Sunday, February 22, 2026
শিশুদের নিয়ে একজন কৃষকের অন্য রকম একুশে ফেব্রুয়ারি by আবুল কালাম মুহম্মদ আজাদ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিভৃত একটি গ্রাম চৈতন্যপুর। শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের এই গ্রামে কোনো বিদ্যালয় নেই, শহীদ মিনারও নেই। পাশের কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে শহীদ মিনার। কৃষক মনিরুজ্জামানের বাসা রাজশাহী নগরের মহিষবাথান মহল্লায়। তিনি চৈতন্যপুরে জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন। তিনি গোদাগাড়ীর এক ফসলি জমিতে নতুন নতুন ফসলের চাষাবাদ করেন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। তিনি জমিতে ফুলের চাষও করেন।
কৃষক মনিরুজ্জামান বরাবরই গ্রামের শিশুদের নিয়ে ব্যতিক্রমী সব আয়োজন করেন। শনিবার সকাল সাতটা থেকেই শিশুরা তাঁর জমির গাঁদাফুল তুলতে শুরু করে। এবার জমি থেকে তিন ঝুড়ি ফুল তুলেছে শিশুরা। এসব ফুল নিয়ে তাদের তিন কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। যেতেই যেতেই মনিরুজ্জামান তাদের গল্পে গল্পে একুশে ফেব্রুয়ারির ইতিহাস বলেন। তারপর শহীদ মিনারে গিয়ে উপস্থিত অন্যান্য গ্রাম থেকে আসা সব শিশুর হাতে একটি করে গাঁদাফুল দেওয়া হয়। সেই ফুল দিয়ে তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। মাঠ থেকে ফুল তোলা, হেঁটে কান্তপাশা বিদ্যালয়ে নিয়ে যাওয়ার কাজে নেতৃত্ব দেয় চৈতন্যপুর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী তৃষ্ণা রানী সরকার, লক্ষ্মী রানী, নবম শ্রেণির লিপি সরকার, রিত্তিকা রানী, আদুরি রানী, দীপালি রানী ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী উর্মি রানী।
মনিরুজ্জামানের নির্দেশনায় শিশুরা ফুল দিয়ে শহীদ মিনারে বাংলায় ‘২১’ তৈরি করে। বেদির চারদিকে ও সিঁড়িতে প্রদীপ জ্বালানোর মতো করে ফুল দিয়ে সাজায়। ফুলের পাপড়ি ছড়িয়ে দেয় শহীদ মিনারে। মিনারের স্তম্ভের ওপরেও প্রদীপের মতো করে ফুল সাজিয়ে দেওয়া হয়।
কান্তপাশা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম শিশুদের উদ্দেশে বলেন, আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি কেবল স্মরণীয় দিন নয়, একটি আত্মপরিচয়ের সংগ্রাম। ভাষার অধিকারের সংগ্রাম এবং আত্মত্যাগের উজ্জ্বল ইতিহাস। সালটি ছিল ১৯৫২ সালের ২৭ জানুয়ারি। এক জনসভায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। তার প্রতিবাদেই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাভাষী মানুষ, যা চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি...।
কী উদ্দেশ্যে নিজের জমিতে চাষ করা ফুল দিয়ে শিশুদের নিয়ে এই আয়োজন করেন, জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ভাষার কারণেই পৃথিবীতে বিভিন্ন জাতি সামনে এগিয়ে গেছে। যাদের ভাষা যত জনপ্রিয়, যে ভাষায় যত বেশি মানুষ কথা বলে, সেই ভাষার মানুষ তত বেশি এগিয়ে গেছে। যেমন জাপানে গবেষণা করতে গেলে প্রথম দেড় বছর সেই দেশের ভাষা শিখতে হয়। গবেষণাটি তাদের ভাষাতেই করতে হয়। এর মাধ্যমে আসলে তারা তাদের ভাষাটি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আর মায়ের ভাষার জন্য রক্ত দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। সেই জায়গা থেকে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে শিশুদের ভাষাজ্ঞান ও ভাষাশিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিশুদের গল্পের ছলে ভাষার জন্য আত্মত্যাগের মহান ইতিহাসটা বলেন, যাতে তারা সহজেই এই বয়সে ইতিহাস জানতে পারে। পরে যখন বইপুস্তকে পড়বে, তখন ইতিহাসটা পরিচিত মনে হবে, ভালো লাগবে। ভেতরে শ্রদ্ধাবোধ জাগবে।
অনুভূতি জানতে চাইলে শিক্ষার্থী তৃষ্ণা রানী সরকার বলে, ‘আমরা নিজের হাতে ফুল তুলেছি। মনির (মনিরুজ্জামান) কাকুর মুখে একুশে ফেব্রুয়ারির গল্প শুনতে শুনতে কখন কান্তপাশায় আইসি পড়ছি, বুঝতেই পারিনি। জীবনে কোনো দিন এই স্মৃতি ভুলব না।’
![]() |
| একুশে ফেব্রুয়ারির গল্প শুনতে শুনতে শিশুরা যাচ্ছে পাশের গ্রাম কান্তপাশায়। আজ শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে। ছবি: প্রথম আলো |
Wednesday, January 14, 2026
শিয়াল কি প্রতিশোধের রাজনীতি শিখে নিল by আবুল কালাম মুহম্মদ আজাদ
এ ঘটনা শুনে শৈশবে পড়া শিয়াল পণ্ডিতের রাজনীতি নামের একটি চটি বইয়ের কথা মনে পড়ে গেল। ওই বইতে পড়েছিলাম, বাঘের ওপর প্রতিশোধ নিতে শিয়াল একবার বাঘের সঙ্গে সন্ধি করেছিল। শর্ত ছিল, তারা কেউ আর মুরগি খাবে না। এ কথা সব মুরগিকে জানিয়ে দেওয়া হলো। মুরগিরাও খুশি। রাতে শিয়ালের দল গৃহস্থের বাড়িতে গিয়ে স্লোগান দেয়, ‘শিয়াল-মুরগা ভাই ভাই, খোপ খোলো মুরগা ভাই।’
মুরগিরা আনন্দের সঙ্গে খোপ খুলে বের হলো, অমনি শিয়ালের দল খপাখপ মুরগি ধরতে লাগল। আর বলতে লাগল আমরা বাঘ। রাতে শিয়ালেরা তাদের ডেরায় মুরগির হাড় চিবোতে লাগল। তখন শব্দ পেয়ে পাশের গুহা থেকে বাঘ জানতে চাইল, কী চিবাচ্ছ তোমরা? শিয়ালেরা বলল, নিজের পা চিবাচ্ছি, মামা। আপনিও চিবাতে পারেন। কাল সকালে আবার নতুন পা গজাবে।
শিয়ালের রাজনীতি বুঝতে না পেরে বাঘ নিজের পা চিবিয়ে খেল আর সারা রাত যন্ত্রণায় কাতরাতে লাগল। সকালে বাঘ বলল, কই আমার পা তো গজায়নি। শিয়ালেরা গিয়ে বলল, কী বলো মামা? আমাদের তো গজিয়েছে। এই তো দিব্যি হেঁটে বেড়াচ্ছি!’
গত ২০ ডিসেম্বর রাতে রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে জেগে ওঠা একটি চর ষাটবিঘায় অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে। এই চরে পাশের খানপুরের লোকজন গরুর বাথান করেছেন। সেখানে সারা দিন চরের মাঠে গরু চরে বেড়ায়। রাতের বেলায় বাথানে রেখে গৃহস্থরা বাড়িতে যান। ২১ ডিসেম্বর ভোরে লোকজনের মাধ্যমে তাঁরা খবর পান, তাঁদের গরু বাথানের বেড়া ভেঙে বেরিয়ে চরের মাঠে ছড়িয়ে পড়েছে। তাঁরা এসে দেখেন, গরুর নাক-মুখ কান ছিঁড়ে ফেলা। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। বাথানে ছয় শতাধিক গরু ছিল।
কৃষকেরা বলছেন, তাঁরা দেখেই বুঝতে পেরেছেন, এটা শিয়ালের কাজ। রাতে হামলার পর সকালেও ছয়টি শিয়াল বাথানের পাশে মহড়া দিচ্ছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসেও সেই শিয়াল দেখতে পেয়েছেন।
শুধু তা–ই নয়, একটি শিয়াল চরের ফেরিওয়ালা আফসার আলী ও তাঁর চাচাশ্বশুর আক্কাস আলীর ওপরে হামলা চালিয়েছে। আফসার আলীর ঠোঁট ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে। আর আক্কাস আলীর হাতের এক খাবলা মাংস তুলে নিয়ে গেছে।
কৃষক আবুল কালামের কাছে গিয়ে মাটিতে রক্তাক্ত মুখ মুছেছে। আবুল কালাম বললেন, তাকে দেখে শিয়াল কিছুই মনে করছে না। মাটিতে মুখ মুছে চলে গেল। তারপরই চারজন চাষিকে তাড়া করেছে। তারা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচেছেন।
চাষি মাহমুদ সুজন আলী বলেছেন, গরুর ওপরে হামলার ঘটনার তিন দিন আগে মাঠে তাঁর একটি গরুর বাছুর হয়েছিল, সেই গরুকে তিনটি শিয়াল ঘিরে রেখেছিল। পরে তিনি গিয়ে গরু ও বাছুর উদ্ধার করেন। এখন লাঠি ছাড়া কেউ শিয়ালের ভয়ে মাঠে নামতে পারছেন না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়ে জানলাম, এ বছর হাসপাতালে শিয়ালের কামড়ে আহত রোগীর সংখ্যা বেড়েছে। গত বছর শিয়ালের কামড়ে আহত ১৭৬ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ১৩ ডিসেম্বর পর্যন্ত ১৮৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
সবাই যখন ভাবছেন, শিয়াল কেন বাঘের মতো আচরণ করছে, তখন চর মাঝারদিয়াড় এলাকার কৃষক আবদুল হান্নান বলেন, শিয়ালের তো কোনো দোষ নেই। হামলার ঘটনার আগের দিন চরখানপুরে দুই রাখাল একটি শিয়াল মেরে ফেলে। চারটি শিয়াল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে। ওই দিন রাতেই শিয়ালের দল এসে বাথানে হামলা করেছে। শিয়ালের তো দোষ নেই।
পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ জানান, ‘ঘটনা সত্য কি না, জানি না। শিয়ালের হামলার ঘটনার আগের দিন লোকজন বন মহিষ মারতে এসেছিল। তারা নাকি একটি শিয়ালের বাচ্চাও মেরে নিয়ে গেছে। এই ক্ষোভে শিয়াল হামলা চালাতে পারে।’
এসব কাণ্ড দেখে ভাবছি, শিয়াল কি মানুষকে দেখে দেখে প্রতিশোধের রাজনীতি শিখে নিল? কেননা, শিয়াল পণ্ডিতের রাজনীতির বইয়ে গল্পকে আমরা রূপকথাই বলব; কিন্তু গরুর বাথানে ঢুকে ২০০ গরুর ওপরে হামলা চালানোর ঘটনাকেও কি আমরা রূপকথা বলব? এ ঘটনা বোধ হয় রূপকথাকেও ছাড়িয়ে গেছে। কারণ, প্রকৃতিতে সবকিছুই যেন ভারসাম্য হারিয়ে ফেলছে। শিয়ালও তো প্রকৃতির সন্তান। সে তার বাইরে যেতে পারবে কেন।
রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কথা আমাদের একটি বার্তা দেয়,‘শিয়ালের খাবারের অভাব হলে শিয়াল এ রকম করতে পারে। আবার কেউ বিরক্ত করলে বা তাদের প্রজনন মৌসুমে ওরা এ রকম আচরণ করে। ডিসেম্বর থেকে জানুয়ারি তাদের প্রজনন মৌসুম।
ভাবলাম, খাবার তো দূরের কথা,আমরা তো শিয়ালের আবাস্থলই ধ্বংস করে ফেলেছি। শিয়াল এখন কী করবে। শিয়াল পণ্ডিতের গল্পে মুরগি ধরতে গিয়ে শিয়াল নিজেদের বাঘ বলে পরিচয় দিয়েছে। এখানে ‘ঠোঁট ছেঁড়া আফসার আলী’ বলেন, শিয়াল একেবারে বাঘের মতন, কোনো ভয় করছে না। আমাদের বোধ হয় সতর্ক হওয়ার সময় এসে গেছে। তা ছাড়া প্রকৃতি হয়তো এমন অনেক ঘটনা ঘটাবে, যা রূপকথাকে হার মানাবে। অর্থনীতিবিদ ম্যালথাসের ভাষায় তখন হয়তো আমরা বলব, ‘এটা প্রকৃতির প্রতিশোধ।’
* আবুল কালাম মুহম্মদ আজাদ
- নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
- মতামত লেখকের নিজস্ব
![]() |
| পদ্মা নদীর চরে শিয়ালের হামলায় ২০০ গরু-মহিষ আহত হয়েছে। গ্রাফিক্স: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি |
রাজশাহীতে আলু বেচে হিমাগার ভাড়াও উঠছে না, কমেছে আবাদ by আবুল কালাম মুহম্মদ আজাদ
এদিকে গত মৌসুমের আলু বিক্রিতে লোকসানের কারণে এবার রাজশাহীতে প্রায় ৪ হাজার ২৯১ হেক্টর জমিতে আলু চাষ কমেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে এই জেলায় যেখানে ৩৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল, সেখানে এবার তা কমে ৩৪ হাজার ২৮০ হেক্টরে নেমেছে। জেলার সবচেয়ে বেশি ও ভালো জাতের আলু চাষ হয় তানোর উপজেলায়। সেখানকার চাষিরাও এবার আলু চাষ কমিয়েছেন। গত বছর তানোরে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার হয়েছে ১২ হাজার ২৬৫ হেক্টরে।
চাষিদের সঙ্গে কথা বলে আলু নিয়ে শুধু হতাশার গল্পই শোনা গেল। তানোর উপজেলার চোরখৈর গ্রামের চাষি মো. মইদুল ইসলাম জানান, তিনি হিমাগারে ১২১ বস্তা আলু রেখেছিলেন। সেই আলু বিক্রি করে হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে পারেননি। শেষ পর্যন্ত ঘর থেকে ১৬ হাজার ৬০০ টাকা দিতে হয়েছে।
