Wednesday, March 28, 2012

খোলা চোখে-এক কালো অধ্যায়ের সমাপ্তি by হাসান ফেরদৌস

‘ওসামা বিন লাদেন মৃত।’ সামান্য এই কথার ভেতর দিয়ে শেষ হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এক অধ্যায়। না, সে যুদ্ধ শেষ হলো তা বলছি না। পাকিস্তানে, যার সামরিক ও গোয়েন্দা বাহিনী এত দিন খোদ সেনাছাউনির দেড় হাতের ভেতর আলিশান বাড়ি বানিয়ে, চারদিকে পাহারা বসিয়ে বিন লাদেনকে পেলে-পুষে রেখেছিল, সেখানে খুনে মানুষের অভাব নেই।

ছাত্রদের ওপর এ কেমন ‘শাসন’?-তিনি প্রধান শিক্ষক!

প্রধান শিক্ষক হিসেবে ছাত্রদের যেটুকু শাসন করা দরকার, ততটুকুই নাকি করেছেন আলকাছ উদ্দিন। চার ছাত্রকে বেত দিয়ে পিটিয়েছেন তিনি। এর মাত্রা এমনই ছিল যে পিটুনি খাওয়া ছাত্রদের হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনো উপায় ছিল না। কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের এই প্রধান শিক্ষকের কাছে এটাই হচ্ছে দরকারি ‘শাসন’!

২০০১-এর সব নির্বাচনোত্তর সহিংসতার বিচার চলুক-বিলম্বিত বিচার

বলা হয়ে থাকে, বিলম্বিত বিচার সুবিচার নয়। ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতার মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্কুলছাত্রী গণধর্ষণ বিচারের রায় ঘোষণার পর বলতে হচ্ছে, বিলম্বিত হলেও এই বিচার প্রয়োজন ছিল। ধর্ষণ মামলার আসামিদের ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড সুবিচারের থেকে কম কিছু, তাও বলা যায় না। দৃশ্যত একটি ঘটনায় একটি

প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ

ইদানীং হিন্দি আকাশ-সংস্কৃতির আগ্রাসন আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে স্বীয় সংস্কৃতি ও স্বাজাত্যবোধ থেকে ক্রমেই দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের শিশুরা বাংলা শেখার আগেই হিন্দি শিখছে, হিন্দি কার্টুন দেখে পুলকিত হচ্ছে, হিন্দি গান গাইছে, হিন্দি চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের পোশাক ও বেশভূষা অনুকরণ করছে।

‘বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ৩ মার্চ ঢাবি বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটি ২০১২ ঘোষণা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। শাহিন মাহফুজকে সভাপতি ও শরিফ খানকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি গঠিত হয়।

কাপ্তাইসভার ভ্রমণ by স্বপ্না মারমা

কাপ্তাই বন্ধুসভার আমরা কজন বন্ধু ২১ মার্চ তিন দিনের সফরে সিলেট, জাফলং, মাধবকুণ্ড, শ্রীমঙ্গল চা-বাগান, লাউয়াছড়া অভয়ারণ্য ভ্রমণে যাই। জাফলং দেখার মধ্য দিয়ে ভ্রমণ শুরু হয়। পিয়ং নদীতে ছোট ইঞ্জিননৌকায় চড়ে আমরা যাই ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে। সেখানে বিজিবির লাগানো সাইনবোর্ডে লেখা ‘সামনে ভারত, প্রবেশ নিষেধ’।

চাকরি @ নেট

সিএসও (পার্ট টাইম): স্নাতক। শেষ তারিখ: ২১ এপ্রিল। সূত্র: www.prothom-alojobs.com এজেআই গ্রুপ
ফ্রন্ট ডেস্ক অফিসার: স্নাতক। শেষ তারিখ: ৩১ মার্চ। সূত্র: www.prothom-alojobs.com বাগদাদ হোল্ডিংস লিমিটেড
এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস: মাস্টার্স/এমবিএ। শেষ তারিখ: ১৯ এপ্রিল।

চাকরি খুঁজছেন?

