Tuesday, February 2, 2010
একরামুলের এক কেজির আক্ষেপ by বদিউজ্জামা
সেটি চলে গেল শ্রীলঙ্কার কুয়ানাগোলের ২৫ বছর বয়সী তরুণ ওয়াতা আসে কামালের গলায়। মাত্র ১ কেজি পিছিয়ে থাকায় রুপা পেলেন একরামুল। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের আবদুল্লাহ গফুর।
স্বাগতিক দেশ হয়েও মেয়েদের ইভেন্ট অন্তর্ভুক্ত করতে পারেনি বলে একটা আফসোস ছিল ফেডারেশনে। আন্তর্জাতিক অঙ্গনে ছেলেদের চেয়ে মেয়েরাই তো বেশি ভালো ভারোত্তোলনে। এই আক্ষেপটা হয়তো মিটেই যেত। সোনা জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন একরামুল। ফেবারিট ভারতের শ্রীনিবাস স্ন্যাচে দুবার ১০৩ কেজি করে তুললেও তৃতীয়বার ডিসকোয়ালিফায়েড হয়ে যান। আর এতেই চোখ চকচক করে ওঠে বাংলাদেশের ফেডারেশন কর্মকর্তাদের। পারলে তখনই হয়তো তারা লাফ দিয়ে ওঠেন। কিন্তু তখনো বাকি ছিল ক্লিন অ্যান্ড জার্ক।
সেখানেই হলো একরামুলের পরীক্ষা। আগের রাউন্ডে স্ন্যাচে ১০২ কেজি তুলে অন্য সবার চেয়ে এগিয়েই ছিলেন একরামুল। যেখানে শ্রীলঙ্কার কামাল তোলেন ৯৫ কেজি, পাকিস্তানের আবদুল্লাহ গফুর ৯৭ কেজি এবং চতুর্থ হওয়া নেপালের হেম শঙ্কর ওঠান ৭৫ কেজি।
দ্বিতীয় পর্বটা ছিল ক্লিন অ্যান্ড জার্কের। কখনো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি উঠছে, কখনো ‘একরামুল, একরামুল’ বলে। একরামুল মঞ্চে উঠলেন। নড়েচড়ে বসল সবাই। কিন্তু প্রথম দফা ভালো করলেও দ্বিতীয় দফায় পারলেন না। তাঁকে টপকে গেলেন শ্রীলঙ্কার কামাল।
সোনাটা একটুর জন্য ‘সোনার হরিণ’ হয়ে গেল। একরামুল চুপচাপ, পরে তাঁর কাছে গিয়ে জানা গেল সোনার স্বপ্ন দেখে সেটা হারিয়ে ফেলেছেন বলেই বিষণ্ন। তবে এতটাও আশা করেননি ফেডারেশনের কর্মকর্তারা। এবারও বড়জোর ব্রোঞ্জেরই আশা ছিল, ‘নেপাল শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করে ১টা পদক এলেই কম হতো না।’
কামালকে নিয়ে তখন শুরু হয়ে গেছে সে দেশের মিডিয়ার কাড়াকাড়ি। রেডিও থেকে সরাসরি সাক্ষাত্কার নেয় তো, টেলিভিশন ক্যামেরা থাকে অপেক্ষায়। নিজেও জানালেন, ‘ভীষণ ভালো লাগছে। এই প্রথম এসএ গেমসে অংশ নিলাম। আর প্রথমবারই সোনা।’ তাদের দলের ম্যানেজার ও জাতীয় দলের কোচ আর বি বিক্রম সিংহে জানালেন, ‘এটা আসলে আমাদের কাছেও অপ্রত্যাশিত। ভারত হেরে যাওয়ার পরই মনে হলো কিছু হতে পারে। তবে ও ওর বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে এখানে সোনা জিতেছে।’ কামালকে তখনো ঘিরে রয়েছে মিডিয়া। দূর থেকে দাঁড়িয়ে দেখলেন একরামুল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুইজারল্যান্ডে পোলানস্কির আটকাবস্থা এক বছর দীর্ঘায়িত হতে পারে
৭৬ বছর বয়সী পোলানস্কি বর্তমানে সুইজারল্যান্ডে গৃহবন্দী আছেন। এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্র গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর গত সেপ্টেম্বরে তাঁকে সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয়।
পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য গত অক্টোবরে অনুরোধ জানায় ওয়াশিংটন। এ বিষয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে।
বিচারমন্ত্রী এভিলাইন উইদমার-স্কুলম্ফ বলেন, বিচার মন্ত্রণালয় যদি পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়, তাহলে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল পেনাল কোর্টে এবং এরপর ফেডারেল কোর্টে আবেদন করতে পারবেন।
বিচারমন্ত্রী আরও বলেন, ‘যদি তিনি আবেদন করেন, তাহলে হস্তান্তরের প্রক্রিয়া আরও দীর্ঘতর হবে। কত দিন লাগবে নির্দিষ্ট করে বলা না গেলেও, পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যে কয়েক মাস থেকে এক বছর লেগে যেতে পারে।’
গত ৪ ডিসেম্বর পোলানস্কিকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর পর থেকে তিনি গৃহবন্দী আছেন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়া থেকে ১৮০ কোটি ডলারের অস্ত্র কিনবে লিবিয়া
ভ্লাদিমির পুতিন বলেন, ‘গত শুক্রবার দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় বন্দুক বা রাইফেলজাতীয় অস্ত্র ছাড়াও অন্য অস্ত্র কিনবে লিবিয়া।’ কালাশনিকভ রাইফেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইজমাসের প্রধানের সঙ্গে এক সভার আগে তিনি এ তথ্য জানান। তবে লিবিয়া কী ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনছে, বিষয়টি স্পষ্ট করেননি পুতিন।
রাশিয়ার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এই চুক্তির আওতায় লিবিয়া কমপক্ষে ২০টি যুদ্ধবিমান, কয়েক ডজন টি-৯০সি ট্যাংক, দুটি এস-৩০০ প্রতিরক্ষা বিমান এবং অন্যান্য অস্ত্র কিনবে।
বিশ্বে স্নায়ুযুদ্ধ চলার সময়েই রাশিয়া ও লিবিয়ার মধ্যে দৃঢ় সম্পর্ক ছিল। ওই সময়ের সোভিয়েত ইউনিয়ন থেকেই অস্ত্র কেনে লিবিয়া। স্নায়ুযুদ্ধ-উত্তর বিশ্বে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হয়েছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আশির দশকের পর ২০০৮ সালে প্রথম মস্কো সফর করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুতিনের পদত্যাগের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ মিছিল
