Saturday, July 7, 2012

কবিতা-বৃষ্টির ছড়া by রানা হোসেন

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর টুপ
মনে জাগে ভীষণ সাধ
দেখি মেঘের রূপ।

মহাকাশে অলিম্পিক গেমস by মোঃ মাজাহারুল হক

জুলাই থেকে লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস ২০১২ উদ্যাপন করতে মহাকাশেই অলিম্পিকের আয়োজন করেছেন খেলাপাগল মহাকাশচারীরা। তবে এটাই প্রথম নয়, ২০১০ সালের উইন্টার অলিম্পিক গেমস উদ্যাপন করতে মহাকাশে ভরশূন্য অবস্থায়ই ফিগার স্কেটিং করেছিলেন নভোচারীরা।

কুকুরের সার্ফিং প্রতিযোগিতা

সম্প্রতি শেষ হলো কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। সত্যিই এক আকর্ষণীয় প্রতিযোগিতা এটি। সার্ফিং ব্যাপারটি মানুষের জন্যও এত সহজ নয়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে চায়। বাংলা ভাষায় সার্ফিং শব্দটিকে বলা হয়েছে তরঙ্গক্রীড়া। যদিও বাংলাদেশে এ খেলাটির প্রচলন নেই বললেই চলে।

বাপ্পীর বৃষ্টি দেখা by মোঃ নজরুল হাসান ছোটন

আমি আর বাপ্পী একই স্কুলে পড়ি। স্কুলের হোস্টেলে একই রুমে দু’জন থাকি। তাই দু’জনেই প্রায় সব সময়েই কাছাকাছি থাকি। আমি বাপ্পীকে সব সময়েই কেমন যেন মনমরা দেখতাম। ওর ঘোমরা মুখে মনে হয় কখনও হাসি দেখতাম না।

উত্তরাঞ্চলে একমাত্র জল থানা

উত্তরাঞ্চলের নদীপথে কোস্ট গার্ডের কোন কার্যক্রম নেই। নেই কোন নৌ-থানা। ১৬ জেলা মিলে রয়েছে একটি মাত্র জল থানা। সেটিতেও নেই কোন জলযান। এ অঞ্চলের প্রায় এক হাজার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে তেমন কোন নৌযান অথবা পরিবহন ব্যবস্থা নেই।

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির শৈল্পিক বাসা

গ্রামবাংলার পল্লী অঞ্চলে আগের মতো বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা এখন আর চোখে পড়ে না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি ও তার বাসা। মানুষকে মানবিক দিক থেকে জাগ্রত করার জন্য কবি রজনীকান্ত সেনের কালজয়ী কবিতা ‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই’ কবিতাটি আজও মানুষের মুখে মুখে।

নীল জলাশয়ের লাল শাপলা

কাপ্তাই পার্বত্য এলাকায় বিভিন্ন জলাশয়ে শান্ত শীতল নীল জলের লাল শাপলা ফুল ক্রমে হারিয়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব এবং নানবিধ কীটনাশক প্রয়োগের ফলে জাতীয় ফুল শাপলা এখন বিলুপ্তপ্রায়। কাপ্তাইয়ের বিভিন্ন জলাশয় বিশেষ করে কাপ্তাই লেক।

অসুস্থ মুক্তিযোদ্ধা বাবুলের আকুতি

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক-লেখক সুধেন্দু দেব রায় বাবুল (এসডি রায় বাবুল) এখন মানবেতর জীবন যাপন করছেন। সিলেট নগরীর পশ্চিম ভাতালিয়ার ১৬১নং ভাড়া বাসায় থাকেন তিনি। বিভিন্ন রোগে আক্রান্ত এই মুক্তিযোদ্ধার দিনেরবেলা একটু ভাল কাটলেও সারারাত মৃত্যু যন্ত্রণায় বিছানায় কাতরাতে হচ্ছে।

ভারতের হবু রাষ্ট্রপতি বাংলাদেশের জামাই

পৃথিবীর বৃহৎতম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি হতে চলেছেন প্রণব মুখার্জী। আর এই খবরে দারুন খুশি বাংলাদেশের নড়াইলের একটি গ্রামের মানুষ। কারণ প্রণব বাবু ওই গ্রামের জামাই। তিনি এখন ব্যস্ত। তাই শ্বশুরবাড়ি আসতে পারেন না। কিন্তু তার স্ত্রী শুভ্রা মুখার্জী খোঁজ নেন নিজ গ্রামের। সেখানে তাঁর আত্মীয় স্বজনরাও আছেন।

চার দেশীয় গ্যাস পাইপ লাইনে যুক্ত হচ্ছে বাংলাদেশ-নীতিগত সম্মতি ॥ প্রস্তাব পাঠাতে বলেছে এডিবি

রশিদ মামুন ॥ চার দেশীয় গ্যাস সঞ্চালন লাইনে সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত চার দেশীয় গ্যাস পাইপ লাইনে (টাপি প্রকল্প) বাংলাদেশের সংযুক্তির প্রাথমিক প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটি। চলতি মাসের ২ তারিখে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রেরিত এক চিঠিতে এ খবর জানানো হয়েছে।

পার্বত্য ভূমির মালিকানা যেন আপনারা পান আমরা তা চাই-ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটিতে হেডম্যান কর্মশালা উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন গঠনসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পার্বত্য ভূমির মালিকানা যেন আপনারা পান আমরা তা চাই-ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটিতে হেডম্যান কর্মশালা উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন গঠনসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মূল্যস্ফীতি আরও কমে এসেছে, জুনে দাঁড়িয়েছে ৮.৫৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত অর্থবছরের শেষ মাসে মূল্যস্ফীতি আরও কমে এসেছে। তবে বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরেই ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এক বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ।

ষড়যন্ত্রের অংশ ॥ হিউম্যান রাইটস ওয়াচরিপোর্ট

০ সরকার বলছে, সংস্থাটির অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত ॥ প্রত্যাহারের আহ্বান ০ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, কাম্য নয় ॥ আইনমন্ত্রী ০ বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকারের নামে এইচআরডব্লিউ এমন এখতিয়ারবহির্ভূত বক্তব্য দিতে পারে নাজনকণ্ঠ রিপোর্ট ॥ নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি by অধ্যাপক আবুল বারকাত

