Saturday, September 12, 2009
উরুমচিতে আবারও সিরিঞ্জ হামলা
উত্তর-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির পুলিশ জানায়, গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ৭৭টি সিরিঞ্জ হামলার খবর পেয়েছেন তাঁরা। দ্য চায়না ডেইলি পত্রিকা এই খবর জানায়। এর আগে কর্তৃপক্ষ ৫৩১টি সিরিঞ্জ হামলার খবর দিয়েছিল।
এ হামলা বন্ধে সরকারি পদক্ষেপের দাবিতে গত সপ্তাহে উরুমচিতে ব্যাপক বিক্ষোভ দেখায় হান চীনারা। বিক্ষোভের প্রেক্ষাপটে শহরে কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এই কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনাগুলো ঘটল।
দ্য চায়না ডেইলি জানায়, সিরিঞ্জ হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও ১০ জনেক গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: শাভেজ
শাভেজ বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায় কি না এটা কোনো প্রশ্ন নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল প্রকাশ্যে হামলা চালাচ্ছে এটাই মুখ্য। শাভেজ তাঁর মধ্যপ্রাচ্য ও আরব রাষ্ট্রগুলোতে সফর শেষে গাজা হামলা সম্পর্কে বলেন, ওই ঘটনাকে গণহত্যা ছাড়া আর কিই বা বলা যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ আফ্রিকায় কর্মজীবী মায়েদের অবলম্বন বেবি হোটেল
দক্ষিণ আফ্রিকার এই ধরনের মায়েদের মুশকিল আসানে এগিয়ে এসেছে ‘বেবি হোটেল’। সন্তানকে ওই হোটেলে রেখে এখন একদম নিশ্চিন্ত মনে অফিস করছেন, কিংবা সাপ্তাহিক ছুটি উপভোগ করছেন অনেক মা।
কর্মজীবী মায়েদের সুবিধার্থে চালু করা হয়েছে নতুন ধরনের এই বেবি হোটেল। হোটেলটি খোলা থাকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন।
দক্ষিণ আফ্রিকায় সাধারণত নার্সারি বা ডে কেয়ার সেন্টারগুলোতে এক বা দুই ঘণ্টার জন্য সন্তান রাখা যায় না। সেখানে সন্তান রাখতে হলে পুরো দিনের জন্য রাখতে হবে। এক বা দুই ঘণ্টা রাখলেও গুনতে হবে পুরো দিনের টাকা। কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তানকে নিতে না পারলে দিতে হয় কড়া জরিমানা। কিন্তু বেবি হোটেলে নেই এসব কড়াকড়ি।
অভিনব এই হোটেলের ভাবনাটি আসে ইসমে জেডউইননিস নামের এক নারীর। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিন সন্তানকে নিয়ে তিনি পড়েছিলেন অকূল পাথারে। সন্তানদের বাসায় রেখে কাজে যেতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তখন তাঁর মাথায় আসে অভিনব এই ধারণাটি। যেই ভাবা সেই কাজ। ২০০৪ সালে এই বেবি হোটেল খুলে বসেন ইসমে জেডউইননিস।
হোটেলটির অবস্থান জোহানেসবার্গের উপকণ্ঠে অভিজাত মর্নিংসাইড এলাকায়। হোটেলটিতে রয়েছে ৫০টি শয্যা। শিশুদের দেখভালের জন্য রয়েছেন ১০ কর্মী। এক রাতের জন্য পরিশোধ করতে হয় ৫৪৫ র্যান্ড বা ৬৮ ডলার।
শেরি গালাজারর্ড, আট মাস বয়সী শিশু এমার মা। স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন এই নারীর কাছে হোটেলটি পরমাত্মীয়ের মতো। কারণ তার শিশুর দেখভালে দায়িত্ব নিয়েছে বেবি হোটেল। একটি বহুজাতিক কোম্পানির হিসাবরক্ষণ কর্মকর্তা শেরি এখন একেবারেই নির্ভার। এখন একেবারে শেষ মুহূর্তেও তিনি গ্রহণ করতে পারেন ডিনারের কোনো আমন্ত্রণ। অপ্রত্যাশিত কোনো কারণে যদি কর্মস্থলে বেশি সময় ধরে থাকতে হয়, তাতেও তিনি নিরুদ্বিগ্ন। শেরি বলেন, মাসিক বাজারের জন্য শনিবার সকালে তাঁকে শপিংমলে যেতে হয়। কিন্তু ছোট্ট সন্তানকে নিয়ে শনিবার সকালে শপিংমলে যাওয়া বুদ্ধিমানের কোনো কাজ নয়। তাই সন্তানকে বেবি হোটেলে রেখেই তিনি বাজার করতে যান।
