোকজন নেই মনে হচ্ছে...
হ্যাঁ। আসলে আমার রুমটা ছোট। একা আছি।
আপনি আপনার ক্যারিয়ার নিউট্রিনো গবেষণায় কাটিয়ে দিলেন। নিউট্রিনো কেন আপনাকে এত আগ্রহী করে তুলল?
আসলে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম কথিত কামিওকান্দে নিরীক্ষায়। সেটা ছিল প্রোটন নিয়ে। কিন্তু আমার থিসিস শেষ করার পর প্রোটনের উচ্চতর গবেষণার জন্য পার্শ্ববর্তী নিউট্রিনোর অধ্যয়ন জরুরি হয়ে পড়ে। কারণ এটা প্রোটনের ব্যাকগ্রাউন্ড। তখন আমি লক্ষ্য করলাম, এখানে অদ্ভুত কিছু ঘটে চলেছে। এভাবেই নিউট্রিনো গবেষণা শুরু।
আপনি কি কখনও এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলেন?
আমি অনেক বছর এমন বাস্তবের স্বপ্ন দেখতাম। তবে অতটা সিরিয়াস ছিলাম না।
আপনি কি কখনও এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলেন?
আমি অনেক বছর এমন বাস্তবের স্বপ্ন দেখতাম। তবে অতটা সিরিয়াস ছিলাম না।
ধন্যবাদ। ডিসেম্বরে স্টকহোমে দেখা হবে।
ধন্যবাদ।
পদার্থবিজ্ঞান নোবেলের যত তথ্য (১৯০১-২০১৫)
* ১০৯ বার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
* ২০১ জন এ পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন
* ৪৭ জন নোবেল জিতেছেন স্বতন্ত্রভাবে
* ৩৩ জন নোবেল পেয়েছেন দু’জনের যৌথভাবে
* ৩০ বার নোবেল দেওয়া হয়েছে একসঙ্গে তিনজনকে
* ২ জন নারী পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন
* ২৫ বছর বয়সী লরেন্স ব্রাগ সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ১৯১৫ সালে তিনি তার বাবার সঙ্গে যৌথভাবে নোবেল পান
* ৮৮ বছর বয়সী রেমন্ড ডেভিস বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী। ২০০২ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন
* পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের গড় বয়স ৫৫ বছর (১৯০১-২০১৪)
পদার্থে যেসব বছর নোবেল দেয়া হয়নি
* এ পর্যন্ত ৬ বার চিকিৎসায় নোবেল দেয়া হয়নি। সেগুলো হচ্ছে- ১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সাল।
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী নারীরা
১৯০৩ ম্যারি কুরি -ফ্রান্স
১৯৬৩ মারিয়া গোপার্ট মায়ার -যুক্তরাষ্ট্র
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আশ্বস্ত নন বিদেশীরা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মোল্লা মনসুরের নেতৃত্বে তালেবান by কায়কোবাদ মিলন
নতুন আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মোল্লা ওমরের ভাই ও মোল্লা ওমরের বড় ছেলে। অবশ্য এখনো জানা যাচ্ছে না, তাদের মধ্যে কে মোল্লা মনসুরের নিয়োগ যথাযথভাবে হয়নি বলে প্রশ্ন তুলেছিলেন। যা হোক, তারা দু’জনই এখন মোল্লা মনসুরের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। মোল্লা ওমরের ভাই হলেন মোল্লা ইয়াকুব। বাবা মোল্লা আবদুল মান্নান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অতি সম্প্রতি বিবিসিকে বলেছেন, একটি জমকালো অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব মোল্লা মনসুরের আনুগত্য স্বীকার করেছেন। অনুষ্ঠানটি কোথায় হয়েছে তা অবশ্য তিনি বলেননি। তালেবান মুখপাত্র বলেছেন, এখন আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে চলার সময়।
নতুন আমীর নিয়োগকে কেন্দ্র করে দলের ভাঙন রোধে কয়েক সপ্তাহ ধরে কয়েকশ’ তালেবান কমান্ডার, যোদ্ধা ও ইসলামি চিন্তাবিদ পাকিস্তানে ও পাকিস্তানের বাইরে সফর করেছেন। এজন্য তালেবানদের একটি সম্মেলন আয়োজন জরুরি হয়ে পড়ে। এ জন্য এমন একটি সম্মেলন স্থান প্রয়োজন যে এলাকায় তালেবান সমর্থক বেশি। কেননা সে এলাকার মসজিদ, মাদরাসা ও অধিবাসীদের বাড়িতে তালেবান নেতাদের থাকার ব্যবস্থা করতে হবে। একই সাথে যোগাযোগব্যবস্থা ও খাদ্য সরবরাহ নির্বিঘ্ন হতে হবে।
মোল্লা মনসুরকে আমিরুল মুমেনিন ঘোষণায় প্রথম দিকে ব্যাপকভাবে দৌড়ঝাঁপ করতে হয়। যেকোনো মূল্যে তালেবানদের ঐক্য ধরে রাখা জরুরি হয়ে দেখা দেয়। ওয়াহেদ মোজদা কাবুলভিত্তিক একজন বিশেষজ্ঞ এবং ২০০১ সালে কাবুলের ক্ষমতার দৃশ্যপট থেকে সরে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে ছিলেন। তার মতে, গ্রুপগুলো অনুধাবন করেছে যে, বাঁচতে হলে ঐক্য জরুরি। তার মতে, তালেবানদের দুশমনেরা অনেক বেশি শক্তিশালী। অনৈক্য থাকলে আর তাদের রক্ষা করা যাবে না। আফগানিস্তানবিষয়ক শীর্ষ মার্কিন বিশেষজ্ঞ বার্নেট রুবিন বলেছেন, অটলভাবে অনুগামী ও ঐক্যবদ্ধ থেকে আদর্শ প্রচার ও বাস্তবায়ন তালেবানদের জন্য একপ্রকার বাধ্যতামূলক। আর এই শিক্ষা ও মনোভাবই তাদের ঐক্যবদ্ধ রাখবে। রুবিন আরো বলেছেন, তালেবানদের মধ্যে দলবাজির সুযোগ নেই। প্রতিষ্ঠাকাল থেকেই এটা তাদের অন্যতম মূলমন্ত্র। প্রত্যেকেই আমিরের আদেশ-নিষেধ মেনে চলেন। দলে প্রতিদ্বন্দ্বিতা কিংবা ব্যক্তিত্বের সঙ্ঘাত থাকা স্বাভাবিক। কিন্তু যারা দল থেকে চলে গেছেন কিংবা বহিষ্কৃত হয়েছেন তারা সব ধরনের প্রভাব প্রতিপত্তি হারিয়েছেন।
মোল্লা মনসুর আমির হয়ে দু’জন ডেপুটি নিয়োগের মাধ্যমে কঠোরতর হাতে প্রশাসন চালাচ্ছেন। এর মধ্যে একজন হলেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ উদ্দিন হাক্কানি। আফগানিস্তানের ভেতরে বড় ধরনের কয়েকটি আক্রমণ পরিচালনার জন্য তাকে দোষারোপ করা হয়। যুক্তরাষ্ট্র হাক্কানিকে গ্রেফতারে ৫০ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছে। এর পরে রয়েছে ১৮ সদস্যবিশিষ্ট রাহবারি শূরা। মোল্লা মনসুর অবশ্য সম্প্রতি এর সদস্য সংখ্যা ২১ করেছেন। পাকিস্তানি লেখক রহিমুল্লাহ ইউসুফ জাই বলেছেন, গুরুত্বপূর্ণ এই শূরার সদস্যদের বেশির ভাগই আফগানিস্তানের পশতুন জাতিগত সম্প্রদায়ের লোক। শুধু দু’জন সদস্য পশতুন নন। একজন তাজিক সম্প্রদায়ের অপরজন উত্তর আফগানিস্তানের উজবেক সম্প্রদায়ের। একই সাথে যে কথা উল্লেখের দাবি রাখে তা হলো, রাহবারি শূরার বেশির ভাগ সদস্যই কান্দাহার, উরজুগান ও হেলমান্দ এলাকার। ওই তিন অঞ্চলকেই তালেবানদের জন্মস্থান এবং তালেবান আন্দোলনের সূতিকাগার বলা হয়ে থাকে।
