Monday, November 14, 2011

অজয় এবার মঞ্চে

০ বছর কাটিয়ে দিলেন বলিউডে, কিন্তু এখনো অন্যদের চেয়ে আলাদা তিনি। নিজের প্রচারণায় বাড়াবাড়ি মাত্রার কিছু কখনোই করতে দেখা যায়নি তাঁকে। দেখা যায়নি, কোনো মঞ্চে পারফর্ম করতেও। অজয় দেবগন একটু ভারী মেজাজের মানুষ হয়েই আছেন তাই সবার কাছে। কোলাহল থেকে দূরে থাকা এই মানুষটা এবার প্রথমবারের মতো আসছেন মঞ্চে, নাচে-গানে দর্শক মাতাতে!

সাক্ষাৎকার-মেলোডির সঙ্গে রাগের সমন্বয় ঘটিয়েছি

কতারা মাল্টিমিডিয়া প্রডাকশনের ব্যানারে ঈদে প্রকাশিত হয়েছে মমতাজের একক ভিডিও অ্যালবাম 'বাটিচালান'। অ্যালবামের সব গানের সুর ও সংগীত করেছেন আলাউদ্দিন আলী। তাঁর সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম জীবন
প্রথমবারের মতো মমতাজের পুরো অ্যালবাম করলেন। অনুভূতি কেমন?চলচ্চিত্রের জন্য মমতাজের বেশ কিছু গান করেছি। একক অ্যালবাম এবারই করলাম। অনেক যত্ন নিয়ে তিনি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। পুরো কাজটি করার অভিজ্ঞতা অনেক মজার।কেমন সাড়া পেয়েছেন?

মমতার সঙ্গে ডিনার পার্টিতে... by গোলাম রাব্বানী

০ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন জয়া আহসান। এ উৎসবে তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। আর এরই মধ্যে জয়া আহসান রেকর্ডও করেছেন। কারণ এর আগে কখনো একই অভিনেত্রীর অভিনীত দুটি চলচ্চিত্র এ উৎসবে দেখানো হয়নি। একই দিন রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এক ডিনার পার্টিতে যোগ দিয়েছেন জয়া। সেখানে তিনি কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

জ্বালানির দাম বৃদ্ধিতে ইএবির প্রতিক্রিয়া রফতানি খাত বিপদে পড়বে

জ্বালানি তেলের সাম্প্রতিক দাম বৃদ্ধিতে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) উদ্বেগ প্রকাশ করেছে। ইএবি বলেছে, জ্বালানির দাম বৃদ্ধিতে রফতানি খাত বিপদে পড়বে। রফতানিমুখী শিল্প কারখানার উৎপাদন খরচ বেড়ে গিয়ে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা আরও কমিয়ে দেবে। গতকাল রোববার ইএবি সভাপতি আবদুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক প্রতিক্রিয়ায় ওই আশঙ্কার কথা জানানো হয়।

২০ বছরে লোকসান ১৩৯ কোটি টাকা-রাজশাহী চিনিকল by কাজী শাহেদ,

দীর্ঘ ২০ বছর ধরে লোকসান গুনছে রাজশাহী চিনিকল। এ অঞ্চলে আখ চাষের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। কমেছে চিনির উৎপাদন। এর সঙ্গে যোগ হয়েছে চাহিদার তুলনায় অতিরিক্ত জনবল। মৌসুম শেষে মিলের গুদামে অবিক্রীত থাকছে বিপুল পরিমাণ চিনি। পরের বছর তা কম দামে বিক্রি করতে হয়। ফলে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে মিলটিকে। ২০ বছরে মিলটি লোকসান দিয়েছে ১৩৯ কোটি টাকা।

বাড়ছে বিদেশি বিনিয়োগ by জাকির হোসেন

সামগ্রিকভাবে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ থাকলেও দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে নিট এফডিআই বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ। অবশ্য বাংলাদেশ ব্যাংকের এ তথ্য চূড়ান্ত হিসাব নয়। এটি প্রাক্কলিত হিসাব।

জাতীয় ক্রিকেট লীগে প্রথম বিদেশি

থা উঠেছিল বেশ ক'বছর আগেই। সংস্কারবাদীরা দাবি তুলেছিলেন, জাতীয় লীগের মান বাড়াতেই স্বদেশি ক্রিকেটারদের সঙ্গে কোটাভিক্তিক ক'জন আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটারকে খেলানো হোক। প্রথম প্রথম এ দাবি অতটা জোরাল না হলেও এবার বিসিবির সম্মতিতে জাতীয় লীগে বিদেশি ক্রিকেটারের আগমন হচ্ছে। দলে একজন লেগ স্পিনার প্রয়োজন, তাই পাকিস্তানের শিয়ালকোট থেকে আমির খান নামের এক ক্রিকেটারকে উড়িয়ে এনেছে চট্টগ্রাম বিভাগ।

পিটার রোবাকের আত্মহত্যা

ক্রিকেট দুনিয়ায় পিটার রোবাককে নিয়ে একটা কথা প্রচলিত রয়েছে_ খেলাটা যদি কেউ পছন্দ না করে তাহলে সে যেন পিটার রোবাকের ধারাভাষ্য বা তার লেখা কলাম পড়ার অভ্যাস করে। ক্রিকেটটা তিনি এতটা হৃদয়গ্রাহী আর উপভোগ্য করে বর্ণনা করেন যে, ক্রিকেটের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে না তুলে আর উপায় থাকে না; কিন্তু এতদিন যারা এ কাজটি করেননি তাদের সামনে আর এ সুযোগ থাকছে না। ব্রিটিশ বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়ানের ধারাভাষ্য আর শোনা যাবে না, পত্রিকার পাতায় আর প্রকাশিত হবে না তার নতুন কোনো কলাম।

শচীনের শত সেঞ্চুরির প্রহর গুনছে ইডেন

নামি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থার কাছে গিনি সোনা দিয়ে '১০০' বিশেষ স্মারক তৈরির অর্ডার দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। কলকাতার মানুষ এবং সিএবি কর্মকর্তারা ধরেই নিয়েছেন শচীনের শততম সেঞ্চুরির অপেক্ষা ইডেনেই শেষ হবে। সাবেক ক্রিকেটারদেরও এমন মত। দেবাং গান্ধী থেকে শুরু করে দীপ দাশগুপ্ত_ সবাই আশাবাদী শততম সেঞ্চুরি হওয়ার ব্যাপারে।

সালমাদের স্বপ্নের আসর

কালে মিরপুর একাডেমী মাঠে অনুশীলন শেষে বললেন গুয়াংজুর পরাজয়ের ক্ষতের কথা। বিকেলে দশ অধিনায়কের পরিচিতি সভায় জানান, এশিয়াডে হারের জেদটা তাদের মনে এখনও বেশ তরতাজা। আগামীকাল (আজ) মাঠে সে জেদ প্রকাশ করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক সালমার এসব কথায় পাকিস্তানের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়েছে।

দামেস্কে সৌদি ও কাতার দূতাবাসে হামলা-আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিতের প্রতিবাদ

রব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিতের ঘটনায় দেশটিতে সরকার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শেষে রাজধানী দামেস্কে কাতার দূতাবাসের সামনে বিক্ষোভ এবং সৌদি আরব দূতাবাসে ভাংচুর চালায়। তবে সিরিয়ার বিরুদ্ধে আরব লীগের এই কড়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাশ্চাত্যের দেশগুলো। খবর এএফপি, আল জাজিরা ও বিবিসি অনলাইনের।

