Friday, October 9, 2015
স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে রাস্তায় বৃদ্ধ!
শুক্রবার সকালে এমনই এক পৈশাচিক দৃশ্যের সাক্ষী থাকল ভারতের পুণে।
এই দৃশ্য দেখে হকচকিত হয়ে যান পথচারীরা৷ অনেকেই ভয় পেয়ে ছুটে পালাতে থাকেন৷ কেউ কেউ এই ঘটনায় এতটাই বিভ্রান্ত হয়ে যান, থমকে দাঁড়িয়ে পড়েন৷ মোবাইলে ধারণ করা ভিডিওতে এ সব ঘটনা দেখা গেছে।
ঘটনাটি নজরে আসে দুজন ট্রাফিক পুলিশের৷ তারপরই বৃদ্ধকে গ্রেফতার করা হয়৷ পুলিশ দ্রুত মাথাটি কাপড় দিয়ে ঢেকে দেয়।
অভিযুক্ত বৃদ্ধের নাম রামচন্দ্র চবন৷ কাটামুণ্ডুটি তার স্ত্রী সোনাবতীর৷
পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীকে খুন করে তিনি স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ অভিযুক্ত বৃদ্ধ রামচন্দ্র চবন একজন নিরাপত্তারক্ষী৷
তিনি জেরায় স্বীকার করেছেন, স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কারণে মাথায় খুন চেপে যায়৷ তবে তিনি কেন কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় চলে এসেছিলেন তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে৷
প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ওই কুঠার দিয়েই নিজের স্ত্রীকে খুন করেছেন রামচন্দ্র চবন। তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জঙ্গি তকমা দেয়ার ষড়যন্ত্র চলছে by শেখ মামুনূর রশীদ
আইনশৃঙ্খলা বাহিনী খুনের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে এদের চক্রান্ত নস্যাৎ করতে পারছে না। এ অবস্থায় নীতিনির্ধারকরা দুই খুনের বিষয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।
নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন এই দেশী ও বিদেশী চক্রের নিজস্ব এজেন্ডা আছে। লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে। এর অংশ হিসেবে আইএসসহ নানা ধরনের জঙ্গি সংগঠন বাংলাদেশে সক্রিয় এটা প্রমাণ করতে চাচ্ছে। এদের এখনই রোধ করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধ্বংসের আশংকা আছে। তারা বলেন, যখন রিজার্ভ বেড়েছে, এমডিজিতে লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে মধ্যবর্তী আয়ের দেশ হওয়ার পথে অনেকটা পথ এগিয়ে গেছে, এ সময় পেছন থেকে টেনে ধরার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে চক্রগুলো। বিশ্লেষকদের মতে, এসব কারণেই ষড়যন্ত্রকারীরা দুই বিদেশী নাগরিক হত্যার সঙ্গে আইএসের মতো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করছে। জঙ্গি ইস্যুতে সরকারের নীতিনির্ধারকদের দেয়া বক্তব্যকে কাজে লাগাচ্ছে তারা। এখন তারা বলার চেষ্টা করছে দেশে জঙ্গি নেই। কিন্তু তা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। এ পরিস্থিতিতে দেশের গায়ে জঙ্গি তকমা লাগানো অনেকটা সহজ হয়ে গেছে চক্রের জন্য। বিশ্লেষকদের মতে, বাস্তবতা হচ্ছে একবার এ ধরনের নেতিবাচক ‘সিল’ দেশের গায়ে পড়লে তা শুধু সরকারের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করবে না। দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ-উন্নয়ন-অগ্রগতি-কর্মসংস্থান-শ্রমবাজার-তৈরি পোশাক খাত, পর্যটন শিল্পসহ সবকিছু থমকে দাঁড়াবে। অর্থনীতিতে ভয়াবহ ধস নামবে। এই খাতের চিহ্ন বর্তমান সরকারের পাশাপাশি আগামীর সরকারগুলোকেও টেনে নিতে হবে। সিরিয়া, পাকিস্তান-আফগানিস্তানের মতোন বাংলাদেশও ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হবে বলে তারা মনে করেন। সোমবার যুগান্তরকে দেয়া পৃথক প্রতিক্রিয়ায় নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এমন আশঙ্কার কথাই বলেছেন।
দুই বিদেশী নাগরিক হত্যার সময় দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে রোববার গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনার পেছনে নিশ্চয়ই তাদের (বিএনপি-জামায়াত) মদদ আছে। আমাদের অর্জনগুলো ম্লান করার জন্য এ ঘটনাগুলো ঘটানো হয়। এটার পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাদের হাত আছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী নাগরিক হত্যার ঘটনায় সন্দেহের তীর বিএনপি জামায়াতের দিকে ছুড়ে দিলেও দেশী-বিদেশী একাধিক চক্র দুটি খুনই জঙ্গি তৎপরতার অংশ হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরাও বিষয়টি এখনও স্পষ্ট করতে পারছে না, যা পরোক্ষভাবে কাজে লাগছে ষড়যন্ত্রকারীদের। আইনশৃঙ্খলা বাহিনী একদিকে দাবি করছেন দেশে জঙ্গি নেই। অন্যদিকে আইএস সন্দেহে ময়মনসিংহ থেকে ৮ জনকে আটকের কথা ফলাও করে প্রচার করছে। এতে করে দিন দিন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। দেশ ও সরকারের ভাবমূর্তিও হুমকির মধ্যে পড়ছে।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক যুগান্তরকে বলেন, দুই বিদেশী হত্যার পর সরাসরি বিএনপি-জামায়াতকে দোষারোপ করা চরম অদক্ষতার বহিঃপ্রকাশ। একইভাবে যারা জঙ্গি তৎপরতার কথা বলছেন তারাও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে এ কাজটি করছেন। যাতে করে সিরিয়া, পাকিস্তান-আফগানিস্তানের মতোন বাংলাদেশকেও ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্র বানানো যায়। তিনি বলেন, ‘আমাদের এখান থেকেই অনেকে জঙ্গি জঙ্গি বলে প্রচারণা চালাচ্ছেন। রাতের টকশোতে বেশির ভাগ টেলিভিশন চ্যানেলে দেখা যায় আলোচনা হচ্ছে জঙ্গি নিয়ে। আমরাই জঙ্গি জঙ্গি বলে চেঁচামেচি করছি। যার সুযোগ বিদেশীরা তো নেবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, পশ্চিমারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এ বিষয়টি মাথায় রেখে পশ্চিমাদের সমর্থন ও সহানুভূতি আদায়ে সরকার প্রথম থেকেই দেশে জঙ্গি আছে বলে প্রচারণা চালিয়েছে। এখন আবার তারাই বলছে দেশে জঙ্গি নেই। সরকারের জঙ্গি প্রচারণা এখন তাদেরই গলার কাঁটা হয়েছে। তাই দুই বিদেশী হত্যার দায় বিএনপি ও জামায়াতের ওপর চাপানো হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালেই থাকবে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মধ্যে ২৮ সেপ্টেম্বর রাতে গুলশানের ৯০ নম্বর সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজারি তাভেল্লা। নিরাপত্তার অজুহাতে তারা শেষ মুহূর্তে সফর স্থগিত করে। এরপর রংপুরে জাপানের নাগরিক খুন হয়। সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। তৈরি পোশাক শিল্পের ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন বায়ার্স ফোরামের পূর্বনির্ধারিত বৈঠক নিজেরাই স্থগিত করে দেয়। পোশাক শিল্প মালিকদের সঙ্গে সোমবার সকালে ঢাকায় এই বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া বিদেশী নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এসব করা হচ্ছে। বিদেশী কিছু গণমাধ্যমে দুই বিদেশী নাগরিক হত্যার পর নিরাপত্তা ইস্যুটি ফলাও করে প্রচার করছে। এটা অব্যাহত থাকলে বহির্বিশ্বে স্থায়ীভাবে ইমেজ সংকটে পড়ে বাংলাদেশ।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) একেএম মোহাম্মদ আলী সিকদার যুগান্তরকে বলেন, রাজনৈতিকভাবে স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের পেছনে মদদ দিতে পারে বলেও মনে হচ্ছে। কারণ আন্তর্জাতিকভাবে এই দেশকে আইএস এবং জঙ্গি দেশের তকমা লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হতে পারে। তাই তদন্ত সংশ্লিষ্টদের উচিত হবে বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা। হোক সেটি দেশী অথবা বিদেশী ষড়যন্ত্র। না হলে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে থাকা কোনো বিদেশী শক্তি অথবা যৌথভাবেও এই হত্যাকাণ্ড চালাতে পারে। তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত এবং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস বলেই মনে হচ্ছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট ইতিমধ্যে বিদেশী নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। দোষীদের বিচারের আহ্বান জানিয়ে তিনি এই হত্যার ঘটনার সব দিক তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের বিচার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, বিদেশী নাগরিক হত্যার আশঙ্কার কথা তারা আরও আগেই সরকারের সংশ্লিষ্ট্র মহলকে অবহিত করেছেন। বাংলাদেশে আইএসের উত্থান রোধে একজোট হয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার যুগান্তরকে বলেন, ‘দুই বিদেশী হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতারই প্রমাণ। এর সঙ্গে আইএস কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে আমি মনে করি না।’ তিনি বলেন, কোথা থেকে এখানে আইএস আসবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ঠেকাতে কেউ কেউ জঙ্গি তৎপরতার কথা বলছেন। আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি করতে পারলে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এসব অপপ্রচার ধোপে টিকবে না।
