Thursday, March 23, 2017

বাবরী মসজিদ বনাম রামমন্দির ইস্যুতে যা বললেন ওয়াইসি ও স্বামী

ভারতে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘ভারত যেদিন কারো বিশ্বাসের ওপর চলবে সেদিন তালেবানদের মতো হয়ে যাবে। এই দেশ কারো আস্থার ওপর চলবে না। এই দেশ ইনসাফ, আইন এবং সংবিধানের ভিত্তিতে চলবে। যেদিন এই দেশ আস্থার ওপর চলা শুরু করবে সেদিন এই দেশ আফগানিস্তানের তালিবানের মতো হয়ে যাবে।’
বাবরী মসজিদ বনাম রামজন্মভুমি প্রসঙ্গে বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামীর সাথে এক টিভি চ্যানেল আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। রাম মন্দির প্রসঙ্গে হিন্দুদের বিশ্বাস ও আস্থার কথা তুলে ধরে বিজেপি নেতা সুব্রমিনিয়াম স্বামী বলেন, ‘আমাদের কাছে রাম একজনই তার জন্মস্থানও একটিই। মসজিদ তো হাজারো জায়গায় তৈরি করা যেতে পারে, যেকোনো স্থানে তা তৈরি করা যায়। আমি বলতে চাই মুসলিমরা উদারতা দেখিয়ে মসজিদকে অন্যত্র তৈরি করুন আমরা তাদের সাহায্য করব। রাম-জন্মভূমিকে কেউ অপসারণ করতে পারবে না, সেখানে মন্দির আছে তার পুজোও হচ্ছে। আমি মনে করি এটা কখনো পরিবর্তন করা যাবে না।’
জবাবে ওয়াইসি বলেন, ‘‘স্বামী সাহেব শুনে নিন, ‘যেদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন সবকিছু ধ্বংস হবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ মসজিদকে উঠিয়ে জান্নাতে রাখবেন। এটা আমাদের ঈমানের বিষয় আপনি এটা স্বীকার করুন আর নাই করুন। আর সুপ্রিম কোর্ট কারো আস্থা বিশ্বাসের ভিত্তিতে ফয়সালা দেবে না।’’
ওয়াইসি বলেন, ‘৬ ডিসেম্বর (১৯৯২ সালে) যে অপরাধমূলক কাজ হয়েছে, যারা মসজিদকে শহীদ করেছিল সেই মামলার নিষ্পত্তি হয়নি। কিন্তু মনোহর যোশিকে (বিজেপি’র সিনিয়র নেতা ও বাবরী মামলায় অন্যতম অভিযুক্ত) আপনারা ‘পদ্মবিভূষণ’ পুরস্কার দিয়েছেন, কল্যাণ সিং (উত্তর প্রদেশের তৎকালীন বিজেপি মুখ্যমন্ত্রী) গভর্নর হয়ে গেছেন। মুম্বাই বিস্ফোরণের রায় বেরিয়ে গেছে, দোষীদের ফাঁসির সাজাও হয়েছে। কিন্তু বাবরী মামলার আজও নিষ্পত্তি হয়নি। যতক্ষণ ‘ইনসাফ’ না হবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আপনারা বলছেন তা কখনো প্রতিষ্ঠিত হবে না।’
সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘মুসলিমরা মানুক বা না মানুক সৌদি আরবে তো প্রায়ই মসজিদ ভাঙা হয় সেখানে সড়ক এবং অ্যাপার্টমেন্ট ভবন বানানোর জন্য। মসজিদ সরযূ নদীর ওপারে তৈরি হোক।’
পাল্টা জবাবে ওয়াইসি বলেন, ‘ভারতবাসীদের সেক্যুলারিজমে অটুট ভরসা রয়েছে, তারা ভারতকে কখনো সৌদি আরব হতে দেবে না।’ সৌদি আরবে মসজিদ ভাঙা নিয়ে স্বামী যেসব কথা বলছেন তা ভুল বলে মন্তব্য করেন ওয়াইসি। বিতর্কিত জায়গায় হাসপাতাল তৈরি করে সর্বসাধারণের জন্য ব্যবহারের প্রস্তাব প্রসঙ্গে সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘ওখানে হাসপাতাল হতে পারে না, হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য মুসলিমরা অন্যত্র মসজিদ তৈরি করুন। এখানে স্রেফ রাম মন্দির তৈরি হবে।’
স্বামীকে প্রশ্ন করা হয়, ‘যদি আদালত বলে ওখানে মসজিদ ছিল, এটা মুসলিমদেরই স্থান তাহলে আপনি কি তা মেনে নেবেন? নাকি বলবেন এটা বিশ্বাসের ব্যাপার?’ জবাবে স্বামী বলেন, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমরা মেনে নেব। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে আমরা জয়ী হওয়ার পরে সুপ্রিম কোর্টেও আমরা নিশ্চিত জয়ী হব।’
হিন্দুত্ববাদীরা বরাবরই বলছেন, ‘মন্দির ওহি বানায়েঙ্গে’ অর্থাৎ শহীদ হওয়া মসজিদের স্থানেই তারা মন্দির নির্মাণ করবেন। তাদের ‘বিশ্বাস’ ওই স্থানটি রামের জন্মস্থান। অন্যদিকে, মুসলিমরা চাচ্ছেন সেখানে কয়েকশ’ বছরের পুরোনো মসজিদ ছিল সেখানে মসজিদই নির্মাণ করতে হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে।
সূত্র : ওয়েবসাইট

সিরীয় শান্তি আলোচনা জেনেভায় শুরু হচ্ছে

জেনেভায় বৃহস্পতিবার জাতিসঙ্ঘের মধ্যস্থতায় সিরীয় শান্তি আলোচনা শুরু হচ্ছে। এদিকে দেশটিতে সংহিসতা ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে জাতিসঙ্ঘ দূত স্টাফান ডি মিস্টুরা আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছেন। এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন, সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধি দল ‘স্পষ্ট এজেন্ডা’র বিষয়ে সম্মত হয়েছে।
আলোচনা এগিয়ে যেতে এখন সবকিছুই প্রস্তুত। এ দফার আলোচ্য সূচিতে রাজনৈতিক পরিবর্তন, সংবিধান ও নির্বাচনের বিষয় রয়েছে। এর পাশাপাশি দামেস্কের আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচ্য সূচিতে সন্ত্রাস দমনের বিষয়টিকেও রাখা হয়েছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বিমান বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক অভিযান চালানোয় এ আলোচনা মূলত হুমকির মুখে রয়েছে। আগের চার দফা আলোচনাতেও তেমন কোন অগ্রগতি হয়নি। উল্লেখ্য, ২০১১ সালে সিরীয় সঙ্ঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এতে তিন লাখ ২০ হাজারের বেশি লোক নিহত ও লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

গজারিয়ায় আফিল পেপার মিলে ভয়াবহ আগুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হবার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টার কিছু পর আগুনের সূত্রপাত ঘটে।
দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে কো¤পনিটির কর্মীরা পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে বন্দর,আড়াই হাজার,ডেমরা,নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিভাতে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী পারভেজ (৩৪) ও অঞ্জাতনামা তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স পাঠানো হয়েছে।

জঙ্গিবাদের আসল রহস্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের আসল রহস্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। তিনি বলেন, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে বিএনপিকে সরকার ঘায়েল করার চেষ্ট করছে। ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল রহস্য হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই এভাবে জঙ্গিবাদের ধোঁয়া তোলে। তারপরে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে রাজধানীর ভাসানি ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র‌্যালী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এসময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ড এবং থানা থেকে নেতারা দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে উপস্থিত হবে। কার্যালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করা হবে বলে জানান তিনি। তবে মিছিলের পথ পরবর্তীতে পরিবর্তনও হতে পারে বলেও জানান তিনি।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ সাংগঠনিকর সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা হাজী শফিকুল ইসলাম রাসেল প্রমুখ। জঙ্গিবাদ নিয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। আজকে তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমি অত্যন্ত ভিত এবং উদ্বিগ্ন। কোন দিকে সরকার আমাদের নিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে জানতে চাই আপনাদের আসল লক্ষটা কি? যদি জঙ্গিীবাদ নির্মূল করতে চান তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সত্যিকার অর্থেই প্রকৃত তথ্য উৎঘাটন করেন। জঙ্গিবাদ নিয়ে র‌্যাব এবং পুলিশের আইজির কথার কোনো মিল নেই জানিয়ে তিনি বলেন, আশকোনায় যাকে জঙ্গি বলে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার তথ্যের সাথে পুলিশ ও র‌্যাবের বর্ণনার সাথে কোনো মিল। মির্জা ফখরুল বলেন, জঙ্গি বলে যাদেরকে ধরেন তাদেরকেই ক্রসফায়ার করে মেরে ফেলেন। তাদের ধরেন। তদন্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য বের হয়ে আসুক। কারা মদদ দিচ্ছে, কারা করছে। আমরা চাই একই সাথে পুরো জাতি চায় জঙ্গীবাদকে নির্মূল করা হোক। কিন্তু আপনারা সেটা করছেন না আর করবেনও না। তিনি বলেন, কয়েকদিন পর পর বলে, জঙ্গিবাদ নির্মূল হয়ে গেছে। তাহলে জঙ্গিবাদ বাড়ছে কেন? তাহলে এই ঘটনা ঘটছে কেন? ভারতের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে তিস্তার পানির চুক্তি যে হবে না এটা পানি মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। তবে কোন চুক্তি হবে। যে চুক্তি আমাদের স্বাধীনতা বিরোধী, অর্থনীতি ধ্বংস হবে, নিজেদের দাসত্বে পরিণত করবে এমন চুক্তি। দেশে স্বার্থ বিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নিবে না।

রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

কারখানা বন্ধের ঘোষণায় রাজধানীর রামপুরায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় রামপুরা টিভি সেন্টারের সামনে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই পোশাক কারখানার কর্মীরা সড়ক অবরোধ করে। তারা জানায়, বিনা নোটিশে কারাখানা বন্ধ এবং তাদের বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকরা এই  আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। এ দিকে সড়ক অবরোধের কারণে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় মৌচাক-মালিবাগ-রামপুরা-বনশ্রী-হাতিরঝিলসহ মালিবাগ রামপুরা হয়ে বাড্ডা প্রগতি সরণি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় কর্মস্থলমুখী মানুষকে পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা করতে দেখা যায়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরার মোল্লা টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গার্মেন্ট কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ করে দেয়ায় গত তিনদিন ধরেই তারা সড়কে নামার চেষ্টা করে। কিন্তু পুলিশ বুঝিয়ে তাদের আটকায়। কিন্তু আজ সকালে তারা রাস্তায় নেমে পড়েছে। তিনি জানান, আজও তাদের বুঝিয়ে সড়ক থেকে তোলার চেষ্টা করা হয়। কিন্তু না মানায় পরে পুলিশ তাদের মৃদু লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর সাড়ে ৯টা থেকে সড়কে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষর্শীরা জানায়, সকাল ৮টায় লিরিক গার্মেন্ট শ্রমিকরা বিটিভি ভবনের সামনের দুই দিকের সড়ক আটকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী শ্রমিকও রয়েছেন।

