Friday, October 7, 2011
সবাইকে ছাড়িয়ে বেকহাম
পরের জায়গাটি মাইকেল ওয়েনের, চোটের কারণে বারবার মাঠের বাইরে থাকারই যাঁর নিয়তি বলে ধরা হয়। এরপর একে একে রিও ফার্ডিনান্ড, রায়ান গিগস ও ওয়েইন রুনি। ছয়ে লিভারপুল তারকা স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডে বাইরের ফুটবলারদের মধ্যে দিদিয়ের দ্রগবা আছেন শীর্ষে, সব মিলিয়ে তালিকার নয়ে। বছরে প্রায় আড়াই শ কোটি টাকা আয় আইভরিকোস্ট তারকার। কোচদের মধ্যে এক নম্বর জায়গাটা ফ্যাবিও ক্যাপেলোর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তেভেজকে দলে চান ম্যারাডোনা
আল ওয়াসলের মালিকপক্ষকে ম্যারাডোনা বোঝাচ্ছেন, বড় অঙ্কের টাকা খরচ করে হলেও যেন তেভেজকে নিয়ে আসা হয়। জানুয়ারির দলবদলের বাজারেই ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে মুক্ত করে নিয়ে আসতে চান দুবাইয়ের ক্লাবটির কোচ।
কোচের পদ থেকে ম্যারাডোনা সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে যখন তাঁর বিবাদ শুরু হয়, তখন তেভেজ প্রকাশ্যে ম্যারাডোনার পক্ষে দাঁড়িয়েছিলেন। হুলিও গ্রন্দোনার মতো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জাতীয় দলে তেভেজের জায়গাও অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু সেসবের তোয়াক্কা করেননি ‘কার্লিতোস’।
ম্যারাডোনা ঠিকই মনে রেখেছেন তাঁর প্রতি তেভেজের এই ভালোবাসার কথা। আর তাই শুধু আল ওয়াসলের কর্তৃপক্ষ নয়, কথা বলার উদ্যোগ নিয়েছেন তেভেজের সঙ্গেও। তেভেজকে তিনি বোঝাতে চান, আরব আমিরাতের ফুটবল কম নয়। ইউরোপের চাকচিক্য হয়তো তাতে নেই, কিন্তু দিব্যি সুখে-শান্তিতে থাকা যাবে। আর তা ছাড়া তেভেজ এলে আরব আমিরাত লিগে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে আল ওয়াসল। কিন্তু সপ্তাহে আড়াই লাখ পাউন্ডের যে আকাশছোঁয়া বেতন তেভেজের, সেটা কি দিতে রাজি হবে দুবাইয়ের ক্লাবটি? তেভেজ তো তাদের জন্য শ্বেতহস্তী হয়ে দাঁড়াবে!
তা ছাড়া শুধু ম্যারাডোনা চাইলেই তো হবে না, ম্যানচেস্টার সিটিকেও রাজি হতে হবে। কারণ তেভেজকে দলে টানার ব্যাপারে এরই মধ্যে নড়েচড়ে বসেছে ইউরোপেরই বেশ কিছু ক্লাব। সর্বশেষ তাতে যোগ দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এই মৌসুমে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করেছে পিএসজি। চেলসিসহ আরও বড় কিছু ক্লাবের নাকের ডগা দিয়ে কিনে নিয়েছে আর্জেন্টিনার আরেক প্রতিভা হাভিয়ের পাস্তোরেকে। ডেভিড বেকহামকেও কেনার প্রস্তাব দিয়েছে পিএসজি। এবার তারা চায় তেভেজকেও।
আল ওয়াসলের টাকা নেই, তা কিন্তু নয়। আরব শেখদের হাতে বরং টাকার বস্তা। ম্যারাডোনাকে বছরে ৩০ লাখ পাউন্ড বেতন তো দেয়ই, একটা ব্যক্তিগত জেট বিমানও দেওয়া হয়েছে। ম্যারাডোনা চাইলে সেই জেট বিমানে চেপে উড়ে যেতে পারেন আর্জেন্টিনায়। সেখানেই এখন আছেন তেভেজ। সোমবার সিটির পক্ষ থেকে তাঁর বক্তব্য নেওয়ার পর তেভেজের ছুটি মঞ্জুর। ওই দিনই দেশে ফেরেন এই স্ট্রাইকার।
এখন ম্যারাডোনার ইচ্ছা পূরণ হবে কি? অপেক্ষা করুন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট পেরেজের দেহাবশেষ
পেরেজের স্ত্রী ব্লাঙ্কা রদ্রিগুয়েজ ও তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী সেসিলিয়া ম্যাটোসের মধ্যে আইনি লড়াইয়ের জের ধরে দেহাবশেষ কবর থেকে তোলা হয়।
মঙ্গলবার রাতে কারাকাসে পেরেজের দেহাবশেষ নিয়ে বিমানটি অবতরণ করলে তাঁর ভক্ত ও স্বজনেরা জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার পেরেজের দেহাবশেষ সমাহিত করার কথা।
সাবেক প্রেসিডেন্টের দল ডেমোক্রেটিক অ্যাকশন মুভমেন্টের প্রধান হেনরি রামোস আলুপ বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। অনেক দেনদরবারের পর প্রেসিডেন্ট অবশেষে তাঁর নিজ দেশের মাটিতে বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেন।’
পেরেজ প্রথমবার ১৯৭৪-৭৯ মেয়াদে দেশের প্রেসিডেন্ট ছিলেন। পরে ১৯৮৯-৯৩ মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মৃত্যুর পর পেরেজের মরদেহ সমাহিত করা নিয়ে স্ত্রী রদ্রিগুয়েজ ও সঙ্গিনী ম্যাটোসের মধ্যে আইনি লড়াই শুরু হয়।
রদ্রিগুয়েজ তাঁর স্বামীকে দেশের মাটিতে চাইছিলেন, কিন্তু ম্যাটোস দাবি করেন, হুগো চাভেজ ক্ষমতায় থাকা অবস্থায় পেরেজ দেশে ফিরতে চাননি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোমালিয়ায় আরও হামলা চালানোর অঙ্গীকার শাবাবের
আলী মোহাম্মদ বলেন, ‘আমরা অঙ্গীকার করছি, শত্রুর বিরুদ্ধে নিয়মিত ও আরও বেশি হামলা চালানো হবে এবং দিন দিন এই হামলা বাড়বে।’
গত মঙ্গলবার এক হামলাকারী মোগাদিসুতে মন্ত্রণালয়ের ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। এতে অন্তত ৭০ জন নিহত হয়। জখম হয় শতাধিক। শক্তিশালী বোমার বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হয়।
২০০৭ সালে পশ্চিমা-সমর্থিত ট্রানজিশনাল ফেডারেল সরকারের (টিএফজি) বিরুদ্ধে শাবাবের রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনার পর থেকে মঙ্গলবারের হামলা সবচেয়ে ভয়াবহ। গত আগস্টে মোগাদিসু থেকে শাবাবের পিছু হটার পর এটি ছিল প্রথম হামলা। শাবাব বলছে, তারা সামরিক কৌশল পরিবর্তন করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গ্রিসে ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভ
ধর্মঘটের কারণে গ্রিসে গতকাল বিমান ও ট্রেন চলাচল বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলেনি। হাসপাতালগুলোতে কেবল জরুরি বিভাগ খোলা ছিল। ধর্মঘটের সমর্থনে এথেন্সে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
গ্রিসে এখন ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছে। রাষ্ট্রীয় ঋণখেলাপির দায় এড়াতে ব্যয়হ্রাসের চেষ্টা করছে সরকার। এ কারণে ‘লেবার রিজার্ভ’ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দেশটির ৩০ হাজার সরকারি কর্মচারীকে ‘লেবার রিজার্ভে’ রাখা হবে। সরকারের এ পরিকল্পনার প্রতিবাদে সরকারি কর্মচারীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