বার্লুসকোনির পদত্যাগ ইতালিজুড়ে উল্লাস

তালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি পদত্যাগ করেছেন। সরকারি ব্যয় সংকোচন সংবলিত অর্থনৈতিক সংস্কারের একটি বিল শনিবার ইতালির পার্লামেন্টে পাস হওয়ার পর বার্লুসকোনি পদত্যাগ করেন। শনিবার রাতে তিনি প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানোর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ফলে ইতালিতে বার্লুসকোনির ১৭ বছরের শাসনের সমাপ্তি ঘটল। তার পদত্যাগের পর ইতালির জনগণ রাজপথে উল্লাস করেছে। রাজধানী রোমসহ ইতালিজুড়ে উল্লাসে মেতে ওঠে জনতা।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন যুগ চায় যুক্তরাষ্ট্র-এপেক সম্মেলনে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার হাওয়াইতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি ব্যাপক মুক্তবাণিজ্য চুক্তির রূপরেখার ঘোষণা দিয়েছেন। তিনি দ্রুত উন্নয়নশীল এ অঞ্চলে আমেরিকার নেতৃত্বে নতুন যুগের সূচনার আগ্রহের কথা জানান। খবর এএফপি, এপি।চীন, জাপানসহ বিশ্বের প্রায় ২০টি দেশের নেতৃবৃন্দ বৈঠকে যোগদানের জন্য বর্তমানে হাওয়াইতে রয়েছেন।

একা নাকি অনেকের সঙ্গে... by অজয় দাশগুপ্ত

ফতেয়ার এখন তৃতীয় শ্রেণীতে পড়ার জন্য ভর্তিযুদ্ধে ব্যস্ত। ঢাকার সেন্ট জোসেফে পরীক্ষা দিয়েছে। মা ফারজানা তারান্নুম কান্তা বাইরে দাঁড়িয়ে। এ স্কুলে ভর্তি হতে পারবে_ এমন নিশ্চয়তা নেই। মায়ের দুশ্চিন্তা স্কুল নিয়ে এবং তার চেয়েও বোধ করি আরও দুশ্চিন্তা ৯ বছরের ছেলেটির স্কুলে আনা-নেওয়ার সমস্যা। তিনি কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে। শ্রেষ্ঠ'র মা পল্লবী মুখার্জী পাঁড়েরও একই সমস্যা।

ইরান নয়, টার্গেট মধ্যপ্রাচ্য-আন্তর্জাতিক by মুহাঃ রুহুল আমীন

ভেম্বরের প্রথম সপ্তাহজুড়ে আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের হুঙ্কার। সম্ভাব্য ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত, ইসরায়েলের ইউরোপীয় মিত্র ব্রিটেন ও ফ্রান্সের প্রত্যক্ষ-পরোক্ষ মদদ এবং বিশ্ব সাম্রাজ্যবাদীর সমর্থন নিয়েই ইসরায়েল এ দুঃসাহসিক ও বিপজ্জনক পদক্ষেপ নিতে যাচ্ছে।

জেগে থাকবেন আমাদের অন্তরে by মতলুব আলী

বাংলাদেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে স্বজন হারানো শোকের কালো ছায়া। বাংলাদেশের শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ স্বনামধন্য ভাষাসংগ্রামী মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক চিত্রশিল্পী ইমদাদ হোসেন আর নেই।গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস, ঢাকা থেকে পাঁচ বছরের শিক্ষা কোর্স সম্পন্ন করে ১৯৫৪ সালে চারুকলার চূড়ান্ত পরীক্ষায় সর্বমোট ১২ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে তৎকালীন শিল্পাঙ্গনের শিক্ষিত শিল্পীশ্রেণীতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। শিল্পী ইমদাদ হোসেন ছিলেন তাদেরই একজন।

সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস by আখতারুন নাহার আলো

জ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালের ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনে বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন, যিনি পরে বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে মিলে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।মানবদেহের রক্তে গ্গ্নুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হলেই ডায়াবেটিস হয়েছে বলা হয়। যেহেতু এটি বিপাকক্রিয়ার বিশৃঙ্খলার জন্য হয়ে থাকে সে জন্য একে বিপাকজনিত রোগও বলা হয়।

গণজাগরণই নিয়ামক শক্তি-যুদ্ধাপরাধীদের বিচার by মোনায়েম সরকার

কাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি ঘাতক বাহিনীর সহযোগী হয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে নেতৃত্ব দিয়েছিল তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যুদ্ধাপরাধের অভিযোগ যার বিরুদ্ধে সবচেয়ে বেশি, সেই জামায়াত নেতা গোলাম আযমকে এখনও গ্রেফতার না করায় অনেকের প্রশ্ন ও হতাশা আছে। তাকে গ্রেফতার করা হলে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে যাদের মনে সন্দেহ-সংশয় রয়েছে, তারও কিছুটা নিরসন হতে পারে।

জাতীয় সক্ষমতা অর্জন কি কঠিন?-তেল-গ্যাস উত্তোলন by আবু সাঈদ খান

বিভিন্ন মহল থেকে আকসার এ কথা শোনা যায় যে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য নেই। জাতীয় স্বার্থে রাজনৈতিক দল শুধু নয়, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, গণমাধ্যমের ঐকমত্য দরকার। তবে সরকার ও বিরোধী দল সব বিষয়েই যে পরস্পরবিরোধী অবস্থানে থাকে সে কথাটি পুরোপুরি ঠিক নয়। বরং কিছু কিছু ইস্যুতে শাসক দলগুলোর মধ্যে বিস্ময়কর ঐকমত্য পরিলক্ষিত হয়।

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-সুন্দরবনের পরাজয় নেই

মাদের দেশের অমূল্য সম্পদ সুন্দরবন নতুন প্রাকৃতিক আশ্চর্য নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় থাকার পরও সেরা সাতে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি অপ্রত্যাশিত। আয়োজকরা যেভাবে ভোট গ্রহণ করেছিলেন, তা নিয়ে যদিও বিশ্বের অনেক স্থানের মতো বাংলাদেশেও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন; কিন্তু তা সংখ্যাগরিষ্ঠের মত ছিল না। আমরা চেয়েছি, বিশ্বের বৃহত্তম গরান বনটি আন্তর্জাতিক আয়োজনেও বিজয়ী হয়ে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করুক।

নির্বাচনী ব্যবস্থার সংস্কার-রাজনৈতিক সমঝোতা অপরিহার্য

টিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের শুরুর দিকে। তার এবং কমিশনের অন্য সদস্যদের নিয়োগে ক্ষমতার দাবিদার প্রধান রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল না। এ কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করে এবং নির্বাচনী ব্যবস্থায় বেশ কিছু সংস্কার সাধন করতে সক্ষম হয়।

বাড়লে দাম তেল আর গ্যাস এই নিয়া ক্যান প্যাঁচাল দ্যাস!