ছাত্র যখন শিক্ষিকার শয্যাসঙ্গী



শিক্ষিকা তার এক টিনেজ ছাত্রকে শয্যাসঙ্গী করেছেন। এ অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ দেয়া হয়েছে পুলিশে। ফলে তিনি নিজে গিয়ে পুলিশে ধরা দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানকার লকহার্ট হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা সারাহ ফকস (২৭)। তিনি গোপনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তারই এক ছাত্রের সঙ্গে, যার বয়স ১৭ বছর। বিষয়টি প্রথমে স্কুল প্রশাসকের চোখে ধরা পড়ে। তিনি অন্যদের জানালে খবর ছড়িয়ে পড়ে চারদিক। বলা হয়, সারাহ’র একজন বিবাহিত নারী। অভিযোগ করার পর তিনি পুলিশে আত্মসমর্পণ করেন। তাকে নিয়ে যাওয়া হয় ক্যাল্ডওয়েল কাউন্টি জেলে। তার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক আনার অভিযোগ করা হয়েছে। তবে তিনি এখনও জেলেই আছেন কিনা তা স্পষ্ট করে জানা যায় নি। পুলিশ বলেছে, তারা ১৭ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে কথা বলেছে।

মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে

মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। বুধবার দিবাগত রাতে ওই পরোয়ানা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।বুধবার থেকেই তাদের ফাঁসির দিন গণনা শুরু হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার রাতে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা এ কারাগারে এসে পৌঁছায়। তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। পরে তাদের বুধবার সকাল ১০টার দিকে ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায় মুফতি হান্নান শুনানো হয়। এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। এ ছাড়া তার সহযোগী এবং ওই মামলার অপর আসামি শরীফ শাহেদুল বিপুলকে রায় শুনানো হলে তিনিও রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। উল্লেখ, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন। পরে গত বছরের ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট। গত বছরের ২৮ এপ্রিল হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ১৪ জুলাই আপিল করেন দুই আসামি হান্নান ও বিপুল। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন আপিল না করলেও আপিল বিভাগ তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেন। আপিলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা রিভিউ করেন। ১৯ মার্চ দেয়া রিভিউ খারিজের রায় মঙ্গলবার প্রকাশিত হয়।

১৫ ব্যক্তি ও বিমান বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ বিমানবাহিনীকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক-২০১৭ প্রদান করে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি এবং উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদক প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকার চেক, ১৮ ক্যারেট স্বর্ণের একটি পদক ও সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন- গ্রুপ ক্যাপ্টেন (অব:) শামসুল আলম বীরউত্তম, স্বাধীন বাংলা বেতারের কর্মকর্তা আশরাফুল আলম, শহীদ মো. নাজমুল হক, প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), শহীদ এন. এম. নাজমুল আহসান (মরণোত্তর), শহীদ ফয়জুর রহমান আহমেদ (মরনোত্তর), চিকিৎসায় অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী (মরণোত্তর), সংস্কৃতি ক্ষেত্রে প্রফেসর ড. এনামুল হক ও নৃত্যকলায় ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজকল্যাণে খলিল কাজী (ওবিই), গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং প্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথ (মরণোত্তর) এবং জনপ্রশাসনে প্রফেসর মো. আসাদুজ্জামান।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং স্বাধীনতা পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। স্বাধীনতা পদকপ্রাপ্তদের পক্ষে অধ্যাপক ড. এনামুল হক নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তৃব্য রাখেন। পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক ও সনদ গ্রহণ করেন। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পদক প্রহণ করেন। মরনোত্তর পদকের ক্ষেত্রে শহীদ মো. নাজমুল হকের পক্ষে ছেলে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম হক, সৈয়দ মহসিন আলীর পক্ষে স্ত্রী সৈয়দা সায়রা মহসিন এমপি, শহীদ এন.এম. নাজমুল আহসানের পক্ষে ছোট ভাই এম এন সদরুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদের পক্ষে কন্যা মিসেস সুফিয়া খাতুন, মরহুম গোলাম সামদানী কোরায়শীর পক্ষে পুত্র গোলাম ইয়াজদানী কোরায়শী এবং প্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথের পক্ষে স্ত্রী আরতি নাথ প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক প্রহণ করেন। প্রধানমন্ত্রী ও মসিন্ত্রপরিষদ সচিব পদক বিজয়ীদের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সুর্প্রীমকোর্টের বিচারক, সংসদ সদস্যগণ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ, তিন বাহিনী প্রধানগণ, ডিপ্লোমেটিক কোরের ডিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

'বিএনপিকে ঘায়েল করতে জঙ্গিবাদ ব্যবহার করছে সরকার'

জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালির আয়োজনের এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। নগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, কোনো ঘটনা ঘটলেই বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থ্যাৎ সরকারের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিকভাবে জঙ্গিবাদকে ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করা। তিনি আরো বলেন, জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে।
আসল রহস্য হচ্ছে এখানে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, কোনো প্রকার সুযোগ না দেয়া। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ইতিমধ্যে আমরা অনেক কথা বার্তা শুনেছি যে, বিএনপি শুধু মাত্র ঘরের মধ্যে থেকেই কথা বলে, বাইরে কথা বলে না। আমরা এবার বাইরে কথা বলতে নয় বরং দেখাতে চাই বিএনপি বাইরেও আগের মতোই আছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এরদোগানের হুমকি: ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না -এক্সপ্রেসের প্রতিবেদন



ইউরোপিয়ানদের সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের প্রতি ইউরোপ যে মনোভাব পোষণ করছে তা অব্যাহত থাকলে বিশ্বের কোথাও ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না। লন্ডনের অনলাইন এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, কয়েকদিন আগে তার দেশের গণভোট নিয়ে ইউরোপের কয়েকটি দেশে তুরস্কের মন্ত্রীদের নির্বাচনী র‌্যালি করতে দেয়া হয় নি। তার জবাবে তিনি ইউরোপের কিছু দেশ এখনও ‘নাৎসী পদ্ধতি’ অবলম্বন করছে বলে অভিযোগ করেন। এর কয়েকদিন পরেই তিনি এ ইউরোপের ‘ড্যামেজ’ বা ক্ষতি করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। এক্সপ্রেস লিখেছে, এরদোগান আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে কথা বলছিলেন। এ সময় তিনি ইউরোপকে উদ্দেশ্য করে বলেন, তুরস্ক এমন কোনো দেশ যা আপনারা টেনে নিতে বা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবেন। এটা এমন কোনো দেশ নয় যে দেশের নাগরিকদের আপনারা মাটিতে শুইয়ে দিতে বা টেনে নিতে পারবেন।  তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলো যদি এই পথে চলতে থাকে তাহলে বিশ্বের কোথাও ইউরোপিয়ানরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবেন না। ইউরোপ ধ্বংস হয়ে যাবে। তুরস্ক হিসেবে আমরা ইউরোপের প্রতি আহ্বান জানাচ্ছি মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান দেখান। উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা অসীম পর্যন্ত বৃদ্ধি করার একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদনের জন্য আগামী ১৬ই এপ্রিল সেখানে গণভোট। সেই ভোটে বৈধ প্রায় ১৫ লাখ তুর্কি বসবাস করেন ইউরোপের বিভিন্ন দেশে। এর বেশির ভাগই জার্মানিতে। তাই ওইসব ভোটারের মন জয় করতে দেশটির মন্ত্রীদের অনেকে ইউরোপে প্রচারণায় অংশ নেয়ার চেষ্টা করেন। তবে জার্মানি, নেদারল্যান্ডসে তারা বাধার সম্মুখীন হয়েছেন। নেদারল্যান্ডসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুকে বহনকারী বিমান অবতরণ করতেই দেয়া হয় নি। এ নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে কার্যত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। নিষিদ্ধ করা হয়েছে আঙ্কারায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে। তাদের কূটনীতিকদের জন্য তুরস্কের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে তুরস্কের সঙ্গে ইউরোপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। তবে ইউরোপের বিভিন্ন অংশে এখনও তুর্কি কিছু মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। নুমান কুর্তুলমাস নামে এক তুর্কি নাগরিক বলেছেন, তুরস্ক ও ইউরোপের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার কারণে প্রস্তাবিত গণভোটে যেসব সাংবিধানিক পরিবর্তন আনা হয়েছে তা ইউরোপে অবস্থানকারী তুর্কি নাগরিকরা ভালভাবে বুঝতে পারছেন।

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে নিম্ন আদালতে দুদকের দায়ের করা মামলাটি চলতে আর কোনো বাধা থাকল না। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৭ মার্চ হাইকোর্ট নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন।
নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম মামলাটি করেন। এরপর ২০০৮ সালের ৫ মে মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম।

