Wednesday, September 2, 2009
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনার ৭০ বছর পূর্ণ হবে আজ
দিবসটি পালন উপলক্ষে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ‘ট্র্যাজেডি’ শুরুর দিন হিসেবে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বরের কথা সবাইকে মনে করিয়ে দিতে চায় পোল্যান্ড।” দিনটি স্মরণ করার জন্য আজ ডজনখানেক দেশের প্রতিনিধি পোল্যান্ডের ওয়েস্টারপ্ল্যাট ফোর্টে সমবেত হবেন।
বিশ্বনেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঙ্কো ফিলো, ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি, ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো ও সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ডের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা উইলিয়াম পেরি ও জেমস জোনস ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনধিকার প্রবেশ রুখতে বাড়ির সংস্কার করতে চান সু চি
মার্কিন নাগরিক জন ইয়েত্ত লেক সাঁতরে সু চির বাড়িতে প্রবেশ করার পর সু চির বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়। এ অপরাধে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়িয়ে দেওয়া হয়।
সু চির আইনজীবী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন বলেন, বাড়িটি সংস্কারের জন্য স্থপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংস্কারের খরচ দেবেন সু চি নিজেই।
তিনি বলেন, বাড়ির নিরাপত্তা নিয়ে সু চি উদ্বিগ্ন। এ জন্য বাড়ি সংস্কার করতে চান তিনি। নিয়ান উইন বলেন, বাড়ি সংস্কারের বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়ে গেছে। সু চির জন্য বাড়িতে একটি ঝুলবারান্দাও নির্মাণ করা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের প্রথম চন্দ্রাভিযান পরিত্যক্ত ঘোষণা
অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করলেও এর সাফল্য দাবি করেছেন আইএসআরও প্রধান। তিনি বলেন, ‘অভিযানের ৯৫ শতাংশ উদ্দেশ্যই পূরণ হয়েছে। প্রচুর তথ্য সংগ্রহ করেছি। এগুলোর মধ্যে চাঁদের ৭০ হাজার ছবিও রয়েছে।’ আইএসআরওর বিজ্ঞানীরা জানান, মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১ শনাক্ত করতে তাঁরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাহায্য চেয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে লস অ্যাঞ্জেলেসে দাবানল
লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে বিভিন্ন এলাকায় গত বুধবার ওই দাবানল ছড়িয়ে পড়ে। গত পাঁচ দিনে দাবানল দ্বিগুণ বেগে ছড়িয়ে পড়ে। গভর্নর আরনল্ড শোয়ার্জনেগার শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর স্থানীয় লোকজনের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে, এটি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।
ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র ১৫ মাইল দূরের লা ক্রিসেন্টা ও লা কানাডা ফ্লিন্টরিজের কাছাকাছি চলে এসেছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী চারটি বিমান ও আটটি হেলিকপ্টার নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ১৮টি বাড়ি পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে ১৫ মাইল উত্তর-পূর্বের দুই হাজার ঘরবাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকাটি পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। অনেক দূর থেকে ওই এলাকার আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার লেকভিউ টেরাসে শোয়ার্জনেগার সাংবাদিকদের বলেন, এটি ভয়াবহ একটি দাবানল। আগুন এখন ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার দিকে ধেয়ে আসছে। লোকজনকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাকবহরে জঙ্গি হামলা সোয়াতে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত
একই দিন বিক্ষুব্ধ সোয়াত এলাকায় সেনাবাহিনীর গোলাবর্ষণে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। ওই এলাকায় জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে সেনাবাহিনীর জঙ্গি হেলিকপ্টার ওই অভিযান চালায়। দেশটির সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানায়।
