Wednesday, February 22, 2012

যে কথা যায় না বলা-পরিচয়ের সংকটে নারী

বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনেক সৌভাগ্যবতী এক মেয়ে। আর তা এ কারণে যে, আমার জন্মসংবাদ আমার মা-বাবার কাছে দুঃসংবাদ হয়ে আসেনি। তাঁদের কখনোই মনে হয়নি যে সংসারে একটা মেয়ের আগমন মানে বাড়তি যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। পারিবারিক জীবনে মেয়েদের শারীরিক ও মানসিকভাবে তীব্র বৈষম্যের ঘটনা আমার কাছে

আমি কী ভাবছি-আধা মানুষ, আধা মগজ by শামীম আজাদ

বহুদিন আগের কথা। নারীর নৈপুণ্য ও পুরুষের পেশির জন্য কিছু কিছু পেশা নারীর আর কিছু পুরুষের বলে পরিচিত হয়ে উঠলে একসময় তা বিশ্বাস হয়ে উঠেছিল। পরে প্রয়োজনে, বিপাকে ও ঘটনাক্রমে নারী-পুরুষের জন্য চিহ্নিত কিংবদন্তি কর্তব্য বা কাজগুলো এবং অপর লিঙ্গকে যথেষ্ট পারঙ্গমতার সঙ্গে করতে দেখা গেলেও কিন্তু তা তাদের ব্যক্তিগত অর্জন

অ ক ঈ ং ঙ খ চ-ভিনদেশির বাংলা শেখা by ফারহানা আলম

৬০ বছর আগে ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে বাঙালিরা। সেই বাংলা ভাষায় কি শুধু আমরা বাঙালিরাই কথা বলি? বরং বাঙালি এবং বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিরাও এই ভাষায় কথা বলছেন নিয়মিতই। তাঁদের প্রয়োজনেই তাঁরা শিখে নিচ্ছেন এ ভাষা।

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পেশায় নারী-গাড়ির ডাক্তার! by নাঈমা আমিন

লেখাপড়া করেছি বিজ্ঞান বিভাগে। ইচ্ছা ছিল কোনো সরকারি প্রতিষ্ঠানে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় পড়ার। কিন্তু এইচএসসিতে প্রত্যাশার চেয়ে খারাপ ফলের কারণে বড় ভাই কামরুজ্জামান খান ভর্তি করিয়ে দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানকার ইনস্ট্রাক্টর আমাকে অটোমোবাইল প্রকৌশলী বিষয়ে পড়ালেখা করতে উৎসাহ জোগান।

মেট্রো রেল প্রকল্প-কালক্ষেপণ কাম্য নয়

সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে প্রস্তাবিত মেট্রো রেললাইন বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে ব্যয় বৃদ্ধিও হয়েছে অনেক। সম্প্রতি হিসাব অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ ৭০ কোটি ডলার বলা হলেও মার্চের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তি না হলে তা আরো অনেক বেড়ে যাবে।

ভাষাসৈনিকদের তালিকা-রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হোক

ভাষার জন্য বুকের রক্ত দেওয়ার যে অনন্য ইতিহাস আমাদের রয়েছে, বিশ্বের ইতিহাসে তা বিরল। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল দেশ বিভাগের পরই। কিন্তু এ দেশের মানুষ তা মেনে নিতে পারেনি। প্রতিবাদ হয়েছিল শুরুতেই। এর পর ১৯৫২ সালে বাঙালির প্রতিবাদের তীব্র প্রকাশ।

পবিত্র কোরআনের আলো-ছলনাকারীরা আত্মদহনে জ্বলবে আর সত্য ও ন্যায়ের ধারকদের জন্য রয়েছে সুসংবাদ