স প্তা হে র বা ছা ই চা ক রি কৃষি উন্নয়ন করপোরেশন সহকারী প্রকৌশলী: কৃষি/পানিসম্পদ/তড়িৎ/যান্ত্রিক/সিভিল প্রকৌশলে স্নাতক। সহকারী পরিচালক (কৃষি): কৃষি/কৃষি অর্থনীতিতে স্নাতক। সহকারী নিয়ন্ত্রক (অডিট): বাণিজ্য/ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: বাণিজ্যে স্নাতক। শেষ তারিখ: ১ এপ্রিল।

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-দেশে ডিজে পেশার চাহিদা বাড়ছে

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২০ মার্চ এসেছিলেন ডিজে (ডিস্ক জকি) মার্জিয়া কবির সোনিকা। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। ডিজে পেশার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি
কথাবন্ধু: ডিজে বা ডিস্ক জকি বিষয়টি বাংলাদেশে একেবারেই নতুন। এ সম্পর্কে কিছু বলুন।

পেশা-পরামর্শ-অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajer_khabor@prothom-alo.info ঠিকানায়।

সম্ভাবনাময় পেশা সিরামিক প্রকৌশল by আল-আমিন হক

সিরামিক সামগ্রীর ব্যবহার এখন আর নিছক প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ নেই। সবখানেই এখন সিরামিক পণ্যের ব্যবহার পরিলক্ষিত হয়। ঘর সাজানো ও অফিসের সৌন্দর্যবর্ধনের উপকরণ হিসেবে শৌখিন মানুষের কাছে নানা রকমের দৃষ্টিনন্দন সিরামিক পণ্যের কদর দিন দিন বাড়ছে।

আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়-ব্র্যান্ডিং লড়াই

শিক্ষার্থীরা নিত্যনতুন, সৃজনশীল ও মৌলিক উপায়ে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং এবং বিপণন পরিকল্পনা যেন সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন, সে লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে চলছে আন্তবিজনেস স্কুল ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘আইবিএ-রবি ব্র্যান্ডউইটজ ২০১২’।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-পড়তে হলে ফলিত পরিসংখ্যান by রাকিব মোজাহিদ

তথ্য চাই তথ্য? সাজানো-গোছানো তথ্য? যেসব তথ্য কিনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সাজানো-গোছানো তথ্য যাঁরা পরিবেশন করে থাকেন, তাঁদের দলের একটা ভারী অংশ পরিসংখ্যানের শিক্ষার্থী। তথ্য সংগ্রহ, তথ্য পরিবেশন, সিদ্ধান্ত গ্রহণ এবং তার প্রয়োগ-সংক্রান্ত বিষয়াদি পড়ানো হয় ফলিত পরিসংখ্যানে।

পাড়ি দিই বাংলা চ্যানেল by মারুফ ইসলাম

শুনতে খারাপ লাগে, তবু এটাই সত্য, বাঙালির কাছে ইংলিশ চ্যানেল যতটা পরিচিত, বাংলা চ্যানেল ততটা নয়। কারণ কী? কারণ কি সেই রবিঠাকুরের অমর খেদোক্তি, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...?’ সে বিতর্ক না হয় অন্য কোথাও সারা যাবে; এখানে শুধু বলে রাখি, রবিঠাকুরের খেদোক্তির দিন ফুরিয়ে আসছে।

ক্রিকেটার হোক মেয়েরাও

‘খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ এখন চোখে পড়ার মতো বাড়ছে। এবার তো অনেক অভিভাবককে দেখলাম, নিজেরাই উৎসাহী হয়ে মেয়েকে ক্রিকেটার বানাতে চান।’ বলছিলেন বিকেএসপির ক্রিকেট কোচ ডলি দে। হবে না-ই বা কেন, ছেলেদের পাশাপাশি ক্রিকেটে মেয়েদের সাফল্য যে আসতে শুরু করেছে। আমাদের ছেলেদের ক্রিকেটের ইতিহাসের

