Friday, February 23, 2018
বুলডোজার দিয়ে রোহিঙ্গা নির্যাতনের আলামত নষ্ট করছে মিয়ানমার: এইচআরডব্লিউ

'ডিজিটাল গ্লোব' নামে একটি প্রতিষ্ঠানের তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত উত্তর রাখাইনে অন্তত ৫৫টি রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার অকাট্য প্রমাণ হাজির করেছে মানবাধিকার সংস্থাটি। অবশ্য মিয়ানমার দাবি করেছে, সংঘাত-সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পুনর্গঠনের অংশ হিসেবেই এসব গ্রাম নতুন করে গড়ে তোলা হচ্ছে।
এদিকে, রোহিঙ্গা সংকটের ছয় মাস পূর্তিতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিসেফ বলেছে, আসন্ন ঝড়ো মৌসুম ও সহিংসতার কারণে মিয়ানমার ও বাংলাদেশে থাকা কমপক্ষে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। তাদের সহায়তা করতে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এইচআরডব্লিউর অভিযোগ, উত্তর রাখাইনে ভারি যন্ত্র ব্যবহার করে ৫৫টি জনশূন্য রোহিঙ্গা গ্রাম, স্থাপনা এমনকি ফসলের ক্ষেত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমার সরকার এমনটা করছে, কারণ তারা সেখানে সেনাবাহিনীর নৃশংসতার প্রমাণ মুছে ফেলতে চায়। তাই অবিলম্বে নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও দাতাদের উচিত মিয়ানমার সরকারকে এই তৎপরতা বন্ধ করতে বলা। এর আগেও আগস্টের পর থেকে রোহিঙ্গাদের শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, 'গুঁড়িয়ে দেওয়া গ্রামগুলো রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নিষ্ঠুরতার চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। এক সময় সেখানে যে রোহিঙ্গাদের বসবাস ছিল, তাদের স্মৃতি এবং আইনি অধিকারের চিহ্ন এখন বুলডোজার দিয়ে মুছে ফেলা হচ্ছে। তবে এগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। কারণ এসব আলামত জাতিসংঘের নিযুক্ত বিশেষজ্ঞদের সেই সময়ের অপরাধগুলো যথাযথভাবে নথিবদ্ধ করার জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই দোষীদের চিহ্নিত করা সম্ভব। কিন্তু এভাবে অপরাধের আলামত ধ্বংসের চেষ্টা ন্যায়বিচারের পথে বাধা।'
সংস্থাটি আরও জানায়, উত্তর রাখাইনের মিন হল্ট এলাকার দুটি গ্রামের স্যাটেলাইট ছবি তাদের হাতে এসেছে, যেগুলো গত বছর সেনাবাহিনীর অগ্নিসংযোগের হাত থেকে বেঁচে গিয়েছিল। গত কিছু দিনে খুব সম্ভবত সেগুলো আবার বসবাসের উপযোগী অবস্থায় পৌঁছেছিল। কিন্তু সেই গ্রাম দুটিও গত ৯ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ইউনিসেফ বলছে, আসন্ন ঝড়ো মৌসুম ও সহিংসতায় মিয়ানমার ও বাংলাদেশের ক্যাম্পগুলোতে থাকা লাখ লাখ রোহিঙ্গা শিশুর জীবন ঝুঁকির মধ্যে আছে। ঘূর্ণিঝড় মৌসুমে সৃষ্ট বন্যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর রোহিঙ্গা ক্যাম্পগুলো প্লাবিত হতে পারে। এতে সেখানে পানিবাহিত রোগের প্রকোপ বাড়বে। এছাড়া ক্লিনিক, শিক্ষাকেন্দ্র ও শিশুদের জন্য চালু করা অন্যান্য সুযোগ-সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। তাই এখনই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, রাখাইনে সহিংসতার শিকার রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারত কি তার প্রতিবেশীদের হারাচ্ছে? by ধ্রুব জয়শঙ্কর