চমনের পুলিশ-প্রধান সরদার হাসান মুসাখেল জানান, ওই দিন চমনে কয়েক শ ট্রাক রসদভর্তি অবস্থায় ছিল। ন্যাটোর ওই ট্রাকগুলো সাধারণত আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর জন্য জ্বালানি, খাদ্যদ্রব্যসহ অন্যান্য রসদ নিয়ে যায়। এ অবস্থায় রোববার আগে থেকে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ পরিবহনের জন্য দুটি পথের একটি হলো বেলুচিস্তান প্রদেশের এ চমন শহর।
শনিবার সন্ধ্যা থেকে সোয়াত শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ওই অভিযানে ৩০ জঙ্গি ও এক সেনাসদস্য নিহত হয়। এরই মধ্যে পুলিশদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশের ১৪ জন সদস্য নিহত হন। স্থানীয় পুলিশ-প্রধান কাজী গোলাম ফারুক ওই হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কলকাতায় জনসভায় বামফ্রন্টের নেতারা হত্যার রাজনীতি করে বামপন্থীদের স্তব্ধ করা যাবে না
গতকাল সোমবার মহান খাদ্য আন্দোলনের ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বামফ্রন্ট নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কলকাতার প্রাণকেন্দ্র মেট্রো চ্যানেলে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে আন্দোলন করতে কলকাতার শহীদ মিনার ময়দানে জড়ো হয়েছিল তিন লাখ মানুষ। সেদিন কলকাতার রাজপথে খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল ৮০ জন নিরীহ মানুষ। আহত হয়েছিল প্রায় তিন হাজার। নিখোঁজ হয়েছিল শতাধিক। তাদের স্মরণে প্রতি বছর বামফ্রন্ট এ দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে।
সমাবেশে বামফ্রন্টের নেতারা অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ করার দাবি জানান। তাঁরা আরও বলেন, ব্যাংক-বীমাসহ কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা চলবে না, শিক্ষার ক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণ করা যাবে না। সবাইকে দিতে হবে রেশন কার্ড, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এভাবে ৩০ দফা দাবি পেশ করে অবিলম্বে তা বাস্তবায়নের লক্ষ্যে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বামফ্রন্ট নেতারা।
সমাবেশে বক্তব্য দেন বামফ্রন্টের চেয়ারম্যান ও রাজ্য সিপিএম সম্পাদক বিমান বসু, সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ, আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী, সোসালিস্ট পার্টির নেতা কিরণময় নন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন জাপানের নতুন নেতা
বুথফেরত সমীক্ষায় দেখা গেছে, বিরোধী ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) বিপুল ব্যবধানে হারিয়ে দিয়েছে। ১৯৫৫ সাল থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় ছিল এলডিপি।
এবারের নির্বাচনে ভোট দেওয়ার হার ছিল গত নির্বাচনের চেয়ে বেশি। সংবাদ সংস্থা কিয়োডো জানায়, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬৯ শতাংশ, ২০০৫ সালের নির্বাচনে যা ছিল ৬৭ দশমিক ৫ শতাংশ।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৮০টি আসনের মধ্যে ডিপিজে ৩০৮টি আর ক্ষমতাসীন এলডিপি পেয়েছে ১১৯টি আসন। এ ফলাফল গত নির্বাচনের ফলাফলের প্রায় বিপরীত। তবে সরকারিভাবে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি।
আগামী দুই সপ্তাহের মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসবে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে হাতোইয়ামার নাম চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে নাম চূড়ান্ত হওয়ার পরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন তিনি।
জোট গঠন নিয়ে দুটি ছোট বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ডিপিজে। পার্লামেন্টের উচ্চকক্ষে ওই দুটি দলের সমর্থন প্রয়োজন ডিপিজের।
গতকাল সোমবার টোকিওতে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে হাতোইয়ামা বলেন, ‘দীর্ঘ সময় লেগে গেল, কিন্তু অবশেষে আমরা শুরুর জায়গায় পৌঁছাতে পেরেছি।’
এদিকে বর্তমান প্রধানমন্ত্রী ও এলডিপি-প্রধান তারো আসো পরাজয় স্বীকার করে নিয়ে দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী সেপ্টেম্বরে দলে তাঁর উত্তরসূরি নির্বাচন করা হবে। তারো আসো বলেন, পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার কোনো পরিকল্পনা নেই তাঁর। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দলকে পুনর্গঠন করা।
এলডিপির আইনপ্রণেতা কোতারো তামুরা বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। কোনো নির্বাচন ছাড়াই আমরা তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুত্ উত্পাদন শুরু
