Tuesday, June 21, 2011
আফগানিস্তানে পৃথক ঘটনায় আট বিদেশি সেনা মারা গেছে
আইএএসএফ জানায়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চার বিদেশি সেনা মারা গেছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় এই চার সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক দুটি বিদ্রোহী হামলায় আরও চার বিদেশি সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তিনজন ও পূর্বাঞ্চলে একজন নিহত হয়েছেন। তবে এসব ঘটনা কোথায় ঘটেছে বা বিদেশি সেনাদের জাতীয়তার বিষয়ে আইএএসএফ বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে বিদেশি নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক লোক নিহত ও আরও ১১ জন আহত হয়। তবে এতে কোনো বিদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিচারের প্রাক্কালে অভিযোগ অস্বীকার করলেন বেন আলী
বেন আলী ও তাঁর স্ত্রী লেইলা ত্রাবেলসির অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির একটি তালিকা তৈরির চেষ্টা করছেন তদন্তকারীরা। জাতীয় কমিশন-প্রধানের আনুমানিক হিসাব অনুসারে, এ সম্পত্তির পরিমাণ তিউনিসিয়ার মোট জাতীয় উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ।
এ ছাড়া বেন আলীর কার্থেজের প্রাসাদে মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র পাওয়ারও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে দেশটির এই সাবেক শাসকের পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া হত্যা ও নির্যাতনের অন্য অভিযোগগুলোর বিচার হবে সামরিক আদালতে। অভিযুক্ত হলে তাঁর মৃত্যুদণ্ডও হতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লিবিয়ায় ন্যাটোর হামলায় ৯ বেসামরিক ব্যক্তি নিহত
হামলার ব্যাপারে ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেছেন, ন্যাটো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, ন্যাটো ত্রিপোলির আল আরাদা এলাকায় হামলা চালিয়েছে। এটা পুরোপুরি আবাসিক এলাকা। সেখানে বা এর আশপাশে কোন সামরিক স্থাপনা নেই।
মুসা ইব্রাহিম জানান, ন্যাটোর বিমান হামলায় আল-আরাদা এলাকার একটি তিনতলা বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে কমপক্ষে ১৫ জন লোক থাকত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সাংবাদিকদের ত্রিপোলির একটি হাসপাতালে নিয়ে যান লিবিয়ার কর্মকর্তারা। সেখানে তাঁদের একজন নারী ও দুটি শিশুর লাশ দেখানো হয়। কর্মকর্তারা জানান, এই তিনজন একই পরিবারের সদস্য। ন্যাটোর বোমা হামলায় তারা নিহত হয়েছে।
এছাড়া সাংবাদিকরা ঘটনাস্থলে দুজন পুরুষের লাশ দেখেছেন। একটি লাশ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। অন্যটি অ্যাম্বুলেন্সের ভেতর দেখেছেন তারা।
লিবিয়ার কর্মকর্তারা জানান, মাঝরাতের পর এই বিমান হামলা চালানো হয়েছে। এতে চার পথচারীও নিহত হয়েছে।
মুসা ইব্রাহিম বলেন, এই হত্যাকান্ডের জন্য পশ্চিমা নেতারা নৈতিকভাবে দায়ী। তিনি ন্যাটোকে হামলার পথ ছেড়ে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বাসার আহবান জানান। তিনি বলেন, ন্যাটো হামলা চালাতে ও লোকজনকে হত্যা করতে সিদ্ধহস্ত। কিন্তু আলোচনা শুরুর ব্যাপারে তারা একেবারেই আনাড়ি।