এই নির্বাচনে সম্ভাব্য অংশগ্রহণকারী কিছু রাজনীতিবিদ দেশটির ভারত নির্ভরশীলতা কমাতে আওয়াজ তুলেছেন। ভারতের গণমাধ্যম মুদ্রণ, টেলিভিশন এবং অনলাইন এসব অগ্রগতির ওপর নজর রাখছে। এবং তারা একটি অভিন্ন লাইন গ্রহণ করেছে। তার সারকথা হলো- ভারত তার প্রতিবেশীদের হারাতে বসেছে। আর এটা করতে গিয়ে তারা যে সুপরিচিতি ভাষ্যটি সামনে এনেছে তা হলো- চীন ক্রমশ তার প্রভাব বিস্তৃত এবং ভারত চতুর্দিকে একটি পরিবেষ্টিত, বিচ্ছিন্ন এবং অসহায় অবস্থায় পড়েছে। কিন্তু কেউ যদি একটু পেছনে তাকান, যদি তিনি দূরবর্তী প্রবণতা দেখতে চান এবং ভারতের সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের সম্পর্কের বাস্তবতা লক্ষ্য করেন, তাহলে দৃশ্যটিতে একটু ভিন্নতা প্রতীয়মান হবে।
ভারত এবং তার ক্ষুদ্র প্রতিবেশীগুলোর (পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারকে হিসাবের বাইরে রেখে) মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক আন্তঃনির্ভরশীলতা অনেক বেশি বিস্তৃত এবং সত্যি বলতে কি তা সুগভীর। এসব দেশগুলোর সঙ্গে সম্মতি, বিশ্বাস এবং শুভেচ্ছার মাধ্যমে অনেক ভালো কাজ করতে পারে। কিন্তু একটি আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের প্রভাব খর্ব হওয়ার খবর বেশ অতিরঞ্জিত হয়ে উঠেছে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক মূল্যায়নে চারটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনাযোগ্য।
প্রথমত. সকল প্রতিবেশীই গণতান্ত্রিক প্রক্রিয়ার রীতিনীতি অনুসরণ কিংবা তার চেতনা লালনে সক্রিয় রয়েছে। যদিও তারা তাদের অগ্রযাত্রার বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন উপলক্ষে হোঁচট খেয়ে চলছে। তবে দীর্ঘ মেয়াদে গণতন্ত্র উত্তরণে তাদের অভিপ্রায় একটি ইতিবাচক উন্নয়ন। সংক্ষিপ্ত মেয়াদে এটা নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। যদিও ভুটানের রাজা উল্লেখযোগ্য ক্ষমতার অধিকারী রয়ে গেছেন। কিন্তু তারা একটি সাংবিধানিক রাজতন্ত্রের পথে এগিয়ে যেতে চাইছে। নেপাল এগিয়েছে আরো কিছুটা দূর; তারা ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রে পরিণত হয়েছে। বাংলাদেশ বছরের পর বছর সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ ঘটিয়েছে; যদিও তাদের গণতান্ত্রিক শাসন ত্রুটিপূর্ণ। এবং মালদ্বীপ প্রথমবারের মতো ক্ষমতায় ইয়ামিনের কর্তৃত্ব প্রতিষ্ঠার আগে গণতান্ত্রিক শাসনে আশার আলো দেখেছিল। এমনকি শ্রীলঙ্কা অন্যদের চেয়ে যেখানে দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, তারা গৃহযুদ্ধ থামাতে পেরেছে। এবং তারা এমন একটি অধ্যায় পেছনে ফেলে এসেছে, যেখানে নিয়মিতভাবে বিরোধী নেতৃবৃন্দকে হত্যার রাজনীতি সংঘটিত হতো; সেটাও তারা পেছনে ফেলে এসেছে। আজ এসব রাষ্ট্রগুলোতে নতুন ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে।
