Monday, November 20, 2017

সৌদি-ইরান উত্তেজনা: কায়রোয় আরব নেতাদের জরুরি বৈঠক

ইরান ও তার মদদপুষ্ঠ জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো। রোববার মিসরের রাজধানী কায়রোতে সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মিলিত হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি আরব ও তার মিত্রদের দাবি, ইরান ও লেবাননের উগ্রপন্থি দল হিজবুল্লাহ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।  সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি অকস্মাৎ পদত্যাগের ঘটনাকে  কেন্দ্র করে শিয়াপন্থি ইরান ও সুন্নিপন্থি সৌদি আরবের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে। ইয়েমেন যুদ্ধের কারণে দুপক্ষের মধ্যে আগে থেকেই বৈরী সম্পর্ক ছিল। গত ৪ই নভেম্বর সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সাদ আল হারিরি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
তার এই পদত্যাগের ঘোষণা রিয়াদ থেকে প্রচার করা হয়। কারণ হিসেবে তিনি বলেন, তাকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। পাশাপাশি তিনি ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরব বিশ্বে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তোলেন। উল্লেখ্য, সশস্ত্র দল হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ। দলটি প্রেসিডেন্ট মাইকেল আওনের ঘনিষ্ঠ। এদিকে, সম্প্রতি প্রেসিডেন্ট আওন সৌদি আরবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী হারিরিকে আটকে রাখার অভিযোগ করেছেন। হারিরির ঘনিষ্ঠ একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদও বলেছেন, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে সৌদি আরব ও হারিরি এই অভিযোগ অস্বীকার করেছেন। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা’র খবরে বলা হয়েছে, সৌদি আরবের অনুরোধে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইরানকে কিভাবে মোকাবিলা করা হবে সে বিষয়ে আলোচনা করা হবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের কর্মকাণ্ড শুধু ইরানি আগ্রাসনের একটি প্রতিক্রিয়া। তিনি বলেন, কিছু আরব দেশের বিরুদ্ধে ইরান যা করছে, তাতে এই সহিংসতা বন্ধে আরো পদক্ষেপ নেয়া আবশ্যক হয়ে পড়েছে। তাদের রুখে দিতে একটি সমন্বিত আরবনীতি প্রয়োজন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বৈঠকে নেতারা কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা জানা যায়নি।
খবরে আরো বলা হয়, বৈঠকে অংশ নিচ্ছেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গেবরান বাসিল। এক সূত্র জানিয়েছে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, তিনি বৈরুতেই আছেন। এই বৈঠকে তার অংশগ্রহণের সম্ভাবনা নেই। আরব লীগে থাকা লেবাননের প্রতিনিধি এন্তোইন আজ্জাম লেবাননের হয়ে বৈঠকটিতে যোগ দিবেন। লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছে, বৈঠকটিতে অংশগ্রহণ করলে সেখানে বিপদের সম্মুখীন হতে পারেন এমন আশঙ্কায় মিসর যাবেন না পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের নিমন্ত্রণ গ্রহণ করে শনিবার ফ্রান্সে পৌঁছান সাদ আল হারিরি। একই দিনে ম্যাক্রনের সঙ্গে প্যারিসে সাক্ষাৎও হয় তার। সেখানে তার এক বক্তব্যে তিনি জানান, বুধবারের মধ্যে লেবাননে ফিরে যাবেন তিনি। সেখানে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন। তিনি বলেন, তিনি এই সপ্তাহের লেবাননের স্বাধীনতা দিবস উদযাপন করবেন বৈরুতে গিয়ে। উল্লেখ্য, আগআমী বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে।
অন্যান্য অভিযোগের পাশাপাশি সৌদি আরব হিজবুল্লাহকে এই মাসে ইয়েমেন থেকে রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগও এনেছে। এছাড়া ইরানকে নিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, হুতি বিদ্রোহীদের রকেট সরবরাহ করে ইরান সরাসরি সামরিক আগ্রাসন দেখিয়েছে। তবে ইরান হুতি বিদ্রোহীদের রকেট সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে। উল্লেখ্য, ইয়েমেনের গৃহযুদ্ধ দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরব সমর্থিত সরকারকে দেশচ্যুত করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ এর প্রতি অনুগত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে দেশটির সরকারি বাহিনী ও সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব।

সরকারি অফিসে শূন্য পদ ৩ লাখ ৫৯ হাজার

দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক লিখিত প্রশ্নের জবাবে ইসমাত আরা সাদেক বলেন, ১ম শ্রেণীতে (৯ম থেকে তদূর্ধ্ব) শূন্য পদের সংখ্যা ৪৮ হাজার ২৪৬টি, ২য় শ্রেণীতে (১০ থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৫৪ হাজার ২৯৪টি, ৩য় শ্রেণীতে (১৩ থেকে ১৭তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং ৪র্থ শ্রেণীতে (১৮ থেকে ২০তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।