গ্রিসের প্রধান ইউনিয়ন জিএসইই ধর্মঘটকে সমর্থন দিয়েছে। তারা ১৯ অক্টোবর দেশে ধর্মঘট কর্মসূচি পালন করবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যালিফোর্নিয়ায় হাজতিদের অনশন
ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর আটটি কারাগারে চার হাজার ২০০ জনের বেশি হাজতি অনশন করলেও তা কমে গত মঙ্গলবার চারটি কারাগারের এক হাজার ১৮৬ জন হাজতি অনশন করেন।
তবে হাজতিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটি বলছে, অনশনে অংশ নেওয়া হাজতির সংখ্যা আরও বেশি হবে। আটটি কারাগারের প্রায় ১২ হাজার হাজতি খাবার না খেয়ে অনশনে অংশ নিচ্ছেন।
অনশনকারীদের পাঁচটি দাবির মধ্যে রয়েছে দলীয় শাস্তি বন্ধ করা, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দেওয়া।
বর্তমানের এই অনশন গত জুলাইয়ে উত্তর ক্যালিফোর্নিয়ার পেলিকান বে স্টেট কারাগার থেকে শুরু হয়। কারা কর্মকর্তারা হাজতিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে জুলাই মাসের শেষের দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গত ২৬ সেপ্টেম্বর থেকে আবার অনশন শুরু হয় এবং তা রাজ্যের অন্যান্য কারাগারেও ছড়িয়ে পড়ে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই বছরের চুক্তিতে বিয়ে ঠিকঠাক চললে নবায়ন
তিক্ততায় ভরা জীবন থেকে দম্পতিদের বাঁচাতে চান মেক্সিকো সিটির এক আইনপ্রণেতা। বামপন্থী দল ডেমোক্রেটিক রেভ্যুলেশনের নেতা লিওনেল লুনা বিবাহ বিচ্ছেদের পথটিকে সহজ করতে চান। গত সপ্তাহে মেক্সিকো সিটির আইনসভায় এ জন্য একটি বিল উত্থাপন করেছেন তিনি।
‘দুই বছরের বিবাহ চুক্তি’ নামে ওই বিলে প্রস্তাব করা হয়েছে, বিয়ে হবে দুই বছরের জন্য। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তি নবায়ন হবে, অন্যথায় নয়।
লুনার যুক্তি, মেক্সিকো সিটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দম্পতিদের মধ্যে ৫০ শতাংশেরই বিচ্ছেদ হয়। আর বিচ্ছেদের জন্য আইনি ঝামেলায় জেরবার হতে হয় দম্পতিদের। লুনা বলেন, এ বাস্তবতায় তিনি এ রকম একটি বিল উত্থাপন করেছেন। তিনি বলেন, যেহেতু বেশির ভাগ ক্ষেত্রেই দম্পতিদের বিচ্ছেদ হচ্ছে তাই দরকার হলো, সেই বিচ্ছেদ হওয়ার আইনি পথটাকে সহজ করে তোলা।
আইনপ্রণেতা লুনা মনে করেন ‘দুই বছরের বিবাহ চুক্তি’ বিল পাস হলে দম্পতিদের আইনি ঝামেলা অনেক কমে যাবে। তিনি বলেন, গত দুই বছরে মেক্সিকো সিটিতে ৩৩ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর তাঁদের মধ্যে ১৬ হাজার দম্পতি বিচ্ছেদের আবেদন করেছেন। এ জন্য এসব দম্পতির খরচ হয়েছে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। এর মধ্যে আইনি লড়াইয়ের জন্য দম্পতিদের এক থেকে দেড় হাজার ডলার করে ফি দিতে হয়েছে। বাকিটা অন্যান্য আইনি প্রক্রিয়ায় খরচ হয়েছে।
লুনার উত্থাপিত বিলে বলা হয়, কোনো দম্পতি প্রথমে দুই বছরের চুক্তিতে বিয়ে করবেন। একবার দুই বছরের মেয়াদ শেষ হলে তাঁরা সেই চুক্তি আবার নবায়ন করতে পারবেন। চুক্তিতে তাঁদের সম্পত্তি ও অর্থ ভাগ করার প্রক্রিয়াও উল্লেখ থাকবে। এমনকি সন্তান থাকলে কার হেফাজতে থাকবে, সেটাও ঠিক করা হবে। তিন সপ্তাহ পরে আইনসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বিলটি পাস হয় তাহলে মেক্সিকো সিটিতে যাঁরা বিয়ে করেছেন শুধু তাঁদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।
নতুন এই বিল সম্পর্কে মেক্সিকো সিটির বাসিন্দা জর্জ পেরেজ বলেন, এই বিলটি অনেক দম্পতির কাজে আসবে। এতে করে দুই বছর পরে দম্পতিরা একবার ভাবার সুযোগ পাবেন। চাইলে তাঁরা এ সময় ভুল শুধরে নেওয়ারও চেষ্টা করতে পারেন।
তবে আরেক বাসিন্দা এনজেলিকা সিসার বিলটির বিরোধিতা করে বলেন, বিয়েটা দুই বছর নয়, হতে হবে সারা জীবনের জন্য।
ব্রাজিলের পরে মেক্সিকোতেই সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অনেকে ভাবছে, বিলটি মেক্সিকোর মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে যেতে পারে। তবে মেক্সিকো সিটির চিত্রটা ভিন্ন। সেখানকার বাসিন্দারা অপেক্ষাকৃত কম রক্ষণশীল। তাঁদের অনেকেই দুই বছরের চুক্তিতে বিয়ের পক্ষে।
আইনপ্রণেতা লুনা বলেন, ৬৬ জন আইনপ্রণেতার মধ্যে ৩৪ জনই বামপন্থী। তাঁরা সবাই বিলের পক্ষে ভোট দেবেন। অন্যদের কাছ থেকে তিনি আরও সমর্থন আদায়ের চেষ্টা চলছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা মালয়েশিয়ার
নাজিব গত মাসে অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন, মান্ধাতা আমলের ও নিপীড়নমূলক আইন বাতিল করা হবে।
দেশটির নির্বাচনী-প্রক্রিয়া সংস্কারের দাবিতে প্রায় তিন মাস আগে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। ওই সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। পরে রেসট্র্রিক্টেড রেসিডেন্স অ্যাক্টের আওতায় ১২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ আইন প্রয়োগ করে সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালানো হয় বলে ব্যাপক সমালোচনা রয়েছে। এ আইনে বিনা বিচারে যে কাউকে আটক রাখতে পারে পুলিশ।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিরোধীদের দমনপীড়ন করতে দেশটিতে দীর্ঘদিন ধরে এ আইন প্রয়োগ করা হচ্ছে।
বিতর্কিত এই আইন রদ করার জন্য গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষে আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাজিব বলেন, ‘আমি এখানে ঘোষণা করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগির ওই ১২৫ জনকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাক্কানিকে খেপিয়ে দেশে শত্রু বাড়াতে চায়না পাকিস্তান
উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানপন্থী ও বিরোধী জঙ্গিদের মধ্যে শান্তি আনতে উপজাতি প্রতিনিধিরা খলিল হাক্কানিকে তাঁর প্রভাব কাজে লাগানোর জন্য অনুরোধ জানান। এই জ্যেষ্ঠ উপজাতি নেতারা পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের প্রবল চাপ নিয়ে বেশ চিন্তিত। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করতে পারে।