ইএমএফ আরও যেসব শর্ত দিতে পারেআন্তর্জাতিক মুদ্রা তহবিল_ আইএমএফের পরামর্শেই বাড়ানো হয়েছে দাম। তাদের খবরদারি-মাতব্বরি করার ক্ষেত্রের শেষ নেই। সুযোগ বুঝেই যে কোনো জায়গায় হাত গলিয়ে দেয়! খবরদারিতে মানুষ বিরক্ত হলেও সরকারের 'ইয়েস' না বলে উপায় থাকে না! দেখা যাক, আইএমএফ ভবিষ্যতে বাংলাদেশ সরকারকে আরও কী কী বিষয়ে লেসন দিতে পারে_

সাবধান...! by রবিন মাহমুদ

মাদের দেশের নেতাদের লেখাপড়ার ডিগ্রি থাক আর না-ই থাক, সময়মতো তারা একশ আশি ডিগ্রি ঘুরে যাওয়ার মতো ডিগ্রি ঠিকই ধারণ করেন। একই সঙ্গে আরও একটি ব্যাপার বেশ ভালোভাবেই উঠে এসেছে, আর তা হলো নেত্রীদ্বয়ের প্রতি নেতাদের আনুগত্য! অতি সম্প্রতি নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) নির্বাচনে আমরা এ দুটি বিষয় খুব ভালোভাবেই উপলব্ধি করেছি। প্রথমে ভাবা হয়েছিল নাসিক নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি :আপেক্ষিকতার পরাজয়ের ফল

তেল একটি আপেক্ষিক বিষয়। জাগতিক ব্যথা, বেদনা, কায়, ক্লেশের ঊর্ধ্বে এটির অবস্থান। 'বিমোহচিত্ত অংশীদারির খামখেয়ালিপনা' সম্পর্কে যদি নূ্যনতম আইডিয়া থাকে তাহলে আপনি ব্যাপারটা সহজেই বুঝতে পারবেন। আর যদি না থাকে তাহলে এ সহজ জিনিসটাই কালনাশিনী পাথরের মতো আপনার বক্ষপিঞ্জরে চেপে বসবে। সেখান থেকে না পাবেন মুক্তি, না দেখবেন কোনো আশার বাণী। এমন পরিস্থিতি এড়াতে আসুন তেলের আপেক্ষিকতা সম্পর্কে জ্ঞান লাভ করি।

পুরনো রূপে ফিরছে ঢাকা-রাস্তায় যান চলাচল

দের ছুটি শেষ হয়েছে আরও চার দিন আগেই। তবু ছিল ছুটির আমেজ। গতকাল রোববার ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। ছুটির আমেজও ফুরিয়ে এসেছে। তাই রাজধানী ঢাকা আবার ফিরতে শুরু করেছে পুরনো রূপে। সেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য না থাকলেও চার দিনের তুলনায় গতকাল রাজধানী ছিল অনেকটাই ব্যস্ত। অসহনীয় যানজট না থাকলেও রাস্তায় যান চলাচল ছিল ঈদের পর যে কোনো দিনের চেয়ে বেশি। আর রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল প্রতিটি বাস টার্মিনাল ও রেল স্টেশনে।

সেরাদের সেরা মটকু

সৃষ্টির সেরা জীব হিসেবে মানব জাতি সত্যিই বিচিত্র সত্তার অধিকারী। মতি-গতি একেক জনের একেক রকম। কখন যে কার মনে কী খেয়াল চেপে বসে, তা বোঝা বড়ই মুশকিল। পাওলির কথাই ধরুন। পাওলি নাম শুনেই আবার ভেবে বসবেন না যে, ইনি টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দম। নাম ছাড়া অন্য কিছুতে মোটেও মিল নেই দু'জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টার অধিবাসী পাওলির কৃতিত্ব একটাই।

মুঠোফোনে আসছে মাইলসের জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণ

প্রায় পাঁচ বছর পর গত ঈদে গ্রামীণফোন ও রেডিও ফুর্তিতে একযোগে প্রকাশ হয় মাইলসের নতুন অ্যালবাম 'প্রতিচ্ছবি'র পাঁচটি গান। নতুন অ্যালবামের পাশাপাশি তারা নিজেদের জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণ তৈরি করছে। এর মধ্যে আছে ১৯৮৬ সালে প্রকাশিত মাইলসের ইংরেজি গানের অ্যালবাম 'স্টেপ ফারদার'-এর গানও। এটি সহ ১০টি পুরনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে গ্রামীণফোনে প্রকাশ হয়েছে।

নাট্যলোকের যুগপূর্তিতে উৎসব

গামীকাল ১৫ নভেম্বর সিরাজগঞ্জ জেলার নাট্যলোক থিয়েটারের যুগপূর্তি। এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর থেকে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এতে নাট্যলোক ছাড়াও ঢাকার থিয়েটার [বেইলি রোড], আরণ্যক নাট্যদল, সময়, নটরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং কলকাতার অনিক নাট্যদল অংশ নেবে। নাট্যলোকের উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রেক্ষাগৃহে গিয়ে সবাই প্রজাপতি দেখুন

কাতার থেকে কবে ফিরলেন?ঈদের পরদিন ফিরেছি। প্রবাসীদের আমন্ত্রণে আমি ও পূর্ণিমা সেখানে গিয়েছিলাম। কাতারের প্রবাসী বাঙালিদের আয়োজনে ঈদের দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনেক বছর পর দেশের বাইরে ঈদ উদযাপন করলাম।ষ ঈদে পরিবারকে মিস করেননি?ঈদের দিন সকালে ওমর সানী, ফারদিন ও ফাইজার জন্য খুব খারাপ লেগেছিল। তবে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মনটা ভালো হয়ে গেছে।

জন্মদিনের প্রত্যাশা-ক্যান্সার জয় করে ফিরবেন হুমায়ূন

নাড়ি ছেঁড়া ধন সন্তানকে দূরে রেখে মায়ের মোটেও ভালো লাগার কথা নয়। তার মন কাঁদছে। সুদূর নিউইয়র্কে তার প্রিয় সন্তানটি মরণব্যাধি ক্যান্সার থেকে মুক্তির অপেক্ষা করছে। তাই এবার হলো না, আগামী বছরের জন্মদিনটা পালনের ইচ্ছে মায়ের। এ আশায় বুক বেঁধেছেন বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের রত্নাগর্ভা জননী আয়েশা ফয়েজ। সন্তানকে কিছুতেই হারাতে চান না।

লেনদেন শুরুর প্রথম দিনেই বড় দরপতন, বিক্ষোভ

সাপ্তাহিক বন্ধ ও ঈদের ছুটিসহ ৯ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার প্রথম কার্যর্দিবসেই বড় দরপতনের মুখে পড়ে দেশের উভয় শেয়ারবাজার। কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারদর। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৮টির দর কমেছে পাঁচ থেকে ১০ শতাংশ। সূচকের পতন হয়েছে তিন শতাংশেরও বেশি। দরপতন অব্যাহত থাকলে সূচক ৫০০০ পয়েন্টের নিচে চলে যাওয়ার আতঙ্কে রয়েছেন বিনিয়োগকারীরা।

মহিলা বিশ্বকাপ বাছাই-বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

নাই-বা হলো বিশ্বকাপের মতো রঙিন উদ্বোধন। নাই-বা থাকল বাজির রোশনাই। পাঁচতারা হোটেলে একটুখানি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যেই না হয় লুকিয়ে থাকল আগমনীর সুর। মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের সৌন্দর্য কিন্তু তাতে খুব একটা মলিন হচ্ছে না। আমেরিকা থেকে ক্রিকেট খেলতে এসে ডোরিস ফ্রান্সিস যেমন অবাক হয়ে দেখছেন এদেশের মানুষের 'ক্রিকেট ভালোবাসা', জাপানের মেয়েরা যেমন মেপে নিয়েছেন এদেশের 'ক্রিকেট আবেগ', পাকিস্তানের অধিনায়ক সানা মীর যেমন