আর দেশজ বিনিয়োগ অনুৎসাহিত হলে বিদেশী বিনিয়োগ অধিকতর অনুৎসাহিত হবে। এ অবস্থা চলতে থাকলে শেষ পর্যন্ত বিনিয়োগহীন এক অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হবে যখন ভেঙ্গে পড়বে সমগ্র অর্থনীতি-ব্যবস্থা। আর এ ধরনের অবস্থা সৃষ্টি করতে পারলে রাষ্ট্রক্ষমতা দখল অসম্ভব নয়।

বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে পুরান ঢাকা by ইফতেখার আহমেদ টিপু

বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে সরকারীভাবে নির্মিত রাজধানীর কোন আবাসিক এলাকার বৈশিষ্ট্য অক্ষুণ- রাখা যাচ্ছে না। আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লিনিক, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় যানজটে চলাচল করাও দায় হয়ে পড়ছে।

মানুষের জন্য মুনতাসির by সৈয়দ আখতার ইউসুফ

আমি যে -দৈনিক সকালের খবর- ছেড়েছি তা সহকর্মী বা পরিবারের অনেকের জানার আগেই সুদূর আমেরিকায় বসে আমার বোন জেনে গেলেন। বিস্ময়ের ঘোর কাটল যখন জানলাম এ আমার বড় ছেলে ডা. সৈয়দ মোহাম্মদ মুনাভির ইউসুফের কা-।

প্রজন্ম ভাবনা-ষোলো কোটি মানুষের প্রতি আনোয়ার পারভেজ খোকন

বাঙালী জাতি বীরের জাতি, এই জাতি কখনও মাথা নোয়াবার নয়। কিন্তু বিশ্বের দরবারে আজ বাঙালী তথা বাংলাদেশী জনগণের মাথা হেয় প্রতিপন্ন হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নৈপুণ্যময় গৌরব আজ জেগে তুলতে হবে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে আজ বিশ্বব্যাংক, এডিবি ঋণচুক্তি বাতিল করল।

পদ্মা সেতু প্রকল্প ও বাংলাদেশের হালের রাজনীতি by মুহম্মদ শফিকুর রহমান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি এর চেয়ে বড় প্রশ্ন বিশ্বব্যাংক হঠাৎ বাংলাদেশের ব্যাপারে এত কঠোর এবং বৈরীভাবাপন্ন হলো কেন? অথচ বিশ্বব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্য হলো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে সে সব দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো এবং এগিয়ে নিয়ে যাওয়ার পথে সহায়তা করা।

দখলমুক্ত ফুটপাথ

নগরবাসীর পথ চলাচল নিশ্চিত ও রাজধানীর দুঃসহ যানজট নিরসনে ২৪ ঘণ্টার মধ্যে ব্যানার, তোরণ, ফেস্টুন ও ফুটপাথে সকল প্রকার অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ফুটপাথ দখল করে অবৈধভাবে স্থাপিত রাজনৈতিক কার্যালয় দ্রুত সরিয়ে নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

অভিমত ॥ এভাবে আর কতদিন? by শিখা ব্যানার্জী

মুখে বড় বড় বুলি আওড়ান, গায়ে স্বদেশীর আদলে পায়জামা-পাঞ্জাবিও পরেন, তার ওপর কালো কোর্তাও থাকে কারও কারও গায়ে। ওঠেন-বসেন, হাঁটেন-চলেন এমন আবেশে যে, মনে হয় আপনাদের মতো জনদরদী এদেশে খুঁজলেও পাওয়া যাবে না।

নিরবচ্ছিন্ন সেচ সুবিধা প্রয়োজন

বোরো চাষে প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছেন কৃষক। সামনে তাঁদের বিশাল স্বপ্ন। বাজার বাড়ন্ত, সেই হিসাবও কষছেন তাঁরা। নিজের খাদ্যচাহিদা পূরণের বিষয়টি তো আছেই। স্বপ্ন পূরণের জন্য সবার আগে চাই জমি চাষ। আর তার জন্য প্রয়োজন জমিতে সেচ দেওয়া। কিন্তু সেই সেচ চালাতে গিয়েই হোঁচট খাচ্ছেন বারবার। বিদ্যুৎ নেই আগের মতোই।

সফল হোক মিসরের গণ-অভ্যুত্থান

অবশেষে নীল নদ বিধৌত প্রাচীন সভ্যতার দেশ মিসরের বুকের ওপর চেপে থাকা পাথর নেমে গেল। প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটল মিসরের গণ-মানুষের আন্দোলনের মুখে। গণতান্ত্রিক আন্দোলনের এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে ১৮ দিন লাখ লাখ মানুষের লাগাতার সমাবেশের মধ্য দিয়ে।

পবিত্র কোরআনের আলো-নিজের বিবেককে জাগ্রত করার মাধ্যমে আল্লাহর কাছে জবাবদিহি করা

২৯. ক্বুল ইন তুখফূ মা- ফী সুদূরিকুম আও তুবদূহু ইয়া'লামহুল্লাহু; ওয়া ইয়া'লামু মা- ফিচ্ছামা-ওয়া-তি ওয়া মা-ফিলআরদ্বি; ওয়াল্লাহু আ'লা কুলি্ল শাইয়িন ক্বাদীর। ৩০. ইয়াওমা তাজিদু কুল্লু নাফছিম্ মা-আ'মিলাত মিন খাইরিম্ মুহ্দ্বারাওঁয়ামা- আ'মিলাত মিন ছূইন; তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা- ওয়াবাইনাহূ আমাদাম্ বায়ী'দা-; ওয়া ইউহায্যিরুকুমুল্ল-হু নাফছাহূ ওয়াল্লাহু রাঊফুম্ বিলই'বা-দ। [হুরা : আলে ইমরান, আয়াত : ২৯-৩০]