লিডারশিপ কাউন্সিল বা রাহবারি শূরা ডজনখানেক কমিশন ও তালিবান মন্ত্রিসভাকে কার্যকরভাবে তদারক করে থাকে। আফগানিস্তানের মর্যাদাপূর্ণ এনালিস্ট নেটওয়ার্কের বোরহান ওসমান জানিয়েছেন, সামরিক কমিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরাই যুদ্ধ পরিচালনা, আক্রমণের সিদ্ধান্ত নেয়। মিলিটারি কমিশনের প্রধান কোনো দেশের প্রতিরক্ষামন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। বোরহান ওসমান আরো জানিয়েছেন, আঞ্চলিক কমান্ডার ও বিভিন্ন প্রদেশের ছায়া গভর্নরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে হামলার পরিকল্পনা করা হয়। যুদ্ধ পরিচালনার পাশাপাশি তালেবান একটি রাজনৈতিক কমিশন পরিচালনা করে। কাতারেও এদের একটি অফিস রয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্রবিন্দু এই কাতার অফিস। শান্তি চুক্তি বা শান্তি আলোচনাবিষয়ক কর্মকাণ্ডও কাতার থেকে পরিচালিত হয়।
তালেবান নেতৃত্বের যোগাযোগের ক্ষেত্র পাকিস্তানভিত্তিক এবং কমান্ডার ও যোদ্ধাদের ইউনিটগুলো আফগানিস্তানের বিভিন্ন স্থান থেকে পরিচালিত হয়। তবে আফগান তালেবানদের যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। বিবিসির উর্দু বিভাগের ইসলামাবাদের ব্যুরো চিফ হারুন রশীদ বলেছেন, তালেবানরা স্পর্শকাতর বার্তাগুলো খুবই সতর্কতার সাথে বিনিময় করে থাকে। তারা মনে করে সামনাসামনি নির্দেশ ও তথ্য বিনিময়ই তাদের সবার জন্য নিরাপদ। তবে চিঠির মাধ্যমেও তালেবানরা পরস্পরের সাথে যোগাযোগ করে থাকে। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিয়ানশাহে তিনি এমন কতকগুলো চিঠি দেখেছেন বলে জানিয়েছেন। সেখানকার তালেবানরা স্বীকারও করেছে যে, চিঠির মাধ্যমে তথ্য ও নির্দেশাবলি আদান প্রদান সবচেয়ে জনপ্রিয় একটি প্রক্রিয়া।
বোরহান ওসমান জানিয়েছেন, তালেবান নেতারা সমর্থক অথবা তাদের সদস্যদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে তথ্য বিনিময় বা সভা করে থাকেন। পরের দিন হয়তো আরেক শহরে গিয়ে তারা আবার বৈঠক করেন। হারুন রশীদ বলেন, তালেবানদের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সীমিত। তাদের নিশ্চিতভাবে কোনো কার্যালয় বা অফিস রয়েছে এমনটি মনে করা ভুল হবে। তালেবানদের সব সময়ই এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে হয়।
যুক্তরাষ্ট্রের বার্নেট রুবিনের ভাষ্য, আফগানিস্তানের অভ্যন্তরেই কয়েকটি উৎস থেকে তালেবানরা অর্থ সংগ্রহ করে থাকে। প্রধান আয়ের উৎস হলো চাঁদা ও মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা বাবদ অর্থ। রুবিনের তথ্যানুযায়ী, বেশ কয়েকজন তালেবান নেতার সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবে নিজস্ব ব্যবসা রয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও পারস্য উপসাগরে হাক্কানি গ্রুপের বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে আয়ের প্রধান উৎস হলো মধু বিক্রি। আফগানিস্তানের বিশাল ভূখণ্ড তালেবানদের নিয়ন্ত্রণে। এ সব জমিতে ব্যাপকভাবে পপি চাষ হয়। এই পপি রফতানিতে ব্যাপৃত অপরাপর ব্যবসায়ীদের সড়ক চলাচল নির্বিঘ্ন করতে তালেবানদের মোটা অঙ্কের চাঁদা দেয়। ওষুধ কোম্পানিগুলোও তালেবানদের চাঁদা দেয়। সাবেক তালেবান নেতা ওয়াহেদ মোজডা বলেছেন, তালেবানদের নতুন আয়ের উৎস খনিজসম্পদ থেকে। গত বছর থেকে এই খাত চালু হয়েছে।
আফগান সরকার তালেবানদের সহযোগিতার জন্য বরাবরই পাকিস্তান সরকারকে দোষারোপ করে আসছে। ইসলামাবাদ বরাবরই যা অস্বীকার করে থাকে। পাকিস্তানের ভাষ্য হলো, আফগান তালেবানদের ওপর তাদের কোনোই নিয়ন্ত্রণ নেই।
পাকিস্তানের অভ্যন্তরেই অনুরূপ সমস্যা বিদ্যমান। তেহরিক-ই তালেবান পাকিস্তানসহ (টিটিপি) আলকায়েদার সাথে সম্পৃক্ত কয়েকটি গ্রুপ পাকিস্তানের জন্য হুমকি। টিটিপি অবশ্য মোল্লা ওমরের অনুগত ছিল। এখন সেই আনুগত্য মোল্লা মনসুরের প্রতিও প্রদর্শিত হবে কি-না স্পষ্ট নয়। এ ক্ষেত্রে বোরহান ওসমান বলেছেন, প্রথম থেকেই এই সংহতি আসলে প্রতীকী। টিটিপি সম্পূর্ণভাবেই একটি আলাদা সংগঠন। তাদের মতাদর্শও তালেবানদের থেকে পৃথক। তাদের লক্ষ্য ও মেকানিজমও ভিন্নতর। টিটিপি’র সাথে আলকায়েদার সম্পূর্ণ সাযুজ্য রয়েছে। যদিও তারা তালেবানদের বশ্যতা মানে কিন্তু এটা প্রতীকী মাত্র। অনেকে পাকিস্তানি তালেবানের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করেন।
আফগান তালেবানদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে আইএসপন্থী আরেকটি গ্রুপ। তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে আফগানিস্তানে। তারা ইসলামিক স্টেট বা আইএসের প্রতি আনুগত্যও প্রকাশ করেছে। আফগানিস্তানের কয়েকটি এলাকায় তাদের প্রভাব-প্রতিপত্তি রয়েছে বলেও তারা দাবি করে থাকে। কিন্তু পর্যবেক্ষকেরা এই দাবিকে অসার বলে মনে করেন। তাদের মতে, তালেবান নেতৃত্বের প্রতি বিরাগভাজন কিছু পাতি নেতা কিংবা তালেবানদের ক্ষুদ্র দলগুলোকে আবার গড়ে তুলতে ব্যর্থরা এখন আইএসে যোগদানের ধুয়া তুলছেন।
বোরহান ওসমান বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সত্ত্বেও তালেবানরা যে দুর্বল হয়ে পড়ছে, এমন লক্ষণ দেখা যাচ্ছে না। বোরহান স্বীকার করেছেন, সঙ্ঘাত চলছেই রণক্ষেত্রে এর কোনো ছায়া পড়ছে না- অন্তত এখন পর্যন্ত কিছু চোখে পড়েনি।
মোল্লা ওমর ও মোল্লা মনসুরের শাসনকালের মধ্যে কী তফাত বিদ্যমান? তালেবানদের মূল আয়ের উৎস মধু বিক্রি। সে উৎস এখনো বিদ্যমান। তবে মোল্লা মনসুরের আমলে তালেবানরা নকশায় প্রদর্শিত এলাকার বাইরে এসে তাদের প্রভাবের বিস্তার ঘটাচ্ছে। মোল্লা ওমর ছিলেন বরাবরই গুহাবাসী। মোল্লা মনসুর এখনো পর্যন্ত তা নন। তবে লক্ষ্যযোগ্য দিক হলো মোল্লা ওমর মৃত্যুর পরও তালেবানদের প্রধান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। অবশ্য ভারপ্রাপ্ত প্রধান ছিলেন মোল্লা মনসুরই। তিনি মোল্লা ওমরের খুবই ঘনিষ্ঠ ছিলেন।
মোল্লা মনসুরের জন্ম কান্দাহারে, ১৯৬০ সালে। তালেবানদের ক্ষমতাচ্যুতির পর তিনি এই প্রদেশের ছায়া সরকারের গভর্নর ছিলেন। আফগানিস্তানের তালেবান শাসনামলে মনসুর বেসামরিক বিমানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আফগানিস্তানের সিনিয়র মিলিটারি কমান্ডার আবদুল কাইউম জাকিরের সাথে মোল্লা মনসুরের যুদ্ধ ও বিরোধের কথা সর্বজনবিদিত। শান্তি আলোচনার পথ ও পন্থা নিয়ে তাদের বিরোধ ছিল। এক ব্যক্তি জানান, সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে মোল্লা মনসুরের একবার সাক্ষাৎ হয়েছিল। ২০১০ সালের শান্তি আলোচনার সময় এই বৈঠক হয়। পরে জানা যায়, মোল্লা মনসুর ভুয়া পরিচয়ে ওই বৈঠকে শরিক হয়েছিলেন।