তিনি বলেন, শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

১৩  থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ দপ্তর ও সংস্থা তাদের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে।

রোহিঙ্গা সংকটের মূল সমস্যা দরিদ্রতা: চীন

চীন মনে করে রোহিঙ্গা সংকটের মূলে রয়েছে দারিদ্র্য। তাই রোহিঙ্গা সংকট নিরসনে দারিদ্র্য বিমোচনে দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মনে করে দেশটি। মিয়ানমারের রাজধানী নেইপিদোতে আসেম সম্মেলনে যোগ দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। খবর রয়টার্সের।

রোববার নেইপিদোয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন, বেইজিং মনে করে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে আলোচনার মাধ্যমেই সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে তিন ধাপে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। যাতে রাখাইনের মানুষ শান্তিপূর্ণভাবে সেখানে বাস করতে পারেন। আর ঘর ছেড়েও যাতে তাদের পালাতে না হয়।

তিনি বলেন, প্রথম ধাপ অনেকটাই অর্জন করা সম্ভব হয়েছে। সেখানে এখন কোনো উত্তেজনা নেই।

ওয়াং আরো বলেন, এখন দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিতে হবে। আর শেষ ধাপে দারিদ্র্য বিমোচনে দীর্ঘস্থায়ী সমাধানে কাজ করতে হবে।

তিনি বলেন, রাখাইনে সংঘাতের মূল কারণই হচ্ছে দরিদ্রতা।

এদিকে গেলো সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার মিয়ানমার সফরে দেশটির গণতন্ত্র পুনরুদ্ধারে নেইপিদোকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

তবে টিলারসন ওইসময় রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্তেরও আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আসেম মিয়ানমারে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের ব্যবসায়ীদের মালিতে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের ব্যবসায়ীদের মালিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রী  আবদৌলেই দিয়ুপ। সম্প্রতি মালিতে চট্টগ্রাম চেম্বার সভাপতি ও মালির কনসাল জেনারেল মাহবুবুল আলমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

এ সময় ভারত, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ডর জন্য নিযুক্ত মালি রাষ্ট্রদূত নিয়ানকোরো ইয়া সামাকী  উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মালির পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইউরোপের নিকটস্থ রাষ্ট্র হওয়ায় মালিতে বিনিয়োগে ব্যবসায়ীদের অফুরন্ত সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ থেকে বিনিয়োগ আকর্ষণে চিটাগাং চেম্বার সভাপতির সহযোগিতা আশা করে তিনি আগামী ৭ থেকে ৮ ডিসেম্বর মালির রাজধানী বামাকোতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরামে বাংলাদেশের ব্যবসায়ী ও  প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য আহবান জানান।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ ও ব্যবসাসহ সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি চট্টগ্রাম চেম্বার নির্মিত দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। চেম্বার সভাপতি মালির পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে মতামত গঠনে ভূমিকা রাখতে তাঁর প্রতি চেম্বার সভাপতি অনুরোধ জানান।

চিটাগাং চেম্বার সভাপতি সাত দিনের সফর শেষে ২০ নভেম্বর মালি থেকে দেশে প্রত্যাবর্তন করেন। এ সফরের অংশ হিসেবেই চেম্বার সভাপতি মালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত করেন।

ছেলের জন্মদিনে টুইট করলেন খালেদা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা কামনা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারেক রহমানের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান তিনি।

খালেদা জিয়া টুইটে লিখেছেন, ‘শুভ জন্মদিন তারেক রহমান। তুমি সুস্থ ও সুন্দর থাক এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সফল হও, এ দোয়া করি।’

এর আগে রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তিনি।

কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ স্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৮ সাল থেকে প্রায় ৯ বছর ধরে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান।