বাজার পরিস্থিতি ও টিসিবির ভূমিকা by ডা. এম এ বারী

বর্তমানে বাংলাদেশে একটি অস্থিতিশীল ক্ষেত্রের অপর নাম বাজার। বাজার পরিস্থিতি ক্ষমতাসীন মহাজোট সরকার কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। একটি অশুভ চক্র বাজার দাপিয়ে বেড়াচ্ছে। তারা তাদের খেয়ালখুশিমতো মুনাফা লুটে নিজেদের পকেট ভারী করে চলেছে। সিংহভাগ দারিদ্র্যপীড়িত মানুষের দেশে এটা অবশ্যই একটি অসহনীয় পরিস্থিতি।

মিসরে গণ-অভ্যুত্থান : কোন পথে আরব বিশ্ব by ড. তারেক শামসুর রেহমান

প্রায় তিন সপ্তাহ ধরে মিসরের রাজপথের অভ্যুত্থানে বিশ্ববাসীর দৃষ্টি এখন আরব বিশ্বের দিকে আকৃষ্ট হয়েছে। কোন পথে এখন আরব বিশ্ব? সেখানে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, না কি ইসলামিক কট্টরপন্থীরা ক্ষমতা গ্রহণ করবে_এ নিয়ে পশ্চিমা বিশ্বে আলোচনার শেষ নেই।

চরাচর-চেতনায় অনুভূতিতে '৭১ by অরবিন্দ দাশ

চেতনায় '৭১। '৭১-এর অনুভূতি। দিকে দিকে বিভীষিকার স্মৃতি। শত শত স্বজনহারার সীমাহীন আর্তি। এরই আলোকে একটি বাস্তব অভিজ্ঞতার চিত্র। পাকিস্তানি বাহিনী আর মুুক্তিবাহিনী উভয়পক্ষ মারমুখী। পাকিস্তানিরা যাকে পায়, তাকে মারে। ভয়ে, আতঙ্কে অনেকে দেশ ছেড়ে চলে যায়। অনেকে থেকে যায়।

ফৌজদারি কার্যবিধি সংশোধন গণমাধ্যমের জন্য সুখবর by ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ

প্রবাসে বসে বাংলাদেশ থেকে একটি সুখবর পেলাম। অনেক দিনের কাঙ্ক্ষিত বিষয়টির সুরাহা করে বর্তমান মহাজোট সরকার পুনর্বার প্রমাণ দিতে সক্ষম হয়েছে, তারা গণতন্ত্র ও মতপ্রকাশের ব্যাপারে উদার এবং শ্রদ্ধাশীল। ২ ফেব্রুয়ারি ২০১১ জাতীয় সংসদে বহুল প্রত্যাশিত ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল পাস হয়েছে।

বৃত্তের ভেতর বৃত্ত-উচ্চ শিক্ষাক্ষেত্রে এ কোন চিত্র? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

'এক-চতুর্থাংশ শিক্ষকই শিক্ষা কার্যক্রমে অনুপস্থিত' শিরোনামে দৈনিক ইত্তেফাকে ৬ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে যে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে, তা উদ্বেগজনক এবং প্রশ্নবোধক। দেশের ৩১টির মধ্যে ২১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক-চতুর্থাংশ শিক্ষকই মূল শিক্ষা কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের আইন সংশোধনের ভালো-মন্দ by এ এম এম শওকত আলী

দুর্নীতি দমন কমিশন আইনের কয়েকটি ধারার সংশোধন মন্ত্রিসভা সম্প্রতি অনুমোদন করেছে। অর্থাৎ অচিরেই সংশোধনীগুলো বিল আকারে সংসদের বিবেচনা ও অনুমোদনের জন্য উত্থাপিত হবে। তবে এর পূর্ববর্তী পদক্ষেপ হবে সংশোধনী বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে এ-সংক্রান্ত সুপারিশ পেশ করবে।

শনিবারের সুসংবাদ-শিশুমৃত্যু রোধে বড় সাফল্য

দেশজুড়ে সদ্যোজাত শিশুমৃত্যু হার হ্রাসে বড় ধরনের সাফল্য এসেছে। বিশ্বের সঙ্গে তুলনায় বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত শিশুমৃত্যু কমেছে দ্বিগুণ হারে। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ১০ বছরে প্রতিবছর ৪ শতাংশ হারে কমে এসেছে এই মৃত্যু। গর্ভধারণের পুরো সময় মায়ের স্বাস্থ্য পরীক্ষা, সন্তান প্রসবকালে দক্ষ কর্মীর উপস্থিতি, সন্তান প্রসবে অস্ত্রোপচার ও কার্যকর সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাপনা বৃদ্ধি এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জাতিসংঘ মহাসচিব-বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার নিউ ইয়র্কে (যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার রাতে) এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘে নবনিযুক্ত বাংলাদেশি আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সম্মানে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডিআর নির্যাতনের বিচারিক তদন্ত দাবি হান্নান শাহর

বিডিআর জওয়ানদের নির্যাতনের অভিযোগের বিচারিক তদন্ত দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) প্রতিবেদনের প্রেক্ষাপটে তিনি এ দাবি জানান।

রাজবন্দীদের শিশুসন্তান চুরি-আর্জেন্টিনার সাবেক দুই সেনাশাসকের কারাদণ্ড

রাজনৈতিক বন্দীদের শিশু চুরির ঘটনায় আর্জেন্টিনার ‘ডার্টি ওয়ার’ নামে পরিচিত সামরিক শাসনামলের সাবেক দুই নেতা জর্জ ভিদেলা ও রিনালদো বিগনোনের কারাদণ্ড হয়েছে। রাজধানী বুয়েনস এইরেসের একটি আদালত গত বৃহস্পতিবার তাঁদের যথাক্রমে ৫০ ও ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

রুশ পার্লামেন্টে বিল-বাইরে থেকে তহবিলনেওয়া এনজিও ‘বিদেশি এজেন্ট’

রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিদেশ থেকে তহবিল সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (এনজিও) ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করা সংক্রান্ত একটি বিল নিয়ে গতকাল শুক্রবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে (স্টেট ডুমা) বিতর্ক হয়েছে। ডুমায় ক্ষমতাসীন দলের আধিক্য থাকায় বিলটি গতকালই পাস হওয়ার জোর সম্ভাবনা ছিল।

সাক্ষাৎকারে শেরি রেহমান-পাকিস্তান-যুক্তরাষ্ট্র সহযোগিতার আলোচনা আবার শুরু হচ্ছে

নিরাপত্তা-সহযোগিতা, জঙ্গি হুমকি, ত্রাণ ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শেরি রেহমান গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। আফগানিস্তানে ন্যাটোর রসদ পরিবহনের জন্য পাকিস্তান সীমান্ত খুলে দেওয়ার পর দুই পক্ষের মধ্যে এ আলোচনা শুরু হতে যাচ্ছে।

আমার আমলে কোনো দুর্নীতির ‘বিস্ফোরণ’ হয়নি: মনমোহন

ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর সরকার স্বচ্ছতার প্রতীক। তাঁর অধীনে বড় কোনো দুর্নীতি হয়নি।

‘স্ত্রী যা বলে, তা-ই কোরো’ by ইব্রাহীম চৌধুরী

‘স্ত্রী যা বলে, তা-ই কোরো’ বেচারা এক স্বামীকে এমন উপদেশই দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সুখী দাম্পত্যের জন্য কথাটা নতুন না হলেও খোদ মার্কিন প্রেসিডেন্ট উপদেশটি স্মরণ করিয়ে দিলেন। প্রেসিডেন্ট ওবামা নির্বাচনী প্রচারণায় গত বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে সফরে যান।

প্রধানমন্ত্রী সবার ফোন ধরছেন মেইল পড়ছেন by পাভেল হায়দার চৌধুরী

'প্রাইম মিনিস্টার আন্টি, থ্যাংক ইউ বছরের প্রথম দিনে আমাদের পাঠ্য বই দেওয়ার জন্য।' দেশে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবেই সম্বোধন করল মাদারীপুরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মালিহা। গত তিন দিন ধরে এভাবে 'আন্টি, আপা, নেত্রী' এমন অসংখ্য সম্বোধনে আসা ফোন ও ইন্টারনেট বার্তার প্রত্যুত্তর দিচ্ছেন

আঙ্কটাডের প্রতিবেদন-২০১১ সালে 'রেকর্ড' পরিমাণ বিদেশি বিনিয়োগ আসে

২০১১ সালে বাংলাদেশে ১১৩ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আঙ্কটাড নামে পরিচিত ওই সংস্থাটির প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বলেছে, এর আগে বাংলাদেশে এত বেশি বিনিয়োগ কখনো আসেনি।

এ্যাপোলোতে চিকিৎসা নিতে গিয়ে ১৭ লাখ টাকার ফাঁদে প্রসূতি by তৌফিক মারুফ

গর্ভের শিশু স্বাভাবিক থাকা সত্ত্বেও প্রায় চার মাসের গর্ভবতীকে ডিঅ্যান্ডসি (ডিলেশন অ্যান্ড কিউরিটেজ) করতে গিয়ে কেটে ফেলা হয়েছে তাঁর জরায়ু। আর কোনো দিনই তিনি মা হতে পারবেন না। ডিঅ্যান্ডসির সময় দুই দফা অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি পৌঁছে গিয়েছিলেন মৃত্যুর দুয়ারে।

কর্মকর্তাদের চাপে বই কিনছেন শিক্ষকেরা by মামুনুর রশিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসার ওপর লেখা একটি বই বিক্রি করছেন রাজশাহী অঞ্চলের শিক্ষা কর্মকর্তারা। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকের নির্দেশে কর্মকর্তারা বইটি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্রি করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বইটি চাপিয়ে দেওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

শেরপুরে কালভার্ট বিক্রি করেছেন আ.লীগ নেতা

বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের খামারকান্দি-শিবপুর সড়কের শিবপুর গ্রামে একটি কালভার্ট ভেঙে রড ও ইট বিক্রি করে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুস সালাম। এই ঘটনায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত দুজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নীলফামারীতে অবিরাম বৃষ্টি, সব নদীর পানি বৃদ্ধি-তিস্তা ব্যারাজের সব গেট খোলা, জলাবদ্ধতা

দুই দিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপ সামলাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) স্লুইসগেট খুলে দিয়েছে। ফলে ডিমলা ও জলঢাকা উপজেলার অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি উঠেছে।

খালে বাঁধ দিয়ে মাছ চাষ জলাবদ্ধতা, দুর্গন্ধ by সাইফুর রহমান

অতি জোয়ারে যখন চারদিক প্লাবিত হচ্ছে, তখনো বরিশাল নগরের লাকুটিয়া খালে পানিপ্রবাহ নেই। খালের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ স্থানে বাঁশের বেড়া (গড়া) ও বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ছয় কিলোমিটার এলাকায় জোয়ার-ভাটার পানি না আসায় জলাবদ্ধতা ও আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল-কাউন্সিলররা অবহেলিত চলছে লবিং কৌশল by পাভেল হায়দার চৌধুরী

সারা দেশের তৃণমূল নেতাদের (কাউন্সিলর) ভোটে নেতা নির্বাচিত হওয়ার নিয়ম রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কাউন্সিলও সামনে। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই তৃণমূলের কাউন্সিলরদের গুরুত্ব দিচ্ছেন না।

সাক্ষ্য ও জেরা শেষ করতে সময় বেঁধে দেবেন ট্রাইব্যুনাল-১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে এখন থেকে সময় বেঁধে দেবেন ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক

সাক্ষাৎকারে আবদুল কালাম-পানি ও পাট নিয়ে সহযোগিতা উভয়ের জন্য সুফল বয়ে আনবে by রাহীদ এজাজ

