Showing posts with label বিশ্ব. Show all posts
Showing posts with label বিশ্ব. Show all posts

Friday, December 7, 2012

মুরসির ভাষণঃ কালো টাকার বিনিময়ে সংঘর্ষ বাঁধিয়েছে তৃতীয় পক্ষ

মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, কালো টাকার বিনিময়ে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং তৃতীয় পক্ষ এর সুযোগ নিয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড ও অন্তর্ঘতামূলক ততপরতা তিনি কোনোভাবেই বরদাশত করবেন না বলে সতর্ক করে দেন।

Friday, November 30, 2012

সংখ্যাগরিষ্ঠ ভোটে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন

ইসরাইল, তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরো বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। এতদিন ফিলিস্তিন শুধু জাতিসংঘের ‘পর্যবেক্ষক’ ছিল।

গণপরিষদে মিশরের খসড়া সংবিধান অনুমোদন

গণতান্ত্রিক বিপ্লব পরবর্তী গঠিত গণপরিষদ মিশরের খসড়া সংবিধান অনুমোদন করেছে। এখন এটি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট গণভোট আহ্বান করবেন। বৃহস্পতিবার মিসরে নতুন সংবিধানের খসড়া নিয়ে ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ গণপরিষদে ভোটাভুটি হয়।

চার ঘণ্টায় বিশ্ব ভ্রমণ!

ভবিষ্যতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমানে করে যেতে সময় লাগতে পারে মাত্র চার ঘণ্টা৷ এ লক্ষ্যে উন্নতমানের ইঞ্জিন তৈরির কাজ করছে ব্রিটিশ এক কোম্পানি৷

Thursday, August 30, 2012

ভারতীয়দের কালো চামড়ায় স্বর্ণালঙ্কার বেশি ঝলক দেয়!

‘ভারতীয়দের কালো চামড়ায় সোনার গয়না বেশি ঝকমক করে’, সম্প্রতি চীনের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় এ সংক্রান্ত তথ্য উপস্থাপিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এমনকি রাস্তার পাশে যে সব মেয়ে শিশু ভিক্ষা করে, তাদের নাকেও সোনার নোলক দেখা যায়।’

Sunday, August 19, 2012

বিশেষ ব্যাগে পালাতে পারেন অ্যাসাঞ্জ, জল্পনা

বৃটেন থেকে নাকি গোপনে ইকুয়েডরে ‘পাচার’ করে দেয়া হবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা কর্ণধার জুলিয়ান অ্যাসাঞ্জকে। তার জন্য নাকি ব্যবস্থা করা হচ্ছে বিশেষ ‘ডিপ্লোম্যাটিক ব্যাগ’।

Saturday, August 18, 2012

রোহিঙ্গাদের জন্য এক বিষাদময় ‘ঈদ’ by ফয়সাল আতিক

দীর্ঘ একমাসের সিয়াম সাধনা শেষে মুসলিম বিশ্বজুড়ে যখন উকি দিচ্ছে ঈদের আনন্দ; তখন স্বীয় অস্তিত্ব নিয়ে শঙ্কা আর জাতিগত ভাবে নির্মূল হওয়ার ভয় তাড়া করছে মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গা মুসলিমদের। গত জুন মাসে শুরু হওয়া দাঙ্গায় স্বজন, ভিটেমাটি আর স্থাবর- অস্থাবর সম্পত্তি হারিয়েছেন পশ্চিম মিয়ানমারের আরাকান (রাখানই) রাজ্যের সংখ্যালঘু এসব মানুষ।

Wednesday, July 11, 2012

কর ফাঁকির দায়ে যৌনকর্মীর জেল

অনেক দিন ধরেই বেশ মোটা অঙ্কের টাকা কামাচ্ছিলেন যুক্তরাজ্যের যৌনকর্মী ডোনা অসটেইটস। কিন্তু আয় অনুযায়ী কর প্রদান করেননি ২৯ বছর বয়সী ডোনা। এর দায়ে এবার জেল খাটতে হবে তাঁকে। কর ফাঁকির দায়ে এই যৌনকর্মীকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

Monday, June 25, 2012

সবার প্রেসিডেন্ট হতে দল ছাড়লেন মুরসি, জাতীয় ঐক্যের ঘোষণা

মিশরে গণবিপ্লব পরবর্তী প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তার আন্দোলন ও দল থেকে পদত্যাগ করেছেন। দেশটির প্রাচীনতম আন্দোলন ‘মুসলিম ব্রাদারহুড’র অভিভাবক পরিষদের সদস্য এবং এর নবগঠিত রাজনৈতিক দল ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’র (এফজেপি) প্রধান ছিলেন তিনি।

Tuesday, May 15, 2012

কুসুন্দা ভাষার শেষ উত্তরাধিকারী

নেপালের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক নারী জ্ঞানী মায়া সেন। বয়স ৭৫ বছর। জীবিকার জন্য এই বয়সেও নিয়মিত পাথর ভাঙার মতো কষ্টসাধ্য কাজ করতে হয় তাঁকে। মায়া সেনের এই সংগ্রামের কাহিনির সঙ্গে জড়িয়ে আছে গোটা পৃথিবী! তিনি পৃথিবীর একটি ঐতিহ্যের শেষ উত্তরাধিকারী!