দ্বিতীয়ত সর্বত্রই আইডেনটিটি প্রতিষ্ঠার রাজনীতির উত্থান ঘটছে। এটা খুবই স্বাভাবিক যে, ভারতের আয়তন এবং এই বাস্তবতা মনে রাখতে হবে যে, জাতিগত সংখ্যালঘুদের রাজনীতি সীমান্ত ছাড়িয়ে যায়। আর সেকারণে ভারতকে তার ক্ষুদ্র প্রতিবেশীদের আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে টেনে নেয়া হবে। এভাবে প্রত্যেক প্রতিবেশীর মধ্যে কতিপয় নির্দিষ্ট সংখ্যক রাজনৈতিক শক্তি ভারত বিরোধিতার বাগাড়ম্বর এবং তৎপরতা চালানোকে একটা অনুকূল বিষয় মনে করছে। অন্যদিকে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা থেকে সুবিধা নিয়ে থাকে। সংখ্যালঘু গ্রুপ এবং ভিন্নমতাবলম্বীরা ভারতীয় সহায়তা চাইছে। যেমনটা মালদ্বীপের সামপ্রতিক ঘটনাবলিতে দেখা গেছে। জাতীয়তাবাদ এবং ভারতবিরোধিতা গত ৭০ বছর ধরে অব্যাহত রয়েছে। যদিও সময়ের ধারাবাহিকতায় উপদলগুলোর চরিত্র বদলেছে এবং ‘ফল্ট লাইনগুলো’ আরো তীক্ষ্ণ হয়েছে।
তৃতীয়ত, অনেক ভারতীয় ভাষ্যকারগণ এই সত্য উপেক্ষা করেন যে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে এসব দেশের এজেন্সি রয়েছে। এবং তারা তাদের নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে থাকে। সময় সময় তাদের পছন্দসমূহ, তা সেটা রাজনৈতিক বা নীতিগত যাই হোক না কেনো, ভারতীয় অগ্রাধিকারের সঙ্গে তার একটা মিল খুঁজে পাওয়া যায়। অন্যান্য সময় সেটা থাকে না। ভারতের সে কারণে ফলাফল বিশেষ করে রাজনৈতিক ফলাফল নির্দিষ্ট করার সামর্থ্য সর্বদাই সীমিত থেকে যাবে। ভারতের তরফে যেকোনো ধরনের হস্তক্ষেপ উল্টো ফলদায়ক হিসেবে সহজে প্রমাণিত হতে পারে। নিষ্ক্রিয়তার জন্য দুঃখ প্রকাশ করেন। তারা ভারতীয় হস্তক্ষেপকে হেজিমনিক এবং নৈরাজ্যিক হিসেবে সমালোচনা করে থাকেন।
চতুর্থত. ভারতের নিকট প্রতিবেশীদের উপর চীনের প্রভাব বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা রয়েছে। এর মানে এই নয় যে, চীনা প্রভাব বাড়েনি; সেটা বেড়েছে। বিগত বছরগুলোতে বেইজিং নেপালে নজিরবিহীন রাজনৈতিক ভূমিকা পালন করেছে। চীন কয়েক দশকের পুরনো শক্তিশালী সামরিক সম্পর্ক থেকে বাংলাদেশের সুবিধা নিয়েছে। চীনা অস্ত্র গ্রহণকারী হিসেবে পাকিস্তানের পরে বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে চীন আর্থিক খাতের বড় বিনিয়োগকারীর ভূমিকায় বিশেষ করে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়েছে। চীন তার এই ভূমিকাকে রাজনৈতিক সম্পৃক্ততায় উত্তরণের চেষ্টা করছে।
কিন্তু এসব দেশগুলোতে চীনকে ধরে ফেলতে ভারত খেলছে কিংবা চীন ভারতকে সরিয়ে নিজকে মুখ্য বহিঃস্থ কুশীলব হিসেবে প্রতিস্থাপনের চেষ্টা করছে বলে যে ধারণা করা হয়, তা বহুলাংশে বিভ্রান্তিকর। চীনের সামরিক উপস্থিতি আগের মতোই সীমিত রয়ে গেছে। যদিও তার প্রভাব বলয় বিস্তারের পরীক্ষাটা অব্যাহতভাবে চলমান রয়েছে। এদিকে ভারতীয় নিরাপত্তা ভূমিকা প্রায়শ ওভারলুক করা হচ্ছে। আর সেক্ষেত্রগুলো হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে ট্রাইলেটারাল মেরিটাইম কো-অপারেশন ইনিশেয়েটিভ এবং নেপাল ও ভুটানের সঙ্গে তাদের অনন্য সম্পর্ক। যদিও এসব দেশগুলোতে (যেমনটা ভারতের মতোই) চীন উল্লেখযোগ্য বিনিয়োগকারী এবং রপ্তানিকারক। কিন্তু তাদের কেউই চীনের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের মধ্যে নেই। অথচ ভারত ভুটানে ৯৪ শতাংশ এবং নেপালে ৬৩ শতাংশ রপ্তানি করে থাকে।