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-ক্রিকেট শেখার পাঠশালা by ইমাম হাসান

সম্মান, পেশা আর বিশ্বপরিচিতি। কোনটা চাই তোমার। সম্মান, এটা তো সবাই চাইবে। পেশা, সেটা না হলে কি আর বেঁচে থাকা যাবে! আর বিশ্বপরিচিতি কে না চায়; এটা পেলে তো সোনায় সোহাগা। তিনটাই একসঙ্গে পাওয়ার মূলমন্ত্র এখন ক্রিকেট। এই তিনকে একসঙ্গে ধরতে শুধু ব্যাটে-বলে ঝড় তুলতে হবে।

বিশেষজ্ঞের চেম্বার থেকে

চোখের সমস্যা পরামর্শ দিয়েছেন মো. শফিকুল ইসলাম অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সমস্যা: আমি দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছি। অনেক বছর ধরে আমি কম্পিউটারে কাজ করি। আগে আমি চশমা ব্যবহার করতাম। তখন আমার দুই চোখের পাওয়ার ছিল -.২৫। বর্তমানে চশমা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি।

স্বাস্থ্য টিপস-রক্ত বাড়ায় কলার মোচা

সবজিবাজারে শোভা পাচ্ছে কলার মোচা। বর্তমান সবজিগুলোর মধ্যে দৃষ্টিনন্দন কলার মোচা আয়রনে ভরপুর। আয়রন দেহে রক্ত বাড়ায়। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে করে শক্তিশালী। ত্বক, চুল ভালো রাখতে এই সবজির আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। এতে ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেশিয়ামের পরিমাণও রয়েছে যথেষ্ট।

দাঁত হোক দাগহীন

দাঁত রোগহীন থাকাটাই কিন্তু সব থেকে বড় কথা নয়, দাগহীনও যে রাখতে হবে। সুন্দর দাঁত আত্মবিশ্বাস যেমন বাড়ায়, তেমনি হাসিতে লাগে বাড়তি সৌন্দর্য। দাঁত দাগহীন রাখতে আয়োজন লাগে না খুব বেশি, দরকার শুধু একটু সচেতনতা।

ছোট বয়সে সচরাচর পেটের পীড়া by প্রণব কুমার চৌধুরী

বাচ্চার খাদ্য ও পরিপাকতন্ত্র বেশ জটিলভাবে সাজানো। এ যদি ঠিকঠাক কাজ করে, তাহলে শিশু স্বাস্থ্যবান থাকে, হাসিখুশি থাকে। কিন্তু এখানের গোলমালে যেমন কোষ্ঠকাঠিন্য, বমিভাব—বমি, ডায়রিয়া এসব সমস্যা জট পাকালে শিশু বেশ কাহিল হয়ে যায়।

নুসরাত ইকবাল খান, তামিম ইকবালের মা-বড় কথা, ভালো খেলেছে দেশের জন্য

পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের নাম নামির ইকবাল খান। এশিয়া কাপ ফাইনাল শেষে দাদি নুসরাত ইকবাল খানের দেখা পেয়ে সে দুই হাত প্রসারিত করে বলে, ‘জানো, চাচু আজকে অনেক রান করেছে! রান করে প্রথমে ওয়ান বলে একটা আঙুল তুলেছে, তারপর টু বলে দুইটা, থ্রি বলে তিনটা আর ফোর বলে চারটা আঙুল তুলেছে!’ তিন বছরের ছোট্ট বাচ্চাটার

শিরিন আক্তার, সাকিব আল হাসানের মা-শেষমেশ ওকে জিততেই হবে

সন্তানদের কতশত গল্পই না জমা থাকে মায়েদের কাছে! গল্পগুলো যেন থাকে তুলায় মোড়ানো, যত্ন করে তুলে রাখা। তাই ওই গল্পগুলো বরাবরই উজ্জ্বল এবং জীবন্ত। পুনরায় এমন উপলব্ধির মুখোমুখি হই আমরা শিরিন আক্তার সঙ্গে কথা বলে। শিরিন আক্তার, সাকিব আল হাসানের মা।