একই উপজেলার তালন্দ গ্রামের আলুচাষি সাফায়েত হোসেন জানান, তিনি হিমাগারে দেড় হাজার বস্তা আলু রেখেছিলেন। সরকার দাম বেঁধে দেওয়ায় তিনি আশা করেছিলেন ডিসেম্বরের শেষে আলুর দাম বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত ৮ থেকে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হয়েছে। এতে হিমাগারের ঋণ শোধ করতে ঘর থেকে প্রায় তিন লাখ টাকা দিতে হয়েছে। গত বছর তিনি ২৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন, এবার সর্বস্বান্ত হওয়ায় মাত্র আট বিঘা জমিতে আলু চাষ করেছেন।
তালন্দ গ্রামের আরেক চাষি আসাদুজ্জামান সুমন জানান, গত বছর তিনি ৬৪ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এতে তাঁর খরচ হয়েছিল প্রায় ৫০ লাখ টাকা। আলু বিক্রি করে ১০ লাখ টাকা লোকসান হয়েছে। হিমাগারে রাখা তিন হাজার বস্তা আলু থেকে তিনি একটি টাকাও পাননি। আলু ছেড়ে দিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। এ অভিজ্ঞতার কারণে এবার তিনি মাত্র পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছেন।
একই গ্রামের সৈকত কুমার দাস নিজের পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। আলু বিক্রি করে তাঁর লোকসান হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। তিনি এজেন্টের মাধ্যমে হিমাগারে ২৭৮ বস্তা আলু রেখেছিলেন। আলু বিক্রির পরও এজেন্টের কাছে তাঁর প্রায় ১৬ হাজার টাকা দেনা রয়েছে।
তানোরের চাষি মাহবুব আলম জানান, গত বছর তিনি ৩২ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। আলু বিক্রি শেষে তাঁর লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ টাকা। হিমাগারে রাখা ১ হাজার ২০০ বস্তা আলু বিক্রি করার পরও হিমাগারের মালিকের কাছে তাঁর ৩৫ হাজার টাকা দেনা রয়েছে। এবার তিনি অর্ধেক জমিতে অর্থাৎ ১৭ বিঘায় আলু চাষ করেছেন।
তালন্দ গ্রামের চাষি কলিমুদ্দিন জানান, গত বছর ২০ বিঘা জমিতে আলু চাষ করে তাঁর ৯ লাখ টাকা লোকসান হয়। হিমাগারে রাখা এক হাজার বস্তা আলু বিক্রি করেও হিমাগারের কাছে তাঁর দেনা হয়েছে দেড় লাখ টাকা। নিজের ঘর থেকেই এই টাকা পরিশোধ করেছেন।
এই হতাশার মধ্যেও ব্যতিক্রমী এক চাষির দেখা মিলেছে। তিনি চোরখৈর গ্রামের রানা চৌধুরী, যিনি গত বছর ২৪ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। হিমাগারে ১ হাজার ২০০ বস্তা আলু রেখে তাঁকে ঘর থেকে ২২ হাজার টাকা দিতে হয়েছিল। তবু তিনি এবার ৪৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তাঁর ভাষায়, যেখানে টাকা হারিয়েছে সেখানেই খুঁজতে হবে—এই ভাবনা থেকেই তিনি এবার বেশি করে আলু চাষ করেছেন।
রহমান কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক আবদুল হালিম জানান, তাঁদের পাঁচটি হিমাগারে এখনো প্রায় ৪২ হাজার বস্তা আলু রয়ে গেছে। সরকারি দামে আলু বিক্রি না হওয়ায় ক্ষোভে তিনি ২২ টাকা কেজির ব্যানার ছিঁড়ে ফেলেছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, অতিরিক্ত আলু চাষের কারণে চাষিরা লোকসানে পড়েছেন। তাই সরকার ‘ক্রপ জোনিং’ পদ্ধতিতে চাষের একটি লক্ষ্য নির্ধারণের চেষ্টা করছে। পরীক্ষামূলকভাবে এটি শুরু করা হচ্ছে। বাস্তবায়ন হলে চাষিরা এ ধরনের লোকসান থেকে রক্ষা পেতে পারেন।
প্রসঙ্গত, যে এলাকায় যে মাটিতে যে ফসল ভালো হয়, সেখানে সেটির আবাদ করাকেই ক্রপ জোনিং।
![]() |
| রাজশাহীতে সবচেয়ে বেশি আলু চাষ হয় তানোর উপজেলায়। উৎপাদন খরচ তুলতে না পেরে এবার চাষিরা আলু চাষ কমিয়ে দিয়েছেন। শুধু তানোরেই এক হাজার হেক্টর কম জমিতে আলু চাষ হয়েছে। গত ৯ জানুয়ারি ২০২৬ উপজেলার চোরখৈর গ্রামে একজন চাষি আলুখেতে সেচ দিচ্ছেন। ছবি: প্রথম আলো |
Saturday, January 3, 2026
রাজশাহীর সড়কে ড্রেনের কাদা, ধুলায় মিশছে ভয়ংকর জীবাণু by আবুল কালাম মুহম্মদ আজাদ
এবার এই ধুলা শুকানোর আগেই নগরের ঘোড়ামারা এলাকায় রাস্তার ওপরে তুলে রাখা কাদার ওপরে দুটি কলাগাছ লাগিয়ে দিয়েছেন কেউ। যিনি কলাগাছ দুটি লাগিয়েছেন, তিনিও জানেন ময়লা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কলাগাছও উঠে যাবে। তারপরও কী মনে করে এমন করলেন, রসিকতা নাকি প্রতিবাদ, জানার জন্য ওই ব্যক্তিকে কল করলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞানী এম মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, ড্রেনের পানিতে হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ফেলা হয়, যা পুড়িয়ে ফেলার কথা। সেই সঙ্গে মনুষ্য বর্জ্যও গিয়ে মিশছে। এতে কোলিফরম, সালমোনেলা, ইকোলি ও সিগেলা জাতীয় ভয়ংকর সব ব্যাকটেরিয়া থাকে, যার ভেতরে মানবদেহের জন্য ক্ষতিকর সব রোগ-জীবাণু থাকে। এসব ব্যাকটেরিয়া ডায়রিয়া, আমাশয়, ক্রিমিসহ যাবতীয় পেটের পীড়ার জীবাণু বহন করে।
এই উদ্ভিদবিজ্ঞানী বলেন, ব্যাকটেরিয়া সালমোনেলার হাত থেকে বাঁচার জন্য সারা পৃথিবীতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। রাজশাহীতে যেভাবে এই বর্জ্য শুকিয়ে তারপর সরানো হচ্ছে, তাতে নগরবাসীর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ট্রাকে পলিথিন ব্যবহার করে সঙ্গে সঙ্গে এই বর্জ্য ভাগাড়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। দেশের অনেক মানুষই ৭০–৭৫ বছর পর্যন্ত বাঁচছেন, কিন্তু তাঁরা কর্মক্ষম থাকতে পারছেন না। এটা হচ্ছে খাদ্যের জন্য। আমাদের নিরাপদ খাদ্যব্যবস্থা—এই সব কারণে ধ্বংস হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ফয়সল আলম বলেন, বর্জ্য সরাসরি অপসারণ করা উচিত। এতে রাস্তায় চলাচল করতে গিয়েও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। আবার শুকিয়ে ধুলা হয়ে বাতাসে মিশছে, যা শ্বাসকষ্টের বা অ্যাজমা রোগীদের জন্য ক্ষতিকর।
সিটি করপোরেশন বলছে, নগরে ১০০ কিলোমিটারের বেশি ছোট ড্রেন আছে। এই ড্রেনের কাদা এভাবেই তুলতে হবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমাদের তো আর কোনো বিকল্প নেই। এগুলো ছোট ড্রেন, এগুলোতে এক্সকাভেটর ব্যবহার করা যায় না।’
২০১৬ সালের ১৭ জুন দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বায়ুদূষণ কমানোয় রাজশাহীকে বিশ্বের সেরা ঘোষণা করা হয়েছিল। তবে রাজশাহীর বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নগরের তালাইমারী মোড়, এ এইচ এম কামারুজ্জামান চত্বর (রেলগেট), সাহেববাজার জিরো পয়েন্ট, লক্ষ্মীপুর মোড়, বিসিক মঠপুকুর ও বন্ধ গেট এলাকায় বায়ুর পরীক্ষা চালানো হয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালে নগরের পাঁচটি জায়গায় বায়ুর মানের পরীক্ষা চালায় সংগঠনটি। তাদের পরীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, শহরটিতে ক্রমেই বায়ুদূষণ বাড়ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহীর সমন্বয়কারী তন্ময় সান্যাল বলেন, নির্মল বাতাসের জন্য রাজশাহী বিশ্বের সেরা শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই শহরের মানুষের স্বাস্থ্য সুরক্ষা, নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য সুরক্ষার জন্য ড্রেনের বর্জ্য অপসারণ সরাসরি কাভার্ড ট্রাকের মাধ্যমে করা উচিত।
![]() |
| রাজশাহী নগরের নর্দমার কাদা তুলে এভাবেই সড়কের পাশে শুকিয়ে নেওয়া হয়। কয়েক দিন আগে নগরের ঘোড়ামারা এলাকায় একজন কাদার ওপরে কলাগাছ লাগিয়ে দেন। ছবি: প্রথম আলো |
Wednesday, December 17, 2025
শিশু সাজিদের করুণ মৃত্যু ও রুষ্ট কৃষকদের বিপদ by আবুল কালাম মুহম্মদ আজাদ
এর কয়েক বছর পরের কথা। ২০২২ সালের মার্চ মাসে সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ীর দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি বিষ পান করে আত্মহত্যা করলেন। এরপর আমি বুঝতে পেরেছিলাম যে ওই চিকিৎসক কতটা দূরদর্শী ছিলেন। আবার বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের একটা গবেষণা তথ্য দেখে চমকে উঠলাম, ‘এক কেজি ধান উৎপাদনে নাকি বরেন্দ্র অঞ্চলে তিন হাজার লিটার পানি খরচ হয়।’
এদিকে গবেষণায় দেখা যাচ্ছে, সেচের জন্য ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে মাটির নিচের জলধারক স্তর (অ্যাকুইফার) মারা যাচ্ছে। যে স্তরে পানি থাকে, সেই স্তরে মোটা বালু থাকে। তাকে অ্যাকুইফার বলা হয়। অতিরিক্ত পানি উত্তোলনের ফলে অ্যাকুইফারের মোটা বালু যখন ধুলা হয়ে যায়, তখন ওই অ্যাকুইফারকে মৃত বলা হয়। তারপর ওপর থেকে যতই বৃষ্টি হোক, ওই স্তরে আর পানি জমে না। রাজশাহীর তানোর, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুর উপজেলা এবং নওগাঁর পোরসা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার ২৫টি ইউনিয়নের মাটির নিচের অবস্থা এখন সেই রকম।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও সুইস রেডক্রস যৌথভাবে ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি জরিপ সম্পন্ন করেছে। এই জরিপ থেকে ভূগর্ভস্থ পানির স্তরের এই তথ্য জানা গেছে। তার আলোকে গত ২৫ আগস্ট জাতীয় পানিসম্পদ নির্বাহী কমিটি এলাকাটিকে পানি সংকটাপন্ন ঘোষণার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করে। গত ৬ নভেম্বর সরকার এই এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। তার আগে ওয়ারপো ২০১৮ সালে পানি বিধিমালা প্রণয়ন করেছে। এখন এই বিধিমালা অনুযায়ী ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হবে। এতে অগ্রাধিকার পানি খাওয়ার পানি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র অঞ্চলের সেচে ভূগর্ভস্থ পানি ব্যবহার শুরু করে। তারা মাটির নিচের পানি শূন্যতার অবস্থা আন্দাজ করে ২০১৫ সাল থেকে বরেন্দ্র এলাকায় সেচের জন্য আর নতুন নলকূপ না বসানোর সিদ্ধান্ত নেয়। অভিযোগ রয়েছে, সেই ঘোষণা ষোলো আনা বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে কৃষকেরা যেখানে–সেখানে সেচপাম্প বসানোর চেষ্টা চালাচ্ছেন। বোরিং করে দেখছেন মাটির নিচে কোথায় অ্যাকুইফার পাওয়া যায়। গবেষকেরা বলছেন, কোথাও কোথাও পকেট অ্যাকুইফার রয়েছে। তাতে কিছু পানি অবশিষ্ট রয়েছে। তা যেকোনো সময় ফুরিয়ে যেতে পারে। আর ফুরিয়ে গেলেই সেই এলাকার মানুষকে পানি কিনে খেতে হবে। কিন্তু কার কথা কে শোনে! ওই এলাকার কৃষকেরা এতে রুষ্ট হচ্ছেন। আমি যেমন ওই চিকিৎসককে কঞ্জুস ভেবে মনে মনে রুষ্ট হয়েছিলাম।
কৃষকেরাও ভূগর্ভস্থ পানি ব্যবহারে বিধিনিষেধ জারি করায় সরকারের ওপর মনে মনে রুষ্ট। তাঁরা উপজেলা সেচ কমিটির অনুমতি ছাড়াই পানির সন্ধানে জমিতে ‘বোরিং’ করেই যাচ্ছেন। কেউ কেউ বোরিংয়ের মুখটাও বন্ধ করার কথা ভাবছেন না। গত বুধবার (১০ ডিসেম্বর) সেই রকম একটা বোরিংয়ে পড়ে যায় তানোরের শিশু সাজিদ। উদ্ধারের পর শিশুটি পরে মারা যায়। সাজিদের মা রুনা খাতুন দোষী ব্যক্তির বিচার দাবি করেছেন। তাঁর আহাজারি দেখে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলেছেন। শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রাণান্তকর চেষ্টা দেখতেও অনলাইনে চোখ রেখেছিলেন সারা দেশের মানুষ। শিশুটি সবাইকে কাঁদিয়ে চলে গেছে না–ফেরার দেশে।
