Friday, June 21, 2013

পারমাণবিক অস্ত্র কমাতে প্রস্তুত নয় ফ্রান্স

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ বলেছেন, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর জন্য তাঁর দেশ এ মুহূর্তে প্রস্তুত নয়। পারমাণবিক অস্ত্র কমিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবের এক দিন পর গতকাল বৃহস্পতিবার এসব কথা বললেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। জার্মানির বার্লিন সফরকালে ‘নিউ স্টার্ট’ চুক্তি কার্যকর করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ওবামা। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের নিজ নিজ দেশের মোতায়েন করা পারমাণবিক অস্ত্র কমিয়ে এক হাজার ৫৫০-এ নামিয়ে আনার কথা বলা হয়েছে। ফরাসি মন্ত্রী দ্রিয়াঁ ফ্রেঞ্চ ইনফো রেডিওকে বলেন, ‘ওবামা রাশিয়াকে প্রস্তাব দিয়েছে যে তাঁরা একসঙ্গে অস্ত্রের মজুত কমিয়ে আনবেন। এটা ভালো। কিন্তু আমাদের কাছে বিষয়টি ভিন্ন।’ তিনি জানান, ফ্রান্স ইতিমধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা তিন শর নিচে নামিয়ে এনেছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আসল কথা হলো, পারমাণবিক অস্ত্রবিরতি...ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। এটা ভবিষ্যতে ঝুঁকির সৃষ্টি করবে।’ তবে অস্ত্র এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে ওবামার আহ্বানকে তেমন গুরুত্ব দেয়নি রাশিয়া। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে। এ অবস্থায় তাদের প্রস্তাবকে রাশিয়া স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে নেবে না। রয়টার্স।

ফুকুশিমার ভূগর্ভস্থ পানিতে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ

জাপানের দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ পানিতে ক্যানসার ঘটায় এমন তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। পারমাণবিক কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বুধবার এ কথা জানিয়েছে। এই তেজস্ক্রিয় পদার্থ যাতে সমুদ্রের পানিতে না ছড়ায় সেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক সংবাদ সম্মেলনে জানায়, পরীক্ষায় উচ্চমাত্রার বিষাক্ত স্ট্রোনটিয়াম-৯০-এর অস্তিত্ব পাওয়া গেছে। এটা পারমাণবিক বিভাজনের একটি উপজাত দ্রব্য। এতে দূষিত পানি পান করা হলে তা ক্যানসার সৃষ্টি করতে পারে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ পানিতে এটা অনুমোদিত মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি পাওয়া গেছে। টেপকো আরও জানিয়েছে, স্ট্রোনটিয়াম-৯০-এর পাশাপাশি ট্রিটিয়ামের অস্তিত্বও পাওয়া গেছে। এটা হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা অন্ধকারে আলো দেওয়া ঘড়িতে ব্যবহার করা হয়। এই তেজস্ক্রিয় পদার্থ অনুমোদিত মাত্রার চেয়ে আট গুণ বেশি পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে টেপকোর একজন কর্মকর্তা বলেন, ‘ভূগর্ভস্থ পানির সংগৃহীত নমুনায় আমরা প্রতি লিটারে পাঁচ লাখ বেকুয়ারেল ট্রিটিয়াম শনাক্ত করেছি, যা খুবই উচ্চমাত্রার। ২০১১ সালের মার্চ মাসে জাপানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও তা থেকে থেকে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা পারমাণবিক প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন এসব তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। মাটি এগুলো শুষে না নেওয়ায় তা ভূগর্ভস্থ পানিতে ছড়িয়ে পড়ে। ভূগর্ভস্থ পানি সাধারণত সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে থাকে। তার মানে এই দুই ধরনের তেজস্ক্রিয় পদার্থ স্বাভাবিকভাবেই অদূরে থাকা সমুদ্রের পানিতে পৌঁছে যেতে পারে। এতে করে সামুদ্রিক জীবনচক্র প্রভাবিত হতে পারে। এতে দূষিত মাছসহ বিভিন্ন সামুদ্রিক খাদ্য খেলে মানুষের ওপরও তার প্রভাব পড়তে পারে। টেপকোর একজন কর্মকর্তা বলেছেন, সমুদ্রের পানির নমুনা পরীক্ষা করে ওই দুই ধরনের তেজস্ক্রিয় পদার্থের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির লক্ষণ দেখা যায়নি। তাঁদের কোম্পানির বিশ্বাস, পারমাণবিক কেন্দ্রটির ভূগর্ভস্থ পানির বেশির ভাগই কংক্রিট নির্মিত ভিত্তি এবং লোহার আস্তর দিয়ে ঘেরা আছে। এএফপি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের ‘মতপার্থক্য’

