Thursday, June 3, 2010
আবারও বাবা হচ্ছেন জুমা
তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট জুমার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনার বরাত দিয়ে টোয়েন্টি ফোর ডট কম জানায়, ‘এটা প্রেসিডেন্টের পারিবারিক বিষয়। আমি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি নই।’ এটা জনস্বার্থসংশ্লিষ্ট খবর কি না, সে সম্পর্কে মন্তব্য করতেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন ভাস্কর লুই বুজোয়ার জীবনাবসান
১৯৩৮ সাল থেকে নিউইয়র্কে বসবাস করে আসছেন বুজোয়া। দীর্ঘ কেরিয়ারের শেষের দিকে তিনি খ্যাতি অর্জন করেন।
বুজোয়ার তৈরি বিশালাকৃতির মাকড়শা ভাস্কর্য বিশ্বজুড়ে প্রদর্শিত হয়েছে। এই ভাস্কর্য তৈরির পর তিনি ‘স্পাইডারউইমেন’ হিসেবে পরিচিতি অর্জন করেন।
১০ বছর আগে লন্ডনের টেইট মর্ডানে প্রথম যে ভাস্কর্যগুলো প্রদর্শিত হয়েছিল, সেগুলোর মধ্যে বুজোয়ার তৈরি চারটি ভাস্কর্য স্থান পেয়েছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মনঃসংযোগ করতে না পারার দোষ কিশোর কিশোরীদের নয়
গবেষণায় দেখা গেছে, কিশোর বয়সে দেহের গঠন মোটামুটি কম বয়সী একটি প্রাপ্তবয়স্ক মানুষের মতো হলেও কিশোর-কিশোরীদের মস্তিষ্কের গঠন ছোট ছেলেমেয়েদের মস্তিষ্কের গঠনের কাছাকাছি পর্যায়ে থাকে। অর্থাৎ তাদের মস্তিষ্ক পূর্ণবয়স্ক মানুষের তুলনায় বেশি অগোছালো থাকে এবং তারা দ্রুত মনোযোগ হারায়। গবেষকেরা জানান, বয়স ত্রিশের কোঠায় পৌঁছালে বা বিশের শেষ ভাগে সাধারণত একজন মানুষের মস্তিষ্কের বিকাশ পূর্ণ হয়।
গবেষণাপত্রটির যৌথ লেখকদের একজন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব কগনিটিভ নিউরো সায়েন্স বিভাগের গবেষক আইরোইসে ডুমোনথেইল বলেন, ‘বাইরের কোনো ঘটনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শ্রেণীকক্ষে মনঃসংযোগ করা সব সময় কিশোর-কিশোরীদের জন্য সহজ হয় না। অথবা অঙ্ক কষার সময় ছোট ভাইবোনেরা আশপাশে দুষ্টুমি করলেও তাদের পক্ষে ওই অঙ্কে মনঃসংযোগ ধরে রাখা কঠিন হয়।’ তিনি বলেন, ‘দ্রুত এই মনোযোগ হারানো বা মনঃসংযোগ ধরে না রাখার ব্যাপারে কিশোর-কিশোরীদের কোনো দোষ নেই। তাদের মস্তিষ্কের তুলনামূলক স্বল্প বিকাশই এ জন্য দায়ী। একজন পূর্ণবয়স্ক মানুষের সমান মানসিক ক্ষমতা একটি কিশোর বা কিশোরীর থাকে না।’
এই গবেষণার সময় একদল কিশোর-কিশোরীর মস্তিষ্কে ‘এমআরআই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) স্ক্যান’ করা হয়। এ সময় তাদের একটি সমস্যা সমাধান করতে বলা হয় এবং মনোযোগ নষ্ট করার ব্যবস্থা রাখা হয়। বিজ্ঞানীরা দেখতে পান, কিশোর-কিশোরীদের মস্তিষ্কের ‘প্রফ্রন্টাল কর্টেক্স’ নামের যে অংশটি সিদ্ধান্ত গ্রহণ ও একাধিক কাজের নির্দেশের জন্য দায়ী, সে অংশটি একজন পূর্ণ বয়স্ক মানুষের মস্তিষ্কের তুলনায় কম কার্যকর।
গবেষক দলের নেতা সারাহ-জাইন ব্লাকমোর বলেন, ‘আমরা এত দিন জানতাম, ছোট ছেলেমেয়েদের মস্তিষ্কের ওই অংশটি বিশৃঙ্খলভাবে কাজ করে। কিন্তু আমরা ধারণা করিনি, এটা একজন মানুষের বয়সের বিশের কোঠার শেষ ভাগ বা ত্রিশের কোঠার শুরু পর্যন্ত চলতে থাকে। কিশোর বয়সেও মস্তিষ্কের ওই অংশের বিকাশ চলতে থাকে। তাদের চিন্তাগুলোও তাই অনেক বেশি বিশৃঙ্খল থাকে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল-কায়েদার তৃতীয় শীর্ষ নেতা মুস্তাফা ইয়াজিদ নিহত