তিন-চতুর্থাংশ ডায়াবেটিক রোগী সেবার বাইরে by বদরুদোজ্জা সুমন

দেশে তিন-চতুর্থাংশ ডায়াবেটিক রোগী সেবার আওতার বাইরে রয়েছে। সেবা সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলেও সেটিকে অপর্যাপ্ত বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে প্রতিরোধ নিয়ে অনেক কথাবার্তা হলেও কার্যত অগ্রগতি নেই। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) পক্ষ থেকে প্রতিরোধ বিষয়ক একটি জাতীয় নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও অগ্রগতি নেই। বাডাস সূত্র জানায়, দেশব্যাপী কার্যক্রম পরিচালনার মোট খরচের মাত্র ২৫ শতাংশের জোগান দিচ্ছে সরকার।

হনলুলুতে অ্যাপেক সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের হোওয়াইয়ের হনলুলুতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পুঁজিবাদবিরোধীরা। কঠোর নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ গত শনিবার এ বিক্ষোভ করে।বিক্ষোভের আয়োজন করেছিল 'ওয়ার্ল্ড ক্যান নট ওয়েট' নামের একটি মানবাধিকার সংস্থা। আয়োজক লিজ রিস বলেন, ' সম্মেলনের নেতারা বিশ্বের সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন না।

টেলিগ্রাফের প্রতিবেদন-ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের অনুমতি নেবে না ইসরায়েল

রানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কোনো আগাম তথ্য দিতে নারাজ ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেওয়া হলে ওবামা প্রশাসনকে সে ব্যাপারে আগেই জানানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, ইসরায়েল হয়তো এককভাবে তেহরানে হামলার পরিকল্পনা করছে। আর সেটা হতে পারে আগামী গ্রীষ্ম নাগাদ।

লিবিয়ায় বিদ্রোহীদের সংঘাত বাড়ছে

লিবিয়ার বিদ্রোহী কয়েকটি দলের সংঘর্ষে গত কয়েকদিন কমপক্ষে ১০ জন অস্ত্রধারী মারা গেছে। ধারণা করা হচ্ছে, মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে অংশ নেওয়া বিদ্রোহী কয়েকটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে এসব সংঘর্ষ হয়েছে। দলগুলো রাজধানী ত্রিপোলি ও তার আশপাশের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় জাউয়িয়াহ শহরে গতকাল রবিবার অন্তত দুই যোদ্ধা মারা যায়। গত শনিবার থেকে সংঘর্ষ চলছে সেখানে।

আরব লীগের সিদ্ধান্তের নিন্দা-দামেস্কে আসাদ সমর্থকদের ঢল

সিরিয়ায় সরকারপন্থীরা গতকাল রবিবার আরব লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ প্রয়োগ করতে গত শনিবার সিরিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ওই দিনই দামেস্কে সরকারপন্থীরা আরব লীগের সদস্যরাষ্ট্র সৌদি আরব ও কাতার দূতাবাসে হামলা চালায়।

সেলসম্যান থেকে প্রধানমন্ত্রী

তালির প্রধানমন্ত্রী হিসেবে বারলুসকোনি যুগের অবসান হলো। বারবার হঠকারী পদক্ষেপ গ্রহণ, একাধিক দুর্নীতির অভিযোগ ও যৌন কেলেংকারির দুর্নাম কাঁধে নিয়েও দেশটির ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিতে সর্বাধিক তিন দফায় প্রধানমন্ত্রীর স্বাদ নিয়েছেন বারলুসকোনি। বেনিত্তো মুসোলিনি ও জিওভানি্ন জিওলিত্তির পর তাঁর মেয়াদকালই সবচেয়ে দীর্ঘ ছিল।

পবিত্র কোরআনের আলো-লুত (আ.)-এর পর শোয়াইব (আ.)-এর সম্প্রদায়ের অনৈতিকতার কাহিনী

২. ওয়া মা কানা জাওয়াবা ক্বাওমিহী ইল্লা আন ক্বালূ আখরিজূহুম মিন ক্বারইয়াতিকুম; ইন্নাহুম উনাছুইঁ ইয়াতাত্বাহ্হারূন।৮৩. ফাআনজাইনাহু ওয়া আহ্লাহূ ইল্লাম রাআতাহূ কানাত মিনাল গাবিরীন।৮৪. ওয়া আমত্বারনা আলাইহিম মাত্বারা; ফান্যুর কাইফা কানা আ'কি্ববাতুল মুজরিমীন।

কুসিক নির্বাচনে ইভিএম নয় ইসিকে চিঠি দেবে বিএনপি-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ ও ১৬ নভেম্বর বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর বিভাগীয় শহরে ও ১৬ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। একইসঙ্গে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ না করার দাবি জানিয়ে শিগগির নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলটি। এ ছাড়া আগামী ২৩ ও ২৪ নভেম্বর খুলনা অভিমুখে রোডমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তফসিল ঘোষণার আগেই সরগরম কুমিল্লা

ফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন। চলছে ঢাকা-কুমিল্লায় দৌড়ঝাঁপ। পোস্টার, প্লাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। দিন-রাত সমান তালে জনসংযোগ চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশন এ মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা জানানোর পরপরই নগরীজুড়ে ভোটের হাওয়া বইছে। আইনানুযায়ী আগামী ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

হত্যা মামলায় গ্রেফতার ২ খোকনের মুক্তি by শাহেদ চৌধুরী ও প্রীতিরঞ্জন সাহা,

রসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন রোববার মুক্তি পেয়েছেন।এদিকে লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শহরে মৌন মিছিল এবং স্মারকলিপি দিয়েছে নরসিংদী পৌর পরিষদ।

সুফল পাবে কি সাধারন মানুষ by রাশেদ মেহেদী

বিভিন্ন ক্ষেত্রে কর কমানো হলেও সাধারণ মানুষ সুফল পাচ্ছেন না। সর্বশেষ পরিবহনের টায়ার-টিউবসহ যন্ত্রাংশের ওপর কর কমানোর ফলে সাধারণ মানুষ সুফল পাবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজস্ব বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ সাধারণ মানুষ। তারা বলেন, পরিবহন খাতও জিম্মি হয়ে আছে পরিবহন মালিক, আমদানিকারক, খুচরা যন্ত্রাংশ বিক্রেতা এবং শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেটের হাতে।

ডায়াবেটিসের বিশ্ব, বিশ্বের ডায়াবেটিস by ড. মোহাম্মদ আবদুল মজিদ

রোগ হিসেবে যার বয়স হাজার বছরের, প্রসার-প্রতিপত্তিতে গজেন্দ্রগামী, আহ্বায়ক অনেক অসংক্রামকের, মহামারি আকারে যার বিস্তার বীভৎসতায় ভাবিয়ে তুলছে গোটা বিশ্বকে, তাকে চিনতে, জানতে, নিয়ন্ত্রণে প্রতিরোধের নাকি এখনই সময়, সেই মহাসর্বনাশা শত্রুরূপী রোগটির নাম ডায়াবেটিস। যুগে যুগে, দেশে দেশে তার হরেক নাম_মধুমেহ, বহুমূত্র, ডায়াবেটিস মেলিটাস, এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিজঅর্ডারস। গোটা বিশ্বে এখন প্রতি আট সেকেন্ডে একজন করে ডায়াবেটিক রোগী মারা যাচ্ছে_এই ভয়াবহ সংবাদ ভাবিয়ে তুলছে গোটা বিশ্বকেই।