জন কেরি, জেনারেল ডেম্পসি
সিরিয়ায় বোমা হামলার কার্যকারিতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেম্পসির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। হোয়াইট হাউসে বৈঠকের সময় এই মতপার্থক্য প্রকাশ পায় বলে গত বুধবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্লুমবার্গ-এর কলাম লেখক জেফরি গোল্ডবার্গ কোনো সূত্রের নাম উল্লেখ না করে কেরি-ডেম্পসির এই মতপার্থক্যের খবর প্রকাশ করেছেন। জেফরির লেখা ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অন্যদের সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মার্টিন ডেম্পসি। এ সময় কেরি বারবার সিরিয়ার সরকারি বাহিনীর বিমানঘাঁটিতে হামলা চালানোর পক্ষে মত তুলে ধরেন। এ ধরনের হামলা না চালালে সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ডেম্পসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বিমান হামলা চালানো হলেই ঝুঁকি বরং বেশি। এ জন্য অনেক শক্তি ব্যয় করতে হবে। বিশেষ করে সিরিয়ার আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থা ঘায়েল করতে হলে বড় আকারে বিমান হামলা চালাতে হবে। প্রতিবেদনে বলা হয়, ‘কয়েকটি সূত্র থেকে জানা যায়, ডেম্পসি বেশ কিছু জটিল ইস্যু ছুড়ে দিয়ে কেরির কাছে জানতে চান, সিরিয়ায় হামলার আগমুহূর্তের পরিকল্পনা ঠিক কী হতে পারে। একই সঙ্গে বলেন, কেরি যে ধরনের হামলার কথা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সে ধরনের হামলার জটিলতা উপলব্ধি করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা সিরিয়া প্রশ্নে কেরি ও ডেম্পসির মধ্যে খোলাখুলি আলোচনা এবং বিতর্কের বিষয়টি স্বীকার করেছেন। প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, সেনাপ্রধান ডেম্পসি খোলাখুলিভাবে বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের বুঝতে হবে এবং পারিপার্শ্বিক ঘটনাও বোঝা জরুরি।’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি। তবে বলেছে, ওই বৈঠকে সবকিছুই ঠিকঠাক ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেন, ‘আমি গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছি। প্রতিবেদনে কিছুটা অন্য সুর তুলে ধরার চেষ্টা হয়েছে, যা সঠিক নয়।’ তিনি জানান, জ্যেষ্ঠ কূটনীতিক ও প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা প্রেসিডেন্টকে পরামর্শ দিতে এসেছিলেন। সেখানে সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পক্ষে। কিন্তু ডেম্পসির বিভিন্ন প্রকাশ্য মন্তব্যে সিরিয়া অভিযানের সম্ভাব্য ঝুঁকির বিবেচনায় কিছুটা সতর্কতা লক্ষ্য করা গেছে। ‘বাশারকে পদত্যাগ করতেই হবে’: এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। আর কোনো রাজনৈতিক সমাধান হলেও বাশারকে অবশ্যই সরে যেতে হবে। ১৭ ও ১৮ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত উন্নত দেশগুলোর সংগঠন জি-৮-এর সম্মেলন থেকে ‘সিরিয়ায় রাজনৈতিক সমাধানের অঙ্গীকার’ ঘোষণা করা হয়। এরপর সিরিয়ার বাশারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন এক বিবৃতিতে বাশারের পদত্যাগের দাবির কথা গত বুধবার পুনর্ব্যক্ত করে। এএফপি।

ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও পলিটেকনিক সূত্র জানায়,

‘মানবাধিকার কমিশন সাক্ষীগোপাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে’

দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কোনো মানুষ যখন মানবাধিকার লঙ্ঘনের শিকার হন, মানবাধিকার কমিশন তাঁদের পাশেই দাঁড়াতে পারে না। সেখানে দেশের ক্ষুদ্র বা আদিবাসী জাতিসত্তার মানুষের মানবাধিকার লঙ্ঘিত হলে কমিশন কীভাবে তাঁদের পাশে দাঁড়াবে?

আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ ৩০ ও ২৫ লাখ টাকা দাবি

শ্রম আইন (২০০৬) অনুযায়ী নিহত শ্রমিকের ক্ষতিপূরণ নির্ধারণ আছে এক লাখ টাকা। আর আহত শ্রমিক পান দেড় লাখ টাকা। এটা কোনো ক্ষতিপূরণই না। আইনের এই ধারা দ্রুত পাল্টানো দরকার।

অপরাজেয় সম্মাননা পেলেন তিন গণমাধ্যমকর্মী

সরকারের বিভিন্ন কার্যক্রম আছে। বেসরকারি সংগঠনগুলো কাজ করছে। দেশে আইনও আছে। কিন্তু থেমে নেই শিশু নির্যাতন। গণমাধ্যম এটা বন্ধে সচেতনতা তৈরি করে যথাযথ পদক্ষেপ নিতে পারে।

পাওয়েল স্ট্রিটে পথ হারিয়ে by শিহাব সরকার

শৈশব থেকেই রাজপথ আমার জীবনে ওতপ্রোত জড়িয়ে আছে। ঢাকায় জন্মেছি। সেই থেকে আজ অবধি এই নগরীতেই_ মাঝেমধ্যে শহর বা দেশের বাইরে যাওয়ার সময় ছাড়া। সেই ষাট দশকে আমার শৈশব-কৈশোর থেকে ঢাকার ছোট-বড় রাজপথের বেড়ে ওঠা দেখে এসেছি।

পাওয়েল স্ট্রিটে পথ হারিয়ে by শিহাব সরকার

শৈশব থেকেই রাজপথ আমার জীবনে ওতপ্রোত জড়িয়ে আছে। ঢাকায় জন্মেছি। সেই থেকে আজ অবধি এই নগরীতেই_ মাঝেমধ্যে শহর বা দেশের বাইরে যাওয়ার সময় ছাড়া। সেই ষাট দশকে আমার শৈশব-কৈশোর থেকে ঢাকার ছোট-বড় রাজপথের বেড়ে ওঠা দেখে এসেছি।

পাওয়েল স্ট্রিটে পথ হারিয়ে by শিহাব সরকার

শৈশব থেকেই রাজপথ আমার জীবনে ওতপ্রোত জড়িয়ে আছে। ঢাকায় জন্মেছি। সেই থেকে আজ অবধি এই নগরীতেই_ মাঝেমধ্যে শহর বা দেশের বাইরে যাওয়ার সময় ছাড়া। সেই ষাট দশকে আমার শৈশব-কৈশোর থেকে ঢাকার ছোট-বড় রাজপথের বেড়ে ওঠা দেখে এসেছি।

পাওয়েল স্ট্রিটে পথ হারিয়ে by শিহাব সরকার

শৈশব থেকেই রাজপথ আমার জীবনে ওতপ্রোত জড়িয়ে আছে। ঢাকায় জন্মেছি। সেই থেকে আজ অবধি এই নগরীতেই_ মাঝেমধ্যে শহর বা দেশের বাইরে যাওয়ার সময় ছাড়া। সেই ষাট দশকে আমার শৈশব-কৈশোর থেকে ঢাকার ছোট-বড় রাজপথের বেড়ে ওঠা দেখে এসেছি।