রাশিয়ার বাল্টিক সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদে এ বিক্ষোভ মিছিল হয়। কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল এ মিছিলের আয়োজন করে।
বিরোধী দলের এক নেতা বরিস নেমস্তভ ‘ইকো মস্কোভি রেডিও’কে বলেন, জনগণ জীবনযাত্রার ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি এবং উচ্চ বেকারত্বের হারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তিনি জানান, কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে এ মিছিলের আয়োজন করে।
নেমস্তভ বলেন, ‘আমি বিশ্বাস করি, সারা রাশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার এটি একটি সতর্কসংকেত।’
নতুন বছরের শুরুতেই রাশিয়ার বাড়িভাড়া, গাড়িভাড়া, পানি ও বিদ্যুতের বিল বেড়েছে। গত ডিসেম্বরের মধ্যে দেশটির বেকারত্ব বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২ শতাংশ।
রাশিয়ার সরকার অবশ্য অর্থনৈতিক মন্দা কাটাতে কোটি কোটি ডলার ঢেলেছে এবং সমস্যাক্রান্ত অঞ্চল ও শহরগুলোতেও সহযোগিতা দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ২৪
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী সানার প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে সাদা প্রদেশের সাফিয়া অঞ্চলে ওই সংঘর্ষ হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ ওয়েব সাইট 26sep.net ইতিমধ্যে জানিয়েছে, নিহত বিদ্রোহীদের মধ্যে প্রধান কায়েদ আবু মালিককে শনাক্ত করা গেছে।
এতে আরও দাবি করা হয়, সাদায় আল আকাব অঞ্চলে পালানোর সময় আরও তিন বিদ্রোহী নিহত হয়।
তবে বিদ্রোহীদের ঠিক কখন হত্যা করা হলো তা নির্দিষ্ট করে জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাত্ক্ষণিকভাবে তাদের দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ মাসের শুরুতে ইয়েমেন সরকার আল কায়েদার বিরুদ্ধে প্রকাশ্য লড়াইয়ের ঘোষণা দেয়। দেশটি ২০০৪ সাল থেকে উত্তরাঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। সম্প্রতি এ সংঘর্ষ বেড়ে গেছে।
ওদিকে বিদ্রোহী নেতা আব্দুল মালেক আল হুথি গত শনিবার জানান, যুদ্ধবিরতি সম্পর্কে তাঁরা সরকারের পাঁচ দফা শর্ত মেনে নিতে পারেন।
সরকারের শর্তগুলোর মধ্যে রয়েছে সরকারি ভবন থেকে বিদ্রোহীদের অপসারণ, উত্তরের সড়কপথ আবার চালু করা, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র ফেরত দেওয়া এবং আটক সব বেসামরিক ও সামরিক বন্দীদের মুক্তি দেওয়া।
ইয়েমেনের অস্থিতিশীলতা আল-কায়েদাকে সুযোগ করে দিচ্ছে এবং এর ফলে দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে এ আশঙ্কায় পশ্চিমা রাষ্ট্রগুলো উদ্বিগ্ন।
ইয়েমেনি শিয়া বিদ্রোহীরা গত বছরের নভেম্বরে দক্ষিণাঞ্চলের কিছু এলাকা দখল করে নিলে সৌদি আরবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় সৌদি আরব। এখনো তারা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার প্রেমিকার সন্তানের বাবা হলেন জ্যাকব জুমা
গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দক্ষিণ আফ্রিকা বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে জ্যাকব জুমা বহুবিবাহের পক্ষে তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ খবর তখন স্থানীয় পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়। প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে দেশটিতে আবারও হইচই পড়ে গেছে।
দ্য সানডে টাইমস-এর খবরে বলা হয়, জুমার ওই প্রেমিকার নাম সোনোনো খোজা (৩৯)। সোনোনোর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। সোনোনোর বাবা দেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরভিন খোজা। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি।
জানা গেছে, সোনোনো তাঁর সদ্যজাত সন্তানের নাম নিবন্ধন করেছেন থানদেকিলে মাতিনা জুমা—এই নামে। খবরটি যদি সত্যি হয়, তাহলে ওই সন্তান হবে ৬৭ বছর বয়সী জুমার ২০তম সন্তান। এ ব্যাপারে জানতে জ্যাকব জুমার কার্যালয়ে যোগাযোগ করে কারও মন্তব্য নেওয়া যায়নি। তবে সোনোনোর বাবা তাঁর বন্ধুদের বলেছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহ সাধারণ ঘটনা। বিশেষ করে গ্রামাঞ্চলের জুলু সম্প্রদায়ের পুরুষেরা একাধিক বিয়ে করে থাকেন। জুমাও ওই সম্প্রদায়ের লোক। ইতিমধ্যে তিনি পাঁচবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর ঘরে তিনজন স্ত্রী রয়েছেন। দাভোসে বহুবিবাহের পক্ষে কথা বলায় দেশের তরুণ প্রজন্ম জুমার তীব্র সমালোচনা করেছে। তরুণ প্রজন্ম মনে করে, আধুনিক যুগে বহুবিবাহের মতো অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তার জন্য ২০ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব
এই তহবিল পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কংগ্রেসের একজন সদস্য বলেছেন, আজ সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা যে বাজেট ঘোষণা করবেন, তাতে এই তহবিল অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তহবিলের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর এ কারণেই তিনি তাঁর নাম প্রকাশ করছেন না। খবর পিটিআইর।
ওবামা প্রশাসন গত বছর গুয়ানতানামো কারাগার বন্ধ করে নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে ৯/১১ হামলার আত্মস্বীকৃত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদসহ আরও চারজন সন্দেহভাজন সন্ত্রাসীর বিচার করার ঘোষণা দেয়। গ্রাউন্ড জিরোর কাছে অবস্থিত এই আদালত। এ কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষ করে নিউইয়র্কে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিরোধী শিবির রিপাবলিকানদের পাশাপাশি ৯/১১ সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া লোকজন ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন বলেছেন, গ্রাউন্ড জিরোর কাছে সন্ত্রাসীদের বিচার করা উচিত হবে না। তাঁরা বলেন, সন্ত্রাসীদের নিউইয়র্কে বিচার করা হলে ওয়াল স্ট্রিটের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা হুমকি দেখা দেবে। তা ছাড়া নাগরিক জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ভেতর ও বাইরে এবং নিউইয়র্কবাসীর আপত্তির মুখে হোয়াইট হাউস অবশেষে নিউইয়র্কে সন্ত্রাসীদের বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। তবে কর্মকর্তারা বলেছেন, বিচারের স্থান পরিবর্তন হলেও খালিদ মোহাম্মদসহ অন্য সন্ত্রাসীদের ফেডারেল কোর্টেই বিচার করা হবে।
নিউইয়র্কের বদলে বিচারের বিকল্প স্থান হিসেবে ভার্জিনিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেক্সান্দ্রিয়ার কথা চিন্তাভাবনা করছেন কর্মকর্তারা। ২০০৬ সালে সেখানে ৯/১১ হামলার আত্মস্বীকৃত সহায়তাকারী জাকারিয়া মুসাবির বিচার হয়।
নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, গুয়ানতানামো কারাগার থেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে এনে বিচার করা হলে নিরাপত্তা বাবদ প্রথম বছরেই ২১ কোটি ৬০ লাখ ডলার খরচ হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিশু পাচারের অভিযোগে হাইতিতে ১০ মার্কিন নাগরিক আটক
ক্রিস্টালিন বলেন, এটা কোনো দত্তক গ্রহণ নয়, অপহরণ। তিনি জানান, হাইতির শিশুগুলোকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র মার্কিন নাগরিকদের কাছে ছিল না। এমনকি তাদের বাবা-মায়ের সম্মতিপত্রও ছিল না। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে ওই শিশুদের নিয়ে আসা হয়েছে। তাদের বয়স দুই মাস থেকে ১২ বছরের মধ্যে।
ক্রিস্টালিন বলেন, হাইতি থেকে কোনো শিশুকে দেশের বাইরে নিয়ে যেতে হলে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। তবে এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে হাইতিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি।
হাইতির কর্মকর্তারা ধারণা করছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের দত্তক নেওয়ার নামে পাচারকারীরা হাইতি থেকে এসব শিশুকে পাচার করছিল। এ ছাড়া আরও উদ্বেগের বিষয়, অনেক শিশুর বাবা-মা মারা গেছেন কি না, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই ওই শিশুদের দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে।
এদিকে ভূমিকম্পে গুরুতর আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য হাইতি থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বুধবার থেকে মার্কিন সেনারা হাইতি থেকে ফ্লোরিডাগামী এসব ফ্লাইট বন্ধ করে দেয়।
হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, চিকিত্সার খরচ কে বহন করবে, সে বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে নয় বরং সরবরাহসংশ্লিষ্ট সমস্যার কারণে ফ্লাইট বন্ধ রয়েছে।
কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় হাইতিতে নিযুক্ত মার্কিন চিকিত্সকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন চিকিত্সক বার্থ গ্রিন বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে শিগগিরই চিকিত্সাসেবা না পেলে হাইতিতে বহু লোক মারা যাবে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারত-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ে আলোচনা
ভারত-নেপাল আন্তসরকারি কমিটির ‘অননুমোদিত বাণিজ্য নিয়ন্ত্রণে বাণিজ্য, ট্রানজিট ও সহযোগিতা-বিষয়ক এই আলোচনা সভায় ভারতের বাণিজ্য ও শিল্পসচিব রাহুল খুলার ও নেপালের বাণিজ্যসচিব পুরুষোত্তম ওজহা নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, সভায় ২০০৯ সালের অক্টোবর মাসে দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
নেপালে উচ্চমানের কৃষি উত্পাদন বাড়ানোর লক্ষ্যে উভয় পক্ষ একটি যৌথ টাস্কফোর্স গঠন করেছে। উত্পাদিত ফসলগুলো ভারতের বাজারে রপ্তানি সহজ করাই এর লক্ষ্য।
