Friday, April 22, 2016
পরিবর্তিত দিলশান!
আইপিএল থেকে দুই দিনের ছুটি নিয়ে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে দিলশান বলেছেন, ‘সময় অনেক বদলে গেছে। আমার মেয়ে যখন কান ফোটানোর সময় খুব কান্নাকাটি করত, তখন আমি তার সঙ্গে সঙ্গে কানে দুল পরা শুরু করেছিলাম। এখন আমার আর এটার কোনো দরকার নেই। আমার চুলের ক্ষেত্রেও একই কথা। তখন ওটা আমার জন্য ফ্যাশনের বিষয় ছিল। কিন্তু এখন আর না।’ এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত দিলশানের স্ত্রী অভিনেত্রী মানজুলা থিলিনি মিটিমিটি হাসছিলেন।
তবে চুল-দাড়ি আর কানের দুল নিয়ে ফ্যাশন না করলেও দিলশান হয়তো ছাড়তে পারবেন না তাঁর ব্যাটিংয়ের ধরনটা। অধিনায়ক হওয়ার পর এখন আর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁকে খেলতে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি বরাবরই কিছুটা আক্রমণাত্মক। আমি কখনো কখনো হয়তো স্টাইলটা কিছুটা পরিবর্তন করব। কিন্তু তার পরও আমি হয়তো ওই আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলব। অধিনায়কত্বটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। এটা একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। আমি এটা কখনো ভাবিনি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্বস্তিকর ‘বিয়ের ফাঁদে’ সৌদি মার্কিন সম্পর্ক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তলানিতে শেয়ারবাজার
বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের বিনিয়োগ সীমা বাড়ানোর কথা বলছেন অর্থমন্ত্রী। কিন্তু এখনও প্রকাশ্য কোনো ঘোষণা দেয়া হয়নি। ফলে বিষয়টি ধোঁয়াসা রয়ে গেল। এছাড়া বাজারে একমি ল্যাবরেটরির মতো বড় একটি কোম্পানির আইপিও আবেদন জমা হচ্ছে। সেকেন্ডারি মার্কেটের কিছু টাকা প্রাইমারি মার্কেটে চলে যাচ্ছে। তারল্য সংকটের এটাও একটি কারণ। জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, ব্যাংকের বিনিয়োগ সমন্বয় নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে। তবে এ ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত উচিত। তার মতে, বিষয়টি ঝুলিয়ে রেখে বাজারে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর শীর্ষ ৩০ কোম্পানির তালিকায় থাকা মৌলভিত্তি সম্পূর্ণ কোম্পানির শেয়ারের দাম ধারাবাহিকভাবে কমছে। এছাড়া ভালো লভ্যাংশ দেয়ার পরও বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম অভিহিত মূল্যে নেমে এসেছে। জানতে চাইলে ডিএসইর পরিচালক ও রকিবুর রহমান বলেন, ব্যাংকের বিনিয়োগ সীমা সমন্বয়ের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে। এছাড়াও দেশের শিল্পায়নের স্বার্থে আগামী বাজেটে পুঁজিবাজারে বিশেষ প্রণোদনা দেয়া জরুরি। সর্বোপরি কথা হল বাজারে তারল্য বাড়ে, সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, ২০০৯ সালের শুরুতে শেয়ারবাজারে আগ্রাসীভাবে বিনিয়োগ করে ব্যাংক। ওই সময়ে বিনিয়োগের সীমা ছিল ব্যাংকের মোট আমানতের ১০ শতাংশ। কিন্তু এ সময়ে আইনের তোয়াক্কা না করে ব্যাংকগুলো বাজারে বিনিয়োগ করতে থাকে। কোনো কোনো ব্যাংক এ সময়ে আমানতে ৪৬ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করেছিল।
ফলে মৌলভিত্তি উপেক্ষা করে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম সীমাহীনভাবে বেড়ে যায়। এরপর ব্যাংকগুলোর বিনিয়োগ তুলে নিয়ে বাজারে বিপর্যয় নেমে আসে। পরবর্তীতে খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টের সুপারিশের আলোকে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা কমিয়ে আনা হয়। সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের ২৬ ধারায় বলা হয়েছে, ব্যাংকগুলো পুঁজিবাজারে তাদের পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংয়ের মোট পরিমাণের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না। তবে বর্তমানে কোনো ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ২৫ শতাংশের বেশি থাকলে তা ৩ বছরের মধ্যে কমিয়ে আনতে হবে। আর চলতি বছরের ২১ জুলাই এ সীমা শেষ হয়ে যাচ্ছে। তবে শেয়ারবাজার সংশ্লিষ্ট এই ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে। সরকারও ২ বছর বাড়ানোর প্রতিশ্র“তি দিয়েছে। তবে এ ব্যাপারে পরিষ্কার করে কোনো সার্কুলার ইস্যু হয়নি। এদিকে সপ্তাহের শেষদিনে বৃহস্পতিবার ডিএসইতে ৩১৫টি ১০ কোটি ৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪১৬ কোটি ৯১ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১৭ কোটি ১১ লাখ টাকা কম।
ডিএসই ব্রডসূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএস শরিয়াহ্ সূচক দশমিক ৬৩ বেড়ে ১ হাজার পয়েন্টে উন্নীত হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার ২৩৬টি প্রতিষ্ঠানের ৭৮ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২৩ কোটি ৬৬ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮২ পয়েন্টে নেমে এসেছে। সিএসই ৩০ মূল্যসূচক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৫৭ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ২ লাখ ৪২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রথমদিনই মাশরাফি-তামিম
![]() |
| জাতীয় দলের দুই সতীর্থ তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা এবার পরস্পরের প্রতিপক্ষ। আজ তাদের লড়াই -যুগান্তর |
প্রথম রাউন্ডের ফিকশ্চার
২২ এপ্রিল, শুক্রবার
আবাহনী ও কলাবাগান ক্রীড়া চক্র (ফতুল্লা)
প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (মিরপুর)
প্রাইম দোলেশ্বর ও ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি-৩)
২৪ এপ্রিল, রোববার
মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
কলাবাগান ক্রিকেট একাডেমি ও শেখ জামাল (ফতুল্লা)
লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া (বিকেএসপি-৩)
(সব ম্যাচ শুরু সকাল ৯টায়)
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


