Wednesday, December 17, 2014
গণতন্ত্র শক্তিশালী করতে সকল দলের সমান সুযোগ থাকা উচিত -ড্যান ডব্লিউ মজীনা

মজীনা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে এটি ছিল তাঁর বিদায়ী সাক্ষাৎ। খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সব দলের যে রাজৈনতিক জায়গা, তা শান্তিপূর্ণভাবে ব্যবহার করা দরকার। বাংলাদেশ ও এ দেশের সাধারণ মানুষের প্রশংসা করে মজীনা আরও বলেন, তিনি বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বিনিময় করেছেন। বিশেষ করে স্বাস্থ্য খাতে, পরিবার পরিকল্পনায় বাংলাদেশ বিপ্লব ঘটিয়েছে। তিনি নিজের চোখে যা দেখেছেন, তা অবিশ্বাস্য গল্পের মতো। বাংলাদেশ হচ্ছে এশিয়ার এমাজিং টাইগার।
শেষে মজীনা বাংলায় বলেন, ‘আবার দেখা হবে।’ তিনি জানান, আগামী বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে আসতে চান। এর আগে আজ বিকেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে মজীনা। বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাতের জন্য রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান মজীনা। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী তাঁদের বৈঠক চলে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য দায়ী মমতা : বিজেপি

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘আমাদের লক্ষ্য ১৫১’ -এইচ এম এরশাদ
আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসের এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে প্রথমেই শিক্ষাঙ্গনগুলো ‘রণাঙ্গন’মুক্ত হবে। নিয়মিত ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলো থেকে জাতীয় রাজনীতিবিদ তৈরি করা হবে। তিনি বলেন, ‘দেশে এখন রাজনীতিবিদ নেই, ধনাঢ্যরা রাজনীতিবিদ। ইয়াবা ব্যবসা করে, হাজার কোটি টাকা আছে, তারা রাজনীতি করে। জেলে যাওয়ার সময় ভি–চিহ্ন দেখায়, বের হওয়ার সময়ও ভি–চিহ্ন দেখায়। হাজারটা গেট করে তাদের সংবর্ধনা দেওয়া হয়।’
সভায় এরশাদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) প্রায়ই বলেন এরশাদ খুনি। আমি বলব, আয়নায় নিজের চেহারা দেখেন। সারের দাবি করায় আপনি ১৮ জন কৃষককে হত্যা করেছেন। বিদ্যুৎ চাওয়ায় কানসাটে ২০ জনকে হত্যা করেছেন। তাঁদের তালিকা আমাদের কাছে আছে। যদি সুযোগ পাই, তাঁদের জন্য স্মৃতিসৌধ করব।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘ক্ষমতায় এসে জঙ্গিবাদের সূত্রপাত করেছেন। বাংলা ভাই তৈরি করেছেন। কিবরিয়াকে হত্যা করেছেন। হিসাব একদিন নেব। তখন মানুষ দেখবে খুনি এরশাদ, না আপনি।’
সাবেক এই প্রেসিডেন্ট আরও দাবি করেন, নয় বছরের শাসনে তিনি দেশে সুশাসন, সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তখন দেশে হানাহানি-কাটাকাটি ছিল না। কিন্তু বিএনপি সরকার এসে দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করে। এখন দুঃশাসন আবার ফিরে এসেছে। তাঁর দাবি, কোনো মুক্তিযোদ্ধা তাঁর কাছে এসে খালি হাতে ফিরে যায়নি।
সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ এম এ হান্নান, সাইদুর রহমান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জাপার সাংসদ ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘কুপুত্রকে জিহ্বা সামলাতে বলুন’ -শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে বসে সে যে ধরেনের জঘন্য কথা বলেছে, তার সম্পর্কে কথা বলতে ঘৃণা হয়। নাম নিতেও ঘৃণা হয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য ইতিহাস বিকৃতি করছে।’ তিনি বলেন, ‘লেখাপড়া করলে বা ইতিহাস পড়লে তো সে জানত। মানুষ হয়নি বলেই জানোয়ারের মতো কথা বলে। জানোয়ারের শিক্ষা কীভাবে দিতে হয়, তা বাংলার মানুষ জানে, মানুষ দেবেও।’
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াকে অনুরোধ করব, আপনার কুপুত্রকে জিহ্বা সামলে কথা বলতে বলবেন। বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এটা বরদাস্ত করা হবে না। আইভি রহমানসহ বহু মানুষের রক্ত তার হাতে। বিচার অবশ্যই হবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কথা উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনি এতই সাধু হবেন তো পালিয়ে বেড়াচ্ছেন কেন? এতিমের টাকা চুরি করেছেন।’ তিনি বলেন, ‘উনি জানেন যে মামলায় হাজির হলে শাস্তি পাবেন। চোরের মন পুলিশ, পুলিশ। আদালতে হাজির হন না। এতিমের অর্থ চুরি করে পালিয়ে বেড়ান। অন্যকে দোষ দেন। নিজের চেহারাটা আয়নায় দেখেন।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শনিবার বগুড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল

নারী অধিকার নিয়ে কাজ করতে চান মিস ওয়ার্ল্ড ২০১৪ রোলেন স্ট্রস

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রসঙ্গ তারেক রহমানের বক্তব্য- ‘বাংলাদেশের মানুষ মিথ্যাচার মেনে নেবে না’ -প্রধানমন্ত্রী

তিনি বলেন, জামায়াতকে রাজনীতির সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে হত্যার রাজনীতি শুরু হয়। এরপর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যেই উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, জিয়া ইতিহাস বিকৃত করেছে, খালেদা জিয়াও করেছে তার পুত্রও একই কাজ করছে। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা দেশের স্বাধীনতাকে হত্যা, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে স্কুলে জঙ্গি হামলায় নিহত ১৪১- স্কুলশিশুর ওপর এ কোন বর্বরতা

যেভাবে হামলা: স্কুলের কর্মী ও প্রত্যক্ষদর্শী মুদাসসির আওয়ান বলেন, ‘আমরা দেখলাম, ছয়জন লোক স্কুলের দেয়াল বেয়ে উঠছে। ভাবলাম শিশুরা খেলছে। কিছুক্ষণ পরই দেখা গেল, তাদের সঙ্গে বিপুল পরিমাণ গোলা ও অস্ত্রশস্ত্র। দেয়াল টপকে স্কুলে ঢুকেই তারা গুলি ছোড়া শুরু করে। আমরা দৌড়ে শ্রেণিকক্ষে ঢুকে পড়ি। এরপর তারা এক একটা শ্রেণিকক্ষে ঢুকে শিশুদের হত্যা শুরু করে।’
স্কুলের আরেক কর্মী বলেন, হামলাকারীরা আর্মি পাবলিক স্কুলের মিলনায়তনে ঢুকে উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে। সেখানে সেনা-সদস্যদের একটি দল শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ ক্লাস নিচ্ছিল। হামলায় বেঁচে যাওয়া এক শিক্ষার্থীর কথা, ‘আমরা যখন ক্লাসরুম থেকে দৌড়ে বের হচ্ছিলাম, তখন দেখি আমাদের অনেক বন্ধুই করিডরে মরে পড়ে আছে। তাদের শরীর থেকে তখনো রক্ত ঝরছে। কারও গায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।’
কয়েকজন শিক্ষার্থী জানায়, হামলাকারীদের গুলি করতে দেখে তারা ক্লাসরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কিন্তু হামলাকারীরা দরজা ভেঙে রুমে ঢুকে গুলি চালাতে থাকে। প্রাণে বাঁচতে তারা বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু যারাই নড়াচড়া করছিল, তাদেরই মাথা ও পায়ে গুলি করে হামলাকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর স্কুল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের চিৎকার শুনতে পাচ্ছিলেন তাঁরা। শুনছিলেন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ। স্কুলের দিকে অ্যাম্বুলেন্সগুলো ছুটছিল আর আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে যাচ্ছিল। আকাশে চক্কর দিচ্ছিল হেলিকপ্টার। হামলার পর বন্ধ করে দেওয়া হয় নগরের প্রধান সড়কগুলো। স্কুলটি ঘিরে ফেলেন ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ও সেনাসদস্যরা। বন্ধ করে দেওয়া হয় এলাকার অন্য সব স্কুলও।
সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের দি ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, এক শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধিরয়ে দেয় এক হামলাকারী। ওই শিক্ষক পুড়ে মারা যান। সেই দৃশ্য দেখতে বাধ্য করা হয় তাঁর ছাত্রদের।
সেনাবাহিনী বলেছে, হামলার সময় স্কুলে ৫০০ শিক্ষার্থী ছিল। অভিযানে অধিকাংশকেই বের করে আনা সম্ভব হয়। তবে আহত হয় শতাধিক। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশেরই মাথা ও পেটে গুলি লেগেছে। রক্তের ঘাটতি দেখা দেওয়ায় স্বেচ্ছা রক্তদানের আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের সেনা সদর দপ্তর বলেছে, জিম্মিদের উদ্ধারে অভিযান শুরুর পর থেকে কয়েক ঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় চলে। সন্ধ্যার পর হামলাকারীদের কাছ থেকে স্কুলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তারা। হামলায় এত শিশুর প্রাণহানিতে দেশজুড়ে এক নজিরবিহীন শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। স্কুলটি পেশোয়ার সেনানিবাসের এক প্রান্তে অবস্থিত। পাকিস্তানের ইতিহাসে এ রকম হামলার নজির আর নেই। বিশ্বেও এ ধরনের হামলা বিরল। স্কুলটির অধিকাংশ ছাত্রছাত্রীই সেনাসদস্যদের সন্তান।
তিন দিনের শোক: হামলার পর দুপুরের দিকেই পেশোয়ারে যান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি এ হামলাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যায়িত করে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়ে বলেন, হামলার জন্য দায়ী দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না। অন্যতম বিরোধী নেতা ইমরান খান ১৮ ডিসেম্বর তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করেন।
হামলার দায় স্বীকার: হামলার দুই ঘণ্টা পরই দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, ‘উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এলাকায় সেনাবাহিনীর অভিযান “জারব-ই-আজাব”-এ তালেবানদের হত্যা ও তাঁদের পরিবারকে হয়রানি করার জবাবে এই হামলা। আমাদের স্বজন হারানোর বেদনা তারাও (সেনারা) বুঝতে পারবে।’
মুখপাত্র আরও বলেন, হামলায় অংশ নিয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে কয়েকজন আছেন, যাঁরা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যরা আত্মঘাতী বোমা হামলাকারী। তাঁদের স্কুলের বড় শিক্ষার্থীদের গুলি করতে বলা হয়েছিল, ছোট বাচ্চাদের ওপর নয়। তালেবান-অধ্যুষিত পাকিস্তানের উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তান ও নিকটবর্তী খাইবারে অনেক দিন ধরেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সাম্প্রতিক সেনা অভিযানে সেখানে কয়েক শ তালেবান নিহত হয়। হামলার শিকার হয় অনেক নিরীহ নারী-শিশুও।
বিশ্বনেতাদের নিন্দা: ভয়াবহ এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিশ্বনেতারা। দিনটিকে মানবতার জন্য এক অন্ধকার দিন বলে উল্লেখ করেন কেউ কেউ। নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমুখ। নরেন্দ্র মোদি গত রাতে এক টুইটার বার্তায় বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি নওয়াজকে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে ভারত।
শেখ হাসিনা বলেন, এ বর্বর ও ন্যক্কারজনক হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে শোকাহত ও স্তম্ভিত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট ওবামা স্কুলে জঙ্গি হামলার ঘটনাটিকে একটি ‘ঘৃণ্য কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে বলেছেন, পাকিস্তানের পাশে আছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, স্কুলে পড়াশোনারত শিশুশিক্ষার্থীদের ওপর হামলা একটি কাপুরুষোচিত কাজ। এ বছর শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছে, ‘এ ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মতো আমিও এই শিশু, ভাই ও বোনদের জন্য শোকাহত। তবে আমরা কখনোই হারব না।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন পাকিস্তানের স্কুলে তালেবানের আক্রমণ