১১০. লা-ইয়াযা-লু বুনইয়া-নুহুমু ল্লাযী বানাও রীবাতান ফী ক্বুলূবিহিম ইল্লা- আন তাক্বাত্ত্বাআ' ক্বুলূবুহুম; ওয়াল্লা-হু আ'লীমুন হাকীম। ১১১. ইন্না ল্লা-হা শ্তারা- মিনাল মু'মিনীনা আনফুছাহুম ওয়াআমওয়া-লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ্; ইউক্বা-তিলূনা ফী ছাবীলি ল্লা-হি ফাইয়াক্বতুলূনা ওয়াইউক্বতালূনা ওয়া'দান আ'লাইহি হাক্কান ফিত্ তাওরা-তি ওয়ালইনজীলি

কে বলে নেই তিনি by কামাল লোহানী

ফয়েজ আহ্‌মদ, আমাদের ফয়েজ ভাই শারীরিকভাবে আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। এই প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠক ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২০ ফেব্রুয়ারি সোমবার ভোরে। ফয়েজ আহ্‌মদ ছিলেন জীবনের নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষ। তাঁর কাজ ও খ্যাতির সীমানা বিস্তৃত।

ফয়েজ, তুই যা আমিও আসছি by আবদুল গাফ্‌ফার চৌধুরী

এম আর আখতার মুকুলের মৃত্যুর পর ফয়েজ আহ্‌মদ লিখেছিলেন, 'মুকুল তুই যা, আমিও আসছি।' সেই প্রতিশ্রুতি এত দিনে পূরণ করলেন ফয়েজ। তাঁর সঙ্গে আমার শেষ দেখা গতবার যখন ঢাকায় এসেছিলাম, তখন। তখনই দেখেছিলাম জরাজীর্ণ শরীর। বলেছিলেন, 'তোর সংবর্ধনা সভায় এলাম গাড়ি পেয়েছি বলে। কে কখন চলে যাই ঠিক নেই।

চরাচর-ভালোবাসার প্রতীক প্রেম কানন by আলম শাইন

একসময় এ দেশে জমিদারি প্রথা ছিল। জানা যায়, জমিদাররা নানা ধরনের খেয়ালি মনোভাবের অধিকারী ছিলেন। তাঁদের খেয়ালখুশিও ছিল বৈচিত্র্যময়। কেউ কাঙালের ধন লুটে নিতেন, কেউ বা নিজের ধন কাঙালের মাঝে বিলিয়ে দিতেন। একেকজন একেক ধরনের কাজে তৃপ্তি পেতেন।

অত্যাচার সইছে ইছামতি by অমিত বসু

ইছামতির ইচ্ছের কোনো দাম নেই, তার মরা-বাঁচায় কিছু যায়-আসে না। বাঁচে বাঁচুক, মরে মরুক, কার কী করার আছে! শরিকি বাড়ির মতো। যে যার নিজের মতো ভোগ করছে, ভালোমন্দের দায় নেই। ভেঙে পড়লে পড়বে। তাতে যে লোকগুলো মরবে, সে খেয়াল থাকলে তো! স্বার্থপরতার সীমাবদ্ধতায় ভবিষ্যৎ অন্ধ।

আরব বসন্তোত্তর রাজনৈতিক মডেল by মুহাম্মদ রুহুল আমীন

এ লেখার মূল প্রতিপাদ্য বিষয় হলো আরব বসন্তোত্তরকালে আফ্রো-এশীয়-আরব রাষ্ট্রগুলোয় বাস্তবায়নযোগ্য উন্নয়ন মডেল নির্ধারণ। ব্যাপক গণজাগরণের মুখে তিউনিসিয়া, মিসর, লিবিয়া, ইয়েমেন, মরক্কোসহ বেশির ভাগ আরব দেশে আর্থসামাজিক-রাজনৈতিক পুনর্বিন্যাস শুরু হয়েছে।

সময়ের প্রতিধ্বনি-পদ্মা সেতু : বিশ্বব্যাংকের কাছে এত ধরনা কেন? by মোস্তফা কামাল

বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতার একটা বড় মাপকাঠি হবে পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে ব্যর্থ হলে সরকার ভোটের রাজনীতিতে অনেকটাই পিছিয়ে পড়বে। আর ক্ষমতাসীন দলের এই ব্যর্থতা বিরোধীদের নির্বাচনী প্রচারণায় ইস্যু হবে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম একটি এবং অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগও নেয় সরকার। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই শেষ করার কথা ছিল।