আসানসোলের শিবপুরে গত শনিবার এই সৌরবিদ্যুত্ উত্পাদন কার্যক্রম শুরু হয়। পশ্চিমবঙ্গ গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট করপোরেশন ভারতে এই প্রথম দুই মেগাওয়াট গ্রিডযুক্ত সৌরবিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা প্রকল্পটি চালু করেছে। প্রথম পর্যায়ে এখানে উত্পাদন হবে ১ দশমিক ২৫ মেগাওয়াট বিদ্যুত্।
জানা গেছে, গত জুলাই মাসে শিবপুরে পরীক্ষামূলক সৌরবিদ্যুত্ উত্পাদন শুরু হলেও এবার কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম দিনেই সাত হাজার ইউনিট সৌরবিদ্যুত্ গ্রিডে সরবরাহ করা হয়।
তবে শিগগিরই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আর এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় বিকল্প শক্তি মন্ত্রী ফারুক আবদুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারী উদ্যোক্তাদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মশালা আয়োজন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান প্রধান অতিথি, উপব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এবং এসএমই অ্যান্ড কনজিউমার ব্যাংকিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানের চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিপুলসংখ্যক নারী উদ্যোক্তা অংশ নেন, যাঁদের বাংলাদেশে বিদ্যমান ব্যাংকিং সুযোগ-সুবিধাবিষয়ক তথ্য সরবরাহ করা হয়।
আনিস এ খান বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইতিমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রকল্প চালু করেছে এবং সারা দেশে ব্যাংকের ৩৬টি শাখায় এবং পাঁচটি এসএমই সেন্টারে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড ডেস্ক স্থাপন করেছে।
মমতাজ উদ্দিন আহমেদ নারী উদ্যোক্তাদের ব্যবসা বহুমুখী করার পাশাপাশি তাঁদের জন্য দেশে বিদ্যমান ব্যাংকিং সুযোগ-সুবিধা নেওয়ার পরামর্শ দেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গ্রামীণফোন নিয়ে এল নিজস্ব ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের সেট
রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গতকাল সোমবার ‘গ্রামীণফোন ভি-১০০’ মডেলের এ হ্যান্ডসেটের মোড়ক উম্মোচন করা হয়। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল এ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করেন। এ সময় গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) লাজলো বার্তা এবং হেড অব মার্কেট কমিউনিকেশনস কাজী মনিরুল কবিরসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওডভার হেশজেদাল বলেন, গ্রামীণফোন তার গ্রাহকসেবার মান বাড়ানোর ধারাবাহিকতায় নিজস্ব ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাত করার উদ্যোগ নিয়েছে তারা।
তিনি বলেন, মোবাইল ফোনের প্রয়োজনীয়তা এখন কেবল কথা বলার মধ্যে সীমিত নেই, এটি এখন ছবি তোলা, ইন্টারনেট ব্যবহার, গান শোনাসহ নানা ধরনের বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসব সুবিধা একসঙ্গে পেতে গ্রাহকদের বেশি অর্থ ব্যয় করতে হয়। তাই সব ধরনের গ্রাহকদের সামর্থ্যের কথা চিন্তা করে গ্রামীণফোনের নতুন হ্যান্ডসেটের দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার ১৯৯ টাকা।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এ হ্যান্ডসেটটি ক্যামেরা, এফএম রেডিও ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকছে। এ ছাড়া এ ফোনে রয়েছে একটি জিপি মেন্যু, যাতে গ্রামীণফোনের সব আকর্ষণীয় মূল্য সংযোজিত সেবার তথ্য তালিকাভুক্ত করা হয়েছে। রঙিন পর্দার এ হ্যান্ডসেটে বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের সুবিধা আছে।
গ্রামীণফোন আরও জানায়, তাদের বর্তমান কোনো গ্রাহকের সংযোগ এ হ্যান্ডসেটের সঙ্গে ব্যবহার করলে বিনামূল্যে ২৫০ টাকার টকটাইম, ১০ মেগাবাইট ইন্টারনেট ব্রাউজিং, ১২০টি ভয়েস এসএমএস ও ৬০টি এমএমএস করার সুবিধা পাবেন। এ ছাড়া এ হ্যান্ডসেটে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। সারা দেশে ছড়িয়ে থাকা ৫০০টিরও বেশি টাচ পয়েন্টের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে। এ হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবার জন্য কোম্পানির শর্ত প্রযোজ্য হবে।