কোটি ডলারের ব্রডব্যান্ড তার খেয়ে ফেলেছে কাকাতুয়া

কাকাতুয়ার কারণে অস্ট্রেলিয়ার কয়েক কোটি ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্ক হুমকির মধ্যে পড়েছে। ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক (এনবিএন) কোম্পানি বলছে কাকাতুয়ার কামড়ে ক্ষতিগ্রস্ত ক্যাবল বা তারগুলো ঠিক করার জন্য তাদের ইতোমধ্যে কয়েক লাখ ডলার খরচ করতে হয়েছে। ধীরগতির কারণে অস্ট্রেলিয়ান ব্রডব্যান্ড নিয়ে ইতোমধ্যে সমালোচনা হচ্ছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ইন্টারনেট গতির দিক দিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান হচ্ছে বিশ্বে ৫০তম। অস্ট্রেলিয়ার ইন্টারনেট-গতি, যা কিনা বর্তমানে অন্যান্য উন্নত দেশের চেয়ে প্রতি সেকেন্ডে ১১.১ মেগাবিট কম, সেটি বাড়ানোর জন্য একটি জাতীয় টেলিকমিউনিকেশন প্রকল্প হাতে নেয়া হয়েছে - যা ২০২১ সাল নাগাদ সমাপ্ত হবে। কিন্তু প্রকৌশলীরা প্রকল্পের স্থানে ফিরে গিয়ে দেখছে ক্যাবলগুলোকে নানা রকম পাখি কামড়িয়েছে এবং তাতে এগুলো ক্ষয় হয়ে গেছে।
এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে কাকাতুয়াকে। এগুলো এক ধরণের টিয়াপাখি যারা ফলমুল, বাদাম, কাঠ এবং বাকল খেয়ে থাকে। এনবিএনকে প্রতিবার পাওয়ার এবং ফাইবার ক্যাবল পরিবর্তন করার জন্য কয়েক লাখ ডলার খরচ করতে হচ্ছে। তারা বলছে যে, এখন পর্যন্ত তাদের আশি হাজার  অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছে। প্রাণী আচরণবিদ জিসেলা কাপলান রয়টার্সকে বলেন, "ক্যাবল খাওয়ার জন্য পাখিদের এক ধরণের রুচি তৈরি হয়ে যেতে পারে। এটা তাদের সাধারণ বৈশিষ্ট্য নয়"।
তিনি মনে করছেন ক্যাবলগুলোর রঙ বা অবস্থান পাখিগুলোকে আকৃষ্ট করতে পারে। তারা তাদের ঠোঁটগুলো ক্রমাগত ধারালো করছে এবং এর ফলে তাদের সামনে যাই আসে তাতেই ঝাঁপিয়ে পড়ে সব ছিঁড়ে ফেলে।
"দূর্ভাগ্যক্রমে আমরা ক্যাবলগুলোর প্রতি তাদের এক ধরণের আসক্তি তৈরি করে ফেলেছি।"
গত শুক্রবার কোম্পানির ওয়েবসাইটে একটি লেখায় সহ-প্রকল্প ব্যাবস্থাপক শেড্রিয়ান ব্রেসল্যান্ড বলেন, "এই পাখিগুলো যখন ঝাঁক বেধে আসে, তখন এগুলোকে থামানো কঠিন হয়ে যায়।"
"আমার মনে হয় এটাই অস্ট্রেলিয়া। এখানে মাকড়শা এবং সাপের হাত থেকে রক্ষা পেলেও কাকাতুয়ার কবল থেকে রেহাই পাবেন না।"
কোম্পানিটি বলছে যে তারা ক্যাবলগুলোর জন্য বর্তমানে একধরণের প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করছে যেগুলোর প্রতিটির দাম ১৪ অস্ট্রেলিয়ান ডলার কিন্তু ভবিষ্যতে এগুলো তাদের তিনশ কোটি ডলারের নেটওয়ার্ককে রক্ষা করবে।
সূত্র: বিবিসি

চট্টগ্রাম সিআইইউতে গ্রামীণফোনের কার্নিভাল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামীণফোনে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও সুযোগ নিয়ে এবং একইসাথে গ্রামীণফোনের ডিজিটাল সব পণ্য ও সেবা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে গতকাল চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ক্যারিয়ার সেশন এবং ডিজিটাল কার্নিভালের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

ধারাবাহিক এ আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রাম ও কুমিল্লায়  আরও ১১টি বিশ্ববিদ্যালয়ে এ ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভাল অনুষ্ঠিত হবে।

সিআইইউ’তে অনুষ্ঠিত ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভালে উপস্থিত ছিলেন সিআইইউ’র মানবসম্পদ ব্যবস্থাপনার অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির ব্যবসায়িক অনুষদের ডিন মীর মোহাম্মদ নুরুল আবসার।

গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম রিজিওনাল সেলস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ, এইচআর বিজনেস পার্টনার আব্দুল্লাহ আল হারুন শরিফ এবং এন্টারপ্রাইজ চ্যানেল হেড মাহবুবুর রহমান।

ক্যারিয়ার সেশনে বক্তারা দেশের সম্ভাবনাময় ডিজিটাল খাতে তরুণদের ক্যারিয়ার গঠনে উৎসাহী করতে আলোচনা করেন। পাশাপাশি গ্রামীণফোনে চাকরির সুযোগ নিয়েও কথা বলেন বক্তারা।
 
ক্যারিয়ার সেশনের পর অনুষ্ঠিত ডিজিটাল কার্নিভালে শিক্ষার্থীদের গ্রামীণফোনের  বর্তমান বিভিন্ন ডিজিটাল এ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে গ্রামীণফোনের রিজিওনাল সেলস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ বলেন, দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের জীবনের মানোয়ন্নের ব্যাপারে সচেষ্ট। আর এখনকার শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ডিজিটাল এ্যাপ্লিকেশনগুলো শিক্ষার্থীদের আমাদের চারপাশে বিদ্যমান অনেককিছু নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। নতুন ধারণায় উজ্জীবিত সেই সব তরুণদের সাথে আমরা কাজ করতে চাই। আর এজন্যই আমরা প্রাথমিকভাবে চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভালের আয়োজন করেছি।’