গত সোমবার ইসলামপন্থী একটি ওয়েবসাইটে আল-কায়েদার বিবৃতিতে তাঁর নিহত হওয়ার খবর স্বীকার করা হয়। তবে কবে ও কীভাবে তিনি নিহত হয়েছেন, তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, মুস্তাফা আবু আল ইয়াজিদের সঙ্গে তাঁর স্ত্রী, তিন মেয়ে ও নাতিসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন একজন কর্মকর্তা জানান, তাঁদের ধারণা, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় দুই সপ্তাহ আগে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইয়াজিদ সপরিবারে নিহত হন। এর আগে ২০০৮ সালে একবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পরে ওই বছরের জুন মাসে পাকিস্তানের জিয়ো টেলিভিশনে তাঁর সাক্ষাৎকার প্রচারিত হলে প্রমাণিত হয়, মুস্তাফা বেঁচে আছেন। এবার অবশ্য তাঁর সংগঠন আল-কায়েদার পক্ষ থেকেই নিহত হওয়ার খবর স্বীকার করা হলো।
মিসরীয় বংশোদ্ভূত আল-কায়েদার এই অন্যতম নেতা শেখ সাইদ আল মাসরি নামেও পরিচিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এএফবিআইয়ের মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলায় ব্যবহূত বিমান ছিনতাইয়ের সঙ্গে তিন ব্যক্তি জড়িত ছিলেন। ওই তিনজনের কাছে অর্থ সরবরাহ করেছেন ইয়াজিদ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে নির্বাচনের ফল সুপ্রিম কোর্টে অনুমোদিত
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিদাত আল মাহমুদ বলেন, ‘আদালত এই সাধারণ নির্বাচনের ফল অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে জয়ী বড় জোটকেই প্রথমে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে হবে।’ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের অনুমোদনের ১৫ দিনের মধ্যে পার্লামেন্ট অধিবেশন শুরু করতে হয়।
ইরাকের ৩২৫ আসনের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া ব্লক ৯১ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ জোট হিসেবে আবির্ভূত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল জোট পেয়েছে ৮৯টি আসন। এ ছাড়া ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স ৭০টি আসন পেয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের দলগুলোর জোট পেয়েছে ৫৯টি আসন।
ইরাকে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে নির্বাচনের ফল অনুমোদন করায় সুপ্রিম কোর্টের প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, এর ফলে নির্বাচিত সরকারের কাছ থেকে আরেক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে। এটি হবে ঐতিহাসিক এক ঘটনা।
নির্বাচনের ফল এপ্রিল মাসেই সুপ্রিম কোর্টের অনুমোদন পাওয়ার কথা ছিল। কিন্তু ভোট গণনায় দেরি, নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের অভিযোগসহ নানা কারণে এতে দেরি হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগাথায় মৃতের সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে
পানামা সিটিতে রেডক্রস প্যান আমেরিকান ডিস-অ্যাস্টার রেসপন্স ইউনিটের প্রধান প্যাকো মালদোনাদো জানান, শক্তিশালী ওই ঝড়ে রোববার পর্যন্ত গুয়াতেমালায় ১১৮ জন, হন্ডুরাসে ১৭ জন ও এলসালভেদরে ১৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে মানুষের ঘরবাড়িসহ বিভিন্ন ভবন ধসে পড়লে অধিকাংশ লোক প্রাণ হারান বলে তিনি জানান। গতকাল থেকে ঝড়ের আঘাতে ক্ষত-বিক্ষত ওই তিনটি দেশে রেডক্রসের পক্ষ থেকে ত্রাণতৎপরতা শুরু করা হয়।
এদিকে ঝড়ে ঘরবাড়ি হারানো হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য বন্যার আশঙ্কায় লোকজন আশ্রয়কেন্দ্রগুলোয় ভিড় জমাচ্ছে।
বিভিন্ন দেশ ও সাহায্য সংস্থা ক্ষতিগ্রস্ত দেশগুলোয় সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন ইন্টারনেট সামাজিক নেটওয়ার্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বিপন্ন মানুষের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে বিভিন্ন সংস্থা।