ব্যক্তির অধিক এক জীবন by সঞ্জয় ঘোষ

টেলিফোনের অপর প্রান্ত থেকে যতবারই তার কণ্ঠ শুনতে পাই, এক অদ্ভুত সি্নগ্ধতায় যেন ভরে ওঠে মন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বেশ কিছুদিন বাদে সাক্ষাৎ প্রার্থনায় তিনি না করলেন না। বললেন, 'কখন আসতে চাও?'।

অদ্ভুত সব সড়ক

সড়কপথ, রাস্তা যা-ই বলি না কেন তা আসলে সভ্যতার প্রতীক। আবিষ্কারের, আধুনিক সভ্যতার এক মেটাফর। সেই প্রাচীনকাল থেকেই এভাবেই বিবেচিত হয়ে আসছে। কেউ কেউ বলে থাকেন সড়ক তো আসলে জীবনেরই নামান্তর।

ঋণ পরিশোধে নবীর নির্দেশনা by মাওলানা শিব্বীর আহমদ

স্বাভাবিক জীবনে মানুষকে প্রায়ই ঋণ আদান-প্রদান করতে হয়। রাসূলুল্লাহও (সা.) কখনও কখনও ঋণ করতেন। মাঝে মধ্যে তো অমুসলিমদের থেকেও ঋণ গ্রহণ করতেন। মানবতার অহঙ্কার ছিলেন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে।

উত্তরাধিকার সম্পদ বণ্টনে ইসলাম by মুফতি এনায়েতুল্লাহ

মিরাস বা উত্তরাধিকারের অর্থ হলো, একের অনুপস্থিতিতে অন্যের অধিকার। সে হিসেবে কারও মৃত্যুর পর অন্যের যে অধিকার জন্মায় তাকে উত্তরাধিকার বলে। একজনের জীবদ্দশায় কারও সম্পদে কখনও অন্যজনের অধিকার জন্মায় না।

দেশের কবি, মানবতার কবি by শেখ মাসুদ কামাল

নির্মলেন্দু গুণ বর্তমান বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক। কবি হিসেবে তার জনপ্রিয়তা শিখরস্পর্শী হলেও তিনি কেবল কবি নন_ একাধারে গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, চিত্রকর ও সংগঠক।

হৃদয়নন্দন বনে-জয়নগরের মোয়া বৃত্তান্ত by আলী যাকের

আজকে সকালে লেখার টেবিলে বসে যখন ভাবছি কী বিষয়ে লিখব, তখন হঠাৎই জয়নগরের মোয়ার কথা মনে পড়ে গেল। এই মিষ্টিটি বিশেষ ঋতুতে কলকাতার বাগবাজার এলাকায় প্রায় সব ময়রার দোকানে পাওয়া যায়।

অর্থনীতি-ভোক্তার দৃষ্টিতে বাজেট-২০১৩-১৪ by এমএম আকাশ

২০০৯ সালে আমাদের দেশে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন' গৃহীত হয়। এই আইনে ভোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরূপ :
সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন বা সম্পূর্ণ বাকিতে পণ্য অথবা সেবা

অর্থনীতি-ভোক্তার দৃষ্টিতে বাজেট-২০১৩-১৪ by এমএম আকাশ

২০০৯ সালে আমাদের দেশে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন' গৃহীত হয়। এই আইনে ভোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরূপ :
সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন বা সম্পূর্ণ বাকিতে পণ্য অথবা সেবা

অর্থনীতি-ভোক্তার দৃষ্টিতে বাজেট-২০১৩-১৪ by এমএম আকাশ

২০০৯ সালে আমাদের দেশে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন' গৃহীত হয়। এই আইনে ভোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরূপ :
সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন বা সম্পূর্ণ বাকিতে পণ্য অথবা সেবা

অর্থনীতি-ভোক্তার দৃষ্টিতে বাজেট-২০১৩-১৪ by এমএম আকাশ

২০০৯ সালে আমাদের দেশে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন' গৃহীত হয়। এই আইনে ভোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরূপ :
সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন বা সম্পূর্ণ বাকিতে পণ্য অথবা সেবা

অর্থনীতি-ভোক্তার দৃষ্টিতে বাজেট-২০১৩-১৪ by এমএম আকাশ

২০০৯ সালে আমাদের দেশে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন' গৃহীত হয়। এই আইনে ভোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরূপ :
সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন বা সম্পূর্ণ বাকিতে পণ্য অথবা সেবা

জলদস্যুরা তৎপর- জেলেদের নিরাপত্তা দিন

ভোলার মেঘনা ও সাগর মোহনায় জলদস্যুরা গত এক সপ্তাহে অন্তত ৯টি ট্রলারে হামলা চালিয়ে মুক্তিপণ আদায়ের জন্য কয়েকজন জেলেকে অপহরণ করেছে। দস্যুরা কয়েকটি ট্রলার আর জালও ছিনিয়ে নিয়ে গেছে।

বিশ্বব্যাংকের জলবায়ু প্রতিবেদন- প্রতিকার বিশ্বসম্প্রদায়ের হাতেই

বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের জলবায়ু বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চল ঘোষণা করায় আমরা উদ্বিগ্ন হলেও বিস্মিত নই। এ দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বৈশ্বিক এই দুর্যোগে

পারমাণবিক অস্ত্র কমাতে প্রস্তুত নয় ফ্রান্স

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ বলেছেন, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর জন্য তাঁর দেশ এ মুহূর্তে প্রস্তুত নয়। পারমাণবিক অস্ত্র কমিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবের এক দিন পর গতকাল বৃহস্পতিবার এসব কথা বললেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।

আফগান সরকারের ভাষ্য দোহায় তালেবান কার্যালয়ের নামফলক সরানো যথেষ্ট নয়

আফগানিস্তানের কর্মকর্তারা বলেছেন, তালেবানের কাতার কার্যালয় থেকে পতাকা ও নামফলক সরিয়ে নেওয়াই যথেষ্ট নয়। শুধু শান্তি আলোচনার জন্যই ওই কার্যালয় ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে তালেবান যে বিবৃতি দিয়েছে, তাতে আফগান প্রশাসন অখুশি।

