Wednesday, November 7, 2012

বিজয় ভাষণে ওবামা যা বললেন

ইলিনয়ের শিকাগো নগরীতে সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দিতে উপস্থিত হন পরপর দ্বিতীয়বারের মত নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সমর্থকরা বিপুল হর্ষধ্বনি ও করতালিসহ জাতীয় পতাকা নাড়িয়ে তাদের প্রিয় প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

হাসিনের ১২.১২.১২

২০১২ সালের ১২ ডিসেম্বর দিনটি এক ইতিহাস হতে যাচ্ছে। এ দিনটি নিয়ে বিশ্ববাসির আগ্রহরও কমতি নেই। এরই মধ্যে এ দিনটিকে নিয়ে নানা পরিকল্পনা শুরু হয়েছে। গায়ক হাবিব এরই মধ্যে জানিয়েছেন তিনি তার নতুন অ্যালবাম ‘স্বাধীন’ ১২.১২.১২ তারিখে বাজারে ছাড়বেন।

সেক্সসিম্বল থেকে অ্যাকশন লেডি

‘জান্নাত-২’ ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দু হন এষা গুপ্তা। এ ছবিতে দুর্দান্ত অভিনয় ও খোলামেলা হয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হন তিনি।

নতুন বছরে মীমের নতুন ছবি

আসছে নতুন বছর ২০১৩। এ বছরের শুরুতেই মীম তার নতুন ছবির শুটিং শুরু করবেন। ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ নামের এ ছবিটি পরিচালনা করছেন রিপন মিয়া। এ ছবিতে মীমের নায়ক হিসেবে আছেন ইমন। মীম বলেন, ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছি প্রায় চার মাস হয়ে গেছে।

আরো বেশি খোলামেলা দৃশ্যে সানি by কামরুজ্জামান মিলু

সানি লিওন আবেদনময়ী না রাগিনী? এমন প্রশ্ন করা হলে উত্তর হয়তো আসবে ‘দুটোই’। তবে নয়া খবর হচ্ছে এ পর্নস্টার অভিনয় করতে যাচ্ছেন ‘রাগিনী এমএমএস-২’তে।

চিকিৎসা-সঙ্কট by রাজশেখর বসু

সন্ধ্যা হবে হবে। নন্দবাবু হগ সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বীডন স্ট্রীট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গোরুর গাড়ি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়।

‘সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত পাওয়ার সম্ভাবনা কম’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীকে মোটরগাড়ির কারখানা নির্মাণের জন্য ইজারা দেওয়া ৯৯৭ একর জমির মধ্যে ৪০০ একর জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত পাওয়ার সম্ভাবনা কম। বাংলা দৈনিক এই সময় ও ইপসসের চালানো যৌথ জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানি বিজ্ঞানীর ৮৬ বছরের দণ্ড বহাল

পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদস্য ও সেনাদের ওপর গুলি ছোড়ার অভিযোগে আফিয়াকে ৮৬ বছরের সাজা দিয়েছিলেন দেশটির নিম্ন আদালত।

মালালার ওপর হামলা- দুঃখ প্রকাশ করলেন সন্দেহভাজন এক হামলাকারীর বোন

নারীশিক্ষা আন্দোলনের কর্মী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর সন্দেহভাজন হামলাকারীদের একজনের বোন ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। মালালার মস্তিষ্কে শিগগিরই আরেক দফা অস্ত্রোপচার করা হবে বলেও জানা গেছে।

মরমন রমনির সামনে ইতিহাস গড়ার সুযোগ

নির্বাচনে বিজয়ী হলে মিট রমনি একটা ইতিহাস গড়বেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হবেন প্রথম মরমন সম্প্রদায়ভুক্ত (খ্রিষ্টানদের শাখা সম্প্রদায়) প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের খ্রিষ্টানধর্মাবলম্বীদের একটা বড় অংশ মরমনদের খ্রিষ্টান বলে মানতে রাজি নয়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন- সমানে সমান লড়াই হলে ফল প্রকাশে বিলম্ব হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এবার নাটকীয়তা দেখা দিতে পারে। প্রাথমিক ফলাফল পাওয়া গেলেও চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, তা জানতে কয়েক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে বলে বিশ্লেষকেরা সতর্ক করে দিয়েছেন।

জেএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডুগডুগিহাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃষ্টি হলেই পাবনা শহরে জলাবদ্ধতা

একটু বৃষ্টি হলেই পাবনা পৌর শহরের বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌর শহরে নির্মিত পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা জমে থাকায় এ অবস্থা হয়। এদিকে দীর্ঘ সময় পানি জমে থাকায় শহরের অধিকাংশ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পৌরসভার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।

এক বছরে ৯৫ জনের প্রাণহানি- সিরাজগঞ্জে দুই মহাসড়কে ঝুঁকিপূর্ণ ৫০ বাঁক by এনামুল হক

নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী থেকে চান্দাইকোনা পর্যন্ত এবং ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।

ভালো কাজের পথ দেখায় প্রথম আলো

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বাঁকিবাকা, বুড়িপোতা ও বাজিতপুর গ্রামে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য মেহেরপুর বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী পথসভা করেন। এসব সমাবেশে এক ব্যক্তি মাদক সেবন এবং একজন ধূমপান ত্যাগের অঙ্গীকার করেন।

অতিথি by রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ কাঁঠালিয়ার জমিদার মতিলালবাবু নৌকা করিয়া সপরিবারে স্বদেশে যাইতেছিলেন। পথের মধ্যে মধ্যাহ্নে নদীতীরের এক গঞ্জের নিকট নৌকা বাঁধিয়া পাকের আয়োজন করিতেছেন, এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, 'বাবু, তোমরা যাচ্ছ কোথায়।'

পদ্মা সেতু- মসিউরকে আবারও ছুটিতে পাঠানো হলো

প্রধানমন্ত্রীর অর্থ-নীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে আবারও ছুটিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এক মাস ছুটি শেষে গত বৃহস্পতিবার মসিউর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দেন।

ঢাকায় জামায়াত-শিবিরের ১২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ারসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মতিঝিল থানায় চারটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবার পিটিয়ে বাঘ হত্যা

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে (বেঙ্গল টাইগার) গ্রামবাসী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের অন্তর্গত খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের পেড়িখালী গ্রামে এই ঘটনা ঘটে।

শেষ হলো এএসইএম সম্মেলন

১৬ দফা ঘোষণার মধ্য দিয়ে দুই দিনব্যাপী নবম এশিয়া-ইউরোপ মিটিং শীর্ষ সম্মেলন (এএসইএম-৯) গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এশিয়া ও ইউরোপের ৫২টি সদস্য দেশের জনগণের স্বার্থে সত্যিকার ও স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মানবজাতি থেকে যুদ্ধ নির্মূলের আকাঙ্ক্ষাকে নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখে এই ঘোষণা দেওয়া হয়। খবর বাসস ও ইউএনবির।

বিশ্বজুড়ে বাংলা বিশ্বজুড়ে প্রথম আলো- ভালো কাজে বন্ধুসভা by সাইদুজ্জামান

কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা কৃষকের জমি চাষ করে দিয়েছেন। তাঁরা শহর থেকে দূরে ঝুনকারচড়ে গিয়ে কৃষকের জমি চাষ করেছেন। শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বেলা ১১টায়। নৌকায় তিন ঘণ্টার পথ। নৌকা থেকে নেমে হেঁটে ঝুনকারচড়।

চাকরি @ নেট

ইউনাইটেড গ্রুপ কাস্টমার সার্ভিস অ্যাসিসটেন্ট: এইচএসসি। শেষ তারিখ: ১৮ নভেম্বর। সূত্র: www.prothom-alojobs.com করপোরেট আইটি লিমিটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার/প্রোগ্রামার: বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। শেষ তারিখ: ১৫ নভেম্বর।

স প্তা হে র বা ছা ই চা ক রি

সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত পাট অধিদপ্তর পরিদর্শক (পণ্য): জুট বা টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা স্নাতক। সহকারী পরিদর্শক: স্নাতক। পরীক্ষণ সহকারী: বিজ্ঞানে স্নাতক।

চাকরি খুঁজছেন?