এ ছাড়া যাঁরা প্রথম দিন, অর্থাত্ আজ মঙ্গলবার এ হ্যান্ডসেট কিনবেন গ্রামীণফোনের পক্ষ থেকে ধন্যবাদ স্বরূপ তাঁরা পাবেন ১০০ টাকার একটি রিচার্জ স্ক্র্যাচকার্ড এবং একটি টি-শার্ট। এ অফার ১ সেপ্টেম্বর স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওয়ালটনের সঙ্গে মালয়েশীয় কোম্পানি যৌথভাবে গাড়ি কারখানা স্থাপন করবে বিদ্যুেকন্দ্র স্থাপনেও আগেত গ্রুপের আগ্রহ প্রকাশ
রাজধানীর মতিঝিলে গতকাল সোমবার ওয়ালটনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগেত গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুলতান আব্দুল কাদির এ ঘোষণা দেন। অনুষ্ঠানে মালয়েশীয় প্রতিষ্ঠান দীন মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন বিন আহাদ, আগেত গ্রুপের মহাব্যবস্থাপক উ চি বেং, ওয়ালটনের পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক (অর্থ) আবুল বাশার হাওলাদার, উপদেষ্টা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সুলতান আব্দুল কাদির জানান, তাঁরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন এবং ওয়ালটনের পণ্য বাজারজাতকরণের পাশাপাশি এখানে একটি বিদ্যুত্ উত্পাদনের কারখানা স্থাপন করতে আগ্রহী। এ ছাড়া মালয়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত লোকদের প্রশিক্ষণ দিতে তাঁরা একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবেন। এ জন্য বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনশক্তি যেসব দেশে কর্মরত রয়েছে, সেসব দেশে ওয়ালটনের প্রদর্শন কেন্দ্র স্থাপন করা হবে। এসব প্রদর্শন কেন্দ্র থেকে প্রবাসীরা কোনো পণ্য পছন্দ করলে বাংলাদেশে তাদের আত্মীয়স্বজনের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
সুলতান আব্দুল কাদির বলেন, বাংলাদেশে গাড়ির একটি বিশাল বাজার রয়েছে। তা ছাড়া এখানে শ্রমিক সস্তা হওয়ায় উত্পাদনের খরচও কম পড়বে। ফলে আশপাশের দেশগুলোয় বাংলাদেশের তৈরি গাড়ি বিপণন অনেক সহজ হবে।
সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে গাড়ির কারখানা ও বিদ্যুেকন্দ্র প্রতিষ্ঠার কাজ দ্রুত শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম প্রভৃতি দেশে আগেত গ্রুপের বিদ্যুত্ উত্পাদন, অবকাঠামো উন্নয়ন, গৃহায়ণ, ফ্লাইওভার তৈরি, ইস্পাত শিল্প, শুল্কমুক্ত চেইন সুপারস্টোর পরিচালনা ও আর্থিক খাতে বিনিয়োগ রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই সপ্তাহের মধ্যেই পাটের দরপতন
সাম্প্রতিক সময়ে বগুড়ায় সাতটি মিনি পাটকল গড়ে ওঠায় পাটের চাষ বাড়ছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। এ বছর মৌসুমের শুরুতেই প্রতি মণ পাট সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। ধীরে ধীরে দাম কমতে থাকে। মাসখানেক আগেও এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বেচে চাষিরা খুশি মনে বাড়ি ফিরেছেন। বাজারে হঠাত্ করেই পাটের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পড়ে গেছে। বর্তমানে বগুড়ার বিভিন্ন হাটে প্রতি মণ ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত দু-তিন দিনে জেলার বেশ কয়েকটি হাটে গিয়ে দেখা গেছে, এত বেশি পাট এসেছে যে স্থান সংকুলান হচ্ছে না। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, খরার কারণে অনেকে পাট জাগ দিতে পারেননি। কয়েক দিনের বর্ষণে চাষিরা জাগ দিতে পেরেছেন। এসব পাট একবারে হাটে আসার কারণে আমদানি বেড়ে গেছে।
গত রোববার সারিয়াকান্দি হাটে প্রতি মণ পাট বিক্রি হয়েছে ৮৫০ থেকে ৯০০ টাকায়। নারচী গ্রামের চাষি জব্বার মিয়া পাট বিক্রি করতে এসে বলেন, ‘হামাগোরে আগে যারা পাট তুলেছে, তারা হাজার-বারো শ ট্যাকা মণ বেচিচে। আর হামরা পাট লিয়ে আচি তখন বাজারে দাম কমে গেছে। এখন ৮৭০ টাকা মণ বেচা লাগলো।’
বগুড়ার অন্যতম পাটের হাট সোনাতলা ও গাবতলীতে বাজারের দরপতন হয়েছে। গাবতলীর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, পাটের কারখানাগুলো থেকে এমন দাম নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে। যখন দাম হাজারের ওপর ছিল, তখন আমদানি কম ছিল। এখন আমদানি বেড়ে যাওয়ার কারণে কারখানাগুলো দাম নির্ধারণ করে দিয়েছে। সেইভাবে ফড়িয়া ও মহাজনেরা পাট কিনছে।