ফ্রান্স ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত দেশগুলোয় সাহায্য পাঠাবার ঘোষণা দিয়েছে। গুয়াতেমালা জরুরি ত্রাণতৎপরতা চালানোর জন্য মেক্সিকোর সীমান্তবর্তী একটি বিমানবন্দর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাহোরে হাসপাতালে হামলায় নিহত ১২
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ ইকরাম বলেন, পুলিশের পোশাক পরা বন্দুকধারীরা হুড়মুড় করে হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তিনি এ ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
নগরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো জানান, বন্দুকধারীরা হাসপাতাল ভবনে ঢুকে গুলি করতে শুরু করে। এ সময় তারা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের দিকে ছুটে যায়। তিনি আরও জানান, পুলিশ বন্দুকধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের তিন সদস্য, একজন নারী ও একজন বেসরকারি নিরাপত্তা কর্মী রয়েছেন।
পাঞ্জাবের পুলিশ-প্রধান তারিক সালেম ডগার জানান, লাহোরের দুটি মসজিদে শুক্রবারের বোমা হামলায় আহত হামলাকারীদের একজনকে উদ্ধার করতে অথবা হত্যা করতে বন্দুকধারীরা এ হামলা চালায়। আহত ওই ব্যক্তি জিন্নাহ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। দুটি মসজিদে ওই হামলায় ৮০ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেনা অভিযানের তদন্তের ফল মেনে নেবেন আপিসিত
বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ দিয়ে উত্তেজনা সৃষ্টির জন্য আপিসিতকে দোষারোপ করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীরা আপিসিতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও এনেছে।
সরকারবিরোধী আন্দোলন নিয়ে পার্লামেন্টে দ্বিতীয় দিনের বিতর্কে অংশ নিয়ে গতকাল আপিসিত বলেন, তদন্তে যা-ই বেরিয়ে আসুক না কেন, তিনি তা মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তিনি জানান, ওই তদন্তে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
এর আগে লাল শার্ট পরা বিক্ষোভকারীদের নেতা জতুপর্ন প্রমপান সেনা অভিযানের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। গত সোমবার এক বক্তৃতায় তিনি বলেন, আন্দোলনের সময় প্রকৃতপক্ষে কী ঘটেছে, জনগণ তা জানতে চায়। আর বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী আপিসিত ও তাঁর উপপ্রধানমন্ত্রী থাংসুবান সুথেপের সিদ্ধান্তের ওপর।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাইও থাইল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, তদন্তে মানবাধিকার লঙ্ঘনের জন্য যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
গতকাল পার্লামেন্টে বিতর্ক চলার ফাঁকে ব্যাংককের রাস্তায় সংঘটিত সহিংসতার কিছু ভিডিও ফুটেজও দেখানো হয়। এ সময় উপপ্রধানমন্ত্রী সুথেপ বিরোধীদের কঠোর সমালোচনা করেন।
সুথেপ বলেন, দুদিন ধরে আপনারা জনগণকে বিশ্বাস করাতে চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী ও আমি লোকজনকে হত্যার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি। কিন্তু আপনাদের অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, তা এই ফুটেজেই প্রমাণিত হলো।
গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা আন্দোলন শুরু করেন। প্রায় দু মাস ধরে চলা এই আন্দোলনের সময় সহিংসতা ও সেনা অভিযানে ৮৯ জন নিহত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটেনে প্রধানমন্ত্রীর চেয়ে সরকারি কর্মকর্তাদের বেতন প্রায় দ্বিগুণ!