সিজারে নবজাতকের নাড়ি-ভুঁড়ি ও কলিজা বের করে ফেলার অভিযোগ

'মৃত শিশুর জন্ম হয়েছে, দ্রুত বাড়িতে নিয়ে যান' সিজারের পর পরই হাসপাতালে কর্মকর্তারা স্বজনদের এ কথা বলে প্যাকেট করে মৃত বাচ্চা বুঝিয়ে দেন। যেমন কথা তেমন কাজ। নবজাতকের পরিবার মাকে হাসপাতালে রেখে শিশুটিকে প্যাকেটজাত অবস্থায় বাড়িতে নিয়ে যান। সকালে শিশুটিকে দাফন করার জন্য প্যাকেট খুললে দেখতে পান ভিন্ন চিত্র। নবজাতকের পেটের নাড়ি-ভুঁড়ি ও কলিজা বের হওয়া। পাশে পড়ে রয়েছে সিজারের কাজে ব্যবহৃত কাচিসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি। ভুক্তভোগীদের দাবি, ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফরিদগঞ্জ উপজেলার সদর সেন্ট্রাল হাসপাতালে সিজার করার সময় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবজাতক শিশুটির বাড়ি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামে। নবজাতকের নানী সাজেদা বেগম জানান, তার মেয়ে খাদিজার (২০) প্রসব বেদনা উঠলে বুধবার রাতে প্রথমে সিনিয়র ভিজিটর শামীমা ইসলামের কাছে নিলে তিনি আল্ট্রাসনোগ্রাফি করার জন্য সেন্ট্রাল হাসপাতালে পাঠান। রোগীর অবস্থা গুরুতর বলে  হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজারের পরামর্শ দেন।
পরে রাত ১১টায় খাদিজার সিজারিয়ান অপারেশন হয়। হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. মাহমুদার সিজারিয়ান অপারেশন করেন বলে সাজেদা বেগম জানান। সিজারিয়ান অপারেশন শেষে হাসপাতালের কর্মকর্তারা জানান, শিশুটি মৃত জন্মগ্রহণ করেছে। পরে প্যাকেটজাত অবস্থায় শিশুটির লাশ দ্রুত তাদের কাছে দিয়ে বাড়ি নিয়ে যেতে বলেন। সকালে শিশুটিকে দাফন করার জন্য প্যাকেট খুললে এই অবস্থা দেখতে পান শিশুটির পরিবার। পরে তারা শিশুটিকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বেলাল জানান, রাতে কি হয়েছে তা তিনি জানেন না। সকালে এসে তিনি ঘটনা জানতে পারেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, শিশুটি জন্ম হওয়ার সময় পরির্পূণতা নিয়ে আসেনি। তার পেটের ওয়াল ছিল না। ফলে পেটের ভেতরের সব কিছু বের হয়ে গেছে। ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান,  এ ব্যাপারে থানায় মামলা দায়ের হচ্ছে। চাঁদপুর পুলিশ সুপার সামছুন্নাহার জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। অপরাধ হয়ে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পেট ব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে বাড়ি ফিরলেন হাত-পা খুইয়ে



কাজ করতে করতে মাঝেমধ্যেই হাঁপিয়ে উঠছিলেন মিশিগানের বাসিন্দা কেভিন ব্রিন। পেটের ভিতরে একটা মারাত্মক যন্ত্রণা তাঁকে কাবু করে ফেলত। প্রথম দিকে তেমন গুরুত্ব দেননি কেভিন। স্ত্রী জুলিকেও বিষয়টা বলেছিলেন। তিনিও ভেবেছিলেন অত্যধিক কাজের চাপের জন্যই হয়তো এমনটা হচ্ছে।
মাঝেমধ্যেই ব্যথা হতে লাগল। এক দিন খুব বাড়াবাড়ি হওয়ায় কেভিনকে নিয়ে তাঁর স্ত্রী ডাক্তারখানায় গেলেন। চিকিত্সক কেভিনকে পরীক্ষা করে পেনকিলার ওষুধ দিয়ে ছেড়ে দেন। সেই ওষুধেও কাজ হল না। উল্টে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পেটে এত ব্যথা শুরু হল যে, কেভিনের হাঁটাচলা প্রায় বন্ধই হয়ে যায়।
এ রকম অবস্থা দেখে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নানা রকম পরীক্ষা করার পর চিকিত্সকরা চমকে যান।
কী হয়েছিল কেভিনের?
চিকিত্সকরা জানান, কেভিনের গলায় একটা ঘায়ের মতো হয়েছিল। অনেকটা ফ্যারিঞ্জাইটিসের মতো। চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় যাকে ‘স্ট্রেপ থ্রোট’ বলা হয়। সেই স্ট্রেপ থ্রোটের ব্যাকটিরিয়া কেভিনের সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। চিকিত্সকরা দেখেন, পেটের ডান দিকে উঁচু মত কিছু একটা রয়েছে। অস্ত্রোপচার করার পর চিকিত্সকরাও ভাবতে পারেননি এমনটা হয়! এক চিকিত্সক জানান, কেভিনের পেটের ভিতরে প্রায় দেড় লিটার পুঁজ জমে ছিল। প্রথমে তাঁরা ভেবেছিলেন পেটের ভিতরের কোনও অঙ্গ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এমনটা হয়েছে।
কিন্ত না। চিকিত্সকরা পরে আবিষ্কার করেন, কেভিনের এক সন্তানের স্ট্রেপ থ্রোট হয়েছিল। কোনও ভাবে তার সংস্পর্শে এসে যায় কেভিন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।
স্ট্রেপ থ্রোটের ব্যাকটিরিয়া কেভিনের গলা থেকে ধীরে ধীরে পেটে চলে যায়। আর সব অঙ্গপ্রত্যঙ্গকে বিকল করে দিতে শুরু করে। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে কেভিনকে সারিয়ে তোলার চেষ্টা হয়। তাঁর দুটো পা, বাঁ হাত এবং ডান হাতের আঙুল বাদ দিতে হয়।
-সুত্র: আনন্দবাজার

কলেজছাত্র খুন, প্রতিবাদে উত্তাল গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদকে ইট দিয়ে মাথা থেঁতলে ও বুকে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার গৌরীপুর সরকারি কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কলেজ অভ্যন্তরে ঢুকে বিক্ষোভকারীদের বাধা প্রদানের চেষ্টা করলে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমন (২০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত শাকিল পৌর শহরের পশ্চিম দাপুনিয়ার শাহেদুজ্জামানের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পৌর শহরের কলাবাগানে গৌরীপুর সরকারি কলেজের বাণিজ্য শাখার ছাত্র শাকিল আহমেদকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  রাতে মারা যায় শাকিল। মৃত্যু সংবাদটি গৌরীপুরে পৌঁছার পরই কলেজের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।
বিক্ষোভ বের হওয়ার পূর্ব মুহূর্তে হত্যাকাণ্ডে জড়িত কলাবাগানের জুয়েলের পুত্র ইমন (২০) সাধারণ ছাত্রছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। তারা জানান, এ সময় ইমন তাদেরকে মিছিল করলে শাকিলের মতো লাশ বানিয়ে দেবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ধাওয়া করে অধ্যক্ষের কক্ষে আটক করে তাকে। এরপর গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদের নিকট কলেজ কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেন। এ রির্পোট পাঠানো পর্যন্ত শহরে বিক্ষোভ মিছিল ও এলাকায় উত্তেজনা চলছিল। শাকিল ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনী রিক্রুটকৃত। ২০১৮ সালের ১জানুয়ারি তার বাংলাদেশ সেনাবাহিনী যোগদানের কথা ছিল।

ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত

জয়পুরহাটের সদর উপজেলায় ট্রাক্টর থেকে পড়ে রাসেল (২৪) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন জানান, সকাল ৯টার দিকে একটি ট্রাক্টর পুরানাপৈল ইউনিয়নের তাজপুর সড়ক অতিক্রম করছিল। এসময় অসতর্কাবস্থায় চালকের পাশে বসে থাকা হেলপার রাসেল হঠাৎ  নিচে পড়ে যান। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য  ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

মাগুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

মাগুরার মহম্মদপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়ার পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩০)। রবিউল বিনোদপুর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য  কানুটিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ছেলে।  খাদিজা মাগুরা সদর উপজেলার বেরইল ইউনিয়নের ছোট কলমধরী গ্রামের সুরমান মোল্যার মেয়ে। তাদের মুনিফা নামের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেশী বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম সাবু জানান, রবিউল তাদের প্রতিবেশী। স্বচ্ছল পরিবারের সন্তান ছিলেন তিনি।হাসিখুশি রবিউলের সংসারে কোনো কলহের খবর তিনি জানেন না। সকালে ঘরের দরজা বন্ধ দেখে তার স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা ভেঙে ঘরে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে মহম্মদপুর থানার এসআই সিদ্দিক এসে লাশ উদ্ধার করে। মহম্মদপুর থানার এসআই সিদ্দিক জানান, ৫ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মহম্মদপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে।

বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান নামক এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোঃ তরিকুল ইসলাম সোহাগ(৩৫)। তিনি বাগীর যশোরের চৌগাছা এলাকার চাঁদপুর গ্রামের মহসিন বিশ্বাসের ছেলে। এসময় আহত হয়েছে সোহাগের খালাতো ভাই তৌফিকুর রহমান(৩৫)। তিনি একই এলাকার তৈয়বুর রহমানের ছেলে।
তারা দু'জন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে যশোর ফিরছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার দিকে যাবার সময় মুলজান এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একই গন্তব্যের যাত্রীসেবা বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে একজন মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা আরো একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন  আহত ব্যক্তিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ ২৪জন আটক

বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার মধ্যরাতে তাদের সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুশখালি গ্রামে একটি জঙ্গল থেতে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে  চারজন  নারী ও সাতজন পুরুষ রয়েছেন। বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটককৃতরা কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল। তাদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার  লেবুছড়ি,
ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। আটকদের কারো কাছে ভারতে যাতায়াতের কোনো বৈধ কাগজপত্র নেই। তিনি জানান, তাদের বিজিবির-৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন, তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন , তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর। তাদের সঙ্গে রয়েছে আরোও ১৩টি বিভিন্ন বয়সের শিশু। আটকদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সবজি খেতে শিশুর যত বায়না