এদিকে সহজ বাণিজ্যের লক্ষ্যে বিশাখাপত্তম বন্দর দিয়ে কাঠমান্ডুর চারটি প্রধান স্থলবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনে নেপাল সরকারের অনুরোধকে ইতিবাচকভাবে নিয়েছে ভারত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিপাইনে দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা
আঞ্চলিক পুলিশ পরিচালক জ্যাক ক্যাটালুনা জানান, মিন্দানাওয়ে গত শনিবার নিজেদের পামওয়েল বাগান পরিদর্শনের সময় ১০ জন সশস্ত্র লোক কাউন্সিলর কোরাজন ফ্লোরিডা ও ডিন্ডোলিগায়ানকে গুলি করে হত্যা করে।
ক্যাটালুনা জানান, মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর ‘লাকাজ’ জোটের পক্ষে এই দুই কাউন্সিলর পুনরায় নির্বাচনের পরিকল্পনা করেছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেনাবাহিনীতে রদবদল করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সেনাবাহিনীর মুখপাত্র উদয়া নানায়াক্কারা এসব বদলির নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলিকৃতদের মধ্যে একজন জেনারেলকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কেন এই বদলি, তা ব্যাখ্যা করেননি নানায়াক্কারা। অবশ্য রাজাপক্ষের সমর্থকেরা ভোট গ্রহণের আগেই অভিযোগ তুলেছিলন, নির্বাচনে হেরে গেলে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারেন ফনসেকা।
এর আগে শুক্রবার ফনসেকার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তখন ফনসেকার জন্য নির্বাচনের সময় কাজ করেছেন এমন কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে আটক করা হয়। এর প্রতিক্রিয়ায় ফনসেকা বলেন, নির্বাচনে অনিয়মের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ থেকে বাধা দিতেই সরকার তাঁর রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়েছে।
এদিকে শ্রীলঙ্কার নির্বাচনের সংবাদ সংগ্রহে আসা এক সুইস সাংবাদিকের বিরুদ্ধে গতকাল বহিষ্কারের আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। সরকারের এক মুখপাত্র জানান, সুইজারল্যান্ডের সাংবাদিক কারিন ভেংগারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনেছে তথ্য অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে অভিবাসন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে। গত ২৬ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম হয়েছে—এমন খবর প্রচার করায় শ্রীলঙ্কার মন্ত্রীরাও সাংবাদিক কারিনের সমালোচনা করেছেন। তবে শ্রীলঙ্কার সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেইজিংয়ের সামরিক বিনিময় স্থগিত করাকে দুঃখজনক বলেছে পেন্টাগন
গত শুক্রবার কংগ্রেসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ব্ল্যাক হক হেলিকপ্টারসহ বিপুল পরিমাণ অস্ত্র তাইওয়ানের কাছে বিক্রিসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে সামরিক বিনিময় স্থগিত করার ঘোষণা দেয় বেইজিং। এ ছাড়া কৌশলগত নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্র-বিস্তার রোধসংক্রান্ত উচ্চপর্যায়ের একটি সংলাপ স্থগিত করে চীন।
পেন্টাগনের মুখপাত্র জিওফ মোরেল গত শনিবার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক বিনিময় স্থগিত করে দেওয়ার ঘটনাকে আমরা দুঃখজনক বলে অভিহিত করছি। এ ছাড়া তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাটাও আমরা ভালোভাবে নেইনি।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লরা টিসলার বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে তা সে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে ২০০৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলেও তাইওয়ানের সঙ্গে একটি অস্ত্র চুক্তি করা হয়। সে সময় চীন সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক স্থগিত করে দেয়।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং জিউপিং বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কে অবনতি ঘটতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে চীনের বিরুদ্ধে যুদ্ধকে উসকে দিচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ মনে করে চীন। পুনরেত্রীকরণের জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে বেইজিং।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফাঁদে ফেলে ব্রিটিশদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে চীন।
ফাঁস হয়ে যাওয়া এমআই-ফাইভের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে টাইমস পত্রিকা জানিয়েছে, বিভিন্ন বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের দারুণ দারুণ উপহার এবং লোভনীয় আতিথেয়তার প্রস্তাব দেন চীনের গোয়েন্দা সংস্থার ছদ্মবেশী কর্মকর্তারা। উপহারের মধ্যে থাকে ক্যামেরা ও মেমোরি স্টিকের মতো সামগ্রী। ব্যবসায়ীরা ওই সব উপহারসামগ্রী ব্যবহার করলে চীনা কর্মকর্তারা দূর থেকে তাঁদের ওপর আড়ি পাততে পারেন।