বিষয়টি নিয়ে খলিল হাক্কানি তাঁর ভাই সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ না করতে টিটিপির কিছু নেতার কাছে বার্তা পাঠান। প্রতিনিধিদল জানতে পেরেছে, টিটিপি নেতারা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ ওরাকজাইয়ের কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতি তিনি যথেষ্ট আস্থাশীল নন। তারপরও তিনি সম্প্রতি জমিয়তে-ই-উলেমা ইসলামের নেতা ফজলুর রেহমানের কাছে পাঠানো এক বার্তায় জানান, আত্মসমর্পণ ছাড়া তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে শান্তির কথা বিবেচনা করতে পারেন।
ফজলুর রেহমান বার্তাটি সরকারের কাছে পাঠিয়েছেন। কিন্তু টিটিপির সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য সরকারবিরোধীদের কাছ থেকে তিনি সমর্থন প্রত্যাশা করেন।
টিটিপির কিছু অংশ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিশেষ করে আইএসআইকে বিশ্বাস করে না। এই সন্দেহপ্রবণ নেতারা আফগানিস্তানের কুনার প্রদেশে লুকিয়ে আছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ অংশের নেতারা আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।
কাবুলের সূত্র দাবি করেছে, হাকিমুল্লাহ মেহসুদের দলের উপপ্রধান ফকির মুহাম্মদ কুনার প্রদেশের আসাদাবাদের কাছে কোনো এলাকায় আছেন। তিনি সম্প্রতি কাবুল থেকে দিল্লি সফর করেছেন। ২০০৬ সালে বাজুরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যান। তিনি সোয়াতের ফায়জুল্লার সঙ্গে হাত মিলিয়েছেন। এখন তিনি সোয়াত ও বাজুরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন।
ফকিরের অনুগত ব্যক্তিরা সম্প্রতি বাজুর থেকে বেশ কিছু পাকিস্তানি শিশুকে অপহরণ করে আফগান গোয়েন্দাদের তত্ত্বাবধানে কুনারে বন্দী করে রেখেছেন। দিরের পাকিস্তানি সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু হামলায় ফকির জড়িত ছিলেন। তিনি কুনার থেকে বেশ কিছু হামলা পরিচালনা করেন। যদিও সেখানে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে।
ফকির পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিরোধী। তবে টিটিপির দক্ষিণ ওয়াজিরিস্তানের নেতা ওয়ালিউর রেহমান মেহসুদ সরকারের সঙ্গে শান্তিচুক্তি সমর্থন করেন।
একই সঙ্গে পাকিস্তানের কুরামে শিয়া ও সুন্নিদের মধ্যে শান্তিচুক্তিকেও ওয়ালিউর রেহমান সমর্থন করেন। হাক্কানি নেটওয়ার্কের কারণেই ওই শান্তি উদ্যোগ ভেস্তে গিয়েছিল। প্রাথমিকভাবে টিটিপি খলিল হাক্কানির উদ্যোগের বিরোধিতা করেছিল। কারণ, টিটিপির কিছু স্থানীয় কমান্ডার কুরামে টাকার জন্য অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। মূলত এ কারণে তাঁরা শান্তিচুক্তিতে আগ্রহী ছিলেন না। তবে তিনি এ অঞ্চলের প্রভাবশালী নেতা ফজল সাঈদ হাক্কানির মাধ্যমে এ সমস্যা সমাধানের একটা পথ বের করেন। পাকিস্তানি নিরাপত্তা কর্তৃপক্ষও শান্তিচুক্তি করার ব্যাপারে ফজলকে সহায়তা করছে।
সিরাজুদ্দিন হাক্কানির ঘনিষ্ঠ সূত্রমতে, আফগান গোয়েন্দারা পাকিস্তানের কুরামে হস্তক্ষেপ করছেন। একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাঁরা বিভিন্ন উপজাতিকে অস্ত্র সরবরাহ করছেন।
খবর বেরিয়েছে, সিরাজুদ্দিন হাক্কানিকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকতিয়া প্রদেশের গভর্নর করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি নিজেও স্বীকার করেছেন, আফগান ও মার্কিন কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অনেকবার যোগাযোগ করেছে।
প্রেসিডেন্ট কারজাই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছেন। এরপরই গত মঙ্গলবার তিনি দিল্লি সফরে গেছেন। দিল্লিতে তাঁর এই সফর ইসলামাবাদের মনে নানা প্রশ্নের জন্ম দেবে। আফগানিস্তানের ওপর দিল্লির প্রভাব বাড়ায় পাকিস্তান যথারীতি ক্ষুব্ধ। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বর্তমান ভারত সফর এবং দিল্লির সঙ্গে ফকির মুহাম্মদের যোগাযোগ ইসলামাবাদের সঙ্গে কাবুলের ভুল বোঝাবুঝিকে আরও উসকে দেবে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি চাপে তাঁরা উত্তর ওয়াজিরিস্তানে কোনো ধরনের অভিযান চালাবেন না। কারণ, তা তাঁদের দেশের ভেতরে আরও শত্রুর জন্ম দেবে। আর আফগান গোয়েন্দারা দ্রুতই এই শত্রুদের নিজেদের মতো ব্যবহার করবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শর্তের ভিত্তিতে অস্ত্রবিরতিতে রাজি মাওবাদীরা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৫ সেপ্টেম্বর মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের কড়া হুঁশিয়ারি দেন। এর আগে অন্তত চার মাস ধরে তিনি মাওবাদীদের সহিংসতা বন্ধে সতর্ক করে আসছিলেন।
বিবৃতিতে মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের সই ছিল। বিবৃতিতে বলা হয়, ‘আমরা শান্তির পক্ষে। যদি রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে যৌথ অভিযান এক মাসের জন্য বন্ধ রাখার অঙ্গীকার করে, তাহলে ওই সময় আমরাও অস্ত্রবিরতি পালন করব।’ মাওবাদী ও সরকারের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী ইতিহাসবিদ সুজাতো ভদ্র এবং মানবাধিকারকর্মী ছোটন দাসও ওই বিবৃতিতে সই করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৮৫-তে নববধূ
১৯৪৭ সালে ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন ডাচেস অব আলবা। বর ছিলেন লুইস মার্টিনেজ ডি ইরুজো আর্তাজজ। সেই বিয়ে ছিল খুবই জাঁকালো। এক হাজার অতিথি এসেছিলেন বিয়েতে। ডাচেস অব আলবা বিয়েতে তখনকার ১৫ লাখ ডলার সমমূল্যের গয়না পরেছিলেন। নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এ বিয়েকে রাজতন্ত্রের অবসানের পর স্পেনের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছিল।