আপনার সন্তান কিছুতেই সবজি খেতে চায় না। অথচ চকলেট ও ফাস্টফুড খাবারে তার কোনো অরুচি নেই। যখনি তাকে জোর করে সবজি খাওয়াতে চেয়েছেন, সে আন্দোলনকারীর মতো কড়া প্রতিবাদ জানিয়ে না বলেছে। কিন্তু তাই বলে আপনার সন্তানকে পুষ্টিকর নানা বর্ণের সবজি খাওয়াবেন না, তা তো হয় না! এখন উপায়? আরে এতে চিন্তার কিছু নেই, শুধু রান্না আর পরিবেশনে বৈচিত্র্য এনেই আপনি খুব সহজেই শিশুর কাছে সবজিও করে তুলতে পারবেন ফাস্টফুডের মতোই আকর্ষণীয়। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন, নিম্নে সেগুলো আলোচনা করা হলো;
* শিশুরা সবজি খেতে না চাইলে তাদের ফুলকপি, কাঁচকলা, সিম, বরবটি ইত্যাদি দিয়ে সবজি পাকোড়া তৈরি করে দিন। এছাড়া  বড়া, শাসলিকও তৈরি করে দিতে পারেন। এগুলো শিশুরা খুব আনন্দের সঙ্গে খায়।
* শিশুরা চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে, তাই এই মাছটির সঙ্গে কুচি করে সবজি রান্না করলে শিশুরা পছন্দ করবে।
* স্যুপ শিশুরা খুব আনন্দ নিয়ে খায়। সবজির সঙ্গে ডিম, মুরগির মাংস দিয়ে স্যুপ তৈরি করে তাকে খাওয়াতে পারেন।
* শিশুরা রঙ পছন্দ করে। তাই মিষ্টি কুমড়া, গাজর, লালশাকসহ বিভিন্ন ধরনের রঙিন সবজি তাদের খাবারের তালিকায় রাখুন।
* খাবার মজাদার হওয়ার পাশাপাশি ডেকোরেটিভও হতে হবে। শিশুকে সবজি খেতে উৎসাহিত করতে লেটুসপাতা, শসা, টমেটো, গাজর দিয়ে তৈরি করতে পারেন ঘর, মাছ, ফুল কার্টুন ইত্যাদি।
* শিশুরা জুস খেতে খুব পছন্দ করে। তাই গাজর, শসা, বিটের মতো সবজিগুলো তাদের জুস করে খাওয়ানো যেতে পারে।
* শিশু সবজির প্রতি অনীহা দেখালে সেটা মুখরোচকভাবে তৈরি করুন যেমন: সবজি কাটলেট বা রোল, ভেজিটেবল সাসলিক, বার্গার, মোগলাই তৈরি করে দিতে পারেন।
* খাবার পরিবেশনের দিকটাও খেয়াল রাখতে হবে। আজকাল বাজারে বিভিন্ন কাটুর্নের ডিজাইন ও রঙের পরিবেশন পাত্র পাওয়া যায়। এগুলোতে শিশুদের খাওয়ার আগ্রহ বাড়ে। এছাড়া খেলার ছলে, গান গেয়ে বা কবিতা শুনিয়ে তাকে খাওয়ানো যেতে পারে। সন্তানের স্বাস্থ্য বলে কথা, এ নিয়ে তো মোটেই অবহেলা নয়। ওর জন্য এতোটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে।

ব্যথায় পেঁচিয়ে রাখুন অ্যালুমিনিয়াম ফয়েল, এরপর জাদু

সাধারণত খাদ্যবস্তু মুড়িয়ে রাখতে বা ওভেনে খাবার গরম করতে ঢাকনা হিসেবে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। কিন্তু এটা ব্যথা ও প্রদাহ জনিত সমস্যা কমাতেও দারুণ কাজ করে, এমনটাই দাবি করেছেন গবেষকরা। গবেষকরা জানান, অ্যালুমিনিয়াম ফয়েলে চিকিৎসা কথাটা উদ্ভট শোনালেও এটা চায়নাদের একটা প্রাচীন আর্ট। এটা শরীরের ব্যথা নিরাময়ে একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা শরীরের ব্যথার স্থানে পেঁচিয়ে চিকিৎসা করা হয়। এ চিকিৎসা প্রদাহজনিত সমস্যা সারাতে বেশ কাজে আসে। ব্যথা নিরাময়ে অ্যালুমিনিয়াম ফয়েল কীভাবে ব্যবহার করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো;
* গোড়ালি ব্যথা হলে ঘুমাতে যাওয়ার আগে, ব্যথার স্থানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন। একটানা ১৪ দিন এভাবে করলে দেখবেন গোড়ালি ব্যথা কমে গেছে।
* অ্যালুমিনিয়াম ফয়েল ফ্রিজে ৪ ঘণ্টা রাখুন। এরপর এটা ফ্রিজ থেকে বের করে মুখের ওপর রেখে হাত দিয়ে হালকা চাপ দিন। ১০ মিনিটের জন্য পরে মুখ থেকে ফয়েলটি তুলে ফেলুন। এতে আপনার স্ট্রেস কমে যাবে এবং আপনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
* একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে রাখলে গেঁটেবাত, বাত বা নিতম্ববেদনার মতো বিভিন্ন প্রকার যন্ত্রণা কমে যায়।
* ত্বক ছোটখাটো পুড়ে গেলে প্রথমে ওই স্থানটি ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর আলতো করে মলম লাগান। এরপর ব্যান্ডেজ হিসাবে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। এতে ক্ষত স্থানে আরাম পাওয়া যায়।
* কোনো কারণে পেশীতে কালশিটে পড়লে ওই স্থানে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ৪ ঘণ্টা রাখুন। এতে আপনার পেশির কালশিটে দাগ কমে যাবে। ১০ দিন পরপর এমনটা করুন উপকার পাবেন।
* অ্যালুমিনিয়াম ফয়েল শরীরে অস্ত্রোপচারের দাগও মুছে ফেলে। শরীরে অস্ত্রোপচারের দাগের স্থানে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে রাখুন। এর কয়েক ঘণ্টা পর ফয়েলটি খুলে ফেলবেন। এভাবে ১০ দিন ফয়েল ব্যাবহার করলেই দেখবেন দাগ কেমন হালকা হয়ে গেছে।
* কোনো কারণে হাত-পা মচকে গেলে বা জয়েন্ট আলগা হলে, ওই এলাকায় টাইট করে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁটিয়ে রাখুন। এতে ব্যাথা কমে যাবে এবং আপনিও আরাম পাবেন।

আদিত্যনাথের শাসনে রোমিওরা বিপাকে

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের শাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে তথাকথিত রোমিওরা। স্কুল বা কলেজের সামনে অকারণে দাঁড়িয়ে থাকলেই ধরা হচ্ছে তাদের। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের আদেশে রোমিওদের ধরতে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ হিসেবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে স্কুল, কলেজ, শপিংমলগুলোতে টহল দেয়া শুরু করেছে তারা।
এনডিটিভি জানিয়েছে, লখনৌতে মঙ্গলবার তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঝাসিতে কয়েক বালকের একটি দলকে ওঠবস করানো হয়েছে। মিরুতে কয়েকটি বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে থেকে কয়েক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশপ্রধান জাভিদ আহমেদ বলেন, উন্মুক্ত স্থানগুলোকে পুনরুদ্ধার ও তা নারীদের জন্য নিরাপদ করার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা উন্নত করার জন্য এমন পরিকল্পনা গ্রহণে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
উত্তরপ্রদেশে গরুর মাংসের দোকানে অগ্নিসংযোগ : এদিকে উত্তরপ্রদেশে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেয়ার দুই দিন পরই রাজ্যটির হাথরাসে তিনটি গরুর মাংসের দোকানে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে এসব দোকানে আগুন লাগানো হয়। পুলিশ বলেছে, সমাজবিরোধীরা গরুর মাংসের দোকানগুলোতে আগুন দিয়েছে। খবর এনডিটিভির। রোববার বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। ৪৪ বছর বয়সী এই পুরোহিত রাজনীতিক কসাইখানাগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই এ বিষয়ে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে বিজেপি। তবে শুধু অবৈধ কসাইখানাগুলোই বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে। সব কসাইখানা বন্ধ করে দেয়ার ধারণাটি গুজব বলে উড়িয়ে দিয়েছে দলটি। সোমবার দুটি কসাইখানা বন্ধ করে দেয়া হয়। সেগুলো অবৈধ ছিল বলে দাবি করেছে নতুন রাজ্য সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরপরই সব থানাকে অবৈধ কসাইখানা ও গরু জবাইয়ের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

লন্ডনে হামলার নিন্দা

ব্রাজিল ও নিউজিল্যান্ড সরকার লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিল সরকার ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন ও নর্দান আয়ারল্যান্ডের সরকার ও জনগণ এবং এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানাচ্ছে।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশ এক বিবৃতিতে বলেন, ‘নিউজিল্যান্ডের কয়েক হাজার নাগরিক লন্ডনে বেড়াতে যায় এবং শহরটিকে নিজের বাড়ি মনে করে।
শহরটিতে আমাদের অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয় থাকেন। তাই হামলাটি আমাদের বাড়ির খুব কাছেই ঘটেছে বলে মনে হচ্ছে।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা লন্ডনের মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আজকের এই মর্মান্তিক হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

কপাল খুলছে যোগীর গরুগুলোর!

সব গরুর সেখানে স্থান হবে না ঠিকই, কিন্তু যোগী আদিত্যনাথের গোশালার বেশ কয়েকটি গরুর কপাল খুলে যাচ্ছে। তারাও এবার ঠাঁই পেতে চলেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আবাসনে। লালুপ্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুখ্যমন্ত্রী ভবনে বিরাট এক গোয়াল ছিল। রাবড়ি দেবী নাকি সেই দুধ বিক্রিও করতেন। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৫, কালিদাস মার্গের বাসভবনেও তৈরি হতে চলেছে একটি গোশালা। সেখানে থাকবে যোগীর প্রিয় কয়েকটি গরু। ৪৪ বছরের সন্ন্যাসীর প্রতিদিনের রুটিনে পড়ে গোসেবা।
গোরক্ষনাথ মন্দিরের গোশালায় ৪৬০-এর কাছাকাছি গরুবাছুর রয়েছে। যখনই যোগী গোরক্ষপুর আসেন, গরুবাছুরদের নিজের হাতে গুড়, রুটি আর দুধ খাওয়ান তিনি। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রুটিনে যাতে ছেদ না পড়ে, তাই তার প্রিয় গরুরাও থাকতে চলল মুখ্যমন্ত্রীর আবাসনে। যোগী তার পোষা গরুদের প্রত্যেককে নামে চেনেন। প্রিয় গরুর নাম নন্দিনী। গুজরাতি, সেহওয়াল, দেশি ও গির প্রজাতির সেরা গরুরা আছে ওই গোশালায়। দিনে ১০০ লিটারের বেশি দুধ দেয় তারা। মন্দিরে ঠাকুরের ভোগের জন্য ব্যবহার হয় ওই দুধ, ভক্তরা প্রসাদ পান। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তিনদিনের মধ্যেই রাজ্যের সব বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। গবাদি পশুর চোরাকারবার কঠোর হাতে বন্ধ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

বালিতে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় বালি দ্বীপে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে তিন শিশুসহ চারজন আহত এবং অনেক ঘরবাড়ি, মন্দির, বিদ্যালয় ও সরকারি ভবনের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ সংস্থা একথা জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরো জানান, ডেনপাসার সিটি, জেমব্রানার বিভিন্ন এলাকা, ক্লুকুং, বাংলি, জিয়ানিয়ার ও কারাং আসেমে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা জানায়, বুধবার বালি দ্বীপের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