হোটেলটি আশীর্বাদ হয়ে এসেছে সাঈদ পরিবারের জন্যও। তসলিম সাঈদ বলেন, ‘সন্তানদের সারা দিন হোটেলে রেখে সন্ধ্যার দিকে নিয়ে যাই। সন্তানদের নিজের কাছে রাখতে পারি না। কারণ কাজ নিয়ে সারা দিন ছোটোছুটি করতে হয়। বেবি হোটেল আমাদের জন্য খুবই সহায়ক।’ গৃহপরিচারিকাদের ওপর একদমই আস্থা নেই তসলিমা সাঈদের। তিনি বলেন, ‘আমি চলে যাওয়ার পর তারা বসে বসে টেলিভিশন দেখে এবং নিজেদের কাজে ব্যস্ত থাকে। তারা আমার সন্তানের যত্ন নেয় না।’
এই অভিযোগ শুধু তসলিম সাঈদের নয়, দক্ষিণ আফ্রিকার অনেক মায়েরই। শুধু যত্ন-আত্তির বিষয় নয়, সারা দিন কাজের মানুষের কাছে পড়ে থাকলে সন্তানের শিক্ষা-দীক্ষার কী হবে? এই বিষয়টিও ভাবতে হচ্ছে মায়েদের। কারণ গৃহপরিচারিকার কাছে থাকা মানে হচ্ছে, শিক্ষা-দীক্ষা থেকে দূরে থাকা। মায়েদের এ ভাবনাটিও দূর করে দিচ্ছে বেবি হোটেল। শিশুদের শিক্ষা-দীক্ষার ব্যাপারে হোটেল কর্তৃপক্ষ খুবই সচেতন।
নবজাতকদের জন্যও ব্যবস্থা রয়েছে হোটেলটিতে। অধিকাংশ নার্সারিই তিন মাসের কম বয়সী শিশুদের গ্রহণ করে না, কিন্তু বেবি হোটেলে এর চেয়ে কমবয়সী শিশুদের রাখার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে হোটেলটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরই পোর্ট এলিজাবেথে এর দ্বিতীয় শাখা খোলা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উরুমচিতে আবারও সিরিঞ্জ হামলা
উত্তর-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির পুলিশ জানায়, গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ৭৭টি সিরিঞ্জ হামলার খবর পেয়েছেন তাঁরা। দ্য চায়না ডেইলি পত্রিকা এই খবর জানায়। এর আগে কর্তৃপক্ষ ৫৩১টি সিরিঞ্জ হামলার খবর দিয়েছিল।
এ হামলা বন্ধে সরকারি পদক্ষেপের দাবিতে গত সপ্তাহে উরুমচিতে ব্যাপক বিক্ষোভ দেখায় হান চীনারা। বিক্ষোভের প্রেক্ষাপটে শহরে কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এই কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনাগুলো ঘটল।
দ্য চায়না ডেইলি জানায়, সিরিঞ্জ হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও ১০ জনেক গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জেট এয়ারওয়েজের পাইলটদের গণছুটি, আরও ফ্লাইট বাতিল
গত মঙ্গলবারও ১৮৬টি ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটগুলোর মধ্যে ১৫৪টি ছিল অভ্যন্তরীণ এবং ৩২টি আন্তর্জাতিক। যাত্রা বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েন প্রায় ১৩ হাজার যাত্রী।
বরখাস্ত দুই পাইলটের পুনর্বহালের দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন দ্য ন্যাশনাল এভিয়েশন গিল্ড (এনএজি)। সংগঠনটি বলেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
ট্রেড ইউনিয়ন এনএজি গঠন করার পর জেট এয়ারওয়েজের সবচেয়ে জ্যেষ্ঠ দুই পাইলট ক্যাপ্টেন স্যাম থমাস এবং ক্যাপ্টেন বলরামনকে বরখাস্ত করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উ. কোরিয়া ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়েছে: সিউল
পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণমন্ত্রী হাইয়ুন ইন তায়েক গতকাল বুধবার বলেন, ‘আমি মনে করি, উত্তর কোরিয়া সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বাঁধটি খুলে দিয়েছে।’ তিনি এও বলেন, পিয়ংইয়ং বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে স্পষ্ট স্বীকার করেছে। এতে বোঝা যায়, বাঁধ খুলে দেওয়ার ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না কিংবা ভুল করেও তা ঘটেনি।