এদিকে ন্যাটোর মুখপাত্র মাইক ব্র্যাকেন বিবিসিকে বলেন, ‘এটা ঠিক যে ন্যাটো গত শনিবার মাঝ রাতের পর ত্রিপোলিতে অভিযান চালিয়েছে।’ তিনি আরও বলেন, বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা এড়াতে তাঁরা লিবিয়ায় সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছেন। তাদের ভুল হওয়ার কথা নয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানের পরিবেশ দূষিত করছে জোট বাহিনী: কারজাই
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আফগানিস্তান ইয়ুথ ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রেসিডেন্ট কারজাই। তিনি আরও বলেন, ‘আপনারা মনে করে দেখুন, কয়েক বছর আগেও সাহায্য করার জন্য আমি বিদেশিদের ধন্যবাদ দিতাম। আমরা সবাই তাঁদের ধন্যবাদ দিতাম।’ তিনি বলেন, ‘এখন আমি এটা বলা বন্ধ করে দিয়েছি। তবে মাঝেমধ্যে স্পানটা আমাকে এটা করতে বাধ্য করেন।’ কারজাইয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন র্যাংগিন স্পানটা। তাঁর উপস্থিতিতেই প্রেসিডেন্ট কারজাই আরও বলেন, ‘জোট বাহিনী নিজেদের প্রয়োজনে, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মাটি ব্যবহার করছে।’
প্রেসিডেন্ট কারজাইয়ের এই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রেসিডেন্ট কারজাই নিজের দেশের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে প্রায়ই জোট বাহিনীর ব্যাপারে এমন কঠোর মনোভাব দেখান। কিন্তু ব্যক্তিগতভাবে এবং আন্তর্জাতিক কোনো বৈঠকে তাঁর এই কঠোর মনোভাব প্রকাশ পায় না। অতীতে পাশ্চাত্য কূটনীতিকেরাও প্রেসিডেন্ট কারজাইয়ের এমন মন্তব্যকে এভাবেই মূল্যায়ন করেছেন। তাঁদের মতে, জোট বাহিনী সম্পর্কে কারজাইয়ের প্রকৃত মনোভাব এমন নয়।
কারজাই তাঁর ভাষণে জোট বাহিনীর মাধ্যমে আফগানিস্তানের পরিবেশ দূষণের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘জোট বাহিনীর বিমান উড়ছে, সেগুলো ধোঁয়া ছাড়ছে। তারা বোমা নিক্ষেপ করছে, এর সঙ্গে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ছে। আমাদের জনগণ মরছে, পরিবেশও দূষিত হচ্ছে।’
প্রেসিডেন্ট কারজাই বলেন, জোট বাহিনী এমন কিছু অস্ত্র ব্যবহার করছে, যাতে পারমাণবিক উপাদান রয়েছে। কিছু কিছু অস্ত্রে তেজস্ক্রিয় পদার্থও রয়েছে। তিনি জানান, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কারজাই বলেন, ‘আমাদের দেশে ১৪০টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে, যারা বিভিন্ন ধরনের উপাদান, রাসায়নিক পদার্থ বা এ জাতীয় উপাদান দিয়ে বিস্ফোরক তৈরি করে। এসব বিস্ফোরক আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। এসব বিস্ফোরকের নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের পরিবেশ, জনগণ ও প্রাণীর ওপর।’
ন্যাটোর ভারী ট্রাক আফগানিস্তানের সড়ক নষ্ট করছে বলেও উল্লেখ করেন কারজাই। তিনি বলেন, ‘তারা আমাদের সড়ক তৈরি বা সংস্কার করে দিচ্ছে না। কিন্তু ব্যবহার করছে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দোষ স্বীকার করলেন ‘নগ্নপদ ডাকাত’ হ্যারিস মুর
হ্যারিস মুরকে শুক্রবার সকালে সিয়াটলের একটি ফেডারেল আদালতে তোলা হয়েছিল। যুবকটির আইনজীবী জানিয়েছেন, তাঁর পাঁচ থেকে সাড়ে ছয় বছর কারাদণ্ড হতে পারে। আগামী অক্টোবরে রায় হওয়ার সম্ভাবনা আছে।
২০০৮ সালের নভেম্বরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওরকাস দ্বীপ থেকে একটি ছোট সেসনা বিমান চুরি করেন হ্যারিস মুর। কোনো প্রশিক্ষণ না থাকলেও তিনি বিমানটি সফলভাবে ওড়াতে সক্ষম হন। তবে ৩০০ মাইল যাওয়ার পর বিমানটি ভূমিতে আছড়ে পড়ে, কিন্তু হ্যারিস মুর প্রাণে বেঁচে যান।