দেশের আরেক সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, দুই বিদেশী নাগরিককে হত্যার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, দেশের নাজুক আইনশৃংখলা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। তিনি বলেন, দেশে এসব কি হচ্ছে, বোঝা যাচ্ছে না। অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ঢালাওভাবে মন্তব্য না করে এসব বিষয়ে সরকারের ভূমিকা আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
জানা গেছে, দুই বিদেশী হত্যাকাণ্ডের পর থেকেই নানা মহলে এক ধরনের ভীতিকর আবহ তৈরির অপচেষ্টা চলছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ-তৈরি পোশাক খাত-আমদানি-রফতানি প্রভৃতি খাতে যাতে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয় সেই প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্রগুলো। ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পের শংকিত বিদেশী ক্রেতারা বাংলাদেশ সফর স্থগিত করছেন।
বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম যুগান্তরকে জানান, দীর্ঘদিন রফতানি আদেশে খরা গেছে। আগামী মৌসুমকে কেন্দ্র করে এখন রফতানি অর্ডার প্লেসমেন্টের মোক্ষম সময়। এই সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পোশাক খাতের ওপর পড়বে। এতে শুধু উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হবে না, সার্বিক রফতানি খাতকেই এর মূল্য দিতে হবে।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সফর স্থগিত করার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। না হলে এভাবে হওয়ার কথা নয়।’ কেউ কেউ অবশ্য এর জন্য সরকারি দলকেই দায়ী করেছেন। তারা বলেছেন, পশ্চিমাদের কাছ থেকে বাহবা নিতে সরকারি দল নিজেরাই জঙ্গিবাদের কথা তুলেছিল। এখন তারা নিজেরাই এ ইস্যুতে বিপদে পড়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, পর পর দু’জন বিদেশী নাগরিককে হত্যার ঘটনা একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। দেশের ভাবমূর্তি ক্ষুণ করার অংশ হিসেবে বাইরের কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এখনই যদি পরিস্থিতি সামাল দেয়া না যায় তাহলে এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটতেই থাকবে।
তিনি বলেন, নীতিনির্ধারকরা যখন বলেন, বিএনপি-জামায়াত এ কাজ করেছে, তখন অন্য কোনো পথে তদন্ত করা আইনশৃংখলা বাহিনীর পক্ষে সম্ভব নয়। এই সুযোগে প্রকৃত অপরাধী পার পেয়ে যায়। আর এই সুযোগে দেশী-বিদেশী অপশক্তি বিষয়গুলোকে জঙ্গি তৎপরতা বলে চালায়- যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। দেশকে ব্যার্থ রাষ্ট্র বানাতে এই একটি অপপ্রচারই যথেষ্ট।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বলেন, ‘দুই বিদেশীকে হত্যার ঘটনা খুবই খারাপ লক্ষণ। যারা এ কাজ করেছে তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এ ধরনের হত্যাকাণ্ড রোধ করতে না পারলে পরিণতি ভয়াবহ রূপ নেবে- যা কারও কাম্য নয়। তবে আমি মনে করি না এটি জঙ্গিদের কাজ। কোনো অশুভ শক্তি এ ধরনের ঘটনার নেপথ্যে থাকতে পারে।’
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, কিছু হলেই জঙ্গিদের ওপর না হয় বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে- যা খুবই শংকার এবং উদ্বেগের। অপরাধী চিহ্নিত করার আগেই কাউকে দোষারোপ না করার আহ্বান জানিয়ে বলেন, এতে করে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে। ড. বদিউল আলম মজুমদার বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আইএস কিংবা জঙ্গিবাদের ঝুঁকিতে আছে। বাংলাদেশও এই ঝুঁকিতে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। কিন্তু কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন। তাদের এই আগ বাড়িয়ে বলার পেছনে অন্য কোনো মতলব থাকতে পারে। তিনি বলেন, ‘জঙ্গি তকমা লাগানো গেলে শুধু সরকারের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হবে না- দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। ব্যাবসা-বাণিজ্য-বিনিয়োগ-উন্নয়ন-অগ্রগতি-কর্মসংস্থান শ্রমবাজার-পর্যটন শিল্পসহ সবকিছু থমকে দাঁড়াবে। অর্থনীতিতে ভয়াবহ ধস নামবে।’
সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পর পর দু’জন বিদেশী নাগরিককে একই কায়দায় হত্যা করা সংঘবদ্ধ দেশী-বিদেশী চক্রান্ত হতে পারে। সরকার প্রথমে ইতালিয়ান নাগরিক হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বললেও রংপুরের প্রত্যন্ত এলাকায় জাপানি নাগরিক হত্যার পর এটি আর বিচ্ছিন্ন ঘটনা বলার অবকাশ নেই। এটি একটি সিরিজ ঘটনা হতে পারে। এগুলো কারা করছে দ্রুত খুঁজে বের করা দরকার।
তিনি বলেন, দেশে এখন বিদেশী বিনিয়োগ বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অর্থনৈতিকভাবেও দেশ এগুচ্ছে। সরকারও চেষ্টা করছে ভাবমূর্তি ফিরিয়ে আনতে। এই অবস্থায় টার্গেট করে বিদেশী নাগরিককে খুন করার ঘটনায় দেশের অর্থনীতি, বিদেশী বিনিয়োগ, নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা লাগবে।
সাবেক এই নির্বাচন কমিশনার আরও বলেন, জাপানের মতো দেশ, যারা কোনো রাজনীতি বা জটিলতার ধারেকাছেও নেই। আমাদের বড় উন্নয়ন সহযোগী। তাদের নাগরিককে হত্যার মধ্য দিয়ে মনে হয় বাংলাদেশে বিদেশী বিনিয়োগ, তাদের অবস্থানের ওপর প্রতিক্রিয়াশীল প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের জন্য অশনি সংকেত।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুতিন রাজনীতিবিদ নয় একজন গোয়েন্দা -বিশ্ব রাজনীতি নিয়ে সোয়েতলানা আলেক্সিয়েভিচ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবশেষে গ্রেপ্তার হলেন ‘গজদন্তের রাণী’!
তানজানিয়ার কর্মকর্তারা বলেন তিনি একটি নামকরা চাইনিজ রেস্টুরেন্টের মালিক। খাটো ও চশমা পরিহিত তাকে দেখলে মনেই হয় না তিনি চোরাকারবারি সাম্রাজ্যের রাণী।
কর্মকর্তারা বলেন, ইয়াং চীনা ও তানজানিয়ান প্রভাবশালীদের সহায়তায় সারাবিশ্বে হাতির দাঁত সরবারহের অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার উপার্জন করেছেন।
হাতির দাঁত পাচারের ফলে তানজানিয়ার বন্যপশু সম্পদের মারাত্নক ক্ষতি সাধিত হয়েছে। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে বন্য হাতির সংখ্যা ১,০৯,০৫১ থেকে কমে ৪৩,৩৩০ টিতে এসে দাঁড়িয়েছে।
আমেরিকা ভিত্তিক পরিবেশ সংগঠন এলিফেন্ট অ্যাকশন লীগের পরিচালক আন্দ্রে কস্তা বলেন, ‘হাতি হত্যার মূল হোতা ইয়াং।’
আফ্রিকায় চোরাকারবারিতে চীনের ভূমিকা এখন গোপন নয়। প্রত্যেক বছর চীন বিপুল পরিমাণ হাতির দাঁত অষুধ হিসেবে ব্যবহার করে। ইয়াং মূলত চীনে এসব দাঁত পাচার করতেন।
চীনে বিভিন্ন সংলাপের আলোচক হিসেবে সুপরিচিত ও বিখ্যাত ইয়াং তানজানিয়ার একটি আদালতে বিচারের মুখোমুখি হবেন। তার সংশ্লিষ্টতা প্রমান হলে হাতির দাঁত পাচার নিয়ে মানুষের ধারণাই বদলে যাবে।
তদন্তে জানা যায়, ইয়াং ১৯৭০ সালে তানজানিয়ায় সোয়াহিলি ভাষার অনুবাদক হয়ে একটি চীনা দলের সাথে এসেছিলেন। পরে তিনি পূর্ব আফ্রিকায় চলে যান এবং বেইজিং গ্রেট ওয়াল নামক একটি কোম্পানি গড়ে তোলেন। অল্প সময়েই তিনি নামকরা ব্যবসায়িতে পরিণত হন।
তদন্তে জানা যায়, তিনি চোরকারবারিদের আর্থিক সহায়তা দিতেন এবং তাদের বন্দুক, গোলাবারুদ কিনতে সাহায্য করতেন।
ইয়াং স্থানীয় চোরাকারবারি ও আন্তর্জাতিক বাজারের মধ্যে সংযোগকারী ছিলেন। তানজানিয়ার গুরুতর অপরাধ তদন্ত দল তাকে এক বছর আগে চিহ্নিত করে। তারা বলেন দারুস সালামে তার রেস্টুরেন্টের ব্যবসার আড়ালেই চোরাচালান সংক্রান্ত কার্যক্রম চালাতেন।