সাউথইস্ট ব্যাংক লিমিটেড অফিসার/সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ অফিসার/প্রিন্সিপাল অফিসার (সিস্টেম অপারেশনস): বিবিএ/এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট। সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ অফিসার/প্রিন্সিপাল অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং): বিবিএ/এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট।

দক্ষতার মান বাড়াতে প্রশিক্ষণ by জাহিদ হাসান

দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অনেক শিক্ষার্থীই মাধ্যমিক পেরোনোর আগেই ঝরে পড়ে।জীবন ও জীবিকার তাগিদে তাদের অধিংকাংশই কোনো না কোনো কাজে যোগ দেয়।

সার্ক রচনা প্রতিযোগিতা, ইউএনআইএসডিআর- সেরাদের সঙ্গী সাদি by মারুফা ইসহাক

কোনো প্রতিযোগিতায় পুরস্কার পেলে কেমন লাগে? এই প্রশ্নের জবাবে সাদি ইসলামের মুখে একরাশ হাসি। একটু ভেবে বললেন, শুরুতে কিছুই মনে হয়নি। ধীরে ধীরে মনে হয়, একটা নতুন কিছু হয়ে গেল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ- সেবার জন্য ব্রত by তৌহিদী হাসান

মধ্যরাতে পড়ার ফাঁকে ভূত দেখেছেন সেতু। সত্যিই কি ভূত! সে রাতে সেতু আর ঘুমাতে পারেননি। সকালবেলা ক্লাসের পর সেতু তাঁর অন্য বন্ধুদের কাছে এ বিষয়টা জানালেন। সবাই তো হেসে কুটিকুটি। চিকিৎসাশাস্ত্রে ভূত বলে কিছু নেই। এটা নিতান্তই মানসিক ব্যাপার।

মেধাবী মুখ- স্বাপ্নিক শাহমান by মারুফ ইসলাম

স্কুলজীবন শেষ, কলেজজীবনের শুরু। এখান থেকেই শাহমান শাহরিয়ার শুরু করেন তাঁর জীবনের গল্প; একজন মেধাবী মুখ হয়ে ওঠার গল্প। ‘তখন আমি ঢাকার কবি নজরুল সরকারি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়- ভরসা এবার ঘ ইউনিট by হাসান ইমাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুয়ারে। হাতে সময় আর মাত্র দুদিন। এবারের লড়াইটা একটু ভিন্ন রকমের—এটা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিশ্চয় জানেন। ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আসলে বিভাগ পরিবর্তনের পরীক্ষা।

সফলদের স্বপ্নগাথা- অসম্ভব বলে কিছু নেই by অপরাহ উইনফ্রে

অপরাহ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী, ধনী ও কৃষ্ণাঙ্গ উপস্থাপক। তাঁর বিশ্বখ্যাতি স্বপরিচালিত দি অপরাহ উইনফ্রে শোর জন্য। ১৯৮৬ সালে শুরু হওয়া এই শো শেষ হয় ২০১১-তে। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি তাঁর জন্ম।

নূরুল এবং তার নোট বই by মুহম্মদ জাফর ইকবাল

ঢাকায় এসে আমি একেবারে বেকুব হয়ে গেলাম। কোথাও মিলিটারির কোনো চিহ্ন নেই, দোকানপাট খোলা, গাড়ি চলছে। বাস চলছে, রাস্তাঘাটে মানুষজনের ভিড়। ছোট বাচ্চারা গল্প করতে করতে স্কুলে যাচ্ছে।

অধ্যাপক বলছেন... by কে এম এইচ এস সিরাজুল হক

অধ্যাপক, কার্ডিওলজি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের চিকিৎসায় এবং হূৎপিণ্ডে স্বল্প রক্ত সঞ্চালনের জন্য কিছু উপসর্গ হয়; বেটা ব্লকার সেগুলোকে কমিয়ে রোগীর প্রত্যাশিত আয়ু বাড়িয়ে দেয়। অ্যাটিনলল, মেটপ্রোলল, বিসোপ্রোলল এসব ওষুধ বেটাব্লকার শ্রেণীর।