এর আগে সিউল এ ঘটনার জন্য পিয়ংইয়ংকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এবং এ ব্যাপারে তাদের সুস্পষ্ট ব্যাখ্যাও জানতে চেয়েছে। দক্ষিণ কোরিয়ার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া বলেছে, বাঁধের অভ্যন্তরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তারা এটি ‘জরুরি ভিত্তিতে’ খুলে দিতে বাধ্য হয়েছে।
সিউলের ভূমি মন্ত্রণালয় বলেছে, গত রোববার হাওংগং বাঁধ খুলে পিয়ংইয়ং চার কোটি কিউবিক মিটার পানি ছেড়েছে। এতে দক্ষিণ কোরিয়ার বিশাল এলাকা প্লাবিত হয়েছে।
জুংআং নামে দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক বলেছে, ‘বিনা নোটিশে বাঁধ খুলে দিয়ে উত্তর কোরিয়া আমাদের মনে এ আশঙ্কার জন্ম দিয়েছে যে তারা হাওংগং বাঁধকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে।’
দ্য কোরিয়া হেরাল্ড ‘এটা কী ইচ্ছাকৃত নয়?’ শিরোনামে একটি সম্পাদকীয় ছেপেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন উদাসীনতার সুযোগে পারমাণবিক বোমা তৈরি করে পাকিস্তান
কাদির খান পাকিস্তানের পরমাণু কর্মসূচির প্রাথমিক দিনগুলোর স্মৃতিচারণা করে বলেন, ‘আমার মনে হয়, আফগান যুদ্ধ পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক বোমার ব্যাপারে যাবতীয় কৃতিত্ব আমার দলকে দিতেই হবে। কারণ ওটা ছিল খুবই কঠিন একটা কাজ। প্রায় অসম্ভব একটা কাজ। তবে এটা সত্যি যে ওই সময় আফগান যুদ্ধ না হলে আমাদের পক্ষে এত দ্রুত পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হতো না।’
উর্দু চ্যানেলে গত ৩১ আগস্ট কাদির খানের সাক্ষাত্কারটি প্রচারিত হয়। সেই সাক্ষাত্কারটি ইংরেজিতে অনুবাদ করা হয় পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগে। অনুবাদটি সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়নি। তবে এর একটি কপি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংস্থার (এফএএস) হাতে পৌঁছেছে।
পাকিস্তান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি গ্রহণের মাত্র ছয় বছরের মধ্যেই পারমাণবিক পরীক্ষার পর্যায়ে পৌঁছে যায়। ১৯৭৮ সালের ৬ এপ্রিল পাকিস্তান প্রথম এই কর্মসূচি হাতে নেয়। এর মাত্র ছয় বছরের মাথায় ১৯৮৩ সালের গোড়ার দিকে পারমাণবিক বোমা তৈরির পথে প্রায় ৯০ ভাগ অগ্রসর হয়ে যায় দেশটি। বিজ্ঞানী কাদির খান ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে একটি চিঠি লেখেন। সেখানে তিনি জেনারেল জিয়ার কাছে পারমাণবিক পরীক্ষার ব্যাপারে অনুমতি প্রার্থনা করেন। কারণ সে সময় মাত্র এক সপ্তাহের নোটিশে পারমাণবিক বোমার পরীক্ষা করা পাকিস্তানের পক্ষে সম্ভব ছিল। কিন্তু জিয়াউল হক সে সময় পারমাণবিক পরীক্ষা না করার সিদ্ধান্ত নেন।
পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রেসিডেন্ট জিয়াউল হকের সে সময়কার অবস্থানের ব্যাপারে কাদির খান বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া সে সময় পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে সম্ভাব্য বিশ্বজনমত এবং প্রতিক্রিয়ার কথা অনুধাবন করতে পেরে পিছিয়ে যান।’ কাদির খান আরও বলেন, ‘সে সময় পাকিস্তান আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর সাহায্য পাচ্ছিল। তাই প্রেসিডেন্ট জিয়া সে সময় পারমাণবিক পরীক্ষা না করে এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন।’