উত্তরের মানুষের স্বপ্নের ক্যাম্পাস হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়:বিশেষ সাক্ষাৎকার : অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া

০০৯ সালের ১১ মে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন তাবিউর রহমান

জনশক্তি রপ্তানিতে অচলাবস্থা-সমন্বিত উদ্যোগ দরকার

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জোগানদার জনশক্তি রপ্তানি খাতে দেখা দিয়েছে বিরূপ চিত্র। এর নেতিবাচক ধাক্কা শুধু জাতীয় অর্থনীতিতেই লাগছে না, কর্মহীন মানুষের ভারে ন্যুব্জ দেশের সমাজব্যবস্থায়ও লাগছে।জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে গত তিন দশকের মধ্যে এমন বিপর্যয় আর হয়নি। একদিকে পুরনো শ্রমবাজার বন্ধ; অন্যদিকে সন্ধান মিলছে না নতুন শ্রমবাজারেরও। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরবে গত পৌনে তিন বছরে প্রবেশ ঘটেছে মাত্র ৩০ হাজার শ্রমিকের।

ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন-তাঁর স্মৃতি অমর হোক

বাংলাদেশের আকাশ থেকে আরেকটি নক্ষত্র কক্ষচ্যুত হলো, অসীমে হারিয়ে গেল। তিনি হলেন আমাদের সবার প্রিয় ইমদাদ ভাই। শিল্পী ইমদাদ হোসেন একজন ভাষাসৈনিক। কিন্তু এই মানুষটির প্রতিভা, মেধা, মনন ও গুণের যেন কোনো অভাব ছিল না। দেশের জন্য, সমাজের জন্য তাঁর যে অবদান, সাধারণ মানুষের জন্য তাঁর যে মমতা, সেসব কথা বলে শেষ করা যাবে না। গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সকাল ১০টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁরই স্মৃতিধন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

চরাচর-পহেলা বৈশাখে জেগে ওঠা এক গ্রামের শোকগাথা

ভোরের আলো ছড়িয়ে পড়তে না পড়তে প্রতিদিনের মতো ব্যস্ত হয়ে ওঠে গ্রামগুলো। একে অপরকে হাঁক পাড়তে পাড়তে যে যার মতো কাজে নেমে পড়ে আইনুদ্দি বাছুর খাঁরা। কিন্তু আজ কয়েক দিন হলো বাকেরগঞ্জ জেলার নবাবপুরের (উজিরপুর) একেক গ্রামের দৃশ্যপটে যেন ভিন্ন আদল এসেছে। নিতাইদের কাঁধে চেপে সরু আর লম্বা কুচকুচে কালো নৌকোগুলো জায়গা করে নিচ্ছে বাড়ির উঠোনগুলোয়।

নিত্যজাতম্-ভর্তুকির মধ্যেও ভূত আছে by মহসিন হাবিব

দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে, বিশেষ করে ক্রয় ও আমদানির ক্ষেত্রে যখনই একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেখা যায়, তার আগেই একটি চক্র ব্লটিং পেপারের মতো অর্থ শুষে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এক সময় মনে হয়, ওই চক্রটিকে লাভবান করার জন্যই সরকার ভর্তুকি দিয়ে আমদানি বা ক্রয় করতে বিভিন্ন চুক্তি সম্পন্ন করেছে। বহুবার বহু আমদানি বাণিজ্যে আমরা সরকারকে অন্যায়ভাবে, চোখ-মুখ বন্ধ রেখে দেশের অর্থ লোকসান করতে দেখেছি।

আলোকিত মানুষ তৈরির নেতা by হাশেম খান

বাংলাদেশের শিল্প আন্দোলনের তথা চিত্রকলা ভাস্কর্য বিষয়ে প্রথমদিকে সেই চলি্লশের দশকের শেষ ভাগে (১৯৪৮) যেসব তরুণ শিল্পকলা চর্চায় এগিয়ে এসেছিলেন, তাঁরা ছিলেন একেকজন শিল্প আন্দোলনের যোদ্ধা। জয়নুল, কামরুল, শফিউদ্দিন তাঁরাও বিরাট এক অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য ১৯৪৮ সালে যে শিল্প আন্দোলন শুরু করেছিলেন বর্তমান চারু ও কারুকলা অনুষদের সেই সময় নাম ছিল গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। সেখানে ছাত্র পাওয়া আজকের মতো এত স্বাভাবিক ব্যাপার ছিল না।

ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন আজ আমাদের মাঝে নেই। তাঁর আকস্মিক এ মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর স্মরণে এই বিশেষ আয়োজনে লিখেছেন তাঁরই দুই ঘনিষ্ঠ সহযোদ্ধা ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ আহমদ রফিক ও শিল্পী অধ্যাপক হাশেম খান-'ইমদাদ, তোমাকে বিদায় জানাতে গিয়েছিলাম' by আহমদ রফিক

ন্ধুরা সব একে একে ঝরে যাচ্ছে-পঞ্চাশের দশকে আমরা যাঁরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে রাজপথে হেঁটেছি, আন্দোলন-সংগ্রামে একাট্টা হয়ে পথ চলেছি, আড্ডা দিয়েছি, মিছিল-সমাবেশে একই মতাদর্শ নিয়ে সহযোদ্ধার ভূমিকা পালন করেছি তাদের কেউ কেউ যখন এ পৃথিবী থেকে বিদায় নেয় তখন তা মর্মবেদনার কারণ হয়ে ওঠে।চিত্রশিল্পী বন্ধু ইমদাদ হোসেন আমার ওই অন্তরঙ্গ বন্ধুদেরই একজন। কিছুদিন আগে আমিনুল চলে গেল, তার আগে দেবদাস (চক্রবর্তী), তারও আগে আতিকুল্লাহ, মধ্যখানে মেডিক্যাল কলেজের সহপাঠী-বন্ধু আবদুস সালাম।

মাত্র কয়েক মাস বাঁচবেন চাভেজ?

ভেনেজুয়েলায় নিযুক্ত শীর্ষ এক মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ক্যানসারে আক্রান্ত দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ সম্ভবত ছয় মাসের বেশি বাঁচবেন না। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি মারা যেতে পারেন।
মর্কিন কূটনীতিক রোজার নোরিয়েগাকে উদ্ধৃত করে মিয়ামি হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, পরবর্তী নির্বাচনে চাভেজের প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব ঘটনা হতে পারে। চাভেজ তাঁর অসুস্থতা সম্পর্কে পুরোপুরি তথ্য দেননি—এমন সমালোচনার মধ্যে রোজারের এ এই বক্তব্য প্রকাশিত হলো।
ডেইলি মেইল-এর প্রতিবেদনে রোজারের বরাত দিয়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকারি নথিগুলো ইঙ্গিত দিচ্ছে, চাভেজের শরীরে তুলনামূলকভাবে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ছে। রোজার বলেন, ‘চাভেজের চিকিৎসার দায়িত্বে থাকা আন্তর্জাতিক চিকিৎসকদল তাঁর ছয় মাসের বেশি বেঁচে থাকার আশা করছে না। চিকৎসকদের পূর্বানুমানের তুলনায় চাভেজের স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে।’ তিনি বলেন, দীর্ঘ সময় রাজনীতিতে অনুপস্থিতি এড়াতে চাভেজ কম মাত্রায় কেমোথেরাপি নেওয়ার ওপর জোর দিয়েছেন।