গতকাল ডাচেস অব আলবার উপাসনালয় সেভিয়ায় অবস্থিত ১৫ শতকের তৈরি প্লাসিও ডি লাস ডুয়েনাসে বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়েতে মাত্র ৩০-৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।
এই বিয়েতে রাজি ছিলেন না ডাচেসের সন্তানেরা। এ ব্যাপারে তিনি এক মন্তব্যে বলেছিলেন, ‘তারা চায় না আমি বিয়ে করি। কিন্তু তারা আমার চেয়ে বেশিবার সঙ্গী পরিবর্তন করে।’
গিনেস বুুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, অন্য যে কারও চেয়ে সরকার স্বীকৃত পদবির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছেন ডাচেস অব আলবার। তাঁর পূর্ণ নাম মারিয়া ডেল রোজারিও কায়েতানা আলফনসা ভিক্টোরিয়া ইউজিনিয়া ফ্রান্সিসকা ফিতজ-জেমস স্টুয়ার্ট ডি সিলভা। তিনি সাড়ে ৩০০ কোটি ইউরো (৪৭০ কোটি ডলার) সম্পদের মালিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটো
এই ভেটোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে যুক্তরাজ্য, জার্মানি ও পর্তুগালের সহায়তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব তোলে ফ্রান্স। মঙ্গলবার এ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
সিরিয়ার বিরুদ্ধে আনা এই নিন্দা প্রস্তাবের পক্ষে নয়টি ভোট পড়ে। ব্রাজিল, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকা ভোট দানে বিরত থাকে। এ ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এতে নিন্দা প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
প্রস্তাবটিতে সিরিয়ায় বেসামরিক লোকদের বিরুদ্ধে পরিচালিত সরকারি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দার পাশাপাশি দেশটিকে সতর্ক করে বলা হয়েছিল, এই হত্যাযজ্ঞ চলতে থাকলে তাদের ওপর অবরোধ আরোপ করা হতে পারে।
রাশিয়া ও চীনের ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান রাইস ওয়াকআউট করেছেন।
যুক্তরাষ্ট্র বলেছে, একটি জরুরি নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা পরিষদ চরমভাবে ব্যর্থ হয়েছে। এ ঘটনা সিরিয়ার কর্তৃপক্ষকে আরও অপ্রতিরোধ্য করে তুলবে। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, কারও ‘না’ ভোট তাদের থামাতে পারবে না।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, বিশ্বে শান্তি রক্ষা ও নিরাপত্তা বিধানে নিরাপত্তা পরিষদের যে দায়িত্ব, এর সঙ্গে সংগতি রক্ষা করতে পারেনি পরিষদ। তিনি বলেন, সিরিয়ার ব্যাপারে একটি পরিষ্কার অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে ও ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে চাপ দিয়ে যাবে জার্মানি। একই সঙ্গে চাপ দেবে সিরিয়ার প্রশাসনের ওপরও।
কয়েক মাস ধরে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাবমতে, বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর হাতে দেশটিতে এ পর্যন্ত সরকারবিরোধী দুই হাজার ৭০০ লোক নিহত হয়েছে। পশ্চিমারা নিরাপত্তা পরিষদের মাধ্যমে সিরিয়ার প্রতি নিন্দা জানাতে চাপ দিয়ে আসছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না
ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরের এক দিন পর পাকিস্তানের উদ্বেগ কমাতে গতকাল বুধবার নয়াদিল্লিতে হামিদ কারজাই এসব কথা বলেন।
এমনিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন চলছে, তার ওপর প্রতিবেশী ভারতের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আফগানিস্তানের চুক্তির পর পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, এ কৌশলগত অংশীদারি চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়। আফগানিস্তানের জন্য সহায়তা পেতেই এ চুক্তি।
কারজাই আরও বলেন, ‘পাকিস্তান আমাদের যমজ ভাই, আর ভারত অন্তরঙ্গ বন্ধু। আমরা আমাদের বন্ধুর সঙ্গে যে চুক্তি সই করেছি, তা আমাদের ভাইয়ের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।’
নয়াদিল্লিতে দুই দিনের সফরকালে কারজাই এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সন্ত্রাসবিরোধী লড়াইসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের বন্ধন দৃঢ় করতে গত মঙ্গলবার ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ভারত আফগানিস্তানের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে সহায়তা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যদিও চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ব্যাপারে খোলাসা করে কিছুই বলেননি।
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের সময় ঘনিয়ে আসায় দেশটিতে বৃহত্তর নিরাপত্তা গড়ে তোলার অংশ হিসেবে কাবুল সরকার যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ভারতের সঙ্গে এ চুক্তি করা হয়েছে। ২০১৪ সালে সম্পূর্ণরূপে বিদেশি সেনা প্রত্যাহারের পর ভারতে আফগানিস্তানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি স্বাক্ষরের পর ভারত যে ক্রমবর্ধমানভাবে আফগানিস্তানে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে, সে বিষয়ে পাকিস্তানের উদ্বেগ আরও বাড়তে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদায় স্টিভ by মুহম্মদ খান
About: নিজাম কুতুবী

সারা দেশে জমির খাজনা আদায় বন্ধ! by আপেল মাহমুদ
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সপ্তাহজুড়েই পতনের ধারায় শেয়ারবাজার by নাজমুল আলম শিশির
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেষ ৫ ওভারেই সমস্যা এবং সমাধান by মাসুদ পারভেজ
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোডমার্চ সফল করা নিয়ে বিএনপিতে নানা শঙ্কা by মোশাররফ বাবলু ও শফিক সাফি
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনুমতি ছাড়াই মামলার ক্ষমতা পাচ্ছে দুদক by আহমেদ দীপু
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্টিভের শেষ দিনগুলো by নাইর ইকবাল
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পার্লমুটারের ভুল নম্বরে ফোন নোবেল কমিটির!
মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণার জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান পার্লমুটারসহ তিনজন বিজ্ঞানী। অন্য দুজন হলেন যুক্তরাষ্ট্রের গবেষক অ্যাডাম রিয়েস ও মার্কিন বংশোদ্ভূত অস্ট্রেলীয় বিজ্ঞানী ব্রায়ান স্মিড।
এর আগে গত সোমবার চলতি মৌসুমে চিকিৎসায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, কানাডার রাল্ফ স্টেইনম্যান ও লুক্সেমবার্গ বংশোদ্ভূত ফরাসি নাগরিক জুলস হফম্যান চিকিৎসায় নোবেল পান।
কিন্তু চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা নিয়েও একটা ভুল করেছে নোবেল কমিটি। বিজ্ঞানী স্টেইনম্যান (৬৮) যে মারা গেছেন, এ তথ্যটি জানা ছিল না তাদের। নোবেল পুরস্কার ঘোষণার মাত্র দুই দিন আগে ৩০ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এই বিজ্ঞানী।
নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, কাউকে মরণোত্তর নোবেল পুরস্কার সাধারণত দেওয়া হয় না। কিন্তু নোবেল কমিটি যখন চিকিৎসাশাস্ত্রে তিনজন বিজ্ঞানীর নাম জয়ী হিসেবে ঘোষণা করেন, তখন তারা জানত না যে স্টেইনম্যান মারা গেছেন। নাম ঘোষণার পর কমিটি তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পারে। এরপর কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন এবং স্টেইনম্যানকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাব্বিরের ‘ভালোবাসা ব্যক্তিগত’

ব্যক্তিপর্যায়ে প্লেসমেন্ট বরাদ্দের সর্বোচ্চ সীমা এক কোটি টাকা
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারীশ্রমিকের চরিত্রে কাজ করেছি
এই তো বাসাতেই আছি। পূজার ছুটিতে শুটিং নেই বলে বিশ্রামে আছি। দুই দিন পর থেকে আবার কাজ শুরু করব।
আজ তো আপনার ছবি মুক্তি পেয়েছে। কত দিন পর ছবি মুক্তি পেল?
প্রায় এক বছর পর। আসলে অনেক আগেই এই ছবিটির মুক্তির কথা শুনেছিলাম। কিন্তু নানা কারণে ছবিটি আলোর মুখ দেখেনি। দেরিতে হলেও যে ছবিটি মুক্তি পেয়েছে, তাতেই খুশি।
কেন যাব না? কাল শনিবার কোনো একসময় সিনেমা হলে যাব ছবিটি দেখতে। আমি নিজের অভিনীত প্রায় প্রতিটি ছবিই দেখি। শুধু নিজের ছবি নয়, অন্যের ছবিও দেখি। কাজটা কেমন করেছি, সেটা বোঝার চেষ্টা করি। যদিও এখন সব সিনেমা হলে যাওয়ার মতো পরিবেশ নেই। তার পরও দেখতে হয় দর্শকের প্রতিক্রিয়া বোঝার জন্য।
চলচ্চিত্রের নাম ‘গার্মেন্টস কন্যা’। এই ছবিটি নিয়ে কিছু বলুন। ছবিতে আমি একজন নারীশ্রমিকের চরিত্রে কাজ করেছি। আমাদের পোশাকশিল্পের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি। বৃহৎ এই শিল্পে নানা মহল নানা রকম উসকানি দেয় এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। এসবই এই ছবিতে উঠে এসেছে। কখনো কখনো কিছু ঘটনার প্রতিবাদ করি। এখান থেকে একজন সাধারণ নারীশ্রমিক থেকে আমি হয়ে উঠি ‘গার্মেন্টস কন্যা’। আমার মনে হয়, অন্য পেশার মানুষের মতোই পোশাকশ্রমিকেরা ছবিটি দেখে খুবই আনন্দ পাবেন।
ছবিতে আপনার নায়ক ইমন। কেমন কাজ করেছেন তিনি?
আমি বরাবরই নতুনদের সঙ্গে কাজ করি। আজকে যে শাকিব খান অনেক দামি তারকা হয়েছেন, তিনি যখন নতুন নায়ক হয়ে এলেন, তখনো আমি তাঁর সঙ্গে কাজ করেছি। একটি নয়, দুটি নয়, কয়েকটি ছবিতে কাজ করেছি। ফেরদৌসের সঙ্গেও অনেকগুলো ছবিতে কাজ করেছি। তেমনি ইমনের সঙ্গেও কাজ করলাম। বেশ সিনসিয়ার এবং কাজে মনোযোগী ছেলে। ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে।
আপনার অন্যান্য কাজের খবর কী?
সত্যি বলতে কি, আগের মতো তো অনেক অনেক ছবিতে কাজ করছি না। অভিনয়জীবনের ১৪ বছর পার হয়ে গেল। এখন ছবি করার আগে গল্পের চরিত্র ভালোভাবে দেখে নিই। এর স্বীকৃতি হিসেবে পর পর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। হাতে দুটি ছবি নিয়েছি। এগুলোর গল্প আর চরিত্র নিয়ে এখন কাজ করছি। সামনে শুটিং শুরু হবে।
নাটকে কাজ করছেন নাকি?
ঈদের জন্য দুটি নাটকে কাজ করব। আগামী সপ্তাহ থেকে এই নাটক দুটির কাজ শুরু করব।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একটি ছবি তাড়িয়ে বেড়াচ্ছে নববধূকে
রৌদ্রস্নান করা অবস্থায় ডাচেস অব আলবার একটি অর্ধনগ্ন ছবি মঙ্গলবার প্রকাশ করে স্পেনের ম্যাগাজিন ‘ইন্টারভিউ’। বিয়ের ঠিক আগের দিন এ ছবি প্রকাশিত হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ে যায় আলবার পরিবার ও বন্ধুরা। ডাচেস অব আলবার বন্ধু ও আইনজীবী হাভিয়ের সাভেদরা জানিয়েছেন, আলবার ব্যক্তিগত অধিকারের ওপর হস্তক্ষেপ করায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকের শব্দ আর ধূপের গন্ধে দেবীর বিসর্জন
বুড়িগঙ্গা নদীতে সর্বপ্রথম বিসর্জন দিয়েছে পুরান ঢাকার ঝিগাতলী এলাকার ভোলানাথ আশ্রম ট্রাস্টের পূজামণ্ডপের প্রতিমা। এর পর একের পর এক প্রতিমা বিসর্জন চলছে। বিসর্জন মধ্যরাত পর্যন্ত চলবে বলে জানা গেছে।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মা হলেন লাক্স তারকা বাঁধন
উল্লেখ্য, লাক্স তারকা বাঁধন গত বছরের ৮ সেপ্টেম্বর একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকী সনেটকে বিয়ে করেন। নবজাতকের জন্য এক বছর ধরে মিডিয়ার সব ধরনের কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক একটি ছবি এক একটি স্বপ্ন: অপু বিশ্বাস
আবার কেউ এসে বলত, ‘মঙ্গলসূত্রটা কি গলায় দেবে? তাহলে আর দেরি কেন? চলো না...।’
‘সবই করা হবে। আফসোস একটাই, দশমীর দিনে বিসর্জনটাই হয়তো দেখা হবে না। হয়তো টিভির পর্দাতেই তা দেখে নিতে হবে।’ বলছিলেন অপু এতো গেল অপুর পূজা উদ্যাপনের কথা। ব্যক্তি অপু সম্পর্কে জানতে চাই।
পূজায় আপনার বিশেষ পছন্দের মানুষটি আপনাকে কী দিলেন?