হ্যারিস এরপর একাধিকবার বিমান ও গাড়ি চুরি করে ভ্রমণ করেন। অনেকগুলো চুরির সময় তাঁর পায়ে কোনো জুতা ছিল না বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর থেকে তাঁর নাম হয়ে যায় ‘নগ্নপদ ডাকাত’।
হ্যারিস মুর ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন দর-কষাকষি করছেন, তাঁকে নিয়ে কোনো বই লেখা বা তাঁকে চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হবে কি না, তা নিয়ে। এ থেকে প্রাপ্ত অর্থ তিনি যাঁদের জিনিস চুরি করেছেন, তাঁদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বই লেখা ও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন হেডলি
সম্প্রতি শিকাগোর একটি আদালতে মুম্বাই হামলার মামলার শুনানি চলাকালে হেডলি এসব কথা বলেন।
২০০৮ সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য ডেভিড হেডলি।
৫০ বছর বয়সী হেডলি আরও বলেন, তিনি তাঁর স্ত্রী সাজিয়াকে বাইবেল ও কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন।
আত্মস্বীকৃত এই সন্ত্রাসী ২০০৮ সালে মুম্বাই হামলার আগে এ হামলার লক্ষ্যস্থলগুলো জরিপ করেন। এ হামলায় ১৬৬ জন মারা যায়। তিনি বলেন, তাঁর ভাই হামজা ও চাচা সালাতও লস্কর-ই-তাইয়েবার জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। পাকিস্তানে থাকাকালে তাঁরাই তাঁকে সাহায্য করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘শিবনগর’ থেকে ‘স্ন্যাপডিল ডটকম নগর’
গ্রামবাসীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ দেখে খোদ স্ন্যাপডিল ডট কমও চমকে গেছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুনাল বল বলেছেন, তাঁরা যা করেছেন, তা অতি নগণ্য। তাঁরা ওই গ্রামে ১৫টি হস্তচালিত নলকূপ বসিয়ে দিয়েছেন। এতে তাঁদের মোট খরচ পড়েছে মাত্র পাঁচ হাজার ডলার।
কুনাল বল জানিয়েছেন, তাঁদের কোম্পানি খুব শিগগির গ্রামটির শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের উন্নয়নকাজ শুরু করবে।
স্ন্যাপডিল ডট কম নগরের গ্রাম পঞ্চায়েত সুরেশ পাল বলেন, কোম্পানিটির মহতী উদ্যোগের ফলে গ্রামের সবাই উপকৃত হয়েছে। তাই তাদের প্রতি সম্মান জানাতে স্থানীয় বাসিন্দারা গ্রামটির নতুন নাম দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনে ব্যাপক বন্যা লাখ লাখ মানুষ দুর্ভোগে
সরকারি কর্তৃপক্ষ বলেছে, অব্যাহত বন্যার কারণে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ আশ্রয়হীন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়, ঝেজিয়াং প্রদেশের ৪২ হাজার ২৫৪ একর কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে। অন্তত এক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ২৬ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, এ বন্যায় অন্তত ৭৭ কোটি ২০ লাখ ডলার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে।
চলতি মাসের শুরু থেকে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে প্রবল বর্ষণ শুরু হয়। এখনো মুষলধারে বর্ষণ চলছে সেখানে। বর্ষণজনিত সৃষ্ট বন্যায় ইতিমধ্যে ১৭০ জনেরও বেশি মানুষ মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে। বন্যাকবলিত অনেক এলাকায় সড়ক ও রেলপথ বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব এলাকায় লাখ লাখ মানুষের জন্য বিশেষ ব্যবস্থায় খাবার পানি ও নুডলসসহ ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।