অন্য কিছু বাস্তবতা বিবেচনায় নেয়া উচিত। বিশেষ করে এটা নেপাল ও ভুটানের ক্ষেত্রে প্রাসঙ্গিক। গত কিছু বছরগুলোতে অনেক মতপার্থক্য সত্ত্বেও নেপাল এখনো পর্যন্ত ভারতের সঙ্গে একটি উন্মুক্ত সীমান্ত সুবিধা ভোগ করছে এবং দশ লাখের বেশি নেপালি (সম্ভবত আরো বেশি) কোনো পারমিট ছাড়াই ভারতে কাজ করছেন। নেপালি নাগরিকদের সাতটি রেজিমেন্ট হলো গোর্খা। আর তারা ভারতীয় সেনাবাহিনীর অংশ। এবং ভারতীয় সরকার এখনো পর্যন্ত প্রায় এক লাখ ২৭ হাজার নেপালি সাবেক সৈনিককে পেনশন দিচ্ছে। এসব এমন কিছু বিষয় নয়, যা চীন পূরণ করতে পারে। ভারতীয় সেনাবাহিনী রাজকীয় ভুটান সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের দায়িত্ব পালন করে থাকে। ভুটানি আর্মি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। ভুটান সর্বোচ্চ ভারতীয় সাহায্য গ্রহণকারী দেশ। তারা ভারতের সাহায্যের মোট ৫৭ ভাগ, অর্থাৎ ২০১৭-১৮ সালে ছিল তিন হাজার সাতশ’ কোটি রুপির বেশি। এর বিপরীতে ভুটান এখনো পর্যন্ত চীনের সঙ্গে সরকারিভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। যদিও ধরন ভিন্নতর। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের আন্তনির্ভরশীলতা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে চূড়ান্তভাবে স্থলসীমান্ত নিষ্পত্তি করেছে। এরপর ভারত ক্রমবর্ধমানভাবে সেখানে বিনিয়োগ করছে। ২০০৩ সাল থেকে অনুমোদিত লাইন অব ক্রেডিটের পরিমাণ সাত দশমিক আট বিলিয়ন ডলার, যা ভারতের মোট লাইন অব ক্রেডিটের এক তৃতীয়াংশের সমান। গত পাঁচ বছরে (ভুটান, নেপাল ও আফগানিস্তানের পরে) শ্রীলঙ্কা কেবলই ভারতের চতুর্থ বৃহত্তম সাহায্য গ্রহীতা দেশ নয়, দেশটি উল্লেখযোগ্যভাবে ভারতের জন্য একটি ট্রানজিট হাবে পরিণত হয়েছে। দুর্যোগের সময় এই পাঁচটি দেশের সবগুলোতে ভারত মানবিক সহায়তা দিয়েছে। সেটা শ্রীলঙ্কার ঘূর্ণিঝড়, নেপালের ভূমিকম্প কিংবা মালদ্বীপের পানি সংকটে দেখা গেছে।
গত বছরগুলোতে অন্যান্য উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে রয়েছে, শ্রীলঙ্কার রেলওয়ে গড়ে তুলতে একটি রেল ব্যবস্থা সৃষ্টি করা, ভারত কর্তৃক গত বছর একটি সাউথ এশিয়ান সেটেলাইটস ফর কমিউনিকেশন্স অ্যান্ড মেটরোলজি এবং নেপাল ও বাংলাদেশের সঙ্গে বৈদ্যুতিক গ্রিড কানেক্টিভিটি ক্রমশ বৃদ্ধি করা।
এরপরেও কি ভারতের প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্কের জটিলতা থেকে গেল? হ্যাঁ, এবং সেটা নিরঙ্কুশভাবে থাকছে। ভারতকে হস্তক্ষেপের ইতিহাসকে (নির্দিষ্টভাবে ১৯৭১ থেকে ১৯৯০-এর মধ্যবর্তী) পেছনে ফেলে আসতে হবে। এবং তাকে প্রতিবেশীদের দীর্ঘ অবহেলার অধ্যায় শেষ করতে হবে। কিন্তু বৈরিতার জন্য ভ্রান্তিকর মতপার্থক্য এবং উষ্মা কোনোটিই সঠিক কিংবা উপকারী নয়। আজ মাইথেরিপালা শ্রীসেনা, শেখ হাসিনা, অলি এবং ইয়ামিন যথাক্রমে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপে ক্ষমতায় রয়েছেন। প্রথম দুজন অত্যন্ত ক্রুডলি ভারতপন্থি হিসেবে পরিচিত। এর পরের দুজন প্রায়শ ভারতবিরোধী হিসেবে চিহ্নিত। বাস্তবতা প্রায়শ এ ধরনের কেরিকেচারের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম।