এনএবির শেষ নোটিশও অগ্রাহ্য করলেন গিলানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) পাঠানো তৃতীয় ও শেষ নোটিশটিও অগ্রাহ্য করেছেন।

এ বিপর্যয়ের দায় মানুষেরই by সৌম্য বন্দ্যোপাধ্যায়

প্রকৃতির রোষ অবশ্যই, কিন্তু উত্তর ভারতের ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের পেছনের কারণ যে মানুষই, সেই অভিমত বা দাবি ক্রমশই জোরালো হচ্ছে। দেশের পরিবেশবিদেরা একযোগে বলতে শুরু করেছেন, প্রকৃতিকে উপেক্ষা করে উন্নয়নের নামে যা চলছে, প্রকৃতি তারই শোধ তুলেছে।

প্রসঙ্গ সিরিয়ায় হামলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের ‘মতপার্থক্য’

সিরিয়ায় বোমা হামলার কার্যকারিতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেম্পসির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। হোয়াইট হাউসে বৈঠকের সময় এই মতপার্থক্য প্রকাশ পায় বলে গত বুধবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২ জুন প্রথম আলোয় প্রকাশিত ‘সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়ররা’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম।

প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ



প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ২৩৩ জন।

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমরা হয়ে যাই নাস্তিক: শেখ হাসিনা

রাজনীতিতে আস্তিক-নাস্তিক বিতর্ক টেনে আনায় বিরোধী দলের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইদানীং আবার একটা শুরু হয়েছে আস্তিক আর নাস্তিক।

চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক হচ্ছে বিশ্বের একমাত্র নোবেলজয়ী বেসরকারি প্রতিষ্ঠান। এ ধরনের একটি প্রতিষ্ঠানের মালিকদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হলে জনগণ একত্র হবে।

নলঘোনায় মাটির নিচে হাড়ের স্তূপ

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নলঘোনা গ্রামের মাটির নিচে বিপুল পরিমাণ কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। গত মঙ্গল ও বুধবার এই দুদিনে প্রায় ৪০ কেজির মতো হাড় পাওয়া গেছে।

রাঙ্গাবালীতে আমন চাষে আ.লীগ নেতার বাধা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর অনুসারীরা কৃষকদের চাষাবাদে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেড় মাস ধরে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন

শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা প্রায় দেড় মাস ধরে ক্লাস ও পরীক্ষা নেওয়া, এমনকি প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সচল যন্ত্রপাতি, অচল সেবা by আরিফুল হক

অনৈতিক সুবিধা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এখনো রোগীদের বাইরের রোগ নির্ণয় কেন্দ্র থেকে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ধর্ম ফলবান বৃক্ষরোপণ ‘সাদকায়ে জারিয়া’ by মুহাম্মদ আবদুল মুনিম খান

পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানুষ প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্য ও মৌসুমি ফলমূল উৎপাদনের যেসব কার্যক্রম গ্রহণ করে থাকে, বৃক্ষরোপণ তন্মধ্যে অত্যাবশ্যকীয় কাজ।

দারিদ্র্য ও অপুষ্টিবিরোধী কার্যক্রম জোরদার হোক সাফল্যের স্বীকৃতি

ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূর করতে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বেই প্রশংসিত। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আরও ২০টি দেশের সঙ্গে বাংলাদেশকে পুরস্কারে ভূষিত করেছে।

নখদন্তহীন’ দুদক দিয়ে দুর্নীতি দূর হবে না বিদায়ী চেয়ারম্যানের হতাশা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে চার বছর দায়িত্ব পালন করার পর নিজেকে সফল হিসেবে বিবেচনা করতে পারছেন না গোলাম রহমান। যে প্রতিষ্ঠানের হয়ে তিনি এত দিন দায়িত্ব পালন করলেন, সেটি তাঁর ভাষায় ‘নখদন্তহীন বাঘ’।

জাতীয় বাজেট দেশের নাকি দশের বাজেট? by ফারুক মঈনউদ্দীন

বাজেট সম্পর্কে একটা ছড়া লেখা হয়েছে এ রকম: ‘মির্জা নুরুল গনি/ বিরাট বিশাল ধনী/ বাজেট এলেই নতুন করে/ পায় সে হীরার খনি।/ কেটেছে সব ধাঁধা/ নেই কোনো আর বাধা/ নতুন করে চোরাই টাকা/ করবে আবার সাদা।

৭ দিন

১৪ জুন
 ২০২৮ সালের মধ্যে ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে বলে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ।

১৫ জুন
 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মোহাম্মদ আলী জিন্নাহর স্মৃতিবিজড়িত একটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয় জঙ্গিরা।

সাক্ষাৎকার মার্কিন ভণ্ডামি দেখিয়ে দিতেই তথ্য ফাঁস করেছি by স্নোডেন

টেলিফোন ও অনলাইন তৎপরতায় মার্কিন প্রশাসনের নজরদারির কথা ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেন আশ্রয় নিয়েছেন চীনশাসিত হংকংয়ে। সেখানে ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট -এর সঙ্গে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পরিবর্তন আসছে ইরানে?