ছেলের হাসি মায়ের হাসি by মাহফুজ রহমান

ক্রিকেটাররা কেঁদেছিলেন মাঠে। গোটা দেশবাসীর মতো চোখের জলে ভেসেছিলেন তাঁদের মায়েরাও। তাঁদের সবার কান্নার জল মিশে যাচ্ছে একই মোহনায়—স্বপ্নসাগরে! তাঁরা বলছেন, ‘এবার এশিয়া কাপের ফাইনালে পরাজিত হয়েছি ঠিক, তবে জয় হয়েছে আমাদেরই।’

জল থাকলেই না বিদ্যুৎ by শেখ রোকন

ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে জলবিদ্যুৎ উৎপাদন নিয়ে তার দেশের উচ্চাভিলাষী পরিকল্পনার ব্যাপারে এ সপ্তাহে এএফপির কাছে যে 'ব্যাপক সংশয়' প্রকাশ করেছেন, তা বেশ খানিকটা অপ্রত্যাশিত। জলবিদ্যুৎ উৎপাদন ও রফতানিতে বিশ্বসেরা আসন দখলপ্রত্যাশী ভুটানে তো বটেই; এ সংশয় সীমানার বাইরেও হতাশা জাগাতে পারে।

বাজারদর-আমাদের জন্য দোয়া করবেন by মাইনুল এইচ সিরাজী

আমাদের ৬ বছর বয়সী মেয়ে কুশিয়ারা। এবার তার কিছু বুদ্ধিসুদ্ধি হয়েছে। তাই এবারের ঈদ নিয়ে তার অনেক পরিকল্পনা। রোজা শুরু হতে না হতেই তার স্কুলের খাতায় ঈদের কেনাকাটার তালিকা করা শুরু করেছে। সেই তালিকায় রয়েছে মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, নিজের জন্য জামা, জুতা, লিপস্টিক ইত্যাদি।

কালের আয়নায়-'প্রকৃত স্টেটসম্যান হতে হলে কান খোলা রেখে ঠোঁট বন্ধ রাখতে হয়' by আবদুল গাফ্ফার চৌধুরী

শরীর ও মন দুই-ই আজ বড় বেশি খারাপ। লন্ডনের আবহাওয়াও খুব ভালো নয়। ভাবছিলাম আজ (শুক্রবার) লিখব না। আর রোজ রোজ লিখেই-বা কী হবে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, 'কলম, কলম, আর কতোকাল কলম ঠেলতে বলো/আর কতোকাল লেখা লেখা খেলা খেলতে বলো?' কবির দেখা পেলে বলতাম,

যোগাযোগ ব্যবস্থা-আকাশপথেও বিড়ম্বনা

সড়ক ও রেলপথের পাশাপাশি আকাশপথেও এবার ঈদে ঘরমুখো মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এক শ্রেণীর অসাধু ট্রাভেল এজেন্টের কারণে আকাশপথের যাত্রীদেরও মাত্রাতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে গত শুক্রবার সমকালের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বিমান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের যাত্রী

নাগরিক সমস্যা ও সরকার-গণমাধ্যমকে আস্থায় রাখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেছেন। সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মন্ত্রিসভায় রদবদল, সাংবাদিকদের সম্পর্কে একাধিক মন্ত্রীর বিরূপ মন্তব্য, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা প্রভৃতি নানা প্রসঙ্গ এ সময় উঠে আসে।

সাক্ষাৎকার-ঢাকায় মূকাভিনয় একাডেমী স্থাপন করতে চাই by পার্থ প্রতিম মজুমদার

সাক্ষাৎকার গ্রহণ : অজয় দাশগুপ্ত নিঃশব্দ কবিতার কবি পার্থ প্রতিম মজুমদারের জন্ম পাবনায়, ১৯৫৪ সালে। কলকাতায় যোগেশ দত্ত মাইম একাডেমীতে মাইম মূকাভিনয় শেখার পর ১৯৮২ সালে প্যারিসের মার্সেল মার্সেইয়ের মাইম স্কুলে ভর্তি হন। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রে নিয়মিত অনুষ্ঠান পরিবেশন