অপু হাসেন, ‘এতটা ব্যক্তিগত প্রশ্ন কেন হঠাৎ? আর আমার যে বিশেষ কেউ আছে তা-ই কে বলল, ভাই? ওসব কিছু নেই। সকাল-বিকেল শুটিং করি। হাসাহাসি করি, কান্নাকাটি করি, তারপর বাড়ি ফিরে যাই।’
আচমকা প্রশ্ন করি, শাকিব খানের জন্য কান্না করেছেন কতবার? অপু অট্টহাসিতে ফেটে পড়েন। ‘শাকিবের সঙ্গে যদি ৫০টি ছবিতে অভিনয় করে থাকি, তবে ৫০ বার কেঁদেছি।’ অপু চটপট জবাব দেন। আর ব্যক্তি শাকিবের জন্য কাঁদেননি?
‘না...। ও হ্যাঁ, মনে পড়েছে, কেঁদেছি। শাকিবের একটি সুখের সংবাদ শুনে কেঁদেছিলাম। যেদিন শুনলাম ও শিল্পী সমিতির সভাপতি হয়েছে, সেদিন আনন্দে কেঁদেছিলাম। সহশিল্পীর এমন সাফল্য সেদিন আমাকে কাঁদিয়েছিল। এটি ছিল আসলে খুশির কান্না।’ অনেকেই বলেন, শাকিব ও অপু দুজন দুজনকে ভালোবাসেন। কেউ কেউ বলেন, বিয়েও করতে পারেন। আসলে কী?
অপু এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে উত্তর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু না পেরে হাসতে লাগলেন।
‘প্রায় প্রতিটি ছবিতেই তো শাকিব আমার জন্য অনেক মার খায় আর আমাকে বিয়ে করে। বিয়ে তো ওভাবেই করেছি। সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমরা দুজনই একে অপরকে বলেছি, “তোমাকে ছাড়া বাঁচব না। মরে যাব, আমি তোমাকে ভালোবাসি...।” এর বাইরে অন্য কিছু বলতে পারব না।’ বলছিলেন অপু বিশ্বাস।
অপুর কাছে প্রশ্ন করলাম, সমালোচকেরা আরও বলেন যে শাকিব প্রায় সব ছবিতেই অপুকে নায়িকা হিসেবে নিতে বলেন। অপু এ কথার বিরোধিতা করলেন; বললেন, ‘ছবি ব্যবসাসফল না হলে নির্মাতারা কোটি কোটি টাকা ব্যয় করে শুধু শাকিবের কথায় আমাকে নিতেন না। তবে হ্যাঁ, শাকিব আমাকে সহশিল্পী হিসেবে সহযোগিতা করে। এ জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আবার এমন সহযোগিতা তো সাহারা, মীম, রোমানা, নিপুণ, শখ—সবাইকে করছে শাকিব। আমি কি সেসব নিয় কিছু বলেছি কখনো? আসলে আমাদের এখানে নির্ভরযোগ্য নায়ক একজন বলেই ওকে নিয়ে এত কথা।’ এবার অপুর কাজের প্রসঙ্গে আসি। অপুর হাতে এখন নির্মাণাধীন ছবি আছে ছয়টি। হাতে আছে সাতটি। চলতি সপ্তাহেই তিনি আরও দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন। অভিনয়জীবনের সাত বছর পূর্ণ হয়েছে এ বছর। এরই মধ্যে শাকিব-অপু জুটির অর্ধশত ছবি মুক্তি পেয়েছে। সামনে যে ছবিগুলো মুক্তি পাবে, তাতে বলা যায়, চলতি বছরেই ১০০ ছবি মুক্তির উৎসব করতে পারবেন তাঁরা। গেল ঈদে অপু অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছিল। আসছে কোরবানির ঈদে অপু অভিনীত তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুত। বললেন, ‘আমার এক একটি ছবি আমার কাছে এক একটি স্বপ্ন। এই স্বপ্নগুলো আমাকে আরও বড় স্বপ্নের কাছে নিয়ে যায়। আমি নতুন করে নিজেকে আবিষ্কার করি। কোনো ছবি যদি ব্যবসায়িকভাবে সাফল্য না পায়, অর্থাৎ, স্বপ্ন যদি দুঃস্বপ্নে রূপ নেয়, তখন কষ্ট পাই, কিন্তু ভীত হই না। আবার নতুন উদ্যমে কাজ শুরু করি।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্ল্যাকের এক যুগ
অনেক শ্রোতার কাছেই ব্ল্যাকের সঙ্গে তাহসান নামটা এখনো জড়িয়ে আছে। জন বললেন, ‘শুরুর দিকে কিছুটা সময় ও আমাদের সঙ্গে ছিল। পরে ওর ব্যস্ততার কারণে আর পারেনি। তবে তাহসান এখনো আমাদের ভালো বন্ধু।’
বছর দুয়েক হলো ব্ল্যাকের সঙ্গে যুক্ত হয়েছেন টিটো, বেস গিটার বাজান। আড্ডার প্রায় পুরো সময়টাই তিনি শুধু শুনেছেন। বিকেল খুব দ্রুত গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে। একটু দেরি হলে দিনের আলোয় ছবি তোলা সম্ভব হবে না। বারবার তাড়া দিচ্ছেন আলোকচিত্রী। আড্ডা শেষ করতে হবে। জন জানালেন, এবার ব্ল্যাক জার্মানির এক পপ ব্যান্ডের সঙ্গে দুটি কনসার্ট করবে। ব্যান্ডটির নাম ইয়ানস ফ্রিবে। কনসার্ট দুটির প্রথমটি হবে ১১ অক্টোবর চট্টগ্রামে, আর দ্বিতীয়টি ১৩ অক্টোবর ঢাকায়। আয়োজন করেছে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র। জার্মানির এই ইয়ানস ফ্রিবে ব্যান্ডের সঙ্গে যৌথভাবে অ্যালবাম করবে ব্ল্যাক। আর তা বাজারজাত হবে বাংলাদেশ ও জার্মানিতে।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বলিউডে দুর্গাপূজা
প্রতিবারের মতো এবারও লোখান্ডওয়ালা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজার অন্যতম প্রধান আয়োজক গায়ক অভিজিৎ। এবার তাদের পূজার ভাবনা ‘রবীন্দ্রনাথ’। মণ্ডপ সেজেছে কবিগুরুর শিল্পকর্মের আদলে। অন্যান্য বার এই দায়িত্বটা পালন করতেন শিল্পনির্দেশক বিজন দাশগুপ্ত এবং মকবুল ফিদা হুসেন। এবার ফিদা হুসেন নেই, তাই কলকাতা থেকে আসা শতাধিক শিল্পীর কাছে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। বিশেষ মঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে আমন্ত্রিত রুনা লায়লা, শান, অলকা ইয়াগনিক, সুনিধি চৌহান প্রমুখ। দশমীর দিন রবীন্দ্রসংগীত গাইবেন অভিজিৎ নিজেই। তিনি বলেন, ‘আমরা চাঁদা তুলি না। মানুষ শ্রদ্ধার সঙ্গে যা দেয়, তা-ই নিই। কারণ, আমার পূজা “করপোরেট পূজা”। স্পনসর অনেক। সপ্তমী থেকে দশমী—চার দিন ভোগ হয়। প্রতিদিন ১৫ হাজার দর্শনার্থীর জন্য ভোগের ব্যবস্থা থাকছে।’