তথ্যসূত্র : বিবিসি
kaikobadmilon1955@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘মতাদর্শের জেরে একের পর এক খুন’ by নুরুজ্জামান লাবু ও রুদ্র মিজান
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ বছরে ধর্মীয় উগ্রবাদীদের হাতে মুক্তমনা ও ভিন্নমতাবলম্বী অন্তত ১৫ জন খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ধরন ও উদ্দেশ্য একই বলে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থাগুলো। তবে ঘটনার তদন্তে অসহায় পুলিশ। বেশির ভাগ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়নি, গ্রেপ্তার হয়নি আসামি। তদন্তের অগ্রগতি বলতে বেশির ভাগ ক্ষেত্রে থানা পুলিশের মামলা ডিবি পুলিশে এবং ডিবি পুলিশ থেকে মামলা সিআইডিতে স্থানান্তর হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, এসব হত্যাকাণ্ড পরিকল্পিত। হত্যাকাণ্ডের পর বেশির ভাগ ক্ষেত্রেই কোন ধরনের ক্লু পাওয়া যাচ্ছে না। উগ্রপন্থিদের ছোট ছোট স্লিপার সেল এসব হত্যাকাণ্ডে জড়িত। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা গেলেও অন্য হত্যাকাণ্ড বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি হত্যাকাণ্ডের ধরন ও উদ্দেশ্য একই। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাতেও মূল হোতাদের গ্রেপ্তার সম্ভব হচ্ছে না। উগ্রাবাদীদের তৎপরতা ও কৌশলের কাছে ব্যর্থ হচ্ছে গোয়েন্দা কৌশল। খুনের ঘটনায় যারা জড়িত থাকছেন স্লিপার সেলের ৩ থেকে সর্বোচ্চ ৮ জন। কারও সঙ্গে কারও পরিচয় জানা থাকে না। শুধু পরিচয় করিয়ে দেয়া হয় কোথায় কখন কাকে কিভাবে খুন করতে হবে। কীভাবে অস্ত্র লুকিয়ে রাখতে হবে, কীভাবে পালাতে হবে। এ কারণে কেউ ধরা পড়লেও বাকিদের ব্যাপারে গোয়েন্দারা পাচ্ছেন না কোন তথ্য।
খিজির খুনে গ্রেপ্তার নেই, ৩০ মিনিটের কিলিং মিশন: সময় তখন সন্ধ্যা প্রায় ৭টা। ছদ্মবেশে কিলাররা বাসায় ঢুকে। বাসায় ঢোকার আধা ঘণ্টার মধ্যেই কিলিং মিশন সম্পন্ন করে তারা। তারপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে বের হয়ে যায়। সোমবার রাত ৮টার পর হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। পরে মধ্যবাড্ডার নিজ বাসা থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পীর মোহাম্মদ খিজির খানের লাশ উদ্ধার করা হয়। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করতে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গতকাল পর্যন্ত তদন্তে তেমন কোন অগ্রগতি হয়নি। গ্রেপ্তার হয়নি কেউ।
কিলারদের এক পলক দেখেছেন খিজির খানের ছেলে ডা. আহমেদ উল্লাহ। তিনি তখন সিঁড়ি দিয়ে নামছিলেন। এ সময় প্রায় ছয়-সাতজনকে একসঙ্গে দেখে জানতে চান, আপনারা কারা? তখন তারা জানায় বাড়ির নিচতলার গোডাউন ভাড়ার জন্য হুজুরের সঙ্গে কথা বলতে এসেছি। খিজির খানকে তার ভক্তরা আব্বা হুজুর বলে সম্বোধন করেন। প্রতিবেশীদের কারও কাছে পীর কারও কাছে খিজির খান নামেই পরিচিত তিনি। আহমেদ জানান, বাড়ির দোতলায় রয়েছে রহমতিয়া খানকা শরীফ। খানকা শরিফ পরিচালনার কারণে তার পিতার কাছে দেশের বিভিন্ন এলাকার ভক্তরা আসা-যাওয়া করেন। কিন্তু যুব বয়সের ছয়-সাতজনকে একসঙ্গে দেখে তিনি জানতে চেয়েছিলেন তারা কেন এসেছে। পরে চালককে নিয়ে গুলশানের শাহবুদ্দিন মেডিক্যালে চলে যান। এই হত্যাকান্ডের সময় অন্যদের মধ্যে বাসায় ছিলেন গৃহকর্মী আমিনা বেগম। আমিনা জানান, দু’তলার খানকা শরীফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন তিনি। এ সময় কয়েক যুবক ওই ঘরে প্রবেশ করে। এর মধ্যে খিজির খানের খোঁজে তৃতীয় তলায় তার বাসায় দরজায় নক করে দুই যুবক। তখন তাদের দ্বিতীয় তলার খানকা শরিফে বসার জন্য বলেন খিজির খান। তারা সবাই তখন খানকা শরিফের ভেতরে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই খানকা শরিফে ঢুকেন খিজির খান। ঢোকার পরপরই মুখ চেপে ধরা হয় তার। বাধা হয় হাত ও চোখ। এ সময় কাঁধে রাখা ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে এক যুবক। এ দৃশ্য চোখে পড়তেই ‘আম্মাগো’ বলে চিৎকার করেন আমিনা। তখন আমিনাকে ধরে হাত, পা, মুখ ও চোখ বাঁধা হয় পর্দার কাপড় দিয়ে। ততক্ষণে আমিনার চিৎকার শুনে দ্বিতীয় তলায় ছুটে যান খিজির খানের স্ত্রী রাহেলা রুবি ও বাসার গৃহকর্মী সাফিয়া। তাৎক্ষণিকভাবে তাদের দ্বিতীয় তলার একটি কক্ষে হাত, পা, চোখ ও মুখ বেঁধে আটকে রাখা হয়। ওই সময়ে কিলারদের কয়েকজন দ্রুত তৃতীয় তলার একটি কক্ষে খিজির খানের পুত্রবধূ ও দুই নাতিকে বেঁধে রাখে। পাশের কক্ষে খিজির খানের মেয়ে রৌশনকে বেঁধে রাখে কিলাররা। ততক্ষণে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যালে আহমেদকে নামিয়ে দিয়ে বাসায় ফিরেন গাড়িচালক মোস্তফা। মোস্তফা জানান, বাসার প্রহরী মোখলেছ ঈদের ছুটিতে থাকায় বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে তৃতীয় তলায় যান মোস্তফা। দরজায় নক করার কিছু সময়ের মধ্যেই এক যুবক দরজা খুলে দেয়। ওই যুবক বলে, আমি মেহমান। হুজুর আপনাকে ভেতরে আসতে বলছেন। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ৩০-৩৫ বছর বয়সী এক যুবক পিস্তল ঠেকিয়ে ভেতরের কক্ষে নিয়ে যায় মোস্তফাকে। ওই যুবক তাকে হুমকি দিয়ে বলে, কথা বললেই তোকে গুলি করে মেরে ফেলবো। কোন চালাকি করবি না। পরে একই কায়দায় তার হাত, পা ও মুখ বেঁধে খিজির খানের পুত্রবধূ ও নাতিদের সঙ্গে রাখা হয় তাকে। এর মধ্যেই দ্বিতীয় তলায় ঘটে নৃশংস ঘটনাটি। টেনে হিঁচড়ে খানকা শরীফের ওযুখানায় নিয়ে যাওয়া হয় খিজির খানকে। আমিনা জানান, চোখ বাঁধা থাকায় কিছুই দেখা যায়নি। কিন্তু তাকে যে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা টের পেয়েছেন তিনি। এর মধ্যেই একজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কাজ শেষ করতে তাগিদ দেয়। একইভাবে নোয়াখালী ও কুমিল্লার আঞ্চলিক ভাষায় প্রয়োজনীয় কথা বলেছে কিলাররা। এর কিছুক্ষণের মধ্যেই ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার’ শব্দ করে দুর্বৃত্তরা। একটা শব্দও হয়। আমিনা তখনই বুঝতে পেরেছেন খিজির খানকে হত্যা করা হয়েছে। ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার’ ধ্বনির পর হাঁটাহাঁটির শব্দ ক্রমান্বয়ে কমতে থাকে। আমিনার ধারণা কিলারা একজন, দুজন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বের হয়েছে।