তথ্যপ্রযুক্তি-টেলিকম নিয়ে পাঁচ কথা by জাকারিয়া স্বপন

বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে থ্রি জির জন্য অপেক্ষা করছে। আমাদের দেশে দ্রুতগতির ইন্টারনেটের অবস্থা আমরা সবাই জানি। একটি বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে এ দ্রুতগতির ইন্টারনেটের জন্য। আমরা তা করছি না। কথা হচ্ছে, প্রতিদিন কাজটি হচ্ছে না।

মাটি-মানুষের কাছাকাছি যে জন by সৌমিত্র শেখর

মারো জোয়ান হেইয়ো মারো কষে টান/তালে তালে ফেল বৈঠা নদীতে উজান_ এ গানটি শোনেননি, অথচ গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এমন মানুষ এ দেশে খুব কমই পাওয়া যাবে। অন্যভাবে বললে, পাকিস্তান আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা বা কর্মীর কাছে যে নামটি শুধু শ্রদ্ধেয় বলেই বিবেচিত হতো না, তার কর্ম অনুসরণীয় বলেও মেনে নেওয়া হতো, তিনি ওই গানের রচয়িতা সত্যেন সেন।

খাদ্য নিরাপত্তা-জল ও জীবনের সম্পর্ক ছিন্ন করা যাবে না by ফারহাত জাহান

জল-জীবন-কৃষি-খাদ্য-পরিবেশের রয়েছে ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সম্পর্ক। এ জলের সঙ্গে জড়িয়ে আছে কৃষি, পরিবেশ-প্রতিবেশ, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যের আন্তঃসম্পর্ক। খাদ্য নিরাপত্তার খাতিরে একটি স্থায়িত্বশীল উন্নয়নের পথে
এগিয়ে যেতে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সব আন্তঃসম্পর্ককে খতিয়ে দেখা দরকার

সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশের জনগণই এ দেশের মাটি থেকে পাকিস্তান রাষ্ট্র উচ্ছেদ করেছিল by বদরুদ্দীন উমর

বিষয়টি এভাবে দেখতে সক্ষম হলে এটা বোঝার কোনো অসুবিধা হবে না যে, পরবর্তীকালে স্বাধীনতা ঘোষণা কে করেছিল এই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে কথা কাটাকাটি, ঝগড়া-বিবাদ, দাবি ও পাল্টা দাবি হতে থাকে তা এক অবাস্তব ও হাস্যকর ব্যাপার ছাড়া আর কী? স্বাধীনতা ঘোষণা নিয়ে যে মিথ্যাচার বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে,

মিরপুরে যুবক হত্যা-পুলিশ যখন অপরাধ করে...

দেশের আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব যাদের কাছে অর্পিত তারাই যখন নাটক সাজিয়ে মানুষ হত্যা করে তখন নাগরিকদের স্বাভাবিক জীবনে ভয় ও শঙ্কার কালো মেঘ ছায়া ফেলতে পারে। রাজধানীর মিরপুরে পুলিশ বাহিনীর সদস্যরা সিভিল ড্রেসে এক সাজানো নাটকের মাধ্যমে যুবক মোঃ মাসুদকে যেভাবে হত্যা করেছে তা প্রচলিত ক্রসফায়ার

দুর্নীতি দমন কমিশন বিল-আইন সংশোধনে বিলম্ব কেন?