১৪ বছর ধরে মুম্বাইয়ে আছেন বিপাশা বসু। কলকাতার দুর্গাপূজার মজা প্রায় ভুলে গেলেও মুম্বাইয়ের পূজা তিনি কখনোই মিস করতে চান না। বিপাশা বলেন, ‘মুম্বাইয়ে আমি বান্দ্রা ন্যাশনাল কলেজের দুর্গাপূজায় যাই। অঞ্জলি দিই, ভোগ খাই। একেকটা শহরে দুর্গাপূজার মজা একেক রকম। তবে ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়ার সময়ের ভালো লাগার অনুভূতিটা কিন্তু সব খানে এক। পূজার সময় বাইরের সব আত্মীয়স্বজন, যতই কাজ থাকুক, একসঙ্গে জড়ো হন। ছোটবেলা থেকেই বাড়িতে পূজার সময় নাচ-গান হয়। আমার জেঠুর নাতনি ছোট্ট ছোট্ট হাত ঘুরিয়ে “গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ” গেয়ে নাচে, আমরা সবাই হাততালি দিয়ে কোরাস গাই। আমিও নাচি। কারণ, যদি কোনো অজুহাত দিই, তবে এই আনন্দের হাটে আমিই ব্রাত্য হয়ে থাকব। হইহুল্লোড়ে চারটি দিন কখন যে কেটে যায়...বিসর্জনের দিন কান্না পায়, খুব।’ কণ্ঠতারকা শ্রেয়া ঘোষালের কাছে দুর্গাপূজা মানে ছুটির হাওয়া। অষ্টমীর অঞ্জলি। মায়ের কাছ থেকে সালোয়ার আর শাড়ি পাওয়া। শ্রেয়া বলেন, ‘ছোটবেলায় চার-পাঁচ বছর বয়সে রাজস্থানের কোটা থেকে একটু দূরে রাওয়াতভাটায় পূজা কাটাতাম। পাঁচ বছর বয়সে প্রথম পূজায় গান গেয়েছিলাম। এখন আমার ঠিকানা চেম্বুর, মুম্বাই। তবে ঠিকানা বদলালেও স্বভাব পাল্টায়নি। এখনো দুর্গাপূজার অনুষ্ঠানে যাই। মা-বাবা এবারও একটা থ্রি-পিস এবং শাড়ি দিয়েছেন। পূজায় পরব।’ কণ্ঠতারকা শান্তনু মুখার্জি (শান) বলেন, ‘আমি যখন খুবই ছোট, তখন মুম্বাইয়ে মাত্র দুটো দুর্গাপূজা হতো। একটা বান্দ্রায়, নতুন পল্লির পূজা; অন্যটা দাদারে, বেঙ্গল ক্লাবের পূজা। পূজায় আমাদের নতুন জামাকাপড় হতো। আমি আর দিদি (সাগরিকা) প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম। ঠাকুর দেখতাম। একবার দুর্গাপূজায় লাল কুঠি ছবিটা দেখেছিলাম। এখনো কানে বাজে কিশোরকুমারের সেই গান, “কারও কেউ নই তো আমি, কেউ আমার নয়”।’ সংগীত পরিচালক প্রীতম এখনো রাত দুইটা-আড়াইটায় সপরিবারে বেরিয়ে পড়েন পূজার হুল্লোড়ে মেতে উঠতে। তিনি বলেন, ‘ছোটবেলায় বাবার সঙ্গে সপ্তমীর দিন নাগরদোলায় চড়তে যেতাম মেলায়। নামতেই চাইতাম না। শেষে নাগরদোলার মালিক প্রায়ই কোলে করে “বাবু, নেমে এসো” বলে নামিয়ে দিতেন। একবার ইচ্ছা হলো, রাহুল রায়ের মতো চুলের স্টাইল করব পূজায়। জেল তো ছিল না, তাই সারা চুলে ময়েশ্চারাইজার লাগিয়ে একটা লাল শার্ট পরে ঘুরেছিলাম। পাড়ার দর্জিকে বিশেষ দিকনির্দেশনা দিয়ে বানিয়েছিলাম শার্টটা। আমি বড় হয়েছি এন্টালি পোস্ট অফিসের পাশে গোপ লেনে। সেখানেই ছিল আমাদের পাড়ার পূজা। সেই মহালয়ার কাকভোর থেকে আমার পূজা শুরু হতো। শুধু পূজার সময় একজন টিনের বাক্স করে শোনপাপড়ি নিয়ে বসত আমাদের প্যান্ডেলের পাশে। সারা দিন ধরে সেই শোনপাপড়ি খাওয়া চলত।’
মার্ডার ও কাইটস-এর পরিচালক অনুরাগ বসু বলেন, ‘নিজে একটু লাজুক প্রকৃতির ছিলাম বলে ইচ্ছা থাকলেও ঢাক বাজাতে পারতাম না। ছোটবেলায় হেঁটে অনেক ঠাকুর দেখেছি। কে হেঁটে কত বেশি ঠাকুর দেখতে পারে, তা দিয়েই মাপা হতো সাফল্যের হার। পূজার কদিন প্যান্ডেলে আড্ডা দিতাম। সুন্দরী মেয়ে দেখলে তাকানোটা আবশ্যিক ছিল। প্রেমে-ট্রেমে যে কখনো পড়তাম না, তা-ও নয়। তবে উল্টো দিক থেকে কখনোই সাড়া পাইনি।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সময় এখন সেলেনার
‘সব সময় চাইতাম আমি গান করব। তবে একা নয়, একটা ব্যান্ড দল নিয়ে। গানগুলো বাচ্চাকাচ্চা আর মা-বাবারা—সবাই শুনবে, আনন্দে লাফ-ঝাঁপ দেবে, এটা ভাবতেই ভালো লাগত আমার।’ কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে সংগীত নিয়ে নিজের ভাবনার কথা এভাবেই বলেছিলেন সেলেনা। স্বপ্ন তাঁর সত্যি হয়েছিল ২০০৯ সালে এসে। ‘সেলেনা গোমেজ অ্যান্ড দ্য সিন’ নামের এক ব্যান্ড দলের আত্মপ্রকাশ হয় সে বছর তাঁরই নেতৃত্বে। দলটির প্রথম অ্যালবাম বাজারে আসে একই বছরের ২৯ সেপ্টেম্বরে। এর নাম ছিল কিস অ্যান্ড টেল। পরের বছর রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা অ্যালবামটিকে গোল্ড সার্টিফিকেট দেয়। এর কয়েক দিন পরই ওই অ্যালবামে সেলেনার গাওয়া ‘ন্যাচারালি’ গানটি পায় প্লাটিনাম সার্টিফিকেট। আর শ্রোতাদের কাছ থেকে যে বিপুল সাড়া পেয়েছিল তাঁর ব্যান্ড দলটি, তা তো না বললেও চলে।
কেবল অভিনয়, গান নিয়েই ব্যস্ত নেই সেলেনা। ব্যবসার দুনিয়াতেও বেশ নামডাক ছড়িয়ে পড়ছে তাঁর। ‘ড্রিম আউট লাউড বাই সেলেনা’ নামের এক ফ্যাশন লাইনও দাঁড়িয়ে গেছে এরই মধ্যে। আসছে তাঁর ব্র্যান্ডের সুগন্ধি। আর এমটিভি ঘোষণা দিয়েছে, আর কদিন বাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড ২০১১। সেলেনা গোমেজ হচ্ছেন সেটির উপস্থাপক। মজার ব্যাপার হলো, এই অ্যাওয়ার্ডের বিগেস্ট ফ্যানস ক্যাটাগরির মনোনয়নের তালিকায় নাম আছে তাঁরও। আরও মজার ব্যাপার হলো, একই তালিকায় আছে প্রেমিক জাস্টিন বিবারের নামটিও। দেখা যাক, শেষমেশ কার ভক্তের পাল্লা বেশি হয়!