গতকাল পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন ক্লু্ উদঘাটন হয়নি। এ বিষয়ে ডিবির এসি মাহফুজুল আলম রাসেল জানান, ডিবির কয়েক টিম বিভিন্নভাবে এ ঘটনার তদন্ত করছে। মোবাইল ট্র্যাকিংসহ প্রযুক্তি ব্যবহার ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিক কি কারণে খিজির খানকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কোন ধারণা নেই তার পরিবারের সদস্যদের। তবে ধর্মীয় মতবিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) এসএম মোস্তাক আহমেদ জানান, সম্পত্তি, পারিবারিক দ্বন্দ্ব ও ধর্মীয় মতাদর্শে খিজির খানকে হত্যা করা হতে পারে। এই তিন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। মধ্যবাড্ডা এলাকার খিজির খানের বাড়ির আশপাশের বাসিন্দারা জানান, খিজির খান নূরিকম নামে একটি তরিকা অনুসরণ করতেন। কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে রয়েছে তাদের খানকা শরীফ। ঢাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় ছিল খানকা শরিফের ঢাকা শাখা। খিজির খানের শ্যালক আমানুর রহমান জানান, খানকাহ শরিফে প্রতি বৃহস্পতিবার রাতে উরস হতো। এতে জিকির ও দোয়া করতেন নারী-পুরুষরা। এ সময় খিজির খান বয়ান করতেন। তিনি ভাল কাজের পরামর্শ দিতেন। অশ্লীল কথা বলা থেকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে উপদেশ দিতেন। এলাকাবাসী জানান, প্রায়ই তার ভক্তরা ওই বাসায় ভিড় করতো। রাতব্যাপী সেখানে খিজির খান তার তরিকা অনুসারে ইবাদত করতেন।
এদিকে খিজির খান খুনের ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্ত ও পরিবারের সদস্যদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। তার ফিলিপনগর গ্রামের বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। খানকা শরিফ সংলগ্ন খিজির খানের পিতা রহমতুল্লাহ মৌলভীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ঢাকা থেকে খিজির খানের মরদেহ দৌলতপুরে পৌঁছালে আজ বুধবার সকালে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মাওলানা ফারুকীর খুনিরা গ্রেপ্তার হয়নি: গত বছরের ২৭শে আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েক যুবক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করে। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের এই উপস্থাপক হত্যা মামলার রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। নিহতের ছেলে ফয়সাল ফারুকী বলেন, ধর্মীয় মতাদর্শের বিরোধীরা তার বাবাকে খুন করেছে। এক বছরেও খুনিদের আটক করা তো দূরের কথা, তাদের শনাক্তই করতে পারল না ডিবি পুলিশ। তার অভিযোগ, হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তদন্ত নিয়ে ডিবির আগ্রহ নেই। খুনি গ্রেপ্তারের আশাই তারা ছেড়ে দিয়েছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, ফারুকী হত্যা মামলার ক্লু পাওয়া যাচ্ছে না। আদালতে যে ছয়জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে তদন্তে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। সম্প্রতি মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবিতে মামলার তদন্ত তদারক কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিক হোসেন জানান, মামলাটির রহস্য উদঘাটনে আন্তারিকতার সঙ্গে চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও ক্লু পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার ডকেট সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
গোপীবাগের ছয় খুন নিয়ে অন্ধকারে পুলিশ: ২০১৩ সালের ২১শে ডিসেম্বর রাতে রাজধানীর গোপীবাগের ৬৪/৬ নম্বর বাড়ির দোতলায় খুন হন কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার বড় ছেলে সারোয়ার ইসলাম ফারুক, অনুসারী মঞ্জুরুল আলম, মো. রাসেল, মো. শাহিন এবং মজিবুর সরকার। নৃশংস এই হত্যাকাণ্ডের ২২ মাস অতিবাহিত হলেও রহস্য উদঘাটনে অন্ধকারে পুলিশ। উগ্রপন্থি ধর্মীয় সংগঠন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন সন্দেহেই থমকে আছে মামলার তদন্ত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ছয় খুনের ঘটনায় জড়িত সন্দেহে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাহবুব আলম বলেন, রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ক্লু না পাওয়ায় সময় লাগছে। মামলার বাদী ও নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বলেন, মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। কিন্তু নতুন তদন্ত কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন না। পুলিশের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছেন। তাই নিজে থেকে আর মামলার ব্যাপারে খোঁজ রাখেন না। তিনি বলেন, এতদিনে যেহেতু কোন ক্লু উদঘাটন হয়নি, ভবিষ্যতে আর কী হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালে ভারত : অতি চালাকিতে গলায় দড়ি by অরুন বড়াল
ভারত ১৯৮৯ সালের মতো নেপালের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করলে কী হবে? সাধারণ ধারণা হলো, নেপাল অনেক বেশি দুর্ভোগ পোহাবে। তবে আসলে সবশেষে তা ভারতের জন্যই বেশি ক্ষতিকর হবে। সীমান্ত বন্ধ করার পরিণাম ভারতের জন্যই যে হিতে বিপরীত হবে তার পাঁচটি কারণ এখানে তুলে ধরা হলো।
১. ভারতবিরোধী মনোভাব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর তার নেপাল সফরে গিয়ে নেপালে ভারতবিরোধী মনোভাব দূর করতে সফল হয়েছিলেন। আর এ কারণেই ‘বাইলেটারাল ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন (বিআইপিপিএ)’ এবং ‘আপার কারনালি পাওয়ার ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট (পিডিএ)’ বলতে গেলে কোনো ধরনের বিরোধিতা ছাড়াই স্বাক্ষরিত হতে পেরেছিল।