গ্রামীণফোন লি: টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৬৩ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

২০৩০-এর মধ্যে চাঁদে কলোনি গড়বে রাশিয়া

চাঁদে উপনিবেশ স্থাপন বা কলোনি তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। পৃথিবীর উপগ্রহটির প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য খনিও খনন করবে রাশিয়া। চাঁদে রাশিয়া শেষ অভিযান চালিয়েছিল প্রায় ৪০ বছর আগে। এবার মস্কো চাঁদে পাঠানোর জন্য নভোযান নির্মাণ করতে প্রায় ৩৫ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছে সেখানকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির স্পেস প্রোগ্রাম বা মহাকাশ কার্যক্রমের প্রধানদেরকে আগামী ১৫ বছরের মধ্যে চাঁদে অবতরণের নির্দেশ দিয়েছেন।

এই প্রকল্পের আওতায় লুনা-২৫ নামের একটি প্রোব বা স্বয়ংক্রিয় নভোযান চাঁদের দক্ষিন গোলার্ধে পাঠানো হবে। লুনা-২৫ চাঁদের ওই প্রান্তটি চষে বেড়াবে উপনিবেশ স্থাপন ও খনি খননের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে।

চাঁদে রাশিয়ার শেষ অভিযান ছিল ১৯৭৬ সালে। তখন লুনা-২৪ চাঁদে অবতরণ করে সেখানকার মাটির নমুনা পৃথিবীতে নিয়ে আসে।

লুনা-২৫-এর পর রাশিয়া লুনা-২৬ নামের আরেকটি নভোযান চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। লুনা-২৬ চাঁদকে প্রদক্ষিণ করবে এবং উপগ্রহটি সম্পর্কে নিয়মিত তথ্য পাঠাবে।

তবে রাশিয়ার অভিযানে কোনো মানুষ আপাতত চাঁদে পাঠাচ্ছে না। কলোনি তৈরি, খনি খনন ও তথ্য সংগ্রহ- সবকিছুই হবে স্বয়ংক্রিয় নভোযান ও যন্ত্রপাতির সাহায্যে।

মাছের গাড়িতে ইয়াবা,আটক তিন



নগরীতে মাছ বোঝাই একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই মেরিনার্স রোডের মুখে রোববার দিনগত রাত ২টায় কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.শহিদুল্লাহ।

আটক তিনজন হলেন, কাভার্ড ভ্যানের চালক মো.মামুন বেপারি (৩৩) এবং দুই সহকারি শাহজাহান (৩২) ও আনোয়ার (২২)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, টেকনাফ থেকে আসা মাছ বোঝাই কাভার্ডভ্যানটি শাহ আমানত সেতু পার হয়ে ফিশারিঘাটের দিকে যাওয়ার সময় তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আন্তর্জাতিক দিবস: নভেম্বর ও ডিসেম্বর

নভেম্বর
১ নভেম্বর= বিশ্ব নৌ-দিবস।

১০ নভেম্বর= শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস।

১২ নভেম্বর= বিশ্ব স্থাপত্য দিবস/ বিশ্ব নিউমোনিয়া দিবস।

১৪ নভেম্বর= বিশ্ব ডায়াবেটিস দিবস/আন্তর্জাতিক কন্যা দিবস।

নভেম্বর মাসের তৃতীয় রবিবার= সড়ক দুর্ঘটনা স্মরণে বিশ্ব দিবস।

নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার= বিশ্ব দর্শন দিবস।

১৬ নভেম্বর= আন্তর্জাতিক সহিষ্ণুতা বা সহনশীলতা দিবস।

১৭ নভেম্বর= বিশ্ব ছাত্র দিবস।

২০ নভেম্বর= আফ্রিকার শিল্পায়ন দিবস/বিশ্ব শিশু অধিকার দিবস/সর্বজনীন (Universal) দিবস।

২১ নভেম্বর= বিশ্ব টেলিভিশন দিবস।

২৫ নভেম্বর= আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

ডিসেম্বর

১ ডিসেম্বর= বিশ্ব এইডস দিবস।

২ ডিসেম্বর= আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস।

৩ ডিসেম্বর= আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস/ আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার বন্ধ দিবস।

৫ ডিসেম্বর= আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস/ বিশ্ব মৃত্তিকা দিবস।

৭ ডিসেম্বর= আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।

৯ ডিসেম্বর= আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

১০ ডিসেম্বর= বিশ্ব মানবাধিকার দিবস/ আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস।