জয়পুরহাটেও মাত্র দেড় সপ্তাহের ব্যবধানে পাটের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে। সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তোষা জাতের প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৩০ টাকায়। আর সাদা জাতের পাট বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা মণ দরে। কিন্তু মৌসুমের শুরুতে জেলার বিভিন্ন হাট-বাজারে তোষা জাতের পাট মণপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা ও সাদা জাতের পাট এক হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছিল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার দুই হাজার ৯৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উত্পাদিত পাট থেকে ২৫ হাজার বেল পাওয়া যাবে। গত বছর হয়েছিল এক হাজার ৯৩০ হেক্টর জমিতে। চাষিরা জানান, দুই সপ্তাহ আগেও পাটের দাম ভালো ছিল। কিন্তু হঠাত্ করেই বাজারে ক্রেতারা কিনতে অনাগ্রহ দেখাচ্ছে এবং কম দামে কিনছে।
ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, ২১ আগস্ট জামালগঞ্জ হাটে তোষা জাতের দুই মণ পাট বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু ৮০০ টাকা মণ দাম ওঠায় তিনি বিক্রি না করে বাড়িতে ফেরত নিয়ে যান। ২৮ আগস্ট সেই পাট তিনি প্রতি মণ ৯৩০ টাকায় বিক্রি করেছেন, যা আগের তুলনায় ৩০০ থেকে ৩২০ টাকা কম। তিনি আরও জানান, বাজারে ফড়িয়ারা বলছে, তাদের হাতে টাকা নেই।
বেড়া-সাঁথিয়াতেও দাম কমেছে
আমাদের বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, মৌসুমের শুরুতে বেড়া ও সাঁথিয়া উপজেলার হাটবাজারগুলোতে প্রতি মণ পাট বিক্রি হয়েছে এক হাজার ২৫০ থেকে এক হাজার ৫০০ টাকায়। কিন্তু মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দাম কমতে কমতে ৯০০ থেকে এক হাজার ১০০ টাকায় এসে দাঁড়িয়েছে।
কাশীনাথপুরের পাট ব্যবসায়ী আবুবকর সিদ্দিক বলেন, ‘মৌসুমের শুরুতে বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে পাট বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পাটের দাম কমে গেছে। তা ছাড়া এবার সময়মতো জাগ দিতে না পারায় পাটের মান খারাপ হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিল সরকার ১২০টি আবেদনপত্র জমা পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই চাল রপ্তানির জন্য এখন পর্যন্ত ১২০টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মাসুদুর রহমানকে প্রধান করে গঠন করা হয়েছে চার সদস্যের একটি কমিটি। বাকি সদস্যদের একজন বাণিজ্য মন্ত্রণালয়ের, একজন খাদ্য মন্ত্রণালয়ের এবং অন্যজন আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের। চাল রপ্তানি বিষয়ে গত ২৫ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার আগে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব চাল রপ্তানি করা যাবে: কালিজিরা, চিনিগুঁড়া, বাদশাভোগ, দুলাভোগ, কাটারিভোগ, রাঁধুনীপাগল, জটাবাঁশফুল, কুলশীমালা, বিআর-৫, বিআর-৩৪, বিআর-৩৭ ও বিআর-৩৮।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাল রপ্তানির জন্য ইতিমধ্যে যেসব আবেদন পাওয়া গেছে বা ভবিষ্যতে পাওয়া যাবে, সেগুলোকে আবেদন পাওয়ার তারিখ অনুযায়ী একটি ক্রমিক নম্বর দেওয়া হবে। তারপর বাণিজ্য মন্ত্রণালয়ের বাছাই কমিটির মাধ্যমে আবেদনগুলোর যথার্থতা যাচাইয়ের পর ক, খ ও গ নামে তিনটি আলাদা ভাগে ভাগ করা হবে।
ক শ্রেণী হচ্ছে, যেসব ক্ষেত্রে রপ্তানি চুক্তির বিপরীতে প্রত্যয়পত্র (এলসি) খোলা হয়েছে বা অগ্রিম টিটির মাধ্যমে অর্থ পাওয়া গেছে। খ শ্রেণী হচ্ছে, প্রকৃত চাল রপ্তানিকারক কিন্তু এলসি খোলা হয়নি বা অগ্রিম টিটিও পাওয়া যায়নি। আর গ শ্রেণী হচ্ছে, প্রকৃত রপ্তানিকারক নয় এবং এলসি খোলা হয়নি বা টিটিও আসেনি এখনো।
আবেদন বাছাইয়ের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), চাল রপ্তানির চুক্তি এবং ওই চুক্তির বিপরীতে ব্যাংক থেকে দেওয়া অগ্রিম অর্থের বিবরণ, অতীতে চাল রপ্তানি করা থাকলে তার প্রমাণপত্র দেখাতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। পরীক্ষার পর ক ও খ শ্রেণীর রপ্তানিকারকদের চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে। তবে একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ২০০ টনের বেশি চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে না। গ শ্রেণীর আবেদন রপ্তানির জন্য বিবেচিত হবে না। আর অতীতে চাল রপ্তানির অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপসচিব আবু সাঈদ চৌধুরী প্রথম আলোকে জানান, সুগন্ধি চাল রপ্তানির জন্য যেসব আবেদন এসেছে, সেগুলো যাচাই করতে একটি বাছাই কমিটি কাজ করছে। শিগগির বাছাইয়ের কাজ শেষ হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ দিন এগিয়ে এল জাতীয় যুব হকি

কেকেআরের উপদেষ্টা আকরাম?