এখন কার কথা বলবেন—সেচের পানি না পেয়ে আত্মহত্যাকারী কৃষক অভিনাথ মারান্ডি, রবি মারান্ডি, তাঁদের মামলার আসামি গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন আর তানোরের পানির খোঁজে সরকারি বিধিনিষেধ অমান্য করে বোরিং করা কৃষক কছির উদ্দিন—কাকে কী বলবেন? আসামি সাখাওয়াত হোসেন ৪ মাস ৯ দিন হাজত খেটে বেরিয়েছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন। সাজিদের মা শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত মামলা করেননি। করেন আর না করেন, দায়িত্ব অবহেলার দায় কিছুতেই কৃষক কছির উদ্দিন এড়াতে পারেন না। এই সবকিছু ঘটছে পানির জন্য। পানি দিয়ে ধান চাষের জন্য।
বাংলাদেশ সরকারের একজন উপসচিব রাজ্জাকুল ইসলাম ‘বরেন্দ্র অঞ্চলের পানি শাসনব্যবস্থা’ নিয়ে গবেষণা করেছেন। এতে তিনি দেখিয়েছেন, ‘এই এলাকায় ধান চাষের চেয়ে অন্য ফসল করা কৃষকের জন্য লাভজনক। কিন্তু কৃষক খাদ্যনিরাপত্তার জন্য ধান ছাড়তে চান না। অন্য ফসল চাষের ঝুঁকি নিতে চান না। তা ছাড়া তিনি ধান চাষের টেকনোলজি ঐতিহ্যগতভাবেই জানে। গোলাভরা ধান থাকবে—এটা তাঁর মানসিক শান্তি ও সামাজিক মর্যাদা।’
তাঁরা বুঝতে পারছেন না যে তাঁরা গাছের ডালে বসে গোড়া কাটছেন। মানে ভবিষ্যৎ নষ্ট করছেন। এভাবে পানির স্তর নেমে যেতে থাকলে নিকট ভবিষ্যতে তাঁদের ধান চাষ ছাড়তে হবে, তা–ই নয়, বোতলজাত পানিও কিনে খেতে হবে।
এবার শিশু সাজিদের মায়ের কান্না সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। সরকার পানিনীতি বাস্তবায়ন করুক। বিএমডিএ পানি রেশনিং করুক। আমাদের চোখের পানি আর সেচের পানি মিলেমিশে যেন একাকার না হয়।
* আবুল কালাম মুহম্মদ আজাদ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
- মতামত লেখকের নিজস্ব
| গত ১০ ডিসেম্বর বুধবার এক কৃষকের খোঁড়া একটা বোরিংয়ে পড়ে যায় তানোরের শিশু সাজিদ। উদ্ধারের পর শিশুটি পরে মারা যায় |
Wednesday, December 3, 2025
ভাঙতে ভাঙতে রাজবাড়ির নিচ থেকে বেরিয়ে এল সুড়ঙ্গ by আবুল কালাম মুহম্মদ আজাদ
‘ঐতিহাসিক’ এই বাড়িটির অবস্থান রাজশাহী নগরের দরগাপাড়া মৌজায়। ভবনটির প্রত্নতাত্ত্বিক মূল্য ছিল কি না, যাচাই না করেই ভাঙার জন্য নিলামে তুলে বিক্রি করে দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ইতিহাসবিদেরা। তাঁরা বলছেন, এ ব্যাপারে ইতিহাসবিদদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।
বোয়ালিয়া ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, দরগাপাড়া মৌজায় ৫২৪ খতিয়ানের এই জমির দাগ নম্বর ৪৭। শ্রেণি হিসেবে লেখা আছে, ‘সিভিল ডিভিশন অফিস’। মালিকের ঠিকানায় ‘দিঘাপতিয়া স্টেট, বলিহার, থানা– নাটোর’ লেখা আছে। ১৯৮১ সালে বাড়িটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয়। যদিও সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর কোনো সম্পত্তিকে অর্পিত ঘোষণা করা যাবে না। এরপর কীভাবে ১৯৮১ সালে বাড়িটিকে অর্পিত ঘোষণা করা হয়েছে, তা রহস্যজনক।
কবি ও গবেষক তসিকুল ইসলাম জানান, রাজপরিবার চলে যাওয়ার পর বাড়িটি পড়ে ছিল। স্বাধীনতার পর ভাষাসৈনিক মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার। তিনি বাড়িতে ‘মহিলা কুটিরশিল্প প্রতিষ্ঠান’ নামে একটি সংগঠন চালাতেন। ২০০৯ সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়।
জনশ্রুতি রয়েছে, মহারানি হেমন্তকুমারী (১৮৬৯-১৯৪২) পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতে থাকতেন। রাজশাহীর একটি কলেজের শিক্ষক আখতার বানু ছোটবেলা থেকেই এই বাড়িতে যাতায়াত করেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, বাড়িতে ঢুকতেই সামনে পড়ে একটি নাগলিঙ্গম ফুলের গাছ। সেটি এখনো আছে। ডান ও বাঁ পাশে দুটি একতলা ভবন। তার ঠিক উত্তর পাশে দোতলা ভবন। একটি থেকে আরেকটিতে যাওয়ার ব্যবস্থা ছিল। কাঠের সিঁড়ি ছিল। আর পূর্ব পাশ দিয়ে চুন–সুরকির সরু একটি সিঁড়ি ছিল। এ ছাড়া দোতলা ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গপথে একতলা ভবনে যাওয়ার রাস্তা ছিল। ওই একতলা ভবন ভাঙতে গিয়েই সুড়ঙ্গটা উন্মুক্ত হয়ে যায়।
বোয়ালিয়া ভূমি কার্যালয় বলছে, মাসখানেক আগে স্থাপনাটি নিলামে বিক্রি করে দেয় জেলা প্রশাসন। নগরের দরগাপাড়া এলাকার এক ব্যক্তি ১ লাখ ৫২ হাজার টাকায় সেটি কিনে নেন। ১০–১৫ দিন ধরে তিনি সেটা ভাঙতে শুরু করেন।
আজ মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, পাঁচজন শ্রমিক বাড়িটি ভাঙার কাজ করছেন। ক্রেতার ব্যবস্থাপক অপু বলেন, বাড়িটি ভাঙার পর সুড়ঙ্গ বেরিয়ে আসে। ভাঙার পর সেখান থেকে পানি বের হচ্ছে। এক সুড়ঙ্গের সঙ্গে আরেকটির সংযোগ আছে। সুড়ঙ্গের পানি শুকাতে সেচযন্ত্র বসানো হয়েছে। এক দিক থেকে পানি বের হচ্ছে, আরেক দিক থেকে সেচযন্ত্রের মাধ্যমে টেনে নেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে শুকনা জায়গা বের করে তারা ভাঙার কাজ করছেন।
হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এমন স্থাপনা ভাঙার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজশাহীর পরতে পরতে দিঘাপতিয়ার জমিদারদের অবদান আছে। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন রাজকুমার শরৎ কুমার রায়। রাজশাহী কলেজ ও পিএন বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখেন তাঁর ভাই প্রমদানাথ রায়। আরেক ভাই বসন্ত কুমার রাজশাহী হাসপাতালের জন্য ৮০ বিঘা জমি দান করেছিলেন। নগরের মিয়াপাড়ায় ডিজিএফআইয়ের বর্তমান কার্যালয়টি হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি। মাহাবুব সিদ্দিকী বলেন, বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে যাঁরা রাজশাহীতে ইতিহাস চর্চা করেন, তাঁদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল ইসলাম বলেন, স্থাপনাটি খসে পড়ে যাচ্ছিল। এ জন্য ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। জায়গাটি নিয়ে তাঁদের একটা পরিকল্পনা আছে। সুড়ঙ্গ বের হওয়ার কথা শুনে বলেন, তিনি সহকারী কমিশনারকে (ভূমি) সেখানে পাঠাচ্ছেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেলে সেটা রক্ষা করা হবে।
![]() |
| রাজশাহীতে একটি রাজবাড়ি ভাঙার সময় মেঝের নিচে পাওয়া গেল সুড়ঙ্গ। মঙ্গলবার দুপুরে নগরের দরগাপাড়া মহল্লায়। ছবি : প্রথম আলো |
Saturday, June 14, 2025
যে আমের সঙ্গে জড়িয়ে আছে অপূর্ব সুন্দরী নারীর গল্প by আবুল কালাম মুহম্মদ আজাদ
সেই গল্প জানতে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমার সঙ্গে। তিনি বলেন, প্রায় আড়াই হাজার বছর আগের কথা। ভারতের বৈশালী নগরের (এখনকার বিহারে নগরটি ছিল) আমবাগানে এক মেয়েশিশুর জন্ম হয়। তাকে লালন-পালন করেন সেই নগরের উদ্যানপালক। আমের বাগানে জন্ম এবং উদ্যানপালকের ঘরে লালিত-পালিত বলে শিশুটির নাম হয় আম্রপালি। আম্রপালি দেখতে যেমন সুন্দর ছিলেন, তাঁর নানা গুণও ছিল। তিনি ভালো গাইতে ও নাচতে পারতেন, বীণা বাজাতেন, পালি ভাষায় কবিতা লিখতেন। সভানর্তকী ছিলেন তিনি। রূপে-গুণে অনন্য আম্রপালি শেষজীবনে তাঁর সব ধনসম্পদ বিলিয়ে দিয়ে গৌতম বুদ্ধের শিষ্য হয়ে যান।
আম্রপালি নামকরণের পর এই জাতের আমের চারা প্রথম লাগানো হয় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। আম–গবেষক মাহবুব সিদ্দিকী প্রথম আলোকে বলেন, উত্তর ভারতের বিখ্যাত আমের জাত দোসেরির ফুলের পুরুষ পরাগ এবং দক্ষিণ ভারতের নীলমের স্ত্রী পরাগের সংকরায়ণের মাধ্যমে হয়েছে আম্রপালি।
ভারত থেকে আম্রপালি জাতের আমের চারা বাংলাদেশে আনা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (১৯৯৬-২০০১) এম এনামুল হক প্রথম আলোকে বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) একজন কর্মকর্তা ভারতে গিয়ে আম্রপালির কিছু চারা নিয়ে আসেন। তিনি নিজে সেখান থেকে কয়েকটি চারা নিয়ে খামারবাড়িতে রোপণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ১৯৯৬ সালে আম্রপালি জাতকে বারি আম-৩ নামে অবমুক্ত করে। কৃষিবিদেরা জানিয়েছেন, বিদেশি জাতের দেশি সংস্করণের এই রীতিকে বলা হয় পরিচিতি বা ইন্ট্রোডাকশন। আম্রপালি অবমুক্তের পেছনে ছিলেন কৃষিবিদ কাজী বদরুদ্দোজা।
ইন্ট্রোডাকশন পদ্ধতি হলো বিদেশি কোনো উন্নত জাতের গাছ নিয়ে এসে এ দেশে কয়েক বছর পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করা হয়। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারলে সেটি আমের জাত হিসেবে অবমুক্ত করা হয়। বাংলাদেশে আম্রপালির ক্ষেত্রে তা–ই করা হয়েছে।
বারির ফল বিভাগের ‘আমের জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি’–বিষয়ক প্রকাশনা ২০২১-এ এ অঞ্চলের আমের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আম পৃথিবীর প্রাচীনতম ফলগুলোর একটি। প্রায় চার হাজার বছর আগে থেকে এই উপমহাদেশে আমের চাষ হয়। এশিয়ার দেশগুলোতেও ফল হিসেবে আমের গ্রহণযোগ্যতা আছে।
এখন থেকে আড়াই হাজার আগে বৌদ্ধ সন্ন্যাসীরা ভারতের মালয় থেকে পূর্ব এশিয়ায় আমের চাষাবাদ ছড়িয়ে দেন। চীনের পর্যটক হিউয়েন সাং প্রথম পর্যটক হিসেবে ৬৩২ থেকে ৬৪৫ সালের মধ্যে চীন তথা দূরপ্রাচ্যে আমের পরিচিত তুলে ধরেন। এ ছাড়া আরব বণিক ও পর্তুগিজ ব্যবসায়ীরা আম ছড়িয়ে দেন বিশ্বের নানা জায়গায়।
বাংলাদেশের আনাচকানাচে এখন ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় ৮০০ জাতের আম। আমের উন্নত ও উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবনে চলে গবেষণা। চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জমির উদ্দিন জানিয়েছেন, বারি এখন পর্যন্ত আমের ৩টি হাইব্রিড জাতসহ মোট ১৮টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ১৪টি চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণা থেকে, বাকি চারটি রাজশাহীসহ অন্যান্য ফল গবেষণাকেন্দ্র থেকে হয়েছে।
![]() |
| আম্রপালি আম। ছবি: প্রথম আলো |
Thursday, September 12, 2019
পাঁচ নারী কনস্টেবলের নতুন জীবন by আবুল কালাম মুহম্মদ আজাদ
কথার শুরুতেই কনস্টেবল ইভা বলেন, ‘চাকরি পাওয়ার পর প্রথম কাজ হবে মাকে কাজ থেকে ছাড়িয়ে আনা।’ জানালেন, দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা তাঁদের ফেলে চলে যান। তখন থেকে মা অন্যের বাড়িতে কাজ করে দুই ছেলেমেয়েকে মানুষ করছেন।
নিয়োগপ্রত্যাশী ৫ হাজার ১৪১ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ইভাকে উত্তীর্ণ হতে হয়েছে। ইভার নামের সঙ্গে কোনো পদবি নেই। বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানার চণ্ডীপুর এলাকায়। ইভা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পাড়ার এক আপুর কাছ থেকে পুলিশের নিয়োগ পরীক্ষার কথা জানতে পেরে তিনি আবেদন করেছিলেন। বাবা চলে যাওয়ার পর ভাই আহসান আলীকে নৈশ বিদ্যালয়ে ভর্তি করে দেন মা। এই ভাই দুই বছর আগে এসএসসি পাস করে এখন একটি কাপড়ের দোকানে কাজ করেন।
পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সুমি খাতুনের বাবা ধোপাপাড়া বাজারে চা বিক্রি করেন। ভাই সুজন আলীও বাবার সঙ্গে দোকানে কাজ করে। ছোট ভাইটিরও পড়াশোনা হয়নি। সুমির ভাষায়, কাউকে টাকা দিয়ে যদি চাকরি পেতে হতো, তাহলে জীবনে কোনো দিন চাকরি হতো না।
সুমনা খাতুনের বাড়ি চারঘাট উপজেলার বিলমেরামতপুর গ্রামে। তাঁর বাবা কুলির কাজ করেন। সুমনা জানান, একটি কম্পিউটারের দোকান থেকে এই চাকরির সার্কুলারের খবর পেয়েছিলেন। তারপর নিজেই সবকিছু করেছেন।
রাজশাহী নগরের মতিহার থানার বামনশিকড় এলাকার বেদানা খাতুনের বাবা একজন ভ্যানচালক। মা মানুষের বাড়িতে কাজ করেন। মেয়ের এই চাকরি পাওয়াতে বাবা জামাল উদ্দিন বললেন, তিনি কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। এই জামানায় কোনো টাকাপয়সা ছাড়াই মেয়ের চাকরি হলো! তাঁর মন্তব্য, ‘কিসে কী হলো ভাই আমি কিছুই বুঝতে পারছি না।’
রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার সমুনা ইসলামের বাবা বাসচালকের সহকারী। তাঁর পরিবারও সুমনার চাকরি পাওয়াতে বিস্মিত।
রাজশাহীর পুলিশ সুপার এম শহিদুল্লাহ বললেন, ‘ঘুষ না দিয়ে এবার যারা নিয়োগ পেল, তারা মানুষকে সত্যিকারের “সার্ভিস” দেবে বলেই প্রত্যাশা করছি। নির্বাচিতদের সবাই হতদরিদ্র পরিবারের সদস্য না। অনার্স পড়া ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা কয়েকজনেরও চাকরি হয়েছে। এই হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পরীক্ষায় তাদের সঙ্গে “ফাইট” দিয়ে টিকেছে।’
![]() |
| ইভা, সুমি খাতুন, সুমনা খাতুন, বেদানা খাতুন, সমুনা ইসলাম |
Friday, August 9, 2019
পদ্মার চরে পাখির বাসা by আবুল কালাম মুহম্মদ আজাদ
প্রতিবছরই এই চরের ঘাস কেটে নেওয়া হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে হাজার হাজার পাখির ডিম নষ্ট হয়ে যায়। পাখি বিশেষজ্ঞরা এই চরের ঘাসবনের খানিকটা জায়গা পাখিদের প্রজননক্ষেত্র হিসেবে ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েক বছর থেকে দাবি জানিয়ে আসছেন।
কয়েক দিন আগে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, বার্ড ক্লাবের সহসভাপতি তারেক অণু ও সাধারণ সম্পাদক কাজী আহমেদ হুসাইন রাজশাহীতে এসেছিলেন। তাঁরা পদ্মার চরের ঘাসবন ঘুরে পাখিদের প্রজননের প্রস্তুতি দেখে গেছেন।
ইনাম আল হক জানিয়েছেন, বাংলা-বাবুই এমন একটা পাখি, যার বৈজ্ঞানিক নামের সঙ্গে বাংলার নাম জড়িয়ে রয়েছে। এই পাখি নিচু ঘাসে মানুষের নাগালের মধ্যেই বাসা বাঁধে। তাদের বাসা বাঁধার জন্য নিরালা ঘাসবন দরকার। রাজশাহীর পদ্মার চরে শত শত বাংলা-বাবুই বাসা বাঁধছে। এ ছাড়া আমাদের দেশের ছয় জাতের মুনিয়ার মধ্যে পাঁচ জাতের মুনিয়া এখন এই চরে বাসা বাঁধছে। দুই জাতের প্রিনা রয়েছে, এক জাতের ভ্রমরা ছোটন, ধানি তুলিকা ও দেশীয় মোটাহাঁটু এই চরের ঘাসবনে বাসা বাঁধছে। বিশ্বব্যাপী বিপন্ন শতদাগি-ঘাস পাখি কয়েক বছর ধরে এই চরের ঘাসবনে বাসা তৈরি করে বাচ্চা ওঠাচ্ছে। এটা যমুনার চর ও টাঙ্গুয়ার হাওর ছাড়া বাংলাদেশের কোথাও দেখা যায় না। তার মধ্যে রাজশাহীতেই এই পাখির প্রায় ৭০ ভাগ দেখা যায়। এবারও তাদের জোড়া দেখা গেছে। ইতিমধ্যে বাংলা-বাবুই ও মুনিয়ার পুরুষ পাখিগুলো বাসা তৈরি করে ফেলেছে। ডিম দেওয়ার সময় হলে মেয়েরা চলে আসবে।
তারেক অণু জানালেন, শুধু পাখি নয়, এবার এই চরের ঘাসবনের ভেতর থেকে তাদের সামনে দিয়ে একটি খরগোশকে দৌড়ে যেতে দেখেছেন। এই চরে তাঁরা এর আগে ভোঁদড় দেখেছেন। এসব বন্য প্রাণীকে বেঁচে থাকার জন্য চর সংরক্ষণ করা খুবই প্রয়োজন।
এলাকাবাসী স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছে, এই চরের খানিকটা অংশ পাখিদের জন্য সংরক্ষণ করতে হবে। যেখান থেকে কেউ ঘাস কাটতে পারবে না। পুড়িয়ে দিতে পারবে না। তাহলে পাখিরা সেটাকেই তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে।
![]() |
| রাজশাহীর পদ্মার চরে পাখিরা বেঁধেছে বাসা। ছবি: ইনাম আল হক |
Friday, October 30, 2015
মানুষের বন্দিশালায় পাখিদের আশ্রয় by আবুল কালাম মুহম্মদ আজাদ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গাছে গাছে এখন অসংখ্য পাখি। সবই শামুকখোল। নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাখিরা শেষ পর্যন্ত কারাগারকেই বেছে নিয়েছে। এখানে তাদের ধরার কেউ নেই। বিরক্ত করারও কেউ নেই। গত তিন-চার বছরে কারাগারের গাছগুলোতে এই পাখির সংখ্যা বেড়েই চলেছে। সংখ্যা বাড়তে বাড়তে তারা কারাগারের বাইরের কয়েকটি গাছেও ছড়িয়ে পড়েছে।
কারাগারের বাইরে দাঁড়িয়ে ভেতরের গাছে পাখিদের এই মাতামাতি অনায়াসে দেখা যায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পূর্ব পাশে রয়েছে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে কারাগারের ভেতরে কয়েকটি রেইনট্রিগাছের চূড়া চোখে পড়ে। তাকালে গাছে কোনো পাতা দেখা যাবে না, দেখা যাবে পাখি আর পাখি। মনের আনন্দে ওদের অকারণ ওড়াউড়ি বেশ উপভোগ্য।
কারা বিদ্যালয়ের সামনে একটি তেঁতুলগাছ, একটি মেহগনিসহ বেশ কয়েকটি গাছে একইভাবে বসে আছে পাখি। তাকালে আর চোখ ফেরানো যায় না। ছবির মতো মনে হয়। একসঙ্গে এত পাখি খুব কমই দেখা যায়।
২৩ অক্টোবর সকালে এই কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে পাখি দেখছিলেন রাজশাহী শহরের কবি আমিনা আনসারী। তিনি বলেন, ‘চারদিকে যেভাবে পাখিদের নিরাপদ আবাস ধ্বংস করা হচ্ছে, তাতে পাখিরা দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। মানুষের অত্যাচারে এলাকা ছেড়ে পালাতে পালাতে পাখিরা শেষ পর্যন্ত মানুষের বন্দিশালায় এসে আশ্রয় নিয়েছে। কী মিরাকল! মানুষ যেখানে বন্দী, পাখি সেখানে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তারা সেখানে নিরাপদ। এই দৃশ্য দেখে আমাদের লজ্জা পাওয়া উচিত।’
পাখি দেখছিলেন নগরের ছোটবনগ্রাম ইউসেপ স্কুলের শিক্ষক মাসুদ রানা। তিনি বললেন, শহরের যান্ত্রিক সভ্যতার মধ্যেও পাখিরা ঠিকই তাদের নিরাপদ আশ্রয় খুঁজে বের করেছে। শহরের মধ্যে এ রকম নজরকাড়া দৃশ্য আর নেই। তিনি বলেন, পাখিদের সুবিধার্থে কারা বিদ্যালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা উচিত। বিদ্যালয়ের পেছনে কারাগারের জমিতে কাজ করছিলেন একজন দিনমজুর। তিনি বললেন, চার বছর ধরে তিনি এখানে কাজ করছেন। তিনি খেয়াল করেছেন, জুন মাসের দিকে এই পাখিরা আসে।
জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম খান বলেন, কারাগারের ভেতর যে এলাকায় আগে গোয়ালঘর ছিল—মহিষ পোষা হতো, এখন সেখানে কেঁচো সার ও মাশরুম চাষ করা হয়। ওপরে চালা রয়েছে। সেখানে বন্দীদের চলাফেরা কম। প্রয়োজনে যখন তাঁরা যান, তখন ছাতা ব্যবহার করেন। তিনি বলেন, এইটুকু অসুবিধা তারা পাখিদের নিরাপদ আশ্রয়ের স্বার্থে মেনে নিয়েছেন। তা ছাড়া বন্দীদেরও নির্দেশ দেওয়া রয়েছে—কেউ তাদের বিরক্ত করবে না। গত বছরের চেয়ে এবার আরও বেশি পাখি এসেছে এখানে। সন্ধ্যার আগে সব পাখি যখন গাছে এসে বসে, তখন পরিবেশটা আরও দর্শনীয় হয়ে ওঠে বলে জানালেন এই জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক।
![]() |
| রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরের গাছগুলোয় ঠাঁই নিয়েছে শামুকখোল পাখি l ছবি: প্রথম আলো |
Wednesday, October 21, 2015
দুর্গাপূজার উৎসভূমি ও রাজা কংসের স্মৃতি by আবুল কালাম মুহম্মদ আজাদ
ত্রেতাযুগে স্বয়ং ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে এই পূজা করেছিলেন। আর কলিযুগে রাজা কংস নারায়ণ আধুনিক পদ্ধতিতে উৎসবের ঘনঘটায় এই পূজার আয়োজন করেন। মহাযজ্ঞের মাত্রা ছাড়িয়ে তা আজ সর্বজনীন হয়ে উঠেছে। আজও চলছে সেই ধারা।
তাহিরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে জায়গাটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি পৌরসভা। তবে কালক্রমে ‘তাহিরপুর’ নামটি তাহেরপুর বলে উচ্চারিত হচ্ছে। এই রাজবংশের আদিপুরুষ ছিলেন মৌনভট্ট। আর বংশের অন্যতম শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাসখ্যাত কংস নারায়ণ রায়। তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগ দমনে বীরের ভূমিকা পালন করেন। পাঠান আমলে কিছুদিন ফৌজদারের দায়িত্বও পালন করেন। মোগল আমলে এসে কিছুকাল বাংলা-বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ‘রাজা’ উপাধি পান।
বাংলা মোগলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণকে সুবেবাংলার দেওয়ান নিযুক্ত করেন। কিন্তু যথেষ্ট বয়স হওয়ায় তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহেরপুরে ফিরে ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন।
সমসাময়িক বাংলার হিন্দু সমাজে তিনি চিরভাস্বর হয়ে থাকার মানসে এক মহাযজ্ঞ সাধন করতে আগ্রহী হলেন। এই লক্ষ্যে তাঁর পরগণার সব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের দরবারে আহ্বান করে তাঁদের মত চাইলেন।
তাঁর মনোবাসনার কথা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বললেন, ‘বিশ্বজিৎ, রাজসুয়, অশ্বমেধ ও গোমেধ—এই চারটি মহাযজ্ঞ নামে কথিত। প্রথম দুটি কেবল সার্বভৌম সম্রাটেরা করতে পারেন আর পরের দুটি কলিতে নিষিদ্ধ। তোমার পক্ষে দুর্গোৎসব ভিন্ন অন্য কোনো মহাযজ্ঞ উপযুক্ত নাই। এই যজ্ঞ সকল যুগে সকল জাতীয় লোকেই করতে পারে এবং এক যজ্ঞেই সব যজ্ঞের ফল লাভ হয়।’ সমাগত সব পণ্ডিত রমেশ শান্ত্রীর এই মতে সমর্থন দিলেন।
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংস নারায়ণ সাড়ে আট লাখ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় দুর্গোৎসবের প্রবর্তন করলেন। উৎসবটি হয়েছিল বারনই নদের পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গামন্দিরে। আজও বাঙালির সর্বজনীন দুর্গোৎসবে সেই পদ্ধতিই অনুসৃত হচ্ছে।
তবে কংস নারায়ণের পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্মী নারায়ণের সময় সম্রাট আওরঙ্গজেবের ছোট ভাই বাংলার সুবেদার শাহ সুজা বারনই নদের পূর্ব তীরে অবস্থিত রাজা কংসের প্রাসাদ ধ্বংস করে দিয়ে যান।
পরে অবশ্য লক্ষ্মী নারায়ণ আওরঙ্গজেবের অনুকম্পায় নদীর পশ্চিম তীরে একটি পরগনা লাভ করেন। সেখানেই রাজবাড়ি নির্মাণ করে রাজত্ব করেন। ১৮৬২ সালে রাজা বীরেশ্বর রায়ের স্ত্রী রানী জয় সুন্দরী রাজবাড়ির সঙ্গে একটি দুর্গামন্দির নির্মাণ করেন। মন্দিরের নামফলকটি বর্তমানে রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
রাজবংশের শেষ রাজা ছিলেন শিবশেখরেশ্বর। তাঁর বাবা শশী শেখরেশ্বরের সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে থাকতেন। শুধু পূজার সময় আসতেন। ১৯২৭ সালে শেষবারের মতো তিনি তাহেরপুরে এসেছিলেন। এরপর তিনি মারা গেছেন বলে ধারণা করা হয়।
একপর্যায়ে রাজবাড়ির এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। ১৯৬৭ সালে রাজবাড়িতে কলেজ করা হয়। রাজবাড়ির ভেতর থেকে মন্দিরে যাওয়ার ফটকটিও একসময় বন্ধ করে দেওয়া হয়। মন্দিরটি জঙ্গলাকীর্ণ হয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি নিশিত কুমার সাহা জানান, গত তিন বছর থেকে তাঁরা নতুন করে এই মন্দিরটিতে দুর্গাপূজা শুরু করেছেন। গত বছর জরাজীর্ণ মন্দিরটির ছাদটি সংস্কার করেছেন। দেয়ালে টাইলস লাগিয়েছেন।