১১ ডিসেম্বর= আন্তর্জাতিক পর্বত দিবস।

১৮ ডিসেম্বর= বিশ্ব শরণার্থী দিবস।

১৯ ডিসেম্বর= সাউথ সাউথ ডে/ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় জাতিসংঘ দিবস।

২০ ডিসেম্বর= আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস।

প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় ভারত-মিয়ানমার

এবারই প্রথম প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সোমবার থেকে ৫ দিনের এই সামরিক মহড়া শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, মেঘালয়ের রাজধানী শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে উমরোইতে এই যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য দেশের প্রথম এই যৌথ মহড়ায় মিয়ানমারের ১৫ এবং ভারতের ১৬ জন সেনা কর্মকর্তা অংশ নিচ্ছেন।

ভারতের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুমিত নিউটন সাংবাদিকদের জানান, দক্ষতা ও কৌশল বিনিময়ই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য। সেই সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দু’দেশের বাহিনী নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

এই মহড়ায় জঙ্গি দমনের বিভিন্ন কৌশল বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রশিক্ষণের তালিকায় প্রযুক্তির পাশাপাশি সেনা কর্মকর্তাদের সামরিক কৌশলও স্থান পাবে।

কর্নেল সুমিত জানান, দু’দেশের সেনা কর্মকর্তারা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই যৌথ মহড়ার মাধ্যমে উপকৃত হবেন। মাত্র ৩ দিন আগেই মেঘালয় ও মিজোরামে ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে।

ক্লাসে বাধ্যতামূলক উপস্থিতির বিপক্ষে জাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতির উপর নাম্বার দেওয়া এবং ক্লাস করতে বাধ্য করার সংস্কৃতি বাদ দেওয়া দরকার বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। 

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক আলোচনায় এমন মন্তব্য করেন উপাচার্য।

অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘একজন শিক্ষক ক্লাসে কিছুই পড়াতে পারেন না, বসে বসে গল্প করেন। তার ক্লাসে কেন শিক্ষার্থীদের বসে থাকতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা তো বসে থাকিনি। যে শিক্ষকরা ভাল পড়ান তাদের ক্লাস করতে অন্য বিভাগের শিক্ষার্থীরাও চলে আসে। এটেন্ডেন্সের এই সিস্টেমটাই বাদ দেওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘একটা বাজে ছাত্র যে কোনো দিন একটা বই ধরে দেখেনি সেও এটেন্ডেন্সে দশে দশ পেয়ে যাচ্ছে। অনেকে আবার ক্লাস না করেও শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে দশ পেয়ে যাচ্ছে। এই দশ নাম্বার রেজাল্টের উপর বিরাট প্রভাব ফেলে। এই দশ নাম্বার থাকা উচিত না। প্রকৃত মেধাবীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা ভেবে দেখার সময় হয়েছে।’

এ সময় গত সপ্তাহে পর্যাপ্ত ক্লাস এটেন্ডেন্স না থাকায় পরীক্ষায় অংশ নিতে না পেরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

জার্মানিতে শিশুদের জন্য স্মার্ট ঘড়ি নিষিদ্ধ


 গুপ্তচরযন্ত্র হিসেবে আখ্যায়িত করে শিশুদের জন্য স্মার্ট ঘড়ি বিক্রি নিষিদ্ধ করেছে জার্মান নিয়ন্ত্রণ সংস্থা। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি এ ধরনের ঘড়ি ধ্বংস করে ফেলতে পরিবারগুলোকে আহ্বান জানিয়েছে। 

সংস্থার একজন বিশেষজ্ঞ বলেছেন, ইন্টারনেটে সংযুক্ত যন্ত্রের জন্য সিদ্ধান্তটি একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। 

পেন টেস্ট পার্টনারের বিশেষজ্ঞ কেন মানরো বলেন, অরক্ষিত স্মার্ট ডিভাইসগুলো প্রায়ই আক্রমণের শিকার হয়। এটা আরও উদ্বেগের যখন শিশুদের নিরাপত্তা থাকে না। তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তার জন্য এই ঘড়ির উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা একটা উপযোগী সিদ্ধান্ত হয়েছে। 

এই ঘড়ির সঙ্গে যুক্ত বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি স্কুলে শিক্ষকদেরও এ বিষয়ে কড়া নজর রাখতে বলেন।

জার্মানিতে ৫-১২ বছরের শিশুদের এই ঘড়ির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। একটি অ্যাপের মাধ্যমে সিমকার্ডের সুবিধা ছাড়াও টেলিফোনের বেশকিছু  কাজ এই ঘড়িতে করা যায়। নরওয়েজিয়ান কনজিউমার কাউন্সিলের প্রধান ফিন মার্সটেড বলেন, উৎপাদনকারীদের সতর্ক করা এবং শিশুদের নিরাপত্তার জন্য নিষিদ্ধের বিষয়টি ইতিবাচক। 

তিনি ইউরোপকে এ বিষয়ে নিরাপত্তা জোরদার করতে আহবান জানান। 
সূত্র: বিবিসি

ওয়াজ মাহফিলে কী বললেন অনন্ত জলিল?

দেশীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন ব্যবসায়ী অনন্ত জলিল। সাম্প্রতিক সময়ে ধর্মচর্চায় যুক্ত হয়ে আলোচনা ছড়িয়েছেন তিনি। ঢাকার ধানমন্ডি, নারায়াণগঞ্জের মসজিদে তাকে দেখা গেছে ইসলামের দাওয়াত দিতে।

অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানেও সবাইকে ইসলামের রীতি অনুযায়ী চলার আহ্বান জানান এই তারকা। এবার ওয়াজ মাহফিলে ইসলামের দাওয়াত দিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। গত ১৭ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সেখানে অনন্ত জলিল বলেন, আসুন বন্ধুগণ, আমরা নামাজকে না বলি আমাদের কাজ আছে; বরং কাজকে বলি আমাদের নামাজ আছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নামাজের কথা বললে ছুটি দেয় না।

তিনি আরো বলেন, পৃথিবীর প্রতিটা স্তরেই মানুষ আল্লাহ নির্ধারিত। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যারা শুকরিয়া আদায় করেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন।

তাবলীগ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, অনেকেই মনে করেন তাবলীগ কোনো দল। তাবলীগ আসলে কোনো দল না। ইংরেজীতে ম্যাসেনজার; আমাদের নবী ছিলেন আল্লাহতাআলার ম্যাসেনজার। আমরা তাবলীগ শব্দটাকে না বুঝে ভয় পাই।

তিনি আরো বলেন, আমরা এখন ভন্ডপীর, ভন্ডবাবা, তাবিজ-কবজ নিয়ে ব্যস্ত। সারামাস যেটা উপার্জন করি, সেটা ওইখানে সদকা দেই। যেখানে গেলে আল্লাহর বিরোধীতা হবে; তাহলে সেখানে আমরা কেন যাই?

মোহাম্মদপুর এলাকার যুবসমাজ’র উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ্। এতে প্রধান অতিথি ছিলেন অনন্ত জলিল।

একাধারে চলচ্চিত্র নায়ক, পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী হিসেবে পরিচিত অনন্ত জলিল। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক। এরপর হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম-টু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন।

ভিন্নরূপে মৌসুমী

সিনেমায় অভিনয় করে পেয়েছেন তারকাখ্যাতি। টিভি নাটক, বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। তিনি ঢালিউডের প্রিয়দর্শিনী-খ্যাত মৌসুমী। এবার নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন এই গুণী তারকা।

সম্প্রতি ‘এরফান সুপার চিনিগুড়া চাল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এই ধারাবাহিকতায় ডট থ্রি প্রোডাকশন হাউস তাকে নিয়ে নির্মাণ করেছে পণ্যটির নতুন একটি বিজ্ঞাপনে।

রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। এটি নির্মাণ করছেন নির্মাতা মেহেদি হাসিব। এর আগে মৌসুমীকে নিয়ে এলাচি বিস্কুটের বিজ্ঞাপন তৈরি করেছিলেন এই নির্মাতা।

এই বিষয়ে মৌসুমী বলেন, 'এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়। তাই এই কাজটি করেছি।

তিনি আরো বলেন, আশা করি বিজ্ঞাপনটি দর্শকের বিরক্তের কারণ হবে না। সবাই বেশ উপভোগ করবেন।

শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয় করেছেন দুই শতাধিক চলচ্চিত্রে।

নারগিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এছাড়া নির্মাতা হিসেবেও সাফল্য দেখিয়েছেন তিনি। কখনো মেঘ কখনো বৃষ্টি মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। একাধারে অভিনেত্রী, নির্মাতা হিসেবে সমানতালে চলছে মৌসুমীর চলচ্চিত্র অগ্রযাত্রা।

৪৯২তম উপজেলা হলো শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এ কমিটির আহ্বায়ক ছিলেন।

সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন দেন। এর মাধ্যমে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন পেল।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। এসময় ডাক বিভাগের পাওয়া তিনটি আন্তর্জাতিক পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

পুরস্কারগুলো হলো অ্যাসোসিয়েশন ডিজিটাল গভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৭, ই-এশিয়া অ্যাওয়ার্ড ও উইটসা মেরিট এ্যাওয়ার্ড।

চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ, লাগাতার আন্দোলনের হুমকি

চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগ দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ এ নিয়োগ বাতিল না করলে চট্টগ্রামবাসী লাগাতার আন্দোলন শুরু করবে। তাই যে অনিয়মের মাধ্যমে লস্কর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বাতিলের জোরালো দাবি করেন তারা।