এই অবরোধ নেপালিদের একটি প্রজন্মকে পুরোপুরি বদলে দিতে পারে। এর ফলে অবরোধ শেষ হওয়ার কয়েক বছর পরও নেপালের সাথে ব্যবসা করতে ভারত নিজেকে কঠিন পরিস্থিতিতে দেখতে পারে।
২. ভারতীয় বাজার
ভারত থেকে প্রতি বছর নেপাল ৫০০ কোটি রুপি মূল্যের পণ্য আমদানি করে। আর রফতানি করে ১০০ কোটি রুপিরও কম। অবরোধ যত চলতে থাকবে, তত বেশি নেপাল বাণিজ্যের জন্য চীনের দিকে ঝুঁকবে। ভারতের মতো বিশাল অর্থনীতির জন্য ৫০০ কোটি রুপি বেশি কিছু নয়, তবে ভারত অন্তত মুনাফা থেকে বঞ্চিত হবে।
৩. চীনা কার্ড
কাঠমান্ডুতে বেইজিংয়ের প্রভাব নিয়ে নয়া দিল্লি সব সময়ই উদ্বেগে থাকে। নেপালের সংবিধানকে স্বাগত না জানিয়ে এবং অবরোধের হুমকি দিয়ে ভারত চীনা প্রভাব ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। নেপালে চীনের তেমন বড় ধরনের স্বার্থ নেই। তবে নয়া দিল্লির কাছ থেকে কাঠমান্ডুকে সরিয়ে নিতে পারাটা বেইজিংয়ের জন্য লাভজনক হবে।
৪. কম নির্ভরশীলতা
নেপাল ক্রমবর্ধমান হারে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল। কিন্তু অবরোধের ফলে নেপালিরা বিকল্প খুঁজবে, আরো বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। এমনকি রাজনীতিবিদেরা পর্যন্ত এই চিন্তা করা বন্ধ করে দেবেন যে, নয়া দিল্লির আশীর্বাদ ছাড়া শীর্ষ পদগুলোতে যাওয়া যাবে না।
৫. ভারতীয় নিরাপত্তা
যদি ভারত নিজেকে নেপালের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তবে পাকিস্তানের প্রভাবও বাড়বে। আবার ভারতের সাথে নেপালের খোলা সীমান্ত রয়েছে। কাঠমান্ডুতে ভারতবিরোধী মনোভাব ভারতের জন্য সুখকর হবে না।
অনুবাদ : মোহাম্মদ হাসান শরীফ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাংকের আমানতে টান পুঁজি ভাঙছেন গ্রাহকরা by হামিদ বিশ্বাস
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, জাতীয় সঞ্চয় প্রবৃদ্ধির হার কমেছে। যা বিবিএসও উল্লেখ করেছে। অতীতের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধিও খুব ভাল নয়। দুই ঈদে কিছুটা প্রবৃদ্ধি হলেও সারা বছর নিম্নমুখী থাকে বৈদেশিক মুদ্রা আহরণ। এছাড়া, ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে সুদের হার বেশি থাকায় সাধারণ মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে পড়ে। যদিও বর্তমানে সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হয়েছে।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগ মন্দার কারণে কমছে চলতি আমানত। অবকাঠামো পরিস্থিতি খুবই নাজুক। রাস্তাঘাট ভেঙে চূর্ণবিচূর্ণ। গ্যাস-বিদ্যুৎ নেই। রাজনৈতিক আবহাওয়াও ভাল নেই। সে কারণে কেউ নতুন বিনিয়োগ করছেন না। বেসরকারি খাত বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর মেয়াদি আমানত কমছে অভাব-অনটন ও মূল্যস্ফীতির কারণে। তিনি বলেন, দেশে অভাবী লোকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সার্বিকভাবে দেশের অর্থনীতি একটি মিশ্র সময় অতিক্রম করছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের মাসিকভিত্তিতে তৈরি করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে আর্থিক খাতে মোট আমানত সংগ্রহ করা হয়েছিল ৮৭ হাজার ৭৬২ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে (২০১৪-১৫) তা কমে হয়েছে ৭৫ হাজার ৯৫৭ কোটি টাকা। এক বছরে আমানত কমেছে প্রায় ১২ হাজার কোটি টাকা বা সাড়ে ১৩ শতাংশ। ব্যাংকারদের মতে, আমানত কমে গেলে বিনিয়োগের জন্য টাকার উৎস কমে যায়। এতে ব্যাংক আগের মতো বেশি পরিমাণ বিনিয়োগ করতে পারে না। কমে যায় ব্যাংকের বিনিয়োগসক্ষমতা। বিশ্লেষকরা জানিয়েছেন, মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও সর্বোপরি সুদহার কমে যাওয়ায় মানুষ ব্যাংকের আমানত ভেঙে ফেলছে। যার প্রভাব পড়ছে আমানতে। এটা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতসহ পুরো অর্থনীতির জন্য খারাপ সংকেত বয়ে আনবে। প্রচলিত নিয়মানুযায়ী, সাধারণত দুই ধরনের আমানত রাখা হয়। প্রথমত, স্বল্প সময়ে মুনাফা লাভের জন্য মানুষ চলতি আমানত রাখে। তিন মাস সময় থেকে এক বছর মেয়াদি এ আমানত রাখার সুযোগ রয়েছে। অপরদিকে দীর্ঘমেয়াদি মুনাফার জন্য মানুষ মেয়াদি আমানত রাখে ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর ও তার ঊর্ধ্বে। তাদের মতে, মানুষ যখন তার প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে হাতে উদ্বৃত্ত থাকে তখন সে সঞ্চয় করে। আবার আয়ের তুলনায় যখন ব্যয় বেড়ে যায় তখন সঞ্চয় ভেঙে খায়। তখন চলতি আমানতসহ সামগ্রিক আমানত কমে যায়। অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে যখন স্থবিরতা নেমে আসে তখন তলবি আমানত নেতিবাচক হয়ে পড়ে। কারণ এ সময় ব্যবসায়ীরা আগের মতো লেনদেন করতে পারেন না। তাদের হাতে টাকা থাকে না। সব সময় ব্যবসায়ীরা টানাটানির মধ্যে থাকেন। আর মেয়াদি আমানত কমে যাওয়ার অর্থ হলো সাধারণ মানুষ আর আমানত রাখতে পারছেন না। মূল্যস্ফীতিই তাদের সঞ্চয় খেয়ে ফেলছে। তাদের মতে, মূল্যস্ফীতি দীর্ঘ দিন ধরে দুই অঙ্কের ঘরে অবস্থান করছে। আয়ের সঙ্গে ব্যয় সংকুলান করতে পারছে না নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নির্ধারিত আয়ের মানুষ। এ কারণে এখন ভবিষ্যতের জন্য জমানো অর্থে হাত দিয়েছেন। মেয়াদপূর্তির আগেই ব্যাংকে জমানো স্বল্প ও দীর্ঘ মেয়াদি ডিপিএস ভেঙে ফেলছে। সঞ্চয় ভেঙে খাওয়ায় কমে যাচ্ছে ব্যাংকগুলোর আমানত। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে মেয়াদি ও তলবি আমানত দু’টিই আগের বছরের চেয়ে কমে গেছে। পাশাপাশি মেয়াদি আমানতও কম রাখছেন গ্রাহকরা। পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরে মেয়াদি আমানত এসেছিল ৭৯ হাজার ৭৬ কোটি টাকা, যা মোট আমানতের ৯০ শতাংশ। গত বছর মেয়াদি আমানত কমে হয়েছে ৬৭ হাজার ৮২১ কোটি টাকা, যা মোট আমানতের ৮৯ শতাংশ। আর আগের বছরের চেয়ে গত বছর মেয়াদি আমানত কমেছে ১৪ দশমিক ২৩ ভাগ। এদিকে মেয়াদি আমানতের পাশাপাশি চলতি আমানতও আগের বছরের চেয়ে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আগের অর্থবছরের চলতি আমানত এসেছিল ৮ হাজার ৬৮৬ কোটি টাকা, সমাপ্ত অর্থবছরে তা সাড়ে ৫০০ কোটি টাকা কমে নেমেছে ৮ হাজার ১৩৬ কোটি টাকায়। আগের বছরের চেয়ে চলতি আমানত কমেছে ৬ দশমিক ৩৩ শতাংশ। ব্যাংক বিশ্লেষকদের মতে, মূলত দুই কারণে আমানতের প্রবৃদ্ধি কমে যায়। প্রথমত, অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ায় ব্যাংকে লেনদেন কমে গেছে। আর ব্যাংক লেনদেন কমে যাওয়ায় তলবি আমানত কমে যাচ্ছে। অপরদিকে মূল্যস্ফীতির কারণে আমানত কমে যায়। জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, তখন মানুষ ব্যাংক থেকে বেশি পরিমাণ আমানত তুলে নিজের কাছে নগদ টাকা বেশি রাখে। এছাড়া, সামপ্রতিক সময়ের পরিস্থিতির কারণে ব্যাংকের পরিবর্তে নিজের কাছেই অর্থ ধরে রাখছে। একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ব্যাংকিং খাতের চেয়ে ব্যাংকবহির্ভূত খাতে অধিক মুনাফা পেলে তখন ব্যাংকে আর কেউ টাকা রাখে না। অন্যত্র সরিয়ে ফেলে। এ কারণেও তলবি আমানত কমতে পারে বলে তিনি মনে করেন। মেয়াদি আমানত কমে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, মূল্যস্ফীতির কারণে যখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় তখন সাধারণ মানুষ সঞ্চয় করতে পারেন না। বরং সংসারের ঘাটতি মেটাতে ভবিষ্যতের জন্য জমানো সঞ্চয়ে হাত দেন। ওই ব্যাংকারের মতে, ব্যাংক থেকে বেশি মাত্রায় আমানত উত্তোলন হলে ব্যাংকিং খাতে নগদ অর্থের সংকট দেখা দেবে। এটা সমন্বয় করতে না পারলে ভবিষ্যতে ব্যাংকিং খাতে বড় ধরনের বিনিয়োগযোগ্য তহবিলের সংকট পড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের জন্য অশুভ ইঙ্গিত -আরব নিউজের প্রতিবেদন
তিনি লিখেছেন, দুই বিদেশীকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এ নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান হলেও তারা বলছেন, যেসব কট্টরপন্থিকে রাজনীতির মূল স্রোত থেকে বাইরে রাখা হয়েছে তারা ক্রমাগত বেপরোয়া হয়ে উঠার পথ বেছে নিচ্ছে। এটা ঘটছে এমন এক দেশে যে দেশটি ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত। এ বছরের শুরু থেকে হত্যা করা হয়েছে চারজন ব্লগারকে। এ ঘটনায় সরকারের জঙ্গিবিরোধী যে প্রচেষ্টা তাতে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি শনিবার যখন রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করা হয় তার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল নিরাপত্তা ঝুঁকির কথা বলে তাদের বাংলাদেশ সফর বাতিল করে। কুনিও হোশি ও ইতালির এনজিও কর্মী সিজার তাভেলা হত্যাকাণ্ড গার্মেন্টের বিদেশী ক্রেতাদের ওপরও প্রভাব ফেলেছে। তারা ঢাকায় স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করে ২৫০০ কোটি ডলারের এ শিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশে জঙ্গিবিষয়ক বিশেষজ্ঞ ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির আলী রীয়াজ বলেন, এসব হত্যাকাণ্ড অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। এ সব হত্যাকাণ্ড যে জঙ্গিরা করেছে তার একটি ধরন আছে। এ নিয়ে সবাই উদ্বিগ্ন।
ওদিকে এ বছরই বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয়া হয়েছে। এতে বাংলাদেশ অন্তত উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়ানোর মর্যাদা পেয়েছে। গত এক দশকে এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগ। গত তিন বছর বাংলাদেশে অস্থিরতা চলছে। এতে অর্থনীতির যথেষ্ট ক্ষতি হচ্ছে। এই তিন বছরে নিষিদ্ধ করা হয়েছে সবচেয়ে বড় ইসলামপন্থি দল দল জামায়াতে ইসলামীকে। ২০১৪ সালের জাতীয় নির্বাচন কারচুপির আশঙ্কায় বর্জন করে মূলধারার বিরোধী দল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকা জন্য শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন রাজনীতিককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ যখন শুরু হয় তখন থেকে ইসলামপন্থিসহ বিরোধী দলের নিখোঁজ নেতাকর্মীর সংখ্যা বেড়ে গেছে। এসব নেতাকর্মীর পরিবারের আশঙ্কা তাদের হয়তো গোপনে আটক করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক আতাউর রহমান বলেন, কট্টরপন্থি নেতাদের ওপর দমনপীড়ন জঙ্গি তৎপরতায় শুধু রসদ যুগিয়েছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অনেক মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে এতে কোন সন্দেহ নেই। ইসলামপন্থিসহ বেশ কিছু রাজনৈতিক দলকে একপেশে করে রাখা হয়েছে। এতে বেপরোয়া কর্মকাণ্ড উসকে দিয়ে থাকতে পারে। তিনজন ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিম। অন্যদিকে দায়েস বা আইএস গত সপ্তাহে দুই বিদেশী হত্যার দায় স্বীকার করেছে। বাংলাদেশে কোন হত্যায় জড়িত থাকার কথা এই প্রথম স্বীকার করলো আইএস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে আইএস জড়িত থাকার কোন প্রমাণ পায়নি পুলিশ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বার বার বলছেন, দেশে ডায়েস বা আইএসের কোন উপস্থিতি নেই। আইএসে যোগ দেয়ার জন্য লোক জড়ো করার অভিযোগে গত কয়েক মাসে পুলিশ বেশ কিছু সদস্যকে আটক করেছে। বলা হয়, আটক ওই ব্যক্তিরা হয়তো সদস্য সংগ্রহ করছিল না হয় তারা ইরাক অথবা সিরিয়ায় লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।
নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আবদুর রব বলেন, বিদেশী হত্যায় ডায়েসের জড়িত থাকার বিষয়ে তিনি সন্দিহান। তবে জঙ্গিদের সংখ্যা বাড়ছে। কিন্তু এখনও আইএস তাদের পা রাখায় জায়গা খুঁজছে। বিদেশী দুই নাগরিক হত্যায় আইএসের জড়িত থাকার কোন লক্ষণ পাওয়া যায় না। তবে আলী রীয়াজ বলেন, যারা দেশে আইএসের উপস্থিতি নিয়ে সন্দিহান আমি তাদের সঙ্গে একমত হতে চাই। কিন্তু সম্প্রতি যে দমনপীড়ন হয়েছে তাতে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যা জঙ্গিদের পক্ষে যায়। তিনি বলেন, আপনি দেখবেন গণতন্ত্রের জন্য যতই স্থান সংকুচিত হয়, ততই জঙ্গি গ্রুপগুলো তাদের বিস্তার ঘটাবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিউজিল্যান্ডে গোমূত্র-সহ আটক ভারতীয় নারী

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমার মেয়েকে ‘নষ্ট’ করেছেন আওয়ামী লীগ নেতা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএস আছে, আইএস নেই
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গঙ্গায় প্রতিমা বিসর্জনে বাধা দেয়ায় দাঙ্গা, কারফিউ জারি