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন দেশের মানুষকে বড় ধরনের এক চমক উপহার দিয়েছে। এ চমক মধ্যপন্থী নেতা বলে পরিচিত হাসান রুহানির বিজয়। শুরুতে সংস্কারপন্থী বা মধ্যপন্থী রাজনীতিকদের পছন্দের তালিকায় প্রথম এমনকি দ্বিতীয় স্থানেও ছিলেন না তিনি।

সিরিয়ার ছবিটা বদলাবে এবার? by শরিফুল ইসলাম ভূঁইয়া

দুই বছরের বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের অবসানে আন্তর্জাতিক অঙ্গনের নেতাদের চেষ্টার বিরাম নেই। এ নিয়ে কতবার যে দফায় দফায় আলোচনা আর বৈঠক হয়েছে, তারও যেন লেখাজোকা নেই। ফলাফল বরাবরই শূন্য।

পেনড্রাইভ ৫০০ টাকার মধ্যে by জাহিদ হোসাইন খান

বিভিন্ন নামে ডাকা হয়। কখনো পেনড্রাইভ, কখনো ফ্ল্যাশড্রাইভ আবার কখনো বা ইউএসবি ড্রাইভ। আকারে ছোট হলেও আমাদের ডিজিটাল তথ্য পরিবহনে বেশ কাজে দেয় এই পেনড্রাইভ।ওজনে হালকা, দেখতে আকর্ষণীয় বিভিন্ন পেনড্রাইভ কিনতে পাওয়া যায় বাজারে।

অ্যাপস কর্নার জ্যাংগো রেডিও



একদম বিনামূল্যে, ব্যক্তিগত রেডিও সেবা পেতে চান? যেখানে সবসময় বাজবে আপনার প্রিয় শিল্পীর গান? নামিয়ে নিন জ্যাংগো রেডিও অ্যাপস।

নিজের প্রিয় শিল্পীর নাম লিখুন, সেই সব গান তো পাবেনই, একই ধরনের অন্য শিল্পীদের গানগুলোও বাজাতে থাকবে জ্যাংগো।

আলো বেশি খরচ কম by হাসান ইমাম

যে উদ্ভাবনের কথা আলোচনা করা হবে, সেটা মৌলিক নয়। তবে মৌলিক উদ্ভাবনটা বেশ কার্যকর। বলছি এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতির এক নতুন কার্যক্ষমতার কথা। যে কার্যক্ষমতার প্রায়োগিক দিকের উদ্ভাবন করেছেন ঢাকার ছেলে সৈয়দ রাইয়ান।

নিরন্তর by সানাউল হক খান

এক-এক করে সবাই—সবকিছুই কেমন
চোখের ভেতর ডুবসাঁতারে পালিয়ে গেল
কেঁদেও ধরে রাখতে পারলাম না
বৈশাখের ঝড় হয়ে তছনছ করে পালিয়ে গেল
বৃষ্টির দেবী হয়ে দেহ ছুঁয়ে পালিয়ে গেল
সাদা তুলোর মতো মনের আকাশে যে শরৎ আসে
নীলাকাশ হয়ে থাকে, ধরতে না-ধরতেই পালিয়ে গেল সেও

ঘ্রাণেন্দ্রিয়ে হেমন্তের পাকা ধান হয়ে
চোখ দুটো চিরল করে দিয়ে
সেদ্ধ আমনের ধোঁয়া ছড়িয়ে পালিয়ে গেল;
শীতের ঝরাপাতায় আমার নাম-ঠিকানা লেখা ছিল
তাকে আর দেখা হলো না এক জীবনে
বসন্তের কৃষ্ণচূড়ায় আমার আগুন যতটা উত্তপ্ত
ততটাই শান্ত যেন ফাগুনের মাখামাখি

এখন কান্নার মধ্যে কোনো হা-হুতাশ না পেলে
আমার ভালোবাসা উদ্বিগ্ন হয়ে ওঠে;

এই প্রেমের গন্তব্য চেনা খুব কষ্টকর
আমার হূদয়ে সব ঋতুই তবে কি গ্রীষ্মের আকস্মিক ঝড়
তাকে বয়ে যেতে দেখি, থামতে দেখি
মাতাল হতে দেখি নিরন্তর

বিদায় কবিতার পার্থ by সৈয়দ মনজুরুল ইসলাম

খোন্দকার আশরাফ হোসেন বহুমুখী সৃজনশীলতায় ছিলেন মুখর ও বর্ণাঢ্য। লেখালেখি ও শিক্ষকতার পাশাপাশি সম্পাদনা করেছেন সাহিত্যপত্রিকা একবিংশ। সম্প্রতি তিনি পরলোকগত হয়েছেন, তাঁর স্মরণে এ আয়োজন

প্রকৃতি বন্দনা by মোবাশ্বির আলম মজুমদার

প্রকৃতির রূপ পরিবর্তনের চিহ্ন শিল্পীর ক্যানভাসে স্থান করে নেয় তখনই, যখন একজন শিল্পী পরিপূর্ণ মনোযোগ দেন প্রকৃতি পাঠে। আচার্য জয়নুলের প্রকৃতি পাঠের অধ্যবসায় অনুজ শিল্পীদের মধ্যে আমরা বাংলাদেশের ধারাবাহিক চিত্র নির্মাণে খুঁজে পাই।

চারুশিল্প নিরীক্ষা কথন by সৈয়দ গোলাম দস্তগীর

১০ বছর অতিক্রম করল গ্যালারি কায়া। আজ থেকে ১০ বছর আগে শিল্পকলার বিকাশ ও বিপণনের অবদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এই সময়ের মধ্যে গ্যালারিটি ধারাবাহিকভাবে ৭০টি প্রদর্শনীর আয়োজন করেছে।

ধূসর মুগ্ধতা by মৌলি আজাদ

সারা দিন ধরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে মফস্বল কলেজের অধ্যাপক রফিক যাত্রীছাউনিতে দাঁড়িয়ে আছেন। বেশ বিরক্তিই বোধ করছেন বলা যায়।

কীভাবে এল সাঁতারপুল

পৃথিবীর ইতিহাসে প্রথম সাঁতারপুলটি কোথায় তৈরি হয়েছিল, জানেন? আমাদের এই উপমহাদেশে। আজকের পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে চলা সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মহেঞ্জোদারোয় যে ইতিহাসের প্রথম গণসাঁতারপুল তৈরি হয়েছিল, সে ব্যাপারে প্রত্নতত্ত্ববিদেরা একমত।

আমার প্রিয় by নীলুফার মঞ্জুর

বিজয়া প্রতিমূর্তি জীবন্ত হয়ে ওঠে
আমার মা বই পড়তে ভীষণ ভালোবাসতেন। আমার বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করেন আমার মা।

অন্য ভাবনা কল্পনার খ্যাপা ঘোড়ার দৌড়! by রাজীব হাসান

তাঁর নামটাই যেন কেমন কেমন। ক্যাথরিন লুজিং। লুজিং! এ কেমন বংশপদবি রে বাবা। সাহেব-সুবোরা খ্যাঁকশিয়াল, মানে মিস্টার ফক্স হয় বলেও আমরা জানি। তাই বলে লুজিং! মানে যে কিনা হারছে!