বিভিন্ন জনসংযোগ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক ও ই-মেইল হ্যাকিংয়ের পাশাপাশি চীনারা কীভাবে ব্রিটিশ প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর আড়ি পাতে, সে বর্ণনা দেওয়া হয়েছে এমআই-ফাইভের ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, চীন লাভবান হতে পারে এমন কোনো তথ্য যদি যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠানের কাছে থেকে থাকে, তাহলে ওই সব প্রতিষ্ঠান ঝুঁকিতে আছে।
একই সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারাও চীনের লক্ষ্যে পরিণত হচ্ছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তাঁদের হাত করতে নানা প্রলোভনের ফাঁদে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘লোভের ফাঁদে ফেলে ছদ্মবেশী চীনা গোয়েন্দা কর্মকর্তারা ব্রিটিশদের সঙ্গে বন্ধুত্ব বা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। এ ছাড়া যৌন সম্পর্ক বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্যকে পুঁজি হিসেবে কাজে লাগিয়ে তাঁদের কাছ থেকে তথ্য আদায় করেন চীনা গোয়েন্দারা।
বেইজিং ও সাংহাইয়ের মতো চীনের বড় বড় শহরে বিদেশিদের যাতায়াত আছে—এমন সব হোটেল কক্ষেও আড়ি পাতা হয়। এমনকি ওই সব কক্ষের বাসিন্দারা কক্ষের বাইরে থাকাকালে তাঁদের কক্ষে তল্লাশিও করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ব্রিটিশ বা পশ্চিমাদের ওপর এই ধরনের গোয়েন্দাগিরির খবর চীন বরাবরই অস্বীকার করে আসছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এডিবি দেশের সেরা পাঁচটি প্রকল্প দলকে পুরস্কার দিল
এডিবি ২০০১ সালে সেরা প্রকল্প স্বীকৃতি কর্মসূচি হাতে নেয়। এ সংস্থার অর্থায়নে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হয়।
গতকাল রোববার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে দক্ষতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এডিবি পুরস্কার দেওয়ার যে উদ্যোগ নিয়েছে সেটির প্রতিফলন ঘটেছে। সে অনুযায়ীই ২০০৯ সালে বাংলাদেশের সঙ্গে এডিবি ১২০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। আর এ বছরে বাংলাদেশের জন্য এডিবির কাছ থেকে উন্নয়ন সহায়তা বাবদ ছাড় হয়েছে ১১০ কোটি ডলার, যা এ যাবত্ সর্বোচ্চ।
এবারে এডিবি প্রকল্প বাস্তবায়নে সেরা যে পাঁচটি দলকে পুরস্কৃত করেছে তাদের প্রকল্পগুলো হচ্ছে—নগর সুশাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্প, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন প্রকল্প, দুর্যোগজনিত ক্ষয়ক্ষতিতে জরুরি পুনর্বাসন প্রকল্প এবং গ্যাস সঞ্চালন ও উন্নয়ন প্রকল্প।
ঢাকায় এডিবির কার্যালয়ে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর পল জে হেইটেনস সেরা প্রকল্প দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বাংলাদেশে এডিবির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরিচালক ও বিজয়ী প্রকল্পগুলোর প্রতিনিধিরা এবং এডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পল জে হেইটেনস বলেন, প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে দক্ষতা, ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য প্রয়োজনীয় মাপকাঠির স্বীকৃতিস্বরূপ সেরা প্রকল্প দলগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমেরিকার অর্থনীতিতে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি
এর আগের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে আমেরিকার অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ২ শতাংশ। পরের প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়ায় মনে করা আমেরিকার অর্থনীতি এক বছরের বেশি সময়ে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে।
তবে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধির হার বাড়লেও সার্বিকভাবে ২০০৯ সালে আমেরিকার মোট দেশজ উত্পাদন (জিডিপি) কমেছে ২ দশমিক ৪ শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে ১৯৪৬ সালের পরে জিডিপি কমার ক্ষেত্রে সবচেয়ে খারাপ বছর।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের অর্থনীতিবিদ ক্রিস্টিনা রোমার বলেন, ২০০৯ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়ার বিষয়টি হচ্ছে আমেরিকার অর্থনীতির জন্য এ পর্যন্ত সবচেয়ে ভালো খবর। তিনি আরও বলেন, যে তথ্য পাওয়া গেল তা উত্সাহব্যঞ্জক। ভবিষ্যতেও এ ধরনের ভালো খবর পাওয়া যাবে বলে তিনি আশা করেন।
অন্যদিকে হ্যারিস প্রাইভেট ব্যাংকের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জ্যাক অ্যাবলিন বলেন, ‘যখন লাইফ সাপোর্ট তুলে নেওয়া হয়, তখন মনে করতে হবে আমাদের শরীরে স্পন্দন আছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজধানীতে আজ থেকে শেলেটকের ৬ দিনব্যাপী বর্ষশুরু বসতি মেলা
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মেলা চলবে।
শেলেটক্ বর্ষশুরু বসতি মেলা উপলক্ষে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ।
সংবাদ সম্মেলনে তৌফিক এম সেরাজ জানান, শেলেটক্ আয়োজিত মেলায় এখনই বাড়ি করার উপযোগী জমিতে ১৫% পর্যন্ত মূল্যছাড় এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ছাড় দিয়ে অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে।