অবশেষে বহু নাটকের পরে ইয়াং গ্রেপ্তার হয়ে এখন বিচারের সম্মুখীন হয়েছেন।-সূত্র: ওয়াশিংটন পোস্ট
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে সক্ষম উ.কোরিয়া
অ্যাডমিরাল উইলিয়াম গোরনি বলেছেন, মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, উত্তর কোরিয়া সত্যিকার অর্থেই পরমাণু অস্ত্রে সজ্জিত। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেশটি আমেরিকার মাটিতে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের আচরণ আগে থেকে অনুমান করা যাচ্ছে না। এ কারণে দেশটির পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীকে ২৪ ঘন্টাই সতর্ক থাকতে হচ্ছে।
গোরনি বলেন, আমরা তার জন্য সব সময় প্রস্তুত আছি। তিনি কখন আমাদের দিকে নির্বোধের মতো এই জাতীয় কিছু ছুঁড়ে মারেন সেই নিয়ে আমরা ২৪ ঘন্টা সতর্ক রয়েছি। মার্কিন কমান্ডার বলেন, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা সব রকেটই আমরা ভুপাতিত করতে সক্ষম হবো।
গত মাসে নিজস্ব তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এ থেকে বোঝা যায় যে, দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। এছাড়া গত মার্চ মাসে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা জানায়, উত্তর কোরিয়া হয়তো চলতি বছর আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি অর্জন করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রশ্ন ফাঁসের প্রমাণ গণমাধ্যমে দেবে মেডিক্যাল ভর্তিচ্ছুরা
পুনরায় মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে এবং পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল সকাল ১০টায় আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন। সেখান থেকে মিছিল সহকারে শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানে মেডিক্যাল প্রশ্নফাঁসের প্রমাণ সাংবাদিকদেরকে সরবরাহ করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণপত্র একাধিকবার সরকারের সংশ্লিষ্ট মহলে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি, কোনো যোগাযোগও করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য অধিদফতরের দিকে যেতে চাইলে সেখানেও পুলিশ হামলা চালিয়েছে। এজন্য এখন গণমাধ্যমে প্রমাণগুলো দেয়া হবে বলে তিনি জানান। এছাড়া আদালতেও তারা প্রমাণগুলো হাজিরের জন্য যথেষ্ট সময় পাননি বলে দাবি করেন।
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, সাবেক ছাত্র নেতা ডা. মোস্তাক হোসেন, ঢাবি শিক্ষক ড. শান্তনু মজুমদার, ড. ফাহমিদুল হক, ভাস্কর রাসা, অভিভাবক কামরুজ্জামান, সঙ্গীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু, অধ্যক্ষ আশরাফ কামাল, অভিভাবক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, নুরুল আমিন, প্রকৌশলী মো: এনামুল হক প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে তার স্বচ্ছ তদন্তে একটি কমিটি গঠন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসাথে একটি নতুন প্রশ্ন করে পুনরায় মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। যাতে প্রকৃত যোগ্যরাই মেডিক্যালে ভর্তি হতে পারে। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও নেয়া যেতে পারে। এসময় তিনি স্বাস্থ্যমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।
সাংবাদিক আবু সাঈদ খানও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেয়ার আহবান জানান। একইসাথে মেডিক্যাল প্রশ্ন ফাঁসের তদন্ত করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানান তিনি।
ভাস্কর রাসা বলেন, শিক্ষার্থীদের কাছে থাকা প্রশ্ন ফাঁসের প্রমাণ যাচাইয়ের সুযোগ না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন কিছু হয়নি। তাহলে ১৪ জন আটক হলো কিভাবে? একজন মারা গেলই বা কিভাবে? মেডিক্যাল প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। এদেশে ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না।
তিনি বলেন, আমাদের দেশে এখন মেধা হত্য হচ্ছে। এটা গণহত্যার শামিল। চিকিৎসা একটি বিশাল ব্যাপার। সেখানে যদি ভূয়া কাগজপত্র দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে তারা আমাদেরকে মেরেই ফেলবে। তিনি প্রশ্ন ফাঁসের বিষয়ে একটি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান।
কান্না বিজড়িত কণ্ঠে অভিভাবক অধ্যক্ষ আশরাফ কামাল বলেন, এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা স্বেচ্ছায় আসছেন, আমাদের পকেটের টাকা খরচ করে। বাইরের কেউ বস্তা বস্তা টাকা দিচ্ছে না। এসব শিক্ষার্থীদের দাবি মেনে নিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ওদিকে পূর্বঘোষিত এই সংহতি সমাবেশকে কেন্দ্র করে আজ শাহবাগ এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেড দেয়ার পাশাপাশি মোতায়েন ছিল বিপুল পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। সাথে ছিল রায়ট কার এবং জলকামান। যার সমালোচনা করতেও ছাড়েননি বক্তারা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার চার সংগঠন
নোবেল কমিটি বলেছে, ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামের শান্তি আলোচক ওই জোটটি তিউনিসিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে।
আজ শুক্রবার নরওয়ের ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান কাচি কুলমান এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
নোবেলজয়ী জোটভুক্ত ওই চারটি সংগঠন হলো তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স।
তিউনিসিয়ায় চরম সামাজিক অস্থিরতার কারণে যখন গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে তখন ২০১৩ সালে এই চারটি সংগঠন শান্তি প্রতিষ্ঠায় জোটবদ্ধ হয়।
নোবেল কমিটি বলছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই জোট শান্তিপূর্ণ পথে বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে। এর ধারাবাহিকতায় দেশটিতে সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়।
নোবেল কমিটি আশা করছে এই পুরস্কার তিউনিসিয়ার গণতন্ত্রকে আরও সংহত করতে অবদান রাখবে।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও পোপ ফ্রান্সিসের নামও ছিল।
নোবেল কমিটি এ বছর শান্তি পুরস্কারের জন্য ২৭৩ ব্যক্তি এবং সংগঠনকে বিবেচনায় নিয়েছিল। এদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং পোপ ফ্রান্সিস।
গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের শিশু শিক্ষার অধিকারকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশঙ্কা ব্রিটেনের
বাংলাদেশে অবস্থানরত অথবা বাংলাদেশে যেতে ইচ্ছুক নিজ দেশের নাগরিকদের সতর্ক করে আজ শুক্রবার দেয়া নতুন বার্তায় ব্রিটিশ পররাষ্ট্র দফতর এই আশঙ্কা প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি দুই বিদেশি হত্যার দায় আইএস স্বীকার করেছে। পশ্চিমাদের লক্ষ্য করে আরো আক্রমণ হতে পারে। এই আক্রমণ হতে পারে নির্বিচার। ব্রিটেনের নাগরিকদের অবশ্যই সজাগ থাকতে হবে, সাবধানে চলাচল করতে হবে এবং নিরাপত্তার জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
বার্তায় সর্বসাধারণ ব্যবহার করে এমন স্থানগুলো থেকে নিজেকে আড়াল রাখা এবং হোটেল বা সম্মেলন কেন্দ্রের মত স্থানে পশ্চিমারা সমাবেত হতে পারে এমন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ সীমিত রাখার জন্য ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর নিজেদের নাগরিকদের জন্য ইতোপূর্বে দেয়া সতর্কবার্তা অব্যাহত রেখেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিয়ে করলে তো জীবন শেষ! by ফাতেমা মাহফুজ
অনেক পরিবারেই দেখছি, বিয়ের পরে স্ত্রীরা পড়াশুনা ও স্বেচ্ছায় লেখালেখি চালিয়ে যাচ্ছেন। সেই সাথে পাচ্ছেন স্বামীর সহায়তা। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলতে পারেন- সবার জীবনসঙ্গী কি আর এক রকম হয়? সেক্ষেত্রে বলবো- আমরা মূলত ভালো সঙ্গী পাওয়ার চেষ্টা করি না। আমাদের বিয়ে পূর্ববর্তী শর্তে গলদ রয়েছে। শর্ত ঠিক করে আমরা আমাদের মা-বাবাদের সাথে বিয়ে নিয়ে নিঃসঙ্কোচে উত্তম পন্থায় কথাও বলি না, তাদেরকে বুঝাই না। নিজের বিয়ে নিয়ে আল্লাহ’র কাছে দোয়াও করি না। তাহলে হবে কিভাবে?