সরকারি অর্থ ব্যয়ের তথ্য প্রকাশের অংশ হিসেবে ব্রিটিশ সরকার এই প্রথমবারের মতো এ তালিকা প্রকাশ করল। এ তালিকায় হোয়াইট হলের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। এসব কর্মকর্তার উপার্জন জাতীয় গড় বেতনের চেয়ে ১০ গুণেরও বেশি। তাঁদের বেতন বাবদ সরকারি অর্থের দুই কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৮৩৫ পাউন্ড ব্যয় হচ্ছে।
বিটেনে সবচেয়ে বেশি উপার্জনকারী সরকারি কর্মকর্তা হচ্ছেন জন ফিঙ্গেলটন। ফেয়ার ট্রেডিং দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিঙ্গেলটনের আয় বছরে দুই লাখ ৭৫ হাজার থেকে দুই লাখ ৭৯ হাজার ৯৯৯ পাউন্ডের মধ্যে, যা প্রধানমন্ত্রীর চেয়ে প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রীর বেতন হলো এক লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ড।
জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড নিকোলসনের আয় হলো দুই লাখ ৫৫ হাজার থেকে দুই লাখ ৫৯ হাজার ৯৯৯ পাউন্ডের মধ্যে। এর মধ্যে লন্ডনে বাড়ি ভাড়া ও জীবিকা বাবদ তাঁর পেছনে খরচ হচ্ছে ৪৫ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড। এক লাখ পাউন্ডের ওপর বেতন দেওয়া হয় এমন আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা খণ্ডকালীন চাকরি করেই বিশাল অঙ্কের এ অর্থ উপার্জন করছেন।
মন্ত্রিপরিষদ দপ্তর নিশ্চিত করেছে, যেসব সরকারি কর্মকর্তা আয়ের পরিমাণ জানাতে রাজি হয়েছেন, কেবল তাঁদেরই তথ্য প্রকাশ করা হয়েছে। ১১ জন কর্মকর্তা নিজেদের আয় সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ছাড়া তথ্য সঠিক মনে না হওয়ায় তিনজনের আয় সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকার বলেছে, যেসব সরকারি কর্মকর্তার উপার্জন ৫৮ হাজার পাউন্ডের বেশি, আগামী বছর নাগাদ তাঁদের নাম ও পদসহ আয়ের তথ্য প্রকাশ করা হবে। এ ছাড়া আগামী শুক্রবার সরকারি ব্যয়ের তথ্য প্রকাশ করা হবে। তবে জোট সরকারের অনেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁরা চাকরিজীবীদের গোপনীয়তা রক্ষার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন।
ব্রিটেনে সরকারি শীর্ষ কর্মকর্তাদের আয় নিয়ে সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। জনগণের সেই অসন্তোষ লাঘবের লক্ষ্যে নবনির্বাচিত জোট সরকার সরকারি কর্মকর্তাদের আয়ের তথ্য প্রকাশের উদ্যোগ নিয়েছে।
ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী ফ্রান্সিস মাউদ বলেছেন, ‘সরকারি কাজের প্রাণ হচ্ছে স্বচ্ছতা। সরকারি সব বিভাগের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। সরকারি কর্মকর্তাদের আয়ের তথ্য প্রকাশ করা সরকারের জন্য হয়তো সুখকর হবে না। কিন্তু জনগণের আস্থা অর্জনের জন্য আমরা এটাই করতে চাই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোদারলিংয়ের শিকার এবার ফেদেরার
কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে গত ছয় বছরে এই প্রথম সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার। টানা ২৩টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার রেকর্ডটাও তাই থেমে গেল এখানেই। অন্যদিকে গতবার এই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফেদেরারের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিলেন সোদারলিং। ফেদেরারের বিপক্ষে আগের ১২ ম্যাচের প্রতিটিই হেরেছিলেন তিনি।
পরপর দুই বছর দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারানো নিশ্চয়ই এক ইতিহাস। ওদিকে সোদারলিংয়ের দিনে ইতিহাস গড়েছেন ফ্রান্সেসকো শিয়াভোনেও। এই ২৯ বছর বয়সী ওপেন যুগে প্রথম ইতালিয়ান নারী হিসেবে উঠে এসেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তার পরও তো এটা আবাহনী-মোহামেডান
২৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৬৭, মোহামেডানের ৫৯। এই ম্যাচ দিয়েই দুই দল শেষ করছে তৃতীয় পেশাদার লিগ। কাগজে-কলমে আজ শেষ হলেও অপ্রতিরোধ্য আবাহনী এবারের লিগের আকর্ষণ শেষ করে দিয়েছিল অনেক আগেই।
আজকের ম্যাচের দল সাজাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়েছে আবাহনী। কারণ কয়েক মিনিটের জন্য হলেও আজ মাঠে নামাতে হবে আরিফ খানকে (জয়)। আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন আগেই, আবাহনীর জার্সি গায়ে ঘরোয়া ফুটবল থেকেও আজ অবসর নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
দারুণ একটা সময় যাচ্ছে আবাহনীর। কাল তো প্রেসবক্সে আনা হলো হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মিষ্টি। এ অবস্থায় পরদিন মোহামেডানের কাছে হেরে গেলে সেটি তাদের কাছে হবে কাঁটার ঘা! কিন্তু এমন পরিস্থিতিতে হারের উদাহরণ তাদের আছে। আশির দশকের শেষ দিকে প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন আবাহনী কিন্তু শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরেছিল। ওই তথ্য জানিয়ে কোচ অমলেশ সেন বললেন, ‘মোহামেডানকে না হারালে আমাদের আনন্দ অপূর্ণ থেকে যাবে। দ্বিতীয়বার এটা হতে দেওয়া যাবে না।’
প্রথম পেশাদার লিগে একটি ও দ্বিতীয় লিগে আবাহনী হেরেছিল দুটি ম্যাচ। এবার এখনো অপরাজিত, একটি মাত্র ড্র এই মোহামেডানের বিপক্ষেই প্রথম পর্বে। সর্বশেষ তারা হেরেছে গত লিগের নবম ম্যাচে ব্রাদার্সের কাছে। তার পর থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত (দুটি ড্র) দলটি। বলা বাহুল্য, আজ ড্র করলে তৃতীয় পেশাদার লিগে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন! আবাহনীর জন্য প্রেরণাদায়ী তথ্য—তারা পেশাদার লিগে মোহামেডানের কাছে হারেনি। আগের ৫ লড়াইয়ের দুটি জিতেছে, তিনটিতে করেছে ড্র।