স্থানীয় লোক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ত্রাণ সরবরাহের কাজ ঢিমেতালে চলছে। অনেকের ভাগ্যে কিছুই জোটেনি। মানুষের দুর্ভোগের সীমা নেই। প্রত্যন্ত গ্রামগুলোতে অনেক মানুষ আটকা পড়েছে। তারা তাকিয়ে আছে, কখন তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে এ আশায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গ্রিসের সংকট আরও পাঁচটি দেশে প্রভাব ফেলতে পারে
লুক্সেমবার্গের অর্থমন্ত্রী জাঁ-ক্লদ জাঙ্কার গ্রিসের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রস্তাবিত ঋণ পরিকল্পনাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে উল্লেখ করেছেন।
ইউরো জোনের অর্থমন্ত্রীদের গতকাল রোববার লুক্সেমবার্গে এক বৈঠকে গ্রিসের জন্য এক হাজার ২০০ কোটি ইউরো ঋণ-সহায়তা চূড়ান্ত করার কথা।
এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রু তাঁর নতুন মন্ত্রিপরিষদকে অনুমোদন দেওয়ার জন্য দেশের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে পার্লামেন্টে আস্থা ভোটে তাঁকে সবারই সমর্থন করা উচিত। চরম অর্থনৈতিক সংকট কাটাতে গত শুক্রবার অর্থমন্ত্রীসহ বেশ কিছু পদে পরিবর্তন আনেন পাপানদ্রু। কাল মঙ্গলবার এ বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (্আইএমএফ) কাছ থেকে সহায়তা প্যাকেজ পেতে গ্রিসকে দুই হাজার ৮০০ কোটি ইউরো খরচ কমাতে বলা হয়। সরকার বিভিন্ন খাতে সংস্কারের মাধ্যমে খরচ কমাতে চাইলেও জনগণ এর বিরুদ্ধে। সংস্কারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ-ধর্মঘট চলছে। ইইউ ও আইএমএফের সহায়তা প্যাকেজের আওতায় আগামী জুলাইয়ে গ্রিসের এক হাজার ২০০ কোটি ইউরো পাওয়ার কথা। লুক্সেমবার্গের বৈঠকে সেটাই চূড়ান্ত হওয়ার কথা।
গ্রিসকে দেওয়া ঋণ পরিকল্পনায় বেসরকারি উদ্যোক্তাদের সংশ্লিষ্টতার পক্ষে ইউরোপের দুই প্রধান অর্থনৈতিক শক্তি জার্মানি ও ফ্রান্স। কিন্তু জার্মানির এই পরিকল্পনার সমালোচনা করে লুক্সেমবার্গের অর্থমন্ত্রী বলেন, এতে বেসরকারি উদ্যোক্তাদের জড়ালে তা হবে আগুন নিয়ে খেলার শামিল।
অর্থমন্ত্রী জাঁ-ক্লদ জাঙ্কার বলেন, মতে, এটা গ্রিস সম্পর্কে রেটিং এজেন্সিগুলোর কাছে ভুল বার্তা পাঠাবে যে দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হবে। আর গ্রিস ঋণ পরিশোধে ব্যর্থ হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ঋণের চাপে থাকা পর্তুগাল, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ইতালি এমনকি স্পেনেও।
তবে লুক্সেমবার্গের অর্থমন্ত্রীর সঙ্গে একমত নন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি বলেন, গ্রিসের ঋণ পরিকল্পনায় বেসরকারি উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে উৎসাহ দেওয়া উচিত। কারণ, বেসরকারি উদ্যোক্তারা ঋণের চাপ সরকারের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবে। তবে বেসরকারি উদ্যোক্তাদের এতে সংশ্লিষ্ট হওয়া উচিত স্বেচ্ছাপ্রণোদিতভাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও তাঁর সঙ্গে একমত।
এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জাঁ-ক্লদ ত্রিশেতও ইউরো জোনের নীতিনির্ধারকদের সমালোচনা করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল-কায়েদার অর্থ সংগ্রহের জন্য অপহরণ!