ব্যয় হ্রাসে পারমাণবিক অস্ত্র কমাবে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট কমিয়ে আনতে পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় হ্রাসের চিন্তাভাবনা করছে পেন্টাগন। তবে শীতল-যুদ্ধোত্তর সময়ে দেশটিতে কতগুলো পারমাণবিক বোমার প্রয়োজন, এ নিয়ে বিতর্ক রয়েছে।
ডেমোক্র্যাট প্রতিনিধি এড মারকি বলেছেন, ‘অপ্রয়োজনীয় অস্ত্র’ ধ্বংস করতে হবে। তবে আমেরিকার পারমাণবিক অস্ত্রর প্রয়োজন রয়েছে।
আগামী ১০ বছরে পেন্টাগনকে অন্তত ৪৫ হাজার কোটি বিলিয়ন ডলার ব্যয় হ্রাস করতে হবে। এ ছাড়া বাজেট ঘাটতির বিষয়ে চুক্তি করতে কংগ্রেস সম্মত না হলে আরও অন্তত ৬০ হাজার কোটি ডলার কমাতে হবে। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা তাই পারমাণবিক বাজেট কমানোর চেষ্টা করছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জর্জ লিটল বলেছেন, ‘পারমাণবিক নিরোধক ব্যবস্থাপনা করা আমাদের জন্য সবচেয়ে জরুরি। কিন্তু যে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ আছে, সম্ভবত এতগুলোর প্রয়োজন নেই।’
লিটল বলেন, তবে এ খাতে কি পরিমাণ কাটছাঁট করা হবে, এ বিষয়ে মন্তব্য করার উপযুক্ত সময় এখনো আসেনি।
চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (এসটিএআরটি) করে যুক্তরাষ্ট্র। চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে বর্তমানে মজুদ থাকা এক হাজার ৭৯০টি ওয়্যারহেড কমিয়ে এক হাজার ৫৫০টিতে আনতে হবে।
পারমাণবিক অস্ত্র খাতে বাজেট কমিয়ে পেন্টাগন হয়তো কিছুটা সঞ্চয় করতে পারবে। কিন্তু এর পরিমাণ কী হবে, এ নিয়ে বিতর্ক রয়েছে।
মারকির ভাষ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র খাতে যুক্তরাষ্ট্রকে প্রতিবছর অন্তত পাঁচ হাজার কোটি ডলার ব্যয় করতে হয়। মারকি ছাড়া আরও অন্তত ৬৪ জন ডেমোক্র্যাট কংগ্রেসে আগামী এক দশকে অন্তত ২০ হাজার কোটি ডলার ব্যয় সঙ্কোচনের আহ্বান জানিয়েছেন।

কোন লক্ষ্যে আফগান সেনাদের প্রশিক্ষণ দেবে ভারত?

ভারত তার অন্যতম শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আফগান সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর সেখানে প্রভাব জোরদার করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ভারত। এতে পাকিস্তানের মধ্যে নিরাপত্তাভীতি বাড়ার আশঙ্কা রয়েছে।
আফগান সেনাবাহিনীর জন্য হালকা অস্ত্র সরবরাহ ও দেশটির বিমানবাহিনীর চালকসহ অন্য কর্মীদের প্রশিক্ষণও দেবে ভারত। দুই দেশের মধ্যে গত মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারি চুক্তি অনুযায়ী ভারত এসব সহায়তা দেবে।
এখন পর্যন্ত আফগান নিরাপত্তা বাহিনীকে হালকা কিছু প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত। তবে সেটা সুনির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নয়, কর্মকর্তারা কিছু তাত্ত্বিক কোর্স করতেন ভারতে এসে। কিন্তু এখন নতুন চুক্তির ফলে ভারত আনুষ্ঠানিক ও সুগঠিতভাবে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে পারবে।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘আফগান সেনাবাহিনীর সদস্য ও ভবিষ্যৎ-প্রশিক্ষকদের মহৌ আর্মি ওয়ার কলেজে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আমি জানি।’ মধ্যপ্রদেশে অবস্থিত মহৌ আর্মি ওয়ার কলেজ ভারতের অন্যতম সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রকৃত অভিযান চালানোর জন্য সেনাসদস্যদের সক্ষম করে তুলতে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষিত করে তোলার পাশাপাশি রাস্তাঘাট, বিদ্যুৎ-লাইন ও বাঁধ নির্মাণে আফগানিস্তানকে দুই হাজার কোটি ডলারের বেসামরিক সহায়তা দিচ্ছে ভারত। ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর সেখানে ভারত তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে এসব সহযোগিতা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র আফগান-ভারত চুক্তিকে সমর্থন জানিয়েছে।
ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান সিকিউরিটি প্রজেক্টের নিরাপত্তা বিশ্লেষক জশুয়া ফাউস্ট বলেন, ‘আমি মনে করি, এটা বড় ধরনের চুক্তি। এতে আফগানিস্তান নিয়ে পাকিস্তানের উদ্বেগ ও ভীতিও অনেক বেড়ে যাবে।’
ফাউস্ট আরও বলেন, ‘মার্কিন সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর সেই শূন্যস্থান পূরণের চেষ্টা থেকেই ভারত সেভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে।’
আফগানিস্তানের সাড়ে তিন লাখ পুলিশ ও সেনাসদস্যকে তালেবান ও জঙ্গি মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ন্যাটো। আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা। এই যুদ্ধের ব্যাপারে অভ্যন্তরীণ সমর্থন কমতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগেভাগেই সেনা প্রত্যাহারের চিন্তা করছেন।
আফগান-সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে মূল ভূমিকা রাখার দাবি করে থাকে পাকিস্তান। তারা এখন বারবার বলছে, আফগানিস্তানে ভারতের বেশি সংশ্লিষ্টতা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলবে।
পাকিস্তানের আশঙ্কা, ভারতে প্রশিক্ষণ নেওয়ার ফলে আফগান নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানবিদ্বেষী মনোভাব গড়ে উঠতে পারে।
তবে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেন, আফগানিস্তান তাদের সশস্ত্র বাহিনীকে ভারতের মতো একটি অসাম্প্রদায়িক জাতীয় বাহিনী হিসেবে গড়ে তুলতে চাইছে। এ জন্য তারা সারা দেশের বিভিন্ন জাতি, গোত্র ও ধর্ম থেকে সেনাসদস্যদের নিয়োগ করছে।
অশোক মেহতা বলেন, তারা (আফগান) পাকিস্তানে যেতে যায় না, যদিও পাকিস্তানের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে। তারা নিজেদের সেনাবাহিনীকে একটি ধর্মভিত্তিক বাহিনী হিসেবে দেখতে চায় না।

বারলুসকোনির পদত্যাগ-অর্থনৈতিক সংস্কার প্যাকেজ পাস

পূর্ব ঘোষণা অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থনৈতিক সংস্কারবিষয়ক সরকারি পরিকল্পনা (প্যাকেজ) পাস হওয়ায় পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। জরুরি ভিত্তিতে ব্যয় সংকোচন নীতির ওপর ভিত্তি করে প্রণীত পরিকল্পনাটি গত শনিবার নিম্নকক্ষে ৩৮০ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট পড়ে মাত্র ২৬টি। দুজন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন। ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউরোর ঋণ মোকাবিলার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দিকনির্দেশনায় ওই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