মোহামেডান টানা তিনটি পেশাদার লিগে হ্যাটট্রিক রানার্সআপ। তা হোক, আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু ম্যাচে জিতলে কিছুটা হলেও সান্ত্বনা পাবেন ভারপ্রাপ্ত কোচ মোহাম্মদ পনির, ‘শিরোপা জিততে না পারার দুঃখ আমরা কিছুটা হলেও ভুলতে পারব আবাহনীকে হারাতে পারলে।’
বিয়ানীবাজারের বিদায়: রহমতগঞ্জের কাছে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ০-২ গোলে হেরেছে বিয়ানীবাজার। পাশবন ও ইদ্রিস গোল করে দলকে মহা মূল্যবান জয় এনে দিয়েছেন গতিময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে। এই জয়ে অবনমন এড়ানো নিশ্চিত করল রহমতগঞ্জ। কিন্তু বিয়ানীবাজার বিদায় নিল পেশাদার লিগ থেকে। শুকতারার টিকে থাকার সম্ভাবনা এখনো টিকে আছে কাগজে-কলমে। ২৩ ম্যাচে বিয়ানীবাজারের পয়েন্ট ১৭। শুকতারার ১৯।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘোষণা দিয়ে দিলেন মরিনহো
ইউরোপ-সেরা বাদ দিন, স্পেন-সেরাই হতে পারছে না তারা দুই মৌসুম ধরে। কী এক দারুণ খরা ঘিরে ধরেছে মাদ্রিদকে! এবার শেষ ভরসা হিসেবে আঁকড়ে ধরেছে তারা হোসে মরিনহোকে। রিয়ালের ফুটবল-দর্শনের সঙ্গে মরিনহোর খেলানোর ধরন ঠিক যায় না, তার পরও সাফল্য-বুভুক্ষু রিয়াল সেটিকে বড় করেনি। কিন্তু মরিনহো কি পারবেন রিয়াল মাদ্রিদের শিরোপা-খরা ঘোচাতে? রিয়ালকে দশম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতাতে?
মাত্র দুই বছর। দুই বছর সময় নিয়েছেন মরিনহো। এর মধ্যেই রিয়ালকে শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়নস লিগও এনে দেবেন। বরাবরের মতো অকাট্য যুক্তি আছে মরিনহোর হাতে, ‘দ্বিতীয় বছরটাই আসল। আমার দ্বিতীয় বছরে চেলসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গিয়েছিলাম, দ্বিতীয় বছরেই ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছি।’ মরিনহো বোধ হয় পোর্তোর কথা ভুলে গেছেন। পোর্তোকেও দুই বছরের মাথায় চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
তাহলে রিয়ালকে শিরোপা জয়ের কথা দিয়ে দিয়েছেন? না, শিরোপা জয়টা তাঁর নিজের লক্ষ্য। রিয়ালকে কোনো কথাটথা দেননি। তাদের নাকি স্রেফ নিজের পরিচয়টা জানিয়ে দিয়েছেন, ‘রিয়ালকে স্রেফ বলেছি, আমি হোসে মরিনহো। আর হোসে মরিনহো কঠিন পরিশ্রম করে, ভালো কাজ করে, নিবেদিত থাকে এবং সীমানা অতিক্রম করে ফেলার লক্ষ্য নির্ধারণ করে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রীলঙ্কা হারাল জিম্বাবুয়েকে
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ২৪.৫ ওভারে ১১৮ (মাসাকাদজা ৬২, টেলর ২, ল্যাম্ব ১০, আরভিন ৭, কভেন্ট্রি ১১, চিগুম্বুরা ১, ব্লিগনট ১, ক্রেমার ২, উতসেয়া ০, প্রাইস ৯, পোফু ০; রণদিভ ৩/২৩, জীবন মেন্ডিস ২/১২, অজন্তা মেন্ডিস ২/২১, ফার্নান্দো ২/২৬)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ১১৯/১ (থারাঙ্গা ৪০, দিলশান ৬০*, চান্দিমাল ১১*)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিয়াভোনের ইতিহাস

তামিম এখন পঁচিশে