সিরিয়ার লড়াই রুশ অস্ত্রকে কার্যকর প্রমাণ করেছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএস বিরোধী চলমান লড়াইয়ে তার দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অত্যন্ত নির্ভরযোগ্য এবং কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। বিদেশের সাথে রাশিয়ার সামরিক এবং প্রযুক্তি সহায়তা সংক্রান্ত কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। পুতিন আরো বলেন, সিরিয়ায় সন্ত্রাসীদের এবং গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে রুশ অস্ত্র অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে।
এ লড়াইয়ে রুশ অস্ত্রের কার্যকারিতা এবং সক্ষমতাও প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সত্যিকার যুদ্ধে বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মধ্য দিয়ে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন রুশ ফ্লাইট এবং কারিগরি কর্মীরা। এ ছাড়া, রুশ সামরিক পণ্য উৎপাদনকারীদেরও একই অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি। দামেস্ক সরকারের অনুরোধে রাশিয়া ২০১৫ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াই শুরু করেছে।

যে কোনো মুহূর্তে আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে উ. কোরিয়া

জাতিসঙ্ঘের জেনেভা দফতরে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেছেন, তাদের দেশের নেতা কিম জং-উন যে কোনো সময়ে আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বা আসিবিএম ছুঁড়তে পারেন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। উপ-রাষ্ট্রদূত চো মিইয়ং ন্যাম আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে যে ঢালাও নিষেধাজ্ঞা দিয়েছে তা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং পরমাণু অস্ত্র উন্নয়নে কোনো বাধাই দিতে পারবে না। উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নতুন প্রশাসনের কঠোর মনোভাবের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন,
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিয়ারসনের জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন সফরের ফলে হয়ত এমনটি দেখা দিয়েছে। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার কাছেই সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকা; আর এ কারণে পিয়ংইয়ংকে আগাম হামলার সক্ষমতা অর্জন করতে হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে পৈশাচিক এবং অমানবিক বলেও অভিহিত করেন তিনি। পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হওয়ার দিনটিতে এ বক্তব্য দেন তিনি। অবশ্য, জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞাকে পুরোপুরি উপেক্ষা করে অস্ত্র তৈরির কার্যক্রম অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।
সূত্র : ওয়েবসাইট

পানির অভাবে মারা যাবে ৬০ কোটি শিশু

২০৪০ সালের মধ্যে বিশ্বে প্রতি চারজন শিশুর মধ্যে একজন বিশুদ্ধ পানির অভাবে নানান রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। ইউনিসেফ থেকে প্রকাশিত নতুন একটি রিপোর্টে এই সতর্কবার্তা দেয়া হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে প্রকাশিত রিপোর্টে বলা হয়, সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরার ক্রমবর্ধমান অবস্থা এবং জনসংখ্যা বৃদ্ধির যে হার তাতে পানির চাহিদা অনেক বাড়বে। প্রতিদিন বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থার অভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় পাঁচ বছরের কম ৮০০ শিশু। একই সমস্যায় পাঁচ বছরের কম ১৫ কোটি ৬০ লাখ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, যা শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। ইউনিসেফের নির্বাহী পরিচালক অধ্যাপক অ্যান্থনি লেক ওই রিপোর্টে লিখেছেন, ‘পানি এমন একটি বস্তু, যা ছাড়া কোনো কিছুর বৃদ্ধি সম্ভব নয়।
আর নিরাপদ পানি ছাড়া শিশুদের জীবন বাঁচানো অসম্ভব। তিনি আরো লিখেছেন, ‘নিরাপদ পানির অপর্যাপ্ততার কারণে শিশুর মৃত্যুর হার বাড়ছে, এবং শৈশবে তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যা কচি শরীর সহ্য করতে না পেরে তারা মৃত্যুর শিকার হয়। রিপোর্টে বলা হয়, ‘রোগে ভুগে যদি কোনো শিশু বেঁচেও থাকে ভবিষ্যতে এটা তার ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে এবং তার শরীর পুষ্টি গ্রহণক্ষমতা হারিয়ে ফেলে। ‘যখন কোনো সম্প্রদায়ের কাছে পানি সরবরাহের পথ শুকিয়ে যায়, খরা, বন্যা এবং পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে, তখন আর নিরাপদ পানির কোনো উৎস থাকে না এবং এতে নানান রোগবালাইয়ের সৃষ্টি হয়।’ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে খরার প্রকোপ খুব বেশি। অধ্যাপক লেক বলেন, ‘আমরা বিশ্বজুড়ে পানির ভয়ানক ঘাটতি দেখতে পাচ্ছি, বিশেষ করে খরা কবলিত নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনজুড়ে।’ তিনি বলেন, ‘ওইসব অঞ্চলে জন্মের পর থেকে তীব্র অপুষ্টি ও দুর্ভিক্ষের কবলে পড়ে ১৪ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে।’ এককভাবে শুধু ইথিওপিয়াতেই ২০১৭ সালে ৯০ লাখ মানুষ সুপেয় পানির অভাবে অনিরাপদ অবস্থায় রয়েছে। রিপোর্টে সতর্ক করে বলা হয়, ‘২০৫০ সাল নাগাদ জনসংখ্যা বৃদ্ধির ক্রমবর্ধমান হার যদি অব্যাহত থাকে, তাহলে ৫০ শতাংশ মানুষ পানির অভাবে ভুগবে।’
ভারতের সাড়ে ৬ কোটি মানুষ
এ দিকে বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে ভারতের প্রায় সাড়ে ছয় কোটি মানুষ। গতকাল বুধবার বিশ্ব পানি দিবস উপলক্ষে ওয়াটার এইডের এক নতুন রিপোর্টে জানানো হয়েছে, ভারতের গ্রামাঞ্চলে বসবাস করা প্রায় ছয় কোটি ত্রিশ লাখ মানুষ বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানির সঙ্কটে সরকারি পরিকল্পনার অভাব, প্রতিযোগিতাপূর্ণ চাহিদা, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিকাজে পানির ব্যবহারকে দায়ী করা হয়েছে। ভারতের গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি পাচ্ছেন না প্রায় সাড়ে ছয় কোটি মানুষ। সেখানে কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগ এবং পুষ্টির অভাব খুব সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিনির্ভর। খাবারের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। গ্রীষ্মের দিনে প্রচণ্ড খরার মধ্যেও তারা মাঠে কাজ করেন। গ্রামগুলোয় পানি সংগ্রহের দায়িত্বে থাকে বাড়ির মেয়েরা।
শুষ্ক মওসুমে দূর-দূরান্ত থেকে তাদের পানি সংগ্রহ করতে হয়। এ বিষয়ে প্রতিবেদনটিতে সতর্ক করা হয়েছে। ভারত বিশ্ব-অর্থনীতিতে ক্রমেই এগিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করাটা দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারতের গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অ্যাসেসমেন্টের তথ্য অনুযায়ী দেশের প্রায় ছয় ভাগের এক ভাগ ভূগর্ভের পানির উৎস অতিরিক্ত ব্যবহার হয়েছে। ভারতের গ্রামাঞ্চলে ৬৭ শতাংশ নাগরিকের বসবাস। যার ৭ শতাংশই বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। তা ছাড়া জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৩৮টি দেশের মধ্যেও ভারতের অবস্থান ওপরের সারিতে। এবারের বিশ্ব পানি দিবসে সরকারের প্রতি ওয়াটার এইডের দাবি, টেকসই উন্নয়ন ও সর্বত্র বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের প্রতিশ্রুতি দিতে হবে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

সন্ত্রাসের কাছে হার মানবে না ব্রিটেন : থেরেসা মে

লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে গুলি এবং ওয়েষ্টমিনস্টার ব্রিজের কাছে সন্ত্রাসী হামলাকে প্রধানমন্ত্রী থেরেসা অসুস্থ ও বিকৃতি রুচির অভিহিত করে নিন্দা জানিয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক শেষে ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে মে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের মত মূল্যবোধ চর্চা করে বিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছে। যারা এই মূল্যবোধ প্রত্যাখ্যান করেছে, তাদের কাছে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্যই একটি টার্গেটে পরিণত হয়েছে।
কিন্তু সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না, প্রত্যয় ব্যক্ত করে মে বলেন, বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে সংসদের সভা বসবে। "স্বাভাবিকভাবে লন্ডনের বাসিন্দারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম সারবেন। এবং শহরে বেড়াতে আসা পর্যটকেরাও স্বাভাবিক নিয়মে যা করছিলেন, এবং যা তাদের পরিকল্পনায় ছিল, তাই করবেন।" থেরেসা মে আরো বলেন, "ঘৃণা এবং অশুভ শক্তি ব্রিটেনকে বিভক্ত করতে পারবেনা।" লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু'জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, অন্তত ৪০জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন ফরাসী শিক্ষার্থী এবং দু'জন রোমানিয় রয়েছেন। এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানী।

'আইএস' হুমকিতে বিমানে ল্যাপটপ নিষিদ্ধ!