শুধু বাংলাদেশ নয়, বিগত দুই দশকে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রসঙ্গ দুর্নীতি। দুর্বল গণতন্ত্র, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অনুপস্থিতি, শাসনকার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার অনুপস্থিতি উপমহাদেশের দেশগুলোতে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটিয়েছে। আর বছরের পর বছর এর মূল্য দিতে হচ্ছে দেশ ও জনগণকে।

ভিন্নমত-আগামী বাজেট : কাপড় অনুযায়ী কোট কাটুন by আবু আহমেদ

বাংলাদেশ এগোতে গিয়েও এগোতে পারে না। এত দিনে আমাদের অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধির হার ৭-৭.৫ শতাংশে পেঁৗছে যাওয়ার কথা ছিল। কিন্তু সত্য হলো, আজকে প্রবৃদ্ধির হারে খরা লেগেছে। আশঙ্কা হচ্ছে, ২০১১-২০১২ আর্থিক বছরে আমরা গত আর্থিক বছরের প্রবৃদ্ধির হারটাও ধরে রাখতে পারব কি না।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ-সাঈদীর বিরুদ্ধে ১৯ সাক্ষীকে আনা দুরূহ ও সময়সাপেক্ষ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ১৯ জন সাক্ষীকে হাজির করা দুরূহ, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া এসব সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্য হিসেবে গ্রহণের আরজি জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৫৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ শাফী ইমাম রুমী, বীর বিক্রম শত্রুসেনার নির্যাতনে শহীদ হন তিনি ১৯৭১ সালের ২৫ আগস্ট ঢাকার ধানমন্ডিতে মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুনের সদস্যরা ঢাকার ধানমন্ডিতে দুর্ধর্ষ এক গেরিলা অপারেশন চালান।

প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর-চট্টগ্রামে শেখ হাসিনার মহাসমাবেশ আজ

সরকার গঠনের সোয়া তিন বছরের মাথায় বন্দরনগর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বুধবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে ১৪ দল আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে নির্বাচনের আগে শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রত্যাশাও বেড়েছে নগরবাসীর।

মনোযোগী আহার

কেবল খেলেই হবে না, খেতে হবে মনোযোগসহ। খেতে হবে অভিনিবিষ্ট হয়ে। তেমন খাওয়া হিতকর। এক লোকমা খাবার মুখে দিন। কী খাবার তা বড় কথা নয়, মনে করুন এমন কোনো খাবার, যা বড় প্রিয়। ভাবুন, গরম গরম স্বাদু ভাপে সিদ্ধ সবজি, সুবাস বেরোচ্ছে...।

উৎপাদন খরচ বৃদ্ধি, সরবরাহ কমেছে, বাড়ছে ডিমের দাম-তিন বছরে ৯৫০টি মুরগির খামার বন্ধ by অরূপ রায়

রাজধানীর অদূরে সাভারে একের পর এক লেয়ার মুরগির খামার বন্ধ হয়ে যাওয়ার কারণে ডিমের উৎপাদন কমে গেছে। পাশাপাশি বেড়ে গেছে উৎপাদন খরচ। এ কারণে ডিমের দাম বেড়ে গেছে। সাভার পোলট্রি ফারমার অ্যাসোসিয়েশন ও ডিম ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গছে, বছর তিনেক আগেও সাভারে লেয়ার মুরগির খামারের সংখ্যা ছিল এক হাজার।

মিয়ানমার-ঝুঁকি নিয়েই নতুন পথে হাঁটা by অং সান সু চি

বর্তমানে পরিবর্তন এত কাঙ্ক্ষিত ও অনুপ্রেরণাদায়ক কেন? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম নির্বাচনী প্রচারণাও জমে উঠেছিল পরিবর্তনের প্রতিশ্রুতিতে। মিয়ানমারেও আজকাল নতুন সরকার দেশে প্রকৃত অর্থেই পরিবর্তন আনতে সক্ষম, নাকি এটি বেসামরিক মোড়কে পুরোনো সামরিক স্বৈরশাসনই বলবৎ রাখতে তৎপর তা নিয়ে তুমুল বিতর্ক চলছে।