পাকিস্তানের পরমাণু কর্মসূচির খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে কাদির খান বলেন, ‘দীর্ঘদিন ইউরোপে বসবাস করার কারণে পারমাণবিক গবেষণার যন্ত্রপাতি কোথায় কীভাবে ব্যবহার করা হয়, কীভাবে তৈরি হয় সে সম্পর্কে আমি ভালোই জানতাম। সে সময় পাকিস্তানকে তারা ওই সব যন্ত্রপাতি দিতে চাইত না। আমি অন্যান্য দেশের মাধ্যমে পাকিস্তানের জন্য ওই উপকরণগুলো সংগ্রহ করি।’ পাকিস্তানের পরমাণু কর্মসূচির উপকরণের জোগান আর ইরান ও লিবিয়ার পরমাণু কর্মসূচির উপকরণের জোগান একই মাধ্যমে হয়েছে বলে কাদির খান স্বীকার করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নগদ সহায়তার ৭০% অর্থ নিরীক্ষার আগেই ছাড় করার নির্দেশ -বাংলাদেশ ব্যাংকের সার্কুলার
নির্দেশ অনুসারে, এখন থেকে নিরীক্ষার আগেই প্রাথমিকভাবে নিশ্চিত হলে ৭০ ভাগ অর্থ তাত্ক্ষণিকভাবে ছাড় করতে হবে। এই অর্থের বিপরীতে বাংলাদেশ ব্যাংক পরের কর্মদিবসেই পুনঃ অর্থায়ন করবে। অবশিষ্ট ৩০ শতাংশ অর্থ নিরীক্ষা শেষে দেওয়া হবে।
প্রসঙ্গত, নিট পোশাক মালিক সমিতি বিকেএমইএ গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে নিরীক্ষার আগেই ৭০ ভাগ নগদ সহায়তার অর্থ ছাড় করার দাবি তোলে। বাকি অর্থ নিরীক্ষার পর দেওয়ার দাবি করা হয়।
অর্থমন্ত্রী বিকেএমইএর এই দাবিতে সম্মত হন। তিনি আশ্বস্ত করেন, এখন থেকে এভাবেই অর্থ ছাড় করা হবে। তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজনে ২০০ থেকে ২৫০ কোটি টাকার তহবিল বাংলাদেশ ব্যাংককে আগাম জোগান দিয়ে রাখা হবে।
তবে বাংলাদেশ ব্যাংক গতকাল সার্কুলারে সতর্ক করে দিয়ে বলেছে, নগদ সহায়তা অনিয়মিতভাবে পরিশোধ করা হলে পরে তা সুদসহ কেটে নেওয়া হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ গ্রহীতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিনিকলের আধা কিলোমিটারেই প্রতি কেজিতে পার্থক্য ১৯ টাকা
সরকারি চিনিকলের সাশ্রয়ী দরে বিক্রি করা চিনি মাত্র আধা কিলোমিটার দূরে এসেই কেজিপ্রতি ১৯ টাকা বেশিতে বিক্রি হওয়ায় ক্রেতাসাধারণ ক্ষোভ প্রকাশ করেছে।
এদিকে ডিলাররা দাবি করছেন, তাঁরা চাহিদা অনুযায়ী মিল থেকে চিনি পাচ্ছেন না বলে জনগণকে কম দামে দেওয়া যাচ্ছে না।
রাজশাহী চিনিকল সূত্র জানিয়েছে, তাদের গুদামে গত মঙ্গলবার পর্যন্ত ৪০৩ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে, মিল গেটে যা নির্ধারিত ডিলারদের কাছে ৩৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে বেসরকারি চিনিকলগুলো ডিলারদের কাছে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছে। তবে ডিলাররা সরকারি-বেসরকারি উভয় চিনিকল থেকে নেওয়া চিনিই বাজারে ৫২ টাকা দরে বিক্রি করছেন।
রাজশাহী চিনিকল সূত্রে জানা গেছে, এর আওতায় বিভাগীয় শহরটিতে মোট ৩৩ জন ডিলার রয়েছেন। যাঁরা প্রতি মাসে এক টন করে বছরে পাঁচ থেকে ছয় মাস চিনি বরাদ্দ পান।
কাঁটাখালী বাজারে গত মঙ্গলবার দেখা গেছে, খুচরাপর্যায়ে ছোটখাটো দোকানগুলো প্রতি কেজি চিনি ৫২ টাকা আর পাইকারি বিক্রেতারা ৫১ টাকা দরে বিক্রি করছেন।
ব্যবসায়ী-ডিলাররা জানান, রাজশাহী শহরে প্রতিদিন ৩০ থেকে ৫০ মেট্রিক টন আর গোটা জেলায় ১০০ থেকে ১৫০ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারি চিনিকলের চিনি সাশ্রয়ী মূল্যে দেওয়া সরকারের সিদ্ধান্তটি প্রশংসনীয়। কিন্তু বেসরকারি চিনিকলের চিনির দাম বেশি ধরার কারণে জনগণ এই সুবিধাটি ভোগ করতে পারছে না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক হয়নি