মার্কিন কর্মকর্তারা জানান, সংগঠনের অর্থের প্রয়োজনে বিকল্প উৎস খুঁজতে অপহরণের দিকে ঝুঁকে পড়ে আল-কায়েদার সহযোগী কয়েকটি গোষ্ঠী। আর কোন কোন অপরাধে এ গোষ্ঠী বা সংগঠনগুলো জড়িয়েছে, তাঁরা তা সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। তবে জানান, অপহরণের লক্ষ্য ছিল কূটনীতিক, পর্যটক ও বড় ব্যবসায়ীরা।
কর্মকর্তারা জানান, অর্থ সংগ্রহের জন্য অপহরণের বিষয়ে জানতেন ওসামা বিন লাদেন। এতে তাঁর আগ্রহও ছিল। এমন তথ্য-প্রমাণও রয়েছে, অ্যাবোটাবাদে উঁচু দেয়াল ঘেরা ওই বাড়িতে থাকলেও অর্থ সংগ্রহের বিষয় তাঁর নজরদারিতে ছিল।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্র, রাজস্ব বিভাগ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও সেনা বিশেষজ্ঞরা অ্যাবোটাবাদে উদ্ধার করা নথি থেকে আরও বেশি জানার চেষ্টা করছেন। আল-কায়েদার অর্থের উৎস ও সহযোগী সংগঠনগুলোর অর্থ সংগ্রহের ভবিষ্যৎ কী হবে, তা-ও খতিয়ে দেখার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা আশা প্রকাশ করেন, নথি থেকে আল-কায়েদার বড় বড় দাতা, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদশালী ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হবেন।
রাজস্ব বিভাগের কর্মকর্তা ডেভিড কোহেন বলেন, আল-কায়েদার অর্থ সরবরাহ বন্ধে সংগঠনটির দাতা, অর্থ সংগ্রহকারী ও এর সঙ্গে জড়িতদের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। আল-কায়েদার সমর্থকেরা অবাক হবেন, যদি তাঁদের পরিচয় প্রকাশ করা হয়।
ওসামার নথি থেকে পাওয়া নামের তালিকা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা আশা প্রকাশ করেন, ওই তালিকায় থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘দায়িত্বজ্ঞানহীন বাবাদের লজ্জিত হওয়া উচিত’
গতকাল রোববার বাবা দিবস উপলক্ষে সানডে টাইমস-এ লেখা এক নিবন্ধে ক্যামেরন আরও বলেন, কেবল মায়েরা তাঁদের সন্তানদের লালন-পালন করে বড় করে তুলবেন—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার জন্য সুপরিচিত ক্যামেরন বলেন, ‘প্রচলিত পারিবারিক জীবন হচ্ছে আমাদের সমাজের মূলভিত্তি। আমাদের সন্তানদের জীবনে বাবাদের ফেরাতে পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, মা-বাবা বিচ্ছিন্ন হলেও তাঁদের সন্তানদের আর্থিক ও মানসিক দিক থেকে সমর্থন জোগানোর দায়িত্ব একজন বাবার থাকা উচিত। সপ্তাহান্তে সন্তানদের সঙ্গে দেখা করা, সিনেমা ও নাটক দেখতে নিয়ে যাওয়া এবং শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্ব বাবার নেওয়া উচিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুরুষেরা পারিবারিক দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে সমাজের উচিত তাঁদের স্মরণ করিয়ে দেওয়া যে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য তাঁদের ধিক্কার জানানো উচিত। তিনি বলেন, ‘মদ্যপায়ী গাড়িচালকদের যেমন সমাজে কোনো স্থান নেই, তেমনি তাঁদেরও (দায়িত্ব-কর্তব্য পালনে ব্যর্থ যেসব বাবা) নেই।’
ক্যামেরনের তিনটি সন্তান (ন্যান্সি, আর্থার ও ফ্লোরেন্স) রয়েছে। ফ্লোরেন্স গত আগস্টে জন্মগ্রহণ করে। তাঁর প্রথম সন্তান ইভান প্রায় বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সে মারা যায়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের চেয়ে রাহুল ভালো করবেন
সংবাদভিত্তিক ওয়েব সাইট ‘লেন্সঅননিউজ ডট কম’ পরিচালিত ‘জাতির মনোভাব’ শীর্ষক ওই জরিপের ফলাফলে দেখা গেছে, ভারতের ৪৬ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের চেয়ে রাহুল গান্ধী ভালো করবেন। তবে জরিপে অংশগ্রহণকারী ৩৪ শতাংশ মনে করেন, মনমোহন সিংকে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত।
মনমোহনের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী হিসেবে যাঁরা রাহুলকে পেতে চান, তাঁদের অধিকাংশ হচ্ছেন নারী, কৃষক ও শ্রমিক। কংগ্রেস তার ভোটের জন্য তাঁদের ওপরই নির্ভর করে।
এ মাসের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত ভারতের ১৪টি রাজ্যের ৪০টি এলাকার তিন হাজার ৮০০ মানুষের ওপর এই জরিপটি চালানো হয়।
রাহুল এখনই প্রধানমন্ত্রী হতে পারেন: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বলেছেন, রাহুল গান্ধী এখনই ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। প্রধানমন্ত্রী হওয়ার যাবতীয় যোগ্যতা ও গুণ রয়েছে তাঁর। গতকাল রোববার মধ্য প্রদেশের রাজধানী ভূপালে একটি সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দিগ্বিজয়সিংবলেন, ‘আমি মনে করি, রাহুল গান্ধী এখন প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি সাত-আট বছর ধরে কংগ্রেসের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতা রয়েছে তাঁর।’
১৯৭০ সালের ১৯ জুন নয়াদিল্লিতে জন্ম রাহুল গান্ধীর। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের আমেথি আসন থেকে সাংসদ নির্বাচিত হন। গতকাল গোটা উত্তর প্রদেশ রাহুলগান্ধীর জন্মদিনকে কিষাণ অধিকার দিবস হিসেবে পালন করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেইমারকে ফুঁসলানো থেকে সাবধান!