অভিন্ন ইতিহাস-ঐতিহ্য এবং সভ্যতার ধারক ও বাহক দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। জনগণের কল্যাণে পানিসম্পদের কার্যকর সদ্ব্যবহার এবং পাটের পুনর্জাগরণে অর্থবহ সহযোগিতা বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য সুফল বয়ে আনবে। উপকৃত হবে পুরো দক্ষিণ এশিয়া।

পবিত্র শবে বরাত পালিত

রাত জেগে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে মুসলিমসম্প্রদায় পবিত্র ‘লাইলাতুল বরাত’ বা ‘শবে বরাত’ পালন করেছেন। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত হিসেবে পালিত হয়। এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমতের দুয়ার খুলে দেন। গত বৃহস্পতিবার দিনের শেষে ছিল এই বিশেষ মর্তবাপূর্ণ রাত।

হেডম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্স-পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রামের ভূমিসমস্যা সমাধানে স্থানীয় নেতাদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সরকার চুক্তি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রশাসনের সার্কেল-প্রধান ও হেডম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে

বইয়ের পোকা

কিছুদিন আগে আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যে অপরাধের জন্যে আমাকে মৃত্যুদণ্ডের মতো বড় শাস্তি দেয়া হয়েছে, সেটিকে আদৌ অপরাধ হিসেবে বিবেচনা করা যায় কী না সেটি নিয়ে আমি কারো সাথে তর্ক করতে চাই না। অপরাধ এবং শাস্তি দুই-ই খুব আপেক্ষিক ব্যাপার, রাষ্ট্র যেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করেছে, সেটি আমার কাছে নিছক কৌতূহল ছাড়া আর কিছু ছিল না।

ধাঁধা দুনিয়া-ছবির ধাঁধা

 ইংরেজি, হিন্দি ও তামিল ভাষা জানেন এই তারকা কম্পিউটার বিজ্ঞানের ওপর পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মুম্বাইয়ে জন্ম নেওয়া ৩০ বছর বয়সী অভিনেত্রীর পরিবারের মা, বাবা এবং সৎ দুই ভাই—এ চারজন সদস্যই ভারতীয় চলচ্চিত্র-দুনিয়ার জনপ্রিয় তারকা।

সত্যিকারের সবজান্তা-সংগীত

 বিটোফেন তাঁর নিজের তৈরি সিম্ফনি কখনো শুনতে পারেননি। কারণ, তিনি ছিলেন শ্রবণ-প্রতিবন্ধী।
 পল গোল্ডমার্ক ১৯৪৮ সালে এলপি (লং প্লেয়িং) রেকর্ড উদ্ভাবন করেন। জনপ্রিয়তা কমে গেলেও এখনো বিশ্বে প্রতিবছর ১০ মিলিয়ন এলপি বিক্রি হয়।

যে খবর নাড়া দেয়-পিয়াইন

একটিবারের জন্য হলেও যাদের জাফলং যাওয়া হয়েছে, পিয়াইনকে তাদের মনে থাকবে নিশ্চিত। পিয়াইনের বুকে বইছে সবুজাভ শীতল জল। দূর দিগন্তে হেলান দিয়ে আছে সবুজ পাহাড়ের সারি। সব মিলিয়ে অপূর্ব। একবার নৌকাযোগে পিয়াইন বিহারে নামলে উঠে আসতে ইচ্ছে হয় না।

চারদিক-গৌরব ও অর্জনের সত্তর বছর by আবদুল্লাহ আল মোহন

আজ ৭ জুলাই আলোকিত মানুষ তৈরির সূতিকাগার সরকারি দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠার সত্তর বছর পূর্ণ করছে। এটি মানিকগঞ্জ জেলার প্রাচীনতম তথা প্রথম কলেজ। ১৯৪২ সালের ৭ জুলাই ঘিওরের তেরশ্রীতে দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়।

সড়ক প্রকল্পের দুর্নীতি তদন্ত বন্ধে চাপ ছিল বিশ্বব্যাংকের! by রেজা রায়হান

শেখ হাসিনার পূর্ববর্তী সরকারের সময় ১৯৯৭ সালে দ্বিতীয় সড়ক পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পে (আরআরএমপি-২) দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠিত হলেও বিশ্বব্যাংক তদন্ত বন্ধের জন্য চাপ দিয়েছিল। সে সময় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের 'কান্ট্রি ডিরেক্টর' পিয়ারে লেন্ডেল মিলস চিঠি দিয়ে বলেন,

আফগানিস্তান-লালবিবি সমাচার by শান্তনু মজুমদার

আফগান সমাজে আসন গেড়ে বসা প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়াটি লালবিবির হাত ধরে একটু হলেও সরবে কি? উত্তরাঞ্চলীয় কুন্দাজ প্রদেশের প্রত্যন্ত এক গ্রামের পশুজীবী পশতুন যাযাবর পরিবারের অষ্টাদশী লালবিবির অদৃষ্টপূর্ব সাহসিকতার বন্দনা হচ্ছে তার দেশের সীমানা ছাড়িয়ে। লালবিবি, দ্বিনের হতে অধিক দ্বিন মা-বাবার মেয়ে লালবিবি।

কুইক রেন্টাল-বিদ্যুতের কৃত্রিম সংকটে বাংলাদেশ by নাসরিন সিরাজ

গত ২২ জুন একটি সাপ্তাহিক পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা থেকে জানলাম, ২০০৯ সালে আমাদের বিদ্যুতের ঘাটতি ছিল ৭০০ থেকে ৯০০ মেগাওয়াট। বেসরকারি হিসাবে ঘাটতি ছিল দুই হাজার মেগাওয়াটের মতো। তখন পুরোনো পাওয়ার প্ল্যান্টগুলো মেরামত করলেই এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেত।

জরুরি সেবা কার্যক্রমগুলোর আরও সক্ষম হওয়া উচিত-শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জ

আগুন লেগেছে ১০ দিন হলো, কিন্তু এখনো সচল হয়নি সব সংযোগ। রাজধানীর শেরেবাংলা নগর এক্সচেঞ্জের আওতাধীন ৮০ হাজার সংযোগের মধ্যে আট-নয় হাজার সংযোগ চালু করতে আরও কয়েক দিন লাগার কথা বলেছে কর্তৃপক্ষ। কেবল শান্তিতে নয়, দুর্ঘটনা বা অসুবিধাজনক পরিস্থিতি তা কতটা মোকাবিলা করে কার্যকর থাকতে পারে,