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রাথমিক রপ্তানি লক্ষ্যমাত্রা এক মাসের বেশি সময় আগে পাঠানো হয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এখনো চূড়ান্ত করতে পারেনি। আর কবে নাগাদ চূড়ান্ত হবে, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
তবে রপ্তানির লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা না হলেও ইপিবি গত রোববার ২০০৯-১০ অর্থবছরের জুলাই মাসের রপ্তানির তথ্য প্রকাশ করেছে।
এতে দেখা যায়, জুলাইয়ে দেশের সামগ্রিক রপ্তানি আয় আগের ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে। এ মাসে দেশ থেকে মোট ১৪৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৫৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ডলারের পণ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, ইপিবি প্রাথমিক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। সর্বশেষ ২৯ জুলাই বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরপর তা চূড়ান্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।
ইপিবি সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরের জন্য ১৩ শতাংশ হারে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে চলতি অর্থবছরের জন্য এক হাজার ৭৫৮ কোটির ৮৬ লাখ ৬০ হাজার ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগের ২০০৮-০৯ অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ছিল এক হাজার ৫৫৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার।
পণ্যভিত্তিক লক্ষ্যমাত্রা হিসেবে প্রাথমিকভাবে ওভেন পোশাকের ৬৬৮ কোটি ৭৯ লাখ ডলার, নিট পোশাকের ৭২৯ কোটি ৭২ লাখ ডলার, হিমায়িত খাদ্যের ৪৬ কোটি ৮২ লাখ ডলার, পাদুকার ২০ কোটি ৫৬ লাখ, কাঁচা পাটের ১৫ কোটি ৫৬ লাখ ডলার, পাট পণ্যের ২৭ কোটি ৭৩ লাখ ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ছাড়া হোম টেক্সটাইলের ৩৫ কোটি ১১ লাখ ডলার, টেরিটাওয়েলের ১৪ কোটি ৩২ লাখ ডলার, হস্তশিল্প ৭২ লাখ ১০ হাজার ডলার, টেক্সটাইল ফেব্রিকস আট কোটি ৭৮ লাখ ডলার, প্রকৌশল দ্রব্য ২২ কোটি ৭৪ লাখ ডলার, কৃষিজাত পণ্যের ১৩ কোটি ডলার, পেট্রোলিয়ামজাত পণ্য ১৩ কোটি ৬৬ লাখ ডলার, সিরামিক পণ্য তিন কোটি ৬৫ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেকহাম ফিরবেন প্রিমিয়ার লিগে
ইংল্যান্ড দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা বেকহামের জন্য এসি মিলানের দরজা একরকম খোলাই আছে। তবে মিলানই শুধু তাঁর সম্ভাব্য ঠিকানা নয়। ম্যানচেস্টার সিটি, টটেনহাম, আর্সেনালের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোও আগ্রহী তাঁকে পেতে। বেকহামের ভাষায়, ‘আমার কিছু পরিকল্পনা আছে। মিলান ফিরে পেতে চায় আমাকে। এতে আমি খুব খুশি। কিন্তু আমার সামনে বিকল্পও আছে। সময় এলেই সিদ্ধান্ত নেব আমি। ইংল্যান্ডের তিন-চারটি ক্লাব এরই মধ্যে প্রস্তাব দিয়েছে আমাকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুবাই যাচ্ছেন ফ্লিনটফ