এ মৌসুমে ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৯ বছর বয়সী স্ট্রাইকার মাঠে আলো ছড়াচ্ছেন। কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে থাকা নেইমারের মান এবং পারফরম্যান্সে ইউরোপিয়ান ক্লাবগুলো মুগ্ধ। তাঁকে দলে পেতে চেলসি ও রিয়াল মাদ্রিদ রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। বড় অঙ্কের টাকার লোভ ঝোলানো হয়েছে নেইমার ও সান্তোসের সামনে।
কিন্তু টাকার লোভে বিচলিত হচ্ছে না সান্তোস। ১৯৬৩ সালের পর প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়ের নেশায় বুঁদ সান্তোস। ক্লাবটির এক কর্মকর্তা তাই বলছেন, ‘এটা পরিষ্কার করা দরকার, কোনো ক্লাব এবং নেইমারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। কোনো ক্লাবের পক্ষ থেকেই তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। যা শোনা যাচ্ছে, তা শুধু গুঞ্জন।’
সান্তোসের ওই কর্মকর্তা বলেছেন, ‘কেবল খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে কথা বলাই ইউরোপিয়ান ক্লাবগুলোর অভ্যাস। যদি একটি ক্লাব সান্তোসের সঙ্গে না বলে সরাসরি নেইমারের এজেন্টের সঙ্গে কথা বলে, তাহলে হয়তো আমরা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকিবের ৫৪ রান ও ২ উইকেট
আগের দিন ২৫০ রানে ৪ উইকেট পড়ার পর কাল দ্বিতীয় দিনে পঞ্চম উইকেটে বিক্রম সোলাঙ্কির (১৭৩) সঙ্গে ১০৯ রানের জুটি হয়েছে সাকিবের। হ্যাম্পশায়ারের অধিনায়ক ডমিনিক কর্কের বলে শেষ হয়েছে সাকিবের ৯ বাউন্ডারিতে সাজানো ইনিংস। দিনের খেলা শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে হ্যাম্পশায়ারের রান ৭ উইকেটে ২৩২।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অতীত ভুলে সামনে দৃষ্টি তোরেসের
দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে আসার পর থেকে গত মৌসুমটাই সবচেয়ে বাজে কেটেছে। বিশ্বকাপের পর যে ইনজুরির কবলে পড়েছিলাম, সেটার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারছি না। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। পুরো মৌসুমে মাত্র ১২টি গোল আমার জন্য কিছুই না। কাজেই যা ঘটেছে, সেটা আমি ভুলেই যেতে চাই। কিন্তু আমি চেলসিতে যোগ দেওয়ার জন্য কোনো মতেই অনুতপ্ত নই। ইংলিশ এই ক্লাবটি যখন পুরোপুরি ছন্দে ফিরবে, তখন তাদেরকে হারানো খুবই কঠিন হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয় ছাড়া ভাবছেন না স্যামি
আজ কিংস্টনে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কিংস্টনের পেসবান্ধব উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের যথেষ্ট ঝামেলার মধ্যে ফেলে দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী স্যামি। যদিও শেষ পর্যন্ত কেমার রোচ, রবি রামপল ও ফিদেল এডওয়ার্ড—তিনজন পেসার নিয়েই মাঠে নামবেন কি না—এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। আজ টেস্ট সিরিজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে উইন্ডিজের অধিনায়ক বলেছেন, ‘কিংস্টনের পিচ আমাদের খেলার ধরনের জন্য পুরোপুরি উপযোগী। এখানে বল খুব বেশি স্পিন করবে না। কিন্তু পেস আক্রমণ দিয়ে ভারতীয়দের ঘায়েল করার যথেষ্ট সুযোগ আছে।’ ভারতকে প্রথম ইনিংসে ৩০০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারলেই জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে বলে মনে করছেন স্যামি। তিনি বলেছেন, ‘দুই বছর আগে ইংল্যান্ডকেও আমরা প্রথম ইনিংসে ৩০০ রানে গুটিয়ে দিয়ে টেস্টটা জিতে নিয়েছিলাম। এবারও যদি সে রকম ঘটাতে পারি, তাহলে জেতার অনেক সুযোগ থাকবে।’
ব্যাটসম্যানদেরও অনেক ধৈর্য নিয়ে উইকেটে থাকতে হবে বলে সতর্ক করে দিয়ে স্যামি বলেছেন, ‘আশা করছি, ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস নিয়েই খেলবে। যদি তারা অনেক সময় ও ধৈর্য ধরে খেলার পরিকল্পনা করে, তাহলে আমার মনে হয়, তারা ভারতীয় বোলারদের ভালোভাবেই খেলতে পারবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অধিনায়কত্ব ছাড়তে রাজি মিসবাহ!
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৩৭ বছর বয়সী এ পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘কখন কাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে, এটা পুরোপুরিই বোর্ডের সিদ্ধান্ত। আর পিসিবি যদি চায়, তাহলে যেকোনো সময়ই আমি এটা ছেড়ে দিতে রাজি আছি। দলে জায়গা পাওয়া বা অধিনায়কত্ব টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্স। এ কারণে সবারই আসলে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়ার দিকেই মনোযোগী হওয়া দরকার।’
এ বছর অনেক দ্বিধা-দ্বন্দ্বের পর পাকিস্তানের বিশ্বকাপ মিশনের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ আফ্রিদিকে। পরবর্তী বিশ্বকাপে এই দায়িত্বটা পাওয়ার চিন্তা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেছেন, ‘এটা অনেক দূরের ব্যাপার। ২০১৫ সাল পর্যন্ত আমি খেলে যেতে পারব কি না, এটাই নিশ্চিত না। কাজেই এখন ফিটনেস ধরে রাখা আর নিজের সেরা পারফরমেন্সটা দেখানোর দিকেই বেশি মনোযোগ দিতে চাই।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
June
(646)
-
▼
Jun 21
(17)
- আফগানিস্তানে পৃথক ঘটনায় আট বিদেশি সেনা মারা গেছে
- বিচারের প্রাক্কালে অভিযোগ অস্বীকার করলেন বেন আলী
- লিবিয়ায় ন্যাটোর হামলায় ৯ বেসামরিক ব্যক্তি নিহত
- আফগানিস্তানের পরিবেশ দূষিত করছে জোট বাহিনী: কারজাই
- দোষ স্বীকার করলেন ‘নগ্নপদ ডাকাত’ হ্যারিস মুর
- বই লেখা ও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন হেডলি
- ‘শিবনগর’ থেকে ‘স্ন্যাপডিল ডটকম নগর’
- চীনে ব্যাপক বন্যা লাখ লাখ মানুষ দুর্ভোগে
- গ্রিসের সংকট আরও পাঁচটি দেশে প্রভাব ফেলতে পারে
- আল-কায়েদার অর্থ সংগ্রহের জন্য অপহরণ!
- ‘দায়িত্বজ্ঞানহীন বাবাদের লজ্জিত হওয়া উচিত’
- ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের চেয়ে রাহুল ভাল...
- নেইমারকে ফুঁসলানো থেকে সাবধান!
- সাকিবের ৫৪ রান ও ২ উইকেট
- অতীত ভুলে সামনে দৃষ্টি তোরেসের
- জয় ছাড়া ভাবছেন না স্যামি
- অধিনায়কত্ব ছাড়তে রাজি মিসবাহ!
-
▼
Jun 21
(17)
-
▼
June
(646)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...