উন্নয়ন ও শিল্পায়ন-তোষামদমুখী নয়, উৎপাদনমুখী শিল্প গড়ে উঠুক

যুগে-যুগে, কালে-কালে শাসকশ্রেণীর পাশে মোসাহেবদের একটা জোট গড়ে ওঠে। এই মোসাহেবদের একমাত্র কাজই হচ্ছে মোসাহেবি করা। সময়ের বিবর্তনে মোসাহেবির বা তোষামোদির ধরন পাল্টেছে। আজকের দিনে এসেও মোসাহেব বা তোষামোদকারীদের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব একটা দুষ্কর নয়। আজকের দিনে রাজনৈতিক মোসাহেব বা

'কিল মারার গোঁসাই' ঢাকা ওয়াসা-সেবার মান নিশ্চিত করে পানির দাম বাড়ান

কথায় বলে, 'ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই'। ঢাকা ওয়াসার অবস্থা হয়েছে তেমনই। ওয়াসার পানির মান দিন দিনই খারাপ হচ্ছে। অনেক এলাকায় ওয়াসার পানি পান করা তো দূরে থাক, দুর্গন্ধে মুখের কাছেও নেওয়া যায় না। অথচ আগামী ১ জুলাই থেকে ওয়াসা সেই পানির দাম ইউনিটপ্রতি ২৮ পয়সা বাড়াচ্ছে।

পবিত্র কোরআনের আলো-যারা আল্লাহর কিতাব অমান্য করে তাদের সঙ্গে ওঠাবসা বন্ধ করার নির্দেশ

১৩৮. বাশ্শিরিল মুনা-ফিক্বীনা বিআন্না লাহুম আ'যা-বান আলী-মা। ১৩৯. আল্লাযীনা ইয়াত্তাখিযূনাল কা-ফিরীনা আওলিইয়া-আ মিন্ দূনিল মু'মিনীন; আনইয়াবতাগূনা ই'নদাহুমুল ই'য্যাতা ফাইন্নাল ই'য্যাতা লিল্লাহি জামীআ'।
১৪০. ওয়াক্বাদ নায্যালা আ'লাইকুম ফিল কিতা-বি আন ইযা ছামি'তুম আ-ইয়া-তিল্লা-হি ইউকফারু বিহা ওয়া

রুমানা মনজুরের ওপর নির্যাতন আমাদের সংগঠিত করুক by ওমর তারেক চৌধুরী

আজ আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। নারীর প্রতি পারিবারিক নির্যাতন আর সহিংসতার ক্রমবর্ধমান ঘটনায় আজ আমরা তীব্র ঘৃণা আর ক্ষোভ প্রকাশের জন্য রাজপথে নেমে এসেছি। আজ এখানে আমরা বিচারের দাবি নিয়ে হাজির হয়েছি। নারীর ওপর পারিবারিক নির্যাতনসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে এবং সর্বস্তরের মানুষকে এসব বর্বরতা

দুর্মূল্যের রাজনীতি, হরতাল ও তত্ত্বাবধায়ক সরকার by গাজীউল হাসান খান

আওয়ামী লীগের নেতৃত্বাধীন তৎকালীন কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের লাগাতার আন্দোলন ও অপ্রতিরোধ্য চাপের মুখেই ক্ষমতাসীন বিএনপিকে সেদিন একটি 'অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার' ব্যবস্থা প্রবর্তন করতে হয়েছিল। এর দেড় দশক পর বিএনপির নেতৃত্বাধীন জোটকে আবার সে ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষণার বিরুদ্ধে হরতাল দিতে হয়েছে।

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-প্রেমিক ও বিপ্লবী চিরতরুণ কবি by শান্তা মারিয়া