হঠাৎ কমে গেছে ধানের দাম-এক মাসে মণপ্রতি দাম কমেছে ২০০ টাকা পর্যন্ত by শফিকুল ইসলাম জুয়েল

ঠাৎ করেই কমে গেছে ধানের দাম। এতে কৃষকরা পড়েছেন বিপাকে। অনেকেই আশঙ্কা করছেন, আলু ও পাটের নিম্নমুখী দামের মতো একই অবস্থা ধানের ক্ষেত্রে হলে কৃষকদের পরিণতি বড়ই করুণ হবে।বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাসের ব্যবধানে ধানের দাম প্রতি মণে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে গেছে।

বন্ধুরাই হত্যা করে বিএনপি নেতা মিল্টনকে!-একজন এপিপির নামও এসেছে জবানবন্দিতে by এস এম আজাদ

রাজধানীর শেরে বাংলানগরের ওয়ার্ড বিএনপি নেতা আবদুল বাকী মিল্টনকে হত্যা করেছে তাঁর বন্ধুরাই। অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই ছিল মিল্টনের ঘনিষ্ঠজন। আলাপচারিতার একপর্যায়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় মিল্টনকে। ঘনিষ্ঠ এক আইনজীবীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

ধর্ষণ ও হত্যা মামলায় ১২ বছরের ছেলেটির নামে অভিযোগপত্র! by ওমর ফারুক

ঢাকার চকবাজারে এক শিল্পপতির বাসায় কাজ করত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ৯ বছরের শিশু আকলিমা। গত ৩০ জানুয়ারি সে মারা যায়। গৃহকর্তা দাবি করেন, রান্নাঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েটি মারা গেছে। কিন্তু আট মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে_আকলিমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আকলিমাদের গ্রামের ১২ বছরের শিশু সুমনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মুখোমুখি প্রতিদিন-জাতীয় দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা আমার

কালের কণ্ঠ স্পোর্টস : মাত্র ১৮ বছর বয়সেই আবাহনীর পর মোহামেডানের মতো একটি ক্লাবে খেলতে যাচ্ছেন। কেমন অনুভূতি হচ্ছে?হাবিবুর রহমান সোহাগ : সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। তিন বছর আগে স্বাধীনতা সংঘ নামের একটি ক্লাবের হয়ে পাইওনিয়র ফুটবল লিগ খেলছিলাম। সেখানে রুপুদা (সত্যজিৎ দাশ রুপু) আমার খেলায় মুগ্ধ হয়ে আমাকে আবাহনীতে নিয়ে এলেন।

খ্যাতিমান ক্রিকেট লেখক-বিশ্লেষক পিটার রোবাকের রহস্যঘেরা মৃত্যু-আত্মহত্যায় শেষ হলো জীবনের বর্ণাঢ্য ইনিংস-এ কেমন মৃত্যু!

র্মস্থলে স্ট্র হ্যাট মাথায় সদা হাস্যোজ্জ্বল পিটার রোবাক! অন্যদিনের মতোই এবিসি রেডিওর ধারাভাষ্য শেষে বাইরে ডিনার সেরে নিজের হোটেল রুমে ফিরেছিলেন। ছয় তলার সেই রুম থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কেপটাউনের পুলিশ। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার খবর অনুযায়ী একটা যৌন হয়রানির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল পুলিশ।

সবচেয়ে পেশাদার দল নেদারল্যান্ডস! by কামরুল হাসান

মিষ্টি হাসির যে মেয়েটা এবারের মহিলা বিশ্বকাপের বাছাই পর্বে আইসিসির মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর নাম লুসি বেঞ্জামিন। ব্রিটিশ এ তরুণী কথাও বলেন খুব সুন্দর করে। তবে গতকাল সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তাঁর সুন্দর কথা আর মিষ্টি হাসি হঠাৎ করে উধাও! বেশ মুখ গোমরা করে বললেন, 'আমি খেয়াল করলাম তোমরা সব দেশের অধিনায়ককেই কোনো না কোনো প্রশ্ন করেছ, কিন্তু কেউ নেদারল্যান্ডসের অধিনায়ককে কিচ্ছু জিজ্ঞেস করেনি! মেয়েটা সারাক্ষণ চুপচাপ বসে আছে!

মিরসরাইয়ের মুহুরী প্রকল্পে ২৫ হাজার টন মাছ উৎপাদন হচ্ছে-* বছরে ৩০০ কোটি টাকা লেনদেন -* বরফকল স্থাপনের দাবি চাষিদের by মুহাম্মদ জয়নাল আবেদীন,

ট্টগ্রামের মিরসরাই উপজেলায় মৎস্য খাতে বছরে লেনদেন হয় প্রায় ৩০০ কোটি টাকা। উপজেলার ইছাখালী ও ওসমানপুরের মুহুরী প্রকল্পে মৌসুমভিত্তিক উৎপাদিত মাছের পরিমাণ প্রায় ২৫ হাজার টন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস ২০১২-১৩ অর্থবছরে দেশে ৩৪ দশমিক ৭৮ লাখ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। মন্ত্রীর এ লক্ষ্যমাত্রার একটি বিশাল অংশ পূরণ করতে সক্ষম মৎস্য জোন খ্যাত এ উপজেলাটি।

গারো পাহাড়ে দেড় হাজার একর জমিতে শিমুল আলু চাষ-পরিকল্পিত চাষে হাজার টন উৎপাদন সম্ভব by হাকিম বাবুল,

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের গারো পাহাড়ে শিমুল আলুর চাষ বেড়েছে। এলাকার বাবেলাকোনা গ্রামের সতনা মারাক, খ্রিস্টানপাড়া গ্রামের বিহার জাম্বিল, অনামিকা সাংমা, বালিজুরি গ্রামের পারমনি হাজংসহ বেশ কয়েকজন আদিবাসী গৃহবধূ এখন শিমুল আলুর চাষ করে স্বাবলম্বী হয়েছেন।স্থানীয়রা জানান, শিমুল আলু খুবই সুস্বাদু। এর ভেষজ গুণও রয়েছে। এবার কৃষকরা শিমুল আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। সরকার এ বিষয়টি বিবেচনায় নিয়ে ঋণের ব্যবস্থা করলে গারো পাহাড়ে শিমুল আলুর চাষ আরো বাড়বে।

পুঞ্জীভূত ঋণ ১৫৫ কোটি টাকা-রাজশাহীর হরিয়ান চিনিকলে আখ মাড়াই শুরু by রফিকুল ইসলাম,

ব্যাহত লোকসানের ঘানি টেনে রাজশাহীর হরিয়ান চিনিকলের পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫৫ কোটি টাকা। সর্বশেষ গত বছর এই চিনিকলটিতে লোকসান হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর আগের বছর হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ টাকা। তবে এবার আশার বাণী হলো, গত বছরের তুলনায় এ বছর আখ চাষের পরিমাণ বেড়েছে। এতে এ বছর চিনি উৎপাদনের পরিমাণও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই হিসাবে লোকসানের পরিমাণ কিছুটা হলেও কমবে।