হেলথ টিপস- বাঙালির ভাত

বাঙালির প্রধান খাবার ভাত। এটি কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার। শর্করাজাতীয় খাবার (যেমন—ভাত, আলু, রুটি) দেহে শক্তি জোগায়, মাংসপেশিকে করে বলিষ্ঠ এবং রোগ-জীবাণুর সঙ্গে বাড়ায় দূরত্ব।

ব্যায়াম করি শক্তির জন্য প্রেরণার জন্য by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
একহারা শরীর এখন চায় সবাই। চায় শরীর থেকে বাড়তি ওজন ঝরাতে। সে জন্য ব্যায়াম করতে চায় অনেকে।

কান চুলকানোর আড়ালে... by মিরাজ আহমেদ

নাক, কান ও গলা বিশেষজ্ঞ, মিটফোর্ড হাসপাতাল কিছুদিন ধরে কটনবাড খুব প্রিয় হয়ে উঠেছে আপনার। কোন ড্রয়ারে, কোথায় রাখা আছে, ভালোই জানা হয়ে গেছে। কারণ, কান চুলকায়। এমনটি হয় অনেকেরই।

রক্তের চর্বি নিয়ন্ত্রণ by মো. শহীদুল্লাহ

অধ্যাপক, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ
ডায়াবেটিস একটি মেটাবলিক বা বিপাকীয় রোগ। আর আক্রান্ত রোগীকে এ রোগ বেশ বিপাকেও (বিপদে) ফেলে দিতে পারে।

আমি কী ভাবছি- কিশোরী তোমার জন্য by ডা. সাঈদা খান

স্তন ক্যানসার প্রতিরোধে ‘বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার সাপোর্ট গ্রুপ’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্রীদের, মায়েদের ও মেয়েদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকে। এসব অনুষ্ঠান শেষে দেখা যায়, বয়স্ক নারীদের তুলনায় কমবয়সী মেয়েরাই উৎকণ্ঠার সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য অনুরোধ করে বেশি;

যে কথা যায় না বলা- সন্তানের কাছে খোলা চিঠি

প্রিয় সন্তান আমি যখন বার্ধক্যে যাব, আশা করব, তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে। ধরো, আমি যদি হঠাৎ খাওয়ার প্লেট ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আশা করি, তখন তুমি চিৎকার করবে না।

ক্ষমতায়ন

১৯১৭ সাল থেকে সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতার অন্যতম সম্মানের পুরস্কার হিসেবে মানা হয় একে। হাঙ্গেরিতে জন্ম নেওয়া মার্কিন প্রকাশক জোসেফ পুলিৎজারের ইচ্ছানুযায়ী এ পুরস্কার প্রবর্তিত হয়।

একটি সুখবর

হলভর্তি শত শত মানুষ। এর মধ্যে ঘোষণা করা হলো একটি নাম। আবিদা ভাবেন, সত্যিই কি এত মানুষের সামনে তাঁর নাম ধরে ডাকছেন উপস্থাপক। যদিও তিনি আগে থেকেই জানতেন, এই সম্মান এবার তাঁর। কেননা, ই-মেইলে তাঁকে জানানো হয়েছিল এই পুরস্কারের বিষয়টি।

হৈরব ও ভৈরব by মাহমুদুল হক

'মন অন্নময়, কি বুঝছস, অন্ন নাই তো মনই নাই; শ্যাষম্যাশ হ্যা অন্নেই ধরছে টান, তো মন পামু কই_' কিছুক্ষণের জন্য থামে হৈরব। কথার ফাঁকে ফাঁকে সব সময় এইভাবে জিরিয়ে নেয়। একটা পিনপিনে নীলমাছি তার ফেকো মুখে গোঁত্তা খায়।