কোনো কিছু না বলতেই/তুমি বোললে; 'চিনি, পড়েছি/কবিতা, কাগজে দেখেছি ছবি,/শুনেছি লোকের মুখে খুব ভালো কবি।' আরেকটু এগিয়ে যেতেই/তুমি বোললে : 'না,/আমি কোনো কবিকে চিনি না।' কবিতাটি তিনি লিখলেও তাঁকে না চেনা সত্যিকারভাবে কোনো বাঙালির পক্ষে সম্ভব নয়। বাংলা কবিতায় তাঁকে এড়িয়ে যাওয়া অসম্ভব। তিনি কবি নির্মলেন্দু গুণ।

হাওয়ার্ড বি এবং টেরেসিটা সি. শাফার-পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কে ভারতের অবস্থান

বিশ্ব সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে সংশয়ের শুরু সেই ১৯৪৭ সালে ভারত বিভাগের সময়ে। তখন থেকেই নিরাপত্তাহীনতা দেশটিকে বিপদগ্রস্ত করে রেখেছে। এ সময়ে যে শুধু পাকিস্তানের পররাষ্ট্রনীতির সূত্রপাত তা-ই নয়, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বন্ধুত্বের শুরুও তখন থেকে।

কল্পকথার গল্প-ছোট হয়ে আসছে মানুষের পৃথিবী! by আলী হাবিব

ইচ্ছে করলেই তো আর ছোট হওয়া যায় না। ইচ্ছে করে কেউ ছোটবেলা ফিরে পেতে চাইলে তার বিড়ম্বনা অনেক। 'বম মাহাদেব ধুস্তরীস্বামী,/দস্তুর মতো প্রস্তুম আমি' বলে বয়স কমিয়ে ছোট হওয়া যায়। কিন্তু সে হ্যাপা সামলাতে গিয়ে নতুন করে বিপদে পড়তে হয়। তখন আবার 'বম মহাদেব, সকল বস্তু/আগের মতন আবার অস্তু' বলে ফিরতে হয় নিজের বয়সে।

কালান্তরের কড়চা-ড. জেকিল কখন এবং কিভাবে মি. হাইড হলেন! by আবদুল গাফ্‌ফার চৌধুরী

দুই. পাকিস্তানের সামরিক গোয়েন্দা চক্র আইএসআই সম্পর্কে সে দেশের এক খ্যাতনামা কলামিস্টই মন্তব্য করেছেন, 'ওঝও রং ধহ রষষবমধষ পযরষফ ড়ভ অসবৎরপধহ ঈওঅ.' (আইএসআই মার্কিন সিআইএ-র একটি জারজ সন্তান)। কলামিস্টের মতে, এই জারজ সন্তান পাকিস্তানের সব দুঃখ-দুর্দশার মূল কারণ।

সিরামিক শিল্প-সরকারি তরফে প্রণোদনা দরকার

শিল্পের বিকাশ আর সমৃদ্ধি মানেই দেশ ও মানুষের কল্যাণ। অর্থনীতির জন্যও তা অনেক বড় সহায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে শিল্প খাতের বিকাশে সরকারের তরফে সহায়তা-সহযোগিতার কথা অহরহ উচ্চারিত হলেও বাস্তবতা এর যথেষ্ট প্রতিকূলে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলে-দুর্গতদের বাঁচাতে দ্রুত উদ্যোগ চাই

নিম্নচাপের প্রভাবে সাগরের পানি মাত্র ৪-৫ ফুট উঁচু হয়ে উপকূলে আঘাত হেনেছিল। আর তাতেই উপকূল রক্ষা বাঁধের অন্তত ৩৪টি জায়গা ভেঙে গেছে। অন্তত দেড় লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। তাদের খাবার নেই, রান্না করার উপায় নেই, পান করার মতো পানি নেই, রাতে মাথা গোঁজার ঠাঁই নেই_এককথায় এই দেড় লাখ মানুষ এক অসহনীয়, অবর্ণনীয় অবস্থায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। জোয়ারের পানিতে কয়েক শ গবাদিপশু ভেসে গেছে।