খালেদা জিয়ার আবেদন খারিজ

তালেবান: জন্ম ও উত্থান
![]() |
| জঙ্গি গোষ্ঠী তালেবান পাকিস্তান ও আফগানিস্তানে শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেশোয়ারের স্কুলে জঙ্গি তাণ্ডব
![]() |
| তালেবানের হামলায় আহত এক ছাত্র হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। ছবি: এএফপি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্কুলে রক্তপাতের বড় ঘটনা
বাথ স্কুল হত্যাকাণ্ড: ১৯২৭ সালের ১৮ মে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান কাউন্টির বাথ স্কুলে বোমা হামলায় ৪৫ জন নিহত হয়। আহত হয় ৫৮ জন। ওই স্কুলটির বোর্ডের সাবেক সদস্য অ্যান্ড্রু কোহে তিনটি বোমার বিস্ফোরণ ঘটান।
ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ড: ২০০৭ সালের ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ব্ল্যাকবার্গে অবস্থিত ভার্জিনিয়া টেক ক্যাম্পাসে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক হামলায় ৩২ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে। সিউং হুই চো নামের এক ব্যক্তি ওই হামলা চালান। পরে তিনি আত্মহত্যা করেন।
স্যান্ডি হুক হত্যাকাণ্ড: যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে ২০১২ সালের ১৪ ডিসেম্বর স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে ২০ শিক্ষার্থীসহ ২৬ নিহত হয়। অ্যাডাম ল্যানজা (২০) নামের এক তরুণ রাইফেল দিয়ে গুলি করে প্রথমে তাঁর মাকে এবং পরে ওই বিদ্যালয়ে গিয়ে ২০ শিক্ষার্থীসহ ২৫ জনকে হত্যা করেন। পরে তিনিও আত্মহত্যা করেন।
মা’লট হত্যাকাণ্ড: ১৯৭৪ সালের ১৫ মে ইসরায়েলের ‘স্বাধীনতা দিবসে’ গালিলি অঞ্চলের ম্যা’লটে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (ডিএফএলপি) সদস্যরা হামলা চালিয়ে ২২ জন স্কুলছাত্রসহ ২৬ জনকে হত্যা করে।
ডানব্লেন হত্যাকাণ্ড: ১৯৯৬ সালের ১৩ মার্চ টমাস হ্যামিলটন নামের এক ব্যক্তি দুটি নাইন এমএম পিস্তল ও দুটি রিভলবার নিয়ে স্কটল্যান্ডের ছোট শহর ডানব্লেনে অবস্থিত ডানব্লেন প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ১৬টি শিশুশিক্ষার্থী ও এক শিক্ষককে গুলি করে হত্যা করেন।
কলাম্বাইন স্কুল হত্যাকাণ্ড: ১৯৯৯ সালের ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের লিটলটন শহরের কলাম্বাইন হাইস্কুলে একজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে দুই ছাত্র। পরে তারা আত্মহত্যা করে। ওই হামলায় ২৪ জন আহত হন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এ বছর ৬৬ সাংবাদিককে হত্যা
ইসলামিক স্টেট গ্রুপের হাতে জেমস ফলি ও স্টিফেন সটলফের শিরশ্ছেদের ঘটনার মধ্য দিয়ে আধুনিক যুগের সংঘাত কভার করতে আসা সাংবাদিকদের কি ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এভাবে সাংবাদিকদের হত্যার ঘটনা পৃথিবীতে বিরল। এ দুই ঘটনা সারা বিশ্বকে স্তম্ভিত করেছে।
তবে ওই প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এ বছর বিশ্বে সাংবাদিক হত্যার ঘটনা সামান্য কমেছে। আগের বছর সারা বিশ্বে ৭১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্বে মোট ৭২০ জন সাংবাদিককে হত্যা করা হয়।
এদিকে আগের বছরের তুলনায় এ বছর সাংবাদিকদের অপহরণের ঘটনা ৩৭ শতাংশ বেড়ে গেছে। এ বছর মোট ১১৯ জন সাংবাদিককে অপহরণ করা হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জঙ্গিদের কারণে এ সংখ্যা বৃদ্ধি পায়।
এদের মধ্যে ইউক্রেন থেকে ৩৩ জন, লিবিয়া থেকে ২৯ জন ও সিরিয়া থেকে ২৭ জন সাংবাদিককে অপহরণ করা হয়। তারা এখনও জিম্মি রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। অপহৃত সাংবাদিকদের ৯০ শতাংশই স্থানীয়।
বর্তমানে সিরিয়ায় সশস্ত্র গ্রুপের হাতে ২২ জন সাংবাদিক বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৬ জনই সিরিয়ার নাগরিক।
এদিকে, প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামের একটি সংগঠন বলছে চলতি বছর সাংবাদিক নিহত হওয়ার দিক দিয়ে শীর্ষে রয়েছে গাজার নাম। সম্প্রতি হামাস ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে ৫০ দিনের যে যুদ্ধ সংঘটিত হয় তাতে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিশেলের পোশাক কিনতে হিমশিম ওবামা!