তিন প্রতিষ্ঠানের অসামর্থ্যের স্বীকারোক্তি-জনপ্রশাসনে দুর্নীতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও তথ্য কমিশনার ‘স্বাধীন’ হয়েও সরকারের ভেতরের লোক। তাঁরা একযোগে একটি অপ্রিয় সত্য সামনে এনেছেন। আমাদের ধারণা, জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি আনা এবং দুর্নীতি দমনে কোনো অগ্রগতি নেই। সর্বত্র প্রাতিষ্ঠানিক অসহায়ত্ব ও দেউলিয়াত্ব চলছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ মাহফুজুর রহমান বীর প্রতীক বীর যোদ্ধা মানিকগঞ্জ জেলা সদরের দক্ষিণে হরিরামপুর। এর পাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত। ১৯৭১ সালে হরিরামপুরের সিও (সার্কেল অফিসার, এখন ইউএনও) কার্যালয়ে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি ক্যাম্প। তখন হরিরামপুরে সিও কার্যালয় ছিল বারৈখালীতে।

সিডনিতে তারুণ্য মেধা আর প্রযুক্তির মিলনমেলা by পল্লব মোহাইমেন

অস্ট্রেলিয়ার সিডনির আবহাওয়া এখন শীতল (১০ থেকে ১১ ডিগ্রি)। মাঝে মাঝে বৃষ্টি ঠান্ডা বাড়িয়ে দিচ্ছে। তবে সারা বিশ্বের শত শত মেধাদীপ্ত তরুণের পদচারণে সিডনি কনভেনশন সেন্টারে সেই শৈত্য যেন গায়ে লাগছে না।
গতকাল শুক্রবার থেকে ডার্লিং হারবার ঘেঁষা সম্মেলনকেন্দ্রটিতেই বসেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার তথা তথ্যপ্রযুক্তি সমাধান তৈরির প্রতিযোগিতা ‘ইমাজিন কাপ’।

আঙ্কটাডের বিনিয়োগ প্রতিবেদন-বিদেশি বিনিয়োগ ১০০ কোটি ডলার ছাড়াল

বাংলাদেশে বার্ষিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ আবার ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। ২০১১ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১২-এ এ তথ্য তুলে ধরা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচকে আইনমন্ত্রীর কড়া জবাব-র‌্যাব থাকবে কি না সে সিদ্ধান্ত সরকারের, অন্য কারো নয়

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থাকবে কি থাকবে না, সে সিদ্ধান্ত নেবে সরকার। এটা সরকারের নিজস্ব ব্যাপার। এ নিয়ে অন্য কারো পরামর্শ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশসহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে ধ্বংস হবে সুন্দরবন

বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে সাময়িক বিরতি দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে ঝুঁকিতে পড়বে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের আপত্তির পাশাপাশি রামসার কর্তৃপক্ষও উদ্বেগ জানিয়েছে।

আনোয়ারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতি হবে ভয়াবহ by আরিফুজ্জামান তুহিন

* নৌবন্দর অকেজো হয়ে যাবে * কর্ণফুলী নদী ধ্বংস হয়ে যাবে * বিমানবন্দর সরাতে হবে* পরিবেশ বিপর্যয় হবে মারাত্মক* তবু অনড় সরকারসরকারের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগের আপত্তি সত্ত্বেও চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনায় পরিবেশ ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র-তদারকি নিশ্চিত করতে হবে

কুইক রেন্টাল বিদ্যুতের জন্য বছরে ১২ হাজার কোটি টাকা গচ্চা দিয়ে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অথচ এর থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর পরও নির্ধারিত টাকা দিতে হচ্ছে চুক্তির কারণে। সরকার জ্বালানি তেল সরবরাহের দায় নিয়েছিল বিধায় পিডিবিকে এই দুরবস্থায় পড়তে হয়েছে।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু-গড়ে উঠুক জাতীয় ঐকমত্য

দেশের সবচেয়ে আলোচিত বিষয় এখন পদ্মা সেতু। একটি প্রধান নির্বাচনী অঙ্গীকার পদ্মা সেতু নিয়ে সরকার যথার্থ অর্থেই বিব্রত। ঋণ প্রস্তাব প্রত্যাহারের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি বিশ্বব্যাংকের এই ঘোষণা হতাশ করেছে দেশের মানুষকে।

পবিত্র কোরআনের আলো-প্রত্যেক মানুষকেই পরকালে জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং নিজের কর্মফল গ্রহণ করতে হবে

৫৩. ওয়া ইয়াছ্তাম্বিঊনাকা আহাক্কুন হুয়া; ক্বুল ঈ, ওয়া রাব্বী ইন্নাহু লাহাক্কুন; ওয়া মা আনতুম বিমু'জিযীন। ৫৪. ওয়া লাও আন্না লিকুলি্ল নাফছিন যালামাত্ মা ফিল আরদ্বি লাফ্তাদাত্ বিহী; ওয়া আছার্রুন নাদা-মাতা লাম্মা- রাআউল আ'যা-বা ওয়াক্বুদ্বিইয়া বাইনাহুম বিলকি্বছতি্ব ওয়া হুম লা-ইউয্লামূন।

জাবির আকাশে এক চিলতে মেঘ by এ কে এম শাহনাওয়াজ

১৯৭৩-এর পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ লঙ্ঘন করে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় অগণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার কলঙ্ক বহন করছে অনেক দিন থেকেই। ছাত্ররাজনীতিও চলছে অভিন্ন ধারায়। এর অশুভ প্রতিক্রিয়ায় নানা নৈরাজ্য লেগেই আছে।

কালের পুরাণ-আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে? by সোহরাব হাসান