সুফিয়া কামালের জন্মশতবর্ষ-তোমার জন্মদিনে, আমাদের চিরঞ্জীব প্রেরণা by মুস্তাফা নূরউল ইসলাম

আজ সুফিয়া কামালের জন্মশতবর্ষ। গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি। জীবদ্দশায় তাঁর ছিয়াশিতম জন্মদিনে আমাদের অন্তরজাত একমাত্র প্রার্থনা জানিয়ে আমি লিখেছিলাম, মাতা, তুমি শতায়ু হও। অতি স্বাভাবিক যে সন্তান তা অমনি করেই চাইবে। তবে মাতা যখন সুফিয়া কামাল, বিশেষ তাৎপর্যের কথা অঙ্গাঙ্গি তখন আরো এসে পড়ে।

এক মহীয়সীর কথা by ডা. ওয়াহিদ নবি

কবিগুরু বলেছিলেন, 'প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশমাত্র। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো; আর মনুষ্যত্ব চরিত্রের দিবালোক, তাহা সর্বত্রব্যাপী ও স্থির।' বেগম সুফিয়া কামালের কবি-প্রতিভা বিস্ময়কর। আমাদের কাছে কবি হিসেবে তিনি বরেণ্য, কিন্তু আমাদের অনেকের কাছে তিনি শুধু কবি হিসেবেই বরেণ্য।

তাঁর জ্যোতির্ময় জীবন by ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ

২০ জুন ১৯১১ থেকে ২০ জুন ২০১১ পরিপূর্ণ ১০০ বছর। আজ প্রগতিবাদী বাঙালিরা গভীর শ্রদ্ধায় উদ্যাপন করছেন গরীয়সী নারী, বাঙালি নারী সমাজের আলোকবর্তিকা, আমাদের বাতিঘর বেগম সুফিয়া কামালের জন্মশতবর্ষ। সংগ্রামী অথচ সৃষ্টিশীল সফল জীবনের আধিকারিণী বেগম সুফিয়া কামালের জীবনটাই তো ছিল সংগ্রামের।

তিনি এক এবং অখণ্ড by করুণাময় গোস্বামী

আজ সুফিয়া কামালের জন্মশতবর্ষ। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই শুরু করছি তাঁকে নিয়ে কিছু লেখা। রবীন্দ্রনাথ তাঁর বহু রচনায় মহাজীবন ও মহামরণ কথা দুটি ব্যবহার করেছেন। কথা দুটিকে নানা ব্যঞ্জনায় তিনি নানা স্থানে ব্যবহার করেছেন। যেমন_শান্তিনিকেতন প্রবন্ধমালায় বা তদ্জাতীয় প্রবন্ধে ও ভাষণে কথা দুটির যেমন ব্যঞ্জনা,

পবিত্র কোরআনের আলো-মৌলিক বিশ্বাসের জায়গাগুলো চিহ্নিত করে এতে অটল থাকার নির্দেশ

১৩৬. ইয়া-আয়্যুহাল্লাযীনা আ-মানূ আ-মিনূ বিল্লা-হি ওয়া রাসূলিহি ওয়ালকিতা-বিল্লাযী নায্যালা আ'লা রাসূলিহি ওয়ালকিতা-বিল্লাযী আন্যালা মিন ক্বাবলু; ওয়া মান ইয়্যাকফুর্ বিল্লাহি ওয়া মালা-য়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুছুলিহি ওয়াল ইয়াওমিল আ-খিরি ফাক্বাদ দ্বাল্লা দ্বালা-লাম্ বায়ী'দা।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

বন্ধু, কী খবর বল। কত দিন দেখা হয়নি। জনপ্রিয় বাংলা আধুনিক গানের এই কলি মনে এল মহিলা সমিতির মঞ্চে দাঁড়িয়ে। দিন চার-পাঁচ আগে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পটি নিয়ে নাটক মঞ্চায়নের জন্য সেখানে গিয়েছি। 'নষ্টনীড়' গল্পের মঞ্চভ্রমণ শুরু হলো মহিলা সমিতির সেই পুরনো মঞ্চ থেকে।