আমার হৃদয় ভেঙে গেছে : মালালা

তালেবানি নৃশংসতায় কাঁদছে পাকিস্তান
‘বন্দুক হাতে ওই আংকেলরা খুব রাগি আর বাজে’ জঙ্গি কবল থেকে মুক্ত হয়ে এভাবেই বলল ছোট্ট শিশু। ছুটতে ছুটতে সেনাবাহিনীর কাছে এসেই ৫ বছরের ছোট্ট মেয়েটার মুখে হাসি ফুটল। নিজে থেকেই ও বলে উঠল, ওই দুষ্টু আংকেলগুলোর দাড়ি আছে, তারা আরবিতে কি যেন বলছিলেন। তারপর ওই শিশু জানাল, বন্দুক হাতে ওই আংকেলরা খুব খারাপ, খুব বাজে। ওদের বড় করতে আমাদের ২০ বছর লেগে গেছে, আর ওরা ২০ মিনিটে সব শেষ করে দিল-বললেন এক ছাত্রের বাবা।
ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে চরমপন্থা রূপ নিয়ে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যাচ্ছে এই তালেবান গ্রুপ। পশতুন আন্দোলন থেকেই মূলত তালেবান আন্দোলনের সূত্রপাত। ১৯৯৪ সালে আফগানিস্তানে তারা প্রসিদ্ধি লাভ করে। এ আন্দোলনের প্রথম সূচনা হয় ধর্মীয় সভা-সেমিনার থেকে। বিশেষ করে সৌদি আরব থেকে ধর্মের বাণী প্রচারের নামে বিভিন্ন দেশে অর্থপ্রাপ্তির পথ ধরে। তালেবানরা ক্ষমতায় গেলে পাকিস্তানের পশতুন এবং আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং শরিয়া তথা ইসলামি আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে। তারা ইসলামি বিচারব্যবস্থার কথা বলে জনসমর্থন আদায়ে সমর্থ হয়। শুধু তাই নয়, তারা সাধারণ মানুষকে ইসলামি শরিয়া প্রতিপালন এবং নারীদের জন্য বোরকা পরিধান বাধ্যতামূলক করে। একইভাবে তালেবানরা টেলিভিশন, গান, সিনেমা ইত্যাদি বন্ধ করে দেয় এবং আট বছর বয়স থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে।
তালেবানরা ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ইরান-সীমান্তবর্তী হেরাত প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এর এক বছরের মাথায় তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিয়ে নেয়। তৎকালীন আফগান প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রব্বানী ও প্রতিরক্ষামন্ত্রী আহমদ শাহ মাসুদকেও পরাজিত করে তারা। এরপর ১৯৯৮ সালের দিকে তারা আফগানিস্তানের ৯০ ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হয়। তালেবানদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপনা ধ্বংসের অভিযোগ ওঠে। ২০০১ সালে তারা আন্তর্জাতিক রীতি-নীতি লংঘন করে বামিয়ানে গৌতম বুদ্ধের ঐতিহ্যবাহী মূর্তি ভেঙে ফেলে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতাসীন থাকার সময়ে মাত্র তিনটি দেশ তাদের স্বীকৃত দিয়েছিল। দেশ তিনটি হল- পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তবে সে সময় মানবাধিকার লংঘনের জন্য আফগানিস্তান জাতিসংঘের স্বীকৃতি হারিয়েছিল এবং ইরান, ভারত, তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার অধিকাংশ দেশ তালেবান শাসনের বিরোধিতা করেছিল এবং তালেবানবিরোধী আফগান নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করেছিল। ক্ষমতায় থাকার সময় তালেবানরা এ যাবৎকালের সবচেয়ে কট্টোর মুসলিম শরিয়াভিত্তিক শাসন প্রতিষ্ঠা করে। নারীদের প্রতি বিরূপ আচরণের জন্য তারা আন্তর্জাতিক মহলে নিন্দিতও হয়।
‘তালেবান’ শব্দের অর্থ ‘ছাত্র’। এ আন্দোলনের প্রধান ছিলেন মোল্লা মুহাম্মাদ উমার। উমারের পরেই ছিল সামরিক কমান্ডার ও মাদ্রাসা শিক্ষকদের একটি মিশ্র ইউনিটের অবস্থান। এর পরে স্থান ছিল পদমর্যাদা অনুযায়ী পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় বিদ্যালয়ে পাঠ গ্রহণকারী ব্যক্তিদের। দক্ষিণ আফগানিস্তানের পশতুন অঞ্চল এবং পশ্চিম পাকিস্তানের কিছু অঞ্চলে তালেবান আন্দোলন সবচেয়ে ব্যাপক রূপ ধারণ করেছিল। এ ছাড়া ইউরোপ ও চীন থেকে কিছু স্বেচ্ছাসেবক সে সময় এ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তালেবানরা বিভিন্ন উৎস থেকে ভারি অস্ত্র ও প্রশিক্ষণ সহযোগিতা লাভ করেছিল। পাকিস্তান সরকার বিশেষত ইন্টারসার্ভিস ইন্টেলিজেন্স তালেবানদের সহায়তার জন্য অভিযুক্ত হয়েছে। এ ছাড়া পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য নির্মাণ করা মাদ্রাসাগুলো থেকে অনেকেই সশস্ত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। এগুলো প্রতিষ্ঠা করেছিল জামিয়াত উলামা-ই-ইসলাম। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার ধ্বংসের পর ৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং একই বছরের ডিসেম্বরে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।
সে সময় তাদের নেতা মোল্লা মোহাম্মদ উমার, সিনিয়র তালেবান নেতারা, ওসামা বিন লাদেন এবং তার আল কায়দার সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে আত্মগোপন করে। বর্তমানে তালেবান সমর্থকরা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উপজাতীয় অঞ্চলে ক্ষমতাসীন আফগান সরকার, অপারেশন এন্ডিউরিং ফ্রিডমে অংশগ্রহণকারী ন্যাটো সেনাবাহিনী এবং ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিবিসি।
এক নজরে তালেবান
সক্রিয় : ১৯৯৪-এর সেপ্টেম্বর থেকে
আদর্শ : ইসলামী মৌলবাদ এবং পশতুন জাতীয়তাবাদ
নেতৃত্ব : মোল্লা মুহাম্মদ উমর, মোল্লা উবাইদুল্লাহ আখন্দ (ধৃত)
কার্যক্রমের অঞ্চল : আফগানিস্তান এবং পাকিস্তান
উৎপত্তি : আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের সময় মুজাহিদিন গোষ্ঠী
মিত্র : আল-কায়দা, হিজব-ই-ইসলামী গুলবুদ্দিন, ওয়াজিরিস্তানের ইসলামী আমিরাত, উজবেকিস্তানের ইসলামী আন্দোলন
শত্র“ : ইরান, আফগানিস্তান, নর্দান অ্যালায়েন্স, আইএসএফ (ন্যাটো পরিচালিত), অপারেশন এন্ডিউরিং ফ্রিডম
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কক্সবাজারে চার দেশের সচিব সম্মেলন শুরু
সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের প্রতিনিধিরা ১৬ ডিসেম্বর দুপুরে কক্সবাজার পৌঁছান। একটি সূত্রে জানা গেছে, সরকার বিসিআইএম আঞ্চলিক জোটকে কার্যকর করতে চায়। কূটনীতিকদের মতে, এ জোট কার্যকর হলে দেশে ২০ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিসিআইএম অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ, মিয়ানমার, চীন এবং ভারতের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। পরিকল্পনা কমিশন জানায়, চার দেশের আঞ্চলিক অর্থনৈতিক করিডোরে যুক্ত হলে লাভবান হবে বাংলাদেশ। বিসিআইএম কার্যকর হলে চারটি দেশের মধ্যে বছরে অন্তত ৪৪ হাজার ৫০০ কোটি টাকার বাণিজ্য বাড়বে। যা থেকে বছরে কম হলেও ৩ হাজার কোটি টাকার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাওয়া যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ২০০৭ সালে তার নিজস্ব অর্থায়নে টেকনাফের গুনধুম থেকে মিয়ানমারের বাউলিবাজার পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক স্থাপনে প্রতিবেশী দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই করে। কিন্তু পরবর্তী সময়ে রোহিঙ্গা ইস্যুতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ফলে প্রকল্প বাস্তবায়ন হয়নি। অথচ মিয়ানমারের পশ্চিম উপকূল চাকতো এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আওতায় চীনের সহায়তায় একটি গভীর সমুদ্রবন্দর স্থাপিত হচ্ছে। চাকতো থেকে কুনমিং পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কাজ শিগগির শুরু হচ্ছে। আর চাকতো-কুনমিং গ্যাস পাইপলাইন ইতিমধ্যে স্থাপিত হয়েছে। তাই বাংলাদেশ চাকতোর সঙ্গে যুক্ত হতে পারলে সহজেই কুনমিংয়ে যোগাযোগ স্থাপন করতে পারবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুন্দরবনের ৩০ হাজার জেলের ভবিষ্যৎ অনিশ্চিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ বিক্রির চিন্তা
এ অবস্থায় সংস্থাটির সব সম্পদ বিক্রি করে দেয়ার চিন্তা-ভাবনা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিক্রীত সম্পদের টাকা স্থায়ী আমনত (ফিক্সড ডিপোজিট) করে লভ্যাংশের অর্থ দিয়ে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার প্রস্তাবনা তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজোম্মেল হক এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, বিগত দিনের তথ্য-উপাত্ত ঘেটে দেখা গেছে মুক্তিযোদ্ধাদের সম্পদ লুট হয়েছে। হাজার কোটি টাকার সম্পদ পানির দরে বিক্রি করা হয়েছে। যে সরকার ক্ষমতায় এসেছে তাদের ছত্রচ্ছায়ায় মুক্তিযোদ্ধাদের সম্পদ দখল হয়ে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লাভজনক করা দুরূহ। তিনি বলেন, সম্পদ রক্ষায় আমার সামনে তিনটি পথ খোলা আছে। প্রথমত : সব সম্পদ বিক্রি করে পাওয়া টাকা স্থায়ী আমানত করা, দ্বিতীয়ত : আবাসন করে বিক্রি করা এবং তৃতীয়ত : জমি-জমা বাণিজ্যিকভাবে ব্যবহার করা। আবাসন ও বাণিজ্যিকভাবে ব্যবহারের অতীত রেকর্ড ভালো নয়। তাই বিক্রির বিষয়টি নিয়ে সরকারের ওপর মহলের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তদারকির অভাবে ইতিমধ্যে বেশ কিছু সম্পদ বেহাত হয়ে গেছে। জমি-জমা ভোগ-দখল করছে অবৈধ দখলদাররা। প্রতিটি সরকারের আমলে সুবিধাভোগী কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের ওপর হামলে পড়ে। ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অনেকেই বড় বড় কোম্পানির কাছে নামমাত্র দামে জমি তুলে দিয়েছেন। এ কারণে সংস্থাটি ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে চারটি প্রকল্প নেয়া হলেও কাক্সিক্ষত সাফল্য আসেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় ৭ হাজার ৮৩৮ জনকে সম্মানী ভাতা দেয়া হয়। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা চার ক্যাটাগরিতে মাসে ৯ হাজার ৭০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ১৫ হাজার টাকা, বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার ২৮ হাজার টাকা ও তারামন বিবি বীর প্রতীক ১৫ হাজার টাকা হারে সম্মানী ভাতাসহ নির্দিষ্ট সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার সম্পদ থাকলেও অব্যবস্থাপনা ও অর্থ সংকটের ফলে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, আবাসন ও বিনা মূল্যে চিকিৎসা দেয়াসহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না সংস্থাটি।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা জানান, ২০০৯ সালে কল্যাণ ট্রাস্ট সবচেয়ে বেশি সংকটে ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু উদ্যোগ নেয়ায় ওই অবস্থা কিছুটা কাটতে শুরু করেছে। বেদখল অনেক জমির দলিলাদি সংগ্রহ করা হয়েছে। খাজনা হালনাগাদ করা হয়েছে। তবে ব্যয়ের তুলনায় আয় না বাড়ায় অর্থ সংকট রয়েছে। এ অবস্থায় ব্যাংকে গচ্ছিত অর্থের মুনাফা ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হচ্ছে। সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, প্রতি মাসে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের খরচ প্রায় সোয়া এক কোটি টাকা। অথচ আয় ৫০ লাখেরও কম। ফলে প্রতি মাসে মোটা অংকের টাকা ঘাটতি থেকে যাচ্ছে। যা বিভিন্ন উৎস্য থেকে মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