এই সুযোগে পরিবারের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ সময় কাটাতে পারবেন ভেবেও খুশি ফ্লিনটফ, ‘কঠিন একটা গ্রীষ্মের পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও পাচ্ছি। দুবাইয়ের সময়টা আমাকে আরও চাঙা করে তুলবে।’ অ্যাশেজ জয়ের পরই ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় ফ্লিনটফের। গত সপ্তাহে ডিপ ভেইন থ্রম্বসিস (ডিভিটি) ধরা পড়ার পর ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছিলেন, আর হয়তো মাঠে ফেরা নাও হতে পারে তাঁর। সূত্র অবশ্য বলছে, পুরোপুরি সুস্থ হতে ফ্লিনটফের মাস ছয়েক লেগে যেতে পারে। ইনজুরির পুনর্বাসনের জন্য দেশের বাইরে যাওয়া ফ্লিনটফের জন্য নতুন কিছু নয়। বছর তিনেক আগে গোড়ালির ইনজুরির পর ফ্লোরিডায় গিয়েছিলেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এ কোন সেমেনিয়া
মেয়েদের ৮০০ মিটার দৌড়ে বাকি সব প্রতিদ্বন্দ্বীকে অনেক পেছনে ফেলে সোনা জেতার পর থেকেই শুরু বিতর্কের। পরশু আরও একটি জয় হয়েছে এই ১৮ বছর বয়সী তরুণীর। আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ) জানিয়ে দিয়েছে, লিঙ্গ পরীক্ষার ফল যা-ই হোক না কেন, সেমেনিয়ার পদক তারা কেড়ে নেবে না। অথচ এই বিতর্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার অ্যাথলেটিকস কোচ উইলফ্রেড ড্যানিয়েলস পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন।
ইউ ম্যাগাজিনের প্রচ্ছদে তো বটেই, তাঁর নারীত্ব নিয়ে প্রশ্ন তোলা নিন্দুকদের পাল্টা জবাব সেমেনিয়া দিয়েছেন ভেতরের ‘স্টোরি’তেও। সেখানে তিনি বলেছেন, তাঁর জেন্ডার পরীক্ষা স্রেফ একটা কৌতুক, ‘আমি এটাকে কৌতুক হিসেবেই দেখি। এটা আমাকে মোটেও বিব্রত করেনি। আমাকে ঈশ্বরই এভাবে বানিয়েছেন। এবং আমি সেটা মেনেও নিয়েছি। আমি যা, আমি তা-ই এবং আমি নিজেকে নিয়ে গর্বিত।’
তবে সেমেনিয়াকে শেষ পর্যন্ত লিঙ্গ পরীক্ষা দিতেই হচ্ছে। যদিও এ নিয়ে তিনি মোটেও ভাবিত নন, ‘আমি এই সব পরীক্ষা নিয়ে কোনো কথা বলতে চাই না। এমনকি আমি এসব নিয়ে মোটেও ভাবি না।’
কিন্তু তাঁকে ঘিরে যে বিতর্কের ঝড় উঠে গেল তাতে তাঁর হূদয়ে কি একটুও আঁচড় পড়েনি? দৃঢ়প্রত্যয়ের সুরে বললেন, ‘আমি যখন বার্লিনে ছিলাম, তখনই আমার বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। তাদের বলেছিলাম, আমাকে নিয়ে লোকে কী সব বলছে। আমি তাদের এসব কথায় কান না দিতে বলেছিলাম। তারা তো আমাকে চেনে। তারা জানে, আমি আসলে কী।’
তবে সবচেয়ে খাঁটি কথাটি বলেছে পরামর্শক দল ‘জেন্ডার লিঙ্কসে’র কলিন মরনা। তিনি বলছেন, ‘কাস্টারকে কাস্টার হয়েই থাকতে দিন।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফুটবল একাডেমি খুলছেন জিদান
শিশুদের ফুটবল নিয়ে জিদান আরও আগে থেকেই কাজ করছেন। ২০০৬ সালে ফুটবলকে ‘বিদায়’ বলার পর জিদান ভাই এবং বন্ধুদের সঙ্গে একটি প্রকল্প চালাতেন মার্শেই এবং এর আশপাশে। বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলতে গিয়ে সেটা জানিয়ে জিদান বলেছেন, ‘আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ফুটবল ও শিশুদের জন্য এ অঞ্চলে কিছু করতে চেয়েছি।’
সাবেক জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ তারকার ইচ্ছে ছিল তাঁর কমপ্লেক্সটি মার্শেইয়েই করবেন। কিন্তু পছন্দমতো কোনো জায়গা না পাওয়ায় সেটা হয়নি। এডিডাসের সঙ্গে যৌথ মালিকানায় ৪ মিলিয়ন ইউরোর কমপ্লেক্সটি তাই হচ্ছে অ্যাইক্স-এন-প্রভেন্সের কাছে মিলেসে। কমপ্লেক্সটিতে সাতটি ফুটবল অঞ্চল, একটি মূল স্টেডিয়ামের সঙ্গে থাকছে একটি ফিটনেস জোন ও রেস্তোরাঁ। আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঝুলে থাকল প্রধান নির্বাহী নিয়োগ
সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে সেগুলোও মোটামুটি আগেই ঠিক করা। জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের মেয়াদ বেড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় হোম সিরিজ পর্যন্ত। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ফিটনেস সমস্যার কারণেই আপাতত লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে না তাঁদের। তবে ফিটনেস সাপেক্ষে মাশরাফি-সাকিবের মেয়াদ আবার বাড়ানো হতে পারে।
মেয়াদ বেড়েছে কোচ জেমি সিডন্সেরও। আগামী নভেম্বরে বর্তমান চুক্তি শেষ হলেও এই অস্ট্রেলিয়ানের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত। সিডন্স অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরলে নতুন চুক্তি হবে। ‘সিডন্স বাংলাদেশ দলের সঙ্গে দুই বছর কাজ করেছেন। দল সম্পর্কে তাঁর ভালো একটা ধারণাও তৈরি হয়েছে। আমরা তাই সিডন্সকে আরও একটা সুযোগ দিতে চাচ্ছি’—বলেছেন জালাল ইউনুস। ঢাকায় ফেরার পর কোচের কাছে ফিটনেস-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে সিডন্সের ত্বকের ক্যান্সারের অস্ত্রোপচার হয়েছে।
২০১০ সালের মে-জুনে ইংল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির অনুমোদন সাপেক্ষে এ প্রস্তাবে সম্মতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ ছাড়া সভায় রফিকুল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। অনুমোদন হয়েছে নতুন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তও।
কিন্তু বহুল আলোচিত প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তটি ঝুলে থাকল গতকালের সভার পরও। বিসিবি সূত্র জানিয়েছে, সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড সভাপতি ও বিসিবির নিয়োগ কমিটির সমন্বয়ে পাঁচ সদস্যের বিশেষ কমিটিকে। বোর্ড পরিচালকদের মতের ভিন্নতার কারণেই নাকি গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ বিলম্বিত হচ্ছে। সংক্ষিপ্ত তালিকার কারও ব্যাপারেই সন্তুষ্ট হতে পারছে না বোর্ড। আলোচনায় কারও পক্ষেই কোনো বোর্ড পরিচালক মতামত দেননি। জানা গেছে, সংক্ষিপ্ত তালিকার কাউকেই যোগ্য মনে না হলে বোর্ড এর বাইরে থেকেও যোগ্য প্রধান নির্বাহী খুঁজতে পারে।
সিদ্ধান্ত হয়নি জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট, টিম স্পনসর, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক-সহ-অধিনায়ক নির্বাচনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারেই। মিডিয়া কমিটির প্রধানের আশা, মুলতবি সভাতে এসব ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তাঁরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
September
(494)
-
▼
Sep 12
(15)
- উরুমচিতে আবারও সিরিঞ্জ হামলা
- গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: শাভেজ
- দক্ষিণ আফ্রিকায় কর্মজীবী মায়েদের অবলম্বন বেবি হোটেল
- উরুমচিতে আবারও সিরিঞ্জ হামলা
- জেট এয়ারওয়েজের পাইলটদের গণছুটি, আরও ফ্লাইট বাতিল
- উ. কোরিয়া ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়েছে: সিউল
- মার্কিন উদাসীনতার সুযোগে পারমাণবিক বোমা তৈরি করে ...
- নগদ সহায়তার ৭০% অর্থ নিরীক্ষার আগেই ছাড় করার নির্দ...
- চিনিকলের আধা কিলোমিটারেই প্রতি কেজিতে পার্থক্য ১৯ ...
- অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও রপ্তানির লক্ষ্যমাত্...
- বেকহাম ফিরবেন প্রিমিয়ার লিগে
- দুবাই যাচ্ছেন ফ্লিনটফ
- এ কোন সেমেনিয়া
- ফুটবল একাডেমি খুলছেন জিদান
- ঝুলে থাকল প্রধান নির্বাহী নিয়োগ
-
▼
Sep 12
(15)
-
▼
September
(494)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...