দোষ দিয়ে তো লাভ নাই! যেখানে স্বয়ং আল্লাহ সূরা ফুরকানের ৭৪ নং আয়াতে জীবনসঙ্গীর জন্য দুয়া শিখিয়ে দিয়েছেন- ‘Our Lord, give us joy in our spouses and offspring. Make us good examples to those who are aware of You’. অর্থাৎ,'হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর। এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর'।
সুতরাং, নেতিবাচক চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ে বিয়ে করে সুন্দর ও পবিত্র জীবনযাপন শুরু করা উচিত।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নীতিহীন রুগ্ন ও দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের গ্রাস করছে -কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
আজ শুক্রবার ছিল সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, এদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে পরিচিত কমরেড মোহাম্মদ ফরহাদের ২৮তম মৃত্যুবার্ষিকী।
আজ পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বুর্জোয়া দলগুলো ক্ষমতার লোভে সাম্প্রদায়িক দল ও রাজনীতিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হলে, নীতিহীন রাজনীতির বিপরীতে আদর্শবাদী রাজনীতির উত্থান ঘটাতে হবে, আওয়ামী লীগ-বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় রাজনীতির বাইরে সঙ্কট কাটাতে বিকল্প বলয় গড়ে তুলতে হবে। জনগণ এখন কমরেড ফরহাদের মতো বলিষ্ঠ- আদর্শবাদী নেতৃত্ব ও তার পার্টির গুরুত্ব তীব্রভাবে উপলব্ধি করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও শোষণমুক্তির সংগ্রাম জোরদার করতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, মোহাম্মদ ফরহাদ সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং মানুষকেও সেই স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি সমাজতন্ত্র-সাম্যবাদ ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকেই তার আজীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তার মতো আদর্শবান, নীতিনিষ্ঠ, উজ্জ্বল রাজনীতিকের এখন বড়ই প্রয়োজন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মরহুম কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী সাবেক ছাত্র নেত্রী রীনা খানম, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, আজহারুল ইসলাম আরজু, ঢাকা নগর নেতা জাহিদ হোসেন খান ও যুব নেতা হাসান হাফিজুর রহমান সোহেল। সভা পরিচালনা করেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কমিউনিস্ট আন্দোলন ও পার্টিকে শক্তিশালী করতে পারলে জনগণের মুক্তি আন্দোলন দ্রুত এগিয়ে যাবে। সভার শুরুতে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল ৮টায় কমরেড ফরহাদের বনানীস্থ কবরস্থানে সিপিবি’সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি স্থগিত করার আহবান ইইউ’র
ইউরোপ দিবস ও মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে ঢাকায় ইইউভুক্ত মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এই আহবান জানিয়েছেন। এতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ নীতিগত বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছে। ইইউ মনে করে মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অপ্রয়োজনীয় শান্তি। অভিজ্ঞতায় দেখা গেছে এটি অপরাধ প্রতিরোধে সহায়ক নয়। কোনো আইনি ব্যবস্থাই ত্রুটিমুক্ত নয়। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে যেকোনো ভুল বিচার নিরপরাধ জীবনের মর্মান্তিক ক্ষতি করতে পারে। সব মানুষের মানবাধিকারের চূড়ান্ত নিশ্চয়তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। তাই বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।
বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড রোহিত করা বা এর ব্যবহার নিয়ন্ত্রিত করার একটি ধারা অব্যাহত রয়েছে। তারপরও বেশ কিছু সংখ্যক দেশ তাদের আইনি ব্যবস্থায় মৃত্যুদণ্ড বহাল রেখেছে, যা আশঙ্কাজনক। বিশ্ব থেকে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার জন্য ইইউ সম্ভব সব পস্থায় কাজ করে যাচ্ছে।
এতে বলা হয়েছে, ইইউ আশা করে মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মৃত্যুদণ্ড রোহিত ও দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত রাখার জাতিসঙ্ঘের প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং বিশ্বে মৌলিক অধিকার ও মানবতার মর্যাদা রক্ষায় অবদান রাখবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই : সাক্ষাত শেষে মুজাহিদের স্ত্রী by হাবিবুর রহমান
তিনি আল্লাহকে হাজির নাজির জেনে বলেছেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি সম্পূর্ণ নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। স্ত্রী হিসেবে আমিও স্বাক্ষ্য দিচ্ছি যে, তিনি সম্পূর্ণ নির্দোষ। আমার স্বামী ঘরে বাইরে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল্লাহর রহমতে অত্যন্ত স্বচ্ছ ও সৎ জীবন যাপন করেছেন।
ইতোমধ্যেই তিনি আইনজীবিদের মাধ্যমে রিভিউ আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমি আশা করি, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতিসহ রাষ্ট্রে সকল দায়িত্বশীল কর্তৃপক্ষ ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার নিশ্চিত করা হলে তার রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং তিনি বেকসুর খালাস পাবেন ইনশাল্লাহ।
আজ বেলা পোনে ১১টায় মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেন তার স্ত্রী তামান্না-ই-জাহানসহ তিন ছেলে আলী আহমেদ মাবরুব, আলী আহমেদ তাজদিদ, আলী আহমেদ তাহকিক ও মেয়ে তামরিন। প্রায় ৪০ মিনিট মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১২টা ২৫ মিনিটে কারাগার থেকে তারা বেরিয়ে আসেন।
বৃহস্পতিবার আলী আহসান মুজাহিদের অন্যতম আইজীবী অ্যাডভোকেট মো: শিশির মনির জানান, মুজাহিদের ছেলেসহ পরিবারের পাঁচজন সদস্য শুক্রবার তার সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, এটা পরিবারের সদস্যদের সাথে রুটিন সাক্ষাৎ। ইতিমধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমাদের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন দায়ের করতে বলেছেন। আইন আনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করা হবে এবং শুনানি অনুষ্ঠিত হবে। তিনি প্রত্যাশা করেন আপিল বিভাগ রিভিউ আবেদন বিবেচনা করে দণ্ড মৌকুফ করবেন।
গত ৩০ সেপ্টেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ১ অক্টোবর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়।
এরপর গত ২ অক্টোবর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাথে রিভিউ আবেদন দায়েরের বিষয়ে পরামর্শ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তার পাঁচজন আইনজীবী সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি আইনজীবীদের রিভিউ আবেদন দায়ের করার পরামর্শ দেন।
এর আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর ১৫ দিনের মধ্যেই তারা রিভিউ আবেদন করবেন।
গত ১৬ জুন আলী আহসান মুজাহিদ এবং ২৯ জুলাই সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ আলী আহসান মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের এ রায় প্রদান করেন।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ২০১৩ সালের ১৭ জুলাই আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল-১ ২০১৩ সালের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বান্দরবানে অপহৃত পর্যটকদের উদ্ধারে পরিবারের সংবাদ সম্মেলন
এদিকে আজ শুক্রবার সকালে অপহৃত ঢাকার পর্যটক আবদুল্লাহ্ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্নার আত্মীয়রা বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে মুন্না ও জুবায়েরের দুই ঘনিষ্ঠ বন্ধু আবদুর রব ও আরাফাত হোসেন রাসেল বক্তব্য রাখেন। তারা জানান, অপহৃতদের পরিবারের সদস্যরা এখন আতংক-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। জুবায়ের ও মুন্না বেঁচে আছে কিনা বা তারা এখন কি অবস্থায় রয়েছে তাদের বিষয়ে কোন পক্ষ হতেই স্পষ্ট কোন ধারণা না পওয়ায় পরিবারের সদস্যরা এখন নিজেরাই উদ্ধারের চেষ্টায় নেমেছেন বলে তারা জানিয়েছেন।
সন্ত্রাসীরা নিজেদের আরাকান লিবারেশন পাটির সদস্য পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করেছে বলে তারা সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনের পর তারা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে দেখা করে অপহৃতদের উদ্ধারে সহায়তা চান। দুপুরে তারা রুমা উপজেলার উদ্যোশে রওয়ানা দেন। সেখানে তারা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলছেন বলে তারা জানিয়েছেন।
পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, অপহৃতদের পরিবার ইচ্ছা করলে বিলাইছড়ি থানায় অপহরনের মামলা করতে পারবেন।
বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়ে পুলিশ সুপার অপহৃত ৪ জনের উদ্ধারে নিরাপত্তা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানান।
উল্লেখ্য, গত শনিবার একদল অন্ত্রধারী সন্ত্রাসী বিলাইছড়ির মায়ানমার ভারত সীমান্তের সেপ্রু পাড়া নামক এলাকা থেকে ঢাকার দুই পর্যটক আবদুল্লাহ্ আল জুবায়ের, জাকির হোসেন মুন্না বান্দরবানের রুমার স্থানীয় দুই গাইড মাংসাই ম্রো ও লালরিং সাং বমকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মুক্তিপণ বাবদ সন্ত্রাসী আরাকান লিবারেশন পার্টি পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা দাবি করে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছিন্ন আঙুল by অদিতি ফাল্গুনী
সামনে মসলিেনর চালানের সময়। কত জাতের ব্যাপারীরা আসবে—চন্দননগর, কাশিমবাজার থেকে নানা জাতের গোরারা। নবাব-বাদশাহ-জমিদারদের কত চাহিদা! এই ঢাকেশ্বরী মসলিন গ্রামের অল্পবয়সী নারীরা ভোর রাতে ঘুম থেকে উঠে সকাল অবধি মাকুতে শুরু করবে খটখট।
২. শিপমেন্টের আগে মাথার চুল অবধি খাড়া হওয়ার অবস্থা হয় ফ্যাক্টরির সবার। মালিক বা ম্যানেজার থেকে শুরু করে শ্রমিক—কারোর চোখেই ঘুম নেই। ‘আহ্...’—হাতে নিডল ফুটে কাতরায় পুষ্প। ‘দেখি? এত কাতরাইলে চলে? গার্মেন্টসে কাজ করলে হাতে একটু-আধটু এমন লাগবেই। প্যারামেডিক আপাকে ডাকলেই হাত ব্যান্ডেজ করে দেবে।’ ‘সামনে কি স্ট্রাইক আছে?’—রাহেলাকে জিজ্ঞাসা করে পুষ্প। ‘না। আগের দুই মাসের বেতন বাকি তয় এই মাসের বেতন তো মালিক দিচ্ছে। এখন সামনে শিপমেন্ট। এই সময় তো কাজ বাদ দেওয়া যায় না।’ ‘এমডি স্যার মনে কয় টেনশনে। জিসপি-জিসপি কইরা কয়দিন সবার মাথা খাইয়া ফেলতাছে। জিসপি কি তুমি জানো?’