সংস্থাটির নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। পরে ১৯৭৮ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ট্রাস্টকে আরও ১১টি প্রতিষ্ঠান দেন। আর কল্যাণ ট্রাস্ট নিজেই তিনটি প্রতিষ্ঠান (চট্টগ্রামের কালুরঘাটে ফলের রস কারখানা, ঢাকায় ট্রাস্ট হাসপাতাল ও দুর্বার অ্যাডভারটাইজিং) গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এই ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে সচল রয়েছে তিনটি। ১৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ৭টি প্রতিষ্ঠান গুটিয়ে ফেলা হয়েছে। বাকি ৭টি প্রতিষ্ঠান থেকে পুঁজি প্রত্যাহার করা হয়েছে। সচল তিনটি প্রতিষ্ঠানের একটি মিমি চকলেট লিমিটেড। রাজধানীর ২৫৫, তেজগাঁও শিল্প এলাকায় ১ একর জমিতে গড়ে তোলা এ প্রতিষ্ঠানের মাসিক গড় বিক্রি প্রায় ২০ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতায় চলে যায় প্রায় ৫ লাখ টাকা। চকলেটের কাঁচামাল ক্রয়সহ অন্যান্য খরচ তুলতে পারে না প্রতিষ্ঠানটি। জানা গেছে, প্রায় ৫০ বছরের পুরনো মেশিনারিজ দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। প্যাকেজিংসহ উৎপাদন প্রক্রিয়া অটোমেটিক না হওয়ায় দেশী-বিদেশী চকলেটের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। প্রায়শ মেশিনারিতে সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরি বা মেরামত করে উৎপাদন চালিয়ে রাখা হচ্ছে। একই অবস্থায় আরেক লোকসানি প্রতিষ্ঠান চট্টগ্রামের ইসিআই লিমিটেডের। প্রায় ২৬ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে রাসায়নিকসামগ্রী ফরমালিন, ইউরিয়া, ফরমালডিহাইড অ্যাডহেসিভ, ইউরিয়া ফরমালডিহাইভ কম্পাউন্ড ও থার্মোসেটিং মোলডিং আর্টিক্যাল উৎপাদন করে। এ প্রতিষ্ঠানের মেশিনারিজ ৫০ বছরের পুরনো। বিক্রীত পণ্যের দামও বেশি। এ কারণে প্রতিযোগীতায় বাজারে টিকতে পারছে না। প্রতিষ্ঠানটির মাসে গড় বিক্রি ২২ লাখ টাকা। এর মধ্যে ৮ লাখ টাকা চলে যায় মাসিক বেতন-ভাতায়।
সূত্র জানায়, একমাত্র লাভজনক প্রতিষ্ঠান হচ্ছে রাজধানীর টয়েনবি সার্কুলার রোডের পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন। এটির মাসে গড় বিক্রি এক কোটি টাকা। বেতন-ভাতায় যায় তিন লাখ টাকা। মাসে এ প্রতিষ্ঠান থেকে ৫-৭ লাখ টাকা লাভ পেয়ে থাকে সংস্থাটি।
সূত্র আরও জানায়, বন্ধ প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ যন্ত্রপাতি বিক্রি করে দেয়া হয়েছে। বিক্রি করা হয়েছে জমিও । এ তালিকায় রয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ২ একর জমির ওপর প্রতিষ্ঠিত সিরকো সোপ অ্যান্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, গুলিস্তান সিনেমা কোম্পানি, বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রিজ (হাইসন্স), যাত্রিক পাবলিকেশন্স, ওমর সন্স (স্ট্রাকচার) লিমিটেড, বেঙ্গল ন্যাশনাল ট্যানারি, ন্যাশনাল ট্যানারি ও মদিনা ট্যানারি, চট্টগ্রামের বাক্সলী পেইন্টস লিমিটেড, হামিদিয়া অয়েল মিলস, হামিদিয়া মেটাল ইন্ডাস্ট্রিজ ও যাত্রিক পাবলিকেশন্স।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাহ সিমেন্টের ৭৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি
ভ্যাট এলটিইউর দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভ্যাট আইনের কোনো বিধিবিধানই মানতে চায় না শাহ সিমেন্ট। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ সিমেন্ট উৎপাদক হিসেবে পরিচিত। কিন্তু ভ্যাট কর্তৃপক্ষের অনুমোদিত মূল্যে সিমেন্ট সরবরাহ না করে তাদের ঘোষিত মূল্যে বিক্রি করা হচ্ছে এই সিমেন্ট। আবার ঘোষিত মূল্যের চেয়ে উপকরণ মূল্য বেশি দেখিয়ে বিধিবহির্ভূতভাবে বিপুল অংকের অবৈধ ভ্যাট রেয়াত নিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু ধরা পড়ার পর সরকারের প্রাপ্য রাজস্বও পরিশোধ করছে না প্রতিষ্ঠানটি। এ টাকা আদায়ে এখন আইনি লড়াইয়ের জটিলতায় আটকে আছে ভ্যাট এলটিইউ কর্তৃপক্ষ।
দায়িত্বশীল সূত্র জানান, ভ্যাট কর্তৃপক্ষ অনুমোদিত মূল্যের বাইরে পণ্য বাজারজাতকরণ সম্পূর্ণ বেআইনি। কিন্তু কোম্পানিটি তা মানছে না। বারবার সতর্ক করা সত্ত্বেও শাহ সিমেন্ট তাদের ঘোষিত মূল্যেই সিমেন্ট বাজারজাত করে অব্যাহতভাবে ভ্যাট ফাঁকি দিয়ে যাচ্ছে। এ জন্য অসংখ্যবার অনিয়ম মামলা দায়েরসহ সরকারের প্রাপ্য পরিশোধে দাবিনামা জারি করা হলেও তার তোয়াক্কা করা হচ্ছে না। উল্টো আদালতে পাল্টা মামলা করে পুরো বিষয়টি আইনি লড়াইয়ের দীর্ঘসূত্রতার জালে আটকে রাখা হয়েছে। এরপর আবার চলছে একই কৌশলে ভ্যাট ফাঁকি। এ জন্য রীতিমতো গলদঘর্ম এখন ভ্যাট এলটিইউ।
ভ্যাট এলটিইউ কমিশনার আবদুল কাফি বিষয়টি স্বীকার করে জানান, প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের নির্দেশ মানছে না। প্রতি বছরই তাদের ফাঁকি ধরা পড়ছে। দাবিনামা জারি করা হলেও পাওনা পরিশোধ করছে না। এ জন্য ভ্যাট আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেয়া হচ্ছে।
দাবিনামা পর্যালোচনা করে দেখা গেছে, শাহ সিমেন্ট উৎপাদিত স্পেশাল সিমেন্ট প্রতি ৫০ কেজির বস্তার ভ্যাট আরোপযোগ্য মূল্য হচ্ছে ২৮০ টাকা। কিন্তু তা বিক্রি হচ্ছে ২১৮ টাকায়। আবার ৫০ কেজির পপুলার সিমেন্টের ভ্যাট আরোপযোগ্য মূল্যে ২৭৭ টাকার পরিবর্তে বিক্রি করা হচ্ছে ২০৮ টাকায়। একইভাবে শাহ সিমেন্ট বাল্ক প্রতি টনের মূল্য ৫ হাজার ৩৪০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৪ হাজার ১২৫ টাকায়। এভাবে কম মূল্য ঘোষণা দিয়ে প্রতি মাসেই লাখ লাখ বস্তা সিমেন্ট বাজারজাত করে রাজস্ব ফাঁকি দিয়ে চলেছে অসাধু এই প্রতিষ্ঠানটি।
সূত্র মতে শাহ সিমেন্টের বিরুদ্ধে এ পর্যন্ত ভ্যাট কর্তৃপক্ষ ২৬টি অনিয়ম মামলা দায়ের করেছে। এসব অনিয়ম মামলায় জড়িত মোট রাজস্ব ফাঁকির পরিমাণ ৭৮ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার টাকা। সূত্র মতে, ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের নিরীক্ষাসহ এলটিইউর নিরীক্ষায় একাধিক অবৈধ রেয়াত নেয়ার অনিয়ম উদঘাটিত হয়েছে। উদঘাটিত অতিরিক্ত গৃহীত রেয়াতের অর্থ সরকারের কোষাগারে জমা দিতে একাধিক চূড়ান্ত দাবিনামা জারি করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি আত্মপক্ষ সমর্থন করে জবাব না দিয়ে বা ভ্যাট কর্তৃপক্ষের শুনানিতে অংশ না নিয়ে বিভিন্ন আদালতে মামলা দায়ের করেছে। এছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিলম্বে এন্ট্রি ও উপকরণের মূল্য বৃদ্ধিজনিত কারণে নতুন মূল্যভিত্তি ঘোষণাপত্র দাখিল না করে বিধিবহির্ভূতভাবে রেয়াত গ্রহণ, দাখিলপত্র পরীক্ষায় বিধিবহির্ভূতভাবে রেয়াত গ্রহণের ঘটনা উদঘাটন, কারণ ছাড়া বিলম্বে এন্ট্রি করে বিধিবহির্ভূতভাবে রেয়াত গ্রহণসহ বহুমুখী ভ্যাট অনিয়ম পাওয়া গেছে।
এছাড়া সবচেয়ে বেশি অনিয়ম করা হচ্ছে মূল্য ঘোষণায়। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি অনুমোদিত মূল্যে সিমেন্ট সরবরাহ না করে নিজস্ব ঘোষিত মূল্যে বাজারজাত করে রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ কারণে ভ্যাট আইনে দাবিনামা জারি করার পর শাহ সিমেন্ট কর্তৃপক্ষ এ পর্যন্ত উচ্চ আদালতে ১৬টি রিট মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিশুর রক্তে স্নাত পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক বিবৃতিতে জিম্মি হওয়া শিশুদের নিজের সন্তান হিসেবে উল্লেখ করেন এবং তাদের উদ্ধারে চালানো অভিযান নিজেই তদারকি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। নওয়াজ শরিফ পেশোয়ারে পৌঁছে বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। তিনি এ হামলার ঘটনায় দেশের মানুষকে মনোবল না হারাতে বলেন। নওয়াজ শরিফ এ ঘটনায় আজ পেশোয়ারে সর্বদলীয় বৈঠক ডেকেছেন।
প্রতিবেশী দেশ ভারত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি দোষীদের বের করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
টিটিপি হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, বদলা নিতে এ হামলা করা হয়েছে। টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি বলেন, উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, স্কুলের ভেতর সাত তালেবান যোদ্ধা প্রবেশ করেছে এবং তারা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত রয়েছে। তবে তিনি দাবি করেন, তাদের স্কুল শিক্ষার্থীদের নয়, সেনা সদস্যদের গুলি করার নির্দেশ দেয়া হয়েছে।
স্কুলে কতজন শিক্ষার্থী জিম্মি ছিল সে বিষয়টি নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, স্কুলের ভেতর শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জন জিম্মি ছিলেন। হামলার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলটির চারপাশে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযান চালানো হয়।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতায় আছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ইমরান খান ওই প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ১৮ ডিসেম্বর দেশব্যাপী তার দলের বিক্ষোভ কর্মসূচিও স্থগিত করেছেন।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পরে জঙ্গিরা স্কুলের ভেতরে প্রবেশ করে।
সেনাবাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল অসীম বাজওয়া বলেন, হামলা শুরুর সাড়ে ৫ ঘণ্টার মধ্যে স্কুল বিল্ডিং থেকে সব জঙ্গিকে সরিয়ে দেয়া হয়েছে। এরপর সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।