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল নিয়ে দেশব্যাপী তোলপাড় হচ্ছে। ঋণচুক্তি বাতিল হওয়ার পর জনদরদি মহাজোট সরকার বিশ্বব্যাংক যে কত বড় দুর্নীতিবাজ, তা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। পৃথিবীর কোন দেশের নামকরা অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের দুর্নীতি সম্পর্কে কী মন্তব্য করেছেন, কোন পত্রিকা কী প্রতিবেদন করেছে, তার ফিরিস্তি দিচ্ছেন মন্ত্রীরা।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-ভালোবাসায় গড়া পাঠাগার by আনোয়ার হোসেন

প্রতীতি সাধারণ পাঠাগার। চাঁপাই-নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের এই পাঠাগার একটু অন্য রকম। এর গড়ে ওঠার গল্প ও পরিচালনা দেশের আর দশটি পাঠাগার থেকে আলাদা। আর এটা সম্ভব হয়েছে গ্রামবাসীর ভালোবাসার কারণে। তাঁদের ভালোবাসায় যে গড়ে উঠেছে এই পাঠাগার!

সাকিবের সঙ্গে ঢাকা টু মাগুরা

রোমাঞ্চকর এই গল্পটার যেখানে শুরু, লেখাটাও না-হয় সেখান থেকেই শুরু হোক। চলুন, ঘুরে আসি আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে। গত ১৬ জুন রোদতপ্ত দুপুরে যেখানে দাঁড়িয়ে স্মৃতিকাতর চোখে এদিক-ওদিক তাকাচ্ছেন সাকিব আল হাসান।

নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি by তানভীর সোহেল

সরকারবিরোধী আন্দোলনের চেয়ে এখন আগামী নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলটির দায়িত্বশীল একাধিক নেতার কাছ থেকে এ কথা জানা গেছে। তাঁদের মতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা এক বছরের আন্দোলনে সরকারকে বড় কোনো চাপে ফেলতে পারেনি বিএনপি।

ওষুধের দাম বাড়ছেই by শিশির মোড়ল

ওষুধের দাম বাড়ছে। ওষুধ কোম্পানিগুলো বাড়তি লাভের জন্য ওষুধের দাম বাড়াচ্ছে। ওষুধের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ওষুধ বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে ফিরিয়ে নিলেই মানুষ কম দামে ওষুধ পাবে।

'মরা যে মরল তার জন্য কান্দি না...' by মোফাজ্জল করিম

আমার অনুজপ্রতিম কনিষ্ঠ সহকর্মী অচ্যুতপদ গোস্বামী কাউকে বড় রকমের উল্টাসিধা কিছু করতে দেখলে প্রায়ই তার হবিগঞ্জি বাচনভঙ্গিতে বলত, 'স্যার, মরা যে মরল তার জন্য কান্দি না, কান্দি, যমে যে বাড়ি চিনল!' তাৎক্ষণিকভাবে হা-হুতাশ করার চেয়ে তার বেশি দুশ্চিন্তা, যে কুদৃষ্টান্ত স্থাপিত হলো সেটা অনুসরণ করে ভবিষ্যতে আরো না জানি কত অঘটন ঘটে যায়!

এবিএম খায়রুল হক-অন্যায়ের সঙ্গে আপস করিনি-সাক্ষাৎকার by গোলাম সারওয়ার

সমকালের সঙ্গে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি খায়রুল হকের সাক্ষাৎকার সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ঝড়ের কাছে তার ঠিকানা রেখে বিচারক জীবন থেকে বিদায় নিলেন। রোডের সুবিশাল, সুসজ্জিত পটে আঁকা ছবির মতো বাড়ি_ যে বাড়িতে তিনি ৭ মাস বসবাস করেছেন, সাড়া জাগানো, দেশ কাঁপানো রায় লিখেছেন

বন প্রাণবৈচিত্র্য সভ্যতার নাভিবিন্দু by পাভেল পার্থ

জাজাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ ১৯৯২ অনুযায়ী বন প্রাণবৈচিত্র্যের সংজ্ঞায় বলা হয়েছে, ব্যাপক অর্থে বন প্রাণবৈচিত্র্য বলতে একটি বনভূমির অন্তর্গত সব বৃক্ষ-প্রাণী-অণুজীবের সমাহার ও সম্পর্ক এবং এদের প্রতিবেশীয় ধারা ও ক্রিয়াশীলতাকে বোঝায়। একটি বনের সব জীববৈচিত্র্যই বনের প্রাণবৈচিত্র্য।

নতুন বাজেট-কৃষি ও কৃষকের জন্য করণীয় by শাইখ সিরাজ

কৃষক ও ভোক্তা উভয় পর্যায়েই কৃষিপণ্যের ন্যায্যমূল্য নেই। কৃষক পাচ্ছেন কম দাম, ভোক্তা কিনছেন বেশি দামে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কৃষিপণ্যের পাইকারি বাজার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও সংরক্ষণাগার গড়ে তোলার দিকে জোর দিতে হবে

সময়ের কথা-মাইন্ডসেট বদলের তাগিদ by অজয় দাশগুপ্ত

যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারা ভর্তুকির সুফল বেশি ভোগ করে। বেশি বিদ্যুৎ ব্যবহার হয় কারখানায়। বাড়ি বা অফিসে যারা একাধিক এসি যন্ত্র চালায়, যাদের বাড়িতে ফ্যান-টিভি-ফ্রিজসহ অনেক ইলেকট্রিক সামগ্রী তারাই বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাদের কারণে বিপুলসংখ্যক দরিদ্র পরিবার সমস্যায় পড়ে।

রায়পুরের কমিউনিটি ক্লিনিক-সরকারি অর্থ অপচয়

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় চারটি কমিউনিটি ক্লিনিকের সংস্কারকাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সমকালের লোকালয় পৃষ্ঠায় সংবাদ প্রকাশিত হয়েছে। রিপোর্টটি তৃণমূলে প্রাথমিক চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ নয়ছয় করার খণ্ডচিত্র মাত্র।