‘কে জানে জিসপি কী?’
‘ছেলেরা তো অনেকেই কাম ছাইড়া ফ্যাক্টরি গেটের সামনে স্লোগান দিতাছে।’ ‘ব্যাডাগো কী—চাকরি না থাকলে রাস্তায় শোবে। মেয়েমানুষ কি তাই পারে? ওই বস্তির খুপরি ঘরটার ভাড়া দিতে চাকরি লাগবে না? মালিকে যা দেয় তাই সই।’ ফ্যাক্টরি গেটের সামনে থেকে স্লোগান ভেসে আসে, ‘শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না...বৃথা যেতে পারে না...আমার ভাই মরল কেন?...জবাব দে...জবাব দে...’
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে একটি টেবিলের ওপর রাখা টিভির রিমোট কন্ট্রোল ঘুরিয়ে সিএনএন, বিবিসি, একাত্তর টিভি, সময়, ইনডিপেনডেন্ট, দেশটিভি, বাংলাভিশন, এটিএন নিউজ—তিন মিনিটে চ্যানেল সার্ফিং সেরে ফ্যাশন টেক্সটাইলের এমডি টেবিলের ওপর রাখা একটি গ্লাসের সেভেন-আপে চুমুক দেন। সামনে বসা অধস্তন কর্মকর্তারা।
‘বায়ারদের জন্য যে প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করতে বলেছিলাম সেগুলো কি করা হয়েছে?’
‘জি স্যার, আপনি বললেই খসড়া স্লাইডগুলো দেখানো যায়।’ ‘তাহলে শুরু করেন।’ এ কথায় খুশি হলো ফ্যাশন টেক্সটাইলসের নবনিযুক্ত বায়ার্স লিয়াজোঁ কর্মকর্তা। খুটখুট করে ল্যাপটপে পেনড্রাইভ জুড়ে দিল তক্ষুনি। ‘বাংলাদেশ হ্যাজ দ্য প্রাউড লিগ্যাসি অব গর্জিয়াস টেক্সটাইল ইন্ডাস্ট্রি সিন্স দ্য মুঘল রেজিম। দ্য ক্লাইমেটিক হিউমিডিটি অব ঢাকা অ্যান্ড ইটস অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস অ্যান্ড নিম্বল ফিংগার্স অব কাম অ্যান্ড কোয়ায়েট বেঙ্গলি উইমেন প্রুভড টু বি ফ্রুটফুল ফর দ্য রাইস অব ফেমাস মসলিন। মিরাক্যুলাসলি এনাফ, উইমেন লেবারারস রোল ইন টুডেস আরএমজি সেক্টর গ্রোথ ইন বাংলাদেশ ইজ অলসো ইনোরমাস...’
‘আরে ধুর, কী ইতিহাস-ভুগোল শুরু করলা এই স্লাইড প্রেজেন্টেশনে? গত ১০ বছরে আমরা কী পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট করেছি সেটা দিয়ে শুরু করো।’ ‘এটা করতে দিন স্যার। ইউরোপিয়ান বায়াররা আমেরিকান বায়ারদের থেকে কালচারড। তারা এসব বর্ণনা পছন্দ করবে!’
ধর্ম ছেড়েছে বটে সুশান্ত বসাক। তবু নেয়ামত সর্দার তাকে তার পুরোনো নামেই ডাকে। ‘গেলে ভালোই হয়। ব্রহ্মপুত্রের পাড়ে এখন ফুটি তুলা ফোটার কথা। আমাদের ঢাকেশ্বরীর গ্রামগুলোয় তো বাইরাইত আর দেশি ছাড়া অন্য তুলা তেমন ভালো হয় না! ফুটি ছাড়া জাতের মসলিন হয়?’
সুশান্ত বসাক বা জুবায়ের হোসেন বলে। ‘নদীর পাড়ে মসলিনের তুলা ফোটা দেখার আনন্দই আলাদা। বুড়িগঙ্গার তীরে আমাদের এই ঢাকেশ্বরী, অন্যদিকে ধরো বংশী নদীর তীরে ধামরাই, তিতবাদি, জঙ্গলবাড়ি কী বাজিতপুর—নদীগুলোর তীরে তীরে মসলিনের তুলা ফোটা দেখা...স্বর্গ কী বেহেশতে িক এত সুখ মেলে?’
‘সে ঠিক কথা। আমারে দ্যাখো। আমার কপাল পোড়া বিধবা মেয়েটা বাপরে রক্ষার জন্য গায়ে আগুন দিল। আত্মহত্যা কইরাই কি বাপের ধর্ম রক্ষা হইলো? গয়া বা কাশী পালাইতে পারতাম। কিন্তু তুমিই বিচার করো...আমার ছয়পুরুষের বুননকর্ম ছাইড়া আমি কি গয়া-কাশী গিয়া ভিক্ষা করতাম? তন্তুবায় আমরা। জানি শুধু এই বৃত্তিই। মাকুর সাথে, নানা জাতের সুতার সাথেই আমাদের ঘর-সংসার!’ ‘আবার সেই পুরোনো কথার তোলপাড় দাদা? যা হওয়ার হইছে! চলো চলো, ময়মনসিংহ যাওয়ার খেয়া ছাইড়া দিব! আর কিছুদিন গেলে বাড়ির ছেলেদের হাতে সব কাজের দায়িত্ব দিয়া তুমি–আমি কাশী-বৃন্দাবন হইয়া দিল্লির খাজা মইনুদ্দিন চিশতি পর্যন্ত সব তীর্থ, সব খানকা দেইখা যেন মরতে পারি।’ ‘তোমার মতো ফুরফুরা মন আমার নাই। একটা ব্যাপার লক্ষ করছ? কোথায় কোন পলাশীতে নাকি কোন নবাব মরছে, কোম্পানির শাসন চালু হইছে আর মসলিনের য্যানো বাজার কমতাছে।’ ‘সেইটা আমি লক্ষ করতাছি দাদা! মনে আছে, আমরা ছোটবেলায় বাপ-দাদার সাথে যখন কাজ করা শুরু করছিলাম, কত দেশের আর কত জাতের ব্যাপারীরা নৌকা নিয়া, ঘোড়া আর হাতি নিয়া আসত। মসলিন দিয়া কুলাইতে পারতাম না—এখন বাজার যেন সত্যি কমতেছে! তবু একদম কম না। আরমানি সাহেবরা এখনো চাচ্ছে—’
‘আর? ফরাসি সাহেবরা আর আসে না, ডাচ্রা আসে না। কোম্পানির লোক কিছু আসে। নবাব-বাদশারা আগের মতো চায় না।’ ‘নবাব-বাদশারা কি আর আছে? তাঁরা নাকি বেবাক মাইর খাইছে।’ বাবা আর নেয়ামত কাকার নদীঘাটে যাওয়ার দৃশ্য দূর থেকে দেখে চম্পাবতী। ১০ বছর বয়সে দিদি সুরবতী এক সন্ধ্যায় গায়ে আগুন লাগিয়ে মরার পরদিন সকালে বাবা কেন মা, দাদা আর তাকে নিয়ে এই জোলাপাড়ায় চলে এল—তাদের সবার একটি নতুন নাম হলো কে জানে! আজ চম্পার বয়স আরও ১০ বছর কি পার হয়নি? শবনম মসলিনের নামে নেয়ামত কাকা তার নাম রেখেছিলেন শবনম। তবে তাকে পুরোনো চম্পাবতী নামেই বেশি ডাকে মানুষ। দামিনী বা আতরন্নেসা মাসির পর চম্পাবতীই এই মসলিন গ্রামের নামঅলা মেয়ে। সবাই বলে, তার হাতের আঙুল চম্পককলি। সেই আঙুলে মসলিনের কাজ যেমন ফোটে তেমন আর কিছুতেই না। একজীবনে হিন্দু থেকে মুসলমান হলো তারা সবাই। কিন্তু মুসলমান হলেই কী? চম্পাবতী সেই দামিনী মাসির মতোই বালবিধবা রয়ে গেছে। বাবা মুসলমান হয়েছে ঠিকই তবে ঘরের মেয়ের একবারের জায়গায় দুবার বিয়ে মানতে চায় না। যেমন চায়নি দামিনী মাসির বাবা বলরাম দাদু। বাবার কাছে জামদানি বোনা আগেই শিখেছিল। নেয়ামত কাকার কাছে শেখা হলো মসলিনের নানা কারুকাজ। ‘যত মাকুর সুইয়ে আঙুল ফুটবে আর রক্ত পড়বে তত মসলিন সুন্দর হয় রে মেয়ে! রক্ত ঝরায় শিখতে হয় আবে রঁওয়ার জল আর শবনমের শিশির কাপড়ের ওপর ফুটায় তোলা। এই মসলিনের যত বাহারি নকশা—সবই তন্তুবায় আর জোলাপাড়ার মেয়েমানুষের আঙুলের রক্ত।’—দামিনী মাসি বা আতরন্নেসা খালা বলেছিলেন গত শীতে ম্যালেরিয়া জ্বরে ভুগে মৃত্যুর আগে।
৪. বাবা আর নেয়ামত কাকা দুজনেই মারা গেছে বহুদিন। এরপর ভাইয়েরা মরে গিয়ে ভাইয়ের ছেলেদের ঘর-গেরস্থি করার সময় চলে এল। চম্পাবতী বসাক বা শবনম বেগম সেই বালিকা বয়স থেকে মাকু চালাতে চালাতে কখন যে বালিকা থেকে বুড়ি হয়ে গেল তা তার নিজেরই ঠাহর হয় না। মাঝেমধ্যে সময়ের নিকেশ থাকে না তার। এই না সেদিন পূজার জন্য সাদা কামিনী ফুল তুলতে নূরজাহানদের বাড়ি অবধি চলে গেল সে? আর নূরজাহান সইয়ের বাবা বলল, ‘মাশাআল্লাহ্! এ কেমন আঙুল তোমার মাইয়া?’ প্রতি বসন্তে মা শীতলার দয়া হয়, নূরজাহানের ওপরও দয়া হলো সেই ঘোড়ায় চড়া দেবীর। একটি বালক প্রায়ই চম্পাবতীর হাত ধরে টানে। বালকের সঙ্গে কুল-বরইয়ের বখেরা নিয়ে তার মারামারি হয়। মারামারি শেষে মা কান মলে বলে, ‘স্বামীর সাথে কুল-বরই নিয়ে ঝগড়া করিস বেহায়া মেয়ে? মরণ হয় না তর?’ বালক তার বধূর উদ্দেশে শাশুড়িমাতার বকুনি শুনে খিলখিল করে হাসে।
চতুরে কালো মেঘ উড়িতে লাগিল,
থাম থাম কালো মেঘ—
দুয়ারে আসিলো এক প্রস্থ বিদ্যাবাণ
এক সিদ্ধ গুনিন এসে সাপের বিষে নীল বালক স্বামীকে লক্ষ করে কত মন্ত্রই না পড়ল! দিন শেষে চিতা জ্বলল। মায়ের বিলাপ, ‘আমার দুইটা মাইয়াই বালবিধবা হলো রে ঠাকুর!’ দিদি—দিদি নিজের গায়েই আগুন দিল। তারপর জাত হারানো, নতুন জাতে আসা। তবু তো মসলিন বুনতে বুনতে দিন কাটছিল। এখন আর হাতি-ঘোড়া-নৌকায় চড়ে ব্যাপারীরা আসে না, কারও হাতে কাজ নাই—এ কেমন দিন?