স্বেচ্ছাশ্রম- বৃত্তাকার পথ-নৌপথ উন্নয়নের কল্পকাহিনি by মোহাম্মদ কায়কোবাদ

বিখ্যাত সাময়িকী ইকোনমিস্ট-এর অতি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী অকার্যকর রাজনীতি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। এমন খবরের পর আমাদের নেতা-নেত্রীরা নিশ্চয়ই আনন্দে আটখানা হবেন, গর্বে তাঁদের পা দুটি মাটিতে পড়বে না।

গণরায়- পার্পল স্টেটের গাড্ডায় ওবামা-রমনি by শান্তনু মজুমদার

দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ হিসেবে এই দুনিয়ার মঙ্গলচিন্তার পরিবর্তে নিজ দেশের সাম্রাজ্যবাদী চরিত্র অব্যাহত রাখার বিষয়টি মাথায় রেখেও বারাক ওবামার পুনর্বার জয় কামনা করে এই লেখাটি শুরু হলো।

অযৌক্তিক কর্মসূচির নামে নৈরাজ্য অগ্রহণযোগ্য- জামায়াত-শিবিরের তাণ্ডব

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যেকোনো রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার আছে। কিন্তু গত সোমবার সমাবেশের নামে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়েছে, তা গণতান্ত্রিক রাজনীতির সংজ্ঞায় পড়ে না।

আস্থা অর্জনের চেষ্টা, না তামাশা?- ইসির সংলাপ পরিকল্পনা

আলোচ্যসূচি: ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও অন্যান্য ইস্যু। আমন্ত্রিত রাজনৈতিক দল ৩৮টি। সংলাপের জন্য বরাদ্দ সময় এক দিন। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে উদ্যোগ নিয়েছে, তার সারসংক্ষেপ চিত্রটি এ রকম।

শ্রদ্ধাঞ্জলি- ‘তাঁকে নিয়েই মগ্ন হয়ে থাকি’ by সুচিত্রা সরকার

‘জন্মদিনটা তিনি বিশেষভাবে পালন করতে চাইতেন। “আগুনের পরশমণি” গানটি খুব পছন্দ করতেন। নিয়ম করে প্রতি জন্মদিনে এই গানটি তিনি শুনতে চাইতেন। প্রিয়জনদের সঙ্গে গল্প করতেন।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৬১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। খালেদ মোশাররফ, বীর উত্তম অতুলনীয় এক অধিনায়ক ১৯৭১ সালে খালেদ মোশাররফ ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর ৫৭ পদাতিক ব্রিগেডের মেজর হিসেবে কর্মরত ছিলেন।

হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ তদারকিতে সেনা মোতায়েন হচ্ছে by রোজিনা ইসলাম

মেয়র মোহাম্মদ হানিফ (গুলিস্তান-যাত্রাবাড়ী) উড়ালসেতুর নির্মাণকাজের তদারকি, এলাকার যানচলাচল নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সেনাবাহিনীর প্রিন্সিপাল অফিসারের কাছে পাঠানো হয়েছে।

নারীর ক্ষমতায়ন ও সম-অধিকার- কথা রাখছে না সরকার by মানসুরা হোসাইন

নারীর ক্ষমতায়ন, সম-অধিকার আদায়ে কথা দিয়ে ঠিকমতো কথা রাখছে না সরকার। বৈষম্যমূলক আইনগুলো বাতিল বা সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনী ইশতেহারে। কিন্তু সাড়ে তিন বছরেরও বেশি সময়ে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সময়চিত্র- বিএনপির আসল চ্যালেঞ্জ by আসিফ নজরুল

বিএনপি সম্পর্কে বিদেশিদের আপত্তি প্রধানত দুটো। এক. বিএনপির আমলে জঙ্গিবাদী রাজনীতির প্রসার ঘটে। দুই. বিএনপির শেষ আমলে ভারতীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রথম কারণে বিএনপির প্রতি রুষ্ট ছিল আমেরিকা, ইউরোপ আর ভারত।

নতুনের জানালা- মৌসুমি বৃষ্টিপাত কমে বিপর্যয়ের আশঙ্কা

ভারতীয় উপমহাদেশে আগামী ২০০ বছরে মৌসুমি বৃষ্টিপাত কমে যেতে পারে। এ কারণে সৃষ্টি হতে পারে খাদ্যসংকট। এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