কয়েক দিন ধরেই খবর, সুইংয়ের সম্রাট সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন। সেটারই ধারাবাহিকতায় মান্নাতে এই বৈঠক। বৈঠকে শাহরুখ-আকরামের সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলীও।
সভা শেষে বেশ খুশি খুশি শোনাল আকরামের কণ্ঠ, ‘খুব ইতিবাচক হয়েছে সভা। ওখানে কোনো রকম অস্বস্তি হয়নি আমার। শাহরুখের সঙ্গে আগেও দেখা হয়েছে। আর গাঙ্গুলীকে তো খুবই ভালোভাবে চিনি। ওর বিপক্ষে কত ম্যাচ খেলেছি। কাজেই সব মিলিয়ে বেশ ঘরোয়া পরিবেশই ছিল আমার জন্য।’
কিন্তু টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে যে রকম ব্যস্ত সময় কাটাতে হয় পাকিস্তান অধিনায়ককে, তার পক্ষে কেকেআরের কোচ হওয়া কতটা সম্ভব? আকরামও চাচ্ছেন মূল কোচের দায়িত্ব না নিয়ে শাহরুখের দলের বোলিং উপদেষ্টা হতে, ‘আমি আসলে উপদেষ্টাই হতে পারি কেবল। আমার পক্ষে কি করা সম্ভব সেটা আমি তাদের বলেছি। আমি বলেছি, তারা চাইলে আমি ফাস্ট বোলারদের সাহায্য করতে পারি, তাদের জন্য কৌশল ঠিক করে দিতে পারি। আর অধিনায়কের ওপর চাপের অনেকটাও নিয়ে নিতে পারি।’
আকরাম ছাড়াও জন রাইট, রিচার্ড পাইবাস, সন্দ্বীপ পাতিল, প্রবীণ আমরে—কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য নতুন কোচ হিসেবে এ রকম অনেক নামই শোনা যাচ্ছে। তবে মান্নাতে রোববারের বৈঠকের পর একটা ব্যাপার পরিষ্কার, আকরাম অন্তত দলটার মূল কোচের দায়িত্ব নিচ্ছেন না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ম্যারাডোনার বাকি সাতজন
আর্জেন্টিনার রোজারিওতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন দল। ডিয়েগো ম্যারাডোনার বিশ্বাস, এ ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেষ দিনে উজ্জ্বল-জয় আবাহনীর
কাল শেষ দিনে দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করেছে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম মোহামেডান।
বড় দুই দল আবাহনী ও মোহামেডানও তাদের কোটা পূরণ করেছে বাকি খেলোয়াড়দের নিবন্ধন করিয়ে। আবাহনীতে যাঁকে নিয়ে সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল সেই সাবেক অধিনায়ক আরিফ খান জয়কে নিবন্ধন করিয়েছে শেষ দিনে। আর তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আনুষ্ঠানিকভাবে আকাশি-নীল শিবিরে ফিরেছেন মেহেদি হাসান উজ্জ্বল। আবারও বি-লিগে নিজের নাম লেখাতে পেরে উজ্জ্বল ছিলেন খুব উচ্ছ্বসিত, ‘আমি খুবই খুশি হয়েছি আবারও বি-লিগে ফিরতে পেরে। আগে থেকেই ধারণা করেছিলাম যে এবার হয়তো আবাহনীতে খেলতে পারব। আনুষ্ঠানিকভাবে কাগজে-কলমে সেটা নিশ্চিত করে আরও নির্ভার লাগছে এখন। আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই।’
শেষ দিনে মোহামেডানে নাম লিখিয়েছেন হাসান আল মামুন, ইয়ামিন আহম্মেদ, নাসিরউদ্দিন ও এমিলি সহোদর শাকিল আহমেদ।