গত সোমবার (১৯ অক্টোবর) মহাষষ্ঠীর সকালে আধুনিক দুর্গোৎসবের উৎসভূমি তাহেরপুরে গিয়ে দেখা গেল, নদীর পূর্ব তীরে সেই রামরামা গ্রামে সম্প্রতি একটি দুর্গামন্দির নির্মাণ করা হয়েছে। সেখানে পূজার আয়োজন চলছে। তবে নদীর পশ্চিম তীরে হচ্ছে আসল উৎসব। সেখানে ১০টি মণ্ডপে চলছে পূজার আয়োজন।
তাহেরপুর ডিগ্রি কলেজের ভেতর গিয়ে দেখা গেল ঐতিহাসিক মন্দিরটির ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফটকের কাঠামো এখনো রয়েছে। স্থানীয় এক যুবক বললেন, তাঁরা দেখেছেন এই ফটকের ওপরে একটি গড়ুল পাখি ও দুটি মানুষের মূর্তি ছিল।
রাজবংশের কেউ আর এই এলাকায় থাকেন কি না, খোঁজ নিতে গেলে কলেজের শিক্ষক নজরুল ইসলাম বলেন, রাজা কংস নারায়ণের বংশের কেউ নেই। পরবর্তী রাজারা কংসের উত্তরাধিকার ছিলেন না। তাঁদেরও কেউ এখানে থাকেন না।
তবে কলেজেই শেষ রাজার ম্যানেজারের নাতিকে পাওয়া গেল। তাঁর নাম সত্যজিৎ রায়। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি বলেন, তাঁর দাদা রসিক কুমার রায় শেষ রাজার ম্যানেজার ছিলেন।
রাজবাড়ির মন্দিরের কাছে গিয়ে দেখা যায়, তাহেরপুর পৌরসভার প্রয়াত মেয়র আলো খোন্দাকারের ‘মা দুর্গার সাধারণ্যে আবির্ভাবস্থল’ শিরোনামে উন্মোচন করা একটি ফলক। মন্দিরের ভেতরে গিয়ে পাওয়া গেল মন্দির কমিটির সেক্রেটারি কার্তিক সাহাকে। তিনি বললেন, এটিই তাহেরপুরের প্রাচীন মন্দির। আর তাহেরপুর থেকেই যেহেতু দুর্গোৎসবের শুরু, তাই তাঁদের দাবি, এই মন্দিরটিকে জাতীয় মন্দির ঘোষণা করা হোক আর তাহেরপুরকে তীর্থস্থান ঘোষণা করা হোক।
নদীর পূর্বতীরে রাজা কংসের প্রাসাদের কিছু অবশেষ এখনো রয়েছে। নদীর ধার দিয়ে আশির দশকেও পাহাড়ের মতো উঁচু মাটির দেওয়াল ছিল। এর ভেতরেই ছিল রাজা কংসের প্রাসাদ। তিন কিলোমিটার পথ হাঁটতে গিয়ে পায়ের নিচে প্রাসাদের ছোট ইট আর ইট। পাওয়া গেল আওরঙ্গজেবের নামানুসারে প্রতিষ্ঠিত আওরঙ্গবাদ নামের সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি লক্ষ্মী মন্দির। মন্দিরের তত্বাবধায়ক নির্মল চন্দ্র মহন্তের দাবি, মন্দিরটি ৬০০ বছর আগের।
Friday, October 16, 2015
মুন ক্যাকটাস
![]() |
| সাধারণ সবুজ ক্যাকটাসের ওপর কলম করে লাগানো মনকাড়া মুন ক্যাকটাস l প্রথম আলো |
![]() |
| রাজশাহীর শাহীন সালেহর বাড়ির ছাদে সুশোভিত মুন ক্যাকটাসের বাগান l ছবি: প্রথম আলো |
মুন ক্যাকটাসের বৈজ্ঞানিক নাম gymnocalycium, পরিবার cactaceac ও প্রজাতি mihanovichii। এই ক্যাকটাসের মধ্যে কোনো ক্লোরোফিল নেই। তাই সবুজ রঙের ক্যাকটাসের সঙ্গে গ্রাফটিং (কলম) করতে হয়, তা ছাড়া বাঁচানো যায় না। এরা সরাসরি সূর্যালোক পছন্দ করে না। এ জন্য ফাইবার শেডের (তন্তুর আবরণ বা আড়াল) নিচে রাখলে ভালো থাকে। বাড়ির দক্ষিণ বা পূর্ব বারান্দায় রাখলেও চলে। সাধারণত এরা ২০ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালোভাবে বেড়ে ওঠে। তাপমাত্রা ১৫ থেকে ১০ ডিগ্রির নিচে নেমে এলে আর বৃদ্ধি পায় না। তখন সুপ্ত অবস্থায় চলে যেতে থাকে।
বাণিজ্যিকভাবে মুন ক্যাকটাস উৎপাদনকারী দেশের মধ্যে রয়েছে চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বাংলাদেশে এই রঙিন ক্যাকটাসের যাত্রা শুরু নব্বইয়ের দশকের গোড়াতে। শাহীন সালেহ উদ্দিনের দাবি, সেটাও শুরু হয়েছিল এই রাজশাহীতে। জেলা চিনিকলের একজন কর্মকর্তা তাঁর বাসার ছাদে প্রথম কাজটি শুরু করেছিলেন। তখন তাঁর দেখাদেখি রফিকুল আলম, খালেদ সারোয়ার, মশিউর রহমানসহ কয়েকজন এর উৎপাদন শুরু করেন। ছাত্র অবস্থাতেই শাহীন তাঁদের এই কাজ দেখে অনুপ্রাণিত হন।
২০১১ সাল থেকে সবুজ ক্যাকটাসের সঙ্গে গ্রাফটিং করে ওই ক্যাকটাস উৎপাদন শুরু করেন শাহীন। তাঁর পাশাপাশি আরও কয়েকজন রাজশাহীতে এ কাজ করছেন। তবে রাজশাহীতে বাণিজ্যিকভাবে রঙিন ক্যাকটাস উৎপাদন করছেন কেবল তিনিই। তাঁর তথ্যমতে, ঢাকায় আরও একজন এ কাজটি করেন।
তবে পরিশ্রম অনুযায়ী দাম না পাওয়ায় এই চর্চা বাড়ানো কঠিন হয়ে যাচ্ছে বলে জানালেন শাহীন। তিনি এবার ঢাকায় বৃক্ষমেলায় ৫০টি রঙিন ক্যাকটাস নিয়ে গিয়েছিলেন। সেখানে পাইকারি দামে প্রতিটি ১৫০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। শাহীন বললেন, বিদেশ থেকে কম দামে আমদানি হচ্ছে বলে দেশে যারা এই ক্যাকটাস নিয়ে কাজ করছেন, তাঁরা লাভ করতে পারছেন না।
শাহীনের বাসার ছাদে নার্সারি। এটার নাম দিয়েছেন ‘রাসা ক্যাকটাস অ্যান্ড বনসাই’। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, ক্যাকটাস ছাড়াও হরেক রকমের দুর্লভ ফুল ও ফলের গাছে ঠাসা এটি। ২০১৩ সালে ছাদে বাগান, বৃক্ষসৃজন ক্যাটাগরিতে এটি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছে।
নার্সারিতে ফাইবার শেডের নিচে রঙিন ক্যাকটাসগুলো রাখা হয়েছে। লাল, গোলাপি, কমলা, হলুদ, কালো, সবুজ ইত্যাদি রঙের মুন ক্যাকটাস শোভা পাচ্ছে বাগানের একাংশে। গ্রাফটিং করায় মনে হচ্ছে, সবুজ ক্যাকটাসগুলো সব রঙিন টুপি পরে রয়েছে। তাকালে চোখ ফেরানো যায় না।
শাহীন সালেহ বলেন, বিদেশে রঙিন ক্যাকটাস দিয়ে ‘ডিস গার্ডেন’ করা হয়। সেটা উপহারের সামগ্রী হিসেবে বেশ প্রচলিত। ডিস গার্ডেন, একটি বিশেষ টবের ভেতর কয়েকটি সবুজ ক্যাকটাস দিয়ে মাঝখানে একটি বা দুটি রঙিন ক্যাকটাসের সমন্বয়ে ছোট্ট বাগান; যা গিফট আইটেম হিসেবে সহজেই বহনযোগ্য।
শাহীন সালেহ এই ডিস গার্ডেন রাজশাহীতে গিফট আইটেম হিসেবে সীমিত আকারে চালু করেছেন। তিনি বলেন, এটা জনপ্রিয় হতে সময় লাগবে। প্রতিটি ডিস গার্ডেনের দাম এক থেকে দেড় হাজার টাকা। আর প্রতিটি মুন ক্যাকটাস ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
শাহীনের কাছ থেকে দুটি ডিস গার্ডেন কিনেছেন চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ ইশরাত রাশিদা। তিনি বললেন, গিফট আইটেম হিসেবে এটা অভিনব। তিনি আরও দুটি ডিস গার্ডেনের জন্য শাহীনকে ফরমাশ দিয়েছেন।
Monday, August 17, 2015
গোবর থেকে গাড়ির জ্বালানি! by আবুল কালাম মুহম্মদ আজাদ
![]() |
| মিটার দেখাচ্ছেন আবদুস সালাম। যেখানে সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের পরিমাণ বোঝা যায় -প্রথম আলো |
শুধু নিজের গাড়ির জন্যই নয়, এই জ্বালানির বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনা হাতে নিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাংড়া গ্রামের বাসিন্দা ডিপ্লোমা প্রকৌশলী আবদুস সালাম (৫১)। তিনি সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী সার্কেলের নকশাকার হিসেবে কর্মরত। ভাংড়া গ্রামে ১ একর ৬৯ শতাংশ জমির ওপর ‘স্বস্তি ডেইরি’ খামার গড়ে তুলেছেন তিনি। অফিস থেকে ফিরে বাকি সময়টা এই খামারেই ব্যয় করেন।
শুরুর কথা: ২০০৮ সালে ১২টি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে গরুর সংখ্যা ৬৫টি। আবদুস সালাম জানালেন, এই খামার থেকে একে একে জৈব সার, কেঁচো সার, কীটনাশক ও বায়োগ্যাস উৎপাদন শুরু করেন। এরপর সংকুচিত বায়োগ্যাসের (সিবিজি) ধারণাটি মাথায় আসে তাঁর। মূলত খামারের বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ২০১৩ সালে সংকুচিত বায়োগ্যাসের বিষয়টি জানতে পারেন। ইন্টারনেটেই এ বিষয়ে কিছু পড়াশোনা করেছেন। অন্য দেশে যাঁরা এটা নিয়ে কাজ করছেন, তাঁদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করেন। তাঁদের পরামর্শেই যন্ত্রপাতি কিনে সংকুচিত বায়োগ্যাসের উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।
সিবিজির উৎপাদন প্রক্রিয়া: সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের জন্য যন্ত্রপাতি কেনা, সাজানো, বসানো—সবকিছু নিজেই করেছেন বলে জানালেন সালাম। উৎপাদন প্রক্রিয়ার ধাপগুলো আর প্রয়োজনীয় উপাদানের বর্ণনা দিলেন তিনি। খামারের গরুর প্রতিদিনের গোবরের সঙ্গে বাইরে থেকে কিনে নেওয়া আরও দুই টন গোবর যোগ করে প্রায় সমপরিমাণ পানি মিশিয়ে সেই মিশ্রণ ডাইজেস্টরে (মাটির নিচে স্থাপিত কনটেইনার) দেওয়া হয়। এই ডাইজেস্টরে গ্যাস তৈরি হয়। পাইপের মাধ্যমে তা খামারের পরিশোধন (রিফাইনার) যন্ত্রে যায়। সেখান থেকে ‘কম্প্রেসর’ যন্ত্রের মাধ্যমে সংকুচিত করে গ্যাস সিলিন্ডারে নেওয়া হয়।
আবদুস সালামের হিসাবমতে, বর্তমানে তিনি ১০০ থেকে ১২৫ ঘনমিটার সংকুচিত বায়োগ্যাস উৎপাদন করতে পারেন। জানালেন, প্রাথমিক পর্যায়ে এই গ্যাস প্রতিদিন পাঁচ থেকে ছয়টি হিউম্যান হলারে দেওয়া সম্ভব। তবে এ জন্য থ্রি-ফেজ বিদ্যুৎ লাইন প্রয়োজন। এ ছাড়া বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমতির প্রয়োজন। থ্রি-ফেজ লাইনের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন। আবেদন করেছেন বিস্ফোরক অধিদপ্তরেও।
আবদুস সালামের আবেদন প্রসঙ্গে বিস্ফোরক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, দেশে ব্যক্তিগত পর্যায়ে এভাবে সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের প্রতিষ্ঠান নেই। অনুমতি দেওয়া না-দেওয়ার কোনো নীতিমালাও নেই। তাই স্থানীয়ভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে তাঁকে সদর দপ্তরে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আবেদনও করেছেন। সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংকুচিত বায়োগ্যাস পরীক্ষামূলকভাবে সালাম নিজের গাড়িতে ব্যবহার করেছেন। সরকার এক ঘনমিটার গ্যাস ৩০ টাকা করে বিক্রি করছে। তিনি আশা করছেন, বেসরকারিভাবে এই গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৪৫ টাকা করে রাখা যাবে।
ভাংড়া গ্রামের হিউম্যান হলারচালক দবির উদ্দিন (৫০) বলেন, পরীক্ষামূলকভাবে তিনি স্বস্তি ডেইরি থেকে একদিন গ্যাস নিয়ে পাবনায় গেছেন। কোনো সমস্যা হয়নি। সিএনজির মতোই মনে হয়েছে। তিনি বলেন, এরা যদি গ্যাস দিতে পারে তাহলে পাঁচ-দশ টাকা করে বেশি নিলেও মানুষের উপকার হবে। গ্যাস আনার জন্য পাবনা বা বগুড়ায় যেতে হবে না।
সরেজমিনে একদিন: সম্প্রতি ওই খামারে গিয়ে দেখা যায়, খামারের ভেতরে একটি ঘরে গরুর জন্য যন্ত্রের সাহায্যে খড় কাটা হচ্ছে। একজন শ্রমিক দুধ মোড়কজাত করছেন। একটি ঘরের ভেতরে বস্তায় জৈব সার সাজিয়ে রাখা হয়েছে। এক পাশে কেঁচো সার পলিথিনের এক থেকে দুই কেজির প্যাকেটে সাজিয়ে রাখা হয়েছে।
সিবিজির উৎপাদন প্রক্রিয়ায় দেখা গেল, গরুর ঘর থেকে একটি নালা দিয়ে গোবর মিশ্রিত পানি খানিকটা দূরে একটি গর্তে গিয়ে জমা হয়েছে। সেখান থেকে তুলে তা ডাইজেস্টরে দেওয়ার জন্য একটি কুয়ায় ঢালা হচ্ছে। একটি বিরাট চৌচালা খড়ের ঘরের ভেতরে মাটির নিচে স্থাপন করা হয়েছে ডাইজেস্টর। সেখানে গ্যাস উৎপন্ন হচ্ছে। ডাইজেস্টরের ওপরে গ্যাসের চাপ মাপার জন্য একটি মিটার লাগানো রয়েছে। একটি নির্দিষ্ট সময় পরে ডাইজেস্টর থেকে ‘স্লারি’ পার্শ্বে একটি কুয়ায় গিয়ে জমা হচ্ছে। সেখানেই শ্রমিকেরা কীটনাশক আলাদা করছেন। আর ডাইজেস্টর থেকে গ্যাস পাইপের মাধ্যমে পরিশোধন (রিফাইনার) যন্ত্রে চলে আসছে। সেখান থেকে গ্যাস সংকোচন যন্ত্রের মাধ্যমে সংকুচিত করে সিলিন্ডারে ভরা হচ্ছে। সংকুচিত গ্যাস মজুতের জন্য কক্ষের বাইরে একটি বড় সিলিন্ডার বসানো হয়েছে।