আমেরিকান গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রগামী বিমানে সন্ত্রাসী হামলা হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের কারণেই বিমানের ক্যাবিনে বড় আকারের কোনো ইলেকট্রনিক যন্ত্র বহন করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকা এবং ইউকে নির্দিষ্ট কিছু যাত্রীবাহী বিমানে যাত্রীদের ল্যাপটপ সাথে নিয়ে বিমানে ওঠার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকান সূত্র বলছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী (আইএস) ইলেকট্রনিক সরঞ্জামের মধ্যে বিস্ফোরক লুকিয়ে তা বিমানে নেয়ার জন্য তাদের কাজ চালাচ্ছে এমন তথ্য তাদের হাতে এসেছে। গোপন তথ্যে পাওয়া এই খবর আমেরিকা "প্রমাণিত'' এবং "বিশ্বাসযোগ্য" বলে মনে করছে।
আমেরিকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৮টি দেশের ১০টি বিমানবন্দর ব্যবহারকারী নয়টি এয়ারলাইন্সকে। আইএস-এর দিক থেকে হুমকির বিষয়টি আলোচনার জন্য ৬৮টি দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দুদিন ধরে একটি বৈঠক করবেন, যে বৈঠক আয়োজন করছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এই বৈঠকে ট্রাম্প প্রশাসন ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে তাদের সমর্থনের বিষয়টি এবং প্রেসিডেন্ট তার পররাষ্ট্রনীতিতে বিষয়টিকে কতখানি অগ্রাধিকার দিচ্ছেন তা তুলে ধরবেন।
এই হুমকি সম্পর্কে কতটুকু জানা যাচ্ছে?
আমেরিকার হাউস ইনটালিজেন্স কমিটির একজন ডেমোক্রাট সদস্য, এরিক সোয়ালওয়েল, এবিসি সংবাদমাধ্যমকে বলেছেন "বিমানের জন্য নতুন হুমকি'' তৈরি হয়েছে।
"আমরা জানি আমাদের শত্রুরা, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরের উগ্রবাদী গোষ্ঠীগুলো, যুক্তরাষ্ট্রগামী বিমান ধ্বংস করতে চাইছে। এটাই তাদের জন্য অন্যতম সবচেয়ে মূল্যবান লক্ষ্যবস্তু। কিন্তু সেটা যাতে না ঘটতে পারে সেটা ঠেকাতে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি।'' ওই কমিটির আরেকজন সদস্য, রিপাবলিকান পিটার কিং, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে বলেছেন, এই নিষেধাজ্ঞা সম্পর্কে তাকে আগে হুঁশিয়ার করা হয়েছিল।
''এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।'' বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন ''গোয়েন্দা তথ্য মূল্যায়ন'' করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর অর্থ হল আমেরিকান গোয়েন্দারা উগ্রবাদীদের সম্ভাব্য হামলার ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয় আড়ি পেতে শুনেছেন অথবা তাদের কোনো চরের মুখ থেকে এ তথ্য জেনেছেন।
কোন্ কোন্ এয়ারলাইন্স এর আওতায় পড়ছে?
আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়ছে নয়টি বিমান সংস্থার ফ্লাইট, যাদের মধ্যে রয়েছে রয়াল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারলাইন্স, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েস, রয়্যাল এয়ার মারোক, কাতার এয়ারওয়েস, এমিরেটস্ এবং এত্তিহাদ এয়ারওয়েস। আমেরিকান পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনও যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তা অনেকটা একইরকম, তবে তাদের তালিকায় ব্রিটিশ এয়ারওয়েস এবং ইজি জেট এয়ারলাইন্স রয়েছে। ব্রিটিশ নিষেধাজ্ঞায় রয়েছে তুরস্ক, লেবানন, জর্দান, মিসর, তিউনিসিয়া এবং সৌদি আরব থেকে যুক্তরাজ্যগামী যাত্রীবাহী ফ্লাইট। আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় যে দশটি বিমানবন্দর পড়ছে
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় দশটি বিমানবন্দর
নিষেধাজ্ঞার আওতায় দশটি বিমানবন্দর
মোহাম্মদ ইন্টারন্যাশানাল, কাসাব্লাঙ্কা, ব্মরক্কো
আতার্তুক বিমানবন্দর, ইস্তানবুল, তুরস্ক
কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর, মিসর
কুইন আলিয়া আন্তর্জাতিক, আম্মন, জর্দান
কিং আবদুলআজিজ আন্তর্জাতিক, জেদ্দা, সৌদি আরব
কিং খালিদ আন্তর্জাতিক, রিয়াদ, সৌদি আরব
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দোহা, কাতার
আবু ধাবি আন্তর্জাতিক, সংযুক্ত আরব আমিরাত
দুবাই আন্তর্জাতিক, সংযুক্ত আরব আমিরাত।
সূত্র : বিবিসি

গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে এ মাসেই চিঠি যাচ্ছে জাতিসংঘে

একাত্তরের ২৫ মার্চের কালোরাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার বিয়োগান্তক ঘটনার স্মরণে এবারই প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এই দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির (আন্তর্জাতিক গণহত্যা দিবস) জন্য চলতি মাসেই জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে পিআইডি ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। মোজাম্মেল হক জানান, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসাবে পালনের বিষয়টি জাতীয় সংসদে পাস হয়েছে। দিবস হিসাবে পালনের জন্য এটাই যথেষ্ট।
তারপরও রাষ্ট্রীয় শিষ্টাচার হিসাবে গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণহত্যা দিবস পালনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। গণহত্যা দিবস পালনে আন্তর্জাতিক স্বীকৃতির (আন্তর্জাতিক গণহত্যা দিবস) জন্য চলতি মাসেই জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে উঠিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে চলতি মাসেই (মার্চ) জাতিসংঘকে চিঠি দেওয়া হবে। এজন্য আবেদন প্রস্তুত করে রাখা হয়েছে। কবে এবং কাকে দিয়ে পাঠানো হবে তা ঠিক করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জাতিসংঘে এটা (প্রস্তাব) উঠানোর পাশাপাশি বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অতিরিক্ত সচিব ওএসডি : তিন যুগ্মসচিবের দপ্তর বদল

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমকে ওএসডি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (অতিরিক্ত সচিব) কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে প্রশাসন ক্যাডারের তিন যুগ্মসচিবেরও দপ্তর বদল হয়েছে। বুধবার দিনশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করেছে। যা রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেখা গেছে।
প্রজ্ঞাপনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফকে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে, আইএমইডির সিপিটিইউর পরিচালক মো. হেলাল উদ্দিনকে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হককে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সেশনের নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা থেকে আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একঘণ্টা বিরতি দিয়ে বেলা ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে রাতেই গণনা শেষে ফল ঘোষণা করা হবে। এর আগে গতকাল বুধবার প্রথমদিনের মতো ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রথমদিনে ভোট পড়েছে ১৯৫০টি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারে মোট ভোটার পাঁচ হাজার ৮০ জন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে দু’জন অংশগ্রহণ করছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মো: জয়নুল আবেদীন। সম্পাদক পদে প্রার্থী হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। বিএনপিপন্থী প্যানেল থেকে সহ-সভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মো: গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও শামীমা সুলতানা (দিপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মো: এমাদুল হক, আয়েশা আক্তার, মো: আহসানউলাহ, মো: মুসাব্বির হাসান ভূইয়া (রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমি আখতার। অপর দিকে সরকার সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু। সম্পাদক পদে নির্বাচন করছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু। আওয়ামীপন্থী প্যানেল থেকে সহ-সভাপতি অজিবউলাহ ও হোসনে আরা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জল ও শেখ মো: মাজু মিয়া। এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে আছেন অশোক কুমার ঘোষ ও মো: আবু এহিয়া দুলাল।
উল্লেখ্য, ২০১৬-২০১৭ সেশনের নির্বাচন ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন।

অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ আটক : র‌্যাব

রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ‘ডাকাত’ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন- রাকিবুল হাসান সুজন, রাশেদুল ইসলাম, ইমরান ফকির, শামীম, হারুন বেপারী ও লিটন। রাব ২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাওসার জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের শেরেবাংলা নগরে কিডনি হাসপাতালের সামন থেকে তাদের আটক করে র‌্যাব ২। তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিলো কিছু ডাকাত সদস্য কিডনি হাসাপাতালের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ছয় ডাকাত সদস্যতে আটক করে।

সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ এপ্রিল

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১৬ এপ্রিল দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জিয়াউল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় সানি এখন জামিনে আছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেন।

আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের তিন সদস্য গ্রেফতার : র‌্যাব

‘আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের’ তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের’ তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- আফজাল আহমেদ (৩৩), শরীফ আলমগীর (৪৫), শরীফ আহদের মোহন (২৩), বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের পাশে থেকে গ্রেপ্তার করে র‌্যাব ২। র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাওসার জানান, এক ভোক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করি।
তারা ফেসবুক, ই-মেইলের মাধ্যমে মানুষের সঙ্গে সখ্যতা তৈরি করে পরে বিভিন্ন উপহার পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। তিনি জানান, যিনি র‌্যাবের কাছে অভিযোগ করেছিলেন, ওই ভোক্তভোগী কিছুদিন আগে ফেসবুকে থমসন স্মিথ নামের এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে ফেসবুকে আলাপ হয়। স্মিথ নিজেকে ওই দেশের বড় একটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণদার বলে দাবি করেছিলেন। বেশ কিছুদিন আলাপচারিতার পর স্মিথ ভোক্তভোগীকে জানান, তাদের একটি অফিস বাংলাদেশেও আছে। যেহেতু তিনি তাকে পছন্দ করেন সেহেতু অফিসের ঠিকানায় তিনি তার জন্য কিছু উপহার পাঠাচ্ছেন। এর কিছুদিন পর কস্টমস পরিচয়ে ভোক্তভোগীকে এক ব্যক্তি ফোন দিয়ে জানান, বিদেশ থেকে তার নামে একটি উপহারের বাক্স এসেছে। বাক্সে প্রচুর পরিমাণ গোল্ড, ডলার স্মার্ট ফোন রয়েছে। কিন্তু এগুলো কস্টমস ফি দেওয়া হয়নি। তাই এসব ছাড়িয়ে নিতে কাস্টমস ফি বিকাশের মাধ্যমে দিলে তারা বাড়িতে পৌঁছে দিবে। এর পর কয়েক দফায় ওই ভোক্তভোগীর কাছ থেকে তারা কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। ফিরোজ কাওসার জানান, প্রতারক চক্রটি মানুষের সরলতার সুযোগ নিয়ে এসব কাজ করে। তাদের নেটওয়ার্ক জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির ড্রাইভার নজরুল ইসলামের দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২১ মার্চ স্কুল ক্যাম্পাসের ভিতরে জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি ছাত্রদের দ্বারা ভাংচুরের ঘটনায় তার গাড়ি চালক নজরুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় দ্রুতবিচার আইনে মামলা করে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ২২ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১১টায় তাকে তার সুত্রাপুরস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । এরপর তাকে কোর্টে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই হচ্ছে টাকা-পয়সার বিনিময়ে