রহিমা খাতুন, মুশফিকুর রহিমের মা-ছেলে আমার ভালো করবে

খেলার সময় মায়েরা সামনে থাকেন না। থাকেন হূদয়ের বিশেষ জায়গাজুড়ে, যেমনটা থাকেন বরাবরই। খেলার দিন সকালে বা তার আগের রাতে দলের সবাই মায়েদের সঙ্গে কথা বলেন মুঠোফোনে। মায়েরা দোয়া করেন, ক্রিকেটার ছেলেরা সেসব আপ্তবাক্য ধারণ করেন হূদয়ে। অধিনায়ক মুশফিকুর রহিমও মা রহিমা খাতুনের সঙ্গে কথা বলেন।

স্বপ্নসারথি সাকিব by বদিউজ্জামান

পাড়ার ছোট মাঠে ফুটবল নিয়েই পড়ে থাকত ছোট্ট ফয়সাল। পারিবারিকভাবে ফুটবলের চর্চা বেশি থাকায় ফুটবলেই তার হাতেখড়ি। কিন্তু কে জানত ফুটবলে নয়, ক্রিকেটেই একদিন বিশ্ব মাতাবে এই ছেলে! পাড়ায় ক্রিকেট ম্যাচ হলেই যে ডাক পড়ত তার। টুকটাক খেলতে যেত গ্রামের বাইরেও। ‘খ্যাপ’ খেলার নেশাটা ভালোই ছিল।

বাঘা তেঁতুল-দুই কান লাল by সৈয়দ আবুল মকসুদ

বাংলাদেশের জনগণের নেতারা গণতন্ত্রের প্রবল প্রেমিক। রাজনৈতিক নেতাদের মুখ ও দেশের মাইকগুলোর মুখ যখন সভা-সমাবেশে নিকটবর্তী হয়, তখন বোঝা যায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাঁদের কী সীমাহীন আগ্রহ ও প্রচেষ্টা। মানুষ যেমন ঘরে বাস করে, গণতন্ত্রেরও একটা ঘর আছে। সেই ঘরের ইংরেজি নাম পার্লামেন্ট।

সপ্তাহের হালচাল-আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা by আব্দুল কাইয়ুম

বিএনপি তাদের ২৯ মার্চের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে কি রাজনীতিতে নতুন কিছুর ইঙ্গিত দিল? তারা তো বলতে পারত লাঙ্গলবন্দে পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এলাকায় স্থগিত থাকবে, বাকি সারা দেশে হরতাল চলবে। এ রকম তো আগেও হয়েছে।

তিস্তার পানি ১-বিপাকে তিস্তাপারের কৃষক by ইফতেখার মাহমুদ ও মীর মাহমুদুল হাসান

‘যখন পানি দরকার, তখন পাই না। আর যখন দরকার নাই, তখন পানিত ভাসি যাই।’ তিস্তার পানিপ্রবাহ নিয়ে অভিযোগ আর আক্ষেপের মিশেল পাওয়া গেল নীলফামারীর জলঢাকা উপজেলার বগলগাড়ি গ্রামের কৃষক আশরাফ আলীর কণ্ঠে। একই আক্ষেপ তিস্তা অববাহিকার বেশির ভাগ কৃষকেরও।

বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটি ছিল রূপসী বাংলা হোটেলে-‘অজ্ঞাত’ নির্দেশে খালেদা জিয়ার অনুষ্ঠান বাতিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সোমবার রাত ১১টার দিকে রূপসী বাংলা হোটেলের এক কর্মকর্তা আয়োজক সংগঠন ‘জি-৯’-এর সভাপতির মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেন, অনুষ্ঠানটি হোটেল কর্তৃপক্ষ বাতিল করেছে। জি-৯ হচ্ছে বিএনপির একটি গবেষণা সংগঠন।

ডিজিটাল ব্যানারের রঙে রঙিন চট্টগ্রাম নগরী

প্রধানমন্ত্রীর মহাসমাবেশকে ঘিরে নগরীর সড়ক-মহাসড়ক থেকে শুরু করে পাড়া মহল্লা-অলিগলিতে ডিজিটাল ব্যানারে রঙিন হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। মহাসমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চট্টগ্রামের পথে পথে নিজেদের ছবি সম্বলিত ব্যানারে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।