মুখ্যমন্ত্রী মমতার এক মাস এবং ... by সুব্রত আচার্য্য

ইংরেজিতে একটা কথা আছে_'মর্নিং শোজ্ দ্য ডে'। অর্থাৎ সকালটাই আভাস দেয় আজকের দিনটা কেমন যাবে। পরিবর্তনের স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গের বাম দুর্গকে ছত্রখান করে তৃণমূল ক্ষমতায় আসার বয়স আজ এক মাস; এক বছর নয়। সময়টা খুবই অল্প।

নিত্যজাতম্‌-লজ্জা কিনতে রাজি নই by মহসীন হাবিব

সম্প্রতি অভিনব উপায়ে ভারতের একটি গ্রামের নাম পাল্টে গেছে। কোনো সরকারি দপ্তর গ্রামটির নাম পাল্টায়নি। কোনো রাজনৈতিক দলের কোনো নামকে ধরে রাখার অভিসন্ধি নয়। কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতাও (কৃষ্ণনগরের নাম রসুলপুর আর রাসুলপুরের নাম কৃষ্ণনগর হওয়ার মতো) এর সঙ্গে যুক্ত নেই।

ভিন্নমত-প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা হতাশ, ক্ষুব্ধ by আবু আহমেদ

বাজেট ঘোষণার পরের কার্যদিবসে ঢাকার শেয়ারবাজার ৩১৩ পয়েন্ট পড়ে গেল। কারণ একটাই, বিনিয়োগকারীদের আশা বাজেট ২০১১-১২তে প্রতিফলিত হয়নি। বাজেট-পূর্ববর্তী এক সপ্তাহ বাজার ধীরে ধীরে বেড়ে একপর্যায়ে ছয় হাজার সূচকে পেঁৗছেছিল। বাড়ার মূল কারণ ছিল আসছে বাজেটে শেয়ারবাজারের জন্য একগুচ্ছ প্রণোদনা থাকবে।

বিস্ময় বালক-দাবায় বাংলাদেশের মুখ উজ্জ্বলতর হতে পারে

বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে বিশ্বসভায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারছে বেশ কয়েকটি ইভেন্টে। নিঃসন্দেহে ক্রিকেটই প্রথম স্থান দখল করে নিয়েছে এ ক্ষেত্রে। এ খেলায় বাংলাদেশের অবস্থান বিশ্বের সেরা দশের মধ্যে। কিন্তু ক্রিকেটেরও অনেক আগে বিশ্বসভায় আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থা হয়েছে দাবা খেলার মাধ্যমে।

বেসরকারি আবাসন শিল্প-এ খাতের সংকট দূর করুন

১৬ থেকে ১৯ জুন পর্যন্ত আবাসন মেলায় অসংখ্য মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে, মানুষ নিরাপদ বাসস্থানের লক্ষ্যে কতটা উদগ্রীব। আবাসন খাতের সংশ্লিষ্টরা নানা সংকট আর প্রতিকূলতা ডিঙিয়ে প্রতিশ্রুত অঙ্গীকার পূরণে মানুষের কাছে দায়বদ্ধ। বাসস্থান মানুষের একটি মৌলিক চাহিদা এবং অধিকার।

পবিত্র কোরআনের আলো-বিচার মীমাংসায় ও সাক্ষ্য প্রদানে সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ

১৩৩. ইন ইয়্যাশা' ইউয্হিব্কুম আইয়্যুহান্ না-ছু ওয়া ইয়া'তি বিআখারীনা; ওয়া কানাল্লাহু আ'লা যালিকা ক্বাদীরা।
১৩৪. মান্ কানা ইউরীদু ছাওয়া-বাদ্ দুনইয়া ফাই'নদাল্লাহি ছাওয়া-বুদ্ দুনইয়া ওয়াল আখিরাতি; ওয়া কানাল্লাহু ছামীআ'ম্ বাছীরা।