সপ্তাহের নায়ক জসিম উদ্দিন, কৃষক

ফুলকপি সাধারণত শীত মৌসুমের সবজি। আর এই শীতকালীন সবজি গ্রীষ্মকালে চাষ করে রীতিমতো সাড়া ফেলেছেন নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের সবজি চাষি জসিম উদ্দিন।

ম্যান্ডেলার জন্য প্রার্থনা ভূমিকা ও অনুবাদ: আন্দালিব রাশদী

৭১ বছর বয়সে গ্র্যাজুয়েশন
টু দ্য ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা
২২ ডিসেম্বর, ১৯৮৭
নিম্নলিখিত কারণে ল্যাটিন (স্ট্যান্ডার্ড) ওয়ান বিষয় অধ্যয়ন থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছি:

মনের ম্যাজিক ভাগফল বলে দেওয়া

এই খেলাটি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে পারো। সে জন্য প্রথমে তোমার বন্ধুকে মনে মনে ১ থেকে ৯-এর মধ্যে যেকোনো অঙ্ক নিতে বলো। এবার ওই অঙ্কটি পর পর চারবার লিখে একটি সংখ্যা গঠন করতে বলো।

বায়োস্কোপ রেক ইট র‌্যালফ

 ধরন: অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, কমেডি
 প্রথম প্রকাশ: ২ নভেম্বর, ২০১২, যুক্তরাষ্ট্র
 ব্যাপ্তি: ১০৮ মিনিট  ভাষা: ইংরেজি

গাছটিতে কোনো ফ্যান নেই by দন্ত্যস রওশন

ছেলেটার বয়স তিন বছর। আরও যোগ করতে হবে আট মাস। তিন বছর আট মাসের এই ছেলের নাম সাধু। সে এত দুষ্টু, এত দুষ্টু যে বাসার সবাই অতিষ্ঠ। সারাক্ষণই লাফাচ্ছে। বারান্দার গ্রিলে উঠছে। চেয়ারের ওপর উঠে লাফ দিচ্ছে।

পুতুলের বে আর বৃষ্টি by শফিক ইমতিয়াজ

কাঁঠালতলায় পুতুলের বে
কার পুতুল?
রিমির কনেপুতুল আর বরপুতুলটি আশামনির।

গ্রহের ফেরে বয়স বাড়ে! by শারমীন আফরোজ

জ্যোতিষীদের নাকি অনেক ক্ষমতা! সামান্য হাতের রেখার মধ্যেই তাঁরা লাখো মাইল দূরের গ্রহ-নক্ষত্রের ছায়া দেখতে পান। এসব গ্রহের ফেরেই মানুষের আয়ু, অর্থ, যশসহ সবকিছু ওঠানামা করে বলে দাবি জ্যোতিষীদের।

চার সিটি নির্বাচন আগামী দিনের সতর্কসংকেত by এম সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচনের প্রায় ছয় মাস আগে, ১৫ জুন চার সিটি করপোরেশন—রাজশাহী, খুলনা, সিলেট আর বরিশালে মেয়রসহ পরিষদের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল। ফলাফল ছিল অনেকটা অপ্রত্যাশিত।

ভারতে ফিরতে চান উলফার নেতা অনুপ চেটিয়া

দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে বন্দী উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া এখন নিজ দেশে ফিরে যেতে চান। এ আগ্রহের কথা জানিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন।

ড্যাপ বাস্তবায়ন হলো না by অরুণ কর্মকার

সরকার গত তিন বছরেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। ওই সুপারিশে সরকারি-বেসরকারি যেসব স্থাপনা সরিয়ে নিতে এবং যে প্রকল্পগুলো প্রত্যাহার করতে বলা হয়েছিল, তার একটিও সরিয়ে নেওয়া বা প্রত্যাহার করা হয়নি।

খাদ্য পরিস্থিতি নিয়ে মার্কিন সংস্থা ইফপ্রির জরিপ ৩৪% কৃষকই ধান চাষে লাভ পান না by ইফতেখার মাহমুদ

দেশের ৩৪ শতাংশ কৃষকই ধান চাষে লাভ পান না। যাঁদের নিজের জমি নেই, তাঁদেরই লোকসান বেশি। কৃষকদের ন্যায্যমূল্য দেওয়ার জন্য সরকার ধান-চালের যে সংগ্রহমূল্য নির্ধারণ করে, তাতে বোরোতে কিছু লাভ হলেও আমনে পুরোটাই লোকসান হয় তাঁদের।

দুই বছর আগেই লক্ষ্য পূরণ

দারিদ্র্য হ্রাসে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) হার নির্ধারিত সময়ের দুই বছর আগেই অর্জন করবে বাংলাদেশ। ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনের কথা ছিল। সেই সাফল্য দেখাবে বাংলাদেশ ২০১৩ সালের মধ্যেই।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচননা থেকেও মাঠের দখল জাহাঙ্গীরের by হায়দার আলী, শরীফ আহমেদ শামীম ও শাহীন আকন্দ

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টা। গাজীপুর নগরীর বাসন রোডে ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে আছে অর্ধশত যুবক।

হাসিনা সরকারের কড়া সমালোচনা আনন্দবাজারের

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা। চার সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির কারণে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে বড়

বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ-দরিদ্র মানুষ কমেছে ১ কোটি ৬০ লাখ-সরকার ও প্রশাসনের কাঠামোয় পরিবর্তন দরকার : অর্থমন্ত্রী

১০ বছরের ব্যবধানে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা এক কোটি ৬০ লাখ কমে এসেছে। ২০০০ সালে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ছয় কোটি ৩০ লাখ। ২০১০ সালে তা নেমে আসে চার কোটি ৭০ লাখে। এই এক দশকে দারিদ্র্য কমেছে ১.৭ শতাংশ হারে।

চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস-মানুষ জাগলে গ্রামীণ ব্যাংক ভাঙতে পারবে না সরকার

'সরকার কিভাবে গ্রামীণ ব্যাংকের মালিকানা নিতে চাইছে, তা আমার বোধগম্য নয়'- এ অনুভূতি ব্যক্ত করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিক এ প্রতিষ্ঠানের সদস্যরা।

নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য by তৌহিদুল ইসলাম মিন্টু, এস এম আজাদ ও বিশ্বজিৎ পাল বাবু

কয়েক হাজার কোটি টাকার দায়গ্রস্ত প্লেসমেন্ট শেয়ার ব্যবসায়ী নবী উল্যাহ নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে। তিনি রেললাইনে দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে- এ প্রশ্নের উত্তর মিলছে না।

নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য by তৌহিদুল ইসলাম মিন্টু, এস এম আজাদ ও বিশ্বজিৎ পাল বাবু

কয়েক হাজার কোটি টাকার দায়গ্রস্ত প্লেসমেন্ট শেয়ার ব্যবসায়ী নবী উল্যাহ নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে। তিনি রেললাইনে দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে- এ প্রশ্নের উত্তর মিলছে না।

ইকামা পরিবর্তনে চার বাধা-ব্যবস্থা নিতে সৌদি কর্তৃপক্ষকে ঢাকার অনুরোধ by মেহেদী হাসান

বৈধকরণ উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট-প্রত্যাশীদের চাপ কমেছে। ইতিমধ্যে প্রায় দুই লাখ বাংলাদেশি কনস্যুলার সেবা (নতুন পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, আউট পাস প্রভৃতি) নিয়েছেন।

মুনাফার নামে ডাকাতি! by রাজীব আহমেদ

কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম হওয়া উচিত, তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। আমদানি খরচের সঙ্গে পণ্যের কর, বিভিন্ন ধরনের খরচ ও তিন পর্যায়ের মুনাফা যোগ করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের দ্রব্যমূল্য মনিটরিং সেল যে কাঙ্ক্ষিত দাম ঠিক করেছে,

ক্ষমতাসীন হলে সাতখুন মাফ! by হায়দার আলী

শেয়ারবাজার, পদ্মা সেতু, হলমার্ক ও রেলের অর্থ কেলেঙ্কারির মতো গুরুত্বপূর্ণ সব ঘটনায় ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের নাম শোনা গেলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ থেকে তাঁরা রেহাই পেয়ে গেছেন।

ক্ষমতার লালন আর বিরোধীর দমনে দুদক by আশরাফ-উল-আলম

আইনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হলেও বাস্তবতা ভিন্ন। দেশে দুর্নীতি প্রতিরোধে এবং সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান ও তদন্ত পরিচালনার লক্ষ্যে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠায় ২০০৪ সালে 'দুর্নীতি দমন কমিশন আইন' প্রণীত হয়।

কেনিয়াত্তার বিচার শুরু ১২ নভেম্বর

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের বিচার পিছিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। জুলাইয়ের পরিবর্তে আগামী ১২ নভেম্বর এ বিচার শুরু হবে।

পরিবেশদূষণের শাস্তি মৃত্যুদণ্ড!

চীনে পরিবেশ-সংক্রান্ত আইন ও বিধির সম্পূরক একটি নতুন বিচারিক ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী গুরুতর পরিবেশদূষণের অপরাধে কাউকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। গত বুধবার থেকে নতুন এ ব্যাখ্যা কার্যকরও হয়েছে।

'সিঙ্গাপুরে ধোঁয়াশা শিগগিরই কাটছে না'

সিঙ্গাপুরে সৃষ্ট ধোঁয়াশার মেঘ আরো কয়েক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সব রেকর্ড ভেঙে গতকাল বৃহস্পতিবার দেশটিতে বাতাসে ধোঁয়াশার মাত্রা ছিল ৩৭১ সূচক। সিঙ্গাপুর এ জন্য ইন্দোনেশিয়াকে দায়ী করেছে।

শ্রমিক আমদানিতে স্পন্সরশিপ বাতিল করছে কুয়েত

কুয়েতে শ্রমিক আমদানি ও নিয়োগের ক্ষমতা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে আর থাকছে না। সমাজসেবা ও শ্রম মন্ত্রণালয়ের (এমএসএএল) অধীনে একটি বিভাগ প্রতিষ্ঠা করে তাদের হাতে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

মহাকাশ থেকে লেকচার দিলেন চীনা নভোচারী

চীনের দ্বিতীয় নারী নভোচারী ওয়াং ইয়াফিং গতকাল বৃহস্পতিবার মহাকাশ থেকে সরাসরি বেইজিংয়ে ভিডিও লেকচার দিয়েছেন। প্রায় ৩৩০ জন শিক্ষার্থীর সঙ্গে সরাসরি আলোচনা করেছেন এবং তাদের মহাকাশে শূন্য অভিকর্ষে পদার্থের বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করেছেন।

'যুক্তরাষ্ট্রেও নজরদারি ড্রোন ব্যবহৃত হয়'

নজরদারির কাজে নিজেদের মাটিতে ড্রোন (চালকবিহীন বিমান) ব্যবহারের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক রবর্টি মুয়েলার এ কথা জানিয়েছেন।