সিবিজির পাশাপাশি জৈব সার ও কীটনাশক: ডাইজেস্টরে দেওয়ার ২৪ ঘণ্টা পর গোবর-পানির যে মিশ্রণ পাওয়া যায়—সেটাই ‘স্লারি’। স্লারি থেকে পানি আলাদা করা হয়। এই পানিটাই উৎকৃষ্ট মানের কীটনাশক, জানালেন সালাম। এই কীটনাশক প্রতিদিন পাঁচ শ লিটার করে উৎপাদিত হচ্ছে। তা এক টাকা লিটার দরে কিনে নিচ্ছেন স্থানীয় চাষিরা।
পুঠিয়ার বেলপুকুরে সবজি চাষ করেন রাশিদুল ইসলাম। তিনি বললেন, স্লারি নিয়ে বেগুন ও মরিচের জমিতে কীটনাশক হিসেবে ব্যবহার করে ভালো ফল পেয়েছেন তিনি।
স্লারি থেকে পানি আলাদা করার পরে যে উচ্ছিষ্ট থাকছে, তা পচনক্রিয়া শেষে উৎকৃষ্ট মানের জৈব সারে পরিণত হচ্ছে। প্রতিদিন খামারে এক টন জৈব সার তৈরি হচ্ছে। সাড়ে সাত টাকা কেজি হিসাবে খামার থেকে চাষিরা কিনে নিয়ে ব্যবহার করছেন শাকসবজির খেত, পেয়ারা বাগান, আম বাগান, ধান ও পাট খেতে।
পুঠিয়ার বিড়ালদহ গ্রামের রনি আহাম্মেদ ১০ বিঘা জমিতে পেয়ারার বাগান করেছেন। তিনি বলেন, সম্প্রতি পেয়ারায় পচন ও পোকার প্রাদুর্ভাব দেখা দিলে স্বস্তি ডেইরি থেকে কীটনাশক কিনে পেয়ারা গাছে স্প্রে করেছেন। একবার ব্যবহার করার পরে ১৫ দিনেও কোনো পোকার আক্রমণ দেখা যায়নি। অথচ বাজারের রাসায়নিক কীটনাশক সাত দিন পরপর ব্যবহার করেও সুফল পাওয়া যায় না।
সালামের সঙ্গে কথা বলে জানা গেল, স্লারি ও জৈব সার উৎপাদন ছাড়াও মিশ্রণের কিছু উচ্ছিষ্ট কেঁচোর খাবার হিসেবে দেওয়া হচ্ছে। গড়ে ২০ দিন পরে তা কেঁচো সারে পরিণত হচ্ছে। এই সার প্রতি কেজি ১৫ টাকা দরে কৃষকেরা কিনে নিচ্ছেন। প্রতি মাসে খামারে দুই টন কেঁচো সার উৎপাদন হচ্ছে। এ ছাড়া এই খামার থেকে প্রতিদিন ২০০ থেকে ২৫০ লিটার পর্যন্ত দুধ পাওয়া যাচ্ছে। স্বস্তি ডেইরির প্যাকেটজাত তরল দুধ রাজশাহী শহরে বাজারজাত হচ্ছে।
বায়োগ্যাস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ভাইস প্রেসিডেন্ট (করপোরেট অ্যাফেয়ার্স) নাজমুল হক বলেন, ব্যক্তিগত পর্যায়ে সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের ব্যাপারে আইনে স্পষ্ট কিছু বলা নেই। তিনি বলেন, যেহেতু গ্যাস উচ্চ চাপে সিলিন্ডারে ভরাতে হয়, তাই যথাযথ যন্ত্রপাতি না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এর আগে বান্দরবানে এক ব্যক্তি এ ধরনের প্রকল্প করেছিলেন। নাজমুল হকের মতে, ব্যাপকভাবে বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন আপাতত সম্ভব নয়। কারণ এ জন্য বড় আকারের বায়োগ্যাস প্ল্যান্ট ও মূল্যবান যন্ত্রপাতি দরকার।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন বলেন, তিনি ওই খামার পরিদর্শন করেছেন। যে সার-কীটনাশক উৎপাদিত হচ্ছে, তা মানসম্পন্ন ও পরিবেশবান্ধব।
সালাম জানালেন, খামারে তাঁর ১০ থেকে ১২ জন শ্রমিকের প্রয়োজন হয়। পারিশ্রমিক গড়ে ২৫০ টাকা করে। এর বাইরেও সব খরচ তিনি হিসাব করে দেখেছেন প্রকল্পটি বেশ লাভজনক। বললেন, সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেলে তিনি প্রকল্পটি বড় করতে পারেন। প্রতিটি উপজেলায় এ রকম খামার করা হলে দেশের ভূগর্ভস্থ গ্যাসের ওপর চাপ অনেকটা কমবে। উৎসাহী কোনো ব্যক্তি চাইলে স্বল্প পারিশ্রমিকে কারিগরি সহায়তা দিতেও প্রস্তুত তিনি।
কাজ করছে বিকল্প হিমাগার by আবুল কালাম মুহাম্মদ আজাদ
![]() |
| রাজশাহী নগরের নামো ভদ্রার চকপাড়া এলাকায় সেই বিকল্প হিমাগারে পেঁয়াজ বাছাইয়ের কাজে শ্রমিকদের ব্যস্ততা l ছবি: প্রথম আলো |
বিদ্যুৎ ছাড়াই জলীয় বাষ্পের খুব সাধারণ একটি ধর্মকে কাজে লাগিয়ে তৈরি এই হিমাগার নিয়ে গত ৯ নভেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘এবার বিকল্প হিমাগার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন এক বছর ব্যবহার না করা পর্যন্ত এর উপযোগিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না বলে মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
গত ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই হিমাগারের উদ্বোধন করেন। এর উদ্ভাবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন। ৩০০ টন ধারণক্ষমতার এই হিমাগার নির্মাণে ব্যয় হয় প্রায় ১৪ লাখ টাকা। প্রচলিত পদ্ধতিতে ৩০০ টন ধারণক্ষমতার একটি হিমাগার তৈরিতে ব্যয় হয় আড়াই কোটি টাকা। বিকল্প এই হিমাগারটি রাজশাহী নগরের নামোভদ্রা এলাকায় নির্মাণ করা হয়।
গত সোমবার দুপুরে ওই হিমাগারে গিয়ে দেখা যায়, এর তৃতীয় তলা থেকে পেঁয়াজ বের করা হচ্ছে। ওপরে উঠে দেখা যায়, শ্রমিকেরা পেঁয়াজের ওপরের খোসা পরিষ্কার করে বস্তায় ভরছেন। তাঁদের হিসাবে ২০ বস্তা পেঁয়াজের মধ্যে এক বস্তারও কম পেঁয়াজ নষ্ট পাওয়া যাচ্ছে। তা-ও পুরোপুরি নষ্ট হয়নি। এগুলোও বিক্রয়যোগ্য।
এই হিমাগারে ১৫ মণ পেঁয়াজ রেখেছেন রাজশাহীর পবা উপজেলার মুসরাইল গ্রামের কৃষক আবদুল মমিন। তিনি বলেন, বাড়িতে পেঁয়াজ সংরক্ষণের বিশেষ কোনো জায়গা থাকে না। এবার হিমাগারে রেখেছেন। পেঁয়াজ দেখে এসেছেন, ভালো আছে। তিনি বলেন, তিনি আরও পরে তাঁর পেঁয়াজ বের করবেন। বেছে বেছে বড় পেঁয়াজগুলো বীজ তৈরির জন্য লাগাবেন। তখন আরও বেশি দাম পাবেন। তিনি বলেন, আগে পেঁয়াজ রাখার কোনো হিমাগার ছিল না, এখন ১০০ টাকা বস্তা (৮৫ কেজি) হিসাবে ভাড়া দেওয়ার কথা রয়েছে। তাতেও অনেক লাভ।
এম মনজুর হোসেন বলেন, হিমাগারটি আশানুরূপ কাজ করছে। গত ২৮ মার্চ থেকে পেঁয়াজ রাখা শুরু হয়। তখন পেঁয়াজের দাম সব খরচ মিলিয়ে ছিল এক হাজার টাকা মণ। এখন বাজারে পেঁয়াজের মণ দুই হাজার টাকারও বেশি। কৃষকের ঘরে রাখলে এই পেঁয়াজ প্রায় অর্ধেক ওজন হারাত। পচে নষ্ট হতো। তিনি বলেন, ১০ মণ রসুন রাখা হয়েছে। নষ্ট হয়নি। কিছু আদা রাখা হয়েছে। তা-ও ভালো আছে।
এম মনজুর হোসেন জানান, এবার তাঁদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আলু ও পেঁয়াজ একসঙ্গে রাখা যাবে না। আলু চার মাস পর্যন্ত রাখা হয়েছিল। ভালো ছিল। এপ্রিল মাসে যখন পেঁয়াজ ঢোকানো হলো, তার কিছুদিনের মধ্যেই আলুর গাছ বের হতে শুরু করল। কারণ, আলুর চেয়ে পেঁয়াজ বেশি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আলুর তাপমাত্রায় পেঁয়াজ রাখা হলে আবার পেঁয়াজেরও গাছ বের হবে। এ জন্য তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে রাখা হবে। আলু আলাদা রাখতে হবে। একই কারণে আম ও টমেটো পেঁয়াজের সঙ্গে রাখা যাবে না। তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে তাঁরা পেঁয়াজ, রসুনের জন্য আলাদা একটি হিমাগার তৈরির প্রস্তাব পেয়েছেন। একটি বেসরকারি ব্যাংক অর্থায়ন করতে রাজি হয়েছে।
Friday, August 7, 2015
পদ্মাপারের তিন লড়াকু by আবুল কালাম মুহম্মদ আজাদ
![]() |
| লেখাপড়ার খরচ জোগাতে পেট্রলপাম্পে কাজ করছে আতিকুল ইসলাম l প্রথম আলো |
বর্ষা, রীতা ও আতিকুল—তিনজনই ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। ভর্তি হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। শিক্ষকদের বিবেচনায় তারা তিনজনই তুখোড় মেধাবী। তবে ভয়—তারা আদৌ আর পড়াশোনা চালাতে পারবে কি না। অভাব-অনটন আর সাংসারিক জটিলতায় পেন্ডুলামের মতো ঝুলছে তাদের ভবিষ্যৎ।
বর্ষা খাতুনের বাড়ি রাজশাহী নগরের কেশবপুর বস্তিতে। বাবার নাম আবদুল আজিজ। মারা গেছেন। মা নাজমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। একমাত্র ভাই রাজমিস্ত্রির কাজ করতেন। ভাইয়ের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শ্বশুরবাড়ির মামলায় ভাই এখন হাজতে। বড় বোনের বিয়ে হয়েছে। বাড়িতে মেজো বোন রাশিদা খাতুন ও মায়ের সঙ্গে থাকে বর্ষা। কয়েক দিন আগে বর্ষাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর থেকে বড়জোর এক পা ফেলার জায়গা। দুই পা ফেলতে গেলেই পদ্মা নদী। কোনো জানালা নেই। ঘরের চালাও মাথায় বাধে। মাথা নিচু না করে ভেতরে ঢোকার উপায় নেই। বর্ষা জানায়, তার বোনও খুব মেধাবী। কিন্তু এসএসসি পাসের পর আর পড়াশোনা হয়নি। একটি ক্লিনিকে কাজ নিয়েছিলেন। সে কাজও কিছুদিন থেকে বন্ধ। বর্ষা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে জেনারেল মেকানিক্যাল ট্রেডে ভর্তি হয়েছে। তার ভয়, তার পরিণতিও বোনের মতো হতে পারে। বর্ষার মা নাজমা বেগম বলেন, মেজো মেয়েটার মেধা থাকা সত্ত্বেও পড়াতে পারেননি। ছোট মেয়েটা আরও মেধাবী। তাকে পড়ানোর খুব ইচ্ছা। কিন্তু কীভাবে পড়াবেন, তা ভেবে পাচ্ছেন না।
আতিকুল ইসলামের বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। নিজেদের বাড়িঘর নেই। নানার বাড়ির একটি খুপরি ঘরে থাকে তারা। বাবা মামুনুর রশিদ মাঝেমধ্যে একটি হোটেলে কাজ করেন। আবার নিরুদ্দেশ হয়ে যান। সংসার দেখাশোনা করেন না। তাই মাকে ঝিয়ের কাজ করতে হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে আতিক সবার বড়।
![]() |
| বর্ষা খাতুন ও রীতা খাতুন |
রীতা খাতুনের বাড়ি নগরের গুড়িপাড়া বস্তিতে। বাবা শরিফুল ইসলাম রিকশা চালান। রীতা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ট্রেডে ভর্তি হয়েছে। তার মা সাদেরা বেগম জানান, সম্প্রতি রিতার বাবা চোখে ঠিকমতো দেখছেন না। মাথায়ও সমস্যা। আগের মতো রিকশা নিয়ে বের হতে পারেন না। এ অবস্থায় সংসারের হাল ধরতে ছোট ছেলে নাইম একটা হোটেলে কাজ নিয়েছে। সে ওই কাজ করেই সপ্তম শ্রেণিতে পড়ছে। রীতা পড়াশোনায় খুবই ভালো। কিন্তু এখন পড়াশোনা কীভাবে চলবে, সেটা নিয়েই যত চিন্তা।
ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুলের শিক্ষক মাসুদ রানা বলেন, সীমাহীন দারিদ্র্যের মধ্যে এই তিন শিক্ষার্থী পড়াশোনা করেছে। খেয়ে না খেয়ে স্কুলে আসত। কোনো দিন পড়ায় ফাঁকি দেয়নি। তিনজনই জিপিএ-৫ পেয়েছে। একটু সহযোগিতা পেলে ওরা যেকোনো পরীক্ষায় ভালো ফলাফল করবে।
Sunday, May 24, 2015
বদলে গেল বনকিশোর by আবুল কালাম মুহম্মদ আজাদ
![]() |
| রাজশাহীর চারঘাটে ‘শিক্ষা সেতু’ পার হয়ে বনকিশোর গ্রামের বিদ্যালয়ে যাচ্ছে খোর্দগোবিন্দপুর গ্রামের শিক্ষার্থীরা l ছবি: শহীদুল ইসলাম |
রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস ক্রিয়েটিভ ভেঞ্চার। ১১ জন মিলে সংগঠনটি করায় এটি ‘ওরা ১১ জন’ নামেই বেশি পরিচিত। ২০০৫ সালে গড়ে তোলা হয় সংগঠনটি। গত ২৪ এপ্রিল নানা আয়োজনে হয়ে গেল তার ১০ বছর পূর্তি উৎসব। ওরা ১১ জনের কাজের বিবরণ এক লাইনে বললেন বনকিশোর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম—‘শুধু এই সেতু নয়, ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি, গ্রামবাসীর রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, পাঠাগার গড়া, মাদকবিরোধী আন্দোলন, নদী দখলমুক্ত করাসহ নানা কর্মসূচি দিয়ে গ্রামের মানুষকে এক সূত্রে গেঁথে ফেলেছে সংগঠনটি।’