চট্টগ্রাম ইপিজেড-এক ফটকেই পৌনে দুই লাখ শ্রমিকের যাতায়াত! by রাশেদুল তুষার,

দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম ইপিজেডের একটি মাত্র ফটক (গেট) দিয়ে প্রতিদিন সকাল ও বিকেলে মাত্র আধঘণ্টার ব্যবধানে প্রায় এক লাখ ৭০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মস্থলে আসা-যাওয়া করেন। কনটেইনারবাহী কয়েক শ লরি, কাভার্ড ভ্যান আর ছোট-বড় কমপক্ষে আরো দুই হাজার যানবাহন চলাচল করে একই ফটক দিয়ে। এই ফটক দিয়ে শ্রমিক এবং যানবাহন একসঙ্গে চলাচল করতে গিয়ে নানা দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সকাল ও বিকেলে কারখানা ছুটির সময় ব্যাপক যানজটের কারণে সবচেয়ে ভোগান্তির মুখে পড়তে হয় শ্রমিকদের।

রমজানে চিনি সংকট-বেশি মুনাফা পেতে উৎপাদন বন্ধ রাখে চার চিনিকল! by আবুল কাশেম

সংকট সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে রমজান মাসের আগেই মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, পারটেঙ্ গ্রুপ এবং দেশবন্ধু গ্রুপ চিনিকলের উৎপাদন বন্ধ রাখে! রোজায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির করে মুনাফা হাতিয়ে নিতেই মিলগুলো এ পদক্ষে নিয়েছিল। এমনটাই মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভবিষ্যতে মিল বন্ধ রাখার আগে যৌক্তিক কারণসহ মন্ত্রণালয়কে তা অবহিত করার নির্দেশ দিয়ে সব চিনিকলকে সতর্ক করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চামড়া কিনছেন ট্যানারি মালিকরা-দরকষাকষির প্রথম দিনে অসন্তোষ -বেশি দামে পাচার হচ্ছে ভারতে by ফারজানা লাবনী

কোরবানির পশুর চামড়া অবশেষে কেনা শুরু করেছেন ট্যানারির মালিকরা। গত তিন বছর চামড়া ক্রয়ে দাম বেঁধে দেওয়া হলেও চলতি বছর কোনো দর নির্ধারণ করা হয়নি। আন্তর্জাতিকভাবে চামড়ার বাজার মন্দা_এমন দোহাই দিয়ে প্রতি ফুট কাঁচা চামড়া ৬৮ থেকে ৭৫ টাকার বেশি দামে কিনছেন না ট্যানারির মালিকরা। আবার কাঁচা চামড়া ব্যবসায়ীরা ৮৫ থেকে ৮৭ টাকার কমে চামড়া বিক্রিতে রাজি নন।

চার মাসে রপ্তানিতে ২০ শতাংশ প্রবৃদ্ধি by নাজমুল আলম শিশির

দেশের রপ্তানি খাতে ধনাত্মক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। কেবল অক্টোবরেই রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশের ওপরে। ফলে প্রথম চার মাসের তুলনায় অক্টোবর মাসের রপ্তানিতে কিছুটা নিম্নমুখী ধারা দেখা দিয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় ৮১১ কোটি ৮৫ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.৭৯ শতাংশ বেশি।

খানাখন্দে ভরা কুষ্টিয়ার দুটি সড়ক সংস্কারের দাবি-১৬ নভেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা by তারিকুল হক তারিক,

খানাখন্দে ভরা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক ও কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে দুই দফা পরিবহন ধর্মঘট করলেও কর্তৃপক্ষ সড়ক দুটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় কুষ্টিয়া পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ১৬ নভেম্বর থেকে আবারও লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে। জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে যাতায়াত করতে গেলে কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর গেট দিয়ে যাতায়াত করতে হয়।

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি জটিলতার শঙ্কা-নির্বাচন অনুষ্ঠানের শেষ সময় ১ জানুয়ারি by কাজী হাফিজ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে আইনি জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে। সিটির দুটি ওয়ার্ডের নির্ধারিত সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ না করার ইস্যুতে আপত্তি উঠতে পারে_এমন আশঙ্কা নির্বাচন কমিশনের। এ আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলে আগামী ১ জানুয়ারির মধ্যে এ সিটির নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে দাঁড়াবে। অথচ উলি্লখিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা গতকাল রবিবার কয়েক দফা আলোচনাও করেছেন।

শহীদ মিনারের লাল সূর্যের এক কারিগর by নওশাদ জামিল

হীদ মিনারের দিকে তাকালেই চোখে ভাসে লাল টুকটুকে এক সূর্য। এ সূর্য জানান দেয় শহীদদের রক্তভেজা আত্মত্যাগের, নতুন দিনের। প্রথম দিকে শহীদ মিনারের সঙ্গে এ প্রতীক যুক্ত ছিল না। পরে শহীদ মিনার বিনির্মাণের সময় এর পেছনে লাল সূর্য স্থাপনের প্রস্তাব করেন ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন। সবাই তাঁর এ প্রস্তাবে সায় দিলে শহীদ মিনারে ওঠে রক্তরাঙা প্রতীক লাল সূর্য।

রাজনীতি-অন্তর্বিবাদে বিপর্যস্ত আওয়ামী লীগ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

ঢাকা মহানগরী আওয়ামী লীগের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কোন্দলের মধ্য দিয়ে। দুই নেতাই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী। আর তাই নিজেদের দাপটের প্রমাণ রাখতে রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন তাঁরা। প্রভাব বিস্তারের লড়াইয়ে পিছিয়ে না থাকলেও মহানগরী কমিটির কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন যুগ্ম সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিএনপির পাল্টাপাল্টি কমিটি ২০ জেলায় by মোশাররফ বাবলু

বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে অধিকাংশ জেলায় অভ্যন্তরীণ কোন্দল চলছে। কোন্দলের কারণে দলের সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ছে। ফলে সরকারবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছে দলীয় হাইকমান্ড। গত পৌনে তিন বছরে কমিটি গঠনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দলটি। অন্তত ২০টি জেলায় পাল্টাপাল্টি কমিটি রয়েছে।

মেয়র লোকমান হত্যাকাণ্ড-খুনিরা চিহ্নিত হয়েছে : ডিসি-যুবক আটক, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ, খোকন কারামুক্ত by সুমন বর্মণ,

রসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদী পৌরসভা পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রবিবার সকালে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিতে গেলে তিনি এমনটা দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।

কৃষিবিজ্ঞানী হারাচ্ছে দেশ by আশরাফুল হক রাজীব

যে কৃষিবিজ্ঞানীদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যাঁদের মেধার ফসলে ভরে উঠছে উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকার শূন্য গোলা, যাঁদের উদ্ভাবিত লবণসহিষ্ণু ধান প্রাণ জাগিয়েছে দক্ষিণের বিস্তীর্ণ লোনাভূমিতে; সেই কৃষিবিজ্ঞানীরা আজ হতাশ। পেশাজীবনে নানা বঞ্চনার শিকার হয়ে তাঁদের অনেকে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ বা চাকরি ছেড়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আর যাঁরা সে রকম পারছেন না, তাঁরা ফেলছেন দীর্ঘশ্বাস। এভাবে দেশ ও জাতি হারাচ্ছে অনেক কাঠ-খড় পুড়িয়ে তৈরি করা সব সোনালি সম্ভাবনা।