‘সর্বনাশ হইছে, সর্বনাশ হইছে!’
বড় ভ্রাতুষ্পুত্র সামনে এসে হাউমাউ করে বিলাপ জুড়ে দেয়।
কানে কম শুনতে পায় সে আজকাল।
‘কী হইছে?’
‘ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোরা সৈন্যরা আসতেছে। বাইছা বাইছা মসলিন বোনায় যাদের সুনাম, তাদের সবার আঙুল নাকি কাটবে। চলো পালাই!’
‘কোথায় পালামু? আমার সারা শরীরে বাত ব্যথা। পোলাপাইন ঠাট্টা কইরা কয় আমি চান্দের বুড়ি চরকা কাটি।’
খিক্ করে ফোকলা মুখে হাসে বুড়ি।
‘দেরি করে না। চলো পালাই!’
‘আঙুল কাটবে? কাটুক! মসলিন তো শ্যাষ। কাটুক!’
‘তোমার মাথা আউলাইছে!’
তিন-চারজন দীর্ঘকায় গোরা সৈন্য এবার সত্যিই ঢুকে পড়ল ভিটেয়। এ গ্রামের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাকি আর মসলিন বুনতে পারে না। তবে হাতে গোনা কিছু বুড়োবুড়ি আছে যারা এখনো বুনতে জানে। তাদেরই ভয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ম্যাঞ্চেস্টারের কাপড়কে ব্যবসা করতে হলে মসলিনের ওই জাদুকরি জ্ঞান আজও যাদের আছে, তাদের বৃদ্ধাঙ্গুল আর তর্জনী কাটতে হবে—এটাই কোম্পানির নির্দেশ।
‘শি ইজ দ্য এনশিয়েন্ট লেডি, স্টিভ? শি নোজ দ্য নো–হাউ অব মসলিন?’
থমাস আর্নল্ড তাকাল স্টিভ রবসনের দিকে।
‘তোমরা কেডা?’
একরাশ পুরোনো তুলো নিয়ে অভ্যাসমতো চরকার সামনে বসে থাকা চম্পাবতী তার ঘোলাটে চোখে গোরাদের দিকে তাকায়।
‘আঙুল কাটবা? কাটো!’
চম্পাবতীর মাথার সাদা চুল বাতাসে হু হু উড়তে থাকে। আজও তার আঙুলগুলো শীর্ণ, কোমল আর স্বর্ণাভ। আঙুলগুলো সে বাড়িয়ে দেয় গোরা সৈন্যদের দিকে। এই ঘটনার বহু বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অতি অখ্যাত সৈনিক স্টিভ রবসন মৃত্যুর আগে পাদরির কাছে পাপ স্বীকারের সময় স্বীকারোক্তি করে যান যে সৈন্য হিসেবে ভিনদেশে দায়িত্ব পালনের সময়ে তিনি কোনো ভিনদেশি যুবতীর ধর্ম হরণ করেননি, সম্মুখসমর ছাড়া কারও প্রাণ নেননি। এসব দিক থেকে তাঁর বিবেক মুক্ত। তবে দায়িত্ব পালনের প্রতিজ্ঞায় ঢাকেশ্বরীর একাধিক জনপদে কিছু বৃদ্ধ-বৃদ্ধা তন্তুবায়ের হাতের আঙুল তাঁকে কাটতে হয়েছিল। সেই সব কর্তিত, রক্তাক্ত আঙুলের দৃশ্য গত দুই দশক ধরে তাঁকে অ্যালকোহলিক করে রেখেছে।
৫. ঈদের বোনাসের অর্ধেক আজ মিলেছে। ফ্যাক্টরি থেকে বের হয়ে পুষ্প তড়িঘড়ি পা চালায়। এখান থেকে আর এক মাইল পায়ে চললেই পরি বুবুর পিঠা ভাজার দোকান। পরি বুবুই তাকে ঢাকায় এনে কাজ জুটিয়ে দিয়েছিল গার্মেন্টসে। প্রথমে এক কারখানাতেই কাজ করত দুজন। প্রথম বাচ্চা হওয়ার সময় কাজ চলে গেল পরির। বাচ্চা হওয়ার ছয় মাস পর দ্বিতীয় যে ফ্যাক্টরিতে পরি বুবু কাজ নিল, সেখানেই একদিন যেন নেমে এসেছিল কেয়ামতের দিন! একদিক থেকে পরির ভাগ্য ভালোই বলতে হবে। তার হাত যায়নি, পা যায়নি, শুধু বাঁ-হাতের পুরো তালু আর ডান হাতের বুড়ো আঙুল ও পাশের আঙুলটি গেছে। তাকে উদ্ধার করতে সেটুকু কাটতেই হয়েছিল। তাই তো ফ্যাক্টরিতে তার আর কাজ আর মেলে না। তবু এই এক বছরে এক হাতের তিনটি মাত্র আঙুল দিয়ে পরি বুবু দিব্যি রাস্তার পাশে কেরোসিন স্টোভ ধরিয়ে পিঠা ভাজা শিখে গেছে। ঝিমঝিম করে বৃষ্টি নামে। কেন জানি না সহসা ত্রস্ত হয়ে পুষ্প তার ডান হাতের আঙুলগুলোর দিকে একবার তাকিয়ে দেখে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হিজাব পরা মার্কেল!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুসলিম বিধায়ককে বিধানসভাতেই পেটালেন বিজেপির বিধায়করা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুতিন রাজনীতিবিদ নয় একজন গোয়েন্দা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদেশি নাগরিক হত্যার নির্মোহ তদন্ত জরুরি by এম সাখাওয়াত হোসেন
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশে সফর পূর্বনির্ধারিত হলেও হঠাৎ করে অস্ট্রেলীয় সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কার বিষয়টি তুলে ধরে। অবস্থাদৃষ্টে মনে হয় যে অস্ট্রেলীয় সরকার একধরনের সিদ্ধান্ত নিয়েই রেখেছিল এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল অনেকটা মুখ রক্ষার জন্য বাংলাদেশে এসেছিল। ওই দলের ফিরে যাওয়ার ক্ষণেই দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে পরিচিত গুলশান কূটনৈতিকপাড়ায় মি. তাবেলা খুন হলেন। ওই জায়গার আশপাশে ছয়টি দূতাবাস ও ভারতীয় হাইকমিশনারের বাসস্থান রয়েছে।
এ ঘটনার পর অস্ট্রেলিয়া সরকারের মত পরিবর্তনের আশা করাও অস্বাভাবিক বিষয়। এতে উদ্বিগ্ন হয়ে অস্ট্রেলিয়াসহ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য কিছু দেশ তাদের নাগরিকদের ওপর সতর্কবার্তা জারি করে। এর জের না কাটতেই প্রায় একই কায়দায় রংপুরের কাউনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খুন হন আরেক বিদেশি। তিনি জাপানি নাগরিক।
এ দুটি ঘটনা বাংলাদেশে অবস্থিত দূতাবাস এবং বিদেশি নাগরিকদের ভীষণভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন করে তুলেছে। কারণ, দুটি হত্যাই ছিল সুপরিকল্পিত এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত গোষ্ঠী দ্বারা সংঘটিত। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাঁদের ওপরে এই তদন্তের ভার রয়েছে, তাঁরাও একমত প্রকাশ করেছেন। এমন সংগঠিত কাজ কারা করতে পারে, তা নিয়ে এখনো পরিষ্কার ধারণা দিতে পারেনি তদন্তকারী সংস্থা।
ইতিমধ্যে শুধু কথিত ইসলামিক স্টেট বা আইএস নামক উগ্রপন্থী সংগঠন, যারা এখন ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত, তাদের তরফ থেকে এই হত্যার দায় স্বীকার করার খবর দেশি ও বিদেশি গণমাধ্যমে এসেছে। দেশের অভ্যন্তরের কোনো তথাকথিত উগ্র সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করে বক্তব্য দেয়নি; যেমনটা দিয়েছিল কয়েকজন ব্লগার বলে কথিত ব্যক্তিকে হত্যার পর। এখানেই তদন্তকারীদের বিড়ম্বনা। উল্লেখ্য, বাংলাদেশে সাতটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের তালিকায় রয়েছে, তাদের কেউই মুখ খোলেনি। তাহলে কারা এ হত্যার জন্য দায়ী? এখন পর্যন্ত এর কোনো কূলকিনারা করতে পারেনি তদন্ত সংস্থাগুলো।