দলবদল শেষ। এবার ময়দানি যুদ্ধে নেমে পড়ার অপেক্ষা। এদিক দিয়ে দুই প্রধান আবাহনী-মোহামেডানকে ঘিরেই যত উত্তেজনা। তবে কাল শেষ সময়ে খেলোয়াড়দের নিবন্ধন করাতে এসে একটা চ্যালেঞ্জই ছুড়ে দিলেন মুক্তিযোদ্ধার কর্মকর্তারা। বি-লিগের প্রথম মৌসুমে তৃতীয় হওয়া মুক্তিযোদ্ধা গতবার দলই গড়তে পারেনি আর্থিক অসচ্ছলতার কারণে। তার মাশুলও দিতে হয় ১১ দলের মধ্যে দশম হয়ে। তবে এবার তাদের নতুন করে শুরু করার প্রত্যয়। দলের ম্যানেজার আবদুস সাত্তার দারুণ আশাবাদী, ‘এবার আমরা বিদেশি খেলোয়াড় আনব। স্থানীয় খেলোয়াড়ও ভালো পেয়েছি। সব মিলিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ব।’ তবে গত মৌসুমের পারিশ্রমিক বাকি থাকায় খেলোয়াড়দের মধ্যে বইতে থাকা ক্ষোভ অস্বস্তির কাঁটা ফোটাতে পারে। অবশ্য মুক্তিযোদ্ধার নতুন কমিটি তাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ক্ষোভ থামিয়ে রেখেছে। খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ এবার মুক্তিযোদ্ধার বাজেট প্রায় ১ কোটি টাকা। সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন অমিত খান শুভ্র। তবে টাকার অঙ্কটা জানাতে রাজি হননি জয়ের সহোদর।
গতবার অষ্টম স্থানে ছিল চট্টগ্রাম আবাহনী। এবার তাদের লক্ষ্য আরও ওপরেই বলে জানালেন দলের কোচ মোহাম্মদ কাশেম, ‘এবার আমাদের রক্ষণভাগ অনেক ভালো। মাঝমাঠ একটু দুর্বল হলেও আমরা বিদেশি খেলোয়াড় দিয়ে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।’
ব্রাদার্স দলটা হয়েছে তারুণ্যনির্ভর। পুরোনো খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মাসুদ রানা আর লিটন খান। তবে এই নতুনদের নিয়েই স্বপ্ন দেখছেন কোচ ওয়াসিম ইকবাল, ‘এখনো বলতে পারছি না এদের নিয়ে কতদূর যাওয়া যাবে। আশা করি, ভালো একটা পজিশনেই আমরা থাকব।’ শীর্ষ দুই দল আবাহনী মোহামেডান ছাড়া অন্য দলগুলো জোর দিয়ে বলতে পারছে না তারা শিরোপার সত্যিকারের দাবিদার। তার পরও বাফুফের আশা, ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া বি-লিগ এবার দারুণ জমবে, দর্শক মাঠমুখী হবে। তাই টিকিটের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ গ্যালারি টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাইডবটমের হুঙ্কার আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে অ্যাশেজ হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। তবে তাদের সেই মিশন শুরুতেই ধাক্কা খেয়েছে। ১৪৫ রানের মাঝারি সংগ্রহ গড়েও নতুন বলের দুই বোলারের কল্যাণে ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছিল তারা। ব্রেট লি ও মিচেল জনসন নিজেদের প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন দুই ইংলিশ ওপেনার জো ডেনলি ও রবি বোপারাকে। ১.১ ওভারে ২ উইকেটে ইংল্যান্ডের রান যখন ৪ (এর মধ্যে অতিরিক্তই ৩), বৃষ্টি তখনই বাধা হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে।
তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে নিচ্ছেন সাইডবটম। পুরো অ্যাশেজে বাইরে বসে থাকা ৩১ বছর বয়সী এই পেসার পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের লক্ষ্য, ‘ইংল্যান্ড সব ধরনের ক্রিকেটেই এক নম্বর হতে চায়।’ তবে পরিত্যক্ত ম্যাচ থেকেও ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ইনজুরি ও পরে দলের অন্য পেসারদের সাফল্যে পুরো অ্যাশেজে দলের বাইরে থাকা ব্রেট লি এক ওভারেই দেখিয়েছেন পুরোনো রূপের ঝলক। বল করেছেন গড় ৮৫ মাইল গতিতে, দুর্দান্ত এক বাউন্সারে আউট করেছেন জো ডেনলিকে। এ ছাড়া ৮ টেস্ট, ২৯ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন হোয়াইট। হতাশাকে চাপা দিয়ে এই ইতিবাচক দিকগুলোকে নিয়ে সামনে তাকাতে চাইছে অস্ট্রেলিয়া।