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর ফরিদপুরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল বলেছেন, ‘যেই লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজও বাস্তবায়ন হয়নি। এর প্রধান কারণ দুর্নীতি। স্বাধীনতার ৪৬ বছর পর বর্তমানে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই হচ্ছে টাকা-পয়সার বিনিময়ে। টাকার বিনিময়ে ভুয়া সাক্ষি সাজিয়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কস্থ বাসভবনে তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা জাদুঘর উদ্বোধনকালে সাংবাদিকদের নিকট তিনি একথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ব্যর্থ হয়েছে জাতি। যারা মুক্তিযুদ্ধে ছিলো না তাদের ইতিহাস এখানে এসেছে।
প্রতিটি থানায় যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের নিকট হতে যুদ্ধকালীন ঘটনা লিপিবদ্ধ করতে পারলেই আসল মুক্তিযোদ্ধাদের পরিচয় জানা যাবে। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল ’৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়ে বীরোচিত ভূমিকা রাখেন। ২৫ মার্চ গণহত্যার পর এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি ৪শ’ যুবক নিয়ে তার গ্রাম লৌহজং থানায় পৌঁছে ১০টি থ্রি নট থ্রি রাইফেল ও ১ হাজার বুলেট নিজেদের নিয়ন্ত্রণে নেন। এরপর আগস্টে আগরতলার মেলাবাড়ে তিনি ২নং সেক্টর কমান্ডর খালেদ মোশাররফের সাথে দেখা করেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বিমানযোগে কলকাতা এসে মেজর জলিলের ৯নং সেক্টরে যোগ দেন। এরপর ২ জন ব্রিটিশ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. এস এ মালেকসহ প্রায় ৮শ’ মুক্তিযোদ্ধা নিয়ে ৪ দিন পায়ে হেটে এসে তারা কাশিয়ানীর ওড়াকান্দি স্কুলে ক্যাম্প গড়েন। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে গোপালগঞ্জে পাকসেনাদের ভাটিয়াপাড়া ওয়ারলেস আক্রমনে নেতৃত্ব দেন। এই যুদ্ধে ১৯ জন পাকসেনা নিহত হয়। ১০ অক্টোবর তার নেতৃত্বে ভেদরগঞ্জ থানা দখল করেন মুক্তিযোদ্ধারা।
১৪ অক্টোবর শরিয়তপুরের গোসাইরহাটে তার নেতৃত্বে হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ৬৭ জন পাকসেনা নিহত হয়। এছাড়া ৮ ডিসেম্বর বিনাযুদ্ধে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ দখল করেন। ১৪ ডিসেম্বর প্রায় ১০ হাজার মুক্তিযোদ্ধা নিয়ে ভাংগা হতে ফরিদপুরের উদ্দেশে রওনা হন। ১৬ ডিসেম্বর দুপুরে তিনি ফরিদপুরে অবস্থানরত তৎকালীন পাক বাহিনীর কমান্ডার মেজর আবরারকে মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পনের নির্দেশ দেন। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের এই মুক্তিযুদ্ধ জাদুঘরে যুদ্ধকালীন বিভিন্ন দূর্লভ ছবিসহ যুদ্ধোত্তর তাকে দেয়া সম্মাননা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্মারক স্থান পেয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালীন পত্রিকায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট তিনি এখানে সংরক্ষণ করেছেন। পলাশী থেকে রেসকোর্স ইতিহাস এসে স্থান পেয়েছে। স্বাধীনতার জন্য সালে এদেশের দামাল ছেলেরা কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে, যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে সেই ইতিহাস যাতে আগামী প্রজন্ম সে লক্ষ্যেই এ জাদুঘর স্থাপন করা হয়েছে বলে এ বীর মুক্তিযোদ্ধা জানান।

আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামের মশিন্দা গ্রামে আগুনে পুড়ে আয়জান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু। আহত হয়েছেন আজেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত আয়জান বেগম উপজেলার মশিন্দা গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী এবং আহত আজেলা বেগম তার ছেলে আসাদের স্ত্রী। নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, মশিন্দা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আসাদ সরকারের বাড়িতে গত রাত ৩টার দিকে গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আসাদ সরকারের বৃদ্ধা মা আয়জান বেগম আগুনে পুড়ে মারা যান। এছাড়া দুটি গরু এবং ঘরের সব মালামাল আগুনে পুড়ে যায়। এসময় মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদের স্ত্রী আজেলা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষ অবস্থায় বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছিলেন। পথে বনপাড়া পৌছালে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানালে তারা স্টেশনে ফিরে আসেন।

মাগুরায় দম্পতির ঝুলন্ত লাশ



মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। একই রশির দুই মাথায় স্বামী-স্ত্রী দুজনের গলায় ফাঁস লাগানো ছিল। নিহত দুজন হলেন রবিউল ইসলাম (২৮) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (২৩)। রবিউলের বাবা হাবিবুর রহমান মোল্লা বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চার বছর আগে রবিউলের সঙ্গে মহম্মদপুরের ছোট জোকা গ্রামের ছুরমান মিয়ার মেয়ে খাদিজার বিয়ে হয়। রবিউল ক্ষুদ্র ব্যবসায়ী। এ দম্পতির তিন বছর বয়সের একটি মেয়েসন্তান রয়েছে। সন্তানকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো এ দম্পতি ঘুমাতে যান। সকালে তাঁদের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন ঘরে ঢুকে দুজনের লাশ একই রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পুলিশ হাসপাতালের মর্গে পাঠায়।

রংপুর বিদ্যুত্ অফিসের ওয়ার্কশপে আগুন



রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকায় রংপুর বিদ্যত্  বিতরন বিভাগ-১ এর ওয়ার্কশপে ভয়াবহ আগুনে ১০ কোটি টাকারও বেশী মুল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিদ্যুত্ উপকরণ ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে লাগা এই আগুন স্থাণীয়দের সযোগিতায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘন্টায় নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুত্ বিভাগ। রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় দিকে বিদ্যুত বিতরন বিভাগ-১ এর ওয়ার্কশপে আগুন লাগে। ওয়ার্কশপে থাকা ট্রান্সফরমারে দাহ্য পদার্থ থাকার কারনে আগুন দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। প্রায় দেড় ঘন্টা পর সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা দিয়েছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখায় আশে পাশের মার্কেট ও দোকানপাটে ছড়িয়ে পড়ার আতংক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনায় পাশের দোকানপাটের কোন ক্ষতি হয় নি। তবে আগুনের কারনে ভবনটি দুর্বল হয়ে পড়েছে। বিদ্যুত্ বিভাগের কর্মীরা ধ্বংস হয়ে যাওয়া গোডাউনটি পরিস্কার করেছে। রংপুর বিদ্যুত্ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, ক্ষয় ক্ষতির পরিমান ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগুন লাগার কারন জানতে পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদের দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কি কারনে আগুন লেগেছিল।

পুলিশকে বাঁচাতে এগিয়ে গেলেন এমপি

যুক্তরাজ্যের ফরেন অফিস মিনিস্টার টবিয়াস এলউড এখন সবার চোখে ‘হিরো’। নিজের নিরাপত্তার কথা না ভেবে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় আহত পুলিশ কর্মকর্তা কিথ পামারকে সহায়তা করতে এগিয়ে গিয়েছিলেন তিনি। তাঁকে প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন। হামলাকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা পামারকে নতুন জীবন দিয়েছেন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা এলউড। তাঁর মুখে মুখ লাগিয়ে তিনি বাতাস দেন। ক্ষতস্থান হাত দিয়ে চেপে ধরেন। ওয়েস্টমিনস্টারের নিউ প্যালেস ইয়ার্ডের ওই সন্ত্রাসী হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। আহত হন ৪০ জন। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, একজন পুলিশ সদস্যের ওপর হামলার পর হামলাকারী পার্লামেন্ট ভবনের কাছে আরেকজন পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে গিয়েছিলেন। প্যারামেডিকরা তাঁর জীবন বাঁচানোর চেষ্টা করেন। আহত ওই পুলিশ কর্মকর্তা পার্লামেন্টের সামনে পড়ে যান। এলউডের দীর্ঘদিনের বন্ধু কনজারভেটিভ পার্টির আরেক পার্লামেন্ট সদস্য অ্যাডাম আফরিইয়ে। বিবিসিকে তিনি বলেন, পুলিশ সবাইকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দিচ্ছিল। এর মধ্যেই তিনি এলউডকে আহত পুলিশ কর্মকর্তাকে সহায়তা করার জন্য এগিয়ে যেতে দেখেন। ছবিতে দেখা গেছে, এলউড আহত ওই পুলিশ কর্মকর্তার ক্ষতস্থান হাত দিয়ে চেপে ধরে আছেন। তাঁর রক্ত লেগে আছে এলউডের হাত ও মুখে। সহকর্মীরা এলউডের প্রশংসায় পঞ্চমুখ। কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য বেন হাউলেট এক টুইটে বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে যেভাবে টবিয়াস এলউড এগিয়ে গিয়েছেন,
তাতে বোঝা যায়, তিনি সত্যিই নায়ক। লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারন বলেন, এলউড পার্লামেন্ট সদস্যদের জন্য সুনাম বয়ে এনেছেন। ওই পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে সাধ্যমতো সবকিছু তিনি করেছেন। ফরেন অফিস মিনস্টার এলউড মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সন্ত্রাসী তালিকাভুক্ত দেশগুলোতে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে সন্ত্রাসী হামলায় নিহত হন এলউডের ভাই। লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার দুপুরে ওই হামলা হয়। এ সময় পার্লামেন্টে যৌথ অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ ভবনে ছিলেন। প্রধানমন্ত্রীকে দ্রুত সংসদ ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এমপিদের নিরাপত্তায় পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলা হয়। কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্লামেন্ট ভবন। টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজের দক্ষিণ প্রান্ত এসে লেগেছে পার্লামেন্ট এলাকায়। এই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। এরপর গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামলাকারী একটি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন হামলাকারী। তখন হামলাকারীকে গুলি করে পুলিশ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না: মমতা

ভারতের কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থাপিত আবক্ষ ভাস্কর্য সরিয়ে দেওয়ার দাবি নাকচ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা। তাঁর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। কেউ প্রতিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস কলকাতায় উদ্‌যাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করে। বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপনের পর ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে দাবি করেন, ‘বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে অন্য কোনো সরকারি স্থানে বসানো হোক। কারণ, ইসলাম ধর্মে ভাস্কর্যের স্বীকৃতি নেই। হোস্টেলের ভেতর কোনো ইসলামবিরোধী কাঠামো গড়া অন্যায়।’ এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ঐতিহ্যের কোনো ইজারা হয় না। বঙ্গবন্ধু দুই বাংলার কাছেই শ্রদ্ধেয়, স্মরণীয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা।
তাঁর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করাই আমাদের কর্তব্য। এর কোনো রকম বিরোধিতা বরদাশত করা হবে না। কেউ প্রতিরোধ তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫-৪৬ সালে। তিনি ছিলেন ২৪ নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের নাম বদলিয়ে এখন নামকরণ করা হয়েছে মাওলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ২৪ নম্বরের পাশের ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ১৯৯৮ সালের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।