এই রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ভারতীয় এই উপসংহারে পৌঁছেছেন যে প্রতিবেশীরা ভারতের প্রতি বৈরী। এখন যদি রাজাপাকসে, খালেদা জিয়া, শের বাহাদুর দিউবা এবং মো. নাশিদ উল্লিখিতদের প্রতিস্থাপন করে তাহলে অনেক ভাষ্যকার ওই একই সিদ্ধান্তে পৌঁছবেন। আর সেটাই নিশ্চিত করে যে, অনুরূপ মূল্যায়ন (ভারতের প্রতি কারা বৈরী, কারা বৈরী নয়) আসলে কতটা অর্থহীন।
একটি শেষ পয়েন্ট। কানাডা ও মেক্সিকোর সঙ্গে ১৮৪০ ও ১৮৫০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সীমানা বিরোধ নিষ্পত্তি করেছিল, সেটা সম্ভবত একটা ব্যতিক্রম। কারণ কোনো বিশ্বশক্তি ব্যাপকভিত্তিক লক্ষ্য স্থির করা ছাড়া তার প্রতিবেশীর সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেনি। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর কোনোটিই তা করেনি। এমনকি বৃটেন স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে বিদ্রোহ দেখেছিল। যদিও তারা নিজেদেরকে একটি বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল। একইভাবে সোভিয়েত ইউনিয়ন বা জাপান বা চীন কেউ তা করেনি। যারা বিশ্বাস করেন যে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে তার আঞ্চলিক মতপার্থক্য নিষ্পত্তি না হয়, ততোক্ষণ ভারতের কোনো উচ্চাভিলাষ থাকতে পারে না, তারা এই ইতিহাসের দিকে নজর রাখতে পারেন।
ধ্রুব জয়শঙ্কর: মার্কিন ব্রুকিংস ইনস্টিটিউশনের ভারতীয় চ্যাপ্টারের দিল্লিভিত্তিক ফরেন পলিসি বিষয়ক ফেলো। ২০শে ফেব্রুয়ারির ভারতীয় ওয়েবসাইট দি প্রিন্টের সৌজন্যে। ইংরেজি থেকে অনূদিত
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাইবার ঝুঁকি থেকে মুক্তি পেতে...

বইটি লিখেছেন তরুণ লেখক ও সাংবাদিক আব্দুল আলীম।
‘সাইবার ক্রাইম: প্রযুক্তির ঝুঁকি ও নিরাপত্তা’ বইটি সাজানো হয়েছে অসংখ্য কেস স্টাডি ও হ্যাকিং, প্রাকিং ও নানা কলা-কৌশলের বর্ণনা দিয়ে। সাইবার ক্রাইম কী? কীভাবে এটি সংঘটিত হয়? ডিজিটাল ব্যবস্থার কী কী সংকট রয়েছে? তথ্য প্রযুক্তির বিপ্লবের সঙ্গে এই অপরাধের ক্রমবৃদ্ধি কতটুকু? বিশ্বে কী কী ধরনের সাইবার ক্রাইম হয়? বাংলাদেশেই বা কেমন অপরাধ হচ্ছে বা আগামীতে হতে পারে? কম্পিউটার, মোবাইল ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে কী ধরনের অপরাধ হয়? ব্যাংকিং সেক্টরে কেমন অপরাধ হয়? সাইবার অপরাধকে কেন্দ্র করে যে বৈশ্বিক চক্র গড়ে উঠেছে তার অবস্থাই বা কী? সাইবার সম্পর্কিত ক্রিমিনাল ইন্ডাস্ট্রিজ এর অর্থনৈতিক অবস্থান কেমন? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধ মোকাবিলায় কতটুকু সক্ষম? সাইবার অপরাধের সমাধান কোথায়? এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তরের আলোকেই লেখা হয়েছে এ গ্রন্থ। বর্ণনা করা হয়েছে মোবাইলের মাধ্যমে প্রতারণা, কম্পিউটার ভিত্তিক সাইবার ক্রাইম ও অন্যান্য টেকনোলজি ব্যবহার করে বিশ্বব্যাপী অপরাধীরা যেসব অপরাধ করে থাকে, সে সম্পর্কে। বইটি পড়লে জানা যাবে প্রযুক্তি পণ্য ব্যবহারের ঝুঁকিপূর্ণ দিক ও সাইবার ক্রাইমের শিকার হলে কোথায় গিয়ে অভিযোগ করতে হবে, সে সম্পর্কে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...