এসব ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তা নির্ণয় করতে হবে নির্মোহ এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে। এ ঘটনা নিয়ে কোনো পক্ষেরই রাজনীতি করা সমীচীন হবে না বাংলাদেশে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে, যদিও ইতিপূর্বে বিভিন্ন কারণে দু-একজন বিদেশি খুন হয়েছেন। এ ঘটনা কারা ঘটাতে পারে, সেই আলোচনায় যাওয়ার আগে এ দুটি হত্যার দৃশ্যত অভিন্ন কৌশলের উল্লেখ করা অপাঙ্ক্তেয় হবে না। দুটি ঘটনায়ই ন্যূনতম পক্ষে তিনজনের উপস্থিতি ছিল; ব্যবহৃত হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল। অন্তত রংপুরের ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলের বিবরণ থেকে তেমনই তথ্য পাওয়া যায়। ঢাকায় ব্যবহৃত মোটরসাইকেল তেমনই হতে পারে অথবা ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহৃত হয়েছে। তিন ভাগে এই অপারেশন চালানো হয়েছিল বলে ধারণা করা যায়। প্রথমত, বেশ কয়েক দিন আগে থেকেই গতিবিধি নজরদারিতে ছিল; দ্বিতীয় পর্ব খুনের সময় নির্ধারণ এবং তৃতীয় পর্ব ছিল নিরাপদে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করা। রংপুরের ঘটনা যেহেতু সকালে ঘটেছে, তাই আততায়ীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। একই কায়দায় পিস্তলের ব্যবহারে অতি নিকট থেকে গুলি করে হত্যা নিশ্চিত করা।
এই হত্যা দুটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চিরাচরিত দোষারোপের পালা যেমন শুরু হয়েছে, তেমনি আলোচনা হচ্ছে দেশে উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি আছে কি নেই। গত কয়েক বছর দেশের জঙ্গি দমনের চিত্র প্রায়ই দেখা যেত। বাংলাদেশে জঙ্গি দমন ও প্রতিপালন নিয়ে নানা ধরনের বক্তব্য আমরা শুনেছি। সরকারি মহল থেকে জঙ্গি তৎপরতা, তার বিপদ ও এই সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে জঙ্গি দমনের চিত্র দেশে ও দেশের বাইরে তুলে ধরার ঘটনাও আমরা দেখে আসছি। অতীতেও জোট সরকারের সময় জঙ্গি নেই এবং আছে নিয়ে রাজনীতি হয়েছে। এতে যে হিতে বিপরীত হয়েছে, তা এখন সবাই উপলব্ধি করছেন আশা করি। ইতালীয় নাগরিক হত্যার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে আইএস বলে কিছু নেই। এ কথায় পশ্চিমা দূতাবাস, সরকার এবং যে দুই দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, সেই দুই দেশ বিশেষ করে জাপান, আশ্বস্ত হতে পেরেছে কি না, তা এখনো অস্পষ্ট।
সবচেয়ে বড় শঙ্কার কারণ হলো দেশের অভ্যন্তরের যেসব ছোট ছোট গোষ্ঠী ইতিপূর্বের ঘটনাগুলোর দায়িত্ব নিয়েছিল, তারা এ দুই হত্যার দায় নেয়নি। তা ছাড়া ইতিপূর্বে যেসব বাংলাদেশি ব্লগার ও ভিন্নমতাবলম্বীরা খুন হয়েছেন, তাঁদের হত্যার ধরন ও ব্যবহৃত অস্ত্র বর্তমান ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। প্রয়াত হুমায়ুন আজাদ থেকে কয়েকজন ব্লগার হত্যার ধরন ও ব্যবহৃত অস্ত্র ছিল একই রকম—চাপাতি। এই প্রথম হালকা অস্ত্রের ব্যবহার দৃশ্যমান।
যাহোক, আইএস বলে কথিত যেসব বার্তা প্রকাশিত হয়েছে, সেখানেও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসী কর্মকাণ্ডের গবেষক বলে পরিচিত সাইট (এসআইটিই) এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা রিটা কার্টজের কর্মকাণ্ড নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেও প্রশ্ন রয়েছে। রিটা কার্টজের পরিবারের অতীত এবং ধর্ম ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার কারণে অনেকেই মনে করেন, এই সংগঠনটি নিরপেক্ষ নয়। এমনই একটি সংগঠনের এবং পরবর্তী সময়ে ‘রয়টার্স’-এর মাধ্যমে আইএসের সম্পৃক্ততার তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে সরকার অনেকটা আত্মরক্ষামূলক বক্তব্যে আইএসের অস্তিত্বের কথা অস্বীকার করেছে। অথচ মাত্র কয়েক মাস আগে আইএস সদস্য বা রিক্রুটকারী সন্দেহে কয়েকজন যুবককে গ্রেপ্তার করার তথ্য ফলাও করে প্রচার করা হয়েছে। কয়েক দিন আগেও ময়মনসিংহে একজন তরুণকে আইএসের পক্ষে লিফলেট লাগানোর অভিযোগে আটক করার খবর প্রকাশিত হয়েছে।
এসব তথ্য থেকে দেশের ভেতরে ও বাইরে একধরনের আশঙ্কা তৈরি হয়ছিল যে বাংলাদেশ থেকেও আইএসে যোগ দেওয়ার চেষ্টা চলছে। অপরদিকে আল-কায়েদা এই অঞ্চলে, ভারতসহ তাদের প্রভাব বিস্তারের জন্য আঞ্চলিক সংগঠন গঠনের ঘোষণাও দিয়েছিল। সব মিলিয়ে মনে হচ্ছিল যে এখানে আল-কায়েদা এবং আইএসের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা হতে পারে। আইএস বিশ্বে এখন সবচেয়ে আলোচিত একটি গোষ্ঠীর নাম; যারা মধ্যপ্রাচ্যে নিজেদের দখলে থাকা ভূমি বিস্তারের চেষ্টা করে যাচ্ছে এবং পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অত্যন্ত নিষ্ঠুর সন্ত্রাসের কারণে পশ্চিমা বিশ্বে আইএস এক আতঙ্কের নাম। বাংলাদেশে এদের অস্তিত্ব আছে কি নেই, সেই সংশয় আছে। তবে সরকারের সাম্প্রতিক বক্তব্যে মনে হয় যে তারা আগের অবস্থান থেকে সরে আসছে।
যে দুটি হত্যা নিয়ে দেশে এবং বিদেশে তোলপাড় হচ্ছে তার সঙ্গে আইএস জড়িত কি না, তা অবশ্যই তদন্তের বিষয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে দুই বিদেশি হত্যায় আইএসের দাবির সত্যতা তাঁরা যাচাই করবেন। অবশ্যই করবেন, কারণ যুক্তরাষ্ট্রের সামনে এখন আল-কায়েদা নয়, আইএসই মূল শত্রু। অপরদিকে জাপান তাদের নাগরিকের হত্যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, যা জাপান সরকারের মুখপাত্রের বরাতে জানা গেল।
বাংলাদেশের এ ঘটনার সঙ্গে আইএস জড়িত কি না, তা নির্ণয় করতে হলে প্রয়োজনে অন্য দেশের সহায়তা নেওয়া উচিত। কারণ, আইএস আছে কি নেই, তা এই তদন্তের অন্যতম বিষয় হবে। তবে এই হত্যাকাণ্ডের কৌশল এবং ধরনের যে চিত্র পাওয়া যায়, তাতে আইএস যে পদ্ধতিতে হত্যাযজ্ঞ এবং তার যে প্রচারণার উপাদান তৈরি করে, সেই কৌশলের সঙ্গে মিল নেই। আইএস সাধারণত তাদের যেকোনো কর্মকাণ্ডকে ব্যাপক প্রচারণার কাজে লাগায়, তেমন প্রয়াস এখনো দেখা যাচ্ছে না। কাজেই এখানেও সন্দেহ থাকার কথা। তবে কিছুই নিশ্চিত নয়। বিভিন্ন সময়ে বা দেশে তারা ভিন্ন কৌশলও নিয়ে থাকতে পারে। এসবই তদন্তের বিষয়। আইএসের হয়ে নতুন কোনো সংগঠন বাংলাদেশে কাজ শুরু করেছে কি না, তা–ও খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ তদন্তের বিষয় হতে পারে।
যাহোক, হঠাৎ করেই বাংলাদেশের অভ্যন্তরীণ দৃশ্যত শান্তিপূর্ণ পরিবেশে বড় ধরনের অশান্তির সংকেত দেখা দিয়েছে। এর দায়দায়িত্ব কার, সেটাও নির্ণয় করা প্রয়োজন। ইতিপূর্বে যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার অনেকগুলোই তদন্তে কোনো অগ্রগতি তো হয়নি; বরং নানা ধরনের বক্তব্যের মধ্যে হারিয়ে যেতে বসেছে। যাদের সঠিক তদন্ত করার কথা, তারা হয়তো নানাবিধ কারণে অগ্রগতি করতে পারেনি। এ দুই ঘটনার তদন্ত যেমন সহজ হবে না, তেমনি পাশ কাটানোরও সুযোগ নেই। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বিদেশিদের বক্তব্যদানের ক্ষেত্র তৈরি হয়েছে। কাজেই এই তদন্ত তাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা যুক্তরাষ্ট্রসহ জাপান সরকার ও রাষ্ট্রদূতের বক্তব্য থেকে স্পষ্ট।