সহযোগী সংগঠন নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গত দুই দিনের মারমুখী ভূমিকার কারণে আওয়ামী লীগ তার সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোকে নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে। এর অংশ হিসেবে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

প্রথম বাংলা ব্যালটে ভোট দেওয়ায় উচ্ছ্বাস by মিজানুর রহমান খান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য এবার সৃষ্টি হয়েছে একটি নতুন ইতিহাস। এই প্রথমবারের মতো পুরোপুরি বাংলায় ছাপা ব্যালট পেপারে ভোট দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা।

জামায়াত বেপরোয়া by সেলিম জাহিদ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে বিচ্ছিন্ন কর্মসূচি পালন করে এলেও হঠাৎ করে যেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছেন। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় গত দুই দিনে টানা সহিংস আচরণ করেছে দলটি।

প্রাগৈতিহাসিক by মানিক বন্দ্যোপাধ্যায়

সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে-দল ধরা পড়িয়া যায়। এগারজনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্শার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল।

স্তনদায়িনী by মহাশ্বেতা দেবী

মাসিপিসি বনগাঁ-বাসী বনের মধ্যে ঘর। কখনো মাসি বলল না যে, খই মোয়াটা ধর। যশোদার মাসি কখনো আদর করত, না অনাদর, তা যশোদার মনে পড়ে না। জন্ম থেকেই সে যেন কাঙালিচরণের বউ, হাতে গুণে জেয়ন্তে-মরন্তে কুড়িটা ছেলেমেয়ের মা।

আন্তর্জাতিক ফোন কলে দুর্নীতি-দুদককে সর্বোচ্চ সহায়তা দিন

আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ দেশের বাইরের অন্য কোনো স্থান থেকে কোনো আত্মীয় বা পরিচিতজন ফোন করেছে মোবাইলে- বোঝার উপায় নেই কে ফোন করল। মনিটরে ভেসে উঠেছে একটি অচেনা নম্বর।

জামায়াতের সহিংসতা-অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা

দেশে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তুলতে জামায়াতের তৎপরতা নতুন করে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার দেখা গেল ঢাকাসহ সারা দেশে। আগে থেকেই সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে,

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলকে আপাতত মিসরেই বসবাস করার নির্দেশ

৮৪। ওয়াক্বা-লা মূছা- ইয়া-ক্বাওমি ইন কুনতুম আ-মানতুম বিল্লা-হি ফাআ'লাইহি তাওয়াক্কালূ ইন কুনতুম্ মুছ্লিমীন।
৮৫। ফাক্বা-লূ আ'লা ল্লা-হি তাওয়াক্কালনা-; রাব্বা-না লা-তাজআ'ল্না- ফিত্নাতা লি্লক্বাওমিয্ যা-লিমীন।

প্রিয় এবং অপ্রিয় বর্ণনা by মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

১৯৭৫ সাল ঘটনাবহুল ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা নিম্নরূপ। প্রথম : ২৫ জানুয়ারিতে বাকশাল কায়েম। দ্বিতীয় : ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত এবং বঙ্গবন্ধুরই দীর্ঘদিনের সহকর্মী ও বিদ্যমান মন্ত্রিসভার অন্যতম জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে নতুন সরকার গঠন।

সাক্ষাৎকার-সরকার অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ by হাসানুল হক ইনু

সাক্ষাৎকার গ্রহণ : শেখ রোকন সমকাল : আপনি এমন সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন যখন সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের দূরত্ব তৈরি হচ্ছে। হাসানুল হক ইনু :সাংবাদিকদের সঙ্গে সরকারের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না।

একুশের প্রথম কবি by নাসির আহমেদ

'ওরা চলি্লশজন কিংবা আরও বেশী/যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ/কৃষ্ণচূড়া গাছের তলায়/ভাষার জন্য, মাতৃভাষার জন্য বাংলার জন্য/যারা প্রাণ দিয়েছে ওখানে/একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য/আলাওলের ঐতিহ্য/রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য।

