Saturday, April 6, 2013

ধর্মীয় নেতাদের ডাকে নানা মতের লাখো মানুষের চেনাজানা

রাজধানীমুখী এই অভিযাত্রার ডাক দিয়েছিল একটি ধর্মীয় গোষ্ঠী; হেফাজতে ইসলাম। দেশের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে শিক্ষাবিস্তারে নিয়োজিত প্রায় ১৮ হাজার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাই হেফাজতের মূল জনবল বলা চলে।

দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণে বীমা কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প স্থাপনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণে বীমা কোম্পনিগুলোর প্রতি আহবান জানিয়ে বলেছেন, এ লক্ষ্যে তাঁর সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

শফীর বিরুদ্ধে মামলা হচ্ছে, আইনজীবী তানিয়া আমীর

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে ‘আল্লাহর শানে অবমাননা’র মামলা করা হচ্ছে। শাহ আহমদ শফী তার ‘ভিত্তিহীন প্রশ্নের জবাব’

হরতাল প্রতিরোধের ডাক গণজাগরণ মঞ্চের

হেফাজতে ইসলামের আগামী সোমবারের (৮ এপ্রিল) ডাকা হরতাল প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন সবাইকে জাতীয় পতাকা হাতে নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সমাবেশে হেফাজতে ইসলামের আমিরের ঘোষণাঃ ক্ষমতায় থাকতে বা আসতে হলে ১৩ দফা মানতে হবে

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ১৩ দফা দাবিতে তাঁদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে, ক্ষমতায় যেতে হলে এসব দাবি মেনেই যেতে হবে।

হেফাজতের দাবিগুলো বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী by ইসমাইল হোসেন

শনিবার রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।