এদিকে,চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে চট্টগ্রামের রাজনীতি। ইতোমধ্যে লস্কর নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি অনিয়মের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগে চট্টগ্রামের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে খোদ সরকারি দলের মধ্য থেকে। বন্দরের গুরুত্বপূর্ণ এ পদগুলোতে নিয়োগকৃতদের ৭৫ শতাংশই নৌ মন্ত্রীর এলাকা মাদারীপুরের বাসিন্দা।

‘আমরা চট্টগ্রামবাসী’র ব্যানারে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ এবং বন্দরের লস্কর নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া প্রার্থী ও তাদের অভিভাবকরা বক্তব্য রাখেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, মন্ত্রী মহোদয় হয়ত মাদারীপুর জেলাকে বিভাগ আর চট্টগ্রাম বিভাগকে জেলা মনে করেছিলেন। আর এই বৈষম্যের কারণেই চট্টগ্রামের ছেলেরা নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির কাছে হেরে গেছে যার দায় ভার নিতে হবে মন্ত্রীকেই।চট্টগ্রামের ছেলেরা জেলা কোটা অনুযায়ী যতটা চাকরির প্রাপ্য ততটা চাকরীই যেন তাদের প্রদান করা হয়। কোনো জেলার প্রতি বৈষম্য হোক তা আমরা চাই না। 

তিনি আরো বলেন,

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাজী জহুর আহমদ, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহানগর শ্রমিক লীগের সাঃ সম্পাদক মাহবুবুর রহমান এটলী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী হাজি মো: হাসান, আবদুল মান্নান, চবি ছাত্রলীগ সা: সম্পাদক ফজলে রাব্বি সুজন, মহিলা কাউন্সিলর ফেরদৌসি আকবর প্রমুখ।
আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনরায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে লস্কর পদসহ সকল পদের পরীক্ষা নেয়া হোক। এবং সরকারী নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগ পরীক্ষা চট্টগ্রামেই নেয়ার দাবি জানাচ্ছি।

ভিআইপিদের পেছনে তেল খরচ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা!

গেলো  অর্থবছরে বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে ভিআইপিদের সফরে জ্বালানি বাবদ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা সরকারের ব্যয় হয়েছে। জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আজ সোমবার সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে গ্যাস ও জ্বালানি খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ৩২ কোটি টাকা, জলযানে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।

উল্টোপথে সাংসদের গাড়ি, বাধা দিলেন পুলিশ কনস্টেবল

সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন যাচ্ছিলেন রাজধানীর শান্তিনগর বেইলিরোড মোড়ে দিয়ে উল্টোপথে। এ সাংসদের গতিপথরোধ করে দাঁড়ালেন সাহসী এক ট্রাফিক পুলিশের সদস্য। কারণ উল্টোপথে দিয়ে গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে যেতে চেষ্টা করা ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে বাধা দেন। গাড়ির চালককে বললেন ‘সাইনবোর্ড দেখেন, উল্টোপথে যাওয়া যাবে না।’

ট্রাফিক পুলিশের এমন কথা শুনে গাড়ি থেকে নেমে তেড়ে আসেন সাংসদ।

ততক্ষণে এ দৃশ্যটি মোবাইলফোনে ধারণ করতে শুরু করেন পথচারীরা। ফলে অবস্থা বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে ঠিক পথে চলে যান তিনি।

ওই ভিডিওটিই পরে ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি রোববার রাতের।

জানা গেছে, সিলেট-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন সেই সময় গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। তার গাড়িকে বাধা দেয়ায় কিছুটা রাগান্বিতভাবে সেই ট্রাফিক পুলিশের সদস্যের দিকে এগিয়ে আসছিলেন এমপি।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, উল্টোপথে চলা আইনত অপরাধ। উল্টোপথে না চলতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টারিং, সাইনবোর্ড লাগানো হয়েছে। এরপরও কোনো সচেতন নাগরিকের উল্টোপথে চলা দুঃখজনক।

তাকে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী ভেবেছিলেন ট্রাম্প!

চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। আর ওই বৈঠকে জেসিন্ডা আহডার্নকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী ভেবেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প! খবর বিবিসির।

প্রধানমন্ত্রী আহডার্নের একজন বন্ধু টম সেইন্সবারি এ তথ্য জানিয়েছেন। এরপরই গরম হয়ে গেছে পুরো নিউজিল্যান্ড।

তবে প্রধানমন্ত্রী আহডার্ন এটি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি শুধু ওই বৈঠকটির দিকে খেয়াল রাখছিল এমন একজন পর্যবেক্ষকের অভিব্যক্তির কথা বলেছি মাত্র।