পুলিশের একটি থানা পুড়িয়ে দেয়া হয়েছে। কয়েক ডজন যানবাহন ভাঙচুরও হয়েছে। এ প্রেক্ষাপটে মঙ্গলবার অতিরিক্ত পুলিশও আধা-সামরিক বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
গত মাসে গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের অনুমতি প্রত্যাখ্যান করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারী একদল সাধুর ওপর পুলিশ সোমবার কাঁদানে গ্যাস ছুঁড়লে এই দাঙ্গার সূত্রপাত হয়।
সম্প্রতি ভারতের একটি আদালত দূষণ রোধের প্রচেষ্টা হিসেবে গঙ্গায় প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করে। কিন্তু সাধুরা বলছেন, এটি তাদের ধর্মের পরিপন্থী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা বারানসির একজন কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা রাজপথে ভাঙচুর শুরু করলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংঘর্ষে ৪০ কর্মকর্তা ও ৮ বেসামরিক লোক আহত হয়েছেন।
বারানসির জেলা ম্যাজিস্ট্রেট আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক উল্লেখ করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
নগরীতে জারি করা সান্ধ্য আইন তুলে নেয়া হয়েছে, তবে রাজপথে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট রাজমনি যাদব বলেন, ‘যে কোনো অনাকাংক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী সতর্ক প্রহরায় রয়েছে।’
সূত্র : বাসস
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তার তাগিদ কূটনীতিকদের
হত্যাকারীদের ধরতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে, পররাষ্ট্রমন্ত্রী: ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মন্ত্রী বলেন, ইতালি ও জাপানের দুজন নাগরিক (সিজার তাভেলা ও হোশি কুনিও) খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি এবং সরকারের পদক্ষেপগুলোর বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়েছে। হত্যাকাণ্ডদ্বয়ের তদন্ত স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে এগিয়ে চলেছে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। ওই হত্যার সঙ্গে জড়িতদের ধরতে সরকারের কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা তাদের বলেছি খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে আরও যা যা প্রয়োজন তার সবই করবে সরকার। বিদেশীদের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে যে তথ্য সরকার পেয়েছিল, সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সন্ত্রাসীরা যারা অপকর্ম ও অপরাধ ঘটায়, তখন কখনও এক জায়গায় থাকে না। এ স্থানে হামলার খবর পাওয়া গেলে দেখা যায় অন্যস্থানে ঘটনা ঘটিয়েছে। এরা জায়গা বদল করে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ভ্রমণে সিকিউরিটি অ্যালার্ট দিয়ে রেখেছে। ব্রিফিংয়ে সেই অ্যালার্ট প্রত্যাহারের বিষয়ে সরকারের তরফে কোন তাগিদ দেয়া হয়েছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ঘটনা দুটির পর অল্প কয়দিন পার হয়েছে। পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে দূতাবাসগুলোও তাদের অ্যালার্ট প্রত্যাহার করে নেবে বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে বিদেশীদের নিরাপত্তা জোরদার করার বিষয়ে কূটনৈতিকদের তাগিদ প্রসঙ্গে মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, বিদেশী কূটনীতিকদের জানানো হয়েছে, শুধু ঢাকার কূটনীতিক এলাকাতেই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব বিদেশী নাগরিক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন, তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশী নাগরিকরা যাতে বাংলাদেশে নিরাপদ বোধ করেন, তার জন্য সম্ভাব্য সবকিছুই করবে সরকার। বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের উপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও কোন প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত এ নিয়ে তাদের অবহিত করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ব?াংলাদেশে আইএস আছে কিনা যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখছে বলে আমাদের জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে বলে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন।
খুনিদের খুঁজে বের করার আহ্বান জাতিসংঘের কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র থেকে জানান, বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার নিন্দা জানিয়ে খুনিদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্ক সময় গত সোমবার জাতিসংঘের মুখপাত্র কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ আশা প্রকাশ করছে যে, বাংলাদেশ সরকার অনতিবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশে দুই বিদেশী হত্যার পরবর্তী ঘটনাবলী একসপ্তাহ কাল পর্যবেক্ষণের পর জাতিসংঘ এই প্রতিক্রিয়া জানালো। এর আগে রাজধানী ঢাকার ডিপ্লোম্যাটিক জোনে বিগত ২৮শে সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার (৫০) দুর্বৃত্তদের হাতে নিহত হন এবং পরবর্তীতে আইএস এই খুনের দায়িত্ব স্বীকার করে। ওই সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান উপলক্ষে বিশ্বের প্রায় ১৬০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিউ ইয়র্কে অবস্থান করছিলেন। এছাড়া, ওই সময় সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক নিয়ে জাতিসংঘ সচিবালয়ের ব্যস্ততা ছিল তুঙ্গে। এই ব্যস্ততার মধ্যেও বাংলাদেশে ইতালিয়ান নাগরিক হত্যার পর আইএস-এর দায় স্বীকার নিয়ে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মুখপাত্র এই প্রতিনিধিকে বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
