Tuesday, February 14, 2012

স্মিথের কাছে গেইলের হার

আহমেদ শেহজাদ-ক্রিস গেইল-ব্র্যাড হজ। বিপিএলে স্বপ্নের টপ অর্ডার বলতে হবে এটাকেই। কিন্তু কাল স্বপ্নের পুরোটাই ভেঙে পড়ল মাত্র ১৫ রানের মধ্যে! ১২৫ রানে শেষ হয়ে যাওয়া বরিশাল বার্নার্সকে প্রথম পরাজয়ের স্বাদ দিতে মাত্র ৩ উইকেট হারাতে হলো খুলনা রয়েল বেঙ্গলসকে। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে হার। মিরপুরে কাল তৃতীয় ম্যাচটা ৭ উইকেটে জিতে সাকিব আল হাসানের দল ফিরল জয়ের ধারায়। বরিশাল বার্নার্স জিতেছিল প্রথম দুই ম্যাচেই।

ওয়ানডে সিরিজ-পরাজয়ে শুরু পাকিস্তানের

টেস্ট সিরিজের ‘অজেয়’ রূপটি ওয়ানডে সিরিজে হারিয়ে ফেলল পাকিস্তান। তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করা পাকিস্তান একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবুধাবিতে কাল ১৩০ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ১৩০ রানে।২৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই জোড়া আঘাত করেন ফিন—টানা দুই বলে হাফিজ ও শফিককে ফিরিয়ে দিয়ে। ১১ রানে ২ উইকেটের পতন—শুরুর ধাক্কা পাকিস্তান কাটিয়ে

স্মিথের কাছে গেইলের হার

আহমেদ শেহজাদ-ক্রিস গেইল-ব্র্যাড হজ। বিপিএলে স্বপ্নের টপ অর্ডার বলতে হবে এটাকেই। কিন্তু কাল স্বপ্নের পুরোটাই ভেঙে পড়ল মাত্র ১৫ রানের মধ্যে! ১২৫ রানে শেষ হয়ে যাওয়া বরিশাল বার্নার্সকে প্রথম পরাজয়ের স্বাদ দিতে মাত্র ৩ উইকেট হারাতে হলো খুলনা রয়েল বেঙ্গলসকে। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে হার।

দুর্দান্ত রোনালদো

বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর আচমকা শট। ৩০ গজি শটটি লেভান্তে গোলরক্ষক গুস্তাভো মুনুয়া ফিস্ট করার জন্য লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি। হাওয়ায় ভেসে বল হঠাৎই নিচু হয়ে বার ছুঁয়ে জালে! দর্শনীয় গোল।

মাশরাফিকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব-এখনো আলো দেখছে না তদন্ত কমিটি

মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের দাবি, অজ্ঞাত নম্বরের ফোন থেকে বিষয়টা নিয়ে ‘সবার জন্য ভালো হয়’ এমন কথাবার্তা বলার ‘অনুরোধ’ এসেছে তাঁর কাছে তদন্তের স্বার্থে আপাতত মুখ খুলতে রাজি নন মাহবুবুল আনাম। তবে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করার প্রতিশ্রুতি দিলেন কাল। নির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও ‘যত দ্রুত সম্ভব’ কাজ শেষ করে দোষী ব্যক্তি বা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানালেন তিনি।

পাক-ভারত বাণিজ্য তিন বছরে দ্বিগুণ চান শর্মা

ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যকে তিন বছরের মধ্যে দ্বিগুণ করতে চান ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২৭০ কোটি ডলার। গতকাল সোমবার পাকিস্তানে সফর শুরু করে এ রকম আশাবাদই ব্যক্ত করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী।

বাংলাবান্ধায় চালু হয়নি যাত্রী পারাপারের সুবিধা

তিন মাসের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন বা যাত্রী যাতায়াতের সুবিধা চালু করার ঘোষণা দেওয়া হলেও তা এক বছরেও বাস্তবায়ন হয়নি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ২২ জানুয়ারি যৌথভাবে ভারতের ফুলবাড়ী ও বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনকালে ঘোষণাটি দেন তাঁরা।

শেষবেলায় বাজারে দর সংশোধন হলো

লেনদেনের শেষ ঘণ্টায় মূল্য সংশোধন হওয়ায় গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকের বড় ধরনের উত্থান ঘটেনি। সোমবার দিনশেষে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ৬৪ পয়েন্ট। যদিও লেনদেনের একপর্যায়ে ঢাকার বাজারের সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৮৯ পয়েন্ট বেড়েছিল। বাজারের এই আচরণকে স্বাভাবিক ও প্রত্যাশিত বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাত মাসে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সময়ে নিট পোশাক, শুকনো খাবার, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তুলা ও তুলাজাত পণ্য, কাঠ ও কাঠজাত পণ্য,

প্রধানমন্ত্রী গিলানি অভিযুক্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে গতকাল সোমবার অভিযুক্ত করেছেন সুপ্রিম কোর্ট। দোষী সাব্যস্ত হলে তাঁর ছয় মাসের কারাদণ্ড হতে পারে। হারাতে পারেন প্রধানমন্ত্রিত্ব।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা উপেক্ষা করায় গিলানিকে অভিযুক্ত করা হয়।

সানের পাঁচ সাংবাদিক গ্রেপ্তার-সাংবাদিকদের গ্রেপ্তার ‘ভিন্নমতাবলম্বীদের দমনের’ শামিল

মিডিয়া মোগলখ্যাত রুপার্ট মারডকের নিউজ করপোরেশনের মালিকানাধীন বহুল প্রচারিত দ্য সান তাদের পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ‘ভিন্নমতাবলম্বীদের দমন’-এর কৌশল বলে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগে সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে ব্রিটেনের এ ঘটনার তুলনা করেছে।

পাকিস্তানে পিপিপির সামনে কঠিন সংকট

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে করা দুর্নীতির মামলা আবার চালু করার ব্যর্থতা কেবল প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বিপদগ্রস্ত করেনি, ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) কঠিন গ্যাঁড়াকলে পড়েছে।

আরব লিগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়া সরকার

আরব লিগের প্রস্তাব ‘সুস্পষ্টভাবে নাকচ’ করে দিয়েছে সিরিয়া সরকার। ১১ মাসের সহিংসতা বন্ধে আরব লিগ সিরিয়ায় আরব-জাতিসংঘ যৌথ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে। কায়রোতে নিযুক্ত দামেস্কের দূত ইউসুফ আহমেদ বলেন, আরব লিগের এই পরিকল্পনা ওই সব দেশের সরকারের ‘স্নায়ুবৈকল্যের’ প্রতিফলন।

বগুড়ায় খোলা আকাশের নিচে তিন লাখ বস্তা সার

বগুড়া শহরে বাফার গুদামের বাইরে প্রায় তিন লাখ বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। ডিলাররা গুদাম থেকে সার না তোলায় এবং গুদামে স্থান সংকুলান না হওয়ায় সারগুলো এভাবে ফেলে রাখা হয়েছে। এতে সার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ে অনুদান দিয়ে নিষিদ্ধ নোট-গাইড বিক্রি! by শাহাবুল শাহীন

গাইবান্ধার অধিকাংশ বইয়ের দোকানে নিষিদ্ধ নোট-গাইড এবং অনুমোদনহীন বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই বিক্রি করা হচ্ছে। এসব বই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুস্তক প্রকাশনী সংস্থাগুলো বিদ্যালয়ে অনুদান (ডোনেশন) দিয়ে এসব বই চালাচ্ছে।

জানুয়ারি মাসে আড়াই কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

পরিবেশদূষণের দায়ে গত জানুয়ারি মাসে ৪৩টি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে দুই কোটি ৬১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লা জেলায় ১৩টি অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আহমদ শরীফ স্মারক বক্তৃতা ২০১২-মহাপুরুষদের আদর্শের ধারণা তত্ত্বগতভাবে বেঁচে আছে

মানবকল্যাণের জন্য যুগে যুগে দার্শনিক ও মহাপুরুষেরা যেসব আদর্শের ধারণা গড়ে তুলেছিলেন, সেগুলো এখন তত্ত্বগতভাবেই বেঁচে আছে। যে আদর্শ মানুষকে মনুষ্যত্ব দেয়, তা আবার মানুষে মানুষে বিরোধিতাও সৃষ্টি করে। যে আদর্শ সত্যিকারের মানুষ তৈরি করে, তা এখন ধর্মপ্রচারক এবং রাজনীতিকদের হাতে পারমাণবিক বোমার চেয়েও ভয়ানক অস্ত্র।

বাংলাদেশ-ভারত সাইবার-যুদ্ধ!-হ্যাকাররা এখনো সক্রিয়

ইন্টারনেট অর্থাৎ সাইবার জগতে ভারত ও বাংলাদেশের ওয়েবসাইট অকার্যকর করার যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তা এখনো হ্যাকারদের মধ্যে অব্যাহত আছে। বাংলাদেশি হ্যাকার পরিচয়দানকারীরা ফেসবুক ও ব্লগসাইটগুলোতে দাবি করেছেন, গতকাল সোমবার রাত পর্যন্ত তাঁরা ১৫ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইটে হামলা চালিয়েছেন।

চলে গেলেন হুমায়ুন ফরীদি by মোছাব্বের হোসেন

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার সকালে ঢাকায় তাঁর ধানমন্ডির ফ্ল্যাটবাড়িতে হুমায়ুন ফরীদিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। হুমায়ুন ফরীদি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

জন্মবার্ষিকী-ইলা মিত্রের সহযোদ্ধা সাঁওতালদের খবর কী

নাচোলের চণ্ডীপুর গ্রামের সাঁওতাল নেতা এবং সাঁওতালদের মধ্যে প্রথম কমিউনিস্ট সদস্য পঞ্চাশোর্ধ্ব বয়সের মাতলা মাঝির বাড়ি ছিল কৃষক আন্দোলন ও কৃষক সমিতির মূল কেন্দ্রস্থলে। মানুষটির খুব মর্যাদা ও প্রভাব ছিল সাঁওতালদের মধ্যে। জমি ছিল তাঁর ২৫-৩০ বিঘা। তা ছাড়া বর্গাজমিতে চাষও করতেন।

খোলা চোখে-তাহরির স্কয়ার-কায়রো, জুকোটি পার্ক-নিউইয়র্ক by হাসান ফেরদৌস

সাবওয়ে থেকে বেরোতেই কানে এল স্লোগান। একটা লম্বা মিছিল চলছে—মুখ্যত হাইতি থেকে আগত অভিবাসীদের, ওয়াল স্ট্রিটের দিকে। জুকোটি পার্কের দিকে না গিয়ে তারা বাঁয়ে ঘুরে সোজা এগিয়ে গেল। হাতে প্ল্যাকার্ড, কারও হাতে ড্রাম, হইহই করে চলেছে। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই, এরা সবাই ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি দেখাতে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরানি ‘ষড়যন্ত্র’ by আলেকজান্ডার ককবার্ন

খুবই সরল নিয়ম: প্রথমে সরকারি তরফে চরম উদ্ভট অভিযোগ তোলা হবে, মত তৈরির প্রধান ক্ষেত্রগুলোতে এগুলো নিয়ে কোনো ভিন্নমত আসবে না। ধরুন, সিআইএ এজাতীয় নিরাপত্তা পর্যালোচনা প্রতিবেদনের একটি অংশ ফাঁস করল যে চাঁদ আসলে পনিরের তৈরি এবং সেটা খেয়েফেলতে চীন জৈবপ্রযুক্তিতে বানানো এক জোড়া দানবীয় ইঁদুর পাঠানোর পরিকল্পনা করছে। এতে করে চাঁদের অন্ধকার পিঠে মিসাইল প্রতিরক্ষা রাডার স্থাপনের মার্কিন পরিকল্পনা ভেস্তে যাবে।

বাজার-পরিস্থিতি-ওএমএস এবং নিম্নমধ্যবিত্ত by সন্জয় চন্দ্র রায়

ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম বলতে যা পরিচিত, তা হলো বাজারমূল্যের চেয়ে কম মূল্যে সরকার কর্তৃক চাল সরবরাহ। গত কয়েক বছরে মূল্যস্ফীতির দিকে তাকালে দেখব, খাদ্য মূল্যস্ফীতি অন্য যেকোনো ক্ষেত্রের মূল্যস্ফীতির চেয়ে বেশি। প্রশ্ন হলো খাদ্য মূল্যস্ফীতি হিসাবের সময় কি শুধু চালের মূল্যবৃদ্ধিকেই হিসাব করা হয়?

বাঘা তেঁতুল-নারায়ণগঞ্জ by সৈয়দ আবুল মকসুদ

আমাদের ছোটবেলায় যখন স্টিমারে ঢাকায় আসা-যাওয়া করতাম, তখন নারায়ণগঞ্জ হয়ে আসতে হতো। স্টিমার সিরাজগঞ্জ থেকে গোয়ালন্দ হয়ে শিবালয় (আরিচা) আসত। শিবালয় থেকে ভাগ্যকুল হয়ে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ঢাকার ফুলবাড়িয়া স্টেশন। জীবনে আমি প্রথম ঢাকা দেখার আগে নারায়ণগঞ্জ দেখেছি। তখন নদী ছিল দুকূল প্লাবিত। ‘অস্ট্রিচ’, ‘কির্ডয়ি’ নামে বড় বড় স্টিমার চলত।

কে ফিরিয়ে দেবে ৩৮টি শিক্ষাদিবস!-ক্ষমতার তালা

কদিন পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। কিন্তু বিদ্যালয়ে তালা, বারান্দায় শতরঞ্জি পেতে দাপ্তরিক কাজ সারছেন শিক্ষকেরা। যে ছাত্রটি জিপিএ-৫ পাওয়ার আত্মবিশ্বাসী ছিল, এখন সে ভীত—পাস করবে কি না! প্রধান শিক্ষক নিজের অক্ষমতায় লজ্জিত ও মর্মাহত। কিন্তু তালার এমনই ক্ষমতা, ৩৮ দিন ধরে তা স্পর্শ করার সাহস করেনি কেউ! কেননা, এই তালা ক্ষমতার, এই তালা সাংসদের গোস্যার। এই তালা ভাঙে সাধ্য কার?

পুঁজিবাজারে চাই সমন্বিত পদক্ষেপ-বিনিয়োগকারীদের অনশন

অর্থনীতির বিপর্যস্ত অবস্থার মধ্যে পুঁজিবাজারে ব্যাপক দরপতন এবং সাধারণ বিনিয়োগকারীদের আমরণ অনশনে যেতে বাধ্য হওয়ার পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ গতকাল অনশনকারীদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিলে তাঁরা প্রেসক্লাবের সামনে জড়ো হন। পুঁজিবাজার নিয়ে এ রকম আন্দোলন বাংলাদেশে নতুন।

নাশকতা

তারপর... বঙ্গদেশে নাশকতার অভাব নেই। প্রতিদিনই এখানে-সেখানে ঘটছে নানা রকম নাশকতামূলক কর্মকাণ্ড। এসব কর্মকাণ্ড ঘটার পর দেশে আরও কিছু ঘটনা ঘটে যায়। এসব ঘটনা ঘটে চক্রাকারে। এই ঘটনাচক্র নিয়ে লিখেছেন আলিম আল রাজি

একটি রূপকথা

সে এক আদ্যিকালের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। সেই বুড়ির খুব দুঃখ। তার স্বামী মারা গেছে বহু আগে, কোনো ছেলেপেলেও নেই। আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনোরকমে নিজের আর ছাগলের পেট চলে। তো, একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়ি থেকে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল, এটা দিয়ে কী করা যায়। যা থাকে কপালে, ভেবে ঘষা দিল প্রদীপে।

পিঠ by নারায়ণ দাশশর্মা

বলতে পারেন কি এই শরীরটার সব অঙ্গগুলির মধ্যে সবচেয়ে অনাদরে উপেক্ষিত হয়ে রয়েছে কে? একটু ভাবলেই সকলে একবাক্যে জবাব দেবেন: ‘পিঠ’। আয়তনের দিক দিয়ে একক গরিষ্ঠতা যে-অংশটির, সেটিই সবচেয়ে অবহেলিত—এমনতর পরিহাস সাহারা মরুভূমি ছাড়া আর কারো ভাগ্যে দেখা যায়নি। পিঠ হল শরীরের ‘পশ্চাৎপদ দেশের’ অনুকল্প—তাই Back ward মানেই পশ্চাৎপদ।

রসকারণ-ঘুম পেলে চোখ ঘষি কেন? by আব্দুল কাইয়ুম

অনেক চিকিৎসকের মতে, হাত দিয়ে চোখ ঘষলে চোখের কিছু পেশিতে চাপ পড়ে, যার ফলে দেহের বিপাক-প্রক্রিয়ার গতি কমে যায়। তখন সহজে ঘুম আসে। কিন্তু অনেকের কাছে এ যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ, ঘুম তো নিজেই আসছিল, তাহলে আবার চোখ ঘষার দরকার কী? তাই অনেকে বরং এর বিপরীত ব্যাখ্যাটাই দেন।

দুর্নীতিতে আন্তর্জাতিক সেতুবন্ধ-পদ্মা সেতু দুর্নীতি আমাদের জাতীয় গর্ব

মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নতুন মন্ত্রিপরিষদ নিয়ে বলেছিলেন, ‘এরা নতুন, দুর্নীতি সম্পর্কে এরা কিছু জানে না। আর এদের অনেকের এত টাকা যে এদের দুর্নীতি করার দরকারই হবে না।’ তখন আমরা খুব ভয় পেয়েছিলাম। তাহলে কি এ দেশ থেকে ‘দুর্নীতি’ নামক শব্দটার অপমৃত্যু হবে? আমরা আর কখনো সরকারি দুর্নীতির কোনো খবর দেখব না?

শ্রদ্ধাঞ্জলি-আমার আম্মা

দীর্ঘ এক মাস ২৪ দিন কী অপরিসীম লড়াই করে আমার আম্মা ২০১০ সালে ১৭ অক্টোবর রোববার ভোররাত চারটা ১৫ মিনিটে চলে গেলেন। এই ৫৪ দিনে আম্মাকে দুবার আইসিইউতে এবং দুবার সিসিইউতে নেওয়া হয়। তৃতীয়বার যখন আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হলো, তখন আম্মা বুঝে গেছেন, তাঁর আশা নেই। প্রচণ্ড রোগযন্ত্রণার সঙ্গে মনের শক্তি হারিয়ে ফেললেন। এবারে কেবিনে আট দিন ছিলেন। তেমন কথাবার্তা বলেননি। শুধু মাঝেমধ্যে বলেছেন, প্রচণ্ড কষ্ট।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-দলীয় অন্ধসমর্থকদের দিয়ে জয়লাভ সম্ভব নয় by আবদুল মান্নান

বিগত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাস দু-এক আগে খুব সকালে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়েছিলাম আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে আলাপ করতে, আর নির্বাচনে তাঁর বিজয় নিয়ে আমার শঙ্কার কথা জানাতে। তাঁর সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকের। দুজনের মধ্যে সব সময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং বিশ্বাস করি, এখনো আছে।

পুরান ঢাকা-ঢাকার বন্ধকি ভাড়াটে by মযহারুল ইসলাম

মর্টগেজ ভাড়াটে বা বন্ধকি ভাড়াটে নামক শব্দের সঙ্গে আমাদের পূর্বপরিচয় নেই। শোনামাত্র চমকে উঠেছি। এ আবার কেমনতর ভাড়াটে! যার নামের আগে মর্টগেজ বা বন্ধকি শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। আমাদের সনাতনি অভিজ্ঞতা হচ্ছে, মাসিক ভাড়া প্রদান সাপেক্ষে মানুষ বাড়ি-ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে থাকে। এ ক্ষেত্রে নিরাপত্তা জামানত বাবদ অগ্রিম অর্থ বাড়ির মালিকদের প্রদানেরও বিধান আছে। অগ্রিম অর্থ প্রদানের ক্ষেত্রে হেরফের হয়ে থাকে।

খাদ্যনিরাপত্তা-আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে by মহিউদ্দিন আহমদ

জীবনধারণের জন্য সবচেয়ে দরকারি জিনিস কোনটি? উত্তরটি সবার জানা। প্রকৃতির দান আলো, বাতাস এবং পানি বাদ দিলে যে জিনিসটির কথা সবার আগে মনে আসে, তা হলো খাবার। খাবার ছাড়া জীবজগতের কোনো প্রাণী বাঁচে না।
পৃথিবীর সব দেশে খাদ্যের অধিকার একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত।

সরল গরল-মেট্রোরেলে বন্দুকের ছায়া by মিজানুর রহমান খান

মেট্রোরেলের রুট পরিবর্তনের প্রক্রিয়াটি বহু আগে থেকেই আলগা থাকা সিভিল-মিলিটারি সম্পর্ক আরও আলগাই করবে। আমজনতার সঙ্গে দূরত্ব আরও বাড়াবে। ঐতিহাসিক ও দীর্ঘ সামরিক শাসনে পর্যুদস্ত বাংলাদেশের মানুষের মনে উর্দিধারীরা এখন পর্যন্ত স্বাভাবিক জায়গা করে নিতে পারেনি। তবে এ থেকে উত্তরণে নির্বাচিত সরকারগুলো যে আদৌ কাজের কাজ করেছে, তা কিন্তু বলা যাবে না। তারাও তাদের দিয়ে স্বার্থসিদ্ধি করে নেয়।

দেশবাসীর আবেগ-অনুভূতির প্রতি অবমাননা-পররাষ্ট্রসচিবের উক্তি

শরিয়াহর নামে সৌদি আরবের রাজতান্ত্রিক বিচার, সেই বিচারে একজনের জীবনের বদলা হিসেবে আট বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা যখন বিশ্বব্যাপী অমানবিক ও নিষ্ঠুর বলে আখ্যায়িত, তখন বাংলাদেশের পররাষ্ট্রসচিব সাফাই গাইছেন। শনিবার পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন করে তিনি দাবি করছেন, ‘অযৌক্তিক কিছু হয়নি’। পররাষ্ট্রসচিবের এমন মন্তব্য যেমন দায়িত্বহীন তেমনি নিহত ও তাঁদের স্বজনদের প্রতি সহানুভূতিহীন।

জরিমানা গুনবে সরকার!-নতুন বিদ্যুৎকেন্দ্র

সরকার যখন ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়, তখনই নানা মহল থেকে আপত্তি উঠেছিল। কিন্তু নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, দ্রুত বিদ্যুৎ ঘাটতি মেটাতে এর বিকল্প নেই। আর যেহেতু গ্যাসের সংকট আছে, তাই এগুলো তরল জ্বালানিভিত্তিক করারও বিকল্প নেই। কিন্তু এখন সেই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

চারদিক-বিবিসি বাংলার ৭০ বছর

বিবিসি বাংলার কথা বলছি। দীর্ঘ ৭০ বছরের পথপরিক্রমায় নানা মজার ঘটনাও ঘটেছে এই বেতারে। তারই একটি গল্প দিয়ে শুরু করছি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাই অধ্যাপক শাহেদ সোহরাওয়ার্দী একবার ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে বিলেত ভ্রমণে যান। এ সময় বিবিসি বাংলা বিভাগ তাঁর একটি ভাষণের ব্যবস্থা করে।

আইন ও সংবিধান-অস্বচ্ছ নিয়োগে প্রতিষ্ঠান সুষ্ঠু থাকে না by শাহ্দীন মালিক

ছয়জন নতুন অতিরিক্ত বিচারপতির নামসংবলিত সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত ছয়জন নতুন অতিরিক্ত বিচারপতির নাম জানা গেছে। প্রধান বিচারপতি এখনো তাঁদের শপথবাক্য পাঠ করাননি। যেদিন শপথ হবে, তখন থেকেই তাঁরা অতিরিক্ত বিচারপতি পদে নিয়োজিত হবেন।

বিজ্ঞান-নাম দিয়ে যায় চেনা by মোহাম্মদ কায়কোবাদ

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের প্রত্যেক নাগরিক, স্থাপনা, কর্মকাণ্ডকে নিখুঁতভাবে চিহ্নিত করতে না পারলে তথ্যপ্রযুক্তির সুফল ভোগ করা সম্ভব হবে না। তাই সব প্রতিষ্ঠান, কর্মকাণ্ডকে শনাক্তকরণের পাশাপাশি দেশের নাগরিকদেরও সন্দেহাতীতভাবে চিহ্নিত করা প্রয়োজন। এর জন্য যেমন জাতীয় পরিচয়পত্র প্রয়োজন, ঠিক তেমনি নামকরণেও একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার।

বিশ্ব খাদ্য দিবস-খাদ্যঘাটতি ও মূল্যবৃদ্ধি ঠেকানোর পথ by ফরিদা আখতার

খাদ্যের দাম বাড়ছে, এ নিয়ে বিতর্কের নতুন কিছু নেই। আমাদের দেশে চালের দাম দিয়ে সব রাজনীতি হয়। নির্বাচনের আগে ও পরে ক্ষমতাসীন এবং বিরোধী দলের সুর জায়গামতো পাল্টে যায়। আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির পাল্টাপাল্টি হয়, কিন্তু চালের দাম কমে না। কৃষকও তার উৎপাদিত ফসলের মূল্য পায় না। কষ্ট পায় গরিব মানুষ।

বিশেষ সাক্ষাৎকার-অবিশ্বাসের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে by এম সাখাওয়াত হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের জন্ম ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, বরিশালে। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাখাওয়াত হোসেন পাকিস্তানে বন্দী ছিলেন এবং ১৯৭৩ সালে দেশে ফেরার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।

পুলিশ বাহিনীতে লোকবল-সংকটের অজুহাত কত দিন?-রাজধানীতে ছিনতাই বৃদ্ধি

রাজধানীতে ছিনতাই যে বেড়ে গেছে, তা পুলিশই স্বীকার করেছে। তাদের মতে, এর কারণ টহল কমে যাওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া অব্যাহত প্রক্রিয়া। অপরাধীদের বিরুদ্ধে সব সময় পুলিশ সদা সতর্ক থাকবে, এটাই প্রত্যাশিত। টহল কেন কমেছে—এর জবাব হচ্ছে, লোকবল-সংকট। কিন্তু সেই সমস্যার সমাধান করার দায়িত্ব সরকারেরই।

কোর কমিটির সুপারিশ আমলে নিন-তবু কেন ট্রানজিট?

গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে ভারতকে বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথে বহুমাত্রিক ট্রানজিট-সুবিধা দেওয়ার সম্মতিপত্রে স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করা থেকে ভারত পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ট্রানজিট-সংক্রান্ত সম্মতিপত্রে স্বাক্ষর করেনি।

হুমায়ুন ফরীদি-হারিয়ে গেল এক উজ্জ্বল নক্ষত্র

চলে গেলেন বাংলা নাট্য জগতের উজ্জ্বল তারকা হুমায়ুন ফরীদি। স্বাধীনতার পর বাংলাদেশের নাট্যমঞ্চ যে কয়জন নাট্যকর্মীর হাত ধরে নতুনভাবে যাত্রা শুরু করে, হুমায়ুন ফরীদি তাঁদেরই একজন। তাঁর এই মৃত্যু বাংলাদেশের নাট্য জগতে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে। তাঁর এই মৃত্যুকে অকাল মৃত্যুই বলতে হয়। মাত্র ৬০ বছর বয়সেই পৃথিবীর মায়া কাটালেন হুমায়ুন ফরীদি। দেশের সংস্কৃতির আকাশ থেকে একটি নক্ষত্র যেন হারিয়ে গেল।

চারদিক-হাতে সাদাছড়ি থাকলে লজ্জার কিছু নেই

মো. জাকির হোসেন বলছিলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আকাশে ভারতের প্লেন উড়তে দেখছি। বউয়ের মুখ দেখছি। ও খুব সুন্দর। কিন্তু পরে সন্তানদের মুখ আর দেখতে পাই নাই। দুই চোখের আলো একবারেই চইলা যায়।’
জাকির হোসেন বলতেই থাকেন, ‘আমি অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী। আমি কত যে অসহায়, তা বুঝি।

দুই দু’গুণে পাঁচ-সশস্ত্র বাহিনী সমাচার by আতাউর রহমান

গল্প আছে: বাঙালি-তনয় জেনারেল জে এন চৌধুরী যখন ভারতের চিফ অব আর্মি স্টাফ তথা সেনাধ্যক্ষ, তখন তিনি একবার তাঁর সেনাবাহিনীর একটি ইউনিট পরিদর্শনে গিয়েছিলেন। ইউনিটে বেশ কিছু বাঙালি সৈন্যও অন্তর্ভুক্ত ছিলেন। তো ইউনিটের সিও তথা কমান্ডিং অফিসার একপর্যায়ে বলে বসলেন, ‘স্যার, বাঙালিরা তাদের মেজাজগত কারণে ভালো সৈনিক হতে পারে না।

নগর দর্পণ: চট্টগ্রাম-নিয়তির বিধান এবং পাথরঘাটার তুচ্ছ ঘটনা by বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রামের শীর্ষস্থানীয় সন্ত্রাসী বিধান বড়ুয়া সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ছয় বছর কাতারে প্রবাস জীবন কাটিয়ে গোপনে দেশে ফেরার পর র‌্যাবের হাতে ধরা পড়েন তিনি। কথা হচ্ছে, যাঁর বিরুদ্ধে অন্তত তিনটি হত্যাসহ ২১টি মামলা আছে এবং একটি মামলায় সাজাও হয়েছে ২০ বছরের, তিনি হঠাৎ জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এলেন কেন? নিজ দলের

তাৎক্ষণিক প্রতিক্রিয়া-সহায়তা চাইলে বিশ্বব্যাংকের আপত্তি আমলে নিতে হবে by এম হাফিজউদ্দিন খান

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বব্যাংক ইতিমধ্যে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে এই প্রকল্পে অর্থায়ন স্থগিত ঘোষণা করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে শিগগিরই সমস্যার সমাধান হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া-এখন সরকার কী করে সেটাই দেখার বিষয় by আকবর আলি খান

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বব্যাংক ইতিমধ্যে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে এই প্রকল্পে অর্থায়ন স্থগিত ঘোষণা করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে শিগগিরই সমস্যার সমাধান হবে।

কোথায় এর শেষ, বলবে কি সরকার?-স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের নৃশংসতা

দেশের মানুষ যখন সৌদি আরবে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের নৃশংস পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ ও শোকার্ত, তখন নৃশংসতার অন্য নজির স্থাপন করেছে কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। তাঁদের মিছিলে না যাওয়ায় গত বুধবার মোহাম্মদ রনি নামের এক যুবককে ধরে নিয়ে নৃশংস নির্যাতন করা হয়েছে।

৭০ অনুচ্ছেদের বিলোপ প্রয়োজন-সিপিডির সংলাপ

সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাকি দুই বছরের কিছু বেশি। অথচ নির্বাচনী আইন ও রাজনৈতিক দল সংস্কারের বিষয়টি যে তিমিরে ছিল, সেখানেই আছে। বড় কোনো দলেই অভ্যন্তরীণ গণতন্ত্র অনুশীলনের আওয়াজ মিলছে না।

সরকারের রাজনৈতিক ব্যয়-দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর কাঁধে বাড়তি বোঝা

যে দেশের সিংহভাগ মানুষ দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট, সে দেশের সরকারের অদূরদর্শী পরিকল্পনা কিংবা রাজনৈতিক কারণে ব্যয়ের আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গতকাল সহযোগী একটি দৈনিকে প্রকাশ, উল্লেখযোগ্য কাজ না থাকলেও জেলা প্রশাসকের পেছনে রাষ্ট্রের প্রতি মাসে ব্যয় হবে প্রায় অর্ধকোটি টাকা!

পবিত্র কোরআনের আলো-তাবুকের যুদ্ধাভিযানে যেতে যারা ব্যর্থ হয়েছিল তাদের সম্পর্কে-

৯০. ওয়াজা-আল মুআ'য্যিরূনা মিনাল আ'রা-বি লিইউযানা লাহুম ওয়াক্বাআ'দা ল্লাযীনা কাযাবূ ল্লা-হা ওয়ারাছূলাহূ; ছাইউসীবু ল্লাযীনা কাফারূ মিনহুম আ'যা-বুন আলীম। ৯১. লাইছা আ'লাদ্ দ্বুআ'ফা-য়ি ওয়ালা-আ'লাল মারদ্বা-ওয়ালা-আ'লা ল্লাযীনা লা-ইয়াজিদূনা মা-ইউনফিক্বূনা হারাজুন ইযা-নাসাহূ লিল্লা-হি ওয়ারাছূলিহী; মা-আ'লাল মুহ্ছিনীনা মিন ছাবীলি; ওয়াল্লা-হু গাফূরুর্ রাহীম।

জনশক্তি খাতে একক ও দলগত ভিসা বিতর্ক by হাসান আহমেদ চৌধুরী কিরণ

দিনে দিনে প্রবাসী আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রবাসী আয় বা ফরেন রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। দেশের অর্থনীতিতে চলমান সংকট নিয়ে যখন বিষয় বিশেষজ্ঞরা চিন্তিত, সরকার যখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তখন রেমিট্যান্স অর্থনীতিতে প্রবল এক আশা জাগানিয়া উপলক্ষ। মনে পড়ে বছর কয়েক আগের কথা।

জাতীয় রাজনীতির কুপ্রভাব শিক্ষাঙ্গনে by ড. সিদ্দিক আহমেদ চৌধুরী

সম্প্রতি তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে যে দুঃখজনক ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটল, এমনটি কারো কাম্য ছিল না। তবে আমার মনে হচ্ছে, এ ঘটনা চলমান জাতীয় ও ছাত্র রাজনীতির অসহিষ্ণু মনোভাবেরই চরম বহিঃপ্রকাশ। অতীতে অর্থাৎ বিগত প্রায় ২৪ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতে অনেক শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে, যা একেবারেই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।

উষ্ণ উষ্ণ স্যুপ

শীত তো চলে গেল। তবু আজ ভালোবাসার দিন বলে কথা। প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটাতে টেবিলে পরিবেশন করতে পারেন উষ্ণ উষ্ণ স্যুপ। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস টমেটো ক্রিম স্যুপ উপকরণ: টমেটো আধা কেজি, হোয়াইট সস পাতলা ২ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, স্বাদলবণ আধা চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ফিশ সস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।

এই দিনের উপহার by শারমিন নাহার

ভালোবাসা দিবসে শুধু মুখেই জানাবেন শুভেচ্ছা, সঙ্গে উপহার থাকবে না। তা কি হয়? এই দিনে কাছের মানুষকে দিতে হবে দারুণ একটা উপহার। নগরের হাতিরপুলের উপহারসামগ্রীর দোকান হলমার্কসে কার্ড কিনতে আসা রনি আহম্মেদ বললেন, সাধ ও সাধ্য মাথায় রেখেই কাছের মানুষের জন্য উপহার কিনবেন তিনি।

ভালোবাসার রঙিন সাজ by খাদিজা ফাল্গুনী

আজকের দিনটা একটু বেশিই রঙিন। ফাল্গুনের রঙে, ভালোবাসার আবিরে সবার চেয়ে আলাদা করে সেজে ওঠার সময় তো এখনই। ভালোবাসার অনুষঙ্গে... পোশাকে, অনুষঙ্গে ভালোবাসার অনুভব ফুটিয়ে তোলাই হোক আপনার আজকের স্টাইল। বলছিলেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক।

বসন্ত অন্তরে অন্দরে by শান্তা তাওহিদা

ক্যালেন্ডারের পাতায় চলেই এসেছে বসন্ত। প্রকৃতিতেও চলছে বসন্তবরণের আয়োজন। কুঞ্জে কুঞ্জে শুরু হয়ে গেছে পিউ পাপিয়ার কুহু গুঞ্জন। কনকবরন ফুলেল হাসিতে যখন হাসছে প্রকৃতি, তখন হলুদিয়া পাখি সাজতে দোষ কোথায়?
প্রকৃতিবিদ মোকারম হোসেন বলেন, ‘বসন্তকে আপন রঙে সাজাতেই যেন হলুদ ফুলেরা সোনা রং ধারণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা পূর্বপরিকল্পিত by আবদুল মান্নান

আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রতিনিধি হিসেবে সিন্ডিকেট সদস্য। আমরা গত ৯ ফেব্রুয়ারি জরুরি সিন্ডিকেট বৈঠকে মিলিত হয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেখানে আগের দিন ঘটে যাওয়া ঘটনার একটি প্রতিবেদন প্রক্টর পেশ করেন। তা নিয়ে আমরা সবাই দীর্ঘ আলোচনা করেছি।

চরাচর-জয় হোক ভালোবাসার by তামান্না ইসলাম অলি

'ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে'- এ রকম হাজারো ভালোবাসার কথা আজ বাজছে প্রতিটি প্রেমিক হৃদয়ে। সবাই আজ তার প্রিয়জনকে বলবে ভালোবাসার কথা। বলবে 'ভালোবাসি তোমায়'। দেবে নানা উপহার। সারাটা দিন কাটবে ভালোবাসার মানুষটিকে ঘিরে। আজ ১৪ ফেব্রুয়ারি।

সহজ-সরল-প্রাণের বইমেলা- তোমায় বড়ই ভালোবাসি by কনকচাঁপা

একুশের মাসটা আমাদের বিশেষ মাস। এত সুন্দর আবহাওয়া- না-ঠাণ্ডা না-গরম, ফুলে ফুলে ভরা চারপাশ! এর মাঝে যেন আরো আলো করে ফুটে থাকা বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলা। বইকে কেন্দ্র করে সমগ্র বাঙালির মিলনমেলা। বই কেনা ও একটু বেড়ানোর সুন্দর একটা সুযোগ এই বইমেলা। তো এবার বইমেলাটা আমার জন্য খুবই 'স্পেশাল'। স্পেশাল না বলে বিশেষ বলাটাই বোধহয় উচিত ছিল। কিন্তু 'স্পেশাল' শব্দতেই এর বিশেষত্ব ফুটে উঠছে।

কল্পকথার গল্প-তৈলাস্ত্র প্রয়োগে দক্ষতা অর্জন করুন by আলী হাবিব

তেলের দাম বাড়ছে। খবর বেরিয়েছে কাগজে। বাড়ছে তেলের সংকট। চাহিদা আর সরবরাহের মধ্যে সমন্বয় না থাকলে সংকট দেখা দেবেই। ব্যবসা সূত্রে ভোজ্য ও জ্বালানি তেল অনেকেরই জীবিকা। নানা ধরনের জীবিকা আছে। জীবিকার ওপর নির্ভর করে সমাজে নানা ধরনের 'জীবী' পাই আমরা।

মৃদুকণ্ঠ-বিদায়ী নির্বাচন কমিশনকে সাধুবাদ by খোন্দকার ইব্রাহিম খালেদ

নবাগতকে স্বাগত জানানো এবং বিদায়ীকে ধন্যবাদ জানানো সভ্য সমাজের প্রচলিত রীতি। আমরা সভ্য হয়েও সভ্যতার রীতি মানি না। ভব্যতার পরিচয় দিই না। বরং উল্টোটাই করে থাকি। নবাগতকে সম্ভাষণের বদলে একচোট শাসিয়ে দিই, যাতে ভয় করে চলে। বিদায়ীকে অস্তগামী সূর্য মনে করে। তুলোধুনো করে ছেড়ে দিই, যাতে স্থলাভিষিক্ত নবাগতরা ভয়ে ভয়ে নতজানু হয়ে কাজ করে। ফলে জাতি পায় সন্ত্রস্ত পদধারী একটি দুর্বল সংস্থা।

কোচিং ব্যবসা বন্ধের দাবি-শ্রেণীকক্ষেই শিক্ষা সম্পন্ন করা হোক

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা অভিভাবকসহ সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। পিতৃতুল্য শিক্ষকের কাছে ছাত্রীর নিরাপত্তা বিঘি্নত হওয়ার ঘটনাও ঘটেছে প্রকাশ্যে। ঢাকার বিখ্যাত একটি স্কুলে ঘটে যাওয়া এ ঘটনায় ফুঁসে ওঠে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন সচিবালয়ে। শিক্ষকরা সেখানে খোলামেলা মত প্রদানকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি-নিয়ন্ত্রণ করতে হবে কঠোর হাতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে ঘটছে, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ থেকে সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। একদিকে বাড়ছে নীরব চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা, অন্যদিকে চলছে মাদক সন্ত্রাস ও অন্যান্য অপরাধ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পাহাড়ে অশান্তি চলছে।

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ by মো. মুজিবুর রহমান

আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৬তম জন্মবার্ষিকী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলবি মুহাম্মদ ইয়াসিন খান এবং মা মেহেরুন্নেসা খানম। তাজউদ্দীনরা ছিলেন চার ভাই ও ছয় বোন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে।

পবিত্র কোরআনের আলো-শেষবিচারের দিন পৃথিবীর সব ধনসম্পদের বিনিময়েও অবাধ্যরা মুক্তি পাবে না

৩৪. ইল্লাল্লাযীনা তা-বূ মিন ক্বাবলি আন তাক্বদিরূ 'আলাইহিম; ফা'লামূ আন্নাল্লাহা গাফূরুর রাহীম। ৩৫.ইয়া-আয়্যুহাল্লাযীনা আ-মানূত্তাক্বুল্লাহা ওয়াব্তাগূ ইলাইহিল ওয়াছিলাতা ওয়া জা-হিদূ ফী ছাবীলিহি লা'আল্লাকুম তুফলিহূন।
৩৬. ইন্নাল্লাযীনা কাফারূ লাও আন্না লাহুম্ মা ফিল আরদ্বি জামী'আঁও ওয়া মিছলাহূ মা'আহূ লিইয়াফ্তাদূ বিহি মিন

রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহারের কুফল by ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ

বেশ কয়েক বছর ধরে বিষয়টি আলোচনায় গুরুত্ব পেলেও কার্যত প্রতিকার কিছুই হচ্ছে না। বাংলাদেশে ক্ষেত-খামারে উৎপাদিত ফল ও শাকসবজিতে রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে এবং ক্রমেই এর ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে মানব দেহের। অন্যদিকে প্রাণীবৈচিত্র্য এবং পরিবেশ বিপন্ন হচ্ছে।

সদরে অন্দরে-আর কোনো টুকটুকি নয়, জেগে ওঠো নারী by মোস্তফা হোসেইন

টুকটুকে বাচ্চা একটি। নাম সুমাইয়া আখতার শরণ। আদর করে মা-বাবা ডাকতেন টুকটুকি। পুতুল খেলার বয়স তার। স্কুলেও যায়। আমরা যারা সেই টুকটুকিকে দেখিনি, কিংবা কখনো নামও শুনিনি, তাদেরও মনে মনে ওই টুকটুকির একটি ছবি এঁকে নিতে অসুবিধা হওয়ার কথা নয় এতক্ষণে। চটপটে, চঞ্চল সুন্দর একটি শিশু।

ইতিউতি-মধ্যবিত্তের বাজারি মানসম্মান by আতাউস সামাদ

দোকানপাট বা বাজারে গেলে খুব ভয়ে ভয়ে থাকি। প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বদলায়, লাফিয়ে ওপরের দিকে উঠে যায়, তার দরুন এমন আতঙ্কে থাকি যে ধারণাতীত বা অবিশ্বাস্য কী না কী শুনে মাথা ঘুরে যায়, ঠোঁট আর গলা শুকিয়ে যায়, চোখে অনেক রঙের তারা দেখি, সংবিৎ হারানোর অবস্থা হয় অথবা সহ্যাতীত যন্ত্রণায় বিদ্ধ হয়ে দোকানদারের সঙ্গে দুর্ব্যবহার করে পরে তাদের হাতে নিজেই অপমানিত হই।

বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা-দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিন

ঘর-পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তেমনি বর্ষা এলেই রাজধানীর বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে। এই বুঝি ভয়াবহ জলাবদ্ধতা শুরু হলো। রাস্তায় নেমে এল ডিঙি নাও। ময়লা-আবর্জনার পূতিগন্ধময় পরিবেশে হাঁটুপানি ভেঙে চলাচল, বসবাস_সে এক ভয়াবহ অভিজ্ঞতা।

বাজারদর-নিশ্চিত করা হোক বেঁধে দেওয়া দাম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। অস্থির বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে প্রতিযোগিতায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার দশা। ব্যবসায়ীদের নানা কারসাজির কাছে ভোক্তাদের যে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে, তা বলাই বাহুল্য। বাজারের এ অবস্থা নতুন নয়। দীর্ঘদিন থেকেই এ অবস্থা চলে আসছে।

চরাচর-হারিয়ে যাচ্ছে তিতাস by বিশ্বজিৎ পাল বাবু

'তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়; রাতের চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বলে, কিন্তু পারে না। মেঘনা-পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই। আবার রমুমোড়লের মরাই, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়া বহিয়া যাওয়া শীর্ণ পল্লীতটিনীর চোর কাঙ্গালপনাও তার নাই। তিতাস মাঝারি নদী।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৪)-শিঙাড়া সমাচার by আলী যাকের

জ্যোতির্ময় স্যারের সঙ্গে আমার আরো একটি সম্পর্ক আমি আবিষ্কার করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়-জীবনে প্রবেশ করার পর। তাঁর পিতৃব্য শ্রী ধীরেন্দ্রনাথ গুহঠাকুরতা আর আমার বাবা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। হরিহর আত্মা যাকে বলা যায়। আমার এখনো মনে আছে, আমরা কলকাতায় গেলেই ধীরেন কাকুকে দেখতে গড়িয়ায় যাওয়া ছিল অবশ্যকর্তব্য।

কুড়িয়ে পাওয়া সংলাপ-যুক্তির জোর ও জোরের যুক্তি by রণজিৎ বিশ্বাস

: টকশো দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা হলো। : কী অভিজ্ঞতা? : সবাই যুক্তি খণ্ডন করতে পারেও না, জানেও না, খালি মিনমিন করে। 'হিট দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট' করতে না পারলে হয় না। তখন যুক্তির জোরকে পেছনে ফেলে 'জোরের যুক্তি' সাময়িকভাবে হলেও এগিয়ে যায়। আপনি তো বুঝতে পারছেন, আমি কি বলতে চাচ্ছি?

যুদ্ধাপরাধীদের বিচার by ড. নিয়াজ আহম্মেদ

বাঙালি জাতি একদিকে যেমন সংগ্রামী, অন্যদিকে প্রচণ্ড সংযমী ও ধৈর্যশীল। আমাদের যত ভালো অর্জন, তা সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম এবং মানুষের মধ্যকার সহনশীলতার মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনসহ সব কিছুর পেছনে রয়েছে সংগ্রাম এবং ধীরে পথচলার নীতি।

মত ও মন্তব্য-ভারত-বাংলাদেশের টেকসই সম্পর্ক by হারুন হাবীব

ভূখণ্ডগত দিক থেকে প্রতিবেশীর অবস্থান নড়চড়যোগ্য হয় না। আমরা জানি, অবিভক্ত পাকিস্তানের ২৪ বছর ভারতের পরিচিতি ছিল 'শত্রু দেশ'। দেশটির নাগরিকদের সে মানসিকতাতেই গড়ে তোলার চেষ্টা হয়েছে। এটিও বলা সংগত হবে যে পাকিস্তানকে 'শত্রু দেশ' হিসেবেই গ্রহণ করেছিলও ভারত। ফলে উপমহাদেশের প্রধান দুটি দেশ কখনো সৌহার্দ্যের মুখ দেখেনি।

বখাটের উৎপাত-দুর্বার প্রতিরোধ প্রয়োজন

দুর্বিষহ অবস্থা সমাজের। নৈতিকতা, মূল্যবোধগুলো যে কতটা নেমে গেছে, তার মূল্যায়ন করা সত্যি কঠিন। বিষয়টি দেশের সব শ্রেণীর মানুষকেই ভাবিয়ে তুলেছে। উপায় নিরূপণ এবং তরুণদের উদ্বুদ্ধ করার ব্যাপারেও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই একটি অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি সিদ্ধান্ত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

খুনিকে ক্ষমা!-ন্যায়বিচার যেন বাধাগ্রস্ত না হয়

'অন্যায় যে করে আর অন্যায় যে সহে/তব ঘৃণা যেন তারে তৃণসম দহে'_কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এ পঙ্ক্তি যেন কারো মনে আজ আর কোনো অনুপ্রেরণা জোগায় না। রাজনৈতিক বিবেচনায় যখন চিহ্নিত সন্ত্রাসীদের মামলা একের পর এক খারিজ করে দেওয়া হয়, তখন নৈতিক শক্তিরই পরাজয় হয়েছে বলে মনে হয়। সরকার পরিবর্তনের পর সরকারপক্ষীয় দলের কর্মী-সমর্থকদের মামলা রাজনৈতিক বিবেচনায় খারিজ করে দেওয়ার রেকর্ড অসংখ্য।

পবিত্র কোরআনের আলো-অন্যায়ভাবে কাউকে হত্যা করার মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা

৩২. মিন আজ্লি যালিকা কাতাব্না 'আলা বানি ইসরায়িলা আন্নাহু মান কাতালা নাফ্সাম বিগাইরি নাফ্সিন আও ফাসাদিন ফিল আর্দ্বি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামি'আ; ওয়া মান আহ্ইয়াহা ফাকাআন্নামা আহ্ইয়ান নাসা জামি'আ। ওয়া লাকাদ জাআত্হুম রুসুলুনা বিল বাইয়্যিনাতি, ছুম্মা ইন্না কাছিরাম মিন্হুম বা'দা যালিকা ফিল আর্দ্বি লামুস্রিফুন।

কর্নেল আবু তাহের বীরউত্তম : জীবনের নানা বাঁকে by মুশতাক হোসেন

অকুতোভয় মুক্তিযোদ্ধা বীর বিপ্লবী কর্নেল আবু তাহের বীরউত্তমের জন্ম ১৯৩৮ সালের ১৪ নভেম্বর আসামের বদরপুর স্টেশনে, নানার বাড়িতে। তাঁর বাবা মহিউদ্দিন আহমেদ এবং মা আশরাফুন্নেসা। তাহেরের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে।

চালচিত্র-সংবিধান ছুড়ে ফেলাই নয়, নানান হুমকি আর অমঙ্গলের পদধ্বনি by শুভ রহমান

চারদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্য, হানাহানি, একেবারে পরপর নারী নির্যাতন, বিশেষ করে নৃশংস যৌন নির্যাতনে বিপুলসংখ্যক কিশোরী ও নারীর অসহায় শিকার হওয়া, আর অপঘাতে মৃত্যুর ঘটনাও হঠাৎ করে লাফিয়ে বেড়ে যাচ্ছে। এগুলো যে অকারণে ঘটছে, সচেতন মানুষ তা মনে করতে পারছে না।

চরাচর-কমিউনিটি রেডিও by বদরুল হায়দার চৌধুরী

চলতি জুলাই মাসের মধ্যে দেশে আনুষ্ঠানিকভাবে কমিউনিটি রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই বরগুনা থেকে 'লোক বেতার' নামে একটি কমিউনিটি রেডিও স্টেশন পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে 'রেডিও সাগরগিরি' এবং কঙ্বাজার থেকে 'রেডিও নাফ'-এর সম্প্রচার প্রস্তুতি প্রায় শেষ প্রান্তে এসে পেঁৗছেছে। এ ধরনের মোট ১৪টি কমিউনিটি রেডিও স্টেশনকে সরকার সম্প্রচারের অনুমতি দিয়েছে।

গণতন্ত্রের জন্য অনশন by লুৎফর রহমান রনো

একটি প্রশ্ন খুব সাদামাটা_কেন ওনারা ক্ষমতায় যেতে চান? নিশ্চয়ই গরিব দেশের দুস্থ মানুষের খেদমত করার 'নিঃস্বার্থ' মানবিক প্রেরণাই তাঁদের উদ্বুদ্ধ করে। তাই তাঁরা সাধারণ মানুষ নন, মহান, দেশ ও দশের তথা মানুষের সেবায় জীবনটাকে বিরামহীন সংগ্রামে সঁপে দিয়েছেন। আর এ সেবার প্রাথমিক শর্ত হলো গণতন্ত্র।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ কে এম রিয়াজুল হাসান ও এম জি কিবরিয়া সরকার-ইভিএম : কয়েকটি কারিগরি ও আইনি প্রশ্ন

এক. সম্প্রতি রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ই-ভোটিং তথা ইভিএম। প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় বলছেন, ভোটে যাতে কারচুপি না হয়, সে জন্যই ই-ভোটিং। আর বিরোধী দল বলছে, তাদের হারানোর লক্ষ্যে সহজ কারচুপির জন্যই ই-ভোটিংব্যবস্থা। বাংলাদেশে ই-ভোটিংয়ের (ইভিএম) প্রয়োগ একদমই নতুন।

একুশের চাওয়া একুশের পাওয়া-প্রসঙ্গ: যথাশব্দ by হায়াৎ মামুদ

পিটার মার্ক রজে নামে বিলেতের এক চোখের ডাক্তার ১৮৫২ সালে অভিধান গোত্রের একটি বই প্রকাশ করেছিলেন। বইটি কিন্তু চিকিৎসা শাস্ত্রের নয়। অবশ্য ডাক্তারির বই তিনি লিখেছিলেন, ছেপেও ছিলেন এবং তা বেশ আগে, ১৮২৪ সালে, যখন তাঁর বয়স পঁয়তাল্লিশ। এখন অবসর গ্রহণের পরে, একষট্টি বছর বয়সে, ১৮৪০ সালে, তিনি একটি বই রচনায় হাত দিলেন, যা ইংরেজি পাঠকসমাজে জগদ্বিখ্যাত হয়ে আছে।

তত্ত্বাবধায়ক সরকার-দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব? by বদিউল আলম মজুমদার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—এ বিতর্ক আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সাম্প্রতিক বক্তব্য এ বিতর্কের মূল কারণ। ৪ ফেব্রুয়ারি কমিশনের বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবে কিছু শর্ত মানলে তা সম্ভব হতে পারে (প্রথম আলো, ৫ ফেব্রুয়ারি ২০১২)।

গোধূলির ছায়াপথে-শুধু গান নয়, বইও চাঙা করে by মুস্তাফা জামান আব্বাসী

রোজ সকালে গলা সাধতে বসলে পুরোনো গানগুলো ফিরে আসে। এমন একটি: ‘হে চির সুদূর, তোমার বিরহ আমারে করেছে কবি, এই মোর ভালো যাক চলে আর সবই’। চোখের পাতা আপনি ভিজে আসে। ভেজা চোখে বইমেলায়, পুরোনো বন্ধু হাসি হাসি মুখে এবার প্রকাশিত ১০ খানা বই নিয়ে দাঁড়িয়ে আগামী প্রকাশনীর স্টলে।

ভালেন্টাইন দিবস-ভালোবাসা কারে কয়! by মোহীত উল আলম

ভ্যালেন্টাইনস ডে, ১৪ ফেব্রুয়ারি। দিনটি উৎসর্গ করা হয় সন্ত ভ্যালেন্টাইনরা (একাধিক) যাঁরা প্রাচীন রোমে এবং অন্যান্য শহরে নানা কারণে শহীদ হন, তাঁদের উদ্দেশে। কিন্তু চতুর্দশ শতাব্দী থেকে ১৪ ফেব্রুয়ারি এক অজানা কারণে সন্ত ভ্যালেন্টাইনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক যুক্ত হয়ে উদ্যাপিত হতে থাকে।

জাতীয় প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি রক্ষা করুন-চাকরি নিয়ে প্রতারণা

বেকারত্বের দেশে চাকরি নিয়ে প্রতারণা নতুন নয়। সেনাবাহিনী বা বিজিবির মতো প্রতিষ্ঠানের চাকরির হাতছানিও অনেকের জন্যই উপেক্ষণীয় নয়। এ রকম অবস্থাতেই প্রতারকদের পক্ষে এসব প্রতিষ্ঠানে চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ রকম সাতজন প্রতারককে গ্রেপ্তার করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিকল্প নেই-সব ধরনের চাঁদাবাজি বন্ধ হোক

পরিবহন খাতে দীর্ঘদিন ধরেই যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি চলে আসছে তা সবারই জানা। কিন্তু এ খাতের ৯৩২টি সংগঠনের মধ্যে ৬৮৬টিই যে অবৈধ তা হয়তো অনেকের অজানা ছিল। রোববার শ্রম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় উপকমিটির বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

সাদাকালো-সড়ক হত্যাকাণ্ড বন্ধে দরকার দৃষ্টান্তমূলক শাস্তির আইন by আহমদ রফিক

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক দুর্ঘটনায় মৃত ৪৪ ছাত্র। সাদামাটা বাক্যের একটি খবর। কিন্তু শোকে আচ্ছন্ন কয়েকটি গ্রামের বাসিন্দা। শোকাহত আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলায় পালিত হলো তিন দিনের শোক পালন। মন্ত্রী, নেতা-নেত্রী, শিক্ষা ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা অকুস্থল থেকে ছাত্রদের অভিভাবকদের কাছে যাচ্ছেন সান্ত্বনা জোগাতে। ঘোষণা করছেন সাহায্য।

রাবণের প্রত্যাবর্তন কাম্য নয়-টিআর-কাবিখা কর্মসূচিতে স্বচ্ছতা চাই

কথায় আছে, 'যে যায় লঙ্কা, সেই হয় রাবণ'। আমাদের দুর্ভাগ্য, অতি পুরনো সেই অপ্রিয় সত্যটিই বারবার নতুনভাবে আমাদের সামনে এসে হাজির হচ্ছে। দেশে অনেক দিন থেকেই কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টেস্ট রিলিফসহ (টিআর) নানা রকম কর্মসূচি চালু রয়েছে।

কেন এ নৃশংসতা?-আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না

শবেবরাতের রাতে রাজধানীর উপকণ্ঠে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো রহস্য রয়ে গেছে। পুলিশ বলছে, গণপিটুনির শিকার হয়ে ছয় ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্ররা নির্দোষ। অন্যদিকে ডাকাত সন্দেহে এলাকাবাসী পিটিয়েছে, এমন কথা স্বীকার করলেও কারা ছাত্রদের পিটিয়েছে, সে ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। ওদিকে নিহতদের পরিবারগুলোতে চলছে মাতম।

পবিত্র কোরআনের আলো-কাবিল হাবিলকে হত্যা করল এবং পরে অনুতপ্ত হলো

২৮. লায়িম্ বাছাত্ত্তা ইলাইয়্যা ইয়াদাকা লিতাক্বতুলানী মা আনা বিবাছিতিন ইয়াদিয়া ইলাইকা লিআক্বতুলাকা; ইন্নী আখা-ফুল্লাহা রাব্বাল 'আলামীন। ২৯. ইন্নী উরীদু আন তাবূআ বিইছমী ওয়া ইছমিকা ফাতাকূনা মিন্ আসহাবিন নারি; ওয়া যালিকা জাযাউয্ যা-লিমীন।

যোগেন্দ্র বালি-জিহাদি হামলা বন্ধ হবে কবে

পাকিস্তানে জিহাদি উৎপাত বন্ধ করতে কারো কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। এমনকি পাকিস্তান সেনাবাহিনীরও। তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের ব্যাপারে মাঝেমধ্যে বিবৃতি দেওয়া ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে যুুদ্ধের প্রশ্নে তারা দ্বিধাবিভক্ত হয়ে আছে। কিছু বিশ্লেষকের মতে, অ্যাবোটাবাদে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের নিহত হওয়ার পর সে বিভক্তি যেন আরো তীব্র আকার ধারণ করেছে।

আরো ভালো ছাত্রলীগ by ড. সৌমিত্র শেখর

বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে, গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম এই ছাত্রসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজেও ছাত্রলীগের নেত্রী ছিলেন।

স্মরণ-হেনা দাস : নারী ও শিক্ষক আন্দোলনের অগ্নিকন্যা by নার্গিস হোসনে আরা

শিক্ষক আন্দোলনের অগ্রণী নেত্রী হিসেবেই অনেকে জানেন তাঁকে। কিন্তু বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনেই তাঁর ভূমিকা অসাধারণ। কৃষক-শ্রমিক, শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি পালন করেন অগ্রণী সংগঠকের ভূমিকা। নারীনেত্রী হিসেবে এ দেশে নারীর অধিকার আদায়ের সংগ্রামে আজীবন নিয়োজিত ছিলেন তিনি। একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধেও পালন করেন সংগঠকের ভূমিকা। আজীবন সংগ্রামের সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন হেনা দাস। জন্মেছিলেন এমন এক সমাজে, যে সমাজ নারীকে মর্যাদা দিতে জানত না। নারী প্রগতি, নারী আন্দোলন_এসব ধারণা দূরস্থ, নারী শিক্ষা নিয়েও বোধ হয় তখন কারো ভাবনা ছিল না। সেই পশ্চাৎপদ সমাজে ১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি হেনা দাসের জন্ম সিলেটে। আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন কৈশোরেই। যুক্ত হন বাম রাজনীতির সঙ্গে। সেটা ১৯৩৮ সাল। ছাত্র ফেডারেশনের সদস্য হিসেবে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেন। ১৯৪০ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর ছাত্রীদের সংগঠন গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। ১৯৪২ সালে উচ্চমাধ্যমিক পাসের পর তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। শুরু হয় তাঁর আরেক জীবন। কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভের পর গড়ে তোলেন মহিলা আত্মরক্ষা সমিতি। গণনাট্য সংস্থায় যোগ দেন একজন কণ্ঠশিল্পী হিসেবে। দলের কাজে পুরোপুরি আত্মনিয়োগ করেন। এ সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে আত্মগোপন করতে হয় তাঁকে। এরই মধ্যে ১৯৪৭ সালে তিনি বিএ পাস করেন। আত্মগোপনে থাকা অবস্থায়ই ১৯৪৮ সালে রোহিনী দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। উল্লেখ্য, দুজনই তখন আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় নানকার বিদ্রোহে সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। এরপর সিলেটের চা বাগানগুলোতে নারী শ্রমিকদের সংগঠিত করার দায়িত্ব পান তিনি। নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে শরিক হন তিনি। গড়ে তোলেন চা বাগানের নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন।
১৯৫৮ সালে আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে আসেন হেনা দাস। পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। বিএড ডিগ্রি অর্জনের পর যোগ দেন নারায়ণগঞ্জ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে। শুরু হয় শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলন। ১৯৭০ সালে মহিলা পরিষদ গঠিত হলে হেনা দাস মহিলা পরিষদের সদস্য হন। কবি সুফিয়া কামালের মৃত্যুর পর তিনি এই সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পান। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন। বাংলাদেশের শিক্ষকদের তিনি সংগঠিত করেন। কলকাতার শিক্ষকদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে আলোচনা করেন। গড়ে তোলেন ৫০টি ক্যাম্প স্কুল। স্বাধীনতার পর ড. কুদরাত-এ-খুদার নেতৃত্বে গঠিত প্রথম শিক্ষা কমিশনেরও সদস্য ছিলেন তিনি।
দীর্ঘ সাত দশকের সংগ্রাম শেষ হয় ২০০৯ সালের ২০ জুলাই ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। জীবনের শেষপ্রান্তে এসেও অতৃপ্তি ছিল তাঁর। বলেছিলেন, 'আজীবন যুদ্ধই করে গেছি। এ সমাজ সেই সমাজ নয়, যে সমাজের স্বপ্ন আমি দেখেছিলাম। অনেক যুদ্ধে আমরা জয়লাভ করেছি। কিন্তু আরো অনেক যুদ্ধ করতে হবে। অনেক কিছুই এখনো অর্জন করতে বাকি।' নানা কাজের অবসরে লেখালেখিও করতেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে, 'আমার শিক্ষা ও শিক্ষকতা জীবন', 'স্মৃতিময় দিনগুলো', 'স্মৃতিময় একাত্তর', 'পঞ্চম পুরুষ' ও 'চার পুরুষের কাহিনী'। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে এই মহীয়সী নারীকে জানাই গভীর শ্রদ্ধা।
নার্গিস হোসনে আরা

উত্তরাঞ্চলের বধ্যভূমি সংরক্ষণ প্রসঙ্গে by ড. তুহিন ওয়াদুদ

মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার এখন ক্ষমতায়। মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের ক্ষেত্রে সরকারের উদাসীনতা চোখে পড়ার মতো। দেশমাতাকে মুক্ত করতে গিয়ে যাঁরা অকাতরে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু চাওয়ার অবকাশ নেই।

সুন্দরবনকে ভোট দিন by ড. গোলাম আলী ফকির

বাংলাদেশ ইউনিভার্সিটিও প্রাকৃতিক 'সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিন' শীর্ষক ক্যাম্পেইন প্রোগ্রাম চালু করেছে এবং এর অংশ হিসেবে ১৮ থেকে ২০ জুন ইন্টারনেটের মাধ্যমে সুন্দরবনকে সরাসরি ভোটদানের জন্য এক বিশাল উদ্যোগ নিয়েছিল। সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক। বিশ্বের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখার জন্য আমাদের ইউরোপ, আমেরিকা কিংবা সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কাঠমাণ্ডু বা আগ্রায় যাওয়ার আগ্রহের অন্ত নেই।

সময়ের প্রতিধ্বনি-সোনিয়া চাইলে বাংলাদেশকে নিয়েই এগোতে পারে ভারত by মোস্তফা কামাল

যদি প্রশ্ন করা হয়, এ মুহূর্তে ভারতে সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কে? জবাবে যে কেউ বলবেন, সোনিয়া গান্ধী। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায়ও তাঁর নাম রয়েছে। তিনি ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতা তাঁর পদতলে গড়াগড়ি খায়। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও কৌশলের কারণে পর পর দুবার এনডিএ জোট শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।

সাকা চৌধুরীর বিষয়ে আদেশ ২২ ফেব্রুয়ারি-নিজামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি ৫ মার্চ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির দিন ৫ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন।এদিকে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

আজ বিশ্ব ভালোবাসা দিবস

‘তুমি কি কোনো উপহার পেলে? যদি পাও তাহলে তো “কুল”। না পেলেও ক্ষতি নেই, অপেক্ষা করো। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা’— সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এখন ভালোবাসা দিবসের এ রকম শুভেচ্ছায় ভরপুর। ব্যতিক্রমও কিছু আছে। ফেসবুকেই একজন লিখেছেন ‘ভালোবাসা দিবস নিয়ে এত মাতামাতির কী আছে?’ এক অভিভাবক পত্রিকা অফিসে ফ্যাক্স করে ভালোবাসা দিবস নিয়ে জানিয়েছেন তাঁর উদ্বেগের কথা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ হচ্ছে

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হচ্ছে। এ সংক্রান্ত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২-এর খসড়া গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩১৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। বাচ্চু মিয়া, বীর প্রতীক
কুশলী এক সাহসী যোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও মুক্তিযোদ্ধারা তাঁদের অবস্থান ধরে রাখতে পারলেন না। পাকিস্তানি সেনাদের প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধাদের বেশির ভাগ পিছু হটতে বাধ্য হলেন।

পুঁজিবাজারকে প্রভাবিত করে সুবিধা নেওয়াও অপরাধ-পাচার করা অর্থ ফিরিয়ে আনা সহজ করতে বিল

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সহজ করতে মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত এ আইনে পুঁজিবাজার প্রভাবিত করে সুবিধা নেওয়াকে মানি লন্ডারিং-সম্পর্কিত অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারকে লুলা-ল্যাংড়া বানিয়ে ছেড়ে দেব: খালেদা জিয়া by তানভীর সোহেল ও আলম পলাশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এ সরকারকে আমরা ফেলে দিতে চাই না। তাদের লুলা-ল্যাংড়া করে ছেড়ে দিতে চাই। দেখি তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে কত দূর যেতে পারে।’ গতকাল সোমবার চাঁদপুর স্টেডিয়ামে এক জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন।

বাঘা তেঁতুল-কবিতা ও মোরগের ডিম by সৈয়দ আবুল মকসুদ

ফেব্রুয়ারি বাঙালির সাহিত্য-সংস্কৃতির মাস। তাই রচনার বিষয়বস্তু সাহিত্যেই সীমাবদ্ধ রাখা ভালো। কবি ফজল শাহাবুদ্দীনের ৭৬তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত কবিতাপাঠ, আড্ডা ও সংগীতায়োজনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি (এবং কবি) হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রাজনীতি আমার দেহ আর কবিতা আমার আত্মা।

অরণ্যে রোদন-বাতাসে এত রোদন কেন? by আনিসুল হক

শীতের শেষটা এমন বিষাদ বয়ে আনল! ভালোই ছিলাম আইভরি কোস্টে। ওখানে জাতিসংঘের মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা খুব ভালো করছেন। তাঁদের মনোবল উঁচু, শৃঙ্খলার মান খুব ভালো, পেশাদারি দক্ষতায় তাঁরা জয় করে নিয়েছেন সবার অন্তর। প্রশংসিত হয়েছেন জাতিসংঘের কাছে। সমাদৃত হয়েছেন স্থানীয় মানুষের কাছে।

বইয়ের মেলা প্রাণের মেলা-ফাগুনে রঙিন বইমেলা by আশীষ-উর-রহমান

ফাগুন লেগেছে বনে বনে, শাখায় শাখায়, পাতায় পাতায়। তার রেশ ছড়িয়ে পড়েছিল নিসর্গবিবর্জিত এই মহানগরের বাসিন্দাদের মনেও। বসনে, ভূষণে, আবেগে, উচ্ছ্বাসে ঋতুরাজকে স্বাগত জানিয়েছেন তাঁরা। ছুটির দিনের ভিড়কেও ছাড়িয়ে গিয়েছিল গতকাল পয়লা ফাল্গুন একুশের বইমেলায়। শাহবাগ থেকে বইমেলা, শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর অবধি পুরো এলাকা হয়ে উঠেছিল বাসন্তী রঙে রঙিন।

অপরাধ সভার তথ্য-৭৬ শতাংশ মামলায় আসামি খালাস পায় by কামরুল হাসান

দেশে প্রতিদিন গড়ে ১১টি খুন, ৫৫টি নারী ও শিশু নির্যাতন, ৮৭টি মাদকের মামলা থানায় নথিভুক্ত হচ্ছে। তবে পুলিশ অভিযোগ প্রমাণ করতে না পারায় এ ধরনের ৭৬ শতাংশ মামলার ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে পুলিশের অপরাধবিষয়ক সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এ চিত্র তুলে ধরা হয়।

বলা হয় না ভালোবাসি by রুহিনা তাসকিন

হট, এক্সট্রা হট, তার চেয়েও হট হয় না? পেরি পেরি চিকেন খাওয়ার প্রতিযোগিতা চলছে বন্ধুদের যেন। দলের একজনের মুখ শুকিয়ে কাঠ। ঝাল তো সে একদমই খেতে পারে না, বন্ধুদের সামনে বলতেও লজ্জা লাগছে। সবার চিকেন টেবিলে আসতেই ছেলেটি অবাক, একটার ওপর ঝুলছে নীল পতাকা মানে মাইল্ড চিকেন।

চিরনিদ্রায় হুমায়ুন ফরীদি-শোক ঢেকে দিয়েছে আলো by জাহীদ রেজা নূর

‘সরেন, সরেন, গরম পানি!’ ধানমন্ডির বাড়িটার সিঁড়িঘর থেকে এই কথা বলতে বলতে দুজন মানুষ বেরিয়ে আসে। জমাট ভিড় ইতস্তত ছড়িয়ে পড়ে। ছ্যাঁত করে ওঠে বুক। গরম পানি! ‘বরই পাতার গরম জলে...’ পঙিক্তটিই মনে পড়ল প্রথম। তাহলে ওই যে সামনে, যেখানে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে কিছুটা জায়গা, সেখানেই শুয়ে আছেন হুমায়ুন ফরীদি! তবে আর লিফটের তিনে যাওয়ার দরকার নেই! এখানে, এই জনারণ্যেই খুঁজে নিতে হবে তাঁকে!

নৌ-প্রটোকলের কার্যপত্র স্বাক্ষর-মাশুল নয়, ভারত রক্ষণাবেক্ষণের খরচ দেবে

নৌ-প্রটোকলের আওতায় কোনো মাশুল নয়, পথগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ কোটি টাকা দিতে রাজি হয়েছে ভারত। এত দিন বছরে সাড়ে পাঁচ কোটি টাকা পেত বাংলাদেশ। গতকাল সোমবার দুই দেশের যৌথ স্ট্যান্ডিং কমিটির শেষ দিনের বৈঠকে এ বিষয়ে ভারত ও বাংলাদেশ একমত হয়েছে। বাংলাদেশই রক্ষণাবেক্ষণ ব্যয় ১০ কোটি টাকায় বাড়ানোর প্রস্তাব দিয়েছে।