তৌফিক সেরাজ বলেন, ঢাকা শহরে প্রতিবছর পাঁচ থেকে সাত লাখ নতুন জনসংখ্যা যোগ হচ্ছে। এই বাড়তি জনসংখ্যার আবাসন চাহিদা পূরণে প্রতিবছর নতুন এক থেকে দেড় লাখ বাসস্থান প্রয়োজন। কিন্তু চাহিদার তুলনায় বাসস্থানের সরবরাহ অনেক কম। ক্রমবর্ধমান এই বাসস্থানের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে শেলেটক্ (প্রা.) লিমিটেড বিগত ২২ বছর ধরে কাজ করে চলেছে।
সেরাজ আরও বলেন, বিগত কয়েক বছর ধরে সব ধরনের পণ্যের মতো বাসস্থানের নির্মাণসামগ্রীর দামও দ্রুত বেড়েই চলেছে। কিন্তু নির্মাণসামগ্রীর মূল্য বাড়ার চেয়েও বড় প্রতিবন্ধকতা হচ্ছে জমির মূল্য বৃদ্ধি। কারণ মাত্রাতিরিক্ত আবাসন চাহিদার কারণে জমির দাম লাগামহীনভাবে বাড়ছে। আবার জমির মূল্য বাড়ায় অ্যাপার্টমেন্ট তৈরির ক্ষেত্রে জমির মালিকেরা অংশীদারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। সে জন্য জমির মূল্য বৃদ্ধি, জমির মালিকদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা ও নির্মাণসামগ্রীর মূল্য বাড়ার কারণে অ্যাপার্টমেন্টের দামও বেড়ে যাচ্ছে।
এ পর্যন্ত শেলেটক্ তিন হাজারেরও বেশি গ্রাহকের সন্তুষ্টি অর্জন করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বস্ত্র খাতে বিনিয়োগের সব গন্তব্যই হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আবদুল হাই সরকার ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতির প্রদর্শনী-২০১০’ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর শুরু হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবারের প্রদর্শনীতে ৩০টি দেশের ৫৭০টি প্রতিষ্ঠান ৭৫০টি স্টলে নিজেদের তৈরি যন্ত্রপাতি প্রদর্শন করবে।
আগামীকাল দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রতিদিন দুপুর ১২টায় প্রদর্শনী শুরু হয়ে রাত আটটা পর্যন্ত তা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, চীন, ইতালি, আমেরিকা, তুরস্ক, স্পেন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, থাইল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড ও সুইডেনের ৫৭০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আবদুল হাই সরকার বলেন, আগে শিল্পের যন্ত্রপাতি কিনতে দেশের বিনিয়োগকারীদের যেতে হতো জার্মানি, জাপান, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে। এখন দেশের মাটিতেই এসব যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। প্রদর্শনীর কারণে ভালোমন্দ যাচাই-বাছাই করে শিল্প মালিক-উদ্যোক্তারা এগুলো দামদর করে কিনতে পারছেন। এ ছাড়া কোনো যন্ত্রপাতির আধুনিকায়ন হলে সেটাও তাঁরা দেখে সংযোজন করতে পারছেন।
বিটিএমএর সভাপতি বিভিন্ন ধরনের প্রদর্শনীর জন্য একটি স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে সরকারের কাছে জোর দাবি জানান। তিনি বলেন, বিশ্বের বড় বড় যন্ত্রপাতি উত্পাদকেরা এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। বিনিয়োগকারীদেরও গন্তব্য বাংলাদেশ। তাঁর ভাষায়, ‘যদি গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দেওয়া যেত তাহলে এখনই ২০ শতাংশ অতিরিক্ত বিনিয়োগ হতো বাংলাদেশে।’ তিনি বলেন, সরকারের উচিত সর্বশক্তি দিয়ে গ্যাস-বিদ্যুত্সহ অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেওয়া।
আবদুল হাই সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গী হিসেবে ভারত সফর করেছেন। এর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা আমাদের বলেছেন, নিট খাতে তোমরা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছ। বাংলাদেশের সঙ্গে অনেক দেশই এখন প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।’
বিটিএমএর সভাপতি আরও বলেন, ‘আমাদের টাকা দেওয়ার দরকার নেই। নীতি-সহায়তা ও গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দিলেই চলবে। তাহলে শিল্পায়নের মাধ্যমে দেশ বদলে যাবে।’ তিনি জানান, আগে বস্ত্রপণ্যের ক্ষেত্রে বিনিয়োগকারীদের গন্তব্য ছিল থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, ভারতসহ বিভিন্ন দেশ। কিন্তু এখন এই বিনিয়োগের গন্তব্য হচ্ছে বাংলাদেশ।
বিটিএমএর সঙ্গে যন্ত্রপাতির এই প্রদর্শনীর সহ-আয়োজক প্রতিষ্ঠানগুলো হচ্ছে হংকংয়ের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি এবং চাও ইন্টারন্যাশনাল লি.। সংবাদ সম্মেলনে বিটিএমএর সহসভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, আহমেদ আলী, তাজুল ইসলাম ঢালী, টাইগার লেন, জুডি হয়াং প্রমুখ উপস্থিত ছিলেন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হতাশায় পদত্যাগ

এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও
এসিসি সভাপতি ইজাজ বাট বলেছেন, ‘মালয়েশিয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু সেখানে আবহাওয়াগত সমস্যা আছে, আর ব্রডকাস্টাররাও আগ্রহী নয় মালয়েশিয়া থেকে খেলা সম্প্রচারে। আমরা সে কারণেই পরিকল্পনা বদলেছি।’ বাট জানিয়েছেন, ‘সম্ভাব্য ভেন্যু হিসেবে আমরা এখন ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কথা ভাবছি। আয়োজক কমিটিই সিদ্ধান্ত নেবে চূড়ান্ত ভেন্যু কোথায় হবে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসরের হ্যাটট্রিক শিরোপা
২০১০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও আফ্রিকান শ্রেষ্ঠত্ব এ নিয়ে সপ্তমবারের মতো পেল মিসরের দল। বিশ্বকাপে যেতে না পারার সান্ত্বনা আরও আছে। যে ঘানাকে কাল তারা ভালো খেলে হারাল, আফ্রিকা থেকে বিশ্বকাপ খেলবে তারাও।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের বিদায়, সেমিতে আফগানিস্তান
শুধু এটা নয়, রেফারির কারণেই গতকাল গোলশূন্য ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কয়েকবার উত্তেজনা ছড়ায়। ম্যাচ শেষে রেফারির কড়া সমালোচনাও করলেন শ্রীলঙ্কার কোচ আমানউল্লাহ। ‘একে তো মাঠ খারাপ তার ওপর হলো বাজে রেফারিং। একাধিক ভুল সিদ্ধান্ত দিয়েছেন তিনি’—ক্ষুব্ধ কোচ।
তবে এই ম্যাচ ড্র করে লঙ্কানরা রয়েছে সুবিধাজনক জায়গায়। এর আগে প্রথম ম্যাচে তারা পাকিস্তানকে হারায় ১-০ গোলে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ ড্র করায় ভারতের সেমিফাইনালে ওঠা ‘যদি’নির্ভর হয়ে পড়ল।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের ম্যাচটিতে কাল দাপটে খেলেছে ভারত। ৫৮ মিনিটে দীপকের শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। ৭৪ মিনিটে লরিন্দিকার শট আটকে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক ভিরাজ। শ্রীলঙ্কাও দু-একবার গোলের সুযোগ তৈরি করেছিল। যদিও তা সাফল্যের মুখ দেখেনি।
ভারতের কোচ কোয়াম টুলও তাদের প্রাধান্যের কথা বললেন। তবে জয়বঞ্চিত ভারতীয় কোচ আবারও দোষ দিলেন মাঠের, ‘মাঠ খারাপ। তিন ম্যাচে এখানে মাত্র দুটি গোল হয়েছে। এটা মাঠের জন্যই।’
ভারতের যখন এই অবস্থা তখন গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছে। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা আফগানিস্তানের কাছে ১-২ গোলে হেরেছে। আর বেলাল আরজুর দুই গোলের কল্যাণে আফগানরা প্রথমবারের মতো সেমিতে উঠে গেছে এক ম্যাচ বাকি থাকতেই। এই বেলালের গোলেই প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল তারা। আফগানিস্তান দলের কোচ ও অধিনায়ক যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, তখনই কাবুল থেকে তাঁদের অভিনন্দন বার্তা পাঠালেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ফুটবলের এই ঐতিহাসিক অর্জনে উদ্বেলিত আফগান প্রেসিডেন্ট।
কালকের ম্যাচের ১৭ মিনিটেই ইস্রাফিলের পাস থেকে বেলাল বাঁ পায়ের শটে গোল করেন। দ্বিতীয় গোল আসে ৮৪ মিনিটে। অফসাইডের ফাঁদে ফেলতে গিয়ে সর্বনাশ হয় পাকিস্তানের। বেলাল আরজু প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন। এর আগে ৬৬ মিনিটে পাকিস্তানের অধিনায়ক আরিফ বদলি হিসেবে নেমে সমতা এনেছিলেন। শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি পাকিস্তানের জন্য আনুষ্ঠানিকতা হলেও ভারতের কাছে অনেক কিছু।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাডমিন্টনে প্রথম পদকের হাতছানি
কিন্তু কিছুই হলো না। সেমিফাইনালেই হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। হেরেছে মেয়েরাও।
উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ছেলেদের দলকে ৫-০ ব্যবধানে ভারত এবং মেয়েদের দলকেও ৫-০-তে হারিয়েছে শ্রীলঙ্কা। পুরুষ এককে ভারতের চেতন আনন্দ সাইফউদ্দিনকে, গুরুসাইদত্ত আহসান হাবিব পরশকে এবং আদিত্য রাবি রাকেশ রইস উদ্দিনকে হারিয়েছেন।
দ্বৈতে সনভ থমাস-রুপেশ কুমার জুটি রাসেল কবির-আহসান হাবিব জুটিকে এবং ভেলিয়াভেতিল-চেতন আনন্দ জুটি এনামুল-জামিল জুটিকে হারায়।
মেয়েদের এককে থিলান জয়াসিংহে রোজিনাকে, রেণু চন্দ্রিকা শাপলাকে, আচিনি মুডিয়ানসেলাগে এলিনা সুলতানাকে হারিয়েছেন। দ্বৈতেও আধিপত্য শ্রীলঙ্কার। আচিনি-উপুল জুটির কাছে হেরেছে কনিকা ও শাপলা জুটি। জেবুন্নিসা-এলিনা জুটিকে হারিয়েছে নাদিশা-রেণু জুটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জুডোতে তিনটি ব্রোঞ্জ
বিকেএসপিতে কাল অনূর্ধ্ব-৯০ কেজিতে সোনা জিতেছেন ভারতের বিক্রম সোলাঙ্কি, রুপা শ্রীলঙ্কার কৃষ্ণ প্রিয়দর্শন, ব্রোঞ্জ জিতেছেন দুজন বাংলাদেশের তরিকুল ইসলাম ও আফগানিস্তানের মোহাম্মদ তৌফিক। অনূর্ধ্ব-৭৩ কেজিতে সোনা ভারতের বলবিন্দর সিং, রুপা পাকিস্তানের কেরামত বাট, ব্রোঞ্জ বাংলাদেশের হাবিবুর রহমান ও নেপালের দীপক কৃষ্ণের। অনূর্ধ্ব-৮১ কেজিতে সোনা জিতেছেন পাকিস্তানের তানভির আহমেদ, রুপা শ্রীলঙ্কার সুজিত কুমার ও ব্রোঞ্জ বাংলাদেশের সুশীল মোহান্ত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহিলা ফুটবলে স্বস্তি
প্রথম ম্যাচে নেপালের কাছে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। অপ্রত্যাশিত এই পরাজয়ের পর কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়টা এল ২-০ গোলে। ৭ মিনিটে আংরাচিন মারমার গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে ৮৯ মিনিটে সুইনু প্রু মারমার গোলে।