Thursday, April 19, 2012

অগ্নি-৫: দশটি বিশেষ দিক

সমর শক্তিতে আরো একধাপ এগিয়ে গেলো ভারত। ভারতের সমরভাণ্ডারে এবার সংযুক্ত হতে যাচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। অগ্নি-৫ নামের এই আইসিবিএম নিঃসন্দেহে প্রতিবেশী সমর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভারতকে কৌশলগত সুবিধাজনক অবস্থায় রাখবে।

Saturday, April 7, 2012

বসনিয়া যুদ্ধের দু’দশক, ফাঁকা চেয়ার বিছিয়ে বিভীষিকা স্মরণ

বসনিয়া যুদ্ধ শুরুর দু’দশক পূরা হলো শুক্রবার। এ উপলক্ষে এদিন দেশটির রাজধানী সারায়েভোর প্রধান এভ্যুনিউয়ে বিছিয়ে দেওয়া হয় অসংখ্য লাল চেয়ার। সার্ব অবরোধে নিহত প্রত্যেক নগরবাসীর জন্য রাখা একটি করে ফাঁকা চেয়ার যেন প্রাণঘাতী যুদ্ধের সেই নির্মম বিভীষিকার কথাই স্মরণ করিয়ে দেয়।

গ্যুন্টার গ্রাসের কবিতার সমালোচনায় নেতানিয়াহু

এবার গ্যুন্টার গ্রাসের কবিতার সমালোচনায় মুখর হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সম্প্রতি গ্যুন্টার গ্রাসের একটি কবিতার বক্তব্য নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ও আলোচনা চলছে। গত বুধবার জার্মান পত্রিকায় প্রকাশিত এক কবিতায় গ্যুন্টার গ্রাস ইসরায়েলকে আক্রমন করে নিজের মত প্রকাশ করেন।

চীনের বিরুদ্ধে চক্রান্তে অস্ট্রেলিয়া বন্ধু হলো আমেরিকার

চীনকে কোনঠাসা করতে অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক জোটে শক্তিবৃদ্ধি করছে আমেরিকা। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা রিপোর্টে এমনই তথ্য পাওয়া গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন। তাই বেইজিংকে চাপে রাখতে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সামনে অসুবিধায় ফেলতে মরিয়া ওবামা প্রশাসন।

আল আকসা মসজিদের খতিব হামেদ আল বাইতায়ীর ইন্তেকাল

রাসুল (সা.) এর স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিন মুক্ত আন্দোলন হামাসের ভাইস প্রেসিডেন্ট শাইখ হামেদ আল বাইতায়ী বুধবার রাতে গাজার আল মাকাসেদ আল খাইরি নামক হাসপাতালে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

খাবার পানির জন্য মানুষ হানা দেবে টয়লেটেঃ বিলগেটস

আর বেশি দিন নেই যখন মানুষ টয়লেটেও হানা দেবে খাবার পানির সন্ধানে। এমনই ভবিষ্যতবানী করলেন বর্তমান বিশ্বের অন্যতম উদ্ভাবক বিলগেটস। কেননা বিল গেটস নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যার মাধ্যমে টয়লেটের পানিকে পরিণত করা হবে খাবার পানিতে।

Friday, April 6, 2012

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহরঃ দাম মাত্র নয় লাখ ডলার!

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট্ট শহর বুফোর্ড বিক্রি হয়ে গেলো মাত্র নয় লাখ ডলারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াইমিং অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটি কিনে নেন হো চি মিন ভিত্তিক দুই ভিয়েতনামি ব্যবসায়ী। বৃহস্পতিবার এক নিলামে শহরটিকে কিনে নেন তারা।

Thursday, April 5, 2012

বিশ্বশান্তি বিপন্ন করবে ইসরাইলঃ গুন্টার গ্রাস

জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিকটিসহ ইউরোপজুড়ে বিভিন্ন দৈনিকে বুধবার প্রকাশিত এক কবিতায় গুন্টার গ্রাস লিখেছেন ইরান নয় বরং ‘ভঙ্গুর’ বিশ্বশান্তি আরো ‘বিপন্ন’ করবে পারমানবিক শক্তিধর ইসরাইল । ৮৪ বছর বয়সে এসে জার্মানিতে জীবিত সাহিত্যিকদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় গ্রাস সতর্ক করে দেন যে, ইসরাইল প্রথম হামলা চালিয়ে ইরানের জনগণকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে।

Thursday, March 29, 2012

সেই তিব্বতির মৃত্যু

গত সোমবার স্বাধীন তিব্বতের দাবিতে নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান তিব্বতি জাম্পাই ইয়েশি (২৭)। আজ বৃহস্পতিবার ভারতের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। আগুনে তাঁর শরীরের ৯৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Wednesday, March 28, 2012

ব্যাংকারদের বর্জন বারবনিতাদের

প্রতিবাদের ধরন বিভিন্ন হতে পারে। কিন্তু স্পেনের যৌনকর্মীরা প্রতিবাদের যে ধরন বেছে নিয়েছেন, এটি হয়তো প্রথম। দেশটির যৌনকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা দেশটির ব্যাংকারদের সঙ্গে কোনো ধরনের যৌন সম্পর্কে আর লিপ্ত হবেন না।
তবে যৌক্তিক ও জাতীয় একটি ইস্যু নিয়েই তাঁদের ‘ব্যাংকার বর্জন’ আন্দোলন।