পরবর্তীতে ইতালীয় নাগরিক খুনের কয়েকদিনের মাথায় গত ৩রা অক্টোবর খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও (৬৫), এবং এই খুনেরও দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয় আইএস। এরই প্রেক্ষিতে জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সুনাম অর্জনকারী বাংলাদেশে উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠী আইএস-এর সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের অফিস এক লিখিত বিবৃতিতে উপরোক্ত প্রতিক্রিয়া জানায়। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মুখপাত্র এরি কানেকো কর্তৃক প্রেরিত ওই বিবৃতিতে বাংলাদেশ সরকারকে এমন একটি ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয় যাতে দেশটিতে বসবাসকারী সকল মানুষ বাক-স্বাধীনতাসহ অন্যসব মানবাধিকার নির্বিঘ্নে উপভোগ করতে পারে এবং ভয়মুক্তভাবে চলাফেরা করতে পারে।
জাপানি নাগরিক হত্যা, গ্রেপ্তারকৃত দুজন রিমান্ডে
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরা হলেন, হোশি কুনিও’র ব্যবসায়ী পার্টনার হুমায়ুন কবির হিরা ও বিএনপি নেতা হাবীব-উন-নবী খান সোহেলের ছোট ভাই রাশেদুন্নবী খান বিপ্লব। এর আগে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে ৩ অজ্ঞাতের নামে মামলা করেন। হুমায়ুন কবির হিরা ও রাশেদুন্নবী খান বিপ্লবকে এই মামলায় আসামি দেখিয়ে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউনিয়া আদালতে হাজির করা হয়। সেখানে বাদী রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় বাদী পক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মালেক জানান, আসামিদের কথায় অসংলগ্নতা থাকায় তাদের রিমান্ড আবেদন করা হয়েছিল। যা মঞ্জুর করেছেন আদালত। এদিকে গতকাল রংপুর হাজীরহাট বাসস্ট্যান্ড থেকে শাহীপাড়া এলাকার হানিফ মিয়ার পুত্র ডিস ব্যবসায়ী মো. সুমন (২৭) কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ২০-২২ জনের সিভিল পোশাকধারী তাকে আটক করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত সুমনের স্ত্রী সামিয়া গতকাল রংপুর প্রেস ক্লাবে এসে অভিযোগ করেন তার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে গেলেও র্যাব ও থানায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। ওদিকে জাপান দূতাবাস থেকে হোশি কুনিও’র মরদেহ গ্রহণের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল রংপুরে অবস্থান করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হস্তান্তের প্রক্রিয়া চলছিল। এদিকে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করা হয়েছে। নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
জাপানি নাগরিক হত্যাকাণ্ডের মামলার বাদী কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, শনিবার সকালে মাহিগঞ্জ সংলগ্ন রংপুর-হারাগাছ সড়কের কাউনিয়ার আলুটারি এলাকায় দুর্বৃত্তরা জাপানি নাগরিক হোশি কুনিওকে বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউনিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ জাপানি নাগরিকের ব্যবসায়ী পার্টনার হুমায়ুন কবির হিরাসহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। এ হত্যাকাণ্ডের চারদিনের মাথায় নিহত জাপানি নাগরিক হোশি কুনিওর ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবির হিরাকে মামলায় আসামি দেখানো হয়। অপর আসামিকেও ঘটনার দিন বাড়ি থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারি লোকজন বলে জানায় বিপ্লবের স্ত্রী শিরিন বেগম। কিন্তু পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকজন বারবারই বিপ্লবকে আটকের খবর অস্বীকার করেছে। এরপর বিপ্লবকেও গতকাল গ্রেপ্তার দেখিয়ে দুজনকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউনিয়ার আদালতে হাজির করে বাদী রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার আবেদন গ্রহণ করে আসামিদের ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাশেদুন্নবী খান বিপ্লব স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই। বিপ্লব রংপুর মহানগর বিএনপির সদস্য। এদিকে, রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও’র লাশ মঙ্গলবার হস্তান্তর করা হবে। এরই মধ্যে লাশ হস্তান্তরের সকল কার্যক্রমও শেষ হয়েছে। জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, জাপানি দূতাবাসের কর্মকর্তারা এলেই তাদের হাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিকের লাশ তুলে দেয়া হবে। লাশটি ময়না তদন্ত শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। এরই মধ্যে দু’দেশের লাশ হস্তান্তর প্রক্রিয়াও অনেকটা সম্পন্ন হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, রোববার জাপানি নাগরিক হোশি কুনিও’র ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অ্যধাপক ডা. রফিকুল ইসলাসহ ৫ চিকিৎসক। ময়না তদন্ত কার্যক্রমে জাপানি দূতাবাসের একজন চিকিৎসকসহ দুজন জাপানি কর্মকর্তা ছিলেন। এরপর লাশটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জাপানি প্রতিনিধিদলের কর্মকর্তারা এলেই সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের হাতে হোশি কোনিও’র লাশটি তুলে দেয়া হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
October
(966)
-
▼
Oct 07
(18)
- খিজির খানসহ চারটি হত্যা একই ধরনের, সন্দেহ উগ্রপন্থ...
- রুশ যুদ্ধবিমানের তুর্কি আকাশসীমা লঙ্ঘন, রাশিয়ার ব...
- মৃত্যুপথযাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট বাংলাদেশে
- কে সঠিক?
- বিচ্ছিন্নতার ৭৫ বছর by নাহিদ হাসান
- হিমালয়ে হাঁচি দেয় বানর হাঁটে মাছ
- মানুষভেদী বহুরূপী কণাকে মুঠোয় আনার গল্প
- আশ্বস্ত নন বিদেশীরা
- মোল্লা মনসুরের নেতৃত্বে তালেবান by কায়কোবাদ মিলন
- ‘মতাদর্শের জেরে একের পর এক খুন’ by নুরুজ্জামান লাব...
- নেপালে ভারত : অতি চালাকিতে গলায় দড়ি by অরুন বড়াল
- ব্যাংকের আমানতে টান পুঁজি ভাঙছেন গ্রাহকরা by হামিদ...
- বাংলাদেশের জন্য অশুভ ইঙ্গিত -আরব নিউজের প্রতিবেদন
- নিউজিল্যান্ডে গোমূত্র-সহ আটক ভারতীয় নারী
- আমার মেয়েকে ‘নষ্ট’ করেছেন আওয়ামী লীগ নেতা
- আইএস আছে, আইএস নেই
- গঙ্গায় প্রতিমা বিসর্জনে বাধা দেয়ায় দাঙ্গা, কারফিউ ...
- নিরাপত্তার তাগিদ কূটনীতিকদের
-
▼
Oct 07
(18)
-
▼
October
(966)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
