বৃত্তের ভেতর বৃত্ত-বাণিজ্য মন্ত্রণালয়, বাজার ও টিসিবি by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

দীর্ঘদিন ধরে বাজার পরিস্থিতি অস্থিতিশীল। বাজারের এই অস্থিতিশীলতা সাধারণ মানুষের জন্য বিড়ম্বনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা দেশে বর্তমানে প্রায় ৪০ শতাংশ। বিশেষ করে এই ৪০ শতাংশের জীবনযাত্রার মান খুবই নাজুক এবং মূল্যস্ফীতির করালগ্রাস তাদের পিষে মারছে।

গণতন্ত্রের জন্য... by তারেক শামসুর রেহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট (১৯০১-১৯০৯) একবার বলেছিলেন, This country will not be a good place for aসচ of us to live in unless we make it a good place for all of us to live in| বাংলা করলে অনেকটা এ রকম দাঁড়ায়-'এ দেশকে যদি আমরা সবার বসবাসের জন্য ভালো জায়গা হিসেবে গড়ে না তুলি, তাহলে এটি আমাদের কারো বসবাসের জন্যই ভালো জায়গা হয়ে উঠবে না।'

চরাচর-বাবা দিবস by শরাফত হোসেন

জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। সে হিসাবে এ বছর ১৯ জুন বিশ্ব বাবা দিবস। তবে প্রথম বাবা দিবসটি কিন্তু পালিত হয়েছিল ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায়। ইতিহাসে অবশ্য ফেয়ারমন্টের গির্জায় বাবা দিবস পালনের স্বীকৃতি নেই।

রঙ্গব্যঙ্গ-সাহারা-হানিফ মুখোমুখি by মোস্তফা কামাল

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই নেতার কোন্দল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। আগে আওয়ামী লীগে তাঁদের অবস্থান যাই থাকুক, এখন তাঁদের একজন সরকারের এবং আরেকজন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায়ের মানুষ। তাঁদের বক্তব্য মিডিয়ায় গুরুত্ব পায়। তাঁদের বক্তব্যকে সরকারের বক্তব্য হিসেবেও গণ্য করা হয়।

কাল রঙ্গ-আমাদের �ব্লেক-সার্বভৌমত্ব� by হিলাল ফয়েজী

পাকিস্তান হওয়ার সময় বাগবাগ কবি গোলাম মোস্তফা স্বীয় আজাদ কলমে �পাকিস্তানের অভাব কি� নামে একটি পদ্যকবিতা রচনা করে সদ্যোজাত দেশটির সংখ্যাগুরু অংশকে গুরুতর আনন্দ দানে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ রাষ্ট্রটির জ��ভাগ্য পাকিস্তানের মতো সুপ্রসন্ন ছিল না।

স্বাস্থ্যনীতি-২০১১ by এ এম এম শওকত আলী

মন্ত্রিপরিষদ সম্প্রতি স্বাস্থ্যনীতি অনুমোদন করেছে। এরপর থেকেই মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও প্রকাশিত হয়েছে। এখনো প্রকাশিত হচ্ছে। স্বাস্থ্যনীতির প্রারম্ভিক ভূমিকা নাতিদীর্ঘ। এ অংশে অন্যান্য বিষয়ের মধ্যে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে উন্নতি সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতা এখনো বিরাজমান।

পাটকলের শুল্কমুক্ত সুবিধা দাবি-পাট খাতে সর্বোচ্চ নজর দেওয়া প্রয়োজন

বাংলাদেশের পাট খাত সম্ভাবনাময় অভিধায় সীমাবদ্ধ রয়ে গেল। এ খাতের সুফল দেশ ভোগ করতে পারল না। কবে পারবে তা এবারের বাজেটও নিশ্চিত করতে পারেনি। এমন নয় যে বিশ্বে পাটের চাহিদা মিটে গেছে। বরং পাটের যে আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়েছে, তা ধরতে পারলে দেশ একটি লাভজনক আয়ের মুখ দেখতে পারত।