বছর দশেক আগেও কিন্তু বনকিশোরের পরিস্থিতি ছিল বেশ উদ্বেগের। সেই উদ্বেগ থেকেই গড়ে ওঠে ‘স্টুডেন্টস ক্রিয়েটিভ ভেঞ্চার’। সংগঠন গড়ে তোলার কাহিনি শোনালেন উদ্যোক্তারা। শুরুটা করলেন সংগঠনটির প্রধান জাহিদুল ইসলাম। জানালেন, বেশির ভাগ বাড়িতে শৌচাগার ছিল না। লোকজন যেখানে-সেখানে মলত্যাগ করত।
অসুখ-বিসুখ লেগেই থাকত গ্রামবাসীর। এমন পরিস্থিতিতে তাঁরা ১১ জন যুবক বসে সিদ্ধান্ত নিলেন, গ্রামের এই চিত্র বদলে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে। জাহিদুল বলেন, ‘কাজটা শুরুর করার পর বুঝলাম এটা বেশ কঠিন। শুরুতে কেউ আমাদের কথায় কান দিচ্ছিল না! কিন্তু হাল ছাড়িনি। ভাবলাম, শৌচাগারের জন্য রিং-স্ল্যাব হাতের কাছে পেলে গ্রামবাসী সহজেই সেটা গ্রহণ করবে। তাই একপর্যায়ে রিং-স্ল্যাব তৈরির কথা চিন্তা করলাম।’
কিন্তু এ জন্য তো তহবিল দরকার। তহবিল গড়ার গল্পটাও শোনালেন জাহিদুল, ‘নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে সেই টাকায় গ্রামের একটি হাট ইজারা নেওয়া হলো। ধীরে ধীরে তহবিলটা বড় হলো। তারপর নিজেরাই রিং-স্ল্যাব তৈরি করা শুরু করলাম।’
কিন্তু গ্রামের সবার পক্ষে রিং-স্ল্যাব কিনে নিয়ে তো আর শৌচাগার বসানো সম্ভব নয়! সংগঠনের আরেক সদস্য ফারুক হোসেন জানালেন, একেবারেই সহায়-সম্বলহীন মানুষের বাড়িতে নিজেদের খরচে শৌচাগার বসিয়ে দেওয়া হলো। আর সচ্ছল পরিবারগুলোতে গিয়ে শৌচাগার তৈরি করে নেওয়ার জন্য বোঝাতে থাকলেন তাঁরা।
একপর্যায়ে শতভাগ বাড়িতে শৌচাগার হলেও তা ব্যবহার করানোর জন্যও ঝক্কি পোহাতে হয়েছে সংগঠনের সদস্যদের। শৌচাগার থাকলেও সবাই তা ব্যবহার করত না। মানুষের মধ্যে শৌচাগার ব্যবহারের অভ্যাস গড়ে তোলার জন্য সকালে উঠে সংগঠনের সদস্যদের রাস্তা পাহারা পর্যন্ত দিতে হয়েছে, যাতে কেউ বাইরে মলত্যাগ না করে। জানালেন সংগঠনের সদস্য শামীম পারভেজ। ধীরে ধীরে সবাই শৌচাগার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। এই খবর তখন প্রথম আলো, বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিতও হয় ।
বনকিশোর গ্রাম বদলের এই খবর জেনে চারঘাট উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান ওই যুবকদের পাঁচ হাজার টাকা পুরস্কার দেন। সেই টাকা দিয়ে পাঠাগার গড়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বর্তমানে যশোর সেনানিবাসে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত হামিদুর রহমান বললেন, ‘সংগঠনটিকে পাঁচ হাজার টাকা দিই। ওই টাকা দিয়ে পাঠাগার গড়তে তখনই তারা বই কিনে ফেলে। তখন আমি নিজের বেশ কিছু পুরাতন বইও তাদের দিই।’
এরপর বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদিতে’ বনকিশোর গ্রাম ও সংগঠনটিকে নিয়ে প্রতিবেদন প্রচার হলে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে তাদের ৫০ হাজার টাকা দেওয়া হয় বই কেনার জন্য। তারা গ্রামের পুরোনো একটি ক্লাবঘর সংস্কার করে সেখানেই পাঠাগার চালু করে। পাঠাগারটিতে এখন দেড় হাজারের মতো বই আছে। পাঠাগার থেকে সবাই বই নিয়ে পড়তে পারে। যারা পাঠাগারে আসতে পারে না, বিশেষ করে গৃহবধূদের জন্য সপ্তাহে একবার বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া হয়। সপ্তাহ শেষে আবার তা বদলে দেওয়া হয়। সংগঠনের সদস্য রফিকুল ইসলাম এই কাজ করে যাচ্ছেন।
গৃহবধূ জেসমিন নাহার বলেন, ওরা বই পড়ার নেশা তৈরি করে দিয়েছে। ভালো লাগা বেশ কিছু বই তিনি দুবার করে পড়ে ফেলেছেন।
সম্প্রতি একদিন পাঠাগারে গিয়ে দেখা যায়, চমৎকারভাবে সাজানো বইপত্র। তাদের একটি প্রদর্শনী বোর্ড রয়েছে। তাতে ছবি ও পত্রিকার ক্লিপিংস রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর একটি ছবি আছে। তাঁরা এই গ্রাম দেখতে এসেছিলেন। আছে এ রকম আরও বেশ কিছু ছবি।
সংগঠনের সদস্য রফিকুল ইসলাম জানালেন, গ্রামের আরেক সমস্যা ছিল মাদক। দীর্ঘদিন মাদকাসক্ত থাকায় অসুস্থ হয়ে গ্রামের অকুমার দাস মারা গেলেন। তার তিন শিশুর কান্না সবার মনে দাগ কাটে। এরপর তাঁরা শুরু করলেন গ্রামে মাদকবিরোধী আন্দোলন। তাঁরা উদ্যোগ নিয়ে পাশের গ্রামের একটি মদের ভাটি উচ্ছেদ করেন ও গ্রামে প্রকাশ্যে মাদক সেবন নিষিদ্ধ করেন। এ আন্দোলন পুরোপুরি সফল হয়। ২০১১ সালের ৯ এপ্রিল গ্রামে মাদকবিরোধী উৎসবের আয়োজন করা হয়।
২০১২ সালের ১৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী জেলা বন্ধুসভার সদস্যরা বনকিশোর গ্রামে যান। তাঁরা সবাইকে ধূমপান ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তাঁদের আহ্বানে সেদিন ধূমপান ছেড়ে দেওয়া ৩০ জন গ্রামবাসীকে একটি করে গোলাপ দেওয়া হয়। ‘আমাদের আহ্বানে যাঁরা ধূমপান ছেড়ে দেওয়ার শপথ নেন, পরে খোঁজ নিয়ে জেনেছি কেউ আর ধূমপান করেন না’, বললেন রাজশাহী বন্ধুসভার সহসভাপতি সাহানারা জেসমিন।
ওরা ১১ জনের সর্বশেষ প্রচেষ্টার ফল হলো সেতুটি। এই সেতু নির্মাণের পেছনের গল্পটা শোনালেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল লতিফ, ‘খোর্দগোবিন্দপুর গ্রামের শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সেতু তৈরির উদ্যোগ নেয় সংগঠনটি। মোসাদ্দারুল, শামীমুল, শিহাবুল, আরিফুজ্জামান, আদনান মারুফ, বজলুর ও মাজহারুলসহ ওরা ১১ জনের সবাই একদিন এসে আমার কাছে ওই প্রস্তাব দেন। পরে বৈঠক ডেকে গ্রামের সবাইকে বিষয়টি জানানো হয়। গ্রামবাসী এক বাক্যে রাজি। প্রশ্ন উঠল খরচ নিয়ে। সিদ্ধান্ত হলো, যে যা পারে তাই দিয়ে সহায়তা করবে।’
গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন জানালেন, গ্রামবাসীর এই একতাই বড় শক্তি। এই একতার জন্যই এবার সেতুর জন্য মানুষ মুষ্টিচাল পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে। যিনি কিছু দিতে পারেননি, তিনি শ্রম দিয়েছেন।
গত ২ এপ্রিল বনকিশোর গ্রামে গিয়ে দেখা যায়, বড়াল নদীর ওপরে ১২০ হাত লম্বা ও সাড়ে চার হাত প্রস্থ সেতু হয়ে গেছে। সেদিন সেতুর দুই পাশের রাস্তার মাটি কেটে হাঁটার উপযোগী করা হচ্ছিল। সেই সেতু পার হয়ে চলে এল খোর্দগোবিন্দপুরের সপ্তম শ্রেণির ছাত্র শিক্ষার্থী মিনারুল ইসলাম। সে বলে, তাকে আর কষ্ট করে আড়াই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হবে না। সেতু হওয়ায় এখন সে বনকিশোর উচ্চবিদ্যালয়ে ভর্তি হবে।
সেতুর সুবিধা বর্ণনা করলেন গৃহবধূ শামসুন্নাহার (৬০), ‘আগে বনকিশোর থাইকি বাঁ দিক দিয়া খোর্দগোবিন্দপুর যাইতে সাত কিলোমিটার আর ডাইন দিক দিয়া যাইতে পাঁচ কিলোমিটার ঘাঁটা (পথ) হাঁটতে হচ্ছিলি। অ্যাকুন খালি ১২০ হাত লম্বা একটা সাঁকো পার হলেই হচ্ছে।’
‘শিক্ষা সেতু’ নাম হওয়ার মর্মার্থ জানালেন বনকিশোর গ্রামের কলেজশিক্ষক ইসহাক আলী, ‘এত দিন খোর্দগোবিন্দপুর গ্রামের শিশুরা নদীর তীরে দাঁড়িয়ে বনকিশোর প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের ভবন দেখেছে, কিন্তু আসতে পারেনি। দুই আড়াই কিলোমিটার দূরের বিদ্যালয়ে পড়েছে। এই সেতু হওয়ার কারণে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান তাদের হাতের মুঠোয় এসেছে। এ জন্যই মুখে মুখে সেতুটির নাম শিক্ষা সেতু হয়ে গেছে।’
এই গ্রামের বাসিন্দা বাদশা হোসেন রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বলেন, সংগঠনটি নানা কর্মসূচির মাধ্যমে গ্রামের চিত্র পাল্টে দিয়েছে।
‘স্টুডেন্টস ক্রিয়েটিভ ভেঞ্চারের’ প্রধান জাহিদুল ইসলাম বললেন, এটা একার পক্ষে সম্ভব ছিল না। গ্রামবাসীসহ সংগঠনের সব সদস্যের ঐকান্তিক চেষ্টায় এসব কাজ সম্ভব হয়েছে।
Friday, April 17, 2015
রিকশা চালিয়ে লেখাপড়া by আবুল কালাম মুহম্মদ আজাদ
![]() |
| রিকশা চালাচ্ছেন সানোয়ার হোসেন l ছবি: প্রথম আলো |
আনিসুজ্জামান বিব্রত হচ্ছেন দেখে ছাত্রটি এগিয়ে এসে বলেন, ‘স্যার, পড়াশোনার খরচ জোগাড় করার জন্য আমি রাতে রিকশা চালাই। আজ রিকশার মালিককে জমা দেওয়ার টাকাই এখনো পাইনি। তাই ডাকছিলাম, বিশ্ববিদ্যালয়ে যাবেন?’
এ ঘটনা ১ এপ্রিল রাতের। আনিসুজ্জামান তাঁর রিকশায় উঠে সোজা প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আসেন। ওই ছাত্রের নাম সানোয়ার হোসেন (২৪)। বাবার নাম আমিনুল হক। বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামে। দুই ভাই, এক বোনের মধ্যে সানোয়ার দ্বিতীয়। এসএসসি পাস করার পর বড় বোনের বিয়ে দেওয়া হয়েছে। ছোট ভাইটি এবার জেএসসি পরীক্ষা দেবে। গ্রামের বাজারে সানোয়ারের বাবার একটি ছোট্ট চা-মিষ্টির দোকান আছে। আবাদি জমি আছে আড়াই বিঘার মতো।
সানোয়ার জানালেন, ২০০৯-১০ সেশনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন। সংসার চালাতে গিয়ে বাবা পৌনে দুই লাখ টাকায় জমিগুলো বন্ধক রাখেন। এ ছাড়া চারটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিতে হয়েছে। সেই ঋণ চার বছরে বেড়ে ১ লাখ ১৫ হাজার টাকা হয়েছে। সপ্তাহে ঋণের কিস্তি দিতে হয় তিন হাজার টাকা। তার ওপর রাজশাহীতে তাঁর পড়াশোনার খরচ। বিশেষ করে মাস্টার্সে এসে বাড়ি থেকে পাঠানো টাকার পরিমাণ একবারেই কমে যায়। তাই তিনি আর কুলিয়ে উঠতে পারছিলেন না। গত বছর ধরেছেন রিকশার হাতল।
প্রায় প্রতিদিনই রিকশা চালান সানোয়ার। মাঝে মাঝে শরীর সায় দেয় না। সেদিন বিশ্রাম নেন। দিনে রিকশার মালিককে ৩৫ টাকা করে জমা দিতে হয়। সাধারণত রাত দুইটার পর যাত্রী পাওয়া যায় না। তবু ভোরের ট্রেনের যাত্রীর জন্য বসে থাকেন সানোয়ার। জমার টাকা বাদ দিয়ে রাতে গড়ে তাঁর ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত আয় হয়। রিকশা চালানো শুরু করার আগে টিউশনি ও খণ্ডকালীন চাকরির খোঁজ করে সফল হননি সানোয়ার। অনেক চেষ্টা করে একটি টিউশনি জোগাড় করেছিলেন। কিন্তু দেখা গেল, ওই বাড়িতে যাতায়াত করতেই তাঁর আয়ের বেশ কিছু অংশ চলে যায়।
সানোয়ার বিশ্ববিদ্যালয়ের হবীবুর রহমান হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম দিকে একটি মাসিক পত্রিকা বিক্রি করতেন। সেটাও বন্ধ হয়ে গেছে। সহপাঠী, বন্ধু ও হলের কোনো কোনো বড় ভাই তাঁকে সহযোগিতা করেন।
সানোয়ার জানান, তাঁর ২০ মাসের হলের সিট ভাড়া দুই হাজার টাকা বাকি পড়ে গেছে। হলের ডাইনিংয়ে খাওয়ার বিলও এক মাসের বাকি পড়েছে। এ মাসের শেষের দিকে মাস্টার্স পরীক্ষা শুরু হওয়ার কথা। হলের সিট ভাড়া শোধ করতে না পারলে মাস্টার্সের ফরম পূরণের সময় হলের ছাড়পত্রও পাওয়া যাবে না। এসব নিয়ে চিন্তায় আছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সানোয়ারের বাবা বলেন, ‘অনেক ধারদেনা হয়ে গেছে। ছেলেকে সব মাসে সমান টাকা আর দিতে পারি না।’
শিক্ষক আনিসুজ্জামান বলেন, ‘ছেলেটিকে প্রতিদিন ক্লাসে দেখি। ১০ দিন শিক্ষাসফরে একসঙ্গে ছিলাম। কিন্তু কখনোই ছেলেটির এই দৈন্যের কথা বুঝতে পারিনি। তাঁকে রিকশা হাতে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।’
রাত ১০টার দিকে প্রথম আলোর রাজশাহী কার্যালয় থেকে বের হয়ে সানোয়ার আবার রিকশার হাতল ধরলেন। পা রাখলেন প্যাডেলে। হলের সিট ভাড়া ও ডাইনিংয়ের খাওয়ার বিল শোধ করে মাস্টার্সের ফরম পূরণের টাকাটা জোগাড় করতে হবে যে!