স্কুলটি পাকিস্তানের আর্মি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। দেশজুড়ে এমন ১৪৬টি স্কুল আছে। সেনাসদস্য ও বেসামরিক নাগরিকদের সন্তানরা এখানে পড়াশোনা করে। এখানে পড়াশোনা করা শিক্ষার্থীদের বয়স ১০-১৮ বছর। স্কুলটির শিক্ষকদের বেশির ভাগ সেনা সদস্যদের স্ত্রী।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল সূত্র জানিয়েছে, অন্তত ১৩২ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনাসদস্য, স্কুলের নিরাপত্তা প্রহরী এবং শিক্ষকও রয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক শিরফ খান জানান, তাদের কাছে তিনজন শিক্ষার্থীর মরদেহ এসে পৌঁছেছে। আহত ৩৫ জনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুজন ওই স্কুলের শিক্ষক। চিকিৎসাধীন দুই চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের কর্মকর্তা ইজাজ খান বলেন, অস্ত্রোপচার কক্ষে নেয়া অনেকের অবস্থা আশংকাজনক। পেশোয়ারের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলো ‘ও নেগেটিভ’ রক্ত দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষক জানান, হামলাকারীরা হামলার জন্য পরীক্ষার সময়কে বেছে নিয়েছে। তিনি বলেন, হামলার আধা ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলায় শতাধিক স্কুলছাত্রসহ নিরস্ত্র বেসামরিক মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ বর্বর ও ন্যক্কারজনক হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে শোকাহত ও স্তম্ভিত করেছে। তিনি এ ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তিরোধে উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খালেদা জিয়ার নিন্দা ও প্রতিবাদ : পেশোয়ারে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, তালেবানের এ ধরনের হিংস্রতা বিশ্বের শান্তিময় পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যই করা হয়েছে। বর্বরোচিত হামলা ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ধর্মের নামে অসহায় ও নিরীহ শিশু-কিশোরদের ওপর এ ধরনের হামলা ও পৈশাচিক হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তানে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলাদা বিবৃতিতে তালেবান হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পানিতে তেল কমে আসছে : সংগ্রহ অব্যাহত
স্থানীয়রা জানান, সুন্দরবনে নদীর পানিতে ভাসমান তেলের পরিমাণ কমে গেছে অনেকাংশে। তারপরও চলছে অবশিষ্ট তেল তুলতে নারী-পুরুষের অবিরাম চেষ্টা। তেলের ক্রয়মূল্য কেজিপ্রতি ১০ টাকা বাড়ানোতে আরও বেশিসংখ্যক লোক এখন তেল সংগ্রহে নেমেছেন। তেল সংগ্রহকারীর সংখ্যা বাড়িয়ে ২০০ থেকে ৫০০ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বনের গাছপালা, লতাপাতা ও মাটিতে লেগে থাকা তেল অপসারণ ও সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে পানির পাম্প মেশিন। শ্যালা, পশুর নদীসহ আশপাশের খালগুলোর পানিতে খুব কম পরিমাণ তেল ভাসতে দেখা গেছে। তবে তেলের স্তূপ জমে আছে বনের গাছপালা, লতাপাতা ও মাটিতে। আর সেই তেল উত্তোলনে সকাল থেকে পাম্প মেশিন ব্যবহার করা হয়েছে। পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে তা পুনরায় সংগ্রহ করা হয়েছে। নদী-খালের ভেতর ব্যস্ত সময় কাটছে তেল সংগ্রহকারীদের।
তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ডুবিতে সারা সুন্দরবনে ছড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ লিটার তেল। তবে যে গতিতে তেল সংগ্রহ করা হচ্ছে তাতে আগামী ২-৩ দিনের মধ্যে বাকি তেল সংগ্রহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা আবুল কালাম আজাদ। বনের বিভিন্ন এলাকায় তেল আহরণে নিয়োজিতরা বলছেন, নদীতে তেমন একটা তেল এখন আর নেই, এভাবে কাজ করলে আর বেশি সময় লাগবে না সব তেল তুলতে। তারা এখন ব্যস্ত বনের গাছ, লতাপাতা ও মাটিতে লেগে থাকা তেল সংগ্রহের কাজে। বনের গভীরের খালগুলোতে প্রবেশ করে দেখা গেছে, সেসব স্থানে তেমন একটা তেল নেই। খালের পাড়ে পাখির চলাচল, মাছ শিকার ও মাছের নড়াচড়া চোখে পড়েছে। যা গত কয়েকদিন ধরে দেখা যায়নি। মৃগামারী খালের পাড়ে দেখা গেছে, একটি কুমিরকে রোদ পোহাতে। দূর থেকে ট্রলারের শব্দ শোনামাত্র কুমিরটি ঝাঁপ দেয় খালের পানিতে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বঙ্গবন্ধুকে এবার রাজাকার বললেন তারেক রহমান
শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও কয়েস আহমেদের পরিচালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিনও উপস্থিত ছিলেন। বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী-সমর্থক সভায় যোগ দেন। তাদের ব্যানারে তারেককে ‘দেশনায়ক’ বলা হয়। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল না দাবি করে এর পক্ষে একে খন্দকার এবং বদরুদ্দীন উমরের লেখা উদ্ধৃত করে শোনান তারেক। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে ‘সামান্য সংখ্যক’ পাকিস্তানি সৈন্য তখন ছিল, তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ‘অনেক কমানো’ যেত। এসব কিছু জানার পর, এজন্য আমরা এককভাবে কাকে দায়ী করতে পারি? শেখ মুজিবকে। আমরা তথ্য-প্রমাণ দিয়ে বিচার বিশ্লেষণ করে তাকে বলেছি- রাজাকার। আমরা সত্য ঘটনাবলীর ভিত্তিতে বলেছি শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’
তারেক আরও বলেন, ‘আজকে যদি আমরা বলি- এই যে লাখ লাখ মানুষ স্বাধীনতা যুদ্ধে মারা গেল, হাজার হাজার মা-বোন সম্ভ্রম হারাল, এর জন্য এককভাবে কি শেখ মুজিবকে দায়ী করা যায় না? তাহলে এত মানুষের যে হত্যাকারী তাকে এক বাক্যে কী বলা উচিত? ’ উপস্থিত বিএনপি কর্মীরা এ সময় চিৎকার করে বলেন, ‘রাজাকার’।
তারেক আরও বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, মুক্তিযুদ্ধের দল। এই দলকে শেখ মুজিব কি করল- ব্যান করে দিল। আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় রাজাকারের ভাই।... মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে তুমি ব্যান করে দিলে, তা তো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষের কাজ হল। তাহলে শেখ মুজিবকে কী বলা যায়?’ বিএনপি কর্মীরা তারেকের উত্তর দেন ‘রাজাকার, খুনি’।
জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি এর পক্ষে স্বাধীনতার পর সংবাদপত্রে প্রকাশিত জিয়ার একটি নিবন্ধ তুলে ধরেন। ‘একটি জাতির জন্ম’ শিরোনামের ওই লেখায় জিয়া বলেছিলেন- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার জন্য ছিল ‘গ্রিন সিগন্যাল’।
মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগ বিকৃত করছে দাবি করে তারেক বলেন, ‘গত ৪০ বছর ধরে আমরা একটি দলের মিথ্যা বারবার শুনে এসেছি। এ দখলদার রং হেডেড শেখ হাসিনা একটার পর একটা অপকর্ম করেই চলেছে। যখনই বিপদে পড়ে, তখনই জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে।’
২১ আগস্টসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে লন্ডনে থাকা তারেক প্রবাসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে মালয়েশিয়া গিয়ে একটি সভায়ও যোগ দেন তিনি। এর মধ্যে ৭ নভেম্বর তিনি এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার দাবি তোলেন। আগস্টে এক সভায় বঙ্গবন্ধুর পরিবারকে ‘বাংলাদেশের অভিশাপ’ এবং আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ বলেন তারেক।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিন খাতে ১০৭ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব যুগান্তরকে বলেন, ওয়াশিংটনে আজ (বাংলাদেশ সময়) বিশ্বব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশকে সহায়তাকল্পে তিনটি প্রস্তাব অনুমোদন হতে পারে। তিনি বলেন, অনুমোদনের পর শিগগিরই বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণ চুক্তি সম্পাদন হবে।
চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রতিশ্র“তি পাওয়ার আশা করছে ইআরডি। ইতিমধ্যে ১১৭ কোটি ডলারের ঋণ চুক্তি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক। বাকি সময়ে আরও ১৬৯ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে। এ হিসাবে বছর শেষে ২৮৬ কোটি ডলারের সমপরিমাণ সহায়তা পাওয়া যাবে বলে মনে করছে ইআরডি। চলতি অর্থবছরে আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন হতে পারে। এর মধ্যে বাংলাদেশ আরবান রেজিলেন্স প্রজেক্ট, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট অন্যতম।
এ প্রসঙ্গে ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম যুগান্তরকে বলেন, চলতি অর্থবছরে প্রতিশ্র“তির লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে ইআরডি। জানুয়ারির মধ্যেই বেশ কয়েকটি বড় চুক্তি সম্পন্ন হবে। এ জন্য প্রাথমিক প্রক্রিয়া সবই সম্পন্ন হয়েছে।
ইআরডি সূত্র জানায়, উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের কাছ থেকে সবচেয়ে সহজ শর্তে ঋণ পাওয়া যায়। অন্য কোনো দাতা সংস্থা বাংলাদেশকে এত সহজ শর্তে আর্থিক সহযোগিতা দেয় না। উল্লেখ্য, বিশ্বব্যাংকের ঋণের সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ। ৬ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরের মধ্যে প্রতিষ্ঠানটিতে ঋণ পরিশোধ করতে হয়।
জানা গেছে, বিশ্বব্যাংকের তালিকায় থাকা প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি অর্থ যাচ্ছে প্রাথমিক শিক্ষা খাতে। প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪০ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা) দিচ্ছে বিশ্বব্যাংক। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।
কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার বা দরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সংস্থাটি। আর্থিকভাবে পিছিয়ে থাকা ২৪টি উপজেলায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে এ অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, কিছুদিন আগে প্রণীত দারিদ্র্য মানচিত্র অনুসারে এসব অঞ্চলের পুষ্টিহীন শিশুদের জন্য দীর্ঘ মেয়াদে এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্প এলাকা হিসেবে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলের ২৪টি উপজেলা বেছে নেয়া হয়েছে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও জলবায়ু সক্ষমতা অর্জনেও বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা দিচ্ছে।
এ ছাড়া মাল্টিপারপাস ডিজাস্টার সেল্টার ও অ্যাডাপটেশন প্রকল্পে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর মাধ্যমে দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় সাইক্লোন সেন্টার তৈরি করা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও এ অর্থ ব্যয় করা হবে।
গত অর্থবছরে (২০১৩-১৪) বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৯৪ কোটি ৪০ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সংস্থাটি ৮ কোটি ৪৫ লাখ ডলার ছাড় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্কুলে হামলা: সর্বদলীয় বৈঠক আহ্বান নওয়াজের