গ্যাস উত্তোলন ও বণ্টন চুক্তি-দেশের স্বার্থ দেখতে হবে সবার আগে

তেল-গ্যাস, খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিরোধিতা করেছিল। দেশের বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞরাও এ চুক্তির বিপক্ষে ছিলেন। অনেকটা চোখে আঙুল দিয়েই সরকারকে দেখানো হয়েছিল চুক্তির ক্ষতিকর দিকগুলো; দেখানো হয়েছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অদক্ষতার দিকটিও।

স্মরণ-আমার দেখা গৌরবাবু by জগদীশ চন্দ্র ঘোষ

আমার চলার পথের এক বাঁকে হঠাৎ একদিন সাক্ষাৎ হলো গৌর চন্দ্র বালার সঙ্গে। সেই বাঁকটার কথা আজও আমার স্পষ্ট মনে আছে। ফরিদপুরের তৎকালীন প্রথিতযশা অ্যাডভোকেট প্রফুল কুমার ঘোষ মহাশয়ের বাড়িতে অ্যাডভোকেট নীলকমল সরকারের উপস্থিতিতে। গৌর চন্দ্র বালা মহাশয় তখন একজন সুপরিচিত ব্যক্তি। কারণ এর আগে যুক্তফ্রন্ট সরকারের অধীনে তৎকালীন পূর্ব পাকিস্তানের তিনি একজন মন্ত্রী ছিলেন।

পবিত্র কোরআনের আলো-বহু বিবাহে সতর্কতা ও বিবাহ বিচ্ছেদের অনুমোদন

১২৯. ওয়া লানতাছতাত্বীঊ' আন তা'দিলূ বাইনান্ নিছায়ি ওয়া লাও হারাসতুম ফালা তামীলূ কুল্লাল মাইলি ফাতাযারূহা কালমুআ'ল্লাক্বাতি; ওয়া ইন্ তুসলিহূ ওয়া তাত্তাক্বূ ফাইন্নাল্লাহা কা-না গাফূরার্ রাহীমা। ১৩০. ওয়া ইঁয়্যাতাফার্রাক্বা ইউগ্নিল্লা-হু কুল্লাম্ মিন ছাআ'তিহী; ওয়া কা-নাল্লা-হু ওয়া-ছিআ'ন হাকীমা।

সদরে অন্দরে-'শত্রু সম্পত্তি আইন' একাত্তরের শহীদকেও শত্রু বানায়য় by মোস্তফা হোসেইন

বাড়িটার কাছে গেলেই দুর্গন্ধে দম আটকে আসে। দুর্গন্ধ ছড়াচ্ছে বাড়িটিতে থাকা মুরগির খামার। তার পরও ইতিহাস সচেতন প্রতিটি মানুষ সেখানে থমকে দাঁড়াবেন। কারণ বাড়িটি একটি ইতিহাস। এটি আমাদের সমৃদ্ধ সংস্কৃতির অনুষঙ্গ। কুমিল্লা শহরের চর্থার এই বাড়িটিতেই থাকতেন বাংলা সংগীতের প্রবাদপুরুষ শচীন দেব বর্মণ।

ইতিউতি-নারী নির্যাতনে নিকৃষ্ট দেশ by আতাউস সামাদ

পোপ ষোড়শ বেনেডিক্টের সাম্প্রতিক একটি ভাষণের বিস্তারিত বিবরণ খুঁজছিলাম ইন্টারনেটে। প্রথম চেষ্টায় সফল হইনি। পরে হাতে সময় নিয়ে খোঁজ করতে হবে। দিন আট-দশেক আগে সংখ্যাগরিষ্ঠ রোমান ক্যাথলিক দেশ ক্রোয়েশিয়া সফরে গিয়ে পোপ বেনেডিক্ট আহ্বান জানিয়েছেন ব্যক্তিজীবনে খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধের দিকে ফিরে আসতে।