এসব ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তা নির্ণয় করতে হবে নির্মোহ এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে। এ ঘটনা নিয়ে কোনো পক্ষেরই রাজনীতি করা সমীচীন হবে না। সঠিক তদন্তের সঙ্গে প্রয়োজনে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও নেওয়া যেতে পারে। কারণ, এই তদন্তের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ থাকবে ক্ষতিগ্রস্ত দেশ ও অন্যান্য পশ্চিমা দেশের। সঠিক ও নির্মোহ তদন্ত না হলে এবং হত্যাকারীদের শনাক্ত করতে না পারলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি হতে পারে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
hhintlbd@yahoo.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বাভাবিক জীবন কতটা পাচ্ছে মুক্ত হওয়া কয়েদীরা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গরুর মাংস নিয়ে তুলকালাম-কাণ্ড কাশ্মীর বিধানসভায়
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ার আইএসের অবস্থানে রুশ বিমান হামলা অব্যাহত
![]() |
| সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের পশ্চিমে দারাত আজ্জাহ্ এলাকায় বিধ্বস্ত কয়েকটি ভবন। সরকারি ও রুশ বাহিনী সেখানে গত বুধবার বিমান হামলা চালায় l ছবি: এএফপি |
সিরিয়ার সেনাবাহিনী ও সহযোগী মিলিশিয়ারা রুশ যুদ্ধবিমানের সহায়তায় দেশের পশ্চিমাঞ্চল পুনর্দখলের লক্ষ্যে বিদ্রোহীদের ওপর গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়েছে। বিদ্রোহীরা চলতি বছরের শুরুর দিকে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল। কাস্পিয়ান সাগর থেকে গতকালও সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। খবর রয়টার্সের।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাস্পিয়ান সাগরে তাদের যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কলকারখানা, গোলাবারুদ রাখার জায়গা, প্রশিক্ষণ ও নির্দেশনা কেন্দ্র ধ্বংস হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জানায়, সিরিয়ার সরকারি বাহিনী ও মিলিশিয়ারা রাশিয়ার বিমানবাহিনীর সহায়তায় পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশ ও গাব প্লেইন এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। হামা প্রদেশে বিদ্রোহীরা গুলি করে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে এটি সিরিয়ার নাকি রাশিয়ার, তা জানা যায়নি।
অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান বলেন, হামা প্রদেশের কাছে সেনাবাহিনী ও বিদেশি সহযোগীদের জোট বুধবার হামলা চালিয়ে বড় কোনো সাফল্য পায়নি। ওই হামলায় সরকারি বাহিনীর ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে ১১ জন বিদ্রোহীও নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে। বিদ্রোহীরা এ সময় সেনাবাহিনীর অন্তত ১৫টি কামান ও সাঁজোয়া যান ধ্বংস করেছেন।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব গতকাল বৃহস্পতিবার বলেন, রুশ বিমান হামলায় তাঁর দেশে আইএস ও অন্য সশস্ত্র জঙ্গিরা দুর্বল হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীও অভিযান অব্যাহত রেখেছে।
সিরিয়ার সরকারি বাহিনী ও মিলিশিয়ারা রাশিয়ার বিমানবাহিনীর সহায়তায় হামা প্রদেশ ও গাব প্লেইন এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বুধবার বলেছে, সিরিয়ায় রুশ বিমান হামলার অন্তত ৯০ শতাংশের লক্ষ্য আইএস নয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
October
(966)
-
▼
Oct 09
(50)
- স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে রাস্তায় বৃদ্ধ!
- জঙ্গি তকমা দেয়ার ষড়যন্ত্র চলছে by শেখ মামুনূর রশীদ
- পুতিন রাজনীতিবিদ নয় একজন গোয়েন্দা -বিশ্ব রাজনীতি ন...
- অবশেষে গ্রেপ্তার হলেন ‘গজদন্তের রাণী’!
- যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে সক্ষম উ.কোরিয়া
- প্রশ্ন ফাঁসের প্রমাণ গণমাধ্যমে দেবে মেডিক্যাল ভর্ত...
- শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার চার সংগঠন
- বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশঙ্কা ব্...
- বিয়ে করলে তো জীবন শেষ! by ফাতেমা মাহফুজ
- নীতিহীন রুগ্ন ও দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের গ্রাস...
- মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি স্থগিত করার আহবান ইইউ’র
- আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, রাষ্ট্রের কাছে ন্যা...
- বান্দরবানে অপহৃত পর্যটকদের উদ্ধারে পরিবারের সংবাদ ...
- ছিন্ন আঙুল by অদিতি ফাল্গুনী
- হিজাব পরা মার্কেল!
- মুসলিম বিধায়ককে বিধানসভাতেই পেটালেন বিজেপির বিধায়করা
- পুতিন রাজনীতিবিদ নয় একজন গোয়েন্দা
- বিদেশি নাগরিক হত্যার নির্মোহ তদন্ত জরুরি by এম সা...
- স্বাভাবিক জীবন কতটা পাচ্ছে মুক্ত হওয়া কয়েদীরা
- গরুর মাংস নিয়ে তুলকালাম-কাণ্ড কাশ্মীর বিধানসভায়
- সিরিয়ার আইএসের অবস্থানে রুশ বিমান হামলা অব্যাহত
- বাংলাদেশের এক নির্মল মর্যাদা অর্জনের গল্প by ফারুক...
- শুনেছেন, লিখেছেন, জিতেছেন নোবেল
- চালক যদি ঘুমিয়ে পড়েন by আনিসুল হক
- কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত নবজাতক যাবে নতুন আশ্রয়ে b...
- পাকিস্তানের মোকাবিলায় ভারতের নতুন মারণাস্ত্র, স্থল...
- তালতলায় রসনাবিলাস by সামছুর রহমান
- মোটিভ ও কু পাওয়ার দাবি তদন্ত কর্মকর্তার by সরকার ম...
- তবে কি প্লুটোয় প্রাণ? বড় ঘোষণার পথে নাসা
- লড়াকু জীবনগাথায় সাহিত্যের নোবেল সোয়েতলানার
- সাংবাদিক যখন নোবেল জেতেন
- পাকিস্তান-মার্কিন পরমাণু চুক্তি! ভারতের পিছিয়ে পড়া...
- গুনে গুনে ঘুষ খান তিনি by ফখরুল ইসলাম
- অস্তিত্বহীন কোম্পানির নামে আমদানি! by জাহাঙ্গীর শাহ
- খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ২০ কিলোমিটারে গর্ত, দুর্...
- কুনিও হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই: কুনিও হত...
- জাপানের নাগরিকদের আসতে নিষেধ করা হয়েছে
- রংপুরের চার লেন সড়ক উদ্বোধনের তিন মাসেও সরল না বি...
- ‘জীবনের বেশিরভাগ জুড়েই ভীতি’
- কেবল বাংলাদেশই উল্টো পথে by শওকত হোসেন
- বিচার না হওয়া দেশের তালিকায় বাংলাদেশ ১২তম
- ৩০ মিনিটে হৃদ্রোগ নির্ণয়
- তাঁর স্বপ্ন ও ভাষা বেঁচে থাক by মাতিয়া বানু
- ট্রফির বাক্স লুকিয়ে রেখেছিলেন নাদিয়া
- দুই বিদেশি খুনের পর এবার পিছিয়ে গেল পর্যটন মেলা
- জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
- লোমহর্ষক নির্যাতনের বর্ণনা শাহাদাতের বাসার গৃহকর্ম...
- আটক ব্যক্তিকে আমি চিনি না by ডয়চে ভেলে
- লিবিয়া যেতে বাংলাদেশীদের বারণ by দীন ইসলাম
- পাসপোর্টের কপি না দিতে নাগরিকদের নির্দেশ জাপানের
-
▼
Oct 09
(50)
-
▼
October
(966)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



