৭ নভেম্বর-যিনি দেশকে কাঁপিয়ে দিয়ে গেছেন by মোহাম্মদ আলী

৭ নভেম্বর ১৯৭৫। বাংলাদেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ দিন। ব্রিটিশ ভারত থেকে শুরু করে বাংলা অঞ্চলে এটাই প্রথম সশস্ত্রভাবে বামপন্থিরা ক্ষমতা দখলের প্রচেষ্টা। ভারতবর্ষে এ ধরনের সশস্ত্রপন্থায় ক্ষমতা দখলের চেষ্টা

৭ নভেম্বর-পুনরুজ্জীবনের দিন by আ স ম হান্নান শাহ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমাদের বিজয় আসে। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। স্বাধীন বাংলাদেশের প্রথম থেকেই আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব নেয়।

সাম্প্রতিক প্রসঙ্গ-খালেদা জিয়ার দিলি্ল সফর এবং রাজনীতির হিসাব-নিকাশ by আবু সাঈদ খান

গণমাধ্যমের চোখে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ভারত সফর তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ-ভারতের সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমগুলো সফরের সংবাদ পরিবেশন করে থেমে নেই। এখন পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ চলছে।

অবৈধ ভিওআইপি-দায়ীদের উপযুক্ত বিচার হোক

অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িতদের ঠেকাতে বিটিআরসি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও অনেকে এসব অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাজপথে তাণ্ডব-জামায়াতের ধৃষ্টতা

জামায়াতে ইসলামী সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশের নামে যে ধরনের কর্মসূচি পালন করেছে, তাকে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন প্রতিবেদনে 'তাণ্ডব' ও 'শক্তি প্রদর্শন' হিসেবে অভিহিত করা হয়েছে।

৭ই নভেম্বরের তাৎপর্য by ড. এমাজউদ্দিন আহমদ

বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণযোগ্য। বাংলাদেশ রাজনীতির একটি বৈশিষ্ট্যপূর্ণ ধারা সুনির্দিষ্ট হয়েছে তার জন্মলগ্ন থেকেই। এর স্বতন্ত্র প্রকৃতি রয়েছে। রয়েছে এর নিজস্ব সুর-ছন্দ। এর নিজস্ব বাণী।

স্মরণ by ডা. জোহরা বেগম কাজী

তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন- 'কর্মেই জীবনের সার্থকতা।' আজীবন নিয়োজিত ছিলেন মানুষের সেবায়। নিজেকেও প্রতিষ্ঠা করেছিলেন মানুষ হিসেবে। তিনিই সাংগঠনিকভাবে নারীদের চিকিৎসকের কাছে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।

নায়কের নাম হোক 'মাকসুদুল আলম' by শাহনেওয়াজ বিপ্লব

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। ভাষার দিক থেকেও বাংলাদেশ পৃথিবীতে পঞ্চম স্থানের অধিকারী। কিন্তু পৃথিবীর আধুনিক অগ্রযাত্রায় শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি অথবা মৌলিক গবেষণায় বাংলাদেশিদের অবদান বিবেচনা করলে ক্রম-আধুনিকতার পথে আমাদের উল্লেখযোগ্য কোনো অবদান নেই বললেই চলে।

ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ও বাংলাদেশের ব্যবসায়ী by আবু এন এম ওয়াহিদ

ক্রেতা-বিক্রেতার সম্পর্ক অর্থশাস্ত্রের আওতাভুক্ত একটি বিষয়। অর্থনীতির ছাত্র ও শিক্ষক হিসেবে এটা বোঝা ও বোঝানো আমার দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। কিন্তু এটা যে পত্রিকার পাঠকদের জন্য কলামের একটি বিষয়বস্তু হতে পারে, তা কখনো ভাবিনি।

সময়ের প্রতিধ্বনি-বিএনপির ভারতনীতি এবং বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ by মোস্তফা কামাল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। তিনি ভারত সরকারের মূল চালিকাশক্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে না পারলেও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।