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলায় নিহত ১৪১

এইচএসসিতেও এবার নেয়া হচ্ছে বাড়তি ফি by নুর মোহাম্মদ
রাজধানী যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে সাত গুণ বেশি অর্থ আদায় হচ্ছে। কলেজে এক অভিভাবক জানান, ফরম পূরণের জন্য নিয়মিত শিক্ষার্থীদের ৭০৭৫ টাকা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ৭১৭৫ টাকা প্রদানের বিজ্ঞপ্তি দিয়ে প্রতিষ্ঠান। এছাড়াও টাকা আদায়ের রশিদ অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত আরও ২০০ টাকা। অভিভাবকদের অভিযোগ, কারও কারও কাছ থেকে ১৩ হাজার টাকাও আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। জরিমানা আদায় করতে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য করার পাশাপাশি শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হয়েছে। কলেজের অধ্যক্ষ মু. সাহাদত হুসাইন বলেন, বোর্ড তো আমাদের উন্নয়ন ফিসহ অন্যান্য খাত উল্লেখ করেনি। তিনি বলেন, কোচিংয়ে টাকা আর কলেজের উন্নয়নের টাকা তো সরকার দেয় না। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই কলেজের উন্নয়ন করতে হয়।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ জানান, এবার এইচএসসি পরীক্ষায় কোন প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় করলে তাদের ব্যাপারে কঠোর হবো। ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইটে একটি সতর্কতা নোটিস দেয়া হয়েছে। এরপর যদি কেউ অমান্য করে তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে একটি হুঁশিয়ারি সংবলিত সতর্ক বার্তা জারি করেছেন। সেখানে বলা হয়, বোর্ডের নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকার আদায় করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বোর্ডের তথ্য মতে, এইচএসসিতে এবার বিভিন্ন খাত মিলিয়ে পরীক্ষা ফি হিসেবে সর্বোচ্চ দেড় হাজার টাকা ফি আদায় করা যাবে। এর মধ্যে রয়েছে প্রতি পত্রের জন্য ৭৫ টাকা হারে ১২ পেপারের জন্য ৯০০ টাকা, কেন্দ্র ফি ৩০০, ব্যবহারিক ফি প্রতি পত্রের জন্য ২৫ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০, সনদ ফি ১০০, রোভারস্কাউট বা গার্লস গাইড ১৫ এবং শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। এর বাইরে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য আলাদা যথাক্রমে ৩০০ ও ১০০ টাকা করে শিক্ষার্থীপ্রতি নেয়া যাবে। এছাড়াও ফরম পূরণকালে কেবল দুটি খাতে ফি আদায়ের ব্যাপারে বোর্ড নির্দেশনা দিয়েছেন। এই দুটি খাত হচ্ছে- বোর্ড নির্দেশিত ফি এবং ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত কোচিং ফি। এর অতিরিক্ত ফি ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে বোর্ড।
আগামী ১লা এপ্রিল এ পরীক্ষা শুরুর কথা। সারা দেশে ফরম পূরণ ১৫ই ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২৪শে ডিসেম্বর। তবে বিলম্ব ফিসহ ৫ই জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বল শিক্ষার্থীদের জন্য কোচিং করানোর ব্যবস্থা রেখেছে সরকার। ২০১২ সালের ২০শে জুন এ ব্যাপারে জারিকৃত পরিপত্রে প্রতি বিষয়ের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা করে নেয়ার বিধান রয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, ফরম পূরণের টাকা আদায়েল ক্ষেত্রে প্রাথমিকভাবে বোর্ডগুলোই ভূমিকা রাখতে পারে। মাউশি কেবল এমপিও বন্ধ করতে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। কিন্তু অনেক প্রতিষ্ঠান এমপিও নেয় না। সে ক্ষেত্রে বোর্ডগুলোই বড় ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শুধু এইচএসসি নয়, সব পাবলিক পরীক্ষায় নানা খাতের অজুহাতে স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায় করছে। এদের বিরুদ্ধে অভিভাবকরা অভিযোগ করলেও বোর্ড, মাউশি ও মন্ত্রণালয় থেকে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয় না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মায়ের লাশের অপেক্ষায় রুনা by রোকনুজ্জামান পিয়াস

সূত্র জানায়, পারিবারিক পরিচয়ের সূত্র ধরে ২০১২ সালের ১৪ই সেপ্টেম্বর কুলসুমের মেয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় শারমিন আক্তার রুনার বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী মামুনের সঙ্গে। মামুনের পিতা মুন্সীগঞ্জের আবুল হোসেন ব্যাপারীও মালয়েশিয়া প্রবাসী। তার মাধ্যমেই গত ২৩শে মে কুলসুম আক্তার আড়াই লাখ টাকা চুক্তিতে টুরিস্ট ভিসায় মালয়েশিয়া যান। পরিবারের কাউকে না জানিয়ে বেয়াইয়ের হাতে তুলে দেন নগদ ২ লাখ টাকা। কুলসুমের ভাই রিপন জানান, পরে বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর মালয়েশিয়া থেকে বাড়িতে ফোন করেন তিনি। ওই সময় কুলসুম জানিয়েছিলেন, মালয়েশিয়া পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে তাকে তার বেয়াই আবুল হোসেন গ্রহণ করে একটি হোটেলে রেখে আসেন। তারপর উধাও হয়ে যান। এরপর আবুল হোসেনের নাম্বারে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পান কুলসুম। ৩ দিন পর ওই নম্বরে যোগাযোগ হলে আবুল হোসেন বলে তার মোবাইলটি পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরে বলে- তার এক বন্ধু তার জন্য কাজ ঠিক করেছে । পরদিন বেয়াইয়ের বন্ধু লোকটি তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে সব কিছুই ছিল তার অজানা-অচেনা। ওইখানে রেখে, লোকটিও উধাও হয়ে যায়। ওই সময়ই কুলসুম বাড়িতে ফোন করে তার দুর্দশার কথা জানান। তিনি কান্নাকাটি করে বলেন, তাকে ৫/৬ দিন সেখানে আটকে রাখা হয়েছে। গোসল করতে পারছেন না। দেয়া হচ্ছে না কোন খাবার। কুলসুম আরও জানান, তাকে ৩ মাসের ভিসা দেয়ার কথা বলে দিয়েছে ১ মাসের। এরপর আর তার সঙ্গে কথা হয়নি। এদিকে আবুল হোসেনও তার পরিবারের কাছে বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। সে আত্মীয়তার দোহাই দিয়ে বলে টাকা না দিলে তার মান সম্মান থাকছে না। পরে রিপন নিজে গিয়ে ওই টাকা ম্যানেজ করে বায়তুল মোকাররম এলাকার একটি কার্পেটের দোকানে দিয়ে আসেন। রিপন জানান, টাকা দেয়ার পর ডকুমেন্ট চাইলে দোকানের মালিক পরিচয় দেয়া লোকটি টাকা ছুড়ে ফেলে। ওই সময় মালয়েশিয়া থেকে আবুল হোসেন ফোন করে ডকুমেন্ট লাগবে না বলে জানিয়ে দেয়। বেয়াইয়ের কথামতো সরল বিশ্বাসে তিনি ডকুমেন্ট না নিয়েই ফিরে আসেন। এভাবে এক মাস কেটে যায়। পালিয়ে বেড়াতো। আবুল হোসেন তার খবর জানে না বলে জানিয়ে দেয় পরিবারকে। গত কোরবানির ঈদের দিন আবারও ফোন করেন কুলসুম। তিনি তখন জেলখানায় আটক। বলেন, এখানে সেখানে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে মেয়াদ শেষ হয়ে গেলে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার পথে কুয়ালালামপুরের একটি মার্কেটের সামনে থেকে অবৈধ বসবাসের দায়ে কুলসুমসহ আরও ৭ নারীকে গ্রেপ্তার করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কুলসুম ছাড়াও মনোয়ারা নামে আরও এক বাংলাদেশী নারী ছিলেন। তাদের সঙ্গে ছিল ভারতীয় এক নারীও। কুলসুম জানায়, তাকে ৭ দিনের জেল দেয়া হলেও এক মাসেও তিনি মুক্তি পাননি। শঙ্কিত হয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভাল না। পা ফুলে গেছে। চিকিৎসা চাইলেও হাজতখানায় তার চিকিৎসা দেয়া হয়নি। এদিকে গত ৩রা ডিসেম্বর দেশে ফিরে এসেছেন একই সঙ্গে হাজত বাস করা ঢাকার কমলাপুর এলাকার মনোয়ারা। তিনি ৬ই ডিসেম্বর খুঁজে বের করেছেন কুলসুমের স্বজনদের। বলেছেন, কুলসুম এখন লাশ হয়ে পড়ে আছে সেখানকার একটি হাসপাতালের মর্গে। লাশের ব্যাপারে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (লেবার উইং) সাইয়েদুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পোর্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। পরে রিপোর্ট অনুযায়ী এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হ্যাপির অভিযোগ- ‘অন্যায় করলে শাস্তি পেতে হবে রুবেলকে’

