Tuesday, September 22, 2015
নিজের আসনে প্রচারণায় সু চি
![]() |
| মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি গতকাল কাউমুতে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান। রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমার মক্কা সফর by মুরাদ উইলফ্রেড হফম্যান
কাবা চত্বরের সবকিছুই থমকে আছে বলে মনে হলো। তা-ই আমি ছায়াযুক্ত প্রথম তলার গ্যালারি চলে গেলাম। এর ফলে আমাকে আরো বেশি দূর ঘুরতে হলো।
কাবাঘর সাতবার তাওয়াফ করা মানে সাড়ে তিন মাইল হাঁটা, আর সেটা ১১০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। তবে আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর ধ্যানে থাকেন, তবে সবকিছুই সহজ মনে হবে। আমার পাশে যিনি তাওয়াফ করছিলেন, তিনি পুরো দূরত্বটা অতিক্রম করলেন তার ছোট ছেলেকে কাঁধে নিয়ে।
প্রথম তলা থেকে তাকালে যে ছবিটি দেখা যায়, সেটা হৃদয় ছুঁয়ে যায়, আসমানি শক্তির অস্তিত্ব অনুভব করা যায। কাবাকে মনে হচ্ছে ঘড়ির কাঁটার গতিকে প্রতিরোধ করতে মন্থর ও নীরবে চলা একটা বিশাল ডিস্কের গতিহীন কেন্দ্র।
কেবল নামাজের সময় দৃশ্যটা বদলে যায়। এ সময় কাবা হয়ে যায় সমকেন্দ্রিকতার কেন্দ্র, ৪০ হাজারের বেশি উজ্জ্বল সাদা দেহের বৃত্ত। তারা সবাই একই জিনিস চায়, একই লক্ষ্যে ছুটছে, একই কাজ করছে। ফলে সেটা বৈশ্বিক মাত্রায় পূর্ণ আনুগত্য ফুটিয়ে তোলে।
সবকিছুতেই প্রাধান্য বিস্তার করে আছে দামি মার্বেল, বেশির ভাগই সবুজ। ইন্দো-ইসলামি রীতিতে নির্মিত সাতটি বিশাল মিনার কাবাকে মূল্যবান রতেœর মতো ধরে রাখা কাঠামোকে সংযুক্ত করেছে।
আমাকে একটু দূরে থাকতে হয়েছে, নইলে বাস মিস করার আশঙ্কা ছিল। ৪৫ মিনিট বাসে চড়ে আমরা মিনায় পৌঁছালাম। স্থানটা মক্কা থেকে তিন মাইলের কিছু বেশি দূরে। মিনা থেকেই আরাফাতের ময়দানে যাওয়ার ক্ষণ শুরু হয়। আরাফাত কেন গুরুত্বপূর্ণ?
হজ হলো আরাফা, তা-ই নবিজি বলেছেন, আরাফা হলো হজ। হাজিদের মক্কা থেকে এখানে আনার কাজটি করে প্রায় ৫০ হাজার বাস। এতে যে পরিশ্রম, কষ্ট এবং বিশাল কাজ হয়, তা আনায়াসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হতে পারে।
আমরা যখন আরাফাত পর্বতের পাশে থাকা তাঁবুর শহরে প্রবেশ করলাম, তখন তাপমাত্রা ছিল ভয়াবহ। মনে হচ্ছে, বাতাসও তাপে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাগরিব পর্যন্ত আরাফাতে থাকার নিয়ম।
আমার পাশের তাঁবুতে ছিলেন আলজেরিয়ার শেখ মাহফুজ নাহনাহ। দিনটা ছিল আত্মনিবেদন, ইবাদত, ধ্যান, নামাজের দিন। আর ছিল অমূল্য সংলাপ। জেসুইট ধর্ম ত্যাগ করার পর আর কখনো আল্লাহর দিকে এমন একাগ্রচিত্তে মনোনিবেশন করতে পারিনি।
আরাফাত দিবসে আসলে আল্লাহর সামনে হাজির হওয়া। তার কাছে হাজির হয়ে বারবার বলা : আমি আপনার সামনে হাজির হয়েছি, আল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়েছি। লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। অর্থাৎ আরাফাতের ময়দানে আমরা আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করলাম।
সবকিছু ফেলে কেবল কাফনের কাপড় পরে, মৃত্যুকে বরণ করে লাখ লাখ লোক শুধু আল্লাহর জন্যই অস্তিত্বশীল থাকে। তাদের মনে এমন এক বিশ্বাস জন্মে যা আগে কখনো ছিল না, সম্ভবত পরেও কখনো হবে না।
এখান থেকে সবাই ছোটে মুজদালিফার দিকে। এই সময় এত বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো যে, আমি আমাদের বাস হারিয়ে ফেললাম। হাজার হাজার বাসের মধ্যে আমাদেরটা খুঁজতে লাগলাম। হঠাৎ দেখি, কেউ আমার দৃষ্টি আকর্ষণ করছে। তিনি আমার বন্ধু মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আজমানি। ২০ লাখ লোকের ভিড় ঠেলে আমি তার দিকে ছুটলাম। এই সঙ্কটের মধ্যে আমি কিছু সময়ের জন্য হলেও মরক্কা হজদলের সদস্য হয়ে গেলাম। বাসে জায়গা পেলেও চলার উপায় ছিল না। ঝাড়া তিন ঘণ্টা থমকে থাকল সবকিছু। তারপর বাসটি চলতে শুরু করল। কিন্তু না, তিন গজ গিয়ে আবার থামল। মুজদালিফায় পৌঁছালাম রাত ১১টায়।
পরের আনুষ্ঠানিকতাগুলো সারতে থাকলাম। তারপর হঠাৎ করে কী ভেবে কয়েকজন আবার ছুটলাম মক্কার দিকে। আবার তওয়াফ করতে থাকলাম। মনে হলো, এটা কেবল আমাদের আইডিয়াই ছিল না। অন্তত দুই লাখ হাজি আবার ছুটে এসেছেন তাওয়াফ করতে। ফজরের সময় মনে হলো আট লাখ লোক নামাজ পড়ছি।
ক্স মুরাদ উইলফ্রেড হফম্যান ১৯৩১ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে ছিলেন ক্যাথলিক। প্রখ্যাত এই কূটনীতিক ও লেখক ১৯৮০ সালে ইসলাম গ্রহণ করেন। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে জার্নি টু মক্কা, ইসলাম : দ্য অলটারনেটিভ।
অনুবাদ : আসিফ হাসান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ▼ 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