Tuesday, March 31, 2015
শহরের দিকে ধেয়ে আসছে পদ্মা by আবুল কালাম মুহম্মদ আজাদ
![]() |
| রাজশাহী নগরের বুলনপুর এলাকায় টুবি স্পার ও ৩ নম্বর গ্রোয়েনের মাঝে ভেঙে এভাবেই শহরে ঢুকে পড়েছে পদ্মা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো |
দুই বছর আগেও এই ধারাটি ছিল প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে পবার নবগঙ্গা এলাকায়। সেখান থেকে শহরকে চার কিলোমিটার বাঁয়ে রেখে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হত পদ্মা। এখন নগরের গা ঘেঁষে বয়ে যাচ্ছে নদী। ইতিমধ্যে শ্রীরামপুর এলাকার টি-গ্রোয়েন পার হয়ে এসেছে। প্রবল স্রোতের কারণে ৩ ও ৫ নম্বর গ্রোয়েন এবং বুলনপুর এলাকার ‘টুবি স্পার’ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বর্ষার আগেই এগুলো মেরামত করতে না পারলে রাজশাহী শহর হুমকির মুখে পড়তে পারে বলে স্থানীয় লোকদের আশঙ্কা।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গ্রোয়েন ও স্পার মেরামত এবং নগরের পাঁচ কিলোমিটার এলাকার প্রতিরক্ষাকাজের জন্য ২৩০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, কিন্তু তা এখনো অনুমোদিত হয়নি। গত দুই বছরে পাউবো প্রতিরক্ষা কাজের জন্য কোনো প্রকল্প পাস করাতে পারেনি। শুধু বর্ষায় ভাঙন শুরু হলে জরুরি রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করছে।
ওই প্রকৌশলী আরও জানান, পদ্মার দক্ষিণ তীরে (শহরের ঠিক বিপরীত দিকে) জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এই বিপুল অর্থ ব্যয় করেও দক্ষিণ তীরের চরখিদিরপুর ও খানপুর বিজিবি ক্যাম্প এবং খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নিতে হয়েছে। রক্ষণাবেক্ষণ কোনো কাজে আসেনি। একইভাবে বাঁ তীরে বুলনপুর এলাকার ৩ নম্বর গ্রোয়েনের পূর্ব ও পশ্চিম পাশে গত বছর বর্ষার সময় তীব্র ভাঙন দেখা দেয়। জরুরিভাবে এই ভাঙন মোকাবিলার জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হয়। গতবার অল্পের জন্য রক্ষা পায় একটি পাকা কবরস্থান ও জিয়ানগর এলাকার বাড়িঘর।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, শুধু জরুরি মুহূর্তে এসব কাজ করতে গিয়ে সরকারের অর্থই অপচয় হচ্ছে। এই টাকা মানুষের কোনো কাজে আসছে না।
গতকাল রোববার বুলনপুর এলাকায় অবস্থিত ‘টুবি স্পার’-এর কাছে গিয়ে দেখা যায়, এটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। পানির তোড়ে মাথা ভেঙে গেছে। এলোমেলো হয়ে আছে ইট খুলে। চারদিকে ইটের স্তূপ। যেকোনো সময় পানির তোড়ে ভেসে যেতে পারে এগুলো।
স্পারের পশ্চিম পাশে কিছু পাথর ফেলে গতবার স্পারটিকে কোনো রকমে বাঁচানো গেছে। এবার এটির অবস্থা অত্যন্ত নাজুক। গৃহবধূ আশরাফুন নাহার (৫৫) এই এলাকায় আছেন ৩০ বছর ধরে। তিনি বলেন, অনেক দিন আগে এই এলাকার বাড়িঘর ভেঙে নদী সরে এসেছিল। তারপর আবার চার-পাঁচ কিলোমিটার দূরে চলে যায়। কিন্তু এবার আবার নদী কাছে আসাতে ভয় লাগছে।
নগরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-গ্রোয়েনের বিপরীতে যেখানে বাবলা ও নলখাগড়ার বন ছিল, সেই পর্যন্ত নদী এসে গেছে। এক বছরের মাথায় এখানে পদ্মার মূল প্রবাহটি দক্ষিণ দিকে মোড় নিয়েছে। নদীর এই মোহনাটি গত বছরও এর প্রায় ৫০০ মিটার পশ্চিমে রাজশাহী পুলিশ লাইন গেটের পাশে ছিল। প্রতিবছর এটি সরে আসছে।
টি-গ্রোয়েনের পাশে একটি বাড়ির গৃহবধূ রিজিয়া বেগম (৫০) বলেন, এই গ্রোয়েন ভাঙলে শহরই ভেসে যাবে।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, তাঁরা তিন বছরে বাস্তবায়নযোগ্য একটি প্রকল্প জমা দিয়েছেন। বর্তমানে এটি পরিকল্পনা কমিশনে আছে। দ্রুত প্রকল্পটি অনুমোদনের জন্য ঢাকায় জেলা প্রশাসকদের সম্মেলনে তুলে ধরা হবে।
Monday, February 16, 2015
রাজশাহীর লালনশাহ পার্ক- ব্লক চুরি, সৌন্দর্য ম্লান by আবুল কালাম মুহম্মদ আজাদ
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সে সময় এই পার্কে ১ হাজার ১৩২ বর্গমিটার আয়তনের একটি ওপেন থিয়েটার, একটি ফুডকোর্ট, ৮২ দশমিক ৮১ বর্গমিটারের দুটি কফিশপ ও ২৫৫৮ দশমিক ৮৫ বর্গমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ফুডকোর্টের ভেতরে তিন দিকে তিনটি ঘর রয়েছে। দক্ষিণ দিকে ৪৫ দশমিক ৫৭ বর্গমিটার, পশ্চিমে ৮১ দশমিক ১৮ বর্গমিটার ও উত্তর পাশে ৪০ দশমিক ৪ বর্গমিটার আয়তনের ঘর নির্মাণ করা রয়েছে। ফুডকোর্টের ভেতরে ১৭৪ বর্গমিটার এবং বাইরে (পূর্বে) ৬৩ দশমিক ৩৪ বর্গমিটারের দুটি বাঁধানো চত্বর রয়েছে। এগুলো ঘিরে আরও অনেক শৈল্পিক আয়োজন করা হয়েছে।
কফিশপের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য ছোট ছোট যে চৌবাচ্চা করা হয়েছে, তাতে পানি ও ময়লা জমে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া সুন্দর বাঁধানো জায়গার সর্বত্রই ময়লা-আবর্জনায় ভরা।
গতকাল দুপুরে পার্ক ঘুরে দেখা গেছে, এর দৃষ্টিনন্দন ২৭টি জায়গা থেকে ২০০ শতাধিক ব্লক চুরি হয়ে গেছে। এর মধ্যে পশ্চিম দিকে খোলা মঞ্চের পেছন দিক দিয়ে নামার প্রথম সিঁড়ির রেলিংয়ের চারটি জায়গা থেকে আটটি ব্লক তুলে নেওয়া হয়েছে। মঞ্চের একটি জায়গা থেকে ১০টি ব্লক এবং অন্য একটি জায়গা থেকে চারটি টাইলস, মঞ্চের পূর্ব দিকের চারটি জায়গা থেকে ১৫টি ব্লক খুলে নেওয়া হয়েছে।
পার্কের পূর্ব দিকে গিয়ে দেখা যায়, গরুকে খাবার দেওয়ার জায়গায় গরুর পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়েছে কিছু ব্লক; যাতে গরুর পায়ের নিচের জায়গাটুকু কর্দমাক্ত না হয়। কেউ কেউ নিজের সুবিধামতো জায়গা দিয়ে শহররক্ষা বাঁধের ওপরে ওঠার জন্য ওই ব্লক এনে সিঁড়ি বানিয়েছেন। এ ছাড়াও বাঁধের ওপরে ছোট ছোট যে দোকান করা হয়েছে, সেসব দোকানের কাজেও এ ব্লক ব্যবহার করা হয়েছে।
পূর্ব পাশে চারটি গাছ লাগানো হয়েছিল। তার একটিও বেঁচে নেই। গোড়া বাঁধাই করা ছিল। তা থেকে তিনটি ব্লক খুলে নেওয়া হয়েছে। এ ছাড়া ফুডকোর্ট, পশ্চিম পাশের কফিশপ ও পূর্ব পাশের কফিশপ এবং পার্কের পূর্ব দিকে ওয়াকওয়ে থেকে আরও অর্ধশতাধিক ব্লক খুলে নেওয়া হয়েছে। যেসব জায়গা থেকে ব্লক ওঠানো হয়েছে, তার পাশেরগুলো নড়বড়ে করে রাখা হয়েছে। যেকোনো সময় এগুলো খুলে নিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পূর্ব দিকে ওয়াকওয়ের পাশের জায়গা স্থানীয় লোকজন ইচ্ছেমতো গবাদিপশু পালনের কাজে ব্যবহার করছে। সব সময় সেখানে গরু-ছাগল বেঁধে রাখা হচ্ছে। পূর্ব দিকে একটি ছোট বটগাছের গোড়া সুন্দর করে বাঁধাই করা ছিল। গাছটি বড় হলে সেটি একটি দৃষ্টিনন্দন চত্বর হিসেবে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যে বটগাছটি ন্যাড়া করে ফেলা হয়েছে। গোড়ার গোলচত্বর থেকে ব্লক খুলে নেওয়া হয়েছে। মাঝখানে ছাগল বেঁধে রাখা হয়েছে। এক পাশে ব্লক দিয়ে বাঁধানো সুন্দর জায়গাটিতে গরুর খাবারের জন্য চাড়ি (খাবারের পাত্র) বসানো হয়েছে। সেখানে গরুর পরিচর্যা করছিলেন গৃহবধূ রীপা খাতুন। তিনি জানান, এখানে জায়গা পড়ে থাকে, তাই তাঁরা ব্যবহার করেন। সরকার থেকে নিষেধ করা হলে তাঁরা অন্যত্র চলে যাবেন।
পার্কের দর্শনার্থী স্কুলশিক্ষক মাসুদ রানা বলেন, ‘পার্কের কাছে এসে দাঁড়ালে জায়গাটিকে স্বপ্নের জায়গা মনে হয়। দুই বছর আগে যাঁরা রাজশাহীতে এসেছেন, তাঁরা এখন এ জায়গা চিনতে পারবেন না। পরিত্যক্ত স্থানে এমন পরিকল্পিত একটি বিনোদনকেন্দ্র করা যাবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি। এর নির্মাণশৈলীই রোজ বিকেলে এখানে হাজারও মানুষকে টেনে আনে। কিন্তু এমন জায়গা অবহেলায় নষ্ট হচ্ছে, মনে হচ্ছে দেখার কেউ নেই।’
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, ব্লক চুরির বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ জন্য তাঁরা পার্কের চারদিকে একটি সীমানাপ্রাচীর নির্মাণের কথা ভাবছেন। তিনি আরও বলেন, এর নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এ জন্য আরও দেড় কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোন বন্ধ রয়েছে।
সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘বাকি নির্মাণকাজ শেষ করার জন্য অর্থমন্ত্রীর একটি তহবিল থেকে এখনো আমি টাকা জোগাড়ের চেষ্টা করছি। কিন্তু সংরক্ষণ করতে না পারলে তো টাকা এনে লাভ হবে না।’
Thursday, February 5, 2015
পোড়া শরীরে কিস্তির বোঝা by আবুল কালাম মুহম্মদ আজাদ
সোমবার প্রায় একই সময়ে নগরের ছোট বনগ্রাম বারোরাস্তার মোড়ে অপর একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন মুশরইল এলাকার হেলপার ফারুক হোসেন (৪২)। তাঁর মুখ এতটাই পুড়ে গেছে যে, কোনো সাড়া পর্যন্ত দিতে পারেন না।
ফারুকের স্ত্রী রানি বেগম জানান, তাঁদের দুই মেয়ে। বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অল্প কিছু জমি আছে তাঁদের। সেখানে সম্প্রতি একটা ঘর তুলেছেন। এ জন্য দুটি বেসরকারি সংস্থা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সপ্তাহে ১ হাজার ২০০ টাকা কিস্তি দিতে হয়। এখন কিস্তি পরিশোধ তো দূরের কথা, সন্তানদের মুখে ঠিকমতো খাবারই তুলে দিতে পারছেন না। উপায় না দেখে তাঁর স্বামী ট্রাকে ওঠেন। সারা দিন গাড়ি ঠিক করে রাতে গ্যারেজে ফেরার পথে তিনি হামলার শিকার হন। রানি বেগম বলেন, বড় মেয়ে শুধু কাঁদছে। তার কান্না থামানো যাচ্ছে না। ছোটটা বাবাকে চিনতে পারছে না। ভয় পাচ্ছে। দূরে দূরে গিয়ে থাকছে। একদিকে পেটের জ্বালা, তার ওপর এই অবস্থা! এখন কোথায় যাবেন, কী করবেন ভেবে পাচ্ছেন না। জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, তিনজনেরই চিকিৎসা খরচ সরকার থেকে বহন করা হচ্ছে। তাঁদের ২০ থেকে ২৮ শতাংশ পুড়ে গেছে। এখানেই তাঁদের সুস্থ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2731)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...




















%2C%2B%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%2B%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%2B%E0%A6%93%2B%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%95%2B%E0%A6%B9%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8.jpg)