লন্ডনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবারের সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ব্যক্তির সংখ্যা পাঁচে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছে যুক্তরাজ্যের পুলিশ। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলাকে ‘অসুস্থ ও বিকৃতি রুচির’ বলে অভিহিত করেছেন তিনি। থেরেসা মে বলেছেন, এই হামলা স্বাধীনতা, গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতার মতো মূল্যবোধের ওপর আঘাত। লন্ডনের স্থানীয় সময় গতকাল দুপুরে ওই হামলা হয়। হামলার সময় পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ ভবনে ছিলেন। প্রধানমন্ত্রীকে দ্রুত সংসদ ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এমপিদের নিরাপত্তায় পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলা হয়। কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্লামেন্ট ভবন। টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজের দক্ষিণ প্রান্ত এসে লেগেছে পার্লামেন্ট এলাকায়।
এই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। এরপর গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামলাকারী একটি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন হামলাকারী। তখন হামলাকারীকে গুলি করে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিহত পাঁচজনের মধ্যে হামলাকারী রয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হন। নিহত বাকি চারজনের মধ্যে পুলিশের এক কর্মকর্তা আছেন। তিনি হামলাকারীর ছুরিকাঘাতে মারা গেছেন। অন্য তিনজন গাড়িচাপায় নিহত হন। হামলাকারীর নাম-পরিচয় জানায়নি পুলিশ। তবে বলছে, হামলাকারীকে তারা চেনে বলে মনে করছে। হামলাকারী আন্তর্জাতিক ও ইসলামপন্থী সন্ত্রাসবাদ দ্বারা উদ্বুদ্ধ বলে তাদের ধারণা। পুলিশ বলছে, সব দিক মাথায় নিয়েই তারা ঘটনাটি তদন্ত করবে। তবে নতুন কোনো কারণ উদ্‌ঘাটনের আগ পর্যন্ত তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে।

যোগীর রাজ্যে অশান্তি

বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে কসাইখানা বন্ধের হুকুম জারি করে গতকাল বুধবার তিনি বলেছেন, গরু পাচার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এই ফরমান জারির ঠিক আগে গত মঙ্গলবার রাতে রাজ্যের হাথরস জেলায় তিনটি মাংসের দোকান দুষ্কৃতকারীরা পুড়িয়ে দিয়েছে। কসাইখানা বন্ধ ও গরু পাচার রোধে নির্দেশ জারি ছাড়াও যোগী সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উত্ত্যক্তকারী দমনে রাজ্য পুলিশে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন করতে বলেছেন। পুলিশের এই বিশেষ দল স্কুল-কলেজসহ সর্বত্র যারা মেয়েদের বিরক্ত ও হেনস্তা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে রাজধানী লক্ষ্ণৌয়ে তিন যুবককে পাকড়াও করেছে এই স্কোয়াড। অভিযোগ, তারা মেয়েদের উত্ত্যক্ত করছিল। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গতকাল এ কথাও জানিয়ে দিয়েছেন, কোনো সরকারি কর্মী অফিসে পান ও পান-মসলাজাতীয় কিছু খেতে পারবেন না। সরকারি অফিসের দেয়ালে পানের পিক দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছতা অভিযান’ সফল করতে সহায়ক হবে। এদিকে মাংসের দোকানে আগুন দেওয়া ও কসাইখানা বন্ধ করে দেওয়ার ঘটনা রাজ্যে সামাজিক অশান্তি সৃষ্টি করছে। বৈধ মাংস ব্যবসায়ীরা এই নির্দেশ সম্পর্কে প্রশ্ন তুলছেন। তাঁরা বলছেন, কসাইখানা বন্ধ করা হলে কর্মসংস্থানও কমে যাবে। কমবে রাজ্যের রাজস্ব আয়। সামাজিক অশান্তি দেখা দেবে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধভাবে ও বিনা লাইসেন্সে যাঁরা ব্যবসা চালাচ্ছেন, কেবল তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ এই দাবি করলেও বিরোধীরা মনে করছেন, স্বঘোষিত গোরক্ষকেরা অতি উৎসাহে সব মাংসের দোকান বন্ধে নেমে পড়েছেন।
এলাহাবাদে যে কয়টি কসাইখানা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো বেআইনিভাবে চলছিল বলে পুলিশের দাবি। উত্তর প্রদেশে গরুর মাংস নিষিদ্ধ। বৈধভাবে জবাই হয় শুধু মহিষ, ছাগল ও ভেড়া। রপ্তানির মাংসও মহিষের। কয়েক লাখ মানুষ এই কারবারের সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারের সময় বিজেপির নেতারা নারী-নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছিলেন। রাজ্য পুলিশে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠনের নির্দেশ সেই কারণেই। রাজ্য পুলিশের মহাপরিচালক জাভেদ আহমেদ গতকাল বলেছেন, নতুন এই স্কোয়াডের মূল লক্ষ্য নারীদের নিরাপত্তা বাড়ানো। তিনি বলেন, প্রতিটি থানায় এই স্কোয়াড গড়া হবে। ইতিমধ্যে স্কুল-কলেজের কাছে এই স্কোয়াড টহল শুরু করেছে। তবে নতুন এই স্কোয়াড অন্য এক আশঙ্কা সৃষ্টি করেছে। আদিত্যনাথ ইসলামপন্থীদের যে কথিত ‘লাভ জেহাদের’ (মুসলিম ছেলেদের হিন্দু মেয়ে বিয়ের বিরুদ্ধে লড়াই) কথা বলেছিলেন, এই স্কোয়াডের আওতায় তাকেও টেনে আনা হবে কি না, সেই প্রশ্ন উঠেছে। এই আশঙ্কা সৃষ্টির কারণ বিজেপিই। দলের প্রথম সারির নেতা সুনীল ভারালা জানিয়েছেন, প্রয়োজনে এই বাহিনী লাভ জেহাদ ঠেকাতেও কাজে নামবে। রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি ঘটানোর কথা আদিত্যনাথ দায়িত্ব গ্রহণের পর একাধিকবার বলেছেন। সে জন্য পুলিশকে ঢেলে সাজানো হবে। বিভিন্ন সূত্রের খবর, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের পর পুলিশ ও আমলা মহলে ব্যাপক রদবদল ঘটানো হবে।

উত্তর কোরিয়ার নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

উত্তর কোরিয়ার গতকাল বুধবার চালানো নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি বলেছে, গতকাল ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই তা বিস্ফোরিত হয়। মাত্র দুই সপ্তাহ আগেই পিয়ংইয়ং চারটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উনসান বন্দরের বিমানঘাঁটি থেকে গতকাল সকালে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ধারণা করা হচ্ছে, এটি ‘ব্যর্থ’ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বলেছে, গতকাল উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়। গত রোববারই উত্তর কোরিয়া উচ্চক্ষমতার নতুন একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং-উন এই পরীক্ষাকে তাঁর দেশের রকেটশিল্পের ‘নবজন্ম’ বলে আখ্যা দিয়েছেন। দুই সপ্তাহ আগে জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা চারটি ক্ষেপণাস্ত্র প্রায় এক হাজার কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে। সে সময়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করে, পিয়ংইয়ংয়ের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়ে থাকতে পারে।জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া বেশ কিছুদিন ধরে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পরমাণু পরীক্ষা চালিয়েছে। ধারণা করা হয়, দেশটির সাম্প্রতিক কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত সিউল ও ওয়াশিংটনের বার্ষিক যৌথ সামরিক মহড়ার জবাব।

আগুনে পুড়ল রংপুর বিদ্যুৎ বিভাগের ওয়ার্কশপ

রংপুর শহরের শাপলা চত্বর এলাকায় আগুনে পুড়ে গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা শতাধিক ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওয়ার্কশপসংলগ্ন এলাকার পাশে অবস্থিত বাড়ির লোকজন জানান, ভোর সাড়ে চারটার দিকে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এরপর তাঁরা বাইরে বের হয়ে দেখতে পান, বিদ্যুৎ অফিসের ওয়ার্কশপে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর বিকট শব্দ হচ্ছে। এ সময় আতঙ্কে লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, ওয়ার্কশপে মেরামত করার জন্য কিছু পুরোনো ট্রান্সফরমার ছিল।
ট্রান্সফরমারের কাজ করতে তিন ব্যারেল তেল ছিল। এ কারণে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, ওয়ার্কশপে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাতটি ইউনিটের মাধ্যমে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম তৌহিদুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

পিরোজপুরে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারি গ্রামে এক শিক্ষককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আহত অবস্থায় স্কুলশিক্ষককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত শিক্ষকের নাম সমীরণ মজুমদার (৪২)। তিনি পশ্চিম বানিয়ারি গ্রামের শৈলেন্দু মজুমদারের ছেলে। সমীরণ মজুমদার স্থানীয় পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী স্বপ্না মজুমদারকেও (২৮) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এই দম্পতির আট ও ছয় বছর বয়সী দুই মেয়ে এবং ১৫ মাস বয়সী এক শিশুপুত্র রয়েছে। পুলিশ ও নিহত শিক্ষকের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন সমীরণ মজুমদার। দিবাগত রাত তিনটার দিকে সিঁধ কেটে একজন লোক ঘরে ঢোকে। ওই লোক বাইরে অপেক্ষমাণ দুজনকে ঘরে ঢোকানোর জন্য দরজা খুলতে যায়। সে সময় সমীরণ মজুমদার ঘুম থেকে জেগে ওঠেন এবং ওই লোককে জাপটে ধরার চেষ্টা করেন। পরে ওই লোকসহ বাইরে অপেক্ষমাণ দুজন মিলে সমীরণ মজুমদারকে টেনেহিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে দা দিয়ে কোপাতে থাকে।
চিৎকার শুনে স্ত্রী স্বপ্না মজুমদার স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত সমীরণ মজুমদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। সমীরণের স্ত্রী স্বপ্না মজুমদারকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোকসানা ফেরদৌসী প্রথম আলোকে জানান, কোপের আঘাতে স্বপ্না মজুমদারের ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত স্কুলশিক্ষকের স্ত্রীর কাছ থেকে হত্যার বর্ণনা পাওয়া গেছে। রাতে ঘরের সিঁধ কেটে একজন ঘরে ঢোকে এবং দুজন ঘরের বাইরে ছিল। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ওই এলাকার বেশ কিছু খাসজমি বরাদ্দ পেয়েছিলেন সমীরণ মজুমদার। এ নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ ছিল। ওসি জানান, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সাইবার প্রতারক চক্রের তিনজন আটক: র‍্যাব

কথিত আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশি সদস্যকে আটকের তথ্য দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশি সদস্যকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
তাদের আটক করে র‍্যাব-২। চক্রটি ফেসবুক ও ই-মেইলের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।