Wednesday, August 15, 2018
‘ফাতেহ মোবিন' ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি বিশ্বে কারো কাছে নেই: প্রতিরক্ষামন্ত্রী

গতকাল ভূমি থেকে ভূমিতে এবং জাহাজ থেকে সাগরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘ফাহেত মোবিন'-এর মোড়ক উন্মোচনকালে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ফাতেহ মোবিন' ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দেয়ার মতো কোনো প্রযুক্তি বিশ্বে কারো কাছে নেই।
ক্ষেপণাস্ত্রটির শীর্ষদেশে রয়েছে অনুসন্ধানকারী প্রযুক্তি যা দিয়ে এটি নিক্ষেপের পরও লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে তাতে আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র রাডারসহ শত্রুপক্ষের যেকোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিকূল আবহাওয়ায়ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে এ ক্ষেপণাস্ত্র কত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা ঘোষণা করা হয়নি। খ্যাতনামা সামরিক ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউট' ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে প্রতিবেদন ছেপেছে। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ম্যাথিউ ম্যাক ইনিসের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, "ইরানের বিজ্ঞানীরা যেহেতু স্কাড প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে তখন তাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই।"
ম্যাথিউ ম্যাক ইনিস আরো বলেন, ইরান বর্তমানে প্রতিরক্ষার সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে।" মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের স্বাধীনচেতা নীতি তেহরানের এ পদক্ষেপের কারণ বলে তিনি উল্লেখ করেন।
পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রতিরক্ষা বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটি বড় কারণ হচ্ছে সাদ্দামকে দিয়ে চাপিয়ে দেয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা। ওই যুদ্ধে সাদ্দামের ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে কোনো সন্দেহ নেই যে, বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করে। এ কারণে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্যদের নিরাপত্তার জন্য হুমকি বলে প্রচার চালাচ্ছে।
কিন্তু ইরান তার নীতিতে অটল রয়েছে এবং কোনো হুমকি ও নিষেধাজ্ঞা ইরানকে নতজানু করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ জার্মানির একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে বলেছেন, "এ অঞ্চলের অন্য দেশের তুলনায় প্রতিরক্ষা খাতে ইরানের ব্যয় খুবই কম। ইরানের চাইতেও সৌদি আরবের আরো বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। অথচ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়।"
প্রকৃতপক্ষে, আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্বার প্রতীক হিসেবে মনে করে এবং এ কারণে তারা যেকোনো উপায়ে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে। এ অঞ্চলে ইরানের শক্তিশালী উপস্থিতি আমেরিকার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা জানে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবকে ইরান কখনই তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের সুযোগ দেবে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিজেদের নাগরিক ফেরত নিন: মিয়ানমারকে মাহাথির
![]() |
| মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ |
তিনি বলেছেন, মিয়ানমারের নাগরিক হিসেবে সেখানে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় একটি পশ্চিমা প্রভাবশালী সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মিয়ানমারের প্রতি এ আহ্বান জানান।
সাক্ষাতকারের পুরোটা সময়জুড়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানান এবং এঘটনায় গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির ভূমিকায় ‘খুবই হতাশা’ প্রকাশ করেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার যা করেছে তা মোটেই ঠিক হচ্ছে না। এটা খুবই বড় ধরনের অবিচার, মানুষ হত্যা, গণহত্যা- এটা সভ্য কোনো জাতির আচরণ নয়, এটা পুরোপুরি অন্যায়।
এ সময় রোহিঙ্গা ইস্যু ছাড়াও নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
![]() |
| বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা নাগরিক |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1454)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