উইলিয়ামের জন্ম যেখানে তাঁর সন্তানেরও সেখানে

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের সন্তান পৃথিবীর আলো দেখবে আগামী মাসের মাঝামাঝি। উইলিয়ামের জন্ম হয়েছিল যে হাসপাতালে, তাঁর সন্তানেরও জন্ম হবে একই হাসপাতালে। রাজপরিবারের সূত্র গত বুধবার এ কথা জানিয়েছে।

ভারতও কান পাতছে টেলিফোন-ইন্টারনেটে

যুক্তরাষ্ট্রের পর এবার ভারত সরকারও ইন্টারনেটের ওপর নজরদারি ও ফোনে আড়িপাতার উদ্যোগ নিয়েছে। ভারতে গৃহীত কেন্দ্রীয় নজরদারি ব্যবস্থার (সিএমএস) আওতায় গোয়েন্দা সংস্থাগুলো ছাড়াও আয়কর কর্তৃপক্ষ সরাসরি ইন্টারনেটে নজরদারি ও টেলিফোনে আড়ি পাততে পারবে।

প্রেসিডেন্ট হওয়া সু চির জন্য সহজ হবে না

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে চান। তবে তাঁর এ স্বপ্নপূরণের পথে প্রধান বাধা বিদ্যমান সংবিধান। এ ছাড়া আছে পারিপার্শ্বিক নানা প্রতিকূলতা।

কারজাইকে নিয়েই তালেবানের সঙ্গে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে এখনই আলোচনায় বসছে না যুক্তরাষ্ট্র। আফগান সরকারকে সঙ্গে নিয়ে তবেই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার খবরে আফগান সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পরপরই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে।

ভারতে বন্যা-ভূমিধস-হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা

ভারতের উত্তরাঞ্চলের হিমালয়লাগোয়া পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসে কয়েক হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট হঠাৎ বন্যায় উত্তরাখণ্ড রাজ্যের প্রায় ৯০টি ধর্মশালা (তীর্থযাত্রীদের থাকার জায়গা) পুরোপুরি ভেসে গেছে।

নখদন্তহীন দুদক!কার্যকর ও শক্তিশালী করার ব্যবস্থা নিন

চার বছর আগে দায়িত্ব নেওয়ার সময় যা বলেছিলেন, বিদায়বেলাতেও সেই কথা প্রতিধ্বনিত হলো দুদক চেয়ারম্যানের মুখে। প্রতিষ্ঠান হিসেবে দুদক যে শক্তিশালী ও কার্যকর হতে পারেনি, সে কথা স্বীকার করে নিলেন।

ভয়ংকর বিপদের পূর্বাভাস-উপকূলীয় জনজীবন রক্ষায় উদ্যোগ প্রয়োজন

সবচেয়ে বড় বিপদ সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন। বাংলাদেশের দিকে ধেয়ে আসা দুর্যোগ নিয়ে সারা দুনিয়া আতঙ্কিত, অথচ বাংলাদেশের নীতিনির্ধারকরা তো নয়ই, বাংলাদেশের মানুষও তা নিয়ে খুব কমই চিন্তিত।

মত ও মন্তব্য-নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন গার্মেন্ট শিল্পে by হারুন হাবীব

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগুন ও দালানধসের অভিশাপে শত শত নারী-পুরুষ নিহত হয়েছে কয়েক বছরে। পঙ্গু, সহায়সম্বলহীন হয়েছে অনেকে।

মত ও মন্তব্য-নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন গার্মেন্ট শিল্পে by হারুন হাবীব

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগুন ও দালানধসের অভিশাপে শত শত নারী-পুরুষ নিহত হয়েছে কয়েক বছরে। পঙ্গু, সহায়সম্বলহীন হয়েছে অনেকে।

অনলাইন থেকে-গোপন কূটনীতি

কয়েক মাসব্যাপী দৌড়ঝাঁপ করে ইসলামাবাদ ও ওয়াশিংটন গোপন সমঝোতার মাধ্যমে একটি রোডম্যাপ প্রস্তুত করেছে, যার মাধ্যমে পাঁচজন আফগান তালেবানের গুয়ানতানামো বে থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হবে এবং বিনিময়ে তালেবানের হাতে আটক যুক্তরাষ্ট্রের সেনা সদস্য বো বার্গদালকে ফিরিয়ে দেওয়া হবে।

মৃত্যুহীনা শাহীনার করুণ মৃত্যু by লেফটেন্যান্ট কর্নেল কাজী ইফ্তেখার-উল-আলম

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির সঙ্গে মিশে আছে অন্যতম যে নামটি, সেটি শাহীনা। কালের আবর্তনে একসময় রানা প্লাজা ধ্বংস এবং এর উদ্ধারকাজের স্মৃতি ধূসর হয়ে আসবে। আস্তে আস্তে আমরা ভুলেও যাব সব কিছু।

চৈতন্যের মুক্ত বাতায়ন-টুইডেলগাম, টুইডেলগী by যতীন সরকার

দেখতে দেখতে চার দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এই দীর্ঘদিনেও বাংলাদেশ রাষ্ট্রটিতে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না কেন? এ প্রশ্ন সবারই। অথচ এর সর্বজনগ্রাহ্য উত্তর এত দিনেও পাওয়া গেল না।

চৈতন্যের মুক্ত বাতায়ন-টুইডেলগাম, টুইডেলগী by যতীন সরকার

দেখতে দেখতে চার দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এই দীর্ঘদিনেও বাংলাদেশ রাষ্ট্রটিতে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না কেন? এ প্রশ্ন সবারই। অথচ এর সর্বজনগ্রাহ্য উত্তর এত দিনেও পাওয়া গেল না।

চৈতন্যের মুক্ত বাতায়ন-টুইডেলগাম, টুইডেলগী by যতীন সরকার

দেখতে দেখতে চার দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এই দীর্ঘদিনেও বাংলাদেশ রাষ্ট্রটিতে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না কেন? এ প্রশ্ন সবারই। অথচ এর সর্বজনগ্রাহ্য উত্তর এত দিনেও পাওয়া গেল না।