নিউজিল্যান্ড টেলিভিশনকে (এনজিটিভি) সোমবার দেয়া এক সাক্ষাৎকারে আহডার্ন বলেন, আমি ‘পুরো ঘটনা’ আমার বন্ধুদের কাছে খুলে বলেছি। আহডার্ন বলেছেন, তিনি সেইন্সবারিকে ওই ঘটনার ‘একটি সংক্ষিপ্ত ভার্সন’ বলেছেন। তবে আহডার্ন বলেছেন, আমার বিশ্বাস আমি সেইন্সবারিকে স্পষ্ট করেই বলেছিলাম যে এটি একজন পর্যবেক্ষকের অভিব্যক্তি ছিল।

প্রধানমন্ত্রী আহডার্ন বলেন, আমি সেইন্সবারিকে বলেছিলাম আমার পরিচয় নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল।

আহডার্ন বলেন, টম আমার একজন বন্ধু। আমি তাকে ওই ঘটনাটি বলেছিলাম। টম সেটা অন্য আরেকজনের সঙ্গে শেয়ার করেন। এখন আমি দেখতে পাচ্ছি কিভাবে এটা চক্রাকারে ঘুরছে...এটা একটা সামান্য ব্যাপার।

প্রধানমন্ত্রী আহডার্ন আরো বলেন, এটা একটা মজার অভিজ্ঞতা। এটা নিয়ে আমি কূটনীতিক জটিলতা সৃষ্টি করতে চাই না। আহডার্ন বলেন, এটা কাউকে বলাই আমার উচিত হয়নি।

জেসিন্ডা আহডার্ন গেলো মাসেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ ৪ জনের বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অপর আসামিরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার।

আজ (সোমবার) সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

এর আগে ২৩ অক্টোবর এ মামলায় তারেক রহমান, মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টিভি।

পর দিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের তৎকালীন মালিক আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর এসআই বোরহান উদ্দিন ওই বছরের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন।

ওই মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গেলো বছরের ৬ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

সাঙ্গুতে মিলল নিখোঁজ শিশুটির মরদেহ



মাত্র ১০ বছর বয়স নাসরিন সুলতানার। এ বয়সেই কোরআনে হাফেজ সে। পড়ে মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে। সোমবার  সকাল সাড়ে ১০টায় তার নিথর দেহটি তুলে আনেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার সাইফুল ইসলাম বলেন, অন্য শিশু-কিশোরদের সঙ্গে দোহাজারির দিয়াকুলের মো. তাসলিম উদ্দিনের মেয়ে নাসরিন সুলতানা মাছ ধরতে নেমেছিল সাঙ্গুতে। এর পর সে নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে আমরা ঘটনাস্থলে আসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে ২০-২৫ ফুট পানির নিচে নাসরিনের মরদেহটি পাওয়া যায়। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০১৮ সালে প্রবল ভুমিকম্পের আশঙ্কা!

২০১৮ সাল জুড়ে প্রবল ভুমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে লন্ডনের দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের ভ’তাত্ত্বিক সমাজের বার্ষিক সম্মেলনে ভ’মিকম্প সংক্রান্ত একটি নথি প্রকাশ করা হয়। নথিটি যৌথভাবে প্রস্তুত করেন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিহাম এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেন্ডিক। তারা নথিটিতে উল্লেখ করেছেন, পৃথিবীর ঘূর্ণায়ন এবং সাম্প্রতিক ভ’মিকম্পের আচরণ বিশ্লেষণ করে তারা জানতে পেরেছেন যে, সামনের বছর (২০১৮ সাল) বিপুল সংখ্যক ভয়াবহ ভুমিকম্প হবার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত এক সাক্ষাৎকারে উপরোক্ত বিশেষজ্ঞরা বলেন, গত একশো বছরের ভ’মিকম্পের রেকর্ডকৃত তথ্য উপাত্ত ঘেঁটে তারা পাঁচটি ভিন্ন ভিন্ন সময়কাল খুঁজে বের করেছেন।
এই পাঁচটি সময়ে পৃথিবীতে ভ’মিকম্পের মাত্রা অন্য সময়ের তুলনায় অনেক বেড়ে গিয়েছিলো। অন্যান্য সময়ে যেখানে পৃথিবীতে বছরে গড়ে ১৫টি বড় ভ’মিকম্পও হয়েছে, ওই পাঁচটি সময়ে তা বছরে ২৫-৩০ বার হয়েছে। বর্তমানে ভ’পৃষ্ঠের আচরণ লক্ষ্য করলে, ওই পাঁচটি দুর্ঘটনাপ্রবণ সময়ের সঙ্গে সামঞ্জস্য দেখতে পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন উক্ত বিশেষজ্ঞদ্বয়। যদি বিজ্ঞানীদের আশঙ্কা সত্যিতে রূপ নেয়, তবে সামনের বছর পৃথিবীবাসীর জন্যে অপেক্ষা করছে ভয়াবহ দুর্যোগ।