বেশি সামনে অবশ্য তাকাতে হচ্ছে না। আজই ওল্ড ট্রাফোর্ডেই দ্বিতীয় টি-টোয়েন্টি। ৪ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্লিনটফের ভরসা এখন যন্ত্রে
হাঁটুর অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন-প্রক্রিয়া চলছে ফ্লিনটফের। চিকিত্সকের পরামর্শ, পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিদিন তাঁকে পাঁচ শ বার হাঁটু মুড়তে হবে। আড়াই হাজার পাউন্ড মূল্যের কন্টিনিউয়াস প্যাসিভ মোশন যন্ত্র সে কষ্ট কমিয়ে দিচ্ছে ফ্লিনটফের। পাঁচ শ নয়, এর সাহায্যে প্রতিদিন পনেরো শ বার হাঁটু মুড়তে পারছেন তিনি। ৩১ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার বলেছেন, ‘আমাকে হয় এই যন্ত্র ব্যবহার করতে হবে নয়তো দিনে পাঁচ শ বার হাঁটু বাঁকাতে হবে। আমি তাই যন্ত্রটাই বেছে নিলাম। প্রতিদিন আট ঘণ্টা আমি এই যন্ত্র হাঁটুতে পেঁচিয়ে রাখি। যন্ত্রটা আমার হাঁটুকে সারাক্ষণই ওপর-নিচ করাতে থাকে এবং এর নড়াচড়া নিয়ন্ত্রণ করে।’
ফ্লিনটফকে এই বিশেষ যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন শল্যবিদ অ্যান্ডি উইলিয়ামস। দিনের অধিকাংশ সময়ই সেটা তাঁর হাঁটুতে লাগানো থাকছে, কখনো কখনো এমনকি ঘুমের সময়ও। ডান হাঁটুতে এ নিয়ে দুবার অস্ত্রোপচার হলো ফ্লিনটফের। আর ক্যারিয়ারে সব মিলিয়ে তাঁকে অস্ত্রোপচারের টেবিলে উঠতে হয়েছে মোট ৯ বার। বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে চারবার, দুবার হয়েছে হার্নিয়া অপারেশন আর একবার পিঠে।
ক্ষতবিক্ষত শরীরে পাঁচ দিনের ক্রিকেটের ভার আর বহন করা সম্ভব নয় বলে সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফ্লিনটফ। তবে বলে রেখেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর দিয়ে ফিরতে চান ওয়ানডে দলে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
September
(494)
-
▼
Sep 02
(19)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনার ৭০ বছর পূর্ণ হবে আজ
- অনধিকার প্রবেশ রুখতে বাড়ির সংস্কার করতে চান সু চি
- ভারতের প্রথম চন্দ্রাভিযান পরিত্যক্ত ঘোষণা
- নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে লস অ্যাঞ্জেলেসে দাবানল
- পাকিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাকবহরে জঙ্গি হামলা স...
- কলকাতায় জনসভায় বামফ্রন্টের নেতারা হত্যার রাজনীতি ক...
- ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন জাপানের নতুন নেতা
- ভারতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গ্রিড-সংযুক্ত সৌর...
- নারী উদ্যোক্তাদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক...
- গ্রামীণফোন নিয়ে এল নিজস্ব ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্...
- ওয়ালটনের সঙ্গে মালয়েশীয় কোম্পানি যৌথভাবে গাড়ি কারখ...
- দুই সপ্তাহের মধ্যেই পাটের দরপতন
- ১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দি...
- পাঁচ দিন এগিয়ে এল জাতীয় যুব হকি
- কেকেআরের উপদেষ্টা আকরাম?
- ম্যারাডোনার বাকি সাতজন
- শেষ দিনে উজ্জ্বল-জয় আবাহনীর
- সাইডবটমের হুঙ্কার আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বিতীয়...
- ফ্লিনটফের ভরসা এখন যন্ত্রে
-
▼
Sep 02
(19)
-
▼
September
(494)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...