শ্রীলঙ্কাকে ৮-১ উড়িয়ে গেমস শুরু করেছে ফেবারিট ভারত। কাল পাকিস্তানের বিপক্ষে ৬-০ জয়ে ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে গেছে দলটির। ১০-১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেন বেমবেম দেবী। তার আগে ৭ মিনিটে গোল উত্সব শুরু করেন সুস্মিতা মালিক, ২৮ মিনিটে তিনি আরও একটি গোল করে স্কোরলাইন করেন ৫-০! তারপর আর গোল করার দিকে আগ্রহ ছিল না ভারতীয় মেয়েদের। অতিরিক্ত সময়ে ষষ্ঠ গোলটি করে গোল উত্সরের ইতি টানেন নোবাই চানু।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একরামুলের এক কেজির আক্ষেপ
সেটি চলে গেল শ্রীলঙ্কার কুয়ানাগোলের ২৫ বছর বয়সী তরুণ ওয়াতা আসে কামালের গলায়। মাত্র ১ কেজি পিছিয়ে থাকায় রুপা পেলেন একরামুল। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের আবদুল্লাহ গফুর।
স্বাগতিক দেশ হয়েও মেয়েদের ইভেন্ট অন্তর্ভুক্ত করতে পারেনি বলে একটা আফসোস ছিল ফেডারেশনে। আন্তর্জাতিক অঙ্গনে ছেলেদের চেয়ে মেয়েরাই তো বেশি ভালো ভারোত্তোলনে। এই আক্ষেপটা হয়তো মিটেই যেত। সোনা জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন একরামুল। ফেবারিট ভারতের শ্রীনিবাস স্ন্যাচে দুবার ১০৩ কেজি করে তুললেও তৃতীয়বার ডিসকোয়ালিফায়েড হয়ে যান। আর এতেই চোখ চকচক করে ওঠে বাংলাদেশের ফেডারেশন কর্মকর্তাদের। পারলে তখনই হয়তো তারা লাফ দিয়ে ওঠেন। কিন্তু তখনো বাকি ছিল ক্লিন অ্যান্ড জার্ক।
সেখানেই হলো একরামুলের পরীক্ষা। আগের রাউন্ডে স্ন্যাচে ১০২ কেজি তুলে অন্য সবার চেয়ে এগিয়েই ছিলেন একরামুল। যেখানে শ্রীলঙ্কার কামাল তোলেন ৯৫ কেজি, পাকিস্তানের আবদুল্লাহ গফুর ৯৭ কেজি এবং চতুর্থ হওয়া নেপালের হেম শঙ্কর ওঠান ৭৫ কেজি।
দ্বিতীয় পর্বটা ছিল ক্লিন অ্যান্ড জার্কের। কখনো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি উঠছে, কখনো ‘একরামুল, একরামুল’ বলে। একরামুল মঞ্চে উঠলেন। নড়েচড়ে বসল সবাই। কিন্তু প্রথম দফা ভালো করলেও দ্বিতীয় দফায় পারলেন না। তাঁকে টপকে গেলেন শ্রীলঙ্কার কামাল।
সোনাটা একটুর জন্য ‘সোনার হরিণ’ হয়ে গেল। একরামুল চুপচাপ, পরে তাঁর কাছে গিয়ে জানা গেল সোনার স্বপ্ন দেখে সেটা হারিয়ে ফেলেছেন বলেই বিষণ্ন। তবে এতটাও আশা করেননি ফেডারেশনের কর্মকর্তারা। এবারও বড়জোর ব্রোঞ্জেরই আশা ছিল, ‘নেপাল শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করে ১টা পদক এলেই কম হতো না।’
কামালকে নিয়ে তখন শুরু হয়ে গেছে সে দেশের মিডিয়ার কাড়াকাড়ি। রেডিও থেকে সরাসরি সাক্ষাত্কার নেয় তো, টেলিভিশন ক্যামেরা থাকে অপেক্ষায়। নিজেও জানালেন, ‘ভীষণ ভালো লাগছে। এই প্রথম এসএ গেমসে অংশ নিলাম। আর প্রথমবারই সোনা।’ তাদের দলের ম্যানেজার ও জাতীয় দলের কোচ আর বি বিক্রম সিংহে জানালেন, ‘এটা আসলে আমাদের কাছেও অপ্রত্যাশিত। ভারত হেরে যাওয়ার পরই মনে হলো কিছু হতে পারে। তবে ও ওর বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে এখানে সোনা জিতেছে।’ কামালকে তখনো ঘিরে রয়েছে মিডিয়া। দূর থেকে দাঁড়িয়ে দেখলেন একরামুল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
February
(816)
-
▼
Feb 02
(25)
- একরামুলের এক কেজির আক্ষেপ by বদিউজ্জামা
- সুইজারল্যান্ডে পোলানস্কির আটকাবস্থা এক বছর দীর্ঘায়...
- রাশিয়া থেকে ১৮০ কোটি ডলারের অস্ত্র কিনবে লিবিয়া
- পুতিনের পদত্যাগের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ মিছিল
- ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, ন...
- এবার প্রেমিকার সন্তানের বাবা হলেন জ্যাকব জুমা
- নিরাপত্তার জন্য ২০ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব
- শিশু পাচারের অভিযোগে হাইতিতে ১০ মার্কিন নাগরিক আটক
- ভারত-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ে আলোচনা
- ফিলিপাইনে দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা
- সেনাবাহিনীতে রদবদল করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
- বেইজিংয়ের সামরিক বিনিময় স্থগিত করাকে দুঃখজনক বলেছে...
- ফাঁদে ফেলে ব্রিটিশদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হ...
- এডিবি দেশের সেরা পাঁচটি প্রকল্প দলকে পুরস্কার দিল
- আমেরিকার অর্থনীতিতে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি
- রাজধানীতে আজ থেকে শেলেটকের ৬ দিনব্যাপী বর্ষশুরু বস...
- বস্ত্র খাতে বিনিয়োগের সব গন্তব্যই হচ্ছে বাংলাদেশ
- হতাশায় পদত্যাগ
- এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও
- মিসরের হ্যাটট্রিক শিরোপা
- পাকিস্তানের বিদায়, সেমিতে আফগানিস্তান
- ব্যাডমিন্টনে প্রথম পদকের হাতছানি
- জুডোতে তিনটি ব্রোঞ্জ
- মহিলা ফুটবলে স্বস্তি
- একরামুলের এক কেজির আক্ষেপ
-
▼
Feb 02
(25)
-
▼
February
(816)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...