ব্যাংকারদের বর্জন বারবনিতাদের

প্রতিবাদের ধরন বিভিন্ন হতে পারে। কিন্তু স্পেনের যৌনকর্মীরা প্রতিবাদের যে ধরন বেছে নিয়েছেন, এটি হয়তো প্রথম। দেশটির যৌনকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা দেশটির ব্যাংকারদের সঙ্গে কোনো ধরনের যৌন সম্পর্কে আর লিপ্ত হবেন না।
তবে যৌক্তিক ও জাতীয় একটি ইস্যু নিয়েই তাঁদের ‘ব্যাংকার বর্জন’ আন্দোলন।

শ্রদ্ধাঞ্জলি-বিনয় বাঁশীর ঢো by নাসির উদ্দিন হায়দার

পরিবারের ঐতিহ্যে শৈশবেই জাল আর নৌকার সঙ্গে সখ্য হয় বিনয় বাঁশী জলদাসের। কিন্তু মন যাঁর আনচান করে ঢোলের বোলে, গান ছাড়া কি তাঁর প্রাণ বাঁচে? তাই তো একদিন বিনয় পা রাখেন ওস্তাদের বাড়িতে, তালিম নেন যন্ত্রসংগীতে।
কথায় আছে—রতনে রতন চেনে।

ট্রানজিট-ডব্লিউটিওর বিধানের অপব্যাখ্যা কেন? by আসজাদুল কিবরিয়া

প্রতিবেশী ভারতকে ট্রানজিট বা ট্রানশিপমেন্ট-সুবিধা দেওয়ার বিষয়টি বাংলাদেশে বরাবরই স্পর্শকাতর একটি বিষয়। অর্থনৈতিক সুবিধাসহ সার্বিক প্রাপ্তিযোগের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ব্যতিরেকে প্রায় সব সময়ই ট্রানজিটকে রাজনৈতিকভাবে দেখা হয়েছে। তার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০১০ সালের জানুয়ারি মাসে ভারত সফর করেন, তখন ট্রানজিটের বিষয়টি নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত হয়।

পাকিস্তান-বেলুচিস্তানে জন-অসন্তোষ বাড়ছে by আই এ রেহমান

কিম্ভূতকিমাকার বস্তুর প্রতি পাকিস্তানের হোমরা-চোমরাদের ভালোবাসার রোগ সারবে বলে মনে হয় না। বেলুচিস্তানে জনগণের টাটকা ক্ষতগুলোর ব্যাপারে তাদের সঙ্গে আলোচনায় না বসে বরং এরা ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। এই প্রদেশের অভাগা জনগণের দুঃখ-শোক তিক্ত থেকে তিক্ততর হচ্ছে।

বাঘা তেঁতুল-হরতালের আত্মকথা by সৈয়দ আবুল মকসুদ

আগামীকাল আমার বয়স পূর্ণ হইবে ৯২ বছর। সর্বপ্রথম আমাকে যিনি আহ্বান করিয়াছিলেন তাঁহার নাম মহাত্মা গান্ধী। ৬ এপ্রিল ১৯১৯ খ্রিষ্টাব্দে। গতকাল ১৪৩২ হিজরির ২৯ রবিউস সানি আমাকে সর্বশেষ ডাকিয়াছিলেন মুফতি আমিনী। মহাত্মা হইতে মুফতি।

অরণ্যে রোদন-সোনিয়া-রাহুল, কী করলেন আপনারা! by আনিসুল হক

সোনিয়া গান্ধী নাকি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন? তিনি নাকি ভারতের কিংমেকার, ক্ষমতাসীন কংগ্রেস দলের সভাপতি! রাহুল গান্ধী নাকি কংগ্রেস দলের সাধারণ সম্পাদক? তাঁর বাবা নাকি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, পিতামহীও ছিলেন, এমনকি তাঁর দাদির বাবাও ছিলেন! তিনি নাকি যুব কংগ্রেস আর ছাত্র শাখারও প্রধান! কিসের প্রধান?