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পূজায়ও ব্যস্ত টালিগঞ্জের নায়িকারা
কোয়েল মল্লিকের পূজার সময়টা কাটে দুভাবে। এক. ভোরে ঘুম থেকে উঠে স্নান শেষ করে পূজা দেওয়া। শাঁখা তো তাঁকে বাজাতেই হবে। বাবা কাঁসার ঘণ্টা বাজাবেন, এই আবহ তৈরি হলেই কেবল কোয়েল মনে করেন, তিনি ঠাকুরের কাছে যা চাইবেন, তা-ই পাবেন। দুই. তিনি পূজার সময় দু-একটি শো করেন। এবারও কলকাতার বাইরে একটি শোতে যাওয়ার কথা চলছে। ‘আসলে শো মানে তো দর্শক আর ভক্তদের সঙ্গে পূজার সময় শুভেচ্ছা বিনিময় করা, তাদের একটু আনন্দ দেওয়া। পাশাপাশি বিভিন্ন স্থানে গিয়ে ঠাকুরের দর্শন পাওয়া। এর মধ্যে অন্য রকম এক আনন্দ আছে। সেই আনন্দে আমরা সবাই শামিল হই।’ বললেন তিনি।
শ্রাবন্তীর পূজাটা হবে একদিকে আনন্দের, অন্যদিকে টেনশনের। ফান্দে পড়িয়া বগা কান্দেরে ছবিটি মুক্তি পাচ্ছে এ পূজাতেই। ফলে আনন্দ আর টেনশন দুটো নিয়েই আছেন তিনি। বললেন, ‘ময়ূরকণ্ঠী সাজে সাজব। সিনেমা হলের খোঁজ নেব। তবে বিভিন্ন স্থানে যখন যাব, তখন জানার চেষ্টা করব যে দর্শক ছবিটিকে কীভাবে নিচ্ছে। যদি ভালোভাবে নেয়, তবে তো পূজার আনন্দের সঙ্গে বোনাস যোগ হবে। আর যেসব অনুষ্ঠানে যোগ দেব, সেটিও হবে অনেক বেশি প্রাণচঞ্চল। পাশাপাশি এ সময়ে আমি খাওয়াদাওয়াটা করি গা ছেড়ে। যেখানে যাই অনুষ্ঠানে বা মন্দিরে, সেখানেই ভাগ নিই, বেগুন ভাজা, পোলাও খাই, খেতেও দারুণ লাগে।’ বললেন তিনি।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
October
(2362)
-
▼
Oct 07
(32)
- সবাইকে ছাড়িয়ে বেকহাম
- তেভেজকে দলে চান ম্যারাডোনা
- ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট পেরেজের দেহাবশেষ
- সোমালিয়ায় আরও হামলা চালানোর অঙ্গীকার শাবাবের
- গ্রিসে ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘট ও ব...
- ক্যালিফোর্নিয়ায় হাজতিদের অনশন
- দুই বছরের চুক্তিতে বিয়ে ঠিকঠাক চললে নবায়ন
- নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা মালয়েশিয়ার
- হাক্কানিকে খেপিয়ে দেশে শত্রু বাড়াতে চায়না পাকিস্তান
- শর্তের ভিত্তিতে অস্ত্রবিরতিতে রাজি মাওবাদীরা
- ৮৫-তে নববধূ
- নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটো
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না
- বিদায় স্টিভ by মুহম্মদ খান
- সারা দেশে জমির খাজনা আদায় বন্ধ! by আপেল মাহমুদ
- সপ্তাহজুড়েই পতনের ধারায় শেয়ারবাজার by নাজমুল আলম শ...
- শেষ ৫ ওভারেই সমস্যা এবং সমাধান by মাসুদ পারভেজ
- রোডমার্চ সফল করা নিয়ে বিএনপিতে নানা শঙ্কা by মোশার...
- অনুমতি ছাড়াই মামলার ক্ষমতা পাচ্ছে দুদক by আহমেদ দীপু
- স্টিভের শেষ দিনগুলো by নাইর ইকবাল
- পার্লমুটারের ভুল নম্বরে ফোন নোবেল কমিটির!
- সাব্বিরের ‘ভালোবাসা ব্যক্তিগত’
- ব্যক্তিপর্যায়ে প্লেসমেন্ট বরাদ্দের সর্বোচ্চ সীমা এ...
- নারীশ্রমিকের চরিত্রে কাজ করেছি
- একটি ছবি তাড়িয়ে বেড়াচ্ছে নববধূকে
- ঢাকের শব্দ আর ধূপের গন্ধে দেবীর বিসর্জন
- মা হলেন লাক্স তারকা বাঁধন
- এক একটি ছবি এক একটি স্বপ্ন: অপু বিশ্বাস
- ব্ল্যাকের এক যুগ
- বলিউডে দুর্গাপূজা
- সময় এখন সেলেনার
- পূজায়ও ব্যস্ত টালিগঞ্জের নায়িকারা
-
▼
Oct 07
(32)
-
▼
October
(2362)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...