গতকাল শহীদ জুয়েল ও মুশতাক স্মরণে প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে নাজমুল হাসান বলেন, এই উচ্ছৃঙ্খলতা চরম। আমি ভেবেছিলাম দল থেকে এ সব চলে গেছে, কিন্তু আমার এখনও মনে হচ্ছে কিছু কিছু রয়ে গেছে। এদিকে রুবেল হোসেন বিশ্বকাপ দলে রয়েছেন। শেষ পর্যন্ত তার মূল দলে জায়গা হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। রুবেলের মূল দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, এটা এখন বলা কঠিন। এটা আগামী ১০-১৫ দিনের মধ্যে বলা যাবে ঘটনা কোথায় যাচ্ছে। তার ওপর নির্ভর করবে স্কোয়াডে থাকবে কি থাকবে না। অন্যদিকে গতকালের প্রীতি ম্যাচ নিয়ে তিনি বলেন, আজকে বিজয় দিবস আমি আগেই বলেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবং এই দিনে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বড় কিছু আর নেই। এই খেলার মাধ্যমে আমরা শহীদদের প্রতি কিছুটা শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি। এখানে আমাদের দু’জন শহীদও আছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক। তাদের নামেই দু’টি দল করে খেলা হয়েছে। সবচেয়ে বড় কথা পুরনো খেলোয়াড় অনেকেরই আইডল যারা ছিল তাদের খেলা দেখতে পেরে ভাল লেগেছে।’ এছাড়াও মিরপুর ক্রিকেট মিউজিয়াম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই একটা মিউজিয়াম থাকা উচিত এবং থাকলে ভাল হয়। শুধু মিউজিয়াম না আমাদের একটা বড় পরিকল্পনা আছে পুরো স্টেডিয়ামকে নিয়েই। এই এলাকায় ঢুকলেই যেন মানুষ মনে করে ক্রিকেটের কিছু একটা আছে। এই ধরনের একটা পরিকল্পনা আছে। এটা নিয়ে কাজ হচ্ছে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজয় দিবসে সমৃদ্ধ দেশ গড়ার শপথ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। হাতে লাল-সবুজের পতাকা আর রঙ-বেরঙের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে লাখো মানুষ উপস্থিত হয়েছিল সাভার জাতীয় স্মৃতিসৌধে। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৬টা ৩৫ মিনিটে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে আবারও ফুল দেন প্রধানমন্ত্রী।
এরপর বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশে অবস্থিত বিদেশী কূটনীতিকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রিত সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পরে লাল-সবুজের পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সকাল সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ একাত্তরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে এরশাদ বলেন, তিনি ও তার দল যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। এদেশের মাটিতে যুদ্ধাপরাধের বিচার তারা চান। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। দেশের জনগণ যদি জামায়াতকে নিষিদ্ধ চায়, আমরাও সমর্থন দেবো।
পর্যায়ক্রমে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ বিভিন্ন সেক্টর কমান্ডার ও দলীয় নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। এলডিপি’র সভাপতি অলি আহমেদ বলেন, ’৭১ এ জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের সমস্যার সমাধান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও মানুষ এখন গৃহবন্দি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এখন জাতির দাবি, এটা নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে পতাকা পেলাম, স্বাধীনতা পেলাম তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। বিকল্প ধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, জনগণ একটি স্বাধীন দেশের মালিক। কিন্তু গত ৪৩ বছরেও তা অর্জন হয়নি। দেশে স্বৈরাচারী শাসন চলছে। আমরা স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী এবং রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ হয়েছিল তা এখনও পূরণ হয়নি।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে নাশকতার আশঙ্কায় জাতীয় স্মৃতিসৌধে কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুরো স্মৃতিসৌধে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। স্মৃতিসৌধের মূল ফটকসহ নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় তৈরি করা হয় সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার।
বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন: গতকাল বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-শিক্ষার্থী, সরকারি কর্ম কমিশন, পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেডিসি) সোনালী ব্যাংক, সচেতন নাগরিক কমিটি, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, আশুলিয়া প্রেস ক্লাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ), আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), কর্মজীবী নারী, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা রিপোর্টার্স ইউনিট, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাবি কর্মচারী সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল এমপ্লয়িজ এসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, গণফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বিমান শ্রমিক লীগ, খেলাঘর আসর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত: এদিকে বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গায় লাখো মানুষ। পুরো উদ্যানজুড়ে বিপুল সংখ্যক মানুষ এই জাতীয় সংগীতে অংশ নেন। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় র্যালি বের করে আওয়ামী লীগ- যা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু ও জিয়ার মাজারে শ্রদ্ধা: সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষপস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতারা। বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারেও শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ সময় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমুসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।
কিন্তু বাংলার মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের কেন্দ্রীয় নেতারা। গতকাল সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য আবদুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বেলা ১১টা ১০ মিনিটে তিনি নেতা কর্মী পরিবেষ্টিত হয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, ব্যারিস্টার শাহ্জাহান ওমর, আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ। খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর পর বিএনপি’র অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিজয় দিবসে রঙিন ঢাবি
রাত ১২টা ১ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসিতে হাজারো মানুষের ভিড়। আতশবাজি আর ফানুসে রঙিন আকাশ। কনসার্টে গানের তালে তালে নৃত্য। গানে গানে দেশের প্রতি ভালবাসা প্রকাশ। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। গালে, হাতে জাতীয় পতাকা একে আনন্দ উল্লাস। সব মিলিয়ে বিজয় উৎসবে এমনই রঙিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের বাধনহারা আনন্দের সঙ্গে যোগ দিয়েছিলেন ক্যাম্পাসের বাইরের হাজারও মানুষ। সোমবার রাতে সরজমিন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে এসব চিত্র দেখা যায়। গতকাল রাত অবধি চলে এ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার। আঁতুড়ঘর। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এরপর ’৫৬ সালে সংবিধান প্রণয়ন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভুত্থান, ৭০’র নির্বাচন সর্বশেষ ৭১’র সালের স্বাধীনযুদ্ধ সব স্থানেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিল সামনের সারিতে। তাই আনন্দ উদযাপনেও পিছিয়ে ছিল না তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব কর্মসূচি পালন করেছে। ১৪ই ডিসেম্বর থেকে ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৪’ শিরোনামে তিনদিনব্যাপী এসব অনুষ্ঠান উদযাপন করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রিক সংগঠনগুলো।
অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট, আতশবাজি, ফানুস উড্ডয়ন, মাইম শো, মুক্তিযুদ্ধের বায়োস্কোপ, সংবাদপত্রে মুক্তিযুদ্ধ, আতশবাজি, আলোকচিত্র প্রদর্শনী, সাইকেল র?্যালি, অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস, ডিবেট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে আলোচনা সভার। শিক্ষার্থীদের সঙ্গে বিজয় উৎসবে যোগ দিতে ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত হাজারো মানুষ। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ছিলেন এসব ভিড়ে।
মনোমুগ্ধকর কুচকাওয়াজ: মহান বিজয় দিবস উদযাপনে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০ টায় এ অনুষ্ঠান হয়। এ সময় মনোমুগ্ধকর কুচকাওয়াজ, কুচকাওয়াজের যান্ত্রিক বহর ও বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট ও এরোবেটিক ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধারা, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করে। কুচকাওয়াজে প্রথমবারের মতো ভবিষ্যৎ পদাতিক বাহিনীর সজ্জায় একটি বিশেষ কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। বিজয় দিবসের এ কুচকাওয়াজে ২০০ ফুট দৈর্ঘ্য ও ১২০ ফুট প্রস্থের একটি জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এবারের কুচকাওয়াজে সেনাবাহিনীতে নতুন সংযোজিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক এমবিটি-২০০০ ট্যাংক, সেলফ প্রোপেল্ড গান, আর্মার্ড লাইট ভেহিক্যেল ও উইপন লোকেটিং রাডার এসএলসি-২, নৌ-বাহিনীতে নতুন সংযোজিত ডিফেন্ডার ক্লাস বোর্ড এবং বিমানবাহিনীতে নতুনভাবে সংযোজিত সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম প্রদর্শিত হয়।
বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা: মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে গতকাল এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে কেক কাটেন। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন। বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিক, আইনজীবী, সাংবাদিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী সুবীর নন্দী, শাকিলা জাফর, মলয় কুমার গাঙ্গুলি, চন্দনা মজুমদার এবং শ্যামা রহমান দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে তালেবান বর্বরতা- শতাধিক স্কুলছাত্রসহ নিহত ১৪৫, তিন দিনের শোক

গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। এ সময় ওই স্কুলের অডিটরিয়ামে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিচ্ছিল সেনাবাহিনীর একটি দল। অকস্মাৎ তখন ওই স্কুলের দেয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে তালিবান সন্ত্রাসীরা। তারা সঙ্গে সঙ্গে বিভিন্ন কক্ষে ও অবস্থানে গিয়ে হত্যাযজ্ঞ শুরু করে। স্কুল থেকে ৫০০ শিক্ষার্থীর বেশির ভাগকেই উদ্ধার করে সেনাবাহিনী। অনলাইন ডন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও পাকিস্তানের পরাজয়ের দিকে ইঙ্গিত করে শিরোনাম করে- এনাদার ডিসেম্বর ১৬, এনাদার ব্ল্যাক ডে। তালিবান মুখপাত্র বলেছে, সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছে তার জবাবে এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তান ও পার্শ্ববর্তী খাইবার এলাকায় তালেবানদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
ধারণা করা হয়, তাতে কয়েক শ’ তালিবান যোদ্ধা নিহত হয়েছে। তারই বদলা নিতে তারা গতকাল ওই হামলা চালিয়েছে। মুদাসসির আওয়ান নামে ওই স্কুলের এক কর্মী বলেছেন, তিনি স্কুলের দেয়াল টপকে ৬ জন ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দেখেন। প্রথমে তিনি মনে করেছিলেন শিক্ষার্থীরা খেলাধুলা করছে। তাদের কেউ কেউ হয়তো খেলার অংশ হিসেবে দেয়াল টপকাচ্ছে। মুদাসসির আওয়ান বলেন, এরপরই দেখতে পাই তাদের সঙ্গে প্রচুর আগ্নেয়াস্ত্র। তারা ভেতরে প্রবেশ করেই গোলাগুলি শুরু করে। এ সময় স্কুল থেকে চারদিকে ছড়িয়ে পড়ে আর্তনাদ। ঘটনার পর পরই সেখানে অভিযান চালায় আধা সামরিক বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় অন্য নিরাপত্তা সংস্থার লোকজন।
এতে আধা সামরিক বাহিনীরও কয়েকজন নিহত হয়েছেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে উচ্চস্বরে সাইরেন বাজাতে বাজাতে ছুটে যায় এম্বুলেন্স। আহতদের নিয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতালের উদ্দেশে ছুটে যায় তা। আকাশে টহল দিতে থাকে হেলিকপ্টার। এ সময় বন্ধ করে দেয়া হয় পেশোয়ারের গুরুত্বপূর্ণ সব সড়ক। উল্লেখ্য, ওই স্কুলটি পেশোয়ার ক্যান্টনমেন্টের এক পাশে। এতে পড়াশোনা করে মূলত সেনাবাহিনীর সদস্যদের ছেলেমেয়েরা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। সেনাবাহিনী স্কুল ভবনটি ঘিরে রেখেছে। তেহরিকে তালিবান পাকিস্তান বলেছে, এ হামলা চালিয়েছে তাদের আত্মঘাতী বোমারুরা। তাদের মুখপাত্র মুহাম্মাদ খোরাসানি বলেছেন, হামলাকারীদের তারা যে নির্দেশ দিয়েছেন তাতে বলা হয়েছে, শিশুদের হত্যা করা যাবে না। শিশু নয় এমন শিক্ষার্থীদের হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা সেনাবাহিনীর ওই স্কুলকে বেছে নিয়েছি। এর কারণ, সরকার আমাদের পরিবার ও নারীদের টার্গেট করেছে। আমরা এই হামলা চালিয়ে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বেদনা কেমন হয়। ওদিকে লেডি রিডিং হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আহতদের বেশির ভাগের অবস্থা সঙ্কটজনক। বেশির ভাগ শিক্ষার্থীকে গুলি করা হয়েছে মাথায়। দেখা দিয়েছে রক্তের সঙ্কট।
আহতদের বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে বলেছেন, এমন নৃশংসতার বিষয়ে নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলায় যারা নিহত হয়েছে তাদের বেশির ভাগই নিরপরাধ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন। ওদিকে আগামীকাল সারা দেশে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খান তা স্থগিত করেছেন তিনি।
মালালা, সত্যার্থীর হৃদয় ভেঙে গেছে
পেশোয়ারে স্কুলে তালেবানদের নারকীয় হামলায় হৃদয় ভেঙে গেছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাস সত্যার্থীর। এ হামলাকে হৃদয়বিদারক হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে মালালা বলেছেন, এই রকম বিবেকহীনের মতো ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। পেশোয়ারে সন্ত্রাসী হামলা হয়েছে ঠাণ্ডা মাথায়। কৈলাস সত্যার্থী বলেছেন, ওইসব সন্তান আমার। আমার জীবন নিয়ে হলেও ওদের ফেরত দাও।
বিভিন্ন মিডিয়ায় গতকাল তাদের বিবৃতি প্রকাশিত হয়। এতে মালালা বলেন, ওই স্কুলের নিরপরাধ শিশুদের জন্য এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোন কারণ নেই। এই নৃশংসতায় আমি নিন্দা জানাই। এটা কাপুরুষোচিত কাজ। আমি এই ভয়াবহ ঘটনায় পাকিস্তানের সরকার ও পাকিস্তানি বাহিনীর সঙ্গে একমত পোষণ করছি। নিহত শিশু, যারা আমার ভাইবোন তাদের মৃত্যুতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে আমি শোকস্তব্ধ। তাই বলে আমরা পরাজিত হবো না। ওদিকে কৈলাস সত্যার্থী তার বিবৃতিতে বলেন, আমি তালেবানদের কাছে ভিক্ষা চাই। আমাকে নিয়ে এসব শিশুকে মুক্তি দাও। আমার জীবদ্দশায় দেখা এটাই সবচেয়ে শোকাহত ঘটনা। এই শিশুরা আমার সন্তান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 17
(48)
- গণতন্ত্র শক্তিশালী করতে সকল দলের সমান সুযোগ থাকা উ...
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য দায়ী মমতা : ...
- ‘আমাদের লক্ষ্য ১৫১’ -এইচ এম এরশাদ
- ‘কুপুত্রকে জিহ্বা সামলাতে বলুন’ -শেখ হাসিনা
- শনিবার বগুড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল
- নারী অধিকার নিয়ে কাজ করতে চান মিস ওয়ার্ল্ড ২০১৪ রো...
- প্রসঙ্গ তারেক রহমানের বক্তব্য- ‘বাংলাদেশের মানুষ ম...
- পাকিস্তানে স্কুলে জঙ্গি হামলায় নিহত ১৪১- স্কুলশিশ...
- কেন পাকিস্তানের স্কুলে তালেবানের আক্রমণ
- খালেদা জিয়ার আবেদন খারিজ
- তালেবান: জন্ম ও উত্থান
- পেশোয়ারের স্কুলে জঙ্গি তাণ্ডব
- স্কুলে রক্তপাতের বড় ঘটনা
- এ বছর ৬৬ সাংবাদিককে হত্যা
- মিশেলের পোশাক কিনতে হিমশিম ওবামা!
- আমার হৃদয় ভেঙে গেছে : মালালা
- তালেবানি নৃশংসতায় কাঁদছে পাকিস্তান
- কক্সবাজারে চার দেশের সচিব সম্মেলন শুরু
- সুন্দরবনের ৩০ হাজার জেলের ভবিষ্যৎ অনিশ্চিত
- মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ বিক্রির চিন্তা
- শাহ সিমেন্টের ৭৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- শিশুর রক্তে স্নাত পাকিস্তান
- পানিতে তেল কমে আসছে : সংগ্রহ অব্যাহত
- বঙ্গবন্ধুকে এবার রাজাকার বললেন তারেক রহমান
- তিন খাতে ১০৭ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
- স্কুলে হামলা: সর্বদলীয় বৈঠক আহ্বান নওয়াজের
- পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলায় নিহত ১৪১
- এইচএসসিতেও এবার নেয়া হচ্ছে বাড়তি ফি by নুর মোহাম্মদ
- মায়ের লাশের অপেক্ষায় রুনা by রোকনুজ্জামান পিয়াস
- হ্যাপির অভিযোগ- ‘অন্যায় করলে শাস্তি পেতে হবে রুবেলকে’
- বিজয় দিবসে সমৃদ্ধ দেশ গড়ার শপথ
- পাকিস্তানে তালেবান বর্বরতা- শতাধিক স্কুলছাত্রসহ নি...
- ‘মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোন ভূমিকা নেই’ by তানজ...
- কান্দাপাড়ায় ফিরছে যৌনকর্মীরা
- মুক্তিপণ না পেয়ে দালালের নির্যাতনে যুবকের মৃত্যু
- শেলা নদীতে ভাসছে গুঁইসাপ, মাছ কাঁকড়া ক্ষতিগ্রস্ত ড...
- আনোয়ার উদ্ধার হলেও জানা যায়নি নিখোঁজের কারণ
- ২৫ দিনের চাকরিতেই গাড়ি! -মধুসূদনকে ওয়ার্নিং
- ‘খালেদা জিয়া পারবেন না’- আওয়ামী লীগের বর্ণাঢ্য র্...
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৭
- বাসের হেলপার তনু নিখোঁজ একই পরিবারের ৪ জন খুন
- ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি’
- সেনা অভিযানে হামলাকারী সব জঙ্গি নিহত, পাকিস্তানের ...
- সিলেটে ব্যবসায়ী প্রশাসন মুখোমুখি by ওয়েছ খছরু ও মি...
- আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে -ব...
- নানিয়ারচরে বাগান ধ্বংস বাড়িঘরে আগুন
- সৌদি আরবে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশী পরিচ্...
- বর্ষসেরা তারকা শাহরুখ ও দীপিকা
-
▼
Dec 17
(48)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...