বাজেট অধিবেশন-ন্যায্য দাবি সংসদেই তুলুন

নবম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রোববার শুরু হচ্ছে। প্রথাগতভাবে এটি বাজেট অধিবেশন এবং সঙ্গত কারণেই দেশবাসীর মনোযোগ এর প্রতি নিবদ্ধ থাকবে। তবে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটির প্রতিবেদন এ অধিবেশনেই উপস্থাপন করা হবে।

বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা? by মেহেরুন নেছা রুমা

আমার পাঁচ বছরের ছেলে তাহী নার্সারি ক্লাসে পড়ে। বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া শিখিয়ে বাবা-মা নিজেদের আভিজাত্য বজায় রাখেন, সে রকম অভিজাত আমি নই বলে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিইনি। সাধারণ মাধ্যমে পড়াশোনা করেও অনেকেই দেশের উচ্চতর স্থানে অধিষ্ঠিত হয়েছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন।

কোচিং বাণিজ্য by মোঃ মাইন উদ্দিন সোহাগ

যে কয়টি কারণে শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা পরিবেশ মারাত্মক অবনতির মুখে পড়েছে, তার জন্য কোচিং বাণিজ্য দায়ী। এসব কোচিং সেন্টারে যারা শিক্ষা দিয়ে থাকেন, তাদের অনেকেই পেশায় শিক্ষক, কেউ কেউ চাকরি না পেয়ে উঠে পড়েছেন ব্যবসার নামে। কী করে শিক্ষা পণ্যে পরিণত হতে পারে তা সমাজের দিকে তাকালেই বোধগম্য হবে।

ট্রেনের টিকিট সোনার হরিণ by মোঃ আতিকুর রহমান

এক বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ বার। ফলে বাস ভাড়াও বেড়েছে কয়েকগুণ। শুধ ঢাকা-চট্টগ্রাম রুটের নন-এসি বাসের ভাড়া গত ১ বছরে ৩শ' টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ টাকা। সড়কে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নানা ভোগান্তিতে পড়তে হয়। এর ফলে এখনও সাধারণ যাত্রীদের যাতায়াতের ভরসা বাংলাদেশ রেলওয়ে।

কোচিং বন্ধ ও প্রাসঙ্গিক কিছু কথা by মুহাম্মদ মিজানুর রহমান

শিক্ষক হলেন মানব গড়ার কারিগর। একটি দুর্র্নীতিমুক্ত, আদর্শ সমাজ গঠনে শিক্ষকরাই মোক্ষম ভূমিকা পালন করতে পারে। কুমার নরম মাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে তার শিল্পকর্মে শৈল্পিক নৈপুণ্য ফুটিয়ে তোলে। সে যেভাবে চায় তার শিল্পকর্ম তৈরি হয় সেভাবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ওই নরম মাটির মতো।

যে 'গলতি' বারবার হয় by রণজিৎ বিশ্বাস

: আপনি কখনও আমেরিকা গেছেন?
: গেছি। এই জুনে আরেকবার যাওয়ার কথা।
: ভারত গেছেন?

পাইরেটস অব দ্য সুন্দরবন by রানা আব্বাস

ভাগ্যিস, গোর ভারবিন্সকি-রব মার্শালদের পৃথিবীর বৃহৎ শ্বাসমূলীয় বন সুন্দরবনে পা পড়েনি। যারা একটু-আধটু হলিউডের চলচ্চিত্রের খোঁজখবর রাখেন তারা নিশ্চয় এ দুই ভদ্রলোককে চিনতে পেরেছেন। ঠিকই ধরেছেন, এ দু'জনই হলিউডের বিখ্যাত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ধাঁচের সিরিজ চলচ্চিত্র 'পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানে'র পরিচালক।

লিবিয়ায় নির্বাচন-গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ by ম্যাগি মিখাইল

এবার নির্বাচনে সেখানকার ইসলামী দলগুলোর সামনে এক কঠিন চ্যালেঞ্জ উপস্থিত। কারণ গাদ্দাফির সরকার ছিল মূলত ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী। মিসরে হোসনি মোবারকও একই পথের পথিক ছিলেন। এসব ইসলামী দলের মধ্যে মডারেট ইসলামী ব্রাদারহুড থেকে শুরু করে উগ্র সালাফি মতবাদে বিশ্বাসী ও সাবেক জিহাদিরা রয়েছে

কালের আয়নায়-পদ্মা সেতু, বিশ্বব্যাংক ও অর্থমন্ত্রী by আবদুল গাফ্ফার চৌধুরী

যে প্রলয়ঙ্করী বন্যা ও প্লাবনকবলিত বাংলাদেশ দেখে বিবিসি থেকে শুরু করে অধিকাংশ বিদেশি পর্যবেক্ষক ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবার বাংলাদেশে প্লাবনজনিত দুর্ভিক্ষে কমপক্ষে দু'লাখ লোক মারা যাবে, সে দুর্ভিক্ষ তৎকালীন হাসিনা সরকার ঠেকিয়েছিল। একজন লোককেও না খেয়ে মারা যেতে দেওয়া হয়নি।

জাবি উপাচার্য নির্বাচন-গণতান্ত্রিক অভিযাত্রা শুভ হোক

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হওয়ার কথা থাকলেও গত সাড়ে তিন বছর ধরে এর একটিতেও নির্বাচিত উপাচার্য নেই। নেই নির্বাচিত ছাত্র সংসদও। ফলে গণতান্ত্রিক বিধিবিধান এসব বিশ্ববিদ্যালয়ে এতদিন উপেক্ষিতই থেকেছে।

পাঠ্যপুস্তক-চাই গতিশীল মুদ্রণ প্রক্রিয়া

বর্তমান সরকারের যে কয়টি মন্ত্রণালয়ের কাজ নিয়ে জনমনে সন্তোষ রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেগুলোর অন্যতম। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পেঁৗছে দেওয়ার রেওয়াজ তৈরি করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ আস্থা অর্জন করেছে এ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শিক্ষানীতি প্রণয়নসহ শিক্ষাক্ষেত্রে সংস্কারমূলক বেশ কিছু উদ্যোগ এসেছে।