দুই ইনিংসেই ফিফটি করা জুনায়েদ সিদ্দিক ৫৭ থেকে এগিয়ে এখন আছেন ৫০ নম্বরে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন লর্ডসের ম্যাচসেরা স্টিভেন ফিন। ৪৮ ধাপ এগিয়ে ইংলিশ পেসার এখন ৪৮-এ।
লর্ডসে কোনো উইকেট না পেয়েও পাঁচ থেকে তিনে উঠে এসেছেন গ্রায়েম সোয়ান। সেরা দুইয়ে আগের মতোই স্টেইন ও জনসন। এক ধাপ এগিয়ে শাহাদাত হোসেন এখন ৩৬-এ, তাঁকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ নিচে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জার্মান চূড়ান্ত দলে নেই শুধু আন্দ্রেস বেক
বিশ্বকাপের আগে জার্মানিকে বিপাকে ফেলে দিয়েছে ফুটবলারদের চোট। যার ওপর সবচেয়ে বেশি আস্থা ছিল, সেই মাইকেল বালাক দল থেকে ছিটকে পড়েছেন। অধিনায়কের মতো একই অবস্থা মিডফিল্ডার ক্রিস্টিয়ান ট্রেসেক ও তারকা ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যান। এ তিনজনের বদলি হিসেবে কাউকে নেননি কোচ জোয়াকিম লো। শুধু বেককে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছেন জার্মান কোচ।
বিশ্বকাপকে সামনে রেখে ইতালিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে জার্মান দল। বাদ পড়া আন্দ্রেস বেকের প্রতি সহানুভূতি জানিয়ে রয়টার্সকে জোয়াকিম লো বলেন, ‘এটা অবশ্যই আন্দ্রেস বেকের জন্য হতাশার। অনুশীলন ক্যাম্পে অনেক বেশি পরিশ্রম করেছে এই ফুটবলার। কিন্তু বাস্তবতা হলো, কাউকে না কাউকে বাদ পড়তেই হবে।’
জার্মান দল
গোলরক্ষক: জর্জ বাট, ম্যানুয়েল নিউয়ার ও টিম ভাইস
ডিফেন্ডার: ডেনিস অ্যাগো, হোলগার বাডস্টুবার, জেরোম বোটেং, আর্ন ফ্রেডরিক, মারসেল জানসেন, ফিলিপ লাম, পার মার্টসেকার ও সেরডার তাসকি।
মিডফিল্ডার: সামি খেদিরা, টনি ক্রুস, মার্কো মারিন, মেসুট ওয়েজিল, বাস্তিয়ান সোয়েনস্টেইগার ও পিওতর ত্রোসোয়াস্কি।
ফরোয়ার্ড: কাকাউ, মারিও গোমেজ, স্টেফান কিসলিং, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার ও লুকাস পুডলস্কি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
June
(772)
-
▼
Jun 03
(16)
- আবারও বাবা হচ্ছেন জুমা
- মার্কিন ভাস্কর লুই বুজোয়ার জীবনাবসান
- মনঃসংযোগ করতে না পারার দোষ কিশোর কিশোরীদের নয়
- আল-কায়েদার তৃতীয় শীর্ষ নেতা মুস্তাফা ইয়াজিদ নিহত
- ইরাকে নির্বাচনের ফল সুপ্রিম কোর্টে অনুমোদিত
- আগাথায় মৃতের সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে
- লাহোরে হাসপাতালে হামলায় নিহত ১২
- সেনা অভিযানের তদন্তের ফল মেনে নেবেন আপিসিত
- ব্রিটেনে প্রধানমন্ত্রীর চেয়ে সরকারি কর্মকর্তাদের ব...
- সোদারলিংয়ের শিকার এবার ফেদেরার
- তার পরও তো এটা আবাহনী-মোহামেডান
- ঘোষণা দিয়ে দিলেন মরিনহো
- শ্রীলঙ্কা হারাল জিম্বাবুয়েকে
- শিয়াভোনের ইতিহাস
- তামিম এখন পঁচিশে
- জার্মান চূড়ান্ত দলে নেই শুধু আন্দ্রেস বেক
-
▼
Jun 